পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলী সিলেবাস ১. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। ২. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। ৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। --------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ১০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
IBRD এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১৮২টি
  2. ১৮৯টি
  3. ১৯১টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা
IBRD:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development.
- বর্তমান সদস্য: ১৮৯টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
.
নিচের কোন প্রোটোকল কার্বন ক্রেডিটের ধারণা দেয়?
  1. ভিয়েনা প্রোটোকল
  2. নাগোয়া প্রোটোকল
  3. কিয়োটা প্রোটোকল
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
⇒ কিয়োটা প্রোটোকল কার্বন ক্রেডিটের ধারণা দেয়।

কিয়োটা প্রোটোকল:
- কিয়োটা প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- গৃহীত হয়: ১১ই ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয়: ১৬ই ফেব্রুয়ারি, ২০০৫ সালে।
- স্থান: কিয়োটো, জাপান।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
.
IFC এর প্রধান কার্যালয় কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. সুইজারল্যান্ড
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
.
কার্টাগেনা প্রোটোকল গৃহীত হয় কোথায়?
  1. ভিয়েনা
  2. মন্ট্রিল
  3. রোম
  4. প্যারিস
ব্যাখ্যা
কার্টাগেনা প্রোটোকল:
- কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
-  এর পুরো নাম: Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity.
- স্থান: মন্ট্রিল, কানাডা।
- গৃহীত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- বাংলাদেশ কার্টাগেনা প্রোটোকল চুক্তি স্বাক্ষর করে: ৫ ফেব্রুয়ারি, ২০০৪ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
.
Deepseek AI প্রতিষ্ঠাতা কে?
  1. ঝং শানশানই
  2. ঝাং ইমিং
  3. পনি মা
  4. লিয়াং ওয়েনফেং
ব্যাখ্যা
DeepSeek AI:
- DeepSeek একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি।
- প্রতিষ্ঠার স্থান: দক্ষিণ-পূর্ব চীনের শহর হাংঝুতে।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০২৩।
- প্রতিষ্ঠাতা: লিয়াং ওয়েনফেং।
- ডিপসিকের মালিক লিয়াং ওয়েনফেং, A-১০০ চিপের বড় মজুত সংগ্রহ করেছিলেন।
- সংগ্রহে থাকা আনুমানিক ৫০ হাজার চিপ ই তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।

তথ্যসূত্র - DeepSeek AI & BBC.
.
বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য দেশের সংখ্যা কত? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১৮০টি
  2. ১৮২টি
  3. ১৮৫টি
  4. ১৮৭টি
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা WMO।
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। (ফেব্রুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
.
যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে ঋণ প্রদান করে -
  1. IMF
  2. MIGA
  3. IDA
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
IDA:
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- এই কারণে IDA 'Soft Loan Window' নামে পরিচিত।
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- প্রতিষ্ঠিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- বর্তমান সদস্য: ১৭৫টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
.
বাসেল কনভেনশনের কার্যক্রম শুরু হয় কত সালে?
  1. ২২ মার্চ, ১৯৯২ সালে
  2. ৫ মে, ১৯৯২ সালে
  3. ৫ জুন, ১৯৯৩ সালে
  4. ২২ আগস্ট, ১৯৯২ সালে
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যক্রম শুরু হয়: ৫ মে, ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে: ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।
.
কততম কপ সম্মেলনে Green Climate Fund প্রতিষ্ঠিত হয়?
  1. ১৫ তম
  2. ১৬ তম
  3. ১৭ তম
  4. ১৮ তম
ব্যাখ্যা
GCF:
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- GCF এর পূর্ণরূপ Green Climate Fund.
- সংস্থাটি ২০১০ সালে প্রতিষ্ঠা লাভ করে।
- মেক্সিকোর কানকুনে কপ-১৬ সম্মেলনে এটি প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।

তথ্যসূত্র - গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
১০.
সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে কোনটি?
  1. IDA
  2. ICSID
  3. MIGA
  4. IFC
ব্যাখ্যা
ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১১.
'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের সূত্রপাত ঘটে কোন দেশে?
  1. সুইডেন
  2. সুইজারল্যান্ড
  3. নেদারল্যান্ডস
  4. জার্মানি
ব্যাখ্যা
ফ্রাইডেস ফর ফিউচার:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।
- এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।

তথ্যসূত্র - ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।
১২.
নিচের কোন দেশটি বিশ্বের প্রথম দেশ হিসেবে ক্রিপ্টো কারেন্সিকে জাকাতের আওতাভুক্ত করেছে?
  1. চীন
  2. ইন্দোনেশিয়া
  3. তুরস্ক
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা
ক্রিপ্টোকারেন্সিতে জাকাত প্রদান:
- বিশ্বের প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সিকে জাকাতের আওতায় অন্তর্ভুক্ত করেছে।
- ২১ জানুয়ারি, ২০২৫ সালে দেশটির সরকারি ইসলামি সংস্থা 'দ্য ফেডারেল টেরিটোরিজ ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের' অধীনস্থ জাকাত কালেকশন সেন্টারের প্রধান নির্বাহী দাতুক আবদুল হাকিম আমির ওসমান এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
- বর্তমানে দেশটির মোট বিনিয়োগকারীর ৫৪ দশমিক ২ শতাংশই এ খাতের।
- তাদের হাতে জমা রয়েছে ১ হাজার ৬০০ কোটি রিংগিত যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ হাজার ৫২৬ কোটি ২১ লাখ টাকার সমপরিমাণ সম্পদ।
- এ কারণে সরকার মনে করছে এই ক্রিপ্টো খাত জাকাতের একটি নতুন উৎস হতে পারে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
১৩.
গ্রিন বেল্ট মুভমেন্টের প্রবক্তা কে?
  1. রাইলা ওডিঙ্গা
  2. জোমো কেনিয়াত্তা
  3. মনু চন্দারিয়া
  4. ওয়াঙ্গারি মাথাই
ব্যাখ্যা
গ্রিন বেল্ট মুভমেন্ট:
-গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
- ১৯৭৭ সালে এটি কার্যক্রম শুরু।
- কেনিয়ার রাজধানী নাইরোবিতে গ্রিন বেল্ট মুভমেন্টের সদর দপ্তর অবস্থিত।।
- গ্রিন বেল্ট মুভমেন্টের প্রবক্তা প্রফেসর ওয়াঙ্গারি মাথাই।
- তিনি কেনিয়ার নাগরিক।
- ২০০৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র - গ্রিন বেল্ট মুভমেন্ট ওয়েবসাইট।
১৪.
'MERCOSUR' সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. আর্জেন্টিনা
  2. উরুগুয়ে
  3. ভেনেজুয়েলা
  4. প্যারাগুয়ে
ব্যাখ্যা
MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সহযোগী সদস্য: ৭টি। (জানুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - Britannic.com
১৫.
Islamic Development Bank এর বর্তমান প্রেসিডেন্ট কে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. মুহাম্মদ সালমান আল ফায়েজ
  2. মুহাম্মদ সুলাইমান আল জাসের
  3. মুহাম্মদ আরাফাত আল কাসিম
  4. মুহাম্মদ লাখদার আল ব্রাহিমি
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):
- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- কার্যক্রম শুরু হয়: ২০ অক্টোবর, ১৯৭৫ সাল।
- বর্তমান সদস্য: ৫৭টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- বর্তমান প্রেসিডেন্ট: মুহাম্মদ সুলাইমান আল জাসের। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি সৌদি আরবের নাগরিক।

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।
১৬.
নেদারল্যান্ডস ভিত্তিক বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস প্রতিষ্ঠিত হয় -
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭৭ সালে
  3. ১৯৭৯ সালে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।
১৭.
আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. লিবিয়া
  2. নাইজেরিয়া
  3. মিশর
  4. আইভরিকোস্ট
ব্যাখ্যা
AfDB:
- আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক (AfDB) গ্রুপের প্রধান উদ্দেশ্য হল এর আঞ্চলিক সদস্য দেশগুলিতে (RMCs) টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি উত্সাহিত করা, এইভাবে দারিদ্র্য হ্রাসে অবদান রাখা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদর দপ্তর: আইভরিকোস্ট।
- সংগঠনটির আঞ্চলিক সদস্য: ৫৪টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - AfDB এর অফিসিয়াল ওয়েবসাইট।
১৮.
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত প্রথম নারী -
  1. জ্যানেট পেট্রো
  2. জর্জা মেলোনি
  3. ক্রিস্তিন লাগার্দ
  4. আঙ্গেলা মের্কেল,
ব্যাখ্যা
নাসার প্রথম নারী প্রশাসক:
- জ্যানেট পেট্রো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত প্রথম নারী।
- নাসার ১৪তম প্রশাসক বিল নেলসনের স্থলাভিষিক্ত হলেন জ্যানেট পেট্রো।
- অন্তর্বর্তী প্রধান হিসেবে নিয়োগ পেলেও পেট্রো প্রথম নারী হিসেবে নাসায় নেতৃত্ব দেবেন।
- ১৯৫৮ সালে নাসা গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো নারী এ সংস্থার নেতৃত্বে আসেননি।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দেশটির মহাকাশ সংস্থার প্রধানের পদটিতে নতুন প্রশাসকের নাম ঘোষণা করা হয়।
- পেট্রো ফ্লোরিডায় নাসার জন এফ কেনেডি স্পেস সেন্টারের ১১তম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
- এ ছাড়া তিনি কেনেডি স্পেস সেন্টারের বেসামরিক সেবা ও কর্মী দেখভাল, নীতি প্রয়োগ, বিভিন্ন মিশন পরিচালনা ও এজেন্সি প্রোগ্রামের নানা দায়িত্ব পালন করেছেন।
- পেট্রো মার্কিন সেনাবাহিনীতে কমিশনড অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা।
১৯.
নিচের কোন দেশটিতে 'ওয়াটারএইড' এর প্রথম প্রজেক্ট পরিচালিত হয়?
  1. জাম্বিয়া
  2. কেনিয়া
  3. কিউবা
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
ওয়াটারএইড:
- ওয়াটারএইড একটি বৈশ্বিক সংস্থা।
- বিশ্বের বিভিন্ন দেশে উন্নতির লক্ষ্যে জীবন পরিবর্তনের জন্য প্রায় ৪০ বছর ধরে কাজ করছে।
- প্রধান কাজ: বিশ্বব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশুদ্ধ পানি, শালীন টয়লেট এবং ভাল স্বাস্থ্যবিধি সরবরাহ করা।
- যাত্রা শুরু হয়: ২১ জুলাই ১৯৮১ সালে।
- প্রথম প্রজেক্ট: জাম্বিয়া ও শ্রীলংকাতে।
- ওয়াটারএইড বাংলাদেশে ১৯৮৬ সাল থেকে ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন সেক্টরে কাজ শুরু করে এবং দরিদ্র, অরক্ষিত এবং বহিষ্কৃতদের লক্ষ্য করে বৃহৎ আকারের প্রকল্পগুলি উদ্ভাবন, স্কেল আপ এবং পরিচালনার করে।

তথ্যসূত্র - Wateraid এর অফিসিয়াল ওয়েবসাইট।
২০.
NDB এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. উরুগুয়ে
ব্যাখ্যা
NDB:
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
⇒ NDB এর প্রতিষ্ঠাতা সদস্য ৫টি। এগুলো হলো -
• চীন।
• ভারত।
• ব্রাজিল।
• রাশিয়া।
• দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৬ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- বর্তমান প্রেসিডেন্ট: দিলমা রুসেফ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট।
২১.
কয়টি দেশের সমন্বয়ে 'BENELUX' গঠিত হয়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৭টি
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স।
- স্বাক্ষরিত হয়: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয়: ১৯৬০ সালে।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- বর্তমান সদস্য দেশ: তিনটি।
• বেলজিয়াম,
• নেদারল্যান্ডস,
• লুক্সেমবার্গ।

তথ্যসূত্র - বেনেলাক্স ওয়েবসাইট।
২২.
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. ৩১টি
  2. ৩৪টি
  3. ৩৯টি
  4. ৪৫টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:
- ADB এর পূর্ণরূপ Asian Development Bank.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে।
- এর প্রধান কার্যালয় ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩১টি।
- বর্তমান সদস্য: ৬৯টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭৩ সালে।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতো কান্ডা। (ফেব্রুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
২৩.
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি দেয়া হয় কত তারিখে?
  1. ১৯ জানুয়ারি, ২০২৫
  2. ২০ জানুয়ারি, ২০২৫
  3. ২১ জানুয়ারি, ২০২৫
  4. ২২ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতি:
- যুদ্ধ শুরু হয়: ৭ অক্টোবর, ২০২৩ সাল।
- অপারেশন আল-আকসা ফ্লাডের মধ্য দিয়ে এই যুদ্ধের শুরু হয়।
- হামাস এই অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনা করে ইসরায়েল আক্রমণ করে।
- এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।
- ১৫ মাসের সহিংসতা ও গণহত্যার পর গত ১৯ জানুয়ারি, ২০২৫ থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।
- তিনটি ধাপের চুক্তির প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস, বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ৪২ দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।
- দ্বিতীয় ধাপে, ইসরায়েল তাদের সেনাবাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেবে।
- মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।
২৪.
স্টকহোম সম্মেলনের ফলাফল হিসেবে নিচের কোনটি গঠিত হয়?
  1. UNEP
  2. WWF
  3. FWN
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন:
- অনুষ্ঠিত হয়: ১৯৭২ সালে।
- জাতিসংঘের প্রথম পরিবেশ বিষয়ক বিশ্ব সম্মেলন স্টকহোমে অনুষ্ঠিত হয়।
- স্টকহোম সম্মেলনের ফলাফল হিসেবে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) তৈরী হয়।
- স্টকহোম ঘোষণাপত্রে ২৬টি নীতি রয়েছে।
- অ্যাকশন প্ল্যানে তিনটি প্রধান বিভাগ ছিল,
• গ্লোবাল এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (ওয়াচ প্ল্যান)।
• পরিবেশ ব্যবস্থাপনা কার্যক্রম।
• জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সম্পাদিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা।
- এই বিভাগগুলিকে ১০৯টি সুপারিশে বিভক্ত করা হয়েছিল।

তথ্যসূত্র - জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
২৫.
ASEAN Free Trade Area এর সদস্য দেশ কয়টি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
AFTA:
- AFTA পূর্ণরূপ ASEAN Free Trade Area.
- AFTA হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- চুক্তি স্বাক্ষরিত হয়: ২৮ জানুয়ারি, ১৯৯২ সালে।
- যাত্রা শুরু করে: ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা ১০টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এগুলো হলো:
• মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ব্রুনাই এবং মায়ানমার।

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
২৬.
সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. নেপাল
ব্যাখ্যা
সার্ক:
- সার্ক হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- প্রথম মহাসচিব: আবুল আহসান।
- বর্তমান মহাসচিব: মোঃ গোলাম সারোয়ার। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি বাংলাদেশের নাগরিক।
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কাঠমুন্ডু, নেপাল।
- বর্তমান সদস্য: ৮টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

তথ্যসূত্র - সার্ক ওয়েবসাইট।
২৭.
'নাগোয়া প্রটোকল' কার্যকর হয় কবে?
  1. ১০ অক্টোবর, ২০১৩ সালে
  2. ১২ অক্টোবর, ২০১৪ সালে
  3. ১৭ অক্টোবর, ২০১৫ সালে
  4. ১৯ অক্টোবর, ২০১৬ সালে
ব্যাখ্যা
নাগোয়া প্রটোকল:
- নাগোয়া প্রটোকল হল জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বণ্টন নিশ্চিত করার জন্য প্রণীত একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্যের প্রবাহ (Convention on Biological Diversity CBD) এর আওতায় জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠিত এক সম্মেলনে গৃহীত হয়।
- নাগোয়া প্রটোকল মূলত জীববৈচিত্র্যের সম্পদ ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত উপকারিতা, বিশেষ করে জেনেটিক রিসোর্সের ব্যবহার সম্পর্কিত।
- এই প্রটোকলের প্রধান উদ্দেশ্য হল বন্য প্রাণী সংরক্ষণ করা।
- ২৯ অক্টোবর, ২০১০ সালে নাগোয়া প্রটোকল স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ১২ অক্টোবর, ২০১৪ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।

তথ্যসূত্র - নাগোয়া প্রটোকল ওয়েবসাইট।
২৮.
BIMSTEC প্রতিষ্ঠার স্থান কোনটি?
  1. বাংলাদেশ
  2. শ্রীলংকা
  3. থাইল্যান্ড
  4. মিয়ানমার
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- ১৯৯৭ সালের ৬ জুন এটি প্রতিষ্ঠিত হয়।।
- সংগঠনটির সদর দপ্তর ঢাকা, বাংলাদেশে অবস্থিত।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সংগঠনটির সদস্য সংখ্যা: ৭টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

তথ্যসূত্র - BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।