পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসের অংশ নয়-
  1. ধাত্রীদেবতা
  2. রসকলি
  3. গণদেবতা
  4. পঞ্চগ্রাম
সঠিক উত্তর:
রসকলি
উত্তর
সঠিক উত্তর:
রসকলি
ব্যাখ্যা

• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ত্রয়ী উপন্যাসঃ
- ধাত্রীদেবতা,
- গণদেবতা ও
- পঞ্চগ্রাম।
• তাঁর রচিত গল্পঃ
- রসকলি,
- ডাকহরকরা,
- বেদেনী ইত্যাদি।
• তাঁর রচিত নাটকঃ
- পথের ডাক,
- দ্বীপান্তর ও
- দুই পুরুষ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ 'বঙ্গভাষা ও সাহিত্য' প্রকাশিত হয়-
  1. ১৮৬০ সালে
  2. ১৮৭৪ সালে
  3. ১৮৯৬ সালে
  4. ১৮৯৯ সালে
সঠিক উত্তর:
১৮৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৯৬ সালে
ব্যাখ্যা

- 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ।
- এটি রচয়িতা করেন দীনেশচন্দ্র সেন।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৯৬ সালে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়-
  1. আগুনের পরশমণি
  2. শ্যামল ছায়া
  3. শ্রাবণ মেঘের দিন
  4. সূর্যের দিন
সঠিক উত্তর:
শ্রাবণ মেঘের দিন
উত্তর
সঠিক উত্তর:
শ্রাবণ মেঘের দিন
ব্যাখ্যা

• কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয় শ্রাবণ মেঘের দিন।
• তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- সূর্যের দিন,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প,
- ১৯৭১ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'তোতা ইতিহাস' গ্রন্থের রচয়িতা-
  1. কামিনী রায়
  2. দীনেশচন্দ্র সেন
  3. জসীমউদ্দীন
  4. চণ্ডীচরণ মুনশী
সঠিক উত্তর:
চণ্ডীচরণ মুনশী
উত্তর
সঠিক উত্তর:
চণ্ডীচরণ মুনশী
ব্যাখ্যা

- চণ্ডীচরণ মুনশী ছিলেন ব্রিটিশ ভারতের একজন বাঙ্গালি লেখক এবং ফোর্ট উইলিয়াম কলেজের বাঙ্গলা ভাষার অন্যতম অধ্যাপক।
- তাঁর রচিত একটি উপাখ্যান 'তোতা ইতিহাস'।
- যা বাঙালা গদ্য সাহিত্যের অন্যতম আদি নিদর্শন।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
Not ___ my friends knew that I had got the job.
  1. much of
  2. much
  3. many of
  4. many
সঠিক উত্তর:
many of
উত্তর
সঠিক উত্তর:
many of
ব্যাখ্যা

• Structure:
Many of + plural countable noun:
- Many of them know magic.
Much of + uncountable noun.
- Much of the food is stale.

.
I could not sleep ______ very tired.
  1. despite I was
  2. in spite of
  3. although I was
  4. despite
সঠিক উত্তর:
although I was
উত্তর
সঠিক উত্তর:
although I was
ব্যাখ্যা

- Though বা although এর অর্থ যদিও, তথাপি, কিছু হওয়া সত্ত্বেও।
- Sentence এর দুটি clause এর কাজের বিপরীতমুখী তা বুঝাতে Though বা although ব্যবহৃত হয়। যেমন:
- I could not sleep although I was very tired.

.
He was asked to ____ a doctor.
  1. call off
  2. call up
  3. call out
  4. call in
সঠিক উত্তর:
call in
উত্তর
সঠিক উত্তর:
call in
ব্যাখ্যা

- call in অর্থ ডাকা,
- call off অর্থ বাতিল করা,
- call out অর্থ চিৎকার করা,
- call up অর্থ স্মরণ করা।
- সঠিক বাক্যঃ He was asked to call in a doctor.

.
Ten students love ________.
  1. other
  2. each other
  3. another
  4. one another
সঠিক উত্তর:
one another
উত্তর
সঠিক উত্তর:
one another
ব্যাখ্যা

- সাধারণত দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে each other এবং দুয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে one another ব্যবহৃত হয়।
- সর্বদাই one another/each other বাক্যের শেষে বসে।
- Ten students love one another.
- Mehedi and Marufa like each other.

.
I would like _____ salt in my vegetables.
  1. a few
  2. the few
  3. few
  4. a little
সঠিক উত্তর:
a little
উত্তর
সঠিক উত্তর:
a little
ব্যাখ্যা

- অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।
- I would like a little salt in my vegetables.
- অল্প কয়েকটি অর্থ countable noun এর পূর্বে a few বসে।
- a few বা a little উভয়ের অর্থই হচ্ছে some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)। যেমনঃ
- I have got a few friends, so I am not lonely.

১০.
I have been living in Madhobpur ____ 2020.
  1. from
  2. for
  3. since
  4. by
সঠিক উত্তর:
since
উত্তর
সঠিক উত্তর:
since
ব্যাখ্যা

• Since এর ব্যবহারঃ
• Point of time এর পূর্বে since বসে।
• Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, তিনটা, সাড়ে তিনটা ইত্যাদি। যেমন:
- I have been living in Madhobpur since 2020.
- I have been waiting since half past three.

১১.
I saw a flying bird. Here 'flying' is a/an-
  1. Gerund
  2. Noun
  3. Participle
  4. Adverb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা

- Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সংক্ষেপে: present participle = Verb + ing = adjective = Verb + adjective.
- Participle দ্বারা চলমান sense বোঝায়। যেমন:
- I helped a drowning man
- A rolling Stone gathers no moss.
- She is swimming.
- I saw a flying bird.
- Do not get into the running train.

১২.
There is a rumour that he is dead. Here 'that he is dead' is a/an ______ clause.
  1. Relative
  2. Adverbial
  3. Noun
  4. Adjective
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা

- Noun or Pronoun এর apposition হিসেবে Noun Clause বসে।
- এক্ষেত্রে Noun or Pronoun টি উঠিয়ে দিয়ে তাদের জায়গায় উক্ত clause বসালেও অর্থের কোনো পরিবর্তন হবে না এবং পরিপূর্ণ অর্থ বিশিষ্ট একটি সঠিক বাক্যই হবে। যেমনঃ
- The news 'that he is dead' is true.
- There is a rumour 'that he is dead'.
- It is true 'that he is corrupt'.
- It was unfortunate 'that I was absent'.
- The rule 'that people shall not enter this room' must be obeyed.

১৩.
I will go when he will come. Here 'when he will come' is a/an ______ clause.
  1. Relative
  2. Adverbial
  3. Noun
  4. Adjective
সঠিক উত্তর:
Adverbial
উত্তর
সঠিক উত্তর:
Adverbial
ব্যাখ্যা

- Principal clause এর Verb কে How (কিভাবে), Where (কোথায়), When (কখন), Why (কেন) দ্বারা প্রশ্ন করে যে clause পাওয়া যায় তাকে Adverbial clause বলে।
- এখানে বাক্যটিতে আমি কখন যাব?
- 'When' দ্বারা প্রশ্ন করা হয়েছে।
- তাই এটি একটি Adverbial clause.

১৪.
That he is dishonest is known to all. Here 'That he is dishonest' is a/an ______ clause.
  1. Relative
  2. Noun
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা

- যে sub-ordinate clause কোনো Noun এর কাজ করে তাকে Noun clause বলে।
- Noun clause সাধারণত who, what, which, when, whether, that ইত্যাদি clause marker/connective দ্বারা সূচিত হয়। যেমন- I do not know what he wants.
- আবার কোনো clause যদি it দ্বারা replace হয়ে অর্থবোধক বাক্য গঠন করে তাহলে ঐ clause টি Noun clause হয়।
- এখানে That he is dishonest is known to all. বাক্যটির 'That he is dishonest' clause টি subject হিসেবে কাজ করছে। আবার it দ্বারা replace করলে অর্থবোধক বাক্য গঠন করে (it is known to all.)।
- তাই এটি একটি Noun clause।

১৫.
He had my car-
  1. washed
  2. wash
  3. washing
  4. none
সঠিক উত্তর:
washed
উত্তর
সঠিক উত্তর:
washed
ব্যাখ্যা

- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে Causative Verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল ব্যবহৃত Causative Verb।
- Causative Verb 'Have' এর ব্যবহার:
১) Have এর পর ব্যক্তি থাকলে তার পর verb এর base form হয়। যেমন:
- He had Rahman do the work.
২) Have এর পর বস্তু থাকলে এর পর verb এর past participle form হয়। যেমন:
- He had my car washed.
- My mother had her photo taken by a well-known photographer.

১৬.
Fahima sleeps. Here the verb 'sleeps' is a/an-
  1. Copulative
  2. Transitive
  3. Intransitive
  4. Causative
সঠিক উত্তর:
Intransitive
উত্তর
সঠিক উত্তর:
Intransitive
ব্যাখ্যা

- বাকের অর্থ সম্পন্ন করতে যে verb এর object প্রয়োজন হয় না তাকে Intransitive verb বলে।
- বাক্যে verb এর পরে কোনো word না থাকলে অথবা verb এর পরে adverb থাকলে অথবা শুধু preposition থাকলে verb টি অবশ্যই Intransitive verb হবে।
- সহজ কথায়, যে সকল verb এর পরে it নয় বরং here, there বসে তারাই হচ্ছে Intransitive verb। যেমন-
• She sleeps.
• Come here.
• Go there.
• Fire burns.

১৭.
দর্শনা স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
  1. পেট্রাপোল
  2. কৃষ্ণনগর
  3. মোহাদিপুর
  4. ডাউকি
সঠিক উত্তর:
কৃষ্ণনগর
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণনগর
ব্যাখ্যা

- চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর সংলগ্ন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্থলবন্দর।
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলার বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল।
- সিলেটের তামাবিল স্থলবন্দর সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর।
- চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সংলগ্ন পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দর।

১৮.
বিশ্ব বাণিজ্য সংস্থার মতে, তৈরি পোশাক রপ্তানিতে কোনো একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থানে?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. চতুর্থ
  4. তৃতীয়
সঠিক উত্তর:
দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয়
ব্যাখ্যা

• বিশ্ব বাণিজ্য সংস্থার মতে, বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে কোনো একক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
• প্রথম- চীন
• তৃতীয়- ভিয়েতনাম
• চতুর্থ- ভারত
• পঞ্চম- তুরস্ক
উৎসঃ WTO এর ওয়েবসাইট.

১৯.
বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি-
  1. নেপালের
  2. ভারতের
  3. যুক্তরাষ্ট্রের
  4. চীনের
সঠিক উত্তর:
চীনের
উত্তর
সঠিক উত্তর:
চীনের
ব্যাখ্যা

- টাকার অঙ্কে বাংলাদেশ সর্বাধিক পণ্য আমদানি করে চীন থেকে।
- পণ্যের হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ভারত থেকে।
- বাংলাদেশের সাথে বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি চীনের এবং দ্বিতীয় ভারত।
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্র।
- তাই বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে।
- বাংলাদেশের জন্য সর্ববৃহৎ দ্বিপাক্ষিক দাতা জাপান।
- বাংলাদেশ দেশ হিসেবে বেশি সাহায্য পায় জাপান থেকে।

২০.
বাংলাদেশে সরকারি ইপিজেড কয়টি?
  1. ১০টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা

- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯।
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড- চট্টগ্রাম ইপিজেড।
- ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড- উত্তরা ইপিজেড।
- এটি নীলফামারীতে অবস্থিত।
- ২০০১ সালে ২১৩.৬৬ একর জমিতে যাত্রা শুরু করে।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।
বাংলাদেশে সরকারি ইপিজেড এর সংখ্যা ৮ টি। যথা- চট্টগ্রাম, ঢাকা, মংলা, ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী। ১৯৮৩ সালে কার্যক্রম চালু হওয়া দেশের প্রথম সরকারি ইপিজেড চট্টগ্রাম। দেশের প্রথম ও একমাত্র বেসরকারি ইপিজেড এর নাম- KEPZ, চট্টগ্রাম।
উৎসঃ শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বেপজা।

২১.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী শিল্প খাতে প্রবৃদ্ধির হার-
  1. ৩.১১ শতাংশ
  2. ৫.৩২ শতাংশ
  3. ৬.৪৮ শতাংশ
  4. ৩.৫২ শতাংশ
সঠিক উত্তর:
৬.৪৮ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৬.৪৮ শতাংশ
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.১১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫.৩৬ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৪৮ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৩২ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

২২.
Bangladesh Economic Zones Authority প্রতিষ্ঠিত হয়-
  1. ১৯৭৫ সালে
  2. ২০১০ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৬ সালে
সঠিক উত্তর:
২০১০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১০ সালে
ব্যাখ্যা

- Bangladesh Economic Zones Authority (BEZA) ২০১০ সালের ৯ নভেম্বর গঠিত হয়।
- এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- সংস্থাটির কাজ হলো দেশের সম্ভাবনাময় স্থানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ এবং নিবন্ধন প্রদান করা।
- সরকার বেজার অধীনে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে।
- এর মধ্যে সর্ববৃহৎ হলো চট্টগ্রাম ও ফেনী জেলা জুড়ে বিস্তৃত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।
উৎসঃ বেজার ওয়েবসাইট

২৩.
'Accord' কোন দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন?
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. যুক্তরাষ্ট্র
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. কানাডা
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা

- বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের পোশাক ব্র্যান্ডভিত্তিক সংগঠন Accord।
- যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ডভিত্তিক সংগঠন Alliance।
- 'Alliance for Bangladesh Worker's Safety' ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত গার্মেন্টস ব্র্যান্ডগুলো নিয়ে গঠিত সংগঠন অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য ২৮টি।
- প্রতিষ্ঠাকালে সংস্থাটির বাংলাদেশে কার্যক্রম পরিচালনার মেয়াদ ছিল ৫ বছর।

উৎসঃ দ্যা ডেইলি স্টার।

২৪.
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান খাত-
  1. চামড়া ও চামড়াজাত শিল্প
  2. লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প
  3. তৈরি পোশাক ও নীটওয়ার শিল্প
  4. পাট ও পাটজাত শিল্প
সঠিক উত্তর:
তৈরি পোশাক ও নীটওয়ার শিল্প
উত্তর
সঠিক উত্তর:
তৈরি পোশাক ও নীটওয়ার শিল্প
ব্যাখ্যা

• বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২০ অনুযায়ী,
- বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জনকারী বাংলাদেশের প্রধান খাত তৈরি পোশাক ও নীটওয়ার শিল্প।
- ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পরিমাণ ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে এই খাতে রপ্তানির পরিমাণ ২৭.৯৫ বিলিয়ন ডলার যা মোট রপ্তানির প্রায় ৮৩ ভাগ।
- ২০২১-২২ অর্থবছর শেষে পোশাক রপ্তানিতে আয়ের লক্ষ্য- ৫০ বিলিয়ন ডলার।
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- ৩য়।

২৫.
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন চিনিকলের সংখ্যা-
  1. ১২ টি
  2. ১৫ টি
  3. ১৭ টি
  4. ১৮ টি
সঠিক উত্তর:
১৫ টি
উত্তর
সঠিক উত্তর:
১৫ টি
ব্যাখ্যা

- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১ জুলাই, ১৯৭৬ সালে।
- এর নিয়ন্ত্রণাধীন চিনিকলের সংখ্যা- ১৫ টি।
- বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা।

উৎসঃ  চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন ওয়েবসাইট।

২৬.
প্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম হলো-
  1. ইনটেল-৪০৪০
  2. ইনটেল-৪০০৪
  3. অলটেয়ার-৮৮০
  4. ইনটেল-৮০৮০
সঠিক উত্তর:
ইনটেল-৪০০৪
উত্তর
সঠিক উত্তর:
ইনটেল-৪০০৪
ব্যাখ্যা

- ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তির উত্তরোত্তর উন্নতির সঙ্গে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসরের সকল উপাদানকে একটি মাত্র সিলিকন চিপের মধ্যে একীভূত করা সম্ভব হয়।
- এই চিপকে মাইক্রোপ্রসেসর বলা হয়।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ড. টেড হফের তত্ত্বাবধানে ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে।
- প্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম নাম ইনটেল-৪০০৪।
- মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার Altair-880।

২৭.
কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় একটি-
  1. ফাইল
  2. ফিল্ড
  3. টেবিল
  4. বাইট
সঠিক উত্তর:
ফিল্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিল্ড
ব্যাখ্যা

- ডেটা হায়ারার্কি বিট, বাইট, ফিল্ড, রেকর্ড এবং ফাইল নিয়ে গঠিত যা ডেটাবেসের উপাদান।
- কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হয় একটি ফিল্ড।
- পরস্পর সম্পর্ক যুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় একটি রেকর্ড।
- এক বা একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়।

২৮.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. McAfee
  2. Symantec
  3. Cinderella
  4. Kaspersky
সঠিক উত্তর:
Cinderella
উত্তর
সঠিক উত্তর:
Cinderella
ব্যাখ্যা

• কতিপয় ভাইরাসঃ
- AIDS,
- Bye Bye,
- Bad boy,
- Cinderella,
- CIH,
- I love you,
- স্টোন,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।
• কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাসঃ
- অভিজি,
- এভিরা,
- এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
- Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus,
- PC Tools Antivirus ইত্যাদি।

২৯.
সমন্বিত বর্তনী উদ্ভাবন করেন-
  1. থমাস টেড হফ
  2. মরিস উইলকিস
  3. জ্যাক কেলবি
  4. ওয়াল্টার ব্রাটেইন
সঠিক উত্তর:
জ্যাক কেলবি
উত্তর
সঠিক উত্তর:
জ্যাক কেলবি
ব্যাখ্যা

- আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী।
- ১৯৫৮ সালে জ্যাক কেলবি নামক একজন বিজ্ঞানী Transistor, Resistor এবং Capacitor সমন্বিত করে একটি সার্কিট তৈরি করেন যা Integrated Circuit বা IC নামে পরিচিতি লাভ করে।
- আইসি ব্যবহারের ফলে কম্পিউটারের আকার অনেক ছোট হয় এবং এর ক্ষমতা অনেক বেড়ে যায়।

৩০.
বাংলাদেশে প্রথম এটিএম কার্ড চালু করে-
  1. ডাচ বাংলা ব্যাংক
  2. আরব বাংলাদেশ ব্যাংক
  3. বাংলাদেশ ব্যাংক
  4. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
সঠিক উত্তর:
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
ব্যাখ্যা
- বাংলাদেশে প্রথম এটিএম কার্ড চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১৯৯৯৩ সালে।
- বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় ডাচ বাংলা ব্যাংক লিঃ ২০১০ সালে।
৩১.
'রকেট' কোন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান?
  1. ইসলামী ব্যাংক
  2. ব্র্যাক ব্যাংক
  3. ডাচ বাংলা ব্যাংক
  4. রুপালী ব্যাংক
সঠিক উত্তর:
ডাচ বাংলা ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ডাচ বাংলা ব্যাংক
ব্যাখ্যা

- ডাচ-বাংলা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রকেট।
- ২০১০ সালে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে।
- মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় রয়েছে ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান 'বিকাশ'।