পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA) এর 'সহকারী পরিচালক' পদের জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
'Dissimilation' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মধ্য স্বরাগম
  2. স্বরসঙ্গতি
  3. সমীভবন
  4. অসমীকরণ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'Dissimilation' এর বাংলা পরিভাষা - অসমীকরণ। 

অন্যদিকে, 
• 'Anaptyxis' অর্থ - স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। 
• 'Vowel Hermony' অর্থ - স্বরসঙ্গতি। 
• 'Assimilation' অর্থ - সমীভবন। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'লাওয়ারিশ' শব্দটি কোন ধরনের উপসর্গযোগে গঠিত?
  1. ফারসি উপসর্গ
  2. সংস্কৃত উপসর্গ
  3. আরবি উপসর্গ
  4. উর্দু উপসর্গ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
আরবি উপসর্গ:
আম্ (সাধারণ অর্থে) - আমদরবার, আমমোক্তার। 
খাস (বিশেষ অর্থে)- খাসমহল, খাসখবর, খাসকামরা খাসদরবার। 
লা (না অর্থে) - লাজওয়াব, লাখেরাজ, লাওয়ারিশ, লাপাত্তা। 
গর্ (অভাব অর্থে) - গরমিল, গরহাজির, গররাজি। 

--------------
বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
নিচের কোন গ্রন্থটি ভিন্ন?
  1. চোখের বালি
  2. বিসর্জন
  3. শেষের কবিতা
  4. যোগাযোগ
  5. খ ও ঘ
ব্যাখ্যা
• 'বিসর্জন' নাটক:
- 'বিসর্জন' (১৮৯১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। 'রাজর্ষি' উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটকটি রচিত হয়।
- রবীন্দ্রনাথ রচিত বিসর্জন নাটকে গোমতী নদীর কথা উল্লেখ আছে।

- 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চসফল এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম। এই নাটকে রবীন্দ্রনাথ স্বয়ং নিজে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন। ১৮৯০-এ রঘুপতি, এবং ১৯২৩-এ জয়সিংহের ভূমিকায়।

- এই নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। উদার ধর্মবোধ এবং সংকীর্ণ ধর্মীয় বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব যেমন এই নাটকের প্রধান উপকরণ, তেমনি বিশ্বাসের উগ্রতা এবং মানব সম্পর্কের নিবিড়তা এই নাটকের প্রধান বৈশিষ্ট্য।

এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র:
- জয়সিংহ,
- রঘুপতি,
- অপর্ণা, 
- গুণবতী,
- গোবিন্দমাণিক্য।

----------------
রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য রচনা:
• কাব্যগ্রন্থ: মানসী, সোনারতরী, চিত্রা, গীতাঞ্জলি, বলাকা, শেষলেখা। 
• উপন্যাস: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। 
• ছোটগল্প: গল্পগুচ্ছ, তিনসঙ্গী, গল্পসল্প। 
• নাটক: বিসর্জন, রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী। 
• প্রবন্ধ: আধুনিক সাহিত্য, মানুষের ধর্ম, কালান্তর, সাহিত্যের স্বরূপ। 
• আত্মজীবনী: জীবনস্মৃতি, ছেলেবেলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ব্যাথা
  2. ব্যতিক্রম
  3. বুৎপত্তি
  4. বৈয়াকরণিক
  5. সবগুলো
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ব্যতিক্রম। 
- বিশেষ্য পদ, 
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- ব্যত্যয়;
- নিয়ম-কানুনের অন্যথা। 
- কোনো কিছুর বৈপরীত্য। 

বিশেষণ অপদ হিসেবে অর্থ-
- ব্যতিক্রমবিশিষ্ট। 
-  ব্যতিক্রম বা লঙ্ঘন করা হয়েছে এমন। 

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• ব্যাথা - ব্যথা। 
• বুৎপত্তি - ব্যুৎপত্তি। 
• বৈয়াকরণিক - বৈয়াকরণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'ময়ূখ' শব্দের অর্থ-
  1. রশ্মি
  2. পাখি
  3. সূর্য
  4. কোকিল
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ময়ূখ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- কিরণ;
- রশ্মি। 

-------------
'রশ্মি' শব্দের সমার্থক শব্দ:

আলো, আলোক, রশ্মি, কিরণ, অংশু, কর, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, ময়ূখ, দ্যুতি, ভাতি, ঔজ্জ্বল্য, জেল্লা, জৌলুস, প্রদীপ্তি, চাকচক্য, রেশন, নূর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
.
"গভীর জলের মাছ" বাগ্‌ধারার অর্থ কী?
  1. অতি ক্ষমতাধর
  2. কপট
  3. চালাক লোক
  4. অদর্শনীয়
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'গভীর জলের মাছ' বাগ্‌ধারার অর্থ - চালাক লোক; যার অনেক বুদ্ধি আছে।

অন্যদিকে, 
- 'রাঘব বোয়াল' অর্থ - অতি ক্ষমতাধর। 
- 'ভিজা বিড়াল' অর্থ - কপট। 
-  'অমাবস্যার চাঁদ' অর্থ - অদর্শনীয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
'অনন্ত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আদি
  2. সান্ত
  3. আরম্ভ
  4. মুক্ত
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অনন্ত' অর্থ- অসীম; অশেষ।
• 'সান্ত' অর্থ- অন্তবিশিষ্ট; সীমাবদ্ধ; সসীম। 

• 'অনন্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - অন্ত/সান্ত। 

অন্যদিকে, 
• আদি - অন্ত। 
• আরম্ভ - শেষ। 
• আবদ্ধ - মুক্ত/উন্মুক্ত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'প্রাতরাশ' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. প্রাত + আশ
  2. প্রাতঃ + রাশ
  3. প্রাতঃ + আশ
  4. প্রাতর্‌ + আশ
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রাতঃ (অন্তর্, পুনর্, প্রাতর্) ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- পুনঃ + অধিকার = পুনরধিকার,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ + ঈপ = অন্তরীপ,
- পুনঃ+ উত্থান = পুনরুত্থান,
- পুনঃ + উক্তি = পুনরুক্তি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পাপ থেকে পুণ্য পৃথক।'- এখানে 'পাপ থেকে' কোন কারক?
  1. করণ কারক
  2. কর্ম কারক
  3. অধিকরণ কারক
  4. অপাদান কারক
  5. সম্বন্ধ কারক
ব্যাখ্যা
• অপাদান কারক:
যা থেকে কোনো কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।

- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক।

যেমন:
- পাপ থেকে পুণ্য পৃথক।
[বাক্যকে কিসের/কি থেকে? প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'পাপ থেকে'। তাই 'পাপ থেকে' শব্দটি অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।]

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
নিচের কোনটি ভাববাচক বিশেষ্য?
  1. দুঃখ
  2. সৌরভ
  3. বড়াই
  4. তিক্ততা
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• বিশেষ্য পদ:
কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয়, তাকে বিশেষ্য পদ বলে।

বিশেষ্য পদ ছয় প্রকার। যথা-
১. বিশেষ্য,
২. নামবাচক,
৩. জাতিবাচক,
৪. বস্তুবাচক,
৫. সমষ্টিবাচক,
৬. ভাববাচক,
৭. গুণবাচক।

• ভাববাচক বিশেষ্য (Verbal Noun):
যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। যথা- যাওয়ার ভাব বা কাজ গমন।
তদ্রুপ: ভোজন, শয়ন, দর্শন, দেখা, শোনা প্রভৃতি।

- আবার ধাতুর বা প্রাতিপদিকের পর 'আই' প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য গঠিত হয়। চড়ু + আই = চড়াই, বড় + আই = বড়াই ইত্যাদি।

• গুণবাচক বিশেষ্য (Abstract Noun):
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য। যথা- মধুর মিষ্টত্বের গুণ মধুরতা।
তদ্রুপ- সৌরভ, স্বাস্থ্য, যৌবন, তারুণ্য, তারল্য, তিক্ততা, সুখ, দুঃখ, উৎকর্ষ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
'গৌরাঙ্গ' কোন সমাস?
  1. সমানাধিকরণ বহুব্রীহি সমাস
  2. উপমান কর্মধারয় সমাস
  3. অলুক তৎপুরুষ সমাস
  4. অব্যয়ীভাব সমাস
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• সমানাধিকরণ বহুব্রীহি সমাস: পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
যেমন:
- গৌর অঙ্গ যার = গৌরাঙ্গ, 
- হত হয়েছে যার শ্রী = হতশ্রী,
- খোশ মেজাজ যার = খোশমেজাজ, 
- পীত অম্বর যার = পীতাম্বর,
- নীল বসন যার = নীলবসনা (স্ত্রী),
- সুন্দর শ্রী যার = সুশ্রী,
- পুণ্য আত্মা যার = পুণ্যাত্মা,
- হত ভাগ্য যার = হতভাগ্য ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
কোনটি ফারসি ভাষার শব্দ?
  1. কলম
  2. কফিন
  3. কার্পেট
  4. কাগজ
  5. সবগুলো
ব্যাখ্যা
• কাগজ (বিশেষ্য পদ),
- ফারসি শব্দ।
অর্থ:
- লিখনের উপকরণ; 
-  দলিলপত্র; 
- সংবাদপত্র ইত্যাদি।  

 • 'ফারসি' ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, সাদা, আসমান, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

অন্যদিকে,
• ইংরেজি ভাষা থেকে আগত শব্দ - কফিন। 
• ফরাসি ভাষা থেকে আগত শব্দ - কার্পেট। 
• আরবি ভাষা থেকে আগত শব্দ - কলম। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
প্রকৃতি প্রত্যয়ের কোন গঠনটি অশুদ্ধ?
  1. √বাজ্ + ইয়ে = বাজিয়ে
  2. √বল্ + ইয়ে = বলিয়ে
  3. √গাই + ইয়ে = গাইয়ে
  4. √লিখ্ + ইয়ে = লিখিয়ে
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• অশুদ্ধ - √গাই + ইয়ে = গাইয়ে।
• শুদ্ধ- √গা + ইয়ে = গাইয়ে। 

• 'ইয়া/ইয়ে' কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ-
- √মর্ + ইয়া = মরিয়া। 
- √বল্ + ইয়ে = বলিয়ে। 
- √নাচ্ + ইয়ে = নাচিয়ে। 
- √গা + ইয়ে = গাইয়ে। 
- √লিখ্ + ইয়ে = লিখিয়ে। 
- √বাজ্ + ইয়ে = বাজিয়ে। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
নিচের কোনটি বাংলা ধাতু?
  1. খাট্
  2. আক্
  3. ডর্
  4. ঝুল্
  5. উপড়ের সবগুলো
ব্যাখ্যা
• মৌলিক ধাতু:
যেসকল ধাতুকে বিশ্লেষণ করা যায় না, সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
যেমন- চল্, পড়, কর্ ইত্যাদি।
মৌলিক ধাতু আবার ৩ প্রকার। যথা-
ক) বাংলা ধাতু,
খ) সংস্কৃত ধাতু ও
গ) বিদেশি ধাতু।

• বাংলা ধাতু:
যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে।
যেমন: কাদ্, কাট, নাচ, আক্, কহ্‌, কর্ ইত্যাদি।

অন্যদিকে, 
• বিদেশি ধাতু:
তৎসম ও বাংলা ধাতু ছাড়া যেসব ধাতু বিদেশি ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় বিদেশি ধাতু। যেমন:
- আঁট (শক্ত করে বাঁধা) অর্থে ব্যবহৃত হয়।
- খাট্ (মেহনত করা) অর্থে ব্যবহৃত হয়।
- চেঁচ্ (চিৎকার করা) অর্থে ব্যবহৃত হয়।
- ঝুল্ (দোলা) অর্থে ব্যবহৃত হয়।
- টান্ (আকর্ষণ) অর্থে ব্যবহৃত হয়।
- ডর্ (ভীত হওয়া) অর্থে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৫.
'কুলি' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
  1. ঝি
  2. কুলীন
  3. কামিন
  4. বাঁদী
  5. ক ও গ
ব্যাখ্যা
• পুংলিঙ্গ - স্ত্রীলিঙ্গ:
কুলি - কামিন। 

অন্যদিকে, 
• খানসামা - আয়া। 
• গোলাম - বাঁদী। 
• চাকর - ঝি। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
কোনটি ব্যঞ্জন বিকৃতির উদাহরণ?
  1. ছোট > ছোট্ট
  2. ধোবা > ধোপা
  3. বউদিদি > বউদি
  4. ফাল্গুন > ফাগুন
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি। অর্থাৎ পদের অন্তর্গত কোনো বর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে।

যেমন-
- শাক > শাগ,
- ধোবা > ধোপা,
- কবাট > কপাট,
- ধাইমা > দাইমা ইত্যাদি।

অন্যদিকে, 
• দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা:
কখনো কখনো জোর দেয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বা। যেমন- সকাল > সক্কাল, পাকা > পাক্কা, মুলুক > মুল্লুক, বড় > বড্ড, ছোট > ছোট্ট, কিছু > কিচ্ছু ইত্যাদি।

• ব্যঞ্জনচ্যুতি:
পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন- বড়দাদা > বড়দা, বউদিদি > বউদি ইত্যাদি।

• অন্তর্হতি:
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি। যেমন- ফলাহার > ফলার, আলাহিদা > আলাদা, ফাল্গুন > ফাগুন ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
স্বভাবতই মূর্ধন্য-ষ হয়েছে নিচের কোন শব্দে?
  1. চক্ষুষ্মান
  2. আকর্ষণ
  3. ঘর্ষণ
  4. আভাষ
  5. উপড়ের সবগুলো
ব্যাখ্যা
• কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়। যেমন-
ভাষা, ঊষা, ষট্, আষাঢ়, ভাষণ, কোষ, কষিত, পাষাণ, পাষণ্ড, পৌষ, পুষ্প, কলুষ, ঔষধ, ভাষ্য, আভাষ, বাষ্প, মানুষ, অষ্ট। 

--------------------
ষ-ত্ব বিধানের নিয়ম:

১. ঋ বা ঋ-কারের পরে মূর্ধন্য-ষ হবে। যেমন- কৃষক, বৃষ্টি, ঋষি, কৃষ্ণ, দৃষ্টি ইত্যাদি (ব্যতিক্রম: কৃশ্ ধাতু জাত কৃশ, কৃশতা, কৃশকায়)।
২. তৎসম শব্দে 'র'-এর পর 'ষ' হয়। যেমন- বর্ষণ, ঘর্ষণ, বর্ষা ইত্যাদি।
৩. রেফ-এর পরে মূর্ধন্য-ষ হবে। যেমন- আকর্ষণ, বর্ষ, মুমূর্ষু, বার্ষিক, সপ্তর্ষি।

৪. র-ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে 'ষ' হয়। যথা- পরিষ্কার। অ, আ স্বরধ্বনি থাকলে স হয়। যথা- পুরস্কার।

৫. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের সষ হয়। যেমন- ভবিষ্যৎ (ভ্ + অ + ব্‌+ই+) এখানে ব-এর পরে ই-এর ব্যবধান), চিকীর্ষা, চক্ষুষ্মান, মুমূর্ষু ইত্যাদি।

৬. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়। যেমন- প্রতিসেধক > প্রতিষেধক, প্রতিস্থান > প্রতিষ্ঠান, অনুস্থান > অনুষ্ঠান, বিসম> বিষম, অভিসেক> অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অসুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।

৭. ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়, যথা- অনিষ্ট, চেষ্টা, নষ্ট, বৈশিষ্ট্য, অনুষ্ঠান, কনিষ্ঠ, প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
যুক্তবর্ণের অশুদ্ধ গঠন কোনটি?
  1. ঙ্‌ + গ = জ্ঞ
  2. ঞ্‌ + জ = ঞ্জ
  3. ষ্‌ + ণ = ষ্ণ
  4. ঞ্‌ + চ = ঞ্চ
  5. ক ও গ
ব্যাখ্যা
• অশুদ্ধ- ঙ্‌ + গ = জ্ঞ। 

• শুদ্ধ: জ্ + ঞ = জ্ঞ।
গঠিত শব্দ: জ্ঞান, বিজ্ঞান, অবিজ্ঞান, অজ্ঞান, সংজ্ঞা। 

------------- 
এরূপ কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো-
• ক্ + ষ = ক্ষ। 
গঠিত শব্দ: সুরক্ষা, ভিক্ষা, শিক্ষা, কক্ষ, দক্ষ। 

• হ্ + ম = হ্ম।  
গঠিত শব্দ: ব্রাহ্মণ, ব্রাহ্ম। 

• ঞ্‌ + জ = ঞ্জ।
গঠিত শব্দ: অঞ্জন, গঞ্জনা, গঞ্জ, রঞ্জন, কুঞ্জ। 
 
• ঞ্‌ + চ = ঞ্চ।
গঠিত শব্দ: অঞ্চল, পঞ্চম, প্রপঞ্চ, সঞ্চয়, কঞ্চি। 

• ষ্‌ + ণ = ষ্ণ। 
গঠিত শব্দ: উষ্ণ, কৃষ্ণ। 

• ট্ + ট = ট্ট। 
গঠিত শব্দ: চট্টগ্রাম, হট্টগোল। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
Questions (21-25): Fill in the gap with the most appropriate word:
The composer has never courted popularity: her rugged modernism seems to defy rather than to ____ the audience.
  1. ignore
  2. discount
  3. woo
  4. teach
  5. cow
ব্যাখ্যা
• Complete sentence: The composer has never courted popularity: her rugged modernism seems to defy rather than to woo the audience.
- Bangla Meaning: এই সুরকার কখনই জনপ্রিয়তা খোঁজেননি: তাঁর অমসৃণ আধুনিকবাদ (rugged modernism) শ্রোতাদের আকর্ষণ করার বদলে বরং চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

• Sentence এর প্রথম অংশে বলা আছে, Composer কখনো জনপ্রিয়তার পিছনে ঘুরে নি, কিন্তু দ্বিতীয় অংশে উল্লেখ হয়েছে তার style ঠিকই জনপ্রিয়তার দিকে ঝুকেছে। তাই খালি ঘরে courted popularity এর synonym হবে।

• Courted popularity - actively trying to gain or win over public favor or approval, often through actions or behaviors designed to please or appeal to others. জনপ্রিয় হওয়ার চেষ্টা করা।

Options:
Woo- (verb)
- to seek to gain or bring about.
- সমর্থন পেতে চেষ্টা করা।

Ignore- (verb)
- to refuse to take notice of.
- উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা

Discount-(noun)
- a reduction made from a regular or list price.
- বাটা; পূর্ণ মূল্য থেকে কিছু পরিমাণ ছাড়

Teach- (verb) - শিক্ষা দেওয়া; শেখানো; অধ্যাপনা করা।

Cow- (noun)-গাভী, গরু।

• সুতরাং, সঠিক উত্তর হবে Woo.

Source:  Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২০.
The miser gazed ____ at the pile of gold coins in front of him.
  1. avidly
  2. admiringly
  3. thoughtfully
  4. earnestly
  5. none
ব্যাখ্যা
• The miser gazed avidly at the pile of gold coins in front of him.
• দরিদ্রলোকটি স্বর্ণ এর কয়েনের স্তুপের দিকে লুব্ধভাবে তাকিয়ে ছিল।

avidly(adverb)

- desirous to the point of greed।
- লুব্ধভাবে।

admiringly(adverb)
- to feel respect and approval for (someone or something)
- বিমুগ্ধভাবে।

thoughtfully(adverb)
- given to or chosen or made with heedful anticipation of the needs and wants of others.
- বিবেচনাপূর্বক।

earnestly(adverb)
- in an earnest and serious manner
- আন্তরিকতার সঙ্গে।

সঠিক উত্তর avidly হবে।

Source:  Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২১.
Catching the earlier train will give us the ____ to do some shopping.
  1. chance
  2. purpose
  3. possibility
  4. occasion
  5. option
ব্যাখ্যা
• Catching the earlier train will give us the chance to do some shopping.
• আগের ট্রেনে চড়লে আমাদের কিছু কেনাকাটা করার সুযোগ হবে।

• Chance (noun)

- দৃষ্টিগ্রাহ্য বা বোধগম্য কারণ ছাড়া যা ঘটে; দৈব ঘটনা;  সুযোগ; ভাগ্য; কপাল।
- something that happens unpredictably without discernible human intention or observable cause.

purpose (noun, verb)
- উদ্দেশ্য, লক্ষ্য

Possibility (noun)
- সম্ভাবনা।

Occasion (noun)
- কোনো নির্দিষ্ট ঘটনার সময়
- a favorable opportunity or circumstance.

Option (noun)
- পছন্দ করা বা বেছে নেওয়ার অধিকার বা ক্ষমতা।

সঠিক উত্তর chance.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২২.
The grapes are now ____ enough to be picked.
  1. ready
  2. immature
  3. ripe
  4. advanced
  5. washed
ব্যাখ্যা
• The grapes are now ripe enough to be picked.
• আঙ্গুর ছিঁড়ে নেওয়ার উপযুক্ত তখনই হয় জখন তা পাঁকে।

ripe (adj)

fully grown and developed.
পাকা।

immature (adjective) - অপরিণত।

ready (adjective) - প্রস্তুত; তৈরি।

advanced (adj) - being beyond others in progress or ideas.
- অত্যন্ত অগ্রসর।

washed (verb) - to cleanse by or as if by the action.
- সব কিছু ধুয়ে মুছে শেষ হয়ে গেছে।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, সঠিক উত্তর হবে ripe.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৩.
____ of old paintings is a job for experts.
  1. Resurrection
  2. Retrieval
  3. Restoration
  4. Resumption
  5. Removal
ব্যাখ্যা
• Restoration of old paintings is a job for experts.
• পুরাতন চিত্রকর্ম পুনরুদ্ধার করা বিশেষজ্ঞদের কাজ।

Resurrection (noun)
- the state of one risen from the dead.
- পুনরুত্থান।

Retrieval (noun)
- an act or process of retrieving.
- ফিরে পাওয়া।

Restoration (noun)

- an act of restoring or the condition of being restored.
- পুনঃপ্রতিষ্ঠা, পুনরুদ্ধার; নতুনভাবে গুদামজাতকরণ। 

Resumption (noun)
- an act or instance of resuming.
- পুনরারম্ভ

Removal(noun)
- the act or process of removing 
- সরানো; সরিয়ে নেওয়া।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, সঠিক উত্তর Restoration.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৪.
'Helena' is a character of which play-
  1. Antony and Cleopatra
  2. All's Well That Ends Well
  3. As You Like It
  4. The Comedy of Errors
  5. Coriolanus
ব্যাখ্যা
• 'Helena' is a character from All's Well That Ends Well.

All's Well That Ends Well-
a Shakespearean play, a "problem play" or a comedy, about Helena who, after curing the King of France, is given the opportunity to marry Bertram, the man she loves, but he rejects her, leading to a series of events and a somewhat ambiguous ending.
প্রধান চরিত্র Helena তার medical জ্ঞান দিয়ে France এর রাজাকে সারিয়ে তুলেন, তার ফলস্রুতিতে তার পছন্দের Bertram এর সাথে বিয়ের সুযোগ পান, কিন্তু Bertam তাকে রিজেক্ট করে দেয়।শেষ পর্যন্ত অনেক ঘটনার পর তাদের দুই জনের মধ্যে মিলন ঘটে।

William Shakespeare:
(1564-1616)
Birth: 23 April 1564 (26 April)
Death: 23 April 1616
Birth place: Stratford-upon-Avon.

Titles:

National poet of England
The greatest dramatist
The greatest superstar of the world
King without crown 
The Bard of Avon

Source: Sparknotes, Britannica.
২৫.
Correct spelling-
  1. Indespensible
  2. Indispensible
  3. Indispensable
  4. Indespendescent
  5. None
ব্যাখ্যা
Indispensable (Adj)
English Meaning: absolutely necessary.
Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয়।

• Example:
an indispensable member of the staff.

Other forms:
• Indispensability (noun)
• Indispensable (noun)
• Indispensableness (noun)
• Indispensably (adverb)

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৬.
Correct Spelling-
  1. Previlege
  2. Privelege
  3. Priviledge
  4. Privilege
  5. None
ব্যাখ্যা
Privilege (noun)
- a right or immunity granted as a peculiar benefit, advantage, or favor,especially : such a right or immunity attached specifically to a position or an office.
- যে অধিকার বা সুবিধা কোনো বিশেষ ব্যক্তি; শ্রেণি পদমর্যাদা বা পদাধিকারীর পক্ষেই শুধু ভোগ্য; বিশেষাধিকার।

• Example:
It is evolving into an elite institution, open chiefly to the well-educated few. In short, marriage is becoming yet another form of privilege.

Privilege (verb)

- to grant a privilege to.

সঠিক বানান privilege.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৭.
Correct spelling-
  1. Reciepent
  2. Recepent
  3. Riciepent
  4. Recipient
  5. None
ব্যাখ্যা
Recipient (noun) -
- one that receives, receiver.
- গ্রহীতা; প্রাপক।
the recipient of the Nobel Peace Prize.

Recipient (adj)-
- receiving or capable of receiving something.
"a recipient country"
সঠিক বানান হবে Recipient.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৮.
Correct Spelling-
  1. Questionaire
  2. Questionire
  3. Questionnerr
  4. Questionnair
  5. None
ব্যাখ্যা
সঠিক বানান Questionnaire.

Questionnaire (noun)
a set of questions for obtaining statistically useful or personal information from individuals.
প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।

Example:
Those employees were also asked to answer a questionnaire.

সঠিক উত্তর Questionnaire.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৯.
Correct spelling-
  1. Renaissance
  2. Renaisance
  3. Renaissence
  4. Renaissanc
  5. None
ব্যাখ্যা
সঠিক বানান Renaissance.

• Renaissance (noun)

English Meaning: rebirth, revival.the transitional movement in Europe between medieval and modern times beginning in the 14th century in Italy, lasting into the 17th century, and marked by a humanistic revival of classical influence expressed in a flowering of the arts and literature and by the beginnings of modern science.
Bangla Meaning: উক্তরূপ যেকোনো পুনরুজ্জীবন; নবজাগরণ।

Example:
Over the past decade we have enjoyed a renaissance in the appreciation of historic performances.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩০.
Identify which underlined section is incorrect for each sentence: If there is no error, then choose e / no error. (৩৩-৩৬)

Parts of northern France were also (A) put in drought alert, (B) with water supplies to businesses, (C) farmers and ordinary residents restricted. (D)
  1. Parts of northern France were also
  2. put in drought alert,
  3. with water supplies to businesses
  4. farmers and ordinary residents restricted
  5. No error
ব্যাখ্যা
(B) অংশ টি ভুল আছে এখানে put in হবে না put on হবে।

The correct sentence would therefore be:
Parts of northern France were also put on drought alert, with water supplies to businesses, farmers and ordinary residents restricted.

• put on
- English Meaning: to produce or provide something, especially for the good of other people or for a special purpose.
- Bangla Meaning: জারি করা; আরোপ করা।

Hence, option B is the correct answer.
৩১.
The share market is (A) comparatively stronger (B) today than (C) it was a couple of days back (D).
  1. is
  2. comparatively stronger
  3. than
  4. a couple of days back
  5. no error
ব্যাখ্যা
সঠিক উত্তর খ।
comparatively stronger হচ্ছে ভুল অংশ।

বাক্যটিতে comparatively এর সাথে Comparative degree + than হয়েছে।
comparatively এর পর positive degree থাকলে বাক্যটি সঠিক হত। 

Double comparative এর কারনে বাক্যটি ভুল।

Correct sentence: The share market is stronger today than it was a couple of days back. or
The share market is comparatively strong today than it was a couple of days back.

Source: A passage in the English language by S.M. Zakir Hussain.
৩২.
As the Intergovernmental Panel on Climate Change (IPCC) points out, (A) drawing over large amounts of carbon dioxide from the atmosphere (B) is essential if we are to stand any chance of preventing (C) more than 1.5C or even 2C of global heating. (D)
  1. As the Intergovernmental Panel on Climate Change (IPCC) points out
  2. drawing over large amounts of carbon dioxide from the atmosphere
  3. is essential if we are to stand any chance of preventing
  4. more than 1. 5C or even 2C of global heating.
  5. No error
ব্যাখ্যা
 সঠিক উত্তর (B) drawing over large amounts of carbon dioxide from the atmosphere
- drawing over -এর স্থলে drawing down হবে।

• As the Intergovernmental Panel on Climate Change (IPCC) points out, drawing down large amounts of carbon dioxide from the atmosphere is essential if we are to stand any chance of preventing more than 1.5C or even 2C of global heating. 
• (IPCC) এর মতে, আমরা যদি বৈশ্বিক তাপ ১.৫ সে থেকে ২ সে এর বেশি থামিয়ে রাখতে চাই আমাদের অবশ্যই বায়ুমন্ডল থেকে অনেক পরিমাণ কার্বন ডাই অক্সাইড সরিয়ে নেওয়া লাগবে

'Draw down'
- withdraw water, oil, or gas from a reservoir or repository.
'draw over' context এর সাথে যায় না।
Example: The state began drawing down some of its stored water.

অন্যদিকে,
'draw over' - to cover someone or something with something by pulling it on top' in fragment B is inappropriate.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৩.
We hypothesized that the (A) trustworthyness of the original source (B) might be an element that contributed to the (C) accuracy of people’s judgment about online images. (D)
  1. We hypothesized that the
  2. trustworthyness of the original source
  3. might be an element that contributed to the
  4. accuracy of people’s judgment about online images
  5. no error
ব্যাখ্যা
২য় (B) অংশটিতে ভুল রয়েছে।
The word ‘trustworthyness’ is incorrect.(ভুল বানান)
The correct spelling is ‘trustworthiness’.(সঠিক বানান)

The correct sentence would, therefore be: 
• We hypothesized that the trustworthiness of the original source might be an element that contributed to the accuracy of people’s judgment about online images.
• আমরা ধারনা করতে পারি যে অনলাইন এর ছবিগুলোর যাচাই বাছাইএর এর একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সোর্স এর বিশ্বাসযোগ্যতা।

তাই সঠিক উত্তর খ।
৩৪.
Choose the suitable pair of words whose relation is similar to the given pair. (Q. ৩৭-৪০)
Vacillate : Hesitate ::
  1. Run : Sprint
  2. Shout : Whisper
  3. Admire : Respect
  4. Sleep : Snore
  5. Angry : Furious
ব্যাখ্যা
Vacillate (দোদুল্যমান হওয়া) 
Hesitate (দ্বিধা করা)

Admire
-প্রশংসা/সম্মান করা।
Respect -সম্মান করা।

Relation:
প্রদত্ত প্রশ্নে Vacillate এবং Hesitate  এরা সমার্থক শব্দজোড় বা একই অর্থ প্রকাশ করে।
তাই সঠিক উত্তরটি হবে সমার্থক শব্দজোড় হবে। Admire এবং Respect সমার্থক অর্থ প্রকাশ করে।

Run -দৌড়ানো.
Sprint -দ্রুত দৌড়ানো.

Shout -চিৎকার করা।
Whisper -ফিসফিস করা।

Sleep- ঘুমানো।
Snore- নাক ডাকা।

Angry- রাগান্বিত।
Furious- প্রচণ্ড রাগান্বিত।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, সঠিক analogy টি হলো- Admire: Respect.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৫.
Chauvinism : Country ::
  1. Patriotism : Expert
  2. Critique : Book
  3. Parsimony : Money
  4. Ineteristing : Food
  5. None of the above
ব্যাখ্যা
Chauvinism : Country - (অন্ধ স্বদেশপ্রেম : দেশ)
নিজ দেশের প্রতি অন্ধ স্বদেশপ্রেম যা খারাপ অর্থে ব্যবহার হয়। 

Parsimony : Money - (অতিশয় মিতব্যয়ী, কার্পণ্য : টাকা)

Relation:
Chauvinism হলো Country বা দেশের প্রতি অন্ধ (অতি) স্বদেশপ্রেম ।
তেমনি Parsimony হলো অতিশয় মিতব্যয়ী, কার্পণ্য।

Other Options:
Patriotism : Expert - (স্বদেশপ্রেম : দক্ষ)

Critique : Book - (সমালোচনামূলক প্রবন্ধ, সমালোচনাবিদ্যা : বই)

Ineteresting : Food - (চিত্তাকর্ষক : খাদ্য) 

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, সঠিক analogy টি হলো- Parsimony : Money

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৬.
Constitution : Preamble ::
  1. Play : Epilogue
  2. Prelude : Overture
  3. Book : Prologue
  4. Opera : Music
  5. None of the above
ব্যাখ্যা

Constitution : Preamble -

Constitution (noun) -সংবিধান।
Preamble (noun) -ভূমিকা।

Book (noun) -বই 
prologue (noun) -প্রস্তাবনা 

Relation:
প্রদত্ত প্রশ্নে সংবিধানের ভূমিকা থাকে, এবং বই এর প্রস্তাবনা থাকে। তাই, প্রশ্নের সাথে Book : Prologue অধিক মানানসই।

Play (noun) -নাটক
Epilogue(noun) -সমাপ্তি বক্তৃতা

Prelude (noun) -নাটকের প্রস্তাবনা।
Overture (noun) -প্রস্তাব।

Opera (noun) -গীতিনাট্য।
Music (noun) -সঙ্গীত

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৭.
Lineage : Person ::
  1. Foliage : Tree
  2. Derivation : Word
  3. Adolescence : Child
  4. Landscape : Portrait
  5. None of the above
ব্যাখ্যা
Lineage - (noun) বংশ, পূর্বপুরুষ।
Person -(noun) ব্যক্তি।

Derivation - (noun)
শব্দের বু্যৎপত্তি নির্ণয়।
Word - (noun) শব্দ।

Relation:
একজন ব্যক্তির আদি উৎপত্তি সম্পর্কে জানা যায় Lineage বা পূর্বপুরুষ থেকে।
একইভাবে, একটি শব্দের উৎপত্তি নির্ণয় প্রক্রিয়া হলো Derivation।

Other options:
ক)
Foliage -(noun) পল্লব-গুচ্ছ; পত্রগুচ্ছ।
Tree -(noun) গাছ।

খ)
Adolescence -(noun) বয়ঃসন্ধি, কৈশোর।
Child -(noun) শিশু সন্তান।

গ)
Landscape -(noun) ভূদৃশ্য।
Portrait -(noun) প্রতিকৃতি, কোনও লোকের ছবি।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, সঠিক analogy টি হলো- Derivation : Word

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৮.
If one-third of one-fourth of a number is 15, then three-tenth of that number is-
  1. 48
  2. 54
  3. 72
  4. 60
  5. 64
ব্যাখ্যা
Question: If one-third of one-fourth of a number is 15, then three-tenth of that number is-

Solution:
Let the number is x Then,
ATQ,
⇒ (1/3) of (1/4) of x = 15
⇒ x/12
⇒ x = 15 × 12 = 180

So,required number is = (3/10) × 180 = 54
৩৯.
By selling a bicycle for Tk. 2850, a shopkeeper gains 14%. If the profit is reduced to 8%, then the selling price will be?
  1. Tk. 2780
  2. Tk. 2650
  3. Tk. 2500
  4. Tk. 2700
  5. None of these
ব্যাখ্যা
Question: By selling a bicycle for Tk. 2850, a shopkeeper gains 14%. If the profit is reduced to 8%, then the selling price will be?

Solution:
Let Cost Price was x.
⇒ x + 14% of x = 2850
⇒ x + (14x/100) = 2850
⇒ (100x + 14x)/100 = 2850
⇒ 114x/100 = 2850
⇒ x = (2850 × 100)/114
∴ x = 2500.
So, Cost Price = Tk. 2500.

Now, Selling Price When profit remains at 8%,
= 2500 + 8% of 2500
= 2500 + (8/100) × 2500
= 2500 + 200
= Tk. 2700
৪০.
The number of students in 3 classes is in the ratio 2 : 3 : 4. If 12 students are increased in each class this ratio changes to 8 : 11 : 14. The total number of students in the three classes in the beginning was?
  1. 162
  2. 148
  3. 208
  4. 320
  5. 410
ব্যাখ্যা
Question: The number of students in 3 classes is in the ratio 2 : 3 : 4. If 12 students are increased in each class this ratio changes to 8 : 11 : 14. The total number of students in the three classes in the beginning was-

Solution:
Let the number of students in the classes be 2x, 3x and 4x respectively;
∴ Total students = 2x + 3x + 4x = 9x

ATQ,
⇒ (2x + 12)/(3x + 12) = 8/11
⇒ 24x + 96 = 22x + 132
⇒ 24x - 22x = 132 - 96
⇒ 2x = 36
∴ x = 18

Hence, Original number of students,
9x = 9 × 18 = 162
৪১.
  1. 1/1000
  2. 1/50
  3. 100
  4. 1/10
  5. None of these
ব্যাখ্যা
Question:

Solution:
৪২.
The milk and water in a mixture are in the ratio 7 : 5. When 15 litres of water are added to it, the ratio of milk and water in the new mixture becomes 7 : 8. The total quantity of water in the new mixture is-
  1. 35 litres
  2. 40 litres
  3. 45 litres
  4. 32 litres
  5. None of these
ব্যাখ্যা
Question: The milk and water in a mixture are in the ratio 7 : 5. When 15 litres of water are added to it, the ratio of milk and water in the new mixture becomes 7 : 8. The total quantity of water in the new mixture is-

Solution:
Let the quantity of milk in the mixture = 7x litres and that of water = 5x litres.

ATQ,
⇒ 7x/5x+15 = 7/8
⇒ 56x = 35x + 105
⇒ 56x - 35x = 105
⇒ 21x = 105
⇒ x = 105/21
∴ x = 5

∴ Required quantity of water = (5x + 15) litres
= (5 × 5) + 15 = 40 litres
৪৩.
The average weight of A, B and C is 50 kg. If the average weight of A and B be 46 kg and that of B and C be 52 kg, then the weight of B is-
  1. 36 kg
  2. 40 kg
  3. 48 kg
  4. 56 kg
  5. 46 kg
ব্যাখ্যা
Question: The average weight of A, B and C is 50 kg. If the average weight of A and B be 46 kg and that of B and C be 52 kg, then the weight of B is-

Solution:
Let A, B, C represent their respective weights.
Then, we have,
A + B + C = (50 × 3) = 150 ........(i)
A + B = (46 × 2) = 92 ........(ii)
B + C = (52 × 2) = 104 .........(iii)

Adding (ii) and (iii), we get:
A + 2B + C = 92 + 104 = 196 ........(iv)
And,
Subtracting (iv) from (i),
A + 2B + C - (A + B + C) = 196 - 150
B = 46

∴ B's weight = 46 kg
৪৪.
The sum of ages of 5 children born at the intervals of 4 years each is 70 years. What is the age of the eldest child?
  1. 22 years
  2. 24 years
  3. 20 years
  4. 18 years
  5. Nonr of these
ব্যাখ্যা
Question: The sum of ages of 5 children born at the intervals of 4 years each is 70 years. What is the age of the eldest child?

Solution:
Let the ages of children be x, (x + 4), (x + 8), (x + 12) and (x + 16) years.
Then, 
x + (x + 4) + (x + 8) + (x + 12) + (x + 16) = 70
5x + 40 = 70
5x = 70 - 40
⇒ 5x = 30
⇒ x = 6
∴ Age of the eldest child = x + 16 = 6 + 16 = 22 years.
৪৫.
If log105 +log10(5x + 1) = log10(x + 5) + 1, then x is equal to-
  1. - 1
  2. - 2
  3. 9
  4. - 4
  5. 3
ব্যাখ্যা
Question: If log105 +log10(5x + 1) = log10(x + 5) + 1, then x is equal to-

Solution:
Given that,
⇒ log105 +log10(5x + 1) = log10(x+5) + 1
⇒ log105 +log10(5x + 1) = log10(x+5) + log1010
⇒ log10[5(5x + 1)] = log10[10(x + 5)]
⇒ 5(5x + 1) = 10(x + 5)
⇒ 25x + 5 = 10x + 50
⇒ 25x - 10x = 50 - 5
⇒ 15x = 45
∴ x = 3
৪৬.
If 40% of a number is 120, what is 75% of the number?
  1. 220
  2. 275
  3. 350
  4. 420
  5. 225
ব্যাখ্যা
Question: If 40% of a number is 120, what is 75% of the number?

Solution:
Let the number is x
Given that,
⇒ 40% of x =120
⇒ (40​/100) × x = 120
⇒ x = (120 × 10)/4
⇒ x = 300

Now, find 75% of x,
75% of x = (75​/100) × 300
= 225
৪৭.
The price of 10 chairs is equal to that of 4 tables. The price of 15 chairs and 2 tables together is Tk. 4000. The total price of 12 chairs and 3 tables is?
  1. Tk. 3000
  2. Tk. 3900
  3. Tk. 3360
  4. Tk. 3200
  5. None of these
ব্যাখ্যা
Question: The price of 10 chairs is equal to that of 4 tables. The price of 15 chairs and 2 tables together is Tk. 4000. The total price of 12 chairs and 3 tables is?

Solution:
Let,
The cost of a chair and that of table be Tk. x and Tk.y respectively.
Then,10x = 4y
⇒ y = (5/2)x

15x + 2y = 4000
15x + 2 × (5/2)x = 4000
15x + 5x = 4000
20x = 4000
x = 4000/20
x = 200

So, y = (5/2) × 200 = 500
Hence, the cost of 12chairs and 3 tables =12x + 3y
= Tk. {(12 × 200) + (3 × 500)}
= Tk. (2400 + 1500)
= Tk. 3900
৪৮.
The ratio of the angles of a triangle is 2 : 3 : 4. What is the largest angle in digress?
  1. 90°
  2. 80°
  3. 75°
  4. 60°
  5. None of these
ব্যাখ্যা
Question: The ratio of the angles of a triangle is 2 : 3 : 4. What is the largest angle in digress?

Solution:
Given that,
The ratio of the angles of a triangle is 2 : 3 : 4
Let the three angles be 2x, 3x, and 4x.
The sum of all angles in a triangle is always 180°
So,
⇒ 2x + 3x + 4x = 180°
⇒ 9x = 180°
⇒ x = 180°/9
⇒ x = 20°

So,The largest angle is = 4x = 4 × 20° = 80°
৪৯.
What is the difference between the simple interest on a principal of Tk. 2500 being calculated at 5% per annum for 3 years and 6% per annum for 4 years?
  1. Tk. 200
  2. Tk. 175
  3. Tk. 320
  4. Tk. 225
  5. None of these
ব্যাখ্যা
Question: What is the difference between the simple interest on a principal of Tk. 2500 being calculated at 5% per annum for 3 years and 6% per annum for 4 years?

Solution:
We know that,
 SI1​ = Prn/100
= (2500 × 5 × 3)/100  ;[P = 2500, r = 5%, n = 3]
= 375

And,
 SI2 = Prn/100
= (2500 × 6 × 4)/100  ;[P = 2500, r = 6%, n = 4]
= 600

∴ Difference = SI2​ - SI1
= 600 - 375
= 225​
৫০.
If A and B together can complete a work in 18 days, A and C together in 12 days, and B and C together in 9 days, then B alone can do the work in-
  1. 18 days
  2. 24 days
  3. 25 days
  4. 15 days
  5. None of these
ব্যাখ্যা
Question: If A and B together can complete a work in 18 days, A and C together in 12 days, and B and C together in 9 days, then B alone can do the work in-

Solution:
One day's work of,
(A + B) = 1/18.......(1)
One day's work of,
(A + C) = 1/12.......(2)
One day's work of,
(B + C) = 19.......(3)

Adding(1),(2)and(3),
⇒ 2 × (A + B + C) = 1/18 + (1/12) + (1/9)
⇒ 2 (A + B + C) = 1/4
⇒ (A + B + C) = 1/8
Now,
⇒ B = (1/8) - (A + C)
⇒ B= (1/8) - (1/12)
One day's work of B = (3 - 2)/24 = 1/24
∴ B need 24 days
৫১.
A man covers half of his journey at 6 km/h and the remaining half at 3 km/h. His average speed is?
  1. 12 kmph
  2. 6 kmph
  3. 5 kmph
  4. 9 kmph
  5. 4 kmph
ব্যাখ্যা
Question: A man covers half of his journey at 6 km/h and the remaining half at 3 km/h. His average speed is?

Solution:
Given that,
A man covers half of his journey at 6 km/h
And The remaining half at 3 km/h.

We know that,
Average speed = 2xy/(x + y)
= (2 × 6 × 3)/(6 + 3)
= 36/9
= 4 kmph
৫২.
The diagonal of a rectangle is √41cm and its area is 20 sq. cm. The perimeter of the rectangle must be-
  1. 18cm
  2. 27cm
  3. 20cm
  4. 30cm
  5. 24cm
ব্যাখ্যা
Question: The diagonal of a rectangle is √41cm and its area is 20 sq. cm. The perimeter of the rectangle must be-

Solution:
আমরা জানি, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y হয়, তাহলে কর্ণ (diagonal) হবে,
√(x2 + y2) = √41
⇒ x2 + y2 = 41
এবং ক্ষেত্রফল, xy = 20

আমরা জানি,
(x + y)2= x2 + y2 + 2xy
= 41 + (2 × 20)
= 81
⇒ x + y = √81 = 9
∴ x + y = 9

আয়তক্ষেত্রের পরিসীমার, Perimeter = 2(x + y) = 18cm
৫৩.
The product of two numbers is 4107. If the H.C.F. of these numbers is 37, then the greater number is?
  1. 121
  2. 98
  3. 111
  4. 115
  5. None of these
ব্যাখ্যা
Question: The product of two numbers is 4107. If the H.C.F. of these numbers is 37, then the greater number is?

Solution:
Given,
The product of two numbers = 4107
The H.C.F. of the two numbers = 37

We know that,
⇒ HCF × LCM = Product of the numbers
⇒ 37 × LCM = 4107
∴ LCM = 4107/37 = 111

∴ Smaller Number=37
∴ Greater Number=111
৫৪.
If the diameter of a sphere is 6 m, its hemisphere will have a volume of?
  1. 9π cubic meters
  2. 18π cubic meters
  3. 54 cubic meters
  4. 27π cubic meters
  5. None of these
ব্যাখ্যা
Question: If the diameter of a sphere is 6 m, its hemisphere will have a volume of?

Solution:
Given that,
Diameter of the sphere = 6 m
Radius of the sphere = 6/2 = 3

We know that,
The volume of a hemisphere is, V = (2/3)πr3
= (2/3) × π × (3)3
= 18π cubic meters
৫৫.
How many brigades were formed in the liberation war of Bangladesh ?
  1. 3
  2. 5
  3. 7
  4. 9
  5. 11
ব্যাখ্যা
ব্রিগেড ফোর্স:
- মুক্তিযুদ্ধের সময় ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়।
• 'জেড' ফোর্স,
• 'কে' ফোর্স,
• 'এস' ফোর্স।

⇒ জিয়াউর রহমানের নেতৃত্বে 'জেড' ফোর্স।
- ‘জেড ফোর্স’ নামে পরিচিত নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেডটি জুলাই মাসে গঠিত হয়।
- ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত হয়।

⇒ কে.এম.সফিউল্লাহর নেতৃত্বে 'এস' ফোর্স।
- ‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেডটি অক্টোবরে গঠিত হয়।
- ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে অক্টোবরে গঠিত হয়।

⇒ খালেদ মোশারফের নেতৃত্বে 'কে' ফোর্স।
- ‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গলের সদস্যদের নিয়ে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
Who was the 'Man of the Final' of the ICC Champions Trophy-2025?
  1. Kane Williamson
  2. Virat Kohli
  3. Matt Henry
  4. Rachin Ravindra
  5. Rohit Sharma
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৫৭.
Oaths and declarations has been included in which schedule of the constitution?
  1. 2nd
  2. 3rd
  3. 4th
  4. 5th
  5. 6th
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তফসিলসমূহ:
- বাংলাদেশের সংবিধানে মোট ৭টি তফসিল আছে।
• প্রথম তফসিল: অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
• দ্বিতীয় তফসিল: রাষ্ট্রপতি নির্বাচন বর্তমানে বিলুপ্ত।
• তৃতীয় তফসিল: শপথ ও ঘোষণা।
• চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
• পঞ্চম তফসিল: ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ।
• ষষ্ঠ তফসিল: স্বাধীনতার ঘোষণা।
• সপ্তম তফসিল: স্বাধীনতার ঘোষণাপত্র।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫৮.
Where is the headquarters of the 'World Food Programme'?
  1. Rome, Italy
  2. Paris, France
  3. Vienna, Austria
  4. Geneva, Switzerland
  5. New York, USA
ব্যাখ্যা
WFP:
- বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জাতিসংঘ (UN) দ্বারা বিশ্ব ক্ষুধা দূরীকরণে সহায়তা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- WFP এর পূর্ণরূপ World Food Programme.
- সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬১ সালে।
- সদর দপ্তর: রোম, ইতালি।
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র - WFP ও নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
৫৯.
Adamjee EPZ is located in -
  1. Chittagong
  2. Bagerhat
  3. Khulna
  4. Dhaka
  5. Narayanganj
ব্যাখ্যা
ইপিজেড:
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ৯টি
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড।
- ১৯৮৩ সালে এটি যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।

তথ্যসূত্র - বেপজা ওয়েবসাইট।
৬০.
Which one is not an official language of UN?
  1. Spanish
  2. French
  3. Chinese
  4. Russian
  5. Portuguese
ব্যাখ্যা
⇒ 'পর্তুগিজ' জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়।

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (এপ্রিল, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (এপ্রিল, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ: ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য: ১৫টি।
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য: ০৫টি।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য: ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৬১.
How many goals were set in The Sustainable Development 2030 Agenda?
  1. 13
  2. 15
  3. 17
  4. 19
  5. 21
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ্য।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৬২.
Which country is the latest to join NATO? (April, 2025)
  1. Albania
  2. Bulgaria
  3. Lithuania
  4. Sweden
  5. Slovenia
ব্যাখ্যা
ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। (এপ্রিল, ২০২৫)
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি। (এপ্রিল, ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া। (এপ্রিল, ২০২৫)
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন। (এপ্রিল, ২০২৫)
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৬৩.
When was the 'Draft Constitution Drafting Committee' formed?
  1. April 09, 1972
  2. April 11, 1972
  3. April 16, 1972
  4. April 19, 1972
  5. April 21, 1972
ব্যাখ্যা
সংবিধান:
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়েছিল - ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
- ১৯৭২ সালের ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর ছাড়া ৯৩ পৃষ্ঠা।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান স্বাক্ষর সহ - ১০৯ পৃষ্ঠা।
-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৬৪.
Transparency International is an anti-corruption organization based in which country?
  1. UK
  2. German
  3. USA
  4. UAE
  5. Canada
ব্যাখ্যা
Transparency International:
- TI এর পূর্ণরূপ Transparency International.
- এটি জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- প্রতিষ্ঠাতা: পিটার ইজেন।
- সদর দপ্তর: বার্লিন, জার্মানি।
- এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে আসছে।

তথ্যসূত্র - Transparency International ওয়েবসাইট।
৬৫.
According to the Economic Survey 2024, to which Asian country does Bangladesh export the most?
  1. India
  2. Japan
  3. China
  4. Nepal
  5. Pakistan
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।

• এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪০%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬৬.
According to the report 'Defense Spending by Country 2025', which country is the top spender in the military sector?
  1. Russia
  2. USA
  3. UK
  4. Japan
  5. India
ব্যাখ্যা
সামরিক ব্যয় র‍্যাংকিং-২০২৫:
- গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ১৪৫টি দেশকে আন্তর্ভুক্ত করে ‘Defense Spending by Country 2025’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, সামরিক খাতে ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
- ১ম অবস্থানে রয়েছে - যুক্তরাষ্ট্র,
- ২য় অবস্থানে রয়েছে - রাশিয়া,
- ৩য় অবস্থানে রয়েছে - চীন,
- ৪র্থ অবস্থানে রয়েছে - ভারত,
- ৫ম অবস্থানে রয়েছে - দক্ষিণ কোরিয়া।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার (GFP) ওয়েবসাইট।