পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes১১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১২
সিলেবাস
পদ, সন্ধি। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
'মহেশ' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো-
  1. ক) মহান + ঈশ = মহেশ
  2. খ) মহা + ঈশ = মহেশ
  3. গ) মহা + ইশ = মহেশ
  4. ঘ) মহা + ঈস = মহেশ
ব্যাখ্যা

অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়। এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
- শুভ + ইচ্ছা = শুভেচ্ছা,
- মহা + ঈশ = মহেশ,
- পরম + ঈশ = পরমেশ,
- যথা + ইষ্ট = যথেষ্ট ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোন বাক্যটি বিশেষণীয় বিশেষণ দ্বারা গঠিত?
  1. ক) এ ব্যাপারে সে 'অতিশয়' দুঃখিত
  2. খ) 'ধীরে ধীরে' বায়ু বয়
  3. গ) 'পরে' একবার এসো
  4. ঘ) 'সামান্য' একটু দুধ দাও
অনির্ধারিত
ব্যাখ্যা

যে পদ নাম-বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বিশেষণীয় বিশেষণ বলে।

নাম-বিশেষণের বিশেষণঃ
- সামান্য একটু দুধ দাও।
- এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত।

ক্রিয়া-বিশেষণের বিশেষণঃ
- রকেট অতি দ্রুত চলে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

.
'ন্যূন' শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-
  1. ক) ন + ঊন = ন্যূন
  2. খ) নি + ঊন = ন্যূন
  3. গ) নি + ন = ন্যূন
  4. ঘ) নি + উন = ন্যূন
ব্যাখ্যা

'ই' বা 'ঈ' ধ্বনির সঙ্গে অন্য স্বরধ্বনি মিললে ই বা ঈ–র জায়গায় য–ফলা (্য) হয়৷ বানানে বা লেখার সময় তা পরের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়৷
যেমনঃ
- বি + অর্থ = ব্যর্থ,
- অতি + অন্ত = অত্যন্ত,
- প্রতি + অক্ষ = প্রত্যক্ষ,
- ইতি + আদি = ইত্যাদি,
- বি + অবস্থা = ব্যবস্থা,
- নি + ঊন = ন্যূন।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

.
কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
  1. ক) মাথা ঝিম ঝিম করছে।
  2. খ) আকাশে চাঁদ উঠেছে।
  3. গ) মা শিশুকে গোসল করাচ্ছেন।
  4. ঘ) এ নদীতে প্রচুর মাছ আছে।
ব্যাখ্যা

যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অপরজন কর্তৃক সম্পাদিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া বলে।
যেমন:
- 'মা শিশুকে গোসল করাচ্ছেন'- বাক্যটিতে 'করাচ্ছেন' প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া, 'মা' প্রযোজক কর্তা এবং 'শিশুকে' প্রযোজ্য কর্তা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি

.
নিচের কোনটি সঠিক?
  1. ক) ষট্ + আনন = ষড়ানন
  2. খ) ণিচ্ + অন্ত = ণিজন্ত
  3. গ) বাক্‌ + অর্থ = বাগর্থ
  4. ঘ) সবকটি
ব্যাখ্যা

- ক্‌, চ্‌, ট্‌, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্,, দ্, ব্ হয়।

যেমনঃ
- দিক্ + অন্ত = দিগন্ত,
- ষট্ + আনন = ষড়ানন,
- সুপ্ + অন্ত = সুবন্ত,
- বাক্‌ + অর্থ = বাগর্থ,
- ণিচ্ + অন্ত = ণিজন্ত।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
  2. খ) চতুঃ + টয় = চতুষ্টয়
  3. গ) নিঃ + ঠুর = নিষ্ঠুর
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আগে বিসর্গ ও পরে ট্ বা ঠ্ থাকলে বিসর্গ স্থানে ষ্ হয়৷
যেমনঃ
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার,
- চতুঃ + টয় = চতুষ্টয়,
- নিঃ + ঠুর = নিষ্ঠুর৷

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

.
নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
  1. ক) মানুষ
  2. খ) পর্বত
  3. গ) নদী
  4. ঘ) সভা
ব্যাখ্যা

- যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে।
যেমন- সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল।

অপরদিকে,
মানুষ, পর্বত ও নদী হলো জাতিবাচক বিশেষ্য৷

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
নিচের কোনটি সঠিক?
  1. ক) তদ্ + জন্য = তজ্জন্য
  2. খ) উত্ + জীবন = উজ্জীবন
  3. গ) বিপদ্ + জনক = বিপজ্জনক
  4. ঘ) উৎ + জ্ল = উজ্জ্বল
ব্যাখ্যা

ত্ (ৎ) কিংবা দ্ -এর পরে জ্ কিংবা ঝ্ থাকলে সন্ধিতে দুয়ে মিলে জ্জ বা জ্ঝ হয়৷
যেমন:
উৎ + জ্বল = উজ্জ্বল,
উৎ + জীবন = উজ্জীবন,
তৎ + জন্য = তজ্জন্য,
বিপদ্‌ + জনক = বিপজ্জনক


বইয়ের স্ক্রীনশটে বিপজ্জাল = বিপদ + জাল দেওয়া।
প্রকৃতপক্ষে সেটি হবে, বিপদ্‌ + জাল।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও মাধ্যমিক বাংলা ব্যাকর৷

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
তজ্জন্য = তৎ + জন্য

.
আমার যাওয়া হবে না –বাক্যে 'যাওয়া' কী ধরনের বিশেষ্য?
  1. ক) ভাববাচক
  2. খ) জাতিবাচক
  3. গ) সংজ্ঞাবাচক
  4. ঘ) গুণবাচক
ব্যাখ্যা

- আমার যাওয়া হবে না –বাক্যে 'যাওয়া' একটি ভাববাচক/ ক্রিয়াবাচক বিশেষ্য৷
- যে বিশেষ্য পদে কোন ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে।

যেমন:
- দর্শন (দেখার কাজ)
- ভোজন (খাওয়ার কাজ)
- শয়ন (শোওয়ার কাজ)
- পঠন (পড়ার কাজ)
- এরূপঃ বসা, চলা, লেখা ইত্যাদি৷

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী ; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০.
নিচের কোনটি সঠিক?
  1. ক) উত্ + লম্ব = উল্লম্ব
  2. খ) বৃহৎ + ঢক্কা = বৃহড্‌ঢক্কা
  3. গ) উৎ + ছ্বাস = উচ্ছ্বাস
  4. ঘ) ভ্রাতু + পুত্র = ভ্রাতুষ্পুত্র
ব্যাখ্যা

- সঠিক সন্ধিবিচ্ছেদ হলো বৃহৎ + ঢক্কা = বৃহড্‌ঢক্কা৷

উচ্ছাস, ভ্রাতুষ্পুত্র, উল্লম্ব শব্দগুলোর সঠিক সন্ধিবিচ্ছেদ হলোঃ
- উৎ + শ্বাস = উচ্ছ্বাস,
- ভ্রাতুঃ + পুত্র = ভ্রাতুষ্পুত্র,
- উৎ + লম্ব = উল্লম্ব৷

উৎসঃ‌ ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ।

১১.
'দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে' —বাক্যে 'দুর্ভাগ্যক্রমে' কোন ধরনের বিশেষণ?
  1. ক) বিশেষণীয় বিশেষণ
  2. খ) অব্যয়ের বিশেষণ
  3. গ) বাক্যের বিশেষণ
  4. ঘ) ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা

বাক্যের বিশেষণঃ যে বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করে, তাকে বাক্যের বিশেষণ বলে।
যেমন-
- দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে।
- বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

১২.
কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম রয়েছে?
  1. ক) আর কত খেলা খেলবে
  2. খ) আজ খেলা আছে
  3. গ) কাল খেলতে গিয়েছিলাম
  4. ঘ) আমি ঘুম থেকে জেগেছি
ব্যাখ্যা

- বাক্যের ক্রিয়া ও কর্ম পদ একই ধাতু থেকে গঠিত হলে ঐ কর্মপদকে সমধাতুজ কর্ম বা ধাত্বর্থক কর্মপদ বলে।
- সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে সকর্মক করে।
যেমনঃ
- ''আর কত খেলা খেলবে” —বাক্যে কর্মপদ 'খেলা' এবং ক্রিয়াপদ 'খেলবে' একই ধাতু 'খেল' থেকে গঠিত হয়েছে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।