পরীক্ষা আর্কাইভ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

পরীক্ষাব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়05 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
Exam - 101 Daily Quiz: Bangla: Topic: ধ্বনি, শব্দ, শব্দের উচ্চারণ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ]

ব্যাংক ডেইলি কুইজ [লং কোর্সের অংশ] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'খ্রিষ্টাব্দ' শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ?
  1. ইংরেজি + ফারসি
  2. ইংরেজি + তৎসম
  3. ইতালি + ফরাসি
  4. ইংরেজি + তুর্কি
ব্যাখ্যা
• 'খ্রিষ্টাব্দ' শব্দটি (ইংরেজি + তৎসম) ভাষার শব্দ নিয়ে গঠিত মিশ্র শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

- খ্রিষ্টাব্দ'- শব্দটি (ইংরেজি +তৎসম) ভাষার শব্দ নিয়ে গঠিত।
- খ্রিষ্টাব্দ =খ্রিষ্ট + অব্দ।
এখানে,
- 'খ্রিষ্ট' ইংরেজি শব্দ 'Christ' থেকে এসেছে  এবং 'অব্দ'  তৎসম শব্দ।

শব্দের অর্থ:
- যিশু খ্রিষ্টের জন্মবৎসর থেকে পরিগণিত অব্দ, সাল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'শসা' শব্দে ব্যবহৃত ব্যঞ্জনধ্বনি কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
  1. ওষ্ঠ্য
  2. তালব্য
  3. মূর্ধন্য
  4. কণ্ঠ্য
ব্যাখ্যা
তালব্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।

যেমন:
- চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রর্ভতি শব্দের চ, ছ, জ, ঝ, তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'ধনী' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ধান্য
  2. ধনবতী
  3. ধনিনী
  4. ধনিকা
ব্যাখ্যা
• শব্দের শেষে 'ইনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
গোয়ালা-গোয়ালিনী, 
বাঘ-বাঘিনী, 
বিদেশি-বিদেশিনী, 
গুণী-গুণিনী, 
ধনী- ধনিনী।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
কোনটি সাধিত শব্দ?
  1. সংসদ
  2. তিন
  3. গাছ
  4. কলম
ব্যাখ্যা
সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলোকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যোগ করলে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।

যেমন:
- গরমিল, পরিচালক, সম্পাদকীয়, সংসদ, নীলাকাশ ইত্যাদি।

অন্যদিকে:
তিন, গাছ, কলম - মৌলিক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'আচার্য' শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. সংস্কৃত
  2. ফারসি
  3. ফরাসি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
• 'আচার্য' শব্দটি 'সংস্কৃত' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর,
- বেদের শিক্ষাগুরু,
- যিনি কোনো শাস্ত্রে জ্ঞান অর্জন করে তদনুরূপ আচরণ করেন; শিক্ষাগুরু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিম্নের কোন শব্দে 'অ' বর্ণটি [ও] ধ্বনির মতো উচ্চারিত হয়?
  1. কথা
  2. অনাথ
  3. অতি
  4. অনেক
ব্যাখ্যা
'অ' বর্ণের উচ্চারণ:
- অ বর্ণের উচ্চারণ দুই রকম: [অ] এবং [ও]। সাধারণ উচ্চারণ [অ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে [অ] কখনো কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।

যেমন:
- অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ: অনেক [অনেক্], কথা [কথা্‌], অনাথ [অনাথ্‌]।
- অ বর্ণের [ও] উচ্চারণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোক্খো‌], অদ্য [ওদ্‌দো], মন [মোন্]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
  1. [আ]
  2. [ই]
  3. [ও]
  4. [অ]
ব্যাখ্যা
কারবর্ণ:
- স্বরবর্ণের মােট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলাের নাম কারবর্ণ: া,্ি,ী.ু,ূ,ৃ,্ে,াে,ৌ।
- কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলাে ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।
- কোনাে ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হস্চি‌হ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি [অ] আছে বলে ধরে নেওয়া হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
কোনটি ফারসি শব্দ?
  1. বন্দুক
  2. বারুদ
  3. উজবুক
  4. সওগাত
ব্যাখ্যা
• 'বারুদ' শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বিস্ফোরকরূপে ব্যবহৃত পটাশিয়াম নাইট্রেট কাঠকয়লার গুঁড়ো গন্ধক প্রভৃতির মিশ্রণজাত চূর্ণবিশেষ।

অন্যদিকে,
তুর্কি শব্দ - সওগাত, উজবুক।
আরবি শব্দ - বন্দুক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।