পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেজ সিস্টেম। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
চীনে প্রাচীনতম গণনা যন্ত্র ‘অ্যাবাকাস’ কি নামে পরিচিত?
  1. ক) সরোবান (Soroban)
  2. খ) স্কেটিয়া (Sketia)
  3. গ) সুয়ানপান (Suanpan)
  4. ঘ) পাস্কালেন (Pascalene)
সঠিক উত্তর:
গ) সুয়ানপান (Suanpan)
উত্তর
সঠিক উত্তর:
গ) সুয়ানপান (Suanpan)
ব্যাখ্যা
অ্যাবাকাস প্রাচীনতম গণনা যন্ত্র, যা একটি ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করে গণনা করার কাজ পরিচালিত করে।
- খ্রীস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অ্যাবাকাসের প্রথম ব্যবহার শুরু হয়েছিল চীনে।
- দ্বাদশ শতাব্দী পর্যন্ত ইউরোপ ও এশিয়ায় অ্যাবাকাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- পঞ্চদশ শতাব্দীতে অ্যাবাকাস জাপানে প্রবর্তিত হয়।
- চীনে অ্যাবাবাসকে বলা হয় সুয়ানপান (Suanpan), জাপানে সরোবান (Soroban) এবং রাশিয়াতে বলা হয় স্কেটিয়া (Sketia)।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
.
কয়েকটি ডেস্কটপ কম্পিউটার দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা হলে প্রধান কম্পিউটারটিকে বলে-
  1. ক) সার্ভার
  2. খ) ডােমেইন
  3. গ) ওয়ার্কস্টেশন
  4. ঘ) ক + খ
সঠিক উত্তর:
ঘ) ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক + খ
ব্যাখ্যা
যদি কয়েকটি ডেস্কটপ কম্পিউটার দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়, তবে প্রধান কম্পিউটারটিকে সার্ভার বা ডােমেইন বলে এবং অন্যগুলিকে ওয়ার্কস্টেশন বলে।
[উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)]
.
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্থাপিত ‘আইবিএম-১৬২০’ কম্পিউটারটি ছিল-
  1. ক) সুপার কম্পিউটার
  2. খ) মেইনফ্রেম কম্পিউটার
  3. গ) হাইব্রিড কম্পিউটার
  4. ঘ) এনালগ কম্পিউটার
সঠিক উত্তর:
খ) মেইনফ্রেম কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
খ) মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
১৯৬৪ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে স্থাপিত হয় ‘আইবিএম-১৬২০’ মডেলের একটি মেইনফ্রেম কম্পিউটার।
-এটি ছিল দ্বিতীয় প্রজন্মের মেইনফ্রেম কম্পিউটার।
-ব্যাংক, বীমা, অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান এবং বৈজ্ঞানিক কর্ম তৎপরতা পরিচালনাকারী প্রতিষ্ঠানে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহৃত হয়।
[উৎসঃ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।]
.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) Sun Solaries
  2. খ) XENIX
  3. গ) MAC OS
  4. ঘ) COBOL
সঠিক উত্তর:
ঘ) COBOL
উত্তর
সঠিক উত্তর:
ঘ) COBOL
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেমসমূহ হলাে-
- MS-DOS or PC-DOS,
- WINDOWS 95 / 98 / 2000 / XP / 7 /10 ,
- OS/2,
- UNIX,
- LINUX,
- MAC OS,
- Sun Solaries,
- XENIX,
- WINDOWS NT ইত্যাদি।
- COBOL কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
.
‘ম্যাক ওএস (Mac OS)’ অপারেটিং সিস্টেম উদ্ভাবন করে-
  1. ক) মটর রিসার্চ ল্যাবরেটরি
  2. খ) অ্যাপল কোম্পানি
  3. গ) মাইক্রোসফট কর্পোরেশন
  4. ঘ) বেল ল্যাবরেটরি
সঠিক উত্তর:
খ) অ্যাপল কোম্পানি
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাপল কোম্পানি
ব্যাখ্যা
ম্যাক ওএস (Mac OS) -এর পূর্ণরূপ হচ্ছে Macintosh Operating System.
- ১৯৮০ সালে অ্যাপল(Apple) কোম্পানি তাদের অ্যাপল মেকিনটোশ কম্পিউটারসমূহে ব্যবহারের জন্য Mac OS তৈরি করে।
- এটি চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম।
[উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
.
নিচের কোনটি ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম-
  1. ক) ডিবেজ (dBASE)
  2. খ) ফক্স প্রাে (Foxpro)
  3. গ) এম এস এক্সিস (MS Access)
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
ডাটাবেজ ম্যানেজমেন্ট প্রোগ্রাম ডাটা তৈরি, অ্যাকসেস এবং তা রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে।
বিভিন্ন ধরনের ডাটাবেজ প্রােগ্রাম সমূহ হচ্ছে-
-ডিবেজ (dBASE),
-ফক্স প্রাে (Foxpro),
-ডিবেজ ৩+ (dBASE Ill+),
-ফক্সবেজ (FoxBASE),
-ফাইলমেকার প্রাে (Filemaker Pro),
-এম এস এক্সিস (MS Access) ইত্যাদি।
[উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]
.
ডিস্ক ডিফ্রাগমেনটেশন করা হয় কেন?
  1. ক) ডিস্ক ক্লিনআপ করতে
  2. খ) ভাইরাস দূর করতে
  3. গ) খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
  4. ঘ) হার্ডডিস্কের ডেটাসমূহ সাজিয়ে রাখতে
সঠিক উত্তর:
ঘ) হার্ডডিস্কের ডেটাসমূহ সাজিয়ে রাখতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হার্ডডিস্কের ডেটাসমূহ সাজিয়ে রাখতে
ব্যাখ্যা
ডিস্ক ডিফ্রেগমেন্টার হার্ডডিস্কের ডেটাসমূহ বা তথ্যসমূহ সাজিয়ে রাখে। ফলে প্রক্রিয়াকরণের সময় কম্পিউটার তাড়াতাড়ি প্রয়োজনীয় ডেটাসমূহ খুঁজে পায়।
- এতে প্রোগ্রাম লোড হতে কম সময় লাগে এবং প্রোগ্রাম দ্রুত রান হয় বিধায় কম্পিউটারের স্পিড ঠিক থাকে।
[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)]