পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ২৮ ---------------- পার্ট – ১: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি: i) পরিবেশগত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ii) পরিবেশ বিষয়ক সংস্থা ও জোট [UNEP, IMO, WMO, IPCC, EEA, Greenpeace, ICAN ইত্যাদি] iii) পরিবেশ বিষয়ক চুক্তি ও সম্মেলন। ২. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ: উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট – ২: সাধারণ বিজ্ঞান টপিকসমূহ: আধুনিক বিজ্ঞান ও অন্যান্য: ১. মানবদেহ ও এর শারীরবৃত্তীয় প্রক্রিয়া, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, আধুনিক চিকিৎসা পদ্ধতি, ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোবায়োলজি, ইম্যুনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, আধুনিক চাষাবাদ পদ্ধতি - এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার ইত্যাদি। ২. ইলেকট্রনিক্স, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শক্তির উৎস ও প্রয়োগ, শক্তির রূপান্তর, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস ও জীবাশ্ম ইত্যাদি। উৎস: ষষ্ঠ থেকে মাধ্যমিক শ্রেণির বিজ্ঞান বোর্ড বই, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
বিভব শক্তির অন্য কী নামে পরিচিত? 
  1. তাপ শক্তি
  2. গতি শক্তি
  3. স্থিতি শক্তি
  4. শব্দ শক্তি
সঠিক উত্তর:
স্থিতি শক্তি
উত্তর
সঠিক উত্তর:
স্থিতি শক্তি
ব্যাখ্যা
বিভবশক্তি: 
- বিভবশক্তিকে স্থিতিশক্তি বলা হয়। 
- বিভবশক্তি হচ্ছে বস্তুর স্থিতিজনিত শক্তি। 
- কোন বস্তু তার অবস্থা বা অবস্থানে স্থিতিশীল থাকার ফলে যে শক্তি প্রাপ্ত হয় তাই বস্তুটির বিভশক্তির পরিমাপক। 
- আবার বস্তুও বিভিন্ন অংশের পরিবর্তনের ফলে বস্তু যে শক্তি প্রাপ্ত হয় তাই হচ্ছে বস্তুর বিভব শক্তি। 
যেমন- পানির ট্যাংকে রক্ষিত পানি এবং দেয়ালে ঝুলানো ছবি যে শক্তি প্রাপ্ত হয় তাই হচ্ছে এদের বিভবশক্তি। 
- একইভাবে একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে বিভব শক্তি জমা থাকে। 
- বিভবশক্তি যান্ত্রিক শক্তির একটি রূপ। 
- গতি শক্তিও যান্ত্রিকশক্তির একটি রূপ। 
অর্থাৎ, যান্ত্রিক শক্তি দু'প্রকার। 
যথা- গতি শক্তি এবং বিভবশক্তি। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কোনটি?
  1. ৫০-১০০ mg/dl
  2. ১০০-২০০ mg/dl
  3. ১৫০-২৫০ mg/dl
  4. ২৫০-৩৫০ mg/dl
সঠিক উত্তর:
১০০-২০০ mg/dl
উত্তর
সঠিক উত্তর:
১০০-২০০ mg/dl
ব্যাখ্যা
কোলেস্টেরল: 
- কোলেস্টেরল এক বিশেষ ধরনের জটিল স্নেহ পদার্থ বা লিপিড এবং স্টেরয়েড -এর প্রকৃষ্ট উদাহরণ। 
- মানুষের প্রায় প্রত্যেক কোষ এবং টিস্যুতে কোলেস্টেরল থাকে। 
- যকৃৎ এবং মগজে এর পরিমাণ সবচেয়ে বেশি। 
- কোলেস্টেরল অন্যান্য স্নেহ পদার্থের সাথে মিশে রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে। 
- স্নেহ এবং প্রোটিনের যৌগকে লাইপোপ্রোটিন বলে। 
- স্নেহের পরিমাণের ওপর ভিত্তি করে লাইপোপ্রোটিন দুই রকম। যথা- 
১। উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (High Density Lipoprotein-HDL) এবং 
২। নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন (Low Density Lipoprotein-LDL)। 

- রক্তের LDL-এর পরিমাণের বৃদ্ধির সাথে কোলেস্টেরলের আধিক্যের সম্পর্ক আছে। 
- রক্তে LDL-এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য ক্ষতিকর। 
- রক্তে HDL -এর পরিমাণ বেশি থাকা শরীরের জন্য উপকারী। 
- রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ ১০০-২০০ mg/dl. 
- রক্তে কোলেস্টেরলের আধিক্য হৃদরোগের আশঙ্কা বাড়ায়। 
- হৃৎপিন্ডের করোনারি রক্তনালিকায় রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে। 
- মস্তিষ্কের রক্তনালিতে রক্ত জমাট বাঁধলে তাকে সেরিব্রাল থ্রম্বোসিস বলে। 
-  রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে LDL-এর পরিমাণ বেড়ে যায় আর HDL-এর পরিমাণ কমে যায়। 
- LDL-এর পরিমাণ ১৫০ mg/dl থেকে বেশি হলে তাকে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
কোনটির অভাবে এসিডোসিস রোগের সৃষ্টি হয়? 
  1. পানি
  2. আমিষ
  3. শর্করা
  4. খনিজ লবণ
সঠিক উত্তর:
পানি
উত্তর
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা
পানি: 
- পানি খাদ্যের একটি প্রধান উপাদান। 
- দেহের গঠন ও অভ্যন্তরীণ কাজ পানি ছাড়া চলতে পারে না। 
- আমাদের দৈহিক ওজনের ৬০%- ৭৫% হচ্ছে পানি। 
- আমাদের রক্ত, মাংস, স্নায়ু, দাঁত, হাড় ইত্যাদি প্রতিটি অঙ্গ গঠনের জন্য পানির প্রয়োজন। 
- পানি জীবদেহে দ্রাবকের কাজ করে, খাদ্য উপাদানের পরিপাক ও পরিশোষণে সাহায্য করে। 
- বিপাকের ফলে দেহে উৎপন্ন ইউরিয়া, অ্যামোনিয়া ইত্যাদি শরীরের জন্য ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থগুলোকে পানি মূত্র ও ঘাম হিসেবে শরীর থেকে বের করে দেয়। 
- এছাড়া পানি শরীর থেকে ঘাম নিঃসরণ এবং বাষ্পীভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে। 

- একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ২-৩ লিটার পানি পান করা উচিত, কারণ প্রায় ঐ পরিমাণ পানি প্রত্যেকদিনই আমাদের শরীর থেকে বের হয়ে যায়। 
- মাছ, মাংস কিংবা শাক-সবিজিতে শতকরা ৬০-৯০ ভাগ পানি থাকে। 
- পানির অভাবে এসিডোসিস রোগের সৃষ্টি হয় যা দেহে অম্ল ও ক্ষারের সমতা নষ্ট করে। 
- শরীরে পানি ১০% কমে গেলে সংজ্ঞা লোপ পায়, এমনকি মৃত্যুও ঘটতে পারে। 
- শরীরে পানির অভাব নিরসনের জন্য যত দ্রুত সম্ভব রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হয়। 
- শরীর থেকে যে পরমাণ পানি ও লবণ বের হয়ে যায়, খবার স্যালাইন তা পূরণ করে শরীরে পানি ও লবণের ভারসাম্য ঠিক রাখে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
বায়োমাস শক্তির প্রধান উপাদান হচ্ছে কার্বন ও ______________। 
  1. সিলিকন
  2. নাইট্রোজেন
  3. অক্সিজেন
  4. হাইড্রোজেন
সঠিক উত্তর:
হাইড্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
হাইড্রোজেন
ব্যাখ্যা
বায়োমাস শক্তি: 
- সৌর শক্তি সবুজ গাছপালার সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাসরূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। 
- এই বায়োমাস শক্তিতে রূপান্তরিত হয়। 
- মানুষসহ অনেক প্রাণী খাদ্য হিসেবে বায়োমাস গ্রহণ করে। 
- এই বায়োমাস শক্তিতে রূপান্তরিত হয়ে জীবনের কর্মকান্ড সচল রাখে। 
- বায়োমাস হচ্ছে শক্তির একটি বহুমুখী উৎস। 
- গাছ-গাছালী, জ্বালানি কাঠ, কাঠের বর্জ্য, শস্য ধানের তুষ ও কুড়া, লতা-পাতা, পশু পাখির মল, বর্জ্য ইত্যাদি জৈব পদার্থ হচ্ছে বায়োমাস শক্তির উৎস। 
- বায়োমাসের প্রধান উপাদান হচ্ছে কার্বন ও হাইড্রোজন। 
- বায়োমাস থেকে বায়োগ্যাস এবং বিদ্যুৎ উৎপাদন করা যায়। 
- আবদ্ধ পাত্রের মধ্যে গোবর ও পানির মিশ্রণ ১ : ২ অনুপাতে রেখে পচানো হলে বায়োগ্যাস উৎপন্ন হয়। 
- ২/৩ টি গরুর গোবর ব্যবহার করে ৪/৫ জনের একটি পরিবারের রান্না ও বাতি জ্বালানোর জন্য প্রয়োজনীয় গ্যাসের উৎপাদন করা যায়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
মানুষের শরীরে কত ধরনের অ্যাামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে? 
  1. ১২ ধরনের
  2. ১৫ ধরনের
  3. ১৮ ধরনের
  4. ২০ ধরনের
সঠিক উত্তর:
২০ ধরনের
উত্তর
সঠিক উত্তর:
২০ ধরনের
ব্যাখ্যা
আমিষ: 
- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়। 
- শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যাামাইনো এসিডে পরিণত হয়। 
- মানুষের শরীরে এ পর্যন্ত ২০ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে এবং এই অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক। 
- উৎস বিবেচনায় আমিষ দুই প্রকার। 
যথা: প্রাণিজ ও উদ্ভিজ। 
- প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তা প্রাণিজ আমিষ। 
যেমন: মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির ইত্যাদি। 
- আর উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তা উদ্ভিজ্জ আমিষ। 
যেমন: ডাল, শিমের বিচি, মটরশুঁটি,বাদাম ইত্যাদি। 
- প্রাণিদেহের গঠনে প্রোটিন অপরিহার্য। 
- দেহকোষের বেশির ভাগই প্রোটিন দিয়ে তৈরি। 
- দেহের হাড়, পেশি, লোম, পাখির পালক, নখ, পশুর শিং- এগুলো সবই প্রোটিন দিয়ে তৈরি হয়। 
- প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% হচ্ছে প্রোটিন। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি থেকে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়? 
  1. ছত্রাক
  2. শৈবাল
  3. ভাইরাস
  4. ব্যাকটেরিয়া
সঠিক উত্তর:
ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
ভাইরাস
ব্যাখ্যা
ভাইরাসের উপকারিতা: 
- বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভাইরাসকে বিভিন্নভাবে মানুষের কিছু উপকারে আনতে সক্ষম হয়েছেন। 
যথা - 
১। বসন্ত, পোলিও, এবং জলাতংক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়। 
২। ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়। 
৩। ভাইরাসকে বর্তমানে বহুল আলোচিত জিনতত্ত্ব ও আণবিক জীববিদ্যা বা জিন প্রকৌশল এ বাহক হিসেবে ব্যবহার করা হচ্ছে। 
৪। ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হচ্ছে। 
যেমন- ফায ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত আমাশয় রোগ থেকে মানুষকে রক্ষা করে।
৫। কতিপয় ভাইরাস ব্যবহার করে ক্ষতিকর পোকামাকড় ও কীটপতঙ্গ দমন করা সম্ভব হয়েছে। 
৬। জীব সৃষ্টি প্রক্রিয়া, অভিব্যক্তি ও ক্রমবিবর্তনের ধারা সম্পর্কে জ্ঞানলাভ করার চাবিকাঠি হলো ভাইরাস, কেননা ভাইরাসে জীব ও জড় উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান। 
৭। লাল টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা দাগ পড়ে, এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ফুলের মূল্যও বাড়ে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত 'GPS' এর পূর্ণরূপ কোনটি?
  1. Great Positioning System
  2. Global Positioning System
  3. Global Pointing System
  4. Global Publication System
সঠিক উত্তর:
Global Positioning System
উত্তর
সঠিক উত্তর:
Global Positioning System
ব্যাখ্যা
GPS: 
- আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত GPS এর পূর্ণরূপ 'Global Positioning System'
- GPS হলো এমন একটি স্যাটেলাইটনির্ভর যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে ভূপৃষ্ঠের যেকোনো স্থানের অবস্থান নিঁখুতভাবে নির্ণয় করা যায়। 
- সময়ের সাথ সাথে জিপিএস প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধনের কারণে এখন মোবাইলের মাধ্যমেই যেকোনো বস্তু বা ব্যক্তির অবস্থান যথাযথভাবে নির্ণয়, ট্র্যাকিং সহ আরও অনেক সুবিধা ভোগ করা যায়। 
- জিপিএস বা গ্লোবাল পজিশনিং হলো একটি নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। 
- এটি ব্যবহারকারীদের অবস্থান, নেভিগেশন এবং সময় সংক্রান্ত তথ্য প্রদান করে। 
- এর সাহায্যে আমরা পৃথিবীর যেকোনো স্থানে বসে আমাদের বর্তমান লোকেশন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি। 
- আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এই প্রযুক্তি দ্বারা যেকোনো বস্তুর অবস্থান নির্ণয় করা সম্ভব। 

উৎস: Britannica.com
.
জীবন্ত জীবাশ্ম নিচের কোনটি? 
  1. শুশুক
  2. ম্যানিস
  3. প্লাটিপাস
  4. তেলাপোকা
সঠিক উত্তর:
প্লাটিপাস
উত্তর
সঠিক উত্তর:
প্লাটিপাস
ব্যাখ্যা
জীবন্ত জীবাশ্ম: 
- কতগুলাে জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনােরকম পরিবর্তন ছাড়াই এখনাে পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমগােত্রীয় এবং সমসাময়িক অনেক জীবনের বিলুপ্তি ঘটছে। এই জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। 
- লিমুলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফোনোডন নামক সরীসৃপ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী হচ্ছে জীবন্ত জীবাশ্মের উদাহরণ। 
- অন্যদিকে ইকুইজিটাম, নিটাম ও পিঙ্কো বাইলােবা নামের উদ্ভিদগুলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ। 
- প্রায় ৪০০ মিলিয়ন বছর আগে লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। এর সমসাময়িক অন্যান্য আথ্রোপোডাগুলাে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
কোনটি রক্তের প্রোটিন জাতীয় জৈব পদার্থ? 
  1. ইউরিয়া
  2. ক্রিয়েটিনিন
  3. অ্যামোনিয়া
  4. ফাইব্রিনোজেন
সঠিক উত্তর:
ফাইব্রিনোজেন
উত্তর
সঠিক উত্তর:
ফাইব্রিনোজেন
ব্যাখ্যা
- রক্তের প্রোটিন জাতীয় জৈব পদার্থ হলো- ফাইব্রিনোজেন এবং বাকিগুলো হলো প্রোটিনবিহীন জৈব পদার্থ।

রক্ত: 
- রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা। 
- রক্তবাহিকার মাধ্যমে রক্ত মানব দেহের সর্বত্র সঞ্চালিত হয়। 
- রক্ত সামান্য ক্ষারীয়। এর pH মাত্রা গড়ে ৭.৩-৭.৪। 
- সজীব রক্তের তাপমাত্রা ৩৬°-৩৮° সেলসিয়াস। 
- অজৈব লবণের উপস্থিতিতে রক্ত লবণাক্ত। 
- একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে গড়ে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, শরীরের মোট ওজনের প্রায় ৮%। 

রক্তের উপাদান: 
- মানব দেহের রক্ত প্রধানতঃ রক্তরস ও রক্ত কণিকা নিয়ে গঠিত। 
- স্থিতি অবস্থায় কিছুক্ষণ রাখলে রক্ত দুই স্তরে বিভক্ত হয়ে পড়ে। 
- উপরের হালকা হলুদ বর্ণের প্রায় ৫৫% যে অংশ থাকে তাকে রক্তরস বা প্লাজমা বলে এবং নিচের গাঢ়তর বাঁকি ৪৫% অংশকে রক্ত কণিকা বলে। 
- প্রকৃতপক্ষে রক্ত কণিকাগুলো রক্ত রসে ভাসমান অবস্থায় থাকে এবং লোহিত রক্ত কণিকার উপস্থিতিতে রক্ত লাল দেখায়। 


উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
অত্যধিক ঠাণ্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর ওপর নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়?
  1. বায়োসার্জারি
  2. ক্রায়োসার্জারি
  3. ক্রোমোসার্জারি
  4. হোমোসার্জারি
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
উত্তর
সঠিক উত্তর:
ক্রায়োসার্জারি
ব্যাখ্যা
ক্রায়োসার্জারি: 
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠাণ্ডায় তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়। 
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়। 
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। 
- ক্রয়োসার্জারিকে একটি কার্যকর ও নিরাপদ চিকিৎসা বিবেচনা করা হয়। 
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে। 

ক্রায়োসার্জারির সুবিধাসমূহ: 
• ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সার্জারি থেকে কম ক্ষতিকর। 
• সার্জারির কারণে ব্যাথা, রক্তক্ষরণ ও অন্যান্য যে অসুবিধা হয়, ক্রয়োসার্জারিতে তা হয় না। 
• ক্রায়োসার্জারি পদ্ধতিতে চিকিৎসা খরচ কম। 
• অন্য পদ্ধতির তুলনায় হাসপাতালে কম সময় থাকতে হয়। 

ক্রায়োসার্জারির অসুবিধাসমূহ: 
• দীর্ঘমেয়াদী ভালো ফলাফলের ক্ষেত্রে অনিশ্চয়তা। 
• মাইক্রোকপিক ক্যান্সার বিস্তার রোধে ব্যর্থ। 
• কার্যকর কৌশলের বিষয়ে প্রশ্নবিদ্ধ। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
T2 ভাইরাসের দেহকে কয়টি অংশে ভাগ করা হয়?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
T2 ব্যাকটেরিওফায ভাইরাসের গঠন: 
- প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত যে সকল ভাইরাস আবিষ্কৃত হয়েছে তার মধ্যে T2 ব্যাকটেরিওফায সবচেয়ে পরিচিত ভাইরাস। 
- এটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। 
- তাই এর নাম ব্যাকটেরিওফায ভাইরাস বা ব্যাকটেরিয়া ভক্ষণকারী। 
- এটি সর্বাধিক পরিচিত ব্যাঙাচি আকৃতির একটি DNA ভাইরাস। 
- বিজ্ঞানী দ্য হেরেলি ১৯১৭ সালে ভাইরাসকে ব্যাকটেরিওফায বা ব্যাকটেরিয়া ভাইরাস বা ফায ভাইরাস নাম দেন। 
- T2 ভাইরাসের দেহকে দুটি প্রধান অংশে ভাগ করা হয়। যথা- 
১। মাথা ও ২। লেজ। 

মাথা: 
- মাথাটি স্ফীত ও ষড়ভূজাকৃতির এবং প্রোটিন অণু দিয়ে গঠিত। 
- এর দৈর্ঘ্য ৯৩-১০০ nm (ন্যানোমিটার) এবং প্রস্থ ৬৫ nm। 
- মাথার স্ফীত অংশের ভেতরে রিং আকৃতির দ্বিসূত্রক একটি DNA অণু প্যাঁচানো অবস্থায় থাকে। 
- ৬০,০০০ জোড়া নিউক্লিয়োটাইড দিয়ে DNA গঠিত। 
- এতে প্রায় ১৫০টি জিন থাকে। 
- মাথার অধিকাংশ স্থানই ফাঁপা বলে মনে হয়। 

লেজ: 
- মাথার পরবর্তী লম্বা সরু অংশটিকে বলা হয় লেজ। 
- লেজটির দৈর্ঘ্য প্রায় ৯৫-১১০ nm এবং ব্যাস প্রায় ১৫-২৫ nm। 
- লেজের উপরিভাগে সুস্পষ্ট চাকতির ন্যায় একটি কলার আছে এবং লেজের প্রধান অংশটি একটি ফাঁপা নলের ন্যায়। 
- এর অভ্যন্তরে কোন DNA থাকে না। 
- লেজের নিচের দিকে ১টি বেসপ্লেট, কাঁটার মত স্পাইক এবং ছয়টি স্পর্শক তন্ত্র থাকে। 
- লেজ, কলার, বেসপ্লেট, স্পাইক এবং স্পর্শক তন্ত্র সবই প্রোটিন দিয়ে গঠিত। 
- এতে লাইসোজাইম নামক এনজাইম থাকে যা পোষক কোষের আবরণ বিনষ্ট করতে পারে। 
- স্পর্শক তন্ত্রর সাহায্যে ভাইরাস পোষকের দেহে অবস্থান করে এবং কাঁটা দিয়ে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
রক্তরসে কোন অ্যান্টিবডি সবচেয়ে কম পরিমাণে থাকে?
  1. IgA
  2. IgG
  3. IgE
  4. IgM
সঠিক উত্তর:
IgE
উত্তর
সঠিক উত্তর:
IgE
ব্যাখ্যা
অ্যান্টিবডি (Antibody): 
- অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিপরীত বস্তু বা নিজস্ব বস্তু বা কণিকা বা কোষ অথবা কোষগুচ্ছ। 
- অ্যান্টিবডি প্রধানত অ্যান্টিজেনের সাড়ায় দেহের B-লিম্ফোসাইট থেকে উৎপাদিত প্রোটিন জাতীয় পদার্থ। 
- এরা রক্তের প্লাজমা ও কলারসে বর্তমান থাকে। 
- এরা অ্যান্টিজেনের সাথে যুক্ত (combine) হতে পারে এবং ক্লোনাল নির্বাচন (colonal selection) দ্বারা উৎপাদিত হয় এবং দেহের প্রধান সৈনিক বা রক্ষণাবেক্ষণের হাতিয়ার হিসেবে কাজ করে। 
- অ্যান্টিবডিগুলো অনুপ্রবেশকারী বা বহিরাগত অ্যান্টিজেনকে ভক্ষণ করে, কখনো বিনষ্ট করে, কখনো মেরে ফেলে, কখনো বাইরে নিক্ষেপ করে। 
- অ্যান্টিজেন হচ্ছে non-self আর অ্যান্টিবডি হচ্ছে self বস্তু। 

অ্যান্টিবডির প্রকার: 
- মানবদেহের রক্তে পাঁচ রকমের ইমিউনোগ্লোবিউলিন অর্থাৎ অ্যান্টিবডি দেখা যায়। 
যথা- IgG, IgA, IgM, IgD ও IgE। 
- এগুলো মানবদেহের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- পাঁচ প্রকার অ্যান্টিবডির মধ্যে IgG রক্তরসে সর্বাধিক মাত্রায় থাকে এবং IgD ও IgE সবচেয়ে কম পরিমাণে থাকে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
হাইড্রোক্লোরিক এসিডের ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলির প্রাচীরকে রক্ষা করে কোনটি? 
  1. ট্রিপসিন
  2. মল্টোজ
  3. টায়ালিন
  4. মিউসিন
সঠিক উত্তর:
মিউসিন
উত্তর
সঠিক উত্তর:
মিউসিন
ব্যাখ্যা
পাকস্থলি: 
- বক্ষ গহ্বরের ডায়াফ্রামের নীচে উদরের উপরের অংশে প্রায় ২৫ সে. মি. লম্বা ও ১৫ সে.মি. চওড়া বাঁকানো থলির মত অংশই পাকস্থলি। 
- একে কয়েকটি অংশে ভাগ করা যায়। 
যেমন- কার্ডিয়া, ফার্নডাস ও ছোট-বড় বাঁক, পাইরোলাস ও গ্রাসনালি। 
- পাকস্থলির প্রত্যেক অংশের মিউকোসা স্তরে প্রায় ৪০ মিলিয়ন (৪ কোটি) গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। 
- এই গ্যাস্ট্রিক গ্রন্থিগুলো থেকে প্রতিদিন প্রায় দু'লিটার গ্যাস্ট্রিক রস ক্ষরিত হয়। 

কাজ: 
- খাদ্যদ্রব্যকে সাময়িকভাবে জমা রাখে এবং বিভিন্ন রাসায়নিক পদার্থের মাধ্যমে খাদ্য পরিপাকে সহায়তা করে। 
- HCI জীবানুনাশক হিসেবে কাজ করে। 
- মিউসিন HCI (হাইড্রোক্লোরিক এসিড) -এর ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলির প্রাচীরকে রক্ষা করে। 
- গ্যাস্ট্রিক রসের এনজাইমগুলো HCI-এর উপস্থিতিতে আমিষ ও স্নেহজাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
হৃৎপিণ্ডের প্রাচীরের মধ্যবর্তী স্তর কোনটি? 
  1. পেরিকার্ডিয়াম
  2. এপিকার্ডিয়াম
  3. মায়োকার্ডিয়াম
  4. এন্ডোকার্ডিয়াম
সঠিক উত্তর:
মায়োকার্ডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
মায়োকার্ডিয়াম
ব্যাখ্যা
হৃৎপিণ্ডের আবরণ: 
- হৃৎপিণ্ড একটি দ্বিস্তরী পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত। 
- এর বাইরের স্তরটিকে প্যারাইটাল ও ভেতরেরটিকে ভিসেরাল বলে। 
- স্তর দুটির মাঝে তরল পদার্থপূর্ণ পেরিকার্ডিয়াম গহ্বর থাকে যা হৃৎপিণ্ডের সংকোচন ও নিয়ন্ত্রণে সাহায্য করে। 
- পেরিকার্ডিয়াল হৃৎপিণ্ডকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। 
- হৃৎপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণ করে। 
- হৃৎপিণ্ডকে সর্বদা সিক্ত রেখে শুষ্কতার হাত থেকে রক্ষা করে। 

হৃৎপিণ্ডের প্রাচীর: 
- অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। এসব পেশিকে হৃদপেশী বা কার্ডিয়াক পেশি বলে। 
- পেশিগুলো তিন স্তরবিশিষ্ট। 
যেমন - 

ক. এপিকার্ডিয়াম (Epicardium): 
- এটি হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের স্তর এবং যোজক কলায় তৈরি। 
- এই স্তরে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। 

খ. মায়োকার্ডিয়াম (Myocardium): 
- মায়োকার্ডিয়াম হৃৎপ্রাচীরে মধ্যবর্তী স্তর। 
- স্তরটি পুরু, দৃঢ় প্রকৃতির এবং এগুলো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। 

গ. এন্ডোকার্ডিয়াম (Endocardium): 
- এটি হৃৎপ্রাচীরের ভেতরের স্তর যা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে, হৃৎকপাটিকাসমূহ ঢেকে রাখে এবং রক্তের সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
'Green Climate Fund' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
  3. রোম, ইতালি
  4. চাকাং, উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার

সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
১৬.
কত সাল থেকে বিশ্বব্যাপী 'পরিবেশ দিবস' পালিত হয়ে আসছে?
  1. ১৯৭৫ সাল
  2. ১৯৭৪ সাল
  3. ১৯৭৩ সাল
  4. ১৯৭২ সাল
সঠিক উত্তর:
১৯৭৩ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সাল
ব্যাখ্যা
পরিবেশ দিবস:
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে United Nations Environment Programগঠিত হয়।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।
- ১৯৭৩ সালে স্লোগান ছিল, 'ওনলি ওয়ান আর্থ।

সূত্র: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।[লিঙ্ক]
১৭.
বিশ্ব আবহাওয়া সংস্থার উদ্যোগে প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. বার্লিন, জার্মানি
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. স্টকহোম, সুইডেন
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
প্রথম জলবায়ু সম্মেলন:
 - বিশ্ব আবহাওয়া সংস্থার উদ্যোগে বিশ্বে প্রথম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৭৯ সালের ১২-২৩ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায়।
- এরপর ১৯৯০ সালে দ্বিতীয় জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের ফলে UNFCCC গৃহিত হওয়ার পথ সুগম হয়।
- ১৯৯৫ সাল থেকে UNFCCC এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন বিষয়ে UNFCCC Conference of Parties অনুষ্ঠিত হয়ে আসছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
১৮.
জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক ভিয়েনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ১৯৮৬ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৪ সালে
  4. ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন) হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর - ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী পক্ষ - ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। [লিঙ্ক]
১৯.
সম্প্রতি পাকিস্তান জাতীয় পরিষদের নতুন স্পিকার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন-
  1. সাদিক রহমান
  2. সরদার আয়াজ আবদুল্লাহ
  3. সাদিক আয়াজ করিম
  4. সরদার আয়াজ সাদিক
সঠিক উত্তর:
সরদার আয়াজ সাদিক
উত্তর
সঠিক উত্তর:
সরদার আয়াজ সাদিক
ব্যাখ্যা

এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

সরদার আয়াজ সাদিক:
- পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা সরদার আয়াজ সাদিক দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।
- জাতীয় পরিষদের আইনপ্রণেতারা আয়াজ সাদিককে ২৩তম স্পিকার নির্বাচিত করেন।
- তাঁকে শপথবাক্য পাঠ করান বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ।
- সরদার আয়াজ সাদিক ১৯৯ ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন। 

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

২০.
নিচের কোনটি 'ই-৮' ভুক্ত দেশ নয়?
  1. ব্রাজিল
  2. দক্ষিণ আফ্রিকা
  3. নেপাল
  4. ভারত
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা

নেপাল 'ই-৮' ভুক্ত দেশ নয়।

ই - ৮:
- ই - ৮ হচ্ছে ৮টি পরিবেশ দুষণকারী দেশ।
- ই - ৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন-কানুন জারি করে। 
- ই - ৮ ভুক্ত দেশসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, জাপান, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতাদের দ্বারা গঠিত একটি সংস্থা।

উৎস: Encyclopedia Britannica।

২১.
International Maritime Organisation এর সদস্য সংখ্যা কতটি?
  1. ১৭৩টি
  2. ১৭৪টি
  3. ১৭৫টি
  4. ১৭৬টি
সঠিক উত্তর:
১৭৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৭৬টি
ব্যাখ্যা
International Maritime Organisation:
- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- তবে কার্যকর হয় ১৯৫৮ সালে এবং ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- শুরুতে এর নাম ছিল Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)।
- সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি এবং সহযোগী সদস্য ৩টি।

উৎস: IMO এর অফিসিয়াল ওয়েবসাইট।
২২.
রোবট নভোযান ‘অডিসিয়াস’ কোন রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করেছিল?
  1. ফ্যালকন ৭
  2. ফ্যালকন ৮
  3. ফ্যালকন ৯
  4. ফ্যালকন ১০
সঠিক উত্তর:
ফ্যালকন ৯
উত্তর
সঠিক উত্তর:
ফ্যালকন ৯
ব্যাখ্যা
রোবট নভোযান:
- ২২ ফেব্রুয়ারি ২০২৪ সালে চাঁদের মাটিতে অবতরণ করে যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’।
- চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ইস্টার্ন’এলাকায় অবতরণ করে এটি।
- যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে ।
- রোবট অডিসিয়াসের নকশা ও এটির পরিচালনা করেছে টেক্সাসের হিউস্টনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস। 
- বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করছে নাসা। 

উৎস: প্রথম আলো ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
২৩.
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC) -এর সদস্য কয়টি?
  1. ১৯৬টি
  2. ১৯৭টি
  3. ১৯৮টি
  4. ১৯৯টি
সঠিক উত্তর:
১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৮টি
ব্যাখ্যা
UNFCC:
- UNFCCC -এর পূর্ণরূপ United Nations Framework Convention on Climate Change.
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCC)।
- UNFCCC স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে।
- সদর দপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা ১৯৮টি।

উৎস: UNFCCC ওয়েবসাইট।[লিঙ্ক]
২৪.
নেপাল কত সালে জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য পাহাড়ের চূড়ায় মন্ত্রিসভার বৈঠক করে?
  1. ২০১২ সালে
  2. ২০১১ সালে
  3. ২০১০ সালে
  4. ২০০৯ সালে
সঠিক উত্তর:
২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৯ সালে
ব্যাখ্যা
জলবায়ু:
 - ২০০৯ সালে নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার ও অন্য ২২ জন মন্ত্রী সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ১৯২ ফুট ওপরে কালাপাথর শৃঙ্গে বৈঠকে বসেন৷
- প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল বলেন, বৈশ্বিক উষ্ণতার ক্ষতিকারক প্রভাব যেসব দেশের উপর পড়ছে তার মধ্যে নেপাল অন্যতম৷ হিমালয়ের বরফ বিপজ্জনক মাত্রায় গলছে।
- হিমালয়ের হিমবাহ এশিয়ার প্রধান ১০টি নদীর উৎস। বিশ্ব উষ্ণায়নের কারণে আগামী ৫ দশকে এই নদীগুলো শুকিয়ে যেতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
- হিমালয় পর্বতমালার ১৪টি পর্বতশৃঙ্গের ৮টিই রয়েছে নেপালে।

অন্যদিকে,
- মালদ্বীপ ২০০৯ সালেই জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য সাগরের তলদেশে মন্ত্রীসভার বৈঠক করেছিলো।

উৎস: CVF ওয়েবসাইট এবং ডয়েচ ভেলে ও বাংলা বিডি নিউজ পত্রিকা রিপোর্ট।
২৫.
'অপারেশন ১০২৭' অভিযান কোন দেশে পরিচালিত হচ্ছে -
  1. ফিলিস্তিন
  2. মিয়ানমার
  3. ইসরাইল
  4. সিরিয়া
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
অপারেশন ১০২৭:
- ২০২৩ সালে থেকে বিদ্রোহীদের তিনটি সংগঠন মিলে 'ব্রাদারহুড অ্যালায়েন্স' নামে জোট গড়ে জান্তাদের ওপর হামলা চালিয়ে আসছে। 
- আর জান্তাবিরোধী এই সম্মিলিত অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন ১০২৭'।
- তবে আরও অনেক স্বেচ্ছাসেবী জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছে। 
- অপারেশন ১০২৭ শুরু হওয়ার পরপরই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী।
- জান্তাদের অনেক সীমান্তচৌকি, অনেক এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা। 

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা রিপোর্ট।
২৬.
২০২৬ ফিফা বিশ্বকাপ কতটি দেশে অনুষ্ঠিত হবে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
২০২৬ ফিফা বিশ্বকাপ:
- ২০২৬ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।
- ২৩তম আসর আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। 
- উদ্বোধনী ম্যাচ ১১ জুন, ২০২৬ অনুষ্ঠিত হবে । 
- ফাইনাল হবে ১৯ জুলাই, ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে। 

উৎস: FIFA ওয়েবসাইট।
২৭.
'NPT' কী সংক্রান্ত চুক্তি?
  1. কৌশলগত অস্ত্র সীমিতকরণ
  2. বাণিজ্য বিস্তার সংক্রান্ত
  3. পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ
  4. অর্থনীতি সীমিতকরণ সংক্রান্ত
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ
ব্যাখ্যা
• এনপিটি চুক্তি:
- NPT বা Nuclear Non-Proliferation Treaty হচ্ছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা ও পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার।
- ১৯৬৫ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এই চুক্তি নিয়ে আলোচনা হয়।
- জাতিসংঘের উদ্যোগে ও ১৮ দেশের সমন্বয়ে গঠিত Committee on Disarmament এ ধরনের চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছিল।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৬৮ সালের ১ জুলাই এবং কার্যকরী হয় ১৯৭০ সালের ৫ মার্চ থেকে।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
২৮.
'অনূর্ধ্ব-১৯' ক্রিকেট বিশ্বকাপে ২০২৪ চ্যাম্পিয়ন দল -
  1. দক্ষিণ আফ্রিকা
  2. বাংলাদেশ
  3. অস্ট্রেলিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০২৪:
- এটি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৫তম আসর। 
- দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া।
- রানার্স আপ: ভারত। 

উৎস: ESPNcricinfo.com
২৯.
'V-20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
  1. কৃষি উন্নয়ন
  2. জলবায়ু পরিবর্তন
  3. ওজোন স্তর রক্ষা
  4. দারিদ্র বিমোচন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
Vulnerable 20 :
- Vulnerable 20 (V20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- ২০১৫ সালের অক্টোবরে পেরুর রাজধানী লিমায় এটি গঠিত হয়।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: Vulnerable-20 ওয়েবসাইট।
৩০.
মন্ট্রিল প্রটোকল কোথায় গৃহীত হয়?
  1. কানাডা
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
পরিবেশ বিষয়ক চুক্তি মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল  ১৬ সেপ্টেম্বর,১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়।
- ১ জনুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৯ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ রক্ষা করা। 
- মন্ট্রিল প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।

উৎস: UNEP website & Britannica.com
৩১.
কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান 'হেনলি পাসপোর্ট সূচক' প্রকাশ করে?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
হেনলি পাসপোর্ট সূচক-২০২৪:
- যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান Henley and partners ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে। 
- কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।

• সূচকে শীর্ষে: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন।
• সূচকে দ্বিতীয় স্থানে: ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন।
• তৃতীয় স্থানে: অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য।

উৎস: Henley and partners ওয়েবসাইট।[লিঙ্ক]