পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ?
  1. চুপচাপ
  2. ঝিকিমিকি
  3. হেন-তেন
  4. ঝমঝম
সঠিক উত্তর:
ঝমঝম
উত্তর
সঠিক উত্তর:
ঝমঝম
ব্যাখ্যা
• ঝমঝম - ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ।

ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন-
কুটুস- কুটুস, কুট কুট, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস।

অন্যদিকে,
অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন:
মোটাসোটা, আম টাম, এলোমেলো, হেন-তেন, ঝাল-টাল, চুপচাপ, ঝিকিমিকি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
.
নিচের কোনটি উভয়লিঙ্গ প্রকাশক?
  1. পুত্র
  2. মন্ত্রী
  3. গাড়ি
  4. সতীন
সঠিক উত্তর:
মন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
মন্ত্রী
ব্যাখ্যা
উভয়লিঙ্গ:
নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় এমন সজীব বিশেষ্য শব্দকে উভয়লিঙ্গ বলে।
যেমন - সন্তান, শিশু, মন্ত্রী, পাখি ইত্যাদি।
- 'মন্ত্রী' দ্বারা নরবাচক ও নারীবাচক উভয়কে বোঝায় , তাই 'মন্ত্রী' উভয়লিঙ্গ।

অন্যদিকে,
- নরবাচক বা নারীবাচক কোনােটাকেই বােঝায় না এমন অজীব বিশেষ্য শব্দকে ক্লীবলিঙ্গ বলে।
যথা: ঘর, গাড়ি, টেবিল ইত্যাদি।
- সতীন- স্ত্রীলিঙ্গ শব্দ।
- পুত্র- পুংলিঙ্গ শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
  1. ভাজ + ই = ভাজি
  2. পঠ্ + ইত = পঠিত
  3. পঙ্ক + ইল = পঙ্কিল
  4. সহ্ + ইষ্ণু = সহিষ্ণু
সঠিক উত্তর:
পঙ্ক + ইল = পঙ্কিল
উত্তর
সঠিক উত্তর:
পঙ্ক + ইল = পঙ্কিল
ব্যাখ্যা
• তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ - পঙ্কিল (পঙ্ক + ইল)।

তদ্ধিত প্রত্যয়:
- শব্দের সঙ্গে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: চোর+আ = চোরা, কেষ্ট+আ = কেষ্টা, ডিঙি+আ = ডিঙা, বাঘ্+আ = বাঘা, হাত্+আ = হাতা
বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার।
যথা:
- বাংলা তদ্ধিত প্রত্যয়।
- সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
- বিদেশি তদ্ধিত প্রত্যয়

অন্যদিকে,
কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ:
- ভাজ্‌ + ই = ভাজি,
- পঠ্ + ইত = পঠিত,
- সহ্‌ + ইষ্ণু = সহিষ্ণু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০২১ সংস্করণ)।
.
‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পন্নগ
  2. করী
  3. সায়র
  4. ভুজঙ্গ
সঠিক উত্তর:
করী
উত্তর
সঠিক উত্তর:
করী
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

'সমুদ্র' শব্দের সমার্থক:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘আকাশ’ কোন শব্দের উদাহরণ?
  1. বিদেশি
  2. তদ্ভব
  3. দেশি
  4. তৎসম
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।

অন্যদিকে,
বিদেশি শব্দ:
- ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এই শব্দগুলােকে বিদেশি শব্দ বলে।
- এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি।

তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
- উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

দেশি শব্দ:
- বাংলা অঞ্চলের আদিবাসী জনগােষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলােকে দেশি শব্দ বলা হয়।
- উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
.
কাজী নজরুল ইসলাম রচিত ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. সাম্যবাদী
  2. প্রলয়শিখা
  3. বিষের বাঁশি
  4. সর্বহারা
সঠিক উত্তর:
সাম্যবাদী
উত্তর
সঠিক উত্তর:
সাম্যবাদী
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত ‘মানুষ’ কবিতাটি 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের অন্তর্গত।

'সাম্যবাদী' কাব্যগ্রন্থ:
- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়।
- ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে মোট ১১ টি কবিতা রয়েছে ।
- সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।

• এ গ্রন্থের কবিতাগুলো হলো:
- সাম্যবাদী,
- ঈশ্বর,
- মানুষ,
- পাপ,
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী,
- নারী,
- রাজা-প্রজা,
- সাম্য,
- কুলি-মজুর,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ।
.
সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কী বলা হয়?
  1. ব্যাসবাক্য
  2. উত্তরপদ
  3. সমাস
  4. পূর্বপদ
সঠিক উত্তর:
উত্তরপদ
উত্তর
সঠিক উত্তর:
উত্তরপদ
ব্যাখ্যা
সমাস:
- সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
যেমন -
দেশের সেবা = দেশসেবা, বই ও পুস্তক = বইপুস্তক, নেই পরোয়া যার = বেপরোয়া।
- সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্তও প্রচুর পাওয়া যায়। সেগুলোতে সংস্কৃতের নিয়ম খাটে না।
- সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ।
- সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে ।
- সমাসযুক্ত পদের প্রথম অংশ (শব্দ)-কে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশ (শব্দ)-কে বলা হয় উত্তরপদ বা পরপদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিরক্ত
  2. বিনীত
  3. বিরত
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
• 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়

অন্যদিকে,
- 'বিরক্ত' শব্দের বিপরীত শব্দ - অনুরক্ত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে - বিরত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ছেলেটি চালাক। - এ বাক্যে ‘চালাক’ কোন জাতীয় বিশেষণ?
  1. গুণবাচক
  2. ভাববাচক
  3. উপাদানবাচক
  4. অবস্থাবাচক
সঠিক উত্তর:
গুণবাচক
উত্তর
সঠিক উত্তর:
গুণবাচক
ব্যাখ্যা
গুণবাচক বিশেষণ:
যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বােঝায়, তাকে গুণবাচক বিশেষণ বলে।
যেমন – ছেলেটি চালাক/ চালাক ছেলে, ঠান্ডা পানি – এখানে ‘চালাক’ ও ঠান্ডা হলাে গুণবাচক বিশেষণ।

অন্যদিকে,
ভাববাচক বিশেষণ:
যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে।
যেমন – “খুব ভালাে খবর’ ও ‘গাড়িটা বেশ জোরে চলছে’ – এসব বাক্যে খুব এবং বেশ ভাববাচক বিশেষণ।

অবস্থাবাচক বিশেষণ:
যে বিশেষণ দিয়ে অবস্থা বােঝায়, তাকে অবস্থাবাচক বিশেষণ বলে।
যেমন – চলন্ত ট্রেন, তরল পদার্থ – এখানে চলন্ত ও তরল অবস্থাবাচক বিশেষণ।

উপাদানবাচক বিশেষণ:
যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে, তাকে উপাদানবাচক বিশেষণ বলে।
যেমন- বেলে মাটি, পাথুরে মূর্তি – এখানে ‘বেলে’ ও ‘পাথুরে’ উপাদানবাচক বিশেষণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১০.
‘ফুল’ শব্দের বহুবচন কী হবে?
  1. ফুলরাজি
  2. ফুলগুলো
  3. ফুলসমূহ
  4. ফুলরা
সঠিক উত্তর:
ফুলগুলো
উত্তর
সঠিক উত্তর:
ফুলগুলো
ব্যাখ্যা
- 'ফুল' এর সাথে 'গুলো' লগ্নক যুক্ত হলে শব্দটির বহুবচন হয়।

• '-রা', '-এরা', 'গুলো', 'গুলি' 'দের' ইত্যাদি লগ্নক যুক্ত হলে শব্দটির বহুবচন হয়। যেমন:
রা - ছাত্ররা, ধনীরা।
এরা - ভাইয়েরা, শিক্ষকেরা।
গুলো - ফুলগুলো, গরুগুলো।
গুলি - বইগুলি, ঘরগুলি।
দের - ছেলেদের, মেয়েদের।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১১.
'পূর্ণেন্দু' কোন নিয়মে সাধিত সন্ধি?
  1. নিপাতনে সিদ্ধ সন্ধি
  2. বিসর্গ সন্ধি
  3. ব্যঞ্জন সন্ধি
  4. স্বরসন্ধি
সঠিক উত্তর:
স্বরসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
স্বরসন্ধি
ব্যাখ্যা
• ‘পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দু’ স্বরসন্ধির উদাহরণ।

• অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয় মিলে এ-কার হয়; এ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
অ + ই = এ; পূর্ণ + ইন্দু = পূর্ণেন্দু।
অ + ই = এ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
আ + ই = এ; যথা + ইষ্ট = যথেষ্ট।
অ + ঈ = এ; পরম + ঈশ= পরমেশ।
আ + ঈ = এ; মহা + ঈশ = মহেশ।

এরূপ- রমেশ. নরেন্দ্র, নরেশ, স্বেচ্ছা, শ্রবণেন্দ্রিয় ইত্যাদি।

উৎস: বাংলা ২য় পত্র ,এস এসসি প্রোগাম,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
'Apparatus' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নাকচকরণ
  2. যন্ত্রপাতি
  3. চুক্তি
  4. সঙ্কট
সঠিক উত্তর:
যন্ত্রপাতি
উত্তর
সঠিক উত্তর:
যন্ত্রপাতি
ব্যাখ্যা
'Apparatus' এর বাংলা পরিভাষা - যন্ত্রপাতি।

অন্যদিকে,
- 'Annulment' এর বাংলা পরিভাষা - নাকচকরণ।
- 'Covenant' এর বাংলা পরিভাষা - চুক্তি।
- 'Crisis' এর বাংলা পরিভাষা - সঙ্কট।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১৩.
They say that ________ good breakfast is the most important meal of the day.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
• Article: 
- A, An & The কে article বলে।
- এরা noun কে qualify করে।
-  Article দুই প্রকার।
- যেমন:
1. Indefinite: A, An.
2. Definite: The.

• Article এর নিয়মানুযায়ী,
- খাবারের(meals) এর পূর্বে a/an বসে না।
- যেমন: I have breakfast at 8 a.m.

• তবে খাবারের পূর্বে adjective বসলে a/an বসে।
- যেমন: They say that a good breakfast is the most important meal of the day.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain
১৪.
Microcredit, the brainchild of Dr. Yunus, has revolutionized the way financial services are provided to the poor. The word 'Brainchild' means -
  1. Person's invention
  2. Intelligent
  3. A group project
  4. A well-executed plan by a team
সঠিক উত্তর:
Person's invention
উত্তর
সঠিক উত্তর:
Person's invention
ব্যাখ্যা
• Brainchild (Noun):
Meaning: An idea or invention which is considered to be a particular person's creation.
বাংলা অর্থ - কোনো ব্যক্তির মস্তিষ্ক প্রসূত।

• Options,
- Intelligent: বু্ি‌দ্ধমান; বোধশক্তি-সম্পন্ন।
- A group project: একটি সম্মিলিত প্রকল্প।
- A well-executed plan by a team: একটি দল দ্বারা ভালভাবে সম্পাদিত পরিকল্পনা।

• অপশন বিবেচনা করে দেখা যায়, the meaning of the word 'Brainchild' is - Person's invention.

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
১৫.
The plane detoured north in a futile attempt to avoid the bad weather. The underlined part is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
• The plane detoured north in a futile attempt to avoid the bad weather. The underlined part is - Adjective.

• Futile (Adjective)

English Meaning: Achieving no result; not effective or successful.
Bangla Meaning: (১) (কাজ) নিষ্ফল; বৃথা: a futile attempt.
(২) (ব্যক্তি) অসার; অন্তঃসারশূন্য; শূন্যগর্ভ; অপদার্থ।

Other Forms: 
- Futility [ফিউটিলাটি] (noun) (plural futilities) [uncountable noun] নিষ্ফলতা; অন্তঃসারশূন্যতা; [countable noun] নিষ্ফল প্রয়াস বা উক্তি।

Example Sentence: 
1.The plane detoured north in a futile attempt to avoid the bad weather.
2. All the Efforts to convince him were futile.

Source: Live MCQ Lecture.
১৬.
The singular form of 'Alumni' -
  1. Alumnus
  2. Alumnu
  3. Alumn
  4. Alumni
সঠিক উত্তর:
Alumnus
উত্তর
সঠিক উত্তর:
Alumnus
ব্যাখ্যা
• Alumnus: [singular]
English meaning: someone who studied at a particular school, college, or university.
Bangla meaning: স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।
Plural form: Alumni.

উল্লিখিত অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক। 

Source: Cambridge & accessible Dictionary.
১৭.
the phrase "swansong" means -
  1. The most controversial work of a person's career
  2. The final performance or activity of a person's career
  3. The most successful work of a person's career
  4. The first performance or activity of a person's career
সঠিক উত্তর:
The final performance or activity of a person's career
উত্তর
সঠিক উত্তর:
The final performance or activity of a person's career
ব্যাখ্যা
• Swansong
English Meaning: the final performance or activity of a person's career.
Bangla Meaning: শেষ কর্ম / রচনা।

Ex. Sentence: ‘The Tempest' is known as Shakespeare's Swansong.
Bangla Meaning: ‘দ্যা টেম্পেস্ট’ কে শেক্সপিয়ারের শেষ কীর্তি / রচনা বলা হয়।

Source: Live MCQ Lecture.
১৮.
She did not get a good job although he had qualifications. (make it simple)
  1. Despite of her having qualifications, she did not get a good job.
  2. In spite her having qualifications, she did not get a good job.
  3. In spite of her having qualifications, she did not get a good job.
  4. Despite her having qualification, she did not get good job.
সঠিক উত্তর:
In spite of her having qualifications, she did not get a good job.
উত্তর
সঠিক উত্তর:
In spite of her having qualifications, she did not get a good job.
ব্যাখ্যা
• Complex to simple:
যদি Though/Although clause এ has/have/had থাকে সেক্ষেত্রে নিচের নিয়মটি ব্যবহার করে simple এ পরিণত করতে হবে:

- Though/Although এর পরিবর্তে Despite/In spite of বসে।
-  subject এর possessive form বসে।
- has/have/had এর স্থানে having অথবা verb+ ing ব্যবহার হবে।
- বাকি অংশ বসে। 
- ২য় clause.

Complex: She did not get a good job although she had qualifications.
Simple: In spite of her having qualifications, she did not get a good job.

Source: Advanced Learners by Chowdhury & Hossain.
১৯.
He spoke as if he ________ the secret all along.
  1. had known
  2. known
  3. knows
  4. knew
সঠিক উত্তর:
had known
উত্তর
সঠিক উত্তর:
had known
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite এবং be verb থাকলে সবসময় were হয়।
Example:
He behaves as though he owned the house.
He speaks as if he were mad.

• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়।
Example:
She smiled at me as if she had known me for years.

Complete sentence: He spoke as if he had known the secret all along.
২০.
These days, few white-collar workers actually wear white shirts. The phrase "white-collar" means -
  1. A job without physical labor
  2. A very highly paid job
  3. A very prestigious job
  4. A very odd job
সঠিক উত্তর:
A job without physical labor
উত্তর
সঠিক উত্তর:
A job without physical labor
ব্যাখ্যা
• White-collar
English Meaning: relating to people who work in offices, doing work that needs mental rather than physical effort.
Bangla Meaning: শারীরিক পরিশ্রম বিহীন কাজ / যেসব কাজে মানসিক শ্রম প্রয়োজন হয়।

Ex. Sentence: Everyone is looking for white-collar jobs, because it gets higher payment.
Bangla Meaning: সবাই মানসিক পরিশ্রমের চাকরি খুঁজছে, কারণ এর বেতন / মূল্য বেশি।

Source: Live MCQ Lecture.
২১.
7x2 - 27x + 20 এর উৎপাদক কোনটি?
  1. (x - 1)
  2. (x + 1)
  3. (7x + 20)
  4. (9x - 20)
সঠিক উত্তর:
(x - 1)
উত্তর
সঠিক উত্তর:
(x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 7x2 - 27x + 20 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
7x2 - 27x + 20
= 7x2 - 20x - 7x + 20
= x(7x - 20) - 1(7x - 20)}
= (7x - 20)(x - 1)
২২.
দুটি সংখ্যার গুণফল ১৮০ এবং গ.সা.গু ৩। সংখ্যা দুটির ল.সা.গু. কত?
  1. ৩০
  2. ৪৫
  3. ৬০
  4. ২০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গুণফল ১৮০ এবং গ.সা.গু ৩। সংখ্যা দুটির ল.সা.গু. কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির গ. সা. গু × সংখ্যা দুইটির ল. সা. গু
বা, ১৮০ = ৩ × ল.সা.গু
বা, ল.সা.গু =১৮০/৩
∴ ল.সা.গু = ৬০
২৩.
এক কেজি মসলার দাম ছিল ২৫০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানো হয়েছিল। সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মসলার দাম কত?
  1. ২২০ টাকা
  2. ২৬০ টাকা
  3. ২৪০ টাকা
  4. ২৩০ টাকা
সঠিক উত্তর:
২৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি মসলার দাম ছিল ২৫০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানো হয়েছিল। সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মসলার দাম কত?

সমাধান:
২০% কমে,
১০০ টাকায় দাম কমে = ২০ টাকা
১ টাকায় দাম কমে =২০/১০০ টাকা
২৫০ টাকায় দাম কমে = (২০ × ২৫০)/১০০ টাকা
= ৫০ টাকা

তাহলে এক কেজি মসলার মূল্য = ২৫০ – ৫০ = ২০০ টাকা

৩০% বৃদ্ধিতে, 
১০০ টাকায় বৃদ্ধি পায় = ৩০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ৩০/১০০ টাকা
২০০ টাকায় বৃদ্ধি পায় = (৩০ × ২০০)/১০০ টাকা
= ৬০ টাকা

∴ বর্তমানে এক কেজি মসলার দাম = ২০০ + ৬০ টাকা
= ২৬০ টাকা
২৪.
a2 - 4a - 1 = 0 হলে 200 - a3 + 1/a3 = ?
  1. 120
  2. 124
  3. 134
  4. 130
সঠিক উত্তর:
124
উত্তর
সঠিক উত্তর:
124
ব্যাখ্যা
প্রশ্ন : a2 - 4a - 1 = 0 হলে 200 - a3 + 1/a3 = ?

সমাধান :
দেয়া আছে,
a2 - 4a - 1 = 0
বা, a2 - 1 = 4a
বা, ( a2 - 1 )a = 4a/a                                         [ উভয়পক্ষে a দ্বারা ভাগ করে ]
বা, a - 1/a = 4 ....... ( 1 )

বা, ( a - 1/a )3 = 43                                            [ ঘন করে ]
বা, a3 - 1/a3 - 3×a×1/a×( a - 1/a ) = 64            [ ( 1 ) নং থেকে ]
বা, a3 - 1/a3 - 3×( a - 1/a ) = 64
বা, a3 - 1/a3 - 3×4 = 64                                    [ ( 1 ) নং থেকে ]
বা, a3 - 1/a3 = 64 + 12
বা, a3 - 1/a3 = 76
বা, 200 - ( a3 - 1/a3 ) = 200 - 76                      [ উভয়পক্ষকে 200 থেকে বিয়োগ করে ]
∴ 200 - a3 + 1/a3 = 124 

উত্তর : 124
২৫.
তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৫৫ টাকা। ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?
  1. ১২ টাকা
  2. ১৬ টাকা
  3. ১৪ টাকা
  4. ১০ টাকা
সঠিক উত্তর:
১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৫৫ টাকা। ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?

সমাধান:

৬টি পেন্সিলের দাম ৩০ টাকা
∴ ১টি পেন্সিলের দাম ৩০/৬ টাকা = ৫ টাকা 
∴ ৩টি পেন্সিলের দাম ৫ × ৩ টাকা
= ১৫ টাকা।

এখন
তিনটি পেন্সিলের দাম ১৫ টাকা হলে পাঁচটি কলমের দাম = (৫৫ - ১৫) টাকা = ৪০ টাকা।

৫টি কলমের দাম ৪০ টাকা।
∴ ১টি কলমের দাম ৪০/৫ টাকা = ৮ টাকা 
∴ ২টি কলমের দাম ৮ × ২ টাকা
= ১৬ টাকা। 
২৬.
৩/৫ এর ৭৫% = ?
  1. ১/৫
  2. ৯/২০
  3. ৩/২০
  4. ২/৫
সঠিক উত্তর:
৯/২০
উত্তর
সঠিক উত্তর:
৯/২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫ এর ৭৫% = ? 

সমাধান : 
৩/৫ এর ৭৫%
= ৩/৫ × ৭৫/১০০
= ৩/৫ × ৩/৪
= ৩×৩ / ৪×৫
= ৯/২০
২৭.
কোনো পরীক্ষায় ৭৫% গণিতে এবং ৬৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ২০%
  2. ২৫%
  3. ১০%
  4. ১৫%
সঠিক উত্তর:
১৫%
উত্তর
সঠিক উত্তর:
১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৭৫% গণিতে এবং ৬৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
গণিতে পাশ = ৭৫%
শুধু গণিতে পাশ = (৭৫ - ৫৫)% = ২০%

বাংলায় পাশ = ৬৫%
শুধু বাংলায় পাশ = (৬৫ - ৫৫)% = ১০%

এক এবং উভয় বিষয়ে পাশ (অন্তত একটি বিষয়ে পাশ) = (২০ + ১০ + ৫৫)% = ৮৫%
∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৮৫)% = ১৫%
২৮.
4 + 7 + 10 + 13 + 16 + .......... ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত?
  1. 205
  2. 175
  3. 330
  4. 155
সঠিক উত্তর:
175
উত্তর
সঠিক উত্তর:
175
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 + 16 + ..... ধারাটির প্রথম 10 টি পদের সমষ্টি কত?

সমাধান:
দেয়া আছে,
প্রথম পদ, a = 4
সাধারণ অন্তর, d =  7-4
= 3

আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি = n/2 {2a + (n-1)d}
= 10/2 { 2×4 + (10 - 1)3 }
= 5 { 8 + 9×3 }
= 5 (8 + 27)
= 5 × 35
= 175
২৯.
একটি মাছ ২৭০ টাকা বিক্রয়ে যত ক্ষতি হয় ৩৯০ টাকা বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত? 
  1. ৩০০ টাকা
  2. ৩২০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মাছ ২৭০ টাকা বিক্রয়ে যত ক্ষতি হয় ৩৯০ টাকা বিক্রয়ে তার তিন গুণ লাভ হয়। ক্রয়মূল্য কত? 

সমাধান:
ধরি,
মাছটি ২৭০ টাকা বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা 
ক্রয়মূল্য = (২৭০ + ক) টাকা 
 
∴ মাছটি ৩৯০ টাকা বিক্রি করলে লাভ হয় ৩ক টাকা 
ক্রয়মূল্য = (৩৯০ - ৩ক) টাকা 

প্রশ্নমতে,
২৭০ + ক= ৩৯০ - ৩ক
ক + ৩ক = ৩৯০ - ২৭০
৪ক  = ১২০
ক = ৩০

ক্রয়মূল্য = (২৭০ + ৩০) টাকা = ৩০০ টাকা
৩০.
ক : খ = ১০ : ১৭ এবং খ : গ = ৩ : ১৩ হলে এদের ধারাবাহিক অনুপাত কত ?
  1. ৪৯ : ৯১ : ১৬৯
  2. ৩০ : ৫১ : ২২১
  3. ২৬ : ৫১ : ২১১
  4. ৩০ : ৯১ : ২০১
সঠিক উত্তর:
৩০ : ৫১ : ২২১
উত্তর
সঠিক উত্তর:
৩০ : ৫১ : ২২১
ব্যাখ্যা
প্রশ্ন : ক : খ = ১০ : ১৭ এবং খ : গ = ৩ : ১৩ হলে এদের ধারাবাহিক অনুপাত কত ?

সমাধান :
দেয়া আছে,
ক : খ = ১০ : ১৭ এবং খ : গ = ৩ : ১৩

উভয়ক্ষেত্রে খ এর আনুপাতিক মান সমান করে পাই,
ক : খ = ( ১০ : ১৭ ) × ৩
= ৩০ : ৫১

খ : গ = ( ৩ : ১৩ ) × ১৭
= ৫১ : ২২১

সুতরাং, ধারাবাহিক অনুপাত বা ক : খ : গ = ৩০ : ৫১ : ২২১
৩১.
রহিম ও রতনের বয়সের গড় ২৩ বছর। রতন ও নিক্সনের বয়সের গড় ২৫ বছর।  নিক্সন ও রহিমের বয়সের পার্থক্য কত?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৭ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন:  রহিম ও রতনের বয়সের গড় ২৩ বছর। রতন ও নিক্সনের বয়সের গড় ২৫ বছর।  নিক্সন ও রহিমের বয়সের পার্থক্য কত?

সমাধান : 
দেয়া আছে,
রহিম ও রতনের বয়সের গড় ২৩ বছর
∴ রহিম + রতনের মোট বয়স = ২৩×২ বছর
= ৪৬ বছর 

একইভাবে, 
রতন + নিক্সনের মোট বয়স = ২৫×২ বছর
= ৫০ বছর

এখন,
(রতন + নিক্সনের মোট বয়স) - ( রহিম + রতনের মোট বয়স) = ৫০ - ৪৬ বছর

∴ নিক্সনের বয়স - রহিমের বয়স = ৪ বছর
৩২.
৫ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপের দৈর্ঘ্য π মিটার হলে। উক্ত চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত?
  1. ৩৬°
  2. ৪৫°
  3. ৩০°
  4. ৬০°
সঠিক উত্তর:
৩৬°
উত্তর
সঠিক উত্তর:
৩৬°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপের দৈর্ঘ্য π মিটার হলে। উক্ত চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত?

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r = ৫ মিটার 
বৃত্তচাপের দৈর্ঘ্য, s = π মিটার

আমরা জানি,
s = rθ 
বা, θ = s/r
= π/৫ রেডিয়ান
= ৩৬°
৩৩.
১২, ১৫, ২৫ ও ২৮ এর গাণিতিক গড়, ১৪, ৩৮ এবং কোন সংখ্যাটির গাণিতিক গড়ের সমান?
  1. ৪৮
  2. ২২
  3. ২৮
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১২, ১৫, ২৫ ও ২৮ এর গাণিতিক গড়, ১৪, ৩৮ এবং কোন সংখ্যাটির গাণিতিক গড়ের সমান?

সমাধান:
১২, ১৫, ২৫ ও ২৮ এর গাণিতিক গড়  = (১২ + ১৫ + ২৫ + ২৮)/৪
= ৮০/৪
= ২০

ধরি,  
১২, ১৫, ২৫ ও ২৮ এর গাণিতিক গড় ১৪, ৩৮ এবং ক সংখ্যার গাণিতিক গড়ের সমান

সুতরাং, 
(১৪ + ৩৮ + ক)/৩ = ২০
⇒ ৫২+ ক = ৬০
⇒ ক = ৬০ - ৫২
= ৮
৩৪.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮, ১০ ও ১৬ মিটার হলে ত্রিভুজটি -
  1. সমকোণী ত্রিভুজ
  2. সমবাহু ত্রিভুজ
  3. বিষমবাহু ত্রিভুজ
  4. ক + গ
সঠিক উত্তর:
বিষমবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
বিষমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮, ১০ ও ১৬ মিটার হলে ত্রিভুজটি - 

সমাধান: 
- ত্রিভুজটির তিন বাহু অসমান বলে এটি বিষমবাহু ত্রিভুজ।

- ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি  = ৮ + ১০
= ৬৪ + ১০০
= ১৬৪

- বৃহত্তর বাহুর বর্গ = ১৬
= ২৫৬ ≠  ক্ষুদ্রতম দুই বাহুর বর্গের সমষ্টি 

অতএব এটি সমকোণী ত্রিভুজ নয়।
৩৫.
{(x - a)/(x - b)} + {(x - b)/(x - a)} = (a/b) + (b/a) হলে , x = ?
  1. a - b
  2. b - a
  3. a + b
  4. ab
সঠিক উত্তর:
a + b
উত্তর
সঠিক উত্তর:
a + b
ব্যাখ্যা
প্রশ্ন: (x - a)/(x - b) + (x - b)/(x - a) = a/b + b/a হলে , x = ?

সমাধান: 
(x - a)/(x - b) + (x - b)/(x - a) = a/b + b/a 
⇒ (x - a)/(x - b) - a/b = b/a - (x - b)/(x - a)
⇒ (bx- ab - ax + ab)/b(x - b) = (bx- ab - ax + ab)/a(x - a)
⇒ b(x - b) = a(x - a)
⇒ bx - b2 = ax - a2
⇒ bx - ax = b2 - a2
⇒ x(b-a) = (b+a)(b-a)
∴ x = a + b
৩৬.
তিনটি সংখ্যা x , y , z এর বর্গের সমষ্টি 61 এবং তাদেরে সমষ্টির বর্গ 169 হলে (xy + yz + zx) = ?
  1. 108
  2. 54
  3. 216
  4. 230
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা
প্রশ্ন : তিনটি সংখ্যা x , y , z এর বর্গের সমষ্টি 61 এবং তাদেরে সমষ্টির বর্গ 169 হলে ( xy + yz + zx ) = ?

সমাধান :
দেয়া আছে,
x2 + y2 + z2 = 61
( x + y + z )2 = 169

আমরা জানি,
( x + y + z )2 = x2 + y2 + z2 + 2( xy + yz + zx )
বা, 169 = 61 + 2( xy + yz + zx )
বা, 2( xy + yz + zx ) = 169 - 61 = 108
বা, ( xy + yz + zx ) = 108/2 = 54

উত্তর : 54
৩৭.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 7 : 4 : 2। যদি আয়তাকার ঘনবস্তুর আয়তন 448 ঘন সে.মি. হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কত হবে?
  1. 8 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 6 সে.মি.
সঠিক উত্তর:
8 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 7 : 4 : 2। যদি আয়তাকার ঘনবস্তুর আয়তন 448 ঘন সে.মি. হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ কত হবে?

সমাধান:

মনেকরি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = 7a সে.মি.
প্রস্থ = 4a সে.মি.
এবংউচ্চতা = 2a সে.মি.

প্রশ্নমতে,
7a × 4a × 2a =448
⇒ 56a3 = 448
⇒ a3 = 8
∴ a = 2

∴ আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, b = 4 × 2 = 8 সে.মি.
৩৮.
p এর মান কত হলে a2p + p - 3a2  এর মান 3 হবে?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: p এর মান কত হলে a2p + p - 3a2  এর মান 3 হবে? 

সমাধান: 
a2p + p - 3a2 = 3
⇒ p(a2 + 1) = 3a2 + 3
⇒ p(a2 + 1) = 3(a2 + 1)
⇒ p = 3
৩৯.
RAM এর পূর্ণরূপ কোনটি?
  1. Red Available Memory
  2. Random Available Memory
  3. Random Access Memory
  4. Reading Access Memory
সঠিক উত্তর:
Random Access Memory
উত্তর
সঠিক উত্তর:
Random Access Memory
ব্যাখ্যা
RAM:
- RAM-এর পূর্ণরূপ Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে। কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।
- এ ধরনের মেমরির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১. র‍্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি (Volatile Memory) ।
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।
৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।
৬. র‍্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাকসেস সময় সমান।

- সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে। যথা-
১। স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২। ডাইনামিক র‍্যাম (DRAM)।

তথ্যসূত্র - মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
তুরস্কের রাজধানীর নাম কী?
  1. আস্তানা
  2. আঙ্কারা
  3. তিরানা
  4. ইস্তাম্বুল
সঠিক উত্তর:
আঙ্কারা
উত্তর
সঠিক উত্তর:
আঙ্কারা
ব্যাখ্যা
তুরস্ক:
- আনুষ্ঠানিকভাবে তুরস্ক প্রজাতন্ত্র।
- দেশটি পশ্চিম এশিয়া এবং দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত।
- আয়তন: ২৯৭,১৪৬ বর্গ মাইল (৭৬৯,৬০৪ বর্গ কিমি)।
- রাজধানী: আঙ্কারা।
- ভাষা: তুর্কি (অফিসিয়াল), কুর্দি, আরবি।
- ধর্ম: ইসলাম।
- মুদ্রা: তুর্কি লিরা।
- দেশটি বহুদলীয় প্রজাতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৪১.
রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ কোনটি?
  1. ফুসফুস
  2. কৈশিক জালিকা
  3. হৃদপিণ্ড
  4. রক্তবাহিকা
সঠিক উত্তর:
হৃদপিণ্ড
উত্তর
সঠিক উত্তর:
হৃদপিণ্ড
ব্যাখ্যা
হৃদপিন্ড:
- রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হৃদপিন্ড।
- এটা পাম্পের মতো কাজ করে, ফলে রক্ত সংবহনতন্ত্রে রক্ত প্রবাহ সচল থাকে।
- হৃদপিন্ড বক্ষ গহ্বরে দুই ফুসফুসের মাঝখানে একই বাম দিকে অবস্থিত।
- মানব হৃদপিন্ড সম্পূর্ণভাবে চারটি প্রকোষ্ঠে বিভক্ত।
- এর উপরের প্রকোষ্ঠ দুটি বাম ও ডান অলিন্দ এবং নিচের প্রকোষ্ঠ দুটি বাম ও ডান নিলয় নামে পরিচিত।
- নিলয় অলিন্দের তুলনায় আকারে বড়, প্রাচীর পুরু ও পেশিবহুল।
- প্রকোষ্ঠ বিভক্ত থাকলেও গোটা হৃদপিন্ড একটি একক হিসাবে কাজ করে এবং পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে।
- হৃদপিন্ড এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
মুজিবনগর সরকারের বাণিজ্যমন্ত্রী কে ছিলেন?
  1. এম মনসুর আলী
  2. আবুল হাসনাত মুহাম্মদ কামারুজ্জামান
  3. তাজউদ্দিন আহমেদ
  4. খন্দকার মোশতাক আহমেদ
সঠিক উত্তর:
এম মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
এম মনসুর আলী
ব্যাখ্যা
মুজিবনগর সরকারের মন্ত্রীসভা:
- রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,
- প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ,
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী,
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী আবুল হাসনাত মুহাম্মদ কামারুজ্জামান,
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ।

মুজিবনগর সরকারের শপথগ্রহণ সংক্রান্ত অন্যান্য তথ্য:
- মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ।
- মন্ত্রীপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন গণপরিষদের আওয়ামীলীগের হুইপ অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত ও উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন- তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশপ্রধান মাহবুব উদ্দিন আহমেদের নেতৃত্বে আনসার, পুলিশ ও উপস্থিত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের একটি যৌথ দল।
- শপথগ্রহণের সময় শতাধিক ভারতীয় ও বিদেশি সাংবাদিক এবং প্রচার মাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, DMP ও তথ্য অধিদফতর ওয়েবসাইট।