পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৬ মে, ২০২৪সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৪.০৫.২০২৪।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৬ মে, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবী কী ছিল?
  1. ক্যাপ্টেন
  2. লেফটেন্যান্ট
  3. সিপাহী
  4. ল্যান্স নায়েক
সঠিক উত্তর:
ল্যান্স নায়েক
উত্তর
সঠিক উত্তর:
ল্যান্স নায়েক
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ:

- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর পদবী ছিল ল্যান্স নায়েক।
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম ২৬শে ফেব্রুয়ারি ১৯৩৬, যশোর জেলার অর্ন্তঃগত নড়াইল মহকুমার মহিষখোলা গ্রামে।
- ২৬শে ফেব্রুয়ারি ১৯৫৯, তদানিন্তন ইপিআর-এ সৈনিক হিসেবে যোগদান করেন।
মুক্তিযুদ্ধে সেক্টর গঠন হলে তাঁর উপর ন্যস্ত হয় ৮নং সেক্টরের দায়িত্ব।
- তিনি নিয়োগ পান বয়রা সাব-সেক্টরে।
- এই সাব-সেক্টরের অধীনে গোয়ালহাটি, ছুটিপুর ঘাট, ছুটিপুর সেনাক্যাম্প, বরনী আক্রমণে অংশ নেন এবং বীরত্ব প্রদর্শন করেন।
- বরনীতে নিজের জীবনের ঝুকি নিয়ে সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নাজমুল হুদার জীবন রক্ষা করেন।
- ৫ই সেপ্টেম্বর ১৯৭১, সুতিপুর প্রতিরক্ষা অবস্থানের সামনে ষ্ট্যান্ডিং পেট্রোলের অধিনায়কের দায়িত্ব পালনের সময় পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ নস্যাৎ করে দেন প্রায় একাই।
- আহত অবস্থায় অধীনস্থ সৈনিকদের নিরাপদে পিছনে পাঠিয়ে দেন এবং শত্রুর মোকাবেলা অব্যাহত রাখার সময় শাহাদাত বরণ করেন।
- পরবর্তীতে সহযোদ্ধারা তার মৃতদেহ উদ্ধার করে সীমান্তবর্তী যুদ্ধক্ষেত্র যশোরের কাশীপুরে সমাহিত করে।
- স্বাধীন বাংলাদেশ সরকার বীরত্বের স্বীকৃতি স্বরুপ তাকে 'বীরশ্রেষ্ঠ' খেতাবে ভূষিত করে।
 
তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাপিডিয়া।
.
চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?
  1. রাঙ্গামাটি
  2. বান্দরবান
  3. খাগড়াছড়ি
  4. সিলেট
সঠিক উত্তর:
বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা
চিম্বুক পাহাড়:
- বান্দরবান জেলা শহর থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়।
- এটি বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের আওতাভূক্ত।
- এর উচ্চতা ১৫০০ ফুট।
- চিম্বুক পাহাড়কে বাংলার দার্জিলিং বলা হয়।
- এ পাহাড় থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য যেকোনো পর্যটককে মুগ্ধ করে।
 
তথ্যসূত্র - বান্দরবান জেলা ওয়েবসাইট।
.
বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান কে?
  1. অ্যাটর্নি জেনারেল
  2. স্পীকার
  3. রাষ্ট্রপতি
  4. প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংবিধানের তৃতীয় তফসিল অনুসারে:

রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান:
- প্রধানমন্ত্রী।
- প্রধান বিচারপতি।
- মন্ত্রিসভার সদস্যবৃন্দ।
- স্পিকার।
- ডেপুটি স্পিকার।

প্রধান বিচারপতি শপথ বাক্য করান:
- আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ।
- পিএসসির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
- মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
- প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারবৃন্দ।

স্পিকার শপথবাক্য পাঠ করান:
- রাষ্ট্রপতি।
- সংসদ সদস্যবৃন্দ।

তথ্যসূত্র - বাংলাদেশ সংবিধান।
.
বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত?
  1. ভারত
  2. মিয়ানমার
  3. নেপাল
  4. ভারত ও মিয়ানমার
সঠিক উত্তর:
ভারত ও মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও মিয়ানমার
ব্যাখ্যা
বাংলাদেশের সীমান্ত:
 
- বাংলাদেশের সাথে দুটি দেশের সীমান্ত সংযোগ রয়েছে- ভারত ও মিয়ানমার।
- বাংলাদেশের পশ্চিম ও উত্তর দিকে ভারত , পূর্ব দিকে ভারত ও মিয়ানমার এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর।
- বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা- ৩২টি।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
- বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে।
- বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।
 
তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
.
বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য?
  1. WTO
  2. ASEAN
  3. AGOA
  4. OPEC
সঠিক উত্তর:
WTO
উত্তর
সঠিক উত্তর:
WTO
ব্যাখ্যা
WTO:
- বাংলাদেশ WTO এর সদস্য।
- বাংলাদেশ ১৯৯৫ সালে সংস্থাটির সদস্যপদ লাভ করে।
- WTO এর পূর্ণরূপ World Trade Organization.
- বিশ্বের একমাত্র আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলির মধ্যে বাণিজ্যের নিয়মগুলি নিয়ে কাজ করে।
- সংস্থাটি ১ জানুয়ারি ১৯৯৫ সালে যাত্রা শুরু করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৬৬টি।
- সংস্থাটির সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
- দেশটি ২০১৬ সালে সংস্থাটির সদস্যপদ লাভ করে।
 
তথ্যসূত্র - WTO অফিসিয়াল ওয়েবসাইট।
.
কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়?
  1. BPDB
  2. DESCO
  3. BJRI
  4. BREB
সঠিক উত্তর:
BJRI
উত্তর
সঠিক উত্তর:
BJRI
ব্যাখ্যা
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট:

- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) দেশের অন্যতম প্রাচীন গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো'র নেতৃত্বে ঢাকায় প্রথম পাটের গবেষণা শুরু হয়।
- বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ঢাকায় অবস্থিত।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে এ্যাক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)।
- পাটের অঞ্চল ভিত্তিক কৃষি গবেষণার জন্য মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
- রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ ও চান্দিনায় (কুমিল্লা) চারটি আঞ্চলিক পাট গবেষণা কেন্দ্র। তারাবো (নারায়নগঞ্জ), মনিরামপুর (যশোর) ও কলাপাড়ায় (পটুয়াখালী) তিনটি পাট গবেষণা উপকেন্দ্র।
- নশিপুরে (দিনাজপুর) একটি পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র রয়েছে।

অন্যদিকে,
- BPDB, DESCO, BREB সংস্থাগুলো বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত।

তথ্যসূত্র - বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
.
বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি?
  1. ৩ মাস
  2. ৪ মাস
  3. ৫ মাস
  4. ৬ মাস
সঠিক উত্তর:
৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
৬ মাস
ব্যাখ্যা
বাংলা সন:

- বাংলা একাডেমি দীর্ঘদিনের চেষ্টায় বাংলা বর্ষপঞ্জির এই সংস্কার করেছে।
- জাতির ইতিহাসের গৌরবময় দিনগুলো বাংলা ও গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে অভিন্ন তারিখে সমন্বয় করতেই বাংলা বর্ষপঞ্জিতে এই সংস্কার আনা হয়েছে।
- ১৪২৬ বঙ্গাব্দ থেকে প্রথমবারের মতো আশ্বিন মাসের গণনা শুরু হয়েছে ৩১ দিন হিসাবে।
- বাংলা সনের ৩১ দিনের মাস মোট ৬টি।
- নতুন বাংলা বর্ষপঞ্জি অনুসারে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই ছয় মাসের হিসাব হবে ৩১ দিনে।
- এখন ফাল্গুন মাস হবে ২৯ দিন এবং গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে যে বছর অধিবর্ষ হবে (লিপইয়ার) সে বছর বাংলায় ফাল্গুন মাস ৩০ দিন গণনা করা হবে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক প্রথম আলো, ১৭ অক্টোবর ২০১৯।
.
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন?
  1. পল্টন ময়দান
  2. মানিকমিয়া এভিনিউ
  3. সোহরাওয়ার্দী উদ্যান
  4. কোনটিই সঠিক নায়
সঠিক উত্তর:
সোহরাওয়ার্দী উদ্যান
উত্তর
সঠিক উত্তর:
সোহরাওয়ার্দী উদ্যান
ব্যাখ্যা
৭ মার্চের ভাষণ:
- ১৯৭১ সালের ৭ মার্চ বাঙ্গালির ইতিহাসের এক মহেন্দ্রক্ষণ।
- ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) দিগনির্দেশনামূলক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
- এটিকে অনেকেই রাজনীতির কবিতা বলে থাকেন।
- তাঁর এই ভাষণকে তুলনা করা হয় আব্রাহাম লিংকন, উইনস্টন চার্চিল, মার্টিন লুথার কিং ও পেরিক্লিসের মহতী যুগান্তকারী ভাষণগুলোর সাথে।
- এর মহত্ত্ব ও বিরাটত্বের কারণে ২০১৭ সনের অক্টোবরে জাতিসংঘের এডুকেশন, কালচার ও সাইন্টিফিক অর্গানাইজেশন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের অসাধারণ ভাষণটিকে পৃথিবীর অন্যতম ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়ে স্বাধীনতাকামী বাঙালি জাতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

- ঐদিন বঙ্গবন্ধু তাঁর ১৮ মিনিটের ভাষণে মূলত ৪ দফা দাবি তুলেছিলেন।
• মার্শাল ল প্রত্যাহার,
• সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
• রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং
• জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।
 
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
পঞ্চাশের মন্বন্তর হয়েছিল ইংরেজী কত সালে?
  1. ১৯৪৩ সালে
  2. ১৮৫০ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৫৭ সালে
সঠিক উত্তর:
১৯৪৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৩ সালে
ব্যাখ্যা
দুর্ভিক্ষ:

- ইংরেজি ১৯৪৩ সালে বাংলায় সংঘটিত দুর্ভিক্ষ পঞ্চাশের মন্বন্তর নামে পরিচিত।
- বাংলা ১৩৫০ বঙ্গাব্দে এই দুর্ভিক্ষ সংঘটিত হওয়ায় এটিকে "পঞ্চাশের মন্বন্তর" বলা হয়।
- এ দুর্ভিক্ষে প্রায় ৩০ লক্ষ মানুষ মারা যায়।
- এ দুর্ভিক্ষের জন্যে কৃত্রিম সংকটকে দায়ী করা হয়।
- এ দুর্ভিক্ষকে কেন্দ্র করে শেরে বাংলা এ কে ফজলুল হক বাংলার - মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
'বাওয়ালি' কারা?
  1. বাউল সম্প্রদায়
  2. ভাওয়াল অঞ্চলের বাসিন্দা
  3. সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
  4. চট্টগ্রামের বলী খেলোয়ার
সঠিক উত্তর:
সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
ব্যাখ্যা
বাওয়ালি:
- সুন্দরবন থেকে যাঁরা গোলপাতা সংগ্রহ করেন, তাঁদের বলা হয় বাওয়ালি।
- বাওয়ালি সুন্দরবনের কাঠকাটা শ্রমিকশ্রেণি।
- কাঠ কাটার সময় হিংস্র জন্তুর আক্রমণ ও অন্যান্য দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বাউলদের সাহায্য নেয় বলে তাদের নাম হয়েছে বাওয়ালি।
- নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস বাওয়ালিরা গোলপাতা কাটে।
- এগুলি ঘর ছাওয়া এবং পাটি বোনাসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক প্রথম আলো, ২০ জানুয়ারী ২০২৪।
১১.
বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত?
  1. ১৮ ও ২০
  2. ১৮ ও ২১
  3. ২১ ও ২৪
  4. ২১ ও ১৮
সঠিক উত্তর:
১৮ ও ২১
উত্তর
সঠিক উত্তর:
১৮ ও ২১
ব্যাখ্যা
বাল্য বিবাহ নিরোধ বিল-২০১৭:

নারী ও পুরুষের ক্ষেত্রে বিয়ের সর্বনিম্ন বয়স যথাক্রমে ১৮ এবং ২১ বছর নির্ধারণ।
বাল্য বিয়ে নিরোধে প্রয়োজনীয় বিধান করে সংসদে বাল্য বিবাহ নিরোধ বিল-২০১৭ পাস হয়।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিধিমালা দ্বারা নির্ধারিত পদ্ধতি বাল্য বিয়ে প্রতিরোধের জন্য জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন ও এর কার্যাবলী নির্ধারণের বিধান করা হয়েছে।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
১২.
কোন ক্ষুদ্র জাতি সত্ত্বা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে?
  1. চাকমা
  2. ত্রিপুরা
  3. হাজং
  4. মারমা
সঠিক উত্তর:
হাজং
উত্তর
সঠিক উত্তর:
হাজং
ব্যাখ্যা
হাজং:

- চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজং।
- হাজং বাংলাদেশের একটি আদিবাসী জনগোষ্ঠী।
- ময়মনসিংহ জেলার পর্বত সংলগ্ন ভূমিতে হাজংদের বসবাস।
- এদের কিছুসংখ্যক শেরপুর, সিলেট ও নেত্রকোনা অঞ্চলেও বাস করে। তবে প্রধান বসবাস শ্রীবর্দি, ঝিনাইগাতি, হালুয়াঘাট, ধোবাউড়া, নালিতাবাড়ি, সুসং দুর্গাপুর, কলমাকান্দা ও বিরিশিরি এলাকায়।
- নৃ-বিজ্ঞানীদের মতে, হাজংদের আদিনিবাস উত্তর বার্মায়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজংদের পূর্বপুরুষের দলটি তাদের আদিনিবাস ত্যাগ করে ভারতীয় উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় প্রথমে প্রবেশ করে।
- সপ্তদশ শতকে মুগলদের দ্বারা বিতাড়িত হয়ে হাজংরা গারো পাহাড়ে আশ্রয় নেয় এবং পরে সমতলভূমিতে বসতি স্থাপন করে।
- বাংলাদেশে বসবাসকারী হাজংদের প্রধান ভাষা বাংলা।
- হাজং নারীরা যে কাপড় পরিধান করে সেটিকে তারা ‘পাথিন’ বলে।
- তিটি হাজং বাড়িতে ছোট করে হলেও সৃষ্টিকর্তাকে প্রণাম জানানোর জন্য আলাদা একটি ঘর নির্মাণ করে। হাজংরা সেটিকে ‘দেওঘর’ বলে।
- নবজাত শিশুর মঙ্গল কামনায় হাজংরা ময়লাদেওয়ের পূজা করে থাকে।
 
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৩.
বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
  1. ১৬ ডিসেম্বর
  2. ৭ মার্চ
  3. ১৭ এপ্রিল
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস:
 
- ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় ও স্বাধীনতা দিবস।
- ১৯৮০ সালের ৩ অক্টোবর ২৬ শে মার্চকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৮১ সাল থেকে ২৬ শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
- ১৯৭১ সালের ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। সেজন্যে একে স্বাধীনতা দিবস বলা হয়।
- ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
 
তথ্যসূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
১৪.
মুজিব নগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কত জন ছিলেন?
  1. ১০ জন
  2. ৮ জন
  3. ৬ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৬ জন
ব্যাখ্যা
মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে চার
সদস্যবিশিষ্ট মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।
 
মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- মুজিব নগর সরকারের মন্ত্রিসভায় সদস্য ৬ জন ছিলেন।
→ রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
→ উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,
→ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ,
→ অর্থ ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী,
→ স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী আবুল হাসনাত মুহাম্মদ কামারুজ্জামান,
→ পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ।
 
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।
১৫.
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন?
  1. বরিশাল
  2. খুলনা
  3. ফরিদপুর
  4. ঢাকা
সঠিক উত্তর:
বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
বরিশাল
ব্যাখ্যা
মহিউদ্দিন জাহাঙ্গীর:
 
- মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম ৭ মার্চ ১৯৪৯, বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে।
- ১৯৫৩ সালে পাতারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের সূচনা হয়।
- ১৯৬৪ সালে মুলাদি মাহমুদ জান পাইলট হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ১৯৬৬ সালে বরিশাল ব্রজমোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩রা অক্টোবর ১৫তম শর্ট সার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন।
- ১৯৬৮ সালের ২রা জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন।
- তিনি ৭নং সেক্টর-এর মহোদিপুর সাব-সেক্টরের অধীনে যুদ্ধে অংশ নেন।
- তিনি অসামান্য বীরত্বের সাথে আরগরারহাট, কানসাট, শাহপুর এলাকায় যুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তাঞ্চল গঠন করেন।
- ১২ই ডিসেম্বর মুক্তিবাহিনী তার নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ আক্রমণ করে।
- যুদ্ধে অপরিসীম বীরত্ব প্রদর্শন করে ১৪ ডিসেম্বর সকালে পাকিস্তানী বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে তিনি শহীদ হন।
- পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চত্বরে সমাহিত করে।
 
তথ্যসূত্র -  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
১৬.
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরী হচ্ছে
  1. আমেরিকা
  2. রাশিয়া
  3. জাপান
  4. চীন
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:

- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে। অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপিত প্রথম ইউনিটের ক্ষমতা ১২০০ মেগা ওয়াট।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
- রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।
- ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
- রূপপুর পরমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি হলো ইউরেনিয়াম-২৩৫।

তথ্যসূত্র - রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
১৭.
মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে?
  1. ২১ নভেম্বর, ১৯৭১
  2. ২৪ নভেম্বর, ১৯৭১
  3. ০৪ ডিসেম্বর, ১৯৭১
  4. ২৫ সেপ্টেম্বর, ১৯৭১
সঠিক উত্তর:
২১ নভেম্বর, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
২১ নভেম্বর, ১৯৭১
ব্যাখ্যা
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়:
- মুক্তিযুদ্ধের শুরু থেকেই ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে।
- ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে 'যৌথ বাহিনী' গঠন করে।
- ৬-১৬ ডিসেম্বর মুক্তিবাহিনীর সাথে ভারতের সেনা, নৌ, বিমানবাহিনীও পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে।
- যৌথ বাহিনীর দুর্বার আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানি হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণে সম্মত হয়।

উল্লেখ্য,
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তান
- বাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।
- পাকিস্তানের পক্ষে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
- এতে অস্থায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন।
- পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় সম্পন্ন হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রু মুক্ত জেলা কোনটি?
  1. কুষ্টিয়া
  2. ঢাকা
  3. কুমিল্লা
  4. সিলেট
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
শত্রুমুক্ত জেলা:
- স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা ঢাকা।

উল্লেখ্য,
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত পরাজয় হয় পাকিস্তানি হানাদার বাহিনীর।
- কিন্তু আত্মসমর্পণের পরও পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে যুদ্ধ চালিয়ে গিয়েছিল।
- ঢাকায় আত্মসমর্পণের ১ সপ্তাহ পর্যন্ত যুদ্ধ চলার পর ২৩ ডিসেম্বর হানাদারমুক্ত হয় কুমিল্লার হোমনা।
- কিন্তু ঢাকার মিরপুর তখনো পাকিস্তানি বাহিনী ও বিহারিদের হাতে পুরোপুরি অবরুদ্ধ।
- ১৯৭২ সালের ৩০ জানুয়ারি এক বিশেষ সামরিক অভিযানের পর ৩১ জানুয়ারি ১২ নম্বর সেকশনের ডি ব্লক ঈদগাহ মাঠে আত্মগোপনকারী পাকিস্তানি সেনা, বিহারি, রাজাকার, আলবদরদের অস্ত্রসমর্পণের মধ্য দিয়ে মুক্ত হয় মিরপুর।

অন্যদিকে,
- কুষ্টিয়া জেলা শত্রুমুক্ত হয় ১১ ডিসেম্বর ১৯৭১।
- সিলেট জেলা শত্রুমুক্ত হয় ১৫ ডিসেম্বর ১৯৭১।
- কুমিল্লা জেলা শত্রুমুক্ত হয় ৮ ডিসেম্বর ১৯৭১।

তথ্যসূত্র - জানুয়ারি ৩০, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
১৯.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্ম গ্রহন করেন?
  1. ১৯১৯ সালে
  2. ১৯২০ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪১ সালে
সঠিক উত্তর:
১৯২০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২০ সালে
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:

- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান।
- ১৯৪২ সালে তিনি গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন।
- বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাথে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করার জন্যে ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
- ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। ১৯৬৬ সালেই তিনি দলের সভাপতি হন।
- ১৯৬৬ সালে তিনি তাঁর বিখ্যাত ছয়দফা কর্মসূচী ঘোষণা করেন।
- ১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন।
- ১৯৭৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ তুলে দেয়া হয়।
 
তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বিবিসি বাংলা, ১০ আগস্ট, ২০১০।
২০.
মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
  1. ৯ টি
  2. ১১ টি
  3. ১০ টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১১ টি
উত্তর
সঠিক উত্তর:
১১ টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
 
• ১নং সেক্টর: চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
 
• ২ নং সেক্টর: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত। এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে। আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
 
• ৩ নং সেক্টর: উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর কে.এম শফিউল্লাহ এবং পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান।
 
• ৪নং সেক্টর: উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে গঠিত। সিলেটের ইপিআর বাহিনীর সৈন্যদের সঙ্গে ছাত্র মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে এ সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এবং পরে ক্যাপ্টেন এ রব। হেডকোয়ার্টার ছিল প্রথমে করিমগঞ্জ এবং পরে আসামের মাসিমপুরে।
 
• ৫ নং সেক্টর: সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী। হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।
 
• ৬ নং সেক্টর: সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত। প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।
 
• ৭ নং সেক্টর: রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়। ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।
 
• ৮ নং সেক্টর: এপ্রিল মাসে এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা। মে মাসের শেষে অপারেশন এলাকা সঙ্কুচিত করে কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এই সেক্টর পুনর্গঠিত হয়। সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
 
• ৯ নং সেক্টর: বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত। এই সেক্টরের হেড কোয়ার্টার ছিল বশিরহাটের নিকটবর্তী টাকিতে। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম.এ জলিল এবং পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন।
 
• ১০ নং সেক্টর: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়। এই বাহিনী গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি নৌ-কর্মকর্তা।
 
• ১১ নং সেক্টর: টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম. আবু তাহের। মেজর তাহের যুদ্ধে গুরুতর আহত হলে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহকে সেক্টরের দায়িত্ব দেয়া হয়। মহেন্দ্রগঞ্জ ছিল সেক্টরের হেডকোয়ার্টার।
 
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২১.
মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কত জন বীর মুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক উপাধি প্রদান করা হয়েছিল?
  1. ১৭৫ জন
  2. ৪২৬ জন
  3. ৭ জন
  4. ৬৮ জন
সঠিক উত্তর:
৪২৬ জন
উত্তর
সঠিক উত্তর:
৪২৬ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।
 
- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীর বিক্রম: ১৭৪ জন।
- বীর প্রতীক : ৪২৪ জন।
 
তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
২২.
'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক কে?
  1. আবুল মুনসুর আহমেদ
  2. তাজউদ্দিন আহমদ
  3. শেখ মুজিবুর রহমান
  4. আহসান হাবীব
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী:
 
- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা।
- এই প্রকাশনার সাথে জড়িত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা ইতিহাসবিদ, সাহিত্যিক এবং সাংবাদিকদের একটি দল।
- বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষায়ও এই বইয়ের অনুবাদ হয়েছে। বাংলাদেশে এই বই প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেড।
- এছাড়া ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে ভারতে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে এবং পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাকিস্তান থেকে। এছাড়া পাকিস্তানে উর্দু ভাষাতেও এর অনুবাদ বের হবার কথা রয়েছে।
- ইংরেজিতে এই বইয়ের ভাষান্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ফকরুল আলম।
 
তথ্যসূত্র - অসমাপ্ত আত্মজীবনী, দৈনিক প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০ এবং বিবিসি বাংলা, ১৯ জুন ২০১২।
২৩.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন প্রিয় অনুষ্ঠান কোনটি?
  1. চরম পাঠ
  2. চরমপত্র
  3. সংবাদ
  4. বজ্রকণ্ঠ
সঠিক উত্তর:
চরমপত্র
উত্তর
সঠিক উত্তর:
চরমপত্র
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতারের জনপ্রিয় অনুষ্ঠান:

- স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় দুটি অনুষ্ঠান ছিল ‘চরমপত্র‘ ও ‘জল্লাদের দরবার’।
- জল্লাদের দরবার-এ জেনারেল ইয়াহিয়া খানের অমানবিক চরিত্র ও পাশবিক আচরণকে তুলে ধরা হতো।
- এই ব্যঙ্গাত্মক সিরিজে তাকে ‘কেল্লা ফতেহ খান’ চরিত্রে চিত্রিত করা হয় এবং এই ভূমিকায় অভিনয় করেন রাজু আহমেদ।
- চরমপত্র সিরিজটি পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান এবং স্থানীয় ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি করেন এম.আর আখতার মুকুল।
- তিনি নিজেই এর উপস্থাপক ছিলেন।
- এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি জনগণের কাছে বিপুলভাবে সমাদৃত হয়।
- এতে একইসঙ্গে ছিল তীক্ষ্ণ ব্যঙ্গ ও জাতীয়তা বোধের প্রকাশ যা জনগণের নৈতিক মনোবল দৃঢ়ীকরণে ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৪.
মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
  1. খুলনা
  2. চট্টগ্রাম
  3. রাজশাহী
  4. ঢাকা
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ জাদুঘর:

- মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ-ভিত্তিক একটি জাদুঘর।
- এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর।
- এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত।
- এই জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ।
- মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় ওয়েবসাইট।
২৫.
কোন বিভাগে জেলার সংখ্যা কম?
  1. ঢাকা
  2. চট্টগ্রাম
  3. রাজশাহী
  4. খুলনা
সঠিক উত্তর:
রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
রাজশাহী
ব্যাখ্যা
রাজশাহী বিভাগ:
- রাজশাহী বিভাগে জেলার সংখ্যা কম।
- প্রশাসনিক ইউনিট হিসেবে রাজশাহী বিভাগের সৃষ্টি হয় ১৮২৯ খ্রিস্টাব্দে।
- তখন বিভাগীয় সদর দপ্তর ছিল মুর্শিদাবাদে।
- ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পুনরায় বিভাগীয় সদর দপ্তর রাজশাহীতে স্থানান্তরিত হয়।
- ষাটের দশকের শুরুতে খুলনা বিভাগ সৃষ্টি হওয়ার পূর্বে বর্তমান খুলনা বিভাগের জেলাগুলিও রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।
- খুলনা বিভাগ আলাদা হওয়ার পর থেকেই রাজশাহী অঞ্চলের ৮টি (রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরাট) এবং রংপুর অঞ্চলের ৮টি (রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড়) মোট ১৬টি জেলা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল।
- গত ৯ মার্চ ২০১০ তারিখে এক সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে রংপুর অঞ্চলের ৮টি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠন করায় রাজশাহী অঞ্চলের ৮টি জেলা নিয়ে বর্তমান রাজশাহী বিভাগ নতুন রূপ লাভ করে।

অন্যদিকে,
- ঢাকা বিভাগে ১৩টি জেলা।
- চট্টগ্রাম বিভাগে ১১টি জেলা।
- খুলনা বিভাগে ১০টি জেলা।

তথ্যসূত্র - রাজশাহী বিভাগ ওয়েবসাইট।
২৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. অন্তর্জ্বালা
  2. অন্তর্জালা
  3. অন্তরজালা
  4. অন্তঃজালা
সঠিক উত্তর:
অন্তর্জ্বালা
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্জ্বালা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'অন্তর্জ্বালা'
- বিশেষ্য পদ।
অর্থ: 
- মনস্তাপ,
- মর্মপীড়া,
- মনের জ্বালা বা যন্ত্রণা।
 
উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
২৭.
'কাচের তৈরি বাড়ি' -কে এক কথায় কী বলে?
  1. প্রাসাদ
  2. অট্টালিকা
  3. শিশমহল
  4. কাচারি
সঠিক উত্তর:
শিশমহল
উত্তর
সঠিক উত্তর:
শিশমহল
ব্যাখ্যা
• 'কাচের তৈরি বাড়ি' এর এক কথায় প্রকাশ - শিশমহল।

কিছু গুরুত্বপূর্ন এক কথায় প্রকাশ হলো:
- ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
- ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা।
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা।
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৮.
দাদা ভাই কার ছদ্ম নাম?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. হরিনাথ মজুমদার
  3. সোমেন চন্দ্র
  4. রোকনুজ্জামানখান
সঠিক উত্তর:
রোকনুজ্জামানখান
উত্তর
সঠিক উত্তর:
রোকনুজ্জামানখান
ব্যাখ্যা
• রোকনুজ্জামান খান এর ছদ্মনাম - দাদাভাই।

অন্যদিকে,
- রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম - ভানুসিংহ ঠাকুর৷
- সোমেন চন্দের ছদ্মনাম - ইন্দ্রকুমার সোম।
- 'হরিনাথ মজুমদার' এর ছদ্মনাম - কাঙাল হরিনাথ।

রোকনুজ্জামান খান:
- তিনি একজন সাংবাদিক, শিশুসংগঠক ছিলেন।
- ফরিদপুর জেলার পাংশা উপজেলায় সাহিত্য-সংস্কৃতসমৃদ্ধ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

তাঁর সাহিত্যকর্ম:
ছড়া:
- হাট্রিমাটিম।

অনুবাদ:
- আজব হলেও গুজব নয়।

সম্পাদনা:
- ঝিকিমিকি,
- আমার প্রথম লেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
'ইতি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. যবনিকা
  2. সমাপ্তি
  3. সাঙ্গ
  4. সবগুলো সঠিক
সঠিক উত্তর:
সবগুলো সঠিক
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো সঠিক
ব্যাখ্যা
• 'ইতি'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- শেষ, খতম, অবসান, রফা।
- চিঠির শেষে ব্যবহৃত সমাপ্তিসূচক শব্দ, সমাপ্তি।

• 'যবনিকা'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- রঙ্গমঞ্চের পটাবরণ।
- সমাপ্তি।

• 'সাঙ্গ'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- সমাপ্ত,
- সম্পূর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৩০.
অনুরক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. আসক্ত
  2. অনুরাগ
  3. বিরক্ত
  4. সব গুলোই সঠিক
সঠিক উত্তর:
বিরক্ত
উত্তর
সঠিক উত্তর:
বিরক্ত
ব্যাখ্যা
• 'অনুরক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - বিরক্ত।
 
 • কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত।
- 'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যে 'কপোল' কোন কারকে কোন বিভক্তি?
  1. করণে সপ্তমী
  2. কর্তায় শূন্য
  3. কর্মে শূন্য
  4. অপাদানে সপ্তমী
সঠিক উত্তর:
কর্মে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
কর্মে শূন্য
ব্যাখ্যা
• 'কপোল ভাসিয়া গেল নয়নের জলে' বাক্যে 'কপোল' কর্মে শূন্য বিভক্তি।

কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম, গৌণ কর্ম।
যেমন -
→ বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
- এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।
 
কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার:
(ক) প্রথমা বা শূন্য বা 'অ' বিভক্তি:
- ডাক্তার ডাক।
- আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে)
- কপোল ভাসিয়া গেল নয়নের জলে।
 
(খ) দ্বিতীয়া বা 'কে' বিভক্তি: তাকে বল।
- 'রে' বিভক্তি: 'আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা'।
 
(গ) ষষ্ঠী বা 'র' বিভক্তি: তোমার দেখা পেলাম না।
 
(ঘ) সপ্তমীর 'এ' বিভক্তি: 'জিজ্ঞাসিবে জনে জনে।' (বীপ্সায়)
 
• বাক্যস্থিত ক্রিয়াকে কী / কাদের / কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তাই কর্ম কারক।
- 'কপোল ভাসিয়া গেল নয়নের জলে’ - এখানে 'কী ভাসিয়া গেল নয়নের জলে?', প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় - 'কপোল'। তাই 'কপোল'  কর্মে শূন্য বিভক্তি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২.
"ঘোড়ার কামড়" বাগধারাটির অর্থ কোনটি?
  1. ভীষণ ব্যথ্য
  2. অসম্ভব
  3. দৃঢ়পণ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
দৃঢ়পণ
উত্তর
সঠিক উত্তর:
দৃঢ়পণ
ব্যাখ্যা
• 'ঘোড়ার কামড়' বাগধারাটির অর্থ - দৃঢ় পণ।
 
আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
৩৩.
‘রক্তোষ্ঠ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. রক্ত+ উষ্ঠ
  2. রক্ত + ওষ্ঠ
  3. র + ওষ্ঠ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
রক্ত + ওষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
রক্ত + ওষ্ঠ
ব্যাখ্যা
• ‘রক্তোষ্ঠ’ শব্দের সন্ধি বিচ্ছেদ - রক্ত + ওষ্ঠ। 

নিপাতনে সিদ্ধ সন্ধি: 
- কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
 
• কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
- অন্য + অন্য = অন্যান্য,
- কুল + অটা = কুলটা,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + ঊঢ় = প্রৌঢ়,
- মার্ত + অণ্ড = মার্তণ্ড,
- স্ব + ঈর = স্বৈর,
- গো + ইন্দ্ৰ = গবেন্দ্র,
- গো + ঈশ্বর = গবেশ্বর,
- অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী,
- রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ,
- সীমন + অত = সীমন্ত,
- শার + অঙ্গ = শারঙ্গ,
- শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
‘সাম্যবাদী' কাব্য গ্রন্থের লেখক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. আহসান হাবীব
  4. সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
'সাম্যবাদী' কাব্যগ্রন্থ:
- সাম্যবাদী' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- সাম্যবাদী' কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী; কাব্যগ্রন্থের নামকবিতা।
- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।
- কাব্যগ্রন্থটিতে মোট ১১টি কবিতা রয়েছে।
 
এ গ্রন্থের কবিতাগুলো হলো:
- সাম্যবাদী,
- ঈশ্বর,
- মানুষ,
- পাপ, 
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী
- নারী,
- রাজা-প্রজা
- সাম্য, 
- কুলি-মজুর। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ।
৩৫.
'রূপসীবাংলা' কার লেখা কাব্য গ্রন্থ?
  1. জসীম উদ্দীন
  2. মাইকেল মধুসূধন দত্ত
  3. জীবনানন্দ দাস
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
জীবনানন্দ দাস
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাস
ব্যাখ্যা
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ: 
- জীবনানন্দ দাশ রচিত ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পর, ১৯৫৭ সালে।
- গ্রন্থটি উৎসর্গ কারা হয় ‘আবহমান বাংলা, বাঙালী’কে।
- ‘সেইদিন এই মাঠ’ রূপসীয় বাংলা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। কবিতার স্তবক-সংখ্যা দুটি। প্রমথটি নয় পঙক্তি বিশিষ্ট দ্বিতীয়টি চার পঙক্তির।
 
জীবনানন্দ দাশ:
- জীবননান্দ দাশ আধুনিক যুগের এবং ত্রিশের দশকের অন্যতম কবি।
- তিনি ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।

জীবনানন্দ দাশ রচিত উপন্যাসগুলো হলো:
- মাল্যবান;
- সতীর্থ;
- কল্যাণী।
 
জীবনানন্দের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ঝরাপালক, [প্রথম কাব্যগ্রন্থ]
- ধূসর পাণ্ডুলিপি, 
- বনলতা সেন, 
- সাতটি তারার তিমির, 
- রূপসী বাংলা।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬.
We need to buy some new----
  1. furnishers
  2. furniture
  3. furnisher
  4. furnitures
সঠিক উত্তর:
furniture
উত্তর
সঠিক উত্তর:
furniture
ব্যাখ্যা
Complete Sentence: We need to buy some new furniture.

• Furniture- শব্দটি countable/uncountable noun উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। 
- Furniture সাধারণত singular হিসেবে ব্যবহৃত হয়, অবশ্য কিছু বিশেষ ক্ষেত্রে plural হিসেবে ব্যবহৃত হয়। 

• এরকম আরো কিছু noun হচ্ছে:
- Alphabet,
- Information,
- Issue,
- Offspring,
- Poetry,
- Scenery. 
 
Source: Applied English Grammar & Composition by P. C. Das.
৩৭.
I promise I ____ smoke again.
  1. won't
  2. don't
  3. couldn't
  4. didn't
সঠিক উত্তর:
won't
উত্তর
সঠিক উত্তর:
won't
ব্যাখ্যা
Complete Sentence: I promise I won't smoke again.
 
• বাক্যটিতে 'promise' এর পরে ভবিষ্যৎ সময় বোঝাতে "will not" বা সংক্ষিপ্ত রূপে "won't" ব্যবহার করা হয়।
 
সুতরাং, শূন্যস্থানটি পূরণ করার জন্য "won't" হল অর্থগতভাবে সঠিক শব্দ।

More Example:
1. I promise I won't be late for our meeting.
2. We promise we won't forget to water the plants while you're away.
৩৮.
Ten hours ______ too long to wait.
  1. is
  2. are
  3. were
  4. none
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
Complete Sentence: Ten hours is too long to wait.

এখানে, "Expressions of time and distance" কে  "single entities" হিসেবে ধরা হয়।
- তাহলে, তাদের পরে Plural Verb বসেনা। যেমন: twenty miles, six days, two minutes, four meters etc.
 
Example Sentence;
1. Ten minutes is not a lengthy wait for a table at this popular restaurant.
2. Fifty miles is a long distance.
3. Six months is not an extended period for completing this project.
 
৩৯.
Slow and steady ______ the race.
  1. has won
  2. win
  3. conquer
  4. wins
সঠিক উত্তর:
wins
উত্তর
সঠিক উত্তর:
wins
ব্যাখ্যা
Complete Sentence: Slow and steady wins the race.

• সমজাতীয় একাধিক noun যেমন- bread and butter, slow and steady ইত্যাদি দ্বারা যদি একই জিনিসকে বুঝায় তাহলে সেটি singular হয়।
- তাই verb ও singular.
- এছাড়া, "Slow and steady wins the race."
- এটি একটি প্রবাদ।
- সে হিসেবেও শূন্যস্থানে wins বসানোই যৌক্তিক।
৪০.
The dog was running behind. The underlined word is
  1. an adverb
  2. a preposition
  3. an adjective
  4. a noun
সঠিক উত্তর:
an adverb
উত্তর
সঠিক উত্তর:
an adverb
ব্যাখ্যা
• The dog was running behind.
- The underlined word is - an adverb.
- এখানে behind = adverb, running = verb কে মডিফাই করেছে।

• Adverb: 
- Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকেও মডিফাই করতে পারে।
- অর্থাৎ, যেসব word- noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- কখন, কোথায়, কীভাবে, কেন এই প্রশ্নগুলোর উত্তর যা আসে তা adverb হয়ে থাকে।
৪১.
Active voice of 'Movies are not watched by him'.
  1. He does not watch movies.
  2. He did not watch movies.
  3. He do not watch movies.
  4. None
সঠিক উত্তর:
He does not watch movies.
উত্তর
সঠিক উত্তর:
He does not watch movies.
ব্যাখ্যা
Passive Voice কে Active Voice রূপান্তরের নিয়ম:
- Passive voice এর object‌ টি Active Voice এর subject হয়,
- Tense অনুযায়ী Auxiliary verb বসে,
- মূল verb এর base form হয়,
- Passive voice এর subject টি Active voice এর object হয়,
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) উঠে যায়।
 
Passive Voice: Movies are not watched by him.
Active Voice: He does not watch movies.
 
৪২.
Give me all ______ this pen.
  1. of
  2. to
  3. from
  4. but
সঠিক উত্তর:
but
উত্তর
সঠিক উত্তর:
but
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - but.
- Complete Sentence: Give me all but this pen.
 
• but (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয়।
• Give me all but this pen. - এই কলম ছাড়া আমাকে সব দাও।
 
• this থাকায় এখানে of হবে না।
- these দেয়া থাকলে of সঠিক উত্তর হত।
৪৩.
Find the correctly spelt word.
  1. desiase
  2. disease
  3. desease
  4. disese
সঠিক উত্তর:
disease
উত্তর
সঠিক উত্তর:
disease
ব্যাখ্যা
◉ The correct spelling is - disease. (অপশন 'খ')
 
◉ disease (noun)
English Meaning: a condition of the living animal or plant body or of one of its parts that impairs normal functioning and is typically manifested by distinguishing signs and symptoms.
Bangla Meaning: অসুখ; ব্যাধি; রোগ।
 
Example Sentence:
1. Regular exercise and a healthy diet can reduce the risk of developing chronic diseases like diabetes and heart disease.
2. The doctor diagnosed her with a rare genetic disease that affects her immune system.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪৪.
I saw _______ one eyed man when I was walking on the road.
  1. a
  2. an
  3. the
  4. None
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Complete Sentence: I saw a one eyed man when I was walking on the road.

- Article এর নিয়মানুযায়ী,
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

Example Sentence:
1. The storyteller captivated the children with tales of a one-eyed giant who guarded a hidden treasure.
2. Despite being a one-eyed stray, the dog showed immense loyalty to its new owner.
৪৫.
Sadid has been working _______.
  1. from morning
  2. since morning
  3. by morning the
  4. None
সঠিক উত্তর:
since morning
উত্তর
সঠিক উত্তর:
since morning
ব্যাখ্যা
Complete Sentence: Sadid has been working since morning.

Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
- Point of time এর ক্ষেত্রে Present Perfect Continuous tense হয়।
 
যেমন:
- It has been raining since morning.
- He has been studying since morning.
৪৬.
2x2 + x - 15 এর উৎপাদক কোনটি?
  1. (x + 3)(2x - 5)
  2. (x - 3)(2x - 5).
  3. (x - 3)(2x - 5)
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
(x + 3)(2x - 5)
উত্তর
সঠিক উত্তর:
(x + 3)(2x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 + x - 15 এর উৎপাদক কোনটি?

সমাধান:
2x2 + x - 15
= 2x2 + 6x - 5x - 15
= 2x(x + 3) - 5(x + 3)
= (x + 3)(2x - 5)
৪৭.
১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
  1. ১৪ দিন
  2. ২৮ দিন
  3. ২০ দিন
  4. ৩২ দিন
সঠিক উত্তর:
২৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
 
সমাধান:
১০ জনে একটি কাজের ১/২ (অর্ধেক) করতে পারে ৭ দিনে
১০ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (৭ × ২) দিনে
১ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (৭ × ২ × ১০) দিনে
৫ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (৭ × ২ × ১০)/৫ দিনে
= ২৮
৪৮.
a + b = 7 এবং a2 + b2 = 25 হলে নিচের কোনটি ab এর মান হবে?
  1. 12
  2. 10
  3. 6
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং a2 + b2 = 25 হলে, নিচের কোনটি ab এর মান হবে? 
 
সমাধান: 
আমরা জানি, 
(a + b)2 = (a2 + b2) + 2ab 
বা, 2ab = (a + b)2 - (a2 + b2
বা, 2ab = (7)2 - 25 
বা, 2ab = 49 - 25 
বা, 2ab = 24 
বা, ab = 24/2 
∴ ab = 12 
৪৯.
১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
  1. ৮৪ টাকা
  2. ৮৬ টাকা
  3. ৮০ টাকা
  4. ৮২ টাকা
সঠিক উত্তর:
৮৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?

সমাধান:
১০৫০ টাকার ৮%
= ১০৫০ টাকার ৮/১০০
= ৮৪ টাকা
৫০.
একজন কর্মচারীর বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক ১৮০ টাকা পেল। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল?
  1. ১৫০ টাকা
  2. ১২৫ টাকা
  3. ১৬০ টাকা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মচারীর বেতন ২০% বৃদ্ধির পর সাপ্তাহিক ১৮০ টাকা পেল। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল?
 
সমাধান:
২০% বৃদ্ধিতে,
বর্তমান বেতন ১২০ টাকা হলে আগের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে আগের বেতন ১০০/১২০ টাকা  
বর্তমান বেতন ১৮০ টাকা হলে আগের বেতন (১০০ × ১৮০)/১২০ টাকা 
= ১৫০ টাকা 
৫১.
পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
  1. ৬৪ : ১৬
  2. ৬০ : ২০
  3. ৫৬ : ২৪
  4. ৬৮ : ১২
সঠিক উত্তর:
৬৪ : ১৬
উত্তর
সঠিক উত্তর:
৬৪ : ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে ৮০ বছর। ৪ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত?
 
সমাধান:
মনেকরি 
৪ বছর পূর্বে পুত্রের বয়স = ক বছর
৪ বছর পূর্বে পিতার বয়স = ৫ক বছর

বর্তমানে পুত্রের বয়স = (ক + ৪) বছর
বর্তমানে পিতার বয়স = (৫ক  + ৪) বছর

প্রশ্নমতে
ক + ৪ + ৫ক + ৪ = ৮০
৬ক + ৮ = ৮০
৬ক = ৮০ - ৮
৬ক = ৭২
ক = ১২ 

বর্তমানে পুত্রের বয়স = (১২ + ৪) বছর = ১৬ বছর
বর্তমানে পিতার বয়স = (৫ × ১২  + ৪) বছর = ৬৪ বছর

 পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত = ৬৪ : ১৬
 
৫২.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
  1. ২৫%
  2. ২৮%
  3. ৩০%
  4. ৩২%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
 
সমাধান: 
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন 
 
৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন 
= ৩০ জন
৫৩.
৬০ লিটার কোরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৭০
  2. ৮০
  3. ৯০
  4. ৯৮
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা
 প্রশ্ন: ৬০ লিটার কোরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
 
সমাধান:
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০
 
মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার
 
ধরি, 
পেট্রোল মিশাতে হবে = ক লিটার 
 
প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪ 
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
৫৪.
যে চতুর্ভুজের কোণ গুলো সমান, বাহুগুলো অসমান তাকে কি বলে?
  1. সামন্তরিক
  2. বর্গক্ষেত্র
  3. আয়তক্ষেত্র
  4. রম্বস
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের কোণ গুলো সমান, বাহুগুলো অসমান তাকে কি বলে?
 
সমাধান:
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
আয়তক্ষেত্র এর কোণ গুলো সমান, বাহুগুলো অসমান।
 
রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
 
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
৫৫.
১০৭৮৯৬ + ৬৮৯৩৭ + ৩৯৮৯ = কত?
  1. ১৮১৮২২
  2. ১৮০৮২২
  3. ১৯২৮২২
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১৮০৮২২
উত্তর
সঠিক উত্তর:
১৮০৮২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৭৮৯৬ + ৬৮৯৩৭ + ৩৯৮৯ = কত?

সমাধান:
১০৭৮৯৬ + ৬৮৯৩৭ + ৩৯৮৯
= ১৮০৮২২
৫৬.
কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত?
  1. 208
  2. 350
  3. 250
  4. 150
সঠিক উত্তর:
150
উত্তর
সঠিক উত্তর:
150
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি 'ক'

শর্তমতে,
2ক/3 = ক - 50
বা, ক - 2ক/3 = 50
বা, (3ক - 2ক)/3 = 50
বা, ক/3 = 50
∴ ক = 150
৫৭.
একটি সমকোণী ত্রিভুজের ২টি কোণের সমষ্টি ১৭০° হলে অপর কোণটির মান কত?
  1. ৩০°
  2. ২০°
  3. ১০°
  4. ৪০°
সঠিক উত্তর:
১০°
উত্তর
সঠিক উত্তর:
১০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি হলে অপর কোণটির মান কত ডিগ্রি?
 
সমাধান:
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। 
একটি সমকোণী ত্রিভুজের দুটি কোণের সমষ্টি ১৭০ ডিগ্রি
∴ অপর কোণের মান = (১৮০ - ১৭০) = ১০°
 
৫৮.
দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
একটি
উত্তর
সঠিক উত্তর:
একটি
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?
 
সমাধান:
(১) দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায় ।
(২) যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়।
(৩) একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব।
(৪) প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যেকোনো বিন্দুকে ঐ রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়।
৫৯.
এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
  1. ৮%
  2. ৮.২৫%
  3. ৮.৭৫%
  4. ৮.৫০%
সঠিক উত্তর:
৮.৫০%
উত্তর
সঠিক উত্তর:
৮.৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?

সমাধান:
১৫০০০ টাকায় সুদ পান ১২৭৫ টাকা
১ টাকায় সুদ পান ১২৭৫/১৫০০০ টাকা
১০০ টাকায় সুদ পান (১২৭৫ × ১০০)/১৫০০০ টাকা
= ৮.৫ টাকা
৬০.
a - b = 4 এবং ab = 20 হলে a3 - b3 এর মান কত?
  1. 64
  2. 244
  3. 304
  4. 290
সঠিক উত্তর:
304
উত্তর
সঠিক উত্তর:
304
ব্যাখ্যা

প্রশ্ন: a - b = 4 এবং ab = 20 হলে a3 - b3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
a - b = 4 
ab = 20

আমরা জানি
a3 - b3 = (a - b)3 + 3ab(a - b)
= 43 + 3 × 20  × 4
= 64 + 240
= 304

৬১.
ক, খ, গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ১১১ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?
  1. ৮৮৮ টাকা
  2. ৫৫৫ টাকা
  3. ৭৭৭ টাকা
  4. কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর:
কোনটিই সঠিক নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ১১১ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?
 
সমাধান:
ধরি,
ক এর বেতন ৭x টাকা,
খ এর বেতন ৫x টাকা
গ এর বেতন ৩x টাকা।
 
প্রশ্নমতে,
৫x - ৩x = ১১১
বা, ২x = ১১১/২
∴ x = ১১১
 
∴ ক এর বেতন = ৭ × ১১১/২
= ৭৭৭/২ টাকা
=৩৮৮.৫ টাকা
৬২.
একটি ট্রেন ৪৮ কিলোমিটার বেগে চলে ২১০ মিটার প্ল্যাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৮০ মিটার
  2. ১০০ মিটার
  3. ২০০ মিটার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৪৮ কিলোমিটার বেগে চলে ২১০ মিটার প্ল্যাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট
= ৬০ × ৬০
= ৩৬০০ সেকেন্ড

৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ = ৪৮০০০ মিটার
 
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার
ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৪৮০০০/৩৬০০ মিটার
⸫ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ৩০)/(৩৬০০) মিটার
= ৪০০ মিটার
 
⸫ ট্রেনটি দৈর্ঘ্য = (৪০০ - ২১০) মিটার
= ১৯০ মিটার
৬৩.
একটি বই ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। বইটির ক্রয় মূল্য কত?
  1. ১৬২ টাকা
  2. ১৯৮ টাকা
  3. ১৫০ টাকা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। বইটির ক্রয় মূল্য কত?
 
সমাধান: 
১০% ক্ষতিতে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা 
= ৯০ টাকা 
 
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/৯০ টাকা
= ২০০ টাকা 
৬৪.
এক কোটিতে কত মিলিয়ন হয়?
  1. ২০ মিলিয়ন
  2. ১০০ মিলিয়ন
  3. ১০০০ মিলিয়ন
  4. ১০ মিলিয়ন
সঠিক উত্তর:
১০ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
১০ মিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: এক কোটিতে কত মিলিয়ন হয়?
 
সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ কোটি = ১ বিলিয়ন
১ বিলিয়ন = ১০০০ মিলিয়ন
৬৫.
৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে ৯ টি ১০০ টাকার নোটের কত অংশ?
  1. ১/৪
  2. ১/২
  3. ১/৮
  4. কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর:
১/২
উত্তর
সঠিক উত্তর:
১/২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে ৯ টি ১০০ টাকার নোটের কত অংশ?

সমাধান:
৫টি ১০ টাকার নোট = (৫ × ১০) টাকা = ৫০ টাকা
৮ টি ৫০ টাকার নোট = (৮ × ৫০) টাকা = ৪০০ টাকা
৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে = (৫০ + ৪০০) টাকা
= ৪৫০ টাকা

৯ টি ১০০ টাকার নোট = (৯ × ১০০) টাকা = ৯০০ টাকা

৫টি ১০ টাকার নোট ও ৮ টি ৫০ টাকার নোট একত্রে ৯ টি ১০০ টাকার নোটের = ৪৫০/৯০০ অংশ
= ১/২ অংশ
৬৬.
একটি ত্রিভুজের দুইটি কোণের মান ৪৫° ও ৬০° হলে ত্রিভুজের অপর কোণের মান কত?
  1. ৫৫°
  2. ৬৫°
  3. ৮৫°
  4. ৭৫°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুইটি কোণের মান ৪৫° ও ৬০° হলে ত্রিভুজের অপর কোণের মান কত?
 
সমাধান:
আমরা জানি 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° 
 
অপর কোণের মান = ১৮০° - (৪৫° + ৬০°)
=১৮০°  - ১০৫° 
=৭৫° 
৬৭.
০.২ × ০.০২ × ০.০০২ = কত?
  1. ০.০০০০০৮
  2. ০.০০০০৮
  3. ০.০০০০০০৮
  4. কোনটিই সঠিক নয়
সঠিক উত্তর:
০.০০০০০৮
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০০৮
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ × ০.০২ × ০.০০২ = কত?

সমাধান:
০.২ × ০.০২ × ০.০০২
= ০.০০০০০৮
৬৮.
a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?
  1. abc
  2. 3abc
  3. 6abc
  4. 9abc
সঠিক উত্তর:
3abc
উত্তর
সঠিক উত্তর:
3abc
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 0 হলে a3 + b3 + c3 এর মান কত?

সমাধান:
a + b + c = 0
a + b = - c

এখন
a3 + b3 + c
= (a + b)3 - 3ab(a + b) + c3
= (- c)3 - 3ab(-c) + c3
= - c3 + 3abc + c3
= 3abc
৬৯.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ৯ বছর
  2. ১৪ বছর
  3. ১৫ বছর
  4. ১৮ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
 
সমাধান: 
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর
পিতা ও মাতার মোট বয়স (৪৫ × ২) বছর = ৯০ বছর 
 
পিতা, মাতা ও এক পুত্রের বয়সের গড় ৩৬ বছর
পিতা, মাতা ও এক পুত্রের মোট বয়স= (৩৬ × ৩) বছর
= ১০৮ বছর
 
পুত্রের বয়স = (১০৮ - ৯০) = ১৮ বছর 
৭০.
2x + y = 12 এবং x = 3 হলে, x - y = কত?
  1. 3
  2. 1
  3. - 1
  4. - 3
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + y = 12 এবং x = 3 হলে, x - y = কত?

সমাধান:
দেওয়া আছে
2x + y = 12 এবং x = 3 

এখন
2 × 3 + y = 12
6 + y = 12
y = 12 - 6
y = 6

x - y = 3 - 6 = - 3
৭১.
জাপানের পতাকার রঙ কী?
  1. সাদা ও কালো
  2. লাল ও সবুজ.
  3. সাদা ও লাল
  4. লাল ও সবুজ
সঠিক উত্তর:
সাদা ও লাল
উত্তর
সঠিক উত্তর:
সাদা ও লাল
ব্যাখ্যা
জাপান:
 
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
- এর আয়তন ১৪৫,৯৩৬ বর্গ মাইল।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার দুটি আইনসভা রয়েছে।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
 
তথ্যসূত্র - Britannica.com
৭২.
পারস্যের বর্তমান নাম কী?
  1. থাইল্যান্ড
  2. তুরস্ক
  3. ইরাক
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
পারস্য:

- পারস্য বর্তমানে ইরান নামে পরিচিত।
- পারস্যের নামকরণ 'ইরান' করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
- পারস্য সভ্যতার ধর্ম ছিলো জরথুস্ত্র।
- জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা। ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয় ষষ্ঠ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস: প্রথমপত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?
  1. আসাম
  2. বিহার
  3. ত্রিপুরা
  4. মেঘালয়
সঠিক উত্তর:
বিহার
উত্তর
সঠিক উত্তর:
বিহার
ব্যাখ্যা
বাংলাদেশের সীমান্ত:

- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয়- বিহার।
- উত্তরে- ভারতের পশ্চিবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ।
- পুবে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মিয়ানমার।
- দক্ষিণে বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (ভারত), মিয়ানমার।
- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।
 
তথ্যসূত্র - ব্রিটানিকা ও ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৭৪.
কোন মহাদেশ সবচেয়ে বড়?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. অস্ট্রেলিয়া
  4. দঃ আমেরিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা
এশিয়া (Asia):
 
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- এর আয়তন ১৭,২২৬,২০০ বর্গ মাইল (৪৪,৬১৪,০০০ বর্গ কিমি)।
- এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত।
- এগুলোকে খণ্ডিত রাষ্ট্রও বলা হয়।
- এ মহাদেশের অন্তর্ভুক্ত জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
- এর মধ্যে আয়তনে চীন বৃহত্তম এবং মালদ্বীপ ক্ষুদ্রতম।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং।
 
তথ্যসূত্র - Britammica.com
৭৫.
ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে?
  1. ১৯৬৭ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৭ সালে
ব্যাখ্যা
ব্রিটিশ শাসনের অবসান:

- ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় ১৯৪৭ সালে।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী এ্যাটলি ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেন।
- এই ঘোষণার পরিপ্রেক্ষিতে ভারতের বড় লাট ১৯৪৭ খ্রিস্টাব্দে 'ভারত স্বাধীনতা আইন' প্রণয়ন করেন।
- ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়।
- বিভক্ত হয় ভারতীয় উপমহাদেশ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
সুয়েজ খাল কোথায় অবস্থিত?
  1. মিশর
  2. ইরাক
  3. ইরান
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
সুয়েজ খাল:

- সুয়েজ খালের অবস্থান সিনাই উপদ্বীপ, মিশর। 
- এর খনন কাজ শুরু হয় ১৮৫৯ সালে। 
- সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে ১৮৬৯ সালে। 
- এর দৈর্ঘ্য ১৯৩ কি.মি। 
- সুয়েজ খাল মিশর জাতীয়করণ করে ১৯৫৬ সালে। 
- সুয়েজ খাল সংযুক্ত করেছে - ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। 
- সুয়েজ খাল পৃথক করেছে - এশিয়া ও আফ্রিকা মহাদেশকে।

তথ্যসূত্র - Britannica.com
৭৭.
কোন দেশের সমুদ্র বন্দর নেই?
  1. পাকিস্তান
  2. আফগানিস্তান
  3. তুরস্ক
  4. ভারত
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।
- আফগানিস্তানে সমুদ্র বন্দর নেই।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
• আফগানিস্তান,
• আর্মেনিয়া,
• আজারবাইজান,
• ভুটান,
• তুর্কমেনিস্তান,
• কাজাখস্তান,
• কিরগিজস্তান,
• লাওস,
• মঙ্গোলিয়া,
• নেপাল,
• তাজিকিস্তান এবং
• উজবেকিস্তান।

তথ্যসূত্র - Worldatlas.com
৭৮.
স্পেনের রাজধানীর নাম কী?
  1. সোফিয়া
  2. হেলসিংকি
  3. বেলগ্রেড
  4. মাদ্রিদ
সঠিক উত্তর:
মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ
ব্যাখ্যা
স্পেন:
 
- স্পেন ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি
- আয়তন: ১৯৫,৩৬১ বর্গ মাইল (৫০৫,৯৮৩ বর্গ কিমি)।
- রাজধানী: মাদ্রিদ।
- ভাষা: কাস্টিলিয়ান স্প্যানিশ (অফিসিয়াল), কাতালান, গ্যালিসিয়ান, বাস্ক।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: ইউরো।
 
তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৭৯.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা?
  1. ১০
  2. ১৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়। 
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়। 
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। 
- দাপ্তরিক ভাষা ৬টি। 
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
-  জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
- এর বর্তমান সদস্য ১৯৩টি। 
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)। 
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। 
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৮০.
কোন দেশ কে হিমালয় কন্যা বলা হয়?
  1. নেপাল
  2. ভুটান
  3. চীন
  4. ভারত
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
নেপাল:
 
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৫৬,৮২৭ বর্গ মাইল (১৪৭,১৮১ বর্গ কিমি)।।
- রাজধানী: কাঠমান্ডু।
- ভাষা: নেপালি (অফিসিয়াল), ইংরেজি।
- ধর্ম: হিন্দু ধর্ম; এছাড়াও বৌদ্ধ ধর্ম, ইসলাম।
- মুদ্রা: নেপালি রুপি।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
- নেপালকে হিমালয় কন্যা বলা হয়।
 
তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com