• Psychology English Meaning: the scientific study of the human mind and its functions, especially those affecting behaviour in a given context. Bangla Meaning: মনোবিদ্যা; মনোবিজ্ঞান।
Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
২.
‘You should drive the car at a speed compatible ___________ safety’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে—
ক
ক) for
খ
খ) towards
গ
গ) at
ঘ
ঘ) with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - with. - Complete Sentence: You should drive the car at a speed compatible with safety. - Bangla Meaning: তোমার নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ গতিতে গাড়ি চালানো উচিত।
• Compatible (with) (ধারণা, যুক্তি, নীতি ইত্যাদি প্রসঙ্গে) সুসঙ্গত; উপযুক্ত।
Source: Bangla Academy Dictionary.
৩.
‘Vertical’ শব্দটির Synonym হচ্ছে -
ক
ক) Horizontal
খ
খ) Inclined
গ
গ) Erect
ঘ
ঘ) Prone
ব্যাখ্যা
• ‘Vertical’ - খাড়া; উলম্ব; উর্ধ্বার্ধ।
• অন্য অপশন গুলোর মধ্যে - ক) Horizontal - অনুভূমিক; সমস্থ: খ) Inclined - নত/আনত/অবনত হওয়া বা করা; বাঁকা বা বাঁকানো; ঝোঁকা বা ঝোঁকানো; নোয়া বা নোয়ানো গ) Erect - খাড়া; সিধা, খাড়াভাবে স্থাপন করা। ঘ) Prone - অধোমুখ; উপুড়; হেঁটমুখ।
• সুতরাং, শব্দের অর্থ গুলো বিশ্লেষন করলে বোঝা যায় যে, Erect শব্দটি Vertical এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Bangla Academy Dictionary.
৪.
‘At home’ - এর অর্থ হচ্ছে -
ক
ক) Home made of bricks
খ
খ) One who has lost home
গ
গ) Try to make a home
ঘ
ঘ) Familiar with
ব্যাখ্যা
• At home (Phrase) English Meaning: skilled / comfortable/ confident or relaxed about doing or using something. Bangla Meaning: দক্ষ, ঘরের মত আরামপ্রদ।
Synonyms: - confident with - proficient in - used to - familiar with
Example: 1. He is at home in English. 2. I never feel at home in Dhaka city.
Source: Live MCQ Lecture and Oxford Learners Dictionary.
৫.
রম্বসের কর্ণদ্বয় পরস্পর ‘O’ বিন্দুতে ছেদ করেছে। কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ -
ক
ক) সূক্ষ্মকোণ
খ
খ) স্থুলকোণ
গ
গ) সরলকোণ
ঘ
ঘ) সমকোণ
ব্যাখ্যা
রম্বস: যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। কর্ণদ্বয় কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করে।
৬.
একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
ক
ক) সাত সমকোণ
খ
খ) আট সমকোণ
গ
গ) চার সমকোণ
ঘ
ঘ) ছয় সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের বাহুর সংখ্যা ৬ হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
সমাধান: আমরা জানি, কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180⁰
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে-
ক
ক) অক্টাল
খ
খ) দশমিক
গ
গ) হেক্সাডেসিমেল
ঘ
ঘ) বাইনারি
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System): - বাইনারি সংখ্যা পদ্ধতি একটি ২-ভিত্তিক সংখ্যা পদ্ধতি। - এ পদ্ধতিতে ০ এবং ১ এই দুটি অংক ব্যবহৃত হয়। - এ দুটি অংককে বিভিন্নভাবে সাজিয়ে যেকোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা যায়। - (110)2, (1101)2 ইত্যাদি হলো বাইনারি সংখ্যার উদাহরণ। - কম্পিউটার বাইনারি সংখ্যার মাধ্যমে যেকোনো ধরনের উপাত্ত বা ডেটা সংরক্ষণ করে থাকে। - আবার কম্পিউটারের সকল অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮.
কোনটি সামাজিক পরিবর্তনের উপাদান নয়?
ক
ক) শিল্পায়ন
খ
খ) বাসস্থান
গ
গ) নগরায়ন
ঘ
ঘ) শিক্ষা
ব্যাখ্যা
সামাজিক পরিবর্তন: - সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য হচ্ছে সনাতন বা ঐতিহ্যবাহী রীতিনীতি বাদ দিয়ে আধুনিক ও সময়োপযোগী রীতিনীতি গ্রহণ ও চর্চা করা। - যেমন সনাতন পদ্ধতির চাষাবাদের পরিবর্তে প্রযুক্তিনির্ভর চাষাবাদে অভ্যস্ত হওয়া। - ব্যাপক হারে নারী শিক্ষার বিস্তার। - সামাজিক পরিবর্তনের উপাদান: শিল্পায়ন , নগরায়ন ও শিক্ষা।
উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেণি।
৯.
বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়?
ক
ক) ১৯৯২ সালে
খ
খ) ১৯৯৬ সালে
গ
গ) ১৯৯৯ সালে
ঘ
ঘ) ১৯৮৭ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রিকেট দল: - বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিক আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে। - বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে। - বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে। - ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল প্রথমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ (১৯৯৯ সালে) খেলার সুযোগ। - একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ হারের পর। - ১৯৯৮ সালে মোহাম্মদ রফিকের অসাধারণ নৈপুণ্যে (৭৭ রান ও ৩ উইকেট) কেনিয়ার বিরুদ্ধে ভারতের মাটিতে জয় পায় বাংলাদেশ। - সেদিন আতহার আলী খান ও মোহাম্মদ রফিক মিলে জুটি বেঁধেছিলেন ১৩৭ রানের। - আতহার আলী করেছিলেন ৪৭ রান। - ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে। - বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
উৎস: প্রথম আলো, ০৬ আগস্ট, ২০২০।
১০.
সবুজ তরিতরকারীতে সবচেয়ে বেশি থাকে-
ক
ক) শর্করা
খ
খ) আমিষ
গ
গ) খনিজ পদার্থ ও ভিটামিন
ঘ
ঘ) স্নেহজাতীয় পদার্থ
ব্যাখ্যা
• খনিজ পদার্থ: - দেহ কোষ ও দেহের তরল অংশের জন্য খনিজ লবণ অত্যাবশ্যক। - মানব দেহে Ca, Fe, S, Zn, Na, K, I ইত্যাদি খনিজ লবণ থাকে। - এগুলো খাদ্য ও মানব দেহে বিভিন্ন পরিমাণে অন্য পদার্থের সাথে মিলিত হয়ে নানা জৈব ও অজৈব যৌগের লবণ তৈরি করে। - খনিজ লবণ দেহ গঠন ও দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। হাড়, দাঁত, পেশি, এনজাইম ও হরমোন গঠনের জন্য খনিজ লবণ একটি অপরিহার্য উপাদান।
• খনিজ পদার্থের উৎস: - দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ, নানা রকম ডাল, সবুজ শাকসব্জি, লাল শাক, কঁচু শাক ইত্যাদিতে প্রচুর ক্যালসিয়াম। - কলিজা, মাংস, ডিমের কুসুম, কঁচু শাক ইত্যাদিতে লৌহ থাকে। দুধ, মাছ, বাদাম, ডাল হতে ফসফরাস পাওয়া যায়। - খাবার লবণ, চিপস, নোনতা খাবার, পনির, বাদাম, আচার ইত্যাদিতে সোডিয়াম থাকে। - মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, আপেল, গাজর ইত্যাদিতে পটাসিয়াম থাকে। - সামুদ্রিক উদ্ভিদ ও মাছ, মাংস ও শ্যাওলায় আয়োডিন থাকে।
• ভিটামিন: - স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিনের পরিমাণ খুব কম হলেও এর গুরুত্ব অপরিসীম। দেহের বৃদ্ধির জন্য এবং সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক। - ভিটামিনকে দু'ভাগে ভাগ করা যায়। যথা: ক. চর্বিতে দ্রবণীয় ভিটামিন ও খ. পানিতে দ্রবণীয় ভিটামিন।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
‘কবর’ নাটকটির রচয়িতা কে?
ক
ক) জসীমউদ্দীন
খ
খ) নুরুল মোমে
গ
গ) মুনীর চৌধুরী
ঘ
ঘ) আবদুল্লাহ আল মামুন
ব্যাখ্যা
• 'কবর' নাটকের রচয়িতা অধ্যাপক মুনীর চৌধুরী। - 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। - এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক। - জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানাতে ২১ ফেব্রুয়ারি উদযাপনের লক্ষে মুনীর চৌধুরীকে একটি নাটক লেখার অনুরোধ জানান। - এই অনুরোধের ভিত্তিতে তিনি এ নাটকটি রচনা করেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
‘বাড়ী থেকে নদী দেখা যায়’ -বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি?
ক
ক) কর্মকারকে পঞ্চমী
খ
খ) করণ কারকে সপ্তমী
গ
গ) কর্তৃকারকে দ্বিতীয়
ঘ
ঘ) অধিকরণ কারকে পঞ্চমী
ব্যাখ্যা
• অধিকরণ কারক: - ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
- প্রথমা বা শূন্য বিভক্তি: আমি ঢাকা যাব। - তৃতীয়া বিভক্তি: খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে। - পঞ্চমী বিভক্তি: বাড়ি থেকে নদী দেখা যায়৷ - সপ্তমী বা তে বিভক্তি: এ বাড়িতে কেউ নেই।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৪.
‘কদাচার’ শব্দটি কোন সমাস?
ক
ক) কর্মধারয়
খ
খ) তৎপুরুষ
গ
গ) বহুব্রীহি
ঘ
ঘ) দ্বন্দ্ব
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস: - যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং - পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম, - শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, - কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।
- বিশেষণ পদ পূর্বে এবং বিশেষ্য পদ পরে হলে হয় সাধারণ কর্মধারয় সমাস।
যেমন - কু যে আচার = কদাচার, - সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ, - অধম যে নর = নরাধম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
অন্যদিকে: চাকু (বিশেষ্য) - ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি।
= ‘খড়গ’ -এর সমার্থক শব্দ নয় চাকু।
সূত্র: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
১৬.
‘নিরাকার’ শব্দের বিপরীতার্থক শব্দ -
ক
ক) আকার
খ
খ) সাকার
গ
গ) অদৃশ্য
ঘ
ঘ) দৃশ্যমান
ব্যাখ্যা
- নিরাকার শব্দের বিপরীত শব্দ সাকার।
অন্যদিকে: - দৃশ্য শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অদৃশ্য। - দৃশ্যমান শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে অদৃশ্যমান।
• আরো কিছু বিপরীতার্থক শব্দ: - 'আকুঞ্চন' শব্দের বিপরীতর্থক শব্দ = প্রসারণ। - 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত। - 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত। - 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
‘বিদ্যালয়’ -এর সন্ধি বিচ্ছেদ -
ক
ক) বিদ্যা + আলয়
খ
খ) বিদ্য + আলয়
গ
গ) বিদ্যা + লয়
ঘ
ঘ) বিদ + আলয়
ব্যাখ্যা
• স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের নাম স্বরসন্ধি। - অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, - আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯)।
১৮.
‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি’ - এটি কোন ধরনের বাক্য?
ক
ক) সরল বাক্য
খ
খ) জটিল বাক্য
গ
গ) যৌগিক বাক্য
ঘ
ঘ) মিশ্র বাক্য
ব্যাখ্যা
• যৌগিক বাক্য: - দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। - এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। - কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন, -লােকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়। - তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ। - 'তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি'- এটি যৌগিক বাক্য।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি, সংস্করণ ২০২২।
১৯.
কোনটি শুদ্ধ বানান?
ক
ক) Mutach
খ
খ) Moustach
গ
গ) Mustache
ঘ
ঘ) Moustache
ব্যাখ্যা
• Moustache (British) / Mustache (American) English Meaning: a strip of hair left to grow above the upper lip. Bangla Meaning: গৌফ; গুম্ফ; মোচ।
• সাধারণত চাকুরীর পরীক্ষায় এবং academic spelling এর ক্ষেত্রে British spelling অনুসরণ করা হয়। - সে অনুযায়ী Moustache বানান টিকে উত্তর হিসাবে নেয়া হয়েছে।
Source: Bangla Academy Dictionary.
২০.
‘Some children were helping the wounded man’- এর passive from হবে -
ক
ক) The wounded man was helped by some children.
খ
খ) The wounded man was helping some children.
গ
গ) The wounded man was being helped by some children.
ঘ
ঘ) The wounded man was to be helped by some children.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি Past continuous tense এ আছে। - Past continuous tense যুক্ত active voice কে passive করার নিয়ম - - obj + was/were being +verb এর past participle form + by + sub. - সুতরাং প্রশ্নোল্লিখিত বাক্যের passive form হবে - The wounded man was being helped by some children.
২১.
৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
ক
ক) ৭০
খ
খ) ৮০
গ
গ) ৯০
ঘ
ঘ) ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
সমাধান: মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩ অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০
মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার
পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
ক
ক) ৩৬ বছর
খ
খ) (৬৩/২) বছর
গ
গ) ৩০ বছর
ঘ
ঘ) (৫৭/২) বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
সমাধান: ধরি, পিতা ও ৩ পুত্রের বয়সের গড় = ক বছর ∴ পিতা ও ৩ পুত্রের মোট বয়স = ৪ক বছর
মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় = (ক - ৩/২) বছর মাতা ও উক্ত ৩ পুত্রের মোট বয়স = ৪ক - ৬ বছর
এখন, ৩ পুত্রের মোট বয়স = ৪ক - ৬ - ৩০ = ৪ক - ৩৬ বছর
পিতার বয়স = ৪ক - (৪ক - ৩৬ ) = ৪ক - ৪ক + ৩৬ = ৩৬ বছর
২৮.
১ থেকে ২০ পযর্ন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত?
ক
ক) ১৩
খ
খ) ১২
গ
গ) ১০
ঘ
ঘ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২০ পযর্ন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত?
সমাধান: ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো= ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯
∴ ১ থেকে ২০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় = (১ + ৩ + ৫ + ৭ + ৯ + ১১ + ১৩ + ১৫ + ১৭ + ১৯)/ ১০ = ১০০/১০ = ১০
২৯.
২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
ক
ক) ২.০৫৭৩৪
খ
খ) ০.২০৫৭৩৪
গ
গ) ০.০২০৫৭৩৪
ঘ
ঘ) ২০.৫৭৩৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
সমাধান: আমরা জানি, ১০০০০০০ মিলিগ্রাম = ১ কিলোগ্রাম ∴ ২০৫৭৩.৪ মিলিগ্রাম = ২০৫৭৩.৪/১০০০০০০ কিলোগ্রাম = ০.০২০৫৭৩৪ কিলোগ্রাম
৩০.
১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?
ক
ক) ১০০
খ
খ) ১০,০০০
গ
গ) ১,০০০
ঘ
ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?
সমাধান: আমরা জানি, ১ মিটার = ১০০ সেন্টিমিটার ∴ ১ মিটার × ১ মিটার = ১০০ সেন্টিমিটার × ১০০ সেন্টিমিটার ∴ ১ বর্গমিটার = ১০০০০ বর্গসেন্টিমিটার
৩১.
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ….. ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক
ক) ৪০
খ
খ) ৫৫
গ
গ) ৬৮
ঘ
ঘ) ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ….. ধারাটির পরবর্তী সংখ্যা কত?
সমাধান: ধারাটি ফিবোনাক্কি ধারা।অর্থাৎ এর প্রতিটি পদ তার পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান।
∴ পরবর্তী সংখ্যা হবে = ৩৪ + ২১ = ৫৫
৩২.
৮, ১১, ১৭, ২৯, ৫৩, …… ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক
ক) ১৫০
খ
খ) ১০৫
গ
গ) ১০১
ঘ
ঘ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩, …… ধারাটির পরবর্তী সংখ্যা কত?
সমাধান: ১ম পদ = ৮ ২য় পদ = ৮ + ৩ = ১১ ৩য় পদ = ১১ + ৬ = ১৭ ৪র্থ পদ = ১৭ + ১২ = ২৯ ৫ম পদ = ২৯ + ২৪ = ৫৩ ৬ষ্ঠ পদ = ৫৩ + ৪৮ = ১০১
৩৩.
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন?
ক
ক) শহীদ শফিউর রহমানের বাবা
খ
খ) শহীদ জব্বারের বাবা
গ
গ) শহীদ বরকতের মা
ঘ
ঘ) শহীদ সালামের বাবা
ব্যাখ্যা
কেন্দ্রীয় শহিদ মিনার: - শহিদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। - এটি বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত। - বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেবার পরে ১৯৫৭ সালের কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয়। - এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে। - ১৯৫৭ সালে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান ও নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশোধিত আকারে শহীদ মিনারের নির্মাণ কাজ কাজ শুরু হয়। - ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের অন্যতম শহীদ ব্যক্তিত্ব আবুল বরকতের মাতা হাসিনা বেগম কর্তৃক নতুন শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩৪.
পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
ক
ক) এ কে ফজলুল হক
খ
খ) চৌধুরী খালেকুজ্জামান
গ
গ) মুহাম্মদ আলী
ঘ
ঘ) ইস্কান্দার মীর্জা
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট: - ১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ‘যুক্তফ্রন্ট' গঠনের সিদ্ধান্ত হয়। - চারটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। - যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। - ২১ ফেব্রুয়ারিকে স্মরণীয় করে রাখার জন্য যুক্তফ্রন্টের ইশতেহার করা হয় ২১ দফা। - ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ। - যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে। - ১৯৫৪ সালের ৮ মার্চের নির্বাচন ছিল পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন। - ২ এপ্রিল নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। - নির্বাচনে মুসলিম লীগ শোচনীয়ভাবে পরাজিত হয়, বিশাল ব্যবধানে জয়লাভ করে যুক্তফ্রন্ট।
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা: - যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে ৪ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভা গঠন করে। • মুখ্যমন্ত্রী, অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগ: শেরেবাংলা এ কে ফজলুল। • বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার: আবু হোসেন সরকার। • শিক্ষা: সৈয়দ আজিজুল হক। • কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
ক
ইস্কান্দার মীর্জা
খ
চৌধুরী খালেকুজ্জামান
গ
সোহরাওয়ার্দী
ঘ
এ কে ফজলুল হক
ব্যাখ্যা
[প্রশ্নটি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৯ ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১০ - এ এসেছিল, এটি আমাদের প্রণয়ণকৃত প্রশ্ন নয়।]
পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন - ফ্রেডেরিক চালমার্স বোর্ন (১৫ আগস্ট ১৯৪৭ - ৫ এপ্রিল ১৯৫০)।
অপশনে ফ্রেডেরিক চালমার্স বোর্ন নেই। আর অপশনে যাদের নাম রয়েছে তাদের মধ্যে চৌধুরী খালেকুজ্জামান প্রথম। সে অনুসারে উত্তর হিসেবে চৌধুরী খালেকুজ্জামান নেয়া হয়েছে।
• চৌধুরী খালেকুজ্জামান - ৪ এপ্রিল, ১৯৫৩ থেকে ৩০ মে, ১৯৫৪ পর্যন্ত পূর্ব বাংলার গভর্নর ছিলেন। • ইস্কান্দার আলী মীর্জা - ৩০ মে, ১৯৫৪ থেকে ২১ সেপ্টেম্বর, ১৯৫৪ পর্যন্ত পূর্ব বাংলার গভর্নর ছিলেন। • এ. কে. ফজলুল হক - ৯ মার্চ, ১৯৫৬ থেকে ৩১ মার্চ, ১৯৫৮ পর্যন্ত পূর্ব বাংলার গভর্নর ছিলেন।
• হোসেন শহীদ সোহরাওয়ার্দী কখনও পূর্ব বাংলার গভর্নর ছিলেন না। তিনি ১৯৪৬-৪৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান আমলে ১৯৫৪-৫৫ সালে মোহাম্মদ আলীর মন্ত্রিসভায় আইনমন্ত্রী এবং ১৯৫৬-১৯৫৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও ওয়ার্ড স্টেটম্যান ওয়েবসাইট।
৩৬.
বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
ক
ক) শাহজাদপুরে
খ
খ) নেত্রকোনায়
গ
গ) রামপালে
ঘ
ঘ) মহাস্থানগড়ে
ব্যাখ্যা
শাহ সুলতান বলখীর মাজার: - শাহ সুলতান মাহিসওয়ার (রঃ) একজন দরবেশ। - তিনি বগুড়া জেলার মহাস্থানগড়ে সমাহিত। - শাহ সুলতান বলখীর মাজার মহাস্থানগড়ে অবস্থিত। - শাহ সুলতান মাহিসওয়ারের ইতিহাস অস্পষ্ট। - কথিত আছে যে, তিনি বলখ রাজ্যের রাজার পুত্র ছিলেন এবং এজন্য তিনি বলখী নামেও পরিচিত।
উৎস: বাংলাপিডিয়া।
৩৭.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় -
ক
ক) ১৯৮২ সালে
খ
খ) ১৯৮৪ সালে
গ
গ) ১৯৮৬ সালে
ঘ
ঘ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ: - জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত। - সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। - সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর। - সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন বসে। - ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কোরিয়া সংকটকে কেন্দ্র করে শান্তির জন্যে ঐক্য প্রস্তাব গ্রহণ করে। - এটি সাধারণ পরিষদের 377(V) রেজ্যুলেশন নামে পরিচিত। - বাংলাদেশ জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতি নির্বাচিত হয় ১৯৮৬ সালে। - জাতিসংঘ সাধারন পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী একমাত্র বাংলাদেশী হুমায়ুন রশীদ চৌধুরী।
উৎস: UN General Assembly.
৩৮.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
ক
ক) জানুয়ারি ১০, ১৯৭৩
খ
খ) অক্টোবর ১১, ১৯৭২
গ
গ) নভেম্বর ৪, ১৯৭২
ঘ
ঘ) ডিসেম্বর ১৬, ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান: - সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করা হয়। - তখন ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। - সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। - সংবিধান কার্যকর হয়: ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে। - বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে। - সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে। - সংবিধানের ভাগ আছে ১১টি। - তফসিল আছে ৭টি। - প্রস্তাবনা আছে ১টি। - মূলনীতি আছে ৪টি।
উৎস: বাংলাদেশের সংবিধান।
৩৯.
বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
ক
ক) চট্টগ্রামে
খ
খ) বগুড়ায়
গ
গ) সোনারগাঁয়ে
ঘ
ঘ) রাঙ্গামাটিতে
ব্যাখ্যা
বাংলাদেশ লোকশিল্প যাদুঘর: - সোনারগাও লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাও উপজেলায় অবস্থিত। - বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন। - সোনারগাঁয়ের 'বড়সর্দারবাড়ি' নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে। - এখানে আরো রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক ।
উৎস: নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট।
৪০.
একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার?
ক
ক) জ্ঞানী ও শিক্ষিত হতে হবে
খ
খ) বিষয়ে ব্যুৎপত্তি থাকা দরকার
গ
গ) পড়ানো ও শাসন করার দক্ষতা
ঘ
ঘ) পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা
ব্যাখ্যা
ভালো শিক্ষকের যোগ্যতা ও দক্ষতা: - শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। - তাই একজন আদর্শ শিক্ষকের কিছু গুনাবলী থাকা দরকার। - শিক্ষার সর্বস্তরে শিক্ষকই হলেন শিক্ষাকর্মের মূল উৎস। - একদিকে শিক্ষাদান কাজ যেমন জটিল অন্যদিকে এটি একটি মহান পেশাও বটে। - একজন ভালো শিক্ষকের পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করার যোগ্যতা ও দক্ষতা দরকার।
অনেক কথার গুঞ্জন শুনি অনেক গানের সুর সবচেয়ে ভাল লাগে যে আমার ‘মাগো’ ডাক সুমধুর।
আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা ক্লান্তি নাশিতে কন্ঠে যে তার সুর লয়ে করে খেলা।
মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে।
এই বাংলার আকাশ-বাতাস এই বাংলার ভাসা এই বাংলার নদী, গিরি-বনে বাঁচিয়া মরিতে আশা।
শত সন্তান সাধ করে এর ধূলি মাখি সারা গায় বড় গৌরবে মাথা উচু করি মানুষ হইতে চায়। --------------------------- • সুফিয়া কামাল: - জননী সাহসিকা হিসেবে পরিচিত সুফিয়া কামাল ছিলেন মূলত কবি। - সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। - তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। - তার পৈতৃক নিবাস কুমিল্লায়। - 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি।
তার রচিত কাব্যগ্রন্থ: - সাঁঝের মায়া, - উদাত্ত পৃথিবী, - অভিযাত্রিক, - মায়া কাজল ইত্যাদি।
গল্পগ্রন্থ: - কেয়ার কাঁটা, - একাত্তরের ডায়েরী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪২.
‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা?
ক
ক) দ্বিজেন্দ্রলাল রায়
খ
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ
গ) শামসুর রাহমান
ঘ
ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার
ব্যাখ্যা
‘ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক – সকল দেশের সেরা’ গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।
- গানটি 'সাজাহান' নাটকে ছিল। - 'সাজাহান' (১৯০৯) নাটকটি মোগল সম্রাট সাজাহানের জীবন কাহিনি নিয়ে রচিত ঐতিহাসিক নাটক। - নাটকটির করুন কাহিনী নাটকটিকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
ডি.এল. রায় রচিত অন্যান্য নাটক: - প্রতাপসিংহ, - দুর্গাদাস, - মেবার পতন, - নূরজাহান, - চন্দ্রগুপ্ত, - সিংহল বিজয় ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৪৩.
নিচের কোনটি Conjunction -এর উদাহরণ?
ক
ক) very
খ
খ) our
গ
গ) or
ঘ
ঘ) for
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Or হচ্ছে Conjunction. - Our - Pronoun - For - Preposition - Very - Adjective
• Conjunction: - যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
• There are three basic types of conjunctions: 1. Coordinating conjunctions: - যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে। যেমন: and, or, but, etc… - I want to go to the beach, and my friend wants to go hiking.
2. Subordinating Conjunctions: - যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে। - যেমন: when, as how, if, lest, unless etc… - They won't come unless you invite them. - As he is ill, he cannot walk.
3. Correlative Conjunctions: - পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions. - যেমনঃ as ….. as ; either ….. or ; not only ….. but also ; etc. - Either we go to the movies or we stay at home and watch a movie on Netflix. - He not only plays the piano but also sings beautifully.
৪৪.
নিচের কোনটি একবচন?
ক
ক) public
খ
খ) crowd
গ
গ) knife
ঘ
ঘ) mice
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে Knife শব্দটি singular. - এর plural form হবে Knives. - বাংলা অর্থ: ছুরি বা চাকু। -সাধারণ নিয়ম অনুসারে, যেসব Noun এর শেষে f বা fe থাকে, এদের বহুবচনের সময় f এর পরিবর্তে ves বসে।
• অন্য অপশন গুলোর মধ্যে - ক) Public - এর singular এবং plural form একই।
খ) crowd (ভিড়) একদল লোকের সমষ্টিকে বোঝায়। - এটি একটি collective noun. - Collective noun সবসময় singular হয়।
ঘ) mice শব্দটির singular form হচ্ছে - Mouse (ইঁদুর)।
Source: Bangla Academy Dictionary and Cambridge Dictionary.
৪৫.
নিচের কোনটি Abstract none - এর উদাহরণ?
ক
ক) Child
খ
খ) Boy
গ
গ) Family
ঘ
ঘ) Childhood
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Childhood হচ্ছে Abstract Noun এর উদাহরণ। - Abstract Noun: - Abstarct Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। - Childhood বা বাল্য; শৈশব দ্বারা মানুষের জীবনের একটি অবস্থার কথা নির্দেশ করছে, একে ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়। - তাই এটি Abstract Noun.
অন্য অপশন গুলোর মধ্যে - - Boy (বালক), Child (শিশু) হচ্ছে common noun. - Family হচ্ছে collective noun.
৪৬.
'Act' শব্দটির Verb কোনটি?
ক
ক) Action
খ
খ) Enact
গ
গ) Acted
ঘ
ঘ) Actress
ব্যাখ্যা
• Act (verb) - to take action • Act (Noun) - the doing of a thing - এর verb form হচ্ছে - Enact. Enact ( Verb) English Meaning: make (a bill or other proposal) law. Bangla Meaning: আইনে পরিণত করা; আইন পাস করা, মঞ্চস্থ করা।
• অন্য অপশন গুলোর মধ্যে - ক) Action (noun) - কর্ম। গ) Acted (act এর past participle) (participle সাধারণত adjective হিসেবে ব্যবহৃত হয়) ঘ) Actress (noun) - অভিনেত্রী।
শুক্র গ্রহ: - পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। - এটি সূর্যের চারদিকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে ২২৫ দিন। - সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১০.৮ কোটি কিলোমিটার। - পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। - পৃথিবী থেকে শুক্র গ্রহের দূরত্ব ৪.৩ কোটি কিলোমিটার। - ভোর রাতে পূর্ব আকাশে শুক্র গ্রহকে বলা হয় শুকতারা। - সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে একে বলা হয় সন্ধ্যাতারা। - শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই।
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম -
ক
ক) বুধ
খ
খ) লুদ্ধক
গ
গ) প্রক্সিমা সেন্টারাই
ঘ
ঘ) বৃহৎ কুক্কুর
ব্যাখ্যা
• লুব্ধক: - আকাশের উজ্জ্বলতম নক্ষত্র লুব্ধক। - লুব্ধক পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। - লুব্ধক এত উজ্জ্বল দুটি কারণে- এর স্বকীয় উজ্জ্বলতা এবং এর অবস্থান পৃথিবীর খুবই নিকটে। - এটি একটি জোড়া বা যুগ্মতারা। - লুব্ধক বলতে মূলত 'সিরিয়াস' (Sirius) তারাটিকে বোঝায়।
উৎস: ব্রিটানিকা।
৫৩.
সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
ক
ক) বৃহস্পতি
খ
খ) শনি
গ
গ) পৃথিবী
ঘ
ঘ) বুধ
ব্যাখ্যা
• বুধ: - সূর্যের নিকটতম গ্রহ বুধ। এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার। - সূর্য থেকে বুধের গড় দূরত্ব প্রায় ৫৮ কোটি কিলোমিটার। - সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে বুধের সময় লাগে প্রায় ৮৮ দিন। - দিনের বেলায় বুধের তাপমাত্রা থাকে প্রায় ৪০০° সেলসিয়াসের এবং রাতে তাপমাত্রা হিমাংকের নীচে থাকে।
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়-
ক
ক) ১ ডিসেম্বর
খ
খ) ২১ জুলাই
গ
গ) ২১ জুন
ঘ
ঘ) ১ জুলাই
ব্যাখ্যা
• সূর্যের চতুর্দিকে পৃথিবীর পরিভ্রমণের সময় পৃথিবী ২১ শে জুন তারিখে পৃথিবীর কক্ষপথের এমন এক স্থানে এসে পৌঁছে, যখন উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি ঝুঁকে থাকে অর্থাৎ কর্কটক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয়। - বিপরীতক্রমে এই সময়ে দক্ষিণ মেরু বা মকরক্রান্তিতে পৃথিবী সূর্য হতে সবচেয়ে বেশি দূরুত্বে থাকে। - যার ফলে দেখা যায়, ২১ শে জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত্রি সবচেয়ে ছোট হয়। - অপরদিকে, দক্ষিণ গোলার্ধে এই দিনটি সবচেয়ে ছোট এবং রাত্রি সবচেয়ে বড় হয়। - দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোট দিন হওয়ার কারন এই দিনে সূর্য ও দক্ষিণ গোলার্ধের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব থাকে।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৫৫.
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা কে?
ক
ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ
খ) মোঃ আবদুল হাই
গ
গ) আতাউর রহমান
ঘ
ঘ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৮) গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। - এটি একটি রাজনীতি বিষয়ক গ্রন্থ। - আবুল মনসুর আহমদ রচিত রাজনীতি বিষয়ক আরেকটি গ্রন্থ হলো: ‘শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু’ (১৯৭৩)।
-------------- - আবুল মনসুর আহমদ (১৮৯৮-১৯৭৯): - সাংবাদিক, আইনজীবী, রাজনীতিবিদ, সাহিত্যিক। - আবুল মনসুর আহমদ বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বিদ্রুপাত্মক রচনার লেখক হিসেবেই তিনি সমধিক পরিচিত।
তাঁর রচিত গল্পগ্রন্থ: - আয়না ও - ফুড কনফারেন্স।
আত্মচরিত: - আত্মকথা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫৬.
‘চাচা কাহিনী’র লেখক কে?
ক
ক) সৈয়দ শামসুল হক
খ
খ) সৈয়দ মুজতবা আলী
গ
গ) শওকত ওসমান
ঘ
ঘ) ফররুখ আহমেদ
ব্যাখ্যা
• সৈয়দ মুজতবা আলী - ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন। - তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন। - ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। - 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী। - 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। - 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।
তাঁর রচিত উপন্যাস: - অবিশ্বাস্য। - শবনম।
• তাঁর রচিত ছোটগল্প: - চাচা-কাহিনী। - টুনি মেম।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৭.
কোনটি শুদ্ধ বানান?
ক
ক) Forefiet
খ
খ) Forefeit
গ
গ) Forefit
ঘ
ঘ) Forfeit
ব্যাখ্যা
• Forfeit: English meaning: to lose the right to do or have something because you have broken a rule. Bangla meaning: শান্তি বা পরিণাম হিসেবে কিংবা নিয়মকানুনের দরুন ক্ষতি স্বীকার করা বা ক্ষতি স্বীকার করতে বাধ্য হওয়া।
Source: Cambridge Dictionary and Bangla Academy Dictionary.
৫৮.
‘Open the window’ বাক্যটির Passive form হচ্ছে -
ক
ক) The window should be opened.
খ
খ) Let the window be opened.
গ
গ) Let the window be opened by you.
ঘ
ঘ) The window must be opened.
ব্যাখ্যা
• Imperative Sentence কে Passive Voice করতে হলে – i) বাক্যের শুরুতে Let বসে। ii) Active Voice এর Object – Subject এর স্থানে বসে। iii) be বসে। iv) মূল Verb এর Past Participle বসে।
• নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let the window be opened.
৫৯.
She asked me, ‘Are you happy in your new job?’ বাক্যটির Indirect form
হচ্ছে -
ক
ক) She asked me if I was happy in my new job.
খ
খ) She asked me if I have been happy in my new job.
গ
গ) She asked me whether I am happy in my new job.
ঘ
ঘ) She asked me if I had been happy in my new job.
ব্যাখ্যা
• Interrogative Sentence যুক্ত Direct Speech কে Indirect Speech করার নিয়ম: - Subject + ask + object + if/whether + reported speech এর subject + Tense অনুসারে verb + extension. - উক্ত বাক্যে reported verb টি present continuous tense. - তাই, indirect speech এ reported verb টি past continuous tense হবে।
Direct: She asked me, ‘Are you happy in your new job? Indirect: She asked me if I was happy in my new job.
৬০.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক
ক) Walking in the garden, a snake bite him.
খ
খ) Grammar is the better servant than a master.
গ
গ) It has been raining for three days.
ঘ
ঘ) He gave the examination.
ব্যাখ্যা
•প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে, • It has been raining for three days. - এই বাক্যটি সঠিক। - এই বাক্যটি present perfect continuous tense এ রয়েছে। - এখানে It একটি impersonal subject, যা weather এর condition বোঝাতে ব্যবহৃত হয়েছে। - 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। - English grammar এর rule অনুযায়ী বাক্যটি সঠিক।
• অন্য অপশন গুলোর মধ্যে - ক) Walking in the garden, a snake bite him - বাক্যটি পরিপূর্ণ শুদ্ধ অর্থ প্রকাশ করে না। - walking এর সামনে while বসলে, বাক্যটি শুদ্ধ হবে। - While যুক্ত দুটি clause থাকলে এবং while যুক্ত clause টি past continuous tense হলে, পরবর্তী clause টি past indefinite tense হয়।
গ) Grammar is better servant than master - অর্থগত ভুল। ঘ) He gave the examination - হয় না। - পরীক্ষা দেওয়ার অর্থে appear at/take/sit for বসে।
৬১.
He said, ‘Good morning Mr. kamal.’ বাক্যের Indirect speech হচ্ছে -
ক
ক) He had wished Mr. Kamal good morning.
খ
খ) He wished Mr. Kamal good morning.
গ
গ) He said Mr. Kamal good morning.
ঘ
ঘ) He told Mr. Kamal good morning.
ব্যাখ্যা
• Direct speech এ good morning/good evening থাকলে Indirect speech করার নিয়ম- - Reporting verb এর subject + wished + object + good morning/good evening বসে। - Reporting verb এর tense অনুযায়ী reported speech এর verb অনুরূপ tense বসে। - তাই সঠিক উত্তর - He wished Mr. Kamal good morning.
• মনে রাখতে হবে - বিদায় সম্ভাষন জাতীয় শব্দ Good night এর জন্য bade এবং সাক্ষাৎকালীন সম্ভাষণ Good morning/Good evening ইত্যাদির ক্ষেত্রে wish ব্যবহৃত হয়।
৬২.
কোনটি শুদ্ধ বাক্য?
ক
ক) He is my elder brother
খ
খ) He went for the examination
গ
গ) It is raining for three days
ঘ
ঘ) He was bitten by the snake while walking in the garden.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - He is my elder brother - বাক্যটি সঠিক।
অন্য অপশন গুলোর মধ্যে - খ) He went for the examination বাক্যটি ভুল। - কারণ পরীক্ষা দেওয়ার অর্থে appear at/take/sit for বসে।
গ) It is raining for three days বাক্যটি ভুল কারণ - কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এমন বোঝালে Present Perfect Continuous Tense হয়। - Structure: Subject + have been/has been + মূল verb + ing + Extension. - Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে। - নিয়মানুযায়ী শুদ্ধ বাক্য হবে - It has been raining for three days.
ঘ) He was bitten by the snake while walking in the garden - এই বাক্যে article এর ভুল প্রয়োগ ঘটেছে। - the এর স্থলে a হলে বাক্যটি সঠিক হত।
৬৩.
He is accessible ____ all. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
ক
ক) into
খ
খ) to
গ
গ) of
ঘ
ঘ) on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to. - Complete sentence: He is accessible to all.
• Accessible এর পর appropriate preposition হিসেবে to বসে। - Accessible to - প্রবেশযোগ্য।
৬৪.
‘Utilize’ শব্দের Synonym হচ্ছে ___
ক
ক) Discard
খ
খ) Employ
গ
গ) Discharge
ঘ
ঘ) Reject
ব্যাখ্যা
• ‘Utilize’ - ব্যবহার করা; কাজে লাগানো; সদ্ব্যবহার করা; উপযোগিতা/প্রয়োগ খুঁজে পাওয়া।
• অন্য অপশন গুলোর মধ্যে - ক) Discard - বাতিল করা; ফেলে দেওয়া; অপ্রার্থিত; অবাঞ্ছিত কিছু পরিত্যাগ করা। খ) Employ - নিয়োগ করা, কাজে লাগানো; সদ্ব্যবহার করা গ) Discharge - জাহাজ থেকে মাল খালাস করা। ঘ) Reject - ফেলে দেওয়া; বাতিল করা, প্রত্যাখ্যান/অগ্রাহ্য করা।
• সুতরাং, উল্লেখিত শব্দগুলোর অর্থ বিবেচনা করলে বোঝা যাচ্ছে যে, Employ শব্দটি Utilize এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Bangla Academy Dictionary.
৬৫.
‘By all means’ pharase -টির অর্থ হচ্ছে ___
ক
ক) Meaningless
খ
খ) Meaningful
গ
গ) Certainly
ঘ
ঘ) Uncertainty
ব্যাখ্যা
• By all means English Meaning: of course/ certainly (granting a permission). Bangla Meaning: খুব আগ্রহের সাথে অনুমতি দেওয়া বুঝাতে ; অবশ্যই, নিশ্চয়ই
• Synonym: certainly (নিশ্চিত) indeed, of course, definitely
Ex. Sentence: Can I come and have a look at your house?'—'Yes by all means'. Bangla Meaning: ‘আমি কি এসে আপনার ঘরটি দেখতে পারি?’ - ‘হ্যা, অবশ্যই।’
• অন্য অপশন গুলোর অর্থ - ক) Meaningless - অর্থহীন গ) Meaningful - অর্থপূর্ণ ঘ) Uncertainly - পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত
Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
৬৬.
রহিম একটি কাজ ৫ দিনে এবং করিম তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
ক
ক) ১/১৫
খ
খ) ৩/১০
গ
গ) ২/১৫
ঘ
ঘ) ১/১০
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম একটি কাজ ৫ দিনে এবং করিম তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
সমাধান: রহিম ১ দিনে করে ১/৫ অংশ করিম ১ দিনে করে ১/১০ অংশ ∴ দুজন একত্রে ১ দিনে করতে পারে = ১/৫ + ১/১০ অংশ = (২+১)/১০ অংশ = ৩/১০ অংশ
৬৭.
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
ক
ক) ৪ ঘণ্টা
খ
খ) ৬ ঘণ্টা
গ
গ) ৩ ঘণ্টা
ঘ
ঘ) ২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
সমাধান: ১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/১০ অংশ ২য় নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/১২ অংশ ৩য় নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/১৫ অংশ
∴ তিনটি নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় (১/১০) + (১/১২) + (১/১৫) অংশ = (৬ + ৫ + ৪)/৬০ অংশ = ১৫/৬০ অংশ = ১/৪ অংশ
এখন, ১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় ∴ ১ অংশ পূর্ণ হয় ৪ ঘণ্টায় ∴ ১/২ অংশ পূর্ণ হয় ৪ × (১/২) ঘণ্টায় = ২ ঘণ্টায়
৬৮.
একজন মানুষ কী অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
ক
ক) দৌড়ানো অবস্থায়
খ
খ) দাঁড়ানো অবস্থায়
গ
গ) বসা অবস্থায়
ঘ
ঘ) শোয়া অবস্থায়
ব্যাখ্যা
• চাপ বলতে একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই বোঝায়। - মানুষ দাঁড়িয়ে অথবা, বসা অবস্থায় ক্ষেত্রফলের পরিমাণ এর থেকে শোয়া অবস্থায় ক্ষেত্রফলের পরিমাণ অনেক বেশি হয়। - শোয়া অবস্থায় মানুষের দৈহিক ওজন ক্ষেত্রফলের পুরোটা ছড়িয়ে পড়ে বলে চাপের পরিমাণ কমে যায়। - এই কারণে, একজন মানুষ শোয়া অবস্থায় পৃথিবীকে কম চাপ দেয়।
৬৯.
সমুদ্র নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্যরশ্মির-
ক
ক) প্রতিফলন
খ
খ) প্রতিসরণ
গ
গ) বিক্ষেপণ
ঘ
ঘ) শোষণ
ব্যাখ্যা
• সূর্যের আলোর মধ্যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের সাত রঙের আলো আছে। - যখন এক আলোক তরঙ্গ অত্যন্ত ক্ষুদ্র কোনো কণার ওপর পড়ে, তখন এ কণাগুলো আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। একে আলোর বিক্ষেপণ বলে। এ বিক্ষেপণ নির্ভর করে আলোক তরঙ্গদৈর্ঘ্যের ওপর। - যখন এই আলোকরশ্মি সাগরের পানিতে এসে প্রবেশ করে তখন লাল, কমলা, হলুদ এইসব দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো পানির মধ্যে দৃঢ়ভাবে শোষিত হয়ে যায়। - কিন্তু ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের নীল আলো তেমনটা শোষিত না হয়ে বিক্ষিপ্ত হয়। তখন আমরা সাগরের পানি নীল রঙের দেখতে পাই।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি ও নাসার ওয়েবসাইট। [Link]
৭০.
শব্দ বিস্তারের জন্য-
ক
ক) কোন মাধ্যমের প্রয়োজন হয় না
খ
খ) স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন হয়
গ
গ) বায়বীয় মাধ্যমের প্রয়োজন হয়
ঘ
ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
• শব্দ তরঙ্গ: - শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। - কারণ বস্তুর কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়। - এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কারণ এই তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক এক। - শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, বায়বীয় মাধ্যমে এর বেগ কম, তরলে তার চেয়ে বেশি, কঠিন পদার্থে আরো বেশি। - শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরও নির্ভর করে। - শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের মতো তার বিস্তারের বর্গের সমানুপাতিক। - অর্থাৎ তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হবে এবং তরঙ্গের বিস্তার কম হলে শব্দের তীব্রতা কম হবে।
উৎস: পদার্থবিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি (বোর্ড বই)।
৭১.
কোন লোহায় বেশি পরিমাণ কার্বন থাকে?
ক
ক) কাস্ট আয়রন বা পিগ আয়রন
খ
খ) রট আয়রন
গ
গ) ইস্পাত
ঘ
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• লোহার সাথে কার্বন, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে মরিচারোধী বা মরিচাবিহীন/স্টেইনলেস স্টিল (ইস্পাত) প্রস্তুত করা হয়। - মরিচাবিহীন স্টিল লোহার চেয়ে বেশি শক্ত ও টেকসই হয়ে থাকে। - কাস্ট আয়রন বা পিগ আয়রনে ২ থেকে ৪% কার্বন থাকে। - ইস্পাতে ০.২% থেকে ২.১% কার্বন থাকে।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।
৭২.
সুষম খাদ্যে প্রধান তিনটি খাদ্য উপাদানের অনুপাত (শর্করা : আমিষ : স্নেহপদার্থ) -
ক
ক) ৪ : ১ : ১
খ
খ) ১ : ১ : ৪
গ
গ) ১ : ৪ : ১
ঘ
ঘ) ৪ : ৩ : ২
ব্যাখ্যা
• খাদ্য গ্রহণ নীতিমালা: - সুষম খাদ্য উপাদান বাছাই বা আহার উন্নত জীবন যাপনের একটি পূর্বশর্ত। - তাই খাদ্য গ্রহণ নীতিমালা প্রত্যেকের জানা অত্যন্ত প্রয়োজন। - কারণ খাদ্য নির্বাচন, খাদ্যের পুষ্টিমান, ক্যালরি, পারিবারিক আয় ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে প্রত্যেক সদস্যের খাদ্য চাহিদা মেটানো সম্ভব হয় না।
• সুষম খাদ্যের বৈশিষ্ট্য: ১। একজন মানুষের বিপাকের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনের সামর্থ্য থাকতে হবে। ২। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত ৪ : ১ : ১। ৩। সুষম খাদ্য তালিকায় ফল ও টাটকা শাকসব্জি থাকতে হবে। ৪। খাদ্যের প্রয়োজনীয় পরিমাণ পানি ও খনিজ লবণ থাকতে হবে। ৫। সুষম খাদ্য অবশ্যই সহজপাচ্য হতে হবে।
- সুস্থ সবল ও উন্নত জীবন যাপনের জন্য সুষম খাদ্যের কোনও বিকল্প নেই। - তাই দেহের পুষ্টির জন্য ছয় উপাদানবিশিষ্ট খাদ্য অন্তর্ভুক্ত করে সুষম খাদ্যের তালিকা বা পরিকল্পনা করা একান্তগুরুত্বপূর্ণ বিষয়।
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
‘পরীক্ষা’ -এর সন্ধি বিচ্ছেদ -
ক
ক) পরী + ঈক্ষা
খ
খ) পরি + ইক্ষা
গ
গ) পরি + ঈক্ষা
ঘ
ঘ) পরী + ইক্ষা
ব্যাখ্যা
- ’পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ- পরি + ঈক্ষা।
• সন্ধির নিয়ম: - ই- কার কিংবা ঈ-কারের পর ই- কার কিংবা ঈ- কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ- কার হয়। - দীর্ঘ ঈ- কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
৭৪.
‘অলীক’ -এর বিপরীতার্থক শব্দ -
ক
ক) অলৌকিক
খ
খ) লৌকিক
গ
গ) বাস্তব
ঘ
ঘ) আবাস্তব
ব্যাখ্যা
'অলীক' শব্দের বিপরীত শব্দ 'সত্য'/'বাস্তব'
কিছু বিপরীতার্থক শব্দ - - অনুগ্রহ - নিগ্রহ, - অর্বাচীন - প্রাচীন, - অধিত্যকা - উপত্যকা, - জ্ঞাত - অজ্ঞাত, - অর্থী - প্রত্যর্থী, - অনুরাগী - বিরাগী ইত্যাদি
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭৫.
‘গৃহ’ -এর সমার্থক শব্দ নয় -
ক
ক) নিবাস
খ
খ) ঘর
গ
গ) ঘরোয়া
ঘ
ঘ) ভবন
ব্যাখ্যা
• 'গৃহ' এর সমার্থক শব্দ নয় - ঘরোয়া।
• 'গৃহ এর সমার্থক শব্দ: - ঘর, নিলয়, আলয়, ভবন, নিবাস, নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭৬.
‘উপকথা’ শব্দটি কোন সমাস?
ক
ক) অব্যয়ীভাব
খ
খ) তৎপুরষ
গ
গ) দ্বিগু
ঘ
ঘ) দ্বন্দ্ব
ব্যাখ্যা
• উপকথা - কথার সদৃশ্য। - এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
• অব্যয়ীভাব সমাস: - পূর্বপদে অব্যয়যােগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। - অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযােগে ব্যাসবাক্যটি রচিত হয়। - এছাড়াও উপকূল, উপকণ্ঠ, উপশহর, উপগ্রহ এসব অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯)।
৭৭.
‘আমার গানের মালা আমি করব কারে দান’ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক
ক) করণে সপ্তমী
খ
খ) কর্মে সপ্তমী
গ
গ) কর্তায় সপ্তমী
ঘ
ঘ) অপাদানে সপ্তমী
ব্যাখ্যা
• কর্মকারক: - কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বল হয় কর্মকারক।
যেমন: - সেলিম বই পড়ে। - এ বাক্যের কর্ম হলাে বই। - কারণ বইকে আশ্রয় করে কর্তা এখানে কাজ সম্পাদন করেছে।
• কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার: - প্রথমা বা শূন্য অ বিভক্তি : ডাক্তার ডাক। - দ্বিতীয়া বা কে বিভক্তি : তাকে বল। - ষষ্ঠী বা র বিভক্তি : তােমার দেখা পেলাম না। - সপ্তমীর এ বিভক্তি : জিজ্ঞাসিবে জনে জনে।'
উল্লেখিত বাক্য: - ‘আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যে 'কারে’ শব্দটি কর্মে সপ্তমী।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।