পরীক্ষা আর্কাইভ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

পরীক্ষাস্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
টপিক: বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ – ডায়নামিক ইনফো প্যানেল ও সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স

স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) - লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার কে?
  1. এনামুল হক মনি
  2. গাজী সোহেল
  3. নাদির শাহ
  4. শরফুদ্দৌলা ইবনে শহীদ
সঠিক উত্তর:
শরফুদ্দৌলা ইবনে শহীদ
উত্তর
সঠিক উত্তর:
শরফুদ্দৌলা ইবনে শহীদ
ব্যাখ্যা
শরফুদ্দৌলা ইবনে শহীদ
- বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে এসেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ।
- আইসিসির বার্ষিক পর্যবেক্ষণ ও নির্বাচনপ্রক্রিয়ার অংশ হিসেবে আম্পায়ারদের শীর্ষ স্তরে সুযোগ পেলেন শরফুদ্দৌলা।
- ২০১০ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয় শরফুদ্দৌলার।
- এখন পর্যন্ত পুরুষদের ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
- এর পাশাপাশি মেয়েদের ১৩টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টিতেও দায়িত্ব পালন করেছেন। 
- সর্বশেষ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে অন–ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা। 

আইসিসির এলিট প্যানেল আম্পায়ার
- কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা),
- ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড),
- মাইকেল গফ (ইংল্যান্ড),
- আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা),
- রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড),
- রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড),
- নিতিন মেনন (ভারত),
- আহসান রাজা (পাকিস্তান),
- পল রাইফেল (অস্ট্রেলিয়া),
- শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ),
- রডনি টাকার (অস্ট্রেলিয়া)
- ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।

উৎস: আইসিসি ওয়েবসাইট ও প্রথম আলো।
.
বাংলাদেশে ভুটানের অর্থনৈতিক অঞ্চল কোন জেলায় অবস্থিত?
  1. চট্রগ্রাম
  2. কুড়িগ্রাম
  3. বরিশাল
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
ব্যাখ্যা
- বাণিজ্য সম্ভাবনা ও পারস্পরিক সম্পর্ক বাড়াতে প্রতিবেশী বাংলাদেশ ও ভুটানের সহযোগিতায় উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম হতে যাচ্ছে ‘ভুটানিজ বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল’।
- অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান, যাতায়াতব্যবস্থা, সোনাহাট স্থলবন্দর, দুই দেশের আন্ত যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক দিক বিবেচনায় কুড়িগ্রাম সফরে করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।
- কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর পূর্ব পাড়ে চর মাধবরাম এলাকায় ১৩৩ দশমিক ৯২ একর জমি ভুটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বেজার কাছে হস্তান্তর করা হয়েছে।
- এ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের এক জনসভায় জেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দেন।
- এরই ধারাবাহিকতায় ভুটানের সঙ্গে যৌথ উদ্যোগে ধরলা নদীর পাড়ে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে।

সূত্র-  প্রথম আলো।  
.
দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
  1. টেকনাফ সোলার লিমিটেড
  2. তিস্তা সোলার লিমিটেড
  3. সুতিয়াখালী সোলার লিমিটেড
  4. এনারগন সোলার লিমিটেড
সঠিক উত্তর:
তিস্তা সোলার লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
তিস্তা সোলার লিমিটেড
ব্যাখ্যা
তিস্তা সোলার বিদ্যুৎকেন্দ্র:
- দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড।
- এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত।
- উৎপাদন ক্ষমতা: ২০০ মেগাওয়াট।
- সৌরবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করেন বাংলাদেশের বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড।

উল্লেখ্য,
- ২ আগস্ট, ২০২৩ তারিখে তিস্তা সোলার লিমিটেডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।

উৎস: ৩ আগস্ট ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
.
একক দেশ হিসাবে বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে?
  1. যুক্তরাষ্ট্রে
  2. জার্মানিতে
  3. যুক্তরাজ্যে
  4. জাপানে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
দেশভিত্তিক রপ্তানি আয়:
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে।
- একক দেশ হিসাবে সবচেয়ে বেশি রপ্তানি করে: যুক্তরাষ্ট্রে।
- এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি করে ⎯ জাপানে।

নিম্নে দেশভিত্তিক রপ্তানি আয়ের পরিমাণ দেওয়া হলো ⎯
১. শীর্ষ দেশ ⎯ যুক্তরাষ্ট্র,
- রপ্তানির পরিমাণ ⎯ ৬৪৩৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ১৭.৩৭%।
২. দ্বিতীয় দেশ ⎯ জার্মানি,
- রপ্তানির পরিমাণ ⎯ ৪৯০৬.১৩ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ১৩.২৩%।
৩. তৃতীয় দেশ ⎯ যুক্তরাজ্য,
- রপ্তানির পরিমাণ ⎯ ৩৫৪৭.৫৫ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ৯.৫৭%।
৪. বিশ্বে সপ্তম ও এশিয়ার মধ্যে শীর্ষ দেশ ⎯ জাপান,
- রপ্তানির পরিমাণ ⎯ ১২৮৫.৭১ মিলিয়ন মার্কিন ডলার,
- রপ্তানির হার ⎯ ৩.৪৭%।

উৎস: i) অর্থনৈতিক সমীক্ষা ⎯ ২০২৩।
         ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো।
.
২০২৩ সালে নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন -
  1. ইংল্যান্ড
  2. স্পেন
  3. নিউজিল্যান্ড
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- এটি নারী বিশ্বকাপ ফুটবলের নবম আসর। 
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
.
সম্প্রতি ইসলামিক স্টেট-খোরাসান কোন দেশে প্রাণঘাতী হামলা চালায়? 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. নিউজিল্যান্ড
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

-  রাশিয়ার রাজধানী মস্কোর ক্রাসনোগরস্ক এলাকার ক্রোকাস সিটি হল অ্যান্ড শপিং সেন্টারে  আইএসের ভয়াবহ বন্দুক ও বোমা হামলায় অন্তত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৪৭ জন।
- ওই ভবনটির অডিটোরিয়ামে পিকনিক নামের একটি রুশ ব্যান্ডের কনসার্ট ছিল।
- কনসার্ট হলটির ধারণক্ষমতা সাড়ে ৭ হাজার এবং সন্ত্রাসীরা যখন আক্রমণ শুরু করে তখন হলটি প্রায় পরিপূর্ণ ছিল।

‘আইএস-কে’ 
- আইএস’র এই শাখা সংগঠনটির পুরো নাম পুরো নাম ইসলামিক স্টেট-খোরাসান। সংক্ষেপে যা আইএস-কে।
- ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের অংশবিশেষ নিয়ে গঠিত খোরাসান অঞ্চলে (পুরনো নাম) সক্রিয় রয়েছে সংগঠনটি।
- মূলত ২০১৪ সালের শেষের দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংগঠনটির উত্থান।
- চূড়ান্ত পর্যায়ের নৃশংসতা দেখিয়ে কম সময়েই বিশ্বজুড়ে আলোচনায় আসে গোষ্ঠীটি।
- তবে ২০১৮ সালের পর থেকে তাদের সদস্য সংখ্যা কমে এসেছে।
- ২০২১ সালে আফগানিস্তানে আশরাফ গনি সরকার হটিয়ে ক্ষমতায় আসে তালেবান গোষ্ঠী ।
- সেই সময় দেশটিতে মোতায়েন মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর পেছনে এই আইএস-কের হাত রয়েছে বলে খবরে জানিয়েছে রয়টার্স।
- চলতি বছরের শুরুর দিকে ইরানে জোড়া বোমা হামলায় প্রায় ১০০ মানুষ নিহত হয়। ধারণা করা হয় ওই হামলায় আইএসের এই শাখাটি দায়ী।
- এদের সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল ২০২২ সালের সেপ্টেম্বরে কাবুলে রাশিয়ার দূতাবাসে হামলা ও ২০২১ সালে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা।

সূত্র- বিবিসি ও প্রথম আলো।
.
জাতিসংঘ কোন সালকে ‘শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর’ হিসেবে ঘোষণা করে?
  1. ২০২৩ সাল
  2. ২০২৪ সাল
  3. ২০২৫ সাল
  4. ২০২৬ সাল
সঠিক উত্তর:
২০২৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৫ সাল
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদে ২০২৫ সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- প্রস্তাবটি টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারকে উন্নীত করে এমন একটি মূল্য হিসেবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও বিশ্বাসকে শক্তিশালীকরণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ।
- সাধারণ পরিষদ ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সকল প্রকারের প্রতিরোধ এবং লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।
- প্রস্তাবটি জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্র, জাতিসংঘ ব্যবস্থার সংস্থাগুলো এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক সংস্থাগুলো এবং সেই সাথে অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদেরকে শিক্ষামূলক এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমসহ যথাযথভাবে আন্তর্জাতিক দিবসটি উদযাপন করার জন্য আমন্ত্রণ জানায়।

সূত্র- বাসস। 
.
বর্তমানে বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য কত জন?
  1. ১৩ জন
  2. ১৪ জন
  3. ১৫ জন
  4. ১৬ জন
সঠিক উত্তর:
১৬ জন
উত্তর
সঠিক উত্তর:
১৬ জন
ব্যাখ্যা
- সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
- এর মাধ্যমে তিনি পিএসসির ১৬তম সদস্য হয়েছেন।

সরকারী কর্ম কমিশন
- ১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পর ১৯৭২ সালের ৮ এপ্রিল বাংলাদেশের সরকারী কর্ম কমিশন গঠিত হয়।
- প্রতিবছর ৮ এপ্রিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দিবস হিসেবে পালন করা হয়।
- বাংলাদেশের সংবিধানের ১৩৭ থেকে ১৪১ পর্যন্ত অনুচ্ছেদে সরকারী কর্ম কমিশন গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা বর্ণিত আছে।
- একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সমবায়ে পাঁচ বৎসর মেয়াদের জন্য কমিশন গঠিত হয়।
- বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।

উৎস: বাংলাদেশের সংবিধান ও প্রথম আলো।  
.
সর্বজনীন পেনশনে পঞ্চম স্কিমের নাম কী?
  1. সুরক্ষা
  2. সমতা
  3. প্রবাস
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
‘প্রত্যয় স্কিম’
- সর্বজনীন পেনশন স্কিমে ‘প্রত্যয় স্কিম’ নামে পঞ্চম স্কিম চালু করা হয়েছে।  
- সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই স্কিমে অংশ নিতে পারবেন।
- এতে তাদের স্বার্থ ক্ষুন্ন হবে না এবং বিদ্যমান পেনশন/আনুতোষিক সুবিধা অক্ষুন্ন থাকবে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ আগস্ট পেনশন কর্মসূচির উদ্বোধন করেছেন।
- ফলে দেশে-বিদেশে বসবাসরত ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি এখন সর্বজনীন পেনশন-ব্যবস্থার আওতায় আসতে পারবেন।
- একজন পেনশনধারী ব্যক্তি ৬০ বছর পূর্ণ হওয়ার পর পেনশন পাওয়া শুরু করবেন।
- আরো চারটি আলাদা স্কিম নিয়ে সর্বজনীন পেনশন-ব্যবস্থার যাত্রা শুরু হয়েছে। এগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা।
- প্রবাস স্কিমটি শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য।
- সুরক্ষা স্কিম রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য।
- আর সমতা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য।

উৎস: মন্ত্রিপরিসদ বিভাগের ওয়েবসাইট।
১০.
বাংলাদেশের প্রথম টানেলের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ৩.৩২ কিলোমিটার
  2. ৫.৩৫ কিলোমিটার
  3. ৯.৩৭ কিলোমিটার
  4. ৯.৩৯ কিলোমিটার
সঠিক উত্তর:
৯.৩৯ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯.৩৯ কিলোমিটার
ব্যাখ্যা
বঙ্গবন্ধু টানেল:
- কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ করা হয়েছে।
- এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে।
- টানেলের প্রকল্প পরিচালক মোঃ হারুনুর রশীদ চৌধুরী।
- মোট দৈর্ঘ্য ৯.৩৯ কিলোমিটার।
- এপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৫.৩৫ কিলোমিটার।
- কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউব নির্মাণকাজের উদ্বোধন করেন।
- ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে।
- বঙ্গবন্ধু টানেল নির্মাণে ব্যয় হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লক্ষ টাকা।
- নদীর নিচ দিয়ে টানেল দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম।

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে।

উৎস: i) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট।
         ii) ২৮ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
        iii) ২৮ অক্টোবর ২০২৩, বিবিসি বাংলা।
১১.
পদ্মা-এক্সিম ব্যাংক একীভূত হয়ে নতুন নাম কী?
  1. এক্সিম ব্যাংক
  2. পদ্মা ব্যাংক
  3. পদ্মা-এক্সিম ব্যাংক
  4. এক্সিম-পদ্মা ব্যাংক
সঠিক উত্তর:
এক্সিম ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
এক্সিম ব্যাংক
ব্যাখ্যা
 এক্সিম ব্যাংক
- বেসরকারি খাতে পরিচালিত একীভূত হলো পদ্মা-এক্সিম ব্যাংক।  
- ব্যাংকটিকে একীভূত করার কারণে নতুন কার্যক্রম চলবে এক্সিম ব্যাংকের নামে।
- এরফলে যেমন দেশের ইতিহাসে ব্যাংক খাতে এই প্রথম একীভূত হওয়ার ঘটনা ঘটেছে তেমনি দেশে একটি ব্যাংকের নাম মুচে যাচ্ছে 'পদ্মা ব্যাংক' যার নাম এর আগে ছিল 'ফারমার্স ব্যাংক'।
- ৪ মার্চ, ২০২৪ তারিখে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ব্যাংকের  গভর্নর জানান, চলতি বছরের মধ্যে ৭ থেকে ১০টি দুর্বল ব্যাংককে সবল বা ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা হতে পারে।
- এ সময়ের মধ্যে দুর্বল ব্যাংকগুলো নিজেদের ইচ্ছায় একীভূত না হলে আগামী বছর থেকে তাদের চাপ দিয়ে একীভূত করা হবে।

সূত্র- এক্সিম ব্যাংকের ওয়েবসাইট। 
১২.
বিশ্বের প্রথম এআই সফটওয়্যার প্রকৌশলীর নাম কী?
  1.  ডেভিন
  2. কেভিন
  3. জেব্রিওয়াকি
  4. এলিস
সঠিক উত্তর:
 ডেভিন
উত্তর
সঠিক উত্তর:
 ডেভিন
ব্যাখ্যা
 ডেভিন
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের উদ্ভাবন করে যাচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
- যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান কগনিশন তেমনি একটি তাকলাগানো উদ্ভাবন সামনে এনেছে।
- তারা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার প্রকৌশলী।
- তাদের দাবি, এটাই বিশ্বের প্রথম এআই সফটওয়্যার প্রকৌশলী।
- তারা এই প্রোগ্রামটির নাম দিয়েছে ডেভিন।
- মানুষের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারবে এমন পরিকল্পনা নিয়েই বাজারে আনা হয়েছে এআই ইঞ্জিনিয়ার ডেভিনকে।
- সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে সুবিধাগুলো দিতে পারে এ রোবট ইঞ্জিনিয়ার
- * কোডিং, বাগ ফিক্স করা। * সিঙ্গেল প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানানো। * রিয়েল টাইম আপডেট। * ফিডব্যাক দেওয়া। * ডিজাইনিং
- এ ছাড়াও ওপেন সোর্স প্রোজেক্ট থেকে বিভিন্ন সমস্যা খুঁজে বের করে এর সমাধান করতে পারে এই ইঞ্জিনিয়ার।

সূত্র- প্রথম আলো।  
১৩.
ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. মাহমুদ বাশার
  2. মোহাম্মদ শাতায়েহ
  3. মাহমুদ আব্বাস
  4. মোহাম্মদ মুস্তাফা
সঠিক উত্তর:
মোহাম্মদ মুস্তাফা
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ মুস্তাফা
ব্যাখ্যা
ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী:
- ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা।

- ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তাফাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

উল্লেখ্য,
- মুস্তাফা দীর্ঘদিন ধরে আব্বাসের অর্থনীতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন।
- সম্প্রতি ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মোহাম্মদ শাতায়েহ।
- তিনি তাঁর সরকারেরও পদত্যাগের ঘোষণা দেন।
- ৭ অক্টোবর, ২০২৩ ইসরায়েলে হামাসের হামলা, সেদিন থেকেই গাজায় নির্বিচারে ইসরায়েলি পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে সরকারে পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে পদত্যাগ করেন শাতায়েহ।
- শাতায়েহর পদত্যাগের তিন সপ্তাহের কম সময়ের মধ্যে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো।

অন্যদিকে -
- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
- ২০২৪ সালে পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।

উৎস: ১৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
১৪.
এশিয়ায় প্রথম কুমিরের শরীরে ট্রান্সমিটার বসিয়ে কোথায় অবমুক্ত করা হয়েছে?
  1. বান্দরবানে
  2. সুন্দরবনে
  3. কুয়াকাটায়
  4. পঞ্চগড়ে
সঠিক উত্তর:
সুন্দরবনে
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরবনে
ব্যাখ্যা
- প্রথমবারের মতো শরীরে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়েছে দুটি কুমির।
- সুন্দরবনের ভদ্রা নদীতে লোনা পানির কুমির দুটিকে অবমুক্ত করা হয়।
- কুমিরের গতিপ্রকৃতি সম্পর্কে জানতে পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্তের ঘটনা এশিয়ায় এই প্রথম।
- এর মাধ্যমে সুন্দরবনের নদীতে কুমিরের চলাচল ও অবমুক্ত করা কুমিরের বেঁচে থাকা সম্পর্কে জানা যাবে।

সূত্র- প্রথম আলো।
১৫.
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে?
  1. ৩টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১৬.
‘সেরা জয়িতা পুরস্কার -২০২৩’ পেয়েছেন কয় জন নারী জয়িতা?
  1. ৩জন
  2. ৫জন
  3. ৭জন
  4. ২জন
সঠিক উত্তর:
৫জন
উত্তর
সঠিক উত্তর:
৫জন
ব্যাখ্যা
‘ সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ 
জয়িতা পুরস্কারপ্রাপ্তরা ৫জন হলেন -
- আনার কলি (অর্থনৈতিক),
- কল্যাণী মিঞ্জি (শিক্ষা ও কর্মসংস্থান),
- কমলি রবি দাশ (সফল মা),
- জাহানারা বেগম (নিপীড়ন প্রতিরোধ)
- এবং পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)।

- পুরস্কার প্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, স্যাশ (উত্তোরিয়) ও সনদপত্র দেওয়া হয়।

সূত্র- মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট।
১৭.
ন্যাটোর ৩২তম সদস্যরাষ্ট্র কোন দেশ?
  1. সুইডেন
  2. ফিনল্যান্ড
  3. স্কটল্যান্ড
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
- সামরিক জোট ন্যাটোয় ৩২তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন।
- ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পরেই ন্যাটোতে যোগ দিতে আবেদন করে সুইডেন।
- প্রায় দুই বছর পর দেশটি সদস্যপদ পেল।
- এর আগে গত বছর ৩১তম সদস্য হিসেবে এই সামরিক জোটে যুক্ত হয় ফিনল্যান্ড। 

সূত্র- NATO এর ওয়েবসাইট।
১৮.
বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে তৈরি করা জাপানি চিত্রকলা কোনটি?
  1. বঙ্গবন্ধু ১৯৭১
  2. বাংলাদেশ অ্যান্ড বঙ্গবন্ধু
  3. ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু
উত্তর
সঠিক উত্তর:
ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু
ব্যাখ্যা
 ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে তৈরি করা জাপানি চিত্রকলার গ্রাফিক নভেল জাপানের ১৭তম আন্তর্জাতিক মাঙ্গা অ্যাওয়ার্ড আসরে ব্রোঞ্জ পদকের জন্য মনোনীত হয়েছে।
- ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ শিরোনামে এই গ্রাফিক নভেল জাপানি চিত্রকলার ‘মাঙ্গা’ ধরনে নির্মাণ করা হয়েছে।
- এটার রচয়িতা এম ই চৌধুরী শামীম ও জাপানের মাঙ্গা শিল্পী ইওয়ামোতো কেইতা। 

সূত্র- প্রথম আলো।
১৯.
বাংলাদেশে ক্লাইমেট অ্যান্ড হেলথ ইনোভেশন হাব চালু করে কে?
  1. জলবায়ু অধিদপ্তর
  2. স্বাস্থ্য অধিদপ্তর
  3. অর্থ মন্ত্রাণালয়
  4. পরিকল্পনা মন্ত্রণালয়
সঠিক উত্তর:
স্বাস্থ্য অধিদপ্তর
উত্তর
সঠিক উত্তর:
স্বাস্থ্য অধিদপ্তর
ব্যাখ্যা
বাংলাদেশে ক্লাইমেট অ্যান্ড হেলথ ইনোভেশন হাব
- স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) প্রোগ্রাম ও সচিবালয় হিসেবে আইসিডিডিআর,বির সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ক্লাইমেট অ্যান্ড হেলথ ইনোভেশন হাব (সিএইচআইবি) চালু হয়েছে।

- এই উদ্যোগের উদ্দেশ্য হলো স্থানীয় নেতৃত্বের অধীন যেসব জলবায়ু পরিবর্তন উপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে, তার ডকুমেন্টেশন ও উন্নয়নের পাশাপাশি এসব উদ্যোগের প্রচারণা করা।
- স্বাস্থ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সম্পর্কিত বিষয়, যেমন জলবায়ু-স্থিতিস্থাপক বাসস্থান তৈরি, জলবায়ু-অন্তর্ভুক্ত ওয়াশ (ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন) এবং জলের লবণাক্ততার সমস্যা মোকাবিলা নিয়েও আলোচনা করা হবে।
- অনুষ্ঠানটি ঢাকার গুলশান এভিনিউয়ের লেকশোর হাইটসে অনুষ্ঠিত হয়।

সূত্র- ঢাকা পোস্ট।
২০.
তেল-গ্যাস অনুসন্ধানে বঙ্গোপসাগরকে কয়টি ব্লকে ভাগ করা হয়েছে?
  1. ২০টি
  2. ২২টি
  3. ২৬টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা
- জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা উৎসে জানা গেছে, বঙ্গোপসাগরের অগভীর ও গভীর অংশকে মোট ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে।
- এর মধ্যে অগভীর অংশে ব্লক ১১টি, আর গভীর সমুদ্রে ব্লক ১৫টি।
- ঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে রাষ্ট্রীয় কোম্পানি পেট্রোবাংলা।
- এতে অংশ নিতে বিশ্বের শীর্ষ পর্যায়ের একাধিক কোম্পানি ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে।
- ৫৫টি কোম্পানিকে আমন্ত্রণ জানাচ্ছে পেট্রোবাংলা।
- ২০১২ সালে ভারতের সঙ্গে ও ২০১৪ সালে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা-বিরোধ নিষ্পত্তি হয়।
- এখন গভীর সমুদ্রে ১৫টি ও অগভীর সমুদ্রে ১১টি ব্লক আছে।

সূত্র- পেট্রোবাংলার ওয়েবসাইট। 
২১.
সুপার টুইসডে কোন দেশের নির্বাচনের সাথে সম্পর্কিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সুপার টুইসডে:
- সুপার টুয়েসডে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রাথমিক বাছাইপ্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি দিন।
- এটা এমন একটি দিন, যখন যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে একসঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী বেছে নিতে প্রাথমিক বাছাই ও ককাস অনুষ্ঠিত হয়।
- রিপাবলিকান দল থেকে মনোনয়ন চূড়ান্ত করতে যেকোনো প্রার্থীকে ২ হাজার ৪২৯ প্রতিনিধির মধ্যে ১ হাজার ২১৫ জনের সমর্থন প্রয়োজন হয়। ৩ হাজার ৯৭৯ ডেমোক্র্যাট প্রতিনিধির মধ্যে ১ হাজার ৪৩৯ জনকে ঠিক করা হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালে সুপার টুয়েসডেতে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে ভোটাভুটি হয়।
- অঙ্গরাজ্যগুলো হলো আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া।
- এ ছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতেও ভোট হয়। 

উৎস: ৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
২২.
সম্প্রতি চাঁদে অবতরণ করা নভোযান ‘অডিসিয়াস’ পাঠিয়েছে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. জাপান
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
রোবট নভোযান ‘অডিসিয়াস’:
- ১৯৭২ সালে অ্যাপোলো মিশনের সফল চন্দ্রাভিযানের পর ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আবারও চাঁদের মাটিতে পা রাখল যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’।
- চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ইস্টার্ন’এলাকায় অবতরণ করে এটি।
- যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে এটি।
- রোবট অডিসিয়াসের নকশা ও এটির পরিচালনা করেছে টেক্সাসের হিউস্টনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস।
- বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করছে নাসা।

উল্লেখ্য,
- সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।

উৎস: ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, প্রথম আলো।
২৩.
দেশে খাওয়ার স্যালাইন উৎপাদন করে কোন প্রতিষ্ঠান?
  1. এসকেয়েফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
  2. অ্যারিস্টোফার্মা লিমিটেড
  3. আইপিএইচএন
  4. রিলায়েন্স ফার্মাসিউটিক্যাল লিমিটেড
সঠিক উত্তর:
আইপিএইচএন
উত্তর
সঠিক উত্তর:
আইপিএইচএন
ব্যাখ্যা
ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন (আইপিএইচএন)
- ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশনের (আইপিএইচএন) একটি প্রকল্পের আওতায় ১৯৮০ সাল থেকে প্রতিবছর গড়ে প্রায় ৫০ লাখ প্যাকেট খাওয়ার স্যালাইন উৎপাদন করে।

সূত্র-  স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট। 
২৪.
দেশে প্রথমবার জীবানু শনাক্তকরণ কিট তৈরির উদ্যোগ নিয়েছে কোন প্রতিষ্ঠান?
  1. এসিআই এগ্রো বায়োটেক লিমিটেড
  2. বাংলাদেশ বায়োটেক লিমিটেড
  3. ইস্পাহানি এগ্রো বায়োটেক লিমিটেড
  4. এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড
সঠিক উত্তর:
এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড
উত্তর
সঠিক উত্তর:
এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড
ব্যাখ্যা
এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড
- অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু শনাক্তকরণ আরটি পিসিআর কিট তৈরির উদ্যোগ নিয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।
- প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে কোরিয়ার প্রতিষ্ঠান বায়োনিয়ার করপোরেশন।
- গবেষণা সহায়তা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
- নতুন এই কিটের মাধ্যমে মাত্র দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মানবদেহে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ২৫ ধরনের জীবাণু শনাক্তকরণ সম্ভব হবে।

সূত্র- এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ওয়েবসাইট। 
২৫.
দেশে বর্তমান মন্ত্রীসভার সদস্য কত জন?
  1. ১৮
  2. ২৬
  3. ৩৭
  4. ৪৪
সঠিক উত্তর:
৪৪
উত্তর
সঠিক উত্তর:
৪৪
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ১১ জানুয়ারি টানা চতুর্থবারের মত সরকার গঠন করেন।
- প্রথমে গঠিত মন্ত্রিসভায় ৩৭ সদস্যের মধ্যে ২৬ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী ছিলেন।
- এখন নতুনদের নিয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের মোট সংখ্যা  ৪৪।
- বর্তমানে শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৬ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী রয়েছেন। 

সূত্র- মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট।