পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (সাহিত্য)

পরীক্ষাবাংলাবিদ (সাহিত্য)তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৩ বৈষ্ণব পদাবলি, অনুবাদ সাহিত্য ও আরাকান রাজসভার সাহিত্য [Live Class – 5 & 6]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (সাহিত্য)

বাংলাবিদ (সাহিত্য) · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
মধ্যযুগের কোন সাহিত্য গীতিকবিতার মর্যাদা পেয়েছে?
  1. ক) শ্রীকৃষ্ণকীর্তন
  2. খ) মঙ্গলকাব্য
  3. গ) বৈষ্ণব পদাবলি
  4. ঘ) অনুবাদ সাহিত্য
সঠিক উত্তর:
গ) বৈষ্ণব পদাবলি
উত্তর
সঠিক উত্তর:
গ) বৈষ্ণব পদাবলি
ব্যাখ্যা
মধ্যযুগের গীতিকবিতা হলো বৈষ্ণব পদাবলি। কারণ, গীতিকবিতার মতো বৈষ্ণপ পদাবলিতে ব্যক্তিগত আবেগ—অনুভূতি, প্রেম—বিরহ প্রকাশিত হয়েছে। 

উৎস : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেল মূল বই, মঙ্গলকাব্যের মূল বই, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা, ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার। 
.
পদাবলির জনক কে?
  1. ক) জয়দেব
  2. খ) বিদ্যাপতি
  3. গ) চণ্ডীদাস
  4. ঘ) দীন চণ্ডীদাস
সঠিক উত্তর:
খ) বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদ্যাপতি
ব্যাখ্যা
বৈষ্ণব পদাবলির জনক বিদ্যাপতি।
বৈষ্ণব পদাবলির আদি কবি বিদ্যাপতি।
বৈষ্ণব পদাবলির প্রথম বাঙালি কবি চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলি সবচেয়ে জনপ্রিয় কবি চণ্ডীদাস।

উৎস : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেল মূল বই, মঙ্গলকাব্যের মূল বই, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা, ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার।
.
পদাবলির প্রথম বাঙালি কবি কে?
  1. ক) জয়দেব
  2. খ) বিদ্যাপতি
  3. গ) চণ্ডীদাস
  4. ঘ) জ্ঞানদাস
সঠিক উত্তর:
গ) চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) চণ্ডীদাস
ব্যাখ্যা
বৈষ্ণব পদাবলির জনক বিদ্যাপতি।
বৈষ্ণব পদাবলির আদি কবি বিদ্যাপতি।
বৈষ্ণব পদাবলির প্রথম বাঙালি কবি চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলি সবচেয়ে জনপ্রিয় কবি চণ্ডীদাস।

উৎস : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেল মূল বই, মঙ্গলকাব্যের মূল বই, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা, ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার। 
.
বৈষ্ণব পদাবলির প্রথম সংকলনের নাম কী?
  1. ক) পদসঞ্চয়
  2. খ) পদসমুদ্র
  3. গ) পদমঞ্জুরি
  4. ঘ) পদসঞ্চরণ
সঠিক উত্তর:
খ) পদসমুদ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) পদসমুদ্র
ব্যাখ্যা
বৈষ্ণব পদাবলির প্রথম সংকলক বাবা আউল মনোহর দাস।
বৈষ্ণব পদাবলির প্রথম সংকলনের নাম ‘পদসমুদ্র’। 
বৈষ্ণব পদাবলির প্রথম সংকলন ‘পদসমুদ্র’—এ ১৫ হাজার পদ ছিল। 

উৎস : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেল মূল বই, মঙ্গলকাব্যের মূল বই, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা, ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার। 
.
আধুনিক কবিদের মধ্যে কে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন?
  1. ক) বিহারীলাল চক্রবতীর্
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) মোহিতলাল মজুমদার
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণবীয় মনস্তত্ত্বে অনুরাগ দেখিয়েছেন। ‘সোনার তরী’ কাব্যগ্রন্থের বহু কবিতায় তা পরিলক্ষিত হয়। বিশেষ করে বর্ষার ঋতুবৈচিত্র্য নিয়ে লেখা কবিতায়। তাছাড়া কাদম্বরী দেবীর অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। এটি ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি’ নামে পরিচিত। যেমন :
মরণরে তুঁহু মম শ্যাম সমান

উৎস : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যেল মূল বই, মঙ্গলকাব্যের মূল বই, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা, ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার। 
.
মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি কে?
  1. ক) আবদুল হাকিম
  2. খ) আলাওল
  3. গ) দৌলত কাজী
  4. ঘ) সৈয়দ সুলতান
সঠিক উত্তর:
খ) আলাওল
উত্তর
সঠিক উত্তর:
খ) আলাওল
ব্যাখ্যা
আলাওল
- আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওল ১৭শতক/ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি ছিলেন।
- ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
- কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবৎ অবলম্বনে তিনি এটি রচনা করেন।
- কবি আলাওল আরাকান-রাজা উমাদারের রাজদেহরক্ষী অশ্বারোহীর পেশায় নিয়োজ্জিত ছিলেন।

তাঁর অন্যান্য গ্রন্থ সমুহ:
- সিকান্দার নামা
- তোহ্ফা
- সপ্তপয়কর
- সয়ফুলমুলুক বদিউজ্জামান
- রাগতালনামা
- সতীময়ান-লোর-চন্দ্রাণী
[উল্লেখ্য, মাইকেল মধুসূদন দত্ত রচিত পদ্মাবতী একটি নাটক।]

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আরাকান রাজসভায় কোন শতকে বাংলা সাহিত্যের প্রসার ঘটে?
  1. ক) পঞ্চদশ 
  2. খ) ষোড়শ
  3. গ) সপ্তদশ
  4. ঘ) অষ্টাদশ
সঠিক উত্তর:
গ) সপ্তদশ
উত্তর
সঠিক উত্তর:
গ) সপ্তদশ
ব্যাখ্যা
আরাকান রাজসভা বা রোসাঙ্গ সভায় সতেরো শতকে বাংলা সাহিত্যের প্রসার ঘটে। 
আরকান রাজসভার আদি কবি ও প্রথম বাঙালি কবি দৌলত কাজী।
আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওল। 
আরাকান রাজসভার অমাত্য বা মন্ত্রী ছিলেন কোরেশী মাগন ঠাকুর। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস - মাহবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা - ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার।
.
আবদুল হাকিম কোন শতকের কবি?
  1. ক) ষোলো শতক
  2. খ) সতেরো শতক
  3. গ) আঠারো শতক
  4. ঘ) উনিশ শতক
সঠিক উত্তর:
খ) সতেরো শতক
উত্তর
সঠিক উত্তর:
খ) সতেরো শতক
ব্যাখ্যা
আবদুল হাকিম
আবদুল হাকিম চট্টগ্রামের সন্দীপের ভুলুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ১৬২০ খ্রিষ্টাব্দে। তিনি সতেরো শতেকের কবি। তিনি ৮ টি গ্রন্থ লিখেছেন। যথা :
- লালমতি সয়ফুল মুলুক
- নূরনামা
- কারবালা
- ইউসুফ জোলেখা
- নসীহৎনামা
- শহরনামা
- শিহাবউদ্দিননামা
- চারি মোকামভেদ। 

আবদুল হাকিমের ‘নূরনামা’ কাব্যের বিখ্যাত উক্তি: 
যে সবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী
সে সব কাহার জন্ম নির্ণয় না জানি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা সাহিত্যের কথা, ড, মুহম্মদ শহীদুল্লাহ, লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের রূপরেখা, গোপাল হালদার।