পরীক্ষা আর্কাইভ

বিভিন্ন মন্ত্রণালয়

পরীক্ষাPSCতারিখ১৯ নভেম্বর, ২০২৫সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বিভিন্ন মন্ত্রণালয় পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৯.১১.২০২৫ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিভিন্ন মন্ত্রণালয়

PSC · ১৯ নভেম্বর, ২০২৫ · ১০০ প্রশ্ন

.
'Let me go'. Change the voice of the given sentence into passive.
  1. gone be with me 
  2. my leaving is allowed
  3. let me be allowed to go
  4. allow me to go
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) Let me be allowed to go.

• কোনো বাক্য যদি Let দিয়ে শুরু হয় তাহলে passive voice এর ক্ষেত্রে Let দিয়ে শুরু করতে হবে।
Structure:
Let object + be + Verb in participle + others.
Example: 
Active: Let me do this.
Passive: Let this be done by me.

মূল structure: let + object + bare infinitive → let + object + be allowed + to-infinitive.
তাই সঠিক উত্তর: Let me be allowed to go.

.
যদি (2x + y, 3) = (6, x - y) হয়, তাহলে (x, y) = কত?
  1. (3, 0)
  2. (2, 3)
  3. (6, 0)
  4. (0, 3)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (2x + y, 3) = (6, x - y) হয়, তাহলে (x, y) = কত?

সমাধান:
দেওয়া আছে,
2x + y = 6 .......(1)
3 = x - y .........(2)

সমীকরণ (2) থেকে y এর মান,
3 = x - y
⇒ y = x - 3

y এর মান সমীকরণ (1) এ বসাই
2x + y = 6
⇒ 2x + (x - 3) = 6
⇒ 3x - 3 = 6
⇒ 3x = 9
⇒ x = 3

তাহলে,
y = x - 3
⇒ y = 3 - 3
⇒ y = 0

∴ (x, y) = (3, 0)

.
কোনটি দেশি শব্দ?
  1. আনারস
  2. কাগজ
  3. খোঁপা
  4. উকিল
অনির্ধারিত
ব্যাখ্যা

• অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• "আনারস" শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

• "কাগজ" শব্দটি ফারসি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

• "খোঁপা" শব্দটি বাংলা ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

• "উকিল" শব্দটি আরবি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
The word 'choir' means-
  1. a group of singers 
  2.  a group of players
  3. a group of students
  4. a group of farmers
ব্যাখ্যা

• Choir:
English meaning: a group of people who sing together.
Bengali meaning: বিশেষত গির্জার ঐকতানবদ্ধ ধর্মসংগীতে নেতৃত্বদানকারী গায়কবৃন্দ।

Example:
- He sings in the church choir.

Source: Cambridge Dictionary.

.
মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি?
  1. ম্যান্ডারিন
  2. স্প্যানিশ
  3. ইংলিশ
  4. হিন্দি
ব্যাখ্যা

⇒ মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা ম্যান্ডারিন।

শীর্ষ ভাষা সমূহ:
১. চীনা।
২. স্প্যানিশ।
৩. ইংরেজি।
৪. আরবি।
৫. হিন্দি।
৬. পর্তুগিজ।
৭. বাংলা।
৮. রুশ।

তথ্যসূত্র - বিটানিকা।

.
যদি একটি বর্গের বাহগুলো ২০% বাড়ানো হয়, তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? 
  1. ২০%
  2. ৪৪%
  3. ২১%
  4. ৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি বর্গের বাহগুলো ২০% বাড়ানো হয়, তাহলে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? 

সমাধান:
ধরি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ক
তাহলে, ক্ষেত্রফল = ক 

২০% বৃদ্ধি করলে নতুন বাহুর দৈর্ঘ্য:
নতুন বাহু = ক + ০.২০ক = ১.২০ক
নতুন ক্ষেত্রফল = (১.২০ক)২ = ১.৪৪ক 

ক্ষেত্রফল বৃদ্ধি = নতুন ক্ষেত্রফল - পুর্বের ক্ষেত্রফল
= ১.৪৪ক - ক
= ০.৪৪ক

শতকরা হিসেবে = (০.৪৪ক/ ক) × ১০০% = ৪৪%

.
কমা (Comma) এর বাংলা কী?
  1. অর্ধছেদ
  2. দৃষ্টান্তছেদ
  3. পাদচ্ছেদ
  4. পূর্ণচ্ছেদ
ব্যাখ্যা

'কমা (,)'- এর অপর নাম হচ্ছে পাদচ্ছেদ।

কমা (,):
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
- "কমা" চিহ্নের বিরতিকাল ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।

অন্যদিকে,
- 'দাড়ি' এর অপর নাম পূর্ণচ্ছেদ।
- 'সেমিকোলন' এর অপর নাম অর্ধচ্ছেদ।
- 'কোলন' বিরামচিহ্নের অপর নাম দৃষ্টান্তচ্ছেদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?
  1. ডাক্তার
  2. ধোপা
  3. কেরানি
  4. নাপিত
ব্যাখ্যা

• কিছু শব্দের লিঙ্গান্তর হয় আর কিছু শব্দের লিঙ্গান্তর হয় না। এদেরকে নিত্য পুরুষবাচক এবং নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।

নিত্য পুরুষবাচক শব্দ:
- কবিরাজ, রাষ্ট্রপতি, সেনাপতি, দলপতি, ঢাকী, কৃতদার, বিচারপতি, পুরোহিত, কেরানি, অকৃতদার, যোদ্ধা।

নিত্য স্ত্রীবাচক শব্দ:
- সধবা, রূপসী, সৎমা, অর্ধাঙ্গিনী, শাকচুন্নি, কলঙ্কিনী, অন্তঃসত্ত্বা, অসূর্যস্পশ্যা, ডাইনি, কুলটা, দাই, শাখচুন্নি, বাইজি।

অন্যদিকে,
- 'ধোপা' এর স্ত্রীবাচক শব্দ- ধোপানী।
- "ডাক্তার" উভয় লিঙ্গ।
- 'নাপিত' এর স্ত্রীবাচক শব্দ-নাপিতানী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
কাজী নজরুল ইসলামের সাহিত্য-জীবনের সূচনা ঘটে-
  1. লেটোর দলে
  2. সেনাবাহিনীতে
  3. রুটির দোকানে
  4. কারাগারে
ব্যাখ্যা

মকতব, মাযার ও মসজিদ-জীবনের পর নজরুল  রাঢ় বাংলার (পশ্চিম বাংলার বর্ধমান-বীরভূম অঞ্চল) কবিতা, গান আর নৃত্যের মিশ্র আঙ্গিক  লোকনাট্য লেটোদলে যোগদান করেন। ঐসব লোকনাট্যের দলে বালক নজরুল ছিলেন একাধারে  পালাগান রচয়িতা ও অভিনেতা। নজরুলের কবি ও শিল্পী জীবনের শুরু এ লেটোদল থেকেই। হিন্দু পুরাণের সঙ্গে নজরুলের পরিচয়ও লেটোদল থেকেই শুরু হয়েছিল। তাৎক্ষণিকভাবে কবিতা ও গান রচনার কৌশল নজরুল  লেটো বা কবিগানের দলেই রপ্ত করেন। এ সময় লেটোদলের জন্য কিশোর কবি নজরুলের সৃষ্টি চাষার সঙ, শকুনিবধ, রাজা যুধিষ্ঠিরের সঙ, দাতা কর্ণ, আকবর বাদশাহ, কবি কালিদাস, বিদ্যাভূতুম, রাজপুত্রের সঙ, বুড় সালিকের ঘাড়ে রোঁ, মেঘনাদ বধ প্রভৃতি।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১০.
Use a Suitable preposition in the gap: Shamima went _____ hunting.
  1. a
  2. on
  3. upon
  4. of
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: Shamima went a hunting.

• বাক্যটিতে went on hunting এর পরিবর্তে a hunting ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, বাক্যটির on অন্য রূপ a তে পরিবর্তিত হয়েছে।
- এমন আরেকটি উদাহরণ হলো o’clock (o = of).
- এ জাতীয় preposition কে disguised preposition বলে।

• Disguised Preposition: যদি preposition এর পরিবর্তে ‘a/o’ ব্যবহৃত হয় তখন তাদেরকে Disguised (ছদ্মবেশি) Preposition বলে।
- সাধারণত on এর পরিবর্তে ‘a’ এবং of এর পরিবর্তে ‘o’ বসে।

১১.
ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 
  1. ১৯৭৪
  2. ১৯৭৩
  3. ১৯৭৫
  4. ১৯৭২
ব্যাখ্যা

সিমলা চুক্তি:
- ১৯৭১ সালে ভারত - পাকিস্তানের মধ্যে সংঘটিত যুদ্ধ (বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে) পরবর্তী সম্পর্ক স্বাভাবিক করতে এবং যুদ্ধবন্দীদের হস্তান্তরের উদ্দেশ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ২ জুলাই, ১৯৭২ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - সিমলা, হিমাচল প্রদেশ, ভারত।
- চুক্তি স্বাক্ষরকারী পক্ষ - ভারত ও পাকিস্তান।
- চুক্তি স্বাক্ষরকারী - ভারতের পক্ষে - প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের পক্ষে প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো।
- চুক্তির লক্ষ্য - ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধপূর্ণ বিষয়াবলীর শান্তিপূর্ণ সমাধান, বন্ধুত্বপূর্ণ পারস্পারিক সহাবস্তান, যুদ্ধবন্দী বিনিময়, লাইন অব কন্ট্রোলকে বিরোধপূর্ণ কাস্মীরের সীমানা হিসাবে পুনঃনির্ধারণ ইত্যাদি।

তথ্যসূত্র - ব্রিটানিকা এবং হিস্টরি.কম।

১২.
ভাসানচর কোন জেলায় অবস্থিত?
  1. নোয়াখালী
  2. চট্টগ্রাম
  3. কুমিল্লা
  4. ভোলা
ব্যাখ্যা

বাংলাদেশের চরসমূহ:
- নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত।
- লক্ষ্মীপুর জেলা: চর গজারিয়া ও চর আলেকজান্ডার।
- ভোলা জেলা: চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর নিজাম প্রভৃতি।
- নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
- ফেনী জেলা: মুহুরীর চর।
- রাজশাহী জেলা: নির্মল চর।
- সুন্দরবন: দুবলার চর, পাটনি চর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।

১৩.
বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন কত সালে প্রণীত হয়?
  1. ১৯৭৪
  2. ১৯৭৯
  3. ১৯৭৫
  4. ১৯৭৭
ব্যাখ্যা

বিশেষ ক্ষমতা আইন:
- ১৯৭৪ সালের ৯ই ফেব্রুয়ারি জারি করা হয়।
- এর উদ্দেশ্য ছিল বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কিছু কার্যকলাপ প্রতিহত করা এবং কিছু গুরুতর অপরাধের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা।
- আইনটি নিরাপত্তা আইন ১৯৫২, জননিরাপত্তা অর্ডিন্যান্স ১৯৫৮ এবং বাংলাদেশ তফসিলী অপরাধ (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ৫০) এর ধারাবাহিকতায় প্রণীত হয়।
- ১৯৯১ সালের সংশোধনীতে আইনটির ১৬, ১৭ ও ১৮ ধারা রদ করে সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবিধান।

১৪.
স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি?
  1. খুলনা
  2. বরিশাল
  3. ঢাকা
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা

⇒ স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা:
- স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা ঢাকা।

⇒ উল্লেখ্য:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত পরাজয় হয় পাকিস্তানি হানাদার বাহিনীর।
- কিন্তু আত্মসমর্পণের পরও পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে যুদ্ধ চালিয়ে গিয়েছিল।
- ঢাকায় আত্মসমর্পণের ১ সপ্তাহ পর্যন্ত যুদ্ধ চলার পর ২৩ ডিসেম্বর হানাদারমুক্ত হয় কুমিল্লার হোমনা।
- কিন্তু ঢাকার মিরপুর তখনো পাকিস্তানি বাহিনী ও বিহারিদের হাতে পুরোপুরি অবরুদ্ধ।
- ১৯৭২ সালের ৩০ জানুয়ারি এক বিশেষ সামরিক অভিযানের পর ৩১ জানুয়ারি ১২ নম্বর সেকশনের ডি ব্লক ঈদগাহ মাঠে আত্মগোপনকারী পাকিস্তানি সেনা, বিহারি, রাজাকার, আলবদরদের অস্ত্রসমর্পণের মধ্য দিয়ে মুক্ত হয় মিরপুর।

⇒ অন্যদিকে:
- খুলনা জেলা শত্রুমুক্ত হয় ১৭ ডিসেম্বর ১৯৭১।
- সিলেট জেলা শত্রুমুক্ত হয় ১৫ ডিসেম্বর ১৯৭১।
- কুমিল্লা জেলা শত্রুমুক্ত হয় ৮ ডিসেম্বর ১৯৭১।

তথ্যসূত্র - জানুয়ারি ৩০, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।

১৫.
ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত ৪ : ৫ হলে, লাভের পরিমাণ কত? 
  1. ২০% 
  2. ২৫% 
  3. (১০০/৩)% 
  4. ১৫% 
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত ৪ : ৫ হলে, লাভের পরিমাণ কত? 

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ৪ক এবং বিক্রয়মূল্য = ৫ক
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৫ক - ৪ক = ১ক

লাভের হার = লাভ / ক্রয়মূল্য × ১০০%
= ১ক / ৪ক × ১০০%
= ০.২৫ × ১০০%
= ২৫%

১৬.
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ -
  1. ধূসর পাণ্ডুলিপি
  2. রূপসী বাংলা 
  3. ঝরাপালক
  4. সাতটি তারার তিমির
ব্যাখ্যা

"ঝরা পালক" কাব্যগ্রন্থ:
- জীবনানন্দ দাশের কবিতায় গ্রাম বাংলার ঐতিহ্যময় প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে। 
- জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ- ঝরা পালক। কাব্যটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্তের অনুসরণ যেমন আছে, তেমনি আছে নতুন এক ভাষারীতি ও বাকপ্রতিমা রচনার চেষ্টা। 

জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- তাঁর মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

১৭.
Identify the right form of question.
  1. when was he died?
  2. when was he die? 
  3. when did he die?
  4. when was he dead?
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) when did he die?

সঠিক Structure:
Wh-question (Past Simple): When/Where/Why + did + subject + verb (base form)?
- When + did + he + die?

- "Die" হলো verb (মরা/মৃত্যু হওয়া)
- Past simple tense এর প্রশ্নে did + base form of verb ব্যবহার হয়
- "Did" ইতিমধ্যে past tense নির্দেশ করছে, তাই verb এর base form (die) বসবে

কেন অন্যগুলো ভুল:
ক) when was he died.
 - ভুল কারণ, "Die" একটি intransitive verb, এর passive voice হয় না, "Was died" বলা যায় না

খ) when was he die?
- ভুল কারণ, "Was" এর পরে verb এর base form (die) বসে না
Grammatically সম্পূর্ণ ভুল structure

ঘ) when was he dead?
- ভুল কারণ, "Dead" হলো adjective, verb নয়, এর অর্থ ভিন্ন: "সে কখন মৃত ছিল?" (অর্থ পরিবর্তন হয়ে যায়)
মূল প্রশ্ন হলো "সে কখন মারা গেল?"

১৮.
As he is lacking ______ common sense, he cannot understand such a simple equation.
  1. of
  2. behind
  3. in
  4. off
ব্যাখ্যা

Lack of something:
Meaning - The fact that something is not available or that there is not enough of it. 
- অর্থাৎ, কোন কিছুর অভাব/ঘাটতি বুঝাতে lack এর পর 'of' preposition ব্যবহৃত হয়। 

Complete Sentence: As he is lacking of common sense, he cannot understand such a simple equation 

১৯.
Ine = x হলে X এর মান কত? 
  1. e
  2. 1
  3. 10e
  4. e10
ব্যাখ্যা

প্রশ্ন: In e = x হলে X এর মান কত? 

সমাধান:
দেওয়া আছে,
ln e = x

আমরা জানি,
লগারিদমের সূত্র অনুযায়ী, ln ⁡e = 1

যেহেতু, ln e = ln e
সেহেতু, x = 1

∴ x = 1

২০.
মাদার তেরেসার জন্মস্থান কোথায়?
  1. সার্বিয়া
  2. ইতালি
  3. মেসিডোনিয়া
  4. আলবেনিয়া
ব্যাখ্যা

মাদার তেরেসা:
- মাদার তেরেসার আসল নাম Agnes Gonxha Bojaxhiu.
- উত্তর মেসিডোনিয়ায় ১৯১০ সালের ২৭ আগস্ট জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৮ সালে কলকাতায় আসেন।
- তিনি কলকাতায় অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
- ১৯৬২ সালে ভারত সরকার মাদার তেরেসাকে ভারতের জনগণের সেবার জন্য তার সর্বোচ্চ বেসামরিক সম্মানের একটি পদ্মশ্রী প্রদান করে।
- মাদার তেরেসা ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- মাদার তেরেসা ৫ সেপ্টেম্বর ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র- Britannica.com

২১.
পঞ্চাশের মম্বন্তর হয়েছিলো কত সালে?
  1. ১৮৫০
  2. ১৯৪৩
  3. ১৯৪৭
  4. ১৯৭৪
ব্যাখ্যা

⇒ পঞ্চাশের মম্বন্তর হয়েছিলো ১৯৪৩ সালে।

পঞ্চাশের মন্বন্তর:
- দুর্ভিক্ষ, ১৯৪৩ সাধারণত পঞ্চাশের মন্বন্তর (বাংলা ১৩৫০ সালে) হিসেবে পরিচিত গুরুতর দুর্যোগ।
- এতে প্রদেশের প্রায় সাত লক্ষ পরিবারের অথবা ৩৮ লক্ষ মানুষের অর্থনৈতিক অবস্থা ও সামাজিক মর্যাদার লক্ষণীয় অবনতি ঘটে।
- ১৯৪৩ থেকে ১৯৪৬ সালব্যাপী দুর্ভিক্ষে এবং এর ফলে সৃষ্ট মহামারিতে ৩৫ থেকে ৩৮ লক্ষ লোক মারা যায়।
- এ উপমহাদেশের যে কোনো অংশে ১৭৭০ সালের পর যেসব দুর্ভিক্ষ আঘাত হানে তার মধ্যে এটি ছিল চরমতম।
- বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ক্রমবর্ধমান খাদ্যশস্যের মূল্য এ সময়ে আরও বেড়ে যায়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

২২.
'ভ্রান্তিবিলাস' গ্রন্থের রচয়িতা -
  1. প্রমথ চৌধুরী 
  2. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

'ভ্রান্তিবিলাস':
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' শেক্সপীয়রের 'কমেডি অব এররস' নাটকের অনুবাদ।
- ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে, বিদ্যাসাগরের প্রথম রচনা বেতালপঞ্চবিংশতির বাইশ বছর পরে।
- ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপীয়রের 'কমেডি অব এররস' নাটক অবলম্বনে রচিত।
বইয়ের 'বিজ্ঞাপন' শিরোনাম অংশে তিনি লিখেছেন:
'কিছু দিন পূর্বে, ইংলন্ডের অদ্বিতীয় কবি শেক্সপীয়রের প্রণীত ভ্রান্তিপ্রহসন পড়িয়া আমার বোধ হইয়াছিল, এতদীয় উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত হইলে লোকের চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ঐ প্রহসনের উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচারিত হইল।'
এরপরে তিনি বলেছেন যে এই নাটকের কাব্য-অংশ শেক্সপীয়রের অন্যান্য নাটকের চেয়ে 'নিকৃষ্ট', কিন্তু এর কাহিনী-অংশ কৌতুকপূর্ণ।
সেজন্য তিনি এই নাটকটি বাংলাভাষায় রূপান্তরের অনুপ্রেরণা পেয়েছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং 'ভ্রান্তিবিলাস' গ্রন্থ।

২৩.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। বাবার বর্তমান বয়স কত?
  1. ২৫
  2. ৩৫
  3. ৪৫
  4. ৬৫
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। বাবার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ৭ক 
পুত্রের বর্তমান বয়স = ২ক

৫ বছর পর:
পিতার বয়স = ৭ক + ৫
পুত্রের বয়স = ২ক + ৫

নতুন ৮ : ৩ অনুপাত অনুসারে:
⇒ (৭ক + ৫) / (২ক + ৫) = ৮ / ৩ 
⇒ ৩(৭ক + ৫) = ৮(২ক + ৫)
⇒ ২১ক + ১৫ = ১৬ক + ৪০
⇒ ২১ক - ১৬ক = ৪০ - ১৫
⇒ ৫ক = ২৫
⇒ ক = ৫

∴ বাবার বর্তমান বয়স = ৭ক = ৭ × ৫ = ৩৫ বছর

২৪.
Blue Chips শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. বাজি খেলায়
  2. খুচরা বাজার 
  3. স্থানীয় বাজার
  4. শেয়ার বাজার
ব্যাখ্যা

Blue Chips:
- 'Blue Chips' শব্দটি শেয়ার বাজার বা স্টক মার্কেটের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- এটি এমন কোম্পানির শেয়ারকে বোঝায় যারা আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী, দীর্ঘদিন ধরে লাভজনক, বাজারে সুনামধন্য এবং স্থিতিশীল।
- Blue Chip হলো শেয়ার বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ার।
- এগুলো দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হয়।
- অর্থনৈতিক মন্দা বা সংকটের সময়ও এদের শেয়ারের দাম তুলনামূলকভাবে কম ওঠানামা করে। উদাহরণ: Apple, Microsoft, Amazon, Coca-Cola, Google, Johnson & Johnson। বাংলাদেশে গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মা, ইউনিলিভারকে Blue Chip বলা হয়।

তথ্যসূত্র - ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বিটানিকা।

২৫.
Two-thirds of the bridge (be) constructed so far.
  1. have been
  2. has been
  3. are
  4. were
ব্যাখ্যা

Complete sentence: Two-thirds of the bridge has been constructed so far.

• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।

এখানে noun: bridge (singular) → verb singular হবে।
- তাই has been (singular) সঠিক।

অন্য বিকল্পগুলো ভুল কারণ:

ক) have been → plural subject-এর জন্য।

গ) are → present tense, perfect tense নয়।

ঘ) were → past tense, present perfect নয়।

২৬.
জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 
  3. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  4. রাজশাহী বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

জুলাই শহিদ স্মৃতি ভবন:
- জুলাই শহিদ স্মৃতি ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসনের জন্য নবনির্মিত 'জুলাই শহিদ স্মৃতি ভবন' ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার উদ্বোধন করা হয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে এই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১- তলা বিশিষ্ট 'জুলাই শহিদ স্মৃতি ভবন'-এর ২৫২ টি কক্ষে ১ হাজার ৮জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র - ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট।

২৭.
Mark the correctly spelt word in the following:
  1. anihilition
  2. annehilion
  3. annihilation
  4. annihiliation
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) annihilation.

Annihilation
English meaning: to destroy something completely so that nothing is left.
Bangla meaning: সম্পূর্ণরূপে ধ্বংস করা; নিশ্চিহ্ন করা।

Example: 
He was annihilated in the finals of the competition.

Source: Cambridge & Accessible Dictionary.

২৮.
কোন বানানটি শুদ্ধ? 
  1. মুহুর্ত
  2. মূহূর্ত
  3. মূহুর্ত
  4. মুহূর্ত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান -  মুহূর্ত
- এটি একটি বিশেষ্য পদ।
- সংস্কৃত ভাষা হতে আগত শব্দ এটি।

শব্দের অর্থ:
- দিবানিশির ৩০ ভাগের এক ভাগ, আটচল্লিশ মিনিট।
- অতি অল্প সময়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৯.
বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর-
  1. মংলা
  2. হাতিয়া
  3. রামপাল
  4. সন্দ্বীপ
ব্যাখ্যা

বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর:
- বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হলো সন্দ্বীপ।
- চট্টগ্রামের সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করেছে সরকার।
- সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনে নদীবন্দরের চারদিকের সীমানার অক্ষাংশ-দ্রাঘিমাংশ উল্লেখ করা হয়। ভূ-ভাগের সীমানার বর্ণনা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত। সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে।

উল্লেখ্য:
- সন্দ্বীপসহ বর্তমানে নদীবন্দরের সংখ্যা ৫৪টি।
- এর মধ্যে চারটি বড় নদী বন্দর হচ্ছে ঢাকা (সদরঘাট), নারায়ণগঞ্জ, চাঁদপুর ও বরিশাল।
- দেশের কনটেইনার টার্মিনাল নদীবন্দর হচ্ছে ঢাকার পানগাঁও।

তথ্যসূত্র - বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ওয়েবসাইট ও বণিক বার্তা।

৩০.
BRICS এর সদর দপ্তর কোথায়? 
  1. সাংহাই
  2. বেইজিং
  3. দিল্লী
  4. মস্কো
অনির্ধারিত
ব্যাখ্যা

⇒ BRICS এর স্থায়ী কোন সদর দপ্তর নেই।
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

BRICS:
- ২০০১ সালে গোল্ডম্যান স্যাকস বিনিয়োগ ব্যাংকের একজন অর্থনীতিবিদ ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বীকৃতি হিসেবে BRIC সংক্ষিপ্ত রূপটি প্রবর্তন করেন।
- ২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রান্তে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম BRICS বৈঠক অনুষ্ঠিত হয়।
- ২০০৯ সালে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গ শহরে রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূল সদস্য ছিলো: ৫ টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)
- ২০২৪-২৫ সালে ছয়টি নতুন দেশ অন্তর্ভুক্ত হয়েছে।
- মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।
- বর্তমানে মোট সদস্য: ১১ টি।
- ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

তথ্যসূত্র - BRICS ওয়েবসাইট।

৩১.
a এবং b দু’টি ধারাবাহিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা?
  1. a2
  2. b2
  3. a2 + 1
  4. b2 + 2
ব্যাখ্যা

প্রশ্ন: a এবং b দু’টি ধারাবাহিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা?

সমাধান:
ধরি,
a এবং b ধারাবাহিক জোড় সংখ্যা,
তাহলে, b = a + 2

a2: যেহেতু a জোড়, তাই a2 জোড় হবে।

b2: যেহেতু b জোড়, তাই b2 জোড় হবে।

a2 + 1: যেহেতু a2 জোড়, a2 + 1 বিজোড় হবে।

b2 + 2: যেহেতু b2 জোড়, b2 + 2 জোড় হবে।

∴ বিজোড় সংখ্যা = a2 + 1

৩২.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৫৯ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের অন্তর কত?
  1. ২১২
  2. ২৩২
  3. ৩৩২
  4. ৩৫২
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১৫৯ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের অন্তর কত?

সমাধান:
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা:
ক,  ক + ১, ক + ২

তাদের যোগফল দেওয়া আছে:
ক,  ক + ১, ক + ২ = ১৫৯
⇒ ৩ক + ৩ = ১৫৯
⇒ ৩ক = ১৫৬
⇒ ক = ১৫৬/৩
⇒ ক = ৫২

সংখ্যাগুলো:
৫২, ৫৩, ৫৪

বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বর্গের পার্থক্য:
৫৪ - ৫২
= (৫৪ + ৫২)(৫৪ - ৫২) [a2 - b2 = (a + b)(a - b) সূত্র ব্যবহার করে]
= ১০৬ × ২
= ২১২

৩৩.
টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংখ্যক শত রান-এর কৃতিত্ব কার?
  1. ক্রিস গেইল
  2. রাহুল দ্রাবিড়
  3. শচীন টেন্ডুলকার
  4. বিরাট কোহলি
ব্যাখ্যা

টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংখ্যক শত রান:
- টেস্ট ক্রিকেটে সর্বাধিক সংখ্যক শত রান-এর কৃতিত্বের অধিকারী শচীন টেন্ডুলকার।

⇒ সর্বাধিক শত রান-এর অধিকারী:
১। শচীন টেন্ডুলকার,
২। জ্যাক ক্যালিস,
৩। রিকি টমাস পন্টিং,
৪। জো রুট,
৫। কুমার সাঙ্গাকারা।

তথ্যসূত্র - ESPN Cricinfo.

৩৪.
মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টিই হলো – 
  1. শব্দ ও পদ
  2. ব্যাকরণ
  3. ভাষা
  4. ভাষারীতি
ব্যাখ্যা

ভাষার সংজ্ঞা:
- মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবও প্রকাশ করতে সমর্থ হয়। কণ্ঠধ্বনি বলতে মুখগহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়।

- এই ধ্বনিই ভাষার মূল উপাদান। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনির সৃষ্টি হয় বাগ্যন্ত্রের দ্বারা। গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক্ প্রত্যঙ্গকে এক কথায় বলে বাগ্যন্ত্র। এই বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।

- সকল মানুষের ভাষাই বাগযন্ত্রের দ্বারা সৃষ্ট। তবুও একই ধ্বনি বা ধ্বনিসমষ্টির অর্থ বিভিন্ন মানবগোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এ কারণে বিভিন্ন মানবগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে।

- মানুষের কণ্ঠনিঃসৃত বাক্ সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। অর্থাৎ বাগযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৩৫.
x + y = 10 এবং x – y = 4 হলে x : y = কত?
  1. 10 : 4
  2. 7 : 3
  3. 5 : 2
  4. 4 : 3
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 10 এবং x – y = 4 হলে x : y = কত?

সমাধান:
দুইটি সমীকরণ:
x + y = 10.........(i)
x - y = 4..........(ii)  

(i) ও (ii) যোগ করে:
x + y + x - y = 10 + 4
⇒ 2x = 14
⇒ x = 7

x এর মান (i) এ বসিয়ে পাই:
7 + y = 10
⇒ y = 10 - 7
⇒ y = 3

অনুপাত:
x : y = 7 : 3

৩৬.
কোন ভগ্নাংশটি বড়?
  1. ৩/৫
  2. ৪/৯
  3. ২/৭
  4. ১/৩
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ভগ্নাংশটি বড়?

সমাধান:
ভগ্নাংশগুলোকে দশমিক আকারে লিখলে:
৩/৫ = ০.৬
৪/৯ = ০.৪৪৪....
২/৭ = ০.২৮৬.....
১/৩ = ০.৩৩৩৩....

ভগ্নাংশগুলোর মাঝে ৩/৫ বড় 

৩৭.
'লোভ পরিত্যাগ কর, তুমি সুখে থাকবে।' বাকাটি -
  1. সরল বাক্য
  2. নির্দেশক বাক্য 
  3. যৌগিক বাক্য 
  4. জটিল বাক্য
ব্যাখ্যা

যৌগিক বাক্য:
- দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তবে তাকে যৌগিক বাক্য বলে।

যেমন:
- ছেলেটি গরিব কিন্তু মেধাবী।
- দুঃখ এবং বিপদ এক সাথে আসে।
- এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না।
- লোভ পরিত্যাগ কর, তুমি সুখে থাকবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, অষ্টম শ্রেণি।

৩৮.
A = Φ হলে P(A) = কত?
  1. {Φ} 
  2. {0} 
  3. { }
  4. {0, 1}
ব্যাখ্যা

প্রশ্ন: A = Φ হলে P(A) = কত?

সমাধান:
দেওয়া আছে,
A = Φ 
- ফাঁকা সেট হলো সকল সেটের উপসেট।
- ফাঁকা সেটের কোনো উপাদান নেই। 
P(A) = {Φ}

৩৯.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?
  1. শেষের কবিতা 
  2. গোরা
  3. নৌকাডুবি
  4. চোখের বালি
ব্যাখ্যা

'গোরা' উপন্যাসের বিষয়বস্তু:
- 'গোরা' উপন্যাসের বিষয়বস্তু হলো 'ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয়'।
- গোরা (১৯১০) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস।
- গোরা উপন্যাসটি 'প্রবাসী' পত্রিকায় ১৯০৮ সালে প্রকাশিত হয়।
- ধর্মান্দোলন, স্বদেশপ্রেম, এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই উপন্যাসটি লেখা হয়েছে।
- উপন্যাসটি চরিত্র: গোরা, সুচরিতা, কৃষ্ণদয়াল, আনন্দময়ী।

অন্যদিকে,
'চোখের বালি' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "চোখের বালি" বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস। উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন। এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন।

'নৌকাডুবি' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'নৌকাডুবি' একটি সামাজিক উপন্যাস

'শেষের কবিতা'
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি রোমান্টিক উপন্যাস।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত 'নাইট' উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে 'নাইট' উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 'গোরা' উপন্যাস।

৪০.
একটি সংখ্যা আরেকটি সংখ্যার ২/৫ গুণ। সংখ্যা দুইটির যোগফল ৯৮ হলে, সংখ্যা দু'টি কত?
  1. ৫০, ৪৮
  2. ৪০, ৫৮ 
  3. ২৮, ৭০ 
  4. ১৮, ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা আরেকটি সংখ্যার ২/৫ গুণ। সংখ্যা দুইটির যোগফল ৯৮ হলে, সংখ্যা দু'টি কত?

সমাধান:
ধরি:
একটি সংখ্যা = ক
অপর সংখ্যা = ২ক/৫

প্রশ্নমতে,
ক + ২ক/৫ = ৯৮
⇒ (৫ক + ২ক)/৫ = ৯৮
⇒ ৭ক = ৯৮ × ৫
⇒ ৭ক = ৪৯০
⇒ ক = ৪৯০/৭
⇒ ক = ৭০

অপর সংখ্যাটি = (২/৫) × ৭০ = ২৮

∴ সংখ্যাদ্বয় = (২৮, ৭০)

৪১.
'সকল শিক্ষকগণ আজ উপস্থিত।' বাক্যটি কোন দোষে দুষ্ট?
  1. গুরুচন্ডালী দোযে 
  2. দুর্বোধ্যতা দোষে
  3. উচ্চারণ দোষে 
  4.  বাহুল্য দোষে
ব্যাখ্যা

- "সকল শিক্ষকগণ আজ উপস্থিত"- বাক্যটিতে বাহুল্য দোষ রয়েছে।
শুদ্ধ বাক্যটি হবে: "সকল শিক্ষক আজ উপস্থিত" অথবা "শিক্ষকগণ আজ উপস্থিত"।

বাহুল্য দোষ:
- প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যোগ্যতা গুণ হারিয়ে ফেলে।
যেমন:
- সকল শিক্ষকগণ আজ উপস্থিত।
- বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না। দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪২.
Fill in the blank with a preposition: The metro rail is running _____ time.
  1. in
  2. for
  3. on
  4. at
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) on.

Complete sentence: The metro rail is running on time.

On-time: 
English meaning: at the expected or scheduled time./ used to describe something that arrives, happens, or is done when it should and is not late.

Example: The airline ranked last in on-time arrivals last month.

Options,

We use at:

• with particular points on the clock:
Example: I’ll see you at five o’clock.

• with particular points in the day:
Example: The helicopter took off at midday and headed for the island.

• with particular points in the week:
Example: What are you doing at the weekend?

• with special celebrations:
Example: At the New Year, millions of people travel home to be with their families (but we say on your birthday).

-------------

We use on:

• with dates:
Example: We moved into this house on 25 October 1987.

• with a singular day of the week to refer to one occasion:
Example: I’ve got to go to London on Friday.

• with a plural day of the week to refer to repeated events:
Example: The office is closed on Fridays. 

• with special dates:
Example: What do you normally do on your birthday?

---------------

We use in:

• with parts of the day:
Example: I’ll come and see you in the morning for a cup of coffee, okay?

• with months:
Example: We usually go camping in July or August.

• with years:
Example: The house was built in 1835.

• with seasons:
Example: The garden is wonderful in the spring when all the flowers come out.

• with long periods of time:
Example: The population of Europe doubled in the nineteenth century.

Source: Cambridge Dictionary.

৪৩.
Use the appropriate word in the gap. My friend held my hand _____ I should fall on the lift.
  1. least
  2. at least 
  3. at last
  4. lest
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) lest.

Options:

ক) least → অতি অল্প পরিমাণ; ক্ষুদ্রতম পরিমাণ।
খ) at least → অন্তত।
গ) at last → শেষমেষ।
ঘ) lest: (১) যাতে না-ঘটে (এজন্য)। (২) এই আশঙ্কায়।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে lest বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: My friend held my hand lest I should fall on the lift.

Source: Acessible Dictionary.

৪৪.
ইনসুলিন কী?
  1. এক প্রকার ভিটামিন
  2. এক প্রকার মানব হরমোন 
  3. কার্বোহাইড্রেট
  4. প্রোটিন
ব্যাখ্যা

ইনসুলিন: 
- ইনসুলিন একটি হরমোন। 
- ইনসুলিন অগ্ন্যাশয়ের Islets of langerhans এর বিটা কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে বিদ্যমান গ্লুকোজকে দেহ কোষে প্রবেশে সাহায্য করে। 
- এর ফলে গ্লুকোজের উচ্চ মাত্রা হ্রাসপ্রাপ্ত হয়ে স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। 
- কোনো কারণে অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসৃত না হলে বা কম নিঃসৃত হলে অথবা নিঃসৃত ইনসুলিন অকার্যকর হলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় অর্থাৎ ডায়াবেটিস রোগ হয়। 
- এ অবস্থায় ডায়াবেটিক রোগীকে ইনসুলিন ইনজেকশন নিতে হয়। 
- ইনসুলিন ৫১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত ক্ষুদ্রাকার সরল প্রোটিন। 
- দুটি পলিপেপটাইড চেইন (২১টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন A এবং ৩০টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত চেইন B) দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অণু গঠন করে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন?
  1. নেদারল্যান্ডস
  2. পোল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা

গ্রিনপিস:
 - গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে। 
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস। 

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।

৪৬.
একটি রম্বসের কর্ণদ্বয়েরদৈর্ঘ্য ১৫সে.মি. ও ৮ সে.মি. হলে রম্বসটির ক্ষেত্রফল কত? 
  1. ৮০ বর্গ সে.মি.
  2. ১০০ বর্গ সে.মি.
  3. ৬০ বর্গ সে.মি.
  4. ১২০ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়েরদৈর্ঘ্য ১৫ সে.মি. ও ৮ সে.মি. হলে রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ১৫ × ৮
= ১৫ × ৪
= ৬০ বর্গ সে.মি.

৪৭.
বিশ্বের কোন দেশে সর্বাধিক সংখ্যক দরিদ্র মানুষ বাস করে? 
  1. ভারত
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. ইথিওপিয়া
ব্যাখ্যা

- বিশ্বের সর্বাধিক সংখ্যক দরিদ্র মানুষ বাস করে ভারতে। 
- দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখই অতি দরিদ্র।
- এরপর যথাক্রমে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো।
- ভারতসহ এই পাঁচটি দেশেই বিশ্বের সর্বমোট ১১০ কোটি গরিবের অর্ধেক মানুষ বাস করেন।
- বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের উপর যৌথ গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
- এই সংস্থার গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু দারিদ্রতার মধ্যে রয়েছে।
- যা বিশ্বের মোট শিশুর ২৭ দশমিক ৯ শতাংশ। অপরদিকে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের ১৩ দশমিক ৫ শতাংশ গরিব।

তথ্যসূত্র - ইনকিলাব ও জনকণ্ঠ পত্রিকার রিপোর্ট।

৪৮.
'You are performing tonight, so break a leg.' The idiom 'break a leg' means-
  1. cautious
  2. be careful 
  3. good luck 
  4. good bye
ব্যাখ্যা

Answer - good luck .

• Break a leg
- English Meaning: used to wish good luck especially to a performer; good luck!
- Bangla Meaning: শুভকামনা জানানো।

• Ex. Sentence: Break a leg! Show them why you're the best candidate.
- Bangla Meaning: শুভকামনা রইলো! তাদের দেখিয়ে দাও তুমিই সেরা প্রার্থী।

Source:
1. Cambridge Dictionary.
2. Collins Dictionary.

৪৯.
ছোট সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
  1. বরিশাল
  2. বাগেরহাট
  3. খুলনা
  4. চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা

ছোট সোনা মসজিদ:
- চাঁপাইনবাবগঞ্জে প্রাচীন ঐতিহ্যের প্রধানতম নিদর্শন হচ্ছে ছোট সোনা মসজিদ।
- ছোট সোনা মসজিদ 'সুলতানি স্থাপত্যের রত্ন' বলে আখ্যায়িত।
- প্রধান প্রবেশ পথের উপরিভাগে স্থাপিত একটি শিলালিপি অনুযায়ী জনৈক মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয়।
- শিলালিপিতে নির্মানের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে গেছে।
- তবে এতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর নামের উল্লেখ থেকে এটা সুস্পষ্ট যে, মসজিদটি তার রাজত্বকালের (১৪৯৪-১৫১৯)
কোন এক সময় নির্মিত।
- বিশাল এক দিঘির দক্ষিণপাড়ের পশ্চিম প্রান্ত জুড়ে এর অবস্থান।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

৫০.
'হাত ধুয়ে বসা' বাগধারাটির অর্থ - 
  1. খেতে বসা 
  2. সাধু সাজা
  3. শুরু করা 
  4. ভন্ডামী করা
ব্যাখ্যা

• 'হাত ধুয়ে বসা' বাগধারাটির অর্থ - সাধু সাজা।

• ভাষা-শিক্ষা, - ড. হায়াৎ মামুদের বই অনুসারে, 'হাত ধুয়ে বসা'- i) বাগ্‌ধারাটির অর্থ- 'নিশ্চিন্ত বোধ করা'।
• অভিগম্য অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- i) বাগ্‌ধারাটির অর্থ- আশা ত্যাগ করা।
• সংসদ বাংলা অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- i) বাগ্‌ধারাটির অর্থ- আশা বা সম্পর্ক ত্যাগ করা, দায়িত্ব না নেয়া।

গুরুত্বপূর্ণ কিছু বান্ধারা হলো:
'চুলোয় যাওয়া' বাগধারাটির অর্থ নষ্ট হওয়া।
'উড়োকথা' বাগধারাটির অর্থ - গুজব।
'উড়োচিঠি' বাগধারাটির অর্থ বেনামি চিঠি।
'গা ঢাকা দেওয়া' বাগধারাটির অর্থ পলায়ন করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫১.
"শবনম" শব্দের অর্থ কী? 
  1. আকাশের তারা 
  2. নয়ন
  3. পূর্ণিমার আলো
  4. ভোরের শিশির
ব্যাখ্যা

• "শবনম"
শব্দের  অর্থ:
শিশির; কুঞ্ঝটিকা (ভোরের শবনাম তৃণদলে-ফররুখ আহমদ)।
২ সূক্ষ্ম মসলিন কাপড়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫২.
'Stop beating around the bush and tell me what you really want! The phrase of beating around the bush refers to
  1. helping with pints
  2. annoying facts 
  3. giving pain 
  4. avoiding the main topic
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) avoiding the main topic.

• Beat about/around the bush:   
English Meaning: discuss a matter without coming to the point.
Bangla Meaning: ঘুরিয়ে কথা বলা / পরোক্ষভাবে বলা।   

Ex. Sentence: Quit beating around the bush and say what you want.
Bangla Meaning: ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কী চাও সরাসরি বলো।

Source: Live MCQ lecture.

৫৩.
'সন্ধান' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? 
  1. সম্ + ধান 
  2. সন + খান
  3. সঃ + ধান 
  4. সন্+ ধান
ব্যাখ্যা

ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি = ব্যঞ্জনসন্ধি:
- ম্ এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম্ ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়।

যেমন:
- ম্+চ্ = ঞ + চ; সম্ + চয় = সঞ্চয়।
- ম্ + ক = ঙ + ক্; শম্ কা = শঙ্কা।
- ম্+ত্ ন্‌ + ত; সম্ + তাপ = সন্তাপ।

আবার,
সম্ + ধান = সন্ধান।
সম্ + ন্যাস = সন্ন্যাস।
সম্ + জাত = সঞ্জাত।
গম্ + তব্য = গন্তব্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৪.
My father loves me very much. Here 'loves' is an example of-
  1. transitive verb
  2. intransitive verb 
  3. auxiliary verb 
  4. quasi- passive verb
ব্যাখ্যা

My father loves me very much. Here 'loves' is an example of- transitive verb.

• এখানে: loves → action → me (direct object)
- অর্থ: বাবা আমাকে ভালোবাসেন → action directly affects “me”.
- এই sentence টিতে 'me' হচ্ছে object, যা 'loves' verb কে সাহায্য করছে বাক্যের অর্থ সম্পূর্ণ করতে। 
- এই বাক্যে 'loves' এর object থাকায় এটি Transitive verb হয়েছে।

• Transitive verb:
- A transitive verb is a verb that denotes an action which passes over from the subject to an object.
- বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb-এর object প্রয়োজন হয়, তাকে transitive verb বলে।
- Transitive verbs -এর সাধারণ Structure হচ্ছে: subject + verb + object.
- Object টি সর্বদাই Noun/pronoun হয়। তাই বাক্যে verb -এর পরে Noun/pronoun থাকলে verb টি Transitive verb হবে।

• More examples:
- He took shelter under a tree.
- She read the book in one day.

Options,
• Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত Intransitive verb-কে কি (what?) বা কাকে (whom?) দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন(when) বা কোথায় (where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb যুক্ত sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb.

- Examples:
• They run every morning.
• The cat jumped onto the table.
• The leaves fall in winter.
- উল্লিখিত বাক্যের verb সমূহের Direct Object নেই এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।

------------
• Auxiliary Verb:
যে সব verb বাক্যের মূল verb (main verb) এর সাথে ব্যবহৃত হয়ে, Main verb এর Tense, Mood, Voice এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাদেরকে Auxiliary Verb বলে।

• Auxiliary verb প্রধানত ২ প্রকার:
1) Primary Auxiliaries
Be verb: am, is, are, was, were, being, been, will be
Have verb: has, have, had, having, will have
Do verb: does, do, did, will do

2) Modal Auxiliaries
- Can, Could, Shall, Should, Will, Would, Had better, May, Might, Must, Ought to, Used to, Dare.

-----------
Quasi-passive Verb বলতে এমন কিছু verb বুঝায় যেগুলো half active এবং half passive.
- Sell, build, smell, taste হল খুবই প্রচলিত কিছু quasi-passive Verb. 

৫৫.
Which one bears the meaning "happen to meet"?
  1. come across 
  2. come out 
  3. come about
  4. come up
ব্যাখ্যা

Answer - come across.

Come across somebody/something
English meaning: to find something by chance.
Bangla meaning: (ক) হঠাৎ দেখতে পাওয়া বা সাক্ষাৎ হওয়া।

Example: 
- I came across children sleeping under bridges.
- She came across some old photographs in a drawer.
---------

Come across  (with) (অপশব্দ) দেনা শোধ করা; তথ্য সরবরাহ করতে সম্মত হওয়া।

Other options,

খ) come out
Meaning: when the sun, moon or stars come out, they appear.
Example: The rain stopped and the sun came out.

• come out: 
Meaning: (of flowers) to open
Example: The daffodils came out early this year.

• come out: 
Meaning: to be produced or published
Example: When is her new novel coming out?

• come out: 
Meaning: ​(of news, the truth, etc.) to become known.
Example: The full story came out at the trial.


গ) come about:
Meaning: to happen
Example: Can you tell me how the accident came about?

ঘ) come up:
Meaning:  to move towards someone.
Example: A young girl came up to me and asked for money.

• come up:
Meaning: to be mentioned or talked about in conversation:
Example: What points came up at the meeting?

• come up:
Meaning: to happen, usually unexpectedly:
Example: I've got to go - something has just come up at home and I'm needed there.

Source: 
- Cambridge Dictionary.
-  Oxford Dictionary.

৫৬.
নিচের কোনটি মৌলিক শব্দ?
  1. ছুটি
  2. কাব্য
  3. দ্বীপ
  4. মেঘ
ব্যাখ্যা

মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
  যেমন:
- গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, ছুটি
 
অন্যদিকে,
সাধিত শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায়, এক কথায় তাকেই বলা হয় সাধিত শব্দ।
- অন্যভাবে বলা যায়, মৌলিক শব্দ বা ধাতুর সাথে বিভিন্ন প্রকার প্রত্যয়, বিভক্তি, উপসর্গ যোগ করে যে শব্দ গঠিত হয়, তাকে বলা হয় সাধিত শব্দ ।
 যেমন-
- দেশি, মাটির, বোনের, হাতগুলো, বউটি, গোলাপী, ভাইয়ে ইত্যাদি।

উল্লেখ্য,
সাধিত শব্দ:
মেঘ = মিহ্ + অ।
দ্বীপ = দ্বী + অপ্ + অ।
কাব্য = কবি + য।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ - সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৭.
আয়তন বিবেচনায় ছোট দেশ কোনটি?
  1. ভূটান
  2. মালদ্বীপ
  3. কুয়েত
  4. বার্মা
ব্যাখ্যা

⇒ আয়তন বিবেচনায় ছোট দেশ মালদ্বীপ।

মালদ্বীপ:
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
-এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- আয়তন: ১১৪ বর্গ মাইল (২৯৮ বর্গ কিমি)।
-রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট: পিপলস মজলিস।
- মুদ্রা: মালদ্বীপীয় রুপাইয়া।

⇒ উল্লেখ্য:
- ভুটানের আয়তন: ১৪,৮২৪ বর্গ মাইল (৩৮,৩৯৪ বর্গ কিমি)।
- কুয়েতের আয়তন: ৬,৮৮০ বর্গ মাইল (১৭,৮১৮ বর্গ কিমি)।
- মায়ানমারের আয়তন: ২৬১,২১৭ বর্গ মাইল (৬৭৬,৫৫৩ বর্গ কিমি)।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৫৮.
নিচের কোন পরিমাপটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. 60° এবং 36°
  2. 40° এবং 50°
  3. 30° এবং 70°
  4. 80° এবং 20°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন পরিমাপটি দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান:
সমকোণী ত্রিভুজে একটি কোণ সর্বদা 90° হয়।
ত্রিভুজের কোণের সূত্র অনুসারে:
90° + অন্য দুটি কোণ = 180°
⇒ অন্য দুটি কোণ = 180° - 90° = 90°

তাহলে,
60° + 36° = 96° (90° এর চেয়ে বড় হওয়ায় সম্ভব না)
40° + 50° = 90°
30° + 70° = 100° (90° এর চেয়ে বড় হওয়ায় সম্ভব না)
80° + 20° = 100°(90° এর চেয়ে বড় হওয়ায় সম্ভব না)

∴ 40° এবং 50° দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব।

৫৯.
Mr. John could not dissociate himself _____ what he stated earlier.
  1. from
  2. against
  3. of
  4. with
ব্যাখ্যা

Complete sentence: Mr. John could not dissociate himself from what he stated earlier.

• dissociate someone/something from someone/something
- English Meaning: to consider as separate and not related.
- Bangla Meaning: পৃথক করা; সংশ্লিষ্ট না-থাকা; সংযোগ অস্বীকার বা ছিন্ন করা। 

• More Examples:
-  I can't dissociate the man from his political opinions - they're one and the same thing.
- Some people find it difficult to dissociate their identity from their job title.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৬০.
'রক্তে ভেজা একুশ' গদ্যটির লেখক কে?
  1. সেলিনা হোসেন
  2. জাহানারা বেগম
  3. আখতারুজ্জামান ইলিয়াস
  4. রশীদ করিম
ব্যাখ্যা

'রক্তে ভেজা একুশ' গদ্য:
- বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের 'গায়ত্রী সন্ধ্যা' (১৯৬৪) উপন্যাসের অংশবিশেষ 'রক্তে ভেজা একুশ' গদ্যটি।
- আমাদের মহান ভাষা-আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে এ কাহিনি রচিত।
- ভাষা-আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে প্রত্যক্ষ অংশগ্রহণকারী ছাত্র ও পথশিশুর অভিব্যক্তি প্রকাশিত হয়েছে এ গল্পে।
- আন্দোলনে শামিল হয়ে পথশিশু অহি শহিদ হয়েছে এবং সকল মায়ের সন্তান হিসেবে নন্দিত হয়েছে।

সেলিনা হোসেন:
- বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন।
- তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- তার রচিত উপন্যাস 'হাঙ্গর নদী গ্রেনেড'। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।

উৎস: বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬১.
একটি বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে ঐ বৃত্তে মোট কতটি স্পর্শক অংকন করা যায়?
  1. অসংখ্য
  2. ৪টি
  3. ৩টি
  4. ২টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু হতে ঐ বৃত্তে মোট কতটি স্পর্শক অংকন করা যায়?

সমাধান:
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে P একটি বহিঃস্থ বিন্দু। 
P থেকে বৃত্তে PA ও PB  ২টি অঙ্কিত স্পর্শক।

৬২.
The songs of Kazi Nazrul interest me. The correct passive form of the sentence is-
  1. I am interested by the songs of Kazi Nazrul.
  2. I am interested with the songs of Kazi Nazrul.
  3. I am interested on the songs of Kazi Nazrul.
  4. I am interested in the songs of Kazi Nazrul.
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) I am interested in the songs of Kazi Nazrul.

• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- preposition (by, with, at, to, in) বসে।
- Active voice এর subject টি passive voice এর object হয়।

“interest” এর ক্ষেত্রে সবসময় preposition হয় in.

Active: The songs of Kazi Nazrul interest me.
Passive: I am interested in the songs of Kazi Nazrul.

৬৩.
১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির মধ্যক কত?
  1. ১৫
  2. ১২
  3. ২১
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির মধ্যক কত?

সমাধান:
১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা হলো:
৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১
মোট সংখ্যা = ৭ 

মোট সংখ্যা বিজোড় হওয়ায় মধ্যক হবে মধ্যবর্তী সংখ্যা, অর্থাৎ ৪র্থ সংখ্যা।
∴ মধ্যক = ১২

৬৪.
"Meteorology" is the science of - 
  1. meteors
  2. metals
  3. earthquake
  4. weather
ব্যাখ্যা

"Meteorology" is the science of - weather.

• Meteorology (Noun)
- English meaning: A science that deals with the atmosphere and its phenomena, especially weather and weather forecasting.
- Bangla meaning: আবহাওয়াবিজ্ঞান; আবহবিদ্যা।

Meteorology - আবহাওয়া বিজ্ঞান এটা হলো weather, climate, বৃষ্টি, ঝড়, তাপমাত্রা, বায়ুচাপ ইত্যাদি নিয়ে বিজ্ঞান।

অন্য অপশনগুলো ভুল: 
ক) meteors → ভুল। আকাশ থেকে পড়া উল্কা বা “shooting star” নিয়ে বিজ্ঞানকে বলে Meteoritics বা Astronomy, meteorology নয়।

খ) metals → ভুল। ধাতু নিয়ে বিজ্ঞান হলো Metallurgy.

গ) earthquake → ভুল। ভূমিকম্প নিয়ে বিজ্ঞান হলো Seismology.

৬৫.
চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
  1. ১০০০০
  2. ৯৯৯৮
  3. ৯৮৯৮
  4. ৮৯৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

পার্থক্য = ৯৯৯৯ - ১০০০ = ৮৯৯৯

৬৬.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি?
  1. জাহান্নাম হতে বিদায়
  2. রাইফেল রোটি আওরাত
  3. হাঙ্গর নদী গ্রেনেড
  4. বং থেকে বাংলা
ব্যাখ্যা

'জাহান্নম হইতে বিদায়':
'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। যা ১৯৭১ সালে লেখা। সেসময় দেশ পত্রিকার শারদীয় সংখ্যায় প্রকাশের জন্য সম্পাদক শ্রী সাগরময় ঘোষের অনুরোধে তিনি এই উপন্যাসটি লেখেন। 'জাহান্নম হইতে বিদায়' ওই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ।
উপন্যাসটির পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। উপন্যাসের প্রধান চরিত্র প্রবীণ শিক্ষক গাজী রহমানকে কেন্দ্র করে এগিয়ে গেছে কাহিনি। অন্য চরিত্রগুলোর মধ্যে রেজা আলী, কিরণ রায়, সৈয়দ আলী, আলম, ইউসুফ, বৃদ্ধা, ফালু ইত্যাদিও উল্লেখযোগ্য।

'রাইফেল রোটি আওরাত' উপন্যাস:

- আনোয়ার পাশা রচিত মুক্তিযুদ্ধের উপর প্রথম উপন্যাস রাইফেল রোটি আওরাত।
- ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাক সেনারা যে নজিরবিহীন গণহত্যা চালিয়েছিল, সে জঘন্য ঘটনার বিবরণ দিয়ে আনোয়ার পাশার ' রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) উপন্যাসের সূচনা। এটি প্রকাশিত হয় ১৯৭৩ সালে।
- এ উপন্যাসে ২৫ ও ২৬ মার্চের দুরাতের কাহিনি বিবৃত হলেও এর পশ্চাতে ছায়া ফেলেছে অনেক ঘটনা, অনেক ইতিহাস।
- কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনকে মর্মমূলে স্থাপন করে ঔপন্যাসিক মূলত হানাদার বাহিনির বর্বরতার প্রচ্ছদপটকে প্রতিভাত করেছেন।
- এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। এটি রচিত হয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর মার্চ থেকে এপ্রিল মাসে।

অন্যদিকে,
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জাহান্নম হইতে বিদায়'-এর রচয়িতা হলেন- শওকত ওসমান।
- সেলিনা হোসেনর মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে রচিত উপন্যাস - হাঙর নদী গ্রেনেড।
- 'বং থেকে বাংলা' উপন্যাসের রচয়িতা: রিজিয়া রহমান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬৭.
A = {1, 2, 3}, B = {4, 5, 6} হলে A - B কত?
  1. {1, 2, 3}
  2. { }
  3. {4, 5, 6}
  4. {Φ}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {1, 2, 3}, B = {4, 5, 6} হলে A - B কত?

সমাধান:
দেওয়া আছে, 
A = {1, 2, 3}
B = {4, 5, 6}

সেটের পার্থক্য A - B মানে, A এর সব উপাদান যা B তে নেই।
যেহেতু A এবং B এর কোনো সাধারণ উপাদান নেই,
সেহেতু A - B = {1, 2, 3}

৬৮.
Identify the correct sentence.
  1. A loud fearfully cry was heard
  2. A loud cry fearfully was heard
  3. A loud fearfully was crying heard
  4. A fearfully loud cry was heard
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) A fearfully loud cry was heard.

Adjective সাধারণত noun–এর আগে আসে।
Adverb (verb কে বা adjective–কে describe করে) adjective–এর আগে বা পরে আসে, context–এর ওপর নির্ভর করে।

• Adverbs (fearfully) সাধারণত adjective বা verb-এর আগে বা পরে বসানো যায়, কিন্তু এখানে এটি loud (adjective) কে modify করছে।
- Adjective order ঠিক রাখতে: fearfully (adverb) + loud (adjective) + cry (noun)
- Passive voice structure: was heard → সঠিক।

অন্যান্য বিকল্পগুলো ভুল:

ক) A loud fearfully cry was heard → adjective + adverb + noun, word order ভুল।

খ) A loud cry fearfully was heard → awkward, emphasis ভুল স্থানে।

গ) A loud fearfully was crying heard → grammar এবং word order উভয়ই ভুল।

৬৯.
'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
  1. নাটক
  2. কাব্য
  3. প্রহসন
  4. আত্মজৈবনিক উপন্যাস
ব্যাখ্যা

উদাসীন পথিকের মনের কথা:
- 'উদাসীন পথিক' এই ছদ্মনামে মীর মশাররফ হোসেন ব্যক্তিগত জীবনের পটভূমিতে স্বীয় পারিবারিক ইতিহাস ও সমসাময়িক বাস্তব ঘটনার চিত্র তুলে ধরেছেন এ গ্রন্থে।
- "উদাসীন পথিকের মনের কথা” (১৮৯০) কে প্রকৃতপক্ষে উপন্যাস বা আত্মজীবনীমূলক রচনা এর কোনোটাই বলা যায় না। বরং বলতে হয়, গ্রন্থটি লেখকের আত্মজীবননির্ভর কতিপয় বাস্তব ও কাল্পনিক ঘটনার মিশেল উপন্যাসসুলভ সাহিত্যিক উপস্থাপনা।
- এতে লেখকের পারিবারিক ইতিবৃত্ত বর্ণনা এবং নিজের মাতা-পিতাকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে চিত্রিত হতে দেখা যায়। উদাসীন পথিকের মনের কথায় হিন্দু-মুসলমানের যে মিলন-কামনা আছে, তার গভীর তাৎপর্য স্বীকার করতে হয়।

মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। -
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭০.
4.3. এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
  1. 13/3
  2. 43/9
  3. 1/3
  4. 7/9
ব্যাখ্যা

প্রশ্ন: 4.3. এর সাধারণ ভগ্নাংশ কোনটি?

সমাধান:
4.333..
= 4 + 0.3333 
= 4 + 1/3
= (12 + 1)/3
= 13/3

৭১.
যদি 2x + 2/x = 3 হয় তবে, x2 + 1/x2 = কত?
  1. 1/4
  2. 2/3
  3. 3/4 
  4. 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2x + 2/x = 3 হয় তবে, x2 + 1/x2 = কত?

সমাধান:
2x + 2/x = 3
⇒ 2(x + 1/x) = 3
⇒ x + 1/x = 3/2
⇒ (x + 1/x)2 = (3/2)2
⇒ x2 + 2 × x × 1/x + 1/x2 = 9/4
⇒ x2 + 2 + 1/x2 = 9/4
⇒ x2 + 1/x2 = 9/4 - 2
⇒ x2 + 1/x2 = 9/4 - 8/4
⇒ x2 + 1/x2 = (9 - 8)/4
x2 + 1/x2 = 1/4

৭২.
'কবর' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 
  1. বালুচর
  2. সোজন বাদিয়ার ঘাট
  3. ধানখেত
  4. রাখালী
ব্যাখ্যা

রাখালী:
- জসীম উদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ - রাখালী। এই কাব্যে ১৯টি কবিতা আছে।
- বিখ্যাত 'কবর' কবিতাটি এই কাব্যের অন্তর্গত।
- এই কাব্যের প্রথম কবিতা হচ্ছে 'রাখালী'।

জসীম উদ্‌দীন:
- তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
-  তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।

তাঁর প্রধান কাব্যগ্রন্থ হলো:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- বালুচর,
- রাখালী, 
- রূপবতী ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৭৩.
স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীরমুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক উপাধি প্রদান করা হয়?
  1. ৪২৫
  2. ৪৩০
  3. ৪২৬
  4. ৪২০
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

মহিলা বীরপ্রতীক:
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
- তাঁরা হলেন- ডা. সেতারা বেগম ও তারামন বিবি।
- তারামন বিবি ও ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।

৭৪.
The plural form of 'Oasis' is - 
  1. Oasises
  2. Oases
  3. Oasses
  4. Oasess
ব্যাখ্যা

• The plural form of 'Oasis' is - Oases.

• Oasis: [Singular]
- English meaning: a fertile or green area in an arid region (such as a desert)/something that provides refuge, relief, or pleasant contrast.
- Bangla meaning: মরূদ্যান।

- Example: The small park is a welcome oasis amid the city's many factories.
- Plural form: Oases.

৭৫.
'হযবরল' কার লেখা?
  1. সুকুমার রায়
  2. সত্যেন সেন
  3. সুফিয়া কামাল
  4. রণেশ দাশগুপ্ত
ব্যাখ্যা

- "হযবরল" হল সুকুমার রায় রচিত একটি রম্য গল্প। যা প্রকাশ হয়েছিল ১৯২১ সালে।

সুকুমার রায়:
- শিশুসাহিত্যিক সুকুমার রায় ১৮৮৭ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী হলো সুকুমার রায়ের পিতা।
- সুকুমার রায়ের পুত্র অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
- তাঁদের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার মসুয়ায়।

তাঁর রচিত সাহিত্যকর্মগলো হলো:
- কবিতার বই:
- আবোল তাবোল,
- খাই খাই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'হ-য-ব-র-ল' গ্রন্থ।

৭৬.
'তিনটি বছর' – এখানে 'তিনটি' কোন পদ? 
  1. বিশেষ্য
  2. অব্যয়
  3. ক্রিয়া
  4. বিশেষণ
ব্যাখ্যা

• 'তিনটি বছর' - এখানে 'তিনটি' সংখ্যাবাচক বিশেষণ পদ

নাম বিশেষণ:
- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।

নাম বিশেষণের প্রকারভেদ:
ক. রূপবাচক: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
খ. গুণবাচক: চৌকস লোক, দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
গ. অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে, খোঁড়া পা।
ঘ. সংখ্যাবাচক: হাজার লোক, দশ দশা, শ টাকা।
ঙ. ক্রমবাচক: দশম শ্রেণি, সত্তর পৃষ্ঠা, প্রথমা কন্যা।
চ. পরিমাণবাচক: বিঘাটেক জমি, পাঁচ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ, এক কেজি চাল, দু কিলোমিটার রাস্তা।
ছ. অংশবাচক: অর্ধেক সম্পত্তি, ষোল আনা দখল, সিকি পথ।
জ. উপাদানবাচক: বেলে মাটি, মেটে কলসি, পাথুরে মূর্তি।
ঝ. প্রশ্নবাচক: কতদূর পথ? কেমন অবস্থা?
ঞ. নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, সেই ছেলে, ছাব্বিশে মার্চ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৭৭.
Choose the correctly spelt word to fill in the blank: who was the first _____ of Russia
  1. Czar
  2. Zcar
  3. Casear
  4. Zhar
ব্যাখ্যা

Answer - Czar.

Czar [noun]
English meaning: 
1. Emperor, specifically: the ruler of Russia until the 1917 revolution.
2. One having great power or authority (a banking czar).
Bangla meaning: রাশিয়ার সম্রাট।

Source: Merriam-Webster Dictionary.
 

৭৮.
'Attested' এর বাংলা পরিভাষা - 
  1. পুনঃনিরীক্ষণ
  2. প্রত্যয়িত
  3. প্রত্যয়ন
  4. নিরীক্ষিত
ব্যাখ্যা

• 'Attested' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রত্যয়িত

গুরুত্বপূর্ণ পরিভাষা:
-Consular invoice - (বাণিজ্য) দূতালয়ের চালান।
-Consular officer - (বাণিজ্য) দৌত্য অফিসার।
-Consulate - (বাণিজ্য) দূতালয়, কনসুলেট।
-Consul-General - মহা (বাণিজ্য) দূত, মহা-কনসাল।
- Consul-Honorary - অবৃত্তিক (বাণিজ্য) দূত।
-Consultant - উপদেষ্টা।
-Consultation - পরামর্শ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭৯.
তানসেন কে ছিলেন? 
  1. সম্রাট আকবরের সভাকবি 
  2. সম্রাট বাবরের মন্ত্রী 
  3. সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের অর্থমন্ত্রী
  4. একজন নৃত্যশিল্পী
ব্যাখ্যা

⇒ তানসেন মুঘল সম্রাট আকবরের রাজদরবারের সভাকবি  ছিলেন।

তানসেন:
- তানসেন ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ।
- তিনি মুঘল সম্রাট আকবরের রাজদরবারের সঙ্গীতজ্ঞ ও সভাকবি ছিলেন।
- তিনি শিল্পকলার পৃষ্ঠপোষকতার জন্য সুপরিচিত ছিলেন।
- তিনি মুঘল বাদশাহ আকবরের রাজদরবারের নবরত্নের মধ্যে অন্যতম ছিলেন।
- তিনি দরবারের সবচেয়ে প্রতিভাবান বুদ্ধিজীবী এবং শিল্পী ছিলেন।

তথ্যসূত্র - ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা।

৮০.
Translate the Bangla sentence into English- 'দুয়ে দুয়ে চার হয়'
  1. Two and two made four 
  2. Two and two makes four 
  3. Two and two were four
  4. Two plus two four
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Two and two makes four.

বাংলা প্রবাদটি হলো: ‘দুয়ে দুয়ে চার হয়’ এর অর্থ: দুই আর দুই মিলে চার হয় → এটা একটা universal truth/mathematical truth.

- ইংরেজিতে এই ধরনের সাধারণ সত্য (universal truth/mathematical truth) বোঝাতে present simple tense ব্যবহার করা হয় এবং subject যদি “two and two” হয়, তবে এটাকে singular হিসেবে ধরা হয়।
- তাই verb হবে makes (third person singular)।

সবচেয়ে সঠিক ও প্রচলিত ইংরেজি অনুবাদ: Two and two makes four.

৮১.
নয়টি সংখ্যার গড় ৬৩। এদের প্রথম পাঁচটির গড় ৬০ এবং শেষ পাঁচটির গড় ৬৫ হলে পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৫৯
  3. ৫৮
  4. ৬২
ব্যাখ্যা

প্রশ্ন: নয়টি সংখ্যার গড় ৬৩। এদের প্রথম পাঁচটির গড় ৬০ এবং শেষ পাঁচটির গড় ৬৫ হলে পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
নয়টি সংখ্যার যোগফল = ৯ × ৬৩ = ৫৬৭ 
প্রথম পাঁচটির যোগফল = ৫ × ৬০ = ৩০০
শেষ পাঁচটির যোগফল = ৫ × ৬৫ = ৩২৫

তাহলে,
পঞ্চম সংখ্যাটি = প্রথম পাঁচটির + শেষ পাঁচটির - নয়টির যোগফল
= ৩০০ + ৩২৫ - ৫৬৭
= ৬২৫ - ৫৬৭
= ৫৮

৮২.
Fill in the gap with a suitable word given below: An ____ sweet flower was found on the plant.
  1. unusually
  2. unreal 
  3. unclear
  4. unequal
ব্যাখ্যা

Options বিশ্লেষণ:
ক) unusually: [adverb]
-  অস্বাভাবিক রকম ইত্যাদি।

খ) unreal: [adjective]
- অবাস্তব; কাল্পনিক; অলীক; অসার; অপ্রকৃত।

গ) unclear: [adjective]
- অস্পষ্ট।

ঘ) unequal: [adjective]
- (১) অসম। (২) (বিশেষত লেখা) সর্বত্র সমান গুণবিশিষ্ট নয়; অসমান; অসমগুণান্বিত; পরিবর্তনশীল। (৩) যথেষ্ট সবল, বিচক্ষণ ইত্যাদি নয়; অসমকক্ষ।

• এখানে sweet হলো adjective, যা flower কে describe করছে।
- আমরা চাই sweet-এর degree বা বিশেষত্ব বোঝাতে → অর্থাৎ ফুল কতটা extraordinary বা অস্বাভাবিক মিষ্টি।
- Adjective modify করতে adverb ব্যবহার হয়।
- তাই “unusually” (adverb) ব্যবহার করা হলো।

সঠিক উত্তর: ক) unusually.

Complete sentence: An unusually sweet flower was found on the plant.
অর্থ: গাছে একটি অস্বাভাবিক রকম/অস্বাভাবিকভাবে মিষ্টি ফুল পাওয়া গেল।

৮৩.
১/৩, ২/৫, ৭/৪ এবং ৩/৫ এর ল.সা.গু.কত? 
  1. ৪২
  2. ৬০
  3. ৪২/৬০
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ১/৩, ২/৫, ৭/৪ এবং ৩/৫ এর ল.সা.গু.কত? 

সমাধান:
ভগ্নাংশের ল.সা.গু. = লবগুলোর ল.সা.গু. / হরগুলো গ.সা.গু

লবগুলো =  ১, ২, ৭, ৩
ল.সা.গু.: = ১ × ২ × ৭ × ৩ = ৪২

হরগুলো = ৩, ৫, ৪, ৫
গ.সা.গু.:
৩ এর ভাজক: ১, ৩
৫ এর ভাজক: ১, ৫
৪ এর ভাজক: ১, ২, ৪

সবগুলোর সাধারণ ভাজক একমাত্র ১

ভগ্নাংশের ল.সা.গু. = ৪২ / ১ = ৪২

৮৪.
'মন্বন্তর' কোন সমাসের উদাহরণ? 
  1. রূপক কর্মধারয়
  2. বহুব্রীহি
  3. উপমিত কর্মধারয়
  4. তৎপুরুষ
অনির্ধারিত
ব্যাখ্যা

• অপশনে উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

নিত্য সমাস:

- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। শুধু সমস্তপদের ব্যাখ্যা দিতে হয়।

যেমন:
- দুই এবং নব্বই = বিরানব্বই,
- ঈষৎ ঘোলা = ঘোলাটে,
- অন্য দ্বীপ = দ্বীপান্তর,
- অন্যমত = মতান্তর,
- অন্য মনু = মন্বন্তর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (সংস্করণ ২০১৯) এবং অভিগম্য অভিধান।

৮৫.
'অচিন' শব্দের 'অ' উপসর্গ হলো - 
  1. বাংলা
  2. সংস্কৃত
  3. বিদেশি
  4. হিন্দি
ব্যাখ্যা

খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
যেমন:
- , অঘা, অজ, অনা, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অ উপসর্গের ব্যবহার:
- নিন্দিত অর্থে = অকাজ, অকেজো, অবেলা, অপায়া।
ক্রমাগত অর্থে = অঝোর, অঝোরে, অঘোরে।
- অভাব অর্থে = অজানা, অচেনা, অচিন, অথই।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াত মামুদ।

৮৬.
লুডু খেলায় একটি ছক্কা (dice) পুরপর দুইরার ছোড়া হলে, মোট কত রকম ফলাফল পাওয়া সম্ভব? 
  1. ১২
  2. ৩৬
  3. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: লুডু খেলায় একটি ছক্কা (dice) পুরপর দুইরার ছোড়া হলে, মোট কত রকম ফলাফল পাওয়া সম্ভব? 

সমাধান: 
একটি ছক্কা (dice) পুরপর দুইরার ছোড়া হলে,
প্রথমবার ৬টি সম্ভাবনা (১,২,৩,৪,৫,৬)
দ্বিতীয়বার আবার ৬টি সম্ভাবনা। 

সুতরাং মোট সম্ভাব্য ফলাফল
= ৬ × ৬
= ৩৬টি।

৮৭.
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকবাহিনীর সাথে সর্বশেষ লড়াই কোথায় সংঘটিত হয়েছিল? 
  1. লালমাই
  2. আখাউড়া
  3. বগুড়া
  4. সাভার
ব্যাখ্যা

⇒ উপরোক্ত অপশনের মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকবাহিনীর সাথে সর্বশেষ লড়াই সাভারে সংঘটিত হয়েছিল।

সাভার মুক্ত দিবস:
- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার মুক্ত হয় ঢাকার উপকণ্ঠ সাভার-আশুলিয়া।
- ১৪ ডিসেম্বর সকাল থেকে পাক হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়।
- মুক্তিযোদ্ধাদের তীব্র লড়াইয়ের মুখে পরাজিত হয়ে পিছু হটে হানাদার বাহিনী।
- এই যুদ্ধে শহীদ হন কিশোর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর টিটু।

উল্লেখ্য:
- ৮ই ডিসেম্বর লালমাই উপজেলা হানাদারমুক্ত মুক্ত হয়।
- ৬ ডিসেম্বর সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয় আখাউড়া।
- ১৩ ডিসেম্বর বগুড়া শত্রুমুক্ত হয়।

তথ্যসূত্র - সংগ্রামের নোটবুক ও ইনকিলাব পত্রিকার রিপোর্ট।

৮৮.
ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে- 
  1. ১৯৭৫ সালে 
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৬ সালে
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলাম:
- ১৮৯৯ সালের ২৪শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন।
- ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালী পল্টনে যোগদান করে করাচি যান।
- ১৯৪২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন।
- বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি. লিট উপাধি প্রদান করে।
- কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সরকারি উদ্যোগে সপরিবার ঢাকায় আনা হয়।
- ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়।
- ১৯৭৬ সালে একুশে পদকে ভূষিত করা হয় কবিকে।
- ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য,
২০২৪ সালে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয়।
- ১৯৭২ সালের ৪ মে থেকে তাঁকে বাংলাদেশের 'জাতীয় কবি' ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
- ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।

উৎস: বাংলাপিডিয়া, প্রথম আলো।

৮৯.
কবি জীবনানন্দ দাসের রচিত উপন্যাস:
  1. কুসুম কুমারী
  2. বিভা
  3. ফাল্গুন
  4. করবী
ব্যাখ্যা

- 'বিভা' জীবনানন্দ দাশ রচিত উপন্যাস।
- এটি তাঁর মৃত্যুর অনেক পরে, ১৯৯৫ সালে প্রথমবার গ্রন্থাকারে প্রকাশিত হয়।

জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- জীবনানন্দ বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক (১৯১৫), বি এম কলেজ থেকে আই.এ (১৯১৭) এবং কলকাতার  প্রেসিডেন্সি কলেজ
থেকে ইংরেজিতে অনার্সসহ বি.এ (১৯১৯) ও ইংরেজিতে এম.এ (১৯২১) পাস করেন।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

জীবনানন্দ দাশ রচিত উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া।

৯০.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য - 
  1. মহাভারত
  2. মহাশ্মশান
  3. মেঘনাদবধ কাব্য 
  4. অশ্রুমালা
ব্যাখ্যা

মেঘনাদবধ কাব্য:
- মধুসূদনের দ্বিতীয় কাব্যগ্রন্থ 'মেঘনাদবধ কাব্য' বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য।
- মাইকেল মধুসূদন দত্তের অমর মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে মধুসুদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন।
- গ্রন্থটি ১৮৬১ খ্রিষ্টাব্দেই প্রকাশ পায়।
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি।
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।

অন্যদিকে,
- 'মহাশ্মশান' মহাকাব্য - কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। 'মহাশ্মশান' ১৯০৫ সালে প্রকাশিত হয়।
- 'কায়কোবাদ রচিত 'অশ্রুমালা' একটি গীতিকাব্য। কাব্যটি ১৮৮৫ সালে প্রকাশিত হয়।
- 'মহাভারত' সংস্কৃত ভাষায় রচিত ক্লাসিক মহাকাব্য। মূল রচয়িতা - কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৯১.
Change the following sentence into negative-interrogative: He doesn’t like bread.
  1. Didn't he like bread?
  2. Doesn't he like bread?
  3. Don't he like bread?
  4. wasn't he like bread?
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Doesn't he like bread?

• Negative-interrogative বলতে বোঝায় এমন একটি বাক্য যা প্রশ্নবোধক এবং নেতিবাচক উভয়।
- মূল বাক্যে doesn't (negative) আছে।
- Question বানাতে হলে auxiliary verb (does) + subject + main verb + …?
 
মূল বাক্য: He doesn’t like bread. (Negative sentence)
- এটাকে negative-interrogative করতে হবে, অর্থাৎ প্রশ্ন করতে হবে এবং negative-ও থাকতে হবে।
- Present simple tense-এ negative-interrogative করতে subject-এর আগে Doesn’t বসে।
- Verb-এর base form হয় (like).
- সুতরাং: Doesn’t he like bread? → এটাই সঠিক negative-interrogative form.

অন্য অপশনগুলো ভুল কারণ:

ক) Didn't he like bread? → Past tense, মূল বাক্য Present tense.

গ) Don't he like bread? → “Don’t” ব্যবহার করা ভুল, কারণ “he” এর জন্য “doesn’t” ব্যবহার করতে হবে।

ঘ) Wasn't he like bread? → “wasn’t” be verb, সম্পূর্ণ ভুল context.

৯২.
Mark the correct sentence.
  1. Kim talks to his cat as if it didn't understand him
  2. Kim talks to his cat as if it understand him
  3. Kim talks to his cat as if it should be meaningful to him
  4. Kim talks to his cat as if it could understand him
ব্যাখ্যা

Correct answer: ঘ) Kim talks to his cat as if it could understand him.

“As if / as though” ব্যবহার করা হয় এমন পরিস্থিতিতে যা বাস্তব নয়, কল্পিত বা সম্ভাব্য।

যদি এই clause এ present tense থাকে, আমরা সাধারণত subjunctive বা past tense ব্যবহার করি, যা মূলত বাস্তব না হওয়া বা কল্পিত ঘটনা বোঝায়।

Example:
She talks as if she knew everything. (তাকে সব কিছু জানা মনে হচ্ছে, বাস্তবে নয়)
He behaves as though he were the boss. (সে নিজেকে বস মনে করছে, বাস্তবে নয়)
 
Options,

ক) Kim talks to his cat as if it didn't understand him.
- এটি ভুল।
- “didn't understand” → past tense negative, কিন্তু এখানে অর্থ দাঁড়ায় “cat বুঝতে পারছে না”, যা context অনুযায়ী ঠিক নয়।

খ) Kim talks to his cat as if it understand him.
- এটি ভুল।
- “understand” → present tense, কিন্তু “as if” এর পরে subjunctive/past tense প্রয়োজন। তাই ভুল।

গ) Kim talks to his cat as if it should be meaningful to him.
- এটি ভুল।
- অর্থ পুরো sentence এর সঙ্গে মিলছে না।
- “should be meaningful” এখানে contextually অপ্রাসঙ্গিক।

ঘ) Kim talks to his cat as if it could understand him .
- এটি সঠিক। 
- “could understand” → past modal, যা কল্পিত বা অসম্ভব ঘটনা বোঝায়।
- অর্থ: Kim তার বিড়ালের সাথে এমন কথা বলছে, মনে হচ্ছে বিড়াল সব কিছু বুঝতে পারে, কিন্তু বাস্তবে বুঝতে পারছে না।

৯৩.
bx = 64 হলে x এর মান কত?
  1. logbx
  2. b64
  3. logxb
  4. logb64
ব্যাখ্যা

প্রশ্ন: bx = 64 হলে x এর মান কত?

সমাধান:
bx = 64
লগারিদমের সূত্র ব্যবহার করলে:
bx = y
⇒ x = logb​y
⇒ x = logb64

৯৪.
sin θ = 4/5 হলে tan θ এর মান কত?
  1. 3/4
  2. 3/5
  3. 4/3
  4. 4/5
ব্যাখ্যা

প্রশ্ন: sin θ = 4/5 হলে tan θ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
sin θ = 4/5
⇒ sin θ = লম্ব / অতিভুজ

আমরা জানি,
অতিভুজ2 = লম্ব2 + ভূমি2 
⇒ ভূমি2 = অতিভুজ2 - লম্ব2
⇒ ভূমি= 52 - 42
⇒ ভূমি2 = 25 - 16
⇒ ভূমি2 = 9
⇒ ভূমি = 3

তাহলে,
∴ tan θ = লম্ব/ভূমি = 4/3

৯৫.
Identity the verb form of the noun 'Origin"?
  1. original
  2. originate
  3. orginatte
  4. originise
ব্যাখ্যা

Correct answer: Originate.

Origin (noun)
English meaning: rise, beginning, or derivation from a source.
Bangla meaning: সূচনা, সূত্রপাত; উৎপত্তি।

Originate (verb)
- English meaning: to take or have origin: begin.
- Bangla meaning: কোনোকিছু থেকে শুরু হওয়া; কারো থেকে শুরু হওয়া।

Other options:
ক) Original (adjective)
- English meaning: not secondary, derivative, or imitative.
- Bangla meaning: প্রথম বা সর্বপ্রথম; আদি।

গ) orginatte: Wrong word.

ঘ) originise: Wrong word.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৯৬.
নিচের কোনটি শুদ্ধ বাক্য? 
  1. তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
  2. তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।
  3. তার সৌজন্যতায়/আমি সুযোগটি পেয়েছি।
  4. তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।
ব্যাখ্যা

সঠিক বাক্য: তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।

⇒ সৌজন্যতা শব্দটি ব্যাকরণগতভাবে ভুল বানান। এর সঠিক বানান হচ্ছে- সৌজন্য।
সৌজন্য (বিশেষ্য পদ),
অর্থ: ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট-ব্যবহার।

অন্যদিকে,
তাহার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি। এবং
তার সৌজন্যতায় আমি সুযোগটি পাইয়াছি।
[ বাক্যগুলোতে সাধু ও চলিত ভাষার ব্যবহারে গুরুচণ্ডালী দোষ রয়েছে।]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৯৭.
কোনটি জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়?
  1. CARE
  2. UNDP
  3. ILO
  4. WFP
ব্যাখ্যা

⇒ CARE জাতিসংঘের অঙ্গ সংগঠন নয়।

CARE:
- CARE একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা।
- CARE এর পূর্ণরূপ হলো Cooperation for Assistance and Relief Everywhere.
- এটি ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- তবে ১৯৯৩ সালের পূর্বে CARE এর পূর্ণরূপ ছিলো Cooperative for American Remittances to Europe.
- CARE International এর প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- CARE International বর্তমানে বিশ্বের শতাধিক দেশে দারিদ্র্য বিমোচন ও মানবিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে।

উল্লেখ্য:
- UNDP জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক নেতৃত্বদানকারী সংস্থা।
- ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।

তথ্যসূত্র - CARE ওয়েবসাইট।

৯৮.
কোনটি মাতৃপ্রধান উপজাতি? 
  1. চাকমা
  2. খুমি
  3. খাসিয়া
  4. মারমা
ব্যাখ্যা

খাসিয়া:
- খাসিয়া বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- খাসিয়া জনগোষ্ঠীর প্রধান উৎসব খাসি সেং কুটস্নেম।
- এই উৎসবের মধ্য দিয়ে তারা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায়।
- খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।

৯৯.
Sumon told us a tale about tail. Here the word ‘tale' is a/an - 
  1. adjective
  2. noun
  3. verb
  4. adverb
ব্যাখ্যা

Sumon told us a tale about tail. Here, the word ‘tale' is a/an - noun.
- এখানে tale শব্দটির অর্থ “গল্প”।
- অর্থাৎ এটি একটি বস্তু/বিষয়বস্তুকে বোঝাচ্ছে, তাই এটি একটি noun.

tale: [noun]
English meaning: a story created using the imagination, especially one that is full of action and adventure.
Bangla meaning: (১) গল্প; কাহিনি; উপাখ্যান; আখ্যান: fairy tales, রূপকথা; tales of adventure. (২) প্রতিবেদন; বিবরণ; বর্ণনা; বয়ান।

Example: 
- The story is a classic tale of love and betrayal.
- His latest book is a delightful children’s tale about talking animals.

Source: Oxford Dictionary.

১০০.
1 + 2 + 3 +......+ 25 = কত?
  1. 275
  2. 325
  3. 375
  4. 400
ব্যাখ্যা

প্রশ্ন: 1 + 2 + 3 +......+ 25 = কত?

সমাধান:
n তম সংখ্যার যোগফল = n(n + 1)/2

এখানে,
n = 25

তাহলে,
25 তম সংখ্যার যোগফল = 25(25 + 1)/2
= (25​ × 26)/2
= (25 × 13)
= 325