পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা। [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
স্টার টপোলজিতে নেটওয়ার্কের সমস্ত ডিভাইস একত্রিত হতে কী ব্যবহার করা হয়?
  1. ব্রিজ
  2. গেটওয়ে
  3. হাব
  4. রাউটার
সঠিক উত্তর:
হাব
উত্তর
সঠিক উত্তর:
হাব
ব্যাখ্যা
• স্টার টপোলজি:
- স্টার টপোলজিতে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসসমূহ একটি হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে।
- হাব বা সুইচের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস সমূহ যোগাযোগ ও ডেটা আদান-প্রদান করে থাকে।
- হাব অচল হয়ে হয়ে গেলে সম্পূর্ন নেটওয়ার্ক অকেজো হয়ে যায়।
- যেকোন মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়।
- এই সিস্টেমে সমস্যা নির্ণয় করা তুলনামূলক সহজ।

- কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে ডেটা ট্রান্সফারে কোন সমস্যা সৃষ্টি হয়না।
- এই নেটওয়ার্ক সিস্টেমে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটিকে সরিয়ে নেওয়া যায়।
- এই সিস্টেমে অনেক বেশি ক্যাবল ব্যবহৃত হয় বলে খরচের পরিমান বেশি।
- কম্পিউটারে সংখ্যা খুব বেশি বৃদ্ধি করলে ডেটা ট্রান্সফার স্পীড কমে যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
.
META-র অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. Instagram
  2. WhatsApp
  3. Facebook
  4. LinkedIn
সঠিক উত্তর:
LinkedIn
উত্তর
সঠিক উত্তর:
LinkedIn
ব্যাখ্যা
• LinkedIn মাইক্রোসফটের অধীনস্ত।

• Meta/Facebook:

- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ। (তথ্য: ৫ মার্চ, ২০২৫ পর্যন্ত)।

- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪। 
- বাণিজ্যিক নাম: মেটা।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। 
- মেটার অধীনস্ত সেবাসমূহ হলো - Instagram, Threads, and WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস:
১. ব্রিটানিকা।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
প্রথম ল্যাপটপ কম্পিউটার কোন কোম্পানির উদ্যোগে প্রবর্তন করা হয়েছিল?
  1. Dell
  2. IBM
  3. Epson
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
Epson
উত্তর
সঠিক উত্তর:
Epson
ব্যাখ্যা
• ল্যাপটপ কম্পিউটার:
- ল্যাপটপ কম্পিউটার এসি বিদ্যুত এবং ব্যাটারি উভয়ের সাহায্যেই ব্যবহার করা যায়।
- ১৯৮১ সালে এপসন (Epson) কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তন করে।
- ল্যাপটপ কম্পিউটার ডেক্সটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।

- ল্যাপটপ কম্পিউটারে মাউসের পরিবর্তে টাচপ্যাড ব্যবহার করা হয়।
- ল্যাপটপ কম্পিউটারের সাথে আলাদাভাবে মিনিটর, মাউস, কি-বোর্ড ইত্যাদি ডিভাইস যুক্ত করা যায়।
- বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ দোয়েল (DOEL) তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।

উৎস: ব্রিটানিকা।
.
অনকোসারসিয়াসিস নির্মূলকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
  1. নাইজেরিয়া
  2. দক্ষিণ আফ্রিকা
  3. নাইজার
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
নাইজার
উত্তর
সঠিক উত্তর:
নাইজার
ব্যাখ্যা
অনকোসারসিয়াসিস (রিভার ব্লাইন্ডনেস): 
- নাইজার অনকোসারসিয়াসিস নির্মূলকারী প্রথম আফ্রিকান দেশ। 
- এটি চোখ ও ত্বকের একটি রোগ, যা মাইক্রোফাইলারিয়া পরজীবীর সংক্রমণে ঘটে।
- সংক্রমিত ব্যক্তিরা তীব্র চুলকানি ও ত্বকের পরিবর্তন অনুভব করতে পারেন।
- জানুয়ারি ২০২৫: নাইজার প্রথম আফ্রিকান দেশ হিসেবে অনকোসারসিয়াসিস একটি জনস্বাস্থ্য সমস্যা হিসেবে নির্মূল করেছে।
- এই অর্জন আফ্রিকায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

উৎস: WHO ওয়েবসাইট।
.
‘লেট দেয়ার বি লাইট’ এর পরিচালক কে ছিলেন?
  1. মুনীর চৌধুরী
  2. জহির রায়হান
  3. হুমায়ূন আহমেদ
  4. আলমগীর কবির
সঠিক উত্তর:
জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
জহির রায়হান
ব্যাখ্যা
Let there be light
- ‘লেট দেয়ার বি লাইট’ এর পরিচালক জহির রায়হান। 
- ১৯৬৯ সালে ‘লেট দেয়ার বি লাইট’ নির্মাণের ঘোষণা দেন চলচ্চিত্রকার জহির রায়হান।
- ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছবির মহরতে তিনি বলেছিলেন, এটি তাঁর স্বপ্নের সিনেমা।
- ধর্ম, বর্ণ, জাতি ও সংস্কৃতির নামে বিশ্বজুড়ে হত্যাকাণ্ডের শিকার মানুষের আর্তনাদ তুলে ধরতে ১৯৭০ সালের আগস্টের দিকে দৃশ্যধারণে হাত দেন নির্মাতা।
- সিনেমার চিত্রগ্রহণও করেছেন জহির রায়হান।
- ছবিটির শুটিংয়ের মাঝে ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদাররা ‘অপারেশন সার্চলাইট’ নামে বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছে।
- সিনেমার কাজে বিরতি টেনে মুক্তিযুদ্ধে অংশ নিতে এপ্রিল মাসে ঢাকা ছেড়েছেন জহির রায়হান।
- একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধ নিয়ে চারটি প্রামাণ্যচিত্র প্রযোজনা করেন তিনি।
- এর ভেতর ‘স্টপ জেনোসাইড’ ও ‘আ স্টেট ইজ বর্ন’-এর পরিচালকও ছিলেন তিনি।
- স্বাধীনতার পর ঢাকায় ফেরেন জহির রায়হান।
- মিরপুরে বড় ভাই শহীদুল্লা কায়সারকে খুঁজতে গিয়ে শহীদ হয়েছেন এই নির্মাতা।
- স্বপ্নের ‘লেট দেয়ার বি লাইট’ সিনেমাটি শেষ করে যেতে পারেননি জহির রায়হান।

উৎস: প্রথম আলো (২৬ মার্চ ২০২৪)
.
১০-১১ ফেব্রুয়ারি ২০২৫ AI অ্যাকশন সামিট আয়োজন করে কোন দেশ?
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
প্যারিসে আন্তর্জাতিক এআই কর্মসূচি সপ্তাহ (৬-১১ ফেব্রুয়ারি, ২০২৫): 
- বৈশ্বিক কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভূমিকা জোরদার করতে প্যারিসে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়।
- সপ্তাহজুড়ে বৈজ্ঞানিক অধিবেশন, সাংস্কৃতিক কার্যক্রম, ব্যবসায়িক আলোচনা ও আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১০-১১ ফেব্রুয়ারি ২০২৫: AI অ্যাকশন সামিট ফ্রান্স আয়োজন করে, যেখানে ইউনেস্কো ছিল প্রধান অংশগ্রহণকারী।
- সম্মেলনের মূল লক্ষ্য ছিল সমাজ, অর্থনীতি ও পরিবেশের উন্নয়নে AI-এর ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা।

উৎস: Elysee.fr
UNESCO ওয়েবসাইট।
.
ছাত্রনেতা আসাদুজ্জামান কবে শহীদ হন?
  1. ১৯৬৮ সালের ২০ জানুয়ারি
  2. ১৯৬৮ সালের ১৫ ফেব্রুয়ারি
  3. ১৯৬৯ সালের ২০ জানুয়ারি
  4. ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
১৯৬৯ সালের ২০ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯ সালের ২০ জানুয়ারি
ব্যাখ্যা
আসাদুজ্জামান আসাদ: 
- ১৯৬৯ সালে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুববিরোধী আন্দোলনে উত্তাল দেশ।
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি এ দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দিলেন ছাত্রনেতা আসাদুজ্জামান।
- আসাদের মৃত্যু যেন গণ-আন্দোলনের আগল খুলে দিলো; স্ফুলিঙ্গ হয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা দেশে।
- গণজাগরণ রূপ নিলো গণ-অভ্যুত্থানে। শহীদ আসাদের শার্ট হয়ে উঠল বাঙালির প্রাণের পতাকা।
- বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে ঊনসত্তরকে ধরা হয় অন্যতম মাইলফলক হিসেবে।
- কোনো রাজনৈতিক দল নয়, এই মহাবিদ্রোহের ভিত্তি রচিত হয়েছিল বাংলার ছাত্রসমাজের হাতে যা শেষ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে যায় চূড়ান্ত স্বাধীনতার পথে।

উৎস: The Daily Star বাংলা (২০ জানুয়ারি, ২০২৪)
.
বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য নয়?
  1. ILO
  2. OIC
  3. NATO
  4. BIMSTEC
সঠিক উত্তর:
NATO
উত্তর
সঠিক উত্তর:
NATO
ব্যাখ্যা
ন্যাটো (NATO):
- ন্যাটো বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- বর্তমানে ন্যাটোর ৩২টি সদস্য দেশ রয়েছে।
- ইউরোপের বাইরে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডা ন্যাটোর সদস্য। 
- বাংলাদেশ ন্যাটোর সদস্য নয়। 

- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য। বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। 
- ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে ওআইসি'র দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ OIC এর ৩২তম সদস্য।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
.
Find the correct spelling.
  1. Yachet
  2. Yelding
  3. Yowling
  4. Zanana
সঠিক উত্তর:
Yowling
উত্তর
সঠিক উত্তর:
Yowling
ব্যাখ্যা
• The correct spelling is - গ) Yowling

• Yowling [present participal of yowl]
- English Meaning: to make a long, high, unhappy cry, usually when hurt or fighting.
- Bangla Meaning: নেকড়ে বা কুকুরের মতো গর্জন করা; আর্তনাদ করা।

• Ex. Sentence: On the hills, the foxes yowled and yelped.
- Bangla Meaning: পাহাড়ের ওপরে শিয়ালগুলো চিৎকার ও আর্তনাদ করছিল।

• Other options:
ক) Yachet → Yacht - হালকা নৌযান যা বিশেষত প্রতিযোগিতার সময় ব্যবহৃত হয়।

খ) Yelding → Yielding - সহজেই অবনত হয় বা বক্র হয় এমন; (লাক্ষণিক) একরোখা নয় এমন।

ঘ) Zanana → Zenana - অন্তঃপুর; অন্দরমহল।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১০.
Can you please drop _____ ? I want to discuss some important matter.
  1. off
  2. in
  3. on
  4. for
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• Complete sentence: Can you please drop in? I want to discuss some important matter.
- Bangla meaning: আপনি কি দয়া করে আসতে পারেন? আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা করতে চাই।

• drop by/in [phrasal verb with drop verb]
- English Meaning: to visit someone; to pay an unexpected or casual visit.
- Bangla Meaning: হঠাৎ দেখা করতে যাওয়া বা আসা।

• drop in on somebody, drop by/in/over/round - অনির্ধারিতভাবে/হঠাৎ দেখা করতে যাওয়া বা আসা।
- অর্থাৎ, হঠাৎ দেখা করতে যাওয়া বা আসা (informal visit) অর্থে phrasal verb হিসেবে ব্যবহৃত হয়।

• More examples:
- Just drop in whenever you’re in the area.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১১.
Choose a synonym of 'zeal'.
  1. Waive
  2. Succinct
  3. Apathy
  4. Fervor
সঠিক উত্তর:
Fervor
উত্তর
সঠিক উত্তর:
Fervor
ব্যাখ্যা
• A synonym of 'zeal' is - ঘ) Fervor.

Zeal (Noun)
- English meaning: Eagerness and ardent interest in pursuit of something: fervor.
- Bangla meaning: সতেজতা ও উদ্দীপনা।

Synonyms: Enthusiasm, Passion, Fervor, Vigor.

Antonyms: Indifference, Apathy, Coolness, Passivity.

• Options:
- Waive - ছেড়ে দেওয়া; দাবি পরিত্যাগ করা।
- Succinct - সংক্ষেপে স্পষ্টভাবে প্রকাশিত; সংক্ষিপ্ত; চুম্বক; সংহৃত।
- Apathy - সমবেদনা বা আগ্রহের অভাব।
- Fervor - আগ্রহ; অনুভূতি; ভাব প্রকাশের প্রকারতা।

• সুতরাং, সঠিক Synonym টি হলো- ঘ) Fervor.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১২.
Detect the error.
The manager had the employees to submit the report by noon.
  1. had
  2. the employees
  3. to submit
  4. by noon
সঠিক উত্তর:
to submit
উত্তর
সঠিক উত্তর:
to submit
ব্যাখ্যা
• The error is - to submit.

• Correct Sentence: The manager had the employees submit the report by noon.
- Bangla Meaning: ম্যানেজার কর্মচারীদের দুপুরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছিলেন।

• Explanation:
- এখানে, to submit -এর ব্যবহার ভুল হয়েছে।
- কারণ, have (any tense) একটি causative verb বিধায়, এরপরে action doer থাকলে, তার পরবর্তী verb টির base form হবে।
- তাই, বাক্যটিতে to submit -এর স্থলে শুধু submit হলে তা সঠিক হবে।

• Causative Verb
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার:
- Subject + have/has/had (any tense) + object (action doer) +verb -এর base form + Ext.
- অর্থাৎ, have -এর পর ব্যক্তিবাচক object থাকলে, তারপরে (bare) infinite verb বসে।
- যেমন: The manager had the employees submit the report by noon.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৩.
'কাব্যকণ্ঠ' আধুনিক যুগের কোন কবির উপাধি?
  1. গোলাম মোস্তফা
  2. মোহাম্মদ মোজাম্মেল হক
  3. কায়কোবাদ
  4. বিহারিলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ মোজাম্মেল হক
ব্যাখ্যা
• কবি ও গদ্যশিল্পী মোহাম্মদ মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক 'কাব্যকণ্ঠ' উপাধি লাভ করেন।

অন্যদিকে, 
• গোলাম মোস্তফা সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক 'কাব্য সুধাকর' (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক 'সিতারা-ই-ইমতিয়াজ' (১৯৬০) উপাধি লাভ করেন।
• কায়কোবাদ বাংলা কাব্যসাহিত্যে অসাধারণ অবদানের জন্য নিখিল ভারত সাহিত্য সংঘে থেকে 'কাব্যভূষণ', 'বিদ্যাভূষণ ও 'সাহিত্যরত্ন' উপাধিতে ভূষিত হন।
• বিহারিলাল চক্রবর্তীর উপাধি ভোরের পাখি। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র-
  1. বেঙ্গল গেজেট
  2. দিগ্দর্শন
  3. সমাচার দর্পণ
  4. ক্যালকাটা জার্নাল
সঠিক উত্তর:
সমাচার দর্পণ
উত্তর
সঠিক উত্তর:
সমাচার দর্পণ
ব্যাখ্যা
প্রথমেই বলে রাখা প্রয়োজন যে, দিগদর্শন সংবাদপত্র ছিল না। নীতিতত্বমূলক মাসিক সাময়িকপত্র ছিল।

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণ ১৮১৮ সালে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয়।

বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিকদর্শন (১৮১৮)। বাঙ্গালী কর্তৃক প্রথম প্রকাশিত সংবাদপত্র বাঙ্গাল গেজেট এবং ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ (১৮৬১)। 

• উপমহাদেশে ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে 'দিগ্দর্শন' নামে বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র প্রকাশিত হয়। এই মাসিক পত্রিকাটি প্রকাশ করে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন।

অন্যদিকে, 
• জেমস অগাস্টাস হিকি কর্তৃক প্রকাশিত দুই পাতার এই ইংরেজি সাপ্তাহিক পত্রিকার নাম ছিল 'বেঙ্গল গেজেট' বা ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টাইজার। হিকি ছিলেন মুদ্রণ ব্যবসায়ী। ১৭৭৮ খ্রিস্টাব্দে দুই হাজার রুপি খরচ করে তিনি কলকাতায় যে ছাপাখানা বসান সেখান থেকেই 'বেঙ্গল গেজেট' মুদ্রিত হয়।

• ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে শ্রীরামপুরের খ্রিস্টান মিশনারিরা আরেকটি বাংলা সংবাদপত্র প্রকাশ করে। এটি ছিল জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সাপ্তাহিক সমাচার দর্পণ। এটি প্রায় ২০ বছর চালু ছিল।

• ১৮১৯ খ্রিস্টাব্দের ১ মে জেমস সিল্ক বাকিংহাম সম্পাদিত 'ক্যালকাটা জার্নাল' অর্ধ-সাপ্তাহিক থেকে দৈনিক-এ রূপান্তরিত হয়। ক্যালকাটা জার্নালই ছিল উপমহাদেশের প্রথম দৈনিক সংবাদপত্র।

উল্লেখ্য, 
• ১৮১৮ খ্রিস্টাব্দে বাঙালি মালিকানায় প্রথম সংবাদপত্র 'বাঙ্গাল গেজেটি' প্রকাশিত হয়, প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য্য, কারো কারো মতে গঙ্গাধর ভট্টাচার্য্য। মাঝে মধ্যে এতে ইংরেজি ও হিন্দিতে কিছু নিবন্ধ মুদ্রিত হলেও সাধারণভাবে এর ভাষা ছিল বাংলা। হরচন্দ্র রায় ছিলেন বাঙ্গাল গেজেটি-র সম্পাদনাকার্যে গঙ্গাকিশোরের অন্যতম সহযোগী।

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
'দৃষ্টিহীন' কার ব্যবহৃত ছদ্মনাম?
  1. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. শামসুর রাহমান
  3. দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
ব্যাখ্যা
• দক্ষিণারঞ্জন মিত্রমজুমদারের ছদ্মনাম - 'দৃষ্টিহীন'।

উল্লেখ্য 
• মধুসূদন মজুমদার ব্যবহৃত ছদ্মনামও  'দৃষ্টিহীন'।

অন্যদিকে, 
• শামসুর রাহমান মুক্তিযুদ্ধকালে 'মজলুম আদিব' ছদ্মনামে লিখতেন।
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ব্যবহৃত ছদ্মনাম হাবু শর্মা।
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাতটি ছদ্মনাম ব্যবহার করেছেন এগুলো হলো:  অনিলা দেবী; অপরাজিতা দেবী; শ্রী চট্টোপাধ্যায়; অনুরূপা দেবী; পরশুরাম; শ্রীকান্ত শর্মা ও সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
"বিশ শতকের মেয়ে" উপন্যাসের রচয়িতা কে?
  1. সেলিনা হোসেন
  2. নীলিমা ইব্রাহিম
  3. রাবেয়া খাতুন
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
নীলিমা ইব্রাহিম
ব্যাখ্যা
• কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক নীলিমা ইব্রাহিম রচিত উপন্যাস "বিশ শতকের মেয়ে"। 
- উপন্যাসটি ১৯৫৮ সালে প্রকাশিত হয়েছিলো। 

-------------------
নীলিমা ইব্রাহিম ও তাঁর 'উপন্যাস সমগ্র' গ্রন্থে প্রকাশিত উপন্যাসগুলো হলো-
• কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গবেষক নীলিমা ইব্রাহিমের 'উপন্যাস সমগ্র' প্রকাশিত হলো। এ গ্রন্থে তাঁর ছয়টি উপন্যাস স্থান পেয়েছে।

• ১৯৫৮ সালে প্রকাশিত হয়েছিলো তিনটি উপন্যাস- 'বিশ শতকের মেয়ে,' 'এক পথ দুই বাঁক' ও 'পথশ্রান্ত'। ১৯৬২ সালে প্রকাশিত হয় 'কেয়াবন সঞ্চারিণী'। ১৯৮৫ সালে 'বহ্নি বলয়' উপন্যাসটি প্রকাশিত হয়। 'জ্যোতির্গময়' উপন্যাসটি ১৯৯১ সালে সাপ্তাহিক 'বেগম' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। কিন্তু বই হিসেবে প্রকাশিত হয়নি। এই সংকলনে উপন্যাসটির বই আকারে প্রথম মুদ্রণ।

• চারপাশের সমাজ, সেই সমাজে মেয়েদের অবস্থা, নর-নারীর সম্পর্ক ইত্যাদি নানা কিছু তাঁর উপন্যাসের কাহিনিতে আছে। সে সময়ের পটভূমিতে রক্ষণশীলতার বেড়ি ভেঙে তিনি তৈরি করেছিলেন উপন্যাসের চরিত্র। সমকালীন নারীমুক্তি প্রসঙ্গ তিনি উপন্যাসের চরিত্রের ভাবনার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন।

• তাঁর ছয়টি উপন্যাসই বিষয় বৈচিত্র্যে ভরপুর। মানব সম্পর্কের জটিলতা, সমাজ বাস্তবতা, জীবনের সাদা ও কালো রঙের দিক-প্রেম, বেদনা, নিষ্ঠুরতা, অভাব-দারিদ্র্য, বঞ্চনা, মনস্তাত্ত্বিক জটিলতা-মানবজীবন সম্পর্কিত এমন নানা কিছু তাঁর উপন্যাসে খুব অনায়াসে উঠে এসেছে। স্পষ্ট বোঝা যায় যে তিনি তাঁর অভিজ্ঞতায় সিক্ত সাধনাকে বিন্যস্ত করেছেন কাহিনির আদলে।

উৎস: নীলিমা ইব্রাহিমের 'উপন্যাস সমগ্র'।