১.
কাজী নজরুল ইসলাম সম্পাদিত সান্ধ্য দৈনিক পত্রিকা কোনটি?
ব্যাখ্যা
• নবযুগ:
- নবযুগ কলকাতা থেকে প্রকাশিত এক পাতার একটি সান্ধ্য দৈনিক।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯২০ সালের ১২ জুলাই, কলকাতার ৬ নং টার্ন স্ট্রিট থেকে।
- পত্রিকাটির মূল্য ছিল এক পয়সা।
- এর মালিক ও পরিচালক ছিলেন শেরে বাংলা এ.কে ফজলুল হক এবং যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম ও কমরেড মুজফ্ফর আহমদ।
- পত্রিকায় পরিচালকের নাম মুদ্রিত হতো, কিন্তু সম্পাদকের নাম থাকত না।
- স্বাধীনচেতা, অসাম্প্রদায়িক ও গণমুখী পত্রিকা হিসেবে এটি পরিচিত ছিল।
অন্যদিকে,
- ’ধূমকেতু’ কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা।
- ’লাঙ্গল’ কাজী নজরুল ইসলাম সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা।
- ’কল্লোল’ একটি মাসিক সাহিত্য পত্রিকা, যার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং জাতীয় তথ্য বাতায়ন, বাংলাপিডিয়া।