পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes১৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৪
সিলেবাস
বিষয়ভিত্তিক ফাইনাল পরীক্ষা - সাধারণ জ্ঞান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
যাদের বুদ্ধ্যঙ্ক ৭০ এর কম তাদের বলা হয় -
  1. ক) সীমান্তবর্তী
  2. খ) প্রতিভাশালী
  3. গ) সাধারণ
  4. ঘ) মানসিক প্রতিবন্ধী
সঠিক উত্তর:
ঘ) মানসিক প্রতিবন্ধী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানসিক প্রতিবন্ধী
ব্যাখ্যা
• বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

• তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো - 
- বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০। 

⇒ যাদের বুদ্ধ্যঙ্ক ৭০ এর কম তাদের বলা হয় মানসিক প্রতিবন্ধী। 



উৎস: শিক্ষা মনোবিজ্ঞান- ২, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
কোন দেশে ‘জেসমিন বিপ্লব’ সংঘটিত হয়?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) তিউনিসিয়া
  4. ঘ) কুয়েত
সঠিক উত্তর:
গ) তিউনিসিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) তিউনিসিয়া
ব্যাখ্যা
• জেসমিন বিপ্লব:
- তিউনিসিয়ায় ২০১১ সালে গণ অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি জাইন আল বেন আলি ক্ষমতাচ্যুত হয়েছিলেন।
- বেন আলি ক্ষমতায় ছিলেন ১৯৮৭ সাল থেকে।
- তার শাসনামলের শেষের দিক দুর্নীতি, বিশেষ করে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের দূর্নীতি, বেকার সমস্যা, মুদ্রাস্ফীতি চরমে উঠেছিল।
- রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছিল।
- এমনি এক পরিস্থিতিতে শিক্ষিত ফল বিক্রেতা মোহাম্মদ বুয়াজেজী ২০১০ সালের ১৭ ডিসেম্বর নিজ শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।
- কম্পিউটারে স্নাতক ডিগ্রিধারী বুয়াজেজী সিদি বওজিদ শহরের রাস্তার পাশে ভ্যানে করে ফল বিক্রি করতেন।
- কিন্তু উপরি না দেয়ায় পুলিশ তাকে ফল বিক্রিতে বাঁধা দেয়। রাগে, অভিমানে বুয়াজেজী আত্মহত্যা করেন।
- তার আত্মহত্যা সেখানে গণঅভ্যুত্থান জন্ম দেয়।
- এবং মাত্র ২৮ দিনের ব্যবধানে ১৪ জানুয়ারি (২০১১) বেন আলী পদত্যাগ করেন এবং সৌদি আরবে পালিয়ে যান।
- তিউনিসিয়ায় জাতীয় ফুল হচ্ছে জেসমিন ফুল।
⇒ এ কারণেই এই বিপ্লব জেসমিন বিপ্লব হিসেবে পরিচিতি পায়।

সুত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান।
.
'আনোয়ারা' ছবিটি পরিচালনা করেন কে?
  1. ক) মোহাম্মদ নজিবর রহমান
  2. খ) জহির রায়হান
  3. গ) তারেক মাসুদ
  4. ঘ) তানভীর মোকাম্মেল
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
ব্যাখ্যা
 • জহির রায়হান: 
- জহির রায়হান ছিলেন চলচ্চিত্র নির্মাতা, লেখক।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা মওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কলকাতা আলীয়া মাদ্রাসার অধ্যাপক এবং ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

⇒ জহির রায়হান পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- Stop Genocide,
- জীবন থেকে নেওয়া,
- কখনও আসেনি,
- কাজল,
- কাঁচের দেয়াল,
- বেহুলা,
- আনোয়ারা,
- সঙ্গম,
- বাহানা প্রভৃতি।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া। 
.
নিচের কোনটি Octal number নয়?
  1. ক) 1019
  2. খ) 2456
  3. গ) 1263
  4. ঘ) 3654
সঠিক উত্তর:
ক) 1019
উত্তর
সঠিক উত্তর:
ক) 1019
ব্যাখ্যা
• Octal number system এ আটটি অংক ব্যবহৃত হয়।
- এগলো হল - 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7।
তাই, 1019 Octal number নয়।
.
নিচের কোন প্রতিষ্ঠানটি প্রাথমিক শিক্ষার সাথে জড়িত?
  1. ক) নিপোর্ট
  2. খ) নিকার
  3. গ) নেপ
  4. ঘ) নায়েম
সঠিক উত্তর:
গ) নেপ
উত্তর
সঠিক উত্তর:
গ) নেপ
ব্যাখ্যা
• National Academy for Primary Education (NAPE):
- জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)
- ১৯৬৯ সনে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয় ও
- ১৯৮৫ সালে এর নামকরণ করা হয় ‘‘জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)"

- অন্যদিকে:
• National Institute of Population Research and Training (NIPORT):
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)
- ১৯৭৭ সালে নিপোর্ট প্রতিষ্ঠিত।

• National Implementation Committee for Administrative Reform (NICAR):
- প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
- এটি ১৯৮২ সালে গঠিত।
- মাননীয় প্রধানমন্ত্রী এই কমিটির আহবায়ক।

• National Academy for Educational Management (NAEM):
- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)
- ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয় ও
- ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রূপান্তর করা হয়।

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট।
.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে কতটি দেশের সম্মতির প্রয়োজন হয়?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১৫টি
অনির্ধারিত
ব্যাখ্যা
• জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে স্থায়ী ৫টি দেশসহ মোট ৯টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
.
ঐতিহাসিক 'একুশে ফেব্রুয়ারি' বাংলা কত তারিখ ছিল?
  1. ক) ২৮ ফাল্গুন
  2. খ) ১৮ ফাল্গুন
  3. গ) ৮ ফাল্গুন
  4. ঘ) ১৫ ফাল্গুন
সঠিক উত্তর:
গ) ৮ ফাল্গুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ ফাল্গুন
ব্যাখ্যা
• একুশে ফেব্রুয়ারি: 
- একুশে ফেব্রুয়ারি  শহীদ দিবস ও  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- এটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের একাধারে মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন।
⇒ ১৯৫২ সালের এ দিনে (৮ ফাল্গুন, ১৩৫৯) বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে কয়েকজন তরুণ শহীদ হন।
- তাই এ দিন শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।
- বঙ্গীয় সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালি মুসলমানের আত্ম-অন্বেষায় যে ভাষাচেতনার উন্মেষ ঘটে, তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা-বিক্ষোভ শুরু হয়।
- ১৯৪৮ সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটে।
- ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়।
- এতে আবুল বরকত, আবদুল জববার ও আবদুস সালামসহ কয়েকজন ছাত্রযুবা হতাহত হন।

সূত্র: বাংলাপিডিয়া।
.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে কমপক্ষে ১৮ বয়স প্রয়োজন হয়?
  1. ক) ৬৫নং অনুচ্ছেদ
  2. খ) ১১৮নং অনুচ্ছেদ
  3. গ) ১২২নং অনুচ্ছেদ
  4. ঘ) ১২৭নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
গ) ১২২নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২২নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
• ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা:
১২২। (১) প্রাপ্তবয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।

• অন্যদিকে:
- ৬৫নং অনুচ্ছেদ: সংসদ-প্রতিষ্ঠা।
- ১১৮নং অনুচ্ছেদ: নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। 
- ১২৭নং অনুচ্ছেদ: মহা হিসাব-নিরীক্ষক পদের প্রতিষ্ঠা। 

সূত্র: বাংলাদেশ সংবিধান। 
.
হিটলার কত সালে জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন?
  1. ক) ১৯৩০ সালে
  2. খ) ১৯৩১ সালে
  3. গ) ১৯৩৩ সালে
  4. ঘ) ১৯৩৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৩৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৩৩ সালে
ব্যাখ্যা
⇒ অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- হিটলারের আত্মজীবনীর নাম Mein Kamph.

সূত্র: হিস্টোরি ডটকম।
১০.
ঐতিহাসিক ২১দফা দাবির প্রথমটি কী ছিল?
  1. ক) শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার
  2. খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
  3. গ) বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক
  4. ঘ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
সঠিক উত্তর:
ঘ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
ব্যাখ্যা
• একুশ দফা: 
- একুশ দফা  ১৯৫৪ সালে পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা এবং পূর্ববাংলায় মুসলিম লীগ শাসনের অবসানকল্পে আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর  যুক্তফ্রণ্ট নামে এক নির্বাচনী মোর্চা গঠিত হয়।
- এ মোর্চা গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন কৃষক-শ্রমিক পার্টির সভাপতি এ.কে ফজলুল হক, আওয়ামী মুসলিম লীগের সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী, এবং আওয়ামী মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- যুক্তফ্রণ্টের পক্ষ থেকে ২১টি প্রতিশ্রুতি সম্বলিত যে নির্বাচনী মেনিফেস্টো ঘোষণা করা হয় তা-ই ২১-দফা নামে পরিচিত।
⇒ এ ২১দফা দাবির প্রথমটি ছিল 'বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে'। 

সূত্র: বাংলাপিডিয়া। 
১১.
নিচের কোনটি সিস্টেম সফট্ওয়্যার নয়?
  1. ক) Apple iOS
  2. খ) Linux
  3. গ) Mozilla Firefox
  4. ঘ) Android
সঠিক উত্তর:
গ) Mozilla Firefox
উত্তর
সঠিক উত্তর:
গ) Mozilla Firefox
ব্যাখ্যা
• সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম:
- সিস্টেম সফট্ওয়্যার বা অপারেটিং সিস্টেম হল কম্পিউটারের নিয়ন্ত্রক। 
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
- সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না। 
- কম্পিউটারের আভ্যন্তরীন কাজগুলো পরিচালনা করে সিস্টেম সফট্ওয়্যার। 
 
- বর্তমান সময়ের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হলো DOS, WINDOWS, UNIX, LINUX, Mac OS,Apple iOS, Android  ইত্যাদি। 
- অপারেটিং সিস্টেম মূলত ফাইল তৈরি, অ্যাকসেস, কপি, ডিলিট ইত্যাদি কাজ করে থাকে।
- অপারেটিং সিস্টেমের একটি অন্যতম কাজ হচ্ছে প্রধান স্মৃতিতে ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রাম নিয়ে আসা এবং কাজ করানোর ব্যবস্থা করা এবং ফাইল ও নথির ব্যবস্থাপনা করা। 
 
- অন্যদিকে Mozilla Firefox হলো ওয়েব ব্রাউজার।  
 
উৎস: বিবিএ প্রোগ্রাম, মৌলিক কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১২.
মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয়াবলি ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন কে?
  1. ক) খন্দকার মোশতাক আহমদ
  2. খ) এম মনসুর আলী
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) এ এইচ এম কামরুজ্জামান
সঠিক উত্তর:
গ) তাজউদ্দীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
• মুজিবনগর সরকারের কাঠামো ছিল নিম্নরূপ: 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- রাষ্ট্রপতি।
- সৈয়দ নজরুল ইসলাম- উপরাষ্ট্রপতি (রাষ্ট্রপতি পাকিস্তানে অন্তরীণ থাকার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য পালনের দায়িত্বপ্রাপ্ত)। 
⇒ তাজউদ্দীন আহমদ- প্রধানমন্ত্রীএবং প্রতিরক্ষা, তথ্য, সম্প্রচার ও যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলি, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সমাজকল্যাণ, সংস্থাপন এবং অন্যান্য যেসব বিষয় কারও ওপর ন্যস্ত হয়নি তার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। 
- খন্দকার মোশতাক আহমদ- মন্ত্রী, পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 
- এম মনসুর আলী- মন্ত্রী, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
- এ এইচ এম কামরুজ্জামান- মন্ত্রী, স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রণালয়।

সূত্র: বাংলাপিডিয়া।
১৩.
ঢাকা শহরে 'অপারেশন সার্চলাইট' পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কে?
  1. ক) জেনারেল রাও ফরমান আলী
  2. খ) জেনারেল খাদিম হোসেন রেজা
  3. গ) জেনারেল টিক্কা খান
  4. ঘ) জেনারেল ইয়াহিয়া খান
সঠিক উত্তর:
ক) জেনারেল রাও ফরমান আলী
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনারেল রাও ফরমান আলী
ব্যাখ্যা
• অপারেশন সার্চলাইট:
- অপারেশন সার্চলাইট পাকিস্তানে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী মুক্তিকামী বাঙালিদের কঠোর হস্তে দমনের জন্য ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী যে সশস্ত্র অভিযান পরিচালনা করে সামরিক কর্তৃপক্ষ একে ‘অপারেশন সার্চলাইট’ নামে অভিহিত করে।
- অপারেশন সার্চলাইটের আওতায় ২৫ মার্চ রাত সাড়ে এগারটা থেকে মধ্য মে পর্যন্ত বড় বড় শহরে অভিযান পরিচালিত হয়।
- অপারেশন সার্চলাইট  অভিযান শুরুর সময় নির্ধারিত ছিল ২৬ মার্চ রাত ১টা।
⇒ সিদ্ধান্ত হয়, ২৫ মার্চ রাত ১টায় অপারেশন সার্চলাইটের আওতায় অভিযানে ঢাকায় নেতৃত্ব দিবেন জেনারেল রাও ফরমান আলী।
- দেশের অন্যান্য অঞ্চলে নেতৃত্ব দিবেন জেনারেল খাদিম হোসেন রেজা।

উৎস:- বাংলাপিডিয়া।
১৪.
সামাজিকীকরণের মূল মাধ্যম কোনটি?
  1. ক) পরিবার
  2. খ) বিদ্যালয়
  3. গ) সহপাঠী
  4. ঘ) খেলার সাথী
সঠিক উত্তর:
ক) পরিবার
উত্তর
সঠিক উত্তর:
ক) পরিবার
ব্যাখ্যা
• পরিবার:
- শিশু বিকাশে পরিবার শিশুর সর্বপ্রথম এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান।
- অন্যান্য প্রাণীর তুলনায় মানব শিশুর বিকাশ অনেক ধীর এবং স্বাবলম্বী হবার পূর্ব পর্যন্ত অনেক সময়ের জন্য শিখন ও সহায়তার প্রয়োজন হয়।
- পৃথিবীর প্রায় সবকটি সমাজ ব্যবস্থায় পরিবার রয়েছে এবং পরিবারই শিশুর বিকাশের দায়িত্ব নিয়ে থাকে।
- পরিবার ও পরিবারের সদস্যরাই শিশুর সারাজীবনের সম্পর্কের বন্ধনে আবদ্ধ থাকে।
- সমাজের একক হিসেবে পরিবারের মাধ্যমেই শিশু ভাষা, সামাজিক নিয়ম-কানুন, মূল্যবোধ, শিক্ষা ও সংস্কৃতির প্রথম পাঠটুকু অর্জন করে।
- একইভাবে পরিবারের মাধ্যমেই সামাজিক ও আবেগিক দ্বন্দ্ব যেমন হিংসা, বিদ্বেষ ও সম্পর্কের টানাপোড়েন ইত্যাদি শেখে।
- পরিবারই হচ্ছে সামাজিকীকরণের মূল মাধ্যম।
- আমেরিকার সাইকোলোজিস্ট ইউরি ব্রনফেনব্রেনার ইকোলজিক্যাল সিস্টেম থিওরি-তে দেখিয়েছেন যে, শিশু পরিবার, সমাজ এবং তার পারিপার্শ্বিক পরিবেশের একটি বহুমাত্রিক সম্পর্কের মধ্য দিয়ে বেড়ে উঠে।

সূত্র: শিক্ষার দার্শনিক ও মনোবৈজ্ঞানিক ভিত্তি - বিএড প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।