পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১৬ এপ্রিল, ২০২০সময়20 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
সাধারণ বীমা কর্পোরেশন পদের নাম: উচ্চমান সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৯.০৭.২০১৯ Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১৬ এপ্রিল, ২০২০ · ৫০ প্রশ্ন

.
'সিতকর' শব্দের অর্থ-
  1. ক) সমুদ্র
  2. খ) হিমালয়
  3. গ) চাঁদ
  4. ঘ) চোর
ব্যাখ্যা
বাংলা একাডেমী অনুসারে সিতকর শব্দের অর্থ চাঁদ।
.
'আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান' - চিহ্নিত শব্দটির কারক-বিভক্তি হবে-
  1. ক) করণে ৫মী
  2. খ) অধিকরণে ৭মী
  3. গ) অপাদানে ২য়
  4. ঘ) কোনোটিই না
ব্যাখ্যা
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। ক্রিয়াকে 'কোথায়, কখন, কী বিষয়' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অধিকরণ কারক। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
সূত্র: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোন বহুজ্ঞাপক শব্দ কেবল প্রাণিবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে?
  1. ক) মালা
  2. খ) সভা
  3. গ) শ্রেণি
  4. ঘ) আবলি
ব্যাখ্যা
শ্রেণি কেবল প্রাণিবাচক শব্দের সাথে হয়। যেমন – ধনিকশ্রেণি সব সময় নিম্নশ্রেণির উপর খবরদারি করে থাকে। আবলি, মালা কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। সভা শব্দটি প্রাণীবাচক ও অপ্রাণীবচক উভয় ধরণের শব্দেই ব্যবহৃত হতে পারে। যেমন- মন্ত্রীসভা, সাহিত্যসভা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ অষ্টম, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী
.
নিচের কোনটি পুরুষবাচক শব্দ?
  1. ক) বেহান
  2. খ) ঠাকুরঝি
  3. গ) শঙ্খী
  4. ঘ) দীর্ঘাঙ্গী
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে শঙ্খী পুরুষবাচক শব্দ যার অর্থ বিষ্ণু। শঙ্খীর স্ত্রীবাচক শব্দ শঙ্খীনি।
.
কোনটি শুদ্ধ?
  1. ক) মরু + উদ্যান = মরুদ্যান
  2. খ) পরি + ইক্ষা = পরীক্ষা
  3. গ) গঙ্গা + উর্মি = গঙ্গোর্মি
  4. ঘ) প্রতি + উষ = প্রত্যূষ
অনির্ধারিত
ব্যাখ্যা
মূল পরীক্ষার প্রশ্নেই ভুল ছিল। সঠিক উত্তর দেয়া নেই।
সঠিক সন্ধি বিচ্ছেদ গুলো হলো-মরু + উদ্যান = মরূদ্যান; পরি + ঈক্ষা = পরীক্ষা; গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি; প্রতি + ঊষ = প্রত্যূষ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
.
কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রুপে ব্যবহৃত হতে পারে?
  1. ক) দেশ
  2. খ) সুন্দর
  3. গ) ব্যথা
  4. ঘ) বন্দর
ব্যাখ্যা
সুন্দর শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয়রুপে ব্যবহৃত হতে পারে।
উৎসঃবোর্ড বই এবং বাংলা একাডেমী।
.
'ঠোঁট কাটা' বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক) স্পষ্টবাদী
  2. খ) বেহায়া
  3. গ) একগুঁয়ে
  4. ঘ) মুখরা
ব্যাখ্যা
কান কাটা বাগধারাটির অর্থ বেহায়া বা নির্লজ্জ। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়?
  1. ক) রুপ, আকার, আদল, আকৃতি
  2. খ) বাঘ, শার্দূল, শের, ব্যাঘ্র
  3. গ) আয়তন, পরিসর, পরিধি, পরিমাণ
  4. ঘ) অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ
ব্যাখ্যা
বাংলা একাডেমী অনুসারে অশ্ব, হয় ও তুরঙ্গ অর্থঃ ঘোড়া কিন্তু মাতঙ্গ অর্থঃ হাতি।
.
'অবীরা' বলতে কোন নারীকে বোঝায়?
  1. ক) যে স্বামীর বশীভূত
  2. খ) যার পুত্র হয়নি
  3. গ) যার স্বামী, পুত্র নেই
  4. ঘ) যার বিয়ে হয়নি
ব্যাখ্যা
যে নারীর স্বামী ও পুত্র মৃত - অবীরা। যে নারীর বিয়ে হয়না - অনূঢ়া।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১০.
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
  1. ক) ছায়ানট
  2. খ) মধুমালা
  3. গ) ব্যথার দান
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
উপরের তিনটি রচনাই কাজী নজরুল ইসলামের।
Source: LiveMCQ Lecture
১১.
Credit TK. 12,000 ____ her account.
  1. ক) at
  2. খ) to
  3. গ) with
  4. ঘ) In
ব্যাখ্যা
To deposit an amount to someone’s account, we use credit to.
১২.
The cat jumped ____ the chair.
  1. ক) from
  2. খ) out
  3. গ) off
  4. ঘ) On
ব্যাখ্যা
Jump (verb): Push oneself off a surface and into the air by using the muscles in one's legs and feet.
The cat jumped off his lap.
Oxford Dictionary.
১৩.
The idiomatic expression 'hold good' means-
  1. ক) Repeatable
  2. খ) Praiseworthy
  3. গ) Up-to-date
  4. ঘ) Valid
ব্যাখ্যা
Hold good (or true) - remain true or valid.
Source: Oxford
১৪.
The negative form of the sentence 'He is always on time' is-
  1. ক) He is not always on time
  2. খ) He does not come late
  3. গ) He is never late
  4. ঘ) He does not fail to come on time
ব্যাখ্যা
The one word opposite for being on time is 'late' and the opposite of always is 'never'. Adding two negatives in a sentence makes the tone of the sentence positive. Therefore, the sentence in negative would be 'He is never late.
১৫.
The word 'Colossal' is synonymous with-
  1. ক) enormous
  2. খ) overwhelming
  3. গ) extraordinary
  4. ঘ) Wonderful
ব্যাখ্যা
colossal-extremely large or great, huge, massive, enormous, gigantic.
Source: Oxford
১৬.
Identify the correct spelling.
  1. ক) consensus
  2. খ) concensus
  3. গ) conscensus
  4. ঘ) Conscencious
ব্যাখ্যা
According to the Oxford Dictionary “consensus” is correctly spelled.
১৭.
The passive form of the sentence 'Manners reveal character' is-
  1. ক) One's character is revealed by one's manners.
  2. খ) Characters are revealed by one’s manners.
  3. গ) Character is revealed by manners.
  4. ঘ) Manners are revealing of character.
ব্যাখ্যা
The passive form is one in which the subject of the given sentence acts on the verb, and in the case, ‘reveal’ is the verb and ‘manners' is subject. The object is ‘character’. The rest is as follows: প্রথমে Obj কে Sub করতে হবে + Tense অনুযায়ী auxiliary verb + Verb এর P.P form + by / to / with + sub কে obj.
১৮.
The direct form of the indirect sentence. 'He said that the patient had died early in the morning' is-
  1. ক) He said, 'the patient has died early in the morning.
  2. খ) He said, 'the patient had died early in the morning.
  3. গ) He said, 'the patient died early in the last morning.
  4. ঘ) He said, 'the patient died early in the morning.
ব্যাখ্যা
Indirect speech থেকে direct speech করার সময় reporting verb যদি past tense এ থাকে তবে সেটা past tense এই থাকবে। কিন্তু reported speech past perfect tense রূপে থাকলে সেটাকে past tense এ রূপান্তর করে inverted comma’র মধ্যে বসাতে হবে।
১৯.
Choose the correct sentence:
  1. ক) They acted upon his advices
  2. খ) They acted following his advices
  3. গ) They acted according to his advice
  4. ঘ) They acted in accordance to his advice
ব্যাখ্যা
প্রশ্নের অপশন গুলোতে প্রদত্ত বাক্য অনুসারে, advice শব্দটি uncountable noun. আর uncountable noun এর সাথে কখনোই s/es যুক্ত হয় না। তাই প্রথম বাক্যটি সঠিক নয়। এ ক্ষেত্রে অর্থের সামঞ্জস্য থাকায় অপশন (গ) “They acted according to his advice.” সঠিক বাক্য।
২০.
Choose the correct sentence:
  1. ক) It is you who is to pay for the loss
  2. খ) It is you who are to pay for the loss
  3. গ) It is you who has to pay for the loss
  4. ঘ) It is you who is responsible for the loss.
ব্যাখ্যা
You এর সাথে auxiliary verb হিসেবে is না হয়ে are হয়। So, the correct sentence is: It is you who are to pay for the loss.
২১.
একটি সংখ্যার 4 গুণ এর সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুন অপেক্ষা 5 কম। সংখ্যাটি কত?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
ধরি সংখ্যাটি 'ক'
প্রশ্নমতে, ৪ক+১০ = ৫ক-৫
বা, ৫ক-৪ক = ১০+৫
বা, ক = ১৫
২২.
কোনটি সঠিক নয়?
  1. ক) 1 বিঘা = 1600 বর্গ গজ
  2. খ) 1 বর্গ মিটার =0.239 বিঘা
  3. গ) 1 শতক = 445.6 বর্গফুট
  4. ঘ) 1 একর = 23.9 বিঘা
ব্যাখ্যা
১ একর = ৩ বিঘা ৮ ছটাক বা ১০০ শতাংশ বা ৬০.৫ কাঠা।
২৩.
3x+3x+3x = কত?
  1. ক) 9x
  2. খ) 3x+1
  3. গ) 33x
  4. ঘ) 3x3
ব্যাখ্যা
3x+3x+3x=3x(1+1+1)
=3x.3
=3x.31
=3x+1
২৪.
একটি দ্রব্য 1000 টাকায় ক্রয় করে 15% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য 10% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) 115
  2. খ) 135
  3. গ) 150
  4. ঘ) 165
ব্যাখ্যা

দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে ক্রয়মূল্য হবে = ৯০০ টাকা
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ৯০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫×৯০০)/১০০ = ১০৩৫
তাহলে লাভ হবে = ১০৩৫ - ৯০০ = ১৩৫ টাকা

২৫.
চিনির মূল্য শতকরা 15 টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোন পরিবর্তন হবে না?
  1. ক) 20%
  2. খ) 14%
  3. গ) 13.04%
  4. ঘ) 12.04%
ব্যাখ্যা

মনে করি চিনির আগের মূল্য = ১০০ টাকা
১৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা
১১৫ টাকাতে খরচ কমাতে হবে = ১৫ টাকা
১ '' '' '' '' '' '' '' = ১৫/১১৫ ''
১০০  '' '' '' '' '' '' '' = (১৫×১০০)/১১৫ = ১৩.০৪ টাকা

২৬.
ঘন্টায় 60 কি.মি. বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 300 মিটার দীর্ঘ প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগতে?
  1. ক) 24 সেকেন্ড
  2. খ) 26 সেকেন্ড
  3. গ) 28 সেকেন্ড
  4. ঘ) 30 সেকেন্ড
ব্যাখ্যা

মোট অতিক্রান্ত দূরত্ব = ৩০০ + ১০০ = ৪০০ মিটার
৬০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে
১ '' '' = ৩৬০০/৬০০০০ ''
∴ ৪০০ মিটার যায় = (৩৬০০×৪০০)/৬০০০০ = ২৪ সেকেন্ডে

২৭.
60 লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত 7 : 3। ঐ মিশ্রণে অতিরিক্ত কি পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) 80 লিটার
  2. খ) 70 লিটার
  3. গ) 60 লিটার
  4. ঘ) 50 লিটার
ব্যাখ্যা

৬০ লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার
ধরি x লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ৩:৭ হবে।
শর্তমতে,
৪২/(১৮+x) = ৩/৭
⇒ ৫৪ + ৩x = ২৯৪
∴ x =৮০ লিটার

২৮.
একটি সংখ্যা 560 থেকে যত কম, 380 থেকে তার সাড়ে তিনগুন বেশি। সংখ্যাটি কত?
  1. ক) 450
  2. খ) 470
  3. গ) 520
  4. ঘ) 500
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি = x
শর্তমতে,
3.5 x (560 - x) = x - 380
⇒1960 - 3.5x = x - 380
⇒ 4.5x = 2340
∴ x = 520

২৯.
x-3 - 0.001 = 0 হলে, x3 এর মান কত হবে?
  1. ক) 1000
  2. খ) 100
  3. গ) -100
  4. ঘ) 10
ব্যাখ্যা

x-3 - 0.001 = 0
⇒ 1/(x3) = 1/1000
∴ x3 = 1000

৩০.
একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫০ ডিগ্রী
  2. খ) ১৮০ ডিগ্রী
  3. গ) ২৭০ ডিগ্রী
  4. ঘ) ৩৬০ ডিগ্রী
৩১.
2019-20 সালের বাজেট অনুযায়ী, ব্যক্তি কর দাতার ক্ষেত্রে করমুক্ত আয় কত টাকা?
  1. ক) 100,000
  2. খ) 150,000
  3. গ) 200,000
  4. ঘ) 250,000
ব্যাখ্যা
২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের মতো আড়াই লাখ টাকায় টাকায় আছে। নারী ও ৬৫ বছর ঊর্ধ্ব করদাতাদের ৩ লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে না।
Source:nbr.gov.bd
৩২.
বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটি দরিদ্রতম উন্নয়শীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে?
  1. ক) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থ (International Development Association)
  2. খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল ( International Monetary Fund)
  3. গ) এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank)
  4. ঘ) ইন্টারন্যাশন্যাল ফাইন্যান্স কর্পোরেশন ( International Finance Corporation)
ব্যাখ্যা
The International Development Association (IDA) is the part of the World Bank that helps the world's poorest countries. IDA provides interest-free loans — called credits — and grants to governments of the poorest countries.
Source:IDA
৩৩.
'বীমা কর্পোরেশন বিল - ২০১৯' জাতীয় সংসদে পাস হয়-
  1. ক) ৩০ এপ্রিল,২০১৯
  2. খ) ২৮ এপ্রিল, ২০১৯
  3. গ) ২০ এপ্রিল, ২০১৯
  4. ঘ) ২৫ এপ্রিল, ২০১৯
ব্যাখ্যা
বীমা কর্পোরেশন বিল ২০১৯ জাতীয় সংসদে পাস হয় ৩০শে এপ্রিল, ২০১৯।
উৎসঃ বাসস
৩৪.
'গ্লোবাল ডেমোক্রসি র‍্যাংকিং - 2018 ' সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) 80
  2. খ) 88
  3. গ) 85
  4. ঘ) 109
ব্যাখ্যা
'গ্লোবাল ডেমোক্রসি র‍্যাংকিং - 2018 ' সূচকে চার ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৮৮ তম।
Source: Dhaka Tribune
৩৫.
সাধারণ বীমা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) 1975
  2. খ) 1973
  3. গ) 1971
  4. ঘ) 1972
ব্যাখ্যা
সাধারণ বীমা কর্পোরেশন ১৯৭৩ সালের ১৪ই মে বীমা কর্পোরেশন এক্ট-১৯৭৩ (এক্ট নং-৬) অনুযায়ী বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান হিসাবে সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার নিমিত্তে প্রতিষ্ঠা লাভ করে।
Source:sbc.gov.bd
৩৬.
'নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল' নামে পরিচিত কোনটি?
  1. ক) টাঙ্গুয়ার হাওর
  2. খ) হাকালুকি হাওর
  3. গ) চলন বিল
  4. ঘ) শনির হাওর
ব্যাখ্যা
'নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল' নামে পরিচিত ও 'রামসার সাইট' হিসেবে পরিচিত টাঙ্গুয়ার হাওর।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৩৭.
ডেনমার্ক এর মুদ্রা-
  1. ক) কুনা
  2. খ) করুনা
  3. গ) ক্রোনার
  4. ঘ) কিপ
ব্যাখ্যা
The krone (in Danish dansk krone, plural kroner) is the official currency of Denmark.
Source: Britannica
৩৮.
হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী-
  1. ক) মৃণাল হক
  2. খ) এহ্সান খান
  3. গ) মঈনুল হক
  4. ঘ) রাশা
ব্যাখ্যা
স্থপতি ইকবাল হাবিব, ইশতিয়াক জহির আর এহসান খান তাঁদের ভিত্তি স্থপতি লিমিটেডের হয়ে হাতির ঝিলের স্থাপত্য নকশা করেছেন।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৩৯.
'ওয়ানগালা' উৎসব কাদের?
  1. ক) গারো
  2. খ) চাকমা
  3. গ) মারমা
  4. ঘ) সাঁওতাল
ব্যাখ্যা
গারোদের বিশ্বাস, 'মিসি সালজং' বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতি চেয়ে গারোরা পালন করেওয়ানগালা (নবান্ন) উৎসব।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৪০.
নিচের কোনটি বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ?
  1. ক) পরিকল্পনা কমিশন (Planning Commission )
  2. খ) অর্থ মন্ত্রণালয় ( Ministry of Finance )
  3. গ) পরিকল্পনা মন্ত্রণালয় ( Ministry of Planning)
  4. ঘ) জাতীয় অর্থনৈতিক পরষিদের নির্বাহী কমিটি (ECNEC)
ব্যাখ্যা
জাতীয় অর্থনৈতিক পরষিদের নির্বাহী কমিটি (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ যার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৪১.
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম-
  1. ক) ফ্যাদোমিটার
  2. খ) ব্যারোমিটার
  3. গ) ট্যাকোমিটার
  4. ঘ) ভিক্টোমিটার
ব্যাখ্যা
Fathometer is used to measure Ocean depth. Fathometer is A depth finder that uses sound waves to determine the depth of water.
Source:Oxford & Prothom Alo
৪২.
কোন রংয়ের কাপে চা দ্রুত ঠান্ডা হয়?
  1. ক) কালো
  2. খ) সাদা
  3. গ) লাল
  4. ঘ) বেগুনি
ব্যাখ্যা
কালো রং এর কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। কারন কালো বস্তু তাপ শোষন করে তাড়াতাড়ি আবার তাপ বিকিরনও করে তাড়াতাড়ি।
৪৩.
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
  1. ক) পা
  2. খ) ত্বক
  3. গ) হাত
  4. ঘ) মাথা
ব্যাখ্যা
মানব দেহের বহিরাবরণ হলো ত্বক যা মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ। যকৃত হল মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি।
উৎসঃ জীব বিজ্ঞানঃ নবম-দশম শ্রেণী
৪৪.
নিচের কোনটি থেকে ভিটামিন ডি পাওয়া যায়?
  1. ক) আম ও কাঁঠাল
  2. খ) টমেটো ও গাজর
  3. গ) লালশাক ও কচুশাক
  4. ঘ) দুধ ও ডিম
ব্যাখ্যা
দুধ, ডিম, কলিজা, মাশরুম থেকে ভিটামিন ডি পাওয়া যায়।
Source:ods.od.nih.gov
৪৫.
মানুষের রক্তকে কয়টি গ্রুপে ভাগ করা যায়?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৪
  4. ঘ) ৩
ব্যাখ্যা
১৯০১ সালে বিজ্ঞানী কার্ল লেন্ড স্টেইনার মানুষের রক্তের শ্রেনিবিন্যাস করে তা 'A', 'B', 'O', এবং 'AB' এ চারটি গ্রুপের নামকরণ করেন।
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই
৪৬.
কম্পিউটার নিচের কোন ভাষাটির ব্যবহার করে?
  1. ক) প্রসেসিং
  2. খ) বাইনারি
  3. গ) কিলোবাইট
  4. ঘ) প্রতিনিধিত্বমূলক
ব্যাখ্যা
ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেটে এই সংখ্যাপদ্ধতির ব্যাপক প্রয়োগ রয়েছে। তাছাড়া প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। বাইনারি পদ্ধতিতে প্রতিটি অঙ্ককে বিট বলা হয়।
Source: LiveMCQ Archive
৪৭.
নিচের কোনটি স্প্রেডশিট সফটওয়্যার?
  1. ক) Excel
  2. খ) SQL
  3. গ) Power Point
  4. ঘ) Visual Studio
ব্যাখ্যা
Microsoft Excel is the industry leading spreadsheet program, a powerful data visualization and analysis tool.
Source: Microsoft
৪৮.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) মনিটর
  2. খ) প্রিন্টার
  3. গ) সিপিইউ
  4. ঘ) কীবোর্ড
ব্যাখ্যা
মাউস, কীবোর্ড, স্ক্যানার হলো ইনপুট ডিভাইস। মনিটর, প্লটার, স্পিকার ইত্যাদি আরো কিছু আউটপুট ডিভাইস।
Source: LiveMCQ Archive
৪৯.
প্রিন্ট করার শর্টকার্ট কমান্ড কোনটি?
  1. ক) Ctrl + Shift
  2. খ) Ctrl + P
  3. গ) Shift +P
  4. ঘ) Alt +P
ব্যাখ্যা
Ctrl + P চেপে প্রিন্ট করা যায় খুব সহজেই।
৫০.
নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?
  1. ক) Windows NT
  2. খ) Page Maker
  3. গ) Photoshop
  4. ঘ) Paint
ব্যাখ্যা
Windows NT মাইক্রোসফটের ফ্যামিলি অপারেটিং সিস্টেম। একাধিক ব্যবহারকারী যুগপৎ বা একই সময় যখন কোন কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। উদাহরণ- Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি। সার্ভার কম্পিউটারের অপারেটিং সিস্টেম মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।