পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 05 mins
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
পার্ট-১) ধ্বনি, বর্ণ, শব্দ ও প্রত্যয়। পার্ট-২) ১) যান্ত্রিক দক্ষতা। ২) স্থানাঙ্ক সম্পর্ক। ৩) সংখ্যাগত ক্ষমতা। [পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
শ, ষ, স, হ এই চারটি ধ্বনিকে কি বলা হয় ?
  1. ক) অন্তঃস্থ ধ্বনি
  2. খ) নাসিক্য ধ্বনি
  3. গ) উষ্মধ্বনি
  4. ঘ) পরাশ্রয়ী বর্ণ
সঠিক উত্তর:
গ) উষ্মধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
গ) উষ্মধ্বনি
ব্যাখ্যা

উষ্মধ্বনিঃ শ, ষ, স, হ এ চারটি বর্ণে দ্যোতিত ধ্বনি উচ্চারণের সময় আমরা শ্বাস যতক্ষণ খুশি রাখতে পারি। এগুলােকে বলা হয় উষ্মধ্বনি বা শিশধ্বনি। এ বর্ণগুলোকে বলা হয় উষ্মবর্ণ।
শ ষ স - এ তিনটি বর্ণে দ্যোতিত ধ্বনি অঘােষ অল্পপ্রাণ, আর 'হ' ঘােষ মহাপ্রাণ ধ্বনি। (রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

.
ফ’ ধ্বনিটির ধ্বনিতাত্ত্বিক পরিচয় হল-
  1. ক) কণ্ঠ অল্পপ্রাণ ও অঘোষ
  2. খ) ওষ্ঠ, অল্পপ্রাণ ও অঘোষ
  3. গ) ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ
  4. ঘ) দন্ত্য, মহাপ্রাণ ও ঘোষ
সঠিক উত্তর:
গ) ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ
উত্তর
সঠিক উত্তর:
গ) ওষ্ঠ্য, মহাপ্রাণ ও অঘোষ
ব্যাখ্যা

ক থেকে ম পর্যন্ত এ পচিশটি ব্যঞ্জনকে স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জনধ্বনি বলে।
উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী স্পর্শ ব্যঞ্জনধ্বনিগুলােকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় : ১. অঘােষ এবং ২. ঘােষ।
১.যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণি্ত হয় না তাকে বলা হয় অঘােষ ধ্বনি।যেমন- ক, খ, চ,ছ ইত্যাদি।
২. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলে ঘােষ ধ্বনি। যেমন-গ, ঘ, জ, ঝ ইত্যাদি।
এগুলােকে আবার দুই ভাগে ভাগ করা যায় : ক. অল্পপ্রাণ এবং খ. মহাপ্রাণ
ক. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি। যেমন-ক, গ, চ, জ ইত্যাদি।
খ. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে, তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। যেমন-খ, ঘ,ছ, ঝ ইত্যাদি। (রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

.
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে কি বলে?
  1. ক) অল্পপ্রাণ ধ্বনি
  2. খ) মহাপ্রাণ ধ্বনি
  3. গ) অঘোষ ধ্বনি
  4. ঘ) ঘোষ ধ্বনি
সঠিক উত্তর:
ঘ) ঘোষ ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘোষ ধ্বনি
ব্যাখ্যা
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে বলে ঘােষ ধ্বনি। যেমন-গ, ঘ, জ, ঝ ইত্যাদি। (রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)
.
একাক্ষর শব্দে আ -এর উচ্চারণ কিরূপ হয় ?
  1. ক) দীর্ঘ
  2. খ) হ্রস্ব
  3. গ) বিবৃত
  4. ঘ) সংবৃত
সঠিক উত্তর:
ক) দীর্ঘ
উত্তর
সঠিক উত্তর:
ক) দীর্ঘ
ব্যাখ্যা

আ এর উচ্চারণ অনেকটা ইংরেজি ফাদার (father) ও কাম (calm) শব্দের আ (a)-এর মতাে। যেন- আপন, বাড়ি, মা, দাতা ইত্যাদি।
বাংলায় একাক্ষর (Monosyllabic) শব্দে আ দীর্ঘ হয়। যেমন- কাজ শব্দের আ দীর্ঘ এবং কাল শব্দের আ হ্রস্ব। এরূপ- যা, পান, ধান, সাজ, চাল, চাঁদ, বাঁশ। (রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

.
নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
  1. ক) ফলবান
  2. খ) তন্বী
  3. গ) সভাসদ
  4. ঘ) শুভেচ্ছা
সঠিক উত্তর:
ঘ) শুভেচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শুভেচ্ছা
ব্যাখ্যা
শুভেচ্ছা সন্ধিযোগে গঠিত, বাকীগুলো প্রত্যয়যোগে গঠিত।
.
'ডুবুরী' শব্দের সঠিক প্রত্যয়জাত গঠন কোনটি?
  1. ক) √ডুব + আরি
  2. খ) √ডুব + ঊরি
  3. গ) √ডুব + উরি
  4. ঘ) ক+গ
সঠিক উত্তর:
ঘ) ক+গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক+গ
ব্যাখ্যা
অনুরুপভাবে গঠিত প্রত্যয়ঃ ধুনারী, পূজারী
.
'ষ্ণ' যুক্তবর্ণটি ভাঙ্গলে কোন দুটি বর্ণ পাওয়া যায়?
  1. ক) ক+ষ
  2. খ) ক+ম
  3. গ) ষ+ণ
  4. ঘ) হ+ম
সঠিক উত্তর:
গ) ষ+ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ষ+ণ
ব্যাখ্যা

ক্ষ = ক+ষ
হ্ম = হ+ম
জ্ঞ = জ+ঞ
ষ্ণ = ষ+ণ

.
নিচের কোনটিতে আদরার্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে?
  1. ক) ছেলে+আমি= ছেলেমি
  2. খ) মোগল+আই= মোগলাই
  3. গ) নিম+আই= নিমাই
  4. ঘ) পাগল+আমি= পাগলামি
সঠিক উত্তর:
গ) নিম+আই= নিমাই
উত্তর
সঠিক উত্তর:
গ) নিম+আই= নিমাই
ব্যাখ্যা

আদরার্থে তদ্ধিত প্রত্যয়ঃ
নিম+আই= নিমাই
কানু+আই= কানাই

.
কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
  1. ক) তিনিই সমাজের মাথা
  2. খ) মাথা খাটিয়ে কাজ করবে
  3. গ) মাথা নেই তার মাথা ব্যাথা
  4. ঘ) লজ্জায় আমার মাথা কাটা গেল
সঠিক উত্তর:
খ) মাথা খাটিয়ে কাজ করবে
উত্তর
সঠিক উত্তর:
খ) মাথা খাটিয়ে কাজ করবে
ব্যাখ্যা

মাথা শব্দের রীতিসিদ্ধ প্রয়ােগঃ
রাস্তার মাথায়-(মিলন স্থলে)- রাস্তার মাথায় তার সঙ্গে দেখা।
মাথা গরম করা- (রাগান্বিত হওয়া)- মাথা গরম করে আর কী হবে?
রাগের মাথায়- (হঠাৎ ক্রোধবশত)- রাগের মাথায় কথাটা বলেছি।
মাথা হেঁট করা- (লজ্জায় মাথা নিচু করা)- মাথা হেঁট হবে কেন?
মাথা উঁচু করে চলা - (গর্বভরে চলা)- মাথা উচু করেই চলতে চাই।
(রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

১০.
আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
  1. ক) পর্তুগিজ ভাষা হতে
  2. খ) আরবী ভাষা হতে
  3. গ) দেশী ভাষা হতে
  4. ঘ) ওলন্দাজ ভাষা হতে
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ ভাষা হতে
উত্তর
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ ভাষা হতে
ব্যাখ্যা
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ আনারস,আলপিন,আলমারি,গির্জা,গুদাম,চাবি,পাউরুটি,পাদ্রি,বালতি ইত্যাদি। (রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)
১১.
‘ক্রোধ’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) √ক্রুধ্‌+ ঘঞ্‌‌
  2. খ) √ক্র+ঘঞ
  3. গ) √কৃ+ঘঞ
  4. ঘ) √ক্রো+ ঘঞ
সঠিক উত্তর:
ক) √ক্রুধ্‌+ ঘঞ্‌‌
উত্তর
সঠিক উত্তর:
ক) √ক্রুধ্‌+ ঘঞ্‌‌
ব্যাখ্যা
ঘঞ্‌ প্রত্যয় যোগে গঠিত শব্দঃ বাস, যোগ, ক্রোধ, খেদ, ভেদ
১২.
‘কুইনাইন’ কোন দেশি ভাষার শব্দ?
  1. ক) তামিল
  2. খ) জার্মানি
  3. গ) পেরু
  4. ঘ) মেক্সিকান
সঠিক উত্তর:
গ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
গ) পেরু
ব্যাখ্যা

কয়েকটি শব্দের উৎস:
কুইনাইন - পেরু
নাৎসি - জার্মান
চুরুট - তামিল

১৩.
'সপ্তাহ' কোন প্রকার সংখ্যাবাচক শব্দ ?
  1. ক) অঙ্কবাচক
  2. খ) ক্রম বা পূরণ বাচক
  3. গ) পরিমাণ বা গণনাবাচক
  4. ঘ) তারিখবাচক
সঠিক উত্তর:
গ) পরিমাণ বা গণনাবাচক
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিমাণ বা গণনাবাচক
ব্যাখ্যা
পরিমাণ বা গণনা বাচক সংখ্যাঃ
একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তা-ই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।
যেমনঃ সপ্তাহ বলতে আমরা সাত দিনের সমষ্টি বুঝিয়ে থাকি। সপ্ত (সাত) অহ (দিনক্ষণ) = সপ্তাহ। এখানে দিন একটি একক। এরূপ-সাতটি দিন বা সাতটি একক মিলে হয়েছে সপ্তাহ। (রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)
১৪.
চ ছ জ ঝ ঞ- কোন ধ্বনির উদাহরণ?
  1. ক) কণ্ঠ্য ধ্বনি
  2. খ) তালব্য ধ্বনি
  3. গ) মূর্ধন্য ধ্বনি
  4. ঘ) দন্ত্য ধ্বনি
সঠিক উত্তর:
খ) তালব্য ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
খ) তালব্য ধ্বনি
ব্যাখ্যা

ক খ গ ঘ ঙ - কণ্ঠ্য ধ্বনি,
চ ছ জ ঝ ঞ - তালব্য ধ্বনি
ট ঠ ড ঢ ণ - মূর্ধন্য ধ্বনি
ত থ দ ধ ন - দন্ত্য ধ্বনি
প ফ ব ভ ম - ওষ্ঠ্য ধ্বনি
(রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

১৫.
কোনটিতে স্বভাবতই ণ হয়েছে?
  1. ক) পূর্বাহ্ণ
  2. খ) বণ্টন
  3. গ) পরায়ণ
  4. ঘ) লবণ
সঠিক উত্তর:
ঘ) লবণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লবণ
১৬.
'বর্ধমান' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) √বর্ধ্ + মান
  2. খ) √বুধ্ + শানচ
  3. গ) √বুদ্ + শানচ
  4. ঘ) √বৃধ্ + শানচ
সঠিক উত্তর:
ঘ) √বৃধ্ + শানচ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √বৃধ্ + শানচ
ব্যাখ্যা
শানচ প্রত্যয়যোগে গঠিত শব্দঃ দীপ্যমান, চলমান, বর্ধমান।
১৭.
'পঙ্কজ’ কোন শ্রেণীভুক্ত শব্দ?
  1. ক) রুঢ়ি
  2. খ) মৌলিক
  3. গ) যৌগিক
  4. ঘ) যোগরুঢ়
সঠিক উত্তর:
ঘ) যোগরুঢ়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যোগরুঢ়
ব্যাখ্যা

যোগরুঢ় শব্দ :সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনাে বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যােগরূঢ় শব্দ বলে। যেমন-
পঙ্কজ - পঙ্কে জন্মে যা (উপপদ তৎপুরুষ সমাস)। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়। তাই পঙ্কজ একটি যােগরূঢ শব্দ।
(রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

১৮.
'সন্দেশ'- শব্দটি অর্থগত দিক দিয়ে কোন শ্রেণীর শব্দ?
  1. ক) মৌলিক
  2. খ) যৌগিক
  3. গ) রুঢ়ি
  4. ঘ) যোগরুঢ়
সঠিক উত্তর:
গ) রুঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) রুঢ়ি
ব্যাখ্যা

রুঢ়ি শব্দ : যে শব্দ প্রত্যয় বা উপসর্গযাগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনাে বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রুঢ়ি শব্দ বলে। যেমন -হস্তী=হস্ত+ইন, অর্থ-হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বােঝায়। গবেষণা (গাে+এষণা) অর্থ- গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালােচনা।
অন্যান্য রুঢ়ি শব্দ : বাশি, তৈল, প্রবীণ, সন্দেশ ইত্যাদি
(রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

১৯.
'খিস্তিখেউড়' কোন ভাষার শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) বাংলা
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
খ) বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা
ব্যাখ্যা
'খিস্তিখেউড়' বাংলা ভাষার শব্দ।
রেফারেন্সঃ বাংলা একাডেমী অভিধান।
২০.
নিচের কোনটি গ্রিক শব্দ থেকে বাংলায় আগত?
  1. ক) দাম
  2. খ) ইউনানি
  3. গ) সেমাই
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
দাম ,ইউনানি,সেমাই ও সুড়ং সবগুলোই গ্রিক শব্দ।
২১.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
  1. ক) OPT
  2. খ) NOON
  3. গ) SOS
  4. ঘ) OTTO
সঠিক উত্তর:
ঘ) OTTO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) OTTO
ব্যাখ্যা
OTTO প্রতিফলিত হলে শব্দটির কোনো পরিবর্তন হবে না।
২২.
একটি ঘড়িতে ৮.৪৫ বাজে, আয়নায় দেখলে কত বাজছে বলে মনে হবে?
  1. ক) ৩.১৫
  2. খ) ৪.২০
  3. গ) ৫.৪৫
  4. ঘ) ৩.৩৫
সঠিক উত্তর:
ক) ৩.১৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩.১৫
ব্যাখ্যা
এই ধরনের সমস্যাতে ১২ এর সাথে সময় বিয়োগ দিলে ফলাফল পাওয়া যায়। তাইলে ১২-৮.৪৫ = ৩.১৫ বাজে।
২৩.
নিচের কোন চিত্রটি সবগুলো থেকে আলাদা?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
গ)
উত্তর
সঠিক উত্তর:
গ)
ব্যাখ্যা
গ অপশনটিতে ভিন্ন ধরনের চিত্র আছে।
২৪.
নিচের শূণ্যস্থানে কোনটি হবে?
7, 26, 63, 124, 215, 342, (....)
  1. ক) 391
  2. খ) 421
  3. গ) 511
  4. ঘ) 481
সঠিক উত্তর:
গ) 511
উত্তর
সঠিক উত্তর:
গ) 511
ব্যাখ্যা

(2³ - 1) = 7
(3³ - 1) = 26
(4³ - 1) = 63
(5³ - 1) = 124
(6³ - 1) = 215
(7³ - 1) = 342
(8³ - 1) = 511

২৫.
একটি ট্যাংক ২/৫ অংশ পূর্ণ আছে। যদি ঐ ট্যাংকে ১৬ লিটার পানি যোগ করা হয় তাহলে, ট্যাংকটির ৬/৭ অংশ পূর্ণ হয়। ট্যাংক এর ধারণ ক্ষমতা কত?
  1. ক) ২৮ লিটার
  2. খ) ৩২ লিটার
  3. গ) ৩৫ লিটার
  4. ঘ) ৩৮ লিটার
সঠিক উত্তর:
গ) ৩৫ লিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫ লিটার
ব্যাখ্যা

ধরি ট্যাংক এর ধারণ ক্ষমতা = x লিটার
তাহলে, ৬x/৭ - ২x/৫ = ১৬
x = ৩৫

২৬.
যদি 3(x - y) = 27 এবং 3(x + y) = 243 হয়, তাহলে x এর মান কত?
  1. ক) 10
  2. খ) 25
  3. গ) 45
  4. ঘ) 55
সঠিক উত্তর:
গ) 45
উত্তর
সঠিক উত্তর:
গ) 45
ব্যাখ্যা

3(x - y) = 27
⇔ x - y = 9 ....(i)
3(x+y) = 243
⇔ x + y = 81 ....(ii)
(i) এবং (ii)সমাধান করে পাই x = 45

২৭.
একটি ট্রেন ‘ক’ স্টেশন থেকে যাত্রা করে ৪৫ মিনিট পর ‘খ’ স্টেশনে থামে। স্টেশন দুটির দূরত্ব ৮৪ কিলোমিটার হলে ট্রেনটির গড় গতিবেগ কত?
  1. ক) ১১২ কি.মি./ঘন্টা
  2. খ) ১১৫ কি.মি./ঘন্টা
  3. গ) ১১৮ কি.মি./ঘন্টা
  4. ঘ) ১২০ কি.মি./ঘন্টা
সঠিক উত্তর:
ক) ১১২ কি.মি./ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১২ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

গড় গতিবেগ = দূরত্ব / সময় = ৮৪/(৪৫/৬০) = ১১২ কি.মি./ঘন্টা

২৮.
A এবং B একটি কাজ একত্রে ১৫ দিনে করতে পারে। B একা কাজটি ২০ দিনে করতে পারে। A কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ৩০ দিনে
  2. খ) ৪০ দিনে
  3. গ) ৬০ দিনে
  4. ঘ) ৫৫ দিনে
সঠিক উত্তর:
গ) ৬০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ দিনে
ব্যাখ্যা

ধরি সম্পূর্ণ কাজ ১ অংশ
A এবং B ১৫ দিনে করে ১ অংশ কাজ
১ '' '' '' '' '' = ১/১৫
B একা ২০ দিনে করে = ১ অংশ
'' '' '' ১ '' '' = ১/২০
তাহলে A কাজটি ১ দিনে করে
= ১/১৫ - ১/২০ = ১/৬০
১/৬০ অংশ করে = ১ দিনে
১ অংশ করে = ৬০ দিনে

২৯.
নিচের চিত্রের বামপাশের চিত্রটি কোনটি দ্বারা পূর্ণ হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩০.
0.4 × 0.01 × 0.04 = ?
  1. ক) 0.00016
  2. খ) 0.0016
  3. গ) 0.016
  4. ঘ) 0.000016
সঠিক উত্তর:
ক) 0.00016
উত্তর
সঠিক উত্তর:
ক) 0.00016
ব্যাখ্যা
0.4 × 0.01 × 0.04 =0.00016
৩১.
১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, (?)
  1. ক) ৪৩
  2. খ) ৪৭
  3. গ) ৫৩
  4. ঘ) ৫১
সঠিক উত্তর:
ক) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৩
ব্যাখ্যা
এটি একটি মৌলিক সংখ্যার ধারা।
৩২.
Y এর পশ্চিম দিকে X এবং Z এর উত্তর দিকে Y। X এর দক্ষিণ দিকে M। তাহলে Z এর কোনদিকে M অবস্থান করছে?
  1. ক) উত্তর
  2. খ) পশ্চিম
  3. গ) দক্ষিণ
  4. ঘ) পূর্ব
সঠিক উত্তর:
খ) পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিম
ব্যাখ্যা

চিত্রে দেখা যাচ্ছে M এর অবস্থান Z এর পশ্চিমে(West)। সুতরাং সঠিক উত্তর খ।
৩৩.
৩টি ক্রমিক সংখ্যার যোগফল ২৭। পরের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত?
  1. ক) ৩৩
  2. খ) ৩৪
  3. গ) ৩৫
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
ঘ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬
ব্যাখ্যা

টেকনিকঃ ২৭+৩ = ৩৬

৩৪.
নিচের শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, ___.
  1. ক) ১৩
  2. খ) ১৯
  3. গ) ২১
  4. ঘ) ২৩
সঠিক উত্তর:
খ) ১৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯
ব্যাখ্যা

সিরিজে দুটি ধারা রয়েছে।
৫(১ম সংখ্যা)+২= ৭ (৩য় সংখ্যা)। এভাবে…
১৩ (২য় সংখ্যা) + ২= ১৫ (৪র্থ সংখ্যা)। এভাবে… ১৯(উত্তর)

৩৫.
৫+১১+১৯+২৯+ ............. পরের সংখ্যাটি কত?
  1. ক) ৩৮
  2. খ) ৪১
  3. গ) ৪৩
  4. ঘ) ৪৭
সঠিক উত্তর:
খ) ৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪১
ব্যাখ্যা

৫+৬=১১
১১+৮=১৯
১৯+১০=২৯
২৯+১২=৪১ (উত্তর) 

৩৬.
শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা
বক্সের উপরের প্রতিটি সংখ্যার বর্গসংখ্যা বক্সের নিচের সংখ্যাটি।
৩৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪
ব্যাখ্যা

১ম ত্রিভুজে, (১+৩+৪)/২ = ৪
২য় ত্রিভুজে, (৭+৭+৬)/২ = ১০
৩য় ত্রিভুজে, (৫+৩+৪)/২ = ৬
সুতরাং, উত্তর ৪।

৩৮.
২১ঃ৩ঃঃ৫৭৪ঃ___. শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ২৩
  2. খ) ৮২
  3. গ) ৯৭
  4. ঘ) ১১৩
সঠিক উত্তর:
খ) ৮২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮২
ব্যাখ্যা

২১:৩ = (৭×৩):৩
তেমনি, (৭×৮২):৮২ = ৫৭৪:৮২

৩৯.
A,B,C ও D হলাে ৪টি জেলা। B জেলাটি A এর দক্ষিণ পশ্চিমে। C, A এর দক্ষিণ পূর্বে। D জেলাটি C এর উত্তরে ও B, A বরাবর অবস্থিত হলে A জেলাটির অবস্থান D এর কোন দিকে?
  1. ক) উত্তর-পশ্চিম
  2. খ) পূর্ব
  3. গ) দক্ষিণ
  4. ঘ) দক্ষিণ-পশ্চিম
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা

এক্ষেত্রে, A জেলার অবস্থান D জেলার দক্ষিণ-পশ্চিমে।
৪০.
একদিন সকালে সূর্য উঠার পর, সাকিব একটি খুঁটির দিকে মুখ করে আছে। খুঁটির ছায়াটি ঠিক তার ডানদিকে পড়লে সে কোনদিকে মুখ করে ছিল?
  1. ক) পূর্ব
  2. খ) দক্ষিণ
  3. গ) পশ্চিম
  4. ঘ) উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ
ব্যাখ্যা

Sun rises in the east in the morning. Since the shadow of Pole falls to his right. So, he is facing South.
৪১.
রাকিব উত্তরদিকে ২০ কিমি হাঁটল। সে বামে ঘুরল এবং আরও ৪০ কিমি হাঁটল। সে আবার বামে ঘুরে ২০ কিমি হাঁটল। শেষে সে বামে ঘুরে ২০ কিমি হাঁটল। যাত্রাস্থান থেকে সে এখন কত দূরে?
  1. ক) 20 km
  2. খ) 50 km
  3. গ) 30 km
  4. ঘ) 60 km
সঠিক উত্তর:
ক) 20 km
উত্তর
সঠিক উত্তর:
ক) 20 km
ব্যাখ্যা

Required Distance = AE = (40-20) = 20 km.
৪২.
যদি ৩×৪ = ৯১২, ৫×৬ =১ ৫১৮ হয়, তবে ৭×৮ =?
  1. ক) ২৪২১
  2. খ) ২১২৪
  3. গ) ২৮৩২
  4. ঘ) ২৪২৮
সঠিক উত্তর:
খ) ২১২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১২৪
ব্যাখ্যা

এখানে, (৩×৩)=৯, (৪×৩)=১২ যা ৯১২ কে নির্দেশ করে।
একইভাবে, (৫×৩)=১৫, (৬×৩)=১৮ যা ১৫১৮ কে নির্দেশ করে।
সুতরাং, (৭×৩)=২১, (৮×৩)=২৪ যা ২১২৪ কে নির্দেশ করে।

৪৩.
If CIGARETTE is coded as GICERAETT, then DIRECTION will be coded as
  1. ক) RIDTCENOI
  2. খ) NOIETCRID
  3. গ) NORTECDII
  4. ঘ) IRDCTIONE
সঠিক উত্তর:
ক) RIDTCENOI
উত্তর
সঠিক উত্তর:
ক) RIDTCENOI
ব্যাখ্যা
The word is divided into groups of three letters each and then the letters in each group are written in a reverse order to obtain the code.
৪৪.
শুন্যস্থানে নিচের কোনটি বসবে? BC, EF, IJ, NO, __.
  1. ক) ST
  2. খ) TU
  3. গ) UV
  4. ঘ) VX
সঠিক উত্তর:
খ) TU
উত্তর
সঠিক উত্তর:
খ) TU
৪৫.
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
খ) খ
উত্তর
সঠিক উত্তর:
খ) খ
ব্যাখ্যা
বৃত্তের অভ্যন্তরের (+) চিহ্নটি ৯০° কোণে ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয়।
৪৬.
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
ঘ) ঘ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘ
ব্যাখ্যা
বাইরের রেখা যেভাবে বাড়ছে, সেভাবেই কমছে ভেতরের রেখা।
৪৭.
ব্যতিক্রম চিত্রটি চিহ্নিত করুন।
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
গ) গ
উত্তর
সঠিক উত্তর:
গ) গ
ব্যাখ্যা
(↑) চিহ্নটি ধরে (গ) বাদে বাকিগুলোকে একই দিকে ঘুরানো যায়।
৪৮.
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
গ) গ
উত্তর
সঠিক উত্তর:
গ) গ
ব্যাখ্যা
The figure divides into two equal halves along the vertical line of symmetry; the two parts get laterally inverted and join to form a single closed figure. So, (গ) is the answer.
৪৯.
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
ক) ক
উত্তর
সঠিক উত্তর:
ক) ক
ব্যাখ্যা
মূল চিত্রটি একবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে।
৫০.
বাস্তবে ঘড়িতে ক'টা বাজে?
  1. ক) ৬ঃ১৫
  2. খ) ৮ঃ৪০
  3. গ) ৭ঃ২০
  4. ঘ) ৭ঃ৪০
সঠিক উত্তর:
গ) ৭ঃ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ঃ২০
ব্যাখ্যা

এখানে, আয়নার সময় ৪ঃ৪০
সুতরাং, প্রকৃত সময় =১১ঃ৬০ - ৪ঃ৪০ = ৭ঃ২০ 

৫১.
'MAGAZINE' এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫২.
কোন Answer Figure টি আয়নায় প্রতিফলিত রূপ?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
গ) গ
উত্তর
সঠিক উত্তর:
গ) গ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৩.
গাড়িতে সাইলেন্সার ব্যবহার করা হয় কেন?
  1. ক) ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য
  2. খ) ইঞ্জিনকে ভালো রাখার জন্য
  3. গ) ইঞ্জিনের অশ্বক্ষমতা বাড়ানোর জন্য
  4. ঘ) ইঞ্জিনের বিকট আওয়াজ কমানোর জন্য
সঠিক উত্তর:
ঘ) ইঞ্জিনের বিকট আওয়াজ কমানোর জন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইঞ্জিনের বিকট আওয়াজ কমানোর জন্য
ব্যাখ্যা
গাড়িতে সাইলেন্সার বা মাফলার ব্যবহার করা হয় ইঞ্জিনের বিকট আওয়াজ কমাতে।
৫৪.
নিচের চিত্রের ওজনটি উত্তোলন করতে সর্বনিম্ন কত পাউন্ড(lbs) ওজন স্থাপন করতে হবে?
  1. ক) 18 lbs
  2. খ) 10 lbs
  3. গ) 36 lbs
  4. ঘ) 9 lbs
সঠিক উত্তর:
ঘ) 9 lbs
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 9 lbs
ব্যাখ্যা
প্রদত্ত সমস্যায় দড়িটির ২টি সেকশন দ্বারা weight টি ঝুলানাে আছে। সুতরাং weight টি উত্তোলন করতে (মােট ওজন ÷ 2) অর্থাৎ (18÷2) = 9 lbs ওজন স্থাপন করতে হবে।
৫৫.
একটি পর্যাপ্ত বায়ুপূর্ণ টায়ার কেন গাড়ি জ্বালানি সাশ্রয়ী হয়?
  1. ক) They counteraet the force of the gravity
  2. খ) They rotate faster and Increase the ability to aculerate
  3. গ) They decrease the force of friction
  4. ঘ) All are correct
সঠিক উত্তর:
গ) They decrease the force of friction
উত্তর
সঠিক উত্তর:
গ) They decrease the force of friction
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৬.
বিজোড় সংখ্যাকে নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণসংখ্যা পাওয়া যায় না?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
বিজোড় সংখ্যাকে ২ দিয়ে ভাগ করলে পূর্ণসংখ্যা পাওয়া যায় না।
৫৭.
একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি, সংখ্যাটি কত?
  1. ক) ৫২
  2. খ) ৮৫
  3. গ) ১০২
  4. ঘ) ২০৩
সঠিক উত্তর:
গ) ১০২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০২
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 - x/3 = 17
বা, (3x - 2x)/6 = 17
সুতরাং, x = 102