পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
স্পেশাল ফুল মডেল টেস্ট - ৪ [সমন্বিত ৭ ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ প্রস্তুতি]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
নিচের কোনটি 'পাথার' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) অর্ণব
  2. খ) জলধি
  3. গ) তটিনী
  4. ঘ) পয়োধি
ব্যাখ্যা
• 'পাথার' শব্দের সমার্থক শব্দ: 'অর্ণব, জলধি, পয়োধি'।   
• 'তটিনী'- নদী শব্দের সমার্থক শব্দ।    

• সমুদ্র শব্দের সমার্থক শব্দ: 
- অর্ণব,
- জলধি,
- উদধি,
- পয়োধি,
-পয়োনিধি,
- তোয়ধি,
- পারাবার,
- সাগর,
- সিন্ধু,
- বারিধি,
- বারীশ,
- রত্নাকর,
- ইরাবান।  

'তটিনী' শব্দের সমার্থক শব্দ: 
-  নদী
- গাঙ 
- প্রবাহিনী
- নির্ঝরিনী 
- স্রোতস্বিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ 
- প্রবাহিণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ। 
.
‘উপনেতা’ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
  1. ক) খাঁটি বাংলা
  2. খ) সংস্কৃত বা তৎসম
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
• তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• বিভিন্ন অর্থে 'উপ' উপসর্গের ব্যবহার-
সামীপ্য অর্থে = উপকূল, উপকণ্ঠ। 
সদৃশ অর্থে = উপদ্বীপ, উপবন। 
ক্ষুদ্র অর্থে = উপগ্রহ, উপসাগর, উপনেতা।  
বিশেষ অর্থে = উপনয়ন, উপভোগ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
অঞ্চল শব্দটি শাড়ির পাড় না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
  1. ক) অর্থপ্রসার
  2. খ) অর্থসংকোচ
  3. গ) অর্থের উন্নতি
  4. ঘ) অর্থের অবনতি
ব্যাখ্যা
শব্দের অর্থ পরিবর্তন: 
ভাষার স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ায় শব্দের অর্থ কখনো প্রসারিত হয়, কখনো সংকুচিত হয়; কখনো অর্থের উন্নতি ঘটে, কখনো অবনতি ঘটে; আবার শব্দ কখনো সম্পূর্ণ ভিন্ন অর্থ গ্রহণ করে।

• অর্থপ্রসার: 
- একটি শব্দ পূর্বে যে অর্থ প্রকাশ করতো, তার থেকে আরো ব্যাপক অর্থ প্রকাশ করলে বুঝতে হয় অর্থপ্রসার ঘটেছে।
- যেমন – ‘অঞ্চল' শব্দের মূল অর্থ শাড়ির পাড়। অঞ্চল থেকে উদ্ভূত আঁচল শব্দটি এখনও তা নির্দেশ করে। 
- তবে অঞ্চল শব্দটি এখন শাড়ির পাড় নির্দেশের পাশাপাশি এলাকা অর্থে ব্যবহৃত হয়। 
- একইভাবে, 'বর্ষ' শব্দের পূর্ববর্তী অর্থ বর্ষাকাল, প্রসারিত অর্থ 'বছর' (ছয় ঋতু সংবলিত)।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- নমম ও দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'জীবন্মৃত' কোন সমাসের উদাহরণ?
  1. ক) সমানাধিকরণ বহুব্রীহি
  2. খ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
  3. গ) ব্যাধিকরণ বহুব্রীহি
  4. ঘ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস: 
যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বুঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে, যে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

• নিপাতনে সিদ্ধ বহুব্রীহি: 
- নিপাতনে সিদ্ধ কথাটির অর্থ কোন নিয়মের অধীনে নয়। 

• নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের কিছু উদাহরণ:
- দু দিকে অপ যার = দ্বীপ,
- অন্তর্গত অপ যার = অন্তরীপ,
- নরাকারে পশু যে = নরপশু,
- জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত,
- পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিত্মূর্খ ইত্যাদি।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
.
'যথাসময়ে আঁখি হাজির হয়েছিল'- বাক্যে 'যথাসময়ে' কোন ধরনের ক্রিয়াবিশেষণ?
  1. ক) ধরনবাচক ক্রিয়াবিশেষণ
  2. খ) কালবাচক ক্রিয়াবিশেষণ  
  3. গ) স্থানবাচক ক্রিয়াবিশেষণ
  4. ঘ) নেতিবাচক ক্রিয়াবিশেষণ
ব্যাখ্যা
• কালবাচক ক্রিয়াবিশেষণ:
এই ধরনের ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে।
যেমন-
যথাসময়ে আঁখি হাজির হয়েছিল।
আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি।
  
• ধরনবাচক ক্রিয়াবিশেষণ:
কোনাে ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়াবিশেষণ তা নির্দেশ করে।
যেমন -
টিপ টিপ বৃষ্টি পড়ছে।
ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না।

• স্থানবাচক ক্রিয়াবিশেষণ:
ক্রিয়ার স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ।
যেমন -
মিছিলটি সামনে এগিয়ে যায়। 
তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

• নেতিবাচক ক্রিয়াবিশেষণ:
না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বােঝায়।
এগুলাে সাধারণত ক্রিয়ার পরে বসে।
যেমন -
সে এখন যাবে না।

• পদাণু ক্রিয়াবিশেষণ:
বাক্যের মধ্যে বিশেষ কোনাে ভূমিকা পালন না করলেও ‘কি’, ‘যে, বা',না’, ‘তাে  প্রভৃতি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে।
যেমন -
কি: আমি কি যাব?
যে: খুব যে বলেছিলেন আসবেন!

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২২ সংস্করণ।
.
“বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে,
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।''
- পঙক্তিটির রচয়িতা-
  1. ক) ফররুখ আহমদ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
“বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে,
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।''
---------------------পঙক্তিটির রচয়িতা- 'কাজী নজরুল ইসলাম'। 
 
• কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা ,
- বিষের বাঁশি ,
- ভাঙার গান ,
- সাম্যবাদী ,
- সর্বহারা ,
- ঝিঙে ফুল ,
- ফণি-মনসা ,
- জিঞ্জির ,
- সন্ধ্যা ,
- নতুন চাঁদ ,  
- প্রলয় শিখা ইত্যাদি। 

• প্রশ্নে উল্লেখিত কবিতাংশটুকু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত 'আমার কৈফিয়ত' কবিতার অংশ বিশেষ। 
- কবিতাটি কবির সর্বহারা কাব্যগ্রন্থের অষ্টম কবিতা।
- এই কবিতায় কবি স্পষ্ট করে তাঁর বৈশিষ্ট্যের কথা ব্যক্ত করেছেন।

আমার কৈফিয়ৎ- কবিতা,
---------------কাজী নজরুল ইসলাম। 

বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই ‘নবী’,
কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুঁজে তাই সই সবি!
কেহ বলে, ‘তুমি ভবিষ্যতে যে
ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে!
যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?’
দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!
----------------------------------
----------------------------------
বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে।
রক্ত ঝরাতে পারি না ত একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
বড় কথা বড় ভাব আসে না ক’ মাথায়, বন্ধু, বড় দুখে! 
অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!

সূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, আমার কৈফিয়ৎ- কবিতা, কাজী নজরুল ইসলাম।
.
তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
  1. ক) চাচা
  2. খ) ঘাস
  3. গ) কল
  4. ঘ) দল
ব্যাখ্যা
• তালব্য ব্যঞ্জন ধ্বনি: 
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
- চাচা, জাল, শসা প্রভৃতি শব্দের চ, জ, শ তালব্য ব্যাঞ্জনধ্বনির উদাহরণ।

• কম্পিত ব্যঞ্জন:
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
যেমন: কর,ভার, হার প্রভৃতি শব্দের  কম্পিত ব্যঞ্জনধ্বনি

• নাসিক্য ব্যঞ্জন:
যে সব ব্যঞ্জন উচ্চারণের সময়ে ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধাপায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায়, সেসব ধ্বনিকে ব্যঞ্জন বলে।
যেমন:মা, নতুন, হাঙর প্রভৃতি শব্দের ম, ন, ঙ নাসিক্য ব্যঞ্জন

• তাড়িত ব্যঞ্জন: 
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূ্র্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
যেমন: 'বাড়ি, মূঢ়' প্রভৃতি শব্দের 'ড়, ঢ়' তাড়িত ব্যঞ্জনধ্বনি

• কণ্ঠনালীয় ব্যঞ্জন:
কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়ে আসে।
- হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• দন্তমূলীয় ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেনি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন বাক্যে আগ্রহ বোঝাতে দ্বিরুক্ত শব্দের প্রয়োগ ঘটেছে?
  1. ক) তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ।
  2. খ) ও দাদা দাদা বলে কাঁদছে।
  3. গ) ফিরে ফিরে তাকায়।
  4. ঘ) ভয়ে গা ছম ছম করছে।
ব্যাখ্যা
'ও দাদা দাদা বলে কাঁদছে'- বাক্যে আগ্রহ বোঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে। 

তাছাড়া অন্য অপশনে, 
- 'তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ'- পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে।
- 'ভয়ে গা ছম ছম করছে'- অনুভূতি বা ভাব বোঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে। 
 - 'ফিরে ফিরে তাকায়। ক্রিয়া'- বিশেষণ বােঝাতে দ্বিরুক্তির প্রয়োগ ঘটেছে।  

বিশেষ্য পদের দ্বিরুক্তি: বাংলা ভাষায় বিশেষ্য পদের দ্বিরুক্তি নিম্নলিখিত অর্থে হয়ে থাকে।
ক) আধিক্য বােঝাতে : রাশি রাশি ধান, থােকা থােকা জাম।
খ) সামান্য বােঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি।
গ) পরম্পরতা বা ধারাবাহিকতা বােঝাতে : তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে।
ঘ) ক্রিয়া বিশেষণ বােঝাতে: সে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়।
ঙ) অনুরূপ বােঝাতে : তার সঙ্গী-সাথী কেউ নেই।
চ) আগ্রহ বােঝাতে : সে মা মা বলে কাঁদছে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
.
Choose one word substitution-
'Interval between two events'.
  1. ক) Momentary
  2. খ) Temporary
  3. গ) Enviable
  4. ঘ) Interlude
ব্যাখ্যা
Interlude (Noun)
• English Meaning- Interval between two events. 
• Bengali Meaning- (১) দুটি ঘটনা বা দুটি কালপরিমাণের মধ্যবর্তী ভিন্ন প্রকৃতির কালান্তর অবকাশ: a brief interlude of peace.
(২) নাটকের দুই অঙ্ক, গীতিনাট্যের দুই দৃশ্য কিংবা স্তোত্র, স্তুতিগত ইত্যাদির বিভিন্ন অংশের মধ্যবর্তী বিরতি; এ রকম সময়ে পরিবেশিত সংগীত; মধ্যরঙ্গ।

এছাড়াও, 
• Momentary- Lasting only for a moment.
• Temporary- Lasting only for a short while.
• Enviable- Likely to arouse envy (jealousy). 

Source: Live MCQ lecture. 
১০.
The train does not touch ___ all the stations.
  1. ক) down
  2. খ) at
  3. গ) on
  4. ঘ) off
ব্যাখ্যা
Touch at (থামা, তীরে জাহাজ লাগা): 
- The ship touches at Chittagong.

Touch on/upon something (কোনো বিষয়ে সংক্ষেপে আলোকপাত করা): 
- The speaker touched upon all the relevant points. 

Touch something up- কোনো লেখা অথবা চিত্রের মানোন্নয়নের উদ্দেশ্য শেষবার কলম চালানো/তুলির পোঁচ দেওয়া।

Touch something off (কামান) দাগানো; (লাক্ষণিক) লাগিয়ে দেওয়া; কোনোকিছুর সূত্রপাত করে দেওয়া:
- His violent speech touched off the movement. 

Touch-down (noun)- বিমানের অবতরণ।

Source: 
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১১.
Had the victim ____ able to find a telephone to contact authorities, she would have received assistance.
  1. ক) been
  2. খ) be
  3. গ) would be
  4. ঘ) would have
ব্যাখ্যা
Third conditional এর নিয়ম অনুযায়ী,
- Sub-ordinate clause টি past perfect tense এর হলে principal clause টি perfect conditional (subject + would have/ could have/ might have + verb এর past participle) হয়। 
- এখানে Sub-ordinate clause টি had দ্বারা শুরু হয়েছে। 
- Sub-ordinate clause 'had' দ্বারা শুরু হলে, Had + subject + verb এর past participle হয় এবং principal clause টি perfect conditional হয়। 

• Complete Sentence: Had the victim been able to find a telephone to contact authorities, she would have received assistance. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১২.
Choose the correct pair of words from the following-
Symphony : Composer ::
  1. ক) Collaboration : Music
  2. খ) Fresco : Painter
  3. গ) Colors : Palette
  4. ঘ) Art : Apprentice
ব্যাখ্যা
Symphony (noun)- সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত; ঐকতান-বাদনবিশেষ; সিম্ফনি।
Composer (noun)- কোনো কিছু রচনাকারী; বিশেষত সংগীত রচনা করে এমন ব্যক্তি।

Fresco (noun)- সদ্যোরঙ্গে আঁকা ছবি। 
Painter (noun) - চিত্রশিল্পী; চিত্রকর; শিল্পী।

সম্পর্ক:
- Composer গানের সুর (Symphony) তৈরি করে থাকেন।
- তেমনি Painter দেয়াল চিত্র (Fresco) তৈরি করে থাকেন। 

অন্যান্য অপশন: 
Collaboration - সহযোগিতা।
Music - সংগীত। 

Colors - বর্ণ; রং; আভা।
Palette - চিত্রকরের রং গোলা ও মেশানোর জন্য ব্যবহৃত বোর্ড বা তক্তা।

Art - সৌন্দর্য প্রকাশের ক্ষমতা বা দক্ষতা। 
Apprentice - শিক্ষানবিশ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Change the voice-
Do not play football at noon.
  1. ক) Do not football be played at noon.
  2. খ) Let not football played at noon.
  3. গ) Let football be played at noon.
  4. ঘ) Let not football be played at noon.
ব্যাখ্যা
'Do not play football at noon.'- এটি একটি Imperative Sentence. 

• Do not দিয়ে শুরু হওয়া Imperative Sentence এর Active Voice এর Passive Voice কে রূপান্তর করার নিয়ম: 
প্রথমে Let not বসে + Object টি Subject রূপে বসে + be বসে + মূল verb এর Past Participle বসে + বাকী অংশ। 

Active Voice: Do not play football at noon.
passive Voice: Let not football be played at noon. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৪.
Select the synonym of 'Implode'-
  1. ক) Explode
  2. খ) Rupture
  3. গ) Shatter
  4. ঘ) Inflate
ব্যাখ্যা
Implode [ইমপ্লোড] (verb transitive):
• English Meaning: To fail suddenly and completely and be unable to operate.
• Bangla Meaning: কেন্দ্রীভূত করা; অন্তর্বিস্ফোরণ ঘটা বা ঘটানো।

• Synonyms: Break (ভেঙে ফেলা; ভেঙে যাওয়া), Shatter (চূর্ণবিচূর্ণ করা/হওয়া), Collapse (ভেঙ্গে পড়া), Burst (ফেটে পড়া), Tumble (টলটল করা, ভেঙ্গে পড়া), Crumple(চূর্নবিচুর্ণ হওয়া)। 
• Antonyms: Inflate (ফোলানো; স্ফীত করা), Explode (বৃদ্ধি), Swell (ফাঁপানো; প্রস্ফুরিত করা), Erupt (লাভা নির্গত হওয়া), Rupture(স্ফীতি)। 

• Other Forms: 
- Implosion (Noun).
- Implode (Verb).
• Example Sentence: 
1. He lost money when the market imploded.
2. Who knew that the whole structure of the house will just implode suddenly?

Source: Live MCQ lecture.
১৫.
Which word is not similar to 'Specious'?
  1. ক) Fallacious
  2. খ) Forthright
  3. গ) Abnegate
  4. ঘ) Balky
ব্যাখ্যা
Specious [স্পীশাস্‌] (adjective): 
• English Meaning: Seeming to be right or true, but really wrong or false. 
• Bangla Meaning: আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন; (কিন্তু আসলে তা নয়): a specious argument.

• Synonyms: Misleading (বিভ্রান্তিকর), Deceptive (প্রতারণামূলক), Fallacious (বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক), Spurious (প্রতারণা মূলক), Gilded (স্বর্ণবৃত্তি করা)। 
• Antonyms: Aboveboard (অকপট), Forthright (স্পষ্টবাদী; স্পষ্টভাষী), Straightforward (সহজবোধ্য; সহজসাধ্য), Frank (সহজ), Genuine(অকৃত্রিম)। 

• Other Forms: 
- Speciously (adverb).
- Speciousness (noun).
• Example Sentence: 
1. This is a specious argument that he has been making up.
2. The specious and perfumed but inwardly rotten nobility.

• Abnegate - বাতিল করা। 
• Balky - অবাধ্য। 

Source: Live MCQ lecture.
১৬.
Find out which underlined part of the following sentence's has an error. (34-35)
I would have asked you for dinner if I had known that you are staying.
  1. ক) I would have
  2. খ) for dinner
  3. গ) I had known
  4. ঘ) that you are staying.
ব্যাখ্যা
- প্রদত্ত sentence এ দুটি clause আছে। 
- Principal clause টি perfect conditional এবং Sub-ordinate clause টি past perfect tense এ আছে। 
- Third conditional এর নিয়ম অনুযায়ী Sub-ordinate clause টি past perfect tense এর হলে principal clause টি perfect conditional (subject + would have/ could have/ might have + verb এর past participle) হয়। 

• এখানে পুরো বাক্যটি দ্বারা অতীত কাল বুঝাচ্ছে এবং Conditional Sentence এর নিয়ম অনুযায়ী 'অপশন- ঘ' পরিবর্তিত হয়ে 'that you were staying.' হবে। 

Correct Sentence: I would have asked you for dinner if I had known that you were staying.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৭.
She was upset last night because she had to do too many home works.
  1. ক) last
  2. খ) because
  3. গ) had to do
  4. ঘ) too many home works
ব্যাখ্যা
Home work (noun) [uncountable noun]- (ছাত্র-ছাত্রীদের) বাড়ির কাজ।

- Homework একটি Uncountable Noun. 
- Uncountable noun এর plural হয় না অর্থাৎ এর শেষে s বা es যোগ হয় না। 
- Uncountable noun এর পর singular verb হয়। 
- Uncountable noun এর পূর্বে singular determiner 'much' ব্যবহৃত হয়। 

• তাই 'too many home works' এর পরিবর্তে 'too much home work' হবে। 

Source: 
1. Applied English Grammar & Composition by P.C. Das. 
2. Cambridge Dictionary. 
3. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Find the correct analogy for Whale : Mammal ::
  1. ক) Peacock : Hen
  2. খ) Horse : Pony-tail
  3. গ) Oak : Tree
  4. ঘ) Drake : Duck
ব্যাখ্যা
Whale - তিমি।
Mammal - স্তন্যপায়ী প্রাণী।

Oak - ওক গাছ। 
Tree - গাছ।

• সম্পর্ক: Whale হচ্ছে একধরণের Mammal (স্তন্যপায়ী প্রাণী), তেমনি Oak হচ্ছে একধরণের Tree (গাছ)। 

অন্যান্য অপশনসমূহ: 
Peacock - ময়ূর, Hen - মুরগি। 
Horse - ঘোড়া, Pony-tail - অশ্বপুচ্ছ।
Drake - পুরুষ পাতিহাঁস, Duck - পাতিহাঁস। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Select the word opposite in meaning to 'Precarious'.
  1. ক) Secure
  2. খ) Faith
  3. গ) Easy
  4. ঘ) Difficult
ব্যাখ্যা
Precarious [প্রিকেআরিআস্‌] (adjective): 
• English Meaning: In danger because not firmly fixed; likely to fall or suffer harm.
• Bangla Meaning: (আনুষ্ঠানিক) অনিশ্চিত; আশঙ্কাজনক; দৈবাধীন: make a precarious living as a freelance.

• Synonyms: Insecure (আত্মবিশ্বাসহীন), Unreliable (অনির্ভরযোগ্য), Risky (ঝুঁকিপূর্ণ), Dangerous (বিপদজনক), Hazardous (বিপদজনক/দূর্ঘটনার সম্ভাবনা যুক্ত)।
• Antonyms: Safe (নিরাপদ), Secure (উদ্বেগমুক্ত; নিঃশঙ্ক)., Certain (নিশ্চিত), Protected (সংরক্ষিত), Stable (স্থায়ী)।

• Other Forms: Precariously (adverb) অনিশ্চিতভাবে।
• Example Sentence:
1. He made a precarious living as a painter.
2. The literary energy of the recusant communion belied a precarious minority position.

Faith - বিশ্বাস। 
Easy - সহজ। 
Difficult - কঠিন। 

Source: Live MCQ lecture.
২০.
The spear glanced ____ his shield.
Choose the appropriate preposition-
  1. ক) at
  2. খ) over
  3. গ) through
  4. ঘ) off
ব্যাখ্যা
Glance off:
Meaning- (অস্ত্রে বা আঘাত) দ্রুত ফসকে বা পিছলে বা গড়িয়ে যাওয়া। 
Example Sentence- The spear glanced off his shield.

• Glance at/over/through/round এক পলক দেখা; পলকে দেখে নেওয়া: glance at the watch; glance over/through a letter; glance round a room.
Example:
- I glanced at the building. 
- I glanced over the paper. 

Source: 
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy. 
২১.
_____ is a characteristic of ______.
  1. ক) Flaw, Perfection
  2. খ) Courage, Hero
  3. গ) Chapter, Novel
  4. ঘ) Classroom, Teacher
ব্যাখ্যা
Courage (noun): 
- সাহস; মনোবল। 
Hero (noun):
- বীর; বীরপুরুষ; শূর।

বীরের (Hero) বৈশিষ্ট্য হলো বীরত্ব বা সাহস (Courage). 
অন্যদিকে, 
• Flaw- খুঁত, Perfection-  উৎকৃষ্ট রূপ।
• Chapter- অধ্যায়; পরিচ্ছেদ, Novel- উপন্যাস।
• Classroom- শ্রেণিকক্ষ, Teacher- শিক্ষক। 

- তাই 'অপশন খ' সঠিক। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
Complete the sentence- Hardly had he reached the station when _______________.
  1. ক) it begins to rain.
  2. খ) it had began to rain.
  3. গ) it was beginning to rain.
  4. ঘ) it began to rain.
ব্যাখ্যা
Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before এরূপে ব্যবহৃত হয়। 

Complete sentence টি হচ্ছে- Hardly had he reached the station when it began to rain. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২৩.
The meaning of 'Spendthrift' is-
  1. ক) A person who sneaks into a country.
  2. খ) The ceremony of crowning a sovereign.
  3. গ) One who is reckless and wasteful with his money.
  4. ঘ) A narrow stretch of land connecting two large bodies of land.
ব্যাখ্যা
Spendthrift
• English Meaning- One who is reckless and wasteful with his money. 
• Bengali Meaning- অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক।

Other options, 
Infiltrator- A person who sneaks into a country.
Coronation- The ceremony of crowning a sovereign.
Isthmus- A narrow stretch of land connecting two large bodies of land.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Live MCQ lecture.
২৪.
What is the noun form of 'Deter'?
  1. ক) Deterrence
  2. খ) Deterrent
  3. গ) Deter
  4. ঘ) Deterrently
ব্যাখ্যা
Deterrence (noun): 
• English Meaning- The inhibition of criminal behavior by fear especially of punishment. 
• Bengali Meaning- বাধা।
Example Sentence- The author argues that deterrence is no longer the best way to prevent war.

Deter (verb)- নিরুৎসাহিত করা; বাধা দেওয়া। 
Deterrent (adjective)- নিরোধক।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Live MCQ lecture.
২৫.
A passenger travels from Dhaka to Comilla at a speed of 30 kmph and returns at a speed of 60 kmph. What is the average speed?
  1. ক) 45km/h
  2. খ) 30km/h
  3. গ) 40km/h
  4. ঘ) 60km/h
ব্যাখ্যা
Question: A passenger travels from Dhaka to Comilla at a speed of 30 kmph and returns at a speed of 60 kmph. What is the average speed?

Solution: 
Let the distance between Dhaka to Comilla is X km

time for travelling Dhaka to Comilla = X/30 hour
time for travelling Comilla to Dhaka = X/60 hour

average speed = (total distance)/ (total time)
= 2X/{(X/30) + (X/60)}
= (2 × 30 × 60)/ (60 + 30)
= 40km/h
২৬.
A sum of money at simple interest amounts to Tk. 8000 in 3 years and to Tk. 8500 in 4 years. The capital was-
  1. ক) 6500
  2. খ) 6000
  3. গ) 6800
  4. ঘ) 6600
ব্যাখ্যা
Question: A sum of money at simple interest amounts to Tk. 8000 in 3 years and to Tk. 8500 in 4 years. The capital was- 

Solution: 
in one year, the simple interest is (8500 - 8000) or, 500
so, in three year the interest is (500 × 3) or, 1500

Hence, the capital was (8000 - 1500) or, 6500 Tk.
২৭.
Find the LCM of 2.5, 0.5 and 0.175.
  1. ক) 0.5
  2. খ) 0.05
  3. গ) 17.5
  4. ঘ) 1.75
ব্যাখ্যা
Question: Find the LCM of 2.5, 0.5 and 0.175.

Solution: 
2.5 = 25/10
0.5 = 5/10
0.175 = 175/1000

দুই বা ততোধিক ভগ্নাংশের ল.সা.গু = (লব গুলোর ল.সা.গু)/(হর গুলোর গ.সা.গু)
= (২৫, ৫, ১৭৫ এর ল.সা.গু)/(১০, ১০, ১০০০ এর গ.সা.গু)
= ১৭৫/১০
= ১৭.৫
২৮.
The price of rice has fallen by 20%. How much rice can be bought now with the money that was sufficient to buy 10 kg of rice previously?
  1. ক) 11kg
  2. খ) 12.5kg
  3. গ) 12kg
  4. ঘ) 10.8kg
ব্যাখ্যা
Question: The price of rice has fallen by 20%. How much rice can be bought now with the money that was sufficient to buy 10 kg of rice previously?

Solution: 
Let 100Tk is spend on rice initially for 10kg
after 20% fall, the price is needed now is = 100 - (20% of 100)
= 100 - 20 
= 80Tk

new price of rice per kg is = 80/10 = 8Tk

at 8Tk per kg, rice can be bought in 100Tk is = 100/8 = 12.5kg
২৯.
A bag contains an equal number of 20Tk, 10Tk. and 5Tk. note. If the total value is Tk.700, how many notes of each type are there?
  1. ক) 15
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) 30
ব্যাখ্যা
Question: A bag contains an equal number of 20Tk, 10Tk. and 5Tk. note. If the total value is Tk.700, how many notes of each type are there?

Solution:
Let the note of each type is X.
X notes of 20Tk. is equal to 20X Tk.
X notes of 10Tk. is equal to 10X Tk. and
X notes of 5Tk. is equal to 5X

ATQ,
20X + 10X + 5X = 700
35X = 700
X = 20

Hence, there were 20 notes of each value and 60 notes in total.
৩০.
A person at 5km/h crosses a platform in 12 minutes. A train 1/4 length of the platform crosses the platform at 50km/h. How much time is required to cross the platform by the train?
  1. ক) 1.2 min
  2. খ) 1 min
  3. গ) 1.5 min
  4. ঘ) 2 min
ব্যাখ্যা
Question: A person at 5km/h crosses a platform in 12 minutes. A train 1/4 length of the platform crosses the platform at 50km/h. How much time is required to cross the platform by the train?

Solution: 
The speed of the person is = 5km/h
time required to cross the platform is = 12min = 12/60 = 1/5 hour

so, the length of the platform is = 5 × 1/5 = 1km

the length of the train is = 1/4 = 0.25km

the speed of the train is = 50km/h

so, time required to cross the platform by the train is = {(1 + 0.25) km}/(50km/h)
= 1.25/50
= 0.025hour
= 0.025 × 60 min
= 1.5 min
৩১.
If 7Pr = 840 and 7Cr = 35, find r.
  1. ক) 5
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
Question: If 7Pr = 840 and 7Cr = 35, find r. 

Solution: 
nPr = nCr × r!
7Pr = 7Cr × r!
840 = 35 × r!
r! = 840/35
r! = 24
r! = 4 × 3 × 2 × 1
r! = 4!

therefore, r = 4
৩২.
The average of 10 students is 13 years, if the teacher's age is included, the average increases by two. The age of the teacher is -
  1. ক) 35 years
  2. খ) 30 years
  3. গ) 32 years
  4. ঘ) 33 years
ব্যাখ্যা
Question: The average of 10 students is 13 years, if the teacher's age is included, the average increases by two. The age of the teacher is -

Solution: 
Average of 10 students = 13 years
Total age of 10 students
= 10 × 13
= 130 years
When teacher included average become 15 years
Now, total age 10 students and teacher
= 15 × 11 = 165 years
∴ Age of teacher
= 165 - 130
= 35 years
৩৩.
A tiles of length 0.5 metre cost Tk.25. The total cost to overlay a square field of length 10 metres with tiles is -
  1. ক) 1000Tk.
  2. খ) 100000Tk.
  3. গ) 10000Tk.
  4. ঘ) 1000000Tk.
ব্যাখ্যা
Question: A tiles of length 0.5 metre cost Tk.25. The total cost to overlay a square field of length 10 metres with tiles is - 

Solution: 
The area of the field is = 102 = 100m2

The area of one tiles = 0.52 = 0.25m2

so, the total cost = (100/0.25) × 25 = 10000Tk.
৩৪.
The present age of Mr. Rakib is three times the age of his son. Six years hence, the ratio of their ages will be 5 : 2. What is the present age of Mr. Rakib?
  1. ক) 48 years
  2. খ) 50 years
  3. গ) 52 years
  4. ঘ) 54 years
ব্যাখ্যা
Question: The present age of Mr. Rakib is three times the age of his son. Six years hence, the ratio of their ages will be 5 : 2. What is the present age of Mr. Rakib?

Solution:
Let the age of son is X years
so, Mr. Rakib's age is 3X years

ATQ,
(3X + 6) : (X + 6) = 5 : 2
5X + 30 = 6X + 12
X = 18

Hence, the present age of Mr. Rakib = (3 × 18) = 54 years.
৩৫.
The value of 51/4 × (125)0.25 =?
  1. ক) √5
  2. খ) 5
  3. গ) √5
  4. ঘ) 25
ব্যাখ্যা
Question: The value of 51/4 × (125)0.25 =?

Solution: 
51/4 × (125)0.25
= 50.25 × (53)0.25
= 50.25 × 50.75
= 51
= 5
৩৬.
Pipes A and B can fill a tank in 8 and 10 hours respectively. Pipe C can empty it in 20 hours. If all the three pipes are opened together, then the tank will be filled in -
  1. ক) 20/3 hours
  2. খ) 20/7 hours
  3. গ) 40/3 hours
  4. ঘ) 40/7 hours
ব্যাখ্যা
Question: Pipes A and B can fill a tank in 8 and 10 hours respectively. Pipe C can empty it in 20 hours. If all the three pipes are opened together, then the tank will be filled in -

Solution: 
in one hour, A can fill = 1/8
B can fill = 1/10
C can reduce = 1/20

so, in one-hour, total fill up = 1/8 + 1/10 - 1/20
= 7/40

Hence, it will take 40/7 hours to fill the tank if all three pipes are opened together.
৩৭.
A shopkeeper earns a profit of 10% after allowing a discount of 20% on the market price. The cost price of the product whose market price is Tk. 1100, is =?
  1. ক) 800Tk.
  2. খ) 750Tk.
  3. গ) 850Tk.
  4. ঘ) 880Tk.
ব্যাখ্যা
Question: A shopkeeper earns a profit of 10% after allowing a discount of 20% on the market price. The cost price of the product whose market price is Tk. 1100, is =?

Solution: 
Market price of the product is = Tk. 1100
After discount selling price of the product is = (1100 × 80)/100
= 880 Tk.

Cost price of the product is = (880 × 100)/110 = 800Tk.
৩৮.
  1. ক) 14
  2. খ) 16
  3. গ) 18
  4. ঘ) 19
৩৯.
Find the value of sec4θ - tan4θ if sec2θ + tan2θ = 3?
  1. ক) 1/3
  2. খ) 1/√3
  3. গ) 3
  4. ঘ) √3
ব্যাখ্যা
Question: Find the value of sec4θ - tan4θ if sec2θ + tan2θ = 3?

Solution: 
sec4θ - tan4θ
= (sec2θ + tan2θ)(sec2θ - tan2θ)
= 3 × 1 [1 + tan2θ = sec2θ]
= 3
৪০.
Who is the current Director General of the World Trade Organization?
  1. ক) Ngozi Okonjo-Iweala
  2. খ) Tenzin Lekphell
  3. গ) Rafael Mariano Grossi
  4. ঘ) David Malpass
ব্যাখ্যা
World Trade Organization
- ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তঃসরকারী সংস্থ।
- এটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- এর কেন্দ্রস্থলে রয়েছে ডব্লিউটিও চুক্তি, বিশ্বের বৃহত্তর বাণিজ্য দেশগুলির দ্বারা সমঝোতা এবং স্বাক্ষরিত এবং তাদের পার্লামেন্টে অনুসমর্থন করা হয়েছে।
- এর লক্ষ্য হলো পণ্য ও পরিষেবার উৎপাদক, রপ্তানিকারক এবং আমদানিকারকদের তাদের ব্যবসা পরিচালনা করতে সহায়তা করা।
- এটি ১৯৯৫ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়।
- ১৬৪টি সদস্য দেশ বিশ্ব বাণিজ্যের ৯৮ শতাংশ প্রতিনিধিত্ব করে।
- এর মহাপরিচালক Ngozi Okonjo-Iweala।

অন্যদিকে -
- তেনজিন লেকপেন বিমসটেক এর মহাসচিব।
- রাফায়েল গ্রোসি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক।
- ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট।

উৎস: World Trade Orgnization এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪১.
'Rijuk Falls' is located in -
  1. ক) Khagrachari
  2. খ) Sitakund
  3. গ) Bandarban
  4. ঘ) Rangamati
ব্যাখ্যা
- ঋজুক ঝর্ণা (Rijuk Falls) বান্দরবানে অবস্থিত।

• বান্দরবানে অবস্থিত কয়েকটি ঝর্ণা:

- ট্রিপল ঝর্ণা (Triple Falls),
- জাদিপাই ঝর্ণা (Jadipai Falls),
- চিংড়ি ঝর্ণা (Shrimp Fountain), 
- জোড়া ঝর্ণা বা যমজ ঝর্ণা (Twin Falls or Double Falls), 
- রূপমুহুরী ঝর্ণা (Rupmuhuri Falls),
- বাকলাই ঝর্ণা (Baklai Falls),
- কুমারী ঝর্ণা (Kumari Falls), 
- দামতুয়া ঝর্ণা(Damtuya Falls), 
- রেনিক্ষ্যং ঝর্ণা (Renikkhyng Falls), 
- শৈলপ্রপাত (Shaoilo Propat), 
- তিনাপ সাইতার (Tinap Saitar), 
- নাফাখুম (Nafakhum),

উৎস: বান্দরবান জেলা ওয়েবসাইট।
৪২.
Which national Football team ranks first according to FIFA Men's World Ranking?
  1. ক) Argentina
  2. খ) Brazil
  3. গ) Belgium
  4. ঘ) France
ব্যাখ্যা
FIFA Men's World Ranking
- ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোকে একত্রিত করে মূল্যায়ণের মাধ্যমে বৈশ্বিক অবস্থান নির্ধারণ করা হয়।
- ৬ এপ্রিল, ২০২৩ তারিখের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থান দখল করে আছে।
- বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে ফিফা।
- সদস্যভূক্ত দেশগুলোর অবস্থানকে উল্লেখযোগ্য ফলাফলের মাধ্যমে সর্বাপেক্ষা সফলতম দলকে শীর্ষস্থানে উপবিষ্ট করা হয়।
- র‌্যাঙ্কিং পদ্ধতিটি ডিসেম্বর, ১৯৯২ সালে ফিফা কর্তৃক প্রবর্তন করা হয়।
- র‍্যাঙ্কিং- এ শীর্ষ ৮টি দল - আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া ও ইতালি।

উৎস: FIFA- এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪৩.
The famous painting 'Last Supper' was painted by -
  1. ক) Michelangelo
  2. খ) Salvador Dalí
  3. গ) Pablo Picasso
  4. ঘ) Leonardo da Vinci
ব্যাখ্যা
 লিওনার্দো দ্য ভিঞ্চি 
- লিওনার্দো দ্য ভিঞ্চি রেনেসাঁর একজন মহান চিত্রশিল্পী।
- লিওনার্দো দ্য ভিঞ্চি ক্রমাগত শৈল্পিক ঐতিহ্য এবং কৌশলগুলি পরীক্ষা করেছিলেন।
- তার পরীক্ষা-নিরীক্ষা তার উত্তরসূরিদের শিল্পকে প্রভাবিত করেছিল।
- দ্য ভিঞ্চির পেইন্টিং এবং ভাস্কর্যের অল্প কিছু টিকে আছে।
- তার দুটি বর্তমান কাজ বিশ্বের সবচেয়ে সুপরিচিত এবং প্রশংসিত চিত্রগুলির মধ্যে রয়েছে।
- একটি হলো 1495 থেকে 1498 সাল পর্যন্ত মিলানে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা 'দ্য লাস্ট সাপার'।
- বিশ্বের সবচেয়ে বিখ্যাত চিত্রগুলির মধ্যে এটি একটি।
- প্লাস্টারে একটি টেম্পেরা এবং তেলের ম্যুরাল, 'দ্য লাস্ট সাপার' শহরের মনাস্ট্রি অফ সান্তা মারিয়া ডেলের রিফেক্টরির জন্য তৈরি করা হয়েছিল।
- এটি 'দ্য সিনাকল' নামেও পরিচিত।
- এই কাজটি প্রায় 15 বাই 29 ফুট।
- এটি নিস্তারপর্বের নৈশভোজকে চিত্রিত করে যেখানে যীশু খ্রিস্ট প্রেরিতদের সম্বোধন করেন এবং বলেন, 'তোমাদের মধ্যে একজন আমাকে বিশ্বাসঘাতকতা করবে'।

উৎস: Leonardo da Vinci: Facts, Paintings & Inventions, History Channel.
৪৪.
Who said the words, 'Imperialism, the Highest Stage of Capitalism'?
  1. ক) Vladimir Lenin
  2. খ) Karl Marx
  3. গ) Patrick Henry
  4. ঘ) Aristotle
ব্যাখ্যা
Imperialism, the Highest Stage of Capitalism
- সাম্রাজ্যবাদ, পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হলো ভ্লাদিমির লেনিন লিখিত একটি বই।
- এটি তিনি ১৯১৬ সালের জানুয়ারি-জুন মাসে লিখেন।
- বইটি লেনিন লিখেন জুরিখে বসে 'পারুস' প্রকাশালয়ের জন্য।
- এই গ্রন্থে লেনিন লিখেন যে বিশ শতকের শুরু নাগাদ পুঁজিবাদ তার বিকাশের নতুন পর্বে, সাম্রাজ্যবাদের পর্বে প্রবেশ করেছে।
- তিনি প্রথমত, যুদ্ধের প্রকৃত কারণ ব্যাখ্যা করতে যাত্রা করেন; দ্বিতীয়ত, কেন সমাজতন্ত্রীরা দেশপ্রেমের জন্য আন্তর্জাতিকতাবাদ পরিত্যাগ করেছিল এবং যুদ্ধকে সমর্থন করেছিল; এবং তৃতীয়, কেন একা বিপ্লবই একটি ন্যায্য, গণতান্ত্রিক শান্তি আনতে পারে এই সম্পর্কে ব্যাখ্যা করেন।

উৎস: Imperialism, the Highest Stage of Capitalism | work by Lenin, Britannica.
৪৫.
'Treatment of prisoners of war and their safety and treatment' - Geneva Convention is the content of which agreement?
  1. ক) 1st Agreement
  2. খ) 2nd Agreement
  3. গ) 3rd Agreement
  4. ঘ) 4th Agreement
ব্যাখ্যা
জেনেভা কনভেনশন
- জেনেভা কনভেনশন এবং তাদের অতিরিক্ত প্রোটোকলগুলি আন্তর্জাতিক মানবিক আইনের মূল গঠন করে, যা সশস্ত্র সংঘাত পরিচালনাকে নিয়ন্ত্রণ করে এবং এর প্রভাব সীমিত করার চেষ্টা করে । 
- তারা এমন লোকদের রক্ষা করে যারা শত্রুতায় অংশ নিচ্ছে না এবং যারা আর তা করছে ।
- ১৯৪৯ সালের ১২ আগস্ট সুইজারল্যান্ডের জেনেভায় ‘জেনেভা কনভেনশন’ স্বাক্ষরিত হয়।
- এর আওতায় ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল (যুদ্ধকালীন সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবীদের রক্ষার জন্য এতে চারটি চুক্তি থাকায় এই চুক্তিকে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়)।

কনভেনশনসমূহ:
- ১ম জেনেভা কনভেনশন : ১৮৬৪ সালে; যুদ্ধকালীন সময়ে ভূমি ও স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
- ২য় জেনেভা কনভেনশন : ১৯০৭ সালে; সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। ১৯০৭ সালে ‘হেগ চুক্তি’ সংশোধন করে এটি স্বাক্ষরিত হয়।
- ৩য় জেনেভা কনভেনশন : ১৯২৯ সালে; যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত।
- ৪র্থ জেনেভা কনভেনশন:  ১৯৪৯ সালে, যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণ রক্ষার্থে ও তাদের সুরক্ষা সংক্রান্ত।

প্রটোকলসমূহ:
- প্রটোকল : ১; আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি রক্ষার্থে গৃহীত হয়।
- প্রটোকল : ২; অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গকে রক্ষার সাথে সম্পর্ক।
- প্রটোকল : ৩; অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক পরিগ্রহ করা সংক্রান্ত বিষয়ে গৃহীত হয়।

উৎস: Encyclopedia Britannica, Geneva Convention.
৪৬.
When Bangladesh ratified the 'Kyoto Protocol'?
  1. ক) 16 February, 2005
  2. খ) 22 October, 2001
  3. গ) 12 November, 1998
  4. ঘ) 2 August, 1990
ব্যাখ্যা
কিয়োটো প্রোটোকল
- কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনকে (যা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে রাষ্ট্রপক্ষকে প্রতিশ্রুতি দেয়) প্রসারিত করেছিল। 
- কিয়োটো প্রটোকল প্রথম কার্যকর হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি।
- কিয়োটো প্রোটোকলের লক্ষ্য বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমন এবং গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি হ্রাস করা।
- শিল্পোন্নত দেশগুলির দ্বারা তাদের নির্গমনের সংখ্যা হ্রাস করা কিয়োটো প্রোটোকলের অত্যাবশ্যক উদ্দেশ্য ছিল।
- কিয়োটো প্রটোকল প্রথম সাক্ষরিত হয় ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর।
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল অনুমোদন করে ২০০১ সালের ২২ অক্টোবর।

অন্যদিকে -
- যুক্তরাষ্ট্র কিয়েট প্রটোকল স্বাক্ষর করে ১২ নভেম্বর, ১৯৯৮ সালে।


উৎস: Kyoto Protocol, UNFCCC এর অফিসিয়াল ওয়েবসাইট।
https://unfccc.int/kyoto_protocol
৪৭.
'La Paz' located in -
  1. ক) Morocco
  2. খ) Greece
  3. গ) France
  4. ঘ) Bolivia
ব্যাখ্যা
La Paz
- সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুটেরও বেশি উচ্চতায়, লা পাজ হল বিশ্বের সর্বোচ্চ উচ্চতার শহর।
- এটি দক্ষিণ আমেরিকার বলিভিয়ার আন্দিজের আল্টিপ্লানো মালভূমিতে অবস্থিত।
- এখানে দুর্লভ পরিবেশের কারণে দর্শনার্থীরা প্রায়শই শারীরিক ক্রিয়াকলাপকে কঠিন বলে মনে করেন।
- লা পাজের জনসংখ্যা 800,000-এর বেশি।
- এটি বলিভিয়ার তৃতীয় বৃহত্তম শহর।


উৎস: La Paz - This City Has the Highest Elevation in the World - Discovery, discovery.com.
৪৮.
Machu Picchu is a symbol of -
  1. ক) Maya civilization
  2. খ) Persian civilization
  3. গ) Inca civilization
  4. ঘ) Hebrew civilization
ব্যাখ্যা
Machu Picchu
- আন্দিজ পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000 ফুটেরও বেশি উপরে, মাচু পিচু পেরুর সবচেয়ে বেশি দর্শনীয় পর্যটন কেন্দ্র।
- ইনকা সাম্রাজ্যের প্রতীক এবং 1450AD এর কাছাকাছি নির্মিত।
- মাচু পিচু 1983 সালে ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মনোনীত করা হয়েছিল।
- 2007 সালে বিশ্বের নতুন সাতটি আশ্চর্যের মধ্যে একটি হিসাবে মনোনীত হয়েছিল।
- কেচুয়া ভারতীয় ভাষায়, 'মাচু পিচু' মানে 'পুরাতন শিখর' বা 'পুরানো পর্বত।'
- মাচু পিচু স্নান এবং ঘর থেকে মন্দির এবং অভয়ারণ্য পর্যন্ত 150 টিরও বেশি ভবন নিয়ে গঠিত।

উৎস: Ten Interesting Facts about Machu Picchu | Blog Posts | WWF, World Wildlife Fund.
৪৯.
What kind of disease is Monkeypox?
  1. ক) Bacteria
  2. খ) Virus
  3. গ) Fungal
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Monkeypox
- মানকিপক্স হলো একটি ভাইরাল রোগ যা মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট।
- এটি অর্থোপক্সভাইরাস গণের একটি প্রজাতি।
- দুটি ভিন্ন ক্লেড বিদ্যমান: ক্লেড-১ এবং ক্লেড-২।
- এর সাধারণ লক্ষণগুলি হলো ত্বকের ফুসকুড়ি বা মিউকোসাল ক্ষত যা জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, পিঠে ব্যথা, কম শক্তি এবং ফোলা লিম্ফ নোড সহ ২-৪ সপ্তাহ স্থায়ী হতে পারে।
- Mpox সংক্রামক, দূষিত পদার্থ বা সংক্রামিত প্রাণীর সাথে শারীরিক যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে।
- গুটিবসন্তের জন্য উদ্ভাবিত ভ্যাকসিন এবং থেরাপিউটিকস এবং কিছু দেশে ব্যবহারের জন্য অনুমোদিত কিছু পরিস্থিতিতে mpox- এর জন্য ব্যবহার করা যেতে পারে।
- 2022-2023 সালে ক্লেড IIb নামে পরিচিত একটি স্ট্রেন দ্বারা mpox- এর একটি বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ঘটেছিল।
- Mpox আছে এমন কারো সাথে শারীরিক যোগাযোগ এড়িয়ে Mpox প্রতিরোধ করা যেতে পারে।
- টিকা ঝুঁকিপূর্ণ লোকেদের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে।

উৎস: Mpox (monkeypox), World Health Organization.
৫০.
Which country was the first to approve Oxford's malaria vaccine?
  1. ক) China
  2. খ) India
  3. গ) Turkey
  4. ঘ) Ghana
ব্যাখ্যা
- অক্সফোর্ডের তৈরি ম্যালেরিয়ার টিকাকে ঘানা অনুমোদন দিয়েছে।
- ঘানায় প্রতি মিনিটে একটি শিশু মশাবাহিত রোগে মারা যায়।
- যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি ম্যালেরিয়ার এই ভ্যাকসিন তৈরি করেছে।
- সেই ভ্যাকসিন বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘানা অনুমোদন দেয়।
- পাঁচ থেকে ৩৬ মাস বয়সের শিশুকে এই ভ্যাকসিন দেয়া যাবে বলে ঘানা সিদ্ধান্ত নিয়েছে।
- এই বয়সের শিশুরা সবচেয়ে বেশি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়।
- আশা করা হচ্ছে, এই ভ্যাকসিন ঘানা এবং আফ্রিকার অন্য দেশে কার্যকর হবে।
- অক্সফোর্ডে ৩০ বছর ধরে ম্যালেরিয়া ভ্য়াকসিন তৈরির চেষ্টা হচ্ছে।

উৎস: কালের কন্ঠ।
১৩ এপ্রিল, ২০২৩।
৫১.
'No one will be left behind'- the principle of -
  1. ক) SDG
  2. খ) LDG
  3. গ) MDG
  4. ঘ) UNICEF
ব্যাখ্যা
No one will be left behind
- টেকসই উন্নয়নের জন্য 2030 এজেন্ডা এবং এর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এর কেন্দ্রীয়, রূপান্তরমূলক প্রতিশ্রুতি হল কাউকে পিছনে রাখুন (LNOB)।
- এটি সব ধরনের দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য ও বর্জনের অবসান ঘটাতে এবং জনগণকে পেছনে ফেলে এবং সামগ্রিকভাবে ব্যক্তি ও মানবতার সম্ভাবনাকে ক্ষুন্ন করে এমন অসমতা ও দুর্বলতা কমাতে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের দ্ব্যর্থহীন প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে।
- LNOB দেশগুলির মধ্যে বৈষম্য এবং তাদের মূল কারণগুলির বিরুদ্ধে লড়াই করা প্রয়োজন৷
- লোকেদের পিছনে ফেলে যাওয়ার একটি প্রধান কারণ হল বৈষম্যের ক্রমাগত রূপ, যার মধ্যে রয়েছে লিঙ্গ বৈষম্য, যা ব্যক্তি, পরিবার এবং সমগ্র সম্প্রদায়কে প্রান্তিক এবং বর্জন করে।
- এটি জাতিসংঘের আদর্শিক মানদণ্ডের উপর ভিত্তি করে যা জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং সারা বিশ্বে জাতীয় আইনী ব্যবস্থার মৌলিক নীতি।

উৎস: Leave No One Behind - UNSDG, un.org.
৫২.
Who is the composer of the song 'Joy Bangla, Banglar Joy'?
  1. ক) Gazi Mazharul Anwar
  2. খ) Anwar Parvez
  3. গ) Salil Chowdhury
  4. ঘ) Sudhin Dasgupta
ব্যাখ্যা
জয় বাংলা বাংলার জয়
- 'জয় বাংলা বাংলার জয়' গানটিকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণসংগীত হিসেবে বিবেচনা করা হয়।
- জাতি-ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে এই গানকে আরাধ্য করেই মুক্তির পথে এগিয়ে যায় সমগ্র বাঙালি।
- এই গান স্বাধীন বাংলা বেতারের সূচনা সংগীত; জাতীয় স্লোগানও বটে।
- এই গানের সুরস্রষ্টা আনোয়ার পারভেজ।
- গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।
- আনোয়ার পারভেজ ২০০৬ সালের ১৭ জুন মারা গেছেন।
- এক সাক্ষাৎকারে গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমার কথার আনোয়ার পারভেজ যে সুরের অলংকার পরিয়ে দিয়েছিলেন, তা মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছে।
- 'জয় বাংলা বাংলার জয়' গানটি মুক্তিযুদ্ধের পুরো নয়টা মাস মানুষকে অনুপ্রাণিত করেছে।
- এ গান একটি যুদ্ধ, এ গান একটি স্বপ্ন, এ গান একটি বাস্তবতা।
- এ গানেই দেশের সব চাওয়ার কথা, মুক্তির স্বপ্নের কথা বলা হয়েছে।

উৎস: প্রথম আলো।
১৬ ডিসেম্বর ২০২০।
৫৩.
According to Economic Survey-2022, how many countries does Bangladesh export medicines and raw materials of medicines?
  1. ক) 105
  2. খ) 117
  3. গ) 145
  4. ঘ) 157
ব্যাখ্যা
ঔষধ শিল্প
- বর্তমানে দেশে চাহিদার প্রায় ৯৮ শতাংশ ঔষধ দেশে উৎপাদিত হয়।
- বর্তমানে শুধুমাত্র কিছু হাইটেক প্রোডাক্ট ব্লোড ইত্যাদি) আমদানি করা হয়।
- বাংলাদেশ ইতোমধ্যে ঔষধ আমদানিকারক দেশ হতে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে এবং সারা বিশ্বে বাংলাদেশের মানসম্পন্ন ঔষধ সুনাম অর্জন করেছে।
- বর্তমানে বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিভিন্ন প্রকারের ঔষধ ও ঔষধের কাঁচামাল উন্নত বিশ্বের ইউরোপ ও আমেরিকাসহ ১৫৭টি দেশে রপ্তানি করছে।
- ঔষধ রপ্তানির পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 


 উৎস: বাংলাদেশ-অর্থনৈতিক-সমীক্ষা-২০২২, portal.gov.bd.
৫৪.
What is the helpline number to prevent child marriage?
  1. ক) 999
  2. খ) 106
  3. গ) 109
  4. ঘ) 333
ব্যাখ্যা
বাংলাদেশের জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ
• ৯৯৯ - বাংলাদেশের জরুরি কল সেন্টার। এখানে বিনামূল্যে ফোন করে আপনি জরুরী মুহুর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স এর সাহায্য নিতে পারবেন। এছাড়া যে কোন অপরাধের তথ্যও পুলিশকে জানাতে পারবেন।
• ১০৬ - দুর্নীতি দমন কমিশনের কল সেন্টার। যে কোন দুর্নীতি চোখে পড়লে বিনামূল্যে কল করে জানিয়ে দিন।
• ১৬৪৩০ - সরকারি আইনি সহায়তা কল সেন্টার। আইনগত যে কোন পরামর্শ বা সাহায্য পেতে বিনামূল্যে কল করুন।
• ১৬১২৩ - কৃষি বিষয়ক যে কোন পরামর্শ পেতে বিনামূল্যে কল করুন। কৃষি, মৎস, প্রানীসম্পদ বিষয়ক যে কোন পরামর্শ বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন।
• ১০৯ - নারী নির্যাতন বা বাল্যবিবাহ হতে দেখলেই বিনামূল্যে কল করুন এই নাম্বারে ।
• ১০৯৮ - শিশু সহায়তামুলক কল সেন্টার। চারপাশে শিশুদের যে কোন সমস্যা হলে বিনামূল্যে কল করে সেবা নিতে পারেন এই নাম্বার থেকে।
• ৩৩৩ - জাতীয় তথ্যবাতায়ন কল সেন্টার। বাংলাদেশের যে কোন তথ্য জানতে ও সরকারি কর্মকর্তাদেরর সাথে কথা বলতে কল করুন এই নাম্বারে। (চার্জ প্রযোজ্য)
• ১৬২৬৩ - বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কল সেন্টার। যে কোন সমস্যায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। (চার্জ প্রযোজ্য)
• ১৬১০৮ - মানবাধিকার সহায়ক কল সেন্টার। মানবাধিকার বিঘ্নিত হলে কল করুন এই নাম্বারে। (চার্জ প্রযোজ্য)
• ১৬২৫৬ - আপনার ইউনিয়নের সকল তথ্য জানতে কল করুন ইউনিয়ন সহায়তামুলক কল সেন্টারে। (চার্জ
• ১৩১ - বাংলাদেশ রেলওয়ে কল সেন্টার। ট্রেন ও এর টিকিট সম্পর্কে জানতে কল করুন । (চার্জ প্রযোজ্য)
• ১০৫ - জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার। (চার্জ প্রযোজ্য)
• ১০০ - বিটিআরসি কল সেন্টার।
• ১৬৪২০ - বিটিসিএল কল সেন্টার।

উৎস: জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫৫.
Which is the top country in Global Terrorism Index 2023?
  1. ক) Denmark
  2. খ) Afghanistan
  3. গ) Syria
  4. ঘ) Iraq
ব্যাখ্যা
Global Terrorism Index 2023
- গ্লোবাল টেররিজম ইনডেক্স (জিটিআই) হল বিশ্বের জনসংখ্যার 99.7 শতাংশ কভার করে 163টি দেশের জন্য সন্ত্রাসবাদের প্রভাব বিশ্লেষণ করে একটি ব্যাপক সমীক্ষা।
- GTI রিপোর্টটি ইন্সটিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস (IEP) দ্বারা সন্ত্রাস ট্র্যাকার এবং অন্যান্য উত্স থেকে ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছে।
- GTI একটি যৌগিক স্কোর তৈরি করে যাতে সন্ত্রাসবাদের প্রভাবে দেশগুলির একটি ক্রমানুসারে র‌্যাঙ্কিং দেওয়া যায়।
- GTI 0 থেকে 10 পর্যন্ত স্কেলে প্রতিটি দেশের স্কোর করে; যেখানে 0 সন্ত্রাসবাদের প্রভাবের প্রতিনিধিত্ব করে এবং 10 সন্ত্রাসবাদের সর্বোচ্চ পরিমাপযোগ্য প্রভাবকে প্রতিনিধিত্ব করে।
- GTI হল চারটি সূচকের সমন্বয়ে গঠিত একটি যৌগিক পরিমাপ: ঘটনা, মৃত্যু, আঘাত এবং জিম্মি। সন্ত্রাসবাদের প্রভাব পরিমাপ করতে।
- একটি পাঁচ বছরের ওজনযুক্ত গড় প্রয়োগ করা হয়।
- Global Terrorism Index 2023 অনুযায়ী শীর্ষ স্থানে রয়েছে আফগানিস্তান।

উৎস: Global Terrorism Index | Countries most impacted by terrorism, Vision of Humanity.
৫৬.
How many countries are members of the World Customs Organization?
  1. ক) 180
  2. খ) 182
  3. গ) 184
  4. ঘ) 185
ব্যাখ্যা
WCO
- ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও), কাস্টমস কো-অপারেশন কাউন্সিল (সিসিসি) হিসাবে 1952 সালে প্রতিষ্ঠিত হয়।
- কাস্টমস বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী কেন্দ্র হিসাবে, WCO হল একমাত্র আন্তর্জাতিক সংস্থা যার শুল্ক সংক্রান্ত বিষয়ে দক্ষতা রয়েছে এবং সঠিকভাবে নিজেকে আন্তর্জাতিক কাস্টমস সম্প্রদায়ের কণ্ঠস্বর বলতে পারে।
- এটি একটি স্বাধীন আন্তঃসরকারি সংস্থা যার লক্ষ্য কাস্টমস প্রশাসনের কার্যকারিতা এবং দক্ষতা বৃদ্ধি করা।
- এর সদস্য সংখ্যা 185, যার তিন-চতুর্থাংশ উন্নয়নশীল দেশ, বিশ্ব বাণিজ্যের 98% এরও বেশি পরিচালনার জন্য দায়ী।
- তারা ছয়টি অঞ্চলে বিভক্ত।
- ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন আন্তর্জাতিক মান উন্নয়ন করে, সহযোগিতাকে উৎসাহিত করে এবং বৈধ বাণিজ্য সহজতর করার জন্য, একটি ন্যায্য রাজস্ব সংগ্রহের জন্য এবং সমাজকে রক্ষা করার জন্য, কাস্টমস প্রশাসনকে নেতৃত্ব, নির্দেশিকা এবং সহায়তা প্রদানের জন্য ক্ষমতা তৈরি করে।

উৎস: WCO - এর অফিসিয়াল ওয়েবসাইট।
৫৭.
Which part interprets program instructions and initiate control operations?
  1. ক) Input
  2. খ) Storage unit
  3. গ) Logic unit
  4. ঘ) Control unit
ব্যাখ্যা
নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা।
- যেমন: গাণিতিক কার্যক্রম সম্পন্ন করার জন্য মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তি অংশকে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে নির্দেশ প্রদান করা।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
Which one is the expansion bus?
  1. ক) PCI
  2. খ) ISA
  3. গ) VESA
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
এক্সপানশন বাস (Expansion Bus):
- যে সকল বাস প্রধান বাসের সাহায্যকারী বাস হিসেবে কাজ করে তাকে সম্প্রসারিত বাস বা এক্সপানশন বাস বলা হয়।
- CPU এক্সপানশন বাসের সাহায্যে কম্পিউটারের ইনপুট/আউটপুট ও অন্যান্য পেরিফেরিয়াল ডিভাইসের সাথে যোগাযোগ করে।
- উল্লেখযোগ্য কিছু এক্সপানশন বাসগুলো হচ্ছে: 
- ISA (Industry Standards Architecture) Bus,
- EISA (Extended Industry Standards Architecture) Bus,
- Local Bus:
- VESA (Video Electronic Standard Architecture),
- PCI (Peripheral Component Interconnect),
- USB (Universal Serial Bus), 
- Fireware Bus,
- AGP (Accelerated Graphics Port) ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
The binary system uses powers of-
  1. ক) 2
  2. খ) 10
  3. গ) 8
  4. ঘ) 16
ব্যাখ্যা
বাইনারি সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটিমাত্র সংখ্যা বা অংক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- মোট দুটি অংক ব্যবহারের কারণেই এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে
- যেমন- (১০১), (১০০০.১১১) ইত্যাদি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ।
- এই পদ্ধতির 0 এবং 1 এই অংক দুটিকে সংক্ষেপে বিট (Binary থেকে Bi এবং Digit থেকে t নিয়ে Bit) বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
Which computer has been designed to be as compact as possible?
  1. ক) Mini computer
  2. খ) Super computer
  3. গ) Micro computer
  4. ঘ) Mainframe
ব্যাখ্যা
মাইক্রোকম্পিউটার (Micro Computer):
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেসব কম্পিউটারকে বলা হয় মাইক্রোকম্পিউটার।
- এ ধরনের কম্পিউটার সাধারণত একটি মাইক্রোপ্রসেসর, প্রধান মেমরি, সহায়ক মেমরি এবং ইনপুট আউটপুট যন্ত্রপাতি নিয়ে গঠিত।
- এ ধরনের কম্পিউটার দামে সস্তা, আকারে ছোট, সহজে বহনযোগ্য এবং রক্ষণাবেক্ষণ সহজ বিধায় কম্পিউটার ব্যবহারকারীর কাছে খুবই জনপ্রিয়।
- উদাহরণ: IBM PC, Apple Macintoch, TRS80, HP 85, IBM Pentium, Power PC ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
Which output device is used for translating information from a computer into pictorial form on paper?
  1. ক) Mouse
  2. খ) Plotter
  3. গ) Touch panel
  4. ঘ) Card punch
ব্যাখ্যা
প্লটার (Ploter):
- প্লটার এক ধরনের বিশেষ ধরনের আউটপুট ডিভাইস যা প্রিন্টারের মতোই কাজ করে।
- মূলত বৃহৎ আকারের ছবি, প্রতীক, মানচিত্র, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদির কাজে প্লটার ব্যবহৃত হয়।
- তাছাড়া ভবনের নকশা, বিশাল ও সূক্ষ্ম যন্ত্রপাতির নকশা, মানচিত্র ইত্যাদির মুদ্রণ নেওয়ার জন্যও প্লটার ব্যবহৃত হয়।
- প্লটার সাধারণত ২ প্রকার। যথা:
১. ফ্ল্যাটবেড (Flatbed) প্লটার ও
২. ড্রাম (Drum) প্লটার। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
Which of the following is a client-server protocol for transmitting files between computers on the Internet over TCP/IP connections?
  1. ক) HTTPS
  2. খ) FTP
  3. গ) SMTP
  4. ঘ) DNS
ব্যাখ্যা
FTP:
- FTP এর পূর্ণনাম হলো File Transfer Protocol.
- এটি একটি TCP/IP প্রোটোকল যা দুটো কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের সুযোগ করে দেয়। 
- ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে FTP এর সাহায্যে এক ধরনের কম্পিউটার অন্য আরেক ধরনের কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৩.
Code Red is a type of-
  1. ক) An Antivirus Program
  2. খ) A photo editing software
  3. গ) A computer virus
  4. ঘ) A video editing software
ব্যাখ্যা
কোড রেড:
- কোড রেড একটি Computer Worm Virus যা Microsoft IIS উইন্ডোজ-ভিত্তিক সিস্টেমগুলোকে টার্গেট করে।
- কোড রেড ইন্টারনেটে ১৫ জুলাই, ২০০১ এ পর্যবেক্ষণ করা হয়েছিল।
- কোড রেড আবিষ্কারকরা ছিলেন eEye সিকিউরিটির গবেষক।
- এটি মাইক্রোসফটের আইআইএস ওয়েব সার্ভারে চালিত কম্পিউটারগুলিতে আক্রমণ করেছিল। 

উৎস: Kaspersky website.
৬৪.
Which of the following is spreadsheet software?
  1. ক) Luminar
  2. খ) Latex
  3. গ) Blender
  4. ঘ) Quattro Pro
ব্যাখ্যা
স্প্রেডশিট সফটওয়্যার:
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে।
- উইন্ডোজভিত্তিক স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে জটিল গাণিতিক হিসাব-নিকাশ, অর্থনৈতিক ও পরিসংখ্যানিক হিসাব- নিকাশ এবং যুক্তিমূলক কার্যক্রমসহ তথ্য ব্যবস্থাপনার কাজও করা যায়। 
- উল্লেখযোগ্য স্প্রেডশিট প্রোগ্রামসমূহ হলো: MS-Excel, Lotus 1-2-3, Quattro Pro, Multiplan ইত্যাদি।

অন্যদিকে, 
• Luminar - photo editing software.
• Latex - document preparation software.
• Blender - graphics software.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
What is the full form of 'COBOL'?
  1. ক) Common Business Operation Language
  2. খ) Common Business Oriented Language
  3. গ) Computer Business Oriented Language
  4. ঘ) Computer Business Operation Language
ব্যাখ্যা
COBOL:
- COBOL এর পূর্নরূপ Common Business Oriented Language.
- এটি High-level computer programming language.
- এটি ব্যাপকভাবে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।