পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
Science & Geography (Basics)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
What is the charge value of beta particles?
  1. 1.9×10-28 C
  2. - 1.6×10-19 C
  3. 1.7×10-23 C
  4. - 1.6×10-28 C
ব্যাখ্যা
বিটা কণিকার ধর্ম ও প্রকৃতি:

- বিটা কণিকা খুব হালকা।
- এর ভর 9.1×10-31 kg।
- এরা ঋণাত্নক চার্জ বহন করে। এই চার্জের মান - 1.6×10-19 C.
- তেজস্ক্রিয় বস্তু থেকে বিটা কণিকা প্রচন্ড বেগে নির্গত হয়।
- এই কণিকা তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
- এর আয়নিত করার ক্ষমতা আছে, তবে আলফা কণিকা অপেক্ষা কম ।
- এটি ফটোগ্রাফিক প্লেটের উপর বিক্রিয়া করে।
- ইহা সহজেই বস্তু দ্বারা শোষিত হয়।
- এর ভেদন ক্ষমতা আলফা কণিকা অপেক্ষা বেশী ।
- জিংক সালফাইডে বিটা কণিকা প্রতিপ্রভা সৃষ্টি করে।
- ধাতব প্লেটের মধ্যদিয়ে যাবার সময় বিটা কণিকাগুলো চারিদিকে বিক্ষিপ্ত হয়।
- আলফা কণিকা অপেক্ষা অনেক বেশী বিক্ষিপ্ত হয়।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which is the westernmost place of Bangladesh?
  1. Manakosa
  2. Haribandha
  3. Akhainthong
  4. Banglabandha
ব্যাখ্যা
• বাংলাদেশের সর্ব উত্তর:
- স্থান: বাংলাবান্ধা।
- উপজেলা: তেঁতুলিয়া
- জেলা: পঞ্চগড় ।

• সর্ব দক্ষিণ:
- স্থান: ছেঁড়া দ্বীপ সেন্টমার্টিন।
- উপজেলা: টেকনাফ
- জেলা: কক্সবাজার।

• সর্ব পশ্চিম:
- স্থান: মনাকষা
- উপজেলা: শিবগঞ্জ ।
- জেলা: চাপাইনবাবগঞ্জ।

• সর্ব পূর্ব:
- স্থান: আখাইনঠং।
- উপজেলা: থানচি।
- জেলা: বান্দরবান।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
.
Which is the structural unit of protein?
  1. Lysine
  2. Carbon
  3. Amino acids
  4. leucine
ব্যাখ্যা
আমিষের গঠন:

- আমিষ বা প্রোটিনের গঠন উপাদান হলো- কার্বন (C), হাইড্রোজেন (H2), অক্সিজেন (O2) এবং নাইট্রোজেন (N)।
- আমিষে ১৬% নাইট্রোজেন থাকে।
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন মৌল সমন্বয়ে আমিষ বা প্রোটিনের গঠন একক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়।
- একাধিক অ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে পলিপেপটাইড ও পরিশেষে প্রোটিন গঠিত হয়।
- প্রোটিনের রাসায়নিক বিশ্লেষণের ফলে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়।
- পরিপাকের পর আমিষ বা প্রোটিন অ্যামাইনো এসিডে পরিণত হয়।
- মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, মটরশুঁটি শিমেরবিচি, সয়াবিন, বাদাম ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'Rohitgiri' is the former name of which place in Bangladesh?
  1. Panama City
  2. Sonargaon
  3. Mainamati
  4. Mahasthangarh
ব্যাখ্যা
ময়নামতি:

- ময়নামতির পূর্ব নাম রোহিতগিরি।
- এটি কুমিল্লা শহরের প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের পূর্ব সীমায় বিচ্ছিন্ন অনুচ্চ পার্বত্য এলাকা।
- এখানে প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে অত্যন্ত গুরত্বপূর্ণ নিদর্শনাদি উন্মোচিত হয়েছে।
- মেঘনা বেসিনের ভাটিতে গোমতী নদী তীরস্থ ময়নামতী গ্রাম থেকে লালমাই রেলস্টেশনের নিকটে চান্দিমুরা পর্যন্ত এই ক্ষুদ্র শৈলশ্রেণি উত্তর-দক্ষিণে প্রায় ১৭ কিলোমিটার বিস্তৃত। 
- এর প্রশস্ততম অংশটি ৪.৫ কিলোমিটার চওড়া এবং সর্বোচ্চ চূড়াটি ৪৫ মিটার উঁচু।
- ১৮৭৫ সালে পাহাড়গুলির মধ্য দিয়ে প্রসারিত পুরানো সড়কটির পুনঃনির্মাণ কালে শ্রমিকরা হঠাৎ কিছু ধ্বংসাবশেষ উদ্ঘাটন করে।
- প্রকৃতপক্ষে এটি ছিল একটি বৌদ্ধ মঠ। 
- খননকৃত প্রত্নস্থান খননকৃত প্রত্নস্থানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শালবন বিহার। এটি শৈলরাজির প্রায় কেন্দ্রে বর্তমান কোটবাড়িস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমির সন্নিকটে অবস্থিত।

তথ্যসূত্র - বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বাংলাপিডিয়া।
.
At what temperature is the density of water greatest?
  1. 11°
  2. 100°
ব্যাখ্যা
পানির ধর্ম: 

- প্রমাণ চাপে বরফ ০° সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়। অর্থাৎ পানির গলনাংক ০° সেলসিয়াস।
- প্রমাণ চাপে অর্থাৎ ৭৬০ মি মি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। অর্থাৎ পানির স্ফুটনাংক ১০০° সেলসিয়াস।
- বিশুদ্ধ পানি বিদ্যুৎ অপরিবাহী। তবে পানিতে আয়নিক লবণ দ্রবীভূত থাকলে তা তড়িৎ পরিবহন করে। 
- ৪° সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। 
- বিশুদ্ধ অবস্থায় ২০°-২৭°C তাপমাত্রায় পানির pH হলো ৭, তবে উচ্চ তাপমাত্রার পানির pH ৭ এর নিচে।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Which is currently the longest river in Bangladesh?
  1. Meghna
  2. Jamuna
  3. Gomti
  4. Padma
ব্যাখ্যা
পদ্মা নদী:

- পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী।
- এটি বাংলাদেশের দীর্ঘতম নদী।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় (মানাকোসা ও দুর্লভপুর ইউনিয়ন) বাংলাদেশে প্রবেশ করে।
- এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে।
- গঙ্গার অন্য শাখাটি ভগীরতি নামে ভারতে হুগলীর দিকে প্রবাহিত হয়।
- উৎপত্তিস্থল হতে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে।
- সবশেষে পদ্মা-মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ও জাতীয় তথ্য বাতায়ন।
.
Which is the origin of Nile river?
  1. Lake Victoria
  2. Lake Superior
  3. Lake Malawi
  4. Lake Baikal
ব্যাখ্যা
নীল নদ:

- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদ/নদী।
- নীল নদের দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত.
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত: সাদা নীল এবং নীল নীল।

তথ্যসূত্র - Worldatlas.com
.
Human blood pH __ .
  1. 6.8
  2. 7.2
  3. 7.4
  4. 8.7
ব্যাখ্যা
মানুষের রক্ত:

- রক্ত হচ্ছে প্লাজমা ও প্লাজমায় ভাসমান বিভিন্ন কোষীয় উপাদানে গঠিত জটিল তরল টিস্যু।
- মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে।
- রক্ত একটি মানুষের দেহের ৮%।
- রক্তের তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রী সেলসিয়াস।
- মানুষের রক্তের PH ৭.৪।
- রক্তে ৩ ধরনের রক্তকণিকা থাকে,
• লোহিত রক্তকণিকা।
• শ্বেত রক্তকণিকা।
• অণুচক্রিকা।

তথ্যসূত্র - জীববিজ্ঞান,একাদশ-দ্বাদশ শ্রেণি (গাজী আজমল)।
.
Which is 'Swatch of No Ground'?
  1. Island
  2. Canyon
  3. Reflective shield
  4. Naval port
ব্যাখ্যা
সোয়াচ অব নো গ্রাউন্ড:

- বঙ্গোপসাগরের একটি গিরিখাত 'সোয়াচ অব নো গ্রাউন্ড'
- এটি বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে। 
- গিরিখাতটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ড গঙ্গা খাদ নামেও এটি পরিচিত।
- এর প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল।
- মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- বঙ্গোপসাগরের নিচে কান্দা ও উপ-বদ্বীপ উপত্যকার আকারে সোয়াচ অব নো গ্রাউন্ড সাগর অভিমুখে প্রায় দুই হাজার কিলোমিটার সম্প্রসারিত হয়ে আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১০.
What is the contraction of the heart known as?
  1. Systole
  2. Diastole
  3. Myogenic
  4. Pulsation
ব্যাখ্যা
হৃদপিন্ড:

- হৃদপিন্ড একটি স্বয়ংক্রিয় পাম্পযন্ত্রের মতো দেহের ভিতরে সর্বক্ষণ স্পন্দের মতো স্পন্দিত হয়। হৃদপিণ্ডের এই স্পন্দনকে হৃদস্পন্দন বা হার্ট-বিট বলে।
- হৃদপিণ্ডের সংকোচন ও প্রসারনের ফলে হৃদপিন্ড থেকে রক্ত ধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনি প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয়, তাকে রক্ত চাপ বলে।
- হৃদপিন্ড একটা নির্দিষ্ট নিয়মে সংকুচিত ও প্রসারিত হয়।
- হৃদপিন্ডের সংকোচনকে সিস্টোল (Systole) বলে।
- হৃদপিন্ডের প্রসারণকে ডায়াস্টোল (Diastole) বলে।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
The Alps are located in which continent?
  1. South America
  2. Africa
  3. Asia
  4. Europe
ব্যাখ্যা
আল্পস পর্বত:

- আল্পস পর্বত ইউরোপ মহাদেশে অবস্থিত।
- এটি একটি বিস্তৃত পর্বতমালা যা দক্ষিণ-মধ্য ইউরোপে অবস্থিত।
- অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড নামে আটটি আল্পাইন দেশ জুড়ে রয়েছে এই পর্বতমালা।
- আল্পস পর্বতশ্রেণী প্রায় ১,২০০ কিমি অর্ধচন্দ্রাকার আকারে বিস্তৃত।
- আল্পস পর্বতমালাকে তিনটি বিস্তৃত ভাগে ভাগ করা যায়: পূর্ব, মধ্য এবং পশ্চিম আল্পস।
- এটি একটি অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী এবং বিভিন্ন উচ্চতা এবং গভীরতার অসংখ্য চূড়া এবং উপত্যকা নিয়ে গঠিত।
- সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনে অবস্থিত ২২.৬ কিমি দীর্ঘ আলেচ হিমবাহটি আল্পসের বৃহত্তম হিমবাহ।
- এই পর্বতমালা দক্ষিণ ফ্রান্সের মোনাকোর কাছে ভূমধ্যসাগরের উত্তর থেকে সুইজারল্যান্ড, তারপর উত্তর ইতালি হয়ে দক্ষিণ জার্মানি এবং অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত প্রসারিত হয়েছে।
- আল্পস পর্বতশ্রেণি আলবেনিয়ায় রুক্ষ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে শেষ হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com
১২.
Which is the common unit of lens power?
  1. Radian/meter
  2. Diopter
  3. Meter
  4. Radian/centimeter
ব্যাখ্যা
লেন্সের:

- দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ কোনো স্বচ্ছ সমসত্ত্ব প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়।
- লেন্স সাধারণত কাচের তৈরি হয়। এছাড়া কোয়ার্টজ, স্বচ্ছ প্লাস্টিক দ্বারাও লেন্স তেরি করা হয়।
- লেন্স প্রধানত দুই প্রকার।
• উত্তল লেন্স - এই ধরনের লেন্সের মধ্য ভাগ মোটা ও প্রান্তদ্বয় সরু। আলোক রশ্মি উত্তল লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় ।
• অবতল লেন্স - এই ধরনের লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তদ্বয় মোটা। আলোক রশ্মি অবতল লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর চারিদিকে ছড়িয়ে পড়ে।
- লেন্সের ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে ডায়াপ্টার (Diopter).
- একগুচ্ছ আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাকে লেন্সের ক্ষমতা বলা হয়।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
Padma river enters in Bangladesh through which district?
  1. Sylhet
  2. Khulna
  3. Jessore
  4. Chapainawabganj
ব্যাখ্যা
পদ্মা নদী:

- পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মা নদী উৎপত্তি লাভ করে।
- পদ্মা নদী ভারতের উপর দিয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়।
- এর সর্বমোট দৈর্ঘ্য ২,৬০০ কি.মি.
- রাজবাড়ি জেলায় গোয়ালন্দের কাছে পদ্মা নদী ও যমুনা নদী একসাথে মিলিত হয়েছে।
- চাঁদপুরের নিকট পদ্মা নদী ও মেঘনা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে।
- পদ্মার শাখা নদীগুলো হলো- মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, শিবসাত, পশুর, বড়াল, গড়াই, ইছামতি ইত্যাদি।
- এর উপনদী মহানন্দা, টাঙ্গন, নাগর, পুনর্ভবা, কুলিক

তথ্যসূত্র - ভূগোল ১ম পত্র, এইচ.এস.সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
Which of the following is a natural polymer?
  1. Teflon
  2. Terylene
  3. Nylon
  4. Starch
ব্যাখ্যা
পলিমার:

- স্টার্চ প্রাকৃতিক পলিমার।
- প্রাকৃতিক রাবার, স্টার্চ, তুলা, রেশম, পশম, সিল্ক, উল, পাট ইত্যাদি প্রাকৃতিক পলিমার।
- পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড (PVC), পলিস্টারিন, টেফলন, টেরিলিন,নাইলন ইত্যাদি কৃত্রিম পলিমার।
- পলিমার বলতে একই ধরনের অনেকগুলো ছোট ছোট অংশ যুক্ত হয়ে যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহদাকার যে অণু তৈরি হয় তাকে বোঝায় ।
- প্রাকৃতিক উৎস বিশেষ করে উদ্ভিদ ও প্রাণী থেকে প্রাপ্ত পলিমারকে প্রাকৃতিক পলিমার বলে।
- পরীক্ষাগারে বা শিল্প-কারখানায় কৃত্রিমভাবে প্রস্তুত করে যে সমস্ত পলিমার পাওয়া যায় তাদেরকে কৃত্রিম পলিমার বলে।
- যে প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার যুক্ত হয়ে উচ্চ আণবিক ভরবিশিষ্ট বৃহদাকার অণু তৈরি হয় তাকে পলিমারকরণ বলে।
- পিভিসি (PVC) পাইপ ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে তৈরি করা হয়।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
Which is the deepest place in the Pacific Ocean?
  1. Puerto Rico Trench
  2. Sunda Trench
  3. Mariana Trench
  4. Matapan trench
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগর:
- পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬১.৭৬ মিলিয়ন বর্গ কিমি।
- গড় গভীরতা গড় ৪২৮০ মি., সর্বোচ্চ গভীরতা - ১১০৩৪ মি.
- এই মহাসাগরে পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ অবস্থিত।
- প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ।

গভীরতম স্থান:
- আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান পুয়ের্তো রিকো ট্রেঞ্চ।
- ভূ-মধ্যসাগরের গভীরতম স্থান মাতাপ্যান। 
- ভারত মহাসাগরের গভীরতম স্থান সুন্দা ট্রেঞ্চ।

তথ্যসূত্র - Britannica.com
১৬.
Which kind of acid is in apples?
  1. Tartaric acid
  2. Citric acid
  3. Carbonic acid
  4. Malic acid
ব্যাখ্যা
খাবারে এসিডসমূহ:

- তেঁতুলে থাকে টারটারিক এসিড।
- লেবুতে, জল পাই, করমচা, আমলকি ও কাঁচা আমড়ায় থাকে সাইট্রিক এসিড।
- বিভিন্ন রকমের সফট ড্রিংকস পাওয়া যায় কার্বনিক এসিড এর দ্রবন।
- টকদই এর মধ্যে থাকে ল্যাকটিক এসিড।
- টমেটোতে অক্সালিক অ্যাসিড।
- আপেল ও আনারসে রয়েছে ম্যালিক অ্যাসিড। 

তথ্যসূত্র - রসায়ন ১ম পত্র ও বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
How many parts can the geography of Bangladesh be divided into?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
বাংলাদেশের ভূ-প্রকৃতি:

- বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম ব-দ্বীপ।
- এদেশের ভূ-খন্ড উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে বিস্তৃত।
- উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকের পাহাড়ি অংশ ব্যতীত সমগ্র দেশ নদীবিধৌত পলল দ্বারা গঠিত সমভূমি।
- ভূ-প্রকৃতির ভিন্নতার উপর ভিত্তি করে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে তিনটি ভাগে ভাগ করা যায়
যথা-
• টারশিয়ারি যুগের পাহাড়সমূহ।
• প্লাইস্টোসিনকালের সোপানসমূহ।
• সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

তথ্যসূত্র - ভুগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
Which virus is cause for dengue disease?
  1. Adenovirus
  2. Flavivirus
  3. Rabies virus
  4. Nipah virus
ব্যাখ্যা
বিভিন্ন রোগ ও ভাইরাসের নাম:

- নিউমোনিয়ার জন্যে দায়ী অ্যাডিনো ভাইরাস।
- এইডস রোগের জন্যে দায়ী এইচআইভি (HIV) ভাইরাস।
- ডেঙ্গু রোগের জন্যে দায়ী ফ্ল্যাভি ভাইরাস।
- জলাতঙ্ক রোগের জন্যে দায়ী র‍্যাবিস ভাইরাস।
- গুটিবসন্ত রোগের জন্যে দায়ী ভেরিওলা ভাইরাস।
- সার্স রোগের জন্যে দায়ী নিপাহ ভাইরাস।
- গো-বসন্ত রোগের জন্যে দায়ী ভ্যাকসিনিয়া ভাইরাস।
- হাম রোগের জন্যে দায়ী রুবিওলা ভাইরাস।

তথ্যসূত্র - উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
In which year was X-ray discovered?
  1. 1892
  2. 1893
  3. 1894
  4. 1895
ব্যাখ্যা
এক্সরে বা এক্স-রশ্মি:
- জার্মান পদার্থবিদ উইলহেলম রন্টজেন এক্স-রশ্মি আবিষ্কার করেন।
- ১৮৯৫ সালে এক্স-রশ্মি আবিষ্কৃত হয়।
- এক্স-রশ্মি আবিষ্কারের জন্য বিজ্ঞানী রনজেন ১৯০১ সালে নোবেল পুরস্কার পান।
- এটি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
- এক্স-রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 10-8 m থেকে 10-13 m পর্যন্ত।
- এক্স-রশ্মি উচ্চভেদন ক্ষমতাসম্পন্ন।
- তরঙ্গদৈর্ঘ্যের ভিত্তিতে এক্স-রশ্মি দুইটি শ্রেণীতে বিভক্ত,
• কোমল এক্সরে।
• কঠিন এক্সরে।

এক্স-রে এর ব্যবহার:
• স্থানচ্যুত হাড়, হাড়ে ফাটল ও ভেঙ্গে যাওয়া হাড় ইত্যাদি সনাক্তকরণে এক্কারে ব্যবহার করা হয়।
• মুখমণ্ডলীর অভ্যন্তরের যেমন দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্সরের ব্যবহার অনেক।
• পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা সনাক্ত করা যায়।
• পিত্তথলি ও কিডনির পাথর সনাক্তকরার জন্য এক্সরে ব্যবহৃত হয়।
• বুকের এক্সরের সাহায্যে ফুসফুসের রোগ যেমন- যক্ষ্মা, নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নির্ণয় করা যায়। ক্যান্সারের চিকিৎসা করা।

তথ্যসূত্র - বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
Which is the length of the political sea border of Bangladesh?
  1. 12 Nautical miles
  2. 22 Nautical miles
  3. 220 Nautical miles
  4. 370 Nautical miles
ব্যাখ্যা
সমুদ্রসীমা:

- বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বাংলাদেশের দক্ষিণে রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার
- অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার (১ নটিক্যাল মাইল ১.৮৫২ কিলোমিটার)।

তথ্যসূত্র - ভুগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
The science of beekeeping is called -
  1. Sericulture
  2. Horticulture
  3. Aviculture
  4. Apiculture
ব্যাখ্যা
- রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার।
- মৌমাছির পালন বিষয়ক বিদ্যা - এপিকালচার।
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যা - পিসিকালচার।
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যা - প্রণকালচার।
- উদ্যানবিদ্যা - হর্টিকালচার।
- পাখিপালন বিদ্যা - এভিকালচার।
- সামুদ্রিক মৎস পালন বিদ্যা - মেরিকালচার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
২২.
Which channel separates India and Sri Lanka?
  1. Bosporus Strait
  2. Palk Strait
  3. Bering Strait
  4. Bab el-Mandeb Strait
ব্যাখ্যা
পক প্রণালী:

- পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী ।
- এটি বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে।
- প্রণালীটি ৮৫ মাইল দীর্ঘ।
- এই প্রণালীটি ৪০-৮৫ মাইল প্রশস্ত।
- জাফনা বন্দর, উত্তর শ্রীলঙ্কার বাণিজ্যিক কেন্দ্র, এই প্রণালীতে অবস্থিত।
- ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর রবার্ট পকের নামে এই প্রণালীর নামকরণ করা হয়েছে।

তথ্যসূত্র - Britannica.com 
২৩.
Which is the chemical symbol of gold?
  1. Au
  2. Hg
  3. Fe
  4. Ag
ব্যাখ্যা
রাসায়নিক প্রতীক:
- গোল্ড এর রাসায়নিক প্রতীক Au, পারমাণবিক সংখ্যা 79.
- অণু গঠনের সময় কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোন পরমাণু  যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনী বা যোজ্যতা বলে। 

অন্যদিকে, 
- Hg হচ্ছে পারদের রাসায়নিক প্রতীক। 
- Fe হচ্ছে আয়রনের রাসায়নিক প্রতীক।
- Ag হচ্ছে সিলভারের রাসায়নিক সংকেত।

তথ্যসূত্র - রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
In which district is Sajek Valley located?
  1. khāgaṛāchaṛi
  2. Rangamati
  3. Bandarban
  4. Chattogram
ব্যাখ্যা
সাজেক:

- সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত।
- সাজেক উপত্যকা একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ।
- সাজেক ভ্যালি রাঙামাটি জেলার সর্বউত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত।
- সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন ৭০২ বর্গমাইল।
- সাজেকের বিজিবি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প।
- সাজেক রুইলুইপাড়া এবং কংলাক পাড়া এই দুটি পাড়ার সমন্বয়ে গঠিত।
- সাজেকে মূলত লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসী বসবাস করে।
- সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ।

তথ্যসূত্র - রাঙ্গামাটি জেলার অফিসিয়াল ওয়েবসাইট।
২৫.
Which vitamin prevents night blindness?
  1. Vitamin A
  2. Vitamin B
  3. Vitamin C
  4. Vitamin D
ব্যাখ্যা
ভিটামিন এ:
- ভিটামিন এ এর ভালো প্রাণিজ উৎসগুলো হলে- ডিম, দুধ, ছানা, মাখন, ঘি, পনির, কলিজা, ও কড় মাছের তেল।
- গাজর, মিষ্টিকুমড়া, পাকা আম, গাঢ় সবুজ শাক, পাকা পেঁপে, কাঁঠাল এবং লাল শাক, কচু শাক, পুঁই শাক, পাট শাক, কলমি শাক, ডাঁটা শাক, পুদিনা পাতা ইত্যাদি ভিটামিন এ এর উদ্ভিজ্জ উৎস।

কাজ:
• দৃষ্টি শক্তি ঠিক রাখে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে।
• দাঁত ও অস্থি গঠনে সহায়তা করে
• দেহের বিভিন্ন আবরককলা যেমন- ত্বক, চোখের কর্ণিয়া, বৃক্ক ইত্যাদি স্বাভাবিক ও সজীব রাখে।
• রোগ সংক্রমণ প্রতিরোধ করে।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
Vatican City situated on the bank of-
  1. Tiber River
  2. Seine River
  3. Thames River
  4. River Avon
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি:

- আয়তনে ইউরোপের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।
- দেশটির আয়তন ১০৯ একর।
- ভ্যাটিকান সিটি টাইবার নদীর তীরে অবস্থিত।
- ভ্যাটিকান সিটির নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা রয়েছে।
- ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লেটারান চুক্তিতে স্বীকৃত হয়েছিল।

তথ্যসূত্র - Britannica.com
২৭.
Who discovered radioactivity?
  1. Isaac Newton
  2. Galileo
  3. Henry Becquerel
  4. Logie Baird
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তা (Radioactivity):
- পরমাণুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফুর্তভাবে রশ্মি বিকিরণের প্রক্রিয়াকেই তেজস্ক্রিয়তা বলে।
- ১৮৯৬ খ্রিস্টাব্দে ফরাসী বিজ্ঞানী হেনরী বেকেরেল (Henry Becquerel) তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন।  
- তেজস্ক্রিয়তা দুই প্রকার। যথাঃ-
• প্রাকৃতিক তেজস্ক্রিয়তা।
• কৃত্রিম তেজস্ক্রিয়তা।

♦ প্রাকৃতিক তেজস্ক্রিয়তা- কোনো পদার্থ হতে স্বতঃস্ফুর্ত ভাবে যে তেজস্ক্রিয়তা ঘটে তাকে প্রাকৃতিক তেজষ্ক্রিয়তা বলে।
♦ কৃত্রিম তেজস্ক্রিয়তা- কৃত্রিম উপায়ে কোনো মৌলকে তেজস্ক্রিয় মৌলে পরিণত করলে যে তেজস্ক্রিয়তা ঘটে তাকে কৃত্রিম তেজস্ক্রিয়তা বলে।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
In which district is 'Bhasan Char' located?
  1. Noakhali
  2. Bhōlā
  3. Feni
  4. Rajshahi
ব্যাখ্যা
বিভিন্ন চরসমূহ:

- নদীর মাঝে বা মোহনায় পলি সঞ্চিত হয়ে জেগে উঠা ভূখণ্ড চর নামে পরিচিত।
- নোয়াখালী জেলা: ভাসান চর, সুবর্ণ চর, চর শ্রীজনী, চর শাহাবানী প্রভৃতি।
- লক্ষ্মীপুর জেলা: চর গজারিয়া ও চর আলেকজান্ডার।
- ভোলা জেলা: চরফ্যাশন, চর মানিক, চর কুকড়ি মুকড়ি, চর নিউটন, চর খাতা নিজাম প্রভৃতি ।
- ফেনী জেলা: মুহুরীর চর।
- রাজশাহী জেলা: নির্মল চর।
- সুন্দরবন : দুবলার চর, পার্টনি চর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।