পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
English-01 - A. Parts of Speech. B. Idioms & Phrases. C. Clauses.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
This is the go of the world. Here 'go' is -
  1. ক) A verb
  2. খ) An adjective
  3. গ) A pronoun
  4. ঘ) A noun
ব্যাখ্যা
The + …… + of অথবা Determiner ও Preposition এর মাঝে কোন ১টি word থাকলে তা নিশ্চিত Noun হবে।
যেমন- উপরের বাক্যে The + …… + of-এর মাঝে ১টি শব্দ go আছে। তাই এখানে go হচ্ছে Noun.
.
If you work hard, you can pass the exam.
  1. ক) Prepositional clause
  2. খ) Adverb clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Noun clause
ব্যাখ্যা
Adverb clause বাক্যে principal clause-এর সময়, স্থান, কারণ, শর্ত, তুলনা, উদ্দেশ্য ইত্যাদি বুঝায়৷
উপরের বাক্যে clause টি একটি adverb clause কারণ এটি principal clause-এর শর্ত বুঝাচ্ছে৷
.
The thief jumped ____ the wall into the garden.
  1. ক) in
  2. খ) over
  3. গ) on
  4. ঘ) at
ব্যাখ্যা
কোন কিছু স্পর্শ না করে উপর দিয়ে গতিশীল থাকলে over ব্যবহার করা হয়৷
কোন কিছুর উপর দিয়ে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত বা আড়াআড়িভাবে বুঝাতেও over বসে।
তাই উত্তর হবে over.
.
It is no joke. The underlined word is ___.
  1. ক) Noun
  2. খ) Adverb
  3. গ) Conjunction
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Adjectives of Quantity (পরিমাণবাচক বিশেষণ) : Noun বা Pronoun এর Quantity বা পরিমাণ বুঝায়।
Adjective of Quantity বের করতে 'How much?' দ্বারা প্রশ্ন করা হয়৷
যেমন- It is no joke. [How much joke? - no joke].
অর্থাৎ, সঠিক উত্তর adjective.
.
The roses in our garden smell really ____ this year.
  1. ক) sweat
  2. খ) sweetly
  3. গ) sweet
  4. ঘ) sweetening
ব্যাখ্যা
'Smell' linking verb-এর পর adjective বসবে৷
প্রদত্ত বাক্যে smell এরপর adverb 'really' আছে, তাই adjective বসবে really-এর পর৷
অপশন সমূহের মাঝে sweet হচ্ছে adjective. তাই sweet সঠিক উত্তর৷
.
It is our central playground. The underlined part is-
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Determiner 'our' ও noun 'playground' এর মাঝে adjective 'central' বসেছে৷
.
They returned home earlier. Here the underlined word is -
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Preposition
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Where দ্বারা প্রশ্ন করলে adverb পাওয়া যায়৷
যেমন- তারা আগে বাসায় ফিরল।
কোথায় (where) ফিরল? - বাসায় (Home)।
.
_____ eggs were served to the players.
  1. ক) Boil
  2. খ) To boil
  3. গ) Boiling
  4. ঘ) Boiled
ব্যাখ্যা
বাক্যটির অর্থ- সিদ্ধ ডিম খেলোয়াড়দের পরিবেশন করব হলো৷
কিন্তু ডিম নিজে নিজে সিদ্ধ হতে পারে না, তাই বুঝা যাচ্ছে বাক্যটি passive form এ আছে৷
অর্থাৎ, সঠিক উত্তর হবে Boiled.
.
They often go fishing _____ the river bank.
  1. ক) around
  2. খ) along
  3. গ) towards
  4. ঘ) in
ব্যাখ্যা
কোন লাইন বরাবর বুঝালে along ব্যবহার করা হয়।
যেমন- a path / a road / a river / a beach / a canal ইত্যাদি বরাবর বুঝালে along ব্যবহার করা হয়৷
সুতরাং, শূন্যস্থানে along বসালে বাক্যটির অর্থ দাঁড়ায়- 'তারা প্রায়ই নদীর ধারে মাছ ধরতে যায়'।
১০.
I could see she was in a _____ study.
  1. ক) white
  2. খ) black
  3. গ) purple
  4. ঘ) brown
ব্যাখ্যা

Brown study
English Meaning: absorbed in one's thoughts and not paying attention to anything else.
Bangla Meaning: তীব্র নিমগ্নতা বা বিমূর্ততা / আনমনা ভাব
Ex. Sentence: I could see she was in a brown study.
Bangla Meaning: আমি দেখতে পাচ্ছিলাম সে খুব আনমনা হয়ে আছে

১১.
The lady who lives across the street is my aunt. Here 'who lives across the street' is -
  1. ক) Adjective clause
  2. খ) Noun clause
  3. গ) Adverb clause
  4. ঘ) None
ব্যাখ্যা

Adjective clause gives more information about a noun or pronoun that comes before it.
The lady who lives across the street is my aunt.
'who lives across the street' — this clause is giving us more information about the ''lady''.
So, it is an Adjective clause.

১২.
At least six people have died ____ the accident.
  1. ক) at
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) during
ব্যাখ্যা
হাসপাতালে এবং এক্সিডেন্টে মারা যাওয়া বুঝাতে in হবে।
At least six people have died in the accident.
He later died in hospital.
১৩.
Find the correct one.
  1. ক) She died in cancer.
  2. খ) She died from cancer.
  3. গ) She died due to cancer.
  4. ঘ) She died at cancer.
ব্যাখ্যা
রোগ, অসুস্থতা, ক্ষুধা, পিপাসা দারিদ্র্যের কারণে মারা গেলে of এবং from হয়।
She died of / from hunger / cancer / thirst / a heart attack / her injuries.
১৪.
To be successful in the BCS exam we have to get a lot of information _____.
  1. ক) by brain
  2. খ) from heart
  3. গ) by heart
  4. ঘ) none
ব্যাখ্যা

(Get) by-heart
English Meaning: To learn something in such a way that you can say it from memory.
Bangla Meaning: মুখস্থ করা
Ex. Sentence: To be successful in the BCS exam we have to get a lot of information by heart.
Bangla Meaning: বিসিএসে সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক তথ্য মনে রাখতে হয়।

১৫.
Which one of the following sentences contains an adjective clause?
  1. ক) Tell me who did it.
  2. খ) I know who did it.
  3. গ) I know the reason why he said so.
  4. ঘ) I know why he said so.
ব্যাখ্যা
Noun clause -এ কোন antecedent থাকে না। কিন্তু adjective clause এ সর্বদাই antecedent থাকে।
উপরের বাক্যগুলোর মধ্যে শুধু অপশন C তে antecedent ‘the reason’ আছে।
তাই ‘why he said so’ একটি Adjective clause.
বাকি অপশনগুলোতে Noun clause আছে।
১৬.
Try your best. Here 'best' is a / an-
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
উপরের বাক্যে Possessive adjective 'your' -এর পর ১টি মাত্র শব্দ best। তাই এখানে best হচ্ছে Noun.
কয়েকটি Possessive adjective হচ্ছে my, your, our, their, its, one's ইত্যাদি।
১৭.
Which one of the following is the noun form of the verb 'Survive'?
  1. ক) Survived
  2. খ) Surveillance
  3. গ) Survival
  4. ঘ) Surviving
ব্যাখ্যা
Survival (noun) :
the act or fact of living or continuing longer than another person or thing.
১৮.
I have a ____ of files to sign.
  1. ক) flock
  2. খ) bunch
  3. গ) heap
  4. ঘ) pack
ব্যাখ্যা
গাদা গাদা ফাইল / বালির / পাথরের স্তুপকে heap বলা হয়।
তাই Files / sand / stones এর ক্ষেত্রে heap বসে।
তাই সঠিক উত্তর heap.
১৯.
It is, you know, me who is the person responsible for this incident.
What is the best choice to replace the underlined part?
  1. ক) me who was
  2. খ) I who to be
  3. গ) I who is
  4. ঘ) None
ব্যাখ্যা
Be verb (is)-এর পর pronoun -এর subject form হয়। অর্থাৎ, me who is এর পরিবর্তে হবে I who am.
উপর্যুক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি নেই। তাই উত্তর হবে None.
২০.
Wherever I looked, I found you.
  1. ক) Adverb clause
  2. খ) Adjective clause
  3. গ) Noun clause
  4. ঘ) Pronoun clause
ব্যাখ্যা
Adverb clause বাক্যে principal clause-এর সময়, স্থান, কারণ, শর্ত, তুলনা, উদ্দেশ্য ইত্যাদি বুঝায়৷
উপরের বাক্যে clause টি একটি adverb clause কারণ এটি principal clause-এর স্থান বুঝাচ্ছে৷
২১.
Whoever wants to know should ask me. Here 'Whoever wants to know' is -
  1. ক) Subordinate clause
  2. খ) Adverb clause
  3. গ) Noun clause
  4. ঘ) Adjective clause
ব্যাখ্যা
কোন বাক্যের subject হিসেবে noun clause বসে৷ এক্ষেত্রে what, why, how এবং that দিয়ে বাক্যটি শুরু হয়৷
তাই উপরের বাক্যে 'Whoever wants to know' হলো noun clause.
২২.
I know nothing of what I say. Here 'what I say' is -
  1. ক) Adverb clause
  2. খ) Noun clause
  3. গ) Independent clause
  4. ঘ) Adjective clause
ব্যাখ্যা
Preposition এর object হিসেবে যেমন noun বসে, একইভাবে Preposition এর object হিসেবে noun clause ও বসে।
উপরের বাক্যে 'of' preposition-টির পরে 'what I say' বসাতে এটি একটি noun clause.
২৩.
His great fear is that he may fail. Here 'that he may fail' is -
  1. ক) Subordinate clause
  2. খ) Adverb clause
  3. গ) Noun clause
  4. ঘ) Adjective clause
ব্যাখ্যা
কোন বাক্যের subject-কে বর্ণনা করতে linking verb -এর পর noun clause বসে।
Subject + Linking verb (am/is/are/was/were/seem/taste/feel) + Noun clause (wh word/that + subject + verb + object).
অতএব, সঠিক উত্তর অপশন C.
২৪.
This argument just does not ____.
  1. ক) hold water
  2. খ) bitter pill to swallow
  3. গ) at any rate
  4. ঘ) call a halt
ব্যাখ্যা

Hold water
English Meaning: (of a statement, theory, or line of reasoning) appear to be valid, sound, or reasonable / to stand up under criticism or analysis.
Bangla Meaning: গ্রহণযোগ্য / প্রমাণ সাপেক্ষে টিকে থাকা / ধোপে টিকে থাকা
Ex. Sentence: This argument just does not hold water.
Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে টিকে নি।

২৫.
The expression 'On a par with' stands for-
  1. ক) equal in importance
  2. খ) eventually
  3. গ) weak point
  4. ঘ) suddenly
ব্যাখ্যা

English Meaning: equal in importance or quality to.
Bangla Meaning: সমকক্ষ
Ex. Sentence: His new book is on par with his best sellers.
Bangla Meaning: তার নতুন বইটি বহুল বিক্রিত বইয়ের সমতুল্য।

২৬.
What he said is true. Here 'What he said' is -
  1. ক) Adjective clause
  2. খ) Adverb clause
  3. গ) Noun clause
  4. ঘ) Independent clause
ব্যাখ্যা
কোন বাক্যের subject হিসেবে noun clause বসে৷ এক্ষেত্রে what, why, how এবং that দিয়ে বাক্যটি শুরু হয়৷
তাই উপরের বাক্যে 'What he said' হলো noun clause.
২৭.
Read it very carefully lest you should miss any point.
  1. ক) Adverb clause
  2. খ) Adjective clause
  3. গ) Noun clause
  4. ঘ) Interjectional clause
ব্যাখ্যা
Adverb clause of purpose কোন কাজের উদ্দেশ্য নির্দেশ করে৷
Sub-ordinate clause টি so, so that, in order that, lest ইত্যাদি দিয়ে শুরু হয়।
তাই বুঝা যাচ্ছে সঠিক উত্তর অপশন A.
২৮.
I would give my ______ to meet the president.
  1. ক) left arm
  2. খ) right arm
  3. গ) head
  4. ঘ) left leg
ব্যাখ্যা

Give one’s right arm
English Meaning: used to convey how much one would like to have or do something.
Bangla Meaning: কোনো কিছু পেলে বা করতে পারলে খুশির তীব্রতা বুঝাতে / যারপর নাই খুশি হওয়া
Ex. Sentence: I would give my right arm to meet the president.
Bangla Meaning: রাষ্ট্রপতির সাথে দেখা করতে পারলে যারপরনাই খুশি হতাম।

২৯.
Painters study art. Here 'art' is a/an-
  1. ক) Adverb
  2. খ) Noun
  3. গ) Verb
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Art শব্দটি study verb-এর object হিসেবে বসায় art শব্দটি noun.
৩০.
He is as stupid as he is lazy.
  1. ক) Adjective clause
  2. খ) Noun clause
  3. গ) Adverb clause
  4. ঘ) Pronoun clause
ব্যাখ্যা
Adverb clause of Degree দুটি কাজের তুলনামূলক অবস্থা বুঝানোর জন্য ব্যবহৃত হয়। যেখানে Sub-ordinate clause টি than, as ইত্যাদি দিয়ে শুরু হয়।
তাই উপর্যুক্ত বাক্যটি Adverb clause.