পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেজ সিস্টেম। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (DBMS), ব্যবহারকারী ও ডেটাবেজের মধ্যে একটি ___ হিসাবে কাজ করে।
  1. ক) কুয়েরি
  2. খ) ইলাস্ট্রেটর
  3. গ) ইন্টারফেস
  4. ঘ) অ্যাংকর
সঠিক উত্তর:
গ) ইন্টারফেস
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্টারফেস
ব্যাখ্যা

ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (DBMS):
DBMS - হচ্ছে কয়েকটি বিষয়ের সমন্বিত রূপ। একইভাবে, কয়েকটি কম্পিউটার প্রোগ্রামের সমন্বয়ে ডেটাবেজ সিস্টেম গঠিত হয়।
মূলত ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম (DBMS) ব্যবহারকারী ও ডেটাবেজের মধ্যে একটি ইন্টারফেস (উভয়দিকে সংযোগ রক্ষাকারী) হিসাবে কাজ করে।

ব্যবহারকারী অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন যেমন - ডেটা মুছে ফেলা, উত্তোলন, প্রবেশ ইত্যাদি সম্পন্ন করতে অনুরোধ করে। ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত অনুরোধগুলো DBMS এর মাধ্যমে ডেটাবেজের উপর কার্যকরী করে ব্যবহারকারীকে প্রয়োজনীয় ডেটা প্রদান করে থাকে।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, নবম-দশম শ্রেনি।

.
নিচের কোনটি ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেম এর কাজ নয়?
  1. ক) নতুন রেকর্ড সংযোজন করা
  2. খ) ডেটার অনুলিপি (ডুপ্লিকেশন) রোধ করা
  3. গ) রিপোর্ট তৈরি করা
  4. ঘ) সবগুলোই DBMS এর কাজ
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই DBMS এর কাজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই DBMS এর কাজ
ব্যাখ্যা

ডেটাবেজ ম্যানেজম্যান্ট সিস্টেমের প্রধান কাজঃ
১. নতুন রেকর্ড সংযোজন করা
২. প্রয়োজনে রেকর্ড আপডেট করা
৩. অপ্রোজনীয় রেকর্ড মুছে ফেলা
৪. ডেটা সংরক্ষণ করা
৫. ডেটার নিরাপত্তা নিশ্চিত করা
৬. ডেটার অনুলিপি (ডুপ্লিকেশন) রোধ করা
৭. রিপোর্ট তৈরি করা
৮. নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা।

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, নবম-দশম শ্রেনি।

.
ডেটাবেজ - এ Field Name এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?
  1. ক) Datasheet View
  2. খ) Field Name
  3. গ) Field Size
  4. ঘ) Design View
সঠিক উত্তর:
গ) Field Size
উত্তর
সঠিক উত্তর:
গ) Field Size
ব্যাখ্যা

Create = নতুন ডেটাবেজ খোলা
File Name = ডাটাবেজের নাম
Design View = ডেটাবেজ সেভ এজ ডায়ালগ বক্স
Field Size = ফিল্ডের আকার কি ধরণের হবে তা এটা দ্বারা নির্ধারণ করা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই, নবম-দশম শ্রেনি।

.
অ্যালগরিদম প্রোগ্রামিং - এর ধারণা দেন কে?
  1. ক) চার্লস্‌ ব্যাবেজ
  2. খ) অ্যাডা লাভলেস বায়রন
  3. গ) জন ভন নিউম্যান
  4. ঘ) হাওয়ার্ড আইকেন
সঠিক উত্তর:
খ) অ্যাডা লাভলেস বায়রন
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাডা লাভলেস বায়রন
ব্যাখ্যা

চার্লস্‌ ব্যাবেজের অ্যানালাইটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস বায়রন ''প্রোগ্রামিং'' - এর ধারনা সামনে নিয়ে আসেন।
একারনে অ্যাডা লাভলেসকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসাবে সম্মানিত করা হয়।
১৮৪২ সালে চার্লস্‌ ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তৃতা করেন। সে সময় অ্যাডা ব্যাবেজের সহায়তায় পুরো বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি বর্ণনা করেন।
কাজের ধারা বর্ণনা করার সময় তিনি এটিকে ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন।
অ্যাডার মৃত্যুর ১০০ বছর পর ১৯৫৩ সালে সেই নোট আবার প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন, অ্যাডা লাভলেসই অ্যালগরিদম প্রোগ্রামিং - এর ধারনা প্রকাশ করেছিলেন।

উৎসঃ তথ্য ও প্রযুক্তি বই (নবম-দশম শ্রেণি)।

.
Windows অপারেটিং সিস্টেম প্রথম কত সালে তৈরি হয়?
  1. ক) ১৯৭৭
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৮৮
  4. ঘ) ১৯৮৫
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৮৫
ব্যাখ্যা

উইন্ডোজ হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশনের তৈরি একটি অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম।
উইন্ডোজের জনপ্রিয়তার প্রধান কারণ হলো গ্র্যাফিক্যাল ইউজার ইন্টারফেস। এটি আইবিএম বা আইবিএম কম্পাটিবল কম্পিউটারে ব্যবহৃত হয়। সাধারণ ব্যবহারকারীগণ সহজেই এ ধরনের অপারেটিং সিস্টেম অপারেট করতে পারে। এর মূল কারণ হলো মাউসের মাধ্যমে বিভিন্ন চিত্র বা আইকনে ক্লিক করে যাবতীয় কার্যাদি সম্পাদন করা।
১৯৮৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ তৈরি হয়। এরপর ১৯৯০ সালে ভার্সন ৩.০ এবং ১৯৯২ সালে ৩.১ ও ৩.১১ ভার্সনের প্রচলন হয়।

.
MAC কোনটির সংক্ষিপ্তরূপ?
  1. ক) Massively Accelerated Computer
  2. খ) Mainframe Aesthetic Computer
  3. গ) Microsoft’s Anti-Computer
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

Mac OS-এর পূর্ণরূপ হচ্ছে Macintosh Operating System, ১৯৮০ সালে অ্যাপল কোম্পানি তাদের অ্যাপল মেকিনটোশ কম্পিউটারসমূহে ব্যবহারের জন্য Mac OS তৈরি করেন।
যেকোনো ব্যবহারকারী এটি সহজে ব্যবহার করতে পারেন। কারণ এটি চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। এ ধরণের অপারেটিং সিস্টেমে সহজে একাধিক প্রোগ্রাম একই সাথে রান করা যায়। আবার পরিচালনা পদ্ধতি খুব সহজ এবং গ্রাফিক্স ও রঙের ব্যবহার অত্যন্ত চমৎকার।

.
কোনটি ব্যবহারিক সফট্ওয়্যার নয়
  1. ক) এম এস ওয়ার্ড
  2. খ) উইন্ডোজ
  3. গ) এম এস এক্সেল
  4. ঘ) অটোক্যাড
সঠিক উত্তর:
খ) উইন্ডোজ
উত্তর
সঠিক উত্তর:
খ) উইন্ডোজ
ব্যাখ্যা

এম এস ওয়ার্ড - ওয়ার্ড প্রসেসসিং সফটওয়্যার
উইন্ডোজ - অপারেটিং সিস্টেম
এম এস এক্সেল - স্প্রেডশিট
অটোক্যাড - নকশা ও ডিজাইন তৈরির সফটওয়্যার

.
প্লাস্টিক মানি নয় কোনটি?
  1. ক) ক্রেডিট কার্ড
  2. খ) ডেবিট কার্ড
  3. গ) বিকাশ
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) বিকাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকাশ
ব্যাখ্যা
যেসকল এমবেডেড সিস্টেমের অন্তর্গত টাকা লেনদেন সুবিধা প্রদানকারী প্লাস্টিক কার্ড আছে এদেরকে প্লাস্টিক মানি বলে। যেমনঃ ডেবিট ও ক্রেডিট কার্ড। বিকাশ হলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস।
Source: Britannica
.
আধুনিক এমবেডেড সিস্টেমের প্রধান কম্পোনেন্ট কোনটাকে বলা যায়?
  1. ক) মডিফায়ার
  2. খ) মাইক্রোপ্রসেসর
  3. গ) স্টেপার
  4. ঘ) ক্যাপাসিটর
সঠিক উত্তর:
খ) মাইক্রোপ্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
খ) মাইক্রোপ্রসেসর
ব্যাখ্যা
সাধারণত এমবেডেড সিস্টেমে সাধারণ প্রসেসরের বদলে কম্পিউটারের দায়িত্ব পালন করে থাকে মাইক্রোপ্রসেসর।
১০.
নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার নয়?
  1. ক) MSExcel
  2. খ) Apple Calc
  3. গ) Google Sheets
  4. ঘ) All of them are Spreadsheet software
সঠিক উত্তর:
খ) Apple Calc
উত্তর
সঠিক উত্তর:
খ) Apple Calc
ব্যাখ্যা
Apple's Spreadsheet Software is called 'Apple Numbers'. On the other hand, OpenOffice Calc is the Spreadsheet software from Oracle Corporation.
১১.
Embedded Computer এ কোনটি নাও থাকতে পারে?
  1. ক) মাইক্রোপ্রসেসর
  2. খ) মনিটর
  3. গ) মেমরি
  4. ঘ) ইনপুট/আউটপুট সিস্টেম
সঠিক উত্তর:
খ) মনিটর
উত্তর
সঠিক উত্তর:
খ) মনিটর
ব্যাখ্যা
এমবেডেড কম্পিউটার হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার। এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না। এটি কেবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই করে।
সূত্রঃ কম্পিউটারহোপ ওয়েবসাইট
১২.
পাসওয়ার্ডের পর প্রায় সময় Captcha লিখতে হয় কেন?
  1. ক) আনন্দের জন্য
  2. খ) নিরাপত্তার জন্য
  3. গ) লেখালেখির জন্য
  4. ঘ) খেলাধুলার জন্য
সঠিক উত্তর:
খ) নিরাপত্তার জন্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরাপত্তার জন্য
ব্যাখ্যা

CAPTCHA কয়েকটি ইংরেজি শব্দের সমন্বয়ে গঠিত, যার সম্পূর্ণ মানে দাঁড়ায় – Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart। অর্থাৎ, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মানুষ এবং কম্পিউটার এর মধ্যে পার্থক্য যাচাইকরণের প্রক্রিয়া হল ক্যাপচা।

১৩.
বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি?
  1. ক) হুকওয়ার্ম
  2. খ) লকওয়ার্ম
  3. গ) মরিসওয়ার্ম
  4. ঘ) রুটওয়ার্ম
সঠিক উত্তর:
গ) মরিসওয়ার্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) মরিসওয়ার্ম
ব্যাখ্যা
মরিস ওয়ার্ম ১৯৮৮ সালের ২ নভেম্বর প্রকাশিত হয় এটি প্রথম ইন্টারনেট ওয়ার্ম।
১৪.
কোনটি ছদ্মবেশী সফটওয়্যার?
  1. ক) ট্রোজান হর্স
  2. খ) ডাটাবেজ
  3. গ) ডস
  4. ঘ) ফটোশপ
সঠিক উত্তর:
ক) ট্রোজান হর্স
উত্তর
সঠিক উত্তর:
ক) ট্রোজান হর্স
ব্যাখ্যা

২০১৩ সালের সেপ্টেম্বরে আবিষ্কার হওয়া এই ট্রোজান হর্স ভাইরাস কোনো কম্পিউটারে ঢোকার পর তার হার্ডড্রাইভের ফাইলগুলো এনক্রিপ্ট করে তার ডিক্রিপশন কি ভাইরাস প্রোগ্রামারের কাছে পাঠিয়ে দিত। এরপর ওই প্রোগ্রামার এনক্রিপ্ট করা ফাইলের ডিক্রিপশন কি এর বদলে ব্যবহারকারীদের কাছ থেকে ‘মুক্তিপণ’ আদায় করতো।
[সূত্রঃ bangla.bdnews24.com]

১৫.
কোন কম্পিউটার বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাস বিষয়ে আলোকপাত করেন?
  1. ক) কিডম্যান
  2. খ) এলিস সুনরো
  3. গ) জন ম্যাকাফি
  4. ঘ) জন ভন নিউম্যান
সঠিক উত্তর:
ঘ) জন ভন নিউম্যান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জন ভন নিউম্যান
ব্যাখ্যা

১৯৪৯ সালে জন ভন নিউম্যান প্রথম স্ব-পুনরুৎপাদিত প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন। তার এই ধারণা থেকেই ভাইরাস প্রোগ্রামের আবির্ভাব ঘটে। পুনরুৎপাদনশীলতার জন্যে এই ধরনের কম্পিউটার প্রোগ্রামকে প্রথম ভাইরাস হিসেবে সম্বোধন করেন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ফ্রেডেরিক বি কোহেন।
(সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অষ্টম শ্রেণী)