পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৮ মার্চ, ২০২৪সময়45 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক শিক্ষক নিয়োগ - ২০২০ (তৃতীয় পর্যায়ের পরীক্ষা) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ - ০৩.০৬.২০২২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৮ মার্চ, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
Sin is to confess as fault is to ____
  1. ক) forgive
  2. খ) admit
  3. গ) accept
  4. ঘ) consider 
ব্যাখ্যা
Sin অর্থ পাপ।
Confess অর্থ:
- স্বীকার করা; কবুল করা।
- (প্রধানত রোমান ক্যাথলিক ধর্মমতে) পাদরি বা ধর্মগুরুর কাছে কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া।

Fault অর্থ ত্রুটি; দোষ।
Admit অর্থ:
- (সত্যতা, দোষ) স্বীকার করা; 
- স্বীকারোক্তি করা: স্বীকার করা।
 
Sin (পাপ) করলে Confess (কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া) করতে হয়। 
Fault (দোষ) থাকলে তার admit (স্বীকার করা) করতে হয়। 
 
উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৫৫
  2. খ) ৬৫
  3. গ) ৭৫
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা
দেওয়া আছে
ত্রিভুজের তিন কোণের অনুপাত ৬ : ৮ : ১০

ধরি,
কোণ গুলো যথাক্রমে ৬x°, ৮x° ও ১০x°

প্রশ্নমতে,
৬x° + ৮x° + ১০x° = ১৮০°
বা, ২৪x° = ১৮০°
বা, x = ৭.৫

ত্রিভুজটির বৃহত্তম কোণ = (৭.৫ × ১০)°
                                     = ৭৫°
.
একটি ঘরের দৈর্ঘ্য গ্রন্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ২১
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
ধরি,
ঘরটির প্রস্থ  x মিটার
ঘরটির দৈর্ঘ্য ৩x মিটার
ঘরটির ক্ষেত্রফল = ৩x × x = ৩x বর্গমিটার।

৯.৫০ টাকা খরচ হয় ১ বর্গমিটারে 
১ টাকা খরচ হয় ১/৯.৫০ বর্গমিটারে 
১৮২৪  টাকা খরচ হয় ১৮২৪/৯.৫০ বর্গমিটারে 
                                = ১৯২

প্রশ্নমতে,
৩x = ১৯২ 
x = ১৯২/৩
x= ৬৪
x = ৮
x = ৮ 

ঘরটির দৈর্ঘ্য= ৩ × ৮ = ২৪ মিটার
.
বাংলা বর্ণমালার অর্ধমাত্রা বর্ণ কয়টি?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা
উপযুক্ত বর্ণসমূহকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। ।
মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।

অর্ধমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।

পূর্ণমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
The study of plants -
  1. ক) Biography
  2. খ) Botany
  3. গ) Biology
  4. ঘ) Plantation
ব্যাখ্যা
Botany (Noun)
English Meaning: a branch of biology dealing with plant life
Bangla Meaning: উদ্ভিদবিদ্যা; উদ্ভিদবিজ্ঞান
 
উৎস: Merriam-Webster Dictionary; Bangla Academy Dictionary 
 
.
পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। 
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। 
চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। 
 
In the 2020/2021 crop year, China produced over 148 million metric tons of milled rice, a higher volume than any other country.
 India came in second place with 122 million metric tons of milled rice in that crop year.
উৎস: statista.com
.
পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?
  1. ট্রপােস্ফিয়ার
  2. ওজোনস্ফিয়ার
  3. স্ট্রাটেস্ফিয়ার
  4. আয়ােনােস্ফিয়ার
ব্যাখ্যা
স্ট্রাটোমন্ডল (Stratosphere): 
বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটি হলো স্ট্রাটোমন্ডল। 
যা ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 
এ স্তরের শেষ সীমা স্ট্রাটোবিরতি (Stratopause)। 
এ স্তরে ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। 
 স্ট্রাটোবিরতিতে তাপমাত্রা ০° সেলসিয়াস বা এর কাছাকাছি হয়। এ স্তরে বায়ুর ঘনত্ব ও চাপ উভয়ই কম।

স্ট্রাটোমন্ডলে জলীয়বাষ্প ও ধূলিকণার পরিমাণ খুব নগন্য এবং প্রায় মেঘশূন্য থাকে। এ স্তরে বাতাস অত্যন্ত হালকা। বাতাসের ঊর্ধ্ব বা নিম্ন গতি নেই, তবে সমান্তরাল গতি দেখা যায়। 
স্ট্রাটোমন্ডলে ঝড়-বৃষ্টি থাকে না বলে এ স্তরের মধ্য দিয়েই সাধারণত বিমান চলাচল করে থাকে। 
 
স্ট্রাটোমন্ডলের উপরের দিকে ওজোন (Ozone) গ্যাসের স্তর রয়েছে যা ওজোন মন্ডল বা Ozonesphere নামে পরিচিত। এ স্তরটির গভীরতা ১২-১৬ কিলোমিটার। 
 
ওজোন স্তর সূর্যরশ্মির অতি বেগুনি রশ্মি (Ultral Violet Rays) শোষণ করে। জীবজগতের জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি খুবই ক্ষতিকর। তবে এটি ওজোন স্তর ভেদ করে পৃথিবীতে পৌছাতে পারে না। এ স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করায় তাপমাত্রা (প্রায় ৭৬° সেলসিয়াস) অনেক বেশি।
 
উপরের ব্যাখ্যা থেকে বলা যায় যে, পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে কাজ করে ওজোনস্ফিয়ার। 
 
উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
 
.
কোন শব্দটি বানান সঠিক?
  1. ক) দোষণীয়
  2. খ) দূষণীয়
  3. গ) দুষনীয়
  4. ঘ) দোষনীয়
ব্যাখ্যা
দূষণীয় (দুষোনিয়ো)
- [স. √দূষি + আনীয়]
- বিশেষণ
অর্থ - দোষযুক্ত, নিন্দনীয়, দূষ্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোন ভগ্নাংশটি ছােট?
  1. ক) ১/৩
  2. খ) ৩/৭
  3. গ) ২/৫
  4. ঘ) ৪/৯
ব্যাখ্যা
১/৩ = ০.৩৩
৩/৭ =০ .৪২৮
২/৫ = ০.৪
৪/৯ = ০.৪৪

সবচেয়ে ছোট ভগ্নাংশ = ১/৩
১০.
Penny wise pound _____ .
  1. ক) callous
  2. খ) foolish
  3. গ) rich
  4. ঘ) poor
ব্যাখ্যা
Penny-wise, pound-foolish.
তুলনীয় পিছন দিয়ে হাতি যাক, কিন্তু সামনে দিয়ে সুচও গলতে পারে না এমন / বজ্র আঁটুনি ফস্কা গেরো।

Source: Live MCQ Lecture
১১.
ভাজক ৭৮ ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক তৃতীয়াংশ। ভাজ্য কত?
  1. ক) ১৯৭৬
  2. খ) ১৯৭৮
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৮০
ব্যাখ্যা
দেওয়া আছে,
ভাজক = ৭৮ ভাগফল = ২৫
ভাগশেষ = ৭৮/৩= ২৬

এখন
ভাজ্য = ভাজক x ভাগফল + ভাগশেষ
         = (৭৮ x ২৫) + ২৬
         = ১৯৭৬
১২.
'শীতার্ত' শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
  1. ক) শীতা + অর্ত
  2. খ) শীত + ত
  3. গ) শীত + ঋত
  4. ঘ) শীত + আর্ত
ব্যাখ্যা
সন্ধি তিন প্রকার:
স্বরসন্ধি
ব্যঞ্জনসন্ধি
বিসর্গসন্ধি

১. স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
 
সূত্র ১: অ/আ+অ/আ = আ। যেমন – উত্তর+অধিকার = উত্তরাধিকার, আশা+অতীত = আশাতীত
সূত্র-২: ই/ঈইঈ = ঈ। যেমন – অতি+ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, পরি+ঈক্ষা = পরীক্ষা
সূত্র-৩: উ/উ+উ/ঊ = উ। যেমন – মরু+উদ্যান = মরূদ্যান
সূত্র-৪: অ/আ+ই/ঈ = এ। যেমন – শুভ+ইচ্ছা = শুভেচ্ছা
সূত্র-৫: অ/আ+উ/ঊ = ও। যেমন – সূর্য+উদয় = সূর্যোদয়
সূত্র-৬: অ/আ+ঋ = অর্। যেমন – মহা+ঋষি = মহর্ষি।
সূত্র-৭: অ/আ+ঋত = আর্। যেমন – শীত+ঋত = শীতার্ত
সূত্র-৮: অ/আ+এ/ঐ = ঐ। যেমন – জন+এক = জনৈক
সূত্র-৯: অ/আ+ও/ঔ = ঔ। যেমন – বন+ওষধি = বনৌষধি
সূত্র-১০: ই/ঈ+অন্য স্বর = য+স্বর। যেমন – প্রতি+এক = প্রত্যেক
সূত্র-১১: উ/উ+অন্য স্বর = বু+স্বর। যেমন – সু+অল্প = স্বল্প
সূত্র-১২: ঋ+অন্য স্বর = রূস্বর। পিতৃ+আলয় = পিত্রালয়।
সূত্র-১৩: এ+ অন্য ঘর = অ+স্বর। যেমন – শে+অন = শয়ন
সূত্র-১৪: ঐ+ অন্য স্বর = আয়ু+স্বর। যেমন – নৈ+অক = নায়ক
সূত্র-১৫: ও+ অন্য স্বর = অবৃ+স্বর। যেমন – গাে+আদি = গবাদি
সূত্র-১৬: ঔ+ অন্য স্বর = আবৃ+স্বর। যেমন – নৌ+ইক = নাবিক

কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলােকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন – কুল+অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)।
            গাে+অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা) ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৩.
ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক : খ = কত?
  1. ক) ৩ : ৪
  2. খ) ৫ : ২
  3. গ) ৫ : ৩
  4. ঘ) ৪ : ৩
ব্যাখ্যা
ক এর ১৫% = খ এর ২০%
ক এর ১৫/১০০ =  খ এর ২০/১০০
১৫ক/১০০ = ২০খ/১০০
১৫ক = ২০খ 
৩ক = ৪খ 
ক/খ = ৪/৩ 
ক : খ = ৪ :  ৩
১৪.
এ বিশ্বকে এ-শিশুর বাসযােগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার- পঙতিটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) শামসুর রহমান
  3. গ) জীবননান্দ দাশ
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
পঙতিটি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য রচিত 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের 'ছাড়পত্র' কবিতা থেকে নেয়া হয়েছে- 
কবিতাটি নিম্নরূপ- 

যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে
তার মুখে খবর পেলুমঃ
সে পেয়েছে ছাড়পত্র এক,
নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার
জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত
উত্তোলিত, উদ্ভাসিত
কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।
সে ভাষা বোঝে না কেউ,
কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা।
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের
পরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর
অস্পষ্ট কুয়াশাভরা চোখে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।।

উৎস: কবিতার ব্লগ।
১৫.
আবহাওয়া অফিসের রিপাের্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মােট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১
  2. খ) ৫/৭
  3. গ) ২/৭
  4. ঘ) ১/৭
ব্যাখ্যা
একটি সপ্তাহে দিন আছে 7 টি
বৃষ্টি হয়েছে 5 দিন
∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7
অর্থাৎ, রবিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7
∴ রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= 1-5/7=2/7
১৬.
(২ × ৩ × ০.৫)/১.৫ = কত? 
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ১
  4. ঘ) ৩
ব্যাখ্যা
(২ × ৩ × ০.৫)/১.৫ = ৩/১.৫ = ২
১৭.
সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মুলত
  1. ক) মিথেন
  2. খ) প্রােপেন
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) আর্গন
ব্যাখ্যা
- জ্বালানি হিসেবে তেল মানে অকটেন, পেট্রল ও ডিজেল বহুল পরিচিত। 
- গাড়ি চালানোর খরচ কমাতে দেশে বিকল্প জ্বালানি হিসেবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। 
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসে এর পরিমাণ প্রায় ৮০%।
- এছাড়াও প্রাকৃতিক গ্যাসে ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি উপাদানও উপস্থিত থাকে।
- বাংলাদেশে এখন পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে, তার ৯৯.৯৯% উপাদান হলো মিথেন
 
উৎস: প্রথম আলো, রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি। 
 
১৮.
'শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে' বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় শূন্য
  2. খ) কর্মে শূন্য
  3. গ) অপাদানে শূন্য
  4. ঘ) অধিকরণে শূন্য
ব্যাখ্যা

• বাক্যটিতে 'বিদ্যালয়' শব্দটি কর্তায় শূন্য বিভক্তি, কারণ বিদ্যালয় নিজেই বন্ধ থাকার কাজটি করছে, তাই এটি কর্তা। এই কর্তাকে কর্ম-কর্তৃবাচ্যের কর্তা বলা হয়।  স্থান নিজেই যদি কাজটি করে তবে স্থানটি কর্তাকারক।

ব্যাখ্যা: 
কর্তৃকারক: কর্তা বা উদ্দেশ্য যা কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে কর্তৃকারক বলে। এখানে, 'বিদ্যালয়' নিজেই বন্ধ থাকার কাজটি করছে, তাই এটি কর্তা।
শূন্য বিভক্তি: কোনো বিভক্তি চিহ্ন না থাকলে তাকে শূন্য বিভক্তি বলে। 'বিদ্যালয়' শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত নেই, তাই এটি শূন্য বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১৯.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯ অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৩৬
  2. খ) ৮১
  3. গ) ৪৫
  4. ঘ) ২৭
ব্যাখ্যা
ধরি,
দশক স্থানীয় অঙ্ক x 
একক স্থানীয় অঙ্ক ৯ - x
সংখ্যাটি=১০x + ৯ - x = ৯x + ৯

অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে দাঁড়ায় ১o(৯ - x) + x
                                                       = ৯০ - ১০x + x
                                                       = ৯০ - ৯x 

প্রশ্নমতে,
৯০ - ৯x  = ৯x + ৯ + ২৭ 
৯০ - ৩৬ = ৯x + ৯x 
 ৫৪ = ১৮x 
x = ৫৪/১৮
x = ৩

সংখ্যাটি = ৯x + ৯
               = ৯ × ৩ + ৯ = ২৭ + ৯ = ৩৬
২০.
ল্যাটিন ভাষায় 'সেন্টি' অর্থ কী?
  1. ক) শতাংশ
  2. খ) সহস্রাংশ
  3. গ) পঞ্চমাংশ
  4. ঘ) দশমাংশ
ব্যাখ্যা
গ্রিক ভাষায়,
- ডেকা অর্থ ১০ গুণ,
- হেক্টো অর্থ ১০০ গুণ এবং
- কিলো অর্থ ১০০০ গুণ 

ল্যাটিন ভাষায়,
- ডেসি অর্থ দশমাংশ,
- সেন্টি অর্থ শতাংশ এবং
- মিলি অর্থ সহস্রাংশ।

উৎস: অষ্টম শ্রেণি, বিজ্ঞান বোর্ড বই।
২১.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) মাটি
  2. খ) নারিকেল
  3. গ) গেরাম
  4. ঘ) চামার
ব্যাখ্যা
নারিকেল (নারিকেল্‌)
- সংস্কৃত বা তৎসম শব্দ।
- প্রকৃতি প্রত্যয় - নারিক+√ঈরি+অ
- বিশেষ্য পদ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২২.
‘খণ্ড প্রলয়' প্রবাদটির প্রায়োগিক অর্থ-
  1. ক) কথা কাটাকাটি
  2. খ) ভয়ংকর ঘটনা
  3. গ) মহা ঝড়-ঝাপটা
  4. ঘ) তুমুল কাণ্ড
ব্যাখ্যা
‘খণ্ড প্রলয়' প্রবাদটির প্রায়োগিক অর্থ = তুমুল কাণ্ড/ভীষন ব্যাপার।
উদাহরণ - এইটুকু ঘটনাতে খণ্ড প্রলয় ঘটানোর কী আছে? 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
What is the adjective form of the word "people"?
  1. ক) Popular
  2. খ) Popularity
  3. গ) Popularize
  4. ঘ) Populous
ব্যাখ্যা
popularity = জনপ্রিয়তা
popularize = জনপ্রিয় করা
popular= জনপ্রিয়
populous= জনবহুল

people এর Adjective populous ই গ্রহণযোগ্য।
২৪.
'তামার বিষ' কথাটির অর্থ-
  1. ক) অহংকার
  2. খ) বিষের কষ্ট
  3. গ) অর্থের কুপ্রভাব
  4. ঘ) বিষাক্ত তামা
ব্যাখ্যা
'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ- অর্থের কুপ্রভাব
উদাহরণ - তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষ্কে মানুষ বলে মনে কর না। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
'স্টপ জেনোসাইড' প্রমাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু-
  1. ক) মুক্তিযুদ্ধ
  2. খ) অভ্যুত্থান
  3. গ) আগরতলা মামলা
  4. ঘ) ভাষা আন্দোলন
ব্যাখ্যা
বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লেখক জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্থানি হানাদার বাহিনীর গণহত্যার যে প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন তার নাম 'স্টপ জেনোসাইড'

জহির রায়হান ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন। ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ সূর্যগ্রহণ প্রকাশিত হয়।
তাঁর লিখিত অন্যান্য বইগুলি হচ্ছে
- শেষ বিকেলের মেয়ে,
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী এবং
- আর কত দিন।
তাঁর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র হলো:
- কাজল,
- কাঁচের দেয়াল,
- বেহুলা,
- জীবন থেকে নেয়া,
- আনোয়ারা,
- সঙ্গম এবং
- বাহানা।
- জীবন থেকে নেয়া ছবিতে প্রতীকী কাহিনীর মধ্য দিয়ে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে চিত্রিত করা হয় এবং জনগণকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে উদ্বুদ্ধ করা হয়।
- তিনি লেট দেয়ার বি লাইট নামে একটি ইংরেজি ছবি নির্মাণ শুরু করেন।
- কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি তা শেষ করতে পারেন নি।
- ১৯৭১-এর ২৫ মার্চের পর তিনি কলকাতায় যান। সেখান থেকে পাকিস্তানি সামরিক জান্তার গণহত্যার চিত্র সম্বলিত স্টপ জেনোসাইড নির্মাণ করেন।
- ছবিটি পৃথিবী জুড়ে আলোড়ন সৃষ্টি করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৬.
এক নটিকেল মাইল সমান কত ফুট?
  1. ক) ৭০৮০
  2. খ) ৪০৮০
  3. গ) ৬০৮০
  4. ঘ) ৫০৮০
ব্যাখ্যা
১ নটিকেল মাইল = ৬০৭৬.১২ ফুট বা প্রায় ৬০৮০ফুট।
২৭.
পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখ?
  1. ক) ০১ জুলাই ২০২২
  2. খ) ১৬ ডিসেম্বর, ২০২২
  3. গ) ২৫ জুন, ২০২২
  4. ঘ) ৩০ জুন, ২০২২
ব্যাখ্যা
- পদ্মা সেতুর উদ্বোধন হবে ২৫ জুন, ২০২২
- ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করবেন। 
- পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।
- দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার।
- সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। 
- পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে।
- চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু।
- সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১ দশমিক ২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে।
- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

উৎস: প্রথম আলো
২৮.
Which one is similar to Adult : Child
  1. ক) Swine : Saw
  2. খ) Human : Animal
  3. গ) Horse : Mare
  4. ঘ) Cat : Kitten
ব্যাখ্যা
Adult : Child = বয়স্ক : শিশু
Cat : Kitten = বিড়াল : বিড়ালছানা
২৯.
'দ্বীপ' এর ব্যাসবাক্য -
  1. ক) চার দিকে জল যার
  2. খ) দুদিকে আবদ্ধ জল যার
  3. গ) দুদিকে অপ যার
  4. ঘ) দ্বীপের মত
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস :
যে বহুব্রীহি সমাস কোনাে নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
যেমন-দুই দিকে অপ যার = দ্বীপ,
অন্তর্গত অপ(জল) যার = অন্তরীপ,
নরাকারের পশু যে = নরপশু,
জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত,
ণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: 'কখন আসবে কবি?' 'কখন আসবে কবি?'পঙতিটির রচয়িতা কে?
  1. ক) রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) ফরহাদ মজহার
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিগুলো বাংলাদেশের কবি নির্মলেন্দু গুণ রচিত  'চাষাভুষার কাব্য' (১৯৮১) নামক কাব্যগ্রন্থের 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতা থেকে নেয়া হয়েছে। 

কবিতাটি শেষ হয়েছে এভাবে- 

"শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন৷
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হদৃয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা৷ কে রোধে তাঁহার বজ্রকন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম৷’

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের৷" 

উৎস: কবিতার ব্লগ
৩১.
রম্বসের কর্ণদ্বয় পরস্পরেকে-
  1. ক) শুধু সমকোণে দ্বিখন্ডিত করে
  2. খ) সমকোণে সমদ্বিখন্ডিত করে
  3. গ) সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে
  4. ঘ) শুধু সমদ্বিখন্ডিত করে
ব্যাখ্যা
যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
প্রকৃতপক্ষে, রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়।
রম্বসকে অনেকসময় ডায়মন্ড বলা হয় কারণ এটি দেখতে অনেকটা ডায়মন্ডের মত।
আবার এটিকে সমবাহু চতুর্ভুজও বলা হয় কারণ এর চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
৩২.
ব্যাকরণের কাজ কী?
  1. ক) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
  2. খ) ভালো বক্তা তৈরি করা
  3. গ) নতুন ভাষা তৈরি করা
  4. ঘ) দ্রুত পড়া ও লেখা শেখানো
ব্যাখ্যা
ব্যাকরণের সংজ্ঞার্থ:
ব্যাকরণ হলাে ভাষা ব্যবহারের জন্য নির্ধারিত বিধির সমষ্টি যা ভাষার ধ্বনি ব্যবস্থা, শব্দ তথা রূপের গঠন, বাক্যিক বিন্যাস এবং বাগর্থকে বর্ণনা করে। ব্যাকরণকে অনুশাসনমূলক বিষয় হিসেবে বিবেচনা করার রীতি দীর্ঘদিন ধরে প্রচলিত থাকলেও আধুনিক ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে ব্যাকরণ মূলত বর্ণনামূলক।
অর্থাৎ, একটি নির্দিষ্ট ভাষার ক্ষেত্রে প্রযােজ্য কোনাে বিধি কেন প্রাসঙ্গিক তার বর্ণনামূলক ব্যাখ্যা প্রদান করাই ওই ভাষার ব্যাকরণের লক্ষ্য। সুতরাং, বাংলা ভাষার ব্যাকরণের মুখ্য উদ্দেশ্য হলাে : এই ভাষার ধ্বনিব্যবস্থা কীরূপ তা বর্ণনা করা, বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহ শনাক্ত করা, বাংলা বাক্য বিন্যাসের কৌশল ও প্রক্রিয়া ব্যাখ্যা করা এবং সর্বোপরি ধ্বনি রূপ ও বাক্যের বাগর্থসংগতি নির্ধারণ করা।

সুতরাং বলা চলে যে, ব্যাকরণের মূল কাজ হলাে ভাষার সংগঠন বিশ্লেষণ। ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তি বিবেচনা করলেও এই উদ্দেশ্যই স্পষ্ট হয়ে ওঠে। কেননা, ব্যাকরণ’ শব্দটির মূল অর্থ হলাে বিশেষভাবে বিশ্লেষণ।
শব্দটির গঠন হলাে : বিআ+কৃ+অন। ব্যাকরণ অধ্যয়নের মধ্য দিয়ে যে বিষয়সমূহ আয়ত্ত করা যায় তা হলাে :

ক) ভাষার ধ্বনি, রূপ, বাক্য এবং বাগর্থের গঠন-প্রকৃতি সম্পর্কে শেখা;
খ) উল্লিখিত সকল উপাদানের সুষ্ঠু ব্যবহার করতে পারা;
গ) ভাষার প্রমিত ব্যবহারের সামর্থ্য অর্জন করা।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
'পণ্ডিতমূর্খ' পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?
  1. ক) পাণ্ডিত্যের দ্বারা যিনি মূর্খ
  2. খ) জ্ঞান থাকতেও যিনি মূর্খ
  3. গ) পাণ্ডিত্যে যিনি মূর্খ
  4. ঘ) পণ্ডিত হয়েও যিনি মূর্খ
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস :
যে বহুব্রীহি সমাস কোনাে নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
যেমন-দুই দিকে অপ যার = দ্বীপ,
অন্তর্গত অপ(জল) যার = অন্তরীপ,
নরাকারের পশু যে = নরপশু,
জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত,
পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
'একাত্তরের দিনগুলি' কার রচিত?
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) হুমায়ূন আজাদ
  4. ঘ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে জাহানারা ইমাম তাঁর পুত্র রুমী ও স্বামীকে হারান।
- মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস কেটেছে তাঁর একদিকে উদ্বেগ, উৎকণ্ঠা ও ত্রাসের মধ্য দিয়ে; অন্যদিকে মনের মধ্যে ছিল দেশপ্রেম ও স্বাধীনতার স্বপ্ন।
- সেই দুঃসহ দিনগুলিতে প্রাত্যহিক ঘটনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার বৃত্তান্ত লিখেছিলেন তিনি নানা চিরকুটে, ছিন্ন পাতায়, গোপন ভঙ্গি ও সংকেতে।
- ১৯৮৬ সালে গ্রন্থরূপ পাওয়ার পর তা জনমনে বিপুল সাড়া জাগায়।
- বস্তুত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'
- স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাহানারা ইমাম লেখালেখিতে ব্যস্ত সময় কাটান এবং তাঁর প্রধান গ্রন্থগুলি এ সময়ে প্রকাশ পায়।
- গল্প, উপন্যাস ও দিনপঞ্জি জাতীয় রচনা মিলিয়ে তাঁর আরও কয়েকটি গ্রন্থ রয়েছে।

সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো:
- অন্য জীবন (১৯৮৫),
- বীরশ্রেষ্ঠ (১৯৮৫),
- জীবন মৃত্যু (১৯৮৮),
- চিরায়ত সাহিত্য (১৯৮৯),
- বুকের ভিতরে আগুন (১৯৯০),
- নাটকের অবসান (১৯৯০),
- দুই মেরু (১৯৯০),
- নিঃসঙ্গ পাইন (১৯৯০),
- নয় এ মধুর খেলা (১৯৯০),
- ক্যানসারের সঙ্গে বসবাস (১৯৯১) ও
- প্রবাসের দিনলিপি (১৯৯২)।

উৎস: বাংলাপিডিয়া।
৩৫.
২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ক) ৪১
  2. খ) ৪২
  3. গ) ৪৩
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
২০০ থেকে ৫০০ পর্যন্ত ৭ দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যাটি ২০৩ এবং শেষ সংখ্যাটি ৪৯৭

সংখ্যা  = {( সর্বোচ্চ ভাগ যাওয়া সংখা – সর্ব নিন্ম ভাগ যাওয়া সংখা )/সেই সংখ্যা } + ১
           = {(৪৯৭ - ২০৩)/৭} + ১ 
           = ৪২ + ১  
           = ৪৩
৩৬.
৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?
  1. ক) চিরঞ্জীব মুজিব
  2. খ) মুজিব: একটি জাতির রূপকার
  3. গ) ছিটমহল
  4. ঘ) টুঙ্গিপাড়ার মিয়া ভাই
ব্যাখ্যা
- ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ (Mujib: The Making of a Nation) সিনেমাটির ট্রেলার উদ্বোধন করা হয়।

- ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের তৃতীয় দিনে ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

- বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এবং ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য জীবনীচিত্রের নাম ‘মুজিব’, যার ট্যাগলাইন 'একটি জাতির রূপকার'। ইংরেজিতে MUJIB: THE MAKING OF A NATION. 

উৎস: পত্রিকা রিপোর্ট।
৩৭.
নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?
  1. ক) সোনার বাংলা-১
  2. খ) বাংলামতি
  3. গ) ব্রি বঙ্গবন্ধু-১০০
  4. ঘ) ব্রি- 88
ব্যাখ্যা
খরা সহিষ্ণু ধানের জাতসমূহ:
- ব্রি ধান-৪৩
- ব্রি ধান-৫৫
- ব্রি ধান-৫৬
- ব্রি ধান-৫৭
- ব্রি ধান-৬৬
- ব্রি ধান-৭১
- ব্রি ধান-৮৩ প্রভৃতি।
লবণাক্ততা সহিষ্ণু ধানের জাতসমূহ:
- ব্রি ধান-৬৭
- ব্রি ধান-৬৯
- বিনা ধান-১০
জলমগ্নতা সহিষ্ণু ধানের জাতসমূহ:
- ব্রি ধান-৫১
- ব্রি ধান-৫২
- ব্রি ধান-৭৯ প্রভৃতি।
জিংক সমৃদ্ধ ধানের জাতসমূহ:
- ব্রি ধান-৬২
- ব্রি ধান-৬৪
- ব্রি ধান-৭২
- ব্রি ধান-৭৪
- ব্রি ধান-৮৪
- ব্রি ধান-১০০ প্রভৃতি।
(তথ্যসূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট)
৩৮.
Which is the meaning of 'White Elephant'?
  1. ক) An elephant of white colour
  2. খ) A hoarder
  3. গ) A black marketer
  4. ঘ) A very costly or troublesome possession
ব্যাখ্যা
White elephant 
Meaning: a possession that is useless or troublesome, especially one that is expensive to maintain or difficult to dispose of.
Example Sentence: A huge white elephant of a house that needed ten thousand spent on it.

Source: Oxford Dictionary
৩৯.
মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?
  1. ক) কনসার্ট ১৯৭১
  2. খ) কনসার্ট ফর বাংলাদেশ
  3. গ) কান্ট্রি কনসার্ট
  4. ঘ) লিবারেশন কনসার্ট
ব্যাখ্যা
১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।

কনসার্ট ফর বাংলাদেশ এর মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর। 
তার আহবানে সাড়া দিয়ে মার্কিন ব্যান্ডদল বিটলসের জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ এই কনসার্টে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।

(তথ্যসূত্র: মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট)
৪০.
What is the synonym of 'Competent'?
  1. ক) Discreet
  2. খ) Capable
  3. গ) Prudent
  4. ঘ) Circumspect
ব্যাখ্যা
Meaning:
Competent - উপযুক্ত, সক্ষম।
Circumspect - সতর্ক।
Discrete - আলাদা।
Capable - সক্ষম।
Prudent - বিচক্ষণ।

অর্থাৎ, Competent এর synonym হবে Capable.
৪১.
নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?
  1. ক) পঠন ও গণিতের দক্ষতা
  2. খ) ছেলে ও মেয়ে শিশুর অনুপাত
  3. গ) বিদ্যালয়ে উপস্থিতির হার
  4. ঘ) অসমর্থ্যদের অভিযোজন উপকরণ
ব্যাখ্যা
প্রাথমিকে গুণগত শিক্ষা নিশ্চিতকল্পে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিবছর  Annual Primary School Census (APSC) প্রকাশ করে থাকে। 
প্রকাশিত প্রতিবেদনে অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হলো GPI (Gender Parity Index) অর্থাৎ ছেলে ও মেয়ে শিশুর অনুপাত। 
অন্যান্য গুরুত্বপূর্ণ সূচক: 
- Student Teacher Ratio (STR)
- Net Enrollment Rate (NER)
- Student-Classroom Ratio
- National Student Assessment (NSA)
 
বাংলাদেশে গুণগত শিক্ষা নিশ্চিতকরণের উপাদান:
গুণগত শিক্ষার জন্য যে সকল উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে
- স্বচ্ছ ও নিরপেক্ষ শিক্ষক নিয়োগ পদ্ধতি;
- মানসম্মত শিক্ষক নিয়োগ;
- যুক্তিসঙ্গত শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিশ্চিতকরণ;
- শিক্ষকের যুক্তিসঙ্গত বেতন-ভাতা প্রদান করা;
- শিক্ষকের জবাবদিহিতা নিশ্চিত করা;
- সময়োপযোগী শিক্ষক প্রশিক্ষণ শিক্ষাক্রম চালু করা;
- মানসম্মত মৌলিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা;
- যথাযথ মনিটরিং ও ফিডব্যাক ব্যবস্থা পরিচালনা করা;
- কার্যকর নেতৃত্ব ব্যবস্থা প্রতিষ্ঠা;
- অভিভাবক শিক্ষক সম্পর্ক নিবিড়তর করা;
- শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা উপকরণ (Teaching Aids) থাকা;
- শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি (Equipments) থাকা;
- গঠনকালীন ও চূড়ান্ত (Formative and Summative) উভয় ধরনের মূল্যযাচাই-এ যথোপযুক্ত পদ্ধতি ও কৌশল প্রয়োগ করা;
- পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ মানের বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠা করা।
 
উৎস: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট; স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪২.
'সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ'। কথাটি বলেছেন-
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) শেখ হাসিনা
  3. গ) তাজউদ্দিন আহমেদ
  4. ঘ) শেরে বাংলা এ.কে. ফজলুল হক
ব্যাখ্যা
- জুন ২৫ ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলনকেন্দ্রে  সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৪ পুরস্কার প্রদান করেন।
- এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতাদানকালে উল্লিখিত উক্তিটি করেন।

উৎস: pmo.portal.gov.bd
৪৩.
কোন সালের প্রভাতফেরীতে সর্বপ্রথম 'একুশের গান' আমার ভাইয়ের রক্তে.......... গানটি গাওয়া হয়?
  1. ক) ১৯৬২
  2. খ) ১৯৫২
  3. গ) ১৯৫৪
  4. ঘ) ১৯৫৯
ব্যাখ্যা
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'।গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।
ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি 'একুশের গান' শিরোনামে প্রকাশিত হয়। 
১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে সংকলনে'ও এটি প্রকাশিত হয়।
 
ঢাকা কলেজের ছাত্র বান্ধবকুটির মেসনিবাসী আবদুল গাফ্‌ফার চৌধুরীর কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ১৯৫৩ সালে রচিত হলেও সুরারোপিত হয়ে এ গান গাওয়া হয়েছে ১৯৫৪ সালের প্রভাতফেরিতে এবং এরপর থেকে নিয়মিত। এ ছাড়া একাধিক কবি লিখেছেন একুশের গান, যদিও সেগুলো প্রভাতফেরিতে গাওয়া হয়নি।

[উৎস: প্রথম আলো; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড সৌমিত্র শেখর]
৪৪.
A 'Myth' is _______
  1. ক) detective story
  2. খ) a legend
  3. গ) an adventurous story
  4. ঘ) an mysterious story
ব্যাখ্যা
Myth (Noun)
English Meaning: a traditional story, especially one concerning the early history of a people or explaining a natural or social phenomenon, and typically involving supernatural beings or events.
Bangla Meaning: 
-  প্রাচীনকাল থেকে পুরুষানুক্রমে প্রবহমান কাহিনী, বিশেষত কোনো জাতির আদি ইতিহাস সম্পৃক্ত বিশ্বাস ও ধারণা এবং নৈসর্গিক ঘটনাবলির (যেমন ঋতুপর্যায়) ব্যাখ্যা; অতিকথা; 
- কাল্পনিক, উদ্ভাবিত বা বানোয়াট ব্যক্তি বা বস্তু; পুরাণ কথা; রূপকথা
Synonym: folk tale, story, folk story, legend, tale, fable, saga, allegory
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৪৫.
'Out and out' means-
  1. ক) to get out
  2. খ) thoroughly
  3. গ) not at all
  4. ঘ) someone from outside
ব্যাখ্যা
Out and Out (Adjective)
English Meaning: In every respect; absolute.
Synonym: utter, downright, thoroughgoing, absolute, complete, thorough, through and through, total, unmitigated, outright
Example Sentence: As I said earlier, I think it's premature to call him an out-and-out hero.
 
Source: Oxford Dictionary
৪৬.
'Felicitation' means-
  1. ক) Felling bad
  2. খ) Expression of good wish
  3. গ) To conduct Something
  4. ঘ) Readings books
ব্যাখ্যা
Felicitous (adjective)
English Meaning: Well chosen or suited to the circumstances.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (শব্দ, মন্তব্য ইত্যাদি প্রসঙ্গে) সুনির্বাচিত; সুখপূর্ণ; মনোরম।
Synonyms: Suitable (উপযোগী), Appropriate (যথাযথ), Relevant (প্রাসঙ্গিক).
Antonyms: Inappropriate (অনুপযোপী), Unfortunate (দুর্ভাগ্যজনক).
Other Forms: - Felicitously (adverb)
- Felicitate [ফালিসিটেইট্] (verb transitive) felicitate somebody (on/upon something) (আনুষ্ঠানিক) অভিনন্দিত করা।
- Felicitation [ফালিসিটেইশন] (noun) অভিনন্দন; অভিনন্দিতকরণ।
Example Sentence: ‘Conceptually that was quite accurate, even if it was not the most felicitous choice of words.’
 
Source: Live MCQ Lecture
৪৭.
এক খণ্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
  1. ক) শিকাগো আর্ট মিউজিয়াম
  2. খ) প্যারিস মিউজিয়াম
  3. গ) ব্রিটিশ মিউজিয়াম
  4. ঘ) কায়রো মিউজিয়াম
ব্যাখ্যা
- দৈর্ঘ্য পরিমাপের একক মিটার । 
পৃথিবীর উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি ভাগের এক ভাগকে এক মিটার হিসেবে গণ্য করা হয়।
- পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড'-এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত হয়েছে। 
- এ দৈর্ঘ্যকেই একক হিসেবে ধরে রৈখিক পরিমাপ করা হয়। দৈর্ঘ্যের পরিমাপ ছোট হলে সেন্টিমিটারে এবং বড় হলে কিলোমিটারে প্রকাশ করা হয়। 
- দৈর্ঘ্যের একক মিটার থেকে মেট্রিক পদ্ধতি নামকরণ করা হয়েছে।
 
উৎস: অষ্টম শ্রেণি, বিজ্ঞান বোর্ড বই। 
৪৮.
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুৰ্থাংশ সমান ১৮। ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৮০
  2. খ) ৭৮
  3. গ) ১২
  4. ঘ) ৪
ব্যাখ্যা
মনেকরি
বড় সংখ্যাটি x  এবং
ছোট সংখ্যাটি y 

১ম শর্তমতে,
(x/2) + (y/2) = 40
(x + y)/2 = 40 
x + y = 80 ............... (1)

২য় শর্তমতে
(x - y)/4 = 18 
x - y  = 72 ..............(2)

(1) নং -  (2)নং 
x + y - x + y = 80 - 72 
2y = 8
y = 4
৪৯.
Which spelling is correct?
  1. ক) Secreteriate
  2. খ) Secretariate
  3. গ) Secretariet
  4. ঘ) Secretariat
ব্যাখ্যা
The correct spelling word is Secretariat.

Secretariat (Noun):
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one.
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
Example Sentence: The Council formed a permanent secretariat in Brussels to assist its work.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৫০.
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'- চরণটির রচয়িতা-
  1. ক) মুকুন্দ দাস
  2. খ) বৃন্দাবন দাস
  3. গ) চণ্ডীদাস
  4. ঘ) গোবিন্দ দাস
ব্যাখ্যা
চন্ডীদাস (আনু.১৪শ শতক) মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
- এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়; তাঁরা হলেন: বড়ু চন্ডীদাস, দ্বিজ চন্ডীদাস, দীন চন্ডীদাস ও চন্ডীদাস।
- তবে এঁদের মধ্যে বড়ু চন্ডীদাসকে মোটামুটিভাবে চিহ্নিত করা গেছে।
- তাঁর জন্ম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নান্নুর গ্রামে (মতান্তরে ছাতনা-বাঁকুড়া)।
- তাঁর পিতা দুর্গাদাস বাগচী ছিলেন বরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ।

বড়ু চন্ডীদাসের প্রধান পরিচয়  শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা হিসেবে।
- বসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ বাঁকুড়া থেকে এ কাব্যের  পুথি আবিষ্কার করে ১৯১৬ সালে গ্রন্থাকারে প্রকাশ করেন।
- তাতে তিনি চন্ডীদাসের জন্ম ১৩৩৯ এবং মৃত্যু ১৩৯৯ খ্রিস্টাব্দ বলে উল্লেখ করেন।
- এ কাব্যের ভাব ও ভাষা বিচারে চন্ডীদাসকে চৈতন্য-পূর্ববর্তী, সম্ভবত চৌদ্দ শতকের প্রথমার্ধের লোক বলে মনে করা হয়।
- চন্ডীদাসের নামযুক্ত পদসমূহ দীর্ঘকাল বাংলার ঘরে ঘরে গীত হয়েছে।
- তিনিই বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি।
- তাঁর বিখ্যাত উক্তি ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ বাঙালির দর্শনচিন্তা এবং মানবতাবোধের অপূর্ব নিদর্শন।
- চন্ডীদাসের নামাঙ্কিত পদের সংখ্যা ন্যূনাধিক এগারশ।


উৎস: বাংলাপিডিয়া।
৫১.
ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে?
  1. ক) মর্তুজা বশীর
  2. খ) মৃণাল হক
  3. গ) হামিদুজ্জামান খান
  4. ঘ) অখিল পাল
ব্যাখ্যা
জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি ভাষা আন্দোলন ভিত্তিক।
এটি অবস্থিত শাহবাগের পরীবাগে।
এর ভাস্কর মৃণাল হক। 

উৎসঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট।
৫২.
শেখ মুজিবুর রহমানকে কত সালে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?
  1. ক) ১৯৬৯
  2. খ) ১৯৭১
  3. গ) ১৯৫২
  4. ঘ) ১৯৬৬
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ছাত্রসমাজের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে তোফায়েল আহমদ তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
- ১৯৭১ সালের ৩রা মার্চ পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ অভিধায় ভূষিত করা হয়।

(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৫৩.
২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দু-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ক) ১০
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
ব্যাখ্যা
মনেকরি 
বড় অংশের দৈর্ঘ্য ক ফুট
ছোট অংশের দৈর্ঘ্য ২ক/৩ ফুট

প্রশ্নমতে,
ক + ২ক/৩ = ২০ 
(৩ক + ২ক)/৩ = ২০
৫ক/৩ = ২০
ক = (২০ × ৩)/৫
ক = ১২

ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩ = ৮ ফুট
৫৪.
এক ঝুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয়মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) ৩৫
  2. খ) ৫০
  3. গ) ৪৫
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
৫% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা বা ১০৫ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫/১০০ টাকা 
ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০৫ × ৪০০)/১০০ টাকা 
                                                     = ৪২০ টাকা 

৫% কমে ক্রয়মূল্য = ৪০০ - (৪০০ এর ৫%)
                             = ৪০০ - (৪০০ এর ৫/১০০)
                                 = ৪০০ - ২০ 
                                = ৩৮০ টাকা 

লাভ হতো =(৪২০ - ৩৮০) টাকা 
                 = ৪০ টাকা
৫৫.
If a substance is cohesive, it tends to__
  1. ক) stick together
  2. খ) break easily
  3. গ) retain heat
  4. ঘ) bend without difficulty
ব্যাখ্যা
The adjective cohesive comes from the Latin word cohaerere, or ''to cleave together.''
- Cohesive things stick together,so they are unified.
- বাংলা অর্থ - একত্র এঁটে থাকার অবস্থা বা প্রবণতা; আসঞ্জন।

সুতরাং, cohesive এর বৈশিষ্ট অনুসারে, এখানে সঠিক উত্তর - ক) stick together.
৫৬.
গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকেঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
  1. ক) দক্ষিণ
  2. খ) পূর্ব
  3. গ) পশ্চিম
  4. ঘ) উত্তর
ব্যাখ্যা
প্রথমে ছিলেন আপনি পশ্চিমদিকে।
বামে ঘুরলে আপনি দক্ষিণ দিকে, এরপর ডানে ঘুরলে আপনি আবার পশ্চিমদিকে।
৫৭.
He insisted ____ my going there .
  1. ক) for
  2. খ) over
  3. গ) to
  4. ঘ) on
ব্যাখ্যা
- Insist অর্থ পীড়াপীড়ি বা জোর করা।
- কাউকে কোনো কিছুর ওপর জোর দেয়া বা পীড়াপীড়ি করা অর্থে insist এর পর preposition হিসেবে on বসে।
- He Insisted on my going to cinema.
৫৮.
He is jealous _____ my prosperity.
  1. ক) over
  2. খ) for
  3. গ) of
  4. ঘ) with
ব্যাখ্যা
Jealous (Adjective)
English Meaning:  feeling or showing an envious resentment of someone or their achievements, possessions, or perceived advantages.
Bangla Meaning: অধিকার বা প্রণয়ের প্রকৃত বা সম্ভাব্য হানির জন্য শঙ্কিত বা বিদ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর, ঈর্ষাপরায়ণ
 
Jealous এর পর সাধারণত preposition হিসেবে of বসে।
যেমন: she was always jealous of me
 
Complete Sentence: He is jealous of my prosperity.
অর্থ: সে আমার সমৃদ্ধিতে ঈর্ষান্বিত। 
৫৯.
যদি (6x - y, 13) = (1, 3x + 2y) হয়, তাহলে (x, y) = কত? 
  1. ক) (2,3)
  2. খ) (3,2)
  3. গ) (1,5)
  4. ঘ) (5,1)
ব্যাখ্যা
এখানে,
(6x - y, 13) = (1, 3x + 2y)

6x - y = 1 ..............(1) 
3x + 2y = 13 ............. (2)

(1)নং  × 2 +  (2)নং 
12x- 2y + 3x + 2y = 2 + 13 
15x = 15 
x = 1 

(1)নং এ x এর মান বসিয়ে পাই 
6x - y = 1
6 × 1 - y = 1
6 - y = 1
- y = 1 - 6
- y = - 5 
y = 5 

(x, y) = (1, 5)
৬০.
The Antonym of the word 'awesome' __
  1. ক) grand
  2. খ) daunting
  3. গ) majestic
  4. ঘ) disgusting
ব্যাখ্যা
Awesome (Adjective)
English Meaning: causing feelings of great admiration, respect, or fear
Synonym: breathtaking, amazing, stunning, astounding, astonishing
Example Sentence: You look totally awesome in that dress.
 
Disgusting (Adjective)
English Meaning: extremely unpleasant or unacceptable
Synonym: revolting, repellent, repulsive, sickening
Example Sentence: It's disgusting that there are no schools or hospitals for these people.
 
So, Disgusting is an antonym of Awesome.
 
Source: Oxford Dictionary, Cambridge Dictionary
৬১.
Which one is the correct passive form of 'Who will do the work?'
  1. ক) Who will be done the work?
  2. খ) By whom will the work be done?
  3. গ) By whom the work will be done?
  4. ঘ) Who will done the work?
ব্যাখ্যা
Who যুক্ত Interrogative sentence কে Passive করার নিয়মঃ
By/To/With whom + auxiliary verb (tense অনুযায়ী) + Subject + V3?
N.B: Auxiliary Verb দুইটা হলে প্রথমটি Subject এর পূর্বে এবং দ্বিতীয়টি Subject এর পরে বসে।

Correct Sentence: By whom will the work be done?
৬২.
কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?
  1. ক) অ্যাডাপ্টার
  2. খ) হাব
  3. গ) রিসোর্স
  4. ঘ) সার্ভার
ব্যাখ্যা
কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার রিসোর্স হিসেবে কাজ করে। 
A resource is any hardware or software that's accessible by a computer, network, or another object connected to a computer. 
For example, a printer connected to a network is an example of a shared resource. 
Another example of a resource may be a network server farm or cluster that allows users to have access to multiple computers to perform complicated tasks.
 
উৎস: Computerhope.com
৬৩.
What is the adjective of the word 'Heart'?
  1. ক) Heartful
  2. খ) Heart
  3. গ) Hearten
  4. ঘ) Heartening
ব্যাখ্যা
Heart, Heartful - Noun
Heartening - Adjective
Hearty - Adjective
Hearten, Heartened - Verb

Source: Oxford Dictionary
৬৪.
'বাউল গানকে' হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-
  1. ক) ইউনেস্কো
  2. খ) ইউনিসেফ
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ইউএনএফপিএ
ব্যাখ্যা
মানবতার ইতিহাসে এই বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০০৫ সালে একে “Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity” হিসেবে ঘোষনা দেয়। 
পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সংগীতকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
 
(তথ্যসূত্র: www.bncu.gov.bd)
৬৫.
ভালো কোলেস্টরল নিচের কোনটিকে বলা হয়?
  1. ক) এলডিএল
  2. খ) এইচডিএল
  3. গ) এমডিএল
  4. ঘ) টিডিএল
ব্যাখ্যা
- HDL-কে ভালো কোলেস্টেরল বলা হয়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়।
- আর ট্রাই-গ্লিসারাইড চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে।
- ট্রাই-গ্লিসারাইড মানুষের খাদ্যের প্রাণিজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়ে থাকে।
 
- মানবদেহের প্রায় প্রত্যেক কোষ ও টিস্যুতে কোলেস্টেরল থাকে।
- LDL-কে খারাপ কোলেস্টেরল বলা হয়, কারণ এটি হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
- সাধারণত মানুষের রক্তে শতকরা ৭০ ভাগ LDL থাকে।

সূত্র: নবম-দশম শ্রেণির বিজ্ঞান বই
৬৬.
'ভাজা মাছ' কোন বিশেষণ?
  1. ক) রূপবাচক
  2. খ) অংশবাচক
  3. গ) অবস্থাবাচক
  4. ঘ) গুণবাচক
ব্যাখ্যা
বিশেষণের প্রকারভেদ
⇒ বিশেষণ পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।
যথা- নাম বিশেষণ এবং
ভাব বিশেষণ

 ⇒ নাম বিশেষণকে আবার দুই ভাগে ভাগ করা যায়।
যথা- বিশেষ্যের বিশেষণ এবং
সর্বনামের বিশেষণ।

⇒ ভাব বিশেষণকে আবার চার ভাগে ভাগ করা যায়
যথা- ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ এবং বাক্যের বিশেষণ।

নাম বিশেষণ : যে বিশেষণ পদ কোনাে বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে। যথা-
বিশেষ্যের বিশেষণ : সুস্থ সবল দেহকে কে না ভালবাসে ?
সর্বনামের বিশেষণ : সে রূপবান ও গুণবান।

নাম বিশেষণের প্রকারভেদ: নাম বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়। যথা-
⇒ রূপবাচক : কালাে মেঘ, নীল আকাশ, সবুজ মাঠ।
⇒ গুণবাচক : দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া, চৌকস লোেক।
⇒ অবস্থাবাচক : মােটা মেয়ে, রােগা ছেলে, তাজা মাছ (অনুরূপভাবে, ভাজা মাছ) , খোঁড়া পা।
⇒ সংখ্যাবাচক : শ টাকা, হাজার লােক, দশ দশা।
⇒ ক্রমবাচক : পঞ্চাশ পৃষ্ঠা, অষ্টম শ্রেণি, প্রথমা কন্যা। |
⇒ পরিমাণবাচক : এক কেজি চিনি, তিন কিলােমিটার রাস্তা, বিঘাটেক জমি, দশ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ।
⇒ অংশবাচক : ষােল আনা দখল, সিকি পথ, অর্ধেক সম্পত্তি।
⇒ উপাদানবাচক : কাঠের জানালা, পাথরের মূর্তি, বেলে মাটি, মেটে কলসি।
⇒ প্রশ্নবাচক : কেমন অবস্থা? কতদূর পথ? 
 ⇒ নির্দিষ্টতা জ্ঞাপক : এই মেয়ে, ষােলই ডিসেম্বর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে 'RTC' এর পূর্ণরূপ কী?
  1. Round Table Conference
  2. Royal Technical Committee
  3. Rawalpindi Technical Committee
  4. Road and Transport Corporation
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে 'RTC' কথাটি উল্লেখ ছিল। 
'RTC' এর পূর্ণরূপ Round Table Conference.
৬৮.
একইসাথে ইনপুন এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
  1. ক) মনিটর
  2. খ) টাচ স্ক্রিন
  3. গ) কি বোর্ড
  4. ঘ) মাদার বোর্ড
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
৬৯.
'পাছে লোকে কিছু বলে'- কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?
  1. ক) পরোপকারিতা
  2. খ) সাহসিকতা
  3. গ) ভয়হীনতা
  4. ঘ) সংকোচ
ব্যাখ্যা
'পাছে লোকে কিছু বলে'- কবিতাটি কামিনী রায় রচিত ‘আলাে ও ছায়া' কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে।
- কবিতাটি কোন কাজ করতে গেলে অন্য মানুষের সমালোচনার ভয়ে নিজেকে ঘুটিয়ে রাখে - সেই দিকটায় আলোকপাত করা হয়েছে।
- অর্থাৎ এই কবিতা পাঠে মানুষের মনে অন্যের সমালোচনার কারণে যে "সংকোচ" তাঁর উদ্রেক ঘটে।
- দৃঢ় মনােবল নিয়ে লােকলজ্জা ও সমালােচনাকে উপেক্ষা করে মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়-ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।

কামিনী রায় রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো:
- নির্মাল্য (১৮৯১),
- পৌরাণিকী (১৮৯৭),
- গুঞ্জন (শিশুকাব্য, ১৯০৫),
- ধর্ম্মপুত্র (অনুবাদ, ১৯০৭),
- মাল্য ও নির্মাল্য (১৯১৩),
- অশোকসঙ্গীত (সনেট, ১৯১৪),
- অম্বা (নাটক, ১৯১৫),
- বালিকা শিক্ষার আদর্শ (১৯১৮),
- ঠাকুরমার চিঠি (১৯২৪),
- দীপ ও ধূপ (১৯২৯),
- জীবনপথে (সনেট, ১৯৩০)।

উৎস: সাহিত্য কণিকা, অষ্টম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৭০.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে? 
  1. ক) ৩০
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি x  

প্রশ্নমতে,
√x + 20 = 52
√x + 20 = 25 
√x = 25 - 20 
√x = 5 
(√x)2 = 52 
x = 25
৭১.
The reading of history is interesting. এখানে 'reading 'কী হিসাবে ব্যবহৃত হয়েছে?
  1. ক) Adverb
  2. খ) Uncountable noun
  3. গ) Verbal Noun
  4. ঘ) Gerund
ব্যাখ্যা
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- reading এর পূর্বে the ও পরে of বসেছে। অতএব ইহা একটি Verbal Noun.
৭২.
২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হলো?
  1. ক) ১২৬
  2. খ) ১২৩
  3. গ) ১২৪
  4. ঘ) ১২৫
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ খ্রিষ্টাব্দের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।
সুতরাং ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মদিন পালন করা হয়। 
- করাচি সেনানিবাসে বসে নজরুল যে রচনাগুলো সম্পন্ন করেন তার মধ্যে রয়েছে, বাউণ্ডুলের আত্মকাহিনী (প্রথম গদ্য রচনা), মুক্তি (প্রথম প্রকাশিত কবিতা)। 
- পত্রিকার ২৬ সেপ্টেম্বর, ১৯২২ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ায় ৮ নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়।
-  ১৯৭২ খ্রিষ্টাব্দের ২৪ মে তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ-
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি,
- ভাঙার গান,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ফনীমনসা,
- জিঞ্জির,
- প্রলয় শিখা,
- সন্ধ্যা ইত্যাদি।

তাঁর রচিত নাটক:
- ঝিলিমিলি (নাটক) 
- আলেয়া (গীতিনাট্য) 
- পুতুলের বিয়ে (কিশোর নাটক) 
- মধুমালা (গীতিনাট্য) 
- ঝড় (কিশোর কাব্য-নাটক)
- পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; সাহিত্যপাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণি (২০২০-২১ সংস্করণ)।
৭৩.
GPS এর পূর্ণাঙ্গ রূপ কী?
  1. ক) General Pointing System
  2. খ) Global Processing System
  3. গ) Global Positioning System
  4. ঘ) General Positioning System
ব্যাখ্যা
- GPS এর পূর্ণরূপ Global Positioning System
- Global Positioning System (GPS) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৭০-এর দশকের শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্তি।
- প্রথম দিকে এর প্রয়োগ ছিল পুরোপুরি সামরিক। পরে জনসাধারণের নিমিত্তে এর ব্যবহার উন্মুক্ত করা হয়। এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা।
- যেকোন আবহাওয়াতে পৃথিবী যেকোনো চলমান অবস্থান আর সময়ের তথ্য সরবরাহ করাটা এর মূল কাজ।
৭৪.
শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?
  1. ক) আমাদের ছোট রাসেল সোনা
  2. খ) মমতামাখা একটি নাম রাসেল
  3. গ) রাসেলের দিনগুলি
  4. ঘ) আমাদের ছোট রাজকুমার
ব্যাখ্যা
‘আমাদের ছোট রাসেল সোনা’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জীবনকাহিনির ওপর লেখা বই।
- বাংলা একাডেমি ২০১৯ সালে বইটি প্রকাশ করে। প্রচ্ছদ করেন কাইয়ুম চৌধুরী।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোটদের উপযোগী করে গল্পের আকারে বইটি লিখেছেন।
- বইতে শেখ রাসেলের শিশুকাল থেকে শুরু করে, তার ছেলেবেলার একাধিক ঘটনা, মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে তার সময় কাটানো, লেখাপড়া, স্কুলজীবন ইত্যাদি সহজ ভাষায় বর্ণনা করেছেন।
 - এ বইটি পড়ে ছোট্ট রাসেলের ছেলেবেলার জীবন জানা যাবে, জানা যাবে আমাদের স্বাধীনতাযুদ্ধের কিছু চিত্র।

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা।
- তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:-
১। ‘‘শেখ মুজিব আমার পিতা’’,
২। ওরা টোকাই কেন?,
৩। বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’’,
৪। দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা’’,
৫। ‘‘আমার স্বপ্ন, আমার সংগ্রাম’’,
৬। আমরা জনগণের কথা বলতে এসেছি’’,
৭। ‘‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’’,
৮। ‘‘সাদা কালো’’,
৯। ‘‘সবুজ মাঠ পেরিয়ে’’,
১০।মুজিব বাংলার, বাংলা মুজিবের,
১১। Miles to Go, The Quest for Vision-2021 (two volumes) ইত্যাদি।

উৎস: দৈনিক পত্রিকা।
৭৫.
শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম কে?
  1. ক) মা
  2. খ) বাবা
  3. গ) আত্মীয়-স্বজন
  4. ঘ) শিক্ষক
ব্যাখ্যা
শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যম হলো মা। 
বাড়ি হলো একজন শিশুর প্রথম পাঠগ্রহণের প্রথম বিদ্যালয়। 
৭৬.
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
  1. ক) চরমপাঠ
  2. খ) চরমপত্র
  3. গ) সংবাদ পরিক্রমা
  4. ঘ) ব্রজসাহস
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতারের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিল চরমপত্র। 
এই অনুষ্ঠানটির পরিকল্পনা করেন জাতীয় পরিষদ সদস্য আবদুল মান্নান। 
স্থানীয় ঢাকাইয়া উপভাষায় এর স্ক্রিপ্ট তৈরি এবং উপস্থাপনা করেন এম আর আখতার মুকুল।

এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি জনগণের কাছে বিপুলভাবে সমাদৃত হয় এবং জনগণের নৈতিক মনোবল দৃঢ়করণে ও স্বাধীনতা সংগ্রামীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছিল।

উৎসঃ বাংলাপিডিয়া
৭৭.
'A person who was before another person' refers to______
  1. ক) predecessor
  2. খ) contemporary
  3. গ) superior
  4. ঘ) successor
ব্যাখ্যা
Predecessor (Noun)
English Meaning: a person who held a job or office before the current holder.
Bangla Meaning: পূর্বসূরি
Synonym: forerunner, precursor, antecedent
Example Sentence: the chapel was built in 1864 on the site of its predecessor
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৭৮.
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্বকত কি.মি.?
  1. ক) ২৫
  2. খ) ২৫.১০
  3. গ) ২০.১০
  4. ঘ) ১০.৫০
ব্যাখ্যা
- উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রোরেল নির্মিত হচ্ছে যা এমআরটি লাইন-৬ নামে পরিচিত।
- এটির মোট দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার।
- স্টেশন সংখ্যা ১৬টি।
- যাত্রী পরিবহন ক্ষমতা : প্রতি ঘণ্টায় ৬০ হাজার এবং দৈনিক প্রায় ৫ লক্ষ।
- কাজের উদ্বোধন : ২৬ জুন ২০১৬ এবং কাজ শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২১।
- অর্থায়ন: Japan International Cooperation Agency (JICA)।
- মেট্রোরেল পরিচালনার জন্যে গঠিত সংস্থা Dhaka Mass Transit Company Limited.

(সূত্র: DMTCL ওয়েবসাইট)
৭৯.
What is the verb of the word 'Ability'?
  1. ক) Ably
  2. খ) Enable
  3. গ) Ableness
  4. ঘ) Able
ব্যাখ্যা
‘Ability’ is a noun word. It’s verb form is Enable. 
Enable means: to make someone able to do something, or to make something possible. 
 
Ability অর্থ সামর্থ; সক্ষমতা।
Enable অর্থ সক্ষম করা; প্রদান করা। 
Ably অর্থ সক্ষমতার সঙ্গে।
Able অর্থ কোনো কিছু করতে সমর্থ; সক্ষম।
৮০.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২তম পদ কত?
  1. ক) ৯০
  2. খ) ১০০
  3. গ) ১০৫
  4. ঘ) ১০৮
ব্যাখ্যা
সমান্তর ধারার ১ম পদ a 
সাধারণ অন্তর d  = 9

দেয়া আছে,
৭ম পদ = 60
আমরা জানি,
n তম পদ  = a + (n - 1)d  
৭ম পদ = a + (7 - 1)d
60 = a + 6d 
60 = a + 6 × 9 
60 = a + 54 
a = 60 - 54
a = 6 

১২ তম পদ  = a + (12 - 1)d  
                   = 6 + 11 × 9
                    = 6 + 99 
                     = 105