পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
৪৫তম বিসিএস প্রস্তুতি: পরীক্ষা - ৬: পরীক্ষার টপিক: ২০ - ২৪তম বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। ১. Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। ২. উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
'জিলাপির প্যাঁচ' বাগধারাটির অর্থ কী?
  1. ক) স্পষ্টভাষী
  2. খ) সংসার বিনষ্ট করা
  3. গ) কুটিলতা
  4. ঘ) অভাব চাপা রাখা
ব্যাখ্যা
• জিলাপির প্যাচ অর্থ কুটিলতা

অন্যদিকে-
• ঠাট বজায় রাখা অর্থ অভাব চাপা রাখা,
• ঘর ভাঙানো অর্থ সংসার বিনষ্ট করা এবং
• ঠোঁট কাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী/বেহায়া।

উল্লেখ্য,
ড. হায়াৎ মামুদ রচিত 'ভাষা শিক্ষা'সহ অন্যান্য স্কলারদের বইয়ে ঠোঁট কাটা - বাগধারাটির অর্থ স্পষ্টভাষী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
'সংস্কৃতির কথা' প্রবন্ধটির লেখক কে?
  1. ক) আখতারুজ্জামান ইলিয়াস
  2. খ) শওকত ওসমান
  3. গ) বদরুদ্দিন ওমর
  4. ঘ) মোতাহার হোসেন
ব্যাখ্যা
• সংস্কৃতির কথা (প্রবন্ধ) প্রবন্ধটির লেখক মোতাহার হোসেন

অন্যদিকে,
• সংস্কৃতির ভাঙ্গা সেতু (১৯৯৬) (প্রবন্ধ) - আখতারুজ্জামান ইলিয়াস।
• সংস্কৃতির চড়াই উৎরাই (প্রবন্ধ) - শওকত ওসমান।
• সংস্কৃতির রুপান্তর (প্রবন্ধ) - গোপাল হালদার।
• সংস্কৃতির সংকট (প্রবন্ধ) - বদরুদ্দিন ওমর।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘কী বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না।’ - এই বাক্যের 'কী' এর অর্থ-
  1. ক) ভয়
  2. খ) রাগ
  3. গ) বিরক্তি
  4. ঘ) বিপদ
ব্যাখ্যা
• ‘কী বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না।’—এখানে অব্যয়টি ব্যবহৃত হয়েছে বিরক্তি প্রকাশে
• 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!' বাক্যের অব্যয় পদটি (কী) 'বিরক্তি' অর্থ প্রকাশ করে।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক কে?
  1. ক) মুহম্মদ আব্দুল হাই
  2. খ) মুহম্মদ শহীদুল্লাহ
  3. গ) মুহম্মদ এনামুল হক
  4. ঘ) আহমদ শরীফ
ব্যাখ্যা
• বাংলা একাডেমিকে জাতির মননের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
- ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর এটি প্রতিষ্ঠীত হয়।
- মওলানা আঁকরাম খাঁ প্রথম সভাপতি।
- বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হলেন আহমদ শরীফ
- বাংলা একাডেমি বাংলা বানান অভিধানের সম্পাদক হলেন জামিল চৌধুরী।
- বাংলা একাডেমি বাংলা সাহিত্যকোষের সম্পাদক সেলিনা হোসেন ও নুরুল ইসলাম।
- বাংলা একাডেমি আঞ্চলিক ভাষার অভিধানের সম্পাদক হলে মুহম্মদ শহীদুল্লাহ্‌ ও অন্যান্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অপলাপ' শব্দের অর্থ কী?
  1. ক) মিথ্যা
  2. খ) প্রলাপ
  3. গ) অস্বীকার
  4. ঘ) অসদালাপ
ব্যাখ্যা
অপলাপ (বিশেষ্য): 
অর্থ:
১. অবমাননা। 
২. গোপন।
৩. মিথ্যা উক্তি ((সত্যের অপলাপ)।
৪. অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
{(তৎসম বা সংস্কৃত)অপ+√লপ্+অ(ঘঞ্)}

উৎস: আধুনিক বাংলা একাডেমি অভিধান।
.
'ঞ্চ' এর বিশ্লিষ্ট রূপ -
  1. ক) ঞ্ + ছ
  2. খ) ঞ্ + জ
  3. গ) ঞ্ + চ
  4. ঘ) জ্ + ঞ
ব্যাখ্যা
হ্ম = হ্ + ম ( ব্রাহ্মণ, ব্রহ্ম);
জ্ঞ = জ্ + ঞ (জ্ঞান, বিজ্ঞান);
ঞ্জ = ঞ্ + জ (রঞ্জন, শ্রদ্ধাঞ্জলি);
ঞ্ছ = ঞ্ + ছ ( বাঞ্ছিত, বাঞ্ছা);
ঞ্চ = ঞ্ + চ ( সঞ্চয়, পঞ্চম);
ক্ষ = ক্ + ষ (শিক্ষক, ক্ষমা)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী।
.
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -
  1. ক) সুচরিতেষু
  2. খ) স্নেহাশিস
  3. গ) শ্রদ্ধাভাজনেষু
  4. ঘ) শ্রদ্ধাভাজনাসু
ব্যাখ্যা
• পত্রের শুরুতে নারীকে লিখিত কয়েকটি সম্বোধন:
- শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাস্পদাসু, কল্যাণীয়াসু ইত্যাদি।

• স্নেহভাজন পুরুষ ও বন্ধুদের সম্বোধন:
- সুচরিতেষু, শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু, প্রীতিভাজন, স্নেহার্দ্র, স্নেহাশিস - ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
ঢাকার 'মুসলিম সাহিত্য সমাজ' এর প্রধান লেখক কে ছিলেন?
  1. ক) আবুল হুসেন
  2. খ) মোতাহের হোসেন চৌধুরী
  3. গ) কাজী আবদুল ওদুদ
  4. ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান লেখক ছিলেন আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির প্রমুখ।

সূত্র: বাংলাপিডিয়া।
.
এয়াকুব আলী চৌধুরী প্রণীত গ্রন্থ কোনটি?
  1. ক) শান্তিধারা
  2. খ) নূরনবী
  3. গ) মানব মুকুট
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
• মোহাম্মদ এয়াকুব আলীচৌধুরী,  লেখক, সাংবাদিক।
 - ফরিদপুর জেলার পাংশা উপজেলার অন্তর্গত মাগুরাডাঙ্গা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

•  তাঁর প্রধান রচনা হলো:
- ধর্মের কাহিনী (১৯১৪),
- নূরনবী (১৯১৮),
- শান্তিধারা (১৯১৮) ও
- মানব মুকুট (১৯২৬)।

উৎস: বাংলাপিডিয়া ।
১০.
The employees worked in a room ______ windows were never opened.
  1. ক) when
  2. খ) what
  3. গ) whose
  4. ঘ) where
ব্যাখ্যা
• দুটি বাক্যকে সংযোগ করতে Relative Pronoun who, which, what, whose, whom, that - ইত্যাদি ব্যবহৃত হয়।
- স্বাভাবিকভাবে ব্যবহৃত of which এর স্থলে কখনো-কখনো whose ব্যবহৃত হয়.
- যেমনঃ The house whose windows are broken, 
-  তাই শূন্যস্থানে whose বসবে।
১১.
She had faith ___ and hopes __ the future
  1. ক) at, in
  2. খ) in, for
  3. গ) in, in
  4. ঘ) fat, for
ব্যাখ্যা
• She had faith in and hopes for the future.
- faith এর সাথে appropriate preposition হচ্ছে in আর hope এর সাথে appropriate preposition হিসেবে for বসে।
- Faith in – কোন কিছুতে বিশ্বাস রাখা।
- Hope for – কোন বিষয়ে আশা প্রকাশ করা।
১২.
Choose the correct answer.
  1. ক) I thought that the most prettiest of all was the last one.
  2. খ) I thought that prettiest one of all was the last one.
  3. গ) I thought that the prettiest one from all was the last one.
  4. ঘ) I thought that the prettiest one of all was the last one.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - I thought that the prettiest one of all was the last one.

• অন্য অপশন গুলো ভুল, কারণ - 
• Double superlative ব্যবহারের নিয়ম নাই। তাই (ক) তে most prettiest ব্যবহার ভুল।
• Superlative degree এর পূর্বে the বসে কিন্তু খ) তে prettiest শব্দটির পূর্বে the নেই।
•  superlative degree তে যাদের সাথে তুলনা করা হয়, তাদের পূর্বে of বসে। তাই (গ) তে from ব্যবহার ভূল।
১৩.
Even as harvesting was going on the rainy season _____.
  1. ক) began
  2. খ) was began
  3. গ) had began
  4. ঘ) begins
ব্যাখ্যা
- বাক্যে principal এবং subordinate clause একই Tense এর হওয়া বাঞ্ছনীয়।
- যেহেতু একটি clause past tense এ আছে তাই এরপরের অংশ past এ হবে।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর -  began.
১৪.
Choose the correct sentence.
  1. ক) At least one of the students get full marks every time.
  2. খ) At least one of the students gets full marks every time.
  3. গ) At least one of the students are getting full marks every time.
  4. ঘ) At least one of the students have got full marks every time.
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
- সম্পূর্ণ বাক্যটি - At least one of the students gets full marks every time.
১৫.
My uncle ______ while I was cooking.
  1. ক) arrives
  2. খ) arrived
  3. গ) had arrived
  4. ঘ) have arrived
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - arrived.
- Complete Sentence: My uncle arrived while I was cooking.
১৬.
Don't dilly-dally - just get your bags and let's go! Here the expression 'dilly-dally' refers to -
  1. ক) think about something
  2. খ) wait impatiently
  3. গ) repeat
  4. ঘ) waste time
ব্যাখ্যা
• Dilly dally

English Meaning: to waste time, especially by being slow, or by not being able to make a decision.
Bangla Meaning: সময় অপচয় করা (ধীরে ধীরে কাজ করার ফলে / সিদ্ধান্তহীনতার জন্য)

Ex. Sentence: Don't dilly-dally - just get your bags and let's go!
Bangla Meaning: সময় নষ্ট না করে ব্যাগ নাও এবং চলো যাই!

Source: Live MCQ Lecture
১৭.
Identify the correct sentence.
  1. ক) The path was paved, so we were able to walk through the path.
  2. খ) The path had been paved, so we were able to walk through the path.
  3. গ) The path being paved, so we were able to walk through the path.
  4. ঘ) The path has been paved, so we were able to walk through the path.
ব্যাখ্যা
• অতীতকালে সংঘটিত দুটো কাজের ক্ষেত্রে পূর্বে সংঘটিত কাজটি Past Perfect Tense এবং পরের কাজটি Past Indefinite Tense হয়।
- নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে - The path had been paved, so we were able to walk through the path.
১৮.
A synonym for 'resentment' is -
  1. ক) irritation
  2. খ) happiness
  3. গ) sadness
  4. ঘ) fear
ব্যাখ্যা
Resentment (Noun)

English Meaning: a feeling of anger because you have been forced to accept something that you do not like.
Bangla Meaning: অসন্তুষ্টি; বিরতি; অপমানবোধ।

Synonyms: 
bitterness, indignation, irritation, pique, displeasure, dissatisfaction, disgruntlement, discontentment, discontent, resentfulness, bad feelings, hard feelings, ill feelings, acrimony, rancour, animosity, hostility, jaundice, antipathy, antagonism, enmity, hatred, hate.

Source: Oxford Dictionary, Cambridge Dictionary
১৯.
She doesn’t mind _____ up late.
  1. ক) wait
  2. খ) to wait
  3. গ) waiting
  4. ঘ) of waiting
ব্যাখ্যা
• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়। 
যেমন:
- Would you mind closing the door?
- I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর -  waiting
- সম্পূর্ণ বাক্য - She doesn’t mind waiting up late.
২০.
Choose the correct sentence.
  1. ক) If I had known you were coming, I would go to the station.
  2. খ) If I had known you were coming, I had gone to the station.
  3. গ) If I had known you were coming, I would have gone to the station.
  4. ঘ) If I had known you were coming, I would be going to the station.
ব্যাখ্যা
• Third Conditional এর নিয়মানুযায়ী - 
- - If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + verb-এর Past Participle form + extension ব্যবহৃত হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর -  If I had known you were coming, I would have gone to the station.
২১.
He has paid the penalty _____ his crimes _____ five years in prison.
  1. ক) for, by
  2. খ) with, by
  3. গ) for, with
  4. ঘ) with, for
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - for, with
- paid for মানে হলো খেসারত দেয়া।
- এখানে বাক্যটি হবে, He has paid the penalty for his crime with five years in prison.
- বাংলা অর্থ হলো - সে তার অপরাধের জন্য পাঁচ বছর জেল খেটে খেসারত দিয়েছে।
২২.
বার্ষিক ৪.৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৬ বছরে তা ১০১৬ টাকা হবে?
  1. ক) ৭৫০ টাকা
  2. খ) ৭৮০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৮৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪.৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৬ বছরে তা ১০১৬ টাকা হবে?

সমাধান:  
১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ × ৬) টাকা = ২৭ টাকা
তাহলে সুদাসল = (১০০ + ২৭ টাকা) = ১২৭ টাকা

সুদাসল ১২৭ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১২৭ টাকা
∴ সুদাসল ১০১৬ টাকা হলে আসল (১০০ × ১০১৬)/১২৭ টাকা
= ৮০০ টাকা।
২৩.
একটি সমান্তর ধারার প্রথম পদ এবং শেষ পদ যথাক্রমে 10 এবং 43। যদি সাধারণ অন্তর 3 হয় তবে পদ সংখ্যা কত?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার প্রথম পদ এবং শেষ পদ যথাক্রমে 10 এবং 43 । যদি সাধারণ অন্তর 3 হয় তবে পদ সংখ্যা কত?

সমাধান:
পদ সংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারণ অন্তর} + 1
= {(43 - 10)/3} + 1
= 11 + 1
= 12
২৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত?
  1. ক) 42 বর্গমিটার 
  2. খ) 36 বর্গমিটার 
  3. গ) 34 বর্গমিটার 
  4. ঘ) 48 বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মি. এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কত?

সমাধান: 
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর একটির দৈঘ্য a এবং ভূমি b হয়
তাহলে ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2) বর্গ একক।

ধরি,
ভূমি b = 16 একক এবং অপর বাহুর একটি a = 10 একক |

সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = (16/4) × √(4 × 102 - 162)
= 4 × 12  বর্গ একক
= 48 বর্গমিটার 
২৫.
৭, ১০, ১৪, ১৯, ২৫ ধারাটির সপ্তম পদটি কত হবে?
  1. ক) ৩২
  2. খ) ৪০
  3. গ) ৪১
  4. ঘ) ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ১০, ১৪, ১৯, ২৫ ধারাটির সপ্তম পদটি কত হবে?

সমাধান:
১ম পদ = ৭
২য় পদ = ৭ + ৩ = ১০
৩য় পদ = ১০ + ৪ = ১৪
৪র্থ পদ = ১৪ + ৫ = ১৯
৫ম পদ = ১৯ + ৬ = ২৫
৬ষ্ঠ পদ = ২৫ + ৭ = ৩২
৭ম পদ = ৩২ + ৮ = ৪০
২৬.
১৮ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাগে নির্বাচন করা যাবে?
  1. ক) ১৫৩
  2. খ) ১৯০
  3. গ) ৩০৬
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ সদস্যবিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ-অধিনায়ক কতভাগে নির্বাচন করা যাবে?

সমাধান:
১৮ জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = ১৮C= ১৮ উপায়ে
১৭ জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = ১৭C= ১৭ উপায়ে

∴ বাছাই সংখ্যা = ১৮ × ১৭ = ৩০৬
২৭.
চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ক) ১% কমলো
  2. খ) ৪% বাড়লো
  3. গ) ৪% কমলো
  4. ঘ) অপরিবর্তনীয়
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান:
২০% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়,
বর্তমানে চিনি ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

১০০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় ১২০ টাকার চিনি
১ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার চিনি।
৮০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = (১২০× ৮০) / ১০০ = ৯৬ টাকা।

চিনি বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬) = ৪ টাকা
২৮.
একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৬ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?
  1. ক) ২ মাইল
  2. খ) ৩ মাইল
  3. গ) ২.৫ মাইল
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৬ মাইল যায় এবং ৪ ঘণ্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত?

সমাধান:
স্রোতের অনুকূলে ২ ঘন্টায় যায় ৬ মাইল
প্রতিকূলে যায় ৪ ঘন্টায় ৬ মাইল

অর্থাৎ, মোট ৬ ঘন্টায় যায় ১২ মাইল
অতএব ১ ঘন্টায় যায় ১২/৬ মাইল = ২ মাইল
২৯.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৭ মিনিট লাগল। দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ক) ১২ মিনিটেে
  2. খ) ১৪ মিনিটেে
  3. গ) ৬ মিনিটেে
  4. ঘ) ৭ মিনিটেে
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা ৮ মিনিটে পূর্ণ হয়। নল দুটি খুলে দেয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ৭ মিনিট লাগল। দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান: 
দুটি নল একত্রে,
৮ মিনিটে পূর্ণ করে ১টি চৌবাচ্চা
১ মিনিটে পূর্ণ করে চৌবাচ্চাটির ১/৮ অংশ 
৪ মিনিটে পূর্ণ করে = (১/৮) × ৪ অংশ
= ১/২ অংশ

চৌবাচ্চাটির (১ - ১/২) অংশ খালি থাকে।
= (২ - ১)/২ অংশ
= ১/২ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
১/২ অংশ পূর্ণ হয় ৭ মিনিটে
১(সম্পূর্ণ) অংশ পূর্ণ হয় = (৭ × ২) = ১৪ মিনিটেে
৩০.
একজন চাকরিজীবী তার বেতনের ১/৩ অংশ বাসা ভাড়ায়, ১/৩ অংশ কাপড় ক্রয়ে ব্যয় করার পর  অবিশিষ্ট ২০০০ টাকা থাকলে তার বেতন কত?
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ১২০০০ টাকা
  3. গ) ১৫০০০ টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবী তার বেতনের ১/৩ অংশ বাসা ভাড়ায়, ১/৩ অংশ কাপড় ক্রয়ে ব্যয় করার পর  অবিশিষ্ট ২০০০ টাকা থাকলে তার বেতন কত?

সমাধান:
মনে করি,
তার বেতন = ক টাকা
বাসায় ভাড়ায় যায় = ক/৩
কাপড় ক্রয়ে খরচ হয় = ক/৩

শর্তমতে,
ক/৩ + ক/৩ + ২০০০ = ক
বা, ক - ক/৩ - ক/৩ = ২০০০
বা, (৩ক - ক - ক)/৩ = ২০০০
বা, ক/৩ = ২০০০
বা, ক = ৬০০০
৩১.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) 2/5
  2. খ) 7/20
  3. গ) √16/8
  4. ঘ) 9/25
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
• 2/5 = 0.4
• √16/8 = 4/8 = 1/2 = 0.5
• 7/20 = 0.35
• 9/25 = 0.36
৩২.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। তার স্ত্রীর বয়স মেয়ের বয়সের ৩ গুণ। ৫ বছর পরে মেয়ের বয়স ১৫ বছর হলে বর্তমান ঐ পরিবারের সদস্যদের গড় বয়স কত?
  1. ক) ২৬ বছর
  2. খ) ২৪ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। তার স্ত্রীর বয়স মেয়ের বয়সের ৩ গুণ। ৫ বছর পরে মেয়ের বয়স ১৫ বছর হলে বর্তমান ঐ পরিবারের সদস্যদের গড় বয়স কত?

সমাধান:
৫ বছর পরে মেয়ের বয়স ১৫ বছর হলে বর্তমান বয়স ১০ বছর
অর্থাৎ, স্ত্রীর বর্তমান বয়স ১০ × ৩ = ৩০ বছর
∴ ঐ ব্যাক্তির বর্তমান বয়স ৩০ + ৮ = ৩৮ বছর

∴ ঐ পরিবারের গড় বয়স = (১০ + ৩০ + ৩৮)/৩ = ৭৮/৩ = ২৬ বছর
৩৩.
কোনো পরীক্ষার্থীয় ২০% গণিতে এবং ৩০% বাংলায় ফেল করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষার্থীয় ২০% গণিতে এবং ৩০% বাংলায় ফেল করলো। উভয় বিষয়ে পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?

সমাধান:
গণিতে পাশ = ১০০% - ২০% = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০ - ৬০)% = ২০%

বাংলায় পাশ = (১০০ - ৩০)% = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০ - ৬০)% = ১০%

এক এবং উভয় বিষয়ে পাশ = (২০ + ১০ + ৬০)% = ৯০%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯০)% = ১০%
৩৪.
x + y = 13 এবং x - y = 1 হলে, xy এর মান কত?
  1. ক) 35
  2. খ) 42
  3. গ) 63
  4. ঘ) 49
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 13 এবং x - y = 1 হলে, xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 13.......(i)
x - y = 1..........(ii)

(i) + (ii) ⇒
x + y + x - y = 13 + 1
⇒ 2x =14
⇒ x = 7

x এর মান (i) এ বসাই,
7 + y = 13
⇒ y = 6

∴ xy = 7 × 6 = 42

৩৫.
ইনসুলিন হচ্ছে -
  1. ক) এক ধরনের এনজাইম
  2. খ) এক ধরনের হরমোন
  3. গ) এক ধরনের ঔষধ
  4. ঘ) এক ধরনের কৃত্রিম অঙ্গ
ব্যাখ্যা
প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমায়।
কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না।
যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়৷

উৎসঃ নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই৷
৩৬.
কোন গ্যাসটি বায়ুমন্ডলের ওজোনস্তর সবচেয়ে বেশি ক্ষতি করে?
  1. ক) কার্বন-ডাই-অক্সাইড
  2. খ) জলীয় বাষ্প
  3. গ) সিএফসি
  4. ঘ) নাইট্রিক অক্সাইড
ব্যাখ্যা
বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ের জন্য সিএফসি গ্যাসের ভূমিকা সর্বোচ্চ। 

CFC-এর পূর্ণরূপ হলো ক্লোরো-ফ্লুরো-কার্বন। মূলত মিথেন বা ইথেনের ক্লোরিন ও ফ্লোরিনের জাতকসমূহকে সিএফসি বলা হয়।
গন্ধহীন, অদাহ্য, অবিষাক্ত এবং নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট এসব যৌগের বাণিজ্যিক নাম ফ্রেয়ন।

সিএফসি (CFC) এর ব্যবহার- 
১। কীটনাশক ও পােকামাকড় দমনের জন্য বিষাক্ত দ্রবণ তৈরিতে দ্রাবক হিসাবে CFC ব্যবহার করা হয়।
২। শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে ব্যবহৃত ইনহেলার, মেডিক্যাল স্প্রে-প্রভূতি ক্ষেত্রে CFC ব্যবহার করা হয়।
৪। সার্জিক্যাল যন্ত্রপাতি পরিষ্কার করার কাজে CFC ব্যবহার করা হয়।
৫। CFC এর ফুটনাংক কম হওয়ায় বিভিন্ন ধরণের রেফ্রিজারেশন এবং শীতাতাপ নিয়ন্ত্রন ব্যবস্থায় ব্যবহার করা হয়।
৬। অগ্নিনির্বাপক যন্ত্রে CFC যৌগের ব্যবহার রয়েছে।

সূত্র: United States Environmental Protection Agency
৩৭.
পেনিসিলিয়াম হচ্ছে -
  1. ক) এক ধরনের এন্টিবায়োটিক
  2. খ) এক ধরনের ব্যাকটেরিয়া
  3. গ) এক ধরনের ছত্রাক
  4. ঘ) এক ধরনের শৈবাল
ব্যাখ্যা
- পেনিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক যা পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয়।
- ১৯২৮ সালে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।
- ১৯৪০ সালে বিজ্ঞানী চেইন ও ফ্লোরি এবং তাঁদের সহকর্মীরা ১৯৪০ সালের শুরুতেই বিশুদ্ধ পেনিসিলিন উৎপাদনে সক্ষম হন এবং পেনিসিলিনের বানিজ্যিক উৎপাদনেও অবদান রাখেন।
- বিজ্ঞানী ফ্লেমিং, চেইন ও ফ্লোরিকে এজন্য ১৯৪৫ সালে শারীরিবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরষ্কারে ভূষিত করা হয়।

সূত্র: ব্রিটানিকা ও নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৩৮.
রাজঅম্লে কোন এসিড থাকে না?
  1. ক) হাইড্রোক্লোরিক এসিড
  2. খ) নাইট্রিক অ্যাসিড
  3. গ) সালফিউরিক এসিড
  4. ঘ) সবগুলোই থাকে
ব্যাখ্যা
১ মোল নাইট্রিক অ্যাসিড (HNO3) ও ৩ মোল হাইড্রোক্লোরিক এসিড (HCL) এর মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে।
স্বর্ণের খাঁদ বের করতে এই অম্ল ব্যবহৃত হয়। 

Aqua regia dissolves gold, though neither constituent acid will do so alone, because, in combination, each acid performs a different task.
Nitric acid is a powerful oxidizer, which will actually dissolve a virtually undetectable amount of gold, forming gold ions (Au3+). The hydrochloric acid provides a ready supply of chloride ions (Cl-), which react with the gold ions to produce chloroaurate anions, also in solution.

Source: MIT
৩৯.
আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা 'ম্যাক্স ওয়েবার' কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ক) ব্রিটেন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জার্মানি
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
• আমলাতন্ত্র হলো স্থায়ী, দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংগঠন।
- আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হলো Bureaucracy যার অর্থ দাড়ায় Desk Government.
- প্রখ্যাত জার্মান তাত্ত্বিক ম্যাক্স ওয়েবার প্রথম আইনগত ও যুক্তিসঙ্গত মডেল হিসেবে আমলাতন্ত্রকে উপস্থাপন করেন।
- যার কারণে তাকে আমলাতন্ত্রের প্রবক্তা হিসেবে অভিহিত করা হয়।

সূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি : প্রথমপত্র-মো. মোজাম্মেল হক।
৪০.
'দ্বৈত অর্থনীতি' ধারণাটির বাস্তব প্রয়োগ হয়েছে চীনের কোন অঞ্চলে?
  1. ক) হংকং
  2. খ) জিনজিয়াং
  3. গ) গুয়ানজু
  4. ঘ) সাংহাই
ব্যাখ্যা
• চীনের ‘এক দেশ দুই নীতি’ পলিসির আওতায় ‘হংকং’ ও ‘ম্যাকাও’ -কে নিজেদের অধিভুক্ত করে।
- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশদের কাছ থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের কাছ থেকে ম্যাকাও কে ৫০ বছরের জন্য নিজেদের অধিভুক্ত করে।
- হংকং-এর অর্থনীতিকে সচল রাখার উদ্দেশ্যেই মূলত এই “এক দেশ দুই নীতি” ধারণা প্রবর্তন করা হয়।
- পরবর্তীতে ম্যাকাও ও তাইওয়ানে একই ধারণা প্রবর্তন করা হয়।

• উল্লেখ্য, এশিয়ায় ম্যাকাও উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হওয়া সর্বশেষ অঞ্চল।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৪১.
ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তির মেয়াদকাল কত?
  1. ক) .২০ বছর
  2. খ) ২৫ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৩৫ বছর
ব্যাখ্যা
• ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মেয়াদকাল ৩০ বছর।
- চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি প্রাপ্তির বিধান থাকলেও বাস্তবে তা হয়নি৷

সূত্র: বাংলাপিডিয়া।
৪২.
'বেনিন প্রজাতন্ত্র' -এর রাষ্ট্রীয় ভাষার নাম কী?
  1. ক) ইংরেজি
  2. খ) ফ্রেঞ্চ
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) স্প্যানিশ
ব্যাখ্যা
• বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি দেশ।
অফিসিয়াল নাম: Republic of Benin
রাজধানী: পোর্টো-নোভো
রাষ্ট্রীয় ভাষা: ফ্রেঞ্চ
মুদ্রার নাম: মধ্য আফ্রিকান ফ্রাঙ্ক

উৎস: ব্রিটানিকা
৪৩.
Bangladesh Academy for Rural Development (BARD) কোথায় অবস্থিত?
  1. ক) গোপালগঞ্জ
  2. খ) কুমিল্লা
  3. গ) বগুড়া
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
•  BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে যা ১৯৫৯ সালের ২৭ মে প্রতিষ্ঠিত হয়।
- বার্ড বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো পল্লী উন্নয়নের ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণ প্রদান।

সূত্র: বার্ড ওয়েবসাইট।
৪৪.
বঙ্গবন্ধু'র ছয় দফা দাবীকে বলা হয় -
  1. ক) বাঙালির ম্যাগনাকার্টা
  2. খ) বাঙালির মুক্তির সনদ
  3. গ) বাঙালির স্বাধীনতার দলিল
  4. ঘ) ক+খ
ব্যাখ্যা
• ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয় দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়।
- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয় দফা দাবী উত্থাপন করেন।
- একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহীত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করেন।
- ৭ জুন ছয় দফা দিবস পালিত হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৪৫.
'মণিপুরী' ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করছে?
  1. ক) সিলেট
  2. খ) রাজশাহী
  3. গ) বরিশাল
  4. ঘ) পার্বত্য চট্টগ্রাম
ব্যাখ্যা
• বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে।
- সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়।
- মণিপুরী সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী।
- নৃত্য ও সঙ্গীত মণিপুরীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ শাখা হচ্ছে মণিপুরী নৃত্য। মণিপুরী ভাষায় নৃত্যের প্রতিশব্দ হচ্ছে জাগই (Jagoi)।
- এই নৃত্যে শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ চালনার মাধ্যমে বৃত্ত বা উপবৃত্ত সৃষ্টি করা হয়।
- মণিপুরী সংস্কৃতির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন হচ্ছে রাসা (Rasa) নৃত্য।
- ভারতীয় সংস্কৃতিতে রাসার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য।

সুত্র: বাংলাপিডিয়া।
৪৬.
পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের জোট কোনটি?
  1. ক) Gulf Cooperation Council
  2. খ) Gulf Council of Cooperation
  3. গ) Association of Arab Region
  4. ঘ) Association of Arab Cooperation
ব্যাখ্যা
Gulf Cooperation Council (GCC) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- জিসিসির সদস্যদেশগুলো হলো: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান।

উৎস: জিসিস ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৪৭.
মুক্তিযুদ্ধকালে মুজিবনগর কত নং সেক্টরের অধীনে ছিলো?
  1. ক) ১১নং
  2. খ) ১০নং
  3. গ) ২নং
  4. ঘ) ৮নং
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ১১ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এর মধ্যে নৌ সেক্টর ছিলো ১০নং সেক্টর।
- ঢাকা শহর ২নং সেক্টর এবং মুজিবনগর ৮নং সেক্টরের অধীন ছিলো।
- সেক্টর প্রধানরা সেক্টর কমান্ডার নামে পরিচিত।

সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৪৮.
পরী বিবি কে ছিলেন?
  1. ক) আওরঙ্গজেবের কন্যা
  2. খ) শায়েস্তা খানের কন্যা
  3. গ) মুর্শিদকুলি খানের স্ত্রী
  4. ঘ) সিরাজউদ্দৌলার মাতা
ব্যাখ্যা
• বিবি পরী বাংলার মুগল সুবাহদার শায়েস্তা খানের কন্যা ও বাদশাহ আওরঙ্গজেব এর পুত্র মুহম্মদ আজমের স্ত্রী।

সূত্র: বাংলাপিডিয়া।
৪৯.
'সংসদের অধিবেশন' বিষয়টি বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ক) ৭০
  2. খ) ৭১
  3. গ) ৭২
  4. ঘ) ৭৩
ব্যাখ্যা
অনুচ্ছেদ-৭২: সংসদের অধিবেশন
- সরকারী বিজ্ঞপ্তি-দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করিবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করিবেন।

সূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
৫০.
বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ২৬ মার্চ
  3. গ) ২১ ফেব্রুয়ারি
  4. ঘ) ৭ মার্চ
ব্যাখ্যা
• স্বাধীনতা দিবস ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যদের নির্বিচার গণহত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার পর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। তখন থেকেই এ দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- কিন্তু ১৯৮০ সালের ৩ অক্টোবর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দিনটিকে জাতীয় দিবস হিসেবেও উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।

সূত্র: বাংলাপিডিয়া।
৫১.
'The Asian Drama' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) অমর্ত্য সেন
  2. খ) গুনার মিরডাল
  3. গ) মাইকেল লিফটন
  4. ঘ) উইলয়াম রস্টো
ব্যাখ্যা
• গুনার মিরডাল এর বিখ্যাত গ্রন্থের নাম 'The Asian Drama'।

সূত্র: Britannica 
৫২.
'নাগার্নো কারাবাখ' কোন দুটি দেশের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ক) আর্মেনিয়া- লাটভিয়া
  2. খ) কাজাখস্তান-আজারবাইজান
  3. গ) আজারবাইজান-আর্মেনিয়া
  4. ঘ) রাশিয়া-আর্মেনিয়া
ব্যাখ্যা
• নাগার্নো কারাবাখ হলো আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে একটি বিরোধপূর্ণ অঞ্চল।
- এটি দক্ষিণ ককেশাসে আজারবাইজানের অভ্যন্তরে অবস্থিত একটি ছিটমহল/করিডোর।
- আর্মেনীয় খ্রিস্টান অধ্যুষিত এ অঞ্চলটি সোভিয়েত আমলে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল ছিলো।
- ১৯৮৮ সালে আজারবাইজান এটি নিজের নিয়ন্ত্রণে নিলে আর্মেনীয় খ্রিস্টান মিলিশিয়াদের সাথে রক্তাক্ত লড়াই শুরু হয়।
- পরবর্তীতে ১৯৯৪ সালে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধ বিরতি কার্যকর হয় এবং তখন এটির নিয়ন্ত্রণ আর্মেনিয়ার হাতে চলে যায়।
- একই সময়ে আজারবাইজানের আরও ৭টি জেলাও আর্মেনিয়া দখল করে নেয়।
- বিরোধপূর্ণ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর ২০২০ থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ছয় সপ্তাহব্যাপী যুদ্ধ সংঘটিত হয়।
- ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান নাগার্নো কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটির উপর তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করে।

সূত্র: সাম্প্রতিক সমাচার, আনাদুলো এজেন্সি ও আল-জাজিরা রিপোর্ট, এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা এবং বিবিসি ওয়ার্ল্ড।
৫৩.
সাইপ্রাসের রাজধানী শহর নিচের কোনটি?
  1. ক) তিরানা
  2. খ) প্রিস্টিনা
  3. গ) নিকোশিয়া
  4. ঘ) বুদাপেস্ট
ব্যাখ্যা
• সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া

অন্যদিকে,
• কসোভোর রাজধানী প্রিস্টিনা।
• আলবেনিয়ার রাজধানী তিরানা।
• হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট।

উৎস: ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।
৫৪.
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
  1. ক) আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর ও উত্তর মহাসাগর
  4. ঘ) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

সূত্র: ব্রিটানিকা এনসাইক্লপিডিয়া।
৫৫.
১৯৬৭ সালে তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল কতদিন?
  1. ক) চারদিন
  2. খ) ছয়দিন
  3. গ) আটদিন
  4. ঘ) দশদিন
ব্যাখ্যা
• ১৯৬৭ সালের ৫-১০ জুন সংঘটিত ছয়দিনের তৃতীয় আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল জর্ডান নিয়ন্ত্রিত পূর্ব জেরুজালেম শহর দখল করে নেয়।
- এর আগে ১৯৪৮ সালের যুদ্ধে জেরুজালেম শহরের পশ্চিম ও পূর্ব অংশের নিয়ন্ত্রণ নেয় যথাক্রমে ইসরাইল ও জর্ডান।
- ২০১৭ সালের ৬ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জেরুজালেম শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়।

সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং বিবিসি বাংলা।
৫৬.
১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন কে?
  1. ক) লর্ড চার্লস হার্ডিঞ্জ
  2. খ) লর্ড কার্জন
  3. গ) রাজা চতুর্থ জর্জ
  4. ঘ) রাজা পঞ্চম জর্জ
ব্যাখ্যা
• লর্ড চার্লস হার্ডিঞ্জ ১৯১১ সালের ২৫ আগস্ট গোপনে প্রেরিত এক বার্তায় ভারত সরকার ভারতের প্রশাসনে নির্দিষ্ট কিছু পরিবর্তনের সুপারিশ করে। 
- গভর্নর জেনারেলের উপদেশ অনুযায়ী রাজা পঞ্চম জর্জ ১৯১১ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে তাঁর রাজ্যাভিষেক দরবারে বঙ্গভঙ্গ রদ করা ও ভারতের প্রশাসনে সুনির্দিষ্ট কতিপয় পরিবর্তন আনয়নের কথা ঘোষণা করেন।

সূত্র: বাংলাপিডিয়া।
৫৭.
মানুষ প্রথম চাঁদে অবতরণ করে -
  1. ক) ১৯৬৭ সালে
  2. খ) ১৯৬৮ সালে
  3. গ) ১৯৬৯ সালে
  4. ঘ) ১৯৭০ সালে
ব্যাখ্যা
• মানুষ প্রথম চাঁদে অবতরণ করে ২০ জুলাই, ১৯৬৯ সালে
- যুক্তরাষ্ট্র চন্দ্রবিজয়ী বিশ্বের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দেশ।
- এপোলো-১১ নামক চন্দ্রযানে করে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন।

উৎস: Britannica