উত্তর
ব্যাখ্যা
আনোয়ার পাশা(১৯২৮-১৯৭১):
বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক আনোয়ার পাশার জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
- আনোয়ার পাশা ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়া যায়।
- তাঁর দু দশকের সাহিত্যজীবনে প্রকাশিত হয় মোট দশটি গ্রন্থ ও পনেরোটি প্রবন্ধ।
- তার মধ্যে আছে দুটি কাব্যসংকলন, একটি গল্পসংকলন, তিনটি উপন্যাস ও দুটি সমালোচনা গ্রন্থ।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে:
- নদী নিঃশেষিত হলে (১৯৬৩),
- রবীন্দ্র ছোটগল্প সমীক্ষা (২ খন্ড ১৯৬৩, ১৯৭৩), নীড় সন্ধানী (১৯৬৮),
- নিশুতি রাতের গাথা (১৯৬৮),
- সাহিত্যশিল্পী আবুল ফজল (১৯৬৮),
- নিরুপায় হরিণী (১৯৭০),
- রাইফেল-রোটি-আওরাত (১৯৭৩),
- সমুদ্র শঙ্খলতা উজ্জয়িনী ও অন্যান্য কবিতা (১৯৭৪) ইত্যাদি।
- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল বদরদের একটি দল তাঁকে বিশ্ববিদ্যালয়ের বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় এবং মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের কাছে হত্যা করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।