পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৪
সিলেবাস
৪৫তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৮ বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০৪ প্রশ্ন

.
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা।- কী ধরণের বাক্য?
  1. ক) মৌলিক বাক্য
  2. খ) যৌগিক বাক্য
  3. গ) সরল বাক্য
  4. ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর:
ঘ) মিশ্র বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিশ্র বাক্য
ব্যাখ্যা
• মিশ্র বা জটিল বাক্য:
যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যথাবাক্য:
আশ্রিত বাক্য - প্রধান বাক্য
• যে পরিশ্রম করে - সে-ই সুখ লাভ করে।
ধনধান্যে পুষ্পে ভরা - আমাদের এই বসুন্ধরা।
• যেখানে বাঘের ভয় - সেখানে সন্ধ্যা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
কোনটি সম্মুখ স্বরধ্বনি?
  1. ক) আ
  2. খ) ই
  3. গ) ও
  4. ঘ) উ
সঠিক উত্তর:
খ) ই
উত্তর
সঠিক উত্তর:
খ) ই
ব্যাখ্যা
• সম্মুখ স্বরধ্বনি হচ্ছে: [ই]

• জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার।
যথা:
১. সম্মুখ স্বরধ্বনি
২. মধ্য স্বরধ্বনি
৩. পশ্চাৎ স্বরধ্বনি

সম্মুখ স্বরধ্বনি: সম্মুখ স্বর‌ধ্বনির উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু হয়।
- যেমন: [ই], [এ], [অ্যা] ইত্যাদি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ।

মধ্য স্বরধ্বনি: মধ্য স্বরধ্বনি হচ্ছে [আ]।

পশ্চাৎ স্বরধ্বনি: পশ্চাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু হয়। [অ], [ও], [উ] ইত্যাদি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
‘বিক্রেতা' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) বি+√ক্রে + তৃ
  2. খ) বি+√ক্রে + তৃচ্‌
  3. গ) বি+ক্রী + তৃচ
  4. ঘ) বি+√ক্রী+তৃ
সঠিক উত্তর:
ঘ) বি+√ক্রী+তৃ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বি+√ক্রী+তৃ
ব্যাখ্যা
• বিক্রেতা (বিশেষ্যণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = [বি+√ক্রী+তৃ] 
অর্থ: বিক্রয়কারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
’বাকের ভাই’ চরিত্রটি হুমায়ূন আহমেদের কোন নাটকে পাওয়া যায়?
  1. ক) আজ রবিবার
  2. খ) নক্ষত্রের রাত
  3. গ) কোথাও কেউ নেই
  4. ঘ) এইসব দিনরাত্রি
সঠিক উত্তর:
গ) কোথাও কেউ নেই
উত্তর
সঠিক উত্তর:
গ) কোথাও কেউ নেই
ব্যাখ্যা
আশির দশকে বাংলাদেশের টেলিভিশন নাটক ও ধারাবাহিক নাটকের ইতিহাসে হুমায়ূন আহমেদ আলোড়ন সৃষ্টি করেন।
• হুমায়ূনের প্রথম টেলিভিশন নাটক প্রথম প্রহর (১৯৮৩, পরিচালনা- নওয়াজেস আলী খান)।
• তাঁর প্রথম ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।

এ ছাড়া অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে আছে:
- বহুব্রীহি (কমেডি),
- অয়োময় (সামাজিক-ঐতিহাসিক),
- কোথাও কেউ নেই (নাগরিক জীবনভিত্তিক),
- আজ রবিবার (পারিবারিক-সামাজিক),
- নক্ষত্রের রাত (আধুনিক জীবনসমস্যা) এবং অসংখ্য একক ও ধারাবাহিক নাটক।

কোথাও কেউ নেই নাটকের ’বাকের ভাই’ চরিত্রটি প্রবল  জনপ্রিয়তা লাভ করে । একটি নাটক ও তার চরিত্র কতটা বস্ত্তনিষ্ঠ ও জীবনধর্মী হলে দর্শক এ ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে, তা একমাত্র হুমায়ূন আহমেদের নাটকেই প্রতীয়মান হয়ে ওঠে।

• তাঁর কল্পনাশক্তি এক একটি চরিত্রকে পাঠকের অন্তরে ঠাঁই করে দেয়। হিমু, মিসির আলি, শুভ্র, বাকের ভাই - এরা এই শ্রেণির চরিত্র। এদের মধ্যে আছে প্রগাঢ় মানবিক মূল্যবোধ ও বৈশিষ্ট্য। 

উৎস: বাংলাপিডিয়া।
 
.
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসটির প্রধান চরিত্র কোনটি?
  1. ক) লক্ষণ
  2. খ) ওসমান
  3. গ) জয়গুন
  4. ঘ) ধণঞ্জয়
সঠিক উত্তর:
গ) জয়গুন
উত্তর
সঠিক উত্তর:
গ) জয়গুন
ব্যাখ্যা
• সূর্য দীঘল বাড়ী:
- 'সূর্য দীঘল বাড়ী' আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
- ১৯৫৫সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল এই গ্রন্থ।
- বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশবিভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে তিনি রচনা করেন 'সূর্য দীঘল বাড়ী'
- জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
- উপন্যাসের অন্যান্য চরিত্র: হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।
 
কথাসাহিত্যিক আবু ইসহাক রচিত অন্যান্য গ্রন্থ:
উপন্যাস:
- পদ্মার পলিদ্বীপ,
- জাল।

গল্পগ্রন্থ:
- হারেম,
- মহাপতঙ্গ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘কিছু হলে আমাকে জানিও’- এখানে ‘কিছু’ কোন পদ?
  1. ক) সর্বনাম
  2. খ) বিশেষণ
  3. গ) অনুসর্গ
  4. ঘ) বিশেষ্য
সঠিক উত্তর:
ক) সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
ক) সর্বনাম
ব্যাখ্যা
• যে সর্বনাম দ্বারা অনির্দিষ্ট ও পরিচয়হীন কোন কিছুকে বুঝায় তাকে অনির্দিষ্টতাজ্ঞাপক সর্বনাম বলে।
এ ধরনের সর্বনাম হলো: কেউ, কেউ কেউ, কিছু।
যেমন:
- কিছু হলে আমাকে জানিও।
- কোথাও কেউ নেই।
- কেউ কেউ ঘটনাটা জানবেন।
- কোন কিছু আমার জানা নেই।
- কিছু না খেলে আর পারছি না।
- যে কেউ এর নিন্দা করেবে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘বঙ্কিম’ শব্দের অর্থ কী?
  1. ক) বাঙালির সন্তান
  2. খ) অত্যন্ত দৃঢ়
  3. গ) ধূর্ত
  4. ঘ) বাঁকা
সঠিক উত্তর:
ঘ) বাঁকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাঁকা
ব্যাখ্যা
• বঙ্কিম (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
অর্থ: বাঁকা, আঁকাবাঁকা, অল্প বাঁকা, কুটিল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটি কয়টি খণ্ডে রচিত?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
‘তিতাস একটি নদীর নাম’ সুবিখ্যাত উপন্যাসটির রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ। উপন্যাসটি ৪টি খণ্ডে রচিত।
• উপন্যাসটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায়, ১৩৫২ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
• উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৫৬ খ্রিষ্টাব্দে।
•  উপন্যাসটি জেলে ও মৎসজীবীদের অন্ত্যজ জীবন নিয়ে রচিত। 
• এই উপন্যাসের মধ্যে অদ্বৈত মল্লবর্মণ তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তর্দৃষ্টির বলে কুমিল্লা জেলার তিতাস নামক নদীরতীরের ধীবর সমাজের কাহিনিকে তুলে ধরেছন।

তাঁর বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম:
- নয়াবসত
- রামধনু,
- সাদা হাওয়া,
- দু রঙা প্রজাপতি,
- দলবেঁধে,
- সাগরতীর্থে,
- রাঙামাটি ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) দুর্ধর্ষ
  2. খ) দুর্দশাগ্রস্ত
  3. গ) দুজ্ঞেয়
  4. ঘ) দুর্ভিক্ষ
সঠিক উত্তর:
গ) দুজ্ঞেয়
উত্তর
সঠিক উত্তর:
গ) দুজ্ঞেয়
ব্যাখ্যা
• অশুদ্ধ - দুজ্ঞেয়
• শুদ্ধ - দুর্জ্ঞেয়
- সংস্কৃত শব্দ
- প্রকৃত প্রত্যয় = [দুঃ+√দম্+অনীয়]
অর্থ: জানা কঠিন এমন, দুরধিগম্য।

• দুর্ধর্ষ, দুর্দশাগ্রস্ত, দুর্ভিক্ষ বানান গুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) অলয়, অবয়ব
  2. খ) শুচি, পাবক
  3. গ) মূঢ়, মূর্ছিত
  4. ঘ) নগন্য, বাহ
সঠিক উত্তর:
খ) শুচি, পাবক
উত্তর
সঠিক উত্তর:
খ) শুচি, পাবক
ব্যাখ্যা
সঠিক সমার্থক শব্দজোড় হচ্ছে :
“আগুন” এর সমর্থক শব্দ :  শিখিন, শুচি, অনল, বহ্নি, সর্বভুক, পাবক, হুতাশন, জ্বলন, শিখাবৎ, বায়ুসখ, হুতভুক, অনিলসখ।

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:
“অশ্ব” এর সমর্থক শব্দ - বাহ, ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গম, তুরগ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বামী।
“অল্প”  এর সমর্থক শব্দ - নগণ্য, কম, সামান্য, কিয়ৎ, একটু, অনধিক, অবহুল।
“অজ্ঞ”  এর সমর্থক শব্দ - মূঢ়, মুর্খ, নির্বোধ, অশিক্ষিত, জ্ঞানহীন, বেকুব, নিরক্ষর, অবিদ্বান, অপ্রজ্ঞা।
‘অচেতন”  এর সমর্থক শব্দ - মূর্ছিত, আচ্ছন্ন, অসাড়, চেতনাশূন্য, সংজ্ঞাহীন, হেহুঁশ।
“অক্ষয়”  এর সমর্থক শব্দ - চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।
“অঙ্গ”  এর সমর্থক শব্দ - বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
  1. ক) চাতকী
  2. খ) কুলটা
  3. গ) সৎমা
  4. ঘ) অর্ধাঙ্গিনী
সঠিক উত্তর:
ক) চাতকী
উত্তর
সঠিক উত্তর:
ক) চাতকী
ব্যাখ্যা
• কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
- যেমন - সতীন, অর্ধাঙ্গিনী, কুলটা, অরক্ষণীয়া, সৎমা, সধবা ইত্যাদি।  

• আবার কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে
- যেমন - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

অন্যদিকে,
চাতক শব্দের স্ত্রীবাচক হলো: চাতক - চাতকী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১২.
কে প্রথম ‘ষোড়শ-গোপাল’ এর রূপ বর্ণনা করে পদ রচনা করেন?
  1. ক) জ্ঞানদাস
  2. খ) চণ্ডীদাস
  3. গ) কবি কঙ্ক
  4. ঘ) বিদ্যাপতি
সঠিক উত্তর:
ক) জ্ঞানদাস
উত্তর
সঠিক উত্তর:
ক) জ্ঞানদাস
ব্যাখ্যা
 জ্ঞানদাস:
• জ্ঞানদাস  চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। বৈষ্ণব সাধকদের মধ্যেও তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন।
•  জ্ঞানদাসই প্রথম ‘ষোড়শ-গোপাল’-এর রূপ বর্ণনা করে পদ রচনা করেন। তিনি বাংলা এবং ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় দুশ (মতান্তরে চারশ) পদ রচনা করেন।
• তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ। 
• পদরচনায় তিনি  বিদ্যাপতি ও চন্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো করে সরল সুরে পদ রচনা করেন, যে কারণে পাঠক সহজেই তাঁর লেখায় আকৃষ্ট হয়। প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা জ্ঞানদাসের রচনার মুখ্য বিষয়। বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে জ্ঞানদাস মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন। 

- বিরহের মর্মস্পর্শী আর্তি ফুটে উঠেছে তাঁর কবিতায়-
'রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর' 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
১৩.
নিচের কোনটি সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনি?
  1. ক) রাশিয়ার চিঠি
  2. খ) দেশে-বিদেশে
  3. গ) পথে প্রবাসে
  4. ঘ) পশ্চিমের যাত্রী
সঠিক উত্তর:
খ) দেশে-বিদেশে
উত্তর
সঠিক উত্তর:
খ) দেশে-বিদেশে
ব্যাখ্যা
•  সৈয়দ মুজতবা আলী, (১৯০৪-১৯৭৪)  শিক্ষাবিদ ও সাহিত্যিক। ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।

• গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি  উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে। সেগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো:

ভ্রমণকাহিনী:
- দেশে-বিদেশে,
- জলে-ডাঙায় ;

• উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম ,
- শহ্র-ইয়ার;

• রম্যরচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী এবং

ছোটগল্প:
- চাচা-কাহিনী,
- টুনি মেম ।

• মুজতবা আলীর ডি.ফিল অভিসন্দর্ভ The Origin of Khojahs and Their Religious Life Today (১৯৩৬) বন বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। তাঁর আরেকটি অনবদ্য গ্রন্থ পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা।

• সৈয়দ মুজতবা আলী ‘দেশে-বিদেশে’ গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। গ্রন্থখানি প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি পাঠকচিত্ত জয় করতে সক্ষম হন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও  অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি। 

অন্যদিকে,
রাশিয়ার চিঠি - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণ কাহিনি
পথে প্রবাসে - অন্নদাশঙ্কর রায় রচিত ভ্রমণ কাহিনি। 
'পশ্চিমের যাত্রী'- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনি। 

উৎস:  বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক ও বাংলাপিডিয়া।
১৪.
What is the noun form of the word 'Transcend'?
  1. ক) Transcendentally
  2. খ) Transcendent
  3. গ) Transcendence
  4. ঘ) Transcendental
সঠিক উত্তর:
গ) Transcendence
উত্তর
সঠিক উত্তর:
গ) Transcendence
ব্যাখ্যা
• Transcend (verb)
Bangla Meaning: শব্দের অর্থ সীমা ছাড়িয়ে যাওয়া।
এর Noun form হবে Transcendence যার অর্থ সীমাতিক্রমী।

অন্য অপশন গুলোর মধ্যে - 

• Transcendent (adjective) সবাইকে ছাড়িয়ে গেছে এমন। 
• Transcendental (adjective) (১) অলৌকিক; মানুষের জ্ঞানে কুলায় না এমন; অভিজ্ঞতা দিয়ে বোঝা যায় না এমন; 
• Transcendentally (adverb)

অন্যদিকে, 
• Transcendentalism(noun) [uncountable noun] অলৌকিক দর্শন; অভিজ্ঞতায় নয়, মানসিক প্রক্রিয়ায় জ্ঞানলাভে বিশ্বাসী মতবাদ।
• Transcendentalist (noun) অলৌকিকতাবাদী।

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
১৫.
They made him show them all the papers. (Make it passive)
  1. ক) He was made to show them all the papers.
  2. খ) He was made by them to show them all the papers.
  3. গ) He was made to show them all the papers to them.
  4. ঘ) All the papers was made to be shown them by him.
সঠিক উত্তর:
ক) He was made to show them all the papers.
উত্তর
সঠিক উত্তর:
ক) He was made to show them all the papers.
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
-Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition (by, , at, to, in) বসে।

• Need, see, bid, dare, make, hear, feel, let, know, behold, watch প্রভৃতি verb গুলোর পর Active Voice-এ to উহ্য থাকে।
- তবে passive করার সময় তাদের পরে to বসে।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - He was made to show them all the papers.
১৬.
The clues within the first few chapters will lead to the murderer. Here the underlined phrase is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Prepositional phrase
  3. গ) Phrasal verb
  4. ঘ) Adverbial phrase
সঠিক উত্তর:
খ) Prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
খ) Prepositional phrase
ব্যাখ্যা
The clues within the first few chapters will lead to the murderer. Here the underlined phrase is a - Prepositional Phrase.

• এটি একটি preposition এবং adjective phrase উভয়ই। 
- এখানে আন্ডারলাইন কৃত অংশটুকু  the clues (noun) কে মডিফাই করছে তাই এটা adjective phrase/ prepositional phrase হবে।
- When a prepositional phrase acts upon a noun, we say it is behaving adjectivally because adjectives modify nouns. 
- যদি কোন phrase preposition দিয়ে শুরু হয়ে তার পূর্ববর্তী noun কে modify করে, তবে সেটি  preposition এবং adjective phrase উভয়ই হবে। 
- যেহেতু অপশনে শুধু preposition phrase রয়েছে, তাই এটিই উত্তর হবে। 
১৭.
Akash was delighted he got a part in the school drama, even though the part was a small one. This is an example of -
  1. ক) Complex sentence
  2. খ) Simple sentence
  3. গ) Compound sentence
  4. ঘ) imperative sentence
সঠিক উত্তর:
ক) Complex sentence
উত্তর
সঠিক উত্তর:
ক) Complex sentence
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, even, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
- তাই নিয়মানুযায়ী এটি একটি Complex sentence.
১৮.
'A fashion for something' can be termed as -
  1. ক) Presage
  2. খ) Dupe
  3. গ) Visage
  4. ঘ) Vogue
সঠিক উত্তর:
ঘ) Vogue
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Vogue
ব্যাখ্যা
• 'A fashion for something' can be termed as - Vogue

Vogue (noun)

English Meaning: A fashion for something.
Bangla Meaning:
(১) হাল ফ্যাশন; চল; চলন; কেতা; দস্তুর: The vogues of the present age.
(২) জনপ্রিয়তা; চল; প্রচলন: These songs had a great vogue a decade ago.

Synonyms: Fashion (ধরণ), Trend (রীতি, রেওয়াজ), Style, Latest (হাল ফ্যাশন), Popular (জনপ্রিয়)।

Antonyms: Unstylish (সেকেলে), Unpopular (অজনপ্রিয়), Old (পুরনো), Out (বাহির), Unfashionable (বেমানান, অচল)।Other Forms:
- Come into vogue= চল হওয়া; জনপ্রিয় হওয়া।
- Be/go out of vogue= চল উঠে যাওয়া; অচলিত হওয়া।
- All the vogue সর্বত্র জনপ্রিয়; অধুনাতম ফ্যাশন।

Example Sentence:
1. Sixties music has come back into vogue.
2. There was a brief vogue for black brick in the 60s, and all the buildings looked just like this.

অন্য অপশন গুলোর মধ্যে -
• Visage - A person’s face
• Dupe - Someone who has been tricked.
• Presage - To predict, prophesy, or tell of future events

Source: Live MCQ Lecture.
১৯.
Identify the correct tense. I ______ him about the matter already.
  1. ক) told
  2. খ) have told
  3. গ) had told
  4. ঘ) had been told
সঠিক উত্তর:
খ) have told
উত্তর
সঠিক উত্তর:
খ) have told
ব্যাখ্যা
• Already, just, yet, recently, lately, ever, just now, still etc ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect  tense এ হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

• সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have told.
- Complete sentence: I have told him about the matter already.
২০.
"Look like an innocent flower But be the serpent under it." This quotation can be found at the Shakespearean play -
  1. ক) King Lear
  2. খ) Julius Caesar
  3. গ) Macbeth
  4. ঘ) Othello
সঠিক উত্তর:
গ) Macbeth
উত্তর
সঠিক উত্তর:
গ) Macbeth
ব্যাখ্যা
• "Look like an innocent flower
But be the serpent under it." This quotation can be found at the Shakespearean play - Macbeth.

• এই উক্তিটি Lady Macbeth এর করা।
- নাটকের শুরুতে দেখা যায় তিনজন ডাইনী ( Three Witches) সেনাপতি Macbeth এর সাথে দেখা করে এবং সে ভবিষ্যতে Scotland এবং পার্শ্ববর্তী অঞ্চলের রাজা হবে এই ভবিষ্যত বানী করে।
- এই ভবিষ্যতবানীর কথা Macbeth যখন lady Macbeth কে জানায় , তখন লোভের বর্শবর্তী হয়ে Lady Macbeth, Macbeth কে প্ররোচনা দেয় রাজা Duncan কে হত্যা করতে।
- Encouraged by his wife, Macbeth kills the king, becomes the new king, and kills more people out of paranoia.
- Civil war erupts to overthrow Macbeth, resulting in more death.
- Shakespeare রচিত Tragedy গুলোর  মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত tragedy হচ্ছে এটি।

• Some other famous quotations of Macbeth - 

- 'Fair is foul, and foul is fair.'
- 'All the perfumes of Arabia will not sweeten this little hand'
- 'Life is but a walking shadow.'
- 'What's done cannot be undone'
- 'Life is but a walking shadow, a poor player'.

Source: Britannica.
২১.
It is said he has never been defeated in battle. Here 'never' is a/an -
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Verb
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
ঘ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Adverb
ব্যাখ্যা
• It is said he has never been defeated in battle. Here 'never' is an - Adverb.
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।

• প্রশ্নে উল্লেখিত 'never' হচ্ছে Adverb of time
- Adverbs that change or qualify the meaning of a sentence by telling us when things happen are defined as adverbs of time.
- এই ধরণের adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায় অর্থাৎ আগে যা জেনেছি , 'when?' বা 'কখন?'  উত্তর দেয়।
- Example: 
- I will ever love you.
- He will never come back.
২২.
The Longest Mountain range in the World is ______ Andes.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
সঠিক উত্তর:
গ) the
উত্তর
সঠিক উত্তর:
গ) the
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - the.
- Complete sentence: The Longest Mountain range is The Andes.

• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে।
 -যেমনঃ The Himalayas, The Bindhays.
- যেহেতু, The Andes হচ্ছে পর্বতমালার নাম, তাই এর পুর্বে article হিসেবে the বসবে।

• কিন্তু একটি মাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article বসে না। 
- যেমন: Mount Everest একটি মাত্র পর্বতশৃঙ্গ এর নাম তাই এর পুর্বে কোনো article বসবে না।
২৩.
Pick out the correct sentence.
  1. ক) Five countries, including Bangladesh are homes to half of the world's poor.
  2. খ) Five countries, including Bangladesh are home to half of the world's poor.
  3. গ) Five countries, including Bangladesh is home to half of the world's poor.
  4. ঘ) Five countries, including Bangladesh is homes to half of the world's poor.
সঠিক উত্তর:
খ) Five countries, including Bangladesh are home to half of the world's poor.
উত্তর
সঠিক উত্তর:
খ) Five countries, including Bangladesh are home to half of the world's poor.
ব্যাখ্যা
 • Along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- প্রদত্ত বাক্যের প্রথম subject  হলো Five countries, subject plural হওয়ায় verb টিও plural হবে।।
- সুতরাং সঠিক উত্তর হচ্ছে - Five countries, including Bangladesh are home to half of the world's poor.

• Some other examples: 
- The President, accompanied by his wife, is traveling to Bangladesh.
- All of the books, including yours, are in that box.
- The man as well as his sons was present.
- The principal along with his students has been planting trees for two hours.
- Two books in addition to a pen were given to each of them.
- Karim together with many of his friends and relatives was present at the party.
২৪.
Fill in the gap with most appropriate option. The two countries went to war with ________ over oil prices.
  1. ক) each other
  2. খ) one another
  3. গ) each another
  4. ঘ) one others
সঠিক উত্তর:
খ) one another
উত্তর
সঠিক উত্তর:
খ) one another
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - one another.
- Complete Sentence: The two countries went to war with one another over oil prices.
 
• Two countries are not like two people.
- This is two counterparts where many people are involved under them.
- অর্থাৎ দুইটা দেশের কথা আপাতদৃষ্টিতে মনে হলেও এখানে দুই দেশের অনেক মানুষদের ও নির্দেশ করছে, তাই এখানে each other এর পরিবর্তে One another হয়েছে।
কিন্তু কেবল মাত্র দুইজন ব্যক্তি কে নির্দেশ করলে Each other হত।
২৫.
এক ছাত্র পরীক্ষায় মোট নম্বরের ২০% নম্বর পেয়ে ৩০ নম্বরের জন্য অকৃতকার্য হয়। অন্য একজন মোট নম্বরের ৩২% নম্বর পায় যা পাস নম্বর থেকে ৪২ বেশি। পরীক্ষায় মোট নম্বর কত? 
  1. ক) ৪০০
  2. খ) ৫০০
  3. গ) ৬০০
  4. ঘ) ৮০০
সঠিক উত্তর:
গ) ৬০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: এক ছাত্র পরীক্ষায় মোট নম্বরের ২০% নাম্বার পেয়ে ৩০ নম্বরের জন্য অকৃতকার্য হয়। অন্য একজন মোট নম্বরের ৩২% নম্বর পায় যা পাস নম্বর থেকে ৪২ বেশি। পরীক্ষায় মোট নম্বর কত? 

সমাধান: 
মনেকরি 
পরীক্ষায় মোট নম্বর = ক 

১ম ছাত্রের পাস নম্বর = ক এর ২০% + ৩০
২য় ছাত্রের পাস নম্বর = ক এর ৩২% - ৪২

প্রশ্নমতে 
ক এর ৩২% - ৪২ = ক এর ২০% + ৩০ 
৩২ক/১০০ - ৪২ = ২০ক/১০০ + ৩০
(৩২ক/১০০) - (২০ক/১০০) = ৪২ + ৩০
(৩২ক - ২০ক)/১০০ = ৭২
১২ক/১০০ = ৭২
১২ক = ১০০× ৭২
ক = (১০০× ৭২)/১২
ক = ৬০০
২৬.
2x2 - x - 3 এর উৎপাদক গুলো হলো-
  1. ক) (2x + 3)(x - 1)
  2. খ) (2x - 3)(x + 1)
  3. গ) (3x - 2)(x + 1)
  4. ঘ) (3x + 2)(x - 1)
সঠিক উত্তর:
খ) (2x - 3)(x + 1)
উত্তর
সঠিক উত্তর:
খ) (2x - 3)(x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - x - 3 এর উৎপাদক গুলো হলো-

সমাধান: 
2x2 - x - 3
= 2x2 - 3x + 2x - 3
= x(2x - 3) + 1(2x - 3)
= (2x - 3)(x + 1)
২৭.
কিছু টাকা রিফাত, সিফাত ও সিয়াম এর মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম ৩৬০ টাকা পেলে মোট টাকা কত ছিলো?
  1. ক) ১২০০ টাকা 
  2. খ) ১৪০০ টাকা 
  3. গ) ১৬০০ টাকা 
  4. ঘ) ১৮০০ টাকা 
সঠিক উত্তর:
ঘ) ১৮০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা রিফাত, সিফাত ও সিয়াম এর মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম ৩৬০ টাকা পেলে মোট টাকা কত ছিলো?

সমাধান: 
রিফাত : সিফাত  : সিয়াম = ৫ : ৩ : ২ 

রিফাত পাবে = ৫ক টাকা
সিয়াম পাবে = ২ক টাকা
সিফাত  পাবে = ৩ক টাকা 

প্রশ্নমতে,
২ক = ৩৬০
ক = ১৮০

মোট টাকা = ৫ক + ৩ক + ২ক 
=১০ক 
= ১০ × ১৮০ 
= ১৮০০ টাকা 
২৮.
(5√5 × 53)/5- 3/2 = 5a + 2 হলে a এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: (5√5 × 53)/5- 3/2 = 5a + 2 হলে a এর মান কত? 

সমাধান: 
(5√5 × 53)/5- 3/2 = 5a + 2
⇒ (51 × 51/2 × 53)/5- 3/2 = 5a + 2
⇒ 51 + (1/2) + 3 + (3/2) = 5a + 2
⇒ 5(2 + 1 + 6 + 3)/2 = 5a + 2
⇒ 512/2 = 5a + 2
⇒ 56 = 5a + 2
⇒ 6  = a + 2
⇒ a = 6 - 2
   a = 4 
২৯.
কোনো অনুক্রমের n তম পদ {2 - (- 1)3n + 1}/3 হলে 12তম পদ কত?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) 3
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো অনুক্রমের n তম পদ {2 - (- 1)3n + 1}/3 হলে 12তম পদ কত?

সমাধান: 
দেয়া আছে, 
অনুক্রমের n তম পদ {2 - (- 1)3n + 1}/3
12তম পদ {2 - (- 1)3 ×12 + 1}/3
= {2 - (- 1)37}/3
= {2 - (- 1)}/3
= (2 + 1)/3 
= 3/3
= 1
৩০.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৮০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সমষ্টি কত? 
  1. ক) ৮ টাকা
  2. খ) ১৬৮ টাকা
  3. গ) ১৬০ টাকা
  4. ঘ) ৩২৮ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৩২৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩২৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৮০০ টাকার ২ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সমষ্টি কত? 

সমাধান: 
এখানে,
আসল P = ৮০০
মুনাফার হার r = ১০% = ১০/১০০ = ১/১০
সময় n = ২ বছর 
সরল মুনাফা,
I = Pnr
I = (৮০০ × ২ ×১)/১০
 = ১৬০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১ + r)n
= ৮০০{১ + ১/১০)}
= ৮০০(১ + ০.১)
= ৮০০ × (১.১)২ 
= ৮০০ × ১.২১
= ৯৬৮
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ৯৬৮ - ৮০০ = ১৬৮  টাকা।
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার সমষ্টি = (১৬৮ + ১৬০) = ৩২৮ টাকা।
৩১.
9টি বই থেকে 4টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে?
  1. ক) 21
  2. খ) 42
  3. গ) 84
  4. ঘ) 180
সঠিক উত্তর:
ক) 21
উত্তর
সঠিক উত্তর:
ক) 21
ব্যাখ্যা
প্রশ্ন: 9টি বই থেকে 4টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে 2টি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে?

সমাধান:
9 টি বই থেকে 4 টি বই বাছাই করা যায় যেখানে 2 টি বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে
= 9 - 2C4 - 2
= 7C2
= 21
৩২.
ক, খ, গ এর মানের গড় ১১ এবং ঘ = ১৫ হলে, ক, খ, গ এবং ঘ এর মানের গড় কত হবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ এর মানের গড় ১১ এবং ঘ = ১৫ হলে, ক, খ, গ এবং ঘ এর মানের গড় কত হবে?

সমাধান:
ক, খ  ও গ এর মানের গড় ১১
ক, খ  ও গ এর মানের সমষ্টি = ৩ × ১১ = ৩৩

দেয়া আছে
ঘ = ১৫
ক, খ, গ এবং ঘ এর মানের সমষ্টি = ৩৩  + ১৫ = ৪৮
ক, খ, গ এবং ঘ এর মানের গড় = ৪৮/৪= ১২
৩৩.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
  1. ক) ৬টি 
  2. খ) ৭টি 
  3. গ) ৮টি 
  4. ঘ) ১০টি 
সঠিক উত্তর:
গ) ৮টি 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮টি 
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৩৫°
= ৪৫°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪৫°
= ৮টি 
৩৪.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9। অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান 9 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?
  1. ক) 36
  2. খ) 45
  3. গ) 18
  4. ঘ) 27
সঠিক উত্তর:
খ) 45
উত্তর
সঠিক উত্তর:
খ) 45
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি 9। অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান 9 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি
একক স্থানীয় অঙ্ক = x
দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = 10y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = 10x + y

প্রশ্নমতে,
10y + x + 9 = 10x + y
9x - 9y = 9
∴ x - y = 1....................(1)
এবং x + y = 9...................(2)

এখন,
(1) + (2) ⇒
2x = 10
x = 5
(2)⇒
এবং y = 4

∴ সংখ্যাটি = 10 × 4 + 5
= 45
৩৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে. মি. ও ৮ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত?
  1. ক) ৩২√২ সে.মি.
  2. খ) ৮√২ সে.মি.
  3. গ) ৪√২ সে.মি.
  4. ঘ) ১৬√২ সে.মি.
সঠিক উত্তর:
খ) ৮√২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮√২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে. মি. ও ৮ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত?

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১৬ × ৮ = ৬৪ বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৬৪ বর্গ সে.মি.
∴ ক = ৮ সে.মি.

∴ বর্গক্ষেত্রের কর্ণ = ক√২ = ৮√২ সে.মি.
৩৬.
।x - 5। > 2 অসমতাটির সমাধান কত?  
  1. ক) x > 5 অথবা x < 1
  2. খ) x > 7 অথবা x < 2
  3. গ) x > 5 অথবা x < 2
  4. ঘ) x > 7 অথবা x < 3
সঠিক উত্তর:
ঘ) x > 7 অথবা x < 3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x > 7 অথবা x < 3
ব্যাখ্যা
প্রশ্ন: ।x - 5। >2 অসমতাটির সমাধান কত?  

সমাধান: 
(x - 5) অঋণাত্মক হলে আমরা পাই,
x - 5 > 2
x - 5 + 5 > 2 + 5
x > 7

আবার 
(x - 5) ঋণাত্মক হলে আমরা পাই,
- (x - 5) > 2
- x + 5 > 2
- x + 5 - 5 > 2 - 5
- x > - 3
(- x)(- 1) < (- 3)(- 1)
x < 3
৩৭.
ছয়টি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রথম তিনটির যোগফল 27 হলে, বাকি তিনটির যোগফল কত?
  1. ক) 32
  2. খ) 34
  3. গ) 36
  4. ঘ) 39
সঠিক উত্তর:
গ) 36
উত্তর
সঠিক উত্তর:
গ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: ছয়টি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার মধ্যে প্রথম তিনটির যোগফল 27 হলে, বাকি তিনটির যোগফল কত?

সমাধান: 
 ছয়টি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যা হলো x , (x + 1), (x + 2), (x + 3), (x + 4) এবং (x + 5)

এখন 
 x + (x + 1) + (x + 2) = 27
 3x + 3 = 27

বাকি তিনটির যোগফল
= (x + 3) + (x + 4) + (x + 5)
= 3x + 12
= (3x + 3) + 9
= 27 + 9
= 36
৩৮.
নিচের ধারার পরবর্তী বর্ণটি কী হবে?
আ, ক, ঈ, গ, ঊ, ঙ, ........
  1. ক) ছ
  2. খ) এ
  3. গ) জ
  4. ঘ) ঐ
সঠিক উত্তর:
খ) এ
উত্তর
সঠিক উত্তর:
খ) এ
ব্যাখ্যা
নিচের ধারার পরবর্তী বর্ণটি কী হবে?
আ, ক, ঈ, গ, ঊ, ঙ, ........


এখানে ২টি ধারা বিদ্যমান 
প্রদত্ত ধারাটি জোড় স্থানীয় স্বরবর্ণের ধারা। 
আ, ঈ, ঊ, এ
প্রদত্ত ধারাটি বিজোড় স্থানীয় ব্যাঞ্জনবর্ণের ধারা।
ক,  গ,  ঙ , ছ,  ঝ,  ট, ড.............. 
৩৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 86
  2. খ) 43
  3. গ) 76
  4. ঘ) 38
সঠিক উত্তর:
খ) 43
উত্তর
সঠিক উত্তর:
খ) 43
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান: 
(7 + 15)/2 = 11
(8 + 48)/2 = 28
(5 + 81)/2 = 43 
৪০.
A, B থেকে লম্বা কিন্তু E থেকে ছোট। C সবার ছোট। D, A থেকে লম্বা কিন্তু E থেকে ছোট। কে সবচেয়ে লম্বা?
  1. ক) E
  2. খ) D
  3. গ) A
  4. ঘ) B
সঠিক উত্তর:
ক) E
উত্তর
সঠিক উত্তর:
ক) E
ব্যাখ্যা
প্রশ্ন: A, B থেকে লম্বা কিন্তু E থেকে ছোট। C সবার ছোট। D, A থেকে লম্বা কিন্তু E  থেকে ছোট। কে সবচেয়ে লম্বা?

সমাধান: 
A, B থেকে লম্বা কিন্তু E থেকে ছোট
E > A > B

D, A থেকে লম্বা কিন্তু E  থেকে ছোট
E > D > A
C সবার ছোট।

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 
 E > D > A > B > C

সবচেয়ে লম্বা E
৪১.
যদি 94 × 13 = 9, 27 × 13 = 5 এবং 26 × 11 = 6 তবে 79 × 23 = ?
  1. ক) 18
  2. খ) 16
  3. গ) 15
  4. ঘ) 11
সঠিক উত্তর:
ঘ) 11
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 11
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 94 × 13 = 9, 27 × 13 = 5 এবং 26 × 11 = 6 তবে 79 × 23 = ?

সমাধান: 
(9 + 4) - (1 + 3) = 9
(2 + 7) - (1 + 3) = 5
(2 + 6) - (1 + 1) = 6
(7 + 9) - (2 + 3) = 11
৪২.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?
  1. ক) বোন
  2. খ) দাদি
  3. গ) চাচী
  4. ঘ) খালা 
সঠিক উত্তর:
ঘ) খালা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খালা 
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
D, B এর ছেলে 
A, B এবং C তিন জন বোন
A এর D এর খালা 
৪৩.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 13টি
  2. খ) 15টি
  3. গ) 16টি
  4. ঘ) 17টি
সঠিক উত্তর:
খ) 15টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 15টি
ব্যাখ্যা

১টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = AKI, AIL, EKD, LFB, DJC, BJC, DHC এবং BCG= 8টি 
২টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = AKL, ADJ, AJB এবং DBC = 4টি 
৩টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = ADC এবং ABC = 2 টি 
৪টি ফাঁকাস্থান নিয়ে ত্রিভুজ আছে = ADB = 1টি 

মোট ত্রিভুজ  8 + 4 + 2 + 1= 15 টি
৪৪.
রাহুল তার টেবিলে একটি বৃত্তাকার ঘড়ি এমনভাবে রাখল যে সন্ধ্যা ৬ টায় ঘণ্টার কাঁটা উত্তর দিকে নির্দেশ করে। ঐ ঘড়িটির মিনিটের কাঁটা রাত 9 টা 15 মিনিটে কোন দিকে নির্দেশ করবে?
  1. ক) উত্তর দিক
  2. খ) দক্ষিণ দিক
  3. গ) পশ্চিম দিক
  4. ঘ) পূর্ব দিক
সঠিক উত্তর:
গ) পশ্চিম দিক
উত্তর
সঠিক উত্তর:
গ) পশ্চিম দিক
ব্যাখ্যা
প্রশ্ন: রাহুল তার টেবিলে একটি বৃত্তাকার ঘড়ি এমনভাবে রাখল যে সন্ধ্যা ৬ টায় ঘণ্টার কাঁটা উত্তর দিকে নির্দেশ করে। ঐ ঘড়িটির মিনিটের কাঁটা রাত 9 টা 15 মিনিটে কোন দিকে নির্দেশ করবে?

সমাধান: 
সন্ধ্যা ৬ টায় ঘণ্টার কাঁটা উত্তর দিক নির্দেশ করলে 
 ঐ ঘড়িটির মিনিটের কাঁটা রাত 9 টা 15 মিনিটে পশ্চিম দিক নির্দেশ করবে। 
৪৫.
'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ-
  1. ক) মৃদু
  2. খ) বিরক্ত 
  3. গ) অপকর্ষ
  4. ঘ) বিনীত 
সঠিক উত্তর:
গ) অপকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) অপকর্ষ
ব্যাখ্যা
'উৎকর্ষ '- শব্দের বিপরীত শব্দ অপকর্ষ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৪৬.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন ঘ 
৪৭.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
১ম চিত্রে থেকে ২য় চিত্রে একটি বাহুর সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্গ (চতুর্ভুজ) এ পরিণত হয়। 
৩য় চিত্রের বর্গটি ও ৪র্থ চিত্রে একটি বাহু বৃদ্ধি পেয়ে পঞ্চভুজে পরিণত হয়। 
এই নিয়ম অনুসারে অপশন ক  সঠিক উত্তর। 
৪৮.
নিচের কোনটি প্রযুক্তি প্রতিষ্ঠান 'মেটা'র সার্ভিস?
  1. ক) Twitter
  2. খ) Instagram
  3. গ) Bing
  4. ঘ) Skype
সঠিক উত্তর:
খ) Instagram
উত্তর
সঠিক উত্তর:
খ) Instagram
ব্যাখ্যা
মেটা (Meta)
- ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। 
- এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
- ফেসবুক কোম্পানির নতুন নাম মেটা (Meta).
- মেটা নামকরণ হয় ২০২১ সালের ২৮ অক্টোবর।
- মেটা এর অধীন সার্ভিসগুলো হলো - Facebook, Messenger, Instagram, WhatsApp, Workplace.

সূত্র: https://about.meta.com/
৪৯.
যে প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজ করে নতুন নতুন তথ্য তার ডেটাবেজে সংরক্ষণ করে এবং ইনডেক্সিং রাখে তাকে কী বলে?
  1. ক) Web Crawler
  2. খ) Protocol
  3. গ) URL
  4. ঘ) Web Server
সঠিক উত্তর:
ক) Web Crawler
উত্তর
সঠিক উত্তর:
ক) Web Crawler
ব্যাখ্যা
ওয়েব ক্রোলার (Web Crawler) বা স্পাইডার সফটওয়্যার (Spider Software):
- ওয়েব ক্রোলার বা স্পাইডার সফটওয়্যার এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজ করে এবং নতুন নতুন তথ্য তার ডেটাবেজে সংরক্ষণ করে এবং সাজিয়ে (Indexing) রাখে।
- গুগলের ক্রোলার (Crawler) সফটওয়্যারটি “Google Bot” নামে পরিচিত।
- Google Bot নির্বিচ্ছিন্ন ভাবে ইন্টারনেটে বিচরণ করে বেড়ায় এবং যখনই নতুন কোন ওয়বেসাইট বা নতুন তথ্যের সন্ধান পায়, এটি গুগলের সার্ভারে সংরক্ষণ করে রাখে।
- ওয়েব ক্রোলার বা স্পাইডার সফটওয়্যারকে অনেকে “সার্চ বট” বা “ইন্টারনেট বট”ও বলে থাকে।
- স্পাইডার সফটওয়্যার ওয়েবে ভেসে বেড়ায় এবং নতুন নতুন ওয়েব পেইজের সন্ধান করে এবং তা তার নির্দিষ্ট ডেটাবেজে সংরক্ষণ করে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি,প্রকৌশলী মুজিবুর রহমান।
৫০.
মডিফাইয়ার কী হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) Ctrl
  2. খ) F1
  3. গ) A
  4. ঘ) 7
সঠিক উত্তর:
ক) Ctrl
উত্তর
সঠিক উত্তর:
ক) Ctrl
ব্যাখ্যা
মডিফাইয়ার কী
- কী বোর্ডের যে সকল বোতাম চেপে কোন অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না কিন্তু অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয় সে সব বোতামকে বলা হয় মডিফাইয়ার কী। যেমন:
- Shift,
- Ctrl,
- Alt,
- Option,
- Command ইত্যাদি।

====================
- ফাংশন কী: (F1 - F12) ১২টি ফাংশন কী রয়েছে। যেগুলো দিয়ে তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদান করা হয়।
- আলফানিউমেরিক কী: (A - Z) এবং (0 -9) এগুলো টাইপ রাইটারের মতো সাজানো থাকে। এগুলোকে আলফানিউমেরিক কী বলে।
- নিউমেরিক কী: (0 -9) এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি চিহ্নিত কী গুলোকে নিউমেরিক কী বলে। ১৭ টি নিউমেরিক কী  রয়েছে।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং সেবা নয়?
  1. ক) Ecosia
  2. খ) Azure
  3. গ) Heroku
  4. ঘ) AWS
সঠিক উত্তর:
ক) Ecosia
উত্তর
সঠিক উত্তর:
ক) Ecosia
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- আমজান বাণিজ্যিকভাবে ২০০৬ সালে এর ব্যবহার শুরু করে।

জনপ্রিয় কিছু ক্লাউড সার্ভিস:
- Amazon Web Services (AWS)
- Microsoft Azure
- Google Cloud (GCP - former Google Cloud Platform)
- IBM Cloud-Blue cloud (former SoftLayer)
- Oracle Cloud
- Alibaba Cloud
- Red Hat
- Heroku

===================
- Ecosia হচ্ছে এক ধরনের সার্চ ইঞ্জিন, যেখানে ইউজারদের সার্চের বিনিময়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃক্ষরোপন করা হয়।

সূত্র: https://www.ecosia.org/
৫২.
First In First Out (FIFO) নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. ক) Array
  2. খ) Stack
  3. গ) Union
  4. ঘ) Queue
সঠিক উত্তর:
ঘ) Queue
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Queue
ব্যাখ্যা
- Queue এর বাংলা লাইনে দাঁড়ানো।
- Queue এ যে ডেটা প্রথমে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে।
- একে বলা হয় First In First Out (FIFO)।
- Queue এর একপ্রান্ত দিয়ে Insert /Enqueue হলে অন্যপ্রান্ত দিয়ে Delete/Dequeue হয়।

অন্যদিকে, Stack এ ডাটা ইন্সার্ট এবং ডিলিটের জন্য একটি প্রান্ত থাকে।
৫৩.
নিচের কোনটি কুয়েরি ল্যাংগুয়েজ?
  1. ক) QUEL
  2. খ) SQL
  3. গ) QBE
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কুয়েরি ল্যাংগুয়েজ (Query Language)
- ডেটাবেজে কোন প্রশ্ন করে তার উত্তর পাওয়া, ডেটা প্রবেশ করানো, ডেটা পুনরুদ্ধার বা রিট্রাইভ করা, ডেটা মডিফাই (Modify) অথবা ডিলেট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি বলে।
- যে ল্যাংগুয়েজের সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ল্যাংগুয়েজ বলে।
- ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কুয়েরি ল্যাংগুয়েজ তৈরি হয়েছে।
- তবে নিম্ন লিখিত ৩টি কুয়েরি ল্যাংগুয়েজ সর্বাধিক গ্রহণযোগ্যতা পেয়েছে। যথা-
(ক) QUEL - QUEery Language
(খ) QBE - Query By Example
(গ) SQL - Structured Query Language

- উপরের তিনটি কুয়েরি ল্যাংগুয়েজের মধ্যে SQL সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
- ANSI (American National Standard Institution) এর Standard ডেফিনেশন অনুসারে SQL রিলেশনাল ডেটাবেজের জন্য আদর্শ কুয়েরি ল্যাংগুয়েজ হিসেবে প্রচলিত হয়েছে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৪.
নিচের কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ?
  1. ক) মাইক্রোসফট ওয়ার্ড
  2. খ) কম্পাইলর
  3. গ) ইন্টারপ্রেটার
  4. ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
ক) মাইক্রোসফট ওয়ার্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইক্রোসফট ওয়ার্ড
ব্যাখ্যা
সিস্টেম সফট্ওয়্যার (System Software):
- সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফট্ওয়্যার ছাড়া কম্পিউটার চালু করা যায় না।
- অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে।
- তার মধ্যে Dos, Windows এবং Xenix/Unix বহুলভাবে ব্যবহৃত।
- Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন-
- Word Processing Package Program: Word Star, Word Perfect, MS Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
বর্তমানে ফুটবল খেলায় কোন ধরনের কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করা হয়?
  1. ক) DRS
  2. খ) Hot Spot
  3. গ) VAR
  4. ঘ) NHL
সঠিক উত্তর:
গ) VAR
উত্তর
সঠিক উত্তর:
গ) VAR
ব্যাখ্যা
VAR
- VAR এর পূর্ণরূপ Video Assistant Referee.
- বর্তমানে ফুটবল খেলায় VAR প্রযুক্তির ব্যবহার করা হয়।
৫৬.
বুলিয়ান উপপাদ্য অনুসারে, এর সমান কত হবে?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) A
  4. ঘ)
সঠিক উত্তর:
গ) A
উত্তর
সঠিক উত্তর:
গ) A
ব্যাখ্যা


সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
DNA এর ডাবল হেলিক্স স্ট্রাকচার কে আবিষ্কার করেন?
  1. ক) মেরি কুরি ও পিয়েরে কুরি
  2. খ) রবার্ট ব্রাউন
  3. গ) ওয়াটসন ও ক্রিক
  4. ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর:
গ) ওয়াটসন ও ক্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ) ওয়াটসন ও ক্রিক
ব্যাখ্যা
- ডি এন এ এর পূর্ণরূপ হল ডিঅক্সি রাইবো নিউক্লিক এসিড।
- নিউক্লিয়াসের  ক্রোমোজোমে এর অবস্থান।
- ১৯৫৩ সালে জেমস ওয়াটসন এবং ফ্রানসিস ক্রিক ডি এন এ অনুর গঠন বের করতে সক্ষম হয়েছিলো।
- এই আবিস্কারের জন্য তাদেরকে ১৯৬২ সালে নোবেল পুরষ্কার দেয়া হয়।
- ডি এন এর গঠন ডাবল হেলিক্স ধরনের যার প্রতি প্যাঁচের দৈর্ঘ্য ৩৪ আর্মস্ট্রং এবং ব্যাস হলো ২০ আর্মস্ট্রং।

উৎস: একাদশ শ্রেণির জীববিজ্ঞান বই।
৫৮.
বায়ুমণ্ডলের কোন স্তরে অরোরা সৃষ্টি হয়?
  1. ক) ট্রপোমণ্ডল
  2. খ) স্ট্র্যাটোমণ্ডল
  3. গ) মেসােমন্ডল
  4. ঘ) আয়নমন্ডল
সঠিক উত্তর:
ঘ) আয়নমন্ডল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়নমন্ডল
ব্যাখ্যা
বায়ুমন্ডলের আয়নোস্ফিয়ারে অরোরা সৃষ্টি হয়।
সূর্য থেকে আসা আয়ন  বায়ুমন্ডলের অক্সিজেন ও নাইট্রোজেন অণুর সাথে সংঘর্ষের ফলে যে শক্তি উৎপন্ন হয় তা আলোকরূপে নির্গত হয়। অক্সিজেন কণা সবুজ ও লাল আলো এবং নাইট্রোজেন কণা নীল ও পার্পল আলোর সৃষ্টি করে।
পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি এলাকায় রাতের আকাশে অরোরা দেখা যায়, বাংলায় যাকে বলে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। 


ছবিতে অরোরা।

সূত্র: National Geographic ও Nasa
৫৯.
কোন বস্তুর ভর পৃথিবীতে ৩৬ কেজি হলে চন্দ্রপৃষ্ঠে তার ভর কত হবে?
  1. ক) ৬ কেজি
  2. খ) ১২ কেজি
  3. গ) ২৪ কেজি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
স্থানভেদে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। তাই চন্দ্রপৃষ্ঠেও বস্তুটির ভর হবে ৩৬ কেজি।
সঠিক উত্তর- কোনটিই নয়।

কিন্তু স্থানভেদে কোনো বস্তুর ওজনের তারতম্য হতে পারে।
আমরা জানি, ওজন = ভর x অভিকর্ষজ ত্বরণ
পৃথিবীতে গড় অভিকর্ষজ ত্বরণ ধরা হয় ৯.৮ মি/সেকেন্ড
তাহলে পৃথিবীতে কোনো বস্তুর ওজন ৯.৮ নিউটন হলে তার ভর হবে ১ কেজি।
সুতরাং চাঁদেও সেই বস্তুর ভর হবে ১ কেজি।

কিন্তু চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর তুলনায় প্রায় ৬ ভাগের ১ ভাগ।
তাই চাঁদে ঐ বস্তুর ওজন হবে ১.৬৩ নিউটন।

সূত্র: মাধ্যমিক পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৬০.
কোন মৌলের ভরসংখ্যা ৬৫ এবং ইলেকট্রনের সংখ্যা ৩০ হলে, ঐ মৌলের পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যা যথাক্রমে-
  1. ক) ৯৫ ও ৩৫
  2. খ) ৩৫ ও ৯৫
  3. গ) ৩০ ও ৩৫
  4. ঘ) ৩৫ ও ৩০
সঠিক উত্তর:
গ) ৩০ ও ৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ ও ৩৫
ব্যাখ্যা
• কোন মৌলের প্রোটন সংখ্যাই ঐ মৌলের পারমাণবিক সংখ্যা।
আবার কোনো মৌলে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে।
তাই মৌলের প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা হবে ইলেট্রন সংখ্যার সমান।
অর্থাৎ, উপরিউক্ত মৌলের প্রোটন সংখ্যা ৩০টি।

• কোনো মৌলের ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যার পার্থক্য হল নিউট্রন সংখ্যা।
অর্থাৎ,
ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা
বা, নিউট্রন সংখ্যা = ভর সংখ্যা - প্রোটন সংখ্যা।
সুতরাং, উপরোক্ত মৌলের নিউট্রন সংখ্যা হবে ৩৫টি।

সূত্র: বিজ্ঞান অষ্টম শ্রেণি
৬১.
কোনটিতে সদ বিম্ব গঠিত হয়?
  1. ক) অবতল লেন্স
  2. খ) উত্তল লেন্স
  3. গ) উত্তল দর্পন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) উত্তল লেন্স
উত্তর
সঠিক উত্তর:
খ) উত্তল লেন্স
ব্যাখ্যা

সদ বিম্ব: কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে তবে তাকে সদ বা বাস্তব প্রতিবিম্ব বলে।

• অবতল দর্পণ উত্তল লেন্সে সদ বিম্ব গঠিত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রােগ্রাম, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬২.
কুকুরের শ্রাব্যতার উর্ধ্বসীমা কত?
  1. ক) 20,000Hz
  2. খ) 35,000Hz
  3. গ) 45,000Hz
  4. ঘ) 1,00,000Hz
সঠিক উত্তর:
গ) 45,000Hz
উত্তর
সঠিক উত্তর:
গ) 45,000Hz
ব্যাখ্যা
• মানুষের শ্রাব্যতার পাল্লা ২০ Hz ∼ ২০,০০০ Hz
• কুকুরের শ্রাব্যতার পাল্লা ৪ Hz ∼ ৪৫,০০০ Hz
• বিড়ালের শ্রাব্যতার পাল্লা ৪৫ Hz ∼ ৬৪,০০০ Hz
• ইদুরের শ্রাব্যতার পাল্লা ১,০০০ Hz ∼ ৯১,০০০ Hz
• বাদুরের শ্রাব্যতার পাল্লা ২,০০০ Hz ∼ ১১০,০০০ Hz

সূত্র: পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
Biotechnology শব্দটির প্রবর্তন করেন কে?
  1. ক) গ্রেগর জোহান মেন্ডেল
  2. খ) উইলিয়াম বেটসন
  3. গ) কার্ল এরেকি
  4. ঘ) কার্ল করেন্স
সঠিক উত্তর:
গ) কার্ল এরেকি
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্ল এরেকি
ব্যাখ্যা
• হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি (১৯১৯) সর্বপ্রথম Biotechnology শব্দটি প্রবর্তন করেন। জীবপ্রযুক্তি জীববিজ্ঞানের একটি উন্নয়নশীল ফলিত শাখা।

• Biotechnology শব্দটি Biology এবং Technology এর সমন্বয়ে গঠিত। Biology শব্দের অর্থ জীব সম্পর্কিত বিদ্যা এবং Technology শব্দের অর্থ প্রযুক্তি। অর্থাৎ Biotechnology হলো Biological Science এর সাথে আধুনিক প্রযুক্তির সমন্বিত বিদ্যা। ১৯৭০ এর পর থেকে এ শব্দটি বর্তমান বিশ্বে ব্যাপকহারে ব্যবহৃত হয়ে আসছে।

• জৈবপ্রযুক্তি হলো বৈজ্ঞানিক ও প্রকৌশলগত নীতি অনুসরণ ও প্রয়োগ করে জীবদের ব্যবহার করার মাধ্যমে মানুষের জন্য কল্যাণকর ও ব্যবহারযোগ্য প্রয়োজনীয় মালামাল তৈরির বিশেষ প্রযুক্তি। এটি মূলত জীববিদ্যাভিত্তিক প্রযুক্তি, বিশেষ করে যখন প্রযুক্তি কৃষি, খাদ্য বিজ্ঞান, এবং ঔষধশিল্পে ব্যবহৃত হয়।

উৎস: জীববিজ্ঞান, নবম দশম ও জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৪.
T2 ভাইরাস কোনটিকে আক্রমণ করে?
  1. ক) ভাইরাস
  2. খ) ব্যাকটেরিয়া
  3. গ) ছত্রাক
  4. ঘ) মাছি
সঠিক উত্তর:
খ) ব্যাকটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা
ভাইরাসের পরজীবিতা সাধারণত সুনির্দিষ্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্রকারের ভাইরাস কোনো সুনির্দিষ্ট জীবদেহে পরজীবী হয়।
প্রকৃতপক্ষে কোনো ভাইরাসের প্রোটিন আবরণটিই নির্ণয় করে তার আক্রমণের সুনির্দিষ্টতা।

- ফায ভাইরাস কেবল ব্যাকটেরিয়া কোষেই আক্রমণ করে।
- ফায ভাইরাসের মধ্যে T2- ব্যাকটেরিওফায E. coli ব্যাকটেরিয়াকেই আক্রমণ করে।
- TMV ভাইরাস কেবল তামাক গাছকেই আক্রমণ করে।

সূত্র: উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৫.
আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে ব্যাখ্যা করেন?
  1. ক) আইজ্যাক নিউটন
  2. খ) আলবার্ট আইনস্টাইন
  3. গ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
  4. ঘ) ম্যাক্স প্ল্যাঙ্ক
সঠিক উত্তর:
গ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
উত্তর
সঠিক উত্তর:
গ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ব্যাখ্যা
দীপ্তিমান বস্তু থেকে কিভাবে আলো আমাদের চোখে আসে সে বিষয়ে চারটি তত্ত্ব রয়েছে:

১) নিউটনের কণিকা তত্ত্ব :
এই তত্ত্বে সাহায্যে ঋজুগতি প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা যায়; কিন্তু ব্যতিচার, সমবর্তন, অপবর্তন, বিচ্ছুরণ ব্যাখ্যা করা যায় না।

২) হাইগেনের তরঙ্গ তত্ত্ব :
এই তত্ত্বের সাহায্যে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায়; কিন্তু সমবর্তন ব্যাখ্যা করা যায় না।

৩) ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব :
এই তত্ত্বের সাহায্যে আলাের সমবর্তন ব্যাখ্যা করা যায়; কিন্তু ফটো-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না।

৪) প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব :
এই তত্ত্বের সাহায্যে কৃষ্ণবস্তু বিকিরণ, ফটো-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায়; কিন্তু ব্যতিচার, অপবর্তন, সমবর্তন ব্যাখ্যা করা যায় না।

উৎস: ৯ম- ১০ম শ্রেণির পদার্থ বিজ্ঞান
৬৬.
ফিস-প্লেট' শব্দটি নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
  1. ক) মাছের জাল
  2. খ) সুস্বাদু খাবার
  3. গ) রেললাইন
  4. ঘ) মাছের প্লেট
সঠিক উত্তর:
গ) রেললাইন
উত্তর
সঠিক উত্তর:
গ) রেললাইন
ব্যাখ্যা
- ফিস-প্লেট' শব্দটির সাথে সম্পৃক্ত - রেললাইন।
- ফিস প্লেট হলো রেললাইনের দুটি বিট জোড়া দেয়ার কাজে ব্যবহৃত একটি লোহার পাত বিশেষ।
- রেলগাড়ি চলার সময় এটি মাছের ন্যায় উপর - নিচ হয় বিধায় এরূপ নামকরণ।

• রেললাইন:

- ভারতীয় উপমহাদেশে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল লর্ড ডালহৌসি’র সময়ে মুম্বাইয়ে প্রথম রেললাইন স্থাপিত হয়।
- এর পরের বছর হাওরা থেকে হুগলি পর্যন্ত বাংলায় প্রথম রেললাইন স্থাপিত হয়।
- বাংলাদেশ ভূখণ্ডে ১৮৬২ সালের ১৫ নভেম্বর প্রথম দর্শনা থেকে জগতী পর্যন্ত ৫৩ কি.মি. রেললাইন উদ্বোধন করা হয়।
- জর্জ স্টিফেনসনের যুগান্তকারী প্রচেষ্টায় ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর বিশ্বে প্রথম ইংল্যান্ডে রেললাইন উদ্বোধন হয়।

উৎস: বাংলাপিডিয়া ও ব্রিটানিকা ।

৬৭.
রাজা চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা ছিলেন –
  1. ক) কৌটিল্য
  2. খ) কনফুসিয়াস
  3. গ) শীলভদ্র
  4. ঘ) হেমন্ত
সঠিক উত্তর:
ক) কৌটিল্য
উত্তর
সঠিক উত্তর:
ক) কৌটিল্য
ব্যাখ্যা
- প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ, সমরবিদ কৌটিল্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এর পরামর্শদাতা বা উপদেষ্টা বা মন্ত্রিসভার সভ্য ছিলেন।
- তিনি চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত।
- চাণক্য রচিত গ্রন্থ হলো অর্থশাস্ত্র।
- এই বইয়ে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে।

উৎস: ব্রিটানিকা।
৬৮.
'দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) মার্থা ন্যুসবাম
  2. খ) নুরুল ইসলাম
  3. গ) অমর্ত্য সেন
  4. ঘ) জোসেফ স্টিগলিটজ
সঠিক উত্তর:
গ) অমর্ত্য সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অমর্ত্য সেন
ব্যাখ্যা
- 'দি আইডিয়া অফ জাস্টিস' হল নোবেল বিজয়ী অমর্ত্য সেনের একটি বিখ্যাত গ্রন্থ।
- ২০০৯ সালে প্রকাশিত এ বইটি রাউলসের 'এ থিওরি অফ জাস্টিস' এর সমালোচনা ও সংশোধন।
- 'দি আইডিয়া অব জাস্টিস' এর মূলকথা হলো- ন্যায্যতা কোন বিমুর্ত, র্ব-নির্ধারিত ধারণা নয়, বিভিন্ন পরিস্থিতিতে নানান মাপকাঠি দিয়ে ন্যায় অন্যায়ের বিচার করতে হবে।

উৎস:ব্রিটানিকা।
৬৯.
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
  1. ক) ১৬.৫ কিলোমিটার
  2. খ) ১৭.৫ কিলোমিটার
  3. গ) ১৮.৫ কিলোমিটার
  4. ঘ) ১৯.৫ কিলোমিটার
সঠিক উত্তর:
ক) ১৬.৫ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬.৫ কিলোমিটার
ব্যাখ্যা
ফারাক্কা বাঁধ:
- কলকাতা বন্দরের নাব্যতা ঠিক রাখা এবং ভাগীরথী ও গঙ্গা নদীর পানির প্রবাহ যাতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে ১৯৬১ সালে ফারাক্কা ব্যারাজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
- বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত থেকে মাত্র ১৬.৫ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে গঙ্গা নদীর উপর এই বাঁধ অবস্থিত।
- বাঁধটিতে মোট ১০৯টি গেট রয়েছে।
- ১৯৬১ সালে গঙ্গা নদীর উপর ফারাক্কা বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।
- প্রাথমিকভাবে নির্মাণকাজ শেষ হয় – ১৯৭০ সালে।
- তবে ব্যবহার উপযোগী করতে পুরোপুরিভাবে এর নির্মাণকাজ শেষ হয় ১৯৭৪ সালের ডিসেম্বরে।
- পরীক্ষামূলকভাবে চালু করা হয় ১৯৭৫ সালে।

উৎস: দৈনিক প্রথম আলো নিউজ।
৭০.
ফ্লাইট লেফটেনান্ট মতিউর রহমান যে মার্কিন বিমানটি নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে পালিয়ে আসতে চেয়েছিলেন, সেই বিমানটির নাম -
  1. ক) টি - ৩৩
  2. খ) মিগ - ২১
  3. গ) এফ - ৬
  4. ঘ) মিরেজ - ৮
সঠিক উত্তর:
ক) টি - ৩৩
উত্তর
সঠিক উত্তর:
ক) টি - ৩৩
ব্যাখ্যা
• মতিউর রহমান:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ছুটিতে এসে মতিউর রহমান স্থানীয়ভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন।
- ভৈরবে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন।
- তাঁর লক্ষ্য ছিল বিমান ছিনতাই করে সেটি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেবেন।
 - ২০ আগস্ট সকালে করাচির মশরুর বিমানঘাঁটি থেকে পাইলট অফিসার মিনহাজ রশীদের টি-৩৩ বিমান নিয়ে উড়বার শিডিউল ছিল।
- মতিউর ছিলেন তার প্রশিক্ষক।
- টি-৩৩ বিমানের সাংকেতিক নাম ছিল ব্লু বার্ড।
- প্রশিক্ষণকালে মতিউর বিমানটির নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে চেয়েছিলেন, কিন্তু পারেন নি। বিমানটি বিধ্বস্ত হয় ভারতীয় সীমান্তের কাছে থাট্টায়। 
 - মতিউর রহমানের দেশপ্রেম ও আত্মদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।
 
উৎস: বাংলাপিডিয়া।
৭১.
'আমাদের ছোট রাসেল সোনা’- গ্রন্থের লেখক কে?
  1. ক) শেখ রেহানা
  2. খ) শেখ হাসিনা
  3. গ) তারিক জামিল
  4. ঘ) সুকুমার রায়
সঠিক উত্তর:
খ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
খ) শেখ হাসিনা
ব্যাখ্যা
• শেখ হাসিনা:
- ‘আমাদের ছোট রাসেল সোনা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জীবনকাহিনির ওপর লেখা বই।
- বাংলা একাডেমি ২০১৯ সালে বইটি প্রকাশ করে। প্রচ্ছদ করেন কাইয়ুম চৌধুরী।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোটদের উপযোগী করে গল্পের আকারে বইটি লিখেছেন।
- বইতে শেখ রাসেলের শিশুকাল থেকে শুরু করে, তার ছেলেবেলার একাধিক ঘটনা, মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে তার সময় কাটানো, লেখাপড়া, স্কুলজীবন ইত্যাদি সহজ ভাষায় বর্ণনা করেছেন।
 - এ বইটি পড়ে ছোট্ট রাসেলের ছেলেবেলার জীবন জানা যাবে, জানা যাবে আমাদের স্বাধীনতাযুদ্ধের কিছু চিত্র।

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা।
- তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:-
১। ‘‘শেখ মুজিব আমার পিতা’’,
২। ওরা টোকাই কেন?,
৩। বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’’,
৪। দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা’’,
৫। ‘‘আমার স্বপ্ন, আমার সংগ্রাম’’,
৬। আমরা জনগণের কথা বলতে এসেছি’’,
৭। ‘‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’’,
৮। ‘‘সাদা কালো’’,
৯। ‘‘সবুজ মাঠ পেরিয়ে’’,
১০।মুজিব বাংলার, বাংলা মুজিবের,
১১। Miles to Go, The Quest for Vision-2021 (two volumes) ইত্যাদি।

উৎস: দৈনিক পত্রিকা।
৭২.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দ্বিতীয় তফসিল বিলুপ্ত করা হয়?
  1. ক) ষষ্ঠ সংশোধনী
  2. খ) সপ্তম সংশোধনী
  3. গ) চতুর্থ সংশোধনী
  4. ঘ) পঞ্চম সংশোধনী
সঠিক উত্তর:
গ) চতুর্থ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
গ) চতুর্থ সংশোধনী
ব্যাখ্যা
• তফসিল ও সংশোধনী:
- বাংলাদেশের সংবিধানে মোট ৭ টি তফসিল রয়েছে।
- এর মধ্যে দ্বিতীয় তফসিলের বিষয়বস্তু হলো রাষ্ট্রপতি নির্বাচন যা ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনী আইনের ৩০ নং ধারা বলে বিলুপ্ত করা হয়।
- ১৯৭২ সালে প্রণীত মূল সংবিধানে চারটি তফসিল ছিলো।
- ২০১১ সালে ১৫তম সংশোধনীর মাধ্যমে ৫ম, ৬ষ্ঠ এবং ৭ম তফসিল সংবিধানে যুক্ত করা হয়।

উৎস:বাংলাদেশের সংবিধান।
৭৩.
জীবিত বীরদের জন্য সর্বোচ্চ খেতাব -
  1. ক) বীরশ্রেষ্ঠ
  2. খ) বীরবিক্রম
  3. গ) বীরপ্রতীক
  4. ঘ) বীরউত্তম
সঠিক উত্তর:
ঘ) বীরউত্তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বীরউত্তম
ব্যাখ্যা
বাংলাদেশের কোনো জীবিত বীরদের মুক্তিযুদ্ধে দেওয়া সর্বোচ্চ বীরত্বসূচক পদক হলো - বীর উত্তম।

• মুক্তিযুদ্ধের বিভিন্ন খেতাব:


- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

• ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।

অর্থ্যাৎ, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে।
এর মধ্যে,
- বীরশ্রেষ্ঠ : ৭জন
- বীর উত্তম: ৬৭ জন
- বীরবিক্রম : ১৭৪ জন
- বীরপ্রতীক : ৪২৪ জন

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া এবং প্রথম আলো পত্রিকা নিউজ।
৭৪.
কোন জাতিগোষ্ঠী 'কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট' গড়ে তুলেছে -
  1. ক) চাকমা
  2. খ) বনযোগী
  3. গ) মারমা
  4. ঘ) খুমি
সঠিক উত্তর:
খ) বনযোগী
উত্তর
সঠিক উত্তর:
খ) বনযোগী
ব্যাখ্যা
বম বা বনযোগী জাতিগোষ্ঠী 'কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট' গড়ে তুলেছে ।

• কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট:
- পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নতুন সশস্ত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।
- বান্দরবানের বম বা বনযোগী জাতিগোষ্ঠীর কিছু ব্যক্তি এটি গড়ে তুলেছে।
- রাঙামাটি ও বান্দরবান অঞ্চলের ছয়টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। সেগুলো হলো বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি।
- তারা রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম—এই উপজেলাগুলো নিয়ে আলাদা   রাজ্যের দাবি করেছে।
- সংগঠনের সভাপতি নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করে।
- জেএসএসের ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ঢাকা মহানগর শাখা ও কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন।
- খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ারের পাশে এম এন লারমার ভাস্কর্যটির অন্যতম কারিগর ছিলেন।
- কুকিচীন জাতীয় ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (কেএনডিও) প্রতিষ্ঠাতা সভাপতি ও ছিলেন।

উৎস: বাংলাট্রিবিউন ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭৫.
বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় -
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৭৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৬ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা চালুর জন্য ১৯৭৬ সালের স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি করা হয়।
- উপজেলা পরিষদ স্থানীয় সরকারের একটি স্তর।
- বাংলাদেশে গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ )।
-  শহরাঞ্চলে ২ স্তরের (পৌরসভা ও সিটি কর্পোরেশন)

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
৭৬.
বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া যায়?
  1. ক) তাজিংডং পাহাড়
  2. খ) হাফং পাহাড়
  3. গ) জেব্রা পাহাড়
  4. ঘ) হাড়গাছা পাহাড়
সঠিক উত্তর:
ঘ) হাড়গাছা পাহাড়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাড়গাছা পাহাড়
ব্যাখ্যা
- মৌলভীবাজার জেলার হাড়গাছা পাহাড়ে ইউরেনিয়াম পাওয়া যায়।
- ইউরেনিয়াম আকরিক প্রধানত পারমাণবিক চুল্লিতে শক্তি ও পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হয়।
- পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে জন্য ইউরেনিয়াম আকরিক কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়
- বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া হতে টেকনাফ পর্যন্ত বির্স্তীণ উপকূলীয় অঞ্চলের মাটিতে তেজস্ক্রিয় বালু পাওয়া যায়।
 
উৎস: এইচএসসি প্রোগ্রাম, ভূগোল দ্বিতীয় পত্র; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
২০২১ সালে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হয় -
  1. ক) মুজিবনগর দিবস ১৭ এপ্রিল
  2. খ) স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল
  3. গ) ঐতিহাসিক ৭ ই মার্চ
  4. ঘ) অনশন ধর্মঘট দিবস ১৩ ই মার্চ
সঠিক উত্তর:
গ) ঐতিহাসিক ৭ ই মার্চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ঐতিহাসিক ৭ ই মার্চ
ব্যাখ্যা
• ৭ ই মার্চ:
- ২০২১ সালে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হয় ঐতিহাসিক ৭ ই মার্চ
- প্রতি বছর ৭ মার্চ তারিখকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
- জাতীয় পর্যায়ের দিবস পালনের তালিকায় ৭ মার্চকে ‘ক’ ক্যাটাগরিভূক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
- বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এদেশের স্বাধীনতার মূল প্রেরণা। বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে এর স্বীকৃতি দিয়ে ইউনেস্কো ভাষণটিকে ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড’ রেজিস্টারে অন্তর্ভূক্ত করেছে।

উৎস: বিবিসি বাংলা ও প্রথম আলো এবং বাংলাপিডিয়া লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১। 
৭৮.
পদাধিকার বলে প্রধানমন্ত্রী যে প্রতিষ্ঠানের প্রধান -
  1. ক) জাতীয় পর্যটন পরিষদ
  2. খ) প্রশাসন সংস্কার ও বাস্তবায়ন কমিটি
  3. গ) জাতীয় পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর  -  উপরের সবগুলো। 

পদাধিকার বলে প্রধানমন্ত্রী যেসকল প্রতিষ্ঠানের প্ৰধান:-
- ECNEC, NEC, BEZA, BEPZA।
- জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ।
- জাতীয় পর্যটন পরিষদ। 
- জাতীয় পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
- রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি।
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ।
- প্রশাসন সংস্কার ও বাস্তবায়ন কমিটি (NICAR)।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় তথ্য বাতায়ন ।
৭৯.
কোন বিষয়টির সাথে 'স্যার সৈয়দ আহমদের' নাম জড়িত?
  1. ক) মুসলিম লীগ
  2. খ) আলীগড় আন্দোলন
  3. গ) ঋণসালিসী বোর্ড
  4. ঘ) ওহাবী আন্দোলন
সঠিক উত্তর:
খ) আলীগড় আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
খ) আলীগড় আন্দোলন
ব্যাখ্যা
- আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমদ খান।
- স্যার সৈয়দ আহমদের' নাম আলীগড় আন্দোলনের সাথে জড়িত।

• সৈয়দ আহমদ খান:

- নওয়াব  সরফরাজ খানের আমলে সৈয়দ আহমদ খান ঘোড়াঘাট ও রংপুরের নায়েব ফৌজদার ছিলেন।
- উনিশ শতকের মধ্যভাগে স্যার সৈয়দ আহমদ খান উত্তর ভারতে আলীগড় আন্দোলন গড়ে তুলে।
- পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কে যুক্তিবাদী আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য উত্তরপ্রদেশের আলিগড়ে যে আন্দোলনের সূচনা করেন তা আলিগড় আন্দোলন নামে খ্যাত।
- ১৮৭৫ খ্রিস্টাব্দে বিদ্রোহের পর অনগ্রসর মুসলিম সমাজে কিছু কিছু সংস্কারের প্রয়োজন অনুভূত হয়।
- হিন্দুদের তুলনায় অনগ্রসর পাশ্চাত্য শিক্ষায় উদাসীন মুসলিম সমাজের দুরবস্থার কথা সৈয়দ আহমদ অবগত ছিলেন।
- ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষাকে প্রগতির যথার্থ সোপান বলে মনে করতেন তিনি এজন্য মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য সংস্কৃতির প্রসারে উদ্যোগী হয়েছিলেন।
- তাই তাকে মুসলিম জাগরনের অগ্রদূত বলা হয়। 

উৎস: ডেইলি বাংলাদেশ।
৮০.
'দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া' ও 'কারাগারের রোজনামচা' মধ্যে মিল কোথায়?
  1. ক) দুটোই চিঠিপত্র মূলক উপন্যাস
  2. খ) দুটোই দার্শনিক ও তত্ত্ব মূলক আলোচনা
  3. গ) দুটোই জেলখানায় বসে লেখা
  4. ঘ) দুটোই কন্যাকে লেখা চিঠিপত্র মূলক রচনা
সঠিক উত্তর:
গ) দুটোই জেলখানায় বসে লেখা
উত্তর
সঠিক উত্তর:
গ) দুটোই জেলখানায় বসে লেখা
ব্যাখ্যা
'দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া' ও 'কারাগারের রোজনামচা মধ্যে মিল - দুটোই জেলখানায় বসে লেখা।

• কারাগারের রােজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।

অন্যদিকে,
- দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আহমেদনগর ফোর্টে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- বইটির রচনা ১৯৪৪ খ্রিস্টাব্দে শেষ হলেও এটি ১৯৪৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

উৎস: কারাগারের রোচনামচা এবং বাংলাবুক, ভারতীয় জনতা পার্টির ওয়েবসাইট।[ লিঙ্ক]
৮১.
‘বিক্রমপুর‘ প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) রাঢ়
  2. খ) বঙ্গ
  3. গ) সমতট
  4. ঘ) হরিকেল
সঠিক উত্তর:
খ) বঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গ
ব্যাখ্যা
• বঙ্গ জনপদ:
-  প্রাচীন বাংলা কতগুলো অঞ্চল বা জনপদে বিভক্ত ছিলো। এর মধ্যে বঙ্গ জনপদ ছিলো অন্যতম।
 - বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিলো বৃহত্তর ফরিদপুর, বিক্রমপুর, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি। 

- অন্যদিকে,
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
- রাঢ় জনপদের অবস্থান ছিলো বর্তমান পশ্চিমবঙ্গে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৮২.
তঞ্চঙ্গ্যা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় -
  1. ক) বিজু
  2. খ) সাংলান
  3. গ) ফাগুয়া
  4. ঘ) বিষু
সঠিক উত্তর:
ঘ) বিষু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষু
ব্যাখ্যা
তঞ্চঙ্গ্যা ভাষায় বর্ষবরণ অনুষ্ঠানকে ‘বিষু’ বলা হয়।

• তঞ্চঙ্গ্যা উপজাতি:
- তঞ্চঙ্গ্যা পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একটি জনগোষ্ঠী।
- এরা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার বইস্যাবিলি এলাকায়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে এদের বসবাস।
- ভারতের  ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে এবং মায়ানমারের  আরাকান অঞ্চলেও তঞ্চঙ্গ্যাদের বসতি রয়েছে।
- তঞ্চঙ্গ্যারা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। তাদের ভাষা ভারতীয় আর্য ভাষার অন্তর্গত  পালি, প্রাকৃত, সদভুত বাংলা ভাষা।

- তঞ্চঙ্গ্যারা বিয়েকে সাঙা বলে।
- তঞ্চঙ্গ্যাদের পেশা মূলত জুমচাষ। 
- তঞ্চঙ্গ্যা ভাষায় বর্ষবরণ ও বর্ষবিদায় অনুষ্ঠানকে ‘বিষু’ বলা হয়।
- তঞ্চঙ্গ্যারা প্রধানত বৌদ্ধ ধর্মের অনুসারী।

অন্যদিকে,
- চাকমা - বিজু (বর্ষবরণ), বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, কঠিন চীবর দান, ফাল্গুনী পূর্ণিমা।
- মারমা - সাংগ্রেইন (বর্ষবরণ), ল্যাব্রে; সাঁওতাল - সোহরাই, ফাগুয়া, ঝুমুর গান।
- ত্রিপুরা - বৈসুক (বর্ষবরণ); গারো - ওয়ানগালা
- রাখাইন - সান্দ্রে, জলকেলি; মুরং - ছিয়াছত
- খিয়াং - সাংলান; ওঁরাও - ফাগুয়া।
- ক্ষুদ্র জাতিসত্তাদের বর্ষবরণ অনুষ্ঠানকে সামগ্রিকভাবে বৈসাবি বলে।


উৎস: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৮৩.
বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ?
  1. ক) কাজী মোহাম্মদ সালাউদ্দিন
  2. খ) সিদ্দিকুর রহমান
  3. গ) সাকিব আল হাসান
  4. ঘ) মোশাররফ হোসেন
সঠিক উত্তর:
গ) সাকিব আল হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
• ক্রীড়াবিদ:
 - বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) বিচারে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হলেন -  সাকিব আল হাসান।
-  সাকিবকেই বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে বাছাই করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।
- দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের এই সংগঠন বাংলাদেশের শীর্ষ ১০ ক্রীড়াবিদ নির্বাচিত করেছে।
- ক্রম অনুসারে তাঁরা হলেন সাকিব আল হাসান, ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন, দাবাড়ু নিয়াজ মোর্শেদ, ফুটবলার মোনেম মুন্না, বক্সার মোশাররফ হোসেন,  ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, শুটার আসিফ হোসেন খান, স্প্রিন্টার শাহ আলম, সাঁতারু মোশাররফ হোসেন খান ও গলফার সিদ্দিকুর রহমান।
- তবে সালাউদ্দিনকে দেয়া বিএসপিএ’র পুরস্কার প্রত্যাখ্যান বাফুফের।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ডিসেম্বর ২০২২ এবং সময় নিউজ, প্রথম  আলো পত্রিকা রিপোর্ট ।
৮৪.
১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশে কোন আন্দোলন সংঘটিত হয়?
  1. ক) সহযোগ আন্দোলন
  2. খ) বাংলাদেশ স্বাধীন আন্দোলন
  3. গ) অসহযোগ আন্দোলন
  4. ঘ) বাংলাদেশ আন্দোলন
সঠিক উত্তর:
গ) অসহযোগ আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
গ) অসহযোগ আন্দোলন
ব্যাখ্যা

• অসহযোগ আন্দোলন:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানে পরিচালিত আন্দোলন। - এ আন্দোলনে কেন্দ্রীয় শাসনের বিপরীতে স্বশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়।
- ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে দিগনির্দেশনামূলক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
- এছাড়া আওয়ামী লীগ বিভিন্ন নির্দেশের মাধ্যমে এ আন্দোলন পরিচালনা করে।
- ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু সরকার গঠনে আহবান জানানোর পরিবর্তে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান - ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন।
- শেখ মুজিবুর রহমান এ সিদ্ধান্তকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দেন এবং এর প্রতিবাদে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল আহবান করেন।

উৎস
: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া। 

৮৫.
'I have a dream' শীর্ষক বিখ্যাত ভাষণটি কত সালে প্রদান করা হয়?
  1. ক) ১৯৬২ সালে
  2. খ) ১৯৬৩ সালে
  3. গ) ১৯৬৫ সালে
  4. ঘ) ১৯৬৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৩ সালে
ব্যাখ্যা
• মার্টিন লুথার কিং জুনিয়র:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সম্মুখে তিনি তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।
- মার্টিন লুথার হলেন খ্রিস্টান প্রোটেস্টেন্ট সম্প্রদায় ধর্মীয় নেতা।

উৎস: Britannica & History.com
৮৬.
ইউনেস্কো ঘোষিত কোন শহরকে ২০২৩ সালের 'World Book Capital' ঘোষণা করা হয়?
  1. ক) নোরাবা
  2. খ) আক্রা
  3. গ) ঢাকা
  4. ঘ) গুয়াদালাজারা
সঠিক উত্তর:
খ) আক্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) আক্রা
ব্যাখ্যা
• ইউনেস্কো:
- ২০০১ সাল থেকে ইউনেস্কো 'World Book Capital' ঘোষণা করে আসছে।
- স্পেনের মাদ্রিদ ছিল প্রথম 'World Book Capital' ।
- ২০২২ সালে মেক্সিকোর গুয়াদালাজারা শহরকে 'World Book Capital' করা হয়।
- ২০২৩ সালের World Book Capital – ঘানার আক্রা

উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট।[লিঙ্ক]
৮৭.
ইংল্যান্ডের স্টক মার্কেট ইন্ডেক্স এর নাম কী?
  1. ক) NZX
  2. খ) S&P 500
  3. গ) FTSE
  4. ঘ) ASX
সঠিক উত্তর:
গ) FTSE
উত্তর
সঠিক উত্তর:
গ) FTSE
ব্যাখ্যা
- ইংল্যান্ডের স্টক মার্কেট ইনডেক্স এর নাম হলো FTSE বা FTSE 100 Index, FTSE 100।
- লন্ডন স্টক এক্সচেঞ্জ (এলএসই) একটি শেয়ার বাজার যেটি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- এটি ১৮০১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের অন্যতম বৃহৎ শেয়ার বাজার।
- এখানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও বহির্বিশ্বের অনেক প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা হয়।

অন্যদিকে,
- S&P 500 Index, বা Standard & Poor's 500 Index হলো মার্কিন যুক্তরাষ্ট্রের 500টি নেতৃস্থানীয় পাবলিকলি ট্রেড কোম্পানির বাজার-মূলধন সূচক।
- নিউজিল্যান্ড স্টক মার্কেট ইনডেক্স এর নাম হলো NZX .
-  অস্ট্রেলিয়ার স্টক মার্কেট ইনডেক্স এর নাম হলো ASX . 
 
উৎস: Investopedia & londonstockexchange অফিসিয়াল ওয়েবসাইট ।[লিঙ্ক]
৮৮.
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় -
  1. ক) হ্যারি এস ট্রুম্যান
  2. খ) মন্টেস্কু
  3. গ) মিখাইল গর্বাচেভ
  4. ঘ) জোসেফ মার্শাল
সঠিক উত্তর:
খ) মন্টেস্কু
উত্তর
সঠিক উত্তর:
খ) মন্টেস্কু
ব্যাখ্যা
• ক্ষমতা স্বতন্ত্রীকরণ:
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগ।
- যথা: শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় ফরাসি দার্শনিক মন্টেস্কু
- তিনি ১৭৪৮ সালে সর্বপ্রথম তার The Spirit of Laws বইয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা দান করেন।

উৎস: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক।
৮৯.
দক্ষিণ আমেরিকার কোন দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য?
  1. ক) ইকুয়েডর
  2. খ) গায়ানা
  3. গ) পেরু
  4. ঘ) ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
খ) গায়ানা
উত্তর
সঠিক উত্তর:
খ) গায়ানা
ব্যাখ্যা
• ইসলামি সহযোগিতা সংস্থা:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত   সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ.ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-তিন বছর পর পর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

উৎস: OIC ওয়েবসাইট।
৯০.
জাতিসংঘের কোন তিনটি বিষয় নিয়ে ইউনেস্কো গঠিত হয়?
  1. ক) স্বাস্থ্য, বিজ্ঞান ও খাদ্য
  2. খ) বিজ্ঞান, খেলাধুলা ও খাদ্য
  3. গ) শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
  4. ঘ) সংস্কৃতি, খাদ্য ও সেবা
সঠিক উত্তর:
গ) শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
গ) শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি
ব্যাখ্যা
• UNESCO:
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা
- UNESCO এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- প্রধানত যে বিষয়গুলো নিয়ে কাজ করে: education • conservation • literacy • poverty • science • culture.
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।

উৎস: ইউনেস্কো এর ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

 
৯১.
ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে -
  1. ক) ইতালি
  2. খ) পর্তুগাল
  3. গ) জার্মানি
  4. ঘ) বেলজিয়াম
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
• স্বর্ণের মজুদ:
- বৈশ্বিক স্বর্ণ মজুদে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র।
- বৈশ্বিক স্বর্ণ মজুদে দ্বিতীয় দেশ হলো  জার্মানিতে
- ইউরোপীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে জার্মানিতে। 
- আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় আউন্স এককে।
- ১ আউন্স = ৩১.১০৩ গ্রাম।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৯২.
বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদের জন্য প্রথম আবেদন করে -
  1. ক) ১০ আগস্ট, ১৯৭২
  2. খ) ১৭ অক্টোবর, ১৯৭২
  3. গ) ৮ জুলাই, ১৯৭২
  4. ঘ) ৮ আগস্ট, ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ৮ আগস্ট, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ আগস্ট, ১৯৭২
ব্যাখ্যা
- স্বাধীনতার পর ৮ আগস্ট, ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।

• জাতিসংঘের সদস্যপদ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ২৬ জুন ১৯৪৫ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে। স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ - ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।

উৎস:- জাতিসংঘ ওয়েবসাইট।
৯৩.
জার্মানি ও ফ্রান্সকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
  1. ক) সনোরা লাইন
  2. খ) সিগফ্রিড লাইন
  3. গ) ম্যাকনামারা লাইন
  4. ঘ) ডুরান্ড লাই
সঠিক উত্তর:
খ) সিগফ্রিড লাইন
উত্তর
সঠিক উত্তর:
খ) সিগফ্রিড লাইন
ব্যাখ্যা
সিগফ্রিড লাইন – জার্মানি ও ফ্রান্স

• সীমারেখা:

- সনোরা লাইন - যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- ওডারনিস লাইন – জার্মানি ও পোল্যান্ড।
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান।
- হিন্ডারবার্গ লাইন - জার্মানি ও পোল্যান্ডের।

উৎস: ব্রিটানিকা।
৯৪.
আনান কমিশন কোন আন্তর্জাতিক সমস্যার ওপর প্রতিবেদন প্রকাশ করেছে?
  1. ক) ফিলিস্তিন সমস্যা
  2. খ) রোহিঙ্গা সমস্যা
  3. গ) দ্য ক্রস অব দ্য মেরিট 
  4. ঘ) জলবায়ু সমস্যা
সঠিক উত্তর:
খ) রোহিঙ্গা সমস্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) রোহিঙ্গা সমস্যা
ব্যাখ্যা
• আনান কমিশন:
- ২০১৬ এর সেপ্টেম্বরে কফি আনানকে মায়ানমারের রোহিঙ্গা শরণার্থী সংকট তদন্তে গঠিত একটি জাতিসংঘ কমিশনের প্রধান নিযুক্ত করা হয়, যা 'আনান কমিশন' নামে পরিচিত।
- আনান কমিশনের প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন মিয়ানমারের নাগরিক উইন ম্রা ও আই লুইন।
- কফি আনান ঘানার একজন কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব ছিলেন।
- কফি আনান ১৯৯৭ সালে  নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।
- কফি আনান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যেটি শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের হুমকিগুলি কাটিয়ে উঠতে রাজনৈতিক ইচ্ছাশক্তিকে একত্রিত করতে চায়।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৯৫.
অ্যাবেল পুরস্কারকে বলা হয় -
  1. ক) বুকার পুরস্কার
  2. খ) এশিয়ার নোবেল
  3. গ) বিশ্বব্যাংকের নোবেল
  4. ঘ) গণিতের নোবেল 
সঠিক উত্তর:
ঘ) গণিতের নোবেল 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গণিতের নোবেল 
ব্যাখ্যা
• অ্যাবেল পুরস্কার:
 - অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল
- ২০০২ সাল থেকে এ পুরস্কারের প্রবর্তন করা হয়।
- পুরস্কারদাতা দেশ - Norway.
- প্রতি বছর গণিত শাস্ত্রে অবদানের জন্য এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের অর্থমূল্য নরওয়ের মুদ্রায় ৭৫ লক্ষ ক্রোন।
- ২০২২ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের গণিতবিদ ডেনিস পারলেন সালিভান।
- ২০২৩ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের গণিতবিদ: Luis A. Caffarelli.

উৎস: abelprize এর অফিসিয়াল ওয়েবসাইট।[link]
৯৬.
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন কোন সংস্থাটির অঙ্গসংগঠন?
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউএনডিপি
  3. গ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল 
  4. ঘ) বিশ্বব্যাংক
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
• International Finance Corporation:
- IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
- IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৫টি।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
- বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।

উৎস: IFC ওয়েবসাইট।
৯৭.
নিচের কোনটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা?
  1. ক) ব্লাক ক্যাট
  2. খ) স্টেলথ
  3. গ) এনজিএ
  4. ঘ) ফার্ক
সঠিক উত্তর:
গ) এনজিএ
উত্তর
সঠিক উত্তর:
গ) এনজিএ
ব্যাখ্যা
এনজিএ হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গোয়েন্দা সংস্থার নাম।

• যুক্তরাষ্ট্রের আরও কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নামঃ
- সিআইএ,
- এফবিআই,
- এনজিএ,
- এনএসএ,
- ফেয়ার ফ্যাক্স ইত্যাদি।

অন্যদিকে,
- ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) সাধারণত ব্ল্যাক ক্যাটস  নামে পরিচিত।
- ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ভারতের একটি অভিজাত কাউন্টার টেররিজম ইউনিট।
- প্রতিষ্ঠিত হয় ১৬ই অক্টোবর, ১৯৮৪ সালে।
- সদর দপ্তর: নয়াদিল্লী, ভারত।

• যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান -  স্টেলথ।

উৎস: Indian National Security Guard Website এবং যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।.
৯৮.
দ্বাদশ টি-২০ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা
• বিশ্বকাপ:
 - অষ্টম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালে - অস্ট্রেলিয়ায়,
- নবম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৪ সালে - ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে,
- দশম টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - ২০২৬ সালে ভারত ও শ্রীলংকায়, 
- একাদশ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৮ সালে - অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, 
- দ্বাদশ টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০৩০ সালে - ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে।ত

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২ এবং যুগান্তর পত্রিকা, আইসিসি ওয়েবসাইট।
৯৯.
উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?
  1. ক) নাটোর
  2. খ) বগুড়া
  3. গ) রাজশাহী
  4. ঘ) চাঁপাইনবাবগঞ্জ
সঠিক উত্তর:
খ) বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বগুড়া
ব্যাখ্যা
• বগুড়া জেলা:
- উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়া জেলাকে।
- সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগড়াগণ ১২৭৯ থেকে ১২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছে বগড়া বা বগুড়া।

- বগুড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি  জেলা।
- বগুড়াকে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়।
- এটি শিল্পের শহর নামে পরিচিত।
- বগুড়া  জেলায় প্রাচীন সভ্যতার ইতিহাস রয়েছে।
- বগুড়া  জেলার মধ্যে বাঙ্গালী, করতোয়া, যমুনা ও নাগর নদী উল্লেখযোগ্য।

তথ্যসূত্র: বগুড়া জেলার ওয়েবসাইট।

১০০.
ছাতকের সিমেন্ট কারখানায় ব্যবহৃত হয় -
  1. ক) হরিপুরের প্রাকৃতিক গ্যাস
  2. খ) ফেঞ্চুগঞ্জের প্রাকৃতিক গ্যাস
  3. গ) রশিদপুরের প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) বিয়ানীবাজারের প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
ক) হরিপুরের প্রাকৃতিক গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
ক) হরিপুরের প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
• বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, বাণিজ্যিক, শিল্প ও গৃহস্থালি খাতে জ্বালানির প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস।
- ফেঞ্চুগঞ্জের সার কারখানা ও ছাতকের সিমেন্ট কারখানায় সিলেটের হরিপুরের প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
- নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত ঘোড়াশালের সার কারখানায় তিতাস গ্যাস কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়।
- সিলেটের চা বাগানগুলো রশিদপুরের প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল।

উৎস: এস.এস.সি. ভূগোল ও পরিবেশ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০১.
পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি?
  1. ক) UNICEF
  2. খ) UNEP
  3. গ) UNDP
  4. ঘ) UNESCO
সঠিক উত্তর:
খ) UNEP
উত্তর
সঠিক উত্তর:
খ) UNEP
ব্যাখ্যা
• UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP)
- UNEP-এর পূর্ণরুপ- United Nations Environment Programme 
- (UNEP) হল বিশ্বব্যাপী পরিবেশগত এজেন্ডা নির্ধারণকারী সংস্থা যা জাতিসংঘের টেকসই উন্নয়নের পরিবেশগত মাত্রা বাস্তবায়নের প্রচার করে।
- সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।

- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- UNEP পরিবেশগত মাইলফলকের  ৫০ তম বার্ষিকী উদযাপন করেছে- ২০২২ সালে।
- (UNEP) এর নির্বাহী পরিচালক- ইঙ্গার অ্যান্ডারসন।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNEP)
১০২.
সুনাগরিকতা বিষয়ে তিনটি গুণের কথা বলেছেন -
  1. ক) লর্ড একটন
  2. খ) লর্ড ব্রাইস
  3. গ) লাস্কি
  4. ঘ) এরিস্টটল
সঠিক উত্তর:
খ) লর্ড ব্রাইস
উত্তর
সঠিক উত্তর:
খ) লর্ড ব্রাইস
ব্যাখ্যা
সুনাগরিকতা বিষয়ে তিনটি গুণের কথা বলেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী - লর্ড ব্রাইস।

• সুনাগরিক:

- সু শব্দের অর্থ হল ভালো বা আদর্শ। তাহলে সুনাগরিক মানে হল আদর্শ নাগরিক।
- যেকোন রাষ্ট্রের উন্নতি ও সমৃদ্ধির জন্য সুনাগরিকের প্রয়োজনীয়তা অপরিহার্য। আবার এই সুনাগরিক গড়ে তোলাও রাষ্ট্রের দায়িত্ব।
- কেউ একজন খুব সহজে একটা রাষ্ট্রের নাগরিক হলেও কেবল সুনাগরিকই রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে।

- অধ্যাপক ই, এম, হোয়াইট এর মতে ’সাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও নিষ্ঠা এ তিনটি গুন যদি কোন নাগরিকের থাকে তাহলে সে-ই সুনাগরিক।
- বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর বক্তব্যে নাগরিকের অনেকগুলো গুণের উল্লেখ রয়েছে,

- তবে লর্ড ব্রাইস প্রদত্ত উপাদানগুলোই এ পর্যন্ত সবেচেয়ে গ্রহণযোগ্য।
- তিনি মনে করেন কোন নাগরিক সুনাগরিক হিসেবে পরিগণিত হবে যদি তিনটি গুণ যথা- (১) বুদ্ধি (২) আত্মসংযম (৩) বিবেক থাকে।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৩.
ন্যায্য মজুরি পাবার অধিকার কী ধরনের অধিকার?
  1. ক) সামাজিক
  2. খ) নৈতিক
  3. গ) অর্থনৈতিক
  4. ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর:
গ) অর্থনৈতিক
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্থনৈতিক
ব্যাখ্যা
ন্যায্য মজুরি পাবার অধিকার অর্থনৈতিক অধিকার।

• অর্থনৈতিক অধিকার:

- অর্থনৈতিক অধিকার বলতে সেই সকল সুযোগ-সুবিধা বোঝায় যা নাগরিকের জীবিকা নির্বাহের মাধ্যমে জীবন ধারণের নিশ্চয়তা দেয়। অর্থনৈতিক অধিকার ছাড়া নাগরিক জীবন চিন্তা করা যায় না। যেমন-কর্মের অধিকার, ন্যায্য মুজুরি পাবার অধিকার, পেশা পছন্দের অধিকার। অর্থনৈতিক অধিকার অন্যান্য অধিকারের পূর্বশর্ত।

তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৪.
বৈষম্যযুক্ত সমাজে কি বিরাজ করে?
  1. ক) স্থিতিশীলতা
  2. খ) শান্তি
  3. গ) অস্থিতিশীলতা
  4. ঘ) সমৃদ্ধি
সঠিক উত্তর:
গ) অস্থিতিশীলতা
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্থিতিশীলতা
ব্যাখ্যা
- পৌরনীতি ও সুশাসন আলোচনায় সাম্য ও স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়।
- সমাজে বসবাস করতে হলে সাম্য ও স্বাধীনতা দুটিই প্রয়োজন।
- বৈষম্যযুক্ত সমাজে অস্থিতিশীলতা বিরাজ করে।

- পক্ষান্তরে, স্বাধীনতাহীন ব্যক্তি বা জাতির বিকাশের সম্ভাবনা নস্যাৎ হয়।
- সাম্য ও স্বাধীনতার মাঝে রাষ্ট্রবিজ্ঞানীগণ দু'ধরনের সম্পর্ক চিহ্নিত করেন।
- একটি ধারা সাম্য ও স্বাধীনতার মধ্যে সমধর্মীতার কথা বলে অন্য ধারাটি এই দুইয়ের মাঝে কিছু বৈপরীত্য দেখতে পায়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।