পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৯৮
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৯ মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৯৮ প্রশ্ন

.
'কুলি' কোন ভাষার শব্দ?
  1. তুর্কি
  2. তৎসম
  3. ফারসি
  4. পর্তুগিজ
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা

• 'কুলি' তুর্কি ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ভার বহন যার পেশা, মুটে।
- শ্রমিক, মজুর।

কিছু তুর্কি শব্দ:
- বেগম,
- কলগি,
- চাকু,
- বাবা,
- বাবুর্চি,
- মুচলেকা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
কোন প্রতিষ্ঠান থেকে 'শূন্যপুরাণ' গ্রন্থটি প্রকাশিত হয়?
  1. কলকাতা বিশ্ববিদ্যালয়
  2. বাংলা একাডেমি
  3. বঙ্গীয় সাহিত্য পরিষৎ
  4. এশিয়াটিক সোসাইটি
সঠিক উত্তর:
বঙ্গীয় সাহিত্য পরিষৎ
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গীয় সাহিত্য পরিষৎ
ব্যাখ্যা

'শূণ্যপুরাণ':
- এটি বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি।
- 'শূণ্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত একটি ধর্মীয় তত্ত্বের গ্রন্থ - অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। 
- গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- গ্রন্থটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন।
- কারো মতে এটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল - বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' শূন্যপুরাণ নামকরন করে প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
'Dejure' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. জবানবন্দি
  2. প্রতিরক্ষা
  3. আইনত
  4. মানহানি
সঠিক উত্তর:
আইনত
উত্তর
সঠিক উত্তর:
আইনত
ব্যাখ্যা

• 'Dejure' এর বাংলা পরিভাষা - আইনত

অন্যদিকে,
Deposition - জবানবন্দি।
Defence - প্রতিরক্ষা।
Defamation - মানহানি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. মার্তণ্ড
  2. তপন
  3. অরুণ
  4. অভ্র
সঠিক উত্তর:
অভ্র
উত্তর
সঠিক উত্তর:
অভ্র
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ

অন্যদিকে, 
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
'কুহেলিকা' উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. নওরোজ
  2. ধূমকেতু
  3. কল্লোল
  4. সওগাত
সঠিক উত্তর:
নওরোজ
উত্তর
সঠিক উত্তর:
নওরোজ
ব্যাখ্যা

'কুহেলিকা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়। 
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর। 
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'

এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে:
- কুহেলিকা,
- তাহমিনা,
- চিম্পা,
- ফিরদৌস বেগম।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
"ঞ্ছ" - যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
  1. ঞ্ + জ
  2. ছ্‌ + ঞ
  3. ঞ্ + ছ
  4. ঞ্ + চ
সঠিক উত্তর:
ঞ্ + ছ
উত্তর
সঠিক উত্তর:
ঞ্ + ছ
ব্যাখ্যা

• "ঞ্ছ" যুক্তবর্ণটি গঠিত হয়েছে - ঞ্ + ছ

- গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
- ঞ্ + জ = ঞ্জ,
- ঞ্‌ + চ = ঞ্চ,  
- হ্ + ম = হ্ম,
- ঞ্ + ছ = ঞ্ছ,
- ক্ + ষ্ + ম = ক্ষ্ম।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।

.
"পতঞ্জলি" - শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. পতৎ + অঞ্জলি
  2. পত + অঞ্জলি
  3. পদ্‌ + অঞ্জলি
  4. পৎ + অঞ্জলি
সঠিক উত্তর:
পতৎ + অঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
পতৎ + অঞ্জলি
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ সন্ধি:
- কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, সেগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

যেমন:
- বন + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- পর + পর = পরস্পর,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'নির্মল' শব্দের বিপরীত শব্দ -
  1. অমলিন
  2. কর্দমাক্ত
  3. শুভ্র
  4. নির্বার
সঠিক উত্তর:
কর্দমাক্ত
উত্তর
সঠিক উত্তর:
কর্দমাক্ত
ব্যাখ্যা

• 'নির্মল' শব্দের বিপরীত শব্দ - কর্দমাক্ত।

উল্লেখ্য,
'নির্মল' শব্দের অর্থ -  অমলিন, স্বচ্ছ (নির্মল দৃষ্টি), পবিত্র (নির্মল হৃদয়), শুভ্র (নির্মল কান্তি), বিশুদ্ধ (নির্মল বায়ু)।
'পঙ্কিল' শব্দের অর্থ - কর্দমাক্ত।

অন্যদিকে,
- 'দুর্বার' শব্দের বিপরীত শব্দ - নির্বার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

.
'আমার মাথার দিব্যি রইল,
এসব তুমি আর কখনো করো না'। - এটি কোন লেখকের গল্পের উক্তিটি?
  1. মানিক বন্দ্যোপাধ্যায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা

• 'আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না'। - উক্তিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্পের।
- 'বিলাসী' গল্পটি মাসিক 'ভারতী' পত্রিকায় ১৯১৯ সালে প্রকাশিত হয়। এটি 'ছবি' গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁঁর প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প: 
- মহেশ,
- বিলাসী,
- সতী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১০.
অশুদ্ধ বানান -
  1. অনুদীত
  2. শুচিস্মিতা
  3. অধোগতি
  4. সংকীর্ণমনা
সঠিক উত্তর:
অনুদীত
উত্তর
সঠিক উত্তর:
অনুদীত
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - অনুদীত
- শুদ্ধ বানান - অনূদিত।
- এটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- অনুবাদ করা হয়েছে এমন, ভাষান্তরিত।

অন্যদিকে,
- শুচিস্মিতা, অধোগতি এবং সংকীর্ণমনা - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১.
পুরাঘটিত অতীত কাল নয় কোনটি?
  1. সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
  2. কাজটি কি তুমি করেছিলে?
  3. আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।
  4. সবগুলোই
সঠিক উত্তর:
আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।
উত্তর
সঠিক উত্তর:
আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।
ব্যাখ্যা

পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।
যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে?

অন্যদিকে,
নিত্যবৃত্ত অতীত - আমরা তখন রোজ সকালে নদী তীরে ভ্রমণ করতাম।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২.
"ড়" - এটি কোন ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
  1. মূর্ধন্য
  2. তালব্য
  3. ওষ্ঠ্য
  4. কম্পিত
সঠিক উত্তর:
মূর্ধন্য
উত্তর
সঠিক উত্তর:
মূর্ধন্য
ব্যাখ্যা

মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা।
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১৩.
"স্বেচ্ছাচারী" - অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ডুমুরের ফুল
  2. আমড়া কাঠের ঢেঁকি
  3. গোকুলের ষাঁড়
  4. উনপাঁজুরে
সঠিক উত্তর:
গোকুলের ষাঁড়
উত্তর
সঠিক উত্তর:
গোকুলের ষাঁড়
ব্যাখ্যা

• 'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ - স্বেচ্ছাচারী

অন্যদিকে,
ডুমুরের ফুল - দুর্লভ বস্তু।
আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
উনপাঁজুরে - দুর্বল।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
'নিলাজ' শব্দে 'নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. নিন্দা
  2. নাই
  3. সম্যক
  4. নিকৃষ্ট
সঠিক উত্তর:
নাই
উত্তর
সঠিক উত্তর:
নাই
ব্যাখ্যা

'নিলাজ' শব্দে 'নি' উপসর্গটি 'নাই' অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে 'নি' একটি বাংলা উপসর্গ।
'নি' উপসর্গযোগে গঠিত শব্দ:
- নিখুঁত, নিখোঁজ, নিলাজ, নিভাঁজ, নিরেট।

খাঁটি বাংলা উপসর্গ:
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।

১৫.
বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. বিহারীলাল চক্রবর্তী
  3. মীর মশাররফ হোসেন
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা

বিহারীলাল চক্রবর্তী:
- তিনি ১৮৩৫ সালে নিমতলা, কলকাতায় জন্মগ্রহণ করেন। 
- তিনি আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচিত।
- তিনি বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'সারদা মঙ্গল' কাব্য পড়ে তাঁকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।
- তিনি ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বন্ধু-বিয়োগ,
- প্রেম প্রবাহিণী,
- নিসর্গ সন্দর্শন,
- বঙ্গসুন্দরী,
- সারদা মঙ্গল,
- নিসর্গ সঙ্গীত,
- মায়াদেবী,
- দেবরাণী,
- বাউল বিংশতি,
- সাধের আসন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১৬.
"ক্রেতা" - শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ক্রী + বতুপ
  2. √ক্রী + তৃচ্
  3. √ক্রী + ষ্ণিক
  4. √ক্রী + ষ্ণ
সঠিক উত্তর:
√ক্রী + তৃচ্
উত্তর
সঠিক উত্তর:
√ক্রী + তৃচ্
ব্যাখ্যা

বাংলা কৃৎ প্রত্যয়:
- বাংলার নিজস্ব অনেক ধাতু রয়েছে যেগুলো সংস্কৃত নয়। এসব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বাংলা কৃৎ প্রত্যয় বলে।

যেমন:
- √দুল্ + অনা = দোলনা,
- √ক্রী + তৃচ্ = ক্রেতা,
- √খেল্ + অনা = খেলনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০১৯)

১৭.
'সন্দেশ' - কোন শ্রেণীর শব্দ?
  1. যৌগিক
  2. রূঢ়ি
  3. মৌলিক
  4. যোগরূঢ়
সঠিক উত্তর:
রূঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।

যেমন:
- হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন - বাদাম তেল।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৮.
সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি?
  1. যিনি
  2. সমুদয়
  3. পরস্পর
  4. খোদ
সঠিক উত্তর:
যিনি
উত্তর
সঠিক উত্তর:
যিনি
ব্যাখ্যা

সংযোগজ্ঞাপক সর্বনাম: যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।

সর্বনামের শ্রেণিবিভাগ:
- বাংলা ভাষায় ব্যবহৃত সর্বনামসমূহকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে।

(১) ব্যক্তিবাচক বা পুরুষবাচক: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তাহারা, তিনি, তাঁরা, এ, এরা, ও, ওরা ইত্যাদি।
(২) আত্মবাচক: স্বয়ং, নিজে, খোদ, আপনি।
(৩) সামীপ্যবাচক: এ, এই, এরা, ইহারা, ইনি ইত্যাদি।
(৪) দূরত্ববাচক: ঐ, ঐসব।
(৫) সাকুল্যবাচক সব, সকল, সমুদয়, তাবৎ।
(৬) প্রশ্নবাচক: কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে?
(৭) অনির্দিষ্টতাজ্ঞাপক: কোন, কেহ, কেউ, কিছু।
(৮) ব্যতিহারিক: আপনা আপনি, নিজে নিজে, আপসে, পরস্পর ইত্যাদি।
(৯) সংযোগজ্ঞাপক: যে, যিনি, যাঁরা, যারা, যাহারা ইত্যাদি।
(১০) অন্যাদিবাচক: অন্য, অপর, পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।

১৯.
আহমদ ছফা রচিত 'ওঙ্কার' উপন্যাসটি কোন ঘটনার পটভূমিতে লেখা?
  1. বায়ান্নর ভাষা আন্দোলন
  2. ছেষট্টির ছয় দফা আন্দোলন
  3. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
  4. একাত্তরের মুক্তিযুদ্ধ
সঠিক উত্তর:
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
ব্যাখ্যা

'ওঙ্কার' উপন্যাস:
- আহমদ ছফা রচিত 'ওঙ্কার' উপন্যাসটি মূলত ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পটভূমিতে লেখা হয়েছে।
- ওঙ্কার উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৭৫ সালে। 
- এই উপন্যাসের নায়ক, আবু নসরের বোবা মেয়েকে বিয়ে করে।
- আবু নসরের সঙ্গে আইয়ুব খানের সম্পর্ক থাকায় সে এক ধরনের ক্ষমতা লাভ করে।
- আর এই ঘটনার সূত্র ধরে উপন্যাসটির কাহিনি গতি লাভ করেছে।
- 'ওঙ্কার' উপন্যাস অবলম্বনে 'বাঙলা' চলচ্চিত্র নির্মিত হয়।

আহমদ ছফা:
- তিনি ৩০শে জুন, ১৯৪৩ সালে গাছবাড়িয়া, চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত চিন্তাবিদ ও সাহিত্যিক ছিলেন।
- তিনি 'উত্থানপর্ব' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তিনি ২০০১ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

২০.
"মাটিয়া > মাইট্যা" - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. স্বরলোপ
  2. সম্প্রকর্ষ
  3. অপিনিহিতি
  4. বিপকর্ষ
সঠিক উত্তর:
অপিনিহিতি
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি
ব্যাখ্যা

অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জধব্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।

যেমন:
- চারি > চাইর,
- মাটিয়া > মাইট্যা,
- সত্য > সইত্য,
- সাধু > সাউধ,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২১.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৈতৃক পদবি কী?
  1. বন্দ্যোপাধ্যায়
  2. চট্টোপাধ্যায়
  3. মুখোপাধ্যায়
  4. শর্মা
সঠিক উত্তর:
বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তাঁর পৈতৃক পদবি বন্দ্যোপাধ্যায়। তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- তিনি বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত।
- তিনি বাংলা গদ্যে প্রথম যতি বা বিরামচিহ্ন স্থাপন করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'বেতাল পঞ্চবিংশতি'।
- তিনি ২৯ জুলাই, ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

২২.
"স্থলচর" - শব্দটি কোন সমাস?
  1. তৎপুরুষ
  2. কর্মধারয়
  3. বহুব্রীহি
  4. প্রাদি
সঠিক উত্তর:
তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা

উপপদ তৎপুরুষ সমাস:
- কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৃদন্ত পদের পূর্বের পদকে বলা হয় উপপদ। উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়।

যেমন:
- ইন্দ্রকে জয় করেছে যে = ইন্দ্রজিৎ,
- পকেট মারে যে = পকেটমার,
- স্থলে চলে যে = স্থলচর,
- চিত্র আঁকে যে = চিত্রকর,
- মানুষ খায় যে = মানুষখেকো ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৩.
'যা উদিত হচ্ছে' এর এক কথায় প্রকাশ -
  1. বর্ধিষ্ণু
  2. দুস্তর
  3. অশ্রুতপূর্ব
  4. উদীয়মান
সঠিক উত্তর:
উদীয়মান
উত্তর
সঠিক উত্তর:
উদীয়মান
ব্যাখ্যা

• 'যা উদিত হচ্ছে' এর এক কথায় প্রকাশ - উদীয়মান

অন্যদিকে,
যা ক্রমশ বর্ধিত হচ্ছে - বর্ধিষ্ণু।
যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব। 
যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৯ সংস্করণ)।

২৪.
নিচের কোন দ্বিরুক্তিবাচক শব্দগুলো "পৌনঃপুনিকতা" বোঝাতে ব্যবহার হয়েছে?
  1. ছি ছি, তুমি এত খারাপ!
  2. বার বার সে কামান গর্জে উঠল।
  3. ঝির ঝির করে বাতাস বইছে।
  4. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
সঠিক উত্তর:
বার বার সে কামান গর্জে উঠল।
উত্তর
সঠিক উত্তর:
বার বার সে কামান গর্জে উঠল।
ব্যাখ্যা

অব্যয় পদের কয়েকটি দ্বিরুক্তির উদাহরণ:

যেমন:
- ভাবের গভীরতা বোঝাতে: সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
- পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
- অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
- বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
- ধ্বনিব্যঞ্জনা: ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২৫.
বিবৃতিমূলক বাক্য কোনটি?
  1. বাহ্‌ ! অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য।
  2. আমাকে একটি কলম দাও।
  3. তারা তোমাদের ভোলেনি।
  4. খ ও গ উভয়ই
সঠিক উত্তর:
তারা তোমাদের ভোলেনি।
উত্তর
সঠিক উত্তর:
তারা তোমাদের ভোলেনি।
ব্যাখ্যা

বিবৃতিমূলক বাক্য:
- সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে, সেগুলোকে বিবৃতিমূলক বাক্য বলে। বিবৃতিবাচক বাক্য ইতিবাচক বা নেতিবাচক হতে পারে।

যেমন:
- আমরা রোজ বেড়াতে যেতাম ।
- তারা তোমাদের ভোলেনি।

অন্যদিকে,
অনুজ্ঞাসূচক বাক্য:
- আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয় ।
যেমন -
- আমাকে একটি কলম দাও।
- তার মঙ্গল হোক।

আবেগসূচক বাক্য:
- যে বাক্য দ্বারা মনের আবেগ ও আকস্মিক ভাব প্রকাশ পায় বলা হয়- আবেগসূচক বাক্য। 
যেমন: 
বিস্ময় প্রকাশে: কী বীভৎস, এই নারকীয় হত্যাকান্ড। 
আবেগ প্রকাশে: বাহ্‌ ! অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২৬.
"Bridegroom" is a-
  1. Common gender
  2. Neuter gender
  3. Masculine gender
  4. Feminine gender
সঠিক উত্তর:
Masculine gender
উত্তর
সঠিক উত্তর:
Masculine gender
ব্যাখ্যা

• "Bridegroom" is a Masculine Gender.

• Bridegroom (noun)
- English Meaning: A man just married or about to be married.
- Bangla Meaning: বিবাহের পাত্র; বর; নববিবাহিত পুরুষ।

- Bridegroom -এর feminine gender হলো- 'Bride' - কনে; বিবাহের পাত্রী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৭.
Find out the misspelt word:
  1. Percieve
  2. Belief
  3. Receive
  4. Conceive
সঠিক উত্তর:
Percieve
উত্তর
সঠিক উত্তর:
Percieve
ব্যাখ্যা

• The misspelt word is: ক) Percieve.
- The correct spelling is- Perceive.

• Perceive (verb transitive)
- English Meaning: to attain awareness or understanding of; to become aware of through the senses.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) অবহিত হওয়া; দৃষ্টি দ্বারা প্রত্যক্ষ করা; হৃদয়ঙ্গম করা; মনে মনে উপলব্ধি করা।

অন্যদিকে, বাকি অপশনের spelling সঠিক।
খ) Belief → [Uncountable noun] belief (in) বিশ্বাস; আস্থা; প্রত্যয়।
গ) Receive → (verb transitive, intransitive) - পাওয়া; গ্রহণ করা। আপ্যায়ন করা; সদস্য হিসেবে গ্রহণ করা।
ঘ) Conceive → (verb transitive, intransitive) - ধারণা করা; কল্পনা করা; গর্ভধারণ করা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৮.
Select the correct preposition:
Do you know the solution _____ the economic crisis?
  1. at
  2. from
  3. to
  4. of
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা

• Complete sentence: Do you know the solution to the economic crisis?
- Bangla: অর্থনৈতিক সংকটের সমাধান কি তুমি জানো?

• Solution to/for sth:
- English Meaning: a way to solve a problem or deal with a difficult situation;  the correct answer to a problem in an exercise or competition.
- Bangla Meaning: (কোনো প্রশ্ন ইত্যাদির) উত্তর; কোনো সমস্যা সমাধানের (পথ বা উপায়)।

- তবে Solution for কম প্রচলিত।

More examples:
- There are no simple solutions to the problem of overpopulation.
- There are no easy solutions to financial and marital problems.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৯.
Man cannot live alone.
The underlined word ‘alone’ is-
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা

• Man cannot live alone.
- The underlined word ‘alone’ is an adverb.

- মানুষ একা বসবাস করতে পারে না।
- প্রদত্ত বাক্যে 'alone' শব্দটি Adverb হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ এটি verb 'live' কে modify করেছে।

• Alone [adjective, adverb]
- English Meaning: solely; lonely; without other people.
- Bangla Meaning: (by oneself/itself) নিজে নিজে; একা একা; কারো সাহায্য ছাড়া।

- Example: She was alone in the office. (adjective)

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.

৩০.
Choose the correct sentence:
  1. A few number of candidate were present.
  2. A few number of candidates were present.
  3. A small number of candidates were present.
  4. A few number of candidates was present.
সঠিক উত্তর:
A small number of candidates were present.
উত্তর
সঠিক উত্তর:
A small number of candidates were present.
ব্যাখ্যা

• Correct sentence: A small number of candidates were present.

• A number of/ A large number of/ A small number of/ a great number of এর পরে plural noun + plural verb বসে। 
- Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural noun + plural verb.

- তাই, সঠিক বাক্যটি হলো- গ) A small number of candidates were present.

অন্যদিকে,
• little, a little, a few, few এর ব্যবহার: 
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। 

• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
- Few - নেই বললেই চলে।
- A few - সামান্য পরিমাণে/ কয়েকটি। 

• A few + Countable Noun হয়।
- তবে, 'A few' এর পর number of হয় না। 

তাই, অন্য অপশনগুলো ভুল।
ক) A few number of candidate were present.

খ) A few number of candidates were present.

ঘ) A few number of candidates was present.

৩১.
Select the correct antonym for the word 'Exuberant'.
  1. Vigorous
  2. Insolent
  3. Vivacious
  4. Lethargic
সঠিক উত্তর:
Lethargic
উত্তর
সঠিক উত্তর:
Lethargic
ব্যাখ্যা

• The correct antonym for the word 'Exuberant' is- Lethargic.

• Exuberant (adjective)
- English Meaning: (especially of people and their behaviour) very energetic; joyously unrestrained and enthusiastic.
- Bangla Meaning: সবলভাবে বর্ধনশীল: সমৃদ্ধ; প্রাচুর্যপূর্ণ; উচ্ছসিত। 

• Given options:
ক) Vigorous (adjective)
- তেজস্বী; প্রাণশক্তিসম্পন্ন; উৎসাহ।

খ) Insolent (adjective)
- উদ্ধত; ঔদ্ধত্যপূর্ণ; ধৃষ্ট; অবজ্ঞাপূর্ণ।

গ) Vivacious (adjective)
- প্রাণবন্ত; প্রাণোচ্ছল; হাসিখুশি; জীবনীশক্তিপূর্ণ।

ঘ) Lethargic (adjective)
- অস্বাভাবিকভাবে নিদ্রালু; জড়িমাগ্রস্ত; অলস; নিশ্চেষ্ট।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The correct antonym for the word 'Exuberant' is- Lethargic.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩২.
I have lost my pen again. _______ things.
Choose the correct option to fill in the gap.
  1. I lost always
  2. I’m always losing
  3. I have been losing
  4. I have lost
সঠিক উত্তর:
I’m always losing
উত্তর
সঠিক উত্তর:
I’m always losing
ব্যাখ্যা

• Complete sentence: I have lost my pen again. I’m always losing things.
- Bangla meaning: আমি আবার আমার কলম হারিয়ে ফেলেছি। আমি সবসময়ই জিনিসপত্র হারিয়ে ফেলি।

• Always (adverb)
- We can use 'always' with continuous verb forms to refer to regular events or states, especially ones which are problematic or which we do not like or want.
- অর্থাৎ, বাক্যে 'Always' যখন Very often (বারংবার; ক্রমাগত) অর্থে ব্যবহৃত হয় তখন 'always' এর সাথে সাধারণত continuous form ব্যবহৃত হয়।

- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে যে, "আমি আবার আমার কলম হারিয়ে ফেলেছি।" অর্থাৎ, এটি দ্বারা habitual or repeated action বুঝাচ্ছে, তাই পরবর্তী অংশে "I’m always losing" ব্যবহৃত হবে।
- অর্থাৎ, always -এর সাথে present continuous form ব্যবহৃত হবে।

More examples:
- She's always criticizing me.
- She’s always complaining about her job. Why doesn’t she get a new one?

৩৩.
"A man who has lost his spouse or partner by death" is known as-
  1. Widow
  2. Widower
  3. Spinster
  4. Benedict
সঠিক উত্তর:
Widower
উত্তর
সঠিক উত্তর:
Widower
ব্যাখ্যা

• "A man who has lost his spouse or partner by death" is known as a widower.

• Widower (Noun)
- English Meaning: a man who has lost his spouse or partner by death and usually has not remarried.
- Bangla Meaning: বিপত্নীক।

- এর Feminine gender হচ্ছে - Widow.

• Widow (Noun, verb)
- English Meaning: A woman who has lost her spouse by death and has not married again.
- Bangla Meaning: বিধবা।

অন্যদিকে,
• Spinster (Noun)
- English Meaning: an unmarried woman and especially one past the common age for marrying.
- Bangla Meaning: (সাধারণত আনুষ্ঠানিক বা আইনগত ব্যবহার) অবিবাহিতা মহিলা; চিরকুমারী।

• Benedict (Noun)
- English Meaning: a newly married man who has long been a bachelor.
- Bangla Meaning: সদ্যবিবাহিত যিনি দীর্ঘদিন অবিবাহিত ছিলেন।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৪.
Which one is the adjective form of ‘home’?
  1. homeland
  2. homage
  3. homely
  4. homelier
সঠিক উত্তর:
homely
উত্তর
সঠিক উত্তর:
homely
ব্যাখ্যা

• The adjective form of ‘home’ is- homely.

• Home (noun adverb):
- English Meaning: to or at one's place of residence or home; at or to your house or the place where you live.
- Bangla Meaning: বাড়ি; ঘর; গৃহ; আলয়; বাড়িতে; বাড়ির দিকে: যাত্রার সূচনাস্থলে; স্থানটি তার বাসস্থান হোক কি না হোক।

- আবার noun -এর পূর্বে বসলে তা adjective (the home team) হিসেবে কাজ করে।

• Homely (homelier, homeliest) (adjective):
- English Meaning: Plain or ordinary, but pleasant.
- Bangla Meaning: সাদাসিধা; সাদামাটা; মামুলি; অনাড়ম্বর: a homely looking old lady; ঘরোয়া।

অন্যদিকে,
ক) Homeland (noun) - স্বদেশ; জন্মভূমি; যে দেশ থেকে পূর্বপুরুষরা এসেছে; আদিনিবাস।

খ) Homage [uncountable noun] - শ্রদ্ধা; অভ্যর্থনা; শ্রদ্ধাঞ্জলি; প্রণতি; সম্মান; পাদবন্দনা।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩৫.
Residents are very committed to _______ their neighborhood's problems.
  1. solve
  2. solving
  3. solves
  4. be solved
সঠিক উত্তর:
solving
উত্তর
সঠিক উত্তর:
solving
ব্যাখ্যা

• Complete sentence: Residents are very committed to solving their neighborhood's problems.
- Bangla meaning: বাসিন্দারা তাদের পাড়ার সমস্যা সমাধানে খুবই প্রতিশ্রুতিবদ্ধ।

- “Committed to” is followed by a gerund (-ing form).
- অর্থাৎ, Committed to -এর পরে কোনো verb আসলে তা Gerund (verb+ing) হয়।
- Committed এর পরে'to' হলো preposition, এটি infinitive এর অংশ নয়।

• Committed to:
- English Meaning: having promised to be involved in a plan of action.
- Bangla Meaning: কর্মপরিকল্পনায় জড়িত থাকার প্রতিশ্রুতি দেওয়া।

• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু phrase সমূহের পর verb+ing হয়।

• তেমন phrase সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Committed to,
- Confess to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to, etc.

Source:
1. Cambridge Dictionary.
2. High School English Grammar and Composition by Wren And Martin.

৩৬.
‘Nota bene’ means-
  1. for example 
  2. note well
  3. next page
  4. not sure
সঠিক উত্তর:
note well
উত্তর
সঠিক উত্তর:
note well
ব্যাখ্যা

• ‘Nota bene’ means- note well.

• Nota Bene [N.B.] (Latin phrase)
- English Meaning: used to call attention to something important; note well; take note.
- Bangla Meaning: (imperative) (লাতিন) (সংক্ষেপ NB, nb [এন্‌বী]) সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।

- N.B. still appears in some forms of academic writing as a way of steering readers' attention toward something particularly important.

অন্যদিকে,
• Exempli gratia" (e.g.) দ্বারা বুঝানো হয় For example (উদাহরণস্বরূপ).

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Collins Dictionary.

৩৭.
The company ______ bought by Elon Musk recently.
  1. is being
  2. has
  3. has been
  4. have been
সঠিক উত্তর:
has been
উত্তর
সঠিক উত্তর:
has been
ব্যাখ্যা

• Complete sentence: The company has been bought by Elon Musk recently.
- Bangla meaning: সম্প্রতি এলন মাস্ক কোম্পানিটি কিনে নিয়েছেন।

• কোনো বাক্যে already, just, just now, yet, recently, lately, never, ever, still ইত্যাদি adevrb থাকলে বাক্যটি সাধারণত present perfect tense -এ হয়।
- অর্থাৎ, এগুলো হচ্ছে- present perfect tense indicator বা নির্দেশক।
- Structure: Sub + have/has + past participle + ext.

- প্রদত্ত বাক্যে 'recently' থাকায় এবং subject 'The company' singular হওয়ায় নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে- গ) has been.

Other options:
ক) is being
- এটি Present continuous passive, কিন্তু বাক্যে recently থাকায় present perfect tense হবে।

খ) has
- এখানে "been" নেই, বাক্যটি passive হওয়ায় 'has been' হবে।

ঘ) have been
- "Have" হলো plural, কিন্তু subject "company" singular হওয়ায় singular verb ব্যবহার করতে হবে।

৩৮.
I insist on your going there.
Here, the underlined word is-
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Verbal noun
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

• I insist on your going there.
- Here, the underlined word is a Gerund.

- সাধারণত Preposition + possessive/objective of noun or pronoun -এর পরে Gerund বসে।
- এখানে Preposition 'on' এবং এর পরে possessive form 'your' আছে, তাই এখানে verb+ing (going) হলো gerund.

• Gerund:

- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• More examples:
- I’m sick and tired of you letting me down.
- We rejoiced at his/him being promoted.

অন্যদিকে,
• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন:
- He kept me waiting.
- A rolling Stone gathers no moss.

Source: High School English Grammar and Composition by Wren And Martin.

৩৯.
Choose the synonym of 'antipathy'.
  1. Harmony
  2. Enmity
  3. Serenity
  4. Amity
সঠিক উত্তর:
Enmity
উত্তর
সঠিক উত্তর:
Enmity
ব্যাখ্যা

• The synonym of 'antipathy' is- Enmity.

• Antipathy (noun)
- English Meaning: A strong feeling of dislike; strong dislike or opposition.
- Bangla Meaning: দুজনের মধ্যে পারস্পরিক বিদ্বেষ; যে ব্যক্তি বা বস্তু বিদ্বেষের পাত্র।

• Given options:
ক) Harmony (noun)
-  (অনুভূতি, স্বার্থ, মতামত ইত্যাদির) সাদৃশ্য; মিল; (সংগীত) ঐকতান।

খ) Enmity (noun)
- শত্রুতা।

গ) Serenity (noun)
-  প্রশান্তি।

ঘ) Amity (noun)
- বন্ধুতা; (বিশেষত এক দেশের সঙ্গে অন্যে দেশের) বন্ধুতাপূর্ণ সম্পর্ক।

- সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The synonym of 'antipathy' is- Enmity.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪০.
The passive form of: "Has anybody solved the problems?"
  1. Has the problem be solved by anybody?
  2. Have the problems been solved by anybody?
  3. Has the problems been solved by anybody?
  4. Has the problem been solved by anybody?
সঠিক উত্তর:
Have the problems been solved by anybody?
উত্তর
সঠিক উত্তর:
Have the problems been solved by anybody?
ব্যাখ্যা

- Active voice: Has anybody solved the problems?
- Passive voice: Have the problems been solved by anybody?

• Have/Has/Had যুক্ত interrogative sentence -এর passive করার নিয়ম:
- প্রথমে subject ও Tense অনুযায়ী auxiliary verb (Have/Has/Had) বসবে।
- তারপর Active voice -এর object টি passive voice -এর subject হবে।
- তারপর been বসবে এবং মূল verb -এর past participle বসবে।
- তারপর preposition (by, with, to, at, in etc. বসবে)।
- এরপর active voice- এর subject টি passive voice - এর object হবে; (objective ফর্ম বসবে)।

- subject হিসেবে someone/anyone ইত্যাদি থাকলে সাধারণত তা না লিখলেও চলে।

- সুতরাং, নিয়ম অনুসারে সঠিক passive form হবে- Have the problems been solved by anybody?

More examples:
- Active: Has anyone finished the work?
- Passive: Has the work been finished by anyone?

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৪১.
______ you study more, you're going to fail.
  1. Until
  2. Unless
  3. Although
  4. Since
সঠিক উত্তর:
Unless
উত্তর
সঠিক উত্তর:
Unless
ব্যাখ্যা

• Complete sentence: Unless you study more, you're going to fail.
- Bangla meaning: যদি তুমি আরও পড়াশোনা না করো, তাহলে তুমি ফেল করবে।

• Use of Unless:
- Unless (except if) শব্দটি 'যদি না' অর্থে শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।

- প্রদত্ত বাক্যে একটি শর্তের কথা বলা হয়েছে তাই শূন্যস্থানে সঠিক conjunction হিসেবে 'unless' বসবে।

অন্যদিকে,
ক) Until (Conjunction)
- যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত (সময়ের ধারাবাহিকতা বোঝায়)।
- 'until' negative অর্থ প্রদান করে, তাই এর পরে no/not/never ইত্যাদি বসে না।
- 'until' যুক্ত clause টি সাধারণত বাক্যের শুরুতে বসে না।
- যেমন: We played until it got dark.

গ) Although (Conjunction)
- দুটি clause -এর মধ্যে বিপরীতমুখীতা বুঝাতে ''যদিও; যদ্যপি; সত্ত্বেও'' অর্থে clause -এর পরে Although বসে।
- যেমন: Although she was ill, she went to college.

ঘ) Since (Conjunction)
- "যেহেতু" বা "তারপর থেকে" অর্থে Since ব্যবহৃত হয়।
- যেমন: He has held two jobs since he graduated.

৪২.
What does ‘a stone’s throw’ mean?
  1. Unkind gesture
  2. A short distance
  3. A calculative guess
  4. A far distance
সঠিক উত্তর:
A short distance
উত্তর
সঠিক উত্তর:
A short distance
ব্যাখ্যা

 • ‘a stone’s throw’ means- A short distance.

• A stone’s throw (away) [idiom]
- English Meaning: a short distance.
- Bangla Meaning: ঢিল নিক্ষেপ করলে যে দূরত্ব অতিক্রান্ত হয়, সন্নিকট, সামান্য ব্যবধান।

- ‘A stone’s throw’ দ্বারা ঢিল ছোড়া দূরত্বকে বুঝায় যা খুব কাছে বুঝানোর জন্য ব্যবহৃত হয়।

• Ex. Sentence: The high school is just a stone's throw from his house.
- Bangla Meaning: তার বাড়ি থেকে উচ্চ বিদ্যালয়টি একেবারে কাছে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪৩.
Munna said to Zahin, "I shall come to you tomorrow." (Make it indirect)
  1. Munna said to Zahin that he would go to him tomorrow.
  2. Munna told Zahin that he would come to him tomorrow.
  3. Munna told Zahin that he will come to him the next day.
  4. Munna told Zahin that he would go to him the following day.
সঠিক উত্তর:
Munna told Zahin that he would go to him the following day.
উত্তর
সঠিক উত্তর:
Munna told Zahin that he would go to him the following day.
ব্যাখ্যা

- Direct: Munna said to Zahin, "I shall come to you tomorrow."
- Indirect: Munna told Zahin that he would go to him the following day.

​• Assertive sentence -এর Direct speech থেকে Indirect speech করা নিয়ম:
- প্রথমে Reporting verb-এর Subject বসে এবং তারপর Reporting verb (say/said, tell/told) বসে (যদি থাকে)।
- Reporting verb টির object থাকলে তা told -এ পরিবর্তিত হয়।
- তারপর Inverted comma (" ") উঠিয়ে দিয়ে conjunction হিসেবে that বসানো হয়।
- Reported speech-এর person পরিবর্তন করতে হয় (I→ he)।
- Reported speech -এর shall/will থাকলে should/would -এ পরিবর্তিত হয়।
- Direct speech -এ 'come' থাকলে Indirect speech -এ তা 'go' হয়।
- নৈকট্যবাচক শব্দ Indirect speech -এ দূরত্ববাচক শব্দে পরিবর্তিত হয় ("tomorrow" becomes "the following day")।

Other options:
ক) Munna said to Zahin that he would go to him tomorrow.
- said to না হয়ে 'told' হবে, কারণ object (Zahin) আছে। তাছাড়া tomorrow ও পরিবর্তিত হবে।

খ) Munna told Zahin that he would come to him tomorrow.
- come না হয়ে 'go' হবে, তাছাড়া tomorrow ও পরিবর্তিত হয়ে the following/next day হবে।

গ) Munna told Zahin that he will come to him the next day.
- 'will' পরিবর্তিত হয়ে would হবে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৪৪.
I can’t remember _______.
  1. does his name is
  2. what is his name 
  3. what his name is
  4. is what his name
সঠিক উত্তর:
what his name is
উত্তর
সঠিক উত্তর:
what his name is
ব্যাখ্যা

• Complete sentence: I can’t remember what his name is.
- এই প্রশ্নটি Embedded question এর ভিত্তিতে করা হয়েছে।

• Embedded/Indirect question এর নিয়মানুযায়ী:
- বাক্যের মাঝে wh-word বসে যে প্রশ্ন তৈরি করে তাই embedded question.
- Embedded question, English Grammar এর এমন একটি নিয়ম যেখানে একটি assertive বাক্যের মধ্যে একটি interrogative বা প্রশ্নবোধক বাক্য (indirect question) সন্নিবেশিত করা হয়।
- অর্থাৎ, wh-word দ্বারা subordinate clause শুরু হয় এবং subordinate clause টি কখনোই Interrogative হয় না, সর্বদাই assertive হয়ে থাকে।

• Structure:
- Main question: I can’t remember...
- Subordinate clause (Embedded question): "what his name is".
- wh-word যুক্ত subordinate clause এ wh word এর পর- subject + verb +ext. বসবে।

- সুতরাং, সঠিক উত্তর হবে- what his name is.

৪৫.
Which of the following is a simple sentence?
  1. Do or die.
  2. I know the man who came here.
  3. The man who came here is my brother.
  4. The principal of our college is always ready to help the students.
সঠিক উত্তর:
The principal of our college is always ready to help the students.
উত্তর
সঠিক উত্তর:
The principal of our college is always ready to help the students.
ব্যাখ্যা

• The correct answer is- The principal of our college is always ready to help the students.

- এটি একটি simple sentence কারণ এখানে শুধু একটি independent clause আছে।
- এখানে একটি subject (The principal) এবং একটি finite verb (is) আছে।
- অর্থাৎ, এই বাক্যে মাত্র একটি independent clause আছে, তাই এটি হলো simple sentence.

• Simple sentence:
- A simple sentence consists of a single independent clause that expresses a complete thought.
- একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ, একটি subject এবং একটি finite verb থাকে।

• Other options:
ক) Do or die.
- এটি একটি compound sentence কারণ, এখানে দুটি independent clause (subject উহ্য) যোগ হয়েছে conjunction "or" দিয়ে।

খ) I know the man who came here.
- এটি একটি complex sentence কারণ, একটি independent clause 'I know the man' এবং একটি subordinate clause 'who came here' আছে।

গ) The man who came here is my brother.
- এটিও একটি complex sentence কারণ, একটি independent clause 'The man is my brother' এবং একটি subordinate clause 'who came here' আছে।

৪৬.
Who composed 'Ode on a Grecian Urn'?
  1. William Wordsworth
  2. John Keats
  3. S.T. Coleridge
  4. P. B. Shelley
সঠিক উত্তর:
John Keats
উত্তর
সঠিক উত্তর:
John Keats
ব্যাখ্যা

• John Keats composed 'Ode on a Grecian Urn'.

• Ode on a Grecian Urn:
- Ode on a Grecian Urn (Poem) is written by John Keats.
- এটি Romantic Period এর উল্লেখযোগ্য কবিতাদের মধ্যে অন্যতম।
- এটি 5 stanza বিশিষ্ট কবিতা যা ১৮২০ সালে প্রকাশিত হয়।
- একটি Grecian urn এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা উঠে এসেছে এই কবিতায়।
- যার মাধ্যমে কবি, শিল্প, সৌন্দর্য আর সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন।

• John Keats (1795-1821):
- John Keats একজন English Romantic lyric poet ছিলেন।
- তিনি প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা ও মানব জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে লিখেছেন।
- তিনি মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেও, তার লেখা কবিতা তাকে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।
- তার কাব্য সৌন্দর্য, কল্পনা ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য আজও বিশ্ব সাহিত্যে অনন্য স্থান অধিকার করে আছে।

• Famous poems:
- Ode to Psyche,
- Ode to a Nightingale
- Ode on Melancholy,
- Ode on a Grecian Urn,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Hyperion,
- The Eve of St. Agnes,,
- La Belle Dame Sans Merci, etc.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.

৪৭.
Identify the correct sentence:
  1. It was I who next.
  2. It is I who is next.
  3. It is I who am next.
  4. It is I who are next.
সঠিক উত্তর:
It is I who am next.
উত্তর
সঠিক উত্তর:
It is I who am next.
ব্যাখ্যা

• Correct sentence: গ) It is I who am next.

• নিয়মানুযায়ী,
- Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) এর পরের verb সাধারণত তার Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী বসে।

- প্রদত্ত বাক্যে who এর পূর্বে Antecedent "I" থাকায় শূন্যস্থানে am বসবে।

• More Examples:
- It is I who am to leave.
- It is you who are to blame.
- It is he who is to go.

৪৮.
“David Copperfield “ is a/an _______.
  1. Modern novel
  2. Romantic novel
  3. Elizabethan novel
  4. Victorian novel
সঠিক উত্তর:
Victorian novel
উত্তর
সঠিক উত্তর:
Victorian novel
ব্যাখ্যা

• “David Copperfield “ is a Victorian novel.
- এটি Victorian period -এর বিখ্যাত ঔপন্যাসিক Charles Dickens -এর লেখা উপন্যাস।

• David Copperfield:
- It is a novel by Charles Dickens.
- উপন্যাসটির পুরো নাম: The Personal History of David Copperfield.
- পূর্নাঙ্গ বই আকারে এটি প্রকাশিত হয় ১৮৫০ সালে।
- লেখকের মতে এটা তার শ্রেষ্ঠ উপন্যাস। তিনি এটাকে আখ্যায়িত করতেন তার “favorite child” হিসেবে।
- The work is semi-autobiographical বা আত্মজীবনী মূলক উপন্যাস। এই উপন্যাস লেখার প্রেরণা লেখক তার নিজের জীবন থেকেই সংগ্রহ করেছিলেন।
- কাহিনীর সময়কাল হিসেবে দেখানো হয়েছে রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথমদিকের সময়।

• Charles Dickens (1812-1870):
- Charles Dickens ছিলেন একজন ইংরেজ উপন্যাসিক।
- তাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচনা করা হয়।
- তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সব ধরনের মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
- প্রযুক্তিগত উন্নতি সহ তাঁর কাজের গুণাবলী তাঁর খ্যাতি বিস্তার করতে সহায়ক হয়েছিল।

• Notable Works:
Novels:
- Oliver Twist,
- A Christmas Carol,
- A Tale of Two Cities,
- David Copperfield,
- Great Expectations,
- Dombey and Son,
- Hard Times.
• Non-fiction book:
- American Notes.

Source: Britannica.

৪৯.
Correct the proverb: Pride goes _______ a fall.
  1. after
  2. before
  3. with
  4. come
সঠিক উত্তর:
before
উত্তর
সঠিক উত্তর:
before
ব্যাখ্যা

- শূন্যস্থানে সঠিক উত্তর হবে - before.

• Complete sentence: Pride goes before a fall.
- এটি একটি proverb/idiom.
- এর বাংলা অনুবাদ হচ্ছে- অহংকার পতনের মূল।

• Pride comes/goes before a fall (প্রবাদ)
- It is said to emphasize that if you are too confident about your abilities, something bad will happen that shows that you are not as good as you think.
- অর্থাৎ, এটি দ্বারা বুঝানো হয় যে, অহংকারই পতনের মূল।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে সাধারণত শব্দের পরিবর্তন করা যায় না, যেটি প্রচলিত প্রবাদ সেটিই ব্যবহার করা হয়।

Source: Live MCQ Lecture.

৫০.
In literature, the term "Assonance" refers to-
  1. Repeating the same word or phrase for effect
  2. Using exaggerated expressions for emphasis
  3. Repeating vowel sounds in nearby words
  4. Repeating consonant sounds at the beginning of words
সঠিক উত্তর:
Repeating vowel sounds in nearby words
উত্তর
সঠিক উত্তর:
Repeating vowel sounds in nearby words
ব্যাখ্যা

• In literature, the term "Assonance" refers to- Repeating vowel sounds in nearby words.

• Assonance (স্বরানুপ্রাস):
- The Repetition of a vowel sound in nearby words (without the recurrence of consonant sounds which would make a rhyme) is called assonance.
- It is used for musical effect.
- দুটি শব্দের স্বরাঘাতযুক্ত স্বরধ্বনিদ্বয়ের মিল– এক্ষেত্রে পরবর্তী ব্যঞ্জনধ্বনিগুলোর মধ্যে কোনো মিল থাকে না; স্বরসাদৃশ্য।

- The following is an example of assonance:
- "Alone, alone, all, all alone;
Alone on a wide, wide sea."

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

৫১.
একটি নির্দিষ্ট হার সরল সুদে ৭৫০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ১০৫০০ টাকা হয়। সুদের হার কত?
  1. ১৪% 
  2. ১০% 
  3. ৮% 
  4. ২৫% 
সঠিক উত্তর:
১০% 
উত্তর
সঠিক উত্তর:
১০% 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট হার সরল সুদে ৭৫০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ১০৫০০ টাকা হয়। সুদের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৭৫০০ টাকা
সময়, n = ৪ বছর
সুদ-আসল, A = ১০৫০০ টাকা
সুদ, I = (১০৫০০ - ৭৫০০) টাকা
= ৩০০০ টাকা
সুদের হার = r

আমরা জানি,
I = Pnr
বা, r = I/Pn
= (৩০০০ × ১০০)/(৭৫০০ × ৪)
= ১০

∴ সুদের হার ১০% 

৫২.
P + 3/P = 4 হলে, P6 - 28P3 + 27 = কত?
  1. 5
  2. 3
  3. 0
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: P + 3/P = 4 হলে, P- 28P3 + 27 = কত?

সমাধান:
দেওয়া আছে,
P + 3/P = 4
⇒ (P + 3/P)3 = 43
⇒ P3 + (3/P)3 + 3 × P × 3/P × (P + 3/P) = 64
⇒ P3 + (27/P3) + 9 × 4 = 64
⇒ P3 + (27/P3) + 36 = 64
⇒ P3 + (27/P3) = 64 - 36
⇒ P3 + (27/P3) = 28
⇒ P6 + 27 = 28P3
∴ P6 - 28P3 + 27 = 0

৫৩.
নিচের কোন দুইটি পরস্পর সম্পূরক কোণ?
  1. ১৪২° ও ১৮°
  2. ১৬২° ও ১৮°
  3. ১৬২° ও ২৮°
  4. ১৩২° ও ৩৮°
সঠিক উত্তর:
১৬২° ও ১৮°
উত্তর
সঠিক উত্তর:
১৬২° ও ১৮°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন দুইটি পরস্পর সম্পূরক কোণ?

সমাধান:
আমরা জানি, দুইটি কোণের সমষ্টি ১৮০° হলে, কোণ দুইটি একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
১৬২° + ১৮° = ১৮০°
∴ ১৬২° ও ১৮° পরস্পর সম্পূরক কোণ।

৫৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে?
  1. 582
  2. 849
  3. 652
  4. 852
সঠিক উত্তর:
849
উত্তর
সঠিক উত্তর:
849
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 20, 28, 40 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
12, 20, 28, 40 এর ল. সা. গু এর সাথে 9 যোগ করলে সংখ্যাটি পাওয়া যাবে।

12 = 22× 3
20 = 22 × 5
28 = 22 × 7
40 = 23 × 5

2 এর সর্বোচ্চ ঘাত = 23
3 এর সর্বোচ্চ ঘাত = 31
5 এর সর্বোচ্চ ঘাত = 51
7 এর সর্বোচ্চ ঘাত = 71
ল. সা. গু = 23 × 3 × 5 × 7 = 840

∴ সংখ্যাটি = 840 + 9 = 849

৫৫.
অণু খাদ্য (Micro Nutrients) বলা হয় কোনটিকে?
  1. আমিষ
  2. শর্করা
  3. স্নেহ
  4. ভিটামিন
সঠিক উত্তর:
ভিটামিন
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন
ব্যাখ্যা

• খাদ্য উপাদান:
- খাদ্যের যেসব জৈব ও অজৈব উপাদান দেহের বিভিন্ন চাহিদা পূরণ করে তাদের খাদ্য উপাদান বা Nutrients বলে।
- দেহের বিভিন্ন চাহিদা পূরণের জন্য ভিন্ন ভিন্ন খাদ্য উপাদান প্রয়োজন হয়।

• খাদ্য উপাদান ৬টি।
যথা:
১। আমিষ বা প্রোটিন, 
২। শর্করা বা কার্বোহাইড্রেট, 
৩। স্নেহ পদার্থ বা ফ্যাট, 
৪। ভিটামিন বা খাদ্যপ্রাণ, 
৫। খনিজ লবণ বা মিনারেল এবং 
৬। পানি। 

- আমিষ, শর্করা ও স্নেহ পদার্থকে খাদ্যের প্রধান বা মূল উপাদান (Macro nutrients) বলা হয়। কারণ, এ উপাদানগুলো মানবদেহে অধিক পরিমাণে প্রয়োজন হয়।
- ভিটামিন ও খনিজ লবণকে সহায়ক খাদ্য উপাদান বা অণুখাদ্য (Micro Nutrients) বলা হয়।

উৎস: বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৬.
10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 15 : 1 । 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 25 : 11 । পুত্রের বর্তমান বয়স কত?
  1. 21 বছর
  2. 16 বছর
  3. 12 বছর
  4. 28 বছর
সঠিক উত্তর:
12 বছর
উত্তর
সঠিক উত্তর:
12 বছর
ব্যাখ্যা

প্রশ্ন: 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 15 : 1 । 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 25 : 11 । পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
মনে করি,
পিতার বর্তমান বয়স X বছর
পুত্রের বর্তমান বয়স Y বছর

প্রশ্নমতে,
(X - 10)/(Y - 10) = 15/1
⇒ (X - 10) = 15(Y - 10)
⇒ (X - 10) = 15Y - 150
⇒ X - 15Y = - 150 + 10
⇒ X - 15Y = - 140 ....................... (1)

আবার,
(X + 10)/(Y + 10) = 25/11
⇒ 11(X + 10) = 25(Y + 10)
⇒ 11X + 110 = 25Y + 250
⇒ 11X - 25Y = 250 - 110
⇒ 11X - 25Y = 140 ...........................(2)

(1) × 11 - (2) ⇒
11X - 165Y - 11X + 25Y = - 1540 - 140
⇒ - 140Y = - 1680
⇒ Y = (- 1680)/(- 140)
∴ Y = 12

∴ পুত্রের বর্তমান বয়স 12 বছর।

৫৭.
729 এর √3 ভিত্তিক লগারিদম কত?
  1. 8
  2. 12
  3. 26
  4. 32
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

প্রশ্ন: 729 এর √3 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
729 এর √3 ভিত্তিক লগারিদম = log√3729
= log√336
= 6log√33
= 6log√3(√3)2
= 6 × 2 × log√3√3
= 12log√3√3
= 12 × 1
= 12

৫৮.
একটি নিয়মিত বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ 18° হলে, এর বাহুর সংখ্যা কত?
  1. 16
  2. 18
  3. 20
  4. 24
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নিয়মিত বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ 18° হলে, এর বাহুর সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
বাহুর সংখ্যা = n

দেওয়া আছে,
প্রতিটি বহিঃস্থ কোণ 18°

আমরা জানি,
বহুভুজের বহিঃস্থ কোণের সমষ্টি = 360°

এখন,
প্রতিটি বহিঃস্থ কোণ = 360°/n
⇒ 18° = 360°/n
⇒ n = 360°/18°
⇒ n = 20

৫৯.
একজন ফল বিক্রেতা ১২ টাকায় ৯ টি দরে কিছু সংখ্যক আমলকি ক্রয় করে ৩০ টাকায় ১৫ টি দরে বিক্রয় করেন। তার শতকরা কত টাকা লাভ হবে?
  1. ৩৫%
  2. ৪০%
  3. ৪৫%
  4. ৫০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ফল বিক্রেতা ১২ টাকায় ৯ টি দরে কিছু সংখ্যক আমলকি ক্রয় করে ৩০ টাকায় ১৫ টি দরে বিক্রয় করেন। তার শতকরা কত টাকা লাভ হবে?

সমাধান:
দেওয়া আছে,
৯ টি আমলকির ক্রয়মূল্য ১২ টাকা

আবার,
১৫ টি আমলকির বিক্রয়মূল্য ৩০ টাকা
১ টি আমলকির বিক্রয়মূল্য (৩০/১৫) টাকা = ২ টাকা
∴ ৯ টি আমলকির বিক্রয়মূল্য = (২ × ৯) = ১৮ টাকা

∴ লাভ = (১৮ - ১২) = ৬ টাকা

এখন,
১২ টাকায় লাভ হয় ৬ টাকা
১ টাকায় লাভ হয় (৬/১২) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৬/১২) × ১০০ টাকা
= ৫০ টাকা

∴ তার শতকরা ৫০% লাভ হয়।

৬০.
রক্ত প্রধানত কোন দুটি উপাদানে গঠিত?
  1. প্রোটিন ও চর্বি
  2. হিমোগ্লোবিন ও অক্সিজেন
  3. যোজক কলা ও পেশি কলা 
  4. রক্তরস ও রক্তকণিকা
সঠিক উত্তর:
রক্তরস ও রক্তকণিকা
উত্তর
সঠিক উত্তর:
রক্তরস ও রক্তকণিকা
ব্যাখ্যা

রক্ত:
- রক্ত এক ধরনের তরল যোজক কলা।
- রক্তরস এবং কয়েক ধরনের রক্ত কণিকার সমন্বয়ে রক্ত গঠিত হয়।
- মানুষ ও অন্যান্য মেরুদন্ডী প্রাণিদেহের রক্ত লাল রঙের হয়।
- লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামক লৌহঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয়।
- হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে।

অন্যদিকে, 
- প্রোটিন ও চর্বি: এগুলো রক্তরসের মধ্যে দ্রবীভূত পুষ্টি উপাদান মাত্র, রক্তের প্রধান গাঠনিক অংশ নয়।
- হিমোগ্লোবিন ও অক্সিজেন: হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার একটি উপাদান এবং অক্সিজেন রক্ত দ্বারা পরিবাহিত একটি গ্যাস।
- যোজক কলা ও পেশি কলা: রক্ত নিজেই একটি তরল যোজক কলা; তবে পেশি কলা রক্তের অংশ নয়, এটি শরীরের অন্য একটি টিস্যু তন্ত্র। 

উৎস: বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬১.
১১ + ১৫ + ১৯ + ২৩ + ....................... + ৮৭ ধারাটির পদসংখ্যা কত?
  1. ২৩ টি
  2. ২০ টি
  3. ১৯ টি
  4. ২৭ টি
সঠিক উত্তর:
২০ টি
উত্তর
সঠিক উত্তর:
২০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১১ + ১৫ + ১৯ + ২৩ + ....................... + ৮৭ ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর ধারাটির প্রথম পদ, a = ১১
সাধারণ অন্তর, d = ১৫ - ১১ = ৪
শেষ পদ = ৮৭

মনে করি,
সমান্তর ধারাটির n তম পদ = শেষ পদ = ৮৭

আমরা জানি,
সমান্তর ধারাটির n তম পদ =a + (n - ১) ×d

প্রশ্নমতে,
a + (n - ১) ×d = ৮৭
⇒ ১১ + (n - ১) ×৪ = ৮৭
⇒ (n - ১) ×৪ = ৮৭ - ১১
⇒ (n - ১) ×৪ = ৭৬
⇒ (n - ১) = ৭৬/৪
⇒ n - ১ = ১৯
⇒ n = ১৯ + ১
∴ n = ২০

∴ ধারাটির পদসংখ্যা ২০ টি।

৬২.
5 সে. মি. ব্যাসার্ধ ও 9 সে. মি. উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত?
  1. 150π ঘন সে. মি.
  2. 180π ঘন সে. মি.
  3. 225π ঘন সে. মি.
  4. 280π ঘন সে. মি. 
সঠিক উত্তর:
225π ঘন সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
225π ঘন সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 5 সে. মি. ব্যাসার্ধ ও 9 সে. মি. উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 5 সে. মি.
সিলিন্ডারের উচ্চতা, h = 9 সে. মি.

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h ঘনএকক
= π × 52 × 9 ঘনসে. মি.
= 225π ঘন সে. মি.

৬৩.
৪০ জনের ২৪ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে?
  1. ১০ দিন
  2. ৮ দিন
  3. ১২ দিন
  4. ১৬ দিন
সঠিক উত্তর:
১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
১২ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ জনের ২৪ দিনের খাদ্য আছে। ৩ দিন পর ৩০ জন লোক আসলে ঐ খাদ্যে কতদিন চলবে?

সমাধান:
দিন বাকি আছে = (২৪ - ৩) = ২১ দিন
মোট লোক সংখ্যা হলো = (৪০ + ৩০) = ৭০ জন

এখন,
৪০ জন লোকের চলে ২১ দিন
১ জন লোকের চলে (২১ × ৪০) দিন
∴ ৭০ জন লোকের চলে = (২১ × ৪০)/৭০ দিন
= ১২ দিন

৬৪.
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 3/4
  4. 1/4
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা কত?

সমাধান:
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হলো = {HH, HT, TH, TT}
এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা বা মোট ঘটনা = 4

প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার ঘটনা হলো {HT}
এখানে অনুকূল ঘটনার সংখ্যা = 1

∴ প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= 1/4

৬৫.
বাসাবাড়ির আইপিএস (IPS) বা গাড়ির ব্যাটারির অত্যাবশ্যকীয় উপাদান কোনটি?
  1. HNO2
  2. H3PO4
  3. H2SO4
  4. HCl
সঠিক উত্তর:
H2SO4
উত্তর
সঠিক উত্তর:
H2SO4
ব্যাখ্যা

- বাসাবাড়ির আইপিএস (IPS) বা গাড়ির ব্যাটারির অত্যাবশ্যকীয় উপাদান হলো সালফিউরিক অ্যাসিড (H2SO4)।

এসিডের ব্যবহার:

- ফলমূলে যে অ্যাসিড থাকে সেগুলো জৈব অ্যাসিড।
- এর মধ্যে অনেক অ্যাসিড আছে যা আমাদের দেহে রোগ প্রতিরোধ করে থাকে।
- এসকরবিক অ্যাসিড যা আমরা ভিটামিন সি বলে জানি তার অভাবে মানবদেহে স্কার্ভি (Scurvy) রোগ হয়।
- ভিটামিন 'সি' ক্ষত সারাতেও সহায়ক ভূমিকা পালন করে।
- পাকস্থলীতে খাদ্যবস্তু হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) এর প্রয়োজন হয় যা আমাদের দেহের গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়।
- সফট ড্রিংকসের মত দই বা বোরহানি খেলে দই বা বোরহানিতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড খাবার হজমে সহায়তা করে।
- সার কারখানায় নাইট্রিক অ্যাসিড (HNO3), সালফিউরিক অ্যাসিড (H2SO4), ফসফরিক অ্যাসিড (H3PO4) ব্যবহার করে বিভিন্ন রকমের সার প্রস্তুত করা হয়।
- টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত পরিষ্কারকের মূল উপাদানহলো হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl), নাইট্রিক অ্যাসিড (HNO3) বা সালফিউরিক অ্যাসিড (H2SO4) এর মত শক্তিশালী অ্যাসিড।
- বাসাবাড়ির আইপিএস (IPS) বা গাড়ির ব্যাটারির অত্যাবশ্যকীয় উপাদান হলো সালফিউরিক অ্যাসিড (H2SO4)।

উৎস: বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৬.
একটি মিনারের পাদদেশ হতে 21 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60° হলে মিনারটির উচ্চতা কত?
  1. 18√3
  2. 12√3
  3. 24√3
  4. 21√3
সঠিক উত্তর:
21√3
উত্তর
সঠিক উত্তর:
21√3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিনারের পাদদেশ হতে 21 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60° হলে মিনারটির উচ্চতা কত?

সমাধান:

মনে করি,
মিনারটির উচ্চতা = AB = h 

মিনারের পাদদেশ BC = 21 মিটার
মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, ∠ACB = 60°

আমরা জানি,
tan∠ACB = AB/BC
⇒ tan60° = h/21
⇒ √3 = h/21
⇒ h = 21√3

∴ মিনারটির উচ্চতা 21√3 মিটার।

৬৭.
একটি খুঁটির ১/৩ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১৩ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ৮৭ মিটার
  2. ৭৮ মিটার
  3. ৯৮ মিটার
  4. ৬৮ মিটার
সঠিক উত্তর:
৭৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ১/৩ অংশ কাঁদায়, ১/২ অংশ পানিতে এবং অবশিষ্ট ১৩ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
একটি খুঁটির ১/৩ অংশ কাঁদায়
একটি খুঁটির ১/২ অংশ পানিতে

∴ কাঁদায় ও পানিতে আছে খুঁটিটির = {(১/৩) + (১/২)} অংশ
= (২ + ৩)/৬ অংশ
= ৫/৬ অংশ

এখন,
অবশিষ্ট আছে খুঁটিটির = {১ - (৫/৬)} অংশ
= ১/৬ অংশ

খুঁটিটির ১/৬ অংশ = ১৩ মিটার
∴ সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য = (১৩ × ৬) মিটার
= ৭৮ মিটার

৬৮.
6x + 5y + 3 = 0 রেখার ঢাল কত?
  1. ( 6/5)
  2. (- 6/5)
  3. (- 5/6)
  4. (-3/5)
সঠিক উত্তর:
(- 6/5)
উত্তর
সঠিক উত্তর:
(- 6/5)
ব্যাখ্যা

প্রশ্ন: 6x + 5y + 3 = 0 রেখার ঢাল কত?

সমাধান:
আমরা জানি,
y = mx + c দ্বারা সরলরেখা বুঝায় যেখানে ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c.

এখন,
6x + 5y + 3 = 0 
⇒ 5y = - 6x - 3
⇒ y = (- 6/5)x + (- 3/5)

সমীকরণটিকে y = mx + c এর সাথে তুলনা করে পাই,
m = (- 6/5)

∴ প্রদত্ত রেখার ঢাল = (- 6/5)

৬৯.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8√3 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?
  1. 84√3 বর্গমিটার
  2. 32√3 বর্গমিটার
  3. 48√3 বর্গমিটার
  4. 50√3 বর্গমিটার
সঠিক উত্তর:
48√3 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
48√3 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8√3 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = 8√3 মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহুর দৈর্ঘ্য)2
= (√3/4) × a2 বর্গমিটার
= (√3/4) × (8√3)2 বর্গমিটার
= (√3/4) × 64 × 3 বর্গমিটার
= 48√3 বর্গমিটার

৭০.
তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
  1. তরঙ্গ দৈর্ঘ্য
  2. তরঙ্গ বেগ
  3. বিস্তার
  4. কম্পাঙ্ক
সঠিক উত্তর:
কম্পাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
কম্পাঙ্ক
ব্যাখ্যা

কম্পাঙ্ক (Frequency):
- তরঙ্গ সঞ্চারণকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে ঐ কণার বা তরঙ্গের কম্পাঙ্ক বলে।
- কম্পাঙ্ককে সাধারণত f দ্বারা প্রকাশ করা হয়।

তরঙ্গ বেগ (Wave velocity):
- তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ তরঙ্গের বেগ বা সংক্ষেপে তরঙ্গ বেগ বলে।

তরঙ্গ দৈর্ঘ্য (Wave length):
- একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে, সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে।

বিস্তার (Amplitude):
- তরঙ্গ সঞ্চারকারী কোনো কণা সাম্য অবস্থান থেকে যেকোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের বিস্তার বলে।

উৎস:  পদার্থ বিজ্ঞান ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭১.
16P2 + 8P - 48 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. 8(P + 2)(2P + 3)
  2. 8(P - 2)(2P - 3)
  3. 8(P + 2)(2P - 3)
  4. 8(P + 2)(4P - 3)
সঠিক উত্তর:
8(P + 2)(2P - 3)
উত্তর
সঠিক উত্তর:
8(P + 2)(2P - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: 16P2 + 8P - 48 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
16P2 + 8P - 48
= 8(2P2 + P - 6)
= 8(2P2 + 4P - 3P - 6)
= 8{2P(P + 2) - 3(P + 2)}
= 8(P + 2)(2P - 3)

৭২.
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে ৯ সে. মি. ও ৪ সে. মি. হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে?
  1. ৬ সে. মি.
  2. ৩ সে. মি.
  3. ৭ সে. মি.
  4. ৫ সে. মি.
সঠিক উত্তর:
৫ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৫ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে ৯ সে. মি. ও ৪ সে. মি. হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে?

সমাধান:

আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের বিয়োগফলের সমান।

মনে করি,
A কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, AC = ৯ সে. মি
B কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, BC = ৪ সে. মি.
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, AB = AC - BC
= (৯ - ৪) সে. মি.
= ৫ সে. মি.

∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫ সে. মি.

৭৩.
১৮০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে ১২ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত?
  1. ৬৪ কিলোমিটার
  2. ৪৫ কিলোমিটার
  3. ৫৪ কিলোমিটার
  4. ৩৮ কিলোমিটার
সঠিক উত্তর:
৫৪ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৪ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১৮০ মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস একটি লাইট পোস্টকে ১২ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির গতিবেগ কিলোমিটার/ঘণ্টায় কত?

সমাধান:
আমরা জানি, একটি লাইট পোস্ট বা খুঁটি অতিক্রম করার অর্থ হলো ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করা।

ট্রেনটি ১২ সেকেন্ডে অতিক্রম করে ১৮০ মিটার 
ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে (১৮০/১২) মিটার
∴ ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে (১৮০/১২) × ৩৬০০ মিটার
= ৫৪০০০ মিটার
= ৫৪০০০/১০০০ কিলোমিটার
= ৫৪ কিলোমিটার

∴ ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৫৪ কিলোমিটার।

৭৪.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩৬ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
  1. ৩৮
  2. ৪২
  3. ৩৬
  4. ৪৮
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩০। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩৬ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩০
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩৬

প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (৩০ × ২) = ৬০
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৩৬ × ৩) = ১০৮

∴ তৃতীয় সংখ্যাটি = (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি - প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি)
= (১০৮ - ৬০)
= ৪৮

∴ তৃতীয় সংখ্যাটি ৪৮ ।

৭৫.
ফ্রান্সে কয়টি টাইম জোন রয়েছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা

ফ্রান্স:
- ফ্রান্স উত্তর-পশ্চিম ইউরোপের দেশ।
- এটি আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর, আল্পস এবং পিরেনিস দ্বারা বেষ্টিত। দেশটির উত্তর-পূর্বে বেলজিয়াম এবং লুক্সেমবার্গে, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড এবং ইতালি ও দক্ষিণ-পূর্বে, মোনাকো এবং ভূমধ্যসাগর অবস্থিত।
- রাজধানী: প্যারিস।
- মুদ্রা: ইউরো।
- ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক টাইম জোনে বিভক্ত দেশ।
- দেশটির মোট ১২টি (বা অ্যান্টার্টিকাতে দাবি সহ ১৩টি) টাইম জোন রয়েছে।
- ফ্রান্সের মূল ভূখণ্ডটি একটি টাইম জোনে অবস্থিত হলেও ক্যারিবীয়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মতো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এর অনেক উপনিবেশ এবং overseas territories রয়েছে।
- এই অঞ্চলগুলি ক্যারিবীয়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে ছড়িয়ে আছে, যার ফলে ফ্রান্সের একাধিক টাইম জোন রয়েছে। 

⇒ সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত দেশসমূহ:
১) ফ্রান্স: ১৩টি।
২) রাশিয়া ও যুক্তরাষ্ট্র: ১১টি।
৩) অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য: ৯টি।
৪) কানাডা: ৬টি।
৫) ডেনমার্ক ও নিউজিল্যান্ড: ৫টি।

উৎস: i) Britannica.
ii) Worldatlas.

৭৬.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে?
  1. সিলেট 
  2. হবিগঞ্জ
  3. মৌলভীবাজার
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
মৌলভীবাজার
উত্তর
সঠিক উত্তর:
মৌলভীবাজার
ব্যাখ্যা

বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগান:
- চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা ১৭১টি।
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।
- বর্তমানে দেশে ৩টি চা নিলাম কেন্দ্র রয়েছে (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)।

উল্লেখ্য,
- দেশে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলায় ৯০টি চা বাগান রয়েছে।

এছাড়াও,
- হবিগঞ্জ জেলায় চা বাগান রয়েছে ২৫টি।
- সিলেট জেলায় চা বাগান রয়েছে ১৯টি ।
- চট্টগ্রাম জেলায় চা বাগান রয়েছে ২২টি।

উৎস: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

৭৭.
যে কোন দেশের শিক্ষাব্যবস্থার মূল উপাদান কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

শিক্ষাব্যবস্থা:
- যে কোন দেশের শিক্ষাব্যবস্থার মূল উপাদান চারটি। যথা-
১. শিক্ষার্থী;
২. শিক্ষক;
৩. শিক্ষাক্রম; এবং
৪. শিক্ষা প্রতিষ্ঠান।

১. শিক্ষার্থী:
- শিক্ষার্থী হচ্ছে যিনি শিক্ষাগ্রহণ করবেন বা যাকে শেখানো হবে। শিক্ষার্থী হচ্ছে শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি কারণ তাকে ঘিরেই সমগ্র শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীর শিক্ষাগ্রহণের প্রয়োজনেই শিক্ষাব্যবস্থার অন্যান্য উপাদানগুলোর আবশ্যকতা রয়েছে। শিক্ষার্থী ব্যতিত শিক্ষা ব্যবস্থার ধারণাটিই অচল। শিক্ষা ব্যবস্থায় শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি আর যে সকল উপাদান রয়েছে তার সবকিছুই শিক্ষার্থীর চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতে নির্ধারিত হয়। সুতরাং বলা যায় যে, শিক্ষার্থীই হচ্ছে শিক্ষা ব্যবস্থার মূল উপাদান। শিক্ষাবিদগণও যৌক্তিক কারণে এই উপাদানটিকে শিক্ষা প্রক্রিয়ার শ্রেষ্ঠ উপাদান হিসেবে মূল্যায়ন করেন। কেননা শিক্ষা প্রক্রিয়ার মাঝে শিক্ষার্থীর থাকা অপরিহার্য। শিক্ষার্থী ব্যতিত শিক্ষা কার্যক্রম পরিচালনার কোন সুযোগ নেই।

২. শিক্ষক:
- শিক্ষক শিক্ষা প্রক্রিয়ার আবশ্যকীয় উপাদান। শিক্ষক হচ্ছেন তিনি যিনি শিক্ষার্থীদের শেখাবেন অর্থাৎ শিক্ষার্থীরা যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক শিক্ষা প্রক্রিয়ার মূখ্য ভূমিকায় অবতীর্ণ হন। তিনি এতটা ক্রিয়াশীল হয়ে উঠতে এবং শিক্ষার্থীদের উপর এতটা প্রভাব বিস্তার করতে পারেন যে, অসংখ্য শিক্ষার্থী তাঁর সংস্পর্শে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। অন্যদিকে তিনি যদি যথাযথ যোগ্য না হন তাহলে তা শিক্ষার্থীর শিক্ষা জীবনকে বিপর্যস্ত করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে একজন শিক্ষক জীবনব্যপীই একজন শিক্ষার্থী। নিজের উন্নয়নের প্রয়োজনে এবং নতুন নতুন বিষয়ের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়ার জন্য তাঁকে সর্বদা জ্ঞানার্জনে সচেষ্ট হতে হয়।

৩. শিক্ষাক্রম:
- শিক্ষাক্রম বা কারিকুলাম হচ্ছে যে কোন দেশের শিক্ষা কর্যক্রমের মেরুদন্ড। কারণ শিক্ষাক্রমের উপর ভিত্তি করেই মূলত সকল দেশের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল কিছুর সমন্বিত রূপই হচ্ছে শিক্ষাক্রম। শিক্ষাক্রমে শিক্ষা প্রক্রিয়ার সাথে যুক্ত সকল কিছুই অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা কী শিখবে, কোন প্রক্রিয়ায় শিখবে, কী কী শিক্ষা উপকরণ ব্যবহৃত হবে ইত্যাদি যেমন শিক্ষাক্রমে উল্লেখ থাকে তেমনিভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনায় শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কী হবে সেটাও শিক্ষাক্রমে সুনির্দিষ্ট থাকে। কোন দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা যে নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য এবং জাতীয় আশা আকাঙ্খার উপর ভিত্তি করে পরিচালিত হয় শিক্ষাক্রমে তার প্রতিফলন ঘটে।

৪. শিক্ষা প্রতিষ্ঠান:
- শিক্ষা প্রক্রিয়ার জন্য আবশ্যকীয় হিসেবে বিবেচিত একটি উপাদান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত কোনভাবেই আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়।
 
উৎস: স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৮.
‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ কবে পালিত হয়?
  1. ১৮ মার্চ
  2. ২২ মার্চ
  3. ২২ মে
  4. ১৮ জুন
সঠিক উত্তর:
২২ মে
উত্তর
সঠিক উত্তর:
২২ মে
ব্যাখ্যা

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস:
- ‘আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস’ পালিত হয় ২২ মে।

• দিবসটির মূল উদ্দেশ্য হলো—জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।
- জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার নাইরোবিতে বায়োডাইভার্সিটি (সিবিডি) চুক্তির অনুযায়ী প্রতিবছর এই দিন দিবসটি পালিত হয়। 
- ৫ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর ধরিত্রী সম্মেলনে সিবিডি বিভিন্ন দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।
- নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের প্রায় ১৬৮টি দেশ সিবিডি চুক্তিতে স্বাক্ষর করে এবং সিবিডি ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হয়। 

উৎস: UN ওয়েবসাইট।

৭৯.
Cloud Computing-এর উদাহরণ কোনটি?
  1. Google Drive
  2. Pendrive
  3. Hard Disk
  4. CD-ROM
সঠিক উত্তর:
Google Drive
উত্তর
সঠিক উত্তর:
Google Drive
ব্যাখ্যা

Cloud Computing-এর উদাহরণ Google Drive.

Cloud Computing:
- Cloud Computing হলো এমন একটি প্রযুক্তি ব্যবস্থা যেখানে বিভিন্ন কম্পিউটিং সেবা, যেমন ডেটা সংরক্ষণ (Storage), ডেটা প্রক্রিয়াকরণ (Processing), সফটওয়্যার ব্যবহার (Software as a Service) এবং নেটওয়ার্কিং সুবিধা ইন্টারনেটের মাধ্যমে প্রদান করা হয়।
- এ ক্ষেত্রে ব্যবহারকারীকে নিজস্ব শক্তিশালী কম্পিউটার বা সার্ভার ব্যবহার করতে হয় না, বরং ক্লাউড সার্ভারের মাধ্যমে প্রয়োজনীয় সেবা পাওয়া যায়।
- Cloud Computing-এর উদাহরণ: Google Drive, Amazon Web Services (AWS), Microsoft Azure, Dropbox.

⇒ Cloud Computing-এর জনপ্রিয়তা:
- ব্যবহারকারী যেকোনো ডিভাইস দিয়ে যেকোনো স্থান থেকে ডেটা অ্যাক্সেস করতে পারে।
- সার্ভার রক্ষণাবেক্ষণ ও অবকাঠামো নিয়ে চিন্তা করতে হয় না।
- খরচ কম এবং প্রয়োজন অনুযায়ী সেবা বাড়ানো বা কমানো যায়।

⇒ Cloud Computing-এর মূল তিনটি সেবা মডেল:
- IaaS (Infrastructure as a Service): সার্ভার ও স্টোরেজ প্রদান।
- Paas (Platform as a Service): অ্যাপস ডেভেলপমেন্টের জন্য প্ল্যাটফর্ম প্রদান।
- SaaS (Software as a Service): অ্যাপ/সফটওয়্যার সরাসরি ব্যবহার করা যায় (যেমন: Gmail)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৮০.
এসডিজি’র ১৭টি অভীষ্টের মধ্যে কোনটি নারী অধিকার সংক্রান্ত?
  1. ৪ নং
  2. ৫ নং
  3. ৬ নং
  4. ৭ নং
সঠিক উত্তর:
৫ নং
উত্তর
সঠিক উত্তর:
৫ নং
ব্যাখ্যা

SDG-5:
- এসডিজি’র (SDG) ১৭টি অভীষ্টের মধ্যে SDG-5 নারী অধিকার ও লিঙ্গ সমতা সংক্রান্ত।
- এই লক্ষ্যটির মূল উদ্দেশ্য হলো "জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন"।
- এটি নারীদের বিরুদ্ধে বৈষম্য, সহিংসতা, বাল্যবিবাহ বন্ধ এবং কর্মক্ষেত্রে ও নীতিনির্ধারণে সমান সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেয়। 

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্টস গোল (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে লক্ষ্যস্থির করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬ সাল।
- মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০ সাল।

এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. গুণগত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০. অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

উৎস: UNDP ওয়েবসাইট।

৮১.
বাংলাদেশের সীমান্তের সাথে মিয়ানমারের কয়টি অঙ্গরাজ্য অবস্থিত?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা

বাংলাদেশের সীমানা:
- বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
- বাংলাদেশের তিনদিকে ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- বাংলাদেশের রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশের দক্ষিণ-পূর্ব সীমান্তের সাথে মিয়ানমারের ২টি প্রদেশ বা অঙ্গরাজ্য অবস্থিত।
- বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে মিয়ানমারের এই ২ প্রদেশের সীমান্ত রয়েছে।
- এগুলো হলো: রাখাইন রাজ্য ও চিন রাজ্য। 

উৎস: i) Britannica.
ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৮২.
গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূর করার জন্য বৈদ্যুতীকরণের ব্যবস্থার কথা সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে?
  1. ১৫ নং
  2. ১৬ নং
  3. ১৭ নং
  4. ১৮ নং
সঠিক উত্তর:
১৬ নং
উত্তর
সঠিক উত্তর:
১৬ নং
ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূর করার লক্ষ্যে বৈদ্যুতীকরণের ব্যবস্থার কথা উল্লেখ আছে।

• সংবিধানের ১৬ নং অনুচ্ছেদের বিষয়বস্তু: গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব।
- নগর ও গ্রামাঞ্চলের জীবনযাত্রার মানের বৈষম্য দূর করার জন্য গ্রামাঞ্চলে বিদ্যুতায়ন, কৃষি বিপ্লব, এবং কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশসহ গ্রামাঞ্চলে আমূল রূপান্তরসাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে,
- সংবিধানের ১৫ নং অনুচ্ছেদের বিষয়বস্তু : মৌলিক প্রয়োজনের ব্যবস্থা।
- সংবিধানের ১৭ নং অনুচ্ছেদের বিষয়বস্তু : অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
- সংবিধানের ১৮ নং অনুচ্ছেদের বিষয়বস্তু : জনস্বাস্থ্য ও নৈতিকতা।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৮৩.
তাসখন্দ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
  1. ৫ আগস্ট, ১৯৬৫
  2. ১৭ সেপ্টেম্বর, ১৯৬৫
  3. ১০ জানুয়ারি, ১৯৬৬
  4. ২৬ মার্চ, ১৯৬৬
সঠিক উত্তর:
১০ জানুয়ারি, ১৯৬৬
উত্তর
সঠিক উত্তর:
১০ জানুয়ারি, ১৯৬৬
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি ১০ জানুয়ারি, ১৯৬৬ তারিখে স্বাক্ষরিত হয়েছিল।

তাসখন্দ চুক্তি:
- তাসখন্দ চুক্তি হলো ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের অবসানের লক্ষ্যে সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় (উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে) স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ১০ জানুয়ারি, ১৯৬৬ সালে।
- পক্ষসমূহ: ভারত- পাকিস্তান।
- স্বাক্ষরকারী: ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান।
- মধ্যস্থতাকারী: সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী নিকলাই কোসিগিন।
- উদ্দেশ্য: কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান এবং শান্তি স্থাপন।
- এই চুক্তি স্বাক্ষরের পূর্বে ১৯৬৫ সালের ২২ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তত্ত্ববধানে উভয়পক্ষ যুদ্ধবিরতির জন্য একমত হয়।

উৎস: Britannica.

৮৪.
বর্তমানে বাংলাদেশে কয়টি ইউনেস্কো স্বীকৃত ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ রয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ৩টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য:
- বর্তমানে বাংলাদেশে ৬টি ইউনেস্কো স্বীকৃত ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭), ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩) ও টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প (২০২৫)।

⇒ বাউল সংগীত:
- বাউল সংগীত হলো আধ্যাত্ববাদের চেতনাপুষ্ট লোক সংগীতের এক বিশেষ ধারা যা হিন্দু শাস্ত্রের ভক্তিবাদ ও একই সাথে সুফি সংগীত দ্বারা প্রভাবিত।
- ২০০৮ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সংগীতকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

⇒ ঐতিহ্যবাহী জামদানী বুনন:
- জামদানি হস্তচালিত তাঁতে সুতায় বোনা এক বিশেষ নকশার কাপড় যা অতীতে মসলিন নামে প্রচলিত ছিল। এটি বাংলাদেশের বুননশিল্পের সর্বাপেক্ষা শৈল্পিক নিদর্শন যা অন্যতম সময় সাপেক্ষ ও শ্রমঘন কুটির শিল্প।
- বংলাদেশের সাংস্কৃতিতে জামদানির অপরিসীম ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০১৩ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র অষ্টম অধিবেশনে ঐতিহ্যবাহী জামদানি বুনন্ শিল্পকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করে।

⇒ পহেলা বৈশাখে মঙ্গল শোভযাত্রা:
- প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ বাঙালির জীবনে মঙ্গলের আহ্বান আর শুচিতার কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় যা মঙ্গল শোভাযাত্রা নামে পরিচিত।
- বাঙালি ঐতিহ্যে মঙ্গল শোভাযাত্রার অপরিসীম প্রভাবের স্বীকৃতি হিসেবে ইউনেস্কো ২০১৬ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র এগারোতম অধিবেশনে পহেলা বৈশাখের মঙ্গল শোভাজাত্রা-কে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করে।

⇒ সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি বুনন:
- শীতল পাটি হলো ঐতিহ্যবাহী হাতে তৈরি মাদুর যা মুরতা নামের এক বিশেষ ধরণের বেত গাছের চিকন ফালি দিয়ে তৈরি করা হয়ে থাকে। সাধারণত আসন, বিছানার আবরণ বা নামাজের পাটি হিসেবে বাংলাদেশ সকল জায়গায় শীতল পাটি ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র আকারে ছড়িয়ে চিটিয়ে থাকলেও এই শিল্পের সাথে জড়িত বৃহৎ জনগোষ্ঠী মূলতঃ বাংলাদেশের বৃহত্তর সিলেট জেলার নিন্মাঞ্চলে বসবাস করে।
- বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতলপাটি বুনন শিল্পের ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কোর ২০১৭ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র বারোতম অধিবেশনে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি বুননশিল্পকে Intangible Cultural Heritage হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

⇒ ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’।
- বাংলাদেশের ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ শিল্পের ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কোর ২০২৩ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র ১৮তম অধিবেশনে ঢাকা শহরের রিকশা ও রিকশাচিত্রকে Intangible Cultural Heritage হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

⇒ টাঙ্গাইল শাড়ি বয়ন শিল্প:
- দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 
- ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেসকোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিতে (আইসিএইচ) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে।

উৎস: i) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
ii) প্রথম আলো।

৮৫.
নিম্নোক্ত কোন বাংলাদেশী ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করেছেন?
  1. বাবর আলী
  2. ইকরামুল হাসান শাকিল
  3. ওয়াসফিয়া নাজনীন
  4. শাহরিয়ার আলম
সঠিক উত্তর:
ইকরামুল হাসান শাকিল
উত্তর
সঠিক উত্তর:
ইকরামুল হাসান শাকিল
ব্যাখ্যা

ইকরামুল হাসান শাকিল:
- ‘সি টু সামিট’ অভিযান সম্পন্ন করেছেন ইকরামুল হাসান শাকিল।

উল্লেখ্য,
- ৬ষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট হয় করেছেন ইকরামুল হাসান শাকিল। ২০২৫ সালের ১৯ মে তিনি এভারেস্ট চূড়া জয় করেন।
- সবচেয়ে কম সময়ে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ডও গড়েছেন তিনি।
- কক্সবাজার থেকে হেঁটে গিয়ে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল। ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- শাকিলের 'সি টু সামিট' অভিযাত্রা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে কক্সবাজার থেকে। এরপর ৯০ দিনের মধ্যেই বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্য দিয়ে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেন এবং ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার এভারেস্ট জয় করেন।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো।

৮৬.
কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি?
  1. RAM
  2. ROM
  3. Cache
  4. Register
সঠিক উত্তর:
ROM
উত্তর
সঠিক উত্তর:
ROM
ব্যাখ্যা

কম্পিউটারের স্থায়ী মেমোরি ROM.

ROM:
- ROM-এর পূর্ণরূপ: Read Only Memory.
- কম্পিউটারের স্থায়ী মেমোরি (Permanent Memory বা Non-Volatile Memory) বলতে এমন মেমোরি বোঝায় যেখানে বিদ্যুৎ বন্ধ হয়ে গেলেও ডেটা হারিয়ে যায় না।
- এর সবচেয়ে সাধারণ ও মৌলিক উদাহরণ হলো ROM.
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
 
উৎস: i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
ii) Britannica.

৮৭.
কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?
  1. সুন্দরবন
  2. মধুপুর বনাঞ্চল
  3. পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
  4. লালমাই বনাঞ্চল
সঠিক উত্তর:
পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
ব্যাখ্যা

পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়।

ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি:

- পাহাড়ের অধিক বৃষ্টিপ্রবণ অঞ্চলে ক্রান্তীয় চিরহরিৎ এবং কম বৃষ্টিপ্রবণ অঞ্চলে পাতাঝরা গাছের বনভূমি দেখা যায়। 
- বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের প্রায় সব অংশে এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু অংশে এ বনভূমি বিস্তৃত।

ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি: 
- বাংলাদেশের পাইস্টোসিনকালের সোপানসমূহ যেমন ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর জেলার মধুপুর ও ভাওয়ালের বনভূমি, দিনাজপুর ও রংপুর জেলার বরেন্দ্র বনভূমিকে ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি বলা হয়।
- এই বনভূমির বৈশিষ্ট্য হচ্ছে শীতকালে এই বনভূমির বৃক্ষের পাতা ঝরে যায় এবং গ্রীষ্মকালে আবার নতুন পাতা গজায়।

স্রোতজ বনভূমি বা সুন্দরবন:
- বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা, পূর্বে হরিণঘাটা নদী, পিরোজপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে রাইমঙ্গল, হাড়িয়াভাঙ্গা নদী ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আংশিক প্রান্তসীমা পর্যন্ত এ বনভূমি বিস্তৃত। 
- এটি খুলনা বিভাগের ৬,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 
- সমুদ্রের জোয়ার-ভাটা ও লোনা পানি এবং প্রচুর বৃষ্টিপাতের জন্য এ অঞ্চল বৃক্ষ সমৃদ্ধ।

উৎস: ভূগোল ও পরিবেশ, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৮.
যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি নিয়োজিত -
  1. পোশাক
  2. কৃষি
  3. পরিবহণ
  4. শিল্প
সঠিক উত্তর:
কৃষি
উত্তর
সঠিক উত্তর:
কৃষি
ব্যাখ্যা

যে সেক্টরে বাংলাদেশের সর্বাধিক জনশক্তি:
- বাংলাদেশের সর্বাধিক জনশক্তি কৃষি সেক্টরে নিয়োজিত।

উল্লেখ্য, বিভিন্ন খাতে মোট শ্রমশক্তির হার:
- কৃষি: ৪৪.৬৭%, 
- শিল্প: ১৭.৩৭%, 
- সেবা: ৩৭.৯৬%।

এছাড়াও,
• জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
- কৃষি: ১০.৯৪%।
- শিল্প: ৩৭.৪৪%।
- সেবা: ৫১.৬২%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫।

৮৯.
বাংলাদেশে কয়টি সামুদ্রিক মৎস্যক্ষেত্র রয়েছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

সমুদ্র মৎস্যক্ষেত্র:
- বাংলাদেশে সমুদ্র মৎস্যক্ষেত্র রয়েছে ৪ টি।
- সেগুলো হচ্ছে সোয়াচ অব নো গ্রাউন্ড, মিডল গ্রাউন্ড, সাউথ প্যাচেন ও সাউথ অব সাউথ প্যাচেস।

উল্লেখ্য, 
- সমুদ্র অধিদপ্তরের তথ্য বলছে, উপকূলব্যাপী ৭১০ কিমি দীর্ঘ তটরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত একান্ত অর্থনৈতিক এলাকয় সামুদ্রিক মৎস্যসম্পদ উন্নয়নের বিশাল সুযোগ রয়েছে।
- এই এলাকায় মৎস্য আহরন মোট ১৮৭ ও চিংড়ি আহরণে মোট ৩৮ টি ট্রলার অর্থাৎ সর্বমোট ২২৫ টি বাণিজ্যিক ট্রলার বর্তমানে বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ আহরণে নিয়োজিত রয়েছে।
- এর বাইরে মোট ৫২ হাজার ৫১৪ টি যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযানে মৎস্য আহরনে নিয়োজিত প্রায় ২ দশমিক ৭০ লাখ মৎস্যজীবীর পরিবারের ন্যূনতম ১৩ দশমিক ৫০ লাশ মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৯০.
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার কে?
  1. এ এম এম নাসির উদ্দিন
  2. কাজী হাবিবুল আউয়াল
  3. কে এম নূরুল হুদা
  4. শাহাদাত হোসেন চৌধুরী
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দিন
ব্যাখ্যা

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন:
- ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বাংলাদেশের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 
- উক্ত নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

• বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে।
- নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন।
- দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন।
- নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।

উল্লেখ্য,
- বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দীন।
- জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।

উৎস: i) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
ii) বাংলাদেশের সংবিধান।

৯১.
ন্যুরেমবার্গ আদালত কোন যুদ্ধের পর গঠিত হয়েছিল?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. শীতল যুদ্ধ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. ভিয়েতনাম যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

ন্যুরেমবার্গ আদালত (Nuremberg Trials):
- ন্যুরেমবার্গ আদালত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নাৎসি জার্মানির শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য মিত্রশক্তি কর্তৃক গঠিত একটি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল। 

• ১৯৪৫-১৯৪৬ সালে জার্মানির নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত এই বিচার ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রীয় কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতার ভিত্তিতে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে।
- তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল মূলত চার ধরনের। যথা:
১. শান্তির বিরুদ্ধে অপরাধ। যেমন— আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের জোগাড় এবং যুদ্ধ শুরু করা।
২. মানবতার বিরুদ্ধে অপরাধ। যেমন— মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন করা এবং গণহত্যা।
৩. যুদ্ধাপরাধ তথা যুদ্ধের আইনসমূহ লঙ্ঘন।
৪. উপরিউক্ত তিনটি অপরাধ করার সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা।

- প্রধান আসামি: হারম্যান গোরিং, রুডলফ হেস, জোয়াকিম ফন রিবেনট্রপ সহ ২৪ জন শীর্ষ নাৎসি নেতা।
- ১৯৪৫ সালের ২০ নভেম্বর শুরু হয় এই বিচার।
- আদালতের বিচারকদের আনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চার মিত্র শক্তি আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং ব্রিটেন থেকে।
- প্রধান কৌঁসুলি ছিলেন মার্কিন আইনজীবী রবার্ট জ্যাকসন।
- নুরেমবার্গ আদালতে বিচার কার্য চলে প্রায় ২১৮ দিন ধরে। হাজির করা হয় ২৩৬ জন সাক্ষী, উপস্থিত করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার নথিপত্র।
- ১৯৪৬ সালের ১ অক্টোবর সামরিক ওই আদালত রায় ঘোষণা করেন।
-  প্রধান বিচারে ১২ জন মৃত্যুদণ্ড, ৩ জন যাবজ্জীবন কারাদণ্ড, ৪ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং ৩ জন খালাস পান।
- মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন ছিলেন হ্যারমান গ্যোয়েরিং, যিনি মৃত্যদণ্ড কার্যকর হবার আগেই তার সেলে সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেন।

উৎস: i) History.com
ii) Britannica.

৯২.
বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ১৯দফা কর্মসূচী প্রণয়ন করেছিলেন?
  1. এ কে ফজলুল হক
  2. শহীদ সোহরাওয়ার্দী
  3. মাওলানা ভাসানী
  4. জিয়াউর রহমান
সঠিক উত্তর:
জিয়াউর রহমান
উত্তর
সঠিক উত্তর:
জিয়াউর রহমান
ব্যাখ্যা

জিয়াউর রহমান:
- লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সেই সাথে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রতিষ্ঠাতা ছিলেন।
- তিনি ছিলেন বীর উত্তম ছিলেন স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি।
- জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। 
⇒ ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান নিজেকে চেয়ারম্যান করে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন।
- ১৯৭৯ সালের ফেব্রুয়ারিতে দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং বিএনপি ৩০০টির মধ্যে ২০৭টি আসনে জয়লাভ করে।

উল্লেখ্য,
- শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন। 
-  তিনি ১৯৭৭ সালের ৩০ এপ্রিল দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বনির্ভরতা অর্জন এবং সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে এই ঐতিহাসিক কর্মসূচি ঘোষণা করেন। 

উৎস: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওয়েবসাইট।

৯৩.
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের কয়টি মাসকট উন্মোচন করা হয়েছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিন মাসকট:
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা। 
- তিনটি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে। 
- তিনটি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার। 
- ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক। 
- এই তিন মাসকট আবার ফুটবলারও। মেপল গোলকিপার, জায়ু স্ট্রাইকার এবং মাঝমাঠে সবকিছু গুছিয়ে রাখে ক্লাচ, অর্থাৎ মিডফিল্ডার। ফিফার মতে, এই মাসকটগুলো একসঙ্গে ‘একতা, বৈচিত্র্য আর ফুটবল নিয়ে ছড়িয়ে পড়া আবেগের প্রতীক।’

⇒ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।

উৎস: i) FIFA ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৯৪.
বর্তমানে শেনজেনভুক্ত দেশের সংখ্যা কয়টি? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ২১টি
  2. ২২টি
  3. ২৭টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা

শেনজেন চুক্তি (Schengen):
- বর্তমানে শেনজেনভুক্ত দেশের সংখ্যা ২৯টি।
- সর্বশেষ  ২০২৪ সালের মার্চে  শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উল্লেখ্য,
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উৎস: European Union ওয়েবসাইট। 

৯৫.
২০২৫ সালের জাতিসংঘ মহাসাগর সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. পর্তুগাল
  2. ইতালি
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

২০২৫ সালের জাতিসংঘ মহাসাগর সম্মেলন:
- ২০২৫ সালের জাতিসংঘ মহাসাগর সম্মেলন ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল।

• এটি ছিল জাতিসংঘের তৃতীয় মহাসাগর সম্মেলন।
- স্থান: নিস, ফ্রান্স (Port Lympia)।
- সময়: ৯–১৩ জুন, ২০২৫।
- আয়োজক দেশ: ফ্রান্স ও কোস্টারিকা।
- মূল সিদ্ধান্ত: Nice Ocean Action Plan /মহাসাগর সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা ও কার্যকর পদক্ষেপের রূপরেখা।
- সম্মেলনের মূল লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১৪ (SDG-14) বাস্তবায়নে সহায়তা করা যা মহাসাগর, সাগর এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের জোড় দেয়।
- সম্মেলনে বিশ্বের ১৭৫টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে ৭৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উপস্থিত ছিলেন।

উৎস: UN ওয়েবসাইট।

৯৬.
বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. সৈয়দ রেফাত আহমেদ
  2. জুবায়ের রহমান চৌধুরী
  3. এম এনায়েতুর রহিম
  4. এ এম এম নাসির উদ্দিন
সঠিক উত্তর:
জুবায়ের রহমান চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
জুবায়ের রহমান চৌধুরী
ব্যাখ্যা

প্রধান বিচারপতি:
- দেশের বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
- তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি।
- ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে জুবায়ের রহমান চৌধুরী দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

⇒ প্রজ্ঞাপনের তারিখ—২৩ ডিসেম্বর ২০২৫।
- প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি ১৯৮৫ সালে জজকোর্টে, ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন। ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হন। ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।

উৎস: i) সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৯৭.
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনের সভাপতি কে?
  1. আনালেনা বায়েরবোক
  2. ফিলেমন ইয়াং
  3. ডেনিস ফ্রান্সিস
  4. ভলকান বোজকির
সঠিক উত্তর:
আনালেনা বায়েরবোক
উত্তর
সঠিক উত্তর:
আনালেনা বায়েরবোক
ব্যাখ্যা

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশন:
- জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বায়েরবোক।

উল্লেখ্য,
- সেপ্টেম্বর, ২০২৫-এ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করেছে আনালেনা বায়েরবোক (Annalena Baerbock)।
- তিনি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী।
- তিনি ৯ সেপ্টেম্বর ২০২৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উৎস: UN General Assembly ওয়েবসাইট।

৯৮.
২০২৫ সালে কতজন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়?
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৭ জন
  4. ১১ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা

বেগম রোকেয়া পদক ২০২৫:
- ২০২৫ সালে ৪ জন নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়।
- ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রাপ্ত চার নারী হচ্ছেন:
• নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব,
• নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার,
• মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস,
• নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) ঋতুপর্ণা চাকমা।

উল্লেখ্য,
- নারী শিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকীতে নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবার চার নারীকে রোকেয়া পদক ২০২৫ দেওয়া হচ্ছে।
- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট।