পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: বাংলা (সাহিত্য) টপিক: শরৎচন্দ্র চট্টোপাধ্যয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, মীর মশাররফ হোসেন, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, সৈয়দ শামসুল হক, মুনির চৌধুরী, সুকান্ত ভট্টাচার্য। [লেখকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে বিস্তারিত]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প কোনটি? 
  1. মহেশ 
  2. দত্তা
  3. বড়দিদি
  4. দেবদাস
ব্যাখ্যা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প হচ্ছে মহেশ। 

মহেশ
- মহেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি ছোটগল্প। 
- গল্পে ‘মহেশ’ একটি ষাঁড়ের নাম।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৬ সালে।
- গল্পের প্রধান চরিত্রগুলোর মধ্যে আছেন গফুর, আমেনা, মহেশ, তর্করত্ন এবং জমিদার শিববাবু।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী।
- তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। ব্যক্তিমানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে, তারই রূপচিত্র এঁকেছেন তিনি তাঁর রচনায়।
- তাঁর উপন্যাসে ব্যক্তিবর্গের ইচ্ছাভিসার ও মুক্তি সর্বদাই সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, ফলে তাঁকে রক্ষণশীলও বলা হয়।
- বার্মায় বসবাসকালে তাঁর অঙ্কিত 'মহাশ্বেতা' অয়েল পেইন্টিং একটি বিখ্যাত চিত্রকর্ম।
- সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার (১৯০৩), কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩), বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ (১৯৩৪), এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি.লিট. উপাধি (১৯৩৬) লাভ করেন।
- ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।

উপন্যাসসমূহ:
- বড়দিদি,
- পরিণীতা,
- বিরাজ বৌ,
- বামুনের মেয়ে,
- দেনা পাওনা,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- বিপ্রদাস,
- পণ্ডিত মশাই,
- পল্লী সমাজ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- দত্তা,
- গৃহদাহ। 

ছোটগল্প:
- মহেশ,
- বিলাসী,
- সতী,
- মামলার ফল। 

প্রবন্ধগ্রন্থ:
- নারীর মূল্য,
- তরুণের বিদ্রোহ,
- স্বদেশ ও সাহিত্য। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
কোনটি জীবনানন্দ দাশ রচিত উপন্যাস?
  1. মাল্যবান
  2. দত্তা
  3. রজনী
  4. চরিত্রহীন
ব্যাখ্যা

মাল্যবান হচ্ছে জীবনানন্দ দাশ রচিত একটি উপন্যাস। 

জীবনানন্দ দাশ
- জীবনানন্দ দাশ ছিলেন একজন কবি ও শিক্ষাবিদ।
- তিনি জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশালে।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন কবি।
- জীবনানন্দ দাশ ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।

উল্লেখযোগ্য রচনা
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (প্রথম কাব্যগ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা। 

উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ। 

প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

অন্যদিকে,
- 'দত্তা' উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত। 
- 'রজনী' জীবনানন্দ দাশের একটি প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। 
- 'চরিত্রহীন' উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া। 

.
রাজা রামমোহন রায় সম্পাদিত বাংলা পত্রিকা কোনটি?
  1. সম্বাদ কৌমুদী
  2. সংবাদ প্রভাকর
  3. ভারতমিত্র
  4. তত্ত্ববোধিনী
ব্যাখ্যা

রাজা রামমোহন রায় সম্পাদিত বাংলা পত্রিকা হচ্ছে সম্বাদ কৌমুদী। 

রাজা রামমোহন রায়:
- রাজা রামমোহন রায় ১৭৭২/৭৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৮৩৩ সালে মৃত্যুবরণ করেন।
- তিনি প্রায় ৩০টি গ্রন্থ রচনা করেছেন।
- তিনি ব্রাহ্মণসেবধি (১৮২১), সম্বাদ কৌমুদী (১৮২১) এবং পারসি ভাষায় মিরাত-উল-আখবার নামক পত্রিকা সম্পাদনা করেছেন।
- সম্বাদ কৌমুদীতে তিনি সামাজিক ও হিন্দুধর্মীয় রক্ষনশীলতার বিরুদ্ধে উদার মনোভাব প্রকাশ করেছেন। এই পত্রিকাটি ১৮৩৪ সাল পর্যন্ত প্রকাশিত হয়।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:
- বেদান্তগ্রন্থ,
- বেদান্তসার,
- ভট্টাচার্যের সহিত বিচার,
- গোস্বামীর সহিত বিচার,
- সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
- গৌড়ীয় ব্যাকরণ। 

অন্যদিকে,
- সংবাদ প্রভাকর: এটি ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক সম্পাদিত ছিল।  
- ভারত মিত্র: এটি একটি পত্রিকা ছিল যা পরে বিনোদবিহারী দত্ত দ্বারা সম্পাদিত হয়।  
- তত্ত্ববোধিনী: এই পত্রিকাটি মূলত অক্ষয়কুমার দত্ত কর্তৃক সম্পাদিত হয়েছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। 

.
সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেন?
  1. ফরিদপুর
  2. কলকাতা
  3. বরিশাল 
  4. হুগলী
ব্যাখ্যা

সুকান্ত ভট্টাচার্য কলকাতায় জন্মগ্রহণ করেন। 

সুকান্ত ভট্টাচার্য:
- কবি ১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়।
- তাঁর কাব্যে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- কবি মাত্র ২০ বছর ৯ মাস বয়সে ১৩ ই মে ১৯৪৭ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- ছাড়পত্র,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- ঘুম নেই,
- হরতাল,
- গীতিগুচ্ছ প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’ কোন ধরনের রচনা?
  1. উপন্যাস
  2. প্রবন্ধ
  3. নাটক
  4. কাব্যগ্রন্থ 
ব্যাখ্যা

‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’ একটি কাব্যগ্রন্থ। 

উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ:
- ‘উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ’ হলো শামসুর রাহমান রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে।
- কাব্যগ্রন্থটিতে মোট ২৩টি কবিতা রয়েছে।
- এই কবিতাগুলোতে মূলত স্বদেশ চেতনার পরিচয়, দুঃসময়ে দীর্ণ হৃদয়ের হাহাকার এবং অস্থিরতা ফুটে উঠেছে।

--------------------
শামসুর রাহমান:

- শামসুর রাহমান জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ২৩ অক্টোবর, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে।
- তাঁর পৈত্রিক বাড়ি ছিল নরসিংদী (তৎকালীন ঢাকা জেলা) জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- তিনি দেশ পত্রিকায় “মজলুম আদিব” ছদ্মনামে লেখালেখি করতেন।
- তার ডাক নাম ছিল বাচ্চু।

উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন, ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন যুগের লেখক?
  1. ঊনবিংশ শতাব্দী
  2. কুড়ি শতাব্দী
  3. বিশ শতাব্দী
  4. অষ্টাদশ শতাব্দী
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনিশ শতকের (ঊনবিংশ শতাব্দী) লেখক ছিলেন এবং বাংলা সাহিত্যে তাঁকে আধুনিক বাংলা উপন্যাসের জনক ও সাহিত্যসম্রাট হিসেবে গণ্য করা হয়। 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- তিনি ছিলেন ঔপন্যাসিক, সাংবাদিক ও বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- জন্মগ্রহণ করেন ১৮৩৮ সালে চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে।
- বাংলা উপন্যাসের জনক হিসেবে খ্যাত।
- তাঁর প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ, যা ইংরেজি ভাষায় রচিত।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫)।
- দ্বিতীয় বাংলা উপন্যাস ‘কপালকুণ্ডলা’ (১৮৬৬)।
- তাঁর রচিত ত্রয়ী উপন্যাস হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম।

রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ। 

রচিত প্রবন্ধসমূহ
- লোকরহস্য,
- কমলাকান্তের দপ্তর,
- বিবিধ সমালোচনা,
- সাম্য,
- কৃষ্ণচরিত্র,
- ধর্মতত্ত্ব অনুশীলন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটি কার লেখা?
  1. শামসুর রাহমান
  2. মুনীর চৌধুরী 
  3. সৈয়দ শামসুল হক
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

মুনীর চৌধুরীর রচিত নাটক হচ্ছে ‘রক্তাক্ত প্রান্তর’। 

রক্তাক্ত প্রান্তর:
- মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটি মহাকবি কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থের কাহিনী থেকে নেওয়া।
- এটি মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- নাটকটির কাহিনী তৃতীয় পানিপথের যুদ্ধে (১৭৬১) ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে রচিত এবং এতে তিনটি অঙ্ক রয়েছে।
- ‘রক্তাক্ত প্রান্তর’ একটি ইতিহাস-আশ্রিত নাটক, সরাসরি ঐতিহাসিক নয়।
- প্রধান চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরন বালা প্রমুখ।

মুনীর চৌধুরী
- জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহর।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- শিক্ষা ও পেশাগত জীবনে তিনি বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
- ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি, ভাষা আন্দোলন ইত্যাদির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে, ১৪ ডিসেম্বর, তিনি পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।

রচিত নাটকসমূহ:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক,
- অন্যান্য। 

রচিত অনুবাদ নাটকসমূহ:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা,
- মুখরা রমণী বশীকরণ। 

রচিত প্রবন্ধগ্রন্থ:
- মীর মানস,
- তুলনামূলক সমালোচনা,
- বাংলা গদ্যরীতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” - এই পঙ্‌ক্তি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?
  1. পূর্বাভাস
  2. ছাড়পত্র
  3. মিঠেকড়া
  4. হরতাল
ব্যাখ্যা

“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার” - এই পঙক্তি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া। 

ছাড়পত্র:
- ছাড়পত্র কাব্যগ্রন্থ এর সুকান্ত ভট্টাচার্য।
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর ৩ মাস পরে, ১৯৪৭ সালে।
- এটি বাংলা রাজনৈতিক কবিতার ইতিহাসে একটি স্মরণীয় গ্রন্থ।
- বিখ্যাত পঙক্তি: "এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার"। 

সুকান্ত ভট্টাচার্য:
- জন্ম: ১৯২৬ সালের ১৫ আগস্ট, কলকাতা, মাতুলালয়।
- পৈতৃক নিবাস: ফরিদপুর জেলার কোটালিপাড়া।
- কাব্যে উচ্চারিত হয়েছে পৃথিবীর মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা।
- মৃত্যু: মাত্র ২০ বছর ৯ মাস বয়সে, ১৩ মে ১৯৪৭।

উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
- ছাড়পত্র,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- ঘুম নেই,
- হরতাল,
- গীতিগুচ্ছ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

.
‘শ্রীকান্ত’ কোন ধরনের উপন্যাস?
  1. রাজনৈতিক উপন্যাস
  2. আত্মজৈবনিক উপন্যাস
  3. সামাজিক উপন্যাস
  4. রোমান্টিক উপন্যাস
ব্যাখ্যা

‘শ্রীকান্ত’ একটি আত্মজৈবনিক উপন্যাস। 

শ্রীকান্ত:
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস।
- উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনী' নামে প্রকাশ পায়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র: শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন।
- প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির', যার জন্য তিনি ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ করেন।
- রাজনৈতিক উপন্যাস: পথের দাবী (১৯২৬), যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

অন্যান্য উপন্যাসসমূহ:
- চরিত্রহীন,
- পণ্ডিতমশাই,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- শ্রীকান্ত,
- পরিণীতা,
- বিরাজবৌ,
- দত্তা,
- বামুনের মেয়ে,
- শেষ প্রশ্ন,
- দেনাপাওনা,
- পথের দাবী,
- বিপ্রদাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১০.
‘নূরলদীনের সারা জীবন’ কাব্যনাট্যটি কোন ঘটনার উপর ভিত্তি করে রচিত?
  1. মুক্তিযুদ্ধ
  2. কারবালা যুদ্ধ
  3. ভাষা আন্দোলন 
  4. কৃষক বিদ্রোহ 
ব্যাখ্যা

‘নূরলদীনের সারা জীবন’ কাব্যনাট্যটি রংপুরের কৃষক বিদ্রোহ ঘটনার উপর ভিত্তি করে রচিত। 

নূরলদীনের সারা জীবন:
- নূরলদীনের সারা জীবন সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য।
- এটি রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নূরলদীন (আসল নাম নূরুলউদ্দিন)-এর সামন্তবাদবিরোধী সংগ্রাম অবলম্বনে রচিত।
- নূরলদীনের বিখ্যাত আহ্বান: “জাগো বাহে, কোনঠে সবাই।”
- নাটকের অন্যতম বিখ্যাত লাইন: “এক নূরলদীন যদি চলি যায়, হাজার নূরলদীন আসিবে বাংলায়।”
- নাটকটি মোট ১৪টি দৃশ্যে রচিত।

সৈয়দ শামসুল হক:
- তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।
- জন্ম: ২৭ ডিসেম্বর ১৯৩৫, কুড়িগ্রাম।
- উপাধি: সব্যসাচী লেখক।
- তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য: পায়ের আওয়াজ পাওয়া যায়।

কাব্যনাট্যসমূহ:
- পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধভিত্তিক),
- নূরলদীনের সারা জীবন,
- এখানে এখন। 

কবিতা:
- একদা এক রাজ্যে,
- বৈশাখে রচিত পঙ্ক্তিমালা,
- পরানের গহীন ভিতর,
- বেজান শহরের জন্য কোরাস,
- কাননে কাননে তোমারই সন্ধানে,
- আমি জন্মগ্রহণ করিনি। 

উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুপম দিন,
- সীমানা ছাড়িয়ে,
- খেলারাম খেলে যা,
- নীল দংশন,
- স্তব্ধতার অনুবাদ,
- বৃষ্টি ও বিদ্রোহীগণ,
- ত্রাহি,
- তুমি সেই তরবারী,
- অন্য এক আলিখান,
- এক মুঠো জন্মভূমি,
- আলোর জন্য,
- রাজার সুন্দরী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১১.
কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস নয়?
  1. পরিণীতা
  2. পল্লী সমাজ
  3. বিপ্রদাস
  4. পরিচয় 
ব্যাখ্যা

পরিচয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস নয়।
- 'পরিচয়' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কবিতা। 

-----------------
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুর।
- তিনি বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী।
- উপন্যাসের মূল বিষয়: পল্লীর জীবন ও সমাজ। ব্যক্তি মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে, তারই রূপচিত্র তাঁর রচনায় ফুটে উঠেছে।
- তাঁর উপন্যাসে ব্যক্তির ইচ্ছাভিসার ও মুক্তি সর্বদাই সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ায় তাঁকে রক্ষণশীল বলা হয়।
- বার্মায় বসবাসকালে অঙ্কিত 'মহাশ্বেতা' অয়েল পেইন্টিং একটি বিখ্যাত চিত্রকর্ম।
- সাহিত্যকর্মে অবদানের জন্য প্রাপ্ত সম্মাননা: কুন্তলীন পুরস্কার (১৯০৩), কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩), বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ (১৯৩৪), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি.লিট. উপাধি (১৯৩৬)।
- মৃত্যু: ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি, কলকাতা।

রচিত উপন্যাসসমূহ:
- বড়দিদি,
- পরিণীতা,
- বিরাজ বৌ,
- পণ্ডিত মশাই,
- পল্লী সমাজ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- দত্তা,
- গৃহদাহ,
- বামুনের মেয়ে,
- দেনা পাওনা,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- বিপ্রদাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১২.
‘নির্জনতার কবি’ নামে কাকে অভিহিত করা হয়?
  1. শামসুর রাহমান
  2. মীর মশাররফ হোসেন
  3. জীবনানন্দ দাশ
  4. সত্যেন্দ্রনাথ দত্ত 
ব্যাখ্যা

‘নির্জনতার কবি’ নামে জীবনানন্দ দাশকে অভিহিত করা হয়। 

জীবনানন্দ দাশ
- জীবনানন্দ দাশকে পরিচিতি দেওয়া হয় ‘রূপসী বাংলার কবি’, ‘নির্জনতার কবি’, ‘তিমির হননের কবি’, ‘ধূসরতার কবি’ নামে।
- তিনি জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশালে।
- তিনি ছিলেন কবি ও শিক্ষাবিদ, এবং তাঁর আদি নিবাস বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক এবং ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
- মাতা কুসুমকুমারী দাশ একজন প্রখ্যাত কবি।
- জীবনানন্দ দাশ বাংলা কাব্যধারায় রবীন্দ্রবিরোধী তিরিশের কবিতা নামে খ্যাত কাব্যধারার অন্যতম প্রধান কবি।
- তাঁর ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যের অন্তর্গত ‘মৃত্যুর আগে’ কবিতার সঙ্গে আইরিশ কবি ডব্লিউ. বি. ইয়েটস-এর ‘The Falling of the Leaves’ কবিতার মিল রয়েছে।
- ‘বনলতা সেন’ কবিতায় দেখা যায় অ্যাডগার এলেন পো-এর ‘To Helen’ কবিতার প্রভাব।
- জীবনানন্দের ‘রূপসী বাংলা’ কবিতা বাংলাদেশে ষাটের দশকে বাঙালির জাতিসত্তা বিকাশ আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগ্রামী বাঙালি জনগণকে অনুপ্রাণিত করেছে।

পুরস্কার ও সম্মাননা:
- ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থকে নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত করা হয় (১৯৫৩)
- ‘শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থের জন্য ভারত সরকারের সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ (১৯৫৪)

- জীবনানন্দ দাশ ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,
২) বাংলাপিডিয়া। 

১৩.
শামসুর রাহমানের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
  1. রোদ্র করোটিতে
  2. প্রেমের কবিতা
  3. কালের ধূলোয় লেখা 
  4. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
ব্যাখ্যা

শামসুর রাহমানের আত্মজীবনীমূলক রচনা হচ্ছে কালের ধূলোয় লেখা। 

শামসুর রাহমান
- শামসুর রাহমান ছিলেন একজন কবি ও সাংবাদিক।
- তিনি জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ২৩ অক্টোবর, পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে।
- তাঁর পৈত্রিক বাড়ি ছিল ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
- শামসুর রাহমানের প্রথম কবিতা 'উনিশ শ'উনপঞ্চাশ' ১৯৪৩ সালে প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
- তিনি ১৮ আগস্ট ২০০৬ ঢাকায় মৃত্যুবরণ করেন।
- মৃত্যুর পূর্বে তার মোট ৬৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত কাব্যগ্রন্থ:
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (১৯৬০),
- রোদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- প্রেমের কবিতা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়, ইত্যাদি। 

উপন্যাস:
- অক্টোপাস,
- অদ্ভুত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায়। 

আত্মস্মৃতি:
- স্মৃতির শহর,
- কালের ধূলোয় লেখা। 

প্রাপ্ত পুরস্কার:
শামসুর রাহমান বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য নিম্নলিখিত সম্মান লাভ করেন:
- আদমজী পুরস্কার (১৯৬৩),
- বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৯),
- একুশে পদক (১৯৭৭)। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৪.
কোনটি সৈয়দ শামসুল হকের উপন্যাস নয়?
  1. খেলারাম খেলে যা
  2. এক মহিলার ছবি
  3. শীত বিকেল
  4. অনুপম দিন
ব্যাখ্যা

শীত বিকেল সৈয়দ শামসুল হকের উপন্যাস নয়। 
- এটি একটি গল্পগ্রন্থ। 

সৈয়দ শামসুল হক
- সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেন ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর, কুড়িগ্রামে।
- তাঁকে সব্যসাচী লেখক হিসেবে পরিচিতি পাওয়া গেছে।
- তিনি একজন খ্যাতনামা বাংলাদেশী সাহিত্যিক।

তাঁর সাহিত্যকর্ম:
কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নূরলদীনের সারা জীবন,
- এখানে এখন। 

প্রবন্ধ:
- হৃৎকলমের টানে। 

উপন্যাস:
- দেয়ালের দেশ (প্রথম উপন্যাস),
- অনুপম দিন,
- এক মহিলার ছবি,
- খেলারাম খেলে যা,
- তুমি সেই তরবারী,
- ত্রাহি,
- সীমানা ছাড়িয়ে,
- নীল দংশন,
- বৃষ্টি ও বিদ্রোহীগণ। 

গল্পগ্রন্থ:
- তাস,
- শীত বিকেল,
- আনন্দের মৃত্যু,
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনসত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি?
  1. কপালকুণ্ডলা
  2. রজনী 
  3. আনন্দমঠ
  4. কৃষ্ণকান্তের উইল 
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনসত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস হচ্ছে রজনী। 

রজনী:
- ‘রজনী’ (১৮৭৭) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
- নায়িকা রজনী চরিত্রের সঙ্গে লর্ড লিটনের ‘The Last Days of Pompeii’ উপন্যাসের Nydia চরিত্রের মিল পাওয়া যায়।
- এই উপন্যাস বিভিন্ন চরিত্রের জবানবন্দির মাধ্যমে রচিত।
- ভূমিকায় বঙ্কিম স্বীকার করেছেন যে, তিনি ইংরেজ ঔপন্যাসিক কার্লাইলস (Carlenz/Carlin’s)-এর অনুসরণ করেছেন।
- বাংলা উপন্যাস নির্মাণে পাশ্চাত্য সাহিত্যকে অনুসরণ করেছিলেন বঙ্কিমচন্দ্র।
- কাহিনির মূল উপজীব্য হলো প্রেম ও আদর্শের সংঘাত।
- উপন্যাসটিকে অনেকেই রোমান্স বলে উল্লেখ করেন, কারণ এতে বেশ কিছু ঘটনা কল্পনাপ্রসূতভাবে উপস্থাপিত হয়েছে।

অন্যদিকে,
- কপালকুণ্ডলা: এটি বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস এবং একটি রোমান্টিক উপন্যাস।  
- আনন্দমঠ: এটি বঙ্কিমচন্দ্রের একটি রাজনৈতিক উপন্যাস, যেখানে বিপ্লব ও জাতীয়তাবাদের কথা বলা হয়েছে।  
- কৃষ্ণকান্তের উইল: এটি একটি সামাজিক উপন্যাস, যা সামাজিক সমস্যা ও মানুষের জটিল সম্পর্ককে কেন্দ্র করে রচিত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১৬.
‘গাজী মিয়াঁর বস্তানী’ কী ধরনের রচনা?
  1. রোমান্স উপন্যাস
  2. আত্মজীবনীমূলক রচনা 
  3. ঐতিহাসিক উপন্যাস
  4. সামাজিক উপন্যাস 
ব্যাখ্যা

‘গাজী মিয়াঁর বস্তানী’ একটি আত্মজীবনীমূলক। 

গাজী মিয়াঁর বস্তানী:
- গাজী মিয়াঁর বস্তানী মীর মশাররফ হোসেনের কর্মজীবন নির্ভর আত্মজীবনীমূলক রচনা, যা ১৯০০ সালে প্রকাশিত হয়।
- গ্রন্থটিতে লেখক ব্যঙ্গের মাধ্যমে সমাজের অন্যায়, অনাচার, সামাজিক দুর্নীতি এবং সেই সমাজভুক্ত মানুষের নৈতিক অধঃপতন, মনুষ্যত্বহীন ও হৃদয়হীন আচরণ তুলে ধরেছেন।
- লেখক নিজেকে এখানে ‘ভেড়াকান্ত’ নামে উল্লেখ করেছেন।

মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
- তিনি জন্মগ্রহণ করেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায়।
- ছাত্রাবস্থায় তিনি সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকার মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেছেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী এবং উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

প্রকাশিত রচনা:
- প্রথম উপন্যাস: রত্নবর্তী (১৮৬৯)
- উল্লেখযোগ্য নাটক: বসন্তকুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়
- উপন্যাস: বিষাদ-সিন্ধু
- আত্মজীবনীমূলক রচনা: উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়াঁর বস্তানী
- অন্যান্য সাহিত্যকর্ম: গোরাই-ব্রিজ বা গৌরী-সেতু

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।