পরীক্ষা আর্কাইভ

NTRCA জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাNTRCA জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
পূর্বে অনুষ্ঠিত ৪টি NTRCA জব সল্যুশন প্রশ্নের উপর রিভিশন পরীক্ষা। ১.৬ষ্ঠ বেসরকারি স্কুল/ সমপর্যায় নিবন্ধন পরীক্ষা-২০১০ ২.১৩তম বেসরকারি স্কুল/ সমপর্যায়-২ নিবন্ধন পরীক্ষা -২০১৬ ৩.১৫তম বেসরকারি স্কুল/ সমপর্যায়-২ নিবন্ধন পরীক্ষা-২০১৯ ৪.১১তম বেসরকারি স্কশিক্ষক নিবন্ধন পরীক্ষা। স্কুল পর্যায়-২- ২০১৪ এই ৪টি NTRCA জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৪টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA জব সল্যুশন - রিভিশন

NTRCA জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
পত্র শব্দটির আভিধানিক বা ব্যবহারিক অর্থ কী?
  1. ক) বিনিময়
  2. খ) চিহ্ন বা স্মারক
  3. গ) যোগাযোগ
  4. ঘ) সংযোগ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
পত্র (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি-প্রত্যয়: √পত+ত্র।

আভিধানিক অর্থ:
- চিহ্ন বা স্মারক,
- চিঠি,
- লিপি,
- দলিল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘ফুল’ - এর প্রতিশব্দ -
  1. ক) পক্ষী
  2. খ) ভ্রমর
  3. গ) প্রসূন
  4. ঘ) ফল
ব্যাখ্যা
‘ফুল’ - এর প্রতিশব্দ-'প্রসূন'।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রসূন' এর অর্থ: পুষ্প, ফুল, মুকুল ইত্যাদি।

• ফুল শব্দের প্রতিশব্দ: পুষ্প, মঞ্জুরি, রঙ্গন, সুমন, প্রসূন, কুসুম, পুষ্পক ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ।
.
'শত্রুকে হনন করে যে' এক কথায় প্রকাশ -
  1. ক) কৃতঘ্ন
  2. খ) শত্রু হত্যা
  3. গ) শত্রুঘ্ন
  4. ঘ) অরিন্দম
ব্যাখ্যা
'শত্রুকে হনন করে যে' এর এক কথায় প্রকাশ- 'শত্রুঘ্ন'।

তাছাড়া,
উপকারীর অপকার করে যে এর এক কথায়- 'কৃতঘ্ন' 
‘শত্রুকে দমন করে যে’ এক কথায় প্রকাশ - 'অরিন্দম'

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. ক) দেশ গোটা ছারখার হয়ে গেছে
  2. খ) সাতেক গোটা আম এনো।
  3. গ) দুখানা কম্বল চেয়েছিলাম।
  4. ঘ) কমলালেবু গোটা দুই আছে।
ব্যাখ্যা
• 'দুখানা কম্বল চেয়েছিলাম।'- বাক্যটি সঠিক। 

• 'গোটা’ বচনবাচক শব্দের আগে বসে এবং খানা, খানি পরে বসে।
এগুলো নির্দেশক ও অনির্দেশক দুই অর্থেই প্রযোজ্য।
‘গোটা’ শব্দ আগে বসে এবং সংশ্লিষ্ট পদটি নির্দিষ্টতা না বুঝিয়ে অনির্দিষ্টতা বোঝায়।
যেমন-
- গোটাসাতেক আম এনো।
- গোটা দেশই ছারখার হয়ে গেছে।
- গোটাদুই কমলালেবু আছে (অনির্দিষ্ট)।
- দুখানা কম্বল চেয়েছিলাম (নির্দিষ্ট)।
- একখানা বই কিনে নিও (অনির্দিষ্ট)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ। 
.
উক্তি-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) বচ্ + উক্তি
  2. খ) বচ্ + ক্ত
  3. গ) √বচ্ + ক্তি
  4. ঘ) বচ্ + তি
ব্যাখ্যা
উক্তি - এর সঠিক প্রকৃতি-প্রত্যয়: √বচ্+ ক্তি।

• সংস্কৃত কৃৎ প্রত্যয় ‘ক্তি' যোগে শব্দ গঠনে চ এবং জ এর স্থলে 'ক' হয়।

যেমন:
- বচ+ক্তি = উক্তি,
- মুচ+ক্তি = মুক্তি,
- ভজ+ক্তি = ভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'Fluid' - এর সঠিক অর্থ কোনটি?
  1. ক) নমনীয়
  2. খ) তরল
  3. গ) তরলতা
  4. ঘ) সারিতা
ব্যাখ্যা
'Fluid' - এর সঠিক অর্থ - তরল।

এছাড়াও
• Fluidity - তরলতা।
• Fluvial - সারিতা।
• Fixed Deposit - মেয়াদি সঞ্চয়।
• Flexible - নমনীয়।
• Fluid - তরল।
• Flower show - পুষ্প প্রদর্শনী।
• Flora - উদ্ভিদকূল।
• Floriculture - পুষ্পবিদ্যা।
• Folio - পত্র, পত্রাঙ্ক।
• Forgery - জালিয়াতি।
• Follow up - অনুসরণ।
• Folk Song- লোকসংগীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড.  মোহাম্মদ আমীন এবং প্রসাশনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
'ভাগ্যের নিষ্ঠুরতা' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ক) অদৃষ্টের পরিহাস
  2. খ) কপাল ফেরা
  3. গ) ভিজে বেড়াল
  4. ঘ) শাপে বর
ব্যাখ্যা
'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- 'ভাগ্যের নিষ্ঠুরতা'।

তাছাড়া, 
• 'কপাল ফেরা' বাগধারাটির অর্থ- 'সৌভাগ্য লাভ'।
• 'শাপে বর' বাগধারাটির অর্থ- 'অনিষ্ট করতে গিয়ে ভালো করা'।
• 'ভিজে বেড়াল' বাগধারাটির অর্থ - 'সাধু বেশে অসৎ লোক'। 

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
.
কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
  1. ক) প্রবচন
  2. খ) শতাব্দী
  3. গ) গৃহস্থ
  4. ঘ) ছা-পোষা
ব্যাখ্যা
প্রাদি সমাস
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যেও সমাস হয় তাকে বলে প্রাদি সমাস।
যেমন, 
প্র (প্রকৃষ্ট রূপে) গতি= প্রগতি।
প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ। 
.
কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়?
  1. ক) সংস্কৃত শব্দের বহু ব্যবহার
  2. খ) সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়
  3. গ) সহজবোধ্যতা
  4. ঘ) সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়
ব্যাখ্যা
• চলিত ভাষার বৈশিষ্ট্য নয় - সংস্কৃত শব্দের বহু ব্যবহার।

চলিত ভাষার বৈশিষ্ট্য:
- চলিত ভাষা ব্যাকরণের সকল নিয়মের অনুসারী নয়।
- এ ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার অধিক।
- চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়।
- এ ভাষা বক্তৃতা, আলাপ, নাট্য সংলাপের উপযোগী।
- চলিত ভাষা পরিবর্তনশীল
- চলিত ভাসার গতি লঘু, চঞ্চল ও সাবলীল।
- চলিত ভাষায় অপনিহিতি ও অভিশ্রুতির ব্যবহার রয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ, একাদশ-দ্বাদশ শ্রেণি, ড. হায়াৎ মামুদ।
১০.
Translate into Bangla: Have you ever been to Cox's Bazar?
  1. ক) তুমি কি কখনও কক্সবাজার গিয়েছ?
  2. খ) তুমি কি কক্সবাজার যাও?
  3. গ) তুমি কি কক্সবাজার গিয়েছ?
  4. ঘ) তুমি কি কক্সবাজার যাও নি?
ব্যাখ্যা
• কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been' (past participle of 'be') ব্যবহৃত হয়। 
• তাই সঠিক Translation হবে: তুমি কি কখনও কক্সবাজার গিয়েছ?

Source: Cambridge Dictionary. 
১১.
I wish I ____ 10 years older. Complete the sentence with the correct form of the verb.
  1. ক) am
  2. খ) was
  3. গ) were
  4. ঘ) being
ব্যাখ্যা
• অসম্ভব ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করতে would that/ I wish ইত্যাদি ব্যবহৃত হয়। 
- এক্ষেত্রে verb এর subjunctive past tense হয়। 
Example: 
- I wish I were there to help you.
- I wish I were joking, but I’m not.
- I wish I were older because I really want my own house!

এক্ষেত্রে complete sentence হবে: I wish I were 10 years older.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১২.
If you study ________ you will make no progress.
  1. ক) by fits and starts
  2. খ) by dint of
  3. গ) by virtue of
  4. ঘ) by leaps and bounds
ব্যাখ্যা
In / By fits and starts:   
• English Meaning: with irregular bursts of activity / in an impulsive and irregular manner.
• Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা।   

Ex. Sentence: If you study by fits and starts you will make no progress.
Bangla Meaning: তুমি অনিয়মিত অধ্যয়ন করলে কোনো অগ্রগতি লাভ করতে পারবে না।

Other options, 
By dint of: বলে; সাহায্যে; দ্বারা।
By virtue of- গুণে। 
By leaps and bounds- দ্রুতগতিতে। 

Source: 
1. Live MCQ lecture. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৩.
The news is too good to be true. (Make it negative)
  1. ক) The news is too good that it cannot be true.
  2. খ) The news is not too good that it cannot be true.
  3. গ) The news is so good to be true.
  4. ঘ) The news is so good that it cannot be true.
ব্যাখ্যা
too.... to যুক্ত Affirmative sentence কে Negative sentence এ রূপান্তর করার নিয়ম: 
- too এর স্থলে so এবং to এর স্থলে that হবে, that এর পরের clause টি tense অনুযায়ী cannot/could not দিয়ে গঠন করতে হবে। 

• তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে: The news is so good that it cannot be true.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১৪.
Which word is equivalent to 'Remarkable'?
  1. ক) Typical
  2. খ) Conventional
  3. গ) Strange
  4. ঘ) Remark
ব্যাখ্যা
Remarkable (adjective):
• English meaning: worthy of being or likely to be noticed especially as being uncommon or extraordinary. 
• Bengali meaning: অসামান্য; লক্ষণীয়; আকর্ষণীয়। 

• Synonyms: Bizarre (অদ্ভুত), Strange (বিস্ময়কর), Peculiar (বৈশিষ্ট্যপূর্ণ), Odd (অস্বাভাবিক)। 
• Antonyms: Ordinary (স্বাভাবিক), Typical (আদর্শস্বরূপ), Conventional (গতানুগতিক)। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Choose appropriate preposition-
Talks with rebels have broken _______.
  1. ক) up
  2. খ) down
  3. গ) out
  4. ঘ) to
ব্যাখ্যা
• Break down (ক) ভেঙে পড়া: Talks with rebels have broken down. 
- এখানে বিদ্রোহীদের সাথে ভেস্তে গেছে বুঝাচ্ছে। তাই এখানে 'down' appropriately বসবে। 

(খ) (যন্ত্রপাতি সম্বন্ধে) খারাপ বা অচল হয়ে পড়: The car has broken down.
(গ) শারীরিক বা মানসিকভাবে দুর্বল হয়ে পড়া: His health broke down because of hard work.
(ঘ) ভাবাবেগে অভিভূত হওয়া: John broke down and wept when his father died.

• Break something down (ক) বলপূর্বক ভেঙে ফেলা।
(খ) বলপ্রয়োগে দমন করা: The army broke all resistance.
(গ) ভাগ করা; বিভাজন করা: break down expenditure.
(ঘ) কোনো যৌগিক পদার্থের উপাদান বিছিন্ন করা বা ভাঙা; Chemicals in our body break down the food we eat.

• Break down (noun) (যন্ত্রপাতির) বিকলতা: There was a breakdown in the machinery.

• Break in (বলপূর্বক প্রবেশ করা): Burglars broke into the house.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Their parents made the boys _____ the house after the party.
  1. ক) clean
  2. খ) cleans
  3. গ) cleaned
  4. ঘ) cleaning
ব্যাখ্যা
Their parents made the boys clean the house after the party.
- - এখানে 'made' হচ্ছে Causative Verb. 

Causative Verb:
- যে verb দ্বারা অপর কারো কোনো কাজ করার কারণ ঘটানো বুঝায় তাকে বলে Causative Verb. 
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়। 
- Sentence এ 'make' থাকলে তার পরের verb এর সবসময় base form বসে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
১৭.
Choose the antonym of 'Support'.
  1. ক) Aid
  2. খ) Hindrance
  3. গ) Assist
  4. ঘ) Boost
ব্যাখ্যা
Support (verb), (noun): 
• English Meaning- 
1) An act or instance of helping.
2) To promote the interests or cause of something. 
• Bengali Meaning- 
১) সমর্থন করা; চালু রাখতে সাহায্য করা। 
২) অবলম্বন; আশ্রয়; নির্ভর। 

• Synonyms: Assistance (সাহায্য), Help (সাহায্য), Boost (উন্নতিতে সহায়তা করা), Aid (সাহায্য/সহায়তা করা)। 
• Antonyms: Interference (অনধিকারচর্চা), Restraint (নিয়ন্ত্রণ), Hindrance (প্রতিবন্ধ), Obstruction (বাধাঁ)। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
What is the adjective form of 'Beauty'?
  1. ক) Beautifulness
  2. খ) Beautiness
  3. গ) Beautyness
  4. ঘ) Beautiful
ব্যাখ্যা
Beautiful (adjective): 
• English Meaning - Having qualities of beauty. 
• Bengali Meaning - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন। 
• Example Sentence - You have the most beautiful smile.

Beauty (noun): 
• English Meaning - The quality or aggregate of qualities in a person or thing that gives pleasure to the senses or pleasurably exalts the mind or spirit.
• Bengali Meaning -  সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য; ছটা। 
• Example Sentence - We explored the natural beauty of the island.

Beautifulness (noun)- The qualities in a person or thing that as a whole give pleasure to the senses.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
The politician had a long and successful career, making him a big bug inside his own party. The underlined part means-
  1. ক) useful person
  2. খ) important person
  3. গ) unemployed person
  4. ঘ) employed person
ব্যাখ্যা
Big bug (noun): 
English Meaning- A person of consequence. 
Bengali Meaning- গুরুত্বপূর্ণ ব্যক্তি। 
Example Sentence- The politician had a long and successful career, making him a big bug inside his own party.

• তাই সঠিক উত্তরটি হচ্ছে: important person. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২০.
Translate into English- মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে।
  1. ক) The girls prefer milk more than tea.
  2. খ) The girl prefers milk to tea.
  3. গ) The girl prefers milk than tea.
  4. ঘ) The girl prefers tea to milk.
ব্যাখ্যা
Prefer (to)- অধিকতর পছন্দ করা; শ্রেয় মনে করা। 

• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 
• Example:
She prefers dancing to singing.
He prefers milk to tea.

Source: 
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy. 
২১.
Asif is only sixteen. (Make it negative)
  1. ক) Asif is nothing but sixteen.
  2. খ) Asif is just not sixteen.
  3. গ) Asif is not just sixteen.
  4. ঘ) Asif is not more than sixteen.
ব্যাখ্যা
• Affirmative Sentence এ, 
- Only/alone কোন বস্তু নির্দেশ করলে, only/alone এর পরিবর্তে nothing but ব্যবহৃত হয়। 
- Only দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে, তাহলে only এর পরিবর্তে not more than বা not less than বসে। 

• প্রদত্ত প্রশ্নে আসিফের বয়স (সংখ্যা) নির্দেশ করছে, তাই only এর পরিবর্তে not more than বা not less than বসবে। 

Assertive: Asif is only sixteen.
Negative: Asif is not more than sixteen.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২২.
What is the past participle form of the word 'Wring'?
  1. ক) Wrang
  2. খ) Wrung
  3. গ) Wring
  4. ঘ) Wringed
ব্যাখ্যা
Wring (verb):
• English Meaning- To squeeze or twist, especially to make dry or extract moisture or liquid.
• Bengali Meaning- মোচড়ানো; ঘোরানো; পাকানো। 

• Wring এর past ও past participle উভয়ই হচ্ছে Wrung
Example Sentences: 
- I wrung the towel and hung it up to dry.
- I wrung my hair and wrapped it in a towel.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Saudi Arabia is one of the hottest countries in the world. (Make it Comparative)
  1. ক) Saudi Arabia is more hot than any other countries in the world.
  2. খ) Saudi Arabia is hotter than all other countries in the world.
  3. গ) Saudi Arabia is hotter than most other countries in the world.
  4. ঘ) Saudi Arabia is hotter than any other countries in the world.
ব্যাখ্যা
Saudi Arabia is one of the hottest countries in the world- এই sentence টি Superlative degree তে আছে। 

• One of the যুক্ত Superlative degree কে Comparative degree-তে রূপান্তর করার নিয়ম :- 
- প্রদত্ত sentence-এর Subject+verb বসে। 
- One of the উঠে যায়। 
- Superlative degree এর Comparative form বসে। 
- than most other বসে। 
- প্রদত্ত sentence এর বাকী অংশ। 

তাই সঠিক উত্তরটি হবে - Saudi Arabia is hotter than most other countries in the world.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৪.
১৫ জন শ্রমিক ১০ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। ৬ জন শ্রমিক কত দিনে ঐ বাড়িটি তৈরি করতে পারবে? 
  1. ক) ১৫ দিন
  2. খ) ২০ দিন
  3. গ) ২৫ দিন
  4. ঘ) ২৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন শ্রমিক ১০ দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। ৬ জন শ্রমিক কত দিনে ঐ বাড়িটি তৈরি করতে পারবে?

সমাধান: 
১৫ জন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে ১০ দিনে
১ জন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে (১৫ × ১০) দিনে
∴ ৬ জন শ্রমিক বাড়িটি তৈরি করতে পারে (১৫ × ১০)/৬ দিনে
= ২৫ দিনে
২৫.
125 এর 5 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: 125 এর 5 ভিত্তিক লগারিদম কত?

সমাধান: 
log5125
= log553
= 3 log5
= 3 × 1 [logaa = 1]
= 3
২৬.
একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত?
  1. ক) 15.6 সে.মি.
  2. খ) 14 সে.মি.
  3. গ) 13.5 সে.মি.
  4. ঘ) 13 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত? 

সমাধান: 
দেওয়া আছে,
কোণকের ভূমির ব্যাস, d = 10 সে.মি.
∴ কোণকের ভূমির ব্যাসার্ধ, r = 5 সে.মি.
উচ্চতা, h = 12 সে.মি.

ধরি,
হেলানো উচ্চতা = l সে.মি. 

আমরা জানি,
l2 = r2 + h2
বা, l2 = (5)2 + (12)2
বা, l2 = 25 + 144
বা, l = √169
∴ l = 13 

∴ হেলানো উচ্চতা = 13 সে.মি.
২৭.
৬০ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৯৮ লিটার
  2. খ) ৮০ লিটার
  3. গ) ১৪০ লিটার
  4. ঘ) ৭০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
দুধ : পানি = ৭ : ৩
অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০ 

মিশ্রণে দুধের পরিমাণ = [৬০× (৭/১০)] = ৪২ লিটার 
মিশ্রণে পানির পরিমাণ = [৬০ × (৩/১০)] = ১৮ লিটার 

ধরি,
পানি মেশাতে হবে ক লিটার 

শর্তমতে,
৪২ : (১৮ + ক ) = ৩ : ৭
বা, ৪২/(১৮ + ক ) = ৩ /৭
বা, ৩(১৮ + ক )  = ৪২ × ৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪
বা, ৩ক = ২৪০
ক = ৮০
২৮.
a + b = √3 এবং a - b = √2 হলে, 8ab (a2 + b2) = কত? 
  1. ক) 5
  2. খ) 25
  3. গ) 44
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √3 এবং a - b = √2 হলে, 8ab (a2 + b2) = কত? 

সমাধান: 
দেওয়া আছে,
a+b=√3
a-b=√2

প্রদত্ত রাশি,
8ab (a² + b²)
= 4ab × 2(a² + b²)
= {(a + b)2 - (a - b)2}{(a + b)2 + (a - b)2}
= {(√3)2 - (√2)2}{(√3)2 + (√2)2}
= (3 - 2)(3 + 2)
= 1 × 5
= 5
২৯.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? 
  1. ক) ৪৫°
  2. খ) ৬০°
  3. গ) ৭৫°
  4. ঘ) ৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি? 

সমাধান: 
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৩ : ৪ : ৫
ধরি,
কোণগুলো হল ৩ক, ৪ক, ৫ক

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°

∴ ৩ক + ৪ক + ৫ক = ১৮০°
⇒ ১২ক = ১৮০°
⇒ ক = ১৮০°/১২ = ১৫°

অতএব, বৃহত্তম কোণটির মান = ৫ক = (৫ × ১৫°) = ৭৫° 
৩০.
২টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩১ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩১ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
বড় সংখ্যা x 
∴ ছোট সংখ্যা x - ১ 

শর্তমতে,
x2 - (x - ১)2 = ৩১
বা, x2 - x2 + 2x - ১ = ৩১
বা, 2x = ৩২
∴ x = ১৬  
৩১.
একটি দ্রব্য ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? 
  1. ক) ২%
  2. খ) ৪%
  3. গ) ৫%
  4. ঘ) ৫.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? 

সমাধান: 
একটি দ্রব্য ৪৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
দ্রব্যটির ক্রয়মূল্য = ৪৮০ + ২০ টাকা = ৫০০ টাকা 

৫০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৫০০ টাকা 
= ৪ টাকা 

∴ শতকরা ক্ষতির হার ৪%
৩২.
8x + 1 = 16 হলে, x এর মান নিচের কোনটি?
  1. ক) 1/2
  2. খ) 1
  3. গ) 1/3
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: 8x + 1 = 16 হলে, x এর মান নিচের কোনটি?

সমাধান: 
দেওয়া আছে,
8x+1 = 16
⇒ 23(x + 1) = 24
⇒ 23x + 3 = 24
⇒ 3x + 3 = 4
⇒ 3x = 1
⇒ x = 1/3
৩৩.
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৪০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ১২০
  3. গ) ১৮০
  4. ঘ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৪০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান: 
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৪০
তিনটি পূর্ণ সংখ্যার সমষ্টি (১৪০ × ৩) = ৪২০

ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০
ক্ষুদ্রতম সংখ্যা দুইটির সমষ্টি (১২০ × ২) = ২৪০ 

∴ বৃহত্তম সংখ্যাটি (৪২০ - ২৪০) = ১৮০ 
৩৪.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 2√2 একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?
  1. ক) 2√2 একক
  2. খ) 4√2 একক
  3. গ) 4 একক
  4. ঘ) 2 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 2√2 একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?

সমাধান: 

ABCD বর্গের বাহু AB = 2√2 একক, বাহু AD = 2√2 একক 
BD বর্গের কর্ণ।

ABD সমকোণী ত্রিভুজে,
BD = √(AB2 + AD2)
= √{(2√2)2 + (2√2)2}
= √(8 + 8)
= √16
= 4

∴ কর্ণের দৈর্ঘ্য 4 একক
৩৫.
২২০ এর ২০% = কত?
  1. ক) ৪০
  2. খ) ৪২
  3. গ) ৪৩
  4. ঘ) ৪৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২২০ এর ২০% = কত? 

সমাধান: 
১০০ এর ২০% হলো ২০
∴ ১ এর ২০% হলো ২০/১০০
∴ ২২০ এর ২০% হলো (২০ × ২২০)/১০০ 
= ৪৪
৩৬.
একটি বৃত্তের ব্যাস 14 সে.মি. হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) 308 বর্গসে.মি.
  2. খ) 154 বর্গসে.মি.
  3. গ) 22 বর্গসে.মি.
  4. ঘ) 155 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 14 সে.মি. হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
এখানে,
বৃত্তের ব্যাস, d = 14 সে.মি. 
∴ ব্যাসার্ধ, r = 14/2 = 7 সে.মি.

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = π(r)2 বর্গএকক 
= (22/7) × (7)2 বর্গসে.মি.
= (22 × 49)/7 বর্গসে.মি.
= 154 বর্গসে.মি.
৩৭.
৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১০০০ টাকা হলে, মুনাফার হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২৪%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১০০০ টাকা হলে, মুনাফার হার কত?

সমাধান: 
আসল, P = 500 টাকা 
মুনাফা, I = 1000 - 500 টাকা 
= 500 টাকা 

আমরা জানি,
I = Pnr 
বা, 500 = 500 × 4 × r
বা, 500 = 2000 × r
বা, r = 500/2000
বা, r = 1/4
বা, r = 100/4 %
∴ r = 25%
৩৮.
θ = 30° হলে, (2sinθ/tanθ) এর মান কত?
  1. ক) 2
  2. খ) 1/√2
  3. গ) √3
  4. ঘ) √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: θ = 30° হলে, (2sinθ/tanθ) এর মান কত? 

সমাধান: 
2sinθ/tanθ
= 2sinθ/(sinθ/cosθ)
= 2sinθ × (cosθ/sinθ)
= 2cosθ
= 2cos30°
= 2 × (√3/2)
= √3
৩৯.
তানভীর টেলিফোনে ১০ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ২.৫ টাকা এবং ভ্যাট ২০% হলে মোট কত টাকা বিল হবে?
  1. ক) ২৫ টাকা
  2. খ) ৩২ টাকা
  3. গ) ৩০ টাকা
  4. ঘ) ২৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীর টেলিফোনে ১০ মিনিট কথা বলল। প্রতি মিনিটের মূল্য ২.৫ টাকা এবং ভ্যাট ২০% হলে মোট কত টাকা বিল হবে?

সমাধান: 
১ মিনিটের মূল্য ২.৫ টাকা
২০% ভ্যাটসহ ১ মিনিটের মূল্য = ২.৫ + (২.৫ × ২০%) টাকা 
= ৩ টাকা

১ মিনিটে মোট বিল ৩ টাকা
১০ মিনিটে মোট বিল (১০ × ৩) টাকা
= ৩০ টাকা 
৪০.
একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 2 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?
  1. ক) 4 বর্গমিটার 
  2. খ) 2 বর্গমিটার 
  3. গ) √3 বর্গমিটার 
  4. ঘ) 8 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 2 মিটার হলে, তার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = 2 মিটার

আমরা জানি,
সমাবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3 × a2)/4 
= (√3 × 22)/4 
= (√3 × 4)/4 
= √3 

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার 
৪১.
দুইটি সংখ্যার যোগফল ২৫ এবং বিয়োগফল ১১ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৭
  2. খ) ১৮
  3. গ) ৬
  4. ঘ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ২৫ এবং বিয়োগফল ১১ হলে, ছোট সংখ্যাটি কত?  

সমাধান: 
ধরি,
বড় সংখ্যা x
ছোট সংখ্যা y 

শর্তমতে,
x + y = ২৫
x - y = ১১

∴ ২y = ১৪
বা, y = ৭  

∴ ছোট সংখ্যা y = ৭ 
৪২.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
  1. ক) ১১ টি
  2. খ) ৩২ টি
  3. গ) ৫২ টি
  4. ঘ) ৬৪ টি
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ:
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টর বা রণাঙ্গনে ভাগ করা হয়। এই সেক্টরগুলোকে আবার ৬৪ টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়।
-  যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার -
  1. ক) সেলিম রহমান
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) ড. আশরাফ সিদ্দিকী
  4. ঘ) খন্দকার নূরুল আলম
ব্যাখ্যা
• ক্রীড়া সংগীত:
 - বাংলাদেশের ক্রীড়া সংগীতের গীতিকার - সেলিমা রহমান।
- সেলিমা রহমান রচিত 'বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়' নামক গানটি বাংলাদেশের ক্রীড়া সংগীত। 
- বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার - খন্দকার নূরুল আলম।
- এটি ১০ চরণ বিশিষ্ট।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৪.
শান্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরী পুরস্কার পান?
  1. ক) ২৫ সেপ্টেম্বর ১৯৭২
  2. খ) ২৪ মে ১৯৭৩
  3. গ) ২৩ জুন ১৯৭৩
  4. ঘ) ২৩ মে, ১৯৭৩
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বিশ্ব শান্তি পরিষদ' কর্তৃক 'জুলিও কুরি' শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩ মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।

উৎস: কারাগারের রোজনামচা ও আওয়ামীলীগ ওয়েবসাইট।দ
৪৫.
মুজিবনগর সরকারকে শপথ বাক্য কে পাঠ করান?
  1. ক) তাজউদ্দিন আহমদ
  2. খ) অধ্যাপক ইউসুফ আলী
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) এম হোসেন আলী
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 
- এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)।
-পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়।
- এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- শেখ মুজিবুর রহমানের নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

উৎস: - ইতিহাস তৃতীয় পত্র, BA & BSS প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
OIC এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত বছর পরপর?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা OIC:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।

- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

- OIC এর বর্তমান মহাসচিব, হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ - ৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - তিন বছর পর পর
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- অফিসিয়াল ভাষা - তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

তথ্যসূত্র: OIC ওয়েবসাইট
৪৭.
গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) পাকিস্তান
  3. গ) মঙ্গোলিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• গোবি মরুভূমি:
• গোবি মরুভূমি (Gobi Desert) মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি।
• মরুভূমিটির অবস্থান মঙ্গোলিয়া ও চীন - দুই দেশে বিস্তৃত।
• মরুভূমিটি আনুমানিক ১৩ লক্ষ (১২ লক্ষ ৯৫ হাজার) বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট।

• বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান - 
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান।
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া।
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র।
- সাহারা মরুভূমি : আফ্রিকা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৮.
পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে -
  1. ক) ২২ ডিসেম্বর
  2. খ) ২৩ সেপ্টেম্বর
  3. গ) ২১ জুন
  4. ঘ) ২৫ মার্চ
ব্যাখ্যা
• সবচেয়ে বড়ো দিন ২১ জুন।
- ২১ জুন উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ও সবচেয়ে ছোট রাত।
- বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত।
- আবার ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত বিরাজ করে।
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান থাকে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।
৪৯.
‘লাইন অব একচুয়াল কন্ট্রোল‘ কোন দুটি দেশের সীমানাকে নির্দেশ করে?
  1. ক) ভারত ও পাকিস্তান
  2. খ) পাকিস্তান ও আফগানিস্তান
  3. গ) ভারত ও চীন
  4. ঘ) জার্মানি ও পোল্যান্ড
ব্যাখ্যা
সীমারেখা:
- লাইন অব কন্ট্রোল : ভারত-পাকিস্তান।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল : ভারত-চীন।
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র-মেক্সিকো
- ম্যাকমোহন লাইন : ভারত-চীন
- ব্লু লাইন : ইসরাইল-লেবানন

- গ্রিন লাইন : ইসরাইল-জর্ডান
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
- ম্যানারহেইম লাইন : ফিনল্যান্ড ও রাশিয়া
- ম্যাজিনো লাইন : জার্মানি-ফ্রান্স
- সিগফ্রিড লাইন : জার্মানি-ফ্রান্স
- র‌্যাডক্লিফ লাইন : ভারত-বাংলাদেশ।

তথ্যসূত্র: হিস্টোরি এবং ব্রিটানিকা।
৫০.
কোন যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়?
  1. ক) ট্রান্সফরমার
  2. খ) ডায়নামো
  3. গ) বৈদ্যুতিক মটর
  4. ঘ) হুইল
ব্যাখ্যা
• ডায়নামো:
- যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলে।
- তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।

• বৈদ্যুতিক মটর:
- যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মটর বলে

• ট্রান্সফর্মার:
-যে যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে।

উৎস: পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।