পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ১ পার্ট-১) টপিক: বাংলাদেশের সংবিধান: সংবিধান প্রণয়ন ইতিহাস, প্রস্তাবনা, অধ্যায় ও অনুচ্ছেদ, সংশোধনীসমূহ এবং তফসিলসমূহ। পার্ট-২) English Literature: Topics: 1. Periods of English Literature (Names and Time Period only) 2. Anglo-Saxon Period to Neo-Classical Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] Important Writers: Geoffrey Chaucer, William Shakespeare, University Wits (Christopher Marlowe, Robert Greene, Thomas Nashe, Thomas Lodge, George Peele, John Lyly, Thomas Kyd), Ben Johnson, Metaphysical poet (John Donne, Henry Vaughan, Andrew Marvell, John Cleveland, Edmund Spenser, Sir Philip Sidney, Francis Bacon, Thomas Hobbes, John Milton, John Dryden, Alexander Pope, Jonathan Swift, Henry Fielding, Dr. Samuel Johnson, Thomas Gray, Edmund Burke, Oliver Goldsmith. Other Writers: Thomas Moore, John Wycliffe, Sir Thomas Malory, Cavalier Poets (Richard Lovelace, Sir John Suckling, Robert Herrick, Thomas Carew), Nicholas Udall, Thomas Norton, Thomas Sackville, Caedmon, Cynewulf, Roger Bacon, William Langland, Alfred the Great, Venerable Bede, John Webster, Cyril Tourneur, Henry Vaughan, Jeremy Taylor, John Bunyan, John Locke, Daniel Defoe, Beaumont and Fletcher, George Chapman, Samuel Butler, William Congreve, George Farquhar, Edmund Waller, Samuel Richardson, Edward Gibbon, William Wycherley. ------------------ পার্ট–১ সোর্স: বাংলাদেশের সংবিধান, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।].
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
Marlowe's tragedy "Tamburlaine the Great" is a/an -
  1. one-act play
  2. three-act play
  3. four-act play
  4. five-act play
সঠিক উত্তর:
five-act play
উত্তর
সঠিক উত্তর:
five-act play
ব্যাখ্যা
• Tamburlaine the Great: 
- Christopher Marlowe রচিত প্রথম play হচ্ছে এটি। 
- এই ট্র্যাজিডিটি দুই খন্ডে বিভক্ত এবং প্রতিটি 5 acts বিশিষ্ট।
- এটি ১৫৯০ সালে প্রথম প্রকাশিত হয়।
- মুঘল সম্রাট বাবরের পূর্ব পুরুষ তৈমুর লংয়ের জীবনী নিয়ে লেখা।
- তৈমুর লংয়ের নৃশংসতা, তার ক্ষমতার উত্থান এবং তার ও তার সাম্রাজ্যের রহস্যময় পতনের কাহিনী নিয়ে লেখা হয়েছে 'Tamburlaine the Great'.

• Christopher Marlowe:
- তিনি একজন Elizabethan writer.
- তিনি একজন University Wit ছিলেন।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.

• Some of Marlowe's literary works:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great,
- Edward II,
- Dido, Queen of Carthage.

Source: Britannica and Live MCQ Lecture.
.
'The Silent Women' is a play written by -
  1. Alexander Pope
  2. John Bunyan
  3. Edmund Burke
  4. Ben Jonson
সঠিক উত্তর:
Ben Jonson
উত্তর
সঠিক উত্তর:
Ben Jonson
ব্যাখ্যা
• ‘The Silent Women’ is a play written by Ben Jonson.
- এই নাটকটি 'Epicoene' নামেও পরিচিত।
- এই নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে 'Morose' যাকে কেন্দ্র করে নাটকটি রচয়িত হয়েছে।
- তার ভাগিনা Dauphine হচ্ছে আরেকটি চরিত্র যে তার  চাচা Morose সম্পত্তির উত্তরাধিকার হতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত থাকে।
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman.
It was originally performed by the Blackfriars Children, or Children of the Queen's Revels, a group of boy players, in 1609.
- Excluding its two prologues, the play is written entirely in prose.

• Characters of the play:
- Morose,
- Sir Dauphine Eugenie,
- Ned Clerimont,
- Truewit,
- Epicoene: A young Gentlewoman, supposedly the silent woman,
- Sir John Daw,
- Sir Amorous la Foole, etc.

• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।

• Among his major plays are comedies:
- Every Man in His Humour (1598),
- Volpone (1605) (Beast Fable)
- Epicoene; or, The Silent Woman (1609),
- The Alchemist (1610), and
- Bartholomew Fair (1614).

Source: Britannica.
.
Sir Thomas More wrote "Utopia" in -
  1. English
  2. Latin
  3. French
  4. Spanish
সঠিক উত্তর:
Latin
উত্তর
সঠিক উত্তর:
Latin
ব্যাখ্যা
• Utopia is a work of fiction and socio-political satire by Sir Thomas More.
- 'Utopia' রচনা করে 'Thomas Moore' বিখ্যাত হয়ে আছেন। 
- এটি রচনার কাল ১৫১৬ খ্রিস্টাব্দ। 
- তিনি 'Utopia' লিখেছেন ল্যাটিন ভাষায়। 
- 'Utopia' গ্রিক অর্থ হচ্ছে কোথাও না।  অর্থাৎ কোথাও কোনোদিন যা ছিল না।
- এর দ্বারা একটি কাল্পনিক দ্বীপকে বোঝানো হয়।
- বইটির কাহিনী দুইটি ভাগে বিভক্ত।
-  Sir Thomas Moore এর এই লেখার উপর ভিত্তি করে পরবর্তী তে সাহিত্যে একটি নতুন genre - Utopian fiction তৈরি হয়েছে।

• Thomas More কে Sir Thomas More বা Saint Thomas More ও বলা হয়।
- তিনি ১৪৭৮ সালে London এ জন্মগ্রহণ করেন।
- He was an English humanist and statesman, chancellor of England.
- তার রচিত History of King Richard III - কে ইংরেজি ইতিহাস রচনার প্রথম মাস্টারপিস হিসেবে বিবেচনা করা হয়।

• Another notable work:
- History of King Richard III (in Latin and in English) between 1513 and 1518.

Source: ইংরেজি সাহিত্যের ইতিহাস , ড. শীতল ঘোষ, goodreads.com and Live MCQ Lecture.
.
"I account this world a tedious theater,
For I do play a part in 't 'gainst my will." - This is quoted by -
  1. Alfred the Great
  2. William Shakespeare
  3. Sir Philip Sidney
  4. John Webster
সঠিক উত্তর:
John Webster
উত্তর
সঠিক উত্তর:
John Webster
ব্যাখ্যা
• "I account this world a tedious theater,
For I do play a part in 't 'gainst my will." -  
এই উক্তিটি জন ওয়েবস্টারের নাটক The Duchess of Malfi থেকে উদ্ধৃত।

• The Duchess of Malfi
- এটি John Webster রচিত একটি 5 acts বিশিষ্ট tragedy play যা Revenge Tragedy/ Tragedy of Suffering হিসেবে পরিচিত।
- এটি ১৬১৩-১৪ সালে লেখা এবং ১৬২৩ সালে প্রকাশিত হয়।
- The Duchess of Malfi tells the story of the spirited duchess and her love for her trustworthy steward Antonio.
- তার দুই ভাই Ferdinand (ক্যালাব্রিয়ার ডিউক) এবং Cardinal বিরোধিতা সত্ত্বেও তারা গোপনে বিয়ে করে।
- পরবর্তীতে তাদের তিনটি সন্তান জন্ম নেয় কিন্তু জিজ্ঞাসাবাদের মুখে তিনি কখনো তাঁর ভাইদের কাছে তাঁর বাচ্চাদের নাম বলেন নি।
- Duchess এর ভাইয়েরা সকল খবর বের করার জন্য তার বিরুদ্ধে Bosola নামক একজন গোয়েন্দা ( Bosola) নিযুক্ত করে।
- Bosola বিভিন্ন কৌশলে Dutchess এর কাছ থেকে তাড় স্বামি সন্তানদের খবর জেনে তার ভাইদেরকে বলে দেয় এবং তাদের আদেশে এদেরকে গ্রেফতার করতে যায়।
- নাটকের শেষে দেখা যায় সবাই মারা গিয়েছে কেবল মাত্র Dutchess এর বড় সন্তানটি ছাড়া যে কিনা পরবর্তীতে Malfi এর শাসক হয়।
- Webster’s The Duchess of Malfi কে সচরাচর last great tragedy of the Elizabethan and Jacobean eras হিসেবে বিবেচনা করা হয়।

• Major Characters:
- Bosola,
- The Duchess,
- Ferdinand,
- Cardinal,
- Antonio,
- Delio,
- Cariola,
- Julia, etc.

Quotes from this play: 
• “Cover her face; mine eyes dazzle. She died young.”

• “Whether we fall by ambition, blood or lust
Like diamonds, we are cut with our own dust”
• “I account this world a tedious theater,
For I do play a part in 't 'gainst my will.”
• “Ambition, madam, is a great man's madness.”

• John Webster:
- তিনি একজন English Dramatist.
- তাঁর জন্ম ১৫৮০ সালে এবং ১৬৩২ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- তিনি Jacobean যুগের একজন সাহিত্যিক।

• Famous Tragedies of John Webster:
- The White Devils,
- The Devil's Law Case,
- The Duchess of Malfi.

Source: Ab ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica
.
How long did Robinson Crusoe spend on the island?
  1. 20 years
  2. 28 years
  3. 18 years
  4. 22 years
সঠিক উত্তর:
28 years
উত্তর
সঠিক উত্তর:
28 years
ব্যাখ্যা
• ড্যানিয়েল ডিফোর লেখা Robinson Crusoe উপন্যাসে, রবিনসন ক্রুসো একটি নির্জন দ্বীপে 28 বছর কাটিয়ে ছিলেন।

• Robinson Crusoe:

- In full Robinson Crusoe, of York, Mariner: by Daniel Defoe features a character who spends years alone on an uninhabited island because of a shipwreck.
- Daniel Defoe রচিত একটি Novel.
- এর কেন্দ্রীয় চরিত্র, Robinson Crusoe এর নামে novel টি নামকরণ করা হয়েছে।
- এই novel টি ১৭১৯ সালে প্রথম লন্ডনে প্রকাশিত হয়।
- Robinson Crusoe হচ্ছে Defoe's first long work of fiction.

• Crusoe একটি জাহাজে করে আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি জলদস্যুদের দ্বারা বন্দী হন এবং দাস হিসেবে বিক্রি হয়ে যান।
- বন্দি অবস্থা থেকে তিনি পালাতে সক্ষম হোন এবং ব্রাজিলে গিয়ে পৌঁছান।সেখানে কিছু বণিকদের তার পরিচয় ঘটে এবং উচ্চাভিলাষী Crusoe ধন সম্পদ আরোহণ এবং সম্পদ অর্জনের আশায় তাদের সাথে গিনিতে যাত্রা করার সিদ্ধান্ত নেন আর সেখান থেকে আবার ব্রাজিলে ফিরে আসার চুক্তি করেন।
- কিন্তু তিনি ক্যারিবীয় অঞ্চলে একটি ঝড়ের সম্মুখীন হন এবং তার জাহাজ প্রায় ধ্বংস হয়ে যায়। জাহাজের একমাত্র Crusoe জীবিত ছিলেন এবং তিনি একটি নির্জন দ্বীপে আশ্রয় নেন।
- এভাবে বিভিন্ন ঘটনায় উপন্যাসের কাহিনি এগিয়ে যায়।অবশেষে ২৮ বছর পর তিনি তাঁর পরিবারের কাছে ফিরে আসতে সক্ষম হোন।

• The important character of Robinson Crusoe:
- Robinson Crusoe - The narrator and hero of the story.
- Xury - A servant on the ship on which young Crusoe worked as a slave.
- Friday - A "savage" whom Crusoe rescues from certain death at the hands of cannibals.
- The Captain of the Ship - The captain of the ship rescues young Crusoe and Xury; this man befriends young Crusoe and offers him money and guidance.
- Captain's Widow The wife of the first captain to take young Crusoe under his wing.

Quotes:
- "Redemption from sin is greater then redemption from affliction."
- “For sudden Joys, like Griefs, confound at first. ”
- “All evils are to be considered with the good that is in them, and with what worse attends them.”
- “It is never too late to be wise.”

• Daniel Defoe is a famous English writer, journalist, pamphleteer, and spy.
- He belongs to the Augustan Period.
- He is famous for his novels.

• His novels are:
- Robinson Crusoe,
- Captain Singleton,
- Moll Flanders,
- Colonel Jack,
- Roxana: The Fortunate Mistress.

Source: Britannica and Live MCQ Lecture.
.
Who wrote 'Tom Jones'?
  1. Edmund Spenser
  2. John Dryden
  3. Henry Fielding
  4. John Webster
সঠিক উত্তর:
Henry Fielding
উত্তর
সঠিক উত্তর:
Henry Fielding
ব্যাখ্যা
• Tom Jones:
- এটি Henry Fielding রচিত। 
- Tom Jones, in full The History of Tom Jones, a Foundling হচ্ছে একটি comic novel.
- এটি ১৭৪৯ সালে প্রথম প্রকাশিত হয়।
- এটি একটি রোমান্স প্লটের উপরে লেখা।
- Tom Jones, Picaresque Novel এর অন্যতম উদাহরণ।
- নায়ক Tom Jones কে পরিত্যাগ করে পালিয়ে যায় তার বাবা মা ।
- অন্যের আশ্রয়ে বড় হয় নায়ক।
- নায়িকা Sophia কে তারা বাবা মা অযোগ্য পাত্রের সাথে বিয়ে ঠিক করলে সে গৃহত্যাগ করে।
- নানা ঘটনা প্রবাহের শেষে নায়ক নায়িকার মিলন হয় ৷

• Henry Fielding:
- He is regarded as the 'Father of Modern English Novel' with Samuel Richardson.
- He is famous for Picaresque Novel.
- His pen name is Captain Hercules Vinegar

• His famous Novels:
- Tom Jones,
- Amelia,
- Joseph Andrews etc.

Source: Britannica, Live MCQ Lecture.
.
Samuel Richardson's "Pamela" is a/an -
  1. Epistolary novel
  2. Picaresque Novel
  3. Regional novel
  4. Gothic Novel
সঠিক উত্তর:
Epistolary novel
উত্তর
সঠিক উত্তর:
Epistolary novel
ব্যাখ্যা
• Pamela: 
- এটি Samuel Richardson রচিত একটি Novel.
- It is an example of Epistolary Novel.
- Pamela', in full Pamela; or, Virtue Rewarded.
- novel টিকে ইংরেজি সাহিত্যের প্রথম English Novel হিসেবে বিবেচনা করা হয়।
- Novel টি হচ্ছে একটি Epistolary novel অর্থাৎ অনেকটা চিঠির মতো করে লেখা এই উপন্যাস।
- এটি ১৭৪০ সালে প্রকাশিত হয়।
- The novel is based on a story about a servant and the man who, failing to seduce her, marries her.

• Pamela Andrews হচ্ছে ১৫ বয়সী একজন পরিচীকা।
- তাঁর মালিকের মৃত্যুর পর, মালিকের ছেলে “Mr. B, বিভিন্ন চলে কৌশলে Pamela কে নিজের প্রেমে আকৃষ্ট করার চেষ্টা করেন,
- Pamela resists, and soon afterward Mr. B offers marriage, an outcome that Richardson presents as a reward for her virtue. The second half of the novel shows Pamela winning over those who had disapproved of the misalliance.

• Samuel Richardson (1689 - 1761), an English novelist. 
- His major novels were:
- Pamela (1740) and
- Clarissa (1747–48).
-----------------------

• Epistolary novel:
- A novel in the form of letters.
- The narrative of this type of novel is carried forward by letters written by one or more of the characters of that novel.
- Richardson's Pamela is an example.
- অনেকটা চিঠির মতো করে লেখা এই উপন্যাসগুলো।

• Picaresque Novel:
- A novel that tells the story of a rascal or knave who moves from place to place for adventures and fights his evil antagonists is called - Picaresque Novel.
- অর্থাৎ, Picaresque Novel বলতে এমন ধরনের Novel বোঝায় যেখানে Novel এর প্রধান চরিত্র  একজন rascal or knave যে এক স্থান থেকে অন্য স্থানে adventures এর জন্য ঘুরে বেড়ায় এবং তার evil antagonist দের বিরুদ্ধে বিদ্রোহ করে।
- এই ধরনের Novel গুলো manner এর দিক থেকে realistic এবং aim এর দিক থেকে satiric. 

• Regional novel:
- A novel that depicts in its plot the customs, dialects and ways of life of a specific rural region.
- একজন novelist যিনি regional novel লিখেন তিনি সাধারণত একটি নির্দিষ্ট fictional region কে ভিত্তি করে লিখেন এবং তাঁর সকল novel এর settings এর জন্য সেটিকেই ব্যবহার করেন। 

• Gothic Novel:
- A form of prose narrative which comprises wild and horrific incidents can be termed as Gothic Novel.
-  ভৌতিক উপাদান এবং ডার্ক থিম সমৃদ্ধ হয় এই উপন্যাসগুলো।
- পাশাপাশি দ্বন্দ্ব, সংঘাত কিংবা উন্মত্ততাও থাকে কাহিনী জুড়ে।
- Example: Wuthering Heights by Emily Bronte. Great Expectations by Charles dickens; Mary Shelley's Frankenstein ইত্যাদি।
.
What is Sir Hudibras' profession or title in "Hudibras"?
  1. A merchant
  2. A knight
  3. A priest
  4. A Shepherd
সঠিক উত্তর:
A knight
উত্তর
সঠিক উত্তর:
A knight
ব্যাখ্যা
• Hudibras:
- এটি Samuel Butler রচিত একটি satirical poem.
- কবিতাটি প্রকাশিত হয়েছিল ১৬৬৩ সালে।
- এই কবিতাটি Burlesque poem নামেও পরিচিত।
- এই কবিতাটি বেশ কিছু কারণে বিখ্যাত তন্মধ্যে অন্যতম হলো, এটি ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক satire যেটি কোন ব্যক্তিকে বিদ্রুপ না করে ‘আইডিয়া’ কে বিদ্রুপ করেছে।
- অর্থাৎ পুরো পিউরিটান মতাদর্শে দীক্ষিত জনসাধারণকেই তিনি তীক্ষ্ণ ভাষায় বিদ্রুপ করেছেন।
- প্রধান চরিত্র হলো একজন রগচটা, এবং ঝগড়াটে Knight যার নাম Sir Hudibras.

• Samuel Butler:
- তিনি একজন British poet ও satirist.
- তিনি Restoration Period এর একজন author.
- His famous satire in verse is Hudibras.

• Notable works:
- The Way of All Flesh (novel), 
- Erewhon (novel),
- Hudibras (poem).

Source: Britannica & Live MCQ Lecture.
.
'Absalom and Achitophel' is written during -
  1. Old English period
  2. Elizabethan period
  3. Jacobean period
  4. Neoclassical period
সঠিক উত্তর:
Neoclassical period
উত্তর
সঠিক উত্তর:
Neoclassical period
ব্যাখ্যা
Absalom and Achitophel:
- এটি John Dryden রচিত একটি কবিতা, তিনি Neoclassical period এর লেখক তাই এটি Neoclassical period এর রচনা।
- এটি প্রকাশিত হয় 1681 সালে।
- তার রচিত একটি ‘verse satire’ বা ব্যঙ্গাশ্রয়ী রূপক কাব্য।
- কবিতাটি লেখা হয়েছিল heroic couplets এ।

• Summary:
- এই কবিতাটি মূলত বাইবেলের কাহিনী থেকে অনুপ্রাণিত।
- এই কাব্যটির মূল বিষয় হলো একিটোফেলের কুমন্ত্রনায় রাজা ডেভিডের বিরুদ্ধে তারই পুত্র Absalom এর বিদ্রোহ ঘোষণা।
- এই বর্ণনাকে সামনে রেখে John Dryden তার নিজের যুগের একটি রাজনৈতিকর ঘটনাকে সামনে এনেছেন।
- উল্লেখ্য যে,  রাজা দ্বিতীয় চার্লস এর ক্ষমতায় থাকাকালীন এই কবিতাটি রচিত হয়েছিল।

• John Dryden হচ্ছেন The Neo-Classical period তথা The Restoration Period এর বিখ্যাত English poet, dramatist, and literary critic.
- তিনি তাঁর সময়ের সাহিত্যিক প্রেক্ষাপটে এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে তাঁর যুগটিকে The Age of Dryden হিসেবেও ধরা হয়।

• তাঁর আরো কিছু উল্লেখযোগ্য সাহিত্যকর্ম -
- Annus Mirabilis,
- Astraea Redux,
- Aureng-Zebe,
- Fables Ancient and Modern,
- King Arthur,
- Mac Flecknoe,
- Marriage à-la-Mode,
- Of Dramatic Poesie, ইত্যাদি।

Source: Britannica
১০.
Famous poem 'Lycidas' is a/an -
  1. elegy
  2. sonnet
  3. lyric
  4. dramatic monologue
সঠিক উত্তর:
elegy
উত্তর
সঠিক উত্তর:
elegy
ব্যাখ্যা
Lycidas (elegy):
- এটি একটি শোকগাঁথা।
- কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন।
- কবিতাটি প্রকাশিত হয় ১৬৩৮ সালে।
- এটি একটি Pastoral elegy.
- John Milton wrote Lycidas (Pastoral elegy) on the death of Edward king.
- Edward king was a friend of John Milton.

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost.
- it is widely regarded as the greatest epic poem in English.

• Some notable works of him:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem).

Source: Britannica and Live MCQ Lecture.
১১.
Who of the following is a 'University Wits'?
  1. Christopher Marlowe
  2. Robert Greene
  3. Thomas Nashe
  4. All above them
সঠিক উত্তর:
All above them
উত্তর
সঠিক উত্তর:
All above them
ব্যাখ্যা
• University wits:
• University wits, the notable group of pioneer English dramatists who wrote during the last 15 years of the 16th century and who transformed the native interlude and chronicle play with their plays of quality and diversity.
- Elizabethan Period - এর একদল নাট্যকার (Dramatist) - কে একত্রে University Wits বলা হয়।
- এই নাট্যকারদের প্রায় সবাই Oxford বা Cambridge University এর গ্রাজুয়েট।
- তারা তাদের লেখনীতে গতানুগতিক ধারা পরিহার করে বৈচিত্র্য ও সমসাময়িক আধুনিকতা আনায়ন করেন।

• University Wits - রা হচ্ছেন:
1. Christopher Marlowe - (Cambridge)
2. Robert Greene - (Cambridge)
3. Thomas Nashe - (Cambridge)
4. Thomas Lodge - (Oxford)
5. George Peele- (Oxford)
6. John Lyly - (Oxford)
7. Thomas Kyd (not university-trained)

Source: Live MCQ Lecture.
১২.
সংবিধানের পঞ্চম ভাগের বিষয়বস্তু কী?
  1. আইনসভা
  2. বিচার বিভাগ
  3. নির্বাচন
  4. কর্ম কমিশন
সঠিক উত্তর:
আইনসভা
উত্তর
সঠিক উত্তর:
আইনসভা
ব্যাখ্যা
সংবিধানের ১১টি ভাগের বিষয়াবলি:
- সংবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ,
- দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে আইনসভা ,
- ষষ্ঠ ভাগে বিচার বিভাগ,
- সপ্তম ভাগে নির্বাচন,
- অষ্টম ভাগে মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে কর্ম কমিশন,
- দশম ভাগে সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
১৯৭২ সালের সংবিধানে কতগুলো সংরক্ষিত মহিলা আসন রাখা হয়েছিল?
  1. ১৫টি
  2. ২৫টি
  3. ৩৫টি
  4. ৪৫টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
এক কক্ষবিশিষ্ট আইন পরিষদ:
- ১৯৭২-এর সংবিধানে এক কক্ষবিশিষ্ট আইন পরিষদের ব্যবস্থা করা হয়।
- সরাসরি নির্বাচনের মাধ্যমে ৩০০ জন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন সদস্য নিয়ে আইন পরিষদ গঠিত হয়। 
- আইন পরিষদ জাতীয় সংসদ বলে অভিহিত হবে।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠিত হয়?
  1. ৭৭ নং অনুচ্ছেদ
  2. ১১৭ নং অনুচ্ছেদ
  3. ১১৮ নং অনুচ্ছেদ
  4. ১২৭ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
১১৮ নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
১১৮ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
নির্বাচন কমিশন:
- বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন আছে।
- নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
- নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচন ও অন্য নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত।

নির্বাচন কমিশনের গঠন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশন গঠিত হয়। 
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন নির্বাচন কমিশন সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠিত হয়।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদেরকে রাষ্ট্রপ্রধান নিয়োগ দান করেন।
- সংসদ কর্তৃক প্রণীত আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কাজের শর্তাবলী রাষ্ট্র প্রধানের আদেশের দ্বারা নির্ধারিত হয়।
- প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে দায়িত্ব পালন করেন।

অন্যান্য অপশন:
- ৭৭ নং অনুচ্ছেদ ন্যায়পাল সম্পর্কিত। 
- ১১৭ নং অনুচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কিত। 
- ১২৭ নং অনুচ্ছেদ মহা হিসাব-নিরীক্ষক পদ সম্পর্কিত। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের সংবিধান।
১৫.
কততম অনুচ্ছেদ দ্বারা সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠা করা হয়েছে?
  1. ৭ নং অনুচ্ছেদ
  2. ৯ নং অনুচ্ছেদ
  3. ১১ নং অনুচ্ছেদ
  4. ১৭ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর:
৭ নং অনুচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
৭ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
- ৭ নং অনুচ্ছেদ দ্বারা সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠা করা হয়েছে।

সংবিধানের প্রাধান্য:

৭৷ (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷ 
 
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে৷

৭ক। সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ

৭খ। সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য

- সংবিধানের প্রাধান্য (Supremacy of the Constitution) বলতে বুঝায় সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
- অর্থাৎ অন্য সকল আইন সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
- অন্যথায় আইনের সস্পূর্ণ অংশ বা যতটুকু অংশ অসমঞ্জস্যপূর্ণ ততটুকু অংশ বাতিল বলে বিবেচিত হবে।

উৎস: বাংলাদেশের সংবিধান। 
১৬.
'গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ' - সংবিধানের কোন অনুচ্ছেদের প্রতিনিধিত্ব করে?
  1. অনুচ্ছেদ ৭
  2. অনুচ্ছেদ ১৪
  3. অনুচ্ছেদ ১৬
  4. অনুচ্ছেদ ১৮
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৬
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১৬
ব্যাখ্যা
গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব:
অনুচ্ছেদ ১৬৷ নগর ও গ্রামাঞ্চলের জীবন যাত্রার মানের বৈষম্য ক্রমাগতভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষিবিপ্লবের বিকাশ, গ্রামাঞ্চলে বৈদ্যুতীকরণের ব্যবস্থা, কুটিরশিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা, যোগাযোগ-ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তরসাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন৷

অনুচ্ছেদ ৭: সংবিধানের প্রাধান্য
অনুচ্ছেদ ১৪: কৃষক ও শ্রমিকের মুক্তি
অনুচ্ছেদ ১৮:  পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন

উৎস: বাংলাদেশের সংবিধান। 
১৭.
২২ নং অনুচ্ছেদের মূল বিষয়বস্তু কী?
  1. নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ
  2. মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল
  3. উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি
  4. আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
সঠিক উত্তর:
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ
ব্যাখ্যা
অনুচ্ছেদ ২২৷ নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ:
রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচারবিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে৷

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা:
- সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বোচ্চ আদলত 'সুপ্রিম কোর্ট' নামে অভিহিত হবে।
- আপিল বিভাগ এবং হাইকোর্টে বিভাগ নিয়ে গঠিত এই সুপ্রিম কোর্ট শাসন বিভাগ থেকে কার্যকরভাবে পৃথক থাকবে।
- সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের নির্বাহী অর্থাৎ প্রশাসনিক অঙ্গসমূহ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।

এছাড়া,
- অনুচ্ছেদ ২৩।ক: উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি
- অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
- অনুচ্ছেদ ২৬: মৌলিক অধিকারের সাথে অসমঞ্জস আইন বাতিল

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের সংবিধান।
১৮.
নিচের কোনটি ন্যায়পাল এর কাজ?
  1. নির্বাচন কমিশনের কার্যক্রম তদারকি করা
  2. নাগরিকদের অধিকার সংরক্ষণ করা
  3. বেসরকারি সংস্থাগুলোর আর্থিক অনিয়ম তদন্ত করা
  4. আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালনা করা
সঠিক উত্তর:
নাগরিকদের অধিকার সংরক্ষণ করা
উত্তর
সঠিক উত্তর:
নাগরিকদের অধিকার সংরক্ষণ করা
ব্যাখ্যা
- ন্যায়পাল একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নাগরিকদের অধিকার সংরক্ষণ এবং শাসন ব্যবস্থার মান নিশ্চিত করার জন্য কাজ করে।
- এটি সরকারি দপ্তর ও কর্মচারীদের কার্যক্রম পরিবীক্ষণ এবং পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

ন্যায়পাল:
- দেওয়ানী ও ফৌজদারী ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি স্থাপন ও জীবনমানের উন্নতিসাধনের কাজে রাষ্ট্র সর্বাধিক কার্যকর ভূমিকা পালন করে।
- রাষ্ট্রের এই মহান দায়িত্ব প্রধানতঃ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের দ্বারা নির্বাহ করা হয়।
- এ সব প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তাগণের সঠিক মনোভাব ও কর্মকুশলতা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
- নাগরিকদের অধিকার সংরক্ষণ ও শাসন ব্যবস্থার ঈপ্সিত মান যাতে যথাযথভাবে নিশ্চিত হয় তা পরিবিক্ষণের জন্য একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আছে।
- সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত ব্যক্তিবর্গ সঠিকভাবে দায়িত্বপালন করছেন কি না তা পর্যালোচনাপূর্বক যথাবিহীত নির্দেশদানের ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ প্রতিষ্ঠানই ন্যায়পাল।
- সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল সম্পর্কে বলা হয়েছে।

উৎস: সিভিক এডুকেশন-২, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
বাংলাদেশ গণপরিষদের কততম অধিবেশনে খসড়া সংবিধানটি বিল আকারে পেশ হয়?
  1. প্রথম অধিবেশন
  2. দ্বিতীয় অধিবেশন
  3. তৃতীয় অধিবেশন
  4. চতুর্থ অধিবেশন
সঠিক উত্তর:
দ্বিতীয় অধিবেশন
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় অধিবেশন
ব্যাখ্যা
- বাংলাদেশ গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধানটি বিল আকারে পেশ হয়।

গণপরিষদের দ্বিতীয় অধিবেশন:

- বাংলাদেশ গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে ১৯৭২ সালের ১২ অক্টোবর।
- এই অধিবেশনে খসড়া সংবিধানটি বিল আকারে পেশ হয়।
- গণপরিষদে সাংবিধানিক বিলটির ওপর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেন, 'এই সংবিধান শহীদের রক্তে লিখিত।'
- আইনমন্ত্রী ড. কামাল হোসেন বলেন, এই সংবিধান গণতান্ত্রিক উপায়ে এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেছে।
- এ সমাজব্যবস্থায় আইনের শাসন, জনগণের মৌলিক অধিকার, স্বাধীনতা, সাম্য এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সমাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
বাংলাদেশে কোন সাংবিধানিক পদে এখনও নিয়োগ দেওয়া হয়নি?
  1. ন্যায়পাল
  2. নির্বাচন কমিশনার
  3. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
  4. প্রধান বিচারপতি
সঠিক উত্তর:
ন্যায়পাল
উত্তর
সঠিক উত্তর:
ন্যায়পাল
ব্যাখ্যা
ন্যায়পাল:
- স্বাধীনতার পঞ্চাশ বছরের বেশী সময় অতিবাহিত হলেও বাংলাদেশে এখনও ন্যায়পাল নিয়োগ করা হয় নি। 
- সরকারী প্রতিষ্ঠানসমূহের ঈপ্সিত সেবামূলক কার্যাবলী, জনগণের প্রতি সরকারী কর্মচারীগণের জবাবদিহি ও সর্বোপরি সরকারী প্রশাসনব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে যথাশীঘ্র ন্যায়পাল পদে নিয়োগদান বাঞ্ছনীয়।
- উপযুক্ত ন্যায়পাল নিয়োগের পর তাঁকে আইনানুগভাবে কাজ করতে দিলে দেশে সরকারী প্রতিষ্ঠানসমূহের দক্ষতা, জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

উৎস: সিভিক এডুকেশন-২, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
সংবিধান সংশোধনের জন্য সংসদের কত সদস্যের সম্মতি প্রয়োজন?
  1. এক-তৃতীয়াংশ
  2. অর্ধেক
  3. দুই-তৃতীয়াংশ
  4. তিন-চতুর্থাংশ
সঠিক উত্তর:
দুই-তৃতীয়াংশ
উত্তর
সঠিক উত্তর:
দুই-তৃতীয়াংশ
ব্যাখ্যা
শাসনতন্ত্র সংশোধনীর বিধান:
- শাসনতন্ত্রের যে কোনো ধারা সংশোধন বা রদ করার জন্য পার্লামেন্টর দুই-তৃতীয়াংশের সম্মতিসূচক প্রস্তাব বা ভোট গ্রহণের বিধান সংবিধানে রয়েছে।
- তাছাড়া যুদ্ধ ঘোষণা বা অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের সম্মতি প্রয়োজন।
- সংবিধানের ১৪২ অনুচ্ছেদে সংবিধান সংশোধনের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। 
- সংবিধানের কোনো বিধান পরিবর্তন, সংযোজন, প্রতিস্থাপন বা রহিত করার জন্য সংসদ আইন প্রণয়ন করতে পারে।

সংবিধান সংশোধনের শর্ত:
- সংশোধনী বিলের শিরোনামে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে এটি সংবিধানের কোনো বিধান সংশোধনের উদ্দেশ্যে।
- সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে বিলটি পাস না হলে, তা রাষ্ট্রপতির অনুমতির জন্য পাঠানো যাবে না।
- রাষ্ট্রপতির কাছে বিল পাঠানোর পর তিনি ৭ দিনের মধ্যে সম্মতি দিতে হবে; যদি তা না করেন, ৭ দিন পর বিলটি অনুমোদিত বলে গণ্য হবে।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের সংবিধান।
২২.
নিচের কোনটি রাষ্ট্রপরিচালনার মূলনীতির প্রয়োগক্ষেত্র নয়?
  1. দেশ পরিচালনার ক্ষেত্রে মৌলিক সূত্র বলে গণ্য হবে
  2. আইন প্রণয়নকালে প্রয়োগ হবে
  3. বিচার বিভাগীয় রায়ের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রযোজ্য
  4. রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হবে সব নীতি
সঠিক উত্তর:
বিচার বিভাগীয় রায়ের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রযোজ্য
উত্তর
সঠিক উত্তর:
বিচার বিভাগীয় রায়ের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রযোজ্য
ব্যাখ্যা
- রাষ্ট্রপরিচালনার মূলনীতি 'বিচার বিভাগীয় রায়ের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে প্রযোজ্য' এর প্রয়োগক্ষেত্র নয়।  

রাষ্ট্রপরিচালনার মূলনীতির প্রয়োগক্ষেত্র:
- সংবিধানের ৮(২) অনুচ্ছেদে রাষ্ট্রপরিচালনার মূলনীতিগুলো কোন্ কোন্ ক্ষেত্রে প্রয়োগ করা হবে তা বলা হয়েছে।
ক. দেশ পরিচালনার ক্ষেত্রে মৌলিক সূত্র বলে গণ্য হবে;
খ. আইন প্রণয়নকালে প্রয়োগ হবে;
গ. সংবিধান ও অন্যান্য আইনের ক্ষেত্রে এই নীতিগুলো দিশারী, নির্দেশক তথা মানদন্ড হিসেবে ব্যবহৃত হবে; এবং
ঘ. রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হবে সব নীতি।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
বাংলাদেশের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের সংখ্যা কতটি?
  1. ১৫টি
  2. ১৬টি
  3. ১৭টি
  4. ১৮টি
সঠিক উত্তর:
১৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৮টি
ব্যাখ্যা
মৌলিক অধিকার:
- মৌলিক অধিকারগুলো হলো এমন কিছু অধিকার যা কোনো দেশের সংবিধানে সন্নিবেশিত করে তা বাস্তবায়নের ব্যাপারে সাংবিধানিক নিশ্চয়তা দেয়া হয়।
- গণতান্ত্রিক সরকার মৌলিক অধিকারকে অত্যন্ত যত্নসহকারে লালন করে এবং এগুলো বাস্তবায়নের ব্যাপারে সাধ্যমতো চেষ্টা করে।
- বর্তমান বিশ্বে শাসকশ্রেণীর সফলতা নির্ণয়ের অন্যতম মাপকাঠি হলো তারা কতটুকু মৌলিক অধিকারের নিশ্চয়তা জনগণকে দিতে পেরেছে।
- বাংলাদেশ সংবিধানের ২য় ভাগে, ২৭ অনুচ্ছেদ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকার সম্বন্ধে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে।
- বাংলাদেশে বসবাসকারী বিদেশী নাগরিকদের ব্যাপারেও গুরুত্বপূর্ণ ধারা সংযোজন করা হয়েছে। 
- মৌলিক অধিকার মোট ১৮টি।

[তৃতীয় ভাগে ২৬-৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ থাকলেও অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ আছে ১৭টি এবং এদের মধ্যে মৌলিক অধিকার ১৮টি, কারণ ২৮ নং অনুচ্ছেদে মৌলিক অধিকার ২টি। একটি ২৮(১) এবং অপরটি ২৮(২)।]

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
'মানুষের ওপর মানুষের শোষণ থেকে মুক্ত ন্যায়ানুগ সমাজলাভ নিশ্চিত করা' - সংবিধানের কোন মূলনীতি কে প্রতিফলিত করে?
  1. জাতীয়তাবাদ
  2. সমাজতন্ত্র
  3. গণতন্ত্র
  4. ধর্মনিরপেক্ষতা
সঠিক উত্তর:
সমাজতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
সমাজতন্ত্র
ব্যাখ্যা
রাষ্ট্রীয় চার মূলনীতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো:

১। জাতীয়তাবাদ:
ভাষাগত এবং সংক্ষিপ্ত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই জনগোষ্ঠীর ঐক্য বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি (অনুচ্ছেদ ৯)।

২। সমাজতন্ত্র:
মানুষের ওপর মানুষের শোষণ থেকে মুক্ত ন্যায়ানুগ সমাজলাভ নিশ্চিত করার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হলো রাষ্ট্রের লক্ষ্য (অনুচ্ছেদ ১০)।

৩। গণতন্ত্র:
বাংলাদেশ হবে একটি প্রজাতন্ত্র। এর রাজনৈতিক ব্যবস্থা হবে গণতান্ত্রিক। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে (অনুচ্ছেদ ১১)।

৪। ধর্মনিরপেক্ষতা:
ধর্মনিরপেক্ষতার অর্থ হলো সকল প্রকার সাম্প্রদায়িকতার অবসান, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা না দেয়া, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার না করা এবং ধর্মের ভিত্তিতে কোনো ব্যক্তির প্রতি বৈষম্যমূলক আচরণ বা নিপীড়নের অবসান (অনুচ্ছেদ ১২)।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
কততম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান করা হয়েছিল?
  1. ১২শ সংশোধনী
  2. ১৩শ সংশোধনী
  3. ১৪শ সংশোধনী
  4. ১৫শ সংশোধনী
সঠিক উত্তর:
১৩শ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
১৩শ সংশোধনী
ব্যাখ্যা
ত্রয়োদশ সংশোধনী:
- সংবিধান আইন, ১৯৯৬ (ত্রয়োদশ সংশোধনী) পাস হয় ১৯৯৬ সালের ২৬ মার্চ।
- এর দ্বারা একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান করা হয়, যা একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন হিসেবে কাজ করবে। 
- তত্ত্বাবধায়ক সরকার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বতোভাবে সাহায্য-সহযোগিতা করবে।
- একজন প্রধান উপদেষ্টা ও অনূর্ধ্ব ১০ জন উপদেষ্টার সমন্বয়ে গঠিতব্য তত্ত্বাবধায়ক সরকার সমষ্টিগতভাবে রাষ্ট্রপতির নিকট দায়বদ্ধ থাকবে।
- নতুন সংসদ গঠনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের তারিখে বিলুপ্ত হবে।

উৎস: বাংলাপিডিয়া। 
বাংলাদেশের সংবিধান।
২৬.
কোন সংশোধনীর মাধ্যমে বেরুবাড়ীকে ভারতের নিকট হস্তান্তর করা হয়?
  1. প্রথম সংশোধনী
  2. দ্বিতীয় সংশোধনী
  3. তৃতীয় সংশোধনী
  4. চতুর্থ সংশোধনী
সঠিক উত্তর:
তৃতীয় সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় সংশোধনী
ব্যাখ্যা
- সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে বেরুবাড়ীকে ভারতের নিকট হস্তান্তর করা হয়

তৃতীয় সংশোধনী:

- তৃতীয় সংশোধনীর শিরোনাম: সংবিধান [তৃতীয় সংশোধন) আইন, ১৯৭৪।
- সংসদে পাশের তারিখ ২৮ নভেম্বর, ১৯৭৪।
- তৃতীয় সংশোধনীর বিষয়বস্তু ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় ও সীমান্ত রেখা সংক্রান্ত একটি চুক্তি কার্যকর করা।

বেরুবাড়ি হস্তান্তর: 
- ভারত দক্ষিণ বেরুবাড়ি ইউনিয়ন নং ১২-এর দক্ষিণাংশ এবং সংলগ্ন ছিটমহলগুলি (যার মোট আয়তন প্রায় ২.৬৪ বর্গমাইল) নিজের কাছে রাখবে।
- এর বিনিময়ে বাংলাদেশ দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলগুলি নিজের কাছে রাখবে।
- ভারত বাংলাদেশকে "তিন বিঘা" এলাকায় ১৭৮ মিটার x ৮৫ মিটার জমি স্থায়ীভাবে লিজ দেবে, যা দহগ্রামকে বাংলাদেশের পাটগ্রাম থানার পানবাড়ি মৌজার সঙ্গে সংযুক্ত করবে।

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের সংবিধান।
২৭.
নিচের কোন সংবিধানের সংশোধনী বাতিল হয়েছে?
  1. ১৪শ সংশোধনী
  2. ১৫শ সংশোধনী
  3. ১৬শ সংশোধনী
  4. ১৭শ সংশোধনী
সঠিক উত্তর:
১৬শ সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
১৬শ সংশোধনী
ব্যাখ্যা
ষোড়শ সংশোধনী:
- ষোড়শ সংশোধনীর ফলে উচ্চ আদালতের বিচারপতিগণের অভিশংসন প্রক্রিয়াটির জাতীয় সংসদের নিকট অর্পিত হয়।
- পূর্বে উচ্চ আদালতের বিচারকদের অসদাচরণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হতো।
- জনস্বার্থ মামলার মাধ্যমে সংশোধনীটি বিচারিক সিদ্ধান্তে বাতিল ঘোষিত হয়েছে।

- এর মধ্যে চারটি সংশোধনী হাইকোর্ট কর্তৃক বাতিল ঘোষিত হয়েছে।
এগুলো হলো:
• পঞ্চম সংশোধনী (১৯৭৯) : বাতিল (আগস্ট ২০০৫)
• সপ্তম সংশোধনী (১৯৮৬) : বাতিল (আগস্ট ২০১০)
• ত্রয়োদশ সংশোধনী (১৯৯৬) : বাতিল (২০১১)
• ষোড়শ সংশোধনী (২০১৪) : বাতিল (২০১৭)।

উৎস: বাংলাপিডিয়া।
২৮.
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদটি সংবিধানের কোন অনুচ্ছেদ দ্বারা সৃষ্ট?
  1. অনুচ্ছেদ ১১৭
  2. অনুচ্ছেদ ১১৮
  3. অনুচ্ছেদ ১২৭
  4. অনুচ্ছেদ ১২৮
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১২৭
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১২৭
ব্যাখ্যা
মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক:
- মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (OCAG) দেশের স্বাধীন তদারকি প্রতিষ্ঠান।
- এটি বাংলাদেশে সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান (Supreme Audit Institution - SAI) হিসেবেও পরিচিত।
- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদটি সংবিধানের ১২৭ নং অনুচ্ছেদ দ্বারা সৃষ্ট।
- বাংলাদেশের সংবিধানের ১২৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, নিয়ন্ত্রক ও মহা-হিসাব নিরীক্ষক (CAG) সরকারের আয় ও ব্যয়ের নিরীক্ষা এবং এগুলো সঠিকভাবে হিসাববদ্ধ ও আর্থিক নিয়ম-কানুন অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা যাচাই করার দায়িত্বে নিয়োজিত। 
- ১৯৭৪ সালের CAG (অতিরিক্ত কার্যাবলি) আইনের ৫(১) ধারা অনুযায়ী, তিনি সরকারি কর্তৃপক্ষ, সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষগুলোর নিরীক্ষা করার ক্ষমতা রাখেন।
- সংবিধান CAG-কে নিরীক্ষার পরিধি ও মাত্রা নির্ধারণে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করেছে।
- তিনি তার প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেন, যা পরে রাষ্ট্রপতি সংসদের সামনে উপস্থাপন করেন।

উৎস: মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় ওয়েবসাইট।