পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত২৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
বাংলাদেশের নিজস্ব জিপিটি কোনটি?
  1. ই-সার্ভিস
  2. জি-সার্ভিস
  3. ই-ব্রেইন
  4. জি-ব্রেইন
ব্যাখ্যা
বাংলাদেশের নিজস্ব জিপিটি
- দেশে ৩ জুলাই ২০২৪ তারিখ  রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে উদ্বোধন করা  হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক বাংলাদেশের নিজস্ব জিপিটি (জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমারস) প্ল্যাটফর্ম ‘জি-ব্রেইন’।
- সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের সংবিধান, বাজেট এবং স্টার্ট-আপ এই তিনটি জিপিটি নিয়ে তৈরি হয়েছে ‘জি-ব্রেইন’ (www.gbrainbd.ai) প্লাটফর্মটি। 

চ্যাটজিপিটি
- চ্যাটজিপিটি একটি চ্যাটবট।
- ২০২২ সালের ৩০ নভেম্বরে ওপেনএআই-এর মাধ্যমে এটি চালু করা হয়।
- প্রোগ্রামটি ওপেনএআই-এর জিপিটি-৩.৫ এবং জিপিটি-৪ পরিবারের বৃহৎ ভাষার মডেলের উপরে নির্মিত।
- এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান।
- এটি তত্ত্বাবধানাধীন ও বলবর্ধনমূলক শিখন কৌশলের সাথে কাজ করে।
- OpenAI হল একটি AI গবেষণা এবং স্থাপনা সংস্থা।
- তাদের লক্ষ্য হল কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিশ্চিত করা যে সমস্ত মানবতার উপকার হয়।

উৎস: Chat OpenAI - ChatGPT । 
.
‘টেলাম’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. ইকুয়েডর
  4. জার্মানি
ব্যাখ্যা
আর্জেন্টিনার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা
- আর্জেন্টিনার সরকার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টেলাম
- টেলাম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 
- টেলামের বিরুদ্ধে অভিযোগ,সংস্থাটি বামপন্থীদের প্রতি পক্ষপাতদুষ্ট ।
- ১৯৪৫ সালে টেলাম প্রতিষ্ঠিত হয়।  সর্বশেষ প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ৭০০ জনের বেশি।  
- তবে টেলামের নতুন নাম হবে রাষ্ট্রীয় বিজ্ঞাপন সংস্থা (এপিই)।
- জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞাপনের উন্নয়ন, তৈরি, বাজারজাতকরণ ও বিতরণের কাজ করবে এপিই।

সূত্র- রয়টার্স ।
.
২০২৪ সালে অলিম্পিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন?
  1. ইমরানুর রহমান
  2. শুভব্রত শুভ
  3. মোস্তাফিজ কায়সার
  4. রিয়াদুল ইসলাম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন। 
- ২৬ জুলাই, ২০২৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হচ্ছে অলিম্পিক গেমস।
- বাংলাদেশ থেকে তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেন ইমরানুর।
- এর আগে শুটার রবিউল ইসলাম ওয়াইল্ড কার্ড পান। আর আর্চার সাগর ইসলাম সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- ২০২৮ সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: Britannica.
.
অলিম্পিক পতাকায় বৃত্ত রয়েছে কয়টি?
  1. ২টি
  2. ৪টি
  3. ৩টি
  4. ৬টি
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ৫টি।
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
==================
অলিম্পিক সংস্থা
- নাম: International Olympic Committee (IOC)
- প্রতিষ্ঠা: ২৩ জুন ১৮৯৪
- সদর দপ্তর: লুজন, সুইজারল্যান্ড
- সদস্য: ২০৬ টি রাষ্ট্র
- প্রেসিডেন্ট: থমাস বাখ
- উদ্যোক্তা: ব্যারন পিয়ের দ্য কুবার্তা
- আধুনিক অলিম্পিক এর মূলনীতি: "ক্ষীপ্রতা, উচ্চতা ও শক্তি"
- দাপ্তরিক ভাষা: ইংরেজি ও ফরাসি।
- অলিম্পিকের জনক: ব্যারন পিয়ের দ্য কুবার্তা।
- বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান:অলিম্পিক গেমস।
- প্রাচীন অলিম্পিক শুরু হয়: ৭৭৬ খ্রিস্টপূর্বে গ্রিসে।
- আধুনিক অলিম্পিক শুরু হয়: ১৮৯৬ সালে।
- অলিম্পিক পতাকায় বৃত্ত রয়েছে: ৫টি (ভিন্ন ভিন্ন রংয়ের বৃত্ত)
           
- ৫ টি বৃত্ত দ্বারা ৫ টি মহাদেশকে বোঝায়। 
- এশিয়া> হলুদ; আমেরিকা> লাল; ইউরোপ> নীল; আফ্রিকা> কালো; ওশেনিয়া> সবুজ
- আধুনিক অলিম্পিকের পতাকার পরিকল্পনাকারী: ব্যারন পিয়ের দ্য কুবার্তা।

সূত্র- অলিম্পিক ওয়েবসাইট।
.
২৪তম SCO শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. আস্তানা
  2. নয়াদিল্লি
  3. ঢাকা
  4. কায়রো
ব্যাখ্যা
[পরীক্ষার শুরুর দিকে টাইপিং এর ভুলের কারণে SCO এর স্থলে SEO লেখা ছিল। পরীক্ষা চলাকালীন প্রশ্নটি সংশোধন করা হয়েছে] 

SCO শীর্ষ সম্মেলন
• SCO – Shanghai Cooperation Organisation.
• আয়োজন: ২৪তম;
• স্থান – আস্তানা, কাজাখস্তান;
• সময়কাল: ৩-৪ জুলাই, ২০২৪।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন
- ২০০১ সালে চীন, রাশিয়া এবং মধ্য এশিয়ার চারটি দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান যৌথভাবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) প্রতিষ্ঠা করে।
- উজবেকিস্তান ছাড়া বাকি দেশগুলো এর আগে 'সাংহাই ফাইভ'-এর সদস্য ছিল।
- ২০০১ সালে এই গোষ্ঠীতে যোগ দেয় উজবেকিস্তান। সে সময় সাংহাই ফাইভের নাম বদলে রাখা হয় 'সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন'।
- ভারত ও পাকিস্তান যোগ দেয় ২০১৭ সালে এবং ২০২৩ সালে ইরান এসসিও-র সদস্য হয়।

সূত্র- সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ওয়েবসাইট।
.
'পাথ অব লাভ' সড়কটি কোথায় অবস্থিত?
  1. বেলজিয়াম
  2. সুইডেন
  3. ইতালি
  4. ফ্রান্স
ব্যাখ্যা
‘ভিয়া দেল আমোরে’ বা পাথ অব লাভ
- বিশ্বের অন্যতম আইকনিক ও রোমান্টিক পথ হিসেবে পরিচিত ইতালির ‘ভিয়া দেল আমোরে’ বা পাথ অব লাভ। 
- ইতালির এই পথ তৈরি করা হয়েছে নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের জন্য।
- পথটির দৈর্ঘ্য মাত্র ৯০০ মিটার বা ২ হাজার ৯৫০ ফুট।
- এ পথে যেতে সমুদ্রের অসাধারণ সৌন্দর্য দেখার সুযোগ পাওয়া যায়।
- এটি ইতালির রিওম্যাগোয়ার ও মানারোলা নামের দুটি পৌর এলাকার মধ্যে অবস্থিত।
- ১৯৯৭ সালে ইউনেসকো একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে।
- এ পথে এক ঘণ্টায় ৪০০ পর্যটক যেতে পারবেন।

সূত্র- BBC [Link]. 
.
‘কারফিউ’ কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. আরবি
  3. ইতালি
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
কারফিউ বা সান্ধ্য আইন
- কারফিউ বা সান্ধ্য আইন এমন এক ধরনের আইন যেখানে কোনাে একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়। সান্ধ্য আইন এর আক্ষরিক অর্থ সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়ম-কানুন।
- ইংরেজি এই শব্দটি (curfew) এসেছে ফরাসি ভাষার শব্দ couvre-feu (ক্যুভর-ফ্যু) হতে, যার অর্থ অগ্নিনির্বাপণ। মধ্যযুগে ইংরেজি শব্দ ভাণ্ডারে curfeu হিসেবে আত্তীকরণ হয় এবং আধুনিক যুগে সেটির বানান হয় curfew।
- উইলিয়াম দি কনকরারের মতে, এই শব্দটির প্রকৃত অর্থ হলো, ‘কাঠের বাড়ি-ঘরে জ্বালানো আগ্নিশিখা এবং আগুনের প্রদীপ থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য রাত ৮টার ঘণ্টা বাজার মধ্যেই সব আগ্নিশিখা ও আগুনের প্রদীপ নিভিয়ে ফেলার নিয়ম’।
- বিশ্বের বিভিন্ন দেশে এই কারফিউ বা সান্ধ্য আইন রয়েছে। বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন; ১৯৭৪ সালে ২৪ ধারা অনুযায়ী জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন যেকোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। এই আইন লঙ্ঘন করলে ১ বছরের কারাদণ্ড বা জরিমানার বিধান রয়েছে।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট।  
.
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয় কবে?
  1. ১ জুলাই
  2. ৩ জুলাই
  3. ৪ জুলাই
  4. ৭ জুলাই
ব্যাখ্যা
যুক্তরাষ্টের স্বাধীনতা:
- ১৭৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে।
- মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ঐদিন যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ঘোষণা করে।
- তাই ৪ জুলাই যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
-  সর্বশেষ অঙ্গরাজ্য -  হাওয়াই।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- বর্তমান প্রেসিডেন্ট - জো বাইডেন। 
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।

সূত্র - History.com.
.
সম্প্রতি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে -
  1. লালিনা ভালিনা
  2. কেনজা লাইলি
  3. অলিভিয়া সি
  4. আইটানা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা

- সম্প্রতি বিশ্বে প্রথমবারের মত হয়েছে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা।
- এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে এক মরক্কোর ইনফ্লুয়েন্সার।
- ২০২৪ সালের  এপ্রিল মাসে আয়োজন করা হয় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস এআই’।
-  এআই কনটেন্ট-নির্ভর ওয়েবসাইট ফ্যানভ্যু আয়োজন করে ইভেন্টটি। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এতে মরক্কোর হিজাবি ইনফ্লুয়েন্সার কেনজা লাইলির মাথায় উঠেছে বিজয়ীর মুকুট।
- প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে সে এই সম্মাননা অর্জন করেছেন কেনজা লাইলি।
- এছাড়া রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।
- কেনজা লাইলি হিজাব পরিহিত অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। সে-ই মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার।

সূত্র- নিউইয়র্ক পোস্ট। 
১০.
সম্প্রতি (২০২৪ সালে) ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’ সম্মাননা পেয়েছেন কে?
  1. নরেন্দ্র মোদী
  2. ড. মুহাম্মদ ইউনূস
  3. জো বাইডেন
  4. কেপি শর্মা অলি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল

- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিয়েছে রাশিয়া।
- তাকে 'অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল' প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- এদিকে দীর্ঘ চার দশকের বেশি সময় পর সম্প্রতি অস্ট্রিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী মোদি।
- সর্বশেষ ১৯৮৩ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফর করেছিলেন।
- ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’ সম্মাননাটি রাশিয়ার তৎকালীন জার পিটার দ্য গ্রেট ১৬৯৮ সালে প্রবর্তন করেন। তিনি ঐতিহাসিক রুশ সন্ন্যাসী সেন্ট অ্যান্ড্রুর প্রতি সম্মান জানিয়ে এই বেসামরিক সম্মাননার প্রচলন করেন। সামরিক ও বেসামরিক ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারীদের এই সম্মাননা প্রদান করা হয়।
- মোদি ছাড়া এই সম্মাননায় ভূষিত অন্যান্য বিদেশি নেতাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট।
১১.
গুমাই বিল কোথায় অবস্থিত?
  1. চট্রগ্রাম
  2. সিলেট
  3. রাজশাহী
  4. রংপুর
ব্যাখ্যা
গুমাই বিল
- প্রায় তিন হাজার হেক্টর আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম ধানের গোলাখ্যাত গুমাই বিল চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত।
- রাঙ্গুনিয়ার নিশ্চিন্তাপুর পাহাড়ের পাদদেশে চন্দ্রঘোনা, মরিয়মনগর, হোসনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া, লালানগর ইউনিয়ন ও পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাজুড়ে যার অবস্থান।
- দেশের বৃহত্তম চলন বিলের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাঙ্গুনিয়ার এই গুমাই বিলের মোট আবাদি জমির পরিমান ২ হাজার ৪’শ হেক্টর।
- এই বিল রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর থেকে শুরু হয়ে এ জমি শেষ হয়েছে রাঙ্গামাটির নিশ্চিন্তপুর গিয়ে। আরেক অংশে রয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা।
- বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বিলগুলোর মধ্যে সবচেয়ে বড় ‘গুমাই বিল’। এই বিল উৎপাদন ও অর্থনীতির গতি প্রবাহ চট্টগ্রামকে করেছে সমৃদ্ধ।
- স্থানীয়দের মধ্যে একটি কথা প্রচলিত আছে, এই বিলের এক মৌসুমের উৎপাদিত ধান দিয়ে নাকি সারা দেশের আড়াই দিনের খাদ্যের চাহিদা মেটানো যায়!
- গুমাই বিলের জমিতে প্রতি বছরই হয় ইরি এবং আমনের বাম্পার ফলন। পাকিস্তান শাসনামলে এই বিলে শুরু হয়েছিলো ধান চাষ। আর স্বাধীনতা পরবর্তী সরকারগুলো এখানে আধুনিক সেচের ব্যবস্থা করে।

সূত্র- ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট। 
১২.
‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’ পালিত হয় কবে?
  1. ২৩ জুলাই
  2. ২৬ জুলাই
  3. ২৮ জুলাই
  4. ২৯ জুলাই
ব্যাখ্যা
২৩ জুলাই ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস’।
- বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশকালে কর্মকর্তাদের ধারণা দেওয়া হয়-সিভিল সার্ভিসের জন্য জনগণ নয়, বরং জনগণের জন্যই সিভিল সার্ভিস।

অপরদিকে, 
২৬ জুলাই - আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস;
২৮ জুলাই - বিশ্ব হেপাটাইটিস দিবস;
২৯ জুলাই - বিশ্ব বাঘ দিবস। 

তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগ। 
১৩.
২০২৩-২৪ অর্থবছরের ত্রৈমাসিক জিডিপি প্রবৃদ্ধির হার কত শতাংশ?
  1. ৫.১০%
  2. ৬.১২%
  3. ৬.৬৬%
  4. ৭.২০%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- সদ্যবিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৪) মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এক প্রতিবেদন অনুযায়ী, 
• বর্তমানে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ত্রৈমাসিক জিডিপির হিসাব প্রাক্কলন করা হয়েছে। প্রাক্কলিত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ১২ শতাংশ, যা অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে ছিল যথাক্রমে ৬ দশমিক ০১ শতাংশ ও ৩ দশমিক ৭৮ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরে ৩য় কোয়ার্টারে প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ৩০ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৭ দশমিক ০৩ শতাংশ ও ৭ দশমিক ০৮ শতাংশ।

• ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৫.৪৬ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ১ দশমিক ০৪ শতাংশ ও ৪ দশমিক ৬৫ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৮৮ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল  শূন্য দশমিক ১৬ শতাংশ ও ৪ দশমিক ২২ শতাংশ।

• পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের সেবাখাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৯৭ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৩ দশমিক ৭৩ শতাংশ ও ৩ দশমিক ০৬ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরের ৩য় কোয়ার্টারের প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪৭ শতাংশ, যা অর্থবছরের ১ম ও ২য় কোয়ার্টারে ছিল ৯ দশমিক ৭২ শতাংশ ও ৬ দশমিক ৬২ শতাংশ।

সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
১৪.
অনুষ্ঠিতব্য ৬০তম মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে (২০২৪) রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী কে?
  1. কমলা হ্যারিস
  2. জো বাইডেন
  3. টিম ওয়ালজ
  4. ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ডোনাল্ড ট্রাম্প:

- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- তিনি ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- অনুষ্ঠিতব্য ৬০তম মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে (২০২৪) রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী।
- ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট হলো জেডি ভ্যান্স। 

উল্লেখ্য,
- তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত।
- তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
- তার আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।

উৎস: The White House (.gov) ওয়েবসাইট। 
১৫.
২০২৪ সালে নবম নারী টি-২০ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

নবম নারী টি-২০ এশিয়া কাপ: 

- শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে শ্রীলংকা।
- টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে শ্রীলংকা ৮ উইকেটে হারিয়েছে ভারতকে।
- ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মত নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো শ্রীলংকা।
- দুই ফরম্যাট মিলিয়ে রেকর্ড সাতবার নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। 

শ্রীলঙ্কা বনাম ভারত, ফাইনাল ম্যাচ: 
- ডাম্বুলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। ওপেনার স্মৃতি মান্দানার হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত। ১০টি চারে ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি।
- এছাড়া রিচা ঘোষ ৩০ ও জেমিমাহ রড্রিগুয়েজ ২৯ রান করেন। শ্রীলংকার কাবিশা দিলহারি ২ উইকেট নেন।
- জয়ের জন্য ১৬৬ রানের টার্গেটে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলংকা। এরপর দ্বিতীয় উইকেটে ৬৩ বলে ৮৭ রানের জুটিতে লংকানদের লড়াইয়ে রাখেন ওপেনার ও অধিনায়ক চামিরা আতাপাত্তু এবং তিন নম্বরে নামা হার্সিতা সামারাবিক্রমা। ৯টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৬১ রানে আউট হন আতাপাত্তু।
- দলের জয় থেকে ৭২ রান দূরে থাকতে আতাপাত্তু আউট হওয়ার পর   ভারতীয় বোলারদের উপর চড়াও হন সেট ব্যাটার সামারাবিক্রমা ও দিলহারি। ৪০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে ৮ বল বাকী রেখে শ্রীলংকার জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা ও দিলহারি।
- ৬টি চার ও ২টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৬৯ রান করেন সামারাবিক্রমা। ১টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে অনবদ্য ৩০ রান করেন দিলহারি।

সূত্র- ক্রিকইনফো, বাসস। 
১৬.
বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় কবে?
  1. ১১ জুলাই
  2. ১৪ জুলাই
  3. ১৫ জুলাই
  4. ১৭ জুলাই
ব্যাখ্যা
• বিভিন্ন আন্তর্জাতিক দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- দিবসটির ২০২৪ সালের প্রতিপাদ্য বিষয় হচ্ছে - ‘জেন্ডার সমতাই শক্তি নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।

অন্যদিকে,
১৪ জুলাই - ঐতিহাসিক বাস্তিল দিবস;
১৫ জুলাই -  বিশ্ব যুব দক্ষতা দিবস;
১৭ জুলাই - আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস। 

২০২৪ সালের জুলাই মাসে পালিত বিভিন্ন দিবস ও প্রতিপাদ্য 

সূত্র- জাতীয় তথ্য বাতায়ন।
১৭.
'নিকোলাস মাদুরো' কোন দেশের বর্তমান (২০২৪) প্রেসিডেন্ট?
  1. শ্রীলংকা
  2. ভিয়েতনাম
  3. ঘানা
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'নিকোলাস মাদুরো'

- আগের দুটি নির্বাচনে (২০১৩ ও ২০১৮) বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস জিতেছিলেন। মাদুরো তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা ২০২৫ সালে শুরু হয়ে ছয় বছর চলবে। তিনি বাম ও গণতান্ত্রিক দলগুলোর একটি বিশাল জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা ২৫ বছর আগে সংঘটিত বলিভারিয়ান বিপ্লবকে রক্ষা করতে একত্র হয়েছে।
- টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। 

- মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে। এর শুরুটা হয়েছিল প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চ্যাভেজের মধ্য দিয়ে। টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালে ক্যান্সারে মারা যান চ্যাভেজ।
- তারপর থেকে টানা ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন সাবেক বাস চালক মাদুরো (৬১) । তিনি চ্যাভেজের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। 

সূত্র- প্রথম আলো , বিবিসি পত্রিকা। 
১৮.
২০২৪ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারী চাকরিতে সব গ্রেডে মেধার ভিত্তিতে কত শতাংশ নিয়োগ দেওয়া হবে?
  1. ৯৩%
  2. ৫৬%
  3. ৮০%
  4. ৯০%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

♦ সরকারী চাকরিতে সব গ্রেডে ৯৩% চাকরি মেধার ভিত্তিতে;

♦ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ;
♦ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ;
♦ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ। 

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে সরাসরি নিয়োগে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি পদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে।

 ২০১৮ সালে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ৯ম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) সব কোটা বাতিল করা হয়। তবে ১৪তম থেকে ২০তম গ্রেডে (মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণি) কোটা ছিল। যদিও প্রতিষ্ঠান ভেদে এসব পদের কোটায় কিছু ভিন্নতা আছে। অনেক ক্ষেত্রে নিয়োগও হয় আলাদা নিয়োগবিধিতে।

সূত্র- জনপ্রশাসন মন্ত্রাণালয় ও প্রথম আল পত্রিকা রিপোর্ট।
১৯.
বাংলাদেশে পণ্যের জিআই স্বীকৃতি দেয় -
  1. বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর
  2. বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর
  3. পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর
  4. নগর উন্নয়ন অধিদপ্তর
ব্যাখ্যা
 বাংলাদেশে পণ্যের জিআই স্বীকৃতি দেয় - পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)।
পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর:

- পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর হলো বাংলাদেশ সরকারের একটি অধিদপ্তর, যা পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কসের জন্য দায়িত্বপ্রাপ্ত।
- এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত।
- এটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিভাগ।
- সাবেক ‘পেটেন্ট অফিস’ এবং ‘ট্রেডমার্কস রেজিস্ট্রি’ অফিস দুটি একীভূত করে ২০০৩ সালে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর হিসাবে এটি কার্যক্রম শুরু করে।
- এই অধিদপ্তরের মূল কার্যাবলীর মধ্যে রয়েছে মেধা সম্পদ সুরক্ষায় নতুন নতুন উদ্ভাবনের পেটেন্ট, ডিজাইন সত্ত্ব মঞ্জুর করা, পণ্য ও সেবার ট্রেডমার্ক ও ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন করা।

উৎস: পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর।
২০.
ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
  1. ইব্রাহিম রাইসি
  2. সাইদ জালিলি
  3. মোহাম্মাদ খাতামি
  4. মাসুদ পেজেশকিয়ান
ব্যাখ্যা
ইরানের নবম প্রেসিডেন্ট
- ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ান জয়ী হয়েছেন। 
- ৫৩.৩ শতাংশ ভোট পেয়ে ৪৪.৩ শতাংশ ভোট পাওয়া অতি কট্টরপন্থী সাইদ জালিলির বিরুদ্ধে জয়ী হয়েছেন তিনি।
- পেজেশকিয়ান নিজেকে স্বতন্ত্র দাবি করলেও গত ২৮ জুনের নির্বাচনে রিফর্ম ফ্রন্ট দলের সমর্থিত ছিলেন।
- ২০২৪ সালের ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
 - পেজেশকিয়ান পেশায় একজন হার্ট সার্জন।
- তিনি ২০০৮ সাল থেকে পার্লামেন্টে উত্তর-পশ্চিমের শহর তাবরিজের প্রতিনিধিত্ব করে এসেছেন।
- ইরানের সর্বশেষ সংস্কারপন্থি প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামির সরকারে ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন পেজেশকিয়ান।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল। 
২১.
১৭তম এশিয়াকাপের আয়োজক কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
ক্রিকেট (পুরুষ) এশিয়া কাপের আয়োজক
- বাংলাদেশ ২০২৭ সালে  ১৭তম এশিয়া কাপ আয়োজন করবে।

- ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশে এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।
- এছাড়া ২০২৫ সালে এশিয়া কাপ আয়োজন করবে ভারত।
- ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
- ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
- ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলংকা।
- ২০২৫ ও ২০২৭ সালের এশিয়া কাপে খেলবে ৬টি দেশ।
- টেস্ট খেলুড়ে ৫টি দেশ ছাড়াবাকি অন্য দলটি বাছাইপর্ব থেকে এশিয়া কাপ খেলা নিশ্চিত করবে। 
- এশিয়া কাপে ভারত আটবার, শ্রীলংকার ছয়বার ও পাকিস্তান দুবার শিরোপা জিতেছে। বাংলাদেশ তিনবারের রানার্সআপ।

সূত্র- আইসিসি ওয়েবসাইট, ক্রিকইনফো।  
২২.
বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় কবে?
  1. ২২ জুলাই
  2. ২৫ জুলাই
  3. ২৮ জুলাই
  4. ৩০ জুলাই
ব্যাখ্যা
বিশ্ব হেপাটাইটিস দিবস
- ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস।
- বিশ্বব্যাপী হেপাটাইটিস 'বি' ও 'সি' এর কারণে প্রতি বছর ১.৩ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেন এবং ২.২ মিলিয়ন মানুষ নতুন করে সংক্রমিত হয়। 
- হেপাটাইটিস লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। 
- বাংলাদেশের বর্তমান জনসংখ্যার প্রায় ৫.৫ শতাংশ এর মানুষ হেপাটাইটিস-বি এবং ০.৬ শতাংশ এর হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত।
- এই বিষয়ে সচেতনতার লক্ষ্যে 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' এবং 'ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স' এর আহ্বানে বিশ্বব্যাপী ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। 
- ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধে বিশ্ব হেপাটাইটিস দিবসের এবারের প্রতিপাদ্য 'ইট'স টাইম টু অ্যাক্ট', অর্থাৎ 'এখনই সময় পদক্ষেপ নেওয়ার'। 

সূত্র- ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
২৩.
ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪ অনুযায়ী, দেশে মোট জনসংখ্যার থ্যালাসেমিয়া রোগের বাহক কত শতাংশ?
  1. ১১.২%
  2. ১১.৪%
  3. ১১.৮%
  4. ১১.৯%
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪

- ৭ জুলাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪ প্রকাশ করে। 
- প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখার  শতাংশ থ্যালাসেমিয়া রোগের বাহক ১১.৪%
• পুরুষ : ১১.৯%, • মহিলা : ১১.২%
• শহরে : ১১%, • গ্রামে: ১১.৬%
- হেপাটাইসিস - বি- পজেটিভের বাহক ১.২%
• পুরুষ : ১.৩%, • মহিলা : ১.১%
• শহরে : ১.৪%, • গ্রামে: ১%


সূত্র- ন্যাশনাল থ্যালাসেমিয়া জরিপ- ২০২৪।
২৪.
নেপালের বর্তমান (২০২৪) প্রধানমন্ত্রী কে?
  1. কে পি শর্মা অলি
  2. পুষ্প কমল দাহল
  3. রামচন্দ্র পাউডেল
  4. আলী মুহাম্মদ ইউসুফ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কে পি শর্মা অলি।

- চতুর্থবারের মতো দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।
- সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল প্রতিনিধি পরিষদে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় কে পি শর্মাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।

• নেপাল:
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র।
- তাঁর পুরো নাম - জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।

উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ব্রিটানিকা।