পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পার্ট – ১: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: i) জাতিসংঘের বিশেষায়িত সংস্থাসমূহ (বিশ্বব্যাংক ও IMF বাদে) [FAO, UNESCO, ICAO, IFAD, ILO, IMO, UNIDO, ITU, UNWTO, UPU, WHO, WIPO, WMO] ii) জাতিসংঘের তহবিল ও প্রোগ্রাম [UNDP, UNEP, UNFPA, UNICEF, WFP, UN-HABITAT] iii) জাতিসংঘ সম্পর্কিত অন্যান্য সংস্থা [IAEA, IOM, CTBTO, UNAIDS, UNHCR, UNRWA, UNIDIR, UNITAR, UN WOMEN, UNSSC, UNU, UNOPS, OPCW, ITC] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ----------------------- পার্ট – ২: মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. সমস্যা সমাধান (Problem Solving) উৎস: যেকোনো গাইড বই বা Live MCQ এর আর্কাইভ থেকে এই টপিকের আগের প্রশ্নগুলো দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
বাংলাদেশে United Nations Development Assistance Plan (UNDAP) এর বাস্তবায়ন এবং উন্নয়নে সহায়তা করে থাকে -
  1. ক) UNCTAD
  2. খ) UNHCR
  3. গ) UNDP
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা
• জাতীয় উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘ United Nations Development Assistance Plan বা উন্নয়ন সহায়তাকারী কাঠামোর (UNDAP) মাধ্যমে জাতিসংঘের সকল সংস্থা একত্রিত হয়ে যৌথভাবে বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছে।
- বিশ্বে উন্নয়ন ধারণার মধ্যে সংযোগ স্থাপনকারী বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের অন্যতম প্রধান শাখা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) জাতিসংঘ টিমের সাথে একত্রিত হয়ে আনডাফ-এর বাস্তবায়ন এবং উন্নয়নে সহায়তা করে থাকে।
- এই লক্ষ্যে ইউএনডিপি সরকারি সংস্থাসমূহকে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পরিকল্পনা প্রণয়ন এবং দেশের দারিদ্র বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) তৈরিতে সহায়তা করে যাচ্ছে।

সূত্র: জাতিসংঘ ও ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
প্রতি বছর বিশ্বের সর্বত্র ২১ শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থার তত্ত্বাবধানে?
  1. ক) ইউএনডিপি
  2. খ) ইউনেস্কো
  3. গ) ইউনিসেফ
  4. ঘ) ইউএন ওমেন
ব্যাখ্যা
• জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) উদ্যোগে সুন্দরবন এবং আরো কিছু ঐতিহাসিক স্থান বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
- পনেরো শতকে নির্মিত পাহাড়পুর বিহার এবং বাগেরহাটের বিভিন্ন মসজিদের সংরক্ষণের লক্ষ্যে ইউনেস্কো ১৯৮৫ সালে এক আন্তর্জাতিক ক্যাম্পেইনের আয়োজন করে।
- ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির ক্ষেত্রেও ইউনেস্কো প্রধান ভূমিকা পালন করে এবং প্রতি বছর বিশ্বের সর্বত্র ইউনেস্কোর তত্ত্বাবধানে এই দিন মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে থাকে।

সূত্র: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কো।
.
বাংলাদেশ সরকারকে 'সম্প্রসারিত টিকাদান কর্মসূচি'তে সহযোগিতা করে -
  1. ক) জাতিসংঘ শিশু তহবিল
  2. খ) জাতিসংঘ জনসংখ্যা তহবিল
  3. গ) বিশ্ব ব্যাংক
  4. ঘ) বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা
ব্যাখ্যা
• শিশুদের ডায়রিয়া, টিটেনাস, পারটুসিস, যক্ষা, হাম ও পোলিওর টিকা দিতে ১৯৭৯ সালের ৭ এপ্রিল জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর সহযোগিতায় সরকার আনুষ্ঠানিকভাবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু করা হয়। 
- জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর তত্ত্বাবধানে দরিদ্র জনগোষ্ঠীর বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে দেশের সর্বত্র গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেয়া হয়।
- বিশ শতকের আশি ও নব্বইয়ের দশকে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, প্রজননকালীন স্বাস্থ্যসেবা, এবং দুর্যোগ মোকাবেলায় সহায়তার ক্ষেত্রে ইউনিসেফ বিশেষ ভূমিকা রাখে।

• বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা দেশের বৃহত্তর কৃষি সেক্টরের সাথে জড়িত এবং বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের যে লক্ষ্য তা পূরণে পর্যাপ্ত ধান, গম এবং অন্যান্য কৃষি উপকরণ দিয়ে সহায়তা করে থাকে।

• জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের সাথে যৌথভাবে কৌশলগত পরামর্শমূলক সেবা এবং কমোডিটি সাপোর্ট দিয়ে থাকে। পরিবার পরিকল্পনা এবং জনসংখ্যা বৃদ্ধিতে স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রেও ইউএনএফপিএ যুক্ত আছে।

সূত্র: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ।
.
United Nations Environment Programme (UNEP) এর সদরদপ্তর কোথায়?
  1. ক) কেপটাউন
  2. খ) জেনেভা
  3. গ) ভিয়েনা
  4. ঘ) নাইরোবি
ব্যাখ্যা
• United Nations Environment Programme (UNEP) জাতিসংঘ পরিবেশ কর্মসূচী প্রতিষ্ঠিত হয় – ১৯৭২ সালে।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
- এর নির্বাহী পরিচালক ইনগার এন্ডারসেন।
- সদস্য দেশ ১৯৩টি।
- UNEP-এর লক্ষ্য হল নেতৃত্ব প্রদান করা এবং ভবিষ্যৎ প্রজন্মের সাথে আপস না করে দেশ ও জনগণকে তাদের জীবনযাত্রার মান উন্নত করতে অনুপ্রেরণা, তথ্য প্রদান এবং সক্ষম করে পরিবেশের যত্নে অংশীদারিত্বকে উৎসাহিত করা।

তথ্যসূত্র: UNEP এর অফিসিয়াল ওয়েবসাইট।
.
সর্বশেষ ২০২২ সালে FAO এর এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ফিলিপাইনে
  2. খ) নিউজিল্যান্ডে
  3. গ) অস্ট্রেলিয়াতে
  4. ঘ) বাংলাদেশে
ব্যাখ্যা
• জাতিসংঘের অঙ্গসংস্থা FAO এর ৩৬তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ৮-১১ মার্চ,২০২২ তারিখে বাংলাদেশ এর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা - FAO (Food and Agriculture Organization) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর ইতালীর রাজধানী রোম এ অবস্থিত।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর FAO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ ১৯৭৩ সালের ১২ নভেম্বর FAO এর সদস্যপদ লাভ করে।
- FAO এর বর্তমান মহাপরিচালক হচ্ছেন চীনের QU Dongyu ( কু ডংগিউ)।

তথ্যসূত্র: FAO Website
.
United Nations University প্রতিষ্ঠিত হয় -
  1. ক) টোকিও, জাপান
  2. খ) হিরোশিমা, জাপান
  3. গ) ওকানিয়া, জাপান
  4. ঘ) নাগাসাকি, জাপান
ব্যাখ্যা
• ১৯৭২ সালের ডিসেম্বর মাসে United Nations University প্রতিষ্ঠিত হয়।
- অবস্থান: টোকিও, জাপান। 
- বর্তমানে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা এবং গবেষণা কর্মকান্ড পরিচালিত হয়।
- ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে তৎকালীন জাতিসংঘ মহাসচিব উ থান্ট সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেন।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চলমান আছে।

তথ্যসূত্র: UNU এর অফিসিয়াল ওয়েবসাইট।
.
বাংলাদেশ সিটিবিটি চুক্তি অনুমোদন করে -
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০২ সালে
ব্যাখ্যা
• পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ বিষয়ক সংস্থা Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization (CTBTO) জাতিসংঘের অধীনে পরিচালিত একটি সংস্থা।
- সংস্থাটি ভূপৃষ্ঠ, বায়ুমন্ডল বা সমুদ্রের নিচে যে কোন ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো বন্ধের জন্য গৃহীত চুক্তি Comprehensive Nuclear-Test-Ban Treaty (CTBT) নিয়ে কাজ করে এবং বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণের নিমিত্তে কার্যক্রম পরিচালনা করে আসছে। যদিও পারমাণবিক বেশ কয়েকটি প্রভাবশালী দেশের অসহযোগীতার কারনে চুক্তিটি এখনও কার্যকর করা সম্ভব হয় নি।
- বাংলাদেশ বিশ্বের ১২৯তম দেশ হিসেবে সিটিবিটি চুক্তি স্বাক্ষর করেন ২৪ অক্টোবর ১৯৯৬ সালে ও অনুমোদন করে ২০০০ সালের ৮ মার্চ ৫৪তম দেশ হিসেবে।

তথ্যসূত্র: CTBT ওয়েবসাইট।
.
বিশ্বব্যাপী কৃষি খাতের উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋন দিয়ে থাকে নিচের কোন সংস্থা?
  1. ক) UNICEF
  2. খ) UNDP
  3. গ) IFAD
  4. ঘ) ILO
ব্যাখ্যা
IFAD এর পূর্ণরূপ – International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের কৃষি উন্নয়ন বিষয়ক তহবিল।
- উন্নয়নশীল দেশগুলোতে কৃষি খাতের উন্নয়নের জন্য স্বল্পসুদে ঋন দিয়ে থাকে।
- ১৯৭৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৭ টি। এর সদর দপ্তর ইতালির রোমে।

সূত্র: IFAD এর ওয়েবসাইট।
.
Covid-19 রোগকে মহামারি হিসেবে চিহ্নিত করে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে -
  1. ক) IOM
  2. খ) IMO
  3. গ) WHO
  4. ঘ) WTO
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।
- WHO প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে ৭ এপ্রিল এবং এর বর্তমান সদস্য সংখ্যা
১৯৪ সালে।
- এর ৬টি আঞ্চলিক কার্যালয় রয়েছে।
- WHO এর বর্তমান মহাপরিচালকের নাম Tedros Adhanom Ghebreyesus (ট্রেডস আধানম গেব্রেইসাস) এবং তিনি ইথিওপিয়ার
নাগরিক।
- WHO করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে এবং এই রোগকে মহামারি হিসেবে চিহ্নিত করে এই রোগের নামকরণ করে Covid-19.

তথ্যসূত্র: WHO অফিশিয়াল ওয়েবসাইট।
১০.
বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয় -
  1. ক) ১৯৭২ সালের ২৭ অক্টোবর
  2. খ) ১৯৭৩ সালের ২৭ অক্টোবর
  3. গ) ১৯৭৪ সালের ২৭ অক্টোবর
  4. ঘ) ১৯৭৫ সালের ২৭ অক্টোবর
ব্যাখ্যা
• ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য হলো ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- ফিলিস্তিনের সদস্যপদ লাভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২০১৯ সালের ১ জানুয়ারি ইউনেস্কো ত্যাগ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ভ্যাটিকান সিটি ইউনেস্কোর সদস্য নয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট
১১.
বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women কার্যক্রম শুরু করে -
  1. ক) ২০১০ সালে
  2. খ) ২০১১ সালে
  3. গ) ২০১২ সালে
  4. ঘ) ২০১৩ সালে
ব্যাখ্যা
•  UN Women প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
- সংস্থাটি কার্যক্রম শুরু করে ২০১১ সালে
- সদর দপ্তর: নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক - সিমা সামি বাহাউস।
- ৪৫ টি সদস্য যারা ৪ বছরের জন্য নির্বাচিত হয়।

তথ্যসূত্র: UN Women এর অফিসিয়াল ওয়েবসাইট।
১২.
১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় -
  1. ক) World Bank
  2. খ) IMF
  3. গ) ILO
  4. ঘ) WTO
ব্যাখ্যা
ILO (International Labour Organization) ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। বর্তমান মহাপরিচালক ব্রিটেনের গাই রাইডার।
- আন্তর্জাতিক শ্রম সংস্থা ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৭টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র -ILO এবং নোবেল প্রাইজ এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৩.
প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়
  1. ক) ৭ মার্চ
  2. খ) ৭ এপ্রিল
  3. গ) ৭ মে
  4. ঘ) ৭ জুন
ব্যাখ্যা
• World Health Organization ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- ২২ জুলাই, ১৯৪৬ সালে অনুষ্ঠিত World Health Assembly তে ৬১টি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ স্বাক্ষর করে।
- ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- বর্তমান মহাপরিচালক - ড. টেদ্রস আদানম গেৱেয়েসুস। 
- প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।

তথ্যসূত্র: WHO এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৪.
জাতিসংঘের কোন সংস্থার প্রত্যক্ষ সহযোগীতায় Sustainable Development Goals (SDGs) প্রণয়ন করা হয়েছে?
  1. ক) UNEP
  2. খ) UNESCO
  3. গ) UNHCR
  4. ঘ) UNDP
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎস: জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট।
 
১৫.
আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (IAEA) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৫ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৫৭ সালে
  4. ঘ) ১৯৫৮সালে
ব্যাখ্যা
১৯৫৭ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (IAEA) প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত।
- ২০০৫ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (IAEA)।

সূত্র: IAEA. এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট।
১৬.
বিশ্ব পর্যটন সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
  1. ক) UNWTO
  2. খ) WTO
  3. গ) OWT
  4. ঘ) UNOWT
ব্যাখ্যা
UNWTO ১৯৩৪ সালে প্রথম International Union of Official Tourist Propaganda Organizations (IUOTPO) নামে আত্মপ্রকাশ
করে।
- পরবর্তীতে ১৯৪৬ সালে লন্ডনে International Congress of National Tourism Bodies এর প্রথম সম্মেলনে পূর্ববর্তী সংগঠনের নাম পরিবর্তন করে United Nations World Tourism Organization (UNWTO) যাত্রা শুরু হয়।
United Nations World Tourism Organization (UNWTO) আনুষ্ঠানিক প্রতিষ্ঠা  ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- সংস্থাটির সদরদপ্তর স্পেনের মাদ্রিদ শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা - ১৫৯টি দেশ। এছাড়াও ৬টি সহযোগী সদস্য দেশ রয়েছে।
- বাংলাদেশ UNWTO এর সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে।
- বর্তমান প্রধান (মহাসচিব) – Zurab Pololikashvili (জর্জিয়া)। তিনি ২০১৮ সালে মহাসচিব পদে যোগদান করেন।

তথ্যসূত্র: UNWTO ওয়েবসাইট।
১৭.
বাংলাদেশের কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্যক্রমে বিরাট ভূমিকা রেখেছে জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা?
  1. ক) ইউনিসেফ
  2. খ) আইএলও
  3. গ) ডব্লিউএফপি
  4. ঘ) ইউনেস্কো
ব্যাখ্যা
• আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের জনশক্তির শিক্ষা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখছে এবং বাংলাদেশের শ্রম আইন আইএলও'র নীতিমালার সাথে ভারসাম্য রেখে প্রণীত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) বাংলাদেশের কাজের বিনিময়ে খাদ্য এবং ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্যক্রমে বিরাট ভূমিকা রেখেছে । 

• জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) বাংলাদেশ সরকারের সাথে মায়ানমার থেকে আগত ২৮, ২০০ শরণার্থীর কল্যাণে এবং তাদের জীবনযাত্রার উন্নয়নে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। 

• বিশ্বব্যাংক এবং বাংলাদেশ ১৯৭২ সাল থেকে যৌথভাবে উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাংক দারিদ্র দূরীকরণের মাধ্যমে উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এবং জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশের সহযোগী হয়ে কাজ করে থাকে।

সূত্র: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ডব্লিউএফপি। 
১৮.
A, B থেকে 5 গুণ বড় তাহলে B, A থেকে কত শতাংশ ছোট?
  1. ক) 50%
  2. খ) 80%
  3. গ) 60%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: A, B থেকে 5 গুণ বড় তাহলে B, A থেকে কত শতাংশ ছোট?


সমাধান: 
ধরি 
B = 10.
A = 50.
B ছোট = 50 - 10 = 40 

B, A থেকে শতকরা ছোট = {(40/50) × 100}%
= 80%
১৯.
শ্রীকান্ত : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : : কাবিলের বোন : ?
  1. ক) আল মাহমুদ
  2. খ) এস ওয়াজেদ আলী
  3. গ) আব্দুল কাদির
  4. ঘ) আনোয়ার পাশা
ব্যাখ্যা
শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজৈবনিক উপন্যাস। 

আল মাহমুদ রচিত রচিত উপন্যাস:
- ডাহুকী, 
- উপমহাদেশ, 
- আগুনের মেয়ে, 
- চেহারার চতুরঙ্গ, 
- কাবিলের বোন ইত্যাদি 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
হয়তো ভোরের _______ হয়ে এই কার্তিকের নবান্নের দেশে।
  1. ক) শঙ্খচিল
  2. খ) লক্ষ্মীপেঁচা
  3. গ) শালিক
  4. ঘ) কাক
ব্যাখ্যা
আবার আসিব ফিরে
- জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;

হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;
২১.
B এর চেয়ে A বড়, B এর চেয়ে C ছোট , E এর চেয়ে D বড়, C এর চেয়ে D ছোট। সবচেয়ে ছোট কে? 
  1. ক) A
  2. খ) E
  3. গ) D
  4. ঘ) B
ব্যাখ্যা
প্রশ্নঃ B এর চেয়ে A বড়, B এর চেয়ে C ছোট , E এর চেয়ে D বড়, C এর চেয়ে D ছোট । সবচেয়ে ছোট কে? 

সমাধান 
প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই 
B এর চেয়ে A বড় = A > B
B এর চেয়ে C ছোট = B > C
E এর চেয়ে D বড় = D > E
C এর চেয়ে D ছোট = C > D

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই
A > B > C > D > E
২২.
১৭৬৪ : বক্সারের যুদ্ধ :: ১৭৫৭ : ?
  1. ক) পলাশীর যুদ্ধ
  2. খ) সিপাহি বিদ্রোহ
  3. গ) পানিপথের প্রথম যুদ্ধ
  4. ঘ) পানিপথের তৃতীয় যুদ্ধ
ব্যাখ্যা
বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালে নওয়াব মীরকাসিম ও তাঁর মিত্রশক্তির সাথে ইংরেজদের যুদ্ধ।
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালের ২৩ জুন নওয়াব সিরাজউদ্দৌলা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর মধ্যে সংঘটিত। এ যুদ্ধ আট ঘণ্টার মতো স্থায়ী ছিল এবং প্রধান সেনাপতি মীরজাফর আলী খানের বিশ্বাসঘাতকতার দরুণ নওয়াব কোম্পানি কর্তৃক পরাজিত হন।

উৎস: বাংলাপিডিয়া।
২৩.
যদি x : y : z = 3 : 4 : 7 হলে (x + y + z) : z = কত? 
  1. ক) 14 : 3
  2. খ) 2 : 1 
  3. গ) 7 : 2
  4. ঘ) 2 : 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y : z = 3 : 4 : 7 হলে (x + y + z) : z = কত? 

সমাধান:
x : y : z = 3 : 4 : 7
x = 3a, y = 4a, z = 7a

x + y + z = 3a + 4a + 7a = 14a

(x + y + z) : z = 14a : 7a
                      = 2 : 1 
২৪.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা?
  1. ক) তুরঙ্গ
  2. খ) বড়বা
  3. গ) ঘোটকী
  4. ঘ) তরঙ্গ 
ব্যাখ্যা
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-
- ঘোড়া,
- ঘোটক,
- হয়,
- বাহ,
- বাজী,
- তুরঙ্গ,
- মতুরগ,
- সৈন্ধব,
- বাহনশ্রেষ্ঠ,
- হ্রেষী,
- মরুদ্রথ,
- ঘোটকী,
- তুরঙ্গ,
- বামী,
- টাঙ্গন,
- বড়বা ইত্যাদি।]

'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ 


[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
২৫.
সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ ______
  1. ক) শনি
  2. খ) বুধ
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) মঙ্গল
ব্যাখ্যা
- বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।
- বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়।
- বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি।
- এ গ্রহে জীবের অস্তিত্ব নেই।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ।
২৬.
১৭ দিন আগে আব্দুল আজিজ বলে ছিল যে তার জন্ম দিন 'আগামীকাল' । আজ ২২ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
  1. ক) ৪ তারিখ 
  2. খ) ৫ তারিখ 
  3. গ) ৬ তারিখ 
  4. ঘ) ৭ তারিখ 
ব্যাখ্যা
প্রশ্নঃ ১৭ দিন আগে আব্দুল আজিজ বলে ছিল যে তার জন্ম দিন 'আগামীকাল' । আজ ২২ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে? 

সমাধানঃ
আজ ২২ তারিখ
১৭ দিন আগে = ২২ - ১৭ = ৫ তারিখ 
৫ তারিখ বলে ছিল তার জন্মদিন আগামীকাল 
তার জন্মদিন = ৬ তারিখ 
২৭.
নিচের কোনটি সমগোত্রীয় নয়? 
  1. ক) First
  2. খ) Second
  3. গ) Third
  4. ঘ) Quadruple
ব্যাখ্যা
Definite Numeral Adjective তিন প্রকার।
1. Cardinal Numeral Adjective - one, two, three, four, five ইত্যাদি সংখ্যা হলো Cardinal সংখ্যা।
এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে Cardinal Numeral Adjective 
2. Ordinal Numeral Adjective - first, second, third, fourth, fifth ইত্যাদি সংখ্যা হলো Ordinal সংখ্যা।
এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে বলে Ordinal Numeral Adjective.
3. Multiplicative Numeral Adjective ( গুণবোধক সংখ্যাবাচক বিশেষণ) - single, double, triple, quadruple, fivefold etc. 
এভাবে কোন adjective যদি কোন সংখ্যার কতগুণ এরূপ বুঝায় তাহলে তাকে বলে Multiplicative Numeral Adjective 

[Source: A Passage to the English Language, S M Zakir Hussain]
২৮.
x ∗ y = x2 + y2 - xy হলে 7 ∗ 9  = কত?
  1. ক) 63
  2. খ) 81
  3. গ) 67 
  4. ঘ) 49
ব্যাখ্যা
x ∗ y = x2 + y2 - xy হলে 7 ∗ 9  = কত? 

দেওয়া আছে
x ∗ y = x2 + y2 - xy 
7 ∗ 9 = 72 + 92 - 7 × 9
         = 49 + 81 - 63 
         = 130 - 63 
         = 67 
২৯.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) Triangle
  2. খ) Rectangle
  3. গ) Square
  4. ঘ) Rhombus
ব্যাখ্যা
Triangle ত্রিভুজ তিন বাহু নিয়ে গঠিত 
Rectangle, Square, Rhombus চার বাহু দ্বারা গঠিত। 
৩০.
{(5 × 1.6) - (2 × 1.4)}/1.3 = ? 
  1. ক) 10
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: {(5 × 1.6) - (2 × 1.4)}/1.3 = ? 

সমাধান:
={(5 × 1.6) - (2 × 1.4)}/1.3 
= (8 - 2.8)/1.3
= 5.2/1.3
= (52 × 10)/(13× 10)
= 4 
৩১.
একটি ছবির দিকে ইঙ্গিত করে। সামি বললো 'ও আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে।' ছবির লোকটির সাথে সামি কীভাবে সম্পর্কিত?
  1. ক) চাচা
  2. খ) মামা
  3. গ) বাবা
  4. ঘ) দাদা
ব্যাখ্যা
একটি ছবির দিকে ইঙ্গিত করে। সামি বললো 'ও আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে।' ছবির লোকটির সাথে সামি কীভাবে সম্পর্কিত?


সামির ভাইয়ের বাবা মানে হলো সামির বাবা। 
বাবার একমাত্র মেয়ে হলো  সামির বোন। 
ছবির লোকটি সামির বোনের ছেলে।
তাই, সামি ছবির লোকটির মামা।
৩২.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) লাওস
  3. গ) পিজি
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
- ইন্দোচীন হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অঞ্চল।
- ইন্দোচীন একটি ভৌগোলিক শব্দ যা ঊনবিংশ শতাব্দীতে জনপ্রিয় ছিল।
- এই মহাদেশীয় অঞ্চলটি বর্তমানে দক্ষিণপূর্ব এশিয়া হিসাবে অধিক পরিচিত।
- এই অঞ্চলগুলিতে ভারত ও চীন সভ্যতার প্রভাব আছে।
 -এই অঞ্চল ভিয়েতনাম, লাওস ও কম্বোডিয়া দেশ নিয়ে গঠিত।

[উৎস: ব্রিটানিকা]
৩৩.
আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল? 
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) শনিবার
  3. গ) শুক্রবার
  4. ঘ) বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল? 


সমাধান:
- গত পরশু দিনের আগের দিন(বৃহস্পতিবার)
- গত পরশু (শুক্রবার) 
- গতকাল (শনিবার) 
- আজ (রবিবার)
৩৪.
Semantics : অর্থতত্ত্ব :: Phonology : ?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) বাক্যতত্ত্ব
  3. গ) অভিধানতত্ত্ব
  4. ঘ) শব্দতত্ত্ব
ব্যাখ্যা
- 'Semantics' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব,
- 'Syntax' শব্দের বাংলা পরিভাষা- বাক্যতত্ত্ব,
- 'Morphology' শব্দের বাংলা পরিভাষা- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
- 'Lexicography' শব্দের বাংলা পরিভাষা- অভিধানতত্ত্ব।
- 'Phonology' শব্দের বাংলা পরিভাষা- ধ্বনিতত্ত্ব,

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,সংস্করণ ২০১৯।]
৩৫.
4 এর চেয়ে বড় কিন্তু 16-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যার যোগফলের এক-চতুর্থাংশ কত? 
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 12
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: 4 এর চেয়ে বড় কিন্তু 16-এর ছোট মৌলিক সংখ্যার যোগফলের এক-চতুর্থাংশ কত? 

সমাধান: 
4 এর চেয়ে বড় কিন্তু 16-এর ছোট মৌলিক সংখ্যা = 5,7,11,13
যোগফল = 5 + 7 + 11 + 13 = 36
যোগফলের এক-চতুর্থাংশ = 36/4 = 9
৩৬.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) ঘরে-বাইরে
  2. খ) দোলনচাঁপা
  3. গ) শেষের কবিতা
  4. ঘ) যোগাযোগ
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- শেষের কবিতা
- চোখের বালি
- গোরা
- যোগাযোগ
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- চার-অধ্যায়
- মালঞ্চ

অন্যদিকে,
- দোলনচাঁপা  কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
তাই এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।


[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
৩৭.
চপল : গম্ভীর :: ঔদার্য : ?
  1. ক) কার্পণ্য 
  2. খ) অন্ত্যজ 
  3. গ) অগোছালো 
  4. ঘ) প্রতিপাল্য
ব্যাখ্যা
'গলগ্রহ' শব্দের বিপরীত শব্দ - প্রতিপাল্য
'গোছালো' শব্দের বিপরীত শব্দ- অগোছালো 
'চপল' শব্দের বিপরীত শব্দ- গম্ভীর 
'কুলীন' শব্দের বিপরীত শব্দ- অন্ত্যজ 
'ঔদার্য' শব্দের বিপরীত শব্দ  - কার্পণ্য 

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
৩৮.
একটি বৃত্তাকার ঘড়ির ঘণ্টার কাঁটা প্রতি মিনিটে ১/৬০ ডিগ্রি পথ অতিক্রম করে। ২ ঘণ্টায় কাঁটাটি কত ডিগ্রি পথ অতিক্রম করবে? 
  1. ক) ১ ডিগ্রি 
  2. খ) ২ ডিগ্রি 
  3. গ) ৬০ ডিগ্রি 
  4. ঘ) ৫ ডিগ্রি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার ঘড়ির ঘণ্টার কাঁটা প্রতি মিনিটে ১/৬০ ডিগ্রি পথ অতিক্রম করে। ২ ঘণ্টায় কাঁটাটি কত ডিগ্রি পথ অতিক্রম করবে? 

সমাধান:
আমরা জানি 
১ ঘণ্টা = ৬০ মিনিট 
২ ঘণ্টা = (৬০ × ২) মিনিট  = ১২০ মিনিট 

ঘণ্টার কাঁটা ১ মিনিটে পথ অতিক্রম করে ১/৬০ ডিগ্রি 
ঘণ্টার কাঁটা ১২০ মিনিটে পথ অতিক্রম করে (১/৬০) × ১২০ ডিগ্রি 
= ২ ডিগ্রি
৩৯.
√(2x) = 16 হলে n এর মান কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 10
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: √(2x) = 16 হলে n এর মান কত?

সমাধান: 
√(2x) = 16
⇒ (2x)1/2 = 16
⇒ 2x/2 = 24
⇒ x/2 = 4
 x = 8
৪০.
তিনজন লোক Z, X, ও Y সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। X ও Y এর মধ্যে 5 জন লোক, Y ও Z এর মধ্যে 8 জন লোক আছে। যদি Z এর সামনে 4 জন লোক এবং X এর পিছনে 20 জন লোক থাকে, তাহলে সারিতে মোট কতজন লোক আছে? 
  1. ক) 30 জন
  2. খ) 27 জন
  3. গ) 29 জন
  4. ঘ) 28 জন
ব্যাখ্যা
তিনজন লোক Z, X, ও Y সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। X ও Y এর মধ্যে 5 জন লোক, Y ও Z এর মধ্যে 8 জন লোক আছে। যদি Z এর সামনে 4 জন লোক এবং X এর পিছনে 20 জন লোক থাকে, তাহলে সারিতে মোট কতজন লোক আছে?


 সারিতে মোট লোক আছে = 4 + 1 + 2 + 1 + 5 + 1 + 14 = 28 জন

প্রশ্নের শুরুতে যেহেতু, Z, X, ও Y ধারাবাহিকভাবে দেয়া আছে তাই X কে মাঝে রেখে সাজাতে হবে। X, Y ও Z এই ক্রমানুসারে সাজালে উত্তর পাওয়া যাবে না। 
৪১.
প্রদত্ত শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Poverty 2. Population 3. Death 4. Unemployment 5. Disease
  1. ক) 2, 5, 3,4, 1
  2. খ) 1, 5, 2, 4, 3
  3. গ) 2, 4, 1, 5, 3
  4. ঘ) 1, 5, 3, 2, 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে?
1. Poverty 2. Population 3. Death 4. Unemployment 5. Disease

প্রদত্ত শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে পাই -
Population Unemployment Poverty Disease Death
 2                      4                      1           5         3

অধিক জনসংখ্যার কারণে unemployment সৃষ্টি হয়।
Unemployment এর কারণে poverty আসে।
Poverty এর কারণে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়, ফলে রোগ বালাই (Disease) হয়।
রোগ বালাই এর চিকিৎসা নেয়া সম্ভব না হলে শেষ পর্যন্ত diseases থেকে মৃত্যু ঘটে।তাই ক্রমটি সাজানো হয়েছে

Population → Unemployment → Poverty → Disease → Death
৪২.
ফিলিপাইন : পেসো :: থাইল্যান্ড : ?
  1. ক) ডং
  2. খ) বাথ 
  3. গ) রুপি
  4. ঘ) ডলার
ব্যাখ্যা
- ফিলিপাইনের মুদ্রা : পেসো
- থাইল্যান্ডের মুদ্রা : বাথ 
- ভিয়েতনামের মুদ্রা : ডং

[উৎস: ব্রিটানিকা]
৪৩.
বাংলা ব্যঞ্জন বর্ণমালায় 'ন' বর্ণটির পূর্বের পঞ্চম বর্ণটি নিচের কোনটি হবে? 
  1. ক) ত
  2. খ) ণ
  3. গ) ঢ
  4. ঘ) থ
ব্যাখ্যা
ক - ম পর্যন্ত ২৫ টি বর্ণকে স্পর্শ বা বর্গীয় বর্ণ বলে।
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, , ত, থ, দ, ধ, , প, ফ, ব, ভ, ম

বাংলা ব্যঞ্জন বর্ণমালায় 'ন' বর্ণটির পূর্বের পঞ্চম বর্ণটি হবে = ণ