পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
কাজী নজরুল ইসলাম রচিত 'কুলি-মজুর' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. অগ্নিবীণা
  2. ভাঙার গান 
  3. সাম্যবাদী
  4. বিষের বাঁশী
ব্যাখ্যা

• কাজী নজরুল ইসলামের 'কুলি-মজুর' কবিতাটি- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে।

কুলি-মজুর- কবিতা,
কাজী নজরুল ইসলাম। 

দেখিনু সেদিন রেলে,
কুলি বলে এক বাবু সা’ব তারে ঠেলে দিলে নীচে ফেলে!
চোখ ফেটে এল জল,
এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?
যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে,
বাবু সা’ব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে।
বেতন দিয়াছ?-চুপ রও যত মিথ্যাবাদীর দল!
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল্‌?
রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে,
রেলপথে চলে বাষ্প-শকট, দেশ ছেয়ে গেল কলে,
বল ত এ-সব কাহাদের দান! তোমার অট্টালিকা
কার খুনে রাঙা? -ঠুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লিখা।
তুমি জান নাকো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে,
ঐ পথ, ঐ জাহাজ, শকট, অট্টালিকার মানে!
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
----------------------

• 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ:
- সাম্যবাদী' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- সাম্যবাদী' কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী; কাব্যগ্রন্থের নামকবিতা।
- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।
- কাব্যগ্রন্থটিতে মোট ১১টি কবিতা রয়েছে।

এ গ্রন্থের কবিতাগুলো হলো:
- সাম্যবাদী,
- ঈশ্বর,
- মানুষ,
- পাপ, 
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী
- নারী,
- রাজা-প্রজা
- সাম্য, 
- কুলি-মজুর। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ।

.
‘হাতি’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দ্বিরদ
  2. গজ
  3. দন্তাবল
  4. অহি
ব্যাখ্যা

• 'হাতি' এর সমার্থক শব্দ:
- গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

অন্যদিকে,
'ফণী' শব্দের সমার্থক শব্দ - সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি, ভুজঙ্গ, ফনাধর, বিষধর ইত্যাদি।  

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
কোনটি দেশি শব্দ?
  1. বর্গি
  2. গরিব
  3. টোপর
  4. তোশক
ব্যাখ্যা

• দেশি শব্দ - টোপর।
অর্থ: শিরস্ত্রাণ; বড় টুপি।

• দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের (যেমন: তামিল, কোল প্রভৃতি) ভাষার কিছু কিছু শব্দ বাংলায় রক্ষিত হয়েছে। এসব শব্দকে 'দেশি শব্দ' বলে।
- অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না; কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে।

• দেশি ভাষার কয়েকটি শব্দ হলো:
যথা: কুড়ি, পেট, চুলা, চালতা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।

অন্যদিকে,
• বর্গি - ফারসি শব্দ
• ফারসি শব্দ - তোশক।
• 'গরিব' আরবি শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ); বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
কোনটি চলিত রীতির শব্দ?
  1. কদাচ
  2. নইলে
  3. সেই
  4. তথাপি
ব্যাখ্যা

• চলিত রীতির শব্দ - নইলে। 
- এর সাধুরূপ - নচেৎ।

অব্যয়পদের রূপের পার্থক্য:
সাধু-চলিত:
→ অদ্য-আজ,
→ অদ্যাপি-আজও,
কদাচ-কখনো,
সেই - "সে"।
তথাপি-তবুও,
→ নতুবা-নইলে ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

.
রবীন্দ্রনাথের "রক্তকরবী" নাটকের প্রধান পুরুষ চরিত্র কে?
  1. রঘুপতি
  2. রঞ্জন
  3. অমল
  4. গোবিন্দমাণিক্য 
ব্যাখ্যা

• 'রক্তকরবী' নাটক:
- রক্তকরবী (১৯২৬) রবীন্দ্রনাথের একটি সাংকেতিক নাটক।
- ১৩৩০ বঙ্গাব্দে নাটকটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত।
- রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
• প্রধান পুরুষ চরিত্র: রঞ্জন।
- নাটকে 'নন্দিনী' চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝখানে দেখা দিয়েছে আনন্দের দূত রূপে।
- 'রঞ্জন' বিদ্রোহের বাণী বহন করে এনেছে।

অন্যদিকে,
রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য রচনার চরিত্র:
- তাঁর 'শাস্তি' ছোটগল্পের নায়িকা - 'চন্দরা'।
- তাঁর 'একরাত্রি' ছোটগল্পের চরিত্র- 'সুরবালা'।
- তাঁর 'যোগাযোগ' উপন্যাসের চরিত্র: কুমুদিনী।
- 'বিসর্জন 'নাটকের চরিত্র - অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গুণবতী,  গোবিন্দমাণিক্য
- 'ডাকঘর' নাটকের উল্লেখযোগ্য চরিত্র - 'অমল'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
'ঈর্ষা' - এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক্ষমা
  2. কোমল
  3. হালকা
  4. প্রীতি
ব্যাখ্যা

• 'ঈর্ষা' শব্দের অর্থ হলো—হিংসা, অন্যের সুখ বা সাফল্যে মনঃপীড়া বা মনঃকষ্ট। এর বিপরীত হলো এমন একটি মানসিক অবস্থা, যেখানে কারও প্রতি হিংসা নেই, বরং ভালোবাসা, সদভাব বা প্রীতি আছে।

সুতরাং, সঠিক উত্তর: ঘ) প্রীতি।

• 'ঈর্ষা' - এর বিপরীতার্থক শব্দ হচ্ছে - প্রীতি।

• অন্যান্য অপশন:
প্রদত্ত শব্দ - বিপরীত শব্দ:
কর্কশ - কোমল,
ঢোসা - হালকা,
ক্ষমা - শাস্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
কোন ধ্বনিটি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম থাকে?
  1. ব 
  2. ত 
  3. ক এবং খ উভয়ই 
ব্যাখ্যা

সঠিক উত্তর- ক) ব এবং খ)- ত।
-----------------
• অল্পপ্রাণ ধ্বনি:

সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

অন্যদিকে,
• মহাপ্রাণ ধ্বনি:
- যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জোরে বের হয়ে যায়, বাতাসের চাপ বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
- বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি।
- যথা- (খ, ঘ), (ছ, ), (ঠ, ঢ), (থ, ধ), (ফ, ভ) এবং 'হ' ইত্যাদি। 

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।

.
"সম্প্রকর্ষ বা স্বরলোপ" এর উদাহরণ কোনটি?
  1. দেশি > দিশি
  2. সুবর্ণ > স্বর্ণ
  3. শুনিয়া > শুনে
  4. মাছুুয়া > মেছো
ব্যাখ্যা

• সম্প্রকর্ষ বা স্বরলোপ:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
যেমন:
ক. আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ; উদ্ধার > উধার > ধার।
খ. মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু; সুবর্ণ > স্বর্ণ
গ. অন্ত্যস্বলোপ: আজি > আজ; চারি > চার; সন্ধ্যা > সঞঝা > সাঁঝ  ইত্যাদি।

অন্যদিকে, 
• স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
যেমন -
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলো ইত্যাদি।

অভিশ্রুতি:
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদানুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে।
যেমন
- শুনিয়া > শুনে,
- বলিয়া > বলে,
- হাটুয়া > হাউটা,
- মাছুুয়া > মেছো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন রচনাটি কুন্তলীন সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত?
  1. বিলাসী
  2. মহেশ
  3. মন্দির
  4. বড়দিদি 
ব্যাখ্যা

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'। তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।

উল্লেখ্য,
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত গল্প:
- মহেশ,
- বিলাসী,
- সতী,
- মামলার ফল ইত্যাদি।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস:
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১০.
'টোটা' শব্দের অর্থ- 
  1. অলঙ্কার
  2. শীর্ষদেশ
  3. বাগান 
  4. গাছের পাতা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- ‘টোটা’ শব্দের অর্থ - বাগান; উদ্যান।

অন্যদিকে,
- আভরণ শব্দের অর্থ - অলঙ্কার,
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১১.
"আলি" প্রত্যয় দিয়ে গঠিত শব্দে কোন কারবর্ণটি ব্যবহৃত হয়?
  1. ঈ-কার
  2. উ-কার
  3. এ-কার
  4. ই-কার
ব্যাখ্যা

• আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার ব্যবহৃত হবে।
যেমন,
- সোনালি, মিতালি, বর্ণালি, খেয়ালি, রুপালি, হেঁয়ালি ইত্যাদি।

[ তবে সোনালী ব্যাংক নামটি ব্যাংক কর্তৃক এভাবেই নিবন্ধন করা হয়েছে। তাই সোনালী ব্যাংক লিখতে সোনালী শব্দটিই ব্যবহৃত হবে। যদিও (সোনালী) শব্দের সঠিক বানান সোনালি।]

উৎস: বাংলা একাডেমি প্রণিত বাংলা বানানের নিয়ম; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
  2. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
  3. সে কৌতূক করার কৌতুহল সম্বরণ করিতে পারিল না।
  4. অধ্যয়নই ছাত্রদের তপস্যা।
ব্যাখ্যা

• অশুদ্ধ বাক্য: 'অধ্যায়নই ছাত্রদের তপস্যা'।
শুদ্ধ বাক্য: 'অধ্যয়নই ছাত্রদের তপস্যা।'

অন্যদিকে, 
অশুদ্ধ: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
শুদ্ধ: অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।

• অশুদ্ধ বাক্য: তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
শুদ্ধ বাক্য: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

• অশুদ্ধ বাক্য: সে কৌতূক করার কৌতুহল সম্বরণ করিতে পারিল না।
শুদ্ধ বাক্য: সে কৌতুক করার কৌতূহল সংবরণ করিতে পারিল না।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৩.
একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে বলে- 
  1. দ্বিরুক্ত শব্দ
  2. পুনরাবৃত্ত দ্বিত্ব
  3. বিভক্তিহীন পুনরাবৃত্ত
  4. উপরের সবকটি
ব্যাখ্যা

একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে - দ্বিরুক্ত শব্দ, পুনরাবৃত্ত দ্বিত্ব, এবং বিভক্তিহীন পুনরাবৃত্ত - তিনটি নামেই ডাকা হয়।
----------------
• দ্বিরুক্ত শব্দ:
- একই ধরণের শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে।
- দ্বিরুক্ত শব্দের অর্থ পরপর দুইবার বলা।
- বাংলা ভাষায় দ্বিরুক্ত শব্দের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়।
- বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে পদাত্মক দ্বিরুক্তি বলা হয়।

পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
- পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
যেমন – জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

বিভক্তিহীন পুনরাবৃত্ত:
ভালাে ভালাে (কথা), কত কত (লােক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড় উড়ু (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।

বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত:
কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

অন্যদিকে,

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন:
ঝমঝম, কুটুস- কুটুস, কুট কুট, জ্বলজ্বল, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঝমঝম, টসটস।

• অনুকার দ্বিত্ব:
পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন:
গুটিশুটি, ঝিকিমিকি, লুটিফুটি, ঝিলিমিলি, মোটাসোটা, আমটাম, এলোমেলো ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১৪.
'মজলুম আদিব' ছদ্মনামে সাহিত্য রচনা করেছেন কে?
  1. আহসান হাবীব 
  2. হাসান আজিজুল হক 
  3. শামসুর রাহমান
  4. সৈয়দ শামসুল হক 
ব্যাখ্যা

• শামসুর রাহমান:
- শামসুর রাহমান ছিলেন কবি, সাংবাদিক। তিনি ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।

- তাঁর ডাক নাম ছিল 'বাচ্চু'। মুক্তিযুদ্ধকালে তিনি 'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন।

উল্লেখ্য,
- ১৯৬০ সালে তাঁর প্রথম কাব্য, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে-র প্রকাশ কবিতায় তাঁর অধিকার প্রতিষ্ঠা করে। কলকাতা থেকে বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তাঁর 'রূপালি স্নান' প্রকাশ করে কবিতার বৃহত্তর বাংলায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। 'রূপালি স্নান' কে বলা যায় শামসুর রাহমানের আগমনী কবিতা।

- শামসুর রাহমান ১৯৫৭ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন ইংরেজী দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে।

- তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'রৌদ্র করোটিতে'। কবি তাঁর দ্বিতীয় কাব্যের জন্য আদমজী পুরস্কারে ভূষিত হন। পুরস্কারটি প্রদান করেছিলেন প্রেসিডেন্ট আইয়ুব খান। 'হাতির শুঁড়' কবিতায় যাঁর ক্ষমতাগ্রহণকে তিনি ব্যঙ্গ করেছিলেন।

- ১৯৭০ সালে প্রকাশিত তাঁর নিজ বাসভূমে কাব্য তিনি উৎসর্গ করেন আবহমান বাঙলার শহীদদের উদ্দেশ্যে। 'বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা', 'ফেব্রুয়ারি ১৯৬৯', 'পুলিশ রিপোর্ট', 'হরতাল', 'এ লাশ আমরা রাখব কোথায়', তাঁর রচিত এ কবিতাগুলির ছত্রেছত্রে লেগে আছে এক বিক্ষুব্ধ সময়ের ছাপ।

উৎস: বাংলাপিডিয়া।

১৫.
'Phylogenetic' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. জাতি-বিদ্বেষ
  2. শারীরবৃত্তীয়
  3. জাতিগত
  4. মৃৎশিল্প
ব্যাখ্যা

• 'Phylogenetic' এর বাংলা পরিভাষা - জাতিগত

অন্যদিকে,
• 'Ceramics এর বাংলা পরিভাষা- মৃৎশিল্প।
• Physiological - শারীরবৃত্তীয়;
• Racism, Race-hatred- জাতি-বিদ্বেষ।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

১৬.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোন বানানটি অশুদ্ধ?
  1. নিস্পৃহ
  2. শ্রদ্ধাস্পদেষু
  3. বিষ্ফোরণ 
  4. স্পষ্ট
ব্যাখ্যা

• ষ-ত্ব বিধান:
- সংস্কৃত ভাষায় মূর্ধন্য ষ ব্যবহারের নিয়ম আছে।
- সেই কারণে বাংলা ভাষায় যেসব অবিকৃত সংস্কৃত শব্দ ব্যবহৃত হয়, সেগুলোর বানানেও মূর্ধন্য ষ-এর ব্যবহার প্রচলিত।
- অবিকৃত সংস্কৃত শব্দে কোন নিয়মে মূর্ধন্য ষ লেখা হবে—এই বিধানকেই ষ-ত্ব বিধান বলা হয়।

- বাংলা ভাষায় মূর্ধন্য ষ-এর জন্য আলাদা কোনো বিশেষ উচ্চারণ নেই।
- তাই খাঁটি বাংলা শব্দ ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহারের প্রয়োজন হয় না।
------------------------- 
উল্লেখ্য, 
- যেসব ক্ষেত্রে ‘ষ’-এর ব্যবহার হয় না—
১. খাঁটি বাংলা শব্দ এবং ক্রিয়াপদে কখনোই ‘ষ’ হয় না। যেমন—করিস, দিস্‌, যাস ইত্যাদি।
২. বিদেশি শব্দে কখনোই ‘ষ’ হয় না। যেমন—পোশাক, জিনিস, অফিস, স্টেশন ইত্যাদি।
৩. ‘স্পৃহ’ বা ‘স্পন্দ’ ধাতুর ‘স’ কখনো ‘ষ’ হয় না। যেমন—নিস্পৃহ, নিস্পন্দ ইত্যাদি।
৪. ‘স্ফুট’ ও ‘স্ফুর’ ধাতুর ‘স’ কখনো ‘ষ’ হয় না। যেমন—বিস্ফোরণ, পরিস্ফুট ইত্যাদি।
৫. চ-বর্গীয় বর্ণ অর্থাৎ তালব্য বর্ণ এবং ত-বর্গীয় বর্ণ অর্থাৎ দন্ত্য বর্ণের সঙ্গে কখনোই ‘ষ’ যুক্ত হয় না। যেমন—নিশ্ছিদ্র, বিস্তর, দুস্থ ইত্যাদি।৬. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স, ষ হয়।
যেমন - শ্রদ্ধাস্পদেষু, শ্রদ্ধাভাজনেষু ইত্যাদি।
- কিন্তু অ, আ স্বরধ্বনি থাকলে 'স' হয়।
যেমন - শ্রদ্ধাস্পদাসু।
৭. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়।
যেমন- কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।

উৎস: 
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
'কবিতা' - শব্দটির বহুবচন কী হবে?
  1. কবিতামালা
  2. কবিতাগুচ্ছ
  3. কবিতাপুঞ্জ
  4. কবিতারাজি
ব্যাখ্যা

• বস্তুবাচক বা অপ্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত বহুবচন বোধক শব্দ:
যেমন:
- আবলি - পুস্তকাবলি।
- গুচ্ছ - কবিতাগুচ্ছ।
- পুঞ্জ - মেঘপুঞ্জ।
- মালা - পর্বতমালা।
- রাজি - তারকারাজি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৮.
ভাষা আন্দোলনভিত্তিক রচনা কোনটি?
  1. জলাংগী
  2. কী চাহ শঙ্খচিল
  3. বর্ণচোরা
  4. আর্তনাদ
ব্যাখ্যা

• 'আর্তনাদ' উপন্যাস:
- দেশভাগের পর পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচারে দগ্ধ জীবনের অভিজ্ঞতালব্ধ ঔপন্যাসিক শওকত ওসমানের লেখা উপন্যাসের নাম- আর্তনাদ।
- 'আর্তনাদ' শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস। এটি প্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
- পূর্ব পাকিস্তানের স্বাধীন প্রগতিশীল চিন্তা-চেতনায় বেড়ে ওঠা জনগোষ্ঠী ও পশ্চিম পাকিস্তানের প্রাচীন চিন্তাধারায় বিশ্বাসী ও ধর্মাশ্রয়ী শাসকগোষ্ঠীর আচরণ- এই দুই মেরুদণ্ডে গড়ে উঠেছে এ উপন্যাসের কাঠামো।

- অপেক্ষাকৃত দুর্বল মেরুদণ্ডটির ভাঙন শুরু হলো একুশের চেতনার মধ্য দিয়ে। যার ফলপ্রসূ সমাপ্তি ঘটল একাত্তরের বিজয়ের মধ্য দিয়ে। এ ভূখণ্ডে শহুরে সভ্যতার সূচনালগ্নের তরুণ আলী জাফর এই উপন্যাসের ব্যক্তি চরিত্র। আলী জাফরের মতো তখন গ্রাম ছেড়ে শহরে আসছে শত শত মানুষ, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই।

অন্যদিকে,
• 'কী চাহ শঙ্খচিল'; বর্ণচোরা - মমতাজউদদীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
• শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - জলাংগী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া এবং 'আর্তনাদ' উপন্যাস শওকত ওসমান।

১৯.
নিচের কোন ধ্বনিটি ঘোষ ব্যঞ্জন নয়?
ব্যাখ্যা

• ঘোষ ব্যঞ্জন নয় - থ।

ঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ব্যঞ্জন ধ্বনি।
যথা-
- ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, , ঢ, ড়, ঢ়, জ, , গ, , ঙ, হ।

অঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে অঘোষ ব্যঞ্জন বলা হয়।
যথা:
- প, ফ, ত, , স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২০.
‘নিষ্কর’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নিস্ + কর
  2. নিঃ + কর
  3. নিষ্ + কর
  4. নি + কর
ব্যাখ্যা

• নিষ্কর শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-  নিঃ+ কর = নিষ্কর।
[এটি একটি বিসর্গ সন্ধি।]

এরূপ কিছু সন্ধি বিচ্ছেদ হলো:
দুঃ+ কর = দুষ্কর;
• ভাঃ+ কর = ভাস্কর;
• নিঃ + চুপ = নিশ্চপ;
• নিঃ + চয় = নিশ্চয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২১.
"দর্শনমাত্র" - কোন সমাস?
  1. নিত্য সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা

• নিত্য সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। শুধু সমস্তপদের ব্যাখ্যা দিতে হয়।
যেমন:
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- অন্য দেশ = দেশান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- কেবল যাওয়া = যাওয়ামাত্র,
- কেবল বলা = বলামাত্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২২.
১৯২৭ সালে 'শিখা' পত্রিকাটি কোন ধরনের পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিলো?
  1. দৈনিক
  2. সাপ্তাহিক
  3. বার্ষিক
  4. ত্রৈমাসিক
ব্যাখ্যা

• 'শিখা' পত্রিকা:
- ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজে প্রতিষ্ঠিত হয়।
- ১৯২৭ সালে 'শিখা' নামে একটি বার্ষিক মুখপত্র প্রকাশ করে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- শিখা বছরে একবার প্রকাশিত হত।
- পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত।

• 'শিখা' পত্রিকা সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য:
- শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
- শিখা ছিল সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের।
- তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই পত্রিকাটি বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে।
- মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা।
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২৩.
ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হলে কোন ধরনের শব্দ হয়?
  1. রূঢ়ি শব্দ 
  2. যৌগিক শব্দ
  3. যোগরূঢ় শব্দ 
  4. কোনোটিই নয় 
ব্যাখ্যা

• যৌগিক শব্দ:
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
অর্থাৎ,
শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।
যেমন:
- গায়ক = গৈ + ণক (অক); অর্থ: গান করে যে।
- কর্তব্য = কৃ + তব্য; অর্থ: যা করা উচিত।
- বাবুয়ানা = বাবু + আনা; অর্থ: বাবুর ভাব।
- মধুর = মধু + র ; অর্থ; মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
- দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য; অর্থ: কন্যার পুত্র, নাতি। 'দৌহিত্র' শব্দটি 'দুহিতা' (কন্যা) থেকে উদ্ভূত, যা নাতিকে নির্দেশ করে।
- চিকামারা = চিকা + মারা; অর্থ: দেওয়ালের লিখন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

২৪.
'প্রত্যুপকার' শব্দের 'প্রতি' কোন ধরনের উপসর্গ?
  1. সদৃশ
  2. বিরোধ
  3. অনুরূপ
  4. তুল্য
ব্যাখ্যা

• 'প্রতি' উপসর্গটি একটি সংস্কৃত উপসর্গ।
- 'প্রত্যুপকার' শব্দের 'প্রতি' উপসর্গটি - অনুরূপ অর্থে ব্যবহৃত হয়েছে। 

• নিম্নে 'প্রতি' উপসর্গের বিভিন্ন ব্যবহার দেওয়া হলো:
- সদৃশ অর্থে - প্রতিমূর্তি, প্রতিধ্বনি।
- বিরোধ অর্থে - প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী।
- পৌনঃপুন অর্থে - প্রতিদিন, প্রতিমাস।
- অনুরূপ কাজ অর্থে - প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৫.
Fill in the blank with the right option.
My sister really wants ______ Laptop for her birthday.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা

• Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The - Definite Article.

• এখানে কোনো নির্দিষ্ট Laptop-এর কথা বলা হচ্ছে না, বরং যেকোনো একটি Laptop-এর কথা বলা হচ্ছে।
"Laptop" শব্দটি consonant sound দিয়ে শুরু হয়েছে।আর বাক্যে এটি প্রথমবার উল্লেখ করা হয়েছে।
- তাই indefinite article "a" ব্যবহার হবে।

Complete sentence: My sister really wants a Laptop for her birthday.

অন্যদিকে, 
The - নির্দিষ্ট (specific) dress-এর কথা বললে বসে, যেটা আগে থেকে উল্লেখ করা হয়েছে। 
Example: My sister really wants the dress we saw yesterday.
- (আগে দেখা নির্দিষ্ট ড্রেস) তাই the বসবে।

২৬.
She walked through the dark forest carefully. The underlined word is a/an—
  1. Noun
  2. Preposition
  3. Adverb
  4. Conjunction
ব্যাখ্যা

• She walked through the dark forest carefully. The underlined word is a/an- preposition.

- through শব্দটি এখানে the dark forest (যা একটি noun phrase) এর ঠিক আগে বসেছে।
- এটি বাক্যের অন্যান্য অংশের (She walked) সাথে সম্পর্ক স্থাপন করছে এবং স্থান নির্দেশ করছে — অর্থাৎ, (through the dark forest) “বন দিয়ে/মাধ্যমে”।
- Preposition হলো সেই শব্দ যা noun বা noun phrase-এর আগে বসে বাক্যের অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করে। যেমন: after, before, at, in, on ইত্যাদি।
- এখানে through ঠিক এই কাজ করছে বলে এটি preposition.
 
• Through: [preposition]
English meaning: used as a function word to indicate movement into something at one side or point and out at another and especially the opposite side of.
Bangla meaning: একপ্রান্ত থেকে অন্য প্রান্ত; শুরু থেকে শেষ; এক পাশ থেকে অন্য পাশ।

Example:
She walked through the park to reach school.
The train passed through the tunnel.

Source: Cambridge Dictionary, Oxford Dictionary.

২৭.
As soon as the bell rang, the students left the classroom.
Choose the negative form: 
  1. No sooner had the bell rang the students left the classroom.
  2. No sooner had the bell rung than the students left the classroom. 
  3. No sooner the bell rang than the students left the classroom. 
  4. The bell did not ring and the students left the classroom.
ব্যাখ্যা

• Correct Answer: খ) No sooner had the bell rung than the students left the classroom.

Affirmative: As soon as the bell rang, the students left the classroom.
Negative: No sooner had the bell rung than the students left the classroom.

• As soon as যুক্ত sentence কে Negative করতে হলে:
• Structure:
- As soon as এর জায়গায় no sooner had বসবে,
- প্রদত্ত Sentence এর কর্তা বসে ,
- সে Sentence এর মূল verb এর past participle form বসে,
- sentence এর বাকী অংশ বসে + than + দ্বিতীয় বাক্য অপরিবর্তিত ভাবে বসে।

• Example:
• Affirmative: As soon as he saw the tiger, he ran away.
• Negative: No sooner had he seen the Tiger than he ran away.

অন্য অপশনগুলো ভুল:
ক) No sooner had the bell rang the students left the classroom.
- ভুল। than ছাড়া বাক্য অসম্পূর্ণ। “No sooner ... than ...” জোড়া শব্দ, than বাদ দিলে grammar ভুল হয়।

গ) No sooner the bell rang than the students left the classroom. 
- ভুল। No sooner এর পর inversion (had + subject) হবে, শুধু he saw বসবে না।

ঘ) The bell did not ring and the students left the classroom.
- ভুল। এর অর্থ হয়েছে  "ঘণ্টা বাজে নি তাই  এবং ছাত্র ছাত্রীরা ক্লাসরুম থেকে বের হয়ে গিয়েছে” — যা মূল বাক্যের সম্পূর্ণ বিপরীত অর্থ দেয়।

২৮.
What is the synonym of the word 'profligate'?
  1. Aggravation
  2. Miser
  3. Spendthrift
  4. Thrifty
ব্যাখ্যা

• Profligatec (adj)
- English Meaning: wildly extravagant, spending money or using something in a way that wastes it and is not wise.
- Bangla Meaning: অমিতব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; উড়নচণ্ডী।

Given Options:
• Aggravation - প্রকোপ বৃদ্ধি; অবনতি; অবনমন।
• Miser - কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস।
• Spendthrift - অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক।
• Thrifty - মিতব্যয়ী।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Profligatec" is - Spendthrift.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

২৯.
Which sentence is incorrect?
  1. The scientist discovered a new element and published her findings in the journal.
  2. The study analyzed the data carefully and interprets the results accurately. 
  3. Previous research indicated that social interaction improves learning.
  4. The researchers concluded that more experiments were necessary. 
ব্যাখ্যা

• Correct Answer: খ) The study analyzed the data carefully and interprets the results accurately.

- এই বাক্যটি ভুল কারণ এতে tense-এর সামঞ্জস্যতা (tense agreement) নেই।
- "analyzed" হলো past tense.
- "interprets" হলো present tense.
- একই বাক্যে দুই ভিন্ন tense একসাথে ব্যবহার করা হয়েছে and দিয়ে যুক্ত করে, যা parallel structure ভঙ্গ করেছে।
- একই বাক্যে দুটি verb একই সময়কাল নির্দেশ করছে, তাই তাদের একই tense-এ থাকা উচিত।
 
• Parallelism Rule:
যখন একই বাক্যে দুই বা ততোধিক অংশ and, but, or ইত্যাদি দিয়ে যুক্ত করা হয়, তখন সেই অংশগুলোর গঠন একই রকম (parallel) হতে হবে।

- Tense একই রাখতে হবে।
- Part of speech একই রাখতে হবে (noun, verb, adjective ইত্যাদি)।
- Voice একই রাখতে হবে (active/active বা passive/passive).
 
Corrected Versions:
Past tense consistency: The study analyzed the data carefully and interpreted the results accurately.
Present tense consistency: The study analyzes the data carefully and interprets the results accurately.
 
অন্যান্য বাক্যগুলো সঠিক:
ক) The scientist discovered a new element and published her findings in the journal.
- উভয় verb এই past tense তাই সঠিক।

গ) Previous research indicated that social interaction improves learning.
- “indicated” এটি past, “improves” হলো present, tense ঠিক আছে কারণ পূর্বের গবেষণা উল্লেখ করতে past tense ব্যবহার হয়েছে। এবং general truth বুঝাতে present tense ব্যবহার হয়েছে।

ঘ) The researchers concluded that more experiments were necessary.
- উভয় verb past tense তাই সঠিক।

৩০.
Despite having all the modern gadgets, the monk lived a ______ life, meditating for hours and avoiding unnecessary comforts. 
  1. Lavish
  2. Comfortable
  3. Spartan
  4. Extravagant
ব্যাখ্যা

• Correct sentence: Despite having all the modern gadgets, the monk lived a spartan life, meditating for hours and avoiding unnecessary comforts. 
Bangla Translation: সকল আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও, সেই ভিক্ষু একটি সাদামাটা জীবন যাপন করতেন, ঘণ্টার পর ঘণ্টা ধ্যান করতেন এবং অপ্রয়োজনীয় সুবিধা এড়িয়ে চলতেন।

• Spartan (Adj):
English meaning: marked by simplicity, frugality, or avoidance of luxury and comfort.
Bangla meaning: (জীবনযাত্রা) অত্যন্ত সাদামাটা বলেই কঠিন।

Other Options:
ক) Lavish:
English Meaning: rich, luxurious, or elaborate.
Bangla Meaning: বিলাসবহুল, অতিপ্রচুর। 

খ) Comfortable:
English Meaning: providing ease and relaxation.
Bangla Meaning: আরামদায়ক, সুবিধাজনক।

ঘ) Extravagant:
English Meaning: wasteful, excessive, or lavish.
Bangla Meaning: অপচয়ী, অযথা বিলাসী।
 
Source: Accessible Dictionary

৩১.
Each of the proposals _______ reviewed thoroughly before final approval.
  1. were
  2. have been
  3. has been
  4. are
ব্যাখ্যা

Complete sentence: Each of the proposals has been reviewed thoroughly before final approval.

• One of, Any of, Each of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে verb টি singular হবে।
- অর্থাৎ, One of/Each of…+ plural noun + singular verb + ext.
- যেমন: Each of the athletes has been training for months, even years.

• More Examples:
- Each of the guests was greeted with a warm welcome.
- Each of the students was present at the field.

Other Options:
ক) were → plural past tense, ভুল, কারণ subject singular (“each”).

খ) have been → plural verb; কিন্তু each singular, তাই have নয়, has been হবে।

ঘ) are → plural verb; কিন্তু each singular, তাই verb singular হবে।

৩২.
The chef’s cooking style was ______, blending flavors from multiple cuisines to create unique dishes.
  1. monotonous
  2. eclectic
  3. bland
  4. fervent
ব্যাখ্যা

Given Options:
ক) monotonous:
English Meaning: tediously uniform or unvarying.
Bangla Meaning: একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন।

খ) eclectic:
English Meaning: composed of elements drawn from a variety of sources.
Bangla Meaning: (ব্যক্তি বা পদ্ধতি) সারগ্রাহী; সমস্ত কিছুর মধ্য থেকে ভালো বেছে নেয় এমন।

গ) bland:
English Meaning: lacking strong flavor.
Bangla Meaning: মৃদু (খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে); বৈশিষ্ট্যহীন; আকর্ষণহীন।

ঘ) fervent:
English Meaning: exhibiting or marked by great intensity of feeling : zealous.
Bangla Meaning: ঐকান্তিক; হৃদয়ের উত্তাপ আছে এমন।
 
Complete sentence: The chef’s cooking style was eclectic, blending flavors from multiple cuisines to create unique dishes.
Bangla translation: রান্নার ধরন ছিল বিচিত্র, যা একাধিক খাবারের স্বাদ একত্রিত করে অনন্য খাবার তৈরি করেছিল।

Source: Accessible Dictionary

৩৩.
Who wrote this novel? (Make it passive)
  1. By whom is this novel written?
  2. By whom was this novel written? 
  3.  By whom has this novel been written?
  4. By whom has this novel wrote? 
ব্যাখ্যা

Correct Answer: খ) By whom was this novel written?

Active: Who wrote this novel?
Passive: By whom was this novel written?

- প্রদত্ত বাক্যটি "Past Indefinite Tense" এর হওয়ায় এখানে was এর পর মূল Verb এর Past Participle হয়েছে।

• Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে passive করতে হলে:
- Who এর স্থানে By whom বসে।
- এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb/model verb বসে।
- তারপর subject বসে।
- Model verb এর ক্ষেত্রে Model verb + Subject+ be + মূল Verb এর Past participle বসে।
- এবং অন্যক্ষেত্রে Auxiliary verb +Subject+ মূল Verb এর Past participle বসে।
- এবং সবশেষে object বসবে।
- Structure: By whom + auxiliary verb/modal verb + Subject + verb এর past participle রূপ + object.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৪.
The coach said to the players, "Maintain your fitness regularly." (Make it indirect speech.)
  1. The coach advised the players to maintain their fitness regularly. 
  2. The coach requested the players to maintain their fitness regularly.
  3. The coach said to the players to maintain their fitness regularly. 
  4. The coach forbade the players to maintain their fitness regularly.
ব্যাখ্যা

Correct Answer: ক) The coach advised the players to maintain their fitness regularly.

Direct speech: The coach said to the players, "Maintain your fitness regularly."
Indirect speech: The coach advised the players to maintain their fitness regularly.

• Imperative Sentence- এর Direct speech কে Indirect speech এ রূপান্তর করার নিয়ম:
- Reporting verb টি আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise, তা না হলে tell দ্বারা পরিবর্তিত হয়;
- Inverted comma উঠে গিয়ে to বসে;
- reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
- Structure: Subject + request/ order/ advise/ tell/ instructed + object (যদি থাকে) + to + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

Other Options:
খ) The coach requested the players to maintain their fitness regularly.
- ভুল context; এখানে উপদেশ বোঝাচ্ছে → advised হবে।

গ) The coach said to the players to maintain their fitness regularly.
- Imperative sentence-এ advice বোঝাতে advised ব্যবহার হবে।

ঘ) The coach forbade the players to maintain their fitness regularly.
- ভুল অর্থ; forbid মানে “নিষিদ্ধ করা”, কিন্তু এখানে উপদেশ দেওয়া হচ্ছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৫.
Close the door. (Change the voice)
  1. Let the door closed. 
  2. Let the door close. 
  3. Let the door be closed.
  4. Let not the door be closed.
ব্যাখ্যা

Correct Answer: Let the door be closed.

Active voice: Close the door.
Passive voice: Let the door be closed.

- মূল Verb দিয়ে শুরু হওয়া Imperative sentence-এর active voice-কে passive voice-এ পরিবর্তন করার ক্ষেত্রে "Passive voice-এর বাক্যটি "Let" দিয়ে শুরু হবে।

• মূল Verb দিয়ে শুরু হওয়া Imperative sentence-এর active voice-কে passive voice-এ পরিবর্তন করার নিয়মাবলী হলো:
- Passive voice-এর বাক্যটি "Let" দিয়ে শুরু হবে।
- Active voice-এর object টি passive voice-এ subject হিসেবে বসবে।
- "be" বসবে।
- মূল verb-এর past participle form বসবে।
- অনেক ক্ষেত্রে active voice-এর verb-এর পর passive voice-এ "by" ছাড়া অন্য preposition (যেমন: to, at, on, with, for ইত্যাদি) বসতে পারে।
- Active voice-এর subject টি passive voice-এ object হিসেবে বসবে।
 
 Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৬.
Which of the following is a verb?
  1. Investigate
  2. Investigation
  3. Investigative
  4. Investigator
ব্যাখ্যা

• Correct Answer: ক) Investigate.
 
Given Options:
ক) Investigate: [verb]
English meaning: to examine a subject, situation, or problem carefully in order to discover facts or information
Bangla meaning: তদন্ত করা; অনুসন্ধান করা

খ) Investigation: [noun]
English meaning: the process of examining a crime, problem, or situation carefully
Bangla meaning: তদন্ত; অনুসন্ধান; অন্বেষণ।

গ) Investigative: [adjective]
English meaning: relating to or designed to find information, especially about a crime
Bangla meaning: সন্ধানী, সন্ধায়ী।

ঘ) Investigator: [noun]
English meaning: a person who investigates a crime, problem, or situation
Bangla meaning: তদন্তকারী।
 
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The required verb is - Investigate.

Source: Oxford, Cambridge, and Accessible Dictionary

৩৭.
The synonym of the word "Obsolete" is ______. 
  1. Modern
  2. Outdated
  3. Popular
  4. Useful
ব্যাখ্যা

• Correct Answer: খ) Outdated.

Obsolete (Adj)
- English meaning: no longer in use or no longer useful.
- Bangla meaning: অপ্রচলিত; সেকেলে।

Options:
ক) Modern - আধুনিক;
খ) Outdated - পুরনো, অপ্রচলিত।
গ) Popular - জনপ্রিয়।
ঘ) Useful - কার্যকর।

 • সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Obsolete" is - Outdated.

৩৮.
Who quoted the line:
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”?
  1. William Shakespeare
  2. Alexander Pope
  3. Francis Bacon
  4. John Milton
ব্যাখ্যা

• The required answer is - Francis Bacon.

• Francis Bacon:
- তার পুরো নাম Francis Bacon, Viscount Saint Alban.
- তিনি Sir Francis Bacon নামে পরিচিত।
- তিনি একজন lawyer, statesman, philosopher এবং master of the English tongue.
- He is remembered in literary terms for the sharp worldly wisdom of a few dozen essays.
- He is called a natural philosopher.

• তার বিখ্যাত কিছু quotes:
- "Reading maketh a full man; conference a ready man, and writing an exact man."
- "It is impossible to love and to be wise."
- "Wonder is the seed of knowledge."
- "A false friend is more dangerous than an open enemy."
- "Beauty itself is but the sensible image of the Infinite."
- "Silence is the sleep that nourishes wisdom."

• উপাধি:
- Father of the English Essay.
- Father of Modern Prose.
- Father of Empiricism.
- First essayist in English Literature.

• Some notable works:
- Advancement of Learning,
- Commentarius Solutus,
- De Sapientia Veterum,
- Instauratio Magna,
- Novum Organum,
- The New Atlantis.

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman, Britannica.

৩৯.
The synonym of the word "Mendacious" is ______.
  1. Honest
  2. Dishonest
  3. Brave
  4. Generous
ব্যাখ্যা

Correct Answer: খ) Dishonest.

Mendacious
:
English meaning: given to or characterized by deception or falsehood or divergence from absolute truth.
Bangla meaning: (আনুষ্ঠানিক) মিথ্যা; মিথ্যাবাদী।

Given Options:
ক) Honest - সৎ।
খ) Dishonest - অসৎ; মিথ্যাবাদী।
গ) Brave - সাহসী।
ঘ) Generous - উদার। 
 
• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Mendacious" is - Dishonest.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৪০.
A person who always expects the worst outcome is called ______. 
  1. Optimist
  2. Pessimist
  3. Realist
  4. Idealist
ব্যাখ্যা

• Correct Answer: খ) Pessimist.

Pessimist (noun):

- English meaning: a person who tends to see the worst aspect of things.
- Bangla meaning: দুঃখবাদী; হতাশাপ্রবণ ব্যক্তি।

Other options:
• Optimist - আশাবাদী।
• Realist - বাস্তববাদী।
• Idealist - আদর্শবাদী।

Source: Accessible Dictionary

৪১.
The antonym of the word "Loquacious" is ______. 
  1. Talkative
  2. Silent
  3. Friendly
  4. Vivacious
ব্যাখ্যা

• Loquacious (Adj):
- English meaning: talkative; tending to talk a lot
- Bangla meaning: বাচাল; কথাপ্রিয়।

Options:
ক) Talkative - বাচাল।
খ) Silent - নীরব।
গ) Friendly - বন্ধুসুলভ।
ঘ) Vivacious - প্রাণবন্ত।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Loquacious" is - Silent.

Source: Accessible Dictionary.

৪২.
A person who believes that only he is right and others are wrong is called ______.
  1. Pessimist
  2. Egoist
  3. Bigot
  4. Altruist
ব্যাখ্যা

• Bigot (noun):
English meaning: a narrow-minded person who obstinately adheres to their own opinions and prejudices.
Bangla meaning: যুক্তিবহির্ভূতভাবে অন্ধ ভক্ত বা বিশ্বাসী।

Other Options:
ক) Pessimist - নৈরাশ্যবাদী।
খ) Egoist - স্বার্থপর।
গ) Bigot - কট্টরবাদী।
ঘ) Altruist - পরোপকারী।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, A person who believes that only he is right and others are wrong is called Bigot.

Source: Accessible Dictionary.

৪৩.
The antonym of the word "Ebullient" is ______.
  1. Joyful
  2. Depressed
  3. Cheerful
  4. Energetic
ব্যাখ্যা

• Correct Answer: খ) Depressed.

Ebullient (Adj):
English meaning: having or showing liveliness and enthusiasm.
Bangla meaning: উচ্ছ্বসিত।

Other Options:
ক) Joyful - আনন্দময়।
খ) Depressed - বিষণ্ণ; হতাশ।
গ) Cheerful - হাসিখুশি। 
ঘ) Energetic - শক্তিশালী; প্রাণশীল।


• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Ebullient" is - Depressed.

Source: Accessible Dictionary.

৪৪.
"King Duncan" is a character from which of the following play?
  1. Hamlet
  2. Othello
  3. Measure for Measure
  4. Macbeth
ব্যাখ্যা

• The character "King Duncan" appears in -  Macbeth.

• Macbeth: 
- এটি Shakespeare এর সবচেয়ে ছোট Tragedy.
- এই Tragedy টি হচ্ছে William Shakespeare এর অন্যতম শ্রেষ্ঠ tragedy এবং Macbeth হল এর মূল চরিত্র বা tragic hero.
- নাটকটির মূল বিষয়বস্তু হলো King Duncan এর হত্যা ও তার ফলে ঘটে যাওয়া ঘটনাবলি।
- এটি ১৬০৭-০৭ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan এর একজন বিশ্বস্ত General.

• Characters in Macbeth:
- Macbeth,
- Lady Macbeth,
- King Duncan,
- Banquo,
- Macduff,
- Malcolm,
- The Three Witches.

• সার-সংক্ষেপ:
- স্কটল্যান্ডের বীর সেনানায়ক Macbeth তিন ডাইনের কাছ থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
- Lady Macbeth এর প্ররোচনায় সে রাজা King Duncan কে হত্যা করে সিংহাসনে বসে।
- একবার ক্ষমতায় ওঠার পর সে অপরাধ ঢাকতে একের পর এক খুন করতে থাকে।
- হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth ও Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে এবং Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
- Macbeth ধ্বংসের পথে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত যুদ্ধে মারা যায়।
- Macbeth নাটকটি দেখায়, কীভাবে ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।

• Some other famous quotations of Macbeth:
- "Fair is foul, and foul is fair."
- "All the perfumes of Arabia will not sweeten this little hand."
- "Life is but a walking shadow."

• William Shakespeare:
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

৪৫.
Ode to a Nightingale was written by -
  1. Lord Byron
  2. T. S. Eliot
  3. John Keats
  4. G. B Shaw
ব্যাখ্যা

- Ode to a Nightingale was written by John Keats.

• Ode to a Nightingale:

- এটি একটি Ode.
- এই কবিতাটিকে গণ্য করা যায় Meditation upon art and life হিসেবে।
- John Keats মোট ছয়টি গুরুত্বপূর্ণ ode লিখেছেন, তার মধ্যে এই কবিতাটি অন্যতম।

- এই কবিতাটি Nightingale পাখির গানে অনুপ্রাণিত হয়ে লেখা।
- পাখিটি কবির বাগানে এসে গান করছিল।
- পাখির সাথে কাল্পনিক কথোপকথনে কবি আনন্দিত হচ্ছেন। পাখির আনন্দ স্পর্শ করছে কবিকেও।
- দুঃখ-বেদনা পাশ কাটিয়ে তিনি চিরসুখী হতে চান। কিন্তু খেয়াল করে দেখেন, সুখ, সৌন্দর্য, যৌবন সব কিছুই ক্ষণস্থায়ী।
- কবিতায় মূলত Nightingale পাখিকে দেখানো হয়েছে অমরত্বের প্রতীক হিসেবে।

• John Keats:
- তিনি একজন British Poet.
- Romantic period এর লেখক।
- He is an English Romantic Lyric Poet who devoted his short life to the perfection of poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend. 

• তার Title গুলো হলো:
- Poet of Beauty;
- Poet of Sensuousness.
- এর পাশাপাশি তিনি Physician, Surgeon, এবং Doctor ছিলেন।

• His Famous works:
- Ode to psyche;
- Ode to a Nightingale;
- Ode on a Grecian Urn;
- To Autumn;
- Ode on Melancholy;
- Isabella;
- Lamia. 

 Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.

৪৬.
"Easter, 1916" was written by -
  1. T. S. Eliot
  2. William Shakespeare
  3. John Keats
  4. W. B. Yeats
ব্যাখ্যা

• The poem "Easter, 1916" was written by - W. B. Yeats.

• Easter 1916: 
- এই কবিতাটি লিখেন W. B. Yeats.
- ১৯১৬ সালে এটি প্রকাশিত হয়।
- পরে Michael Robartes and the Dancer (১৯২১) গ্রন্থে সংকলিত হয়।
- এই কবিতাটি মূলত: ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইরিশদের বিদ্রোহ বা Easter Rising এর নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা।

• সার-সংক্ষেপ:
- কবিতাটি আয়ারল্যান্ডের ব্রিটিশবিরোধী ইস্টার বিদ্রোহে নিহত শহীদদের স্মরণে রচিত।
- কবিতায় তিনি নায়কত্ব, আত্মত্যাগ ও দৈনন্দিন জীবনের সঙ্গে তার সংঘাত নিয়ে ভাবনা প্রকাশ করেন।
- Yeats বিদ্রোহীদের চরমপন্থা নিয়ে সংশয় প্রকাশ করলেও তাঁদের সাহস ও দৃঢ়তায় শ্রদ্ধা জানান।
- শেষ পর্যন্ত তিনি তাঁদের আত্মবলিদানকে "A terrible beauty is born" বলে স্মরণ করেন।

• William Butler Yeats:
- He is a famous literary figure who belongs to the Modern Period.
- তাঁকে Ireland এর National poet বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।

• Major Poems:
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Winding Stair and Other poems,
- The Second Coming,
- The Cat and the Moon,
- Sailing to Byzantium,
- The Lake Isle of Innisfree,
- Among School Children,
- A Prayer for My Daughter,
- When You Are Old,
- Easter 1916,
- September 1919,
- The Wanderings of Oisin,
- Leda and The Swan.

• W. B. Yeats রচিত কিছু Play,
- The Resurrection,
- The Only Jealousy of Emer,
- The Dreaming of the Bones,
- Four Plays for Dancers,
- Calvary,
- Cathleen ni Houlihan,
- The Countess Cathleen.

• Prose
- A Vision,
- Celtic Twilight (essay).

Source: Britannica and Live MCQ Lecture.

৪৭.
The boiling water spilled over the edge. Here, “boiling” is- 
  1. gerund
  2. participle
  3. infinitive
  4. verbal noun
ব্যাখ্যা

Correct Answer: খ) participle.

• The boiling water spilled over the edge.
- এখানে “boiling” শব্দটি water (noun)-কে বর্ণনা করছে, অর্থাৎ এটি adjective-এর মতো কাজ করছে।
- তাই এটি present participle.

• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

Other Options:
• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- অর্থাৎ, Gerund হলো verb-এর -ing ফর্ম, যা বাক্যে noun হিসেবে কাজ করে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.
- Infintive দুই রকম হতে পারে,
1. To-যুক্ত infinitive এবং,
2. To-বিহীন infinitive বা Bare Infinitive.
- Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।যেমন: Subject of verb, Object of verb, Complement of verb, object of preposition, etc.

• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

৪৮.
Select the correct spelling:
  1. Bureaucracy
  2. Burreaucracy
  3. Bureaucrracy
  4. Bureucracy
ব্যাখ্যা

• Correct Spelling: Bureaucracy.

• Bureaucracy (Noun):

- English Meaning: A system for controlling or managing a country, company, or organization that is operated by a large number of officials employed to follow rules carefully.
- Bangla Meaning: আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা।

Example Sentences:
- The project was delayed due to excessive bureaucracy in the approval process.
- Many people complain that government bureaucracy makes simple tasks unnecessarily complicated.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৯.
The synonym of the word "Pernicious" is ______. 
  1. Harmful
  2. Beneficial
  3. Tiny
  4. Bright
ব্যাখ্যা

• Correct Answer: ক) Harmful.

Pernicious:
- English meaning: having a harmful effect, especially in a gradual or subtle way
- Bangla meaning: ক্ষতিকর; ধ্বংসকর।

Options:
ক) Harmful - ক্ষতিকর; বিনাশকর।
খ) Beneficial - উপকারী।
গ) Tiny - ছোট।
ঘ) Bright - উজ্জ্বল।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Pernicious" is - Harmful.

Source: Accessible Dictionary

৫০.
The average of a non-zero number and its square is 11 times the number. The number is-
  1. 0
  2. 9
  3. 15
  4. 21
ব্যাখ্যা

Question: The average of a non-zero number and its square is 11 times the number. The number is-

Solution:
Let the number be x (x ≠ 0).

According to the question,
The average of the number and its square is 11 times the number.
⇒ (x + x2)/2 = 11x
⇒ x + x2 = 22x
⇒ x2 + x - 22x = 0
⇒ x2 - 21x = 0
⇒ x(x - 21) = 0
So, x = 0  or  x = 21
But the number is non-zero, so we discard x = 0.

Therefore, the number is 21.

৫১.
(64)0.20/(4)0.10 = ?
  1. √2
  2. 2
  3. 0
  4. 4
ব্যাখ্যা

Question: (64)0.20/(4)0.10 = ?

Solution: 
Given that, 
(64)0.20/(4)0.10
= (43)0.20/(4)0.10
= (4)0.60/(4)0.10
= (4)0.60 - 0.10
= (4)0.50
= (4)1/2
= √4
= 2

৫২.
Bus fares were recently increased from Taka 12 to Taka 16. What was the approximate percentage of increase?
  1. 4%
  2. 15%
  3. 21%
  4. 33%
ব্যাখ্যা

Question: Bus fares were recently increased from Taka 12 to Taka 16. What was the approximate percentage of increase?

Solution: 
বাস ভাড়া বাড়ে = (16 - 12) টাকা
= 4 টাকা

বাস ভাড়া শতকরা বাড়ে = (4/12) × 100%
= 33.33%
≈ 33%

৫৩.
If Taka 200 is invested at 10% interest for 3 years, what is the difference between the simple and compound interest?
  1. 6.2 Taka
  2. 9 Taka
  3. 11.5 Taka
  4. 12.3 Taka
ব্যাখ্যা

Question: If Taka 200 is invested at 10% interest for 3 years, what is the difference between the simple and compound interest?

Solution: 
এখানে,
মূলধন, P = 200 টাকা
সুদের হার, r = 10% = 10/100 = 1/10
সময়, n = 3 বছর

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
SI = P × r × n
= 200 × (1/10) × 3
= 60 টাকা

আবার,
চক্রবৃদ্ধি মুনাফায়,
C = P(1 + r)n
= 200 × [1 + (1/10)]3
= 200 × (11/10)3
= 200 × (11/10) × (11/10) × (11/10)
= 200 × (1331/1000)
= 266200/1000
= 266.2 টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= (266.2 - 200) টাকা
= 66.2 টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = 66.2 - 60 = 6.2 টাকা

৫৪.
If the side of a square is increased by 20%, by what percent will the area be increased?
  1. 21%
  2. 42%
  3. 44%
  4. 20%
ব্যাখ্যা

Question: If the side of a square is increased by 20%, by what percent will the area be increased?

Solution:
Let the original side length = 10 units.

∴ Area = 10 × 10 = 100 square units

Again, 
After a 20% increase, the new side length = 10 + (20% of 10)
= 10 + 2 = 12 units

∴ New area = 12 × 12 = 144 square units

∴ Increase in area = (144 - 100) square units
= 44 square units

∴ Percentage increase in area = (44/100) × 100%
= 44%

So the area will increase by 44%

৫৫.
If p is an even integer, which of the following must be an even integer? 
  1. p2 - p
  2. p + 2
  3. 3p3
  4. All of the above
ব্যাখ্যা

Question: If p is an even integer, which of the following must be an even integer?

Solution:
ধরি,
p = 2

ক) p2 - p = 22 - 2 = 4 - 2 = 2 [যা জোড়]
খ) 3n3 = 3 × 23 = 24 [যা জোড়]
গ) p + 2 = 2 + 2 = 4 [যা জোড়]
∴ সঠিক উত্তর হচ্ছে ঘ) All of the above

৫৬.
For the inequality |x - 1| < 5, where x ∈ N. What is the solution set?
  1. {Ø}
  2. {4, 5, 6}
  3. {1, 2, 3, 4, 5}
  4. {- 4, - 3, ... ..., 5, 6}
ব্যাখ্যা

Question: For the inequality |x - 1| < 5, where x ∈ N. What is the solution set?

Solution:
দেওয়া আছে, 
|x - 1| < 5 এবং x ∈ N
⇒ - 5 < x - 1 < 5
⇒ - 5 + 1 < x - 1 + 1 < 5 + 1
∴ - 4 < x < 6

এখন, 
 x ∈ N এর অর্থ হলো x স্বাভাবিক সংখ্যা। 
সুতরাং, - 4 < x < 6 সীমার মধ্যে স্বাভাবিক সংখ্যা গুলো হলো 1, 2, 3, 4, 5

সুতরাং, সমাধান সেট = {1, 2, 3, 4, 5}

৫৭.
Which number will complete the series:
6, 13, 25, 51, 101, ?
  1. 50
  2. 201
  3. 202
  4. 203
ব্যাখ্যা

Question: Which number will complete the series:
6, 13, 25, 51, 101, ?

Solution:
The pattern is 2n + 1, 2n - 1, 2n + 1, 2n - 1, ... ... ; [n = 6, 13, 25, 51, 101, ... ...]

Here,
(2 × 6) + 1 = 12 + 1 = 13
(2 × 13) - 1 = 26 - 1 = 25
.
.
.
So, missing term = (2 × 101) + 1 = 202 + 1 = 203

৫৮.
If rsinθ = 5/2 and rcosθ = (5√3)/2, what is the value of r?
  1. ± 3
  2. ± 5
  3. ± 7
  4. ± 11
ব্যাখ্যা

Question: If rsinθ = 5/2 and rcosθ = (5√3)/2, what is the value of r?

Solution:
দেওয়া আছে, 
rsinθ = 5/2 ……………..(i)
rcosθ = (5√3)/2 …………….(ii) 

এখন, (i) এবং (ii) এর বর্গ করে যুক্ত করে পাই,
(rsinθ)2 + (rcosθ)2 = (5/2)2 + ((5√3)/2)2 
⇒ r2(sin2θ + cos2θ) = (25/4) + (75/4) 
⇒ r2(sin2θ + cos2θ) = 100/4
⇒ r2 = 25     [∵ sin2θ + cos2θ = 1]
∴ r = ± 5

৫৯.
In a simultaneous throw of a pair of dice, what is the probability of getting a total more than 9?
  1. 1/6
  2. 2/9
  3. 5/18
  4. 1/36
ব্যাখ্যা

Question: In a simultaneous throw of a pair of dice, what is the probability of getting a total more than 9?

Solution:
When two fair six-sided dice are thrown together. Then we get,
Total outcomes = 6 × 6 = 36

And, Count outcomes with sum > 9

We want sum > 9 ⇒ sums = 10, 11, 12
Sum 10 = (4, 6), (5, 5), (6, 4) ⇒ 3 outcomes
Sum 11 = (5, 6), (6, 5) ⇒ 2 outcomes
Sum 12 = (6, 6) ⇒ 1 outcome

∴ Total favorable outcomes = 3 + 2 + 1 = 6

∴ Probability(sum > 9) = favorable outcomes/total outcomes
= 6/36
= 1/6

So the probability of getting a total more than 9 is 1/6.

৬০.
The sum of fifth and thirteenth term of an arithmetic progression is 28. What is the sum of the first seventeen terms of that progression?
  1. 128
  2. 153
  3. 204
  4. 238
ব্যাখ্যা

Question: The sum of fifth and thirteenth term of an arithmetic progression is 28. What is the sum of the first seventeen terms of that progression?

Solution:
In an arithmetic progression.
Let first term = a
Common difference = d

We know,
an = a + (n - 1)d
∴ a5 = a + 4d and a13 = a + 12d

Given that, 
fifth term + thirteenth term = 28
⇒ a5 + a13 = 28
⇒ a + 4d + a + 12d = 28
⇒ 2a + 16d = 28
⇒ 2(a + 8d) = 28
∴ a + 8d = 14  ........(1)

We need the sum of the first 17 terms.
S17 = (n/2) × [2a + (n - 1)d]
= (17/2) × [2a + 16d]
= 17/2 × 2(a + 8d)
= 17 × (a + 8d)
= 17 × 14
= 238

So the sum of the first seventeen terms is 238.

৬১.
A clock is started at noon. By 10 minutes past 5, the hour hand has turned through:
  1. 140°
  2. 155°
  3. 165°
  4. 180°
ব্যাখ্যা

Question: A clock is started at noon. By 10 minutes past 5, the hour hand has turned through:

Solution: 
Total time from 12:00 to 5:10 is 5 hours 10 minutes
5 hours = 60 × 5 = 300 min
∴ 5 hours 10 min = 300 min + 10 min
= 310 min
= 310 min/60 min 
= 31/6 hours

Now,
Angle traced by the hour hand in 12 hours = 360°

∴ Angle traced by the hour hand in 5 hours 10 min. i.e. (31/6) hours = [(360/12) × (31/6)]°
= 155°

৬২.
The perimeter of a circle measures 28π cm. What is the area of the circle in sq. cm?
  1. 49π sq. cm
  2. 144π sq. cm
  3. 196π sq. cm
  4. 256π sq. cm
ব্যাখ্যা

Question: The perimeter of a circle measures 28π cm. What is the area of the circle in sq. cm?

Solution:
মনে করি
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের পরিধি = 2πr
এবং বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
2πr = 28π
⇒ 2r = 28
⇒ r = 14

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π(14)2
= 196π sq. cm

৬৩.
In a class, 10% of the girls have blue eyes, and 20% of the boys have blue eyes. If the ratio of girls to boys in the class is 3 : 4, then what is the fraction of the students in the class having blue eyes?
  1. 11/45
  2. 11/70
  3. 12/33
  4. 14/45
ব্যাখ্যা

Question: In a class, 10% of the girls have blue eyes, and 20% of the boys have blue eyes. If the ratio of girls to boys in the class is 3 : 4, then what is the fraction of the students in the class having blue eyes? 

Solution:
Let the number of girls be x
Since the ratio of the girls to boys is 3 : 4, the number of boys = 4x/3 
Hence, the number of students in the class = x + (4x/3) = 7x/3

We are given that 10% of girls are blue-eyed,
∴ 10% of x = (10/100)x = x/10 
Also, 20% of the boys are blue-eyed,
∴ 20% of 4x/3 = (20/100) × (4x/3) = 4x/15

Hence, the total number of blue-eyed students = (x/10) + (4x/15)
= 11x/30 

Hence, the required fraction = (11x/30)/(7x/3)
= (11 × 3)/(30 × 7)
= 11/70

৬৪.
Kamrul bought a house, whose sale price was Tk. 8 lakh. He availed 20% discount as an early bird offer and then 10% discount due to cash payment. After that he spent 10% of the cost price in interior decoration and the lawn of the house. At what price should he sell the house to earn a profit of 25%?
  1. 7,90,000 Tk
  2. 8,90,000 Tk
  3. 8,92,000 Tk
  4. 7,92,000 Tk
ব্যাখ্যা

Question: Kamrul bought a house, whose sale price was Tk. 8 lakh. He availed 20% discount as an early bird offer and then 10% discount due to cash payment. After that he spent 10% of the cost price in interior decoration and the lawn of the house. At what price should he sell the house to earn a profit of 25%?

Solution:
Here, original price = 8,00,000 Tk

After 20% early bird discount,
8,00,000 × (1 - 0.20) = 6,40,000 Tk
 
After 10% cash discount, 
6,40,000 × (1 - 0.10) = 5,76,000 Tk

Renovation cost = 10% of 5,76,000
= (10/100) × 5,76,000 
= 57,600 Tk
   
∴ Total CP = 5,76,000 + 57,600 = 6,33,600 Tk  

Now,
Profit amount = 25% of 6,33,600
= (25/100) × 6,33,600
= 1,58,400 Tk

∴ Required SP = 6,33,600 + 1,58,400 = 7,92,000 Tk  

৬৫.
The average age of three men is 30 years. If their ages are in ratio 3 : 5 : 7, the age of the youngest man is-
  1. 12 years
  2. 18 years
  3. 30 years
  4. 42 years
ব্যাখ্যা

Question: The average age of three men is 30 years. If their ages are in ratio 3 : 5 : 7, the age of the youngest man is-

Solution:
The sum of the ages of three men = (30 × 3) years
= 90 years

Let the ages be 3x, 5x and 7x

Now,
3x + 5x + 7x = 90
⇒ 15x = 90
⇒ x = 6

So, age of the youngest man = 3x
= 3 × 6
= 18 years

৬৬.
The cube shown below has a volume of 64 cubic inches. What is the length of the line segment AB?
  1. 4√3
  2. 4√2
  3. 3√3
  4. √3
ব্যাখ্যা

Question: The cube shown below has a volume of 64 cubic inches. What is the length of the line segment AB? 



Solution:
Let side length = a

Here,
Volume of the cube, a3 = 64
⇒ a3 = 43
⇒ a = 4

∴ Length of the line segment (space diagonal) AB = √(a2 + a2 + a2)
= √(3a2
= a√3
= 4√3

৬৭.
A jogger running at 9 kmph alongside a railway track is 240 meters ahead of the engine of a 120 meters long train running at 45 kmph in the same direction. In how much time will the train pass the jogger?
  1. 24 seconds
  2. 30 seconds
  3. 36 seconds
  4. 40 seconds
ব্যাখ্যা

Question: A jogger running at 9 kmph alongside a railway track is 240 meters ahead of the engine of a 120 meters long train running at 45 kmph in the same direction. In how much time will the train pass the jogger?

Solution: 
Relative Speed = (45 - 9) kmph
= 36 kmph
= 36 × (5/18)
= 10 m/s

The train must cover the initial distance separating it from the jogger and its own length to fully pass him.
∴ Total Distance = (240 + 120) meters
= 360 meters

Now,
Time = Distance/Speed
= 360/10 seconds
= 36 seconds

∴ The train will take 36 seconds to completely pass the jogger.

৬৮.
Labib wants to arrange four out of his five saplings in a row on a shelf. If each sapling is in a pot of a different color, in how many different ways can he arrange the four saplings?
  1. 24
  2. 60
  3. 78
  4. 120
ব্যাখ্যা

Question: Labib wants to arrange four out of his five saplings in a row on a shelf. If each sapling is in a pot of a different color, in how many different ways can he arrange the four saplings?

Solution:
যেহেতু প্রতিটি চারাগাছ ভিন্ন ভিন্ন রঙের পাত্রে আছে এবং সেগুলোকে একটি সারিতে সাজাতে হবে, তাই এটি একটি বিন্যাসের (Permutation) সমস্যা।

∴ পাঁচটি চারাগাছ হতে চারটি নিয়ে সাজানো যায় = 5P4 উপায়ে
= 5!/(5 - 4)! উপায়ে
= 5! উপায়ে
= 5 × 4 × 3 × 2 × 1 উপায়ে
= 120 উপায়ে

∴ লাবিব মোট 120টি ভিন্ন উপায়ে চারাগাছগুলো সাজাতে পারবে।

৬৯.
A rectangle has a diagonal length of 14 meters and a width of 12meters. What is the area of the rectangle in square meters?
  1. 52 square meters
  2. 13√2 square meters
  3. 24√13 square meters
  4. None
ব্যাখ্যা

Question: A rectangle has a diagonal length of 14 meters and a width of 12meters. What is the area of the rectangle in square meters?

Solution:
ধরি,
 


আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য AC = 14 মিটার এবং প্রস্থ AB = 12 মিটার
∴ দৈর্ঘ্য, BC = √(142 - 122) মিটার
=√(196 - 144) মিটার
= √52 মিটার
= 2√13 মিটার

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (2√13 × 12) বর্গমিটার
= 24√13 বর্গমিটার

৭০.
The Strait of Hormuz connects which two bodies of water?
  1. Red Sea and Arabian Sea
  2. Persian Gulf and Gulf of Oman
  3. Arabian Sea and Bay of Bengal
  4. Mediterranean Sea and Red Sea
ব্যাখ্যা

হরমুজ প্রণালী
- পারস্য উপসাগর ইরান এবং আরব উপদ্বীপকে পৃথক করেছে।
- এটি ওমান উপসাগর, দ্বারা আরব সাগরে প্রবাহিত হয়েছে । 
- ওমান উপসাগর এবং পারস্য উপসাগর হরমুজ প্রণালী দ্বারা সংযুক্ত। 
- এই প্রণালীই একমাত্র সমুদ্রপথ যা পারস্য উপসাগরের জলকে উন্মুক্ত জলে (ভারত মহাসাগরে) পৌঁছানোর অনুমতি দেয়।
- হরমুজ প্রণালী একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ যা আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করে।
- হরমুজ প্রণালী হল ইরান এবং আরব উপদ্বীপ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত এবং মুসান্দাম (ওমান) এর মধ্যে একটি সংকীর্ণ জলপথ।
- ইরান উত্তর উপকূলে অবস্থিত, যেখানে সংযুক্ত আরব আমিরাত দক্ষিণ উপকূলে অবস্থিত।
- ওমান উপসাগর প্রণালীর পূর্বে, এবং পারস্য উপসাগর পশ্চিমে অবস্থিত।
- প্রণালীটি ১৬৭ কিলোমিটার দীর্ঘ।
- এর প্রস্থ ৩৯ কিলোমিটার থেকে ৯৫ কিলোমিটার পর্যন্ত।
- এর প্রস্থ উত্তর দিকে সংকীর্ণ হলেও এখনও বৃহৎ জাহাজ চলাচলের সুযোগ করে দেয়।
- হরমুজ প্রণালীতে অবস্থিত কিছু দ্বীপ হল হেঙ্গাম, হরমুজ এবং কিশম।

উৎস: worldatlas.com।

৭১.
What is the second most abundant gas in the atmosphere?
  1. Oxygen
  2. Carbon dioxide
  3. Nitrogen
  4. Methane
ব্যাখ্যা

বায়ুমণ্ডল:
- বায়ুমণ্ডল এর প্রধান উপাদান দুটি- নাইট্রোজেন ও অক্সিজেন।
- সবচেয়ে বেশী রয়েছে নাইট্রোজেন। যা ৭৮.০২%।
- বায়ুমণ্ডলের ২য় সর্বোচ্চ উপাদান অক্সিজেন। যার পরিমাণ ২০.৭১ শতাংশ।
- সবচেয়ে কম ধূলিকণা ও কনিকা। যা ০.০১%।

উল্লেখ্য,
- যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই আবরণকে বায়ুমণ্ডল বলা হয়। 
- ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত।

• বায়ুমণ্ডলের উপাদানসমূহ:
- নাইট্রোজেন: ৭৮.০২ শতাংশ।
- অক্সিজেন: ২০.৭১ শতাংশ।
- আর্গন: ০.৮০ শতাংশ।
- জলীয়বাষ্প: ০.৪১ শতাংশ।
- কার্বন ডাই-অক্সাইড: ০.০৩ শতাংশ।
- অন্যান্য গ্যাস: ০.০২ শতাংশ।
- ধূলিকণা ও কণিকা: ০.০১ শতাংশ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী।

৭২.
In which US state "Area 51" is located?
  1. Texas
  2. California
  3. Nevada
  4. Florida
ব্যাখ্যা

এরিয়া ফিফটি ওয়ান:
- এটি একটি যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটি।
- এরিয়া ফিফটি ওয়ান যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত। 
- প্রায় ৩০ লাখ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই এলাকা মূলত যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের (বিমানবাহিনী) ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
- এলাকাটির বাইরে সব সময় সতর্কতাসূচক সাইনবোর্ড, সিসি ক্যামেরা ও সশস্ত্র পাহারাদার মজুত থাকে।
- এরিয়া ৫১-এর ওপর দিয়ে উড়োজাহাজ চালানোও নিষিদ্ধ। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ুযুদ্ধের সময় ‘এরিয়া ৫১’ নির্মাণ করা হয়।
- ১৯৫৫ সালে এটি প্রতিষ্ঠা করা হলেও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ২০১৩ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো এর অস্তিত্বের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়। এর চার মাস পর, ২০১৩ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথম জনসমক্ষে এরিয়া ৫১-এর কথা প্রকাশ করেন।

উৎস: প্রথম আলো।

৭৩.
Currently Tareq Rahman became which number of the Prime Minister of Bangladesh?
  1. 11th
  2. 12th
  3. 13th
  4. 14th
ব্যাখ্যা

প্রধানমন্ত্রী তারেক রহমান:
- তিনি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী।
- ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন।
- বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পর ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হয়েছেন।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। 
- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
- তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য,
- বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
- এর পর একে একে শেখ মুজিবুর রহমান, মুহাম্মদ মনসুর আলী, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কাজী জাফর আহমেদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা।
- এর মধ্যে বেগম খালেদা জিয়া দু’বার এবং শেখ হাসিনা ৫ বার প্রধানমন্ত্রী হন।

উৎস: বাংলাদেশ টেলিভিশন ওয়েবসাইট।

৭৪.
In which UNESCO General Conference 21st February was declared as a International Mother Language Day?
  1. 28th
  2. 29th
  3. 30th
  4. 31st
ব্যাখ্যা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি।
- প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করা হয় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।

• UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

উল্লেখ্য,
- বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয় ১৯৭২ সালের ২৭ অক্টোবর।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।

উৎস: UNESCO ওয়েবসাইট।

৭৫.
Which following international protocol was adopted to control global warming?
  1. Montreal Protocol
  2. Basel Convention
  3. Kyoto Protocol
  4. Cartagena Protocol
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল: 
- কিয়োটো প্রটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত হয়।
- এটি ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠিত ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা Conference of Parties (COP)-3 এ গৃহীত হয়। এর অংশীদার মোট ১৯২টি দেশ ও সংস্থা।
- চুক্তিটি ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি কার্যকর হয়।
- প্রথম দেশ হিসেবে কিয়োটো প্রটোকল প্রত্যাহার করে কানাডা। 

অন্যদিকে,
- মন্ট্রিল প্রটোকল - পরিবেশ রক্ষা এবং ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ।
- বাসেল কনভেনশন - ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক।
- কার্টাগেনা প্রটোকল - জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক।

উৎস: UNFCCC ওয়েবসাইট এবং রয়টার্স।

৭৬.
What is the normal pH level of human blood?
  1. 7.0
  2. 7.2
  3. 7.4
  4. 7.8
ব্যাখ্যা

মানুষের রক্ত:
- মানুষের রক্তে pH এর মাত্রা ৭.৪।
- রক্ত হচ্ছে প্লাজমা ও প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদানে গঠিত জটিল তরল টিস্যু।
- মানুষের দেহে প্রায় ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে।
- রক্ত একটি মানুষের দেহের ৮%।
- রক্তের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রী সেলসিয়াস।

• রক্তে ৩ ধরনের রক্তকণিকা থাকে। যথা-
- লোহিত রক্তকণিকা,
- শ্বেত রক্তকণিকা এবং
- অণুচক্রিকা।

উৎস: জীববিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।

৭৭.
Which of the following countries is NOT a founding member of OPEC?
  1. Kuwait
  2. Iran
  3. Qatar
  4. Saudi Arabia
ব্যাখ্যা

Organization of the Petroleum Exporting Countries.(OPEC):
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- বর্তমান সদস্য: ১২টি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

• প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি।
- ইরাক,
- ইরান,
- কুয়েত,
- সৌদি আরব ও
- ভেনিজুয়েলা।

উল্লেখ্য,
- কাতার OPEC -এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয়।

উৎস: OPEC ওয়েবসাইট।

৭৮.
Who was the builder of the Sat Gombuj Mosque?
  1. Khan Jahan Ali
  2. Isa Khan
  3. Umid Khan
  4. Sayesta Khan
ব্যাখ্যা

সাত গম্বুজ মসজিদ: 
- অবস্থান: ঢাকা, মোহাম্মদপুর (কাটাসুর-বাঁশবাড়ী সড়কের পাশে)।
- নির্মাণকাল: ১৬৮০ খ্রিষ্টাব্দ।
- নির্মাতা: উমিদ খাঁ (মোগল সুবাদার শায়েস্তা খাঁর পুত্র)।
- গম্বুজ সংখ্যা: ৭টি (৩টি বড় গম্বুজ ও ৪টি অনু গম্বুজ)।
- মিনার সংখ্যা: ৪টি (চার কোণায়)।
- মসজিদটি লালবাগ কেল্লার মসজিদ ও খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ।

উৎস: বাংলাদেশ পর্যটন করপোরেশন।

৭৯.
The AI Impact Summit 2026 was held in which country?
  1. United Kingdom
  2. United States
  3. India
  4. Japan
ব্যাখ্যা

AI Impact Summit 2026:
- India AI Impact Summit 2026 হলো গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্বে অনুষ্ঠিত প্রথম বৈশ্বিক এআই সম্মেলন।
- এটি ভারতের নয়াদিল্লির ভারত মণ্ডপম-এ অনুষ্ঠিত হয়েছে।
- সময়কাল: ১৬ - ২০ ফেব্রুয়ারি, ২০২৬।
- সামিটের মূল থিম: মানুষ (People), পৃথিবী (Planet), এবং প্রগতি (Progress)। 

উৎস: India AI Impact Summit 2026.

৮০.
What is the name of the official ball for the FIFA 2026 World Cup?
  1. Al Rihla
  2. Triomda
  3. Trivanda
  4. Trionda
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন থেকে ১৯ জুলাই, ২০২৬।
- মোট অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১০৪টি।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফিফা- ২০২৬ বিশ্বকাপের বলের নাম ট্রাইওন্ডা (TRIONDA)।

• আয়োজক দেশ: ৩টি।
- মার্কিন যুক্তরাষ্ট্র,
- কানাডা এবং
- মেক্সিকো।

উল্লেখ্য,
- 'ট্রাইওন্ডা' বানিয়েছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা।
- ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৮১.
Income earned by a country’s citizens while living abroad is included in which national income measure?
  1. Net Domestic Product (NDP)
  2. Gross Domestic Product (GDP)
  3. Gross National Product (GNP)
  4. None of these
ব্যাখ্যা

মোট জাতীয় উৎপাদন (GNP): 
- GNP এর পূর্ণরূপ- Gross National Product.
- একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা  উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।
- একটি দেশের জনগণ দেশের ভেতরে ও দেশের বাহিরে অবস্থান করে উৎপাদন কাজ করতে পারে।
- তাই বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের অর্জিত আয় GNP-তে অন্তর্ভূক্ত হয়। 
- দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও সেবা বিদেশে বিক্রয় তা হল রপ্তানী আর বিদেশে উৎপাদিত পণ্য ও সেবা দেশের অভ্যন্তরে বিক্রয় তা হল আমদানি।
- এ রপ্তানি ও আমদানির ব্যবধানকে নীট রপ্তানি আয় বলে।
 - অতএব একটি দেশের সব নাগরিকদের মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয় এবং নীট রপ্তানি আয়ের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলা হয়।

অন্যদিকে,
• মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product or GDP):
- GDP হলো একটি দেশের ভৌগোলিক ও রাজনৈতিক সীমারেখার মধ্যে দেশে অবস্থিত সকল ব্যক্তিবর্গ (দেশি ও বিদেশি) প্রাপ্ত সম্পদ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদন করে তার আর্থিক মূল্য।
- বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না।

• নীট দেশজ উৎপাদন (Net Domestic Product or NDP):
- NDP হলো নীট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদনের একটি অংশ।
- মোট দেশজ উৎপাদন থেকে মূলধনের বাদ দিলে যা পাওয়া যায় তা হলো নীট দেশজ উৎপাদন ।

উৎস: i)  অর্থনীতি, এস.এস.সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ii) বাংলাদেশ স্টাডিজ, বিবিএ বাংলা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮২.
How many individuals were nominated for the Ekushey Padak 2026?
  1. 8
  2. 9
  3. 10
  4. 11
ব্যাখ্যা

একুশে পদক:
- ৫ ফেব্রুয়ারি, ২০২৬ প্রধান উপদেষ্টার প্রেস সচিব একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করেন।
- ২০২৬ সালে একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন ৯ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠান হিসাবে সংগীতে ওয়ারফেজকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

• স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন:
- অভিনয়ে ফরিদা আক্তার ববিতা,
- চারুকলায় প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার,
- স্থাপত্যে মেরিনা তাবাসসুম,
- সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর),
- নৃত্যে অর্থী আহমেদ,
- পালাগানে ইসলাম উদ্দিন পালাকার,
- সাংবাদিকতায় শফিক রেহমান,
- শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং,
- ভাস্কর্যে তেজস হালদার জস।

উৎস: প্রথম আলো নিউজ।

৮৩.
Where is an object’s weight the highest?
  1. At the Tropic of Cancer
  2. Polar Region
  3. Centre of Earth
  4. Equatorial Region
ব্যাখ্যা

বস্তুর ওজন:
- বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ 'g' এর উপর নির্ভরশীল।
- অভিকর্ষজ ত্বরণ 'g' এর আদর্শমান= ৯.৮ মিটার/সেকেন্ড
- যে স্থানে অভিকর্ষজ ত্বরণ বেশি সেই স্থানে বস্তুর ওজন বেশি।
- বিষুবীয় (নিরক্ষীয়) অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ সবচেয়ে কম তাই বস্তুর ওজন সবচেয়ে কম হয়।
- মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ সবচেয়ে বেশি তাই বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়।
- পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৮৪.
Which topic is discussed in Part Five of the Constitution of Bangladesh?
  1. The Executive
  2. Fundamental Rights
  3. The Judiciary
  4. The Legislature
ব্যাখ্যা

বাংলাদেশ সংবিধান:
• সংবিধানের ১১টি ভাগ রয়েছে। যথা:
- প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।

৮৫.
When was the League of Nations officially dissolved?
  1. 10 April 1945
  2. 20 April 1946
  3. 24 October 1945
  4. 1 January 1946
ব্যাখ্যা

লীগ অফ নেশনস বা জাতিপুঞ্জ :
​- প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ হয়।
​- ১৯২০ সালে জাতিপুঞ্জ আত্মপ্রকাশ করে।
​- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
​- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক ছিলেন- সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
​- এর প্রতিষ্ঠাকালীন সদস্য- ৪১টি।
​- জাতিপুঞ্জের সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
​- জাতিপুঞ্জ বিলুপ্ত হয় ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।
- এর সমস্ত সম্পদ জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয় এবং নতুন জাতিসংঘ সচিবালয়কে এর গ্রন্থাগার এবং আর্কাইভের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রদান করা হয়।

​উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮৬.
Who gives the oath to members elected to the 13th Jatiya Sangsad?
  1. President
  2. Prime Minister
  3. Chief Election Commissioner
  4. Speaker
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ: 
- সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান।
- এবার এর ব্যতিক্রম হতে যাচ্ছে। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
- ১৭ ফেব্রুয়ারি ২০২৬ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।
- বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
- সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

উৎস: প্রথম আলো নিউজ।

৮৭.
Which organization publishes the Human Development Index (HDI) report every year?
  1. World Bank
  2. WHO
  3. IMF
  4. UNDP
ব্যাখ্যা

UNDP:
- UNDP এর পূর্ণরূপ - United Nations Development Programme।
- এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর একটি কর্মসূচি।
​- স্লোগান / মিশন: "Empowered lives. Resilient nations."
- UNDP প্রতিষ্ঠাকাল- ২২ নভেম্বর, ১৯৬৫ সাল।
- সদর দপ্তর- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
- UNDP এর সর্বোচ্চ কর্মকর্তাকে প্রশাসক বলা হয়।
- বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার।
- UNDP প্রত্যেক বছর Human Development Index (HDI) বা 'মানব উন্নয়ন সূচক' প্রতিবেদন প্রণয়ন করে। 
- UNDP বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।
- উন্নয়নশীল দেশে সম্পদের পরিকল্পিত ব্যাবহার ও সম্পদ আহরণে সহায়তা প্রদান এর উদ্দেশ্য। [ব্যাখ্যা আপডেট - মার্চ, ২০২৬]
 
উৎস: ইউএনডিপি ওয়েবসাইট।

৮৮.
Bangladesh shares its border with how many states of Myanmar?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা:
- বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা- ৩২টি।
- বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার দুটি দেশের সীমান্ত রয়েছে।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান)।
- একমাত্র রাঙ্গামাটি জেলার সাথে বাংলাদেশ, ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে।
- বাংলাদেশের সাথে মায়ানমারের ২টি রাজ্যের সীমান্ত আছে।
- মায়ানমারের রাখাইন ও চিন প্রদেশর সাথে বাংলাদেশের সীমান্ত আছে।

উল্লেখ্য,
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
• বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে। যথা- 
- পশ্চিমবঙ্গ,
- আসাম,
- ত্রিপুরা,
- মিজোরাম ও
- মেঘালয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৮৯.
What is the normal atmospheric pressure at sea level?
  1. 76 mm
  2. 760 mm
  3. 7600 mm
  4. None of these
ব্যাখ্যা

বায়ুমণ্ডলীয় চাপ: 
- বায়ুমণ্ডলীয় চাপ হল নির্দিষ্ট অঞ্চলের ওপরে থাকা সম্পূর্ণ বায়ুর স্তম্ভ দ্বারা প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রয়োগ করা বল।
- বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য পারদ বারোমিটার ব্যবহার করা হয়।
- এটি পারদের একটি স্তম্ভের উচ্চতা দেখায়, যা নির্দিষ্ট অঞ্চলের বায়ুস্তম্ভের ওজনের সমান ভারসাম্য বজায় রাখে।
- এছাড়াও অ্যানেরয়েড ব্যারোমিটার ব্যবহার করা হয়।
- এতে একটি ফাঁপা ধাতব চাকতি থাকে, যা বায়ুর চাপের পরিবর্তনের সাথে সংকুচিত বা প্রসারিত হয় এবং একটি কলম ও ঘড়ি-চালিত ড্রামের সাহায্যে রেকর্ড করা হয়।

• সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ:
- ৭৬০ মি.মি. বা ৭৬ সে.মি. (২৯.৯২ ইঞ্চি) পারদ
- ১৪.৭০ psi
- ১,০১৩.২৫ × ১০³ ডাইন/বর্গ সেন্টিমিটার
- ১,০১৩.২৫ মিলিবার
- ১ atm
- ১০১.৩২৫ কিলোপ্যাস্কেল

উৎস: ব্রিটানিকা।

৯০.
E-mail mainly uses which system to exchange information from one computer to another?
  1. Satellite
  2. Television
  3. Microwave
  4. Computer Network
ব্যাখ্যা

• Computer Network — ই-মেইল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের একটি ব্যবস্থা।

• তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপাদান:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বর্তমানে বিভিন্ন মৌলিক উপাদান ব্যবহৃত হয়।
- এসব উপাদানের মধ্যে রয়েছে— কম্পিউটার, নেটওয়ার্ক ব্যবস্থা, আধুনিক টেলিযোগাযোগ, ইন্টারনেট, ই-মেইল, অডিও-ভিডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, টেলিভিশন, মোবাইল ফোন, টেলেক্স, ফ্যাক্স ইত্যাদি।
- এসব উপাদানের সমন্বয়ে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

• কম্পিউটার:
- ল্যাটিন শব্দ Computare থেকে ইংরেজি Computer শব্দটির উৎপত্তি।
- Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র।
 - পূর্বে কম্পিউটার প্রধানত হিসাব-নিকাশের কাজে ব্যবহৃত হতো।
- বর্তমানে আধুনিক কম্পিউটার অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশসহ বিভিন্ন কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে।
- কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব করতে সক্ষম।
- কম্পিউটারের কাজের গতি সাধারণত ন্যানোসেকেন্ডে পরিমাপ করা হয়।
- ন্যানোসেকেন্ড হলো এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ সময়।
- কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা গ্রহণ করা যায়।
- ইয়াহু মেসেঞ্জার, গুগল টক, স্কাইপি ইত্যাদি ইনস্ট্যান্ট মেসেঞ্জারের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা ব্যক্তির সাথে তাৎক্ষণিকভাবে টেক্সট ও ভিডিও শেয়ার করা যায়।
- অনলাইনে চিকিৎসা সেবাও গ্রহণ করা সম্ভব।

• ই-মেইল:
- ই-মেইল হলো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য আদান-প্রদানের একটি ব্যবস্থা।
- লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে সীমিত স্থানের মধ্যে এবং ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো স্থানে ই-মেইল পাঠানো যায়।
- বিভিন্ন ই-মেইল প্রোগ্রামের মাধ্যমে মেইল পাঠানো সম্ভব।
- ই-মেইল প্রোগ্রামে বার্তা টাইপ করে প্রাপকের ঠিকানা নির্ধারণ করে Send নির্দেশ দিলে মেইলটি প্রাপকের সার্ভার বা ওয়ার্কস্টেশনে জমা হয়।
- প্রাপক অনুসন্ধানের মাধ্যমে সেই মেইল নিজের কম্পিউটারে গ্রহণ করতে পারে।
- একটি ই-মেইল একই সঙ্গে অনেক ব্যক্তির কাছে পাঠানো যায়।
- অন্য প্রোগ্রামে তৈরি করা ফাইল ই-মেইলের সাথে যুক্ত করে পাঠানো যায়, একে ফাইল অ্যাটাচমেন্ট (Attachment) বলা হয়।
- ই-মেইলের মাধ্যমে ভিডিও ও অডিও ফাইলও পাঠানো সম্ভব।

• অন্যান্য অপশন:
- Satellite: মহাকাশে স্থাপিত যোগাযোগ উপগ্রহের মাধ্যমে দূরবর্তী স্থানে তথ্য ও সংকেত আদান-প্রদানে ব্যবহৃত প্রযুক্তি।
- Television: অডিও-ভিডিও সংকেত ব্যবহার করে সম্প্রচারভিত্তিক তথ্য ও বিনোদন প্রদানকারী মাধ্যম।
- Microwave: উচ্চ ফ্রিকোয়েন্সির তড়িৎচৌম্বক তরঙ্গ ব্যবহার করে দূরবর্তী যোগাযোগে ব্যবহৃত একটি মাধ্যম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯১.
Which function key is commonly used to rename a selected file or folder in Windows?
  1. F1
  2. F2
  3. F5
  4. F10
ব্যাখ্যা

• নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম দ্রুত পরিবর্তন (Rename) করার জন্য কিবোর্ডের F2 Function Key ব্যবহৃত হয়।

• ফাংশন কী (Function Key):
- ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমে নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবহৃত হয়।
- সাধারণত কিবোর্ডের উপরের সারিতে F1 থেকে F12 পর্যন্ত মোট ১২টি Function Key থাকে।
- প্রতিটি ফাংশন কী নির্দিষ্ট শর্টকাট কাজ সম্পন্ন করতে সাহায্য করে।

• F1–F12 ফাংশন কী-এর ব্যবহার:
- F1 → সাধারণত Help মেনু চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F2 → নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করার জন্য ব্যবহৃত হয়।
- F3 → দ্রুত Search বা খোঁজার অপশন চালু করতে ব্যবহৃত হয়।
- F4 → Alt + F4 চাপলে বর্তমান সক্রিয় উইন্ডো বন্ধ হয়।
- F5 → ব্রাউজার বা ডেস্কটপ Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 → ব্রাউজারের Address Bar সিলেক্ট করতে ব্যবহৃত হয়।
- F7 → Microsoft Word-এ Spelling ও Grammar Check চালু করতে ব্যবহৃত হয়।
- F8 → Windows চালুর সময় Safe Mode চালু করার জন্য ব্যবহৃত হয়।
- F9 → QuarkXPress-এর Measurement Toolbar চালু করার জন্য ব্যবহৃত হত।
- F10 → Menu Bar চালু করতে ব্যবহৃত হয়।
- F11 → Full Screen Mode চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয়।
- F12 → ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি টাইপিং পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়।

• অন্যান্য অপশন:
- F1 → সাধারণত সফটওয়্যারের Help মেনু চালু করার শর্টকাট কী।
- F5 → ওয়েব ব্রাউজার বা ডেস্কটপ Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F10 → অধিকাংশ সফটওয়্যারে Menu Bar সক্রিয় করার জন্য ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা এবং মাইক্রোসফট।

৯২.
Who created the first web browser named “WorldWideWeb” in 1990?
  1. Vinton Cerf
  2. Marc Andreessen
  3. Tim Berners-Lee
  4. Steve Jobs
ব্যাখ্যা

• টিম বার্নাস লি (Tim Berners-Lee) ১৯৯০ সালে WorldWideWeb নামে বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন, যা পরবর্তীতে ওয়েব ব্যবহারের ভিত্তি তৈরি করে।

• ওয়েব ব্রাউজার (Web Browser):
- ইন্টারনেটকে তথ্যের মহাসমুদ্র বলা হয়, কারণ ইন্টারনেট বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নেটওয়ার্কে সংযুক্ত সকল কম্পিউটরে যে সকল ইনফরমেশন রয়েছে তা ব্যবহারের সুযোগ করে দেয়।
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web (WWW) প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পরের সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Browsing বলে।
- Web Browsing করে বিভিন্ন তথ্য ব্যবহারকারীর কম্পিউটারে নিয়ে আসা যায়।
- Web Browsing করার জন্য বিভিন্ন ধরনের সফ্টওয়্যার রয়েছে।
- এই সকল ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত ওয়েব সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেইজ (Web page) সংরক্ষিত রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে।
- ১৯৯০ সালে টিম বার্নাস লি WorldWideWeb নামে সর্বপ্রথম ওয়েব ব্রাউজার তৈরি করেন।
- উল্লেখ্য যে, World Wide Web-ই বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার হিসেবে পরিচিত।
- বর্তমান সময়ে জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো: Internet Explorer, Microsoft Edge, Mozilla Firefox, Safari, Opera, Chrome, Google Chrome ইত্যাদি।

• অন্যান্য অপশন:
- Vinton Cerf → Internet Protocol (TCP/IP) উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং “Father of the Internet” নামে পরিচিত।
- Marc Andreessen → Mosaic Web Browser এবং Netscape Navigator তৈরির সাথে যুক্ত প্রযুক্তিবিদ।
- Steve Jobs → Apple Inc.-এর সহ-প্রতিষ্ঠাতা এবং Macintosh, iPhone, iPad ইত্যাদির উদ্ভাবনের সাথে যুক্ত প্রযুক্তি উদ্যোক্তা।
  
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।

৯৩.
Which researcher is credited with naming the term “Computer Virus”?
  1. Fred Cohen
  2. Charles Babbage
  3. Tim Berners-Lee
  4. Bill Gates
ব্যাখ্যা

• Fred Cohen কম্পিউটার ভাইরাস (Computer Virus) শব্দটির নামকরণ করেন, যা কম্পিউটারে প্রবেশ করে নিজেকে বিস্তার করে পুরো সিস্টেমকে সংক্রমিত করতে পারে।

• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, যা কম্পিউটারে প্রবেশ করার পর নিজের বংশবিস্তার করতে থাকে।
- এক সময় এটি পুরো কম্পিউটার সিস্টেমকে সংক্রমিত করে এবং সিস্টেমকে অচল বা ক্ষতিগ্রস্ত করে দিতে পারে।
- প্রখ্যাত গবেষক Fred Cohen সর্বপ্রথম “Computer Virus” শব্দটির নামকরণ করেন।

• উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- VBS/Helper,
- Worm,
- VBS/Aqui,
- Trojan Horse,
- X97M/Hopper,
- Boot Sector Virus,
- Jerusalem,
- Stone,
- Dhaka Virus,
- Vienna,
- CIH, ইত্যাদি।

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- কম্পিউটারকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস সফটওয়্যার কম্পিউটারে ভাইরাস আক্রমণের আগেই তা শনাক্ত করে প্রতিরোধ করতে পারে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার:
- AVG,
- Avast,
- Norton,
- Avira,
- Panda, ইত্যাদি।

• অন্যান্য অপশন:
- Charles Babbage → আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত এবং Analytical Engine ধারণা প্রদান করেন।
- Tim Berners-Lee → World Wide Web (WWW) আবিষ্কারক এবং ওয়েব প্রযুক্তির পথপ্রদর্শক।
- Bill Gates → Microsoft প্রতিষ্ঠাতা এবং ব্যক্তিগত কম্পিউটার সফটওয়্যার শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোক্তা।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

৯৪.
Which cloud computing service model allows users to run their own operating system and software on rented computing resources?
  1. Software-as-a-Service (SaaS)
  2. Platform-as-a-Service (PaaS)
  3. Infrastructure-as-a-Service (IaaS)
  4. Database-as-a-Service (DBaaS)
ব্যাখ্যা

• Infrastructure-as-a-Service (IaaS) হলো ক্লাউড কম্পিউটিংয়ের এমন একটি সার্ভিস মডেল যেখানে ব্যবহারকারী অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য নেটওয়ার্ক, CPU, স্টোরেজসহ মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া নেয়।

• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিংয়ের মূল ধারণা হলো নিজের কম্পিউটারের হার্ড ড্রাইভ ব্যবহারের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নিয়ে ব্যবহার করা।
- এটি কোনো একক প্রযুক্তি নয়; বরং বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি ব্যবসায়িক মডেল বা বিশেষ সেবা।
- Amazon বাণিজ্যিকভাবে ২০০৬ সালে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

• ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল:
- সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়।

• Infrastructure-as-a-Service (IaaS):
- এই মডেলে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, CPU, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়।
- ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারে।
- উদাহরণ: Amazon Elastic Compute Cloud (EC2).

• Platform-as-a-Service (PaaS):
- এখানে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ ইত্যাদি পূর্ব থেকেই প্রস্তুত থাকে।
- অ্যাপ্লিকেশন ডেভেলপাররা এই প্ল্যাটফর্মে তাদের তৈরি সফটওয়্যার ভাড়ায় চালাতে পারেন।
- উদাহরণ: Google App Engine, Microsoft Azure.

• Software-as-a-Service (SaaS):
- এই মডেলে ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করতে পারে।
- উদাহরণ: Google Docs.

• NIST এর মতে ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য:
- যুক্তরাষ্ট্রের National Institute of Standards and Technology (NIST) অনুযায়ী ক্লাউড কম্পিউটিং এমন একটি মডেল যেখানে ব্যবহারকারীর তথ্য ও অ্যাপ্লিকেশন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করা হয়।

• রিসোর্স স্কেলেবিলিটি:
- ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় যেকোনো পরিমাণ রিসোর্স সরবরাহ করা সম্ভব।

• অন-ডিমান্ড:
- ব্যবহারকারী যখন প্রয়োজন অনুভব করবে তখনই সেবা নিতে পারবে এবং চাহিদা অনুযায়ী সেবা বাড়াতে বা কমাতে পারবে।

• পে-অ্যাজ-ইউ-গো:
- ব্যবহারকারী আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ না করেই যতটুকু ব্যবহার করবে ততটুকুর জন্যই পেমেন্ট করবে।

• অন্যান্য অপশন:
- Software-as-a-Service (SaaS) → ইন্টারনেটের মাধ্যমে প্রস্তুত অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করার ক্লাউড সেবা মডেল।
- Platform-as-a-Service (PaaS) → অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য প্রস্তুত প্ল্যাটফর্ম সরবরাহকারী ক্লাউড সেবা মডেল।
- Database-as-a-Service (DBaaS) → ইন্টারনেটের মাধ্যমে ডেটাবেজ ব্যবস্থাপনা সেবা প্রদানকারী ক্লাউডভিত্তিক সেবা।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ–দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫.
In a hybrid computer system, how are the collected data typically processed?
  1. Collected digitally and processed analogically
  2. Collected analogically and processed digitally
  3. Collected and processed only digitally
  4. Collected and processed only analogically
ব্যাখ্যা

• হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত প্রথমে অ্যানালগ পদ্ধতিতে সংগ্রহ করা হয় এবং পরে তা সংখ্যায় রূপান্তর করে ডিজিটাল অংশে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়।

• হাইব্রিড কম্পিউটার:
- হাইব্রিড কম্পিউটার হলো এমন একটি কম্পিউটার সিস্টেম যেখানে অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্য একত্রে ব্যবহৃত হয়।
- অ্যানালগ কম্পিউটার অবিচ্ছিন্ন ডেটা বা সিগন্যাল প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয় এবং ডিজিটাল কম্পিউটার লজিক্যাল অপারেশন ও ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়।
- এই দুই ধরনের সক্ষমতাকে একত্রিত করার কারণে একে সংকর কম্পিউটারও বলা হয়।

• হাইব্রিড কম্পিউটারের কার্যপদ্ধতি:
- সাধারণত উপাত্ত প্রথমে অ্যানালগ পদ্ধতিতে সংগ্রহ করা হয়।
- সংগৃহীত উপাত্ত পরে সংখ্যায় রূপান্তর করা হয়।
- এরপর সেই উপাত্ত ডিজিটাল অংশে পাঠানো হয়।
- ডিজিটাল অংশ উপাত্ত প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত ফলাফল প্রদান করে।

• ব্যবহার ক্ষেত্র:
- হাইব্রিড কম্পিউটার অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় এটি সাধারণ কাজে ব্যবহৃত হয় না।
- বিশেষ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কাজে এর ব্যবহার বেশি দেখা যায়।

• উল্লেখযোগ্য ব্যবহার:
- মিসাইল নিয়ন্ত্রণ ব্যবস্থা,
- সমরাস্ত্র প্রযুক্তি,
- বৈজ্ঞানিক গবেষণা,
- নভোযান পরিচালনা,
- রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়,
- পরমাণুর গঠন ও প্রকৃতি নির্ণয়,
- পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয়।

• চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার:
- হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU),
- শরীরের তাপমাত্রা পরিমাপ,
- রোগীর রক্তচাপ পর্যবেক্ষণ,
- হৃদযন্ত্রের কার্যক্রম পর্যবেক্ষণ।

উৎস:
মৌলিক কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম।

৯৬.
ChatGPT primarily generates responses using which underlying mechanism in natural language processing?
  1. Next-word prediction
  2. Image recognition
  3. Rule-based programming
  4. Symbolic reasoning
ব্যাখ্যা

• Next-word prediction হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ChatGPT ইনপুট টেক্সটের ভিত্তিতে পরবর্তী সবচেয়ে সম্ভাব্য শব্দ অনুমান করে বাক্য তৈরি করে।

• ChatGPT-এর কাজ করার প্রক্রিয়া:
- ChatGPT একটি Large Language Model (LLM), যা মানুষের ভাষা বুঝতে ও তৈরি করতে সক্ষম।
- এটি মূলত বিশাল পরিমাণ টেক্সট ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত হয়।
- মডেলটি ভাষার বিভিন্ন pattern, শব্দের ব্যবহার, বাক্যের গঠন ইত্যাদি শিখে নেয়।
- ব্যবহারকারী যখন কোনো প্রশ্ন বা ইনপুট দেয়, তখন মডেলটি সেই ইনপুটের ভিত্তিতে পরবর্তী সম্ভাব্য শব্দ অনুমান করে উত্তর তৈরি করে।
- এই প্রক্রিয়াকে probabilistic language modeling বলা হয়, যেখানে প্রতিটি শব্দের সম্ভাব্যতা গণনা করা হয়।
- ChatGPT মূলত Transformer architecture ভিত্তিক নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে।
- Transformer মডেল context বোঝার জন্য attention mechanism ব্যবহার করে।
- এর ফলে মডেলটি একটি বাক্যের আগের শব্দগুলো বিশ্লেষণ করে পরবর্তী শব্দের সম্ভাবনা নির্ধারণ করতে পারে।
- ChatGPT-কে উন্নত করতে Reinforcement Learning from Human Feedback (RLHF) ব্যবহার করা হয়, যেখানে মানুষের প্রতিক্রিয়ার ভিত্তিতে মডেলের উত্তর দেওয়ার দক্ষতা উন্নত করা হয়।

• অন্যান্য অপশন:
- Image recognition → ছবির ভেতরের বস্তু বা প্যাটার্ন শনাক্ত করার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।
- Rule-based programming → পূর্বনির্ধারিত নিয়ম বা if-then লজিক অনুসারে কাজ করা প্রোগ্রামিং পদ্ধতি।
- Symbolic reasoning → প্রতীক বা লজিক্যাল নিয়ম ব্যবহার করে সমস্যা সমাধানের কৃত্রিম বুদ্ধিমত্তা পদ্ধতি।

Source: OpenAI & Britannica.

৯৭.
In an n-bit binary counter, the maximum number of states that can be represented is—
  1. n!
  2. n2
  3. 2n
  4. 2n
ব্যাখ্যা

• n-bit বাইনারি কাউন্টার 0 থেকে 2n − 1 পর্যন্ত গণনা করতে পারে, তাই এর মোট স্টেট সংখ্যা 2n

• কাউন্টার:
- কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যার মধ্যে প্রদত্ত ইনপুট পালসের সংখ্যা গণনা করা যায়।
- কাউন্টারের ইনপুট পালস (কাউন্ট পালস) ক্লক পালস বা অন্য কোনো পালস হতে পারে।
- কাউন্ট পালস নির্দিষ্ট সময় পরপর আসতে পারে অথবা অনিয়মিতভাবেও আসতে পারে।
- কাউন্টার বিভিন্ন সিকুয়েন্স (Sequence) বা ক্রম অনুসরণ করতে পারে, তবে সবচেয়ে সহজ সিকুয়েন্স হলো বাইনারি সিকুয়েন্স।
- যে কাউন্টার বাইনারি সিকুয়েন্স অনুসরণ করে তাকে বাইনারি কাউন্টার বলে।
- একটি n-বিট বাইনারি কাউন্টার n টি ফ্লিপ-ফ্লপ এবং সংশ্লিষ্ট গেইট দ্বারা গঠিত।
- এটি 0 থেকে 2n − 1 পর্যন্ত গণনার সিকুয়েন্স অনুসরণ করতে পারে।

• মডিউলাস (Modulus) বা মোড নাম্বার:
- কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গণনা করতে পারে তাকে তার মডিউলাস বা মোড নাম্বার বলা হয়।
- কোনো কাউন্টারে n টি ফ্লিপ-ফ্লপ থাকলে তার মডিউলাস হয় 2n
- ফ্লিপ-ফ্লপের সংখ্যা বৃদ্ধি করলে মোড নাম্বার বা মডিউলাসও বৃদ্ধি পায়।

• কাউন্টারের ব্যবহার:
- ডিজিটাল ইলেকট্রনিক্সে কাউন্টারের ব্যাপক ব্যবহার দেখা যায়।
- ক্লক পালসের সংখ্যা গণনার কাজে।
- টাইমিং সিগনাল প্রদানের কাজে।
- ডিজিটাল ঘড়িতে।
- ডিজিটাল কম্পিউটারে।
- অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তরের কাজে ব্যবহার করা হয়।

• কাউন্টারের প্রকারভেদ:
- ডিজিটাল ইলেকট্রনিক্সে বিভিন্ন ধরনের কাউন্টার ব্যবহৃত হয়।

• সিঙ্ক্রোনাস কাউন্টার (Synchronous counter):
- এ ধরনের কাউন্টারে একটি মাত্র ক্লক পালস দিয়ে সব ফ্লিপ-ফ্লপের অবস্থা পরিবর্তন ঘটে। উদাহরণ: রিং কাউন্টার, মড-১০ কাউন্টার।

• অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার (Asynchronous counter):
- এ ধরনের কাউন্টারে একটি ফ্লিপ-ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ-ফ্লপের ক্লক পালস হিসেবে কাজ করে। উদাহরণ: রিপল কাউন্টার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৮.
The company now known as Meta Platforms, Inc. was previously called—
  1. Facebook, Inc.
  2. Google LLC
  3. Alphabet Inc.
  4. Twitter, Inc.
ব্যাখ্যা

• Meta Platforms, Inc. হলো Facebook, Inc.-এর নতুন নাম, যা 28 October 2021 সালে কোম্পানির ভবিষ্যৎ metaverse ধারণাকে কেন্দ্র করে পরিবর্তন করা হয়।

• Meta Platforms, Inc.:
- Meta Platforms, Inc. একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক কোম্পানি।
- কোম্পানিটির পূর্ব নাম ছিল Facebook, Inc.
- 28 October 2021 সালে Facebook, Inc. আনুষ্ঠানিকভাবে তার কর্পোরেট নাম পরিবর্তন করে Meta Platforms, Inc. করে।
- “Meta” নামটি মূলত metaverse ধারণা থেকে এসেছে, যা একটি ভার্চুয়াল, ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল জগৎকে বোঝায়।
- Meta মূলত সামাজিক যোগাযোগমাধ্যম, ডিজিটাল যোগাযোগ, ভার্চুয়াল রিয়ালিটি এবং metaverse প্রযুক্তি উন্নয়নে কাজ করে।

• প্রতিষ্ঠা:
- Facebook (বর্তমান Meta) প্রতিষ্ঠিত হয় 2004 সালে।
- প্রতিষ্ঠাতা: Mark Zuckerberg, Eduardo Saverin, Andrew McCollum, Dustin Moskovitz, Chris Hughes.

• সদর দপ্তর:
- Meta Platforms, Inc.-এর প্রধান কার্যালয় Menlo Park, California, United States-এ অবস্থিত।

• Meta পরিচালিত প্রধান প্ল্যাটফর্ম:
- Meta বিভিন্ন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম পরিচালনা করে।
- Facebook, Instagram, WhatsApp, Messenger.

• অন্যান্য অপশন:
- Google LLC → একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যা মূলত সার্চ ইঞ্জিন ও অনলাইন পরিষেবার জন্য পরিচিত।
- Alphabet Inc. → Google-এর মূল (parent) কোম্পানি।
- Twitter, Inc. → সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম Twitter পরিচালনাকারী কোম্পানি।

Source: Meta & Britannica.

৯৯.
Which type of e-commerce model involves transactions directly between businesses?
  1. Business to Consumer (B2C)
  2. Consumer to Consumer (C2C)
  3. Business to Business (B2B)
  4. Consumer to Business (C2B)
ব্যাখ্যা

• Business to Business (B2B) হলো এমন ই-কমার্স মডেল যেখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অনলাইনের মাধ্যমে পণ্য বা সেবার লেনদেন করে।

• ই-কমার্স (E-commerce):
- Electronic commerce বা E-commerce হলো ইন্টারনেট বা ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও সেবার ক্রয়-বিক্রয় এবং আর্থিক লেনদেন পরিচালনার প্রক্রিয়া।
- এতে কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট এবং ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও গ্রাহক উভয়েই অনলাইনে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করতে পারে।
- আধুনিক ডিজিটাল অর্থনীতিতে ই-কমার্স একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যবস্থা।

• ই-কমার্সের প্রধান ধরন:
- ই-কমার্স সাধারণত বিভিন্ন মডেলে বিভক্ত।

• Business to Business (B2B):
- এক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অন্য ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবার অনলাইন লেনদেনকে B2B বলা হয়।
- উদাহরণ: পাইকারি ব্যবসা বা কোম্পানিগুলোর মধ্যে অনলাইন লেনদেন।

• Business to Consumer (B2C):
- ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ভোক্তার কাছে অনলাইনের মাধ্যমে পণ্য বা সেবা বিক্রি করে।

• Consumer to Consumer (C2C):
- একজন ভোক্তা অন্য ভোক্তার কাছে অনলাইনে পণ্য বিক্রি করে, সাধারণত কোনো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে।

• Consumer to Business (C2B):
- এই মডেলে ভোক্তা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা প্রদান করে।

• অন্যান্য অপশন:
- Business to Consumer (B2C) → ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি গ্রাহকের কাছে অনলাইনে পণ্য বা সেবা বিক্রি করে।
- Consumer to Consumer (C2C) → একজন ভোক্তা অন্য ভোক্তার কাছে অনলাইনে পণ্য বিক্রি করে।
- Consumer to Business (C2B) → ভোক্তা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাছে পণ্য বা সেবা প্রদান করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।