পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিক - স্থানাঙ্ক সমস্যা (Space Relation) i) লুকায়িত চিত্র অনুসন্ধান বা নিরূপণ; ii) আয়না ও পানিতে প্রতিবিম্ব; iii) দিক ও দূরত্ব নির্ণয়; iv) বিন্যাস ও পুনর্বিন্যাস; v) ভাঁজ করা বস্তুর আকার গঠন ও নির্ণয়; vi) বর্ণ মিলকরণ ও বর্ণানুক্রমি ধারা। উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন। ---------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
  1. FREE
  2. REGF
  3. TEER
  4. TREE
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে GIVV = ? 

সমাধান:

ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A, শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B, শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C, শেষ থেকে ৩য় বর্ণ- X

∴ অনুরুপ প্যাটার্ন মেনেই GIVV = TREE হয়।

.
নিচের বর্গগুলির সাথে সমআকৃতির কয়টি ছোট বর্গ যোগে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে?
  1. ১০ টি
  2. ১২ টি 
  3. ৮ টি 
  4. ৯ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের বর্গগুলির সাথে সমআকৃতির কয়টি ছোট বর্গ যোগে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে?

সমাধান:
এটি ৪ × ৪ আকারের বর্গ।
আরও বর্গ লাগবে = ১৬ - ৬ = ১০ টি
সুতরাং, সমআকৃতির ১০ টি ছোট বর্গ যোগে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে। 

.
যদি TOUR শব্দটিকে একটি নির্দিষ্ট কোডে 1234 হিসেবে লেখা হয়, CLEAR শব্দটিকে 56784 এবং SPARE শব্দটিকে 90847 হিসেবে লেখা হয়, তবে একই কোডে SCULPTURE শব্দটির ৫ম সংখ্যাটি কত হবে?
  1. 3
  2. 5
  3. 0
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি TOUR শব্দটিকে একটি নির্দিষ্ট কোডে 1234 হিসেবে লেখা হয়, CLEAR শব্দটিকে 56784 এবং SPARE শব্দটিকে 90847 হিসেবে লেখা হয়, তবে একই কোডে SCULPTURE শব্দটির ৫ম সংখ্যাটি কত হবে?

সমাধান:
অক্ষর ও সংখ্যার তুলনা করে পাই,
T = 1, O = 2, U = 3, R = 4, C = 5
L = 6, E = 7, A = 8, S = 9 and P = 0

SCULPTURE শব্দটির ৫ম অক্ষরটি হলো P। আর P এর জন্য ব্যবহৃত সংখ্যা হলো ‘0’।

সুতরাং, একই কোডে SCULPTURE শব্দের ৫ম সংখ্যাটি হবে 0।

.
'PAINTED' শব্দটিকে আয়নায় কেমন দেখাবে ? 
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'PAINTED' শব্দটিকে আয়নায় কেমন দেখাবে ? 

    সমাধান: 

    সঠিক উত্তর খ)

    .
    ফয়সাল ১২ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৬ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে ফয়সালের বর্তমান অবস্থান কত দূরে?
    1. ৫৪ মিটার
    2. ৩০ মিটার
    3. ২৪ মিটার
    4. ১৮ মিটার
    ব্যাখ্যা

    প্রশ্ন: ফয়সাল ১২ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৬ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে ফয়সালের বর্তমান অবস্থান কত দূরে?

    সমাধান:

    ∴ যাত্রা শুরুর স্থান থেকে ফরহাদের বর্তমান অবস্থান = AB + BE
    = ১২ + ৬ = ১৮ মিটার

    .
    নিচের কোন তিনটি চিত্র একসাথে লাগানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে?
    1. 145
    2. 135
    3. 245
    4. 234
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন তিনটি চিত্র একসাথে লাগানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে ?

    সমাধান: 

    প্রথমে 1 নাম্বার চিত্র তার উপরে 3 ও 5 নাম্বর চিত্র বসানো হলে একটি সম্পূর্ণ বর্গক্ষেত্র তৈরি হবে।
    সুতরাং, সঠিক উত্তর খ) 135

    .
    শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
    SCD, TEF, UGH, ____, WKL 
    1. VIJ
    2. CON
    3. UIJ
    4. IJT
    ব্যাখ্যা

    প্রশ্ন: শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
    SCD, TEF, UGH, ____, WKL

    সমাধান:
     
    এখানে
    তিনটি বর্ণ সিরিজ বিদ্যমান 
    ১ম বর্ণ সিরিজ: S, T, U, V, W,......... 
    ২য় বর্ণ সিরিজ: C, E, G, I, K,.......   [ C থেকে শুরু করে একটি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসছে]
    ৩য় বর্ণ সিরিজ: D, F, H, J, L,......... [ D থেকে শুরু করে একটি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসছে]

    সুতরাং, শূন্যস্থানে VIJ বর্ণগুলো বসবে। 

    .
    একটি দেয়াল ঘড়িতে এখন 5টা বাজে, ঘড়ির মিনিটের কাঁটা উত্তর দিকে থাকলে ঘণ্টার কাঁটা কোন দিকে থাকবে? 
    1. উত্তর-পশ্চিম দিকে
    2. দক্ষিণ-পশ্চিম দিকে
    3. উত্তর-পূর্ব দিকে 
    4. দক্ষিণ-পূর্ব দিকে 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে এখন 5টা বাজে, ঘড়ির মিনিটের কাঁটা উত্তর দিকে থাকলে ঘণ্টার কাঁটা কোন দিকে থাকবে?

    সমাধান:


    ঘড়িতে যখন 5টা বাজে তখন মনিটের কাটা উত্তর দিকে থাকে এবং ঘন্টার কাটা দক্ষিণ পূর্ব দিকে থাকে।
    সুতরাং, সঠিক উত্তর ঘ) দক্ষিণ-পূর্ব দিকে 

    .
    যদি PROSE শব্দটিকে PPOQE হিসেবে কোড করা হয়, তবে একই কোডে LIGHT শব্দটিকে কীভাবে লেখা হবে?
    1. LIGFT
    2. LGGFT
    3. LGGHT
    4. LLGFE
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি PROSE শব্দটিকে PPOQE হিসেবে কোড করা হয়, তবে একই কোডে LIGHT শব্দটিকে কীভাবে লেখা হবে?

    সমাধান:

    PROSE → PPOQE
    P R O S E
    P P O Q E
    ১ম, ৩য় ও ৫ম অক্ষর অপরিবর্তিত রাখা হয়েছে → (P, O, E)।
    ২য় ও ৪র্থ অক্ষর দু’টিকে দু’ধাপ পিছিয়ে দেওয়া হয়েছে। 

    একইভাবে, 
    L I G H T
    ১ম, ৩য় ও ৫ম অক্ষর অপরিবর্তিত রাখা হয়েছে → (L, G, T)।
    ২য় ও ৪র্থ অক্ষর দু’টিকে দু’ধাপ পিছিয়ে দেওয়া হয়েছে।
    সুতরাং LIGHT কোড হবে LGGFT। 

    ১০.
    নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 
    1. ১৪ টি
    2. ১৩ টি
    3. ১৬ টি
    4. ১৫ টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 

    সমাধান:

    একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 5, 6 = ৪টি 
    দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12, 23, 36, 45, 16, 56 =  ৬টি
    তিনটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 156, 234 = ২টি
    চারটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1236, 3456 = ২টি
    সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 123456 = ১টি 

    ∴ মোট ত্রিভুজ আছে = ৪ + ৬ + ২ + ২ + ১ = ১৫টি।

    ১১.
    যদি GHOST কে TSOHG লিখা হয়, তবে MAGIC কিভাবে লেখা যাবে?
    1. GICAM
    2. CAMIG
    3. MICAG
    4. CIGAM
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি GHOST কে TSOHG লিখা হয়, তবে MAGIC কিভাবে লেখা যাবে ?

    সমাধান:
    এখানে,
    GHOST কে বিপরীত করে লিখলে পাই = TSOHG

    ∴  MAGIC কে বিপরীত করে লিখলে হবে = CIGAM

    ১২.
    পারভেজ এর অবস্থান যদি করিম এর পশ্চিম দিকে, করিম এর অবস্থান রাকিব থেকে উত্তরে এবং সামি এর অবস্থান পারভেজ থেকে দক্ষিণে হলে, সামি এর অবস্থান রাকিব এর কোন দিকে হবে?
    1. পশ্চিম
    2. দক্ষিণ
    3. পূর্ব
    4. উত্তর
    ব্যাখ্যা

    প্রশ্ন: পারভেজ এর অবস্থান যদি করিম এর পশ্চিম দিকে, করিম এর অবস্থান রাকিব থেকে উত্তরে এবং সামি এর অবস্থান পারভেজ থেকে দক্ষিণে হলে, সামি এর অবস্থান রাকিব এর কোন দিকে হবে?

    সমাধান:

    পারভেজ এর অবস্থান করিম এর পশ্চিমে,
    এর অর্থ হল করিম, পারভেজ এর পূর্বে অবস্থিত।

    করিম এর অবস্থান রাকিব থেকে উত্তরে,
    এর অর্থ হল রাকিব, করিম এর দক্ষিণে অবস্থিত।

    সামি এর অবস্থান পারভেজ থেকে দক্ষিণে,
    এর অর্থ হল পারভেজ, সামি এর উত্তরে অবস্থিত। 

    এই তথ্যগুলো একত্রিত করলে আমরা পাই,
    রাকিব থেকে করিম উত্তরে।
    করিম থেকে পারভেজ পশ্চিমে।
    পারভেজ থেকে সামি দক্ষিণে।

    সুতরাং, সামি এর অবস্থান রাকিব এর পশ্চিম দিকে হবে।

    ১৩.
    P চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা

    প্রশ্ন: A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
     
    সমাধান:

    সুতরাং, 3 নং চিত্রটি পাওয়া যাবে।

    ১৪.
    যদি চ × O = 90 হয়, তবে ঝ × J = ?
    1. 110
    2. 90
    3. 88
    4. 98
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি চ × O = 90 হয়, তবে ঝ × J = ?

    সমাধান:


    চ × O = 6 × 15 = 90 
    একইভাবে, 
    ঝ × J = 9 × 10 = 90

    ১৫.
    X চিত্রটিকে পানিতে কেমন দেখাবে? 
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা

    প্রশ্ন: X চিত্রটিকে পানিতে কেমন দেখাবে? 

    সমাধান: 

    সঠিক উত্তর 1 নং 

    ১৬.
    শূন্যস্থানে কোনটি বসবে? 
    ZA5, Y7B, XC9, W11D, _____
    1. VD13
    2. VE11
    3. V13F
    4. VE13
    ব্যাখ্যা

    প্রশ্ন: শূন্যস্থানে কোনটি বসবে? 
    ZA5, Y7B, XC9, W11D, _____

    সমাধান: 
    প্রথম অক্ষর বর্ণমালার উল্টো দিকে
    Z → Y → X → W → V

    দ্বিতীয় অক্ষর সামনের দিকে,
    A → B → C → D → E

    সংখ্যার ধারা বিজোড় সংখ্যা এবং অবস্থান শেষে - মাঝে - শেষে - মাঝে - শেষে
    5, 7, 9, 11, 13

    সুতরাং পরের সদস্যটি হবে = V (প্রথম অক্ষর) + E (দ্বিতীয় অক্ষর) + 13 (সংখ্যা) = VE13

    সঠিক উত্তর ঘ) VE13

    ১৭.
    নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে?
    1. ১৫ টি 
    2. ১৩ টি 
    3. ১৬ টি 
    4. ১৪ টি 
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র আছে?

    সমাধান:


    একটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 1, 2, 3, 4, 5, 6, 7 = ৭ টি 
    দুইটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 23, 45, 67 = ৩ টি 
    তিনটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 123 = ১ টি 
    পাঁচটি করে ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 12367 = ১ টি 
    সবগুলো ফাঁকা ঘর নিয়ে আয়তক্ষেত্র আছে - 1234567 = ১ টি

    ∴ মোট আয়তক্ষেত্র আছে = ৭ + ৩ + ১ + ১ + ১ = ১৩ টি 

    ১৮.
    নিচের কোন চিত্রটি অন্যরকম?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন চিত্রটি অন্যরকম?
     
    সমাধান:
    প্রদত্ত চিত্রগুলোর মধ্যে 3 নং চিত্রটি অন্যরকম।

    কারন 
    বাকি চিত্রগুলোর প্রত্যেকটি চতুর্ভুজ অর্থাৎ চার বাহুবিশিষ্ট।
    অন্যদিকে,
    3 নং চিত্রটি একটি ষড়ভুজ অর্থাৎ এটি ছয়টি বাহুবিশিষ্ট। 

    ১৯.
    বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ফ' বর্ণটির পূর্বের অষ্টম বর্ণ কোনটি?
    1. ড 
    2. ণ 
    3. ঢ 
    4. ঠ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ফ' বর্ণটির পূর্বের অষ্টম বর্ণ কোনটি?

    সমাধান:

    বাংলা ব্যঞ্জনবর্ণ মালা অনুসারে, 'ফ' বর্ণটির পূর্বের অষ্টম বর্ণ হলো 'ঢ'

    ২০.
    মাহিন সকালে সাইকেল নিয়ে সূর্য কে পিছনে রেখে কিছুক্ষণ যাওয়ার পরে উল্টা দিক ঘুরে ৫ মিনিট সাইকেল চালিয়ে ডানদিকে কয়েক মিনিট গেল। তারপর সে আবার ডানদিকে ঘুরলে, বর্তমানে সে কোন দিক মুখ করে আছে ?
    1. পূর্ব দিকে
    2. পশ্চিম দিকে
    3. দক্ষিণ দিকে
    4. কোনটিই নয় 
    ব্যাখ্যা

    প্রশ্ন: মাহিন সকালে সাইকেল নিয়ে সূর্য কে পিছনে রেখে কিছুক্ষণ যাওয়ার পরে উল্টা দিক ঘুরে ৫ মিনিট সাইকেল চালিয়ে ডানদিকে কয়েক মিনিট গেল। তারপর সে আবার ডানদিকে ঘুরলে, বর্তমানে সে কোন দিক মুখ করে আছে ?

    সমাধান:
    সূর্য পিছনে ছিল অর্থাৎ মাহিন পশ্চিম দিকে মুখ করে ছিল।
    কিছুক্ষণ যাওয়ার পরে উল্টা দিক ঘুরে অর্থাৎ মাহি পূর্ব দিকে মুখ করে ছিল।
    তখন ডান দিকে ঘুরলে, তার মুখ দক্ষিণ দিকে ছিল।
    তারপর আবার ডানদিকে ঘুরলে তার মুখ পশ্চিম দিকে থাকবে।

    ২১.
    যদি FRIEND = HTKGPF হয়, তাহলে SCHOOL =?  
    1. TDGPPM
    2. UEJQQN
    3. UFHQQN
    4. UDJQQM
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি FRIEND = HTKGPF হয়, তাহলে SCHOOL =? 


    সমাধান:

    FRIEND = HTKGPF প্রতিটি বর্ণ পরের দুই বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

    একইভাবে, 
    ∴ SCHOOL = UEJQQN

    ২২.
    X চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা

    প্রশ্ন: X চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

    সমাধান:

    সঠিক উত্তর ১নং চিত্র

    ২৩.
    প্রশ্নবোধক স্থানে নিচের কোন বর্ণ হবে?
    A, C, F, J, O, ?
    1. U
    2. S
    3. V
    4. T
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে নিচের কোন বর্ণ হবে?
    A, C, F, J, O, ?

    সমাধান:

    A এর ১ টি বর্ণ পরে C
    C এর দুটি বর্ণ পরে F
    F এর তিনটি বর্ণ পরে J
    J এর চারটি বর্ণ পরে O
    ∴ O এর পাঁচটি বর্ণ পরে U

    ২৪.
    জুয়েল ভ্রমনে বের হয়ে 6 মাইল উত্তরে যান। এরপর 12 মাইল পূর্বে যান এবং পুনরায় 10 মাইল উত্তরে যান। জুয়েল যাত্রা শুরুর স্থান থেকে কত মাইল দূরে রয়েছেন?
    1. 22 মাইল 
    2. 20 মাইল 
    3. 28 মাইল 
    4. 18 মাইল 
    ব্যাখ্যা

    প্রশ্ন: জুয়েল ভ্রমনে বের হয়ে 6 মাইল উত্তরে যান। এরপর 12 মাইল পূর্বে যান এবং পুনরায় 10 মাইল উত্তরে যান। জুয়েল যাত্রা শুরুর স্থান থেকে কত মাইল দূরে রয়েছেন?

    সমাধান:

    মনে করি,
    জুয়েল B বিন্দু থেকে 6 মাইল উত্তরে গিয়ে C বিন্দুতে পৌছান।
    সেখান থেকে 12 মাইল পূর্বে D বিন্দুতে পৌছান।
    তারপর 10 মাইল উত্তরে গিয়ে A বিন্দুতে পৌছান। 

    BC = 6 মাইল , CD = 12 মাইল, DA = 10 মাইল

    এবং AD + DE = AE
    ⇒ 10 + 6 = 16

    আবার BC = DE = 6 মাইল
    CD = BE = 12 মাইল 

    পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
    AB2 = AE2 + BE2
    ⇒ AB2 = 162 + 122
    ⇒ AB2 = 256 + 144
    ⇒ AB2 = 400
    ⇒ AB = 20

    ∴ জুয়েল যাত্রা শুরুর স্থান থেকে 20 মাইল দূরে রয়েছেন।