পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ২৯ নভেম্বর, ২০২৫সময়40 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৯.১১.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ২৯ নভেম্বর, ২০২৫ · ৫০ প্রশ্ন

.
A rolling stone gathers no moss. The complex form of this sentence is-
  1. When a stone rolls, it gathers no moss.
  2. Since a stone rolling, it gathers no moss.
  3. A stone that rolls gathers no moss.
  4. A stone what rolls gathers no moss.
সঠিক উত্তর:
A stone that rolls gathers no moss.
উত্তর
সঠিক উত্তর:
A stone that rolls gathers no moss.
ব্যাখ্যা

- Simple: A rolling stone gathers no moss.
- Complex: A stone that rolls gathers no moss.

• Participle যুক্ত simple sentence-কে complex করতে হলে participle অংশকে subordinate clause-এ রূপান্তর করতে হয় এবং বাকি অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকবে ।
- প্রদত্ত বাক্যে 'rolling' হচ্ছে present participle,
- এর subordinate clause হলো- A stone which/that rolls.

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে- A stone that rolls gathers no moss.

.
All of the people at the conference are-
  1. mathematics teachers
  2. mathematic teachers
  3. mathematics teacher
  4. mathematic's teacher
সঠিক উত্তর:
mathematics teachers
উত্তর
সঠিক উত্তর:
mathematics teachers
ব্যাখ্যা

• Complete sentence: All of the people at the conference are mathematics teachers.

• এখানে "Mathematics" হলো noun adjunct/attributive noun:
- যখন একটি noun অন্য noun-কে modify করে, তখন প্রথম noun সাধারণত singular form-এ থাকে, কারণ প্রথম noun টি তখন adjective -এর কাজ করে। আর adjective -এর সাথে s/es যোগ হয় না।
- তবে "mathematics" একটি ব্যতিক্রম (subject -এর নাম) - এটি সবসময় "-s" সহ ব্যবহৃত হয়।

- Mathematics, physics, economics এগুলো subject হিসেবে সবসময় plural form-এ লেখা হয়।
- Similar examples:
- Physics teacher (not physic teacher).
- Economics professor (not economic professor).
- Statistics expert (not statistic expert).

- আবার "Teachers" হলো plural: কারণ "All of the people" ব্যবহৃত হয়েছে তাই "teachers" (plural) হবে।

- সুতরাং, সঠিক উত্তর হলো- ক) mathematics teachers.

.
"জলোচ্ছ্বাস" কার রচিত গ্রন্থ?
  1. বেগম সুফিয়া কামাল
  2. নীলিমা ইব্রাহীম
  3. জাহানারা ইমাম
  4. সেলিনা হোসেন
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
ব্যাখ্যা

• 'জলোচ্ছ্বাস' উপন্যাস:
- রচয়িতা- 'সেলিনা হোসেন'।
- বাংলাদেশের মানচিত্রে দক্ষিণের যে অংশ নদীর কূল আর সমুদ্রের উপকূল দ্বারা ঘিরে রেখেছে সে অঞ্চলের মানুষের পাওয়া-না-পাওয়া এবং আনন্দ-বেদনার ঘটনারাজি নিয়েই উপন্যাসের ক্যানভাস। ১৯৭০ সালের জলোচ্ছ্বাসের উপর ভিত্তি করে নির্মাণ করেছেন এক হৃদয়নিংড়ানো ইতিহাস; আর তাএসেছে পুরোপুরি বাস্তব নিরিখে।

• সেলিনা হোসেন: 
- সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। 
- ১৯৭৬ সালে প্রকাশিত 'হাঙর নদী গ্রেনেড' সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

• তাঁর রচিত প্রবন্ধ:
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 
- নির্ভয় করো হে 

• তাঁর রচিত গল্প:
- উৎস থেকে নিরন্তর
- পরজন্ম
- মানুষটি,
- মতিজানের মেয়েরা 
- অনূঢ়া ,
- পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি
- নারীর রূপকথা,

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস,
- যাপিত জীবন,
- নীল ময়ূরের যৌবন,
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা,
- ভালোবাসা প্রীতিলতা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
Which one of the following words has been formed with a prefix?
  1. amoral
  2. authentic
  3. amnesia
  4. aspersions
সঠিক উত্তর:
amoral
উত্তর
সঠিক উত্তর:
amoral
ব্যাখ্যা

• The correct answer: ক) amoral.

- Amoral (অনৈতিক) → a- (prefix meaning "without") + moral → formed with a prefix.

• Prefix:
- Word এর মূল (root) অংশের এর বাম পাশে বা প্রথমে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Prefix বলে।
- A-, An-, Anti-, Im-, Un-, In-, Over-, Dis-, Re- ইত্যাদি Prefix হিসেবে ব্যবহৃত হয়।

• Suffix:
- Word এর মূল (root) অংশের এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে।
- ate, en, able, ful ইত্যাদি Suffix হিসেবে ব্যবহৃত হয়।

অন্যদিকে,
খ) authentic → No prefix.
→ It comes from the root “authent-” (from Greek). The “au-” is not a prefix in English.

গ) amnesia → No prefix in English.
→ It comes directly from Greek “a-” + “mnesia” (forgetfulness),
- but in English word-formation lists, amnesia is treated as a root word.

ঘ) aspersions → No prefix.
→ From Latin “aspersio” (sprinkling). The “as-” is not a prefix here.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

.
অন্যের দোষ ধরা সহজ-এর ইংরেজি হলো-
  1. It is easy to find fault of others.
  2. It is easy to find out fault of others.
  3. It is easy to find fault with others.
  4. It is easy to find out faults of others.
সঠিক উত্তর:
It is easy to find fault with others.
উত্তর
সঠিক উত্তর:
It is easy to find fault with others.
ব্যাখ্যা

• সঠিক উত্তর: গ) It is easy to find fault with others.

• Find fault with someone/something (phrase)
- English Meaning: to criticize someone or something, especially without good reasons.
- Bangla Meaning: বিশেষ করে কোনো জরুরি কারণ ছাড়াই কারো সমালোচনা করা বাঁ দোষ ধরা।

- সুতরাং, অন্যের দোষ ধরা সহজ -এর সঠিক ইংরেজি হবে- It is easy to find fault with others.

- অন্য অপশনগুলোতে ভুল preposition ব্যবহার করা হয়েছে।

.
"দুর্নাম" ও "দুর্নিবার" শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?
  1. তৎসদ শব্দ বলে
  2. বিদেশী শব্দ বলে
  3. সমাসবদ্ধ পদ বলে
  4. দেশি শব্দ বলে
সঠিক উত্তর:
সমাসবদ্ধ পদ বলে
উত্তর
সঠিক উত্তর:
সমাসবদ্ধ পদ বলে
ব্যাখ্যা

• ণ ব্যবহারের নিয়ম:
১. ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়।
যেমন - ঘণ্টা, লুণ্ঠন, কাণ্ড ইত্যাদি।

২. ঋ, র, ষ – এর পরে মূর্ধন্য 'ণ' হয়।
যেমন - ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

৩. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
যেমন - কৃপণ (ঋ-কারের পরে প্, তার পরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্ + প + অ+ণ্‌), লক্ষণ (ক্+ ষ্‌ + অ + ণ্‌)।
এরূপ - রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

৪. কতকগুলো শব্দে স্বভাবতই 'ণ' হয়।
- চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, কল্যাণ, শোণিত, মণি, স্থাণু ,গুণ, পুণ্য, বেণী, ফণী, অণু , বিপণি, গণিকা, আপণ, লাবণ্য, বাণী, নিপুণ, ভণিতা, পাণি, গৌণ, কোণ, ভাণ, পণ, শাণ, চিক্কণ, নিক্কণ, তূণ, কফণি (কনুই), বণিক, গুণ, গণনা, পিণাক, পণ্য, বাণ।

৫. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে 'ন' হয়।
যেমন - ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক

৬. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত 'ন' কখনো 'ণ' হয় না, 'ন' হয়।
যেমন - অন্ত, গ্রন্থ, ক্রন্দন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৪ ঘন্টা
  2. ৫ ঘন্টা
  3. ২ ঘন্টা
  4. ৩ ঘন্টা
সঠিক উত্তর:
৩ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
৩ ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৮, ১২ ও ২৪ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির তিন-চতুর্থাংশ পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
১ম নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/৮ অংশ
২য় নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/১২ অংশ
৩য় নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = ১/২৪ অংশ

∴ ৩টি নল একত্রে ১ ঘন্টায় পূর্ণ করে = (১/৮ + ১/১২ + ১/২৪) অংশ
= ১/৪ অংশ 

∴ ১/৪ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৪ ঘণ্টায় 
∴ ৩/৪ অংশ পূর্ণ হয় (৩/৪) ✕ ৪ ঘণ্টায়
= ৩ ঘণ্টায়

.
টাকায় এক ডজন বড়ই বিক্রি করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় এক ডজন বড়ই বিক্রি করায় ২৫% ক্ষতি হয় । ৫০% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা।
৫০% লাভে, বিক্রয়মূল্য  = ১০০ + ৫০ = ১৫০ টাকা।

∴ পূর্বের বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে, বিক্রয় করতে হবে ১৫০ টাকায়।
∴ পূর্বের বিক্রয়মূল্য ১ টাকা হলে, বিক্রয় করতে হবে (১৫০/৭৫) = ২ টাকায়।

∴ ২ টাকায় বিক্রি করতে হবে = ১২টি বড়ই
∴ ১ টাকায় বিক্রি করতে হবে (১২/২) = ৬টি বড়ই।

.
"গবেষণা" শব্দটি কোন ধরণের শব্দের উদাহরণ?
  1. রূঢ়ি শব্দ 
  2. যোগরূঢ় শব্দ
  3. যৌগিক শব্দ 
  4. সাধিত শব্দ 
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ 
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ 
ব্যাখ্যা

• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
• হস্তী: হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
• গবেষণা: গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।

এ রকম-
• বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
• তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়।
যেমন- বাদাম তেল।
• প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
• সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ); ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

১০.
x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু. কোনটি?
  1. xy (x + y)
  2. x + y
  3. xy
  4. x2y (x + y)
সঠিক উত্তর:
x2y (x + y)
উত্তর
সঠিক উত্তর:
x2y (x + y)
ব্যাখ্যা

প্রশ্ন: x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু. কোনটি?

সমাধান: 
দেওয়া আছে, 
১ম রাশি,
x3 + x2y
= x2(x + y)

২য় রাশি,
x2y + xy2
= xy(x + y)

∴ ল.সা.গু. = x2y(x + y)

১১.
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়িতা কে?
  1. অসিত কুমার বন্দ্যোপাধ্যায়
  2. দীনেশ চন্দ্র সেন
  3. সুকুমার রায়
  4. ডঃ মুহম্মদ শহীদ
সঠিক উত্তর:
দীনেশ চন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
দীনেশ চন্দ্র সেন
ব্যাখ্যা

• 'বঙ্গভাষা ও সাহিত্য':
- 'বঙ্গভাষা ও সাহিত্য' (১৮৯৬) — দীনেশচন্দ্র সেন রচিত বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক প্রথম ইতিহাসমূলক গ্রন্থ।

- বঙ্গভাষা ও বঙ্গলিপির উৎপত্তি, সংস্কৃত-প্রাকৃত ও বাংলার সম্পর্ক, প্রাচীন বাংলা সাহিত্য, মধ্যযুগের ধর্মগোষ্ঠী ও তাদের সাথে সাহিত্যের যোগ ইত্যাদি বিষয়ের মনোজ্ঞ বিবিরণ লিপিবদ্ধ আছে এই গ্রন্থে।

- এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসগ্রন্থ যেখানে সাহিত্য ও সমাজের গূঢ় সম্পর্কের ইঙ্গিত দেয়া হয়।

----------------
• দীনেশচন্দ্র সেন:
- রায়বাহাদুর দীনেশচন্দ্র সেন ছিলেন শিক্ষাবিদ, গবেষক, লোক-সাহিত্যবিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার।

- তিনি ১৮৬৬ সালের ৩ নভেম্বর মাতুলালয়, বগজুড়ি গ্রাম, ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন।
- তিনি পল্লী অঞ্চলে ঘুরে ঘুরে প্রাচীন বাংলা পুঁথি ও লোককথা সংগ্রহ করেন।

- তাঁর সংগৃহীত পুঁথি থেকে উপকরণ সংগ্রহ করে 'বঙ্গভাষা ও সাহিত্য' রচনা করেন। 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের সুশৃঙ্খল ও তথ্যসমৃদ্ধ ধারাবাহিক প্রথম ইতিহাসমূলক গ্রন্থ।

- তাঁর রচিত একটি গবেষণামূলক গ্রন্থ 'বঙ্গসাহিত্য পরিচয়' (১৯১৪)।
- তিনি 'মৈমনসিংহ-গীতিকা' (১৯২৩) ও 'পূর্ববঙ্গ গীতিকা (১৯২৬)' সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
- ১৯৩৯ সালের ২০ নভেম্বর বেহালায় তাঁর মৃত্যু হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১২.
He knocked me down with a feather. এর সঠিক বাংলা কোনটি?
  1. সে আমাকে পালক দিয়ে আঘাত করলো।
  2. সে আমাকে ব্যথিত করলো।
  3. সে আমাকে অপমান করলো।
  4. সে আমাকে বিস্মিত করলো।
সঠিক উত্তর:
সে আমাকে বিস্মিত করলো।
উত্তর
সঠিক উত্তর:
সে আমাকে বিস্মিত করলো।
ব্যাখ্যা

• সঠিক উত্তর: ঘ) সে আমাকে বিস্মিত করলো।

- বাক্যটি He knocked me down with a feather. একটি ইংরেজি idiom অনুযায়ী করা হয়েছে।

• You could have knocked me down/over with a feather (idiom/saying)
- English Meaning: said when you are extremely surprised.
- Bangla Meaning: খুব সামান্য বা অপ্রত্যাশিত কথা শুনে অবাক হওয়া।

অন্যান্য অপশন বিশ্লেষণ-
ক) সে আমাকে পালক দিয়ে আঘাত করলো। → এটা literal translation, idiom-এর অর্থ নয়।
খ) সে আমাকে ব্যথিত করলো। → অর্থ ভুল (hurt/sad করা নয়).
গ) সে আমাকে অপমান করলো। → অর্থ ভুল (insult করা নয়).

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.

১৩.
A philosopher ponders ______ the meaning of life. Fill the blank with correct word. 
  1. on
  2. in
  3. about
  4. for
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা

• Complete sentence: A philosopher ponders on the meaning of life.
- Bangla meaning: একজন দার্শনিক জীবনের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করেন।

• Ponder on/over/about
- English Meaning: to think about: reflect on; to spend time thinking carefully and seriously about a problem.
- Bangla Meaning: বিবেচনা করা; চিন্তা করা; ভেবে দেখা।

- Transitive verb হিসেবে ব্যবহৃত হলে Ponder -এর পরে সাধারণত কোনো preposition বসে না।
- যেমন: He continued to ponder the problem as he walked home.

• কিন্তু intransitive verb হিসেবে Ponder -এর পরে সাধারণত on/over/about সবগুলোই ব্যবহৃত হয় এবং একই অর্থ প্রকাশ করে থাকে।
- কখনো কখনো upon ও ব্যবহার হয়।

More examples:
- We pondered over/about what to do.
- The Prime Minister pondered on/over when to go to the polls. 

- তবে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করা অর্থে (সবচেয়ে প্রচলিত) উত্তর হিসেবে on রাখা হয়েছে।

Source:
1. Longman Dictionary.
2. Collins Dictionary.
3. Merriam-Webster Dictionary.

১৪.
I could not ______ laughing.
  1. though
  2. help
  3. but
  4. assist
সঠিক উত্তর:
help
উত্তর
সঠিক উত্তর:
help
ব্যাখ্যা

• Complete sentence: I could not help laughing.
- Bangla meaning: আমি না হেসে পারলাম না।

• Cannot help/ Cannot but
- কেউ কোনো কিছু না করে পারে না অর্থে 'Cannot help/ Cannot but' ব্যবহৃত হয়।
- Cannot help -এরপর gerund (verb+ing) বসে।
- Cannot but -এরপর verb -এর base form বসে।

- যেহেতু প্রদত্ত প্রশ্নে could not এর পরে laughing রয়েছে, তাই শূন্যস্থানে help বসবে।

• More examples:
- I cannot but laugh.
- I cannot help going there.

১৫.
বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
  1. ফসফরাস
  2. নাইট্রোজেন
  3. পটাশিয়াম
  4. অক্সিজেন
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা

বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন উপাদানের পরিমাণ বৃদ্ধি পায়।
- বজ্রবৃষ্টির ফলে মাটিতে নাইট্রোজেন নামক খাদ্য উপাদান বৃদ্ধি পায়।
মাটিতে নাইট্রোজেনের উৎস নাইট্রোজেন লবণ।
- বায়ুমণ্ডলে শতকরা প্রায় ৮০ ভাগ নাইট্রোজেন থাকা সত্ত্বেও উদ্ভিদ সরাসরি বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন গ্রহণ করতে পারে না।
- উদ্ভিদ মাটি থেকে আয়নিত অবস্থায় নাইট্রোজেন গ্রহণ করে থাকে।
- বিশ্বে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া অন্যতম প্রধান এবং বহুল ব্যবহৃত সার।
- বজ্রপাত একটি শক্তিশালী সার প্রদানকারী এজেন্ট।
- প্রতিবার বজ্রপাত ঘটলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে মিলিত হয়ে অ্যামোনিয়াম এবং নাইট্রেট তৈরি করে।
- নাইট্রোজেন তারপর বৃষ্টিতে মাটিতে ধুয়ে যায়।
- গাছপালা তখন মাটি থেকে 'নাইট্রোজেন' শোষণ করে এবং বৃদ্ধির জন্য ব্যবহার করে।
যেহেতু এটি ক্লোরোফিলের একটি মূল উপাদান বিধায় নাইট্রোজেন গাছের সবুজায়ন ঘটায়।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬.
জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
  1. স্থায়ী সদস্যদের
  2. ন্যাটো সদস্যদের
  3. নিরাপত্তা পরিষদের
  4. সাধারণ পরিষদের
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদের
উত্তর
সঠিক উত্তর:
নিরাপত্তা পরিষদের
ব্যাখ্যা

⇒ নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে মহাসচিব নির্বাচিত হয়।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (নভেম্বর, ২০২৫)
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (নভেম্বর, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- মহাসচিব সাধারণত পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

১৭.
Did not you play chess? Make it indirect-
  1. He asked me if I did not play chess.
  2. He asked me did not you play chess.
  3. He said to me if I not played chess.
  4. He asked me if I do not play chess.
সঠিক উত্তর:
He asked me if I did not play chess.
উত্তর
সঠিক উত্তর:
He asked me if I did not play chess.
ব্যাখ্যা

- Direct: Did not you play chess? 
- Indirect: He asked me if I did not play chess.

- প্রদত্ত বাক্যে Reporting verb -এবং subject উল্লেখ নাই, তাই অপশন অনুযায়ী ধরে নিতে হবে।

• Interrogative sentence - এর speech পরিবর্তন করার ক্ষেত্রে-
- প্রথমে Reporting verb -এর subject বসে এবং Reporting verb “said” - এর পরিবর্তে asked বসবে।
- তারপর Reported speech টি যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে Inverted comma তুলে দিয়ে linker হিসেবে if/whether বসবে।
- তবে, Reported speech টি যদি Wh word দ্বারা শুরু হয় তাহলে তা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, সেই Wh - question word টিই conjunction হিসেবে বসবে।
- তারপর Reported speech - এর subject "You" → "I" (speaker অনুযায়ী) বসবে।
- তারপর Tense পরিবর্তন: সাধারণত Past indefinite tense থাকলে তা Past perfect tense হয়।
- তবে, অপশন অনুযায়ী, Past tense থাকলে past-ই থাকে "Did not play" → "did not play".
- তারপর বাকি অংশ বসবে।

• Structure:
- Sub + ask/asked + object (যদি থাকে) + "if" বা "whether" + Reported speech -এর subject + verb + বাকি অংশ।

১৮.
"দেবতা থেকে উৎপন্ন" এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
  1. দৈবিক
  2. অধিদৈবিক
  3. দৈবাতিক
  4. আধিদৈবিক
সঠিক উত্তর:
আধিদৈবিক
উত্তর
সঠিক উত্তর:
আধিদৈবিক
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) আধিদৈবিক।

ব্যাখ্যা:
"দেবতা থেকে উৎপন্ন" → “দেবতা-সম্বন্ধীয়” বা “দেবতা থেকে উদ্ভূত”—এর সংকোচন হয় আধিদৈবিক।

• আধিদৈবিক- (বিশেষণ) অর্থ-  প্রাকৃতিক; নৈসর্গিক; স্বাভাবিক; অনাবৃষ্টি; ভূমিকম্প; বজ্রপাত প্রভৃতি জাত। এই সব প্রাকৃতিক দুর্যোগকে আধিদৈবিক বলা হয়, কারণ এগুলো দেবতা/প্রকৃতি থেকে উৎপন্ন বলে মনে করা হয়।

সুতরাং আধিদৈবিক = দেবতা-সম্পর্কিত / দেবতা-উদ্ভূত।

ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ অনুসারে,
"দেবতা থেকে উৎপন্ন" এর সঠিক বাক্য সংকোচন- আধিদৈবিক।

অন্যদিকে,
• 'দৈবিক' অর্থ: 
- দেব সম্পর্কিত।
- দৈবঘটিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

১৯.
মাটির pH মান ৩-এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়?
  1. নাইট্রোজেন ও সালফার
  2. পটাসিয়াম ও ফসফরাস
  3. ফসফরাস ও ক্যালসিয়াম
  4. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
সঠিক উত্তর:
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম
ব্যাখ্যা

মাটির pH মান ৩-এর কম হলে মাটি হয় তীব্র অম্লীয়। তাই, তীব্র অম্লীয় মাটির pH মান নিয়ন্ত্রণ করতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার বা পদার্থ ব্যবহার করা হয়।

• pH ও এর ব্যবহার:
- ১৯১৯ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী সোরেনসেন (Sorensen) pH স্কেল ব্যবহার করেন।
- pH স্কেল ব্যবহার করে কোনো দ্রবণ কতটা অম্লীয় না ক্ষারীয় না নিরপেক্ষ তা বোঝা যায়।
- pH এর p এসেছে জার্মান শব্দ Potenz থেকে যার অর্থ হলো ক্ষমতা এবং H দ্বারা হাইড্রোজেন বোঝানো হয়েছে।
- অর্থাৎ pH হলো Potenz of hydrogen।
- pH কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের (H+) এর ঘনমাত্রা প্রকাশ করে।
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়ন (H+) এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঐ দ্রবণের pH বলে। অর্থাৎ pH = - log[H+]
- pH মিটার দ্বারা কোনো দ্রবণের pH মাপা হয় এবং দ্রবণের pH মান 0 থেকে 14 এর মধ্যে সীমাবদ্ধ থাকে।
- দ্রবণের pH মান যদি 7 অপেক্ষা কম হয় তবে দ্রবণটি হবে অ্যাসিড, 7 অপেক্ষা বেশি হলে দ্রবণটি ক্ষার এবং যদি 7 এর সমান হয় তবে দ্রবণটি নিরপেক্ষ হয়।
pH মান:

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২০.
"Animal Farm" was written by-
  1. Jonathan Swift
  2. Mark Twain
  3. George Orwell
  4. T. L. Stevenson 
সঠিক উত্তর:
George Orwell
উত্তর
সঠিক উত্তর:
George Orwell
ব্যাখ্যা

• The novel 'Animal Farm' was written by George Orwell.

• Animal Farm:
- এটি রচনা করেন George Orwell.
- It is a political allegory/ satirical allegorical novella about revolution and power.
- অর্থাৎ, Animal Farm লেখা হয়েছে allegorical form এ।
- Allegory is a literary term in which one story is told in the guise of another story.
- Through the tale of a group of farm animals who overthrow the owner of the farm, Animal Farm explores themes of totalitarianism, the corruption of ideals, and the power of language.

• এই উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত-
১. মানুষ হিসাবে রয়েছেন - Mr. Jones, Mr. Whymper, Mr. Pilkington,Mr. Frederick
২. পশু হিসাবে রয়েছে - Napoleon, Snowball, Old Major, Squealer, Boxer, Benjamin, Mollie, Clover, Moses, Muriel.

• George Orwell (1903-1950):
- তিনি একজন British novelist, essayist এবং critic.
- তার আসল নাম হলো Eric Arthur Blair.
- তিনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন।
- Animal Farm এবং Nineteen Eighty-Four George Orwell দুটি বিখ্যাত উপন্যাস।

• Notable works:
- A Clergyman’s Daughter,
- A Hanging,
- Animal Farm,
- Nineteen Eighty-four/1984,
- Burmese Days,
- Coming Up for Air,
- Down and Out in Paris and London,
- Homage to Catalonia,
- Keep the Aspidistra Flying, etc.

Source: Britannica.

২১.
এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
  1. ১৮ টাকা
  2. ২৩ টাকা
  3. ২১ টাকা
  4. ২০ টাকা
সঠিক উত্তর:
২১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২১ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?

সমাধান:
দেওয়া আছে, 
ক্রয়মূল্য = ৯০০ টাকা  
বিক্রয়মূল্য = ৯৬৩ টাকা  
সময় = ৪ মাস = ৪/১২ = ১/৩ বছর

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য  
= ৯৬৩ - ৯০০
= ৬৩ টাকা

এখন, 
৪ মাসে লাভ হয় = ৬৩ টাকা 
∴ ১ মাসে লাভ হয় = ৬৩/৪ টাকা
∴ ১২ মাসে লাভ হয় = (৬৩ × ১২)/৪ = ১৮৯ টাকা

বার্ষিক শতকরা লাভের হার = (বার্ষিক লাভ × ১০০)/মূলধন  
= (১৮৯ × ১০০)/৯০০  
= ১৮৯/৯
= ২১ টাকা

∴ বার্ষিক ২১% লাভ হয়েছে।

অথবা 
বার্ষিক লাভের হার = (লাভ × ১০০ × ১২)/(মূলধন × মাস সংখ্যা)  
= (৬৩ × ১০০ × ১২)/(৯০০ × ৪)  
= ৭৫৬০০/৩৬০০  
= ২১%

২২.
HTML কি?
  1. ডাটাবেজের ভাষা
  2. ডেটা উপস্থাপনের ভাষা
  3. ওয়েব ব্রাউজার
  4. প্রোগ্রামিংয়ের ভাষা
সঠিক উত্তর:
ডেটা উপস্থাপনের ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ডেটা উপস্থাপনের ভাষা
ব্যাখ্যা

• HTML:
- Hyper Text Markup Language এর সংক্ষিপ্ত রূপ হলো HTML যা World Wide Web (www) ব্রাউজারে তথ্য প্রদর্শন বা ওয়েব পেইজে তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ ব্যবহার করেন।
- এটি সত্যিকার অর্থে কোন প্রোগ্রামিং ভাষা নয়।
- তবে প্রোগ্রামারগণ ওয়েব পেইজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা ফরমেট করতে এই ভাষা ব্যবহার করেন।
- HTML ফাইল সাধারণভাবে ওয়েব পেইজ (Web Page) নামে পরিচিত।
- জেনেভায় অবস্থিত CERN-এ কাজ করার সময় টিম বার্নার্স-লি (Tim Berners-Lee) ১৯৯০ সালে সর্বপ্রথম HTML আবিষ্কার করেন।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

২৩.
Identify the correct antonym for the word "PROFLIGATE"-
  1. Criticize
  2. Copious
  3. Frugal
  4. Aggravate
সঠিক উত্তর:
Frugal
উত্তর
সঠিক উত্তর:
Frugal
ব্যাখ্যা

The correct answer is- Frugal.

• Profligate (adjective, noun)
- English meaning: wildly extravagant; completely given up to dissipation and licentiousness: shamelessly immoral.
- Bangla meaning: অমিতব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; উড়নচণ্ডী; লম্পট; দুরাচার।

• Given options:
ক) Criticize - সমালোচনা করা; ত্রুটিনির্দেশ করা।

খ) Copious - প্রাচুর্যপূর্ণ।

গ) Frugal - (বিশেষত খাদ্য, ব্যয় ইত্যাদি) সাবধান; মিতব্যয়ী; হিসাবি।

ঘ) Aggravate - অধিক গুরুতর/সঙ্গিন/শোচনীয় করে তোলা; প্রকোপ অধিকতর বৃদ্ধি করা; অবনতি ঘটানো।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, the correct antonym for the word 'Profligate' is- Frugal.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৪.
ফুলে ফুলে সাজিয়েছে ঘর- এখানে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
  1.  অধিকরণে ৭মী
  2. কর্মে ৭মী
  3. অপাদানে ৭মী
  4. করণে ৭মী
সঠিক উত্তর:
করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা

• ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - করণ কারকে ৭মী বিভক্তির উদাহরণ। 

করণ কারক:
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ‘করণ' শব্দের অর্থ উপায় বা সহায়।
- বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

• ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - এ বাক্যে ক্রিয়াকে 'কী উপায়ে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়- ফুলে ফুলে। তাই 'ফুলে ফুলে' করণ কারক। এবং এর সাথে সপ্তমী বিভক্তি - 'এ' যুক্ত হয়েছে।

করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ: 
সপ্তমী বা এ বিভক্তি : ফুলে ফুলে ঘর ভরেছে।
তে বিভক্তি : লোকটা জাতিতে বৈষ্ণব।
য় বিভক্তি : চেষ্টায় সব হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

২৫.
২৪ সে.মি.ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ১২৩২ বর্গ সে.মি.
  2. ১২২৩ বর্গ সে.মি.
  3. ২৪৬৪ বর্গ সে.মি.
  4. ২৪৪৬ বর্গ সে.মি.
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: ২৪ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r = ২৪ সে.মি.

আমরা জানি, 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 
= (২২/৭) × ২৪ 
= (২২/৭) × ৫৭৬
= ১৮১০.২৮ বর্গ সে.মি.

∴ অর্ধবৃত্তের ক্ষেত্রফল = ১৮১০.২৮/২ = ৯০৫.১৪ বর্গ সে.মি.

অপশনে সঠিক উত্তর নাই ...

২৬.
"দারোগা" শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে?
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. চিনা
  4. ফরাসী
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা

• মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে - 'দারোগা' তুর্কি ভাষার শব্দ।

• দারোগা (বিশেষ্য) অর্থ : 
থানার অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মচারী; পুলিশের ইন্সপেক্টর বা সাবইন্সপেক্টর।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
দারোগা - ফারসি ভাষা থেকে আগত শব্দ।

• মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বইয়ের কয়েকটি বিদেশি শব্দের উৎস সম্পর্কিত ‘ভুল বা বিভ্রাট’ নিয়ে আলোচনা ও সমাধান সংক্রান্ত বিস্তারিত জানতে নিচের লিংক দুটি দেখুন।
লিংক-১
লিংক-২

২৭.
When the guests arrived, they _____ their lunch.
  1. were having
  2. had
  3. have had
  4. would have
সঠিক উত্তর:
were having
উত্তর
সঠিক উত্তর:
were having
ব্যাখ্যা

• Complete sentence: When the guests arrived, they were having their lunch.

• When দ্বারা যুক্ত অতীতকালের দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
- যেমন: When the guests arrived, they were having their lunch.

• Explanation:
- Main clause: “When the guests arrived” → Past Indefinite (একটি নির্দিষ্ট সময়ে অতিথিরা এসেছে).
- Subordinate clause: “they _____ their lunch” → এই সময়ে খাওয়া চলছিল, অর্থাৎ একটি কাজ চলমান ছিল যখন অন্য কাজটি ঘটেছে।
- এই ক্ষেত্রে Past Continuous Tense ব্যবহার করতে হয়।

• Rule: When + Past Indefinite, Past Continuous.

আবার, 
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
- যেমন:When water freezes, it turns into ice. 

• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং অন্য clause টি future indefinite tense ব্যবহৃত হয়।
- যেমন: I shall meet my friend when he comes.

অন্যান্য অপশন বিশ্লেষণ-
খ) had → Past Perfect (অতীতে আরো আগে শেষ হয়েছে) → ভুল, কারণ দুটি কাজ প্রায় একই সময়ে ঘটছে।
গ) have had → Present Perfect → ভুল tense (বর্তমানের সাথে মিলছে না).
ঘ) would have → Past Future Perfect → ভুল, কোনো condition বা future-in-past নেই।

২৮.
ফিফা-২০২৬ বিশ্বকাপের বলের নাম কি?
  1. অ্যালেন
  2. ট্রায়োন্ডা
  3. আজটেকা
  4. ট্যাঙ্গো
সঠিক উত্তর:
ট্রায়োন্ডা
উত্তর
সঠিক উত্তর:
ট্রায়োন্ডা
ব্যাখ্যা

⇒ ফিফা-২০২৬ বিশ্বকাপের বলের নাম ট্রায়োন্ডা।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে—ট্রাই ও ওন্ডা।
- ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল—এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

২৯.
১ম বিশ্বযুদ্ধে "অক্ষশক্তির" দেশ নিচের কোনটি?
  1. রাশিয়া
  2. বুলগেরিয়া
  3. বেলজিয়াম
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ:
- অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যান্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।

⇒ যুদ্ধে অক্ষ শক্তিজোট:
- জার্মান, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া

⇒ মিত্রশক্তি জোট:
- রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র।

⇒ যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com

৩০.
দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৪ হলে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ৯ : ১৬
  2. ৩ : ৪
  3. ৯ : ৪
  4. ৯ : ৩২
সঠিক উত্তর:
৯ : ১৬
উত্তর
সঠিক উত্তর:
৯ : ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ৩ : ৪ হলে, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? 

সমাধান: 
দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত ও ব্যাসার্ধের অনুপাত সমান। 

ধরি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে ৩r, ৪r
∴ ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত = π(৩r) /π(৪r) 
= ৯r/১৬r 
= ৯/১৬ 
= ৯ : ১৬

সুতরাং, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত ৯ : ১৬

৩১.
Find the correct spelling-
  1. Reconnaissance
  2. Reconnaissence
  3. Reconnaisance
  4. Reconaissance
সঠিক উত্তর:
Reconnaissance
উত্তর
সঠিক উত্তর:
Reconnaissance
ব্যাখ্যা

• The correct spelling is: ক) Reconnaissance.

• Reconnaissance (noun)
- English Meaning: military observation of a region to locate an enemy or ascertain strategic features.
- Bangla Meaning: শত্রুপক্ষের অবস্থান, তাদের শক্তি ইত্যাদি জানার উদ্দেশ্যে পরিচালিত তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান।

• Ex. Sentences:
- There are two helicopters available for reconnaissance.
- They did a reconnaissance of the enemy's position.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩২.
"চাঁদের অমাবস্যা" গ্রন্থটির লেখক কে?
  1. শওকত ওসমান 
  2. আবদুল কাদির
  3. সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. সৈয়দ মুজতবা আলী
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।

• 'চাঁদের অমাবস্যা' উপন্যাস:
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত “চাঁদের অমাবস্যা” একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। 
- চাঁদের অমাবস্যা উপন্যাসে আরেফ আলী নামের একজন স্কুল মাস্টারকে অবলম্বন করে মানুষের অন্তর জীবনের জটিলতা উল্লেখ প্রসঙ্গে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।
- একটি অপরাধমূলক কাজের প্রত্যক্ষদর্শী হিসেবে আরেফের মনোগত ক্রিয়া-প্রতিক্রিয়া এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।

-----------------------

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুড়ঙ্গ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'চাঁদের অমাবস্যা' উপন্যাস এবং বাংলাপিডিয়া।

৩৩.
চর্যাপদের ভাষাকে 'সন্ধ্যা ভাষা' বলেছেন কে?
  1. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  2. বিজয়চন্দ্র মজুমদার
  3. হরপ্রসাদ শাস্ত্রী
  4. ড. মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা

• চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন - হরপ্রসাদ শাস্ত্রী।

• সন্ধ্যাভাষা:
- চর্যাপদের ভাষাকে কেউ কেউ সন্ধ্যাভাষা বা সন্ধাভাষা বলেছেন।
- হরপ্রসাদ শাস্ত্রী এ ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন, 'আলো আঁধারি ভাষা, কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না। যাঁহারা সাধন-ভজন করেন, তাঁহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই।'
- এ কারণে চর্যার ভাষা সন্ধ্যাভাষা।

অন্যদিকে,
• ১৯২৭ সালে সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন - ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
• ১৯২৬ সালে ভাষা আলোচনা করে স্বীকৃত দেন যে, চর্যাপদ বাংলা ভাষায় রচিত - ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
• ১৯২০ সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন - বিজয়চন্দ্র মজুমদার। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৩৪.
বাংলাদেশ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদস্য পদ লাভ করে-
  1. ১৪ মার্চ, ১৯৭২
  2. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  3. ১২ অক্টোবর, ১৯৭৩
  4. ১২ নভেম্বর, ১৯৭৩
সঠিক উত্তর:
১২ নভেম্বর, ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
১২ নভেম্বর, ১৯৭৩
ব্যাখ্যা

⇒ বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।

FAO:
- FAO পূর্ণরূপ Food and Agriculture Organization.
- এটি ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর ইতালির রাজধানী রোমে অবস্থিত।
- FAO এর বর্তমান মহাপরিচালক চীনের কু ডংগিউ। (অক্টোবর, ২০২৫)
- বর্তমান সদস্য সংখ্যা মোট ১৯৫টি। (অক্টোবর, ২০২৫)
- ১৯৪টি দেশ ও ১টি সংস্থা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন।
- এছাড়া সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন FAO এর সদস্য।
- সংস্থাটির প্রতিষ্ঠার তারিখ ১৬ অক্টোবর প্রতিবছর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট।

৩৫.
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয় কাকে?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. প্রমথ চৌধুরী
  3. বুদ্ধদেব বসু
  4. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা

• বুদ্ধদেব বসু:
- বুদ্ধদেব বসু ছিলেন তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক, সম্পাদক।
- ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
- শুধু কবিতা নয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বুদ্ধদেবের স্বচ্ছন্দ বিচরণ ছিল। তিনি রোম্যান্টিক কবিচেতনার অধিকারী ছিলেন; তবে পরবর্তীকালে তিনি আবেগ অপেক্ষা মননশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
- মননশীল প্রবন্ধ ও সাহিত্য-সমালোচনায় তিনি সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির পরিচয় দিয়েছেন। তাঁর গদ্যশৈলীতে আছে ব্যক্তিত্বের ছাপ। পদ্যগদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক।
- রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে তাঁকে সব্যসাচী লেখক বলা হয়। বাংলা কাব্যের পঞ্চপাণ্ডদের একজন বুদ্ধদেব বসু।

• বুদ্ধদেব বসু রচিত গল্প গ্রন্থগুলো হলো:
- অভিনয়, অভিনয় নয়,
- রেখাচিত্র,
- হাওয়া বদল ইত্যাদি।
- হাওয়ার গান বুদ্ধদেব বসু রচিত একটি কবিতা।

• বুদ্ধদেবের উপন্যাস:
- তিথিডোর,
- সাড়া,
- সানন্দা,
- লালমেঘ,
- পরিক্রমা,
- কালো হাওয়া,
- নির্জন স্বাক্ষর,
- নীলাঞ্জনার খাতা ইত্যাদি।

• বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ:
- কঙ্কাবতী,
- দময়ন্তী,
- মর্মবাণী,
- যে আঁধার আলোর অধিক।

• বুদ্ধদেব বসু রচিত নাটক:
- মায়া মালঞ্চ,
- তপস্বী ও তরঙ্গিনী,
- কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

৩৬.
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হয়-
  1. ৪২
  2. ৩৯
  3. ৪৩
  4. ৪৪
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৩ টাকাকে ২: ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?

সমাধান:
মোট অংশ = ২ + ৪ + ৫ = ১১
প্রতি অংশের মান = ১৪৩/১১ = ১৩

∴ ক্ষুদ্রতম অংশ = ২ × ১৩ = ২৬
∴ বৃহত্তম অংশ = ৫ × ১৩ = ৬৫

∴ পার্থক্য = ৬৫ - ২৬ = ৩৯

সুতরাং, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = ৩৯ টাকা

৩৭.
১৭ সে.মি., ১৫ সে.মি. এবং ৮ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে-
  1. সমবাহ
  2. সমদ্বিবাহ
  3. স্থূলকোণী
  4. সমকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা

প্রশ্ন: ১৭ সে.মি., ১৫ সে.মি. এবং ৮ সে.মি. দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে—

সমাধান:
দেওয়া আছে, 
তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে,
a = ১৭ সে.মি., b = ১৫ সে.মি. এবং c = ৮ সে.মি.

সবচেয়ে বড় বাহু = ১৭ সে.মি.  
অন্য দুই বাহুর যোগফল = ১৫ + ৮ = ২৩ সে.মি.
∴ ২৩ > ১৭ ⇒ ত্রিভুজ গঠন সম্ভব।

এখন ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করি,
১৭ = ২৮৯  
এবং
১৫ + ৮= ২২৫ + ৬৪ = ২৮৯

∴ ১৭ = ১৫ + ৮ 

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যে ত্রিভুজে সবচেয়ে বড় বাহুর বর্গ = অন্য দুই বাহুর বর্গের যোগফল, সেটি সমকোণী ত্রিভুজ।
∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে।  

৩৮.
"মালগুদাম" কোন সমাসের অন্তর্গত?
  1. উপপদ তৎপুরুষ
  2. চতুর্থী তৎপুরুষ 
  3. তৃতীয়া তৎপুরুষ
  4. অলুক ষষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর:
চতুর্থী তৎপুরুষ 
উত্তর
সঠিক উত্তর:
চতুর্থী তৎপুরুষ 
ব্যাখ্যা

• চতুর্থী তৎপুরুষ সমাস:
পূর্বপদে চতুর্থ বিভক্তি (কে, রে, জন্য, তরে, নিমিত্ত) লোপের মাধ্যমে যে সমাস হয়, তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস।
যেমন:
- গুরুকে ভক্তি = গুরুভক্তি।
- আরামের জন্য কেদারা = আরামকেদারা।
- বসতের জন্য বাড়ি = বসতবাড়ি।
- বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা।
- পাগলের নিমিত্তে গারদ = পাগলাগারদ।
- মরণের নিমিত্তে কাঠি = মরণকাঠি।
- মালের জন্য গুদাম = মালগুদাম।
- শিশুর জন্য সাহিত্য = শিশুসাহিত্য।
- শয়নের নিমিত্তে কক্ষ = শয়নকক্ষ প্রভৃতি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৯.
"Moot point" Means-
  1. Just opposite
  2. Major part
  3. Defective
  4. An undecided matter
সঠিক উত্তর:
An undecided matter
উত্তর
সঠিক উত্তর:
An undecided matter
ব্যাখ্যা

• "Moot point" Means- An undecided matter.

• Moot point:
- English Meaning: An undecided matter; a subject that people cannot agree about; an issue that lacks practical significance.
- Bangla Meaning: অমীমাংসিত বিষয়।

• Ex. Sentence: Whether the law should be this is a moot point.
- Bangla Meaning: আইনটি এমন হওয়া উচিত কিনা, এটি একটি বিতর্কিত বিষয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৪০.
প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালী মহিলা কবি কে?
  1. কাজী ফজিলাতুন্নেছা
  2. মাহমুদা খাতুন সিদ্দিকা
  3. বেগম সুফিয়া কামাল
  4. ফেরদৌসি বেগম
সঠিক উত্তর:
মাহমুদা খাতুন সিদ্দিকা
উত্তর
সঠিক উত্তর:
মাহমুদা খাতুন সিদ্দিকা
ব্যাখ্যা

উত্তর: খ) মাহমুদা খাতুন সিদ্দিকা।

• বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবি হলেন মাহমুদা খাতুন সিদ্দিকা।

‘মন ও মৃত্তিকা’ কাব্যের কিছু কিছু কবিতায় এ প্রচেষ্টা লক্ষণীয়। ‘প্রেম প্রকৃতি ও বিরহের বেদনা বিধুর উপলব্ধি তাঁর সনেট কবিতার উপজীব্য হিসেবে মূর্ত হয়ে উঠেছে। প্রকৃত সনেট বিবেচনায় তাঁর সনেট রচনাগুলোর শৈল্পিক শৈথিল্য পরিলক্ষিত হয় এবং চৌদ্দমাত্রার চৌদ্দ চরণের আঙ্গিকে কেবল গদ্য কবিতার ঢঙে সনেট রচনায় প্রয়াসও পরিলক্ষিত হয়েছে:
গ্রীষ্মের দহন জ্বালা আষাঢ়ের ছায়ায়
ঘুমের আমেজ আনে শাল তাল পিয়ালের বনে
সিকৃত শ্যামল দুর্ব্বা বায়ু বহে গভীর স্বপনে
ঝরঝর বারিধারা অবিরাম দু’কূল ভাসায়।
[“তৃষ্ণা” ‘মন ও মৃত্তিকা’]

অন্যান্য অপশনগুলোর সংক্ষিপ্ত বিশ্লেষণ:
ক) কাজী ফজিলাতুন্নেছা – প্রথম মুসলিম বাঙালি মহিলা স্নাতক।
গ) বেগম সুফিয়া কামাল – বিখ্যাত কবি, কিন্তু তাঁর প্রথম কাব্যগ্রন্থ (সাঁঝের মায়া) ১৯৩৮ সালে, এবং তাতে সনেট ছিল না।
ঘ) ফেরদৌসি বেগম – কবি, কিন্তু সনেট রচনায় অগ্রণী নন।

সুতরাং সঠিক উত্তর: মাহমুদা খাতুন সিদ্দিকা।

উৎস: বাংলাপিডিয়া; দৈনিক ইনকিলাব পত্রিকা রিপোর্ট;লিংক।

৪১.
বাংলাদেশের সংবিধানে কত ধরণের মালিকানার কথা বলা আছে?
  1. ৪ ধরণের
  2. ৫ ধরণের
  3. ২ ধরণের 
  4. ৩ ধরণের
সঠিক উত্তর:
৩ ধরণের
উত্তর
সঠিক উত্তর:
৩ ধরণের
ব্যাখ্যা

মালিকানা নীতি:
- বাংলাদেশের সংবিধানে তিন ধরণের মালিকানার কথা বলা আছে।
- সংবিধানের ১৩ অনুচ্ছেদ অনুযায়ী এই মালিকানাগুলো হলো:
১. রাষ্ট্রীয় মালিকানা
২. সমবায় মালিকানা
৩. ব্যক্তিগত মালিকানা

সংবিধান:
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে। 
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালের ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।

৪২.
যদি b = a + c এবং b = 3 হয় তাহলে (ab + bc)2 =?
  1. 81
  2. 36
  3. 72
  4. 32
সঠিক উত্তর:
81
উত্তর
সঠিক উত্তর:
81
ব্যাখ্যা

প্রশ্ন: যদি b = a + c এবং b = 3 হয় তাহলে (ab + bc)2 = ?

সমাধান: 
দেওয়া আছে, 
b = a + c এবং b = 3
∴ a + c = 3

প্রদত্ত রাশি, 
(ab + bc)2
= {b(a + c)}2
= (3 × 3)2
= 92
= 81

৪৩.
How many major tectonic plates are there on earth surface?
  1. ৯টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা

• আলফ্রেড ওয়েগেনার ১৯১২ সালে মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব (Continental Drift Theory) প্রস্তাব করেন, যা পরবর্তীতে টেকটোনিক প্লেট তত্ত্বের ভিত্তি তৈরি করে। এই তত্ত্ব অনুযায়ী, পৃথিবীর ভূ-পৃষ্ঠ বিশাল প্লেটে বিভক্ত, যা ধীরে ধীরে সরে যায় এবং ভূমিকম্প, আগ্নেয়গিরি ও পাহাড় গঠনের জন্য দায়ী।

• টেকটোনিক প্লেট:
- টেকটোনিক প্লেট হচ্ছে পাথরের একটি স্তর যা পৃথিবীর অভ্যন্তরের গলিত অংশটির সবচেয়ে বাইরের আবরণ।
- টেকটোনিক প্লেট এর উপরে পৃথিবীর সবকিছু অবস্থান করছে।
- ১৯১২ খ্রিষ্টাব্দে আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েগেনারের মহীসঞ্চারণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থেকে টেকটোনিক প্লেট ধারণার জন্ম হয়।
- মহীসঞ্চারণ তত্ত্ব অনুসারে কোনো একসময় সবগুলো মহাদেশ মিলে একটি মহাদেশ ছিল যাকে প্যানজিয়া বলা হয়।

- এই মতবাদ অনুসারে ভূ-ত্বক প্রধানত ৭টি বড় ও কয়েকটি ক্ষুদ্র গতিশীল কঠিন প্লেট দ্বারা গঠিত। প্লেটগুলো হলো:
• ইউরেশীয় প্লেট (Eurasian Plate),
• উত্তর আমেরিকান প্লেট (North American Plate),
• দক্ষিণ আমেরিকান প্লেট (South American Plate),
• আফ্রিকান প্লেট (African Plate),
• অ্যান্টার্কটিক প্লেট (Antarctic Plate),
• ভারত-অস্ট্রেলীয় প্লেট (Indo-Australian Plate) ও
• প্রশান্ত মহাসাগরীয় প্লেট (Pacific Plate)

উৎস: ব্রিটানিকা।

৪৪.
The poet of beauty is ______.
  1. T. S. Eliot
  2. John Keats
  3. William Wordsworth
  4. John Milton
সঠিক উত্তর:
John Keats
উত্তর
সঠিক উত্তর:
John Keats
ব্যাখ্যা

• The poet of beauty is John Keats.

• John Keats (1795-1821:
- John Keats ছিলেন একজন বিখ্যাত ইংরেজি রোমান্টিক কবি।
- Keats -এর কবিতাগুলি তার সংবেদনশীলতা, সৃষ্টিশীলতা এবং প্রাকৃতিক সৌন্দর্য ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য পরিচিত।
- তিনি ইংরেজি সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন এবং তার কাজগুলি আধুনিক কবিদের ওপর গভীর প্রভাব ফেলে।
- তাকে ‘Poet of beauty’ বলা হয়।
- এছাড়া তাকে 'Poet of sensuousness' ও বলা হয়।

• John Keats -এর Title গুলো হলো:
- Poet of Beauty.
- Poet of sensuousness.
- A Death Hunted Poet.
- The Youngest Poet of English Literature.
- এছাড়া তিনি ছিলেন- Physician, surgeon, এবং Doctor.
- John Keats তার Sense of Beauty এর জন্য বিখ্যাত।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।

• Famous poems:
- To Autumn,
- Ode on Melancholy,
- Ode to a Nightingale,
- Ode on a Grecian Urn,
- Ode to Psyche,
- Lamia,
- Hyperion,
- Bright Star,
- The Eve of St. Agnes,
- On First Looking into Chapman's Homer,
- La Belle Dame Sans Merci, etc.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.

৪৫.
Select the meaning of the word "Stagflation".
  1. Controlled prices
  2. A disintegration
  3. Cultural dullness
  4. Economic slowdown
সঠিক উত্তর:
Economic slowdown
উত্তর
সঠিক উত্তর:
Economic slowdown
ব্যাখ্যা

• The correct answer is- Economic slowdown.

• Stagflation (Noun):
- English Meaning: An economic situation in which prices keep rising but economic activity does not increase.
- Bangla Meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ-যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।

- (যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না) শব্দটি economic slowdown (অর্থনৈতিক মন্দা অবস্থা)- এর অর্থ প্রকাশ করে।

Example sentences:
- The oil shock helped tip the US into stagflation with prices rising 13% a year.
- Some analysts went as far as to warn of stagflation and supply-chain collapse.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৪৬.
১৪৪ সংখ্যাটি কোন সংখ্যার ৪০%?
  1. ২৯০
  2. ৩৮০
  3. ৩৬০
  4. ২৬০
সঠিক উত্তর:
৩৬০
উত্তর
সঠিক উত্তর:
৩৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৪ সংখ্যাটি কোন সংখ্যার ৪০%?

সমাধান: 
মনে করি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
ক এর ৪০% = ১৪৪
বা, ৪০ক/১০০ = ১৪৪
বা, ৪০ক = ১৪৪ × ১০০
বা, ক = (১৪৪ × ১০০)/৪০
∴ ক = ৩৬০

∴ সংখ্যাটি ৩৬০।

৪৭.
বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান কত?
  1. ৮৫ তম 
  2. ১০২ তম
  3. ৭২ তম
  4. ১০৬ তম
সঠিক উত্তর:
৮৫ তম 
উত্তর
সঠিক উত্তর:
৮৫ তম 
ব্যাখ্যা

⇒ বিশ্ব ক্ষুধা সূচক (GHI) এ বাংলাদেশের অবস্থান ৮৫ তম।

শীর্ষ দেশ:
• ১ম - আর্মেনিয়া।
• ২য় - বেলারুশ।
• ৩য় - বসনিয়া ও হার্জেগোভিনা।
• ৪র্থ - বুলগেরিয়া।
• ৫ম - চিলি।
• ৬ষ্ঠ - চীন।

তথ্যসূত্র - Global Hunger Index.

৪৮.
Come on, it's time to go home. Here "home" is a/an
  1. Adjective
  2. Noun
  3. Pronoun
  4. Adverb
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা

• Come on, it's time to go home.
- Here "home" is an- ঘ) Adverb.

- এখানে 'home' শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- It answers the question “where?” → “to go where?” → home.
- It modifies the verb go and shows direction/place.
- Home শব্দটি এখানে adverb of place.

• Home (Adverb):
- English Meaning: to or at one's place of residence or home; at or to your house or the place where you live.
- Bangla Meaning: (১) বাড়িতে; বাড়ির দিকে: যাত্রার সূচনাস্থলে; স্থানটি তার বাসস্থান হোক কি না হোক। (২) যথাস্থানে; উদ্দিষ্ট লক্ষ্যে।

• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে modify করতে পারে।
- where, why, how, when, ইত্যাদি শব্দগুলো দিয়ে Verb-কে প্রশ্ন করে পাওয়া উত্তরই হলো adverb.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৪৯.
পর্বতের সমার্থক শব্দ কোনটি?
  1. বিহগ
  2. হিমালয়
  3. ক্ষিতিধর
  4. বিশাল
সঠিক উত্তর:
ক্ষিতিধর
উত্তর
সঠিক উত্তর:
ক্ষিতিধর
ব্যাখ্যা

• 'পর্বত' এর সমার্থক শব্দ — 'ক্ষিতিধর'।

• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- গিরি,
- পাহাড়,
- ক্ষিতিধর,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

অন্যদিকে,
• 'পাখি' এর সমার্থক শব্দ - 'বিহগ'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

৫০.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. উপর্যুক্ত
  2. স্বায়ত্ত্বশাসন
  3. শ্রদ্ধাঞ্জলী
  4. দারিদ্রতা
সঠিক উত্তর:
উপর্যুক্ত
উত্তর
সঠিক উত্তর:
উপর্যুক্ত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- উপর্যুক্ত (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে উপোর্‌জুক্‌তো।
- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে উপরি + উক্ত।
- এর অর্থ হচ্ছে পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন।

অন্যদিকে,
অপশনের বাকি বানানগুলো অশুদ্ধ।

এগুলোর শুদ্ধ বানান - 
• 'স্বায়ত্ত্বশাসন' এর শুদ্ধ বানান - স্বায়ত্তশাসন।
• 'শ্রদ্ধাঞ্জলী' এর শুদ্ধ বানান - শ্রদ্ধাঞ্জলি।
• 'দারিদ্রতা' এর শুদ্ধ বানান - দরিদ্রতা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।