পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা – ১২: ক্লাউড কম্পিউটিং, সাইবার অপরাধ ও নিরাপত্তা (Live Interactive Class – 19 ,20)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
কুকিজ (Cookies) কোথায় জমা হয়?
  1. ক) সেকেন্ডারি মেমোরি
  2. খ) ক্যাশ মেমোরি
  3. গ) রিড অনলি মেমোরি
  4. ঘ) রেজিস্টার
ব্যাখ্যা
- ইন্টারনেট ব্যবহার এখন অনেক সহজলভ্য এবং এটি অনেক উপকারে আসে ।
- ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে।
- এতে কম্পিউটারের কাজের গতি হ্রাস পায়।
- প্রতিদিন সম্ভব না হলে কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করতে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
'কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেটে হার্ডওয়্যার ভাড়া নেওয়া' - কোনটির সাথে সংশ্লিষ্ট?
  1. ক) ক্লায়েন্ট সার্ভার
  2. খ) ওয়েব সার্ভার
  3. গ) ক্লাউড কম্পিউটিং
  4. ঘ) ডিস্ট্রিবিউটেড সিস্টেম
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং এর মূল বিষয়টি হলো নিজের ব্যবহৃত কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোন প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস বা হার্ডওয়্যার ভাড়া নেওয়া।
যেমন- কোন প্রতিষ্ঠানের একটি ওয়েব সাইট রয়েছে এবং এই ওয়েব সাইটে একটি ব্লগ চলবে। ব্লগের অধিকাংশ ব্লগার এবং ভিজিটর বাংলাদেশের। বাংলাদেশ সময় সকাল ৯টা হতে রাত ১২টা পর্যন্ত এই ব্লগে ব্যবহারকারী বেশি থাকে। এর মধ্যে রাত ৮টা হতে রাত ১২টা পর্যন্ত ব্যবহারকারীর সংখ্যা খুব বেশি থাকে, ফলে ঐ সময় সার্ভারে খুব চাপ পড়ে, এই লোড কমানোর জ্য ৩/৪টি সার্ভার ব্যবহার করতে হয়, কিন্তু অন্য সময়ে লোড কম থাকার ফলে ১টি সার্ভারেই কাজ হয়।
তাহলে ঐ প্রতিষ্ঠানের ওয়েব সাইটটি চালানোর জন্য ২৪ ঘন্টাই ৩/৪টি সার্ভার ব্যবহারের প্রয়োজন হয় না, শুধুমাত্র যে সময়ে লোড বেশি থাকে সে সময়ের জন্যই অতিরিক্ত সার্ভারগুলি ভাড়া নিতে পারলেই অনেক খরচ বেঁচে যায়। এতে করে সার্ভার ভাড়া দেয়া কোম্পানিও ফ্রি সময়ে তাদের সার্ভারগুলি অন্য প্রতিষ্ঠানের নিকট ভাড়া দিতে পারছে।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
ওয়েবসাইটে প্রবেশ করতে লগইন এবং পাসওয়ার্ড দেয়া কী নামে পরিচিত?
  1. ক) Authorization
  2. খ) Configuration
  3. গ) Filtering
  4. ঘ) Authentication
ব্যাখ্যা
লগইন নাম ও পাসওয়ার্ড যাচাইকরণকে Authentication বলা হয়। 

- Authentication is the process of identifying an individual process or entity that is attempting to log in to a secure domain. 
- Every person when he logs into an account, page or any website he needs to give a login name and password.

Source: ibm.com
.
ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?
  1. ক) স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়।
  2. খ) অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম।
  3. গ) ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত থাকে। 
  4. ঘ) সার্বক্ষণিক ব্যবহার করা যায়।
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং এর সুবিধা- 
১. যেকোন স্থান থেকে ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে আপলোড এবং ডাউনলোড করা যায়।
২. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়। 
৩. অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম। 
৪. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা- 
১. একবার ক্লাউডে তথ্য পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না।
২. ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত থাকে না। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
.
ইন্টারনেট ব্যাংকিংয়ে গ্রাহককে পাসওয়ার্ড সুরক্ষা প্রদানের লক্ষ্যে কোন ডিভাইস ব্যবহৃত হয়?
  1. ক) Augmented Reality
  2. খ) Virtual keyboard
  3. গ) Augmented key
  4. ঘ) Virtual Reality
ব্যাখ্যা
- ইন্টারনেট ব্যাংকিংসমূহ পাসওয়ার্ড সুরক্ষা হিসেবে Virtual keyboard ডিভাইস ব্যবহার করে। 
- একটি ভার্চুয়াল কীবোর্ড হলো এমন একটি সফ্টওয়্যার যা একটি আদর্শ কিবোর্ডের অনুরূপ।
- ভার্চুয়াল কীবোর্ড হল একটি অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা যা ম্যালিসিয়াস কী লগার প্রোগ্রামগুলির বিরুদ্ধে কাজ করে।
- "স্পাইওয়্যার" ও  "ট্রোজান" থেকে গ্রাহককে রক্ষা করতে মূলত এই কীবোর্ড ডিজাইন করা হয়েছে। 

উৎস : ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ওয়েবসাইট
.
ক্লাউড কম্পিউটিংয়ে স্থাপনা মডেল (Deployment Model) এর অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. ক) প্রাইভেট ক্লাউড
  2. খ) হাইব্রিড ক্লাউড
  3. গ) কনসেন্সাস ক্লাউড
  4. ঘ) পাবলিক ক্লাউড
ব্যাখ্যা
স্থাপনা মডেলসমূহ (Deployment Models):
স্থাপনা মডেলগুলো ক্লাউডের অ্যাক্সেসের ধরণটি সংজ্ঞায়িত করে, অর্থাৎ ক্লাউডটি কীভাবে অবস্থিত? ক্লাউডে চার ধরণের অ্যাক্সেস থাকতে পারে: পাবলিক, প্রাইভেট, কমিউনিটি এবং হাইব্রিড ।
.
'Microsoft Office 365' কোন ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত?
  1. ক) SaaS
  2. খ) PaaS
  3. গ) IaaS
  4. ঘ) CaaS
ব্যাখ্যা
Software-as-a Service (SaaS) :
সফটওয়্যার এজ এ সার্ভিস হলো ক্লাউডভিত্তিক এমন একটা সেবা যেখানে ইউজাররা ক্লাউডের উপরে চলছে এমন রেডিমেট সফটওয়্যার ব্যবহার করতে পারবেন ।
যেমন: গুগল ডকস।

SaaS-এর একটি আরেকটি উদাহরণ হল Microsoft Office 365, যেখানে সমস্ত Microsoft Office অ্যাপ্লিকেশন স্থানীয় কম্পিউটারে ইনস্টল না করেই একটি ব্রাউজারে কাজ করা যায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( মাহবুবুর রহমান) একাদশ-দ্বাদশ শ্রেণি; Southern New Hampshire University Website।
.
নিচের কোনটি শক্তিশালী পাসওয়ার্ড?
  1. ক) Rubel1234
  2. খ) $3Tr#345wE#Feb21S
  3. গ) SBAS
  4. ঘ) #Assistant#BB#Dhaka#
ব্যাখ্যা
- মূলত পাসওয়ার্ড বলতে বোঝায় একটি মৌলিক সুরক্ষা ব্যবস্থা যা বর্ণমালা, সংখ্যাসূচক, বর্ণানুক্রমিক এবং প্রতীকী অক্ষর বা একটি সংমিশ্রণ ব্যবহার করে তৈরি একটি কোড।
- পাসওয়ার্ডকে অ্যাক্সেস কোড, পিন বা গোপন কোডও বলা যেতে পারে। 

পাসওয়ার্ড নির্বাচনে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে- 
- নিজের বা পরিবারের কারাে নাম বা ব্যক্তিগত তথ্য ব্যবহার না করা।
- সংখ্যা, চিহ্ন ও অক্ষর ব্যবহারের ক্ষেত্রে ছােটো হাতের ও বড় হাতের দুই ধরনের অক্ষর মিশিয়ে নেয়া ভালাে।
- পাসওয়ার্ডটি বড় আকারের করা।
- পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দমত সংকেত ব্যবহার করা।


কঠিন পাসওয়ার্ড দিন:
আপনার কম্পিউটার, মোবাইলে, ইমেইলে সব সময় hard পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন। 1-8, আটটা 1 এই সমস্ত পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকুন। পাসওয়ার্ড এ সব সময় @, নাম্বার, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর ব্যবহার।

সূত্র: TCNJ College of New Jersey Website
.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট নয়?
  1. ক) Resource Scalability
  2. খ) Server Reduce
  3. গ) On Demand
  4. ঘ) Pay as you go
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের “ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যন্ডার্ড এন্ড টেস্টিং (ঘওঝঞ)” এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য ও
বিভিন্ন এ্যাপ্লিকেশনকে কোন সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন একটি মডেল যাতে নিমোক্ত ৩টি বৈশিষ্ট্য
থাকবে। 
১. রিসোর্স স্কেলেবিলিটি : ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদাই মেটানো হবে, ক্রেতা যত চাইবে
সেবা দাতা ততোই অধিক পরিমাণে সেবা দিতে পারবে।
২. অন-ডিমান্ড : ক্রেতা যখন চাইবে, তখনই সেবা দিতে পারবে। ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যখন খুশি তার চাহিদা
বাড়াতে বা কমাতে পারবে।
৩. পে-অ্যাজ-ইউ-গো : এটা একটি পেমেন্ট মডেল। ক্রেতাকে আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হবে না।
ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে।


[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ,এইচএসসি প্রোগ্রাম]
১০.
SSL এর পূর্ণরূপ -
  1. ক) Switch Socket Layer
  2. খ) Secure Socket Layer
  3. গ) Secure Switch Layer
  4. ঘ) Security Side Layer
ব্যাখ্যা
SSL এর পূর্ণরূপ Secure Socket Layer.
ওয়েব সাইটের নিরাপত্তা সার্টিফিকেটের নাম SSL.
স্বনামধন্য প্রতিষ্ঠান যারা SSL certificate দিয়ে থাকে- 
- Sectigo
- Digicert
- Global Sign
- Cloudfare
১১.
কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায় কোনটি?
  1. ক) এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা
  2. খ) ফায়ারওয়াল ব্যবহার করা
  3. গ) সফটওয়্যার সবসময় আপ-টু-ডেইট রাখা
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস প্রতিরোধের উপায়: 
ভাইরাস প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সতর্কতা মেনে চলা।
-  এজন্য সবসময় এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে।
- এছাড়াও উইন্ডোজ ডিফেনডার ফায়ার ওয়াল ব্যবহার করা যেতে পারে।
- পেনড্রাইভ ব্যবহারের ক্ষেত্রে সচেতনভাবে স্ক্যান করে নিতে হবে।
- ইন্টারনেট ব্যবহারের সময় পপ-আপ উইন্ডোতে ক্লিক করার আগে সচেতন হতে হবে।
- ই-মেইলের কোন আটাচমেন্ট অপেনের আগে স্ক্যান করে নিতে হবে। ডাউনলোড করা ফাইল রান করার সময় সচেতন হতে হবে।
- পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের করা থেকে বিরত থাকতে হবে। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যার সবসময় আপ-টু-ডেইট রাখতে হবে।
১২.
'Magento Commerce Cloud' কোন মডেলে কাজ করে?
  1. ক) Platform as a service
  2. খ) Infrastructure as a service
  3. গ) Software as a service
  4. ঘ) Hardware as a service
ব্যাখ্যা
প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Paas: Platform as a service) : 
এই মডেলে ভার্চুয়াল মেশিন ভাড়া না দিয়ে ভাড়া দেওয়া হয় কম্পিউটিং প্ল্যাটফর্ম, যার মধ্যে অন্তর্ভুক্ত অপারেটিং সিস্টেম, প্রােগ্রামিং ল্যাংগুয়েজ এক্সিকিউশন পরিবেশ, ডেটাবেজ এবং ওয়েব সার্ভার ইত্যাদি। 
এই প্ল্যাটফর্মে ব্যবহারকারী স্বল্প ব্যয়ে তার অ্যাপ্লিকেশন সফটওয়্যার উন্নয়ন করতে পারেন।
Google এর App Engine এই মডেলের উদাহরণ।

এছাড়া, Magento Commerce Cloud হল PaaS-এর আরেকটি উদাহরণ যার সাহায্যে ই-কমার্স কোম্পানিসমূহ কাস্টম অনলাইন স্টোর তৈরি এবং পরিচালনা করে। 
 
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি; Southern New Hampshire University Website।