পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৮ মে, ২০২৩সময়40 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
সমবায় অধিদপ্তর। পদের নাম: সহকারী পরিদর্শক/মহিলা সহকারী পরিদর্শক। (গ্রেড-১৪) তারিখ: ২৬. ০৫. ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ২৮ মে, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
১০০ টাকায় ১০টি ডিম কিনে ১০০ টাকায় ৮টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৬%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৮%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ টাকায় ১০টি ডিম কিনে ১০০ টাকায় ৮টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
সমাধান:
১০ টি ডিমের ক্রয়মূল্য ১০০ টাকা
১ টি ডিমের ক্রয়মূল্য ১০০/১০ টাকা
= ১০ টাকা 

৮ টি ডিমের বিক্রয়মূল্য ১০০ টাকা
১টি ডিমের বিক্রয়মূল্য ১০০/৮ টাকা
= ২৫/২ টাকা 

লাভ = (২৫/২) - ১০
= (২৫ - ২০)/২
= ৫/২ টাকা

শতকরা লাভ = [{(৫/২)/১০} × ১০০]%
= (৫/২০) × ১০০%
=২৫%
.
a2 - 2ab এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) b2
  2. খ) a2
  3. গ) b3
  4. ঘ) ab
সঠিক উত্তর:
ক) b2
উত্তর
সঠিক উত্তর:
ক) b2
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 2ab এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
a2 - 2ab
= a2 - 2ab + b2 - b2
= (a - b)2 - b2

a2 - 2ab এর সাথে b2 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। 
.
am × an × a- p = কত?
  1. ক) amp
  2. খ) am + n - p
  3. গ) a - mnp
  4. ঘ) a- m + n + p
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: am × an × a- p = কত?

সমাধান: 
am × an × a- p 
= am + n - p

মূল পরীক্ষায় অপশনে সঠিক উত্তর ছিলো না। 
অপশনটি ছিলো am + n + p .
মূল পরীক্ষার প্রশ্নে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে। 

.
একটি চৌবাচ্চায় ৬০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার। চৌবাচ্চার গভীরতা কত?
  1. ক) ১ মিটার
  2. খ) ২ মিটার
  3. গ) ৩ মিটার
  4. ঘ) ৪ মিটার
সঠিক উত্তর:
ক) ১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় ৬০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩ মিটার এবং প্রস্থ ২ মিটার। চৌবাচ্চার গভীরতা কত?

সমাধান: 
সমাধান:
যেহেতু, চৌবাচ্চাটিতে ৬০০০ লিটার পানি ধরে,
সেহেতু চৌবাচ্চাটির আয়তন = ৬০০০ লিটার
= (৬০০০/১০০০) ঘন মিটার [১ ঘন মিটার = ১০০০ লিটার]
= ৬ ঘন মিটার

ধরি, 
চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার
∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা)
= (৩ × ২ × ক) ঘন মিটার
= ৬ক ঘন মিটার

প্রশ্নমতে,
৬ক = ৬
বা, ক = ৬/৬
∴ ক = ১মিটার

∴ চৌবাচ্চাটির গভীরতা= ১ মিটার
.
কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি ১০% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ২০
  2. খ) ২১
  3. গ) ২২
  4. ঘ) ২৩
সঠিক উত্তর:
খ) ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি ১০% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ক একক হলে,
ক্ষেত্রফল ক বর্গ একক

১০% বৃদ্ধিতে,
প্রত্যেক বাহুর দৈর্ঘ্য
= (ক + ক এর ১০%) একক
= ক + ১০ক/১০০
= ক + ক/১০
= ১১ক/১০ একক

ক্ষেত্রফল = ১২১ক/১০০

ক্ষেত্রফল বৃদ্ধি
= (১২১ক/১০০) - ক = ২১ক/২৫

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি
= [{(২১ক/১০০)/ক} × ১০০]%
= ২১%
.
একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং ১২ মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ ব.মি.
  2. খ) ১১ ব.মি.
  3. গ) ১২ ব.মি.
  4. ঘ) ১৩ ব.মি.
সঠিক উত্তর:
ঘ) ১৩ ব.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ ব.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং ১২ মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:
সমকোণী ত্রিভুজের ভূমি = ১২ মিটার 
সমকোণী ত্রিভুজের লম্ব = ৫ মিটার 

আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(১২2 + ৫2)
= √(১৪৪ + ২৫)
= √১৬৯
= ১৩

∴ অতিভুজ = ১৩ সেন্টিমিটার
.
a - 1/a = 3 হলে, a2 - 1/a2 = কত?
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 12
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: a - 1/a = 3 হলে, a2 - 1/a2 = কত?


সমাধান:
a - 1/a = 3 

(a + 1/a)= (a - 1/a)2 + 4a.1/a
(a + 1/a)2 = 32 + 4
(a + 1/a)2 = 13
(a + 1/a) = √13

a2 - 1/a2 = a2 - (1/a)2
= (a - 1/a)(a + 1/a)
= 3√13

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো। 

.
১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ক) ২৩
  2. খ) ২৪.৫
  3. গ) ২৫
  4. ঘ) ২৫.৫
সঠিক উত্তর:
গ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৪৯(৪৯ + ১)/২
 = ৪৯ × ২৫ 

১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৪৯ × ২৫)/৪৯
 = ২৫
.
একটি সংখ্যার সাথে ১৩ যোগ করলে তার ১/৩ অংশ ঐ সংখ্যার দ্বিগুণের চেয়ে ১ বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৩
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ঘ) ২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার সাথে ১৩ যোগ করলে তার ১/৩ অংশ ঐ সংখ্যার দ্বিগুণের চেয়ে ১ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
(ক  + ১৩)/৩ = ২ক + ১
বা, ক + ১৩ = ৬ক + ৩
বা, ৬ক - ক = ১৩ - ৩
বা, ৫ক = ১০
∴ ক = ২

১০.
যদি x2 - 25 = 12 হয় এবং x + 5 = 4 হয় তবে x - 5 = কত?
  1. ক) - 6
  2. খ) - 2
  3. গ) 3
  4. ঘ) 14
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 - 25 = 12 হয় এবং x + 5 = 4 হয় তবে x - 5 = কত?

সমাধান:
দেওয়া আছে 
 x + 5 = 4

এখন 
x2 - 25 = 12
⇒ x2  - 52 = 12
⇒ (x + 5)(x - 5) = 12
⇒ 4(x - 5) = 12
    x - 5 = 3 
১১.
একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি কোণ স্থূলকোণ হতে পারে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ক) ১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি কোণ স্থূলকোণ হতে পারে?

সমাধান: 
- একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°। 
-  ত্রিভুজে কমপক্ষে ২টি সূক্ষ্মকোণ থাকতে পারে এবং সর্বোচ্চ ৩টি কোণই সূক্ষ্মকোণ হতে পারে।  
- একটি ত্রিভুজের সর্বোচ্চ ১টি কোণ স্থূলকোণ হতে পারে। 
১২.
ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণের পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৩/২০
  2. খ) ৫/২৬
  3. গ) ১/২৬
  4. ঘ) ৩/১৫
সঠিক উত্তর:
খ) ৫/২৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণের পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ইংরেজি বর্ণমালায় বর্ণ সংখ্যা = 26
ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা = 5
একটি স্বরবর্ণের পাওয়ার সম্ভাবনা = 5/26
১৩.
‘খেউর গাওয়া' বাগধারার অর্থ কী?
  1. ক) প্রলাপ করা
  2. খ) গালাগালি করা
  3. গ) প্রশংসা করা
  4. ঘ) এক ধরনের গান
সঠিক উত্তর:
খ) গালাগালি করা
উত্তর
সঠিক উত্তর:
খ) গালাগালি করা
ব্যাখ্যা
• ‘খেউর গাওয়া' বাগধারার অর্থ- 'গালাগালি করা'।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা- 
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী,
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা 
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৪.
‘দরজা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ক) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফারসি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘দরজা' শব্দটি 'ফারসি' ভাষা থেকে আগত। 
 
• ‘দরজা' (বিশেষ্য) শব্দের অর্থ- 'দ্বার, দুয়ার, পাট। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৫.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) মানব
  2. খ) বাজনা
  3. গ) দোকানদার
  4. ঘ) বেঙাচি
সঠিক উত্তর:
ক) মানব
উত্তর
সঠিক উত্তর:
ক) মানব
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'মানব'- তৎসম বা সংস্কৃত শব্দ। 

• 'মানব'  (বিশেষ্য)- (মনু+অ), 
শব্দের অর্থ- মানুষ; মনুষ্য; আদমি; নৃ; নর।

অন্য অপশনগুলোতে,
• 'বাজনা'- (সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ) এর অর্থ- 'বাদ্যযন্ত্র, বাদ্যধ্বনি। 

• 'দোকানদার'- (ফারসি ভাষা থেকে আগত শব্দ)।


উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৬.
কোন দুটি অঘোষ ধ্বনি?
  1. ক) ব, ভ
  2. খ) চ, ছ
  3. গ) ড, ঢ
  4. ঘ) দ, ধ
সঠিক উত্তর:
খ) চ, ছ
উত্তর
সঠিক উত্তর:
খ) চ, ছ
ব্যাখ্যা
• অঘোষ ধ্বনি: 
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি।
যেমন- ক, খ, চ, ছ ইত্যাদি। 

• ঘোষ ধ্বনি: 
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে ঘোষ ধ্বনি বলে।
যেমন- গ, জ, ড, ঘ, ঝ, ধ ইত্যাদি ঘোষ ধ্বনি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম - দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।  
১৭.
‘দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) দোল্ + না
  2. খ) দোল্ + অনা
  3. গ) √দুল্‌ + অনা
  4. ঘ) দোলনা
সঠিক উত্তর:
গ) √দুল্‌ + অনা
উত্তর
সঠিক উত্তর:
গ) √দুল্‌ + অনা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• ‘দোলনা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: '√ দুল্‌ + অনা'।  

• ‘দোলনা' শব্দের অর্থ- গাছের ডাল বা ধাতব ফ্রেম থেকে রশি বেঁধে ঝোলানো দোল খাওয়ার আসন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৮.
‘শর্বরী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) দিবস
  2. খ) সুন্দর
  3. গ) শোভা
  4. ঘ) শীতল
সঠিক উত্তর:
ক) দিবস
উত্তর
সঠিক উত্তর:
ক) দিবস
ব্যাখ্যা
‘শর্বরী' শব্দের বিপরীত শব্দ- 'দিবস'। 

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর 
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান 
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
১৯.
নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
  1. ক) সংস্কৃত
  2. খ) ইতস্তত
  3. গ) কুলটা
  4. ঘ) শীতল
সঠিক উত্তর:
গ) কুলটা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুলটা
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ সন্ধি: 
সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র, 
গো+অক্ষ = গবাক্ষ, 
প্র+এষণ = প্রেষণ, 
কুল+অটা = কুলটা, 
পর+পর = পরস্পর। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২০.
‘জাপান যাত্রী' এর রচয়িতা কে?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) ইব্রাহীম খাঁ
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
‘জাপান যাত্রী' এর রচয়িতা- 'রবীন্দ্রনাথ ঠাকুর'। 

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণকাহিনি: 
- ইউরোপপ্রবাসীর পত্র, 
- ইউরোপযাত্রীর ডায়রি, 
- জাপান যাত্রী,  
- যাত্রী, 
- রাশিয়ার চিঠি, 
- জাপানে পারস্যে, 
- পথে ও পথের প্রান্তে, 
- পথের সঞ্চার। 

তবে, 'জাভাযাত্রীর পত্র' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত- পত্র সংকলন ও ভ্রমণকাহিনি। 

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ এবং বাংলাপিডিয়া।
২১.
‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ক) ভাষাতত্ত্ব
  2. খ) ধ্বনিতত্ত্ব
  3. গ) রূপতত্ত্ব
  4. ঘ) বাক্যতত্ত্ব
সঠিক উত্তর:
খ) ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
• 'সন্ধি' ব্যাকরণের 'ধ্বনিতত্ত্ব' অংশে আলোচিত হয়।  

• ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য সন্ধি বাগ্যন্ত্র, বাগ্যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি। 

• রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় পদ প্রকরণ যেমন: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- ক্রিয়ারকাল ও পুরুষ এ অংশে আলোচিত হয়। 

• অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগ্ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

• বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২২.
‘কুহক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) যাদু
  2. খ) মায়া
  3. গ) ময়ূখ
  4. ঘ) রজনী
সঠিক উত্তর:
খ) মায়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মায়া
ব্যাখ্যা
 •'কুহক' শব্দের সমার্থক শব্দ:
- মায়া,
- ইন্দ্রজাল,
- ভেলকি,
- প্রতারণা,
- ছল,
- ধোঁকা।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
'Basin' শব্দটির বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. ক) জলধারা
  2. খ) অববাহিকা
  3. গ) উপদ্বীপ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অববাহিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) অববাহিকা
ব্যাখ্যা
• 'Basin' শব্দটির বাংলা প্রতিশব্দ- 'অববাহিকা'। 

এছাড়াও-
-  নদী বা তার শাখানদীসমূহ দ্বারা বিধৌত ভূভাগ; অববাহিকা:
- ধাতু বা চীনামাটির তৈরি গোলাকার খোলা পাত্র যা তরল পদার্থ ধারণ করার জন্য ব্যবহৃত হয়।
- গামলা।
- এমন গহ্বর যেখানে পানি জমা হয়।
- ভূভাগ দ্বারা প্রায় পরিবেষ্টিত পোতাশ্রয়ের খাঁড়ি অংশ; জলপ্রবাহ নিয়ন্ত্রণের জন্য দরজাওয়ালা ডক।

উৎস: Accessible Dictionary / অভিগম্য অভিধান- বাংলা একাডেমি অভিধান।
২৪.
কোনটি সঠিক বানান?
  1. ক) দিবারাত্রী
  2. খ) দিবারাত্র
  3. গ) দীবারাত্র
  4. ঘ) দিবসরাত্রী
সঠিক উত্তর:
খ) দিবারাত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) দিবারাত্র
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'দিবারাত্র'- সঠিক বানান। 

'দিবারাত্র'- 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি- প্রত্যয়: 'দিবা + রাত্র।
- শব্দের অর্থ: দিনরাত, সারাদিন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২৫.
He is junior_____me.
  1. ক) of
  2. খ) by
  3. গ) to
  4. ঘ) for
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to. 
- Complete sentence: He is junior to me.

Junior to (noun) (adjective) (অপেক্ষাকৃত) বয়ঃকনিষ্ঠ; অধস্তন; নিম্নপদস্থ।
- সাধারণত Comparative degree এর পরে than বসলেও senior, junior, inferior, superior, prior, ulterior, posterior ইত্যাদি Latin Compative গুলোর পরে to বসে (than নয়)।
Example: 
- He is junior to me by three years.
- I object to being told what to do by someone junior to me.
২৬.
All died ____ overeating.
  1. ক) for
  2. খ) from
  3. গ) of
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) from
উত্তর
সঠিক উত্তর:
খ) from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  from.
- Complete Sentence: All died from overeating.
• সাধারণত, Die from (Effect) -কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।

.........................................................................
• Various usage of prepositions after the word 'Die' -

- die of (disease): He died of cholera.
- die from (effect): He died from snake bite/ over eating.
- die for (shake / cause): He died for his country .
- die in (accident): He died in an accident.
- die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
- die in (accident): He died in a train accident.
- die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
- die at (time): He died at 9–30 am.
- die between (time): He died between 9 a m to 9–30 am.
- die within (time): He died within five minutes.
২৭.
Which one is the imperative sentence?
  1. ক) I shall go.
  2. খ) Sit down.
  3. গ) What an idea!
  4. ঘ) She is cooking.
সঠিক উত্তর:
খ) Sit down.
উত্তর
সঠিক উত্তর:
খ) Sit down.
ব্যাখ্যা
• Imperative Sentence:
- যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে Imperative Sentence বলে।
- Verb + object হচ্ছে imperative sentence.

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Sit down - হচ্ছে imperative sentence.
- বাক্যটি দ্বারা আদেশ নির্দেশ করছে বিধায় এটি হচ্ছে imperative sentence.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) I shall go. - Assertive Sentence.
গ) What an idea! - Exclamatory Sentence.
ঘ) She is cooking. - Assertive Sentence.
২৮.
Which one of the following sentence is correct?
  1. ক) One of my brothers are a doctor.
  2. খ) One of my brothers is doctor.
  3. গ) One of my brothers is a doctor.
  4. ঘ) One of my brother is a doctor.
সঠিক উত্তর:
গ) One of my brothers is a doctor.
উত্তর
সঠিক উত্তর:
গ) One of my brothers is a doctor.
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - One of my brothers is a doctor.
- বাক্যটিতে one of the এরপর plural noun brothers হয়েছে এবং singular form হিসেবে verb হয়েছে is.
২৯.
‘ডাক্তার ডাক’ বাক্যটির ইংরেজি অনুবাদ?
  1. ক) Call a doctor.
  2. খ) Call in a doctor.
  3. গ) Call for a doctor.
  4. ঘ) all in doctor.
সঠিক উত্তর:
খ) Call in a doctor.
উত্তর
সঠিক উত্তর:
খ) Call in a doctor.
ব্যাখ্যা
• ‘ডাক্তার ডাক’ বাক্যটির ইংরেজি অনুবাদ হচ্ছে - Call in a doctor.
• Call in (phrasal verb) 
- অর্থ কাউকে ডাকা, বা তলব করা।

• অন্যদিকে,
- Call for  প্রয়োজনীয়/আবশ্যক হওয়া।
-The situation calls for immediate measures.
৩০.
‘তার কোনো বন্ধু নেই বললেই চলে' বাক্যটির ইংরেজি অনুবাদ?
  1. ক) He has no friends.
  2. খ) He has few friends.
  3. গ) He has a few friends.
  4. ঘ) He does not have any friends.
সঠিক উত্তর:
খ) He has few friends.
উত্তর
সঠিক উত্তর:
খ) He has few friends.
ব্যাখ্যা
• A few, Little , Few ইত্যাদি বাক্যে Determiner হিসাবে বসে।
- Few - নেই বললেই চলে।
- A few - সামন্য পরিমাণে বেঝায়।
- A little - অল্প পরিমাণে বোঝায়। 

• প্রশ্নের অপশনে উল্লেখিত বাক্যগুলোর বাংলা অনুবাদ করলে - 

ক) He has no friends দ্বারা তার কোনো বন্ধু নেই- বোঝায়।
খ) He has few friends দ্বারা তার বন্ধু নেই বললেই চলে - বোঝায়। (Few - না বোধক অর্থে - এত অল্প সংখ্যক যে নেই বললেই চলে বোঝায় - Countable Noun এর পুর্বে বসে)
গ) He has a few friends দ্বারা তার অল্প সংখ্যক বন্ধু আছে - বোঝায়। (A few - হ্যাঁ বোধক অর্থে সামান্য পরিমানে বোঝায় - Countable Noun এর পুর্বে বসে
ঘ) He does not have any friends - তার কোন বন্ধু নেই - বোঝায়।

• সুতরাং সঠিক উত্তর হবে, He has few friends.
৩১.
Choose the synonym of 'Stubborn'?
  1. ক) Deceitful
  2. খ) Sty
  3. গ) Swindler
  4. ঘ) Obdurate
সঠিক উত্তর:
ঘ) Obdurate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Obdurate
ব্যাখ্যা
• 'Stubborn' - একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য.

• অপশনে প্রদত্ত শব্দগুলোর অর্থ - 
ক) Deceitful - প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত; প্রতারণাপূর্ণ; কপটতাপূর্ণ; কপট
খ) Sty - খোঁয়াড়।
গ) Swindler - প্রতারণা/প্রবঞ্চনা/জোচ্চুরি করা
ঘ) Obdurate - একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।

- সুতরাং, বোঝা যাচ্ছে প্রদত্ত অপশন গুলোর মধ্যে Obdurate শব্দটি, Stubborn এর সমার্থক অর্থ  প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৩২.
The antonym of the word 'Awesome'?
  1. ক) Disgusting
  2. খ) Grand
  3. গ) Majestic
  4. ঘ) Beautiful
সঠিক উত্তর:
ক) Disgusting
উত্তর
সঠিক উত্তর:
ক) Disgusting
ব্যাখ্যা
• 'Awesome' - ভীষণ; দারুণ।

• অপশনে প্রদত্ত শব্দগুলোর অর্থ -
ক) Disgusting - অতিশয় বিরক্তিকর
খ) Grand -  প্রধান; সর্বোচ্চ
গ) Majestic - রাজকীয়; রাজসিক।
ঘ) Beautiful - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন

- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Disgusting শব্দটি Awesome এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
৩৩.
'Big bug' means-
  1. ক) Terrorist
  2. খ) A large bug
  3. গ) Big insect
  4. ঘ) Important person
সঠিক উত্তর:
ঘ) Important person
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Important person
ব্যাখ্যা
• Big bug (noun): 
- English Meaning: a person of consequence. 
- Bengali Meaning: গুরুত্বপূর্ণ ব্যক্তি। 
-তাই সঠিক উত্তরটি হচ্ছে: important person. 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Choose the correct word:
  1. ক) Lesure
  2. খ) Leasure
  3. গ) Lasure
  4. ঘ) Leisure
সঠিক উত্তর:
ঘ) Leisure
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Leisure
ব্যাখ্যা
•Leisure (noun) [uncountable noun]
- English Meaning: time when one is not working or occupied; free time
- Bangla Meaning: অবকাশ; অবসর

Source: Bangla Academy Dictionary.
৩৫.
Choose the correct sentence:
  1. ক) Do as I tell you.
  2. খ) Man is mortal.
  3. গ) Past is went.
  4. ঘ) Does I tell you?
অনির্ধারিত
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - Do as I tell you. এবং Man is mortal.
- অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• অন্যান্য বাক্যগুলোর সঠিক রূপঃ
- Past is gone.
- Do I tell you?
৩৬.
Verb of the word 'loss'
  1. ক) lose
  2. খ) lost
  3. গ) loose
  4. ঘ) loss
সঠিক উত্তর:
ক) lose
উত্তর
সঠিক উত্তর:
ক) lose
ব্যাখ্যা
• Loss (noun): 
(১) [uncountable noun] ক্ষতি; ক্ষয়; হানি।
(২) [uncountable noun] (এবং indefinite article-সহ) অপচয়: loss of opportunities.
(৩) ব্যর্থতা।
(৪) [countable noun] লোকসান; বিনষ্টি: He sold his factory at a loss.
a total loss চূড়ান্ত ক্ষতি; সমূহ ক্ষতি।
loss-leader (noun) (বাণিজ্য) কোনো একটি দ্রব্য কম দামে বিক্রি করে অন্য দ্রব্যাদি বিক্রির জন্য ক্রেতার মনে আকর্ষণ সৃষ্টি।
(৫) (কেবল singular) বঞ্চিত হওয়ার মনোভাব।
be a dead loss (কথ্য) (ব্যক্তি) অযোগ্য পরিণত হওয়া।
(৬) (be) at a loss for something/to do something কিংকর্তব্যবিমূঢ়।
- lost – এটা lose এর Past Form.

• Lose (verb): 
(১) হারিয়ে ফেলা; মৃত্যু হওয়া: He lost his hand in the accident. He lost his brother in the war of independence.

• Loose (adjective): 
(১) মুক্ত; ছাড়া; বাঁধনমুক্ত।
(২) ঢিলা; শিথিল।
(৩) নড়বড়ে।

Source: Bangla Academy Dictionary.
৩৭.
বাংলাদেশের মোট সিটি কর্পোরেশন কতটি?
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৪টি
সঠিক উত্তর:
গ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২টি
ব্যাখ্যা
• সিটি কর্পোরেশন:
- বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি।
- দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন - ময়মনসিংহ সিটি করপোরেশন।
- সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী।

সিটি কর্পোরেশনগুলো হচ্ছে - 
১. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।   
২. ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 
৩. চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
৪. খুলনা সিটি কর্পোরেশন। 
৫. রাজশাহী সিটি কর্পোরেশন।
৬. বরিশাল সিটি কর্পোরেশন।  
৭. সিলেট সিটি কর্পোরেশন। 
৮. নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
৯. কুমিল্লা সিটি কর্পোরেশন।
১০. রংপুর সিটি কর্পোরেশন।
১১. গাজীপুর সিটি কর্পোরেশন।
১২. ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

উৎসঃ স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট।
৩৮.
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত জন ছিল?
  1. ক) ৩৪ জন
  2. খ) ৪৩ জন
  3. গ) ২৩ জন
  4. ঘ) ১২ জন
সঠিক উত্তর:
ক) ৩৪ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৪ জন
ব্যাখ্যা
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি
• সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে  আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
• ৩৪ জন সদস্যের মধ্যে ২৪ জন আইনজীবী, ৪ জন প্রফেসর, ৩ জন সমাজকর্মী ও ১ জন করে ডাক্তার, সাংবাদিক, কৃষিবিদ ছিলেন। • এই কমিটিতে একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন ন্যাপ (মোজাফফর) থেকে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে নির্বাচিত সদস্য সুরঞ্জিন সেনগুপ্ত। 
• কমিটিতে ৭ জন গণপরিষদ মহিলা সদস্য থেকে ১ (রাজিয়া বানু) অন্তর্ভুক্ত করা হয়।
• সুরঞ্জিন সেনগুপ্ত ছাড়া বাকি সবাই ছিল আওয়ামী লীগের।
• কমিটিকে পরবর্তী ১০ জুনের মধ্যে গণপরিষদে সংবিধানের খসড়া উপস্থাপন করতে বলা হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশের সংবিধান, আরিফ খান। 
৩৯.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্ম গ্রহণ করে?
  1. ক) ৬ জ্যৈষ্ঠ ১৩২০
  2. খ) ৩ চৈত্র ১৩২৬
  3. গ) ১৬ বৈশাখ ১৩২২
  4. ঘ) ২৬ চৈত্র ১৩২৫
সঠিক উত্তর:
খ) ৩ চৈত্র ১৩২৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ চৈত্র ১৩২৬
ব্যাখ্যা
• শেখ মুজিবুর রহমান:
- শেখ মুজিবুর রহমান জন্ম ১৭ মার্চ ১৯২০ (৩ চৈত্র ১৩২৬)।
- মৃত্যু ১৫ আগস্ট ১৯৭৫।
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ (৩ চৈত্র, ১৩২৬) জন্মগ্রহণ করেন।

- শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সাহারা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব।
- বাবা-মা তাকে খোকা বলে ডাকতেন। খোকার শৈশবকাল কাটে টুঙ্গিপাড়ায়।
- ১৯২৭ সালে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন।
- নয় বছর বয়সে গোপালগঞ্জ পাবলিক স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। পরে তিনি স্থানীয় মিশনারী স্কুলে ভর্তি হন।

- ১৯৩৪ সালে ১৪ বছর বয়সে বেরিবেরি রোগে আক্রান্ত হলে তার একটি চোখ কলকাতায় অপারেশন করা হয় এবং চক্ষুরোগের কারণে তার লেখাপড়ার সাময়িক বিরতি ঘটে।
- ১৯৩৭ সালে চক্ষুরোগে চার বছর শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পর শেখ মুজিব পুনরায় স্কুলে ভর্তি হন।
- ১৯৩৮সালে ১৮ বছর বয়সে বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুননেছার আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়।
- তারা দুই কন্যা শেখ হাসিনা, শেখ রেহানা ও তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের জনক-জননী।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৪০.
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
  1. ক) শেরে বাংলা এ. কে ফজলুল হক
  2. খ) মওলানা আবুল কালাম আজাদ
  3. গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  4. ঘ) পণ্ডিত জওহরলাল নেহেরু
সঠিক উত্তর:
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর
সঠিক উত্তর:
গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
- অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
- শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
- ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন মুসলিমলীগ ১১৪টি আসন পেয়ে জয় লাভ করে এবং সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হন।
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান সৃষ্টি হলে খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নিযুক্ত হন।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৪১.
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কবে থেকে?
  1. ক) ১৯৫২
  2. খ) ১৯৭২
  3. গ) ২০০১
  4. ঘ) ১৯৬০
সঠিক উত্তর:
ঘ) ১৯৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬০
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠা লাভ করে - ৩ ডিসেম্বর, ১৯৫৫(ঢাকার বর্ধমান হাউসে)।
- প্রথম মহাপরিচালক - প্রফেসর মযহারুল ইসলাম।
- প্রথম সভাপতি - মাওলানা আঁকরাম খাঁ। 
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় - ১৯৬০ সাল থেকে।

তথ্যসূত্র: বাংলা একাডেমি ওয়েবসাইট।
৪২.
বিশ্ব ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ওয়ানডে এবং টেস্ট ম্যাচ অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ হন -
  1. ক) শচীন টেন্ডুলকার
  2. খ) জাভেদ মিয়ানদাদ
  3. গ) মোস্তাফিজুর রহমান
  4. ঘ) রিকি পন্টিং
সঠিক উত্তর:
গ) মোস্তাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) মোস্তাফিজুর রহমান
ব্যাখ্যা
মোস্তাফিজুর রহমান:
 -মোস্তাফিজুর রহমান জন্ম গ্রহণ করেছেন ৬ সেপ্টেম্বর ১৯৯৫ সালে, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামে।
- আন্তর্জাতিক ক্রিকেটে এসেই একের পর এক বিস্ময় উপহার দেওয়া মোস্তাফিজ পরিচিতি পেয়েছেন কাটার মাস্টার হিসেবে।
- ওয়ানডে অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ। ম্যাচসেরা টেস্ট অভিষেকেও।
- ক্রিকেটের দুই সংস্করণেই শুরুর লগ্নটাকে স্মরণীয় করে মুস্তাফিজুর রহমান ঢুকে গেছেন ইতিহাসে।
- টেস্ট ও ওয়ানডে দুই ক্রিকেটেই অভিষেকে ম্যাচসেরার একমাত্র কীর্তি বাংলাদেশের এই বাঁহাতি পেসারের।
- আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণের দুটিতেই অভিষেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতা খেলোয়াড় আছেন আর মাত্র একজন।

তথ্যসূত্র: প্রথম আলো (২৬ জুলাই, ২০১৫)।
৪৩.
উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?
  1. ক) জামাই ষষ্ঠী
  2. খ) ধ্রুব
  3. গ) মুখ ও মুখোশ
  4. ঘ) সংগম
সঠিক উত্তর:
ক) জামাই ষষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
ক) জামাই ষষ্ঠী
ব্যাখ্যা
অমরেন্দ্রনাথ চৌধুরী পরিচালিত ‘জামাই ষষ্ঠী’ হলো উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র।

অন্যদিকে,
- বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’।
- পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশ ভূখণ্ডের প্রথম সবাক চলচ্চিত্র হলো ‘মুখ ও মুখোশ’।
- ছবিটি পরিচালনা করেন আবদুল জব্বার খান।
- মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট।

- হীরালাল সেন পরিচালিত ‘আলী বাবা ও চল্লিশ চোর’ হলো উপমহাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্র।

সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
৪৪.
জাতীয় বীমা দিবস কবে?
  1. ক) ১ জুন
  2. খ) ৩ মার্চ
  3. গ) ১ মার্চ
  4. ঘ) ৫ জুন
সঠিক উত্তর:
গ) ১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ মার্চ
ব্যাখ্যা
• জাতীয় বীমা দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস।
• জাতীয় বীমা দিবস ১ মার্চ।
• বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করে।
• ইতিহাস
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন।
তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।
• ওই বছরের ১ মার্চ এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়।

সূত্র: সাধারণ বীমা কর্পোরেশন ,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৪৫.
জাতীয় পতাকা কখনো অর্ধনমিত হয় না কোন দেশে?
  1. ক) যুক্তরাষ্ট্র ও কানাডা
  2. খ) ব্রাজিল ও ইতালি
  3. গ) সৌদি আরব ও ইরান
  4. ঘ) ফ্রান্স ও গ্রিস
সঠিক উত্তর:
গ) সৌদি আরব ও ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) সৌদি আরব ও ইরান
ব্যাখ্যা
- সৌদি আরব এবং ইরানের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না।
- সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়্যেবা লেখা এবং ইরানের পতাকার কেন্দ্রস্থলে লাল বর্ণের চিহ্ন দ্বারা আল্লাহর নামকে নির্দেশ করায় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৬.
ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম কী?
  1. ক) DGSE
  2. খ) FSEG
  3. গ) DGFI
  4. ঘ) FGSE
সঠিক উত্তর:
ক) DGSE
উত্তর
সঠিক উত্তর:
ক) DGSE
ব্যাখ্যা
• DGSE:
- DGSE হচ্ছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থার নাম।
- DGSE এর পূর্ণরুপ হেচ্ছে - of Direction Générale De La Sécurité Extérieure (“General Board of External Security”)
- DGSE প্রতিষ্ঠা লাভ করে - ১৯৪৭ সালে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৭.
'The Strategic Victory' গ্রন্থের লেখক কে?
  1. ক) বিল ক্লিনটন
  2. খ) অরুন্ধতী রায়
  3. গ) রুশো
  4. ঘ) ফিদেল ক্যাস্ট্রো
সঠিক উত্তর:
ঘ) ফিদেল ক্যাস্ট্রো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিদেল ক্যাস্ট্রো
ব্যাখ্যা
- কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো। 
- ১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
- 'The Strategic Victory' গ্রন্থের লেখক - ফিদেল কাস্ত্রো। 
- My Life: A Spoken Autobiography - ফিদেল ক্যাস্ট্রোর আত্মজীবনীমূলক বই।

উৎস: বিবিসি বাংলা ও ব্রিটানিকা।
৪৮.
'START-2' কী?
  1. ক) বাণিজ্য সংক্রান্ত চুক্তি
  2. খ) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
  3. গ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
ব্যাখ্যা
Strategic Arms Reduction Treaty (START) সাথে সম্পর্কিত দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
চুক্তির বিষয়বস্তুঃ কৌশলগত অস্ত্র হ্রাস।
- START-1 স্বাক্ষরিত হয় ৩১ শে জুলাই ১৯৯১
- START -2 স্বাক্ষরিত হয় ৩ জানুয়ারি ১৯৯৩

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৯.
বাংলা বর্ণমালায় কতটি মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ আছে?
  1. ক) ৫টি
  2. খ) ৭টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
ঘ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬টি
ব্যাখ্যা
• মাত্রাভেদে বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা- ৩২টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা- ১০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা- ৮টি।

• মাত্রাভেদে ব্যঞ্জনবর্ণ:
- ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা- ২৬টি।
- ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা- ৭টি।
- ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা- ৬টি।

• মাত্রাভেদে স্বরবর্ণ:
- স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা- ৬টি।
- স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা- ১টি।
- স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা- ৪টি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৫০.
‘প্রান্তিক হ্রদ' কোন জেলায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) নেত্রকোনা
  3. গ) বান্দরবান
  4. ঘ) রাঙ্গামাটি
সঠিক উত্তর:
গ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
গ) বান্দরবান
ব্যাখ্যা
প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত।

• প্রান্তিক হ্রদ:
- বান্দরবান জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে বান্দরবান কেরানীহাট সড়কের হলুদিয়ার সন্নিকটে প্রায় ২৫.২৯ একর এলাকা নিয়ে প্রান্তিক হ্রদ গঠিত।

• বান্দরবানে অবস্থিত আরো কয়েকটি হ্রদ:
- বগাকাইন হ্রদ বা বগা লেক
- কিয়াচলং হ্রদ ইত্যাদি।

উৎস: বান্দরবান জেলার ওয়েবসাইট।