পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৬০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬১
সিলেবাস
[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩] ফুল মডেল টেস্ট – ১ (১০০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬১ প্রশ্ন

.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) আবির্ভুত
  2. খ) আবিস্কার
  3. গ) আমশূল
  4. ঘ) আমন্ত্রন
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান:
আমশূল (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি-প্রত্যয়:
- আম+√ শূল্‌+অ।
অর্থ:
- আমাশয় জনিত পেটের ব্যথা।

অন্যদিকে,
আবির্ভুত এর শুদ্ধ বানান - আবির্ভূত।
আবিস্কার এর শুদ্ধ বানান - আবিষ্কার।
আমন্ত্রন এর শুদ্ধ বানান - আমন্ত্রণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি বিরোধার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. ক) জমা - খরচ
  2. খ) ছেলে -বুড়ো
  3. গ) স্বর্গ - নরক
  4. ঘ) আয় - ব্যয়
ব্যাখ্যা
• দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রতেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
 - বিরোধার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:
• অহি - নকুল,
• দা - কুমড়া,
স্বর্গ - নরক ইত্যাদি।

বিপরীতার্থক শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাস হলো:

• জমা – খরচ,
• আয় – ব্যয়,
• ছোট – বড়,
• লাভ – লোকসান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
.
কোন যতিচিহ্নের বিরতীকাল 'এক' উচ্চারণের সময় সমান?
  1. ক) কমা চিহ্ন
  2. খ) উদ্ধরণ চিহ্ন
  3. গ) ইলেক
  4. ঘ) বিস্ময় চিহ্ন
অনির্ধারিত
ব্যাখ্যা
• বিরাম চিহ্ন:
 মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
• কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
• সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
• প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
• বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
• কোলন - এক সেকেন্ড।
• ড্যাস - এক সেকেন্ড।
• কোলন ড্যাস - এক সেকেন্ড।
• হাইফেন - থামার প্রয়োজন নেই।
• ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
• একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
• যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
• ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
• ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

অর্থাৎ, কমা ও উদ্ধরণ চিহ্ন উভয়েরই বিরতি কাল হচ্ছে 'এক' উচ্চারণের সময়ের সমান।
অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটেছে?
  1. ক) পুতুল নাচের ইতিকথা
  2. খ) হলুদ পোড়া
  3. গ) শহরতলী
  4. ঘ) সরিসৃপ
ব্যাখ্যা
• পুতুল নাচের ইতিকথা:
- ১৯৩৬ সালে প্রকাশিত হয় উপন্যাসটি।
- মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রয়োগ ঘটেছে।
- উপন্যাসটি শুরু হয় বজ্রাহতে নিহতের বর্ণনা দিয়ে। 
- নানা অনুচিত ও কুসংস্কারের কথা উল্লেখ করা হয়েছে এই উপন্যাসে। 

• মানিক বন্দ্যোপাধ্যায়, (১৯০৮-১৯৫৬):
- কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিস্টাব্দের ২৯ মে পিতার কর্মস্থল বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রামে। 
- মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধকুমার, ‘মানিক’ তাঁর ডাকনাম।
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন ত্রিশোত্তর বাংলা কথাসাহিত্যের একজন শক্তিমান লেখক।
- স্নাতক শ্রেণিতে অধ্যয়নের সময় বিচিত্রা পত্রিকায় তাঁর প্রথম গল্প ‘অতসী মামী’ (১৯২৮) প্রকাশিত হলে পাঠক মহলে আলোড়নের সৃষ্টি হয়। 
- তিনি অর্ধশতাধিক উপন্যাস ও দুশো চবিবশটি গল্প রচনা করেছেন।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গন্থ:
উপন্যাস:
- জননী,
- দিবারাত্রির কাব্য,
- পদ্মানদীর মাঝি,
- পুতুলনাচের ইতিকথা,
- শহরতলী,
- চিহ্ন,
- চতুষ্কোণ,
- সার্বজনীন,
- আরোগ্যপ্রভৃতি;
ছোটগল্প:
- অতসী মামী ও অন্যান্য গল্প,
- প্রাগৈতিহাসিক,
- সরীসৃপ,
- সমুদ্রের স্বাদ,
- হলুদ পোড়া,
- আজ কাল পরশুর গল্প,
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প,
- ফেরিওয়ালা ইত্যাদি।

• পদ্মানদীর মাঝি ও পুতুলনাচের ইতিকথা  উপন্যাস দুটি তাঁর বিখ্যাত রচনা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
লিঙ্গান্তর হয়না কোন শব্দটির?
  1. ক) মন্ত্রী
  2. খ) শুক
  3. গ) বেয়াই
  4. ঘ) নর
ব্যাখ্যা
'মন্ত্রী' শব্দের লিঙ্গান্তর হয়না।

• নিত্য পুরুষবাচক শব্দ: যে শব্দের স্ত্রীবাচক হয় না তাকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন: রাষ্ট্রপতি, বিপত্নীক, কৃতদার, অকৃতদার, কবিরাজ, কুস্তিগির, পুরোহিত, স্ত্রৈণ, কোটিপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ঢাকি, ঢুলি, চৌকিদার, দফাদার, পুলিশ, সিপাহি ইত্যাদি।

• নিত্য স্ত্রীবাচক শব্দ: বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে যেগুলো নিত্য স্ত্রীবাচক শব্দ হিসেবে পরিচিত। এদের পুরুষবাচক শব্দ হয় না।
যেমন: সধবা, বিধবা, সপত্নী, সতিন, বিমাতা, ললনা, অঙ্গনা, সত্মা, ত্রয়ো, দাই, কুলটা, অর্ধাঙ্গিনী, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, লক্ষ্মী, ডাইনি, গর্ভিণী, বেশ্যা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
.
চন্দ্র এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ইলা
  2. খ) অভ্র
  3. গ) ইন্দু
  4. ঘ) ভানু
ব্যাখ্যা
• 'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ হলো: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশ, সুধানিধি, ইন্দু, নিশাপতি, নিশাকান্ত, মৃগাঙ্ক, কুমুদনাথ ইত্যাদি।

অন্যদিকে,
• 'সূর্য'শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।

• পৃথিবী শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, ভূবন, বিশ্ব, সংসার, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরা, ইলা, ধরণি, ধরিত্রী, বসুমতি, দুনিয়া, মর্ত ধরা, ভূ ইত্যাদি।

• 'আকাশ' এর সমার্থক শব্দ: অম্বর, গগন, আসমান, ব্যোম, নভ, অভ্র, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোনগুলো দন্তমূলীয় ধ্বনি?
  1. ক) ত, দ
  2. খ) চ, ঞ
  3. গ) ন, ল
  4. ঘ) ড, ণ
ব্যাখ্যা
উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনি সাত প্রকার। যথা-

জিহ্বামূলীয় ধ্বনি: জিভের মূল বা গোড়ালি উঁচু করে কোমল তালুর সামনের বা মাঝের সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা জিহ্বামূলীয় ধ্বনি বলা হয়। যেমন- ক, খ, গ, ঘ ঙ/ং।

তালব্য ধ্বনি
: জিভের পাতা উঁচু করে অর্থতালুর সঙ্গে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের তালব্য ধ্বনি বলা হয়। যেমন - চ, ছ, জ, ঝ ঞ, শ।

দন্তমূলীয় মূর্ধন্য ধ্বনি: সমূলীয় মূর্ধন্য ধ্বনি উপর পাটি দাঁতের গোড়ার সঙ্গে জিভের ডগা একটু উল্টো করে লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হ তাদের দন্তমূলায়
মূর্ধন্য ধ্বনি বলা হয়। যেমন- ট ঠ ড ঢ ণ ড় ঢ়।

দন্ত ধ্বনি: উপর পাটি দাঁতের সঙ্গে জিভের ডগা লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারণ করা হয় তাদের দন্ত ধ্বনি বলে। যেমন- ত, থ, দ, ধ।

ওষ্ঠ্য ধ্বনি:
উপরের ঠোঁটের সঙ্গে নিচের ঠোঁট লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদের ওষ্ঠ্য ধ্বনি বলে। যেমন— প, ফ, ব, ভ, ম।

দন্তমূলীয় ধ্বনি
: উপর পাটির দাঁতের গোড়ার সঙ্গে জিভের ডগা লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদের দন্তমূলীয় ধ্বনি বলে। যেমন - , য, র, , স।

কন্ঠ্য ধ্বনি:
স্বরযন্ত্রের ভেতরে যে দুট স্বরতন্ত্রী আছে তাদের সংকোচনের সাহায্যে বায়ুপথ সংকীর্ণ করে, কিন্তু একেবারে বন্ধ না করে যে ধ্বনি উচ্চারণ করা হয় তাকে কন্ঠ্য ধ্বনি বলে। যেমন- হ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
ণ-ত্ব বিধান এর ক্ষেত্রে কোনটি মিথ্যা?
  1. ক) ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয় না।
  2. খ) ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হয় ন কখনো (ণ) হয় না।
  3. গ) সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না।
  4. ঘ) ঋ, র, ষ - এর পরে 'ণ' বসে।
ব্যাখ্যা
ণ-ত্ব বিধান:
• বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' বসে।

যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম ইত্যাদি।
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হয় ন কখনো (ণ) হয় না। যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।
৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
.
'মনে পড়ে সেই ছোটোবেলায় স্কুল পলায়ন' - বাক্যে 'স্কুল' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি
  2. খ) করণ কারকে শূণ্য বিভক্তি
  3. গ) অপাদান কারকে শূণ্য বিভক্তি
  4. ঘ) অধিকরন কারকে পঞ্চমী বিভক্তি
ব্যাখ্যা
• অপাদান কারক :
যা থেকে কোনো কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক। বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলো অপাদান কারক বলে।

• অপাদান কারকে বিভক্তির প্রয়োগ:
-  গাছ থেকে পাতা পড়ে । (কোথা থেকে পড়ে? গাছ থেকে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।
- নদী থেকে জল পাই। (কোথা থেকে পাই? নদী থেকে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।
- বিপদ থেকে বাঁচাও। (কী থেকে বাঁচাও? বিপদ থেকে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।
- বাঘকে ভয় পায় না কে? (কী হতে ভয় বের হলো? বাঘ হতে) : অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি।
- মনে পড়ে সেই ছোটোবেলায় স্কুল পলায়ন। (কোথা থেকে পলায়ন? স্কুল থেকে) : অপাদান কারকে শূন্য বিভক্তি।
- তিনি চট্টগ্রাম থেকে এসেছেন। (কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- বিমান থেকে বোমা ফেলা হয়েছিল। (কীসে থেকে ফেলা হয়েছিল? বিমান থেকে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১০.
'জাহাজ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) পর্তুগিজ
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) তুর্কি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
জাহাজ (বিশেষ্য)
- আরবি শব্দ।
অর্থ:
- ইঞ্জিনচালিত সমুদ্রগামী বড়ো নৌযান,
- অর্ণবপোত।
আলংকারিক অর্থ:
- বিদ্যার জাহাজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
নিচের কোনটি সঠিক?
  1. ক) গ + এষণা = গবেষণা
  2. খ) পো + অক = পাবক
  3. গ) দ্রো + ওন = দ্রবণ
  4. ঘ) শে + অন = শয়ন
ব্যাখ্যা
• এ, ঐ, ও, ঔ - কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়। যেমন:

• এ + অ = অর্ + অ
নে + অন = নয়ন।
শে + অন = শয়ন।

• ঐ + আয়্‌+ অ
নৈ + অক = নায়ক।
গৈ + অক = গায়ক।

• ও + অ = অব্ + অ
পো + অন = পবন।
লো + অন = লবণ।
দ্রো + অন = দ্রবণ।

• ঔ + অ = আব্ + অ
পৌ + অক = পাবক।

• ও + আ = অব্ + আ
গো + আদি গবাদি।

• ও + এ = অব্ + এ
গো + এষণা = গবেষণা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
১২.
'দ্রবণ' - এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √দ্র + ওন
  2. খ) √দ্রু + অন
  3. গ) √দ্র + অন
  4. ঘ) √ দ্রু + ওন
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
দ্রবণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি- প্রত্যয়: √দ্রু + অন।
অর্থ:
- গলন,
- ক্ষরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
'আমি যদি রাজা হতাম' কোন কালের উদাহরণ?
  1. ক) নিত্যবৃত্ত বর্তমান
  2. খ) নিত্যবৃত্ত অতীত
  3. গ) পুরাঘটিত অতীত
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• নিত্যবৃত্ত অতীত কাল:
অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
যেমন: আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম।

নিত্যবৃত্ত অতীত কালের বিশিষ্ট প্রয়োগ :
ক. কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হতো।
খ. অসম্ভব কল্পনায় : সাতাশ যদি হতো একশ সাতাশ।
গ. সম্ভবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালোই হতো।

'আমি যদি রাজা হতাম' বাক্যটিতে অসম্ভব কল্পনা প্রকাশিত হয়েছে। তাই এটি একটি নিত্যবৃত্ত অতীত কাল। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
Which word is similar to 'Analogous'?
  1. ক) Differing
  2. খ) Cynical
  3. গ) Correspondent
  4. ঘ) Credible
ব্যাখ্যা
Analogous [আন্যালাগাস্] (adjective):
English Meaning: Having similar features to another thing and therefore able to be compared with it.
Bangla Meaning: (with) অনুরূপ; সদৃশ: They are analogous with each other.

• Synonyms: Parallel (সমান্তরাল), Similar (অনুরূপ), Comparable (তুলনীয়; তুল্য; সমতুল), Correspondent (অনুরূপ), Duplicate (সদৃশ), Collimate (সমান্তরাল)।
• Antonyms: Dissimilar (অসদৃশ; বিসদৃশ; ভিন্ন), Unrelated (অসম্পর্কিত), Misrelated (অসম্পর্কিত), Disagreeing (দ্বিমত পোষণ সূচক), Differing (ভিন্ন)। 

Other Forms: Analogously (adverb).
Example Sentence: 
1. The emergency vehicle for the International Space Station is analogous to a lifeboat.
2. The wings of a bee and those of a hummingbird are analogous.

Other options, 
Cynical - নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।
Credible - সহজে বিশ্বাস করা যায় এমন। 

Source: Live MCQ lecture. 
১৫.
Choose the correct sentence.
  1. ক) We did not bargain of your taking this initiative.
  2. খ) We did not bargain for your taking this initiative.
  3. গ) We did not bargain your taking this initiative.
  4. ঘ) We did not bargain to your taking this initiative.
ব্যাখ্যা
Bargain on/for something:
English Meaning - To expect or be prepared for something.
Bangla Meaning - প্রত্যাশা করা; প্রস্তুত থাকা। 
Example - 
1. We did not bargain for your taking this initiative.
2. We hadn't bargained on such a long wait.
3. The strength of opposition to the project was more than she'd bargained for.

এছাড়াও, 
Bargain over something - কোনো কিছুর জন্য দরকষাকষি করা। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৬.
The recent economic downturn has ________ companies to implement cost-cutting measures in order to remain competitive.
  1. ক) compelled
  2. খ) emphasized
  3. গ) discouraged
  4. ঘ) initiated
ব্যাখ্যা
Compelled
English Meaning - Having to do something, because you are forced to or feel it is necessary.
Bengali Meaning - (কাউকে বা কোনো কিছু করতে) বাধ্য করা; বাধ্য করানো।

Complete Sentence - The recent economic downturn has compelled companies to implement cost-cutting measures in order to remain competitive. 
অর্থ: সাম্প্রতিক অর্থনীতিক পতনের ফলে প্রতিযোগিতামূলক থাকতে কোম্পানিগুলি ব্যয়-সংকোচন নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছে। 

Other options, 
Emphasized - জোর দেওয়া।
Discouraged - নিরুৎসাহিত করা। 
Initiated - চালু/প্রবর্তিত করা। 

অপশনগুলো বিবেচনা করে দেখা যায়, এখানে 'compelled' শব্দটি appropriately বসবে। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৭.
Complete the analogy:
Cat is to meow as dog is to ___________.
  1. ক) purr
  2. খ) moo
  3. গ) bark
  4. ঘ) chirp
ব্যাখ্যা
Meow - বিড়ালের ডাক। 
Bark - কুকুরের ডাক। 
• সম্পর্ক: বিড়ালের স্বভাব হচ্ছে Meow, ঠিক তেমনই কুকুরের স্বভাব হচ্ছে Bark. 

Other options, 
Purr - ঘড়ঘড় আওয়াজ করা (বিড়ালের ক্ষেত্রে আনন্দ প্রকাশের জন্য)।
Moo - গরুর হাম্বারব।
Chirp - (ছোট পাখি বা পতঙ্গ) কিচিরমিচির শব্দ করা; কিচিরমিচির করে বলা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Choose the opposite word of 'Modicum'.
  1. ক) Drop
  2. খ) Iota
  3. গ) Hoot
  4. ঘ) Pile
ব্যাখ্যা
Modicum [মডিকাম্‌] (noun):
• English Meaning: A small amount, especially of something good or pleasant.
• Bangla Meaning: অল্প/পরিমিত/কিঞ্চিৎ পরিমাণ: a modicum of afford/truth.

• Synonyms: Iota (যৎসামান্য), Drop (এক ফোঁটা), Fragment (খুব সামান্য), Hoot (খুব অল্প), Shred (টুকরো)। 
• Antonyms: Pile (প্রচুর), Lot (অনেক) Bunch (গুচ্ছ), Entirely(সামগ্রিক), Whole (পুরোপুরি)। 

• Example Sentence: 
1. However, not one of them stands up to even a modicum of scholarly scrutiny.
2. Only a modicum of skill is necessary to put the kit together.

Source: Live MCQ lecture. 
১৯.
Active voice of 'He was being chased by the dogs'?
  1. ক) The dogs chased him.
  2. খ) The dogs were chasing him.
  3. গ) The dogs are chasing him.
  4. ঘ) The dogs chase him.
ব্যাখ্যা
Past continuous tense এর ক্ষেত্রে active voice কে passive voice এ রূপান্তর করার নিয়ম:
- Subject এর objective form বসে;
- was/were বসে;
- being বাদ যায়;
- মূল verb এর সাথে ing বসে;
- by বাদ যায়;
- object এর subjective form বসে।

Structure: Subject এর objective form + was/were + being বাদ + মূল verb + ing + by বাদ + object এর subjective form.

Active: The dogs were chasing him. 
Passive: He was being chased by the dogs

Source: Advanced Learner's Communicative English by Chowdhury & Hossain.
২০.
Identify the incorrect part of the following sentence.
A baby gorilla is a shy, friendly animal that like attention.
  1. ক) shy
  2. খ) friendly
  3. গ) that
  4. ঘ) like
ব্যাখ্যা
Given Sentence: A baby gorilla is a shy, friendly animal that like attention.
- প্রদত্ত Sentence এর subject হচ্ছে A baby gorilla.
- A baby gorilla হচ্ছে singular subject অর্থাৎ third person singular number.
- তাই এই sentence এর verb-ও singular (likes) হবে। 

Correct Sentence: A baby gorilla is a shy, friendly animal that likes attention. 
২১.
The word 'Fatuous' is same as -
  1. ক) Foolish
  2. খ) Reasonable
  3. গ) Confounding
  4. ঘ) Equivocal
ব্যাখ্যা
Fatuous [ফ্যাচিউআস্] (adjective):
• English Meaning: Stupid, not correct, or not carefully thought about.
• Bangla Meaning: বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী: a fatuous smile.

• Synonyms: Foolish (বোকামিপূর্ণ; মূর্খতাপূর্ণ), Stupid (জড়বুদ্ধি; নির্বোধ), Idiotic (নির্বোধ; মূঢ়), Inane (নির্বোধ), Imbecile (পাগল)। 
• Antonyms: Intelligent (বুদ্ধিমান; মেধাবী), Sensible (বিচারবুদ্ধিসম্পন্ন; সুবুদ্ধিসম্পন্ন), Reasonable (যুক্তিসঙ্গত), Smart (স্মার্ট), Bright (বুদ্ধিমান)। 

• Other Forms: 
- Fatuously (adverb).
- Fatuity [ফাটিউআটি America(n) ফাটুউআটি] (noun) জড়ত্ববোধসম্পন্ন অবস্থা। [countable noun] (plural fatuities) fatuity remark.
• Example Sentence: 
1. I'd say the letter is the slightly more fatuous article.
2. When passion and commitment are present but without intimacy, the experience is fatuous love. 

Other options, 
Confounding - বিভ্রান্তিকর।
Equivocal - দ্ব্যর্থবোধক। 

Source: Live MCQ lecture.
২২.
Sarah was _____ when she received the news about her promotion.
  1. ক) excitedly
  2. খ) excited
  3. গ) excitement
  4. ঘ) excite
ব্যাখ্যা
- প্রদত্ত sentence টি সম্পন্ন করার জন্য একটি 'adjective' প্রয়োজন। 
- এখানে subject এর অবস্থা বুঝানোর জন্য adjective বসবে। 
- অপশনসমূহের মধ্যে 'excited' হচ্ছে adjective. 

অন্যান্য অপশনসমূহ, 
Excitedly (adverb) - উত্তেজিতভাবে।
Excitement (noun) - উত্তেজনা।
Excite (verb transitive) - আন্দোলিত করা; উত্তেজিত করা; আবেগকম্পিত করা।

Complete Sentence: Sarah was excited when she received the news about her promotion. 

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Choose the correctly spelled word.
  1. ক) Abscond
  2. খ) Garulous
  3. গ) Pedentic
  4. ঘ) Itinierary
ব্যাখ্যা
Abscond [আব্‌স্‌কন্‌ড্] (verb intransitive):
• English Meaning: To escape and hide somewhere, especially because you have stolen something.
• Bangla Meaning: (with) (from) ফেরার হওয়া; আত্মগোপন করা।

• Synonyms: Disappear (অদৃশ্য হওয়া), Vanish (হঠাৎ অদৃশ্য হওয়া), Escape (মুক্তি পাওয়া, পালিয়ে যাওয়া), Decamp (চম্পট দেয়া), Bolt (ছুট দেওয়া)। 
• Antonyms: Return (ফিরে আসা অথবা ফিরে যাওয়া), Stay (থাকা), Remain (থাকা; অবস্থান করা), Halt (থামা), Appear (প্রতিয়মান হওয়া)। 

• Other Forms: Absconder (noun) ফেরারি।
• Example Sentence: 
1. I cannot abandon my family nor abscond from my home just like that,’ he said.
2. The accountant absconded with the cash from the safe. 

Other options, 
Garulous → Garrulous.
Pedentic → Pedantic.
Itinierary → Itinerary.

Source: Live MCQ lecture. 
২৪.
The man was convicted _____ murder.
Choose the appropriate preposition.
  1. ক) for
  2. খ) of
  3. গ) by
  4. ঘ) to
ব্যাখ্যা
Convict somebody (of something): 
- দোষী সাব্যস্ত করা; অপরাধী বলে রায় দেওয়া। 
- কাউকে কোন বিষয়ে অভিযুক্ত করা অর্থে Convict এর সাথে 'of' preposition ব্যবহৃত হয়। 

Example: 
- He has been convicted of smuggling. 
- The man was convicted of murder. 

Source: 
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
২৫.
Choose the opposite word of 'Pristine'.
  1. ক) Spotless
  2. খ) Appeasing
  3. গ) Sullied
  4. ঘ) Inimical
ব্যাখ্যা
Pristine [প্রিস্‌টীন্‌] (adjective):
• English Meaning: Original and pure; not spoiled or worn from use.
• Bangla Meaning: (আনুষ্ঠানিক) আদিম; আদি; আদি-অকৃত্রিম: pristine beauty of the virgin forest; pristine simplicity of rural life.

• Synonyms: Spotless (দাগহীন; পরিষ্কার), Unspoiled (নষ্ট নয়), Fresh (টাটকা; তাজা), Clean (নিষ্কলুষ), Pure (নির্মল, পবিত্র)।  
• Antonyms: Dirty (অপরিষ্কার; ময়লা), Sullied (কলঙ্কিত), Unclean (অপরিষ্কার), Filthy (নোংরা), Nasty (কদর্য, অশ্লীল), Greasy (ময়লাযুক্ত)। 

• Other Forms: Pristinely (adverb).
• Example Sentence: 
1. The car seemed to be in pristine condition.
2. He handed her his pristine white handkerchief. 

Other options, 
Appeasing - তুষ্টিকর।
Inimical - বিদ্বেষমুলক।

Source: Live MCQ lecture. 
২৬.
Despite his nervousness, John decided to ______ and give his presentation.
  1. ক) face the music
  2. খ) play the music
  3. গ) compose the music
  4. ঘ) sing along with the music
ব্যাখ্যা
Face the music:   
English Meaning: to accept criticism or punishment for one’s action.
Bangla Meaning: কর্মফল ভোগ (গ্রহন) করা।   

Example Sentence: We would later have to face the music over our bold moves.
Bangla Meaning: আমাদের এইসব সাহসী কাজের ফল কিন্তু পরে ভোগ করতে হবে।

Complete Sentence: John decided to face the music and give his presentation.

Source: Live MCQ lecture. 
২৭.
40% of a number when subtracted from 140, gives the number itself. Find the number.
  1. ক) 95
  2. খ) 100
  3. গ) 110
  4. ঘ) 90
ব্যাখ্যা
Question: 40% of a number when subtracted from 140, gives the number itself. Find the number.

Solution:
ধরি, সংখ্যাটি = ক
তাহলে,
১৪০ - (ক এর ৪০%) = ক
১৪০ - ৪০ক/১০০ = ক
১৪০০০ - ৪০ক = ১০০ক 
১৪০ক = ১৪০০০
ক = ১০০
২৮.
What must be added to each term of the ratio 9 : 13, So as to make it equal to 3 : 4?
  1. ক) 7
  2. খ) 4
  3. গ) 3
  4. ঘ) 5
ব্যাখ্যা
Question: What must be added to each term of the ratio 9 : 13, So as to make it equal to 3 : 4?

Solution: 
ধরি,
যে সংখ্যাটি যোগ করতে হবে সেটি হল = ক

প্রশ্নমতে,
(৯ + ক) : (১৩ + ক) = ৩ : ৪
৩৯ + ৩ক = ৩৬ + ৪ক
ক = ৩
২৯.
Tk. 2100 is divided among A, B, C so that A receives half as much as B and B half as much as C. Then C's share is -
  1. ক) 300
  2. খ) 600
  3. গ) 1200
  4. ঘ) 1800
ব্যাখ্যা
Question: Tk. 2100 is divided among A, B, C so that A receives half as much as B and B half as much as C. Then C's share is - 

Solution:
ধরি, A পাবে ক টাকা
B পাবে ২ক টাকা
C পাবে ৪ক টাকা

প্রশ্নমতে,
ক + ২ক + ৪ক = ২১০০
৭ক = ২১০০
ক = ৩০০

∴ C পাবে = ৪ × ৩০০ = ১২০০
৩০.
One machine can produce one mobile in one minute. How much time will 100 machines take to produce 100 mobiles?
  1. ক) 100 minutes
  2. খ) 1 hour
  3. গ) 1 minute
  4. ঘ) 20 minutes
ব্যাখ্যা
Question: One machine can produce one mobile in one minute. How much time will 100 machines take to produce 100 mobiles?

Solution:
১ টি মেশিন ১ টি মোবাইল তৈরি করে ১ মিনিটে
১ টি মেশিন ১০০ টি মোবাইল তৈরি করে (১ × ১০০) মিনিটে
১০০ টি মেশিন ১০০ টি মোবাইল তৈরি করে (১ × ১০০)/১০০ মিনিটে
= ১ মিনিটে
৩১.
Two inline pipes are used to fill a tank in 6 hours. The first inline pipe has double efficiency than the second one. How much time will the second pipe take to fill the tank alone?
  1. ক) 12 hours
  2. খ) 18 hours
  3. গ) 9 hours
  4. ঘ) 24 hours
ব্যাখ্যা
Question: Two inline pipes are used to fill a tank in 6 hours. The first inline pipe has double efficiency than the second one. How much time will the second pipe take to fill the tank alone?

Solution: 
ধরি,
দ্বিতীয় পাইপ ক সময়ে সম্পূর্ণ চৌবাচ্চা একা পূর্ণ করতে পারে।
যেহেতু 
প্রথম পাইপের দক্ষতা দ্বিতীয় পাইপের চেয়ে বেশি সেহেতু প্রথম পাইপের সময় লাগবে ক/২।

১ ঘন্টায় ২য় পাইপ পূর্ণ করে ১/ক অংশ
১ম পাইপ পূর্ণ করে ২/ক অংশ

১ ঘন্টায় মোট পূর্ণ করে = (১/ক + ২/ক) অংশ
= ৩/ক অংশ

∴ সম্পূর্ণ অংশ পূর্ণ করতে মোট সময় লাগবে = ক/৩ সময়

প্রশ্নমতে,
ক/৩ = ৬
ক = ১৮ 

∴ ২য় পাইপের সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগবে ১৮ ঘন্টা।
৩২.
10 men completed half of a work in 8 days. How many extra men should be added to finish the rest of the work within 4 days?
  1. ক) 5 men
  2. খ) 8 men
  3. গ) 10 men
  4. ঘ) 15 men
ব্যাখ্যা
Question: 10 men completed half of a work in 8 days. How many extra men should be added to finish the rest of the work within 4 days?

Solution: 
অর্ধেক কাজ করার পর বাকি থাকে (১ - ১/২) = ১/২

১/২ কাজ ৮ দিনে করে ১০ জন
১/২ কাজ ১ দিনে করে (১০ × ৮) জন
১/২ কাজ ৪ দিনে করে ৮০/৪ = ২০ জন

∴ অতিরিক্ত লোক লাগবে = ২০ - ১০ জন = ১০ জন
৩৩.
A trader sells his goods at a discount of 10%. He still makes a profit of 20%. If he sells the goods at the marked price only, his profit will be -
  1. ক) 33.33%
  2. খ) 30%
  3. গ) 28.35%
  4. ঘ) 22.35%
ব্যাখ্যা
Question: A trader sells his goods at a discount of 10%. He still makes a profit of 20%. If he sells the goods at the marked price only, his profit will be - 

Solution:
ডিসকাউন্ট এর পর বিক্রয়মূল্য = ১০০ - (১০০ এর ১০%) = ৯০ টাকা
২০% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা

∴ ৮০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = (১০০ × ৯০)/১২০ টাকা
= ৭৫ টাকা

প্রকৃত দামে বিক্রি করলে লাভ হত = ১০০ - ৭৫ = ২৫ টাকা

∴ শতকরা লাভ = (২৫ × ১০০)/৭৫ = ৩৩.৩৩%
৩৪.
Rakib completes two rounds of a circular field of radius 50 metres in 5 minutes. What is his speed in m/s?
  1. ক) 2.09 m/s
  2. খ) 3.5 m/s
  3. গ) 4 m/s
  4. ঘ) 2.5 m/s
ব্যাখ্যা
Question: Rakib completes two rounds of a circular field of radius 50 metres in 5 minutes. What is his speed in m/s?

Solution: 
বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, r = 50 metres
সময়, t = 5 minutes = 300 seconds
দুইবার সম্পূর্ণ ঘুরলে মোট অতিক্রান্ত দূরত্ব = 2 × 2πr
= (4πr)
= 4 × 3.1416 × 50
= 628.32 metres

speed = মোট দূরত্ব / মোট সময়
= ৬২৮.৩২/৩০০
= ২.০৯ মি/সে
৩৫.
In how much simple interest rate 2000 Taka becomes 4000 in 4 years?
  1. ক) 25%
  2. খ) 20%
  3. গ) 18%
  4. ঘ) 50%
ব্যাখ্যা
Question: In how much simple interest rate 2000 Taka becomes 4000 in 4 years?

Solution:
এখানে,
P = 2000 Tk
I = 4000 - 2000 = 2000 Tk
n = 4 years

আমরা জানি,
I = Pnr
r = (I/pn) × 100%
= (2000/8000) × 100%
= 25%
৩৬.
The average of 9 numbers is 40. If 60 is added, what is the new average?
  1. ক) 40
  2. খ) 41
  3. গ) 42
  4. ঘ) 43
ব্যাখ্যা
Question: The average of 9 numbers is 40. If 60 is added, what is the new average?

Solution:
৯ টি সংখ্যার গড় = ৪০
সমষ্টি = (৪০ × ৯) = ৩৬০

৬০ যোগ করার পর মোট = ৩৬০ + ৬০ = ৪২০

গড় = ৪২০/ ১০ = ৪২
৩৭.
The percentage increase in the area of a rectangle, if each of its sides is increased by 20% is -
  1. ক) 40%
  2. খ) 42%
  3. গ) 44%
  4. ঘ) 48%
ব্যাখ্যা
Question: The percentage increase in the area of a rectangle, if each of its sides is increased by 20% is - 

Solution:
ধরি,
চতুর্ভুজের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ক ও খ
ক্ষেত্রফল = কখ

দৈর্ঘ্য ২০% বাড়লে নতুন দৈর্ঘ্য = ক + ক এর ২০%
= ক + ২০ক/১০০
= ১২/১০ক

প্রস্থ ২০% বাড়লে নতুন প্রস্থ = খ + খ এর ২০%
= খ + ২০খ/১০০
= ১২/১০খ

নতুন ক্ষেত্রফল = (১২ক/১০) × (১২খ/১০)
= ১৪৪কখ /১০০
ক্ষেত্রফল বৃদ্ধি = ১৪৪কখ/১০০ - কখ
= ৪৪কখ/১০০

শতকরা বৃদ্ধির হার = {(৪৪কখ/১০০) / কখ }১০০%
= ৪৪%
৩৮.
The sum of the age of father and son is 50. Five years back their ratio was 7 : 1. After five years son's age will be -
  1. ক) 45 years
  2. খ) 10 years
  3. গ) 20 years
  4. ঘ) 15 years
ব্যাখ্যা
Question: The sum of the age of father and son is 50. Five years back their ratio was 7 : 1. After five years son's age will be -

Solution: 
ধরি,
৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিলো যথাক্রমে ৭ক এবং ক
প্রশ্নমতে,
৭ক + ক + ৫ + ৫ = ৫০
৮ক = ৪০
ক = ৫

৫ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স ছিলো যথাক্রমে ৩৫ বছর এবং ৫ বছর।
৫ বছর পর বয়স হবে যথাক্রমে ৪৫ বছর ও ১৫ বছর।
৩৯.
In a business Titu invested twice as Rasel for a year. The total amount is 21000. After one year Titu received a total of 17000 Taka. What is Rasel's profit?
  1. ক) 8500 Tk
  2. খ) 1500 Tk
  3. গ) 1850 Tk
  4. ঘ) 1000 tk
ব্যাখ্যা
Question: In a business Titu invested twice as Rasel for a year. The total amount is 21000. After one year Titu received a total of 17000 Taka. What is Rasel's profit?

Solution:
ধরি, রাসেলের বিনিয়োগ = ক টাকা
টিটুর বিনিয়োগ = ২ক টাকা
প্রশ্নমতে,
৩ক = ২১০০০
ক = ৭০০০ টাকা
∴ টিটুর বিনিয়োগ = ১৪০০০ টাকা
টিটুর লাভ = ১৭০০০ - ১৪০০০ = ৩০০০ টাকা

১৪০০০ টাকায় লাভ হয় ৩০০০ টাকা
৭০০০ টাকায় লাভ হয় = ৩০০০/২ = ১৫০০ টাকা

∴ রাসেলের লাভ হবে ১৫০০ টাকা।
৪০.
The angle between the minute hand and the hour hand of a clock when the time is 4:20, is -
  1. ক) 10°
  2. খ) 20°
  3. গ) 15°
  4. ঘ) 30°
ব্যাখ্যা
Question: The angle between the minute hand and the hour hand of a clock when the time is 4:20, is -

Solution:
কোণ = ।11M - 60H।/2
= ।(11 × 20) - (60 × 4)।/2
= ।220 - 240। /2
= 10°
৪১.
If 5x - 6 = 3x - 8, then x =?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) - 1
  4. ঘ) - 2
ব্যাখ্যা
Question:  If 5x – 6 = 3x – 8, then x =?

Solution: 
Given,
5x – 6 = 3x – 8
⇒ 5x – 6 + 6 = 3x – 8 + 6
⇒ 5x = 3x – 2
⇒ 5x – 3x = – 2 
⇒ 2x = -2
⇒ 2x/2 = -2/2
∴ x = -1
৪২.
Which country is the second highest emitter of CO2?
  1. ক) China
  2. খ) USA
  3. গ) Japan
  4. ঘ) India
ব্যাখ্যা
• বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ - চীন।
- ২য় সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ - যুক্তরাষ্ট্র। 
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে বড় একটি কারণ অধিক পরিমাণে কার্বন নিঃসরণ।
- এর জন্য শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করেন সংশ্লিষ্টরা।

- বিভিন্ন গবেষণায়ও এর সত্যতা মিলেছে।
- ইউরোপীয় কমিশনের (ইসি) জয়েন্ট রিসার্চ সেন্টার ও পিবিএল নেদারল্যান্ডস এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট এজেন্সির এক যৌথ গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪০ শতাংশের জন্য দায়ী।
- একই সঙ্গে কার্বন নিঃসরণে চীন-যুক্তরাষ্ট্রের পাশাপাশি এশিয়া ও ইউরোপের বড় অর্থনীতির দেশগুলো সবচেয়ে এগিয়ে রয়েছে।

- বর্তমান বিশ্বে কার্বন নির্গমনকারী শীর্ষ ১০টি দেশ হল:
১. চীন, 
২. যুক্তরাষ্ট্র,
৩. ইন্ডিয়া,
৪. রাশিয়া,
৫. জাপান,
৬. জার্মান,
৭. কানাডা,
৮. ইরান,
৯. দক্ষিণ কোরিয়া,
১০. ইন্দোনেশিয়া।

তথ্যসূত্র: worldometer and Investopedia.
৪৩.
National voters day of Bangladesh is celebrated on -
  1. ক) March 1
  2. খ) March 2
  3. গ) March 4
  4. ঘ) March 6
ব্যাখ্যা
• বর্তমানে জাতীয় ভোটার দিবস ২ মার্চ পালন করা হয়। 
- যদিও পূর্বে ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করা হতো।  
- ২০২৩ সালের ২ মার্চ পালিত হয়েছে ৫ম জাতীয় ভোটার দিবস।
- বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস।
- ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার (FEMBOSA) চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।


সূত্র: সময় নিউজ ও মন্ত্রিপরিষদ বিভাগ [লিংক]
৪৪.
What is the name of the currency of Bhutan?
  1. ক) Kyat
  2. খ) Ngultrum
  3. গ) Dong
  4. ঘ) Rupee
ব্যাখ্যা
• ভুটানের মুদ্রা-গুলট্রাম (Ngultrum)।

অপরদিকে -
- ভিয়েতনামের মুদ্রা- ডং।
- মায়ানমারের মুদ্রার নাম- কিয়াট।
- নেপালের মুদ্রার নাম রুপি।

সূত্র: ব্রিটানিকা।
৪৫.
What is the name of the central bank of Canada?
  1. ক) The Bank of Canada
  2. খ) The central Bank of Canada
  3. গ) The state Bank of Canada
  4. ঘ) The Reserve Bank of Canada
ব্যাখ্যা
• কানাডার কেন্দ্রীয় ব্যাংকের নাম: The Bank of Canada. 

• কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
- চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: The People's Bank of China.
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Sveriges Riksbank.
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম: The Reserve Bank of India (RBI).
- ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম: Bank of England.

Source: respective bank website.
৪৬.
Which country in 2023 became the 20th to adopt Euro as its official currency?
  1. ক) Croatia
  2. খ) Sweden
  3. গ) Denmark
  4. ঘ) Switzerland
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়ন:
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- এদের মধ্যে এখন পর্যন্ত ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
⇒ সর্বশেষ ইউরো মুদ্রা গ্রহণ করে ক্রোয়েশিয়া (১ জানুয়ারী, ২০২৩)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।

সূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট। 
৪৭.
Rajshahi Krishi Unnayan Bank is a -
  1. ক) Specialized Bank
  2. খ) Investment Bank
  3. গ) Commercial Bank
  4. ঘ) International Bank
ব্যাখ্যা
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (RAKUB) বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, রাজশাহী ও রংপুরের ১৬টি জেলার কৃষকদের অর্থায়নের জন্য একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান।
- ১৯৮৬ সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ নং ৫৮ দ্বারা প্রতিষ্ঠিত, ব্যাংকটি  ১৯৮৭ সালের ১৫ মার্চ তারিখে কাজ শুরু করে।
- এটি একটি বিশেষায়িত ব্যাংক (Specialized Bank)। 


• বাংলাদেশে বর্তমানে ৩টি বিশেষায়িত ব্যাংক কাজ করছে। 
- ব্যাংকগুলো কৃষি বা শিল্প উন্নয়নের মত নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্রতিষ্ঠিত হয়েছ।
- এই ব্যাংকগুলো বাংলাদেশ সরকারের মালিকানাধীন।

- এই গুলো হলো: 
১। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। 
২। বাংলাদেশ কৃষি ব্যাংক। 
৩। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। 

সূত্র: বাংলাদেশ ব্যাংক, Banksbd.org ও বাংলাপিডিয়া।
৪৮.
Sheikh Russel Rural Development Academy will be established in Which district of Bangladesh?
  1. ক) Gopalganj
  2. খ) Rangpur
  3. গ) Jamalpur
  4. ঘ) Chattogram
ব্যাখ্যা
- জামালপুরের পল্লী উন্নয়ন একাডেমির নাম হবে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর।
- বাংলাদেশে আরও দুটি পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে।
- এর মধ্যে একটি হবে জামালপুরের মেলান্দহ উপজেলায়, আরেকটি রংপুর জেলায়।
আর রংপুর পল্লী উন্নয়ন একাডেমির নাম হবে শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর।
- মন্ত্রিসভার বৈঠকে এই দুটি একাডেমি করার জন্য আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

উৎস:- প্রথম আলো ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২।
৪৯.
Where is the Louvre Museum situated?
  1. ক) Rome
  2. খ) Geneva
  3. গ) Paris
  4. ঘ) Vienna
ব্যাখ্যা
• ল্যুভর মিউজিয়াম হল বিশ্বের বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি। 
-  লুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর পুরো নাম-  Louvre Museum or French Musée du Louvre 
- এটি বিশ্বের সবচেয়ে পরিদর্শন করা শিল্প জাদুঘর।
- লুভর জাদুঘরে 'মোনালিসা' প্রদর্শিত ও সংরক্ষিত রয়েছে।

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো। 
৫০.
How many countries are in CIRDAP?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 20
ব্যাখ্যা
• CIRDAP:
 - CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্য উন্নয়নের লক্ষ্যে CIRDAP প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯ সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর উদ্যোগে  প্রতিষ্ঠিত হয়।
- CIRDAP কার্যালয়ের নাম চামেলি হাউজ।
- এর অবস্থান ঢাকায় জাতীয় প্রেসক্লাবের পাশে।
⇒ বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।

উৎস: CIRDAP  ওয়েবসাইট।
৫১.
The first parliamentary election in Bangladesh was held in-
  1. ক) 7 March 1973
  2. খ) 7 March 1972
  3. গ) 5 March 1973
  4. ঘ) 5 March 1972
ব্যাখ্যা
• ১৯৭৩ সালের সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।
- ১৯৭৩ সালের ৭ই মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পূর্বে মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকার কর্তৃক রাষ্ট্র পরিচালিত হয়েছে।
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ গঠনের কার্যক্রম গ্রহণ করেন।
- এ জন্য প্রথমেই একটি সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়। মাত্র নয় মাসের প্রচেষ্টায় ১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- বিচারপতি এম ইদ্রিস কে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।

সূত্র: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫২.
Piyain River is located in-
  1. ক) Cumilla
  2. খ) Sylhet
  3. গ) Barisal
  4. ঘ) Rangamati
ব্যাখ্যা
• পিয়াইন নদী:
- পিয়াইন নদী (Piyain River)  আসামের উমগট নদী থেকে এর উৎপত্তি।
- পার্বত্য আসাম থেকে উদ্ভূত হয়ে উমগট নদী দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সিলেট জেলার শনগ্রাম বর্ডার পোস্টের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- প্রবেশ পথেই উমগট দুভাগে বিভক্ত হয়ে পড়ে।
- প্রধান শাখাটি পিয়াইন নামে এবং অন্য শাখাটি ডাউকি বা জাফলং নামে প্রবাহিত হয়।
- বর্তমানে পিয়াইন নদীর মূল প্রবাহ নয়াডালার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভাটিতে শারিগোয়াইনের সঙ্গে মিলিত হয়েছে।
- পুরানো পিয়াইন এবং পবিত্রডালা শুধুমাত্র বর্ষা মৌসুমে জলপ্রবাহ লাভ করে থাকে।
- পিয়াইন নদীর মোট দৈর্ঘ্য প্রায় ১৪৫ কিমি।
- জাফলং থেকে ছাতক পর্যন্ত প্রায় ৮০ কিমি পথে এর ২২টি বাঁক রয়েছে।
- পাহাড়িয়া নদী বলে পিয়াইন-এ পাহাড়ি ঢল নামে এবং আকস্মিক বন্যা হয়ে থাকে।
- ঢল বা বন্যার পানির সাথে উজান থেকে প্রচুর পরিমাণে পাথরও আসে।

সূত্র: বাংলাপিডিয়া। 
৫৩.
Crescograph was invented by-
  1. ক) Jagadish Chandra Bose
  2. খ) C.V Ramon
  3. গ) Meghnad Saha
  4. ঘ) Rev. Alexander Bryce
ব্যাখ্যা
• উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্রের নাম ক্রেসকোগ্রাফ।
- ক্রেসকোগ্রাফ অবিষ্কার করেন - জগদীশ চন্দ্র বসু

এছাড়া,
- উচ্চতা নির্ণায়ক যন্ত্রের নাম অলটিমিটার।
- শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্রের নাম অডিওমিটার।
- সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণায়ক যন্ত্রের নাম ক্রনোমিটার।
- বায়ুর গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম এনোমোমিটার।
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের সিসমোগ্রাফ।
- বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার।

উৎস: ব্রিটানিকা ও বিবিসি।
৫৪.
"Kyoto Protocol" is related with-
  1. ক) Business
  2. খ) Economics
  3. গ) Environment
  4. ঘ) War
ব্যাখ্যা
• কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনকে (যা গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে রাষ্ট্রপক্ষকে প্রতিশ্রুতি দেয়) প্রসারিত করেছিল। 
- কিয়োটো প্রটোকল প্রথম কার্যকর হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি।
- কিয়োটো প্রোটোকলের লক্ষ্য বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমন এবং গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি হ্রাস করা।
- শিল্পোন্নত দেশগুলির দ্বারা তাদের নির্গমনের সংখ্যা হ্রাস করা কিয়োটো প্রোটোকলের অত্যাবশ্যক উদ্দেশ্য ছিল।
- কিয়োটো প্রোটোকল ব্যাপকভাবে আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ চুক্তি হিসাবে সমাদৃত হয়।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৫৫.
How many Flip-Flops are required in an 'n bit' Register?
  1. ক) n
  2. খ) 2n
  3. গ) n+1
  4. ঘ) n-1
ব্যাখ্যা
রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী। 
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট (Bit) তথ্য সংরক্ষণ করতে পারে।
- একটি n-bit রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা বাইনারি n-bit তথ্য সংরক্ষণ করতে পারে।
- ফ্লিপ-ফ্লপ ছাড়াও রেজিস্টারে কম্বিনেশনাল গেইট থাকতে পারে যা কোন ডাটা প্রসেসিংয়ের কাজ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
It allows visited website to store its own information about user on the user’s computer called-
  1. ক) Cyber theft
  2. খ) Cookies 
  3. গ) Vishing
  4. ঘ) Spamming
ব্যাখ্যা
Computer Cookies: 
- Cookies হলো এক ধরনের টেক্সট ফাইল যেগুলো কোনো ওয়েব ব্যবহারকারীর ব্রাউজার ডাইরেক্টরিতে সংরক্ষণ করা হয় যখন কোনো ব্যবহারকারী সেই ওয়েবসাইটে যায়।
- Cookies একটি ওয়েবসাইটকে তাদের নিজস্ব কম্পিউটারে ব্যবহারকারী সম্পর্কে নিজস্ব তথ্য সংরক্ষণ করতে দেয় যাতে যখনই আবার সেই সাইটে যাওয়া হয় তখন ব্যবহারকারীকে সহজেই সনাক্ত করা যায়।
- যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইট পরিদর্শন করেন, ওয়েবসাইটটি কম্পিউটারের হার্ড ডিস্কে ভিজিট সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য সংরক্ষণ করে। 

স্প্যামিং (Spamming):
- ই-মেইল অ্যাকাউন্টে অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায়। এ ধরনের ই-মেইলকে স্প্যাম মেইল বলে।
- কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো নিদিষ্ট ই-মেইলে শত শত মেইল প্রেরণের মাধ্যমে মেমোরি দখল করে, এ পদ্ধতিকে স্প্যামিং বলে। 

সাইবার চুরি (Cyber theft):
- অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় তথ্য চুরির সাথে সাথে অনেক সময় টাকা পয়সাও চুরি হয়। 
- এ ক্ষেত্রে অপরাধীরা কোনো নেটওয়ার্কে প্রবেশ করে লুকিয়ে থাকে এবং ইউজার কর্তৃপক্ষ প্রদত্ত তথ্য ডেটাবেজের কপি তৈরি করে। সেই তথ্যগুলো ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে কারো অ্যাকাউন্ট থেকে তার সমস্ত টাকা নিজ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। 

ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি এবং ব্রিটানিকা।
৫৭.
'.png' extension refers usually to what kind of file?
  1. ক) Portable Document
  2. খ) MS Office document
  3. গ) Video file
  4. ঘ) Image file
ব্যাখ্যা
ভিডিও:
- একই সাথে সাউন্ড ও চলমান চিত্র সমৃদ্ধ কন্টেন্টই ভিডিও।
- ভিডিওর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে চলমান চিত্র ফুটে ওঠে। তবে ভিডিওতে সাউন্ড থাকা বাধ্যতামূলক নয়।
- যে কোন মুভি, অ্যানিমেশন, কার্টুন কিংবা ডুকমেন্টারি ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত।
- ভিডিও কন্টেন্টের ফরম্যাট: .mp4,  .mpg, .avi, .flv, .vob, .mov ইত্যাদি।

ডকুমেন্ট:
- শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত ডিজিটাল কন্টেন্টের অন্যতম ধরন হচ্ছে ডকুমেন্ট বা টেক্সট।
- মাইক্রোসফ্‌ট ওয়ার্ডের মাধ্যমে তৈরি বা ব্যবহারকৃত সব ফাইলই ডকুমেন্ট।
- তাছাড়া, Portable Document Format (PDF) বা পিডিএফ, নোটপ্যাডে সকল অ্যাপ্লিকেশনে তৈরি বা ব্যবহৃত সকল ফাইলই ডকুমেন্ট।
- ডকুমেন্ট ফাইলের এক্সটেনশন: .doc, .docx, .txt, .pdf ইত্যাদি।

ইমেজ:
- ইমেজ বা ছবির আরেক নাম স্থিরচিত্র।
- কোনো একটি নির্দিষ্ট সময় বা মুহূর্তের ছবি ধরে রাখা হয় ইমেজের মাধ্যমে।
- ইমেজের ফরম্যাট: .jpg, .png, .psd, .bmp, .pspimage, .tga, .thm, .tif ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
How many bits are in a byte?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 16
  4. ঘ) 32
ব্যাখ্যা
বিট (Bit):
- বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট।
- মেমোরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

বাইট (Byte):
- ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট।
- বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।

• 8 বিটের 1024টি শব্দ ধারণে সক্ষম মেমোরির ধারণক্ষমতা হলো (1024 × 8)টি বিট = 8192 বিট।
- মেমরির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয় বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, পেটাবাইট ইত্যাদি দ্বারা। যথা: 
8 বিট = 1 বাইট = 1 অক্ষর
210 বাইট বা 1024 বাইট = 1 কিলোবাইট (1 KB)
220 বাইট বা 1024 কিলোবাইট = 1 মেগাবাইট (1 MB)
230 বাইট বা 1024 মেগাবাইট = 1 গিগাবাইট ( 1 GB) 
240 বাইট বা 1024 গিগাবাইট = 1 টেরাবাইট (1 TB)
250 বাইট বা 1024 টেরাবাইট = 1 পেটাবাইট (1 PB)

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
Which one is graphics software?
  1. ক) Access
  2. খ) Oracle
  3. গ) Canva
  4. ঘ) SQL
ব্যাখ্যা
গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম:
- গ্রাফিক্স হলো দৃশ্যমান ইমেজ বা ছবি, যা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে দৃশ্যমান করে তোলা হয়। 
- গ্রাফিক্স ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে যেকোনো তথ্য বা ছবি শৈল্পিক উপায়ে উপস্থাপন করা হয়।
- বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের মাধ্যম গ্রাফিক্স ডিজাইনের কাজ করা হয়।
- উদাহরণ: Canva, Adobe Photoshop, Adobe Illustrator ইত্যাদি।
- গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ফটো এডিটিং, পোস্টার তৈরি, বিভিন্ন ধরনের ছবি তৈরি করা, ছবি পরিবর্তন করা, পরিবর্ধন করা, ছবি সংযোজন করা ইত্যাদি যাবতীয় কাজ করা যায়। 

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম:
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য এবং সে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- অর্থাৎ ডেটাবেজ তৈরি, সংরক্ষণ, পরিবর্তন, নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজে ব্যবহৃত সফটওয়্যারই হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। 
- উদাহরণ: Microsoft Access, Microsoft Visual Basic, SQL, dbase, Informix, Oracle ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
Which memory is non-volatile and may be written only once?
  1. ক) RAM
  2. খ) EEPROM
  3. গ) EPROM
  4. ঘ) PROM
ব্যাখ্যা
পিরম (PROM):
- PROM এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory.
- এটি নন-ভোলাটাইল মেমোরি। বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয়ে যায়না।
- সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়।
- তবে PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না।

র‍্যাম (RAM):
- RAM-এর পুরো অর্থ হচ্ছে Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়। 

ইপিরম (EPROM):
- EPROM এর পূর্ণরূপ হলো Erasable Programmable Read Only Memory.
- PROM-এ একবার তথ্য সংরক্ষণ করলে আর পরিবর্তন করা যায় না। এ ধরনের সমস্যা সমাধানের জন্য EPROM ব্যবহার করা হয়।
- এ ধরনের রমে প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারী নিজেই ডেটা সংরক্ষণ করতে পারে এবং সংরক্ষিত ডেটা মুছে পুনঃ প্রোগ্রাম করা সম্ভব। 

ইইপিরম (EEPROM):
- EEPROM-এর পূর্ণরূপ হলো Electrically Erasable Programmable Read Only Memory.
- EPROM-এর অসুবিধা হলো এতে সংরক্ষিত তথ্য মুছতে বেশি সময়, অর্থাৎ প্রায় আধা-ঘন্টা সময় লাগে এবং আংশিকভাবে কোনো তথ্য মোছা যায় না।
- এধরনের অসুবিধা দূর করার জন্যই মূলত EEPROM ব্যবহার করা হয়।
- এ ধরনের রমের আংশিক বা সম্পূর্ণ ডেটা মোছা যায়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
How many function keys are on a computer keyboard?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 18
ব্যাখ্যা
ফাংশন কী:
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের উপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত ১২টি কী গুলোকে ফাংশন কী বলা হয়।
- বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কী গুলো ব্যবহৃত হয়।
- ফাংশন কী গুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজ সহ মেনুর বিভিন্ন কমান্ড বা অপশন নির্বাচন করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।