পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
১) ই-কমার্স; ২) সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৩) কম্পিউটার নেটওয়ার্ক: ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি; ৪) দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি; ৫) স্মার্টফোন; ৬) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব; ৭) ইন্টারনেট। ৮) নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৯) ক্লায়ন্ট-সার্ভার ম্যানেজমেন্ট; ১০) মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; ১১) তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি; ১২) ক্লাউড কম্পিউটিং; ১৩) সোশ্যাল নেটওয়ার্কিং: ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি; ১৪) রোবটিক্স; ১৫) সাইবার অপরাধ। সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
ই-কমার্স হল _________
  1. ক) অনলাইনে বই পড়া
  2. খ) ওয়েব ব্রাইজ করা
  3. গ) মোবাইলে কথা বলা
  4. ঘ) ইন্টারনেটের মাধ্যমে আর্থিক লেনদেন করা
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেটের মাধ্যমে আর্থিক লেনদেন করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্টারনেটের মাধ্যমে আর্থিক লেনদেন করা
ব্যাখ্যা

ইন্টারনেটের মাধ্যমে পণ্য অথবা, সেবা ক্রয়-বিক্রয়ের উপর ভিত্তি করে আর্থিক লেনদেন করবার পদ্ধতিকে ই-কমার্স বলে। 

- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা-
১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B)
২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C)
৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business C2B)
৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer C2C)

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
.
রেডিও সিগন্যাল হিসেবে ডিজিটাল সিস্টেমের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের মোবাইল প্রযুক্তি হতে?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) দ্বিতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
গ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয়
ব্যাখ্যা

দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক হতে রেডিও সিগন্যাল হিসেবে ডিজিটাল সিস্টেমের ব্যবহার শুরু হয়।

দ্বিতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য :
১. রেডিও সিগন্যাল হিসেবে ডিজিটাল সিস্টেমের ব্যবহার।
২. GSM (Global System for Mobile Communication) ও CDMA (Code Division Multiple Access) প্রযুক্তির ব্যবহার।
৩. সীমিত আকারে আন্তর্জাতিক রোমিং সুবিধা।
৪. GSM পদ্ধতিতে ডেটা ও ভয়েস প্রেরণ করা সম্ভব হয়। 
৫. মোবাইল ডেটা স্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক এবং ভয়েস কল স্থানান্তরের জন্য কোর সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়। 
৬. এ প্রজন্ম থেকেই প্রিপেইড সিস্টেম চালু হয়।
৭. SMS, MMS এবং ভয়েস মেইল ব্যবহারের সুবিধা।
৮. মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন।
৯. সমসাময়িক অন্যান্য সকল ফোনের চেয়ে আকারে ছোট এবং ওজনে হালকা। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
GMS-১৯০০ কোন মোবাইল প্রজন্মের উদাহরণ?
  1. ক) প্রথম 
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
ব্যাখ্যা
GMS-১৯০০ দ্বিতীয় মোবাইল প্রজন্মের উদাহরণ। 

দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য-
১। ভয়েসকে নয়েজ মুক্ত করা।
২। ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়।
৩। উন্নতমানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃত হয়।
৪। সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো FDMA, TDMA, CDMA,
৫। মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন।
৬। সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।
৭। সীমিতমাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
.
কোন মোবাইল প্রযুক্তি হতে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়?
  1. ক) চতুর্থ
  2. খ) তৃতীয়
  3. গ) দ্বিতীয়
  4. ঘ) প্রথম 
সঠিক উত্তর:
খ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয়
ব্যাখ্যা
তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক হতে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। 

বৈশিষ্ট্যসমূহ- 
১. ডেটা রূপান্তরের কাজে Packet Switching ও Circuit Switching উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়।
২. উচ্চগতি সম্পন্ন ডেটা স্থানান্তর। ব্যান্ডউইডথ ২ mbps এর অধিক।
৩. চ্যানেল একসেস TD-SCDMA, TD-CDMA পদ্ধতির।
৪. ব্যাপক আন্তর্জাতিক রোমিং সুবিধা।
৫. ভিডিও কলের ব্যবহার শুরু।
৬. নেটওয়ার্কে GPRS ও EDGE পদ্ধতির ব্যবহার।
৭. মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনেই ইন্টারনেট ব্যবহার।
৮. মোবাইল ফোনেই ইন্টারনেট ব্রাউজিং, টিভি দেখা, গান শোনা প্রভৃতি করা যায়।  

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
.
তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির উদাহরণ কোনটি?
  1. ক) LTE
  2. খ) HSPA
  3. গ) CDMA
  4. ঘ) TACS
সঠিক উত্তর:
খ) HSPA
উত্তর
সঠিক উত্তর:
খ) HSPA
ব্যাখ্যা
HSPA তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির একটি উদাহরণ।

তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য-
১। ডিজিটাল পদ্ধতিতে ভয়েস এবং ডেটা স্থানান্তরিত হয়।
২। ডেটা রূপান্তরের কাজে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতিই ব্যবহৃত হয়। তবে প্যাকেট সুইচিং পদ্ধতির সাহায্যে খুব দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান করা যায়।
৩। মডেম সংযোজনের মাধ্যমে ফোনে ইন্টারনেটের ব্যবহার শুরু হয়।
৪। EDGE (Enhanced Date Rates For Global Evolution) পদ্ধতি কার্যকর হয়। ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়।
৫। ডেটা স্থানান্তর উচ্চগতি সম্পন্ন। ডেটারেট ২ এমবিপিএস এর অধিক।
৬। মোবাইল ব্যাংকিং, ইকমার্স, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি সেবা কার্যক্রম চালু সম্ভব হয়।
৭।  সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD-SCDMA এবং TD-CDMA
৮। উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা।
৯। আন্তর্জাতিক রোমিং সুবিধা।  

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
.
আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক কোন মোবাইল প্রজন্মের বৈশিষ্ট্য?
  1. ক) দ্বিতীয়
  2. খ) তৃতীয়
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
গ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) চতুর্থ
ব্যাখ্যা
আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক চতুর্থ মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য। 

চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্য- 
১। ৪জি এর গতি ৩জি এর চেয়ে প্রায় ৫০ গুন বেশি। ৪জি এর প্রকৃত ব্যান্ড উইথ ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছিল।
২। আল্ট্রা ব্রড-ব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার। দ্রুত চলনশীল ডিভাইসের ডেটা স্থানান্তর গতি ১০ মেগাবিট/সেকেন্ড এবং স্থির ডিভাইসের ডেটা স্থানান্তর গতি ১০ গিগাবিট/ সেকেন্ড।
৩। ত্রিমাত্রিক ব্যবহারিক প্রয়োগের ফলে কোনো অনুষ্ঠানে সরাসরি উপস্থিত না হয়েও নিজের উপস্থিতি আছে বলে অনুভূত হবে।
৪। সহায়ক প্রযুক্তির মধ্যে মিথষ্ক্রিয়া বৃদ্ধি পায়। যেমন: ফোনের স্মার্ট কার্ড স্বয়ংক্রিয়ভাবে ক্রয়কৃত পণ্যের বিল প্রদান করতে সক্ষম হয়।
৫। টেলিভিশনে অপেক্ষাকৃত উন্নতমানের ছবি এবং ভিডিও লিংক প্রদান করে।
৬। আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করে।

উদাহরণ: WiMax2, LTE (Long Term Evolution)-Advance ইত্যাদি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
.
নিচের কোন প্রতিষ্ঠানটি নিজস্ব কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে থাকে?
  1. ক) American Online
  2. খ) Prodigy
  3. গ) CompuServ
  4. ঘ) AIUB
সঠিক উত্তর:
ঘ) AIUB
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AIUB
ব্যাখ্যা
AIUB, BUET নিজস্ব কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে থাকে।  

বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা একসাথে যুক্ত থাকলে তাকে কম্পিউটার নেটওয়ার্ক (Computer network) বলে। মূলত ডেটা আদান-প্রদানের লক্ষ্যে দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করা হয়। 

মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা যায় –
Private Network : প্রাইভেট নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত থাকে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ এই ধরনের কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে না। এই ধরনের নেটওয়ার্কে ট্রাফিক নেই বললেই চলে। যেমন- AIUB, BUET নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। 

Public Network: পাবলিক নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয় এবং যেকোনো সময় যেকোনো কম্পিউটার এই ধরনের নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে। যেমন- Prodigy, American Online (AOL) ইত্যাদি। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
.
LAN নেটওয়ার্ক এর IEEE স্ট্যান্ডার্ড কত?
  1. ক) ৮০২.০৯
  2. খ) ৮০২.১০
  3. গ) ৮০২.১১
  4. ঘ) ৮০২.১৫
সঠিক উত্তর:
গ) ৮০২.১১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০২.১১
ব্যাখ্যা
Local Area Network (LAN) এর IEEE স্ট্যান্ডার্ড - ৮০২.১১।

লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা- 
১. সীমিত দূরত্বের মধ্যে এর কার্যক্রম সীমাবদ্ধ।
২. শ্রেণী সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
৩. ছোট এলাকার মধ্যে এই নেটওয়ার্ক সহজেই তৈরি করা যায়।
৪. বিভিন্ন অফিসের কাজে নেটওয়ার্ক তৈরির জন্য ল্যান সবচেয়ে ভালো।
৫. নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ সহজ।
৬. খরচ কম হয়।
৭. ব্যবহার করা সহজ।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
.
WAN মূলত কয়টি অংশ নিয়ে গঠিত হয়?
  1. ক) দুইটি
  2. খ) তিনটি
  3. গ) চারটি
  4. ঘ) পাঁচটি 
সঠিক উত্তর:
খ) তিনটি
উত্তর
সঠিক উত্তর:
খ) তিনটি
ব্যাখ্যা
WAN মূলত তিনটি অংশ নিয়ে গঠিত হয়। যথা- রাউটার, WAN কানেকশন, এবং সিকিউরিটি পলিসি। 

যে নেটওয়ার্ক এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটার বা নেটওয়ার্কগুলি পরস্পর সঙ্গে যোগাযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান করে তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) বলে। 
WAN এর সম্পূর্ণরুপ হচ্ছে Wide Are Network । 

WAN এর বৈশিষ্ট্যসমূহ- 

১। এই নেটওয়ার্ক সমস্ত ভৌগলিক এলাকা বা সমস্ত পৃথিবী জুড়ে গড়ে ওঠে।
২। পৃথিবীর যে কোনো প্রান্তে বা স্থনে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর মাধ্যমে তথ্য প্রেরন করা যায়।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এ যোগাযোগ এর মাধ্যম হিসেবে কেব্‌ল (Cable) বা উপগ্রহ (Satellite) ব্যাবহার করা হয়। 
৪। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN) এর দ্বারা আমরা খুবি উন্নতমানের সুভিধা যেমন কালাউড কম্পিউটিং ( Cloud Computing ) ব্যাবহার করতে পারি।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
১০.
ভৌগলিক বিস্তৃত অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক ______ প্রকার হয়ে থাকে। 
  1. ক) তিন
  2. খ) চার
  3. গ) পাঁচ
  4. ঘ) ছয়
সঠিক উত্তর:
খ) চার
উত্তর
সঠিক উত্তর:
খ) চার
ব্যাখ্যা

ভৌগলিক বিস্তৃত অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক চার ধরনের হয়ে থাকে। 
যথা- 
Personal Area Network
Wide Area Network
Metropoliton Area Network
Local Area Network

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১১.
ওয়্যারলেস মডেম কোন ধরনের মডেম এর উদাহরণ?
  1. ক) Onboard Modem
  2. খ) Internal Modem
  3. গ) Removable Modem
  4. ঘ) External Modem
সঠিক উত্তর:
ঘ) External Modem
উত্তর
সঠিক উত্তর:
ঘ) External Modem
ব্যাখ্যা
External Modem হল ওয়্যারলেস মডেম এর উদাহরণ।

External Modem মানে বাহ্যিক মডেম। এ মডেমটি ক্যাবলের মাধ্যমে কমপিউটারের সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকে । ইন্টারনাল মডেমের ঠিক বিপরীত  হচ্ছে এক্সটার্নাল মডেম। 

Modem এর সুবিধা- 
• মডেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগ ব্যাবহার করে গোটা বিশ্বে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে।
• Modem এর স্পীড আপনি যে রকম খরচ করবেন সেটার উপর নির্ভর করে।
• digital থেকে analogue ও analogue থেকে digital সিগনালে রূপান্তরিত করতে সাহায্য করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
 


১২.
কোন প্রযুক্তির মাধ্যমে দূর অবস্থান করেও মিটিং এ অংশগ্রহণ করা যায়?
  1. ক) ইমেইল
  2. খ) ইন্সটাগ্রাম
  3. গ) টেলিকনফারেন্সিং
  4. ঘ) ফেসবুক
সঠিক উত্তর:
গ) টেলিকনফারেন্সিং
উত্তর
সঠিক উত্তর:
গ) টেলিকনফারেন্সিং
ব্যাখ্যা
টেলিকনফারেন্স ব্যবহার করে দূর থেকেও মিটিং এ অংশগ্রহণ করা যায়। 

- টেলিফোন সংযোগ ব্যবহার করে কম্পিউটার অডিও মডেম ও ভিডিও যন্ত্রের সাহায্যে পৃথিবীর যেকোন জায়গা থেকে কোন সভায় অংশগ্রহণ করার পদ্ধতিই হলো টেলিকনফারেন্সিং।

টেলিকনফারেন্সিং এর কয়েকটি সুবিধা হলো –
১. পৃথিবীর যেকোন জায়গা থেকে মিটিং এ অংশগ্রহণ করা যায়।
২. বাসায় বসেও মিটিং করা যায়।
৩. পাবলিক কনফারেন্স সকলের জন্য উন্মুক্ত।
৪. ব্যবসা বাণিজ্যে বেশি ব্যবহৃত হয়।
৫. কোন জায়গায় যেয়ে মিটিং বা সভা করার ঝামেলা থাকে না।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
১৩.
HTML মূলত একটি-
  1. ক) সার্চ ইঞ্জিন
  2. খ) ওয়েব সার্চ
  3. গ) মার্কআপ ল্যাংগুয়েজ
  4. ঘ) মেশিন ল্যাংগুয়েজ
সঠিক উত্তর:
গ) মার্কআপ ল্যাংগুয়েজ
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্কআপ ল্যাংগুয়েজ
ব্যাখ্যা
HTML মূলত একটি মার্কআপ ল্যাংগুয়েজ। 

HTML হলো একটি short from যার পূর্ণরূপ হলো hypertext markup language. 

HTML এর সুবিধাবলী- 
- এইচটিএমএল ব্যবহার করা খুবই সহজ।
- প্লেইন টেক্সট বিধায় এডিট করা সহজ।
- প্রায় সব ধরনের ব্রাউজার সমর্থন করে।
- XML এর সিনট্যাক্সের সাথে অনেক মিল রয়েছে যা ডেটা সংরক্ষরণের জন্য ব্যবহৃত হয়।
- এটি ইউজার ফ্রেন্ডলি। প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন ব্যবহারকারীরাও সহজে শিখতে পারে।
- এটি একটি ওপেন টেকনোলজি।
- এইচটিএমএল এ করা যে কোন সাইটকে রক্ষণাবেক্ষণ এবং আপডেট করা সহজ।
- এইচটিএমএল এ করা ওয়েবপেজ লোড হতে কম সময় লাগে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
১৪.
হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল নামের এক্সটেনশন কোনটি?
  1. ক) .txt
  2. খ) .js
  3. গ) .html
  4. ঘ) .doc
সঠিক উত্তর:
গ) .html
উত্তর
সঠিক উত্তর:
গ) .html
ব্যাখ্যা
HTML ফাইল নামের এক্সটেনশন হল .html

- HTML এর পূর্ণরুপ হল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজকে (Hyper text markup language) সংক্ষিপ্ত নামে HTML বলা হয়। 
- HTML হল একটি কম্পিউটার ভাষা যা একটি ওয়েবসাইট তৈরি করতে ব্যবহৃত হয়। 
- ব্রাউজারের তথ্য প্রদর্শন বা, ওয়েব পেইজের তথ্য উপস্থাপন ও ফরমেট করতে প্রোগ্রামারগণ HTML ব্যবহার করে থাকেন। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৫.
ইমেইল সার্ভিস ব্যবহার করবার জন্য কোনটির প্রয়োজন হয়?
  1. ক) কম্পিউটার
  2. খ) মডেম
  3. গ) ইমেইলের ঠিকানা
  4. ঘ) ওয়েবসাইট 
সঠিক উত্তর:
গ) ইমেইলের ঠিকানা
উত্তর
সঠিক উত্তর:
গ) ইমেইলের ঠিকানা
ব্যাখ্যা
ইমেইল সার্ভিস ব্যবহার করবার জন্য ইমেইলের ঠিকানার প্রয়োজন হয়।

- ই-মেইল তথা ইলেক্ট্রনিক মেইল হলো একটি ডিজিটাল বার্তা যা মূলত কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। 
- বর্তমানে মানুষ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে সম চিঠি-পত্র, চাকুরীপত্র, ও বিভিন্ন দরকারী তথ্য পাঠায় ঠিক তেমনি ই-মেইলের মাধ্যমে কিছু - মূহুর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে সহজে এসব বার্তা পাঠোনো যায় বলে একে ই-মেইল বা Electronic Mail বলা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
১৬.
কোনটি বাংলাদেশের সার্চ ইঞ্জিন নামে পরিচিত?
  1. ক) Bijoy
  2. খ) Pipra
  3. গ) Avro
  4. ঘ) Pipilika
সঠিক উত্তর:
ঘ) Pipilika
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Pipilika
ব্যাখ্যা
পিপীলিকা বাংলাদেশের একটি সার্চ ইঞ্জিন। 

- সার্চ ইন্জিন হলো এমন একটি সফটওয়ার সিস্টেম যা ডিজাইন করা হয়েছে  World Wide Web থেকে সকল ধরনের information খোজার কাজে ব্যবহার করা হয়। 
- পিপীলিকা বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্চ ইঞ্জিন যা বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই কাজ করতে সক্ষম।
- এই উন্মুক্ত ওয়েব সার্ভিসটি সারা দেশের সাম্প্রতিক গ্রহণসাধ্য তথ্য অনুসন্ধান করতে সহায়তা করে।
- এটি দেশের প্রধান বাংলা ও ইংরেজী পত্রিকার সংবাদ, বাংলা ব্লগ, বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
১৭.
ইন্টিগ্রেটেড সার্কিট আকারে কোন ধরনের মডেম মাদারবোর্ডে বসানো থাকে?
  1. ক) Internal Modem
  2. খ) Removable Modem
  3. গ) Onboard Modem
  4. ঘ) External Modem
সঠিক উত্তর:
গ) Onboard Modem
উত্তর
সঠিক উত্তর:
গ) Onboard Modem
ব্যাখ্যা
ইন্টিগ্রেটেড সার্কিট আকারে অনবোর্ড ধরনের মডেম মাদারবোর্ডে বসানো থাকে। 

- মডেম হলো এক ধরনের হার্ডওয়ার নেটওয়ার্ক ডিভাইস যা একটি কম্পিউটার স্যাটেলাইট বা টেলিফোন লাইনে ডেটা ট্রান্সমিশন এর কাজ করে 
মডেম কম্পিউটারের ডিজিটাল সিগনাল কে এনালগ সিগনালে কনভার্ট করে, টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহ করতে সাহায্য করে।
- ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ায় চার ধরনের মডেম এর ব্যবহার দেখা যায়।
যথা- Internal Modem, External Modem, Onboard Modem, Removable Modem. 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৮.
নিচের কোনটি নেটওয়ার্ক সুইচের মতো কাজ করে?
  1. ক) Bridge
  2. খ) Router
  3. গ) Gateway
  4. ঘ) Modem
সঠিক উত্তর:
ক) Bridge
উত্তর
সঠিক উত্তর:
ক) Bridge
ব্যাখ্যা
নেটওয়ার্ক ব্রিজ নেটওয়ার্ক হাব কিংবা সুইচের মতোই কাজ করে থাকে।

- ব্রিজ (Bridge) এমন একটি ডিভাইস যা দিয়ে দুটি নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করা যায় ।
- এই ডিভাইসটি কাজ করে থাকে OSI রেফারেন্স মডেলের ডাটালিঙ্ক লেয়ারে।
- এটি ডাটালিঙ্ক লেয়ারে কাজ করে বলে এটি নেটওয়ার্ক এডাপ্টারের OSI এড্রেস নিয়ে কাজ করতে পারে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
১৯.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. ক) সার্বক্ষণিক ব্যবহার করা যায়। 
  2. খ) নিজস্ব কোন হার্ডওয়্যার এর প্রয়োজন হয় না।
  3. গ) অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম।
  4. ঘ) ডেটা বা এপ্লিকেশনের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে।
সঠিক উত্তর:
ঘ) ডেটা বা এপ্লিকেশনের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেটা বা এপ্লিকেশনের উপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকে।
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং ব্যবহারে মূল সমস্যা হল- ডেটা, তথ্য, অথবা প্রোগ্রাম বা, এপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না। একবার তথ্য কাউকে পাঠিয়ে দিলে তা কোথায় কীভাবে সংরক্ষণ হচ্ছে, ব্যবহারকারীর জানার উপায় থাকে না।
 
ক্লাউড কম্পিউটিং ব্যবহারের সুবিধাসমূহ- 
১. ক্লাউড কম্পিউটিংয়ে হার্ডওয়ারের কোনও বড় ধরনের বাড়তি ব্যয় নেই। এটি চালিত হিসাবে অর্থ প্রদান করতে হবে। 
২. ইন্টারনেটে সংযোগ থাকার মাধ্যমে যে কোনও জায়গা থেকে আপনার অ্যাপ্লিকেশন বা ডাটা ব্যবহার করা যায়। 
৩. ক্লাউড কম্পিউটিংয়ে এর নেটওয়ার্ক ব্যাকআপের কারণে হার্ডওয়্যার ব্যর্থতার ফলে ডেটা ক্ষতি হয় না।
৪. ক্রমবর্ধমান বা ওঠানামা করা ব্যান্ডউইথের চাহিদা সহ ব্যবসায়ের জন্য ক্লাউড-ভিত্তিক সমাধানগুলি আদর্শ।
৫. ক্লাউড কম্পিউটিংয়ের একটি বড় সুবিধা হলো একসাথে অনেক লোকেদের তথ্য ভাগ বা ব্যবহার করার সুয়োগ দিয়ে সহযোগিতা করে।

ক্লাউড কম্পিউটিং ব্যবহারের অসুবিধা- 
১. ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত থাকে না।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২০.
নিচের কোনটি প্রাইভেট ক্লাউড সেবার উদাহরণ নয়? 
  1. ক) HPE
  2. খ) Microsoft
  3. গ) Cisco
  4. ঘ) Amazon
সঠিক উত্তর:
ঘ) Amazon
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Amazon
ব্যাখ্যা
এমাজন ওয়েব সার্ভিসেস পাবলিক ক্লাউড সেবার উদাহরণ। অপরদিকে, HPE, Microsoft, Cisco প্রাইভেট ক্লাউড সেবার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

পাবলিক ক্লাউড হলো এমন একধরনের ক্লাউড কম্পিউটিং ব্যবস্থা যেটা সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে। যে অর্থ প্রদান করবে সেই সেবা নিতে পারবে এমন ক্লাউড ব্যবস্থাকে মূলত পাবলিক ক্লাউড কম্পিউটিং বলে।

একটি নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের একাধিক সেবা যখন একটি ক্লাউড ব্যবস্থা ব্যবহার করে পরিচালনা করা হয় তখন তাকে প্রাইভেট ক্লাউড বলে। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২১.
ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটি ইন্টারনেট সেবা যা -
  1. ক) ইমেইল সেবা প্রদান করে
  2. খ) ডেটা সংরক্ষণ করে
  3. গ) ডেটা কমিউনিকেশন করে
  4. ঘ) অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করে
সঠিক উত্তর:
ঘ) অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করে
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটি ইন্টারনেট সেবা যা অনলাইন কম্পিউটিং সেবা প্রদান করে। 

ক্লাউড কম্পিউটিং এর সুবিধা- 
১. যেকোন স্থান থেকে ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে আপলোড এবং ডাউনলোড করা যায়।
২. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা যায়। 
৩. অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম। 
৪. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা- 
১. একবার ক্লাউডে তথ্য পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না।
২. ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত থাকে না। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২২.
সামাজিক মাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) Dalana Brand
  2. খ) Jack Dorsey
  3. গ) Lindsey Iannucci
  4. ঘ) Parag Agrawal
সঠিক উত্তর:
খ) Jack Dorsey
উত্তর
সঠিক উত্তর:
খ) Jack Dorsey
ব্যাখ্যা
জ্যাক ডরসি সামাজিক মাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতা। 

- জ্যাক ডরসি হলেন একজন আমেরিকান ব্যবসায়ী।
- অপরদিকে, পরাগ আগরওয়াল টুইটারের সিইও হিসেবে দায়িত্বপালন করছেন। 
- টুইটার একটি ছোট আকারের বিশেষ ব্লগিং সিস্টেম, যাকে মাইক্রোব্লগিং বলা হয়।
- মাইক্রোব্লগিং এর বৈশিষ্ট্য হলো, এখানে অল্প কথায় খুব দ্রুত অনেক মানুষের কাছে মনের ভাব প্রকাশ করা যায়।
- টুইটার প্রতিষ্ঠিত হয় ২১শে মার্চ, ২০০৬। 
- টুইটারের সদর দপ্তর- সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। 

সূত্র: টুইটার অফিশিয়াল ওয়েবসাইট। 
২৩.
সামাজিক যোগাযোগ মাধ্যম 'ইন্সটাগ্রাম' এর প্রধান কে?
  1. ক) কেভিন সিস্ট্রোম
  2. খ) মাইক ক্রিগার
  3. গ) অ্যাডাম মোসেরি
  4. ঘ) অ্যান্ড্রু ম্যাককলাম
সঠিক উত্তর:
গ) অ্যাডাম মোসেরি
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যাডাম মোসেরি
ব্যাখ্যা
সামাজিক যোগাযোগ মাধ্যম 'ইন্সটাগ্রাম' এর প্রধান হলেন অ্যাডাম মোসেরি।

- তিনি দশ বছরেরও অধিক সময় ধরে ফেসবুকে তার কর্মজীবন অতিবাহিত করেন, যেখানে তিনটি ফেসবুক মোবাইল অ্যাপ এর ডিজাইন পরিচালক পদে নিযুক্ত ছিলেন।
- অপরদিকে, কেভিন সিস্ট্রোম এবং মাইক ক্রিগার ইন্সটাগ্রামের সহ - প্রতিষ্ঠাতা। 
- ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত হয়- ৬ই অক্টোবর, ২০১০। 
-  ইন্সটাগ্রামের সদর দপ্তর : মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
২৪.
বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিনটির নাম কী?
  1. ক) Yahoo
  2. খ) Bing
  3. গ) Google
  4. ঘ) Baidu
সঠিক উত্তর:
গ) Google
উত্তর
সঠিক উত্তর:
গ) Google
ব্যাখ্যা
গুগল বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন। 

- একটি সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটি ওয়েব অনসন্ধান ইঞ্জিন বা সফট্‌ওয়্যার প্রোগ্রাম যা ইন্টারনেটের সীমাহীন ডাটাবেস থেকে ব্যবহারকারীর প্রশ্ন (একটি কীওয়ার্ড বলা হয়) অনুসন্ধান করে এবং অনুসন্ধানে পাওয়া তথ্য ফলাফল পৃষ্ঠায় সার্চকারীদের দেখায়।
- সের্গেই ব্রিন এবং ল্যারি পেজ ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন। 
- গুগল একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সার্চ ইঞ্জিন কোম্পানি। 

সূত্র: গুগল অফিশিয়াল ওয়েবসাইট।
২৫.
আইবিএম এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের কোন শহরে অবস্থিত?
  1. ক) ওয়াশিংটন
  2. খ) ক্যালিফোর্নিয়া
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) লস এঞ্জেলস 
সঠিক উত্তর:
গ) নিউইয়র্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউইয়র্ক
ব্যাখ্যা
আইবিএম এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এ অবস্থিত। 

- আইবিএম এর পুরো নাম- International Business Machine Corporation.
- আইবিএম হল একটি আমেরিকানভিত্তিক কম্পিউটার প্রস্তুতকারক কোম্পানি। 
- IBM এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন অরবিন্দ কৃষ্ণ। 
- IBM কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৬ই জুন, ১৯১১ সালে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
২৬.
নিচের কোনটির নির্মাতা মাইক্রোসফট?
  1. ক) PixelBook
  2. খ) Kaizala
  3. গ) Tilt Brush
  4. ঘ) Snapseed
সঠিক উত্তর:
খ) Kaizala
উত্তর
সঠিক উত্তর:
খ) Kaizala
ব্যাখ্যা
কাইজালা মাইক্রোসফট এর তৈরি একটি নিরাপদ মোবাইল এবং মেসেজিং টাস্ক অ্যাপ।

- অপরদিকে, Pixelbook, TiltBrush, Snapseed গুগল কোম্পানির তৈরি পরিষেবাসমূহ। 
- মাইক্রোসফটের অন্যান্য পরিষেবাসমূহ- 
Cloud App Security, One drive, Outlook, Skype, Windows Yammer, One Note ইত্যাদি। 
- মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় ৪ই এপ্রিল, ১৯৭৫। 
- মাইক্রোসফট এর সদর দপ্তর- রেডমন্ড, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র। 

সূত্র: মাইক্রোসফট অফিশিয়াল ওয়েবসাইট। 
২৭.
শিল্পোৎপাদন ব্যবহারে উপযোগী সর্বপ্রথম রোবটটির নাম কী?
  1. ক) Roomba
  2. খ) Azuma hikari
  3. গ) Sophia
  4. ঘ) Unimate
সঠিক উত্তর:
ঘ) Unimate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Unimate
ব্যাখ্যা
১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ, ও উদ্যোক্তা Joseph Frederick Engelberger এবং একই দেশের উদ্যোক্তা এবং উদ্ভাবক George Charles Devol মিলে সর্বপ্রথম Unimate নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন।

- Roomba হল একটি জনপ্রিয় হোম রোবট, যা ঘরের মেঝে পরিষ্কারের কাজে অত্যন্ত দক্ষ। 
- আজুমা হিকারি 'Tiny Holographic Wife' নামে পরিচিত। 
- রোবট সোফিয়া তৈরি করেছেন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হেনসন রোবটিক্স।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
২৮.
মঙ্গলগ্রহে প্রেরিত নাসার প্রথম রোবটটির নাম কী?
  1. ক) Curiosity
  2. খ) Spirit & opportunity
  3. গ) Preseverance
  4. ঘ) Sojourner
সঠিক উত্তর:
ঘ) Sojourner
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sojourner
ব্যাখ্যা
Sojourner হল নাসার প্রেরিত মঙ্গলগ্রহে প্রথম রোবট। রোবটটি ১৯৯৭ সালে মঙ্গল গ্রহে অবরতন করে। 

- Curiosity Rover হল নাসার প্রেরিত মঙ্গলগ্রহে চতুর্থ রোবট, ২০১২ সালে মঙ্গলগ্রহে অবতরণ করে। 
- Spirit & opportunity রোবটটি মঙ্গলগ্রহে ২০০৪ সালে অবতরণ করে।
- Preseverance রোবটটি ২০২১ সালে মঙ্গলগ্রহে অবতরণ করে। 

সূত্র: নাসা অফিশিয়াল ওয়েবসাইট।
২৯.
বাংলাদেশে প্রথম 'স্কুল অব রোবটিক্স' কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) কুমিল্লা
  3. গ) যশোর
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
খ) কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
খ) কুমিল্লা
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম 'স্কুল অব রোবটিক্স' কুমিল্লার কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অবস্থিত। 

কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা এর নবনির্মিত ছয়তলা ভবন ও বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত 'রূপকল্প-২০৪১' বাস্তবায়নে এবং 'চতুর্থ শিল্প বিপ্লব(4th IR)'কে সামনে রেখে কুমিল্লার প্রাণকেন্দ্র রাজবাড়ী কম্পাউন্ডে প্রতিষ্ঠিত 'স্কুল অব রোবটিক্স ' এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া স্যার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, কুমিল্লা ও সভাপতি(কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, এবং 'স্কুল অব রোবটিক্স') জনাব মোহাম্মদ কামরুল হাসান মহোদয়।

সূত্র: Comilla Collectorate School and College Website।