পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড, নওয়াব ফয়জুন্নেসা, নবীনচন্দ্র সেন, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, নীলিমা ইব্রাহিম, প্রমথ চৌধুরী, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, ফররুখ আহমদ, বদরুদ্দীন ওমর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বন্দে আলী মিয়া, বিজন ভট্টাচার্য, বিষ্ণু দে, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানোএল দা আস্‌সুম্পসাঁউ, মাইকেল মধুসূদন দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায়, মামুনুর রশিদ, মীর মশাররফ হোসেন, মুনীর চৌধুরী, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ নজিবর রহমান, মোহাম্মদ মোজাম্মেল হক, রবীন্দ্রনাথ ঠাকুর। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্সঃ যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
'রোহিনী ও গোবিন্দলাল' —চরিত্র দুটি কোন উপন্যাস এর অন্তর্ভুক্ত?
  1. ক) কপালকুন্ডলা
  2. খ) বিষবৃক্ষ
  3. গ) কৃষ্ণকান্তের উইল
  4. ঘ) মৃণালিনী
ব্যাখ্যা

'কপালকুন্ডলা' উপন্যাসের চরিত্র: কপালকুন্ডলা, নবকুমার, কাপালিক।
'মৃণালিনী' উপন্যাসের চরিত্র: হেমচন্দ্র, মৃণালিনী, মনোরমা৷
'বিষবৃক্ষ' উপন্যাসের চরিত্র: কুন্দনন্দিনী
'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের চরিত্র: রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
মুনীর চৌধুরীর 'মুখরা রমনী বশীকরণ' নাটকটি কোন লেখকের বিখ্যাত নাটকের অনুবাদ?
  1. ক) উইলিয়াম শেকস্পি‌য়ার
  2. খ) ডব্লিউ বি ইটস
  3. গ) জনাথন সুইফট
  4. ঘ) আর্নেস্ট হেমিংওয়ে
ব্যাখ্যা

মুনীর চৌধুরী উইলিয়াম শেক্সপিয়রের The Taming of The Shrew (টেমিং অব দি শ্রু ) অনুবাদ করেন 'মুখরা রমণী বশীকরণ' নামে (১৯৭০)। এটি সর্বাংশে কমেডি। পাঁচ অঙ্ক বিশিষ্ট।
পদুয়া নামক স্থানের এক ধনী ব্যাপ্তিস্তার দুই কন্যা ক্যাথেরিনা ও বিয়াঙ্কা। ক্যাথেরিনা খুবই মুখরা নারী, বিয়াঙ্কা সুন্দরী। ভেরােনা নামক স্থানের যুবক পেট্রুশিও ক্যাথেরিনার দর্প চূর্ণ করে তার পাণিগ্রহণ করে। মুনীর চৌধুরী নিজেই বলেছেন :কাহিনিটি স্কুল। কিন্তু এতে যে হাস্যরস আছে তা সতেজ, সরস ও উপভােগ্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে?
  1. ক) প্রেমেন্দ্র মিত্র
  2. খ) মােতাহের হােসেন চৌধুরী
  3. গ) বিষ্ণু দে
  4. ঘ) বন্দে আলী মিয়া
ব্যাখ্যা

মােতাহের হােসেন চৌধুরী:
তিনি মূলত বিশিষ্ট গদ্যশিল্পী ছিলেন।
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁর রচিত গদ্যগ্রন্থগুলাের নাম :
- সংস্কৃতি-কথা (১৯৫৮)
- সভ্যতা (১৯৬৫)
- সুখ (১৯৬৮)

তিনি সংস্কৃতি সম্পর্কে ধর্মনিরপেক্ষ ও মানববাদী সংজ্ঞার্থ দেন 'সংস্কৃতি-কথা' প্রবন্ধে৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'পদ্মরাগ' কী ধরনের সাহিত্যকর্ম?
  1. ক) উপন্যাস
  2. খ) নাটক
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) আত্মজীবনী
ব্যাখ্যা

বেগম রোকেয়া (৯ ই ডিসেম্বর, ১৮৮০-৯ই ডিসেম্বর, ১৯৩২) : মুসলিম নারীজাগরণের অগ্রদূত৷
গ্রন্থ:
মতিচুর
অবরোধবাসিনী
Sultana's Dream

উপন্যাস:
পদ্মরাগ


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
ব্রিটিশ সরকার নওয়াব ফয়জুন্নেসা -কে 'নওয়াব' উপাধি প্রদান করেন৷ কারণ-
  1. ক) তিনি সম্পদশালী ছিলেন
  2. খ) তিনি ক্ষমতাসীন দলের নেত্রী ছিলেন
  3. গ) তিনি দানশীল ছিলেন
  4. ঘ) তিনি মেধাবী ছিলেন
ব্যাখ্যা

নওয়াব ফয়জুন্নেসা (জন্ম ১৮৫৫ খ্রিষ্টাব্দে, মৃত্যু ১৯০৩):
ত্রিপুরার পশ্চিমগাঁয়ে (বর্তমান লাকসাম) এক সামন্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি দানশীল ছিলেন। ব্রিটিশ সরকার এজন্য তাকে নওয়াব উপাধি প্রদান করে।
বাংলাদেশে তিনি একমাত্র মহিলা যিনি এই উপাধি পান।
তার একমাত্র সাহিত্যকীর্তি হলো ''রূপজালাল'' নামক গ্রন্থ। এটি গদ্য ও কবিতায় রচিত আত্মজীবনীমূলক উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'উপনয়ন' উপন্যাসটির ঔপন্যাসিক কে?
  1. ক) মোহাম্মদ মোজাম্মেল হক
  2. খ) নবীনচন্দ্র সেন
  3. গ) প্যারীচাঁদ মিত্র
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা

প্রেমেন্দ্র মিত্র:
মূলত সাংবাদিক ও সাহিত্যিক।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
প্রথমা (১৯৩২),
সম্রাট (১৯৪০),
ফেরারী ফৌজ (১৯৪৮),
সাগর থেকে ফেরা (১৯৫৬),
হরিণ চিতা চিল (১৯৫৯),
কখনাে মেঘ ইত্যাদি।

তাঁর রচিত উপন্যাস:
পাক (১৯২৬),
মিছিল (১৯৩৩),
উপনয়ন (১৯৩৪),
আগামীকাল (১৯৩৪),
প্রতিশােধ (১৯৪১),
কুয়াশা,
প্রতিধ্বনি ফেরে,
মনুদ্বাদশ ইত্যাদি।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
পঞ্চশর (১৯২৯),
বেনামী বন্দর (১৯৩০)
পুতুল ও প্রতিমা (১৯৩২),
মৃত্তিকা (১৯৩২),
অফুরন্ত (১৯৩৫),
ধূলিধূসর (১৯৪৩),
মহানগর (১৯৪৩),
জলপায়রা (১৯৫৭) ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
বেগম রোকেয়া মৃত্যুবরণ করেন কত তারিখে?
  1. ক) ৮ ই মার্চ
  2. খ) ৯ ই ডিসেম্বর
  3. গ) ১২ জুলাই
  4. ঘ) ৯ ই ফেব্রুয়ারী
ব্যাখ্যা

বেগম রোকেয়া (৯ ই ডিসেম্বর, ১৮৮০ - ৯ই ডিসেম্বর, ১৯৩২) : মুসলিম নারীজাগরণের অগ্রদূত৷
গ্রন্থ:
মতিচুর
অবরোধবাসিনী
Sultana's Dream

উপন্যাস:
পদ্মরাগ


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
নিচের কোন গ্রন্থটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত?
  1. ক) পদ্মাবতী
  2. খ) চিঠি
  3. গ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
  4. ঘ) রাজসিংহ
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ্: তিনি ছিলেন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ৷

তার সংকলিত ও সম্পাদিত গ্রন্থগুলাে হলো:
পদ্মাবতী (১৯৫০), প্রাচীন ধর্মগ্রন্থে শেষ নবী (১৯৫২), গল্প সংকলন, দুই খণ্ড প্রকাশিত আঞ্চলিক ভাষার অভিধান।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

.
'রক্তাক্ত প্রান্তর' বিখ্যাত এই নাটকটির নাট্যকার হলেন-
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) বিষ্ণু দে
  3. গ) মামুনুর রশীদ
  4. ঘ) নুরুল মোমেন
ব্যাখ্যা

মুনীর চৌধুরী : তিনি ছিলেন মূলত শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক ও বাগ্মী৷

ভাষা আন্দোলনের উপর রচিত তার নাটক 'কবর' (১৯৬৬)।

তার রচিত অন্যান্য নাটক-
- রক্তাক্ত প্রান্তর
- চিঠি
- দণ্ডকারণ্য
- পলাশী ব্যারাক ও অন্যান্য
- মুখরা রমনী বশীকরণ
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১০.
'ইছামতী' —বিখ্যাত এ উপন্যাসটি কে রচনা করেছেন?
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ঃ তিনি মূলত ঔপন্যাসিক ছিলেন।
তার রচিত উপন্যাস-
- পথের পাঁচালী (১৯২৯),
- অপরাজিত (১৯৩১),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আরণ্যক (১৯৩৮),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯),
- অশনি সংকেত৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১১.
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি?
  1. ক) কৃপার শাস্ত্রের অর্থভেদ
  2. খ) এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
  3. গ) গৌড়ীয় ব্যাকরণ
  4. ঘ) ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পােরতুগিজ
ব্যাখ্যা
নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড (১৭৫১-১৮৩০)-
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড৷ তার রচিত গ্রন্থটির নাম 'এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' (১৭৭৮)। গ্রন্থটি মূলত ইংরেজী ভাষায় রচিত। তবে দৃষ্টান্ত দেবার সময় এর কিছু অংশ বাংলা লিপিতে মুদ্রিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১২.
'পথের পাঁচালী' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন কে?
  1. ক) সত্যজিৎ রায়
  2. খ) ঋত্ত্বিক ঘটক
  3. গ) ঋতুপর্ণ ঘোষ
  4. ঘ) জহির রায়হান
ব্যাখ্যা

'পথের পাঁচালী' (১৯২৯) বিভূতিভূষণের প্রথম উপন্যাস এবং অনেকের মতে শ্রেষ্ঠ উপন্যাস। প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। সজনীকান্ত দাসের রঞ্জন প্রকাশালয়, গ্রন্থাকারে প্রকাশিত হয় কলকাতা থেকে। এই কাহিনির পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও তার পরিচিত মানুষের জীবন। এর তিনটি ভাগ : বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
উপন্যাসের দ্বিতীয় খণ্ড ‘অপরাজিত (১৯৩১)। পথের পাঁচালী'র নায়ক বালক অপু। দ্বিতীয় অংশে অপুর কৈশোর ও যৌবনের কাহিনি। 'পথের পাঁচালী' ওম 'অপরাজিত' অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন। 'পথের পাঁচালী'র উল্লেখযােগ্য চরিত্র : অপু, দুর্গা, ইন্দির ঠাকরুন, সর্বজয়া৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৩.
'মেঘমল্লার' ছোটগল্পগ্রন্থটির স্রষ্টা কে?
  1. ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) বদরুদ্দীন উমর
  4. ঘ) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ঃ তিনি মূলত ঔপন্যাসিক ছিলেন।
তার রচিত উপন্যাস-
- পথের পাঁচালী (১৯২৯),
- অপরাজিত (১৯৩১),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আরণ্যক (১৯৩৮),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯),
- অশনি সংকেত।

তার রচিত ছােটগল্পগ্রন্থগুলাের নাম:
মেঘমল্লার (১৯৩১), মৌরীফুল (১৯৩২),
যাত্রাবদল (১৯৩৪), কিন্নরদল (১৯৩৮)।
তার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম:
তৃণাঙ্কুর (১৯৪৩)।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর