পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
Exam-07 [Video Section এ ভিডিয়ো লেকচার ২২, ২৩, ২৪, ২৫ (মোট - ১০টি ভিডিয়ো) দেখুন।] Exam Topics: - Kinds of Clauses (Excluding Kinds of Adverbial Clause) [বিসিএস প্রিলি সিলেবাসের Part C] - Uses of Sequence of Tenses According to Conjunctions (like if, as if, since, so that etc.) [Part D] - Uses of Modals & Linking Verbs [Part A] - Synonyms & Antonyms (S-Z) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
All of his companions having died, he was left alone in the vast sea. The underlined clause is a/an -
  1. ক) Noun clause 
  2. খ) Adjective clause
  3. গ) Adverb clause
  4. ঘ) Main Clause
ব্যাখ্যা
যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause/main clause/  Independent clause বলে।

"he was left alone in the vast sea" clause টি নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ বাক্য গঠন করতে সক্ষম, তাই এটি principal clause/main clause/Independent clause.
সাধারণত যে Clause এর শুরুতে কোনো Conjunction থাকে না, সেটি principal clause/main clause/Independent clause.
.
“Though he was ill, he attended the function.” This sentence comprises -
  1. ক) Two Co-ordinate Clauses
  2. খ) Two Subordinate Clauses
  3. গ) One Subordinate Clause and one independent clause
  4. ঘ) One Subordinate Clause and one co-ordinate clauses
ব্যাখ্যা
যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause বলে। Principal clause কে আবার Main clause বা Independent clause ও বলা হয়।

বিপরীতভাবে যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল তাদেরকে Subordinate Clause বলে।

আর দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause দ্বারা যদি দুটি Independent clause যুক্ত থাকে তাহলে তাদেরকে Co-ordinate clause বলে।

প্রদত্ত বাক্যে “Though he was ill” - হচ্ছে একটি Subordinate Clause এবং “he attended the function” হচ্ছে একটি Independent clause. 
তাই সঠিক উত্তর হবে - গ) One Subordinate Clause and one independent clause.
.
Choose the correct sentence:
  1. ক) Would you please opening the window? 
  2. খ) Would you please open the window?
  3. গ) Would you mind open the window? 
  4. ঘ) Would you mind opened the window? 
ব্যাখ্যা
• Would you please/ Would you mind…….? (……করতে কি কিছু মনে করবেন?):
• “Would you please/ Would you mind…….?” বিনম্র Request এর জন্য প্রশ্নবোধক বাক্যের আকারে বসে। তবে Would you please এর পর verb এর base form বসে। আর Would you mind এর পর verb+ing বসে।

যেমন-
- Would you please open the window? (জানালাটা খুলতে কি কিছু মনে করবেন?)
- Would you mind opening the window? (জানালাটা খুলতে কি কিছু মনে করবেন?)

অর্থাৎ- কিছু যদি মনে না করেন তাহলে অনুগ্রহ করে জানালাটি খুলুন।
.
Complete the sentence: If it had rained, ___________.
  1. ক) your books have gotten wet.
  2. খ) your books had gotten wet.
  3. গ) your books would gotten wet.
  4. ঘ) your books would have gotten wet.
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত Sentence টি একটি 3rd Conditional sentence এর উদাহরণ।

একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত  2. Consequence বা ফলাফল। 

এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (Sub + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

এটি 3rd Conditional হওয়ায় পরের অংশ “your books would have gotten wet” হবে।
.
Chocolate, which many people adore, is fattening. The underlined clause is a/an -  
  1. ক) Noun clause 
  2. খ) Adjective clause
  3. গ) Adverb clause
  4. ঘ) Main clause
ব্যাখ্যা
প্রদত্ত clause টি noun Chocolate এর একটি বৈশিষ্ট্য বর্ণনা করছে, অর্থাৎ, noun কে modify করছে।
সুতরাং, এটি একটি Adjective clause.
.
Choose the correct Sentence:
  1. ক) Only after I went home, I have remembered my doctor's appointment.   
  2. খ) Only after I went home, I did remember my doctor's appointment.   
  3. গ) Only after I went home, did I remember my doctor's appointment.
  4. ঘ) Only after I went home, I could have remember my doctor's appointment.
ব্যাখ্যা
Past Tense এর সাথে After ব্যবহৃত হলে, ‘after’ এর পর Past Perfect হলেও, ‘Only after’ এর পর Past Indefinite Tense হতে পারে এবং এর ২য় Clause এ Auxiliary Verb, Subject এর আগে বসে।
যেমন-
Only after I went home, did I remember my doctor's appointment.   
.
Complete the sentences: It is time for me ______. 
  1. ক) to do the work
  2. খ) doing the work
  3. গ) do the work
  4. ঘ) to doing the work
ব্যাখ্যা
It is time দিয়ে ৩টি Structure হতে পারে। যথা-  
• It is time I did the work. (Present + Past)
= আমার জন্য কাজটা করার এখনই শেষ সময়।  (উপযুক্ত সময় আগেই শেষ)

• It is time to do the work.
(Present + Infinitive) = [কোনো কর্তা নেই]

• It is time for me to do the work.
(Present + for + Sub এর Objective form + Infinitive)
আমার জন্য কাজটা করার এখনই উপযুক্ত সময়।
.
Five years have passed since ________ .
  1. ক) his father died.
  2. খ) his father had died.
  3. গ) his father has died.
  4. ঘ) his father dies.
ব্যাখ্যা
1) Any Present + since (সময় বুঝাতে) + Past Indefinite
2) Past + since + Past Perfect
তবে Since = যেহেতু হলে (Present + Present) / (Past + Past) হয়।
.
I had better _____ now.
  1. ক) leave
  2. খ) left
  3. গ) went
  4. ঘ) leaving
ব্যাখ্যা
সাধারণত had এর পরে Verb এর Past Participle বসে।
তবে had better একটি Modal Auxiliary (had থাকা সত্ত্বেও) এর পর Verb এর base form বসবে। 
যেমন- I had better leave now. (আমি বরং এখন চলে যাওয়াই ভালো।)
১০.
I am likely to go to Saint Martin. এর বাংলা অনুবাদ হবে -
  1. ক) আমি সেন্ট মার্টিন যেতে পছন্দ করি।
  2. খ) আমি সেন্ট মার্টিন যেতে চাই।
  3. গ) আমার যখন ইচ্ছা আমি  সেন্ট মার্টিন যেতে পারি।
  4. ঘ) আমার সেন্ট মার্টিন যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ব্যাখ্যা
Likely - সম্ভবত।
I am likely to go to Saint Martin. - আমার সেন্ট মার্টিন যাওয়ার সম্ভাবনা রয়েছে।
১১.
Which of the following words can be used as a modal verb?
  1. ক) Need
  2. খ) Dare
  3. গ) Could
  4. ঘ) All of these
ব্যাখ্যা
Could - সবসময় modal verb হিসেবে ব্যবহৃত হয়।

Need এবং dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এদের সাধারণ নাম semi-modals. 
তাই সঠিক উত্তর - All of these.
১২.
Choose the synonym of ‘Tacit’.
  1. ক) Unspoken
  2. খ) Explicit 
  3. গ) Purify
  4. ঘ) Slim 
ব্যাখ্যা
Tacit (adjective)

English Meaning: Understood without being expressed directly.
Bangla Meaning: অনুক্ত; নীরব; মৌন; মানস: tacit consent, মানসানুজ্ঞা: tacit agreement, নীরব/মৌনসম্মতি।

Synonyms: Implicit (নিহিত; চাপা), Implied (ঊহ্য), Unspoken (অকথিত), Implied, (উহ্য), Wordless (শব্দহীন)।
Antonyms: Explicit (পরিষ্কারভাবে ও পরিপূর্ণভাবে প্রকাশিত), Stated (বিবৃত), Spoken (উচ্চারিত), Phonetic (ধ্বনিগত), Expressed (ব্যক্ত)।
১৩.
I _______ read the book than sleep.
  1. ক) Prefer 
  2. খ) would rather
  3. গ) had batter
  4. ঘ) should 
ব্যাখ্যা
would rather = বরং করব
দুটি কাজের একটিকে অগ্রাধিকার দিলে would rather ব্যবহৃত হয়।
বাক্যের অর্থ: আমি ঘুমানোর চেয়ে বরং বইটা পড়ব।
১৪.
Synonym of ‘Supersede’ is -
  1. ক) Replace 
  2. খ) Override
  3. গ) Supplant 
  4. ঘ) All of these
ব্যাখ্যা
Supersede (verb transitive)

English Meaning: To replace something older, less effective, or less important or official.
Bangla Meaning: স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা: Buses have superseded carriages for long-distance travel.

Synonyms: Replace (প্রতিস্থাপন করা), Supplant (স্থান দখল করা), Override (পদদলিত করা বা অগ্রাহ্য করা), Displant (স্থানান্তর)।
Antonyms: Keep (রাখা), Retain (অব্যাহত রাখা), Stay (থাকা), Retain (ধরে রাখা), Stay (থাকা), Submit (জমা দেয়া)।