পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৫ ফেব্রুয়ারি, ২০২৩সময়15 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড পদের নাম: সহকারী ম্যানেজার (গ্রেড-৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৮.০৯.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
Recently, in the last series, Bangladesh cricket team has completed their first T20 International series win against ____.
  1. ক) India
  2. খ) New Zealand
  3. গ) South Africa
  4. ঘ) England
  5. ঙ) None
ব্যাখ্যা
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় লাভ করে বাংলাদেশ।
- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সেরা নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ে ১৯.৩ ওভারে - - ৯৩ রানে অল আউট হয়ে হয়েগিয়েছিল নিউজিল্যান্ড।
- জয়ের জন্য বাংলাদেশকে খেলতে হয়েছে ১৯.১ ওভার পর্যন্ত। 

- টি-টোয়েন্টিতে এটা বাংলাদেশের নবম সিরিজ জয়। একাধিক ম্যাচের সিরিজ এর আগে বাংলাদেশ জিতেছে পাঁচটি। যেসব সিরিজে মাত্র একটি টি-টোয়েন্টি ছিল, এমন সিরিজ জয় আছে তিনটি।

এর আগে-
- বাংলাদেশের জেতা সিরিজগুলো হচ্ছে- জিম্বাবুয়ে ১-০ (২০০৬), ওয়েস্ট ইন্ডিজ ১-০ (২০১২), আয়ারল্যান্ড ৩-০ (২০১২), পাকিস্তান ১-০ (২০১৫), ওয়েস্ট ইন্ডিজ ২-১ (২০১৮), জিম্বাবুয়ে ২-০ (২০২০), জিম্বাবুয়ে ২-১ (২০২১) ও অস্ট্রেলিয়া ৪-১ (২০২১)। 

তথ্যসূত্র: দৈনিক ডেইলি স্টার
.
Which of the following terms can be related with the fourth Industrial Revolution?
  1. ক) Artificial intelligence
  2. খ) Internet of things
  3. গ) Robotics
  4. ঘ) a, b and c
  5. ঙ) None
ব্যাখ্যা
- চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় ১ এপ্রিল, ২০১৩ সালে জার্মানিতে।
- চতুর্থ শিল্প বিপ্লব পরিচিত Industry 4.0 নামে।
- চতুর্থ শিল্পবিপ্লব মূলত তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লব।
- এ বিপ্লব অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস (IoT) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), রোবটিক্স ইত্যাদি।
.
Who is the President of the National Assembly of Bangladesh?
  1. ক) A Senior SP
  2. খ) Prime Minister
  3. গ) Speaker
  4. ঘ) Chief Whip
  5. ঙ) None
ব্যাখ্যা
স্পিকার:
- বাংলাদেশের জাতীয় পরিষদের সভাপতি - স্পিকার।
- সংসদের প্রধান নির্বাহী হিসেবে স্পিকারের মর্যাদা অনেক উপরে।
- সকল দেশের সংসদেই স্পিকার কে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়।
- সংসদের অভিভাবক হিসেবে তিনি সরকারী এবং বিরোধী উভয় দলের নিকট শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
- রাষ্ট্রপতির পদ শূন্য হলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- সংবিধান অনুযায়ী সংসদের কাজ পরিচালনা, শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য ক্ষমতা প্রয়োগ সংক্রান্ত বিষয়ে স্পিকার আদালতের এখতিয়ারভুক্ত নন।
- স্পিকারকে দেয় পারিশ্রমিক সংযুক্ত তহবিলে দায়মুক্ত বলে গণ্য।

উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পৌরনীতি ২য় পত্র ।
.
In which year has Bangladesh reached the status of lower-middle-income country?
  1. ক) 2000
  2. খ) 2010
  3. গ) 2015
  4. ঘ) 2020
  5. ঙ) None
ব্যাখ্যা
• নিম্ন আয়ের দেশ:
- বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হয়েছে- ২০১৫ সালে।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৩১৪ ডলার।
- বিশ্বব্যাংকের পদ্ধতি অনুযায়ী তা এখন ১ হাজার ৪৫ ডলারকে ছাড়িয়ে গেছে। এ কারণেই নতুন তালিকায় নিম্ন মধ্যম আয়ের দেশ হতে পেরেছে বাংলাদেশ।
বাংলাদেশের সঙ্গে কেনিয়া, মিয়ানমার ও তাজিকিস্তানও নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন-মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে বলে বিশ্ব ব্যাংক জানিয়েছে।

দৈনিক প্রথম আলো
.
Who is the CEO of Tesla and Space X?
  1. ক) Elon Musk
  2. খ) Jeff Bezos
  3. গ) Bill Gates
  4. ঘ) Jack Ma
  5. ঙ) None
ব্যাখ্যা
• ইলন মাস্ক, (জন্ম ২৮ জুন, ১৯৭১, প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা)
- দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী আমেরিকান উদ্যোক্তা
-  তিনি ইলেকট্রনিক-পেমেন্ট ফার্ম পেপ্যাল-এর সহ-প্রতিষ্ঠা করেন
- তিনি স্পেসএক্স গঠন করেন,
- তিনি লঞ্চ যান ও মহাকাশযানের নির্মাতা।
- তিনি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক টেসলার প্রথম গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের মধ্যে একজন
- তিনি Tesla ও Space X এর প্রধান নির্বাহী কর্মকর্তা
এছাড়াও,
- মাস্ক ২০২২ সালে টুইটার অধিগ্রহণ করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা
.
What is the first sea shore gas field in Bangladesh?
  1. ক) Sangu
  2. খ) Bakhrabad
  3. গ) Semutang
  4. ঘ) Srikail
  5. ঙ) None
ব্যাখ্যা
• প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র:
- বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র সাঙ্গু গ্যাসক্ষেত্র।
- বাংলাদেশের সমুদ্রবক্ষে একমাত্র উৎপাদনশীল গ্যাসক্ষেত্র সাঙ্গু গ্যাসক্ষেত্রটি আনুষ্ঠানিকভাবে নিঃশেষ ও পরিত্যক্ত হয় ২০১৩ সালের ১ অক্টোবর।

উৎসঃ দৈনিক পত্রিকা রিপোর্ট
.
Which is the first non-government EPZ in Bangladesh?
  1. ক) Adamjee EPZ
  2. খ) Karnaphuli EPZ
  3. গ) Comilla EPZ
  4. ঘ) Mongla EPZ
  5. ঙ) None
ব্যাখ্যা
- সরকারি ইপিজেড ৮টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড যা বেসরকারি।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।
- দেশের প্রথম ও একমাত্র বেসরকারি ইপিজেড এর নাম - Korean Export Processing Zone (KEPZ), চট্টগ্রাম।

উৎস: বেপজা ওয়েবসাইট।
.
Which organization publishes Banglapedia?
  1. ক) Bangla Academy
  2. খ) Asiatic Society of Bangladesh
  3. গ) University of Dhaka
  4. ঘ) BG Press
  5. ঙ) None
ব্যাখ্যা
- বাংলাপিডিয়া বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ।
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ২০০৩ সালে বাংলাপিডিয়া প্রথম প্রকাশ করা হয়।
- এরপর ২০১২ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়।
- ১৪৫০ জন পণ্ডিত বাংলাদেশের প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ঘটনাবলি এতে সংযোজন করেছেন। এর প্রধান সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।

(সূত্রঃ বাংলাপিডিয়া)
.
Which of the following countries does not have an army?
  1. ক) Bhutan
  2. খ) Nepal
  3. গ) Maldives
  4. ঘ) India
  5. ঙ) None
ব্যাখ্যা
উল্লিখিত সবগুলো দেশের সেনাবাহিনী রয়েছে।

নিম্নোক্ত দেশগুলোর সেনাবাহিনী নেই:
- ভানুয়াতু 
- ভাটিক্যান সিটি 
- মরিশাস 
- এন্ডোরা 
- কোস্টারিকা 
- আইসল্যান্ড 
- গ্রিনল্যান্ড 
- পানামা 
 
উৎস: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট। 
১০.
The Montreal Protocol is a multilateral environmental agreement aimed at restoring.
  1. ক) Ozone layer
  2. খ) Wetlands
  3. গ) Glaciers
  4. ঘ) Soil Productivity
  5. ঙ) None
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহীত হয়।
- ১৯৮৯ সালের ১ জানুয়ারি মন্ট্রিয়াল প্রটোকল কার্যকর হয়। বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
১১.
Which one of the following is the highest civilian award in Bangladesh?
  1. ক) Ekushey Padak
  2. খ) Independence Day Award
  3. গ) Rabindra Award
  4. ঘ) Bangla Academy Award
  5. ঙ) None
ব্যাখ্যা
 বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হলো স্বাধীনতা পদক
- ১৯৭৭ সাল থেকে স্বাধীনতা পদক প্রদান করা হচ্ছে।
- স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় - সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে।
- ৫টি ক্যাটাগরিতে ৯ জন বিশিষ্ট নাগরিক ও ২টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২২’ প্রদান করা হয়।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো পত্রিকা
১২.
Which of the following terms can be related with the fourth Industrial Revolution?
  1. ক) Artificial intelligence
  2. খ) Internet of things
  3. গ) robotics
  4. ঘ) a, b and c
  5. ঙ) None
ব্যাখ্যা
 চতুর্থ শিল্প বিপ্লবের ধারণাটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় ১ এপ্রিল, ২০১৩ সালে জার্মানিতে।
- চতুর্থ শিল্প বিপ্লব পরিচিত Industry 4.0 নামে।
- চতুর্থ শিল্পবিপ্লব মূলত তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লব।
- এ বিপ্লব অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস (IoT) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), রোবটিক্স ইত্যাদি।
১৩.
The Head Quarter of UNESCO is located is _______.
  1. ক) Paris
  2. খ) New York
  3. গ) Geneva
  4. ঘ) Rome
  5. ঙ) None
ব্যাখ্যা
UNESCO:
– জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা-(UNESCO)
– UNESCO- এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization বা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। 
– UNESCO-এর প্রধান কাজ হলো– বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
– প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স
– সদস্য সংখ্যা– ১৯৩ টি এবং সহযোগী সদস্য ১১ টি।
– UNESCO-এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।

তথ্যসূত্র:  Official website (UNESCO)
১৪.
The name of the central Bank of India is
  1. ক) Reserve Bank of India
  2. খ) Central Bank of India
  3. গ) State Bank of India
  4. ঘ) Bank of India
  5. ঙ) None
ব্যাখ্যা

ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
• ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক:
প্রতিষ্ঠা লাভ করে-১ এপ্রিল, ১৯৩৫ সাল।
এটি তার প্রাতিষ্ঠানিক ইতিহাসের নথিভুক্ত কয়েকটি কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে একটি।
এ পর্যন্ত, এটি এর ইতিহাসের চারটি খণ্ড বের করেছে।
ভলিউম-১: - ১৯৩৫ থেকে ১৯৫১ সময়কালকে কভার করে, যা ১৯৭০ সালে প্রকাশিত হয়েছিল।
ভলিউম-২: - ১৯৫১ থেকে ১৯৬৭ সময়কাল কভার করে, যা ১৯৯৮ সালে প্রদর্শিত হয়েছিল।
ভলিউম-৩: ১৮ মার্চ, ২০০৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী, ডঃ মনমোহন সিং ১৯৬৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের ইতিহাসের তৃতীয় খণ্ড প্রকাশ করেন।
ভলিউম-৪: রিজার্ভ ব্যাঙ্কের ইতিহাসের ভলিউম ৪ টিও ১৭ আগস্ট, ২০১৩-এ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং প্রকাশ করেছিলেন৷ এটি ১৯৮১ থেকে ১৯৯৭সাল পর্যন্ত ঘটনাবহুল ১৬ বছর কভার করে।

তথ্যসূত্র: Reserve Bank of India

১৫.
Recently, which of the following category 4 hurricanes hit USA?
  1. ক) Maria
  2. খ) Irma
  3. গ) Ida
  4. ঘ) Dorian
  5. ঙ) None
ব্যাখ্যা
Ida was a category 4 hurricane (on the Saffir-Simpson Hurricane Wind Scale) that caused catastrophic damage when it made landfall in southeastern Louisiana. On August 26th, 2021, Hurricane Ida formed as a tropical storm in the Atlantic.

Source: nhc.noaa.gov
১৬.
Which UN body deals with population problem?
  1. ক) UNFPA
  2. খ) UNESCO
  3. গ) UNICEF
  4. ঘ) UNDP
  5. ঙ) None
ব্যাখ্যা
UNFPA:
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA 

- UNFPA এর পূর্ণরুপ- United Nations Population Fund
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
- সদর দপ্তর - নিউইর্য়ক।
- UNFPA নারী ও যুবকদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৫০ টিরও বেশি দেশে।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNFPA)
১৭.
Which one is the largest tribe in Bangladesh?
  1. ক) The Chakma
  2. খ) The Monipur
  3. গ) The Marma
  4. ঘ) The Garo
  5. ঙ) None
ব্যাখ্যা
চাকমা:
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
- জনশুমারিতে দেশের ৫০টি জাতিসত্তার জনসংখ্যা তুলে ধরা হয়।
- এর মধ্যে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি।
- ৫০টি জাতিসত্তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠী চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি, ৪ লাখ ৮৩ হাজার ২৯৯।

তথ্যসূত্র: জনশুমারি ও গৃহগণনা- ২০২২
১৮.
Smallest country in the world is-
  1. ক) Maldives
  2. খ) Vatican City
  3. গ) Myanmar
  4. ঘ) Bolivia
  5. ঙ) None
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি:
- আয়তন ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি
- এর আয়তন প্রায় ০.৪৪ বর্গকিমি বা ১২১ একর এবং জনসংখ্যা ৮২৯ জন।
- এটি ইতালির অভ্যন্তরে অবস্থিত।

সূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ
১৯.
The first parliamentary election of Bangladesh was held in.
  1. ক) 1973
  2. খ) 1974
  3. গ) 1976
  4. ঘ) 1972
  5. ঙ) None
ব্যাখ্যা
প্রথম জাতীয় সংসদ নির্বাচন:
- বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ০৭ মার্চ, ১৯৭৩ সালে
- সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর, ২০১৮ সালে।
- অর্থাৎ এখন পর্যন্ত বাংলাদেশে ১১ টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উৎস: জাতীয় সংসদ ভবনের ওয়েবসাইট।
২০.
Dr. Firdausi Qadri, who was been honored with the Ramon Magsaysay Award 2021.
  1. ক) Physicist
  2. খ) Zoologist
  3. গ) Vaccine scientist
  4. ঘ) Architect
  5. ঙ) None
ব্যাখ্যা
• ভ্যাকসিন বিজ্ঞানী- ফেরদৌসী কাদরী:
- বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী এশিয়ার নোবেল হিসেবে খ্যাত ম্যাগসেসে পুরস্কার ২০২১ পেয়েছেন। 
- বিজ্ঞানী ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী।
- কলেরার টিকা নিয়ে গবেষণা ও সাশ্রয়ী দামে টিকা সহজলভ্য করে লাখো প্রাণ রক্ষায় কাজ করেছেন তিনি।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাবিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি।
- ফেরদৌসী কাদরী বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
- তিনি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ১৯৮০–এর দশকে।
- তিনি যুক্তরাজ্যের লিভারপুল ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেন। এরপর দেশে ফিরে আসেন।
- ১৯৮৮ সালে তিনি আইসিডিডিআরবিতে যোগ দেন। এখানে সংক্রামক রোগ, রোগতত্ত্ব, টিকা এবং এর ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কাজ করেন।  

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
২১.
How many types of COVID-19 vaccines are being approved to use in Bangladesh?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 7
  4. ঘ) 8
  5. ঙ) None
ব্যাখ্যা
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়। এগুলো নিম্নরূপ:
 
1. Serum Institute of India  -  COVOVAX (Novavax formulation)
2. Moderna  -  Spikevax
3. Pfizer/BioNTech  -  Comirnaty
4. Gamaleya  -  Sputnik  V
5. Johnson & Johnson) -  Ad26.COV2.S
6. Serum Institute of India  -  Covishield (Oxford/ AstraZeneca formulation)
7. Sinopharm (Beijing) - Covilo
8. Sinovac - CoronaVac
 
উৎস: covid19.trackvaccines.org
২২.
To which sport is the name `Michael Phelps' related?
  1. ক) Rugby
  2. খ) Swimming
  3. গ) Baseball
  4. ঘ) Basketball
  5. ঙ) None
ব্যাখ্যা
• মাইকেল ফেলপস:
- মাইকেল ফেলপস, মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারের জীবন্ত কিংবদন্তি।
- এই তরুণ আমেরিকান৩০ শে জুন, ১৯৮৫ সালে মেরিল্যান্ড রাজ্যের সবচেয়ে জনবহুল বাল্টিমোর শহরে জন্মগ্রহণ করেন।
- অলিম্পিক সাঁতারে পদক জয়ের সব রেকর্ড করে ফেলা এই সাঁতারু ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সবার আগে শেষ করে পেয়ে গেলেন অলিম্পিকের ২২তম সোনার পদক!
- আর এর মধ্য দিয়ে টানা চার অলিম্পিকের আসরে একই ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন তিনি।
- অলিম্পিক ইতিহাসে আর কোনও সাঁতারু কোনও ব্যক্তিগত ইভেন্টে টানা চারটি সোনা জিততে পারেনি।

তথ্যসূত্র: জি নিউজ, ইন্ডিয়া।
২৩.
Which of the following cities is not a capital of a country?
  1. ক) Washington DC
  2. খ) New York
  3. গ) Paris
  4. ঘ) London
  5. ঙ) None
ব্যাখ্যা
New York রাজধানী নয় এটি যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।

অন্যদিকে-
- Washington DC যুক্তরাষ্ট্রের রাজধানী।
- Paris-ফ্রান্সের রাজধানী।
- London- যুক্তরাজ্যের রাজধানী।

তথ্যসূত্র: ব্রিটানিকা
২৪.
From which year has the International Mother Language Day been observed?
  1. ক) 1998
  2. খ) 1999
  3. গ) 2000
  4. ঘ) 2001
  5. ঙ) None
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো তার ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে।
এর ফলে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

উৎস: ইউনেস্কো ওয়েবসাইট
২৫.
Which of the following is the highest authority for approving the economic policies and development plans in Bangladesh?
  1. ক) Planning Commission
  2. খ) Ministry of Finance
  3. গ) Ministry of Law
  4. ঘ) ECNEC
  5. ঙ) None
ব্যাখ্যা
ECNEC:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।
- ECNEC ১৯৮২ সালে গঠিত হয়।
- এর প্রধান/চেয়ারপার্সন হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।
- একনেকে সরকারি খাতে ৫০ কোটি টাকার উর্ধ্বের প্রকল্প অনুমোদন, বিনিয়োগ প্রস্তাব পর্যালোচনা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা প্রভৃতি কার্যাবলি সম্পন্ন হয়।

(সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া)
২৬.
Which of the following countries does not have a written constitution?
  1. ক) India
  2. খ) Bangladesh
  3. গ) England
  4. ঘ) The USA
  5. ঙ) None
ব্যাখ্যা
অলিখিত সংবিধান:
- অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না। যেমন : যুক্তরাজ্য, নিউজল্যান্ড, স্পেন প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

অন্যদিকে- 
- বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র এই দেশগুলোর সংবিধান লিখিত।

উৎস: পৌরনীতি ও সুশাসন-একাদশ দ্বাদশ শ্রেণি।
২৭.
Which of the following organizations is concerned with environmental issues?
  1. ক) OIC
  2. খ) MIGA
  3. গ) IPCC
  4. ঘ) WMO
  5. ঙ) None
ব্যাখ্যা
IPCC:
- IPCC হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- IPCC (Inter-governmental Panel on Climate Change)
- IPCC জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থাটি ১৯৮৮ সালে United Nations Environment Programme (UNEP) ও World Meteorological Organization (WMO) এর মিলিত উদ্যোগ গঠিত হয়।
- প্রকৃতপক্ষে এই প্যানেল হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞের একটি নেটওয়ার্ক।
- যা এক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণাসমূহের মূল্যায়ন করে।
- আইপিসিসি ২০০৭ সালে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট
২৮.
Which of the following is the longest marine drive in the world?
  1. ক) Cox's Bazar -Teknaf
  2. খ) Mumbai
  3. গ) Nova-Scotia
  4. ঘ) Cachi
  5. ঙ) None
ব্যাখ্যা
An 80-kilometer road from Cox's Bazar to Teknaf along the Bay of Bengal is billed as the world's longest Marine Drive. Prime Minister Sheikh Hasina inaugurated the coastal road in 2017, at the 28th-kilometer point of the road at Inani. Bangladesh Army constructed the Marine Drive under the supervision of the Roads and Highways Department. 

Source: News Report
২৯.
How many ground stations have been built for controlling the operations of Bangabandhu Satellite-1?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
  5. ঙ) None
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু স্যাটেলাইট–১–এর গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি। 
- গাজীপুরের তেলিপাড়া এলাকায় পাঁচ একর জমির ওপর বঙ্গবন্ধু স্যাটেলাইট–১–এর গ্রাউন্ড স্টেশন তৈরি হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশের গাজীপুর থেকে। এ জন্য গাজীপুরের জয়দেবপুরে তৈরি করা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। বিকল্প হিসেবে ব্যবহার করা হবে রাঙামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন।

- দেশের প্রত্যন্ত অঞ্চলে এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন সেবা ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এ স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে।

- মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ এই স্যাটেলাইটের আওতায় আসবে। 

উৎস: gazipur.gov.bd
৩০.
The biggest desert of the world is ______.
  1. ক) Great Victoria
  2. খ) Sahara
  3. গ) Kalahari
  4. ঘ) Tabermaa
  5. ঙ) None
ব্যাখ্যা
সাহারা মরুভূমি:
- পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি।
- সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়।
- পাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত আর্জেন্টিনা ও চিলিতে।
- কালাহারি মরুভূমিও আফ্রিকায় অবস্থিত।।
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অবস্থিত।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৩১.
Which is the widest river in Bangladesh?
  1. ক) The Padma
  2. খ) The Maghna
  3. গ) The Jamuna
  4. ঘ) The Surma
  5. ঙ) None
ব্যাখ্যা
- চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা।
- উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল বরাক নদী।
- ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।
- এটি বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী।

সূত্র: মাধ্যমিক ভূগোল, নবম-দশম শ্রেণী এবং জাতীয় তথ্য বাতায়ন।
৩২.
By which river in Cairo located?
  1. ক) Tigris
  2. খ) Euphrates
  3. গ) Amazon
  4. ঘ) Nile
  5. ঙ) None
ব্যাখ্যা
- নীল নদ হলো বিশ্বের দীর্ঘতম নদী, যাকে আফ্রিকান নদীর জনক বলা হয়। 
- এটির দৈর্ঘ্য প্রায় ৪,১৩২ মাইল (৬,৬৫০ কিলোমিটার) । 
- মিশরের রাজধানী কায়রো নীল নদের তীরে অবস্থিত।
নীলনদ অববাহিকায় অবস্থিত দেশসমূহ হলো - তানজানিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কেনিয়া, উগান্ডা, দক্ষিণ সুদান, ইথিওপিয়া, সুদান এবং মিশর।

অপরদিকে, আমাজন হলো বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী। প্রতি সেকেন্ডে প্রায় ২,০৯,১০৩ ঘনমিটার পানি প্রবাহিত হয় বলে একে বিশ্বের বৃহত্তম (largest) নদী বলা হয়।

বিশ্বের শীর্ষ দীর্ঘতম নদীসমূহের তালিকা নিম্নরূপ  :
১) নীল নদ - ৬,৬৫০ কিমি
২) আমাজন নদী - ৬,৪০০ কিমি
৩) ইয়াংসিকিং -৬,৩০০ কিমি
৪) মিসিসিপি/মিসৌরি নদী - ৬,২৭৫কিমি
৫) ইয়েনিসে-আঙ্গারা-সেলেঙ্গা নদী - ৫,৫৩৯কিমি
৬) ইয়েলো নদী ৫,৪৬৪কিমি
৭) ওব-ইরটিশ নদী - ৫,৪১০ কিমি
৮) রিও ডি লা প্লাটা-পারানা-রিও গ্র্যান্ডে নদী - ৪,৮৮০কিমি
৯) কঙ্গো-চাম্বেশি নদী ব্যবস্থা - 4,700 কিমি
১০) আমুর নদী - ৪,৪৪৪ কিমি

তথ্যসূত্র: ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস।
৩৩.
Where was the flag of Bangladesh raised for the first time?
  1. ক) University of Dhaka
  2. খ) Racecourse Field
  3. গ) Ramna Field
  4. ঘ) Dhanmondi
  5. ঙ) None
ব্যাখ্যা
-  ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ২৩ মার্চ ১৯৭১ সালে ধানমন্ডিতে তার নিজ বাসভবনে।
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।
- ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন।
- এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন।
- ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি 
৩৪.
Bangladesh claims to have found the 28th gas field in _____.
  1. ক) Sylhet
  2. খ) Pabna
  3. গ) Rajshahi
  4. ঘ) Rangpur
  5. ঙ) None
ব্যাখ্যা
- দেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৮টি।
- সর্বশেষ সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়।
- ২০২১ সালের ৯ আগস্ট নতুন গ্যাসক্ষেত্রটি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
- বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স) এটি আবিষ্কার করে।
- ক্ষেত্রটিতে ৬,৮০০ কোটি ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
- দৈনিক এই ক্ষেত্র থেকে ১ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

(তথ্যসূত্র: প্রথম আলো)
৩৫.
Which of the following minerals is found at Madhyapara in Dinajpur district?
  1. ক) Coal
  2. খ) White Clay
  3. গ) Lime Stone
  4. ঘ) Hard rock
  5. ঙ) None
ব্যাখ্যা
- বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিলা খনি হলো মধ্যপাড়া কঠিন শিলা খনি।
- এটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকায় অবস্থিত।
- বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) কর্তৃক ১৯৭৪ সালে গ্রানাইট পাথর আবিস্কৃত হয়।
- মধ্যপাড়া ভূগর্ভস্থ কঠিন শিলা প্রকল্পটি প্রায় ১.৪৪ বর্গ কিমি এলাকাজুড়ে বিস্তৃত। 
- ধ্যপাড়ার এইসব কঠিন শিলা মূলত নাইস, গ্রানোডায়োরাইট (granodiorite) এবং কোয়ার্টজ ডায়োরাইট (quartz diorite) সহযোগে সৃষ্ট।

উৎস: বাংলাপিডিয়া
৩৬.
Which of the following sea is also called the Salt Sea?
  1. ক) Bay of Bangal
  2. খ) Parsian Gulf
  3. গ) Caspian Sea
  4. ঘ) Dead Sea
  5. ঙ) None
ব্যাখ্যা
- নামে সমুদ্র হলেও ডেড সি বা মৃত সাগর আসলে একটি হ্রদ।
- পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগরের পানিতে লবণের পরিমাণ অনেক বেশি তাই মৃত সাগরের পানিতে কেউ ডুবে না।
- তাই একে Salt Sea ও বলা হয়ে থাকে। 
- এতে কোন মাছ উৎপাদন হয় না।
- ডেড সির পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল, পূর্বে জর্ডান অবস্থিত।

উৎস: Britannica.
৩৭.
WTO relates to _____.
  1. ক) International Finance
  2. খ) International Road Communication
  3. গ) International Trade
  4. ঘ) International Telecommunication
  5. ঙ) None
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization)
- ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন করে।
-  বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৬টি।
- এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক। বর্তমান মহাপরিচালক (প্রথম মহিলা) নাইজেরিয়ার এনগোজি ওকোনজো-ইওয়েলা।
- বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য।

তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
৩৮.
Where is the United Nations University located?
  1. ক) Washington DC
  2. খ) New York
  3. গ) Tokyo
  4. ঘ) London
  5. ঙ) None
ব্যাখ্যা
-- (UNU)- United Nations University বা জাতিসংঘ বিশ্ববিদ্যালয়।
-- জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হল যৌথ গবেষণা এবং শিক্ষার মাধ্যমে বৈশ্বিক সমস্যাগুলি সমাধান করার প্রচেষ্টায় অবদান রাখা।
-- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে- ১৯৭২ সালে। 
-- জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত- টোকিও, জাপান।
-- (UNU) ক্যাম্পাসের কার্যক্রম চালু আছে বর্তমানে- ১২ টি দেশে।
-- প্রধান  এর  উপাধি হলো রেক্টর।

সূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNU)
৩৯.
Which one of the following is the ancient name of Barishal?
  1. ক) Venice of Bengal
  2. খ) Islampur
  3. গ) Chandra Deep
  4. ঘ) Fatahbad
  5. ঙ) None
ব্যাখ্যা
প্রাচীনকালে বরিশাল পরিচিত ছিল চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর নামে।

- চন্দ্রদ্বীপ মুগল-পূর্ব যুগের একটি ক্ষুদ্র রাজ্য এবং মুগল যুগের একটি বড় জমিদারি। 
- মধ্যযুগের শেষ দিকে বাখরগঞ্জ জেলার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল ব্যাপী চন্দ্রদ্বীপ জমিদারি বিস্তৃত ছিল।
- ''সরকার বাকলার'' নামানুসারে অনেক সময় একে বাকলা-চন্দ্রদ্বীপ বলা হতো।

উৎস: বাংলাপিডিয়া
৪০.
The Regulatory agency to the insurance sector in Bangladesh is _____.
  1. ক) Bangladesh Bank
  2. খ) IDRA
  3. গ) SEC
  4. ঘ) IFC
  5. ঙ) None
ব্যাখ্যা
- IDRA এর পূর্ণরূপ Insurance Development and Regulatory Authority.
- IDRA এর মানে হলো বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
- বাংলাদেশ সরকার বীমা ব্যবসার বিকাশ ও নিয়ন্ত্রণের জন্য বীমা আইন ২০১০ প্রণয়ন করে। 
- আইডিআরএ বিমা ব্যবসার তত্ত্বাবধান এবং পলিসি হোল্ডারের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
 
উৎস: idra.org.bd