পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৩৫
সিলেবাস
Full model test - 1
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১] · তারিখ অনির্ধারিত · ১৩৫ প্রশ্ন

.
Babar was a descendant of —/ বাবর কার বংশধর ছিলেন?
  1. Genghis Khan and Timur / চেঙ্গিস খান ও তৈমুর
  2. Alauddin Khalji / আলাউদ্দিন খলজি
  3. Qutb-ud-din Aibak / কুতুবউদ্দিন আইবক
  4. Iltutmish / ইলতুৎমিশ
সঠিক উত্তর:
Genghis Khan and Timur / চেঙ্গিস খান ও তৈমুর
উত্তর
সঠিক উত্তর:
Genghis Khan and Timur / চেঙ্গিস খান ও তৈমুর
ব্যাখ্যা

বাবরের আসল নাম ছিল জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। বাবুর (১৪৮৩-১৫৩০) ভারতে মুগল বংশের প্রতিষ্ঠাতা। পিতার দিক থেকে আমীর তৈমুর (১৩৩৬-১৪০৫ খ্রি.) এবং মায়ের দিক থেকে চেঙ্গিজ খানের সঙ্গে সম্পর্কযুক্ত। ১৪৮৩ খ্রিস্টাব্দে বাবুর তুর্কিস্তানের খোকন্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা উমর শেখ মির্জা ফরগানার অধিপতি ছিলেন।

উৎস-
বাংলাপিডিয়া

.
In which year did Babar establish the Mughal Empire in India?/ ভারতে বাবর কোন সালে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন?
  1. 1527/১৫২৭
  2. 1526/১৫২৬
  3. 1529/১৫২৯
  4. 1530/১৫৩০
সঠিক উত্তর:
1526/১৫২৬
উত্তর
সঠিক উত্তর:
1526/১৫২৬
ব্যাখ্যা

১৪৯৪ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর বাবুর অল্প বয়সে ক্ষমতা লাভ করেন। বারবার রাজ্যহারা হয়ে তিনি মধ্যএশিয়া ত্যাগ করেন এবং ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল দখল করেন। ১৫০৮ খ্রিস্টাব্দে তিনি বাদশাহ উপাধি গ্রহণ করেন। ১৫১১ খ্রিস্টাব্দের মধ্যে বাবুর প্রায় সমগ্র মধ্য এশিয়ার শাসকে পরিণত হন। উজবেকগণ কর্তৃক বিতাড়িত হয়ে তিনি ১৫১৪ খ্রি. কাবুলে ফিরে আসেন। ভারতীয় উপমহাদেশ অধিকারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বাবুর ১৫১৫ খ্রিস্টাব্দে বাজাউর, সোয়াত, ইউসুফজাই উপজাতিদের পরাজিত করেন ও ১৫১৯-২০ খ্রি. ভিরা, শিয়ালকোট, সাঈদপুর এবং ১৫২২ খি. কান্দাহার দখল করেন। সর্বপরি বাবুর ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের সুলতান ইবরাহিম লোদীকে পরাজিত করে ভারতে মুগল শাসনের সূচনা করেন।

উৎস-
বাংলাপিডিয়া

.
What was the real name of Humayun?/ হুমায়ূনের আসল নাম কী ছিল?
  1. Nasir-ud-din Muhammad / নাসিরউদ্দিন মুহাম্মদ
  2. Jalal-ud-din Muhammad / জালালউদ্দিন মুহাম্মদ
  3. Zahir-ud-din Muhammad / জহিরউদ্দিন মুহাম্মদ
  4. Mirza Humayun / মির্জা হুমায়ূন
সঠিক উত্তর:
Nasir-ud-din Muhammad / নাসিরউদ্দিন মুহাম্মদ
উত্তর
সঠিক উত্তর:
Nasir-ud-din Muhammad / নাসিরউদ্দিন মুহাম্মদ
ব্যাখ্যা

হুমায়ূন, মুঘল সম্রাট বাবরের ছেলে, মূলত নামকরণ করা হয়েছিল নাসিরউদ্দিন মুহাম্মদ নামে। “হুমায়ূন” তার ডাকনাম বা শিরোনাম, যা তিনি শাসনকালীন পরিচয়ে বেশি ব্যবহৃত হয়।

উৎস-
বাংলাপিডিয়া

.
In which year did the Battle of Chausa take place?/ চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
  1. 1540/১৫৪০
  2. 1545/১৫৪৫
  3. 1555/১৫৫৫
  4. 1539/১৫৩৯
সঠিক উত্তর:
1539/১৫৩৯
উত্তর
সঠিক উত্তর:
1539/১৫৩৯
ব্যাখ্যা

ইতিহাসবিদদের মতে, হুমায়ূন এবং শের শাহ সূরীর মধ্যে সংঘটিত প্রধান যুদ্ধে চৌসা ।চৌসার যুদ্ধ ১৫৩৯ খ্রি: । শেরখানের সৈন্যবাহিনী মুগলদেরকে অতর্কিতে আক্রমণ করলে মুগল বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। চৌসার যুদ্ধে শেরখান বিজয় লাভ করে নিজেকে একজন স্বাধীন ও র্সাবভৌম ক্ষমতার অধিকারী শাসক হিসেবে ঘোষণা দেন। এসময় তিনি শেরশাহ উপাধি ধারণ করেন। চৌসার যুদ্ধের পরপরই শেরশাহ জাহাঙ্গীর কুলী খানকে পরাজিত করেন এবং বাংলা দখল করে নেন।শের শাহ সূরী হঠাৎ আক্রমণ চালিয়ে হুমায়ূনকে পরাজিত করেন। চৌসার যুদ্ধে হুমায়ূনের সেনারা অপ্রস্তুত ছিল, এবং শের শাহ সূরীর ছক কৌশলের কারণে হুমায়ূন পরাজিত হন। এই পরাজয় তাকে অস্থায়ীভাবে লুটিয়ান ও আফগান অঞ্চলে আশ্রয় নিতে বাধ্য করে। চৌসার যুদ্ধ হুমায়ূনের ইতিহাসে অন্যতম বড় বিপর্যয় হিসেবে বিবেচিত।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)
বাংলাপিডিয়া

.
Who fought against Akbar in the Second Battle of Panipat (1556)?/ পানিপথের দ্বিতীয় যুদ্ধে (১৫৫৬) আকবরের বিরুদ্ধে কে যুদ্ধ করেন?
  1. Hemu / হিমু
  2. Rana Sanga / রানা সাঙ্গা
  3. Sher Shah Suri / শের শাহ সূরী
  4. Daulat Khan Lodi / দৌলত খান লোদী
সঠিক উত্তর:
Hemu / হিমু
উত্তর
সঠিক উত্তর:
Hemu / হিমু
ব্যাখ্যা

আকবরের ক্ষমতা ভারতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ-এ। এই যুদ্ধে আকবর ও তাঁর অভিভাবক বৈরাম খানের নেতৃত্বাধীন মুঘল সেনারা আফগান নেতা হেমচন্দ্র (হেমচন্দ বিক্রমাদিত্য বা ‘হিমু’)-এর বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে। হুমায়ূনের মৃত্যুর পর দিল্লি ও আগ্রার উপর মুঘলদের কর্তৃত্ব দুর্বল হয়ে পড়ে। হিমু এই সুযোগে দিল্লি দখল করে নিজেকে রাজা ঘোষণা করেছিলেন। কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমু পরাজিত ও বন্দী হন। এর ফলে মুঘল সাম্রাজ্য আবারও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় এবং আকবর সমগ্র উত্তর ভারতে নিজের শাসন প্রতিষ্ঠার ভিত্তি গড়ে তোলেন।

উৎস
রোমিলা থাপার, A History of India

.
Bengal was annexed to the Mughal Empire by Akbar in —/ বাংলা কোন সালে আকবর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন?
  1. 1572/১৫৭২
  2. 1586/১৫৮৬
  3. 1576/১৫৭৬
  4. 1580/১৫৮০
সঠিক উত্তর:
1576/১৫৭৬
উত্তর
সঠিক উত্তর:
1576/১৫৭৬
ব্যাখ্যা

আকবরের রাজত্বকালে বাংলায় মুগল রাজত্বের প্রসার ঘটে। বাংলার সুলতান দাউদ কররানীর বিরুদ্ধে আকবর মুনিম খানকে বাংলা অভিযানে প্রেরণ করেন। দাউদ পালিয়ে যান এবং মুগলদের হাতে পাটনার পতন ঘটে। পরবর্তীকালে মুনিম খান দাউদের রাজধানী তান্ডা অধিকার করেন। এতদসত্ত্বেও উড়িষ্যায় দাউদ মুগল-বিরোধী তৎপরতা অব্যাহত রাখেন। আফগানদের সঙ্গে যুদ্ধ করার জন্য টোডরমল এসে মুনিম খানের সঙ্গে যোগ দেন। ১৫৭৫ সালে তুকারয়-এর যুদ্ধে দাউদ পুনরায় পরাজিত হন। ইতোমধ্যে মুনিম খানের মৃত্যু হয় এবং খান জাহান হুসেন কুলী তাঁর স্থলাভিষিক্ত হন। ১৫৭৬ খ্রিস্টাব্দে রাজমহলের যুদ্ধে হুসেন কুলী কর্তৃক দাউদ চূড়ান্তভাবে পরাজিত ও নিহত হন। দৃশ্যত বাংলা মুগলদের অধিকারে আসে।

বাংলাপিডিয়া

.
Who was the greatest ruler of the Mughal Empire?/ মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন?
  1. Babur / বাবর
  2. Humayun / হুমায়ূন
  3. Akbar / আকবর
  4. Aurangzeb / আওরঙ্গজেব
সঠিক উত্তর:
Akbar / আকবর
উত্তর
সঠিক উত্তর:
Akbar / আকবর
ব্যাখ্যা

মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হিসেবে সাধারণভাবে আকবর (১৫৫৬–১৬০৫ খ্রি.)-কেই গণ্য করা হয়। তিনি শুধু সাম্রাজ্যের বিস্তার ঘটাননি, বরং দক্ষ প্রশাসনিক ব্যবস্থা, মনসবদারি প্রথা, জাবতি রাজস্ব ব্যবস্থা, রাজপুত নীতি, এবং ধর্মীয় সহিষ্ণুতার মাধ্যমে সাম্রাজ্যকে সুসংহত করেন। আকবরের আমলে মুঘল সাম্রাজ্য সর্বাধিক স্থিতিশীল, সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে উন্নত পর্যায়ে পৌঁছে। এজন্য ইতিহাসবিদেরা তাঁকে “The Great Mughal” বলে আখ্যা দিয়েছেন।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)
বাংলাপিডিয়া

.
Who was the introducer of the Rajput Policy?/ রাজপুত নীতির প্রবর্তক কে?
  1. Akbar / আকবর
  2. Aurangzeb / আওরঙ্গজেব
  3. Babur / বাবর
  4. Humayun / হুমায়ূন
সঠিক উত্তর:
Akbar / আকবর
উত্তর
সঠিক উত্তর:
Akbar / আকবর
ব্যাখ্যা

রাজপুত নীতি এর প্রবর্তক ছিলেন সম্রাট আকবর (১৫৫৬–১৬০৫ খ্রি.)। আকবর উপলব্ধি করেছিলেন যে, উত্তর ভারতে স্থায়ীভাবে সাম্রাজ্যকে সুসংহত করতে চাইলে শক্তিশালী রাজপুত শাসকদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন জরুরি। তিনি যুদ্ধের মাধ্যমে নয়, বরং বিবাহ সম্পর্ক, প্রশাসনিক পদ প্রদান এবং সম্মানসূচক উপাধি প্রদানের মাধ্যমে রাজপুতদের মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। উদাহরণস্বরূপ, আম্বরের রাজা ভগবন্ত দাস ও তাঁর পুত্র মান সিং আকবরের গুরুত্বপূর্ণ সেনাপতি ও মন্ত্রী হয়ে ওঠেন। এই নীতির ফলে মুঘল সাম্রাজ্য শুধু রাজনৈতিকভাবেই নয়, সাংস্কৃতিকভাবেও শক্তিশালী হয়।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)
বাংলাপিডিয়া

.
Where is Akbar’s tomb located?/ আকবরের সমাধি কোথায় অবস্থিত?
  1. Delhi / দিল্লি
  2. Agra / আগ্রা
  3. Fatehpur Sikri / ফতেহপুর সিক্রি
  4. Sikandra / সিকান্দ্রা
সঠিক উত্তর:
Sikandra / সিকান্দ্রা
উত্তর
সঠিক উত্তর:
Sikandra / সিকান্দ্রা
ব্যাখ্যা

সম্রাট আকবরের সমাধি উত্তরপ্রদেশের আগ্রার নিকটবর্তী সিকান্দ্রায় অবস্থিত। এই সমাধি সম্রাট আকবর নিজেই পরিকল্পনা করেছিলেন এবং মৃত্যুর (১৬০৫ খ্রি.) পর তাঁর পুত্র জাহাঙ্গীর নির্মাণকাজ সম্পন্ন করেন। সমাধিটি মুঘল স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন, যেখানে ইসলামি, হিন্দু ও পারসি শিল্পশৈলীর সমন্বয় দেখা যায়। সিকান্দ্রার এই সমাধি আজও ভারতের অন্যতম ঐতিহাসিক পর্যটনস্থল হিসেবে পরিচিত।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)
বাংলাপিডিয়া

১০.
The Taj Mahal was built in memory of —/ তাজমহল কাকে স্মরণ করে নির্মিত হয়েছিল?
  1. Jodha Bai / জোধা বাই
  2. Nur Jahan / নূরজাহান
  3. Hamida Banu / হামিদা বানু
  4. Mumtaz Mahal / মমতাজ মহল
সঠিক উত্তর:
Mumtaz Mahal / মমতাজ মহল
উত্তর
সঠিক উত্তর:
Mumtaz Mahal / মমতাজ মহল
ব্যাখ্যা

তাজমহল ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিস্টাব্দে।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)
বাংলাপিডিয়া

১১.
Who looted the Peacock Throne (Mayur Singhasan)?/ ময়ুর সিংহাসন কে লুট করেন?
  1. Nadir Shah / নাদির শাহ
  2. Ahmad Shah Abdali / আহমদ শাহ আবদালি
  3. Aurangzeb / ঔরঙ্গজেব
  4. Bahadur Shah I / বাহাদুর শাহ প্রথম
সঠিক উত্তর:
Nadir Shah / নাদির শাহ
উত্তর
সঠিক উত্তর:
Nadir Shah / নাদির শাহ
ব্যাখ্যা

প্রসিদ্ধ ময়ুর সিংহাসন সম্রাট শাহজাহানের আদেশে নির্মিত হয় এবং এটি সম্পূর্ণ হয় ১৬৩৫ খ্রিস্টাব্দে। এই সিংহাসন স্বর্ণ, পান্না, মাণিক, মুক্তা এবং রত্নখচিত দুইটি ময়ূরের কারুকাজের জন্য বিখ্যাত ছিল। এর প্রধান শিল্পী ও নির্মাতা ছিলেন বেবদাল খান, যিনি শাহজাহানের দরবারের অন্যতম শ্রেষ্ঠ জহুরি ও কারিগর হিসেবে পরিচিত। সিংহাসনটি লম্বায় ৩ গজ,প্রস্থে ২ গজ এবং উচ্চতায় ৫ গজ ছিল। ১৭৩৯ খ্রিষ্টাব্দে পারস্য সম্রাট নাদির শাহ দিল্লী লুট করার সময়ে এটি নিয়ে যান।

উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)

১২.
Shah Jahan’s reign is known as the — /শাহজাহানের শাসনকাল পরিচিত — নামে।
  1. Age of Conquests / বিজয়ের যুগ
  2. Age of Religious Tolerance / ধর্মীয় সহিষ্ণুতার যুগ
  3. Golden Age of Mughal Architecture / মুঘল স্থাপত্যের সোনালি যুগ
  4. Age of Rajput Policy / রাজপুত নীতির যুগ
সঠিক উত্তর:
Golden Age of Mughal Architecture / মুঘল স্থাপত্যের সোনালি যুগ
উত্তর
সঠিক উত্তর:
Golden Age of Mughal Architecture / মুঘল স্থাপত্যের সোনালি যুগ
ব্যাখ্যা

মুঘল স্থাপত্যের সোনালি যুগসম্রাট শাহজাহান (১৬২৮–১৬৫৮)-এর শাসনকালকে মুঘল স্থাপত্যের সোনালি যুগ বলা হয়। তাঁর আমলে মুঘল স্থাপত্য সৌন্দর্য, ভव्यতা এবং সমমিতির শীর্ষে পৌঁছেছিল। তাঁর নির্মিত কিছু প্রধান স্থাপত্যকীর্তি: তাজমহল (আগ্রা), লালকেল্লা (দিল্লি) , জামে মসজিদ (দিল্লি), শাহজাহান মসজিদ (সিন্ধ, পাকিস্তান)। শাহজাহানের স্থাপত্যের বৈশিষ্ট্য হলো সাদা মার্বেল ও লাল পাথরের ব্যবহার, মূল্যবান রত্নখচিত জটিল নকশা, এবং নিখুঁত সমমিতি, যা আজও বিশ্বজুড়ে প্রশংসিত।
উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)

১৩.
Who was the founder (ancestor) of the Gupta dynasty?/ গুপ্ত বংশের আদি পুরুষ কে?
  1. Chandragupta II / চন্দ্রগুপ্ত দ্বিতীয়
  2. Samudragupta / সমুদ্রগুপ্ত
  3. Chandragupta I / চন্দ্রগুপ্ত প্রথম
  4. Srigupta / শ্রীগুপ্ত
সঠিক উত্তর:
Srigupta / শ্রীগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
Srigupta / শ্রীগুপ্ত
ব্যাখ্যা

সাম্রাজ্যবাদী গুপ্তদের আদি পরিচয় সম্পর্কে পন্ডিত-গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের আদি পুরুষ। এল্যানের মতে, পাটলীপুত্র (মগধের অভ্যন্তরে) নগরের অদূরে শ্রীগুপ্তের রাজত্ব ছিল। অন্যদিকে ধীরেন্দ্র চন্দ্র গাঙ্গুলী চৈনিক পরিব্রাজক ই-ৎসিঙ্-এর বর্ণনার ভিত্তিতে গুপ্তদের আদি বাসস্থান মগধে নয় বাংলার মুর্শিদাবাদে ছিল বলে মনে করেন।
বাংলাপিডিয়া

১৪.
Who was the last British Governor-General of India?/ ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?
  1. Lord Curzon / লর্ড কার্জন
  2. Lord Mountbatten / লর্ড মাউন্টব্যাটেন
  3. Lord Wellesley / লর্ড ওয়েলসলি
  4. Lord Ripon / লর্ড রিপন
সঠিক উত্তর:
Lord Mountbatten / লর্ড মাউন্টব্যাটেন
উত্তর
সঠিক উত্তর:
Lord Mountbatten / লর্ড মাউন্টব্যাটেন
ব্যাখ্যা

ভারতের স্বাধীনতার সময় লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর। তিনি ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা অর্জনের সময় দায়িত্ব পালন করছিলেন এবং স্বাধীনতার পর ভারতের প্রথম গভর্নর-জেনারেলও হন।
উৎস-
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)

১৫.
Which commission was responsible for the partition of India and Pakistan?/ ভারত পাকিস্তান বিভক্ত করে কোন কমিশন?
  1. Simon Commission / সাইমন কমিশন
  2. Cripps Mission / ক্রিপস মিশন
  3. Radcliffe Commission / র‌্যাডক্লিফ কমিশন
  4. Cabinet Mission / ক্যাবিনেট মিশন
সঠিক উত্তর:
Radcliffe Commission / র‌্যাডক্লিফ কমিশন
উত্তর
সঠিক উত্তর:
Radcliffe Commission / র‌্যাডক্লিফ কমিশন
ব্যাখ্যা

ভারত ও পাকিস্তানের বিভাজনের জন্য ১৯৪৭ সালে ‌্যাডক্লিফ কমিশন গঠন করা হয়। এই কমিশন সারদার জলিয়ানওয়ালাবাগ সহ পূর্ব ও পশ্চিম বাংলার সীমারেখা নির্ধারণের কাজ সম্পন্ন করে। কমিশনের সভাপতি ছিলেন সার সায়ার র্যাডক্লিফ ।
উৎস
ফোর ডক্টরস- বাংলাদেশের ইতিহাস

১৬.
Who was the Prime Minister of Bengal at the time of India’s partition?/ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. A.K. Fazlul Huq / এ. কে. ফজলুল হক
  2. Huseyn Shaheed Suhrawardy / হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. Khawaja Nazimuddin / খাজা নাজিমুদ্দিন
  4. Muhammad Ali Jinnah / মোহাম্মদ আলী জিন্নাহ
সঠিক উত্তর:
Huseyn Shaheed Suhrawardy / হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর
সঠিক উত্তর:
Huseyn Shaheed Suhrawardy / হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৪৬–৪৭ সালে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতের বিভাজনের সময় এবং পাকিস্তান গঠনে। তাঁর নেতৃত্বে বঙ্গ প্রদেশের রাজনৈতিক সিদ্ধান্ত এবং হিন্দু-মুসলিম বিভাজন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া, তিনি কলকাতা দাঙ্গা এবং রাজনৈতিক সংকট মোকাবিলার সময় কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরে সক্রিয় ছিলেন।

উৎস

ফোর ডক্টরস- বাংলাদেশের ইতিহাস

১৭.
Who was the first Governor-General of independent Pakistan?/ স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন?
  1. Muhammad Ali Jinnah / মোহাম্মদ আলী জিন্নাহ
  2. Liaquat Ali Khan / লিয়াকত আলী খান
  3. Khawaja Nazimuddin / খাজা নাজিমুদ্দিন
  4. Iskander Mirza / ইস্কান্দার মির্জা
সঠিক উত্তর:
Muhammad Ali Jinnah / মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তর
সঠিক উত্তর:
Muhammad Ali Jinnah / মোহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা

মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের “কায়েদ-ই-আজম” বা মহান নেতা হিসেবে পরিচিত, ১৯৪৭ সালের ১৪ আগস্ট স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর-জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি নতুন দেশটি প্রতিষ্ঠার সময় রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক কাঠামো এবং সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জিন্নাহ দেশের মূল নীতি, সংবিধান এবং আইনকানুন স্থাপনে দিকনির্দেশনা দিয়েছিলেন।

উৎস

ফোর ডক্টরস- বাংলাদেশের ইতিহাস

১৮.
Who was the first President of Pakistan?/ পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. Liaquat Ali Khan / লিয়াকত আলী খান
  2. Muhammad Ali Jinnah / মোহাম্মদ আলী জিন্নাহ
  3. Iskander Mirza / ইস্কান্দার মির্জা
  4. Khawaja Nazimuddin / খাজা নাজিমুদ্দিন
সঠিক উত্তর:
Iskander Mirza / ইস্কান্দার মির্জা
উত্তর
সঠিক উত্তর:
Iskander Mirza / ইস্কান্দার মির্জা
ব্যাখ্যা

ইস্কান্দার মির্জা ১৯৫৬ সালে পাকিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা করার পর প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি পাকিস্তানের সংবিধান প্রবর্তনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তী সময়ে রাষ্ট্রের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামো স্থাপনে প্রভাব রাখেন। প্রথম প্রেসিডেন্ট হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ পাকিস্তানকে প্রজাতন্ত্র হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

উৎস

ফোর ডক্টরস- বাংলাদেশের ইতিহাস

১৯.
The Guptas’ original homeland was in which part of Bengal?/ গুপ্তদের আদি বাসস্থান বাংলার কোন অঞ্চলে ছিল?
  1. Rarh (রাঢ়)
  2. Varendra (বরেন্দ্র)
  3. Vanga (বঙ্গ)
  4. Radha (রাঢ়দেশ)
সঠিক উত্তর:
Varendra (বরেন্দ্র)
উত্তর
সঠিক উত্তর:
Varendra (বরেন্দ্র)
ব্যাখ্যা

ই-ৎসিঙ্ ৬৭২ খ্রিস্টাব্দে ভারত ভ্রমণে আসেন। এর পাঁচশত বছর পূর্বে অর্থাৎ খ্রিস্টীয় দু’শতকে চীনা পরিভ্রমণকারী হুই লন নালন্দা পরিদর্শন করেন। সে সময় একজন ‘মহারাজা’ শ্রীগুপ্ত ‘মি-লি-কিয়া-সি-কিয়া-পো-নো’ (মৃগশিখাবন অথবা মৃগস্থাপন-এর চৈনিক রূপ) নামে একটি পবিত্র স্থানের পাশে চীনা পুরোহিতদের জন্য একটি মন্দির (‘চীনা মন্দির’ নামে পরিচিত ছিল) নির্মাণ করে দেন। এ মন্দিরের ব্যয় সংকুলানের জন্য ২৪টি গ্রামও তিনি দান করেন। মন্দিরটি নালন্দা হতে চল্লিশ যোজন (২৪০ মাইলের সমান) পূর্বদিকে অবস্থিত ছিল। গঙ্গার গতিপথ ধরে নালন্দা হতে চল্লিশ যোজন দূরত্বে মুর্শিদাবাদের অবস্থান। এভাবে ই-ৎসিঙ্-এর বিবরণের দূরত্ব ও দিক বিচার করে গাঙ্গুলী গুপ্তদের আদি বাসস্থান বাংলার মুর্শিদাবাদে ছিল বলে মন্তব্য করেন। হেমচন্দ্র রায় চৌধুরী বলেন, উত্তর বঙ্গ বা বরেন্দ্র ছিল গুপ্ত রাজগণের মূল বাসস্থান। কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত ১০১৫ খ্রিস্টাব্দের একটি বৌদ্ধ পান্ডুলিপির একটি চিত্রের নিচে প্রদত্ত বর্ণনায় ‘বরেন্দ্রীর মৃগস্থাপন স্তূপ’ লেখা থেকেও মনে হয় চীনা মন্দিরটি বরেন্দ্রের মৃগস্থাপন স্তূপের পাশেই অর্থাৎ বরেন্দ্র বা এর সংলগ্ন এলাকায় অবস্থিত ছিল। সুতরাং একথা বলা যেতে পারে যে, গুপ্তগণের আদি নিবাস ছিল খুব সম্ভবত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ অথবা উত্তরবঙ্গের বরেন্দ্রীতে; যদিও ঐতিহাসিকগণ এ বিষয়ে এখনও মতৈক্যে পৌঁছুতে পারেননি। সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করা যায় এমন কোনো সাক্ষ্য নেই বলে রায়চৌধুরী বা গাঙ্গুলীর তত্ত্ব ঐতিহাসিক মহলে সম্পূর্ণভাবে গৃহীত হয় নি।

বাংলাপিডিয়া

২০.
Who is called the father of the Triple Alliance?/ ত্রিশক্তি চুক্তির জনক কাকে বলা হয়?
  1. Napoleon Bonaparte/ নেপোলিয়ন বোনাপার্ট
  2. Kaiser William II/ কাইজার ২য় উইলিয়াম
  3. Garibaldi/ গারিবাল্ডি
  4. Otto von Bismarck/ অটো ভন বিসমার্ক
সঠিক উত্তর:
Otto von Bismarck/ অটো ভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
Otto von Bismarck/ অটো ভন বিসমার্ক
ব্যাখ্যা

ত্রিশক্তি চুক্তি ১৮৮২ সালে জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি ও ইতালির মধ্যে গঠিত হয়েছিল। এর মূল জনক ছিলেন জার্মান চ্যান্সেলর অটো ভন বিসমার্ক। তিনি ফ্রান্সকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে ও ইউরোপে জার্মানির অবস্থান শক্তিশালী করতে এই জোট গঠন করেন।উৎস- দিলীপ কুমার সাহা, ইউরোপরে ইতিহাস (১৭৮৯ খ্রি: হতে ১৯৪৫ খ্রি:)

২১.
Which country was a democratic state during World War I? / প্রথম বিশ্বযুদ্ধের সময় কোন দেশটি ছিল গণতান্ত্রিক রাষ্ট্র?
  1. Germany / জার্মানি
  2. Russia / রাশিয়া
  3. Britain / ব্রিটেন
  4. Austria-Hungary / অস্ট্রিয়া-হাঙ্গেরি
সঠিক উত্তর:
Britain / ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
Britain / ব্রিটেন
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪–১৯১৮) চলাকালে প্রধান শক্তিগুলোর বেশিরভাগই ছিল রাজতান্ত্রিক বা সাম্রাজ্যবাদী শাসনে, যেমন—জার্মানি (কাইজার উইলহেল্ম II), অস্ট্রিয়া-হাঙ্গেরি ও রাশিয়া (জার নিকোলাস II)। কিন্তু ব্রিটেন ছিল একটি সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে সংসদীয় গণতন্ত্র চালু ছিল। তাই যুদ্ধকালীন সময়ে প্রধান শক্তিগুলোর মধ্যে ব্রিটেনই ছিল প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র।

উৎস-

দিলীপ কুমার সাহা, ইউরোপরে ইতিহাস (১৭৮৯ খ্রি: হতে ১৯৪৫ খ্রি:)

২২.
Who said: “I am not a colonial man” (আমি উপনিবেশবাদী লোক নই)?/ ‘আমি উপনিবেশবাদী লোক নই’— উক্তিটি কার?
  1. Napoleon Bonaparte / নেপোলিয়ন বোনাপার্ট
  2. Otto von Bismarck / অটো ভন বিসমার্ক
  3. Kaiser William II / কাইজার উইলহেল্ম II
  4. Garibaldi / গারিবাল্ডি
সঠিক উত্তর:
Otto von Bismarck / অটো ভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
Otto von Bismarck / অটো ভন বিসমার্ক
ব্যাখ্যা

অটো ভন বিসমার্ক, জার্মানির চ্যান্সেলর, এই উক্তিটি করেছিলেন— “আমি উপনিবেশবাদী লোক নই”। তিনি ইউরোপে জার্মানির অবস্থান শক্তিশালী করতে জোট ও ক্ষমতার ভারসাম্য নীতিকে প্রাধান্য দিতেন। উপনিবেশ স্থাপনে তিনি আগ্রহী ছিলেন না। যদিও পরবর্তীতে জার্মানি কিছু উপনিবেশ স্থাপন করে, বিসমার্ক নিজে উপনিবেশ বিস্তারের পক্ষে ছিলেন না।

উৎস-

দিলীপ কুমার সাহা, ইউরোপরে ইতিহাস (১৭৮৯ খ্রি: হতে ১৯৪৫ খ্রি:)

২৩.
How many treaties were signed at the Paris Peace Conference (1919)?/ প্যারিস সম্মেলন (১৯১৯)-এ কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়েছিল?
  1. 3/৩
  2. 7/৭
  3. 5/৫
  4. 10/১০
সঠিক উত্তর:
5/৫
উত্তর
সঠিক উত্তর:
5/৫
ব্যাখ্যা

১৯১৯ সালের প্যারিস শান্তি সম্মেলনে (Paris Peace Conference), প্রথম বিশ্বযুদ্ধ শেষে বিজয়ী মিত্রশক্তি পরাজিত শক্তিগুলোর সাথে মোট ৫টি প্রধান সন্ধি স্বাক্ষর করে। সেগুলো হলো—
১. ভার্সাই সন্ধি (১৯১৯) – জার্মানির সাথে
২. সেন্ট জার্মেইন সন্ধি (১৯১৯) – অস্ট্রিয়ার সাথে
৩. নেউইলি সন্ধি (১৯১৯) – বুলগেরিয়ার সাথে
৪. ত্রিয়ানোঁ সন্ধি (১৯২০) – হাঙ্গেরির সাথে
৫. সেভ্রেস সন্ধি (১৯২০) – অটোমান তুরস্কের সাথে
উৎস- দিলীপ কুমার সাহা, ইউরোপরে ইতিহাস (১৭৮৯ খ্রি: হতে ১৯৪৫ খ্রি:)

২৪.
Who presented the Fourteen Points at the Paris Peace Conference (1919)?/ প্যারিস সম্মেলনে (১৯১৯) চৌদ্দ দফা উত্থাপন করেন কে?
  1. Lloyd George (Britain) / লয়েড জর্জ (ব্রিটেন)
  2. Georges Clemenceau (France) / জর্জ ক্লেমেন্সো (ফ্রান্স)
  3. Vittorio Orlando (Italy) / ভিত্তোরিও অরল্যান্ডো (ইতালি)
  4. Woodrow Wilson (USA) / উড্রো উইলসন (আমেরিকা)
সঠিক উত্তর:
Woodrow Wilson (USA) / উড্রো উইলসন (আমেরিকা)
উত্তর
সঠিক উত্তর:
Woodrow Wilson (USA) / উড্রো উইলসন (আমেরিকা)
ব্যাখ্যা

উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ১৯১৮ সালের জানুয়ারিতে তাঁর চৌদ্দ দফা প্রস্তাব ঘোষণা করেন এবং পরে ১৯১৯ সালের প্যারিস সম্মেলনে তা উপস্থাপন করেন। এই দফাগুলিতে যুদ্ধবিহীন শান্তি, জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সমুদ্রপথের স্বাধীনতা, অস্ত্র কমানো এবং জাতিপুঞ্জ (League of Nations) গঠনের কথা বলা হয়েছিল। উইলসনের উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
উৎস-
দিলীপ কুমার সাহা, ইউরোপরে ইতিহাস (১৭৮৯ খ্রি: হতে ১৯৪৫ খ্রি:)

২৫.
Shashanka, the ruler of Gauda, came into conflict with—/ গৌড়রাজ শশাঙ্ক সংঘর্ষে লিপ্ত হন—
  1. Samudragupta (সমুদ্রগুপ্ত)
  2. Harshavardhana (হর্ষবর্ধন)
  3. Pulakeshin II (পুলকেশিন-২)
  4. Chandragupta II (চন্দ্রগুপ্ত-২)
সঠিক উত্তর:
Harshavardhana (হর্ষবর্ধন)
উত্তর
সঠিক উত্তর:
Harshavardhana (হর্ষবর্ধন)
ব্যাখ্যা

শশাঙ্ক (প্রায় ৬০৬–৬৩৭ খ্রি.) বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন। তিনি প্রাথমিকভাবে হর্ষবর্ধনের প্রতিদ্বন্দ্বী ছিলেন। হর্ষবর্ধন ও কামরূপরাজ ভাস্করবর্মণ মিলে শশাঙ্কের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করেন। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ ।

বাংলাপিডিয়া

২৬.
Whom did Hiuen Tsang describe as the persecutor of Buddhism?/ হিউয়েন সাঙ কাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছেন?
  1. Ashoka (অশোক)
  2. Kanishka (কণিষ্ক)
  3. Shashanka (শশাঙ্ক)
  4. Harshavardhana (হর্ষবর্ধন)
সঠিক উত্তর:
Shashanka (শশাঙ্ক)
উত্তর
সঠিক উত্তর:
Shashanka (শশাঙ্ক)
ব্যাখ্যা

হিউয়েন সাঙ ৭ম শতাব্দীতে ভারত ভ্রমণ করেন। তিনি লিখেছেন, গৌড়রাজ শশাঙ্ক বৌদ্ধদের উপর অত্যাচার করেছিলেন। শশাঙ্ক বোধগয়ায় বুদ্ধমূর্তি ধ্বংস করেন এবং কুসুমপুরা (নালন্দার কাছে) বৌদ্ধ ভিক্ষুদের নিগৃহীত করেন। এজন্য হিউয়েন সাঙ তাঁকে "বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী" বলে আখ্যায়িত করেন।

উৎস

ফোর ডক্টরস- বাংলাদেশের ইতিহাস

২৭.
Which was the largest Buddhist monastery in the Indian subcontinent?/ ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার কোনটি?
  1. Odantapuri (ওদান্তপুরি)
  2. Vikramashila (বিক্রমশীলা)
  3. Nalanda (নালন্দা)
  4. Somapura (সোমাপুরা)
সঠিক উত্তর:
Somapura (সোমাপুরা)
উত্তর
সঠিক উত্তর:
Somapura (সোমাপুরা)
ব্যাখ্যা

পাল রাজা ধর্মপালের স্থাপত্য কীর্তির নিদর্শন পাহাড়পুরের সোমপুর মহাবিহার। বাংলায় উদ্ভাবিত বৌদ্ধ-বিহার স্থাপত্য পরিকল্পনায় নির্মিত এই বিহারটির ধ্বংসাবশেষ সগৌরবে ঘোষণা করছে স্থাপত্যশিল্পে বাংলার উৎকর্ষ অর্জনের কথা। এটি ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার। বিপুলশ্রীমিত্রের নালন্দালিপিতে এটিকে ‘জগতাম্ নেত্রৈকবিশ্রামভূ’ (জগতের চোখে তৃপ্তিদায়ক বা দৃষ্টিনন্দন) বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাপিডিয়া

২৮.
Which Sena ruler shifted the capital from Gauda to Vikramapura?/ সেন রাজবংশের কোন রাজা রাজধানী গৌড় থেকে বিক্রমপুরে স্থানান্তর করেছিলেন?
  1. Vijaya Sena / বিজয়সেন
  2. Ballal Sena / বল্লালসেন
  3. Lakshmana Sena / লক্ষ্মণসেন
  4. Hemanta Sena / হেমন্তসেন
সঠিক উত্তর:
Vijaya Sena / বিজয়সেন
উত্তর
সঠিক উত্তর:
Vijaya Sena / বিজয়সেন
ব্যাখ্যা

যে গৌড়রাজকে বিজয়সেন দ্রুত পলায়নে বাধ্য করেছিলেন তিনি যে শেষ পালরাজা মদনপাল সে বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই। বিজয়সেন বঙ্গ (দক্ষিণ-পূর্ব বাংলা)-এর উপরও তাঁর আধিপত্য সম্প্রসারণ করেন । তিনি বঙ্গ বিজয়ের পর গৌড় থেকে তার রাজধানী বিক্রমপুরে স্থাপন করেন।

বাংলাপিডিয়া

২৯.
What was the main reason for the Nawab’s defeat in the Battle of Plassey (1757)?/ পলাশীর যুদ্ধে (১৭৫৭) নবাবের পরাজয়ের প্রধান কারণ কী ছিল?
  1. Nawab’s weak army / নবাবের দুর্বল সেনাবাহিনী
  2. British superior weapons / ইংরেজদের উন্নত অস্ত্রশস্ত্র
  3. Treachery of Mir Jafar and others / মীর জাফর প্রমুখের বিশ্বাসঘাতকতা
  4. Lack of money / অর্থাভাব
সঠিক উত্তর:
Treachery of Mir Jafar and others / মীর জাফর প্রমুখের বিশ্বাসঘাতকতা
উত্তর
সঠিক উত্তর:
Treachery of Mir Jafar and others / মীর জাফর প্রমুখের বিশ্বাসঘাতকতা
ব্যাখ্যা

পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলাহর সেনা শক্তিশালী ছিল, তবে তাঁর ঘনিষ্ঠ কর্মকর্তারা, বিশেষ করে মীর জাফর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সাথে গোপনে চুক্তি করেছিলেন। মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাবের সেনারা যুদ্ধের সময় কার্যকরভাবে লড়তে পারেনি, ফলে নবাব পরাজিত হন। এই বিশ্বাসঘাতকতা ব্রিটিশদের জন্য জয় নিশ্চিত করেছিল এবং মীর জাফরকে নবাবের স্থলাভিষিক্ত হিসেবে বসানো হয়।
উৎস
ফোর ডক্টরস- বাংলাদেশের ইতিহাস
বাংলাপিডিয়া

৩০.
Who led the English army in the Battle of Buxar?/ বক্সারের যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন কে?
  1. Warren Hastings/ ওয়ারেন হ্যাস্টিংস
  2. Robert Clive / রবার্ট ক্লাইভ
  3. Mir Jafar/ মীর জাফর
  4. Major Monroo/ মেজর মনরো
সঠিক উত্তর:
Major Monroo/ মেজর মনরো
উত্তর
সঠিক উত্তর:
Major Monroo/ মেজর মনরো
ব্যাখ্যা

মেজর মনরু ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর একজন প্রধান কমান্ডার, যিনি পলাশীর যুদ্ধে (১৭৫৭) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি যুদ্ধের সময় ব্রিটিশ সেনাদের নেতৃত্ব দেন এবং নবাব সিরাজ-উদ-দৌলাহর সেনাদের সঙ্গে সংঘর্ষে সক্রিয় অংশ নেন। তাঁর দক্ষ নেতৃত্ব ও কৌশল ব্রিটিশদের জয় নিশ্চিত করতে সাহায্য করে।
উৎস
ফোর ডক্টরস- বাংলাদেশের ইতিহাস
বাংলাপিডিয়া

৩১.
Who is known as the “Tiger of Mysore”?/ “মহীশূরের বাঘ” বলা হয় কাকে?
  1. Hyder Ali / হায়দার আলী
  2. Tipu Sultan / টিপু সুলতান
  3. Siraj-ud-Daulah / সিরাজউদ্দৌলা
  4. Mir Qasim / মীর কাশিম
সঠিক উত্তর:
Tipu Sultan / টিপু সুলতান
উত্তর
সঠিক উত্তর:
Tipu Sultan / টিপু সুলতান
ব্যাখ্যা

টিপু সুলতান ১৭৫১–১৭৯৯ সালে মহীশূর রাজ্যের শাসক ছিলেন। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সঙ্গে চারটি মারাঠি–ব্রিটিশ যুদ্ধ (Anglo-Mysore Wars) পরিচালনা করেছিলেন। তার সাহসিকতা, কৌশলগত নেতৃত্ব এবং লড়াই করার অসাধারণ ক্ষমতার কারণে তাকে “মহীশূরের বাঘ” বলা হয়। টিপু সুলতান আধুনিক রকেট প্রযুক্তি ব্যবহার করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত জনপ্রিয় ও ভয়ঙ্কর প্রতিপক্ষ ছিলেন।
উৎস-
ইতিহাস ১ম পত্র (একাদশ-দ্বাদশ)
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)

৩২.
During the reign of which Pala king did the Varendra Rebellion take place?/ বরেন্দ্র বিদ্রোহ কোন পাল রাজার সময়ে সংঘঠিত হয়?
  1. Gopala (গোপাল)
  2. Dharmapala (ধর্মপাল)
  3. Mahipala II (দ্বিতীয় মহিপাল)
  4. Madanapala (মদনপাল)
সঠিক উত্তর:
Mahipala II (দ্বিতীয় মহিপাল)
উত্তর
সঠিক উত্তর:
Mahipala II (দ্বিতীয় মহিপাল)
ব্যাখ্যা

বরেন্দ্র বিদ্রোহ পালরাজা দ্বিতীয় মহীপালের (আনু. ১০৭৫-১০৮০ খ্রি.) রাজত্বকালে সংঘটিত হয়। এ বিদ্রোহের ফলে দ্বিতীয় মহীপালের মৃত্যু ঘটে এবং কৈবর্ত প্রধান দিব্যের হাতে বরেন্দ্রের (উত্তর বাংলা) অধিকার চলে যায়। বরেন্দ্র বিদ্রোহ সম্পর্কে জানার একমাত্র উৎস হচ্ছে সন্ধ্যাকর নন্দীর বিখ্যাত কাব্য রামচরিতম্। এ কাব্যের প্রধান বিষয় হলো বরেন্দ্রের পতন এবং রামপাল কর্তৃক তা পুনরুদ্ধার।

বাংলাপিডিয়া

৩৩.
In which year did the English first come to India?/ ইংরেজরা ভারতে প্রথম আসে কত সালে?
  1. 1498/১৪৯৮
  2. 1600/১৬০০
  3. 1601/১৬০১
  4. 1608/১৬০৮
সঠিক উত্তর:
1608/১৬০৮
উত্তর
সঠিক উত্তর:
1608/১৬০৮
ব্যাখ্যা

১৪৯৮ সালে ভাস্কো-দা-গামা সমুদ্রপথে ক্যালিকটে পৌঁছান, কিন্তু তিনি ছিলেন পর্তুগিজ, ইংরেজ নন। ১৬০০ সালে ইংরেজরা "East India Company" প্রতিষ্ঠা করলেও তখনও তারা ভারতে প্রবেশ করেনি। ১৬০১ সালে কোম্পানি ভারতমুখী যাত্রার প্রস্তুতি নেয়, কিন্তু এখনো ভারতে পৌঁছায়নি। ১৬০৮ সালে প্রথমবারের মতো ইংরেজরা ভারতে আসে। ওই বছর Captain William Hawkins-এর নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির Hector নামক জাহাজ সুরাট বন্দরে এসে পৌঁছায়। মুঘল সম্রাট জাহাঙ্গীর-এর দরবারে হাজির হয়ে ইংরেজরা বাণিজ্যের অনুমতি চায়। এটিই ইংরেজদের ভারতে আনুষ্ঠানিক আগমন।

ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

৩৪.
Which Sena king introduced the Kulinism system in Bengal society?/ সেন রাজবংশের কোন রাজা বাংলার সমাজে কুলীন প্রথা প্রবর্তন করেছিলেন?
  1. Ballal Sena / বল্লালসেন
  2. Vijaya Sena / বিজয়সেন
  3. Lakshmana Sena / লক্ষ্মণসেন
  4. Hemanta Sena / হেমন্তসেন
সঠিক উত্তর:
Ballal Sena / বল্লালসেন
উত্তর
সঠিক উত্তর:
Ballal Sena / বল্লালসেন
ব্যাখ্যা

বল্লালসেন (আনু. ১১৬০-১১৭৮ খ্রি.) বাংলার সেন বংশের দ্বিতীয় রাজা। কুলজি গ্রন্থসমূহ থেকে জানা যায় যে, বিজয়সেনের পুত্র এবং উত্তরসূরি বল্লাসসেন বাংলায় সামাজিক সংস্কার, বিশেষ করে কৌলীন্য প্রথা প্রবর্তনকারী হিসেবে পরিচিত। কৌলীন্যপ্রথা প্রবর্তনের মাধ্যমে বল্লালসেন সামাজিক ব্যবস্থা পুনর্গঠন করেন।

বাংলাপিডিয়া

৩৫.
Who discovered the sea route from Europe to India?/ ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন?
  1. Christopher Columbus / ক্রিস্টোফার কলম্বাস
  2. Vasco da Gama / ভাস্কো দা গামা
  3. Ferdinand Magellan / ফের্দিনান্দ মাগেলান
  4. Bartholomew Diaz / বার্থোলোমিউ ডিয়াজ
সঠিক উত্তর:
Vasco da Gama / ভাস্কো দা গামা
উত্তর
সঠিক উত্তর:
Vasco da Gama / ভাস্কো দা গামা
ব্যাখ্যা

ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতে পৌঁছানোর স্বপ্ন ছিল ইউরোপীয়দের বহুদিনের। বার্থোলোমিউ ডিয়াজ (1488) প্রথমে কেপ অব গুড হোপ (আফ্রিকার দক্ষিণ প্রান্ত) ঘুরে আসেন, কিন্তু তিনি ভারতে পৌঁছাতে পারেননি। ক্রিস্টোফার কলম্বাস (1492) নতুন সমুদ্রপথ খুঁজতে গিয়ে আমেরিকা আবিষ্কার করেন, ভারত নয়। ফের্দিনান্দ মাগেলান (1519–1522) প্রথম পৃথিবী প্রদক্ষিণ সম্পন্ন করেন, কিন্তু তিনি নিজে ভারতে পৌঁছাননি। ভাস্কো দা গামা (1498) পর্তুগিজ নাবিক, যিনি কেপ অব গুড হোপ ঘুরে ভারতবর্ষের ক্যালিকট বন্দরে (বর্তমান কেরালা) পৌঁছান। এর মাধ্যমে ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কৃত হয় এবং ইউরোপ-ভারত সরাসরি বাণিজ্যের নতুন যুগ শুরু হয়।
ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

৩৬.
Who was the leader of the feudal rebellion in Bengal?/ সামন্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?
  1. Shashanka (শশাঙ্ক)
  2. Dharmapala (ধর্মপাল)
  3. Dibbo / (দিব্য
  4. Devapala (দেবপাল)
সঠিক উত্তর:
Dibbo / (দিব্য
উত্তর
সঠিক উত্তর:
Dibbo / (দিব্য
ব্যাখ্যা

সামন্ত বিদ্রোহ (Feudal Rebellion) বাংলার পাল যুগের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল (প্রায় ৭৫০ খ্রিষ্টাব্দে নির্বাচিত রাজা)। তাঁর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পাল সাম্রাজ্য পরিচালিত হলেও স্থানীয় সামন্তরা শক্তিশালী হয়ে ওঠে। এই সময়ে এক সামন্তপ্রভু দিব্য (Dibbo) বিদ্রোহের নেতৃত্ব দেন। দিব্যের বিদ্রোহ ইতিহাসে সামন্ত বিদ্রোহ নামে পরিচিত, যা পাল শাসনের কেন্দ্রীয় ক্ষমতার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। দিব্যের এই বিদ্রোহ বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করে, কারণ এটি পাল সাম্রাজ্যের ঐক্য ও স্থায়িত্বকে নড়বড়ে করে তোলে।

উৎস

ফোর ডক্টরস- বাংলাদেশের ইতিহাস

বাংলাপিডিয়া

৩৭.
Where did Mir Qasim transfer his capital?/ মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন?
  1. Murshidabad / মুর্শিদাবাদ
  2. Patna / পাটনা
  3. Calcutta / কলকাতা
  4. Monghyr (Munger) / মুঙ্গের
সঠিক উত্তর:
Monghyr (Munger) / মুঙ্গের
উত্তর
সঠিক উত্তর:
Monghyr (Munger) / মুঙ্গের
ব্যাখ্যা

মীর কাশিম (Mir Qasim) ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাবদের একজন। তিনি ১৭৬০ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহায়তায় বাংলার নবাব হন। নবাব হওয়ার পর তিনি বুঝতে পারেন যে মুর্শিদাবাদে থাকলে ইংরেজদের প্রভাবমুক্তভাবে শাসন করা সম্ভব নয়। তাই তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে বর্তমান বিহার স্থানান্তর করেন। মুঙ্গেরে গিয়ে তিনি একটি দুর্গ, অস্ত্রাগার এবং সেনাবাহিনী গড়ে তোলেন। এর উদ্দেশ্য ছিল ইংরেজদের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করা এবং স্বাধীন শাসন কায়েম করা। পরবর্তীতে ইংরেজদের সঙ্গে তার সংঘর্ষ ঘটে এবং বক্সারের যুদ্ধ মীর কাশিম, মীরজাফর, শুজাউদ্দৌলা ও শাহ আলম দ্বিতীয় মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন, কিন্তু পরাজিত হন।

উৎস

ফোর ডক্টরস- বাংলাদেশের ইতিহাস

বাংলাপিডিয়া

৩৮.
In which year did the Company’s rule in the Indian subcontinent come to an end?/ কত সালে ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসনের বিলুপ্তি ঘটে?
  1. 1757/১৭৫৭
  2. 1765/১৭৬৫
  3. 1858 /১৮৫৮
  4. 1857/১৮৫৭
সঠিক উত্তর:
1858 /১৮৫৮
উত্তর
সঠিক উত্তর:
1858 /১৮৫৮
ব্যাখ্যা

১৮৫৮ (Government of India Act, 1858): সিপাহি বিদ্রোহ দমন শেষে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে আর কোম্পানির হাতে শাসন রাখা যাবে না। East India Company-এর শাসনের অবসান ঘটে। ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রানির (Queen Victoria) হাতে ন্যস্ত হয়। ভারতে নতুন শাসনব্যবস্থা চালু হয়, যা পরিচিত ছিল ব্রিটিশ রাজ নামে।
ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

৩৯.
Who conferred the title of “Kaiser-i-Hind” (Empress of India) on the Queen of England?/ ইংল্যান্ডের রানিকে ‘কাইজার-ই-হিন্দ’ উপাধি প্রদান করেন কে?
  1. Lord Wellesley / লর্ড ওয়েলেসলি
  2. Lord Kanning / লর্ড ক্যানিং
  3. Lord Cornwallis / লর্ড কর্নওয়ালিস
  4. Warren Hastings / ওয়ারেন হেস্টিংস
সঠিক উত্তর:
Lord Kanning / লর্ড ক্যানিং
উত্তর
সঠিক উত্তর:
Lord Kanning / লর্ড ক্যানিং
ব্যাখ্যা

১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ দমন করার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সমাপ্ত হয়। ১৮৫৮ সালের Indian Government Act অনুযায়ী ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের হাতে যায়। তখন ভারতের প্রথম ভাইসরয় (Viceroy) নিযুক্ত হন লর্ড ক্যানিং। ১৮৭৬ সালে ব্রিটিশ পার্লামেন্টের Royal Titles Act এর মাধ্যমে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া-কে ভারতের সম্রাজ্ঞী বা “Kaiser-i-Hind” (Empress of India) উপাধি প্রদান করা হয়। ভারতে এই ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রচার করেন ভাইসরয় লর্ড ক্যানিং।

ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

৪০.
On which date was the Permanent Settlement implemented?/ চিরস্থায়ী বন্দোবস্ত কত তারিখ কার্যকর করা হয়?
  1. 12 August, 1793
  2. 22 March, 1793
  3. 1 November, 1793
  4. 3 June, 1793
সঠিক উত্তর:
22 March, 1793
উত্তর
সঠিক উত্তর:
22 March, 1793
ব্যাখ্যা

ব্রিটিশ শাসকরা ভারতের রাজস্ব সংগ্রহের জন্য নানা পরীক্ষা-নিরীক্ষা চালায়। বাংলায় জমিদারি প্রথাকে সুসংহত করার জন্য গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস (Lord Cornwallis) একটি নতুন রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন, যা ইতিহাসে পরিচিত চিরস্থায়ী বন্দোবস্ত (Permanent Settlement) নামে। এর মাধ্যমে জমিদারদের জমির মালিকানা স্থায়ীভাবে স্বীকৃতি দেওয়া হয় এবং তারা সরকারকে নির্দিষ্ট পরিমাণ খাজনা (রাজস্ব) প্রদান করবে—এটি চিরস্থায়ীভাবে নির্ধারিত করা হয়। এই ব্যবস্থা কার্যকর হয় ২২ মার্চ, ১৭৯৩ সালে। যদিও এতে জমিদার শ্রেণি লাভবান হয়, কিন্তু কৃষকরা শোষণের শিকার হয়। কারণ রাজস্ব ঠিকমতো আদায় করতে না পারলে জমিদারদের জমি বাজেয়াপ্ত হতো, ফলে তারা কৃষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করত।
ইতিহাস ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি

৪১.
Who is the author of the play Nil Darpan?/ ‘নীল দর্পণ’ নাটকটির রচয়িতা কে?
  1. Michael Madhusudan Dutt / মাইকেল মধুসূদন দত্ত
  2. Dinabandhu Mitra / দীনবন্ধু মিত্র
  3. Ishwar Chandra Vidyasagar / ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. Bankim Chandra Chattopadhyay / বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
Dinabandhu Mitra / দীনবন্ধু মিত্র
উত্তর
সঠিক উত্তর:
Dinabandhu Mitra / দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা

‘নীলদর্পণ’ (Nil Darpan) একটি সামাজিক নাটক, যা দীনবন্ধু মিত্র ১৮৬০ সালে রচনা করেন। এই নাটকে বাংলার নীলচাষিদের দুর্দশা ও ইংরেজ নীলকর সাহেবদের শোষণ-নিপীড়ন বাস্তবভাবে চিত্রিত হয়েছে। নাটকটি প্রকাশের পর বাংলায় এবং ইংরেজ শাসকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ফলে এটি ইউরোপ পর্যন্ত আলোচিত হয়। এই রচনাটি বাংলার কৃষক বিদ্রোহ ও জাতীয়তাবাদী চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাপিডিয়া

৪২.
What was the movement that arose in protest of the Partition of Bengal called?/বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠে তাকে কি বলা হয়?
  1. Non-Cooperation Movement / অসহযোগ আন্দোলন
  2. Quit India Movement / ভারত ছাড়ো আন্দোলন
  3. Swadeshi Movement / স্বদেশী আন্দোলন
  4. Khilafat Movement / খিলাফত আন্দোলন
সঠিক উত্তর:
Swadeshi Movement / স্বদেশী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
Swadeshi Movement / স্বদেশী আন্দোলন
ব্যাখ্যা

বঙ্গভঙ্গ (Partition of Bengal, ১৯০৫) ব্রিটিশ শাসকরা প্রশাসনিক সুবিধার কারণে বাংলাকে দুটি অংশে ভাগ করে। এর ফলে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি হয় এবং সাধারণ জনসাধারণ অসন্তুষ্ট হয়। এই অবৈধ বিভাজনের প্রতিবাদে ভারতীয়রা স্বদেশী আন্দোলন শুরু করে। আন্দোলনের মূল লক্ষ্য: বিদেশি পণ্য বর্জন করা।দেশীয় পণ্য ও শিল্পকে সমর্থন দেওয়া। ব্রিটিশ সরকারের নীতির বিরুদ্ধে রাজনৈতিক চাপে ফেলা। শিক্ষার্থী, বণিক, শিল্পপতি ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে এতে অংশ নেন। এই আন্দোলন জাতীয়তাবাদী চেতনার প্রসার ও পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ড. আবু মো: দেলোয়ার-বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১)

৪৩.
When did Charles Wood present his Education Report (Wood’s Despatch)?/ চার্লস উড শিক্ষা রিপোর্ট (উডস ডিসপ্যাচ) উপস্থাপন করেন কবে?
  1. 1835 / ১৮৩৫
  2. 1854 / ১৮৫৪
  3. 1861 / ১৮৬১
  4. 1882 / ১৮৮২
সঠিক উত্তর:
1854 / ১৮৫৪
উত্তর
সঠিক উত্তর:
1854 / ১৮৫৪
ব্যাখ্যা

১৯ জুলাই, ১৮৫৪ চার্লস উড শিক্ষা রিপোর্ট (উডস ডিসপ্যাচ) উপস্থাপন করেন। সে সময়কার ব্রিটিশ হাউস অব কমন্সের সদস্য এবং ভারতের জন্য বোর্ড অব কন্ট্রোল-এর প্রেসিডেন্ট। এই প্রতিবেদনকে অনেকে ভারতের “শিক্ষার ম্যাগনা কার্টা” বলে উল্লেখ করেছেন। ভারতীয় শিক্ষাব্যবস্থাকে একটি একক কাঠামোয় নিয়ে আসা। ইংরেজি ভাষা ছাড়াও দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষা বিস্তারের ব্যবস্থা। সরকারি উদ্যোগে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ভারতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় (ক্যালকাটা, মাদ্রাজ, বোম্বাই – ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত) খোলার সুপারিশ। মেধাবী ভারতীয়দের জন্য সরকারি চাকরির সুযোগ তৈরি করা।
উৎস-
ইতিহাস ১ম পত্র (একাদশ-দ্বাদশ)
দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)

৪৪.
Who is the author of the book ‘The Spirit of Islam’?/‘The Spirit of Islam’ গ্রন্থের লেখক কে?
  1. Syed Amir Ali / সৈয়দ আমির আলী
  2. Sir Sayyid / স্যার সাঈদ
  3. Muhammad Iqbal / মুহাম্মদ ইকবাল
  4. Allama Shibli / আল্লামা শিবলি
সঠিক উত্তর:
Syed Amir Ali / সৈয়দ আমির আলী
উত্তর
সঠিক উত্তর:
Syed Amir Ali / সৈয়দ আমির আলী
ব্যাখ্যা

‘The Spirit of Islam’ হলো একটি প্রভাবশালী ইংরেজি গ্রন্থ, যা ইসলাম ধর্ম ও মুসলিম সমাজের দর্শন, আইন ও নীতি ব্যাখ্যা করে। গ্রন্থের লেখক সৈয়দ আমির আলী (Syed Amir Ali, ১৮৪৯–১৯২৮)। বইটির মূল উদ্দেশ্য ছিল পশ্চিমাদের কাছে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং মুসলিম সংস্কৃতির মূল্য তুলে ধরা। এতে ইসলামের নৈতিকতা, আইন, সামাজিক নীতি, অর্থনীতি ও রাজনীতি-র দিকগুলি বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই গ্রন্থ আন্তর্জাতিক মুসলিম চিন্তাবিদদের মধ্যে খুবই পরিচিত এবং ইসলামের ইতিহাস ও দর্শনের প্রামাণ্য উৎস হিসেবে গণ্য।

বাংলাপিডিয়া

৪৫.
In which year was the Lucknow Pact signed? / লক্ষ্ণৌ চুক্তি কত সালে সম্পাদিত হয়?
  1. 1905 / ১৯০৫
  2. 1916 / ১৯১৬
  3. 1920 / ১৯২০
  4. 1930 / ১৯৩০
সঠিক উত্তর:
1916 / ১৯১৬
উত্তর
সঠিক উত্তর:
1916 / ১৯১৬
ব্যাখ্যা

লক্ষ্ণৌ চুক্তি (Lucknow Pact) ভারতের আওয়ামী কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে ঐক্যের প্রতীক। এই চুক্তি ১৯১৬ সালে লক্ষ্ণৌ শহরে স্বাক্ষরিত হয়। চুক্তির মূল উদ্দেশ্য ছিল: ভারতের স্বাধীনতার জন্য যৌথ রাজনৈতিক সমন্বয়। মুসলিমদের আলাদা ভোট ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় নেতাদের ঐক্য গঠন। এই চুক্তি প্রথমবারের মতো হিন্দু ও মুসলিম নেতৃত্বের সমন্বয় প্রদর্শন করে এবং পরবর্তী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে।

ড. আবু মো: দেলোয়ার-বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১)

৪৬.
Who repealed the Vernacular Press Act? ‘Vernacular Press Act’ কে বাতিল করেন?/
  1. Lord Ripon / লর্ড রিপন
  2. Lord Lytton / লর্ড লিটন
  3. Lord Curzon / লর্ড কার্জন
  4. Lord Wellesley / লর্ড ওয়েলেসলি
সঠিক উত্তর:
Lord Ripon / লর্ড রিপন
উত্তর
সঠিক উত্তর:
Lord Ripon / লর্ড রিপন
ব্যাখ্যা

Vernacular Press Act (১৮৭৮) ছিল একটি কঠোর ব্রিটিশ আইন, যা ভারতের আঞ্চলিক সংবাদপত্রগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করত। এই আইনের মাধ্যমে ইংরেজ শাসকরা স্থানীয় সংবাদপত্রকে ব্রিটিশ সরকারের সমালোচনা না করার জন্য দমনমূলক ব্যবস্থা নিত। লর্ড লিটন এই আইন প্রবর্তন করেন, যা তখনকার ভারতীয় জনমনে প্রচণ্ড অসন্তোষ সৃষ্টি করে। পরে ১৮৮২ সালে লর্ড রিপন গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই আইন বাতিল করেন। লর্ড রিপনের এই পদক্ষেপকে ভারতীয় গণতন্ত্র ও সংবাদপত্র স্বাধীনতার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হয়।

উৎস-

ইতিহাস ১ম পত্র (একাদশ-দ্বাদশ)

৪৭.
Who sent Muhammad bin Qasim to Sindh?/ মুহাম্মদ বিন কাসেমকে সিন্ধে পাঠান কে?
  1. Caliph Harun al-Rashid / খলিফা হারুন-উর-রশিদ
  2. Caliph Abdul Malik / খলিফা আবদুল মালিক
  3. Hajjaj bin Yusuf / হাজ্জাজ বিন ইউসুফ
  4. Caliph Umar / খলিফা উমর
সঠিক উত্তর:
Hajjaj bin Yusuf / হাজ্জাজ বিন ইউসুফ
উত্তর
সঠিক উত্তর:
Hajjaj bin Yusuf / হাজ্জাজ বিন ইউসুফ
ব্যাখ্যা

মুহাম্মদ বিন কাসেমকে সিন্ধে পাঠানোর মূল ভূমিকা পালন করেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, যিনি উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ইবনে আবদুল মালিকের ঘনিষ্ঠ গভর্নর ছিলেন। ঘটনার সূত্রপাত হয় যখন সিন্ধুর দস্যুরা আরব বণিকদের জাহাজ লুট করে এবং নারী-শিশুসহ বন্দী করে নেয়। তখন হাজ্জাজ বিন ইউসুফ খলিফার অনুমতি নিয়ে তরুণ সেনাপতি মুহাম্মদ বিন কাসেমকে (মাত্র ১৭ বছর বয়সে) একটি শক্তিশালী সেনাদল সহ সিন্ধে প্রেরণ করেন।এই অভিযানের ফলেই ৭১২ খ্রিষ্টাব্দে সিন্ধ জয় হয় এবং ভারতবর্ষে ইসলামী শাসনের প্রথম ভিত্তি স্থাপিত হয়।
উৎস
প্রভাতাংশু মাইতি- ভারত ইতিহাস পরিক্রমা

৪৮.
What is Sultan Mahmud of Ghazni often remembered as?/ সুলতান মাহমুদ গজনভীকে ইতিহাসে কিসের জন্য স্মরণ করা হয়?
  1. Conqueror of Delhi / দিল্লির বিজেতা
  2. Idol-breaker (But-shikan) / মূর্তিভঙ্গকারী” বা বাৎ-সিকান
  3. Founder of Mughal Empire / মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
  4. Peaceful ruler / শান্তিপ্রিয় শাসক
সঠিক উত্তর:
Idol-breaker (But-shikan) / মূর্তিভঙ্গকারী” বা বাৎ-সিকান
উত্তর
সঠিক উত্তর:
Idol-breaker (But-shikan) / মূর্তিভঙ্গকারী” বা বাৎ-সিকান
ব্যাখ্যা

সুলতান মাহমুদ অব গাজনভীকে মূলত “মূর্তিভঙ্গকারী” বা বাৎ-সিকান নামে স্মরণ করা হয়। তিনি ভারতের বিভিন্ন মন্দির আক্রমণ ও ধনলুট করেছেন, বিশেষত সোমনাথ মন্দির (1025 খ্রিঃ)। তার এই কার্যকলাপের কারণে তিনি মুসলিম বিজয়ী ও অর্থলুটকারী হিসেবে পরিচিত। বাৎ-সিকান উপাধি তাঁর মন্দির ধ্বংস ও প্রতীকের অবমাননার জন্য ইতিহাসে স্থায়ীভাবে প্রাপ্তি। এছাড়াও তিনি ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম সামরিক প্রভাব বিস্তারের জন্য স্মরণীয়।

উৎস

আব্দুল করিম, ভারতীয় উপমহাদেশে মুসলিম রাজত্বের ইতিহাস

প্রভাতাংশু মাইতি- ভারত ইতিহাস পরিক্রমা

৪৯.
Who was the founder of the Slave Dynasty?/ দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
  1. Qutbuddin Aibak / কুতুবউদ্দিন আইবক
  2. Iltutmish / ইলতুতমিশ
  3. Balban / বালবান
  4. Razia / রজিয়া
সঠিক উত্তর:
Qutbuddin Aibak / কুতুবউদ্দিন আইবক
উত্তর
সঠিক উত্তর:
Qutbuddin Aibak / কুতুবউদ্দিন আইবক
ব্যাখ্যা

কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির দাসবংশের প্রতিষ্ঠাতা। তিনি গুজরাট ও দিল্লি অঞ্চলে তুর্কি দাস সেনাপতিরূপে উত্থিত হন। ১২০৬ খ্রিষ্টাব্দে মোহম্মদ ঘুরীর মৃত্যুর পর দিল্লিতে প্রথম মুসলিম সুলতান হিসেবে সিংহাসনে বসেন। তাঁর শাসনকালে দাসবংশের ভিত্তি স্থাপন করা হয় এবং দিল্লি সুলতানাতের কেন্দ্র হিসেবে শক্তিশালী হয়। তিনি দিল্লি কুতুব মসজিদ নির্মাণের জন্যও স্মরণীয়।

উৎস

আব্দুল করিম, ভারতীয় উপমহাদেশে মুসলিম রাজত্বের ইতিহাস

৫০.
Who inaugurated the first Census Department in India? /ভারতে সর্বপ্রথম আদমশুমারি বিভাগ কে উদ্বোধন করেন?
  1. Lord Mayo / লর্ড মায়ো
  2. Lord Ripon / লর্ড রিপন
  3. Lord Dalhousie / লর্ড ডালহৌসি
  4. Lord Wellesley / লর্ড ওয়েলেসলি
সঠিক উত্তর:
Lord Mayo / লর্ড মায়ো
উত্তর
সঠিক উত্তর:
Lord Mayo / লর্ড মায়ো
ব্যাখ্যা

ভারতবর্ষে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য আদমশুমারি (Census) ব্যবস্থা চালু করা হয়েছিল। লর্ড মায়ো (১৮৬৯–১৮৭২) গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভারতের প্রথম Census Department উদ্বোধন করেন। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল: জনসংখ্যা ও সামাজিক তথ্য সংগ্রহ করা। সরকারের নীতিমালা ও রাজস্ব ব্যবস্থা পরিকল্পনায় সাহায্য করা। এরপর ১৮৭১ সালে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি সম্পন্ন হয়, যা পরবর্তীতে প্রতি দশকে নিয়মিত চালু হয়। এই উদ্যোগ ভারতের আধুনিক প্রশাসনিক ব্যবস্থা ও পরিসংখ্যানিক গবেষণার ভিত্তি স্থাপন করে।
উৎস-
ইতিহাস ১ম পত্র (একাদশ-দ্বাদশ)

৫১.
Who composed the book Arthashastra?/ ‘অর্থশাস্ত্র’ কে রচনা করেন?
  1. Kalidasa / কালিদাস
  2. Chanakya (Kautilya) / চাণক্য (কৌটিল্য)
  3. Patanjali / পাণিনি
  4. Banabhatta / বনভট্ট
সঠিক উত্তর:
Chanakya (Kautilya) / চাণক্য (কৌটিল্য)
উত্তর
সঠিক উত্তর:
Chanakya (Kautilya) / চাণক্য (কৌটিল্য)
ব্যাখ্যা

অর্থশাস্ত্র (Arthashastra) হলো প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক গ্রন্থ। এর রচয়িতা ছিলেন চাণক্য (কৌটিল্য), যিনি চন্দ্রগুপ্ত মউর্যের উপদেষ্টা ও রাজনীতিবিদ ছিলেন। অর্থশাস্ত্রে আলোচিত বিষয়সমূহ: রাজনীতি ও শাসনব্যবস্থা, সেনা ও প্রতিরক্ষা নীতি, অর্থনীতি, রাজস্ব সংগ্রহ ও ব্যবসা, কূটনীতি ও প্রশাসনিক নিয়ম। এই গ্রন্থের মাধ্যমে চাণক্য ভারতীয় রাজনীতি, অর্থনীতি ও কূটনীতির ভিত্তি স্থাপন করেন। অর্থশাস্ত্র পরবর্তীতে শুধু ভারতের নয়, বিশ্ব রাজনীতি ও অর্থনীতি অধ্যয়নের জন্যও গুরুত্বপূর্ণ বিবেচিত।

বাংলাপিডিয়া

৫২.
The name of East Bengal was changed to East Pakistan on—/ পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান রাখা হয়—
  1. 14 August 1947 / ১৪ আগস্ট ১৯৪৭
  2. 21 February 1952 / ২১ ফেব্রুয়ারি ১৯৫২
  3. 14 October 1955 / ১৪ অক্টোবর ১৯৫৫
  4. 23 March 1956 / ২৩ মার্চ ১৯৫৬
সঠিক উত্তর:
23 March 1956 / ২৩ মার্চ ১৯৫৬
উত্তর
সঠিক উত্তর:
23 March 1956 / ২৩ মার্চ ১৯৫৬
ব্যাখ্যা

পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন হয়। এই সংবিধানে আনুষ্ঠানিকভাবে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ, এই তারিখেই পূর্ব বাংলার নাম স্থায়ীভাবে পরিবর্তন করা হয়।

উৎস-

ইতিহাস ১ম পত্র (একাদশ-দ্বাদশ)

৫৩.
The Cabinet Mission Plan was announced in?/ ক্যাবিনেট মিশন পরিকল্পনা কবে ঘোষণা হয়?
  1. 1942/১৯৪২
  2. 1946/১৯৪৬
  3. 1945/১৯৪৫
  4. 1947/১৯৪৭
সঠিক উত্তর:
1946/১৯৪৬
উত্তর
সঠিক উত্তর:
1946/১৯৪৬
ব্যাখ্যা

মন্ত্রী মিশন ভারতে স্বায়ত্তশাসন প্রদানের লক্ষ্যে গঠিত তিন সদস্যবিশিষ্ট একটি মিশন। যাঁরা হলেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য-ভারতসচিব পেথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও এ.ভি আলেকজান্ডার। মন্ত্রী মিশন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করার জন্য ১৯৪৬ সালের ২৪ মার্চ ভারতে আসেন এবং দু-স্তরবিশিষ্ট কেন্দ্রীয় সরকার পরিকল্পনা বিবেচনার্থে উপস্থাপন করেন। পরিকল্পনায় যতটা সম্ভব অধিকতর আঞ্চলিক স্বায়ত্তশাসন মেনে নিয়ে জাতীয় ঐক্য রক্ষার প্রত্যাশা করা হয়। এতে প্রদেশ ও রাজ্যসমূহকে নিয়ে একটি ফেডারেশন গঠনের কথা বলা হয়, যেখানে কেন্দ্র শুধু প্রতিরক্ষা, পররাষ্ট্র বিষয়াবলি ও যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। আর প্রদেশগুলি আলাদাভাবে আঞ্চলিক সঙ্ঘসমূহ গঠন করবে যেগুলির নিকট তারা পারস্পরিক সম্মতি দ্বারা কিছু ক্ষমতা অর্পণ করবে।
উৎস- বাংলাপিডিয়া

৫৪.
Who was the President of the Muslim League at the time of Lahore Resolution?/ লাহোর প্রস্তাবের সময় মুসলিম লীগের সভাপতি কে ছিলেন?
  1. Jawaharlal Nehru/জওহরলাল নেহেরু
  2. Mahatma Gandhi/মাহাত্মা গান্ধী
  3. Muhammad Ali Jinnah/মোহাম্মদ আলী জিন্নাহ
  4. Allama Iqbal/আল্লামা ইকবাল
সঠিক উত্তর:
Muhammad Ali Jinnah/মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তর
সঠিক উত্তর:
Muhammad Ali Jinnah/মোহাম্মদ আলী জিন্নাহ
ব্যাখ্যা

লাহোর প্রস্তাব (২৩ মার্চ ১৯৪০) সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে লাহোরের মিন্টো পার্কে (বর্তমানে ইকবাল পার্ক) গৃহীত হয়। মুসলিম লীগ সভাপতি মুহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এটি উপস্থাপন করেছিলেন বাংলার প্রধানমন্ত্রী এ. কে. ফজলুল হক। এই প্রস্তাবে বলা হয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে তাদের জন্য একাধিক স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে। পরবর্তীতে এই প্রস্তাবই বিকৃত হয়ে পরিচিত হয় পাকিস্তান প্রস্তাব নামে, যার অনিবার্য পরিণতি ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি।

উৎস- বাংলাপিডিয়া

৫৫.
Who tuned the famous song “Amar Bhaier Rokte Rangano”?/ “আমার ভাইয়ের রক্তে রাঙানো” গানটির সুরকার কে?
  1. Abdul Gaffar Chowdhury/আব্দুল গাফফার চৌধুরী
  2. Altaf Mahmud/আলতাফ মাহমুদ
  3. Zahir Raihan/জহির রায়হান
  4. Shamsur Rahman/শামসুর রহমান
সঠিক উত্তর:
Altaf Mahmud/আলতাফ মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
Altaf Mahmud/আলতাফ মাহমুদ
ব্যাখ্যা

ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত সবচেয়ে বিখ্যাত গান হলো “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”। এই গানটির গীতিকার হলেন আবদুল গাফ্ফার চৌধুরী। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এ গানটি রচনা করেন। পরে আলতাফ মাহমুদ সুর দেন, যার ফলে গানটি ভাষা আন্দোলনের শহীদ স্মৃতির অমর সংগীতে পরিণত হয়। গানটি প্রথমে শহীদ মিনারের পাদদেশে গাওয়া হয় এবং দ্রুতই ভাষা আন্দোলনের প্রতীকী সংগীতে রূপ নেয়।
উৎস:
বাংলা একাডেমি, ভাষা আন্দোলন এনসাইক্লোপিডিয়া
আবদুল গাফ্ফার চৌধুরী রচিত স্মৃতিচারণমূলক রচনা

৫৬.
Ibn Battuta was a traveler from which country?/ ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন?
  1. Turkey / তুরস্ক
  2. Morocco / মরক্কো
  3. Egypt / মিশর
  4. Arabia / আরবিয়া
সঠিক উত্তর:
Morocco / মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
Morocco / মরক্কো
ব্যাখ্যা

ইবনে বতুতা (1304–1369) ছিলেন একজন প্রখ্যাত মধ্যযুগীয় মুসলিম পর্যটক ও ভ্রমণকারি।তিনি মরক্কো থেকে যাত্রা শুরু করেন। তার ভ্রমণবৃত্তান্ত "রিহলাহ গ্রন্থে সংকলিত হয়েছে, যা মধ্যযুগীয় জগতের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চিত্র তুলে ধরে। ইবনে বতুতা প্রায় ৩০ বছর ধরে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন। তার ভ্রমণকাহিনী পৃথিবীর প্রাচীনতম ভ্রমণবৃত্তান্তের মধ্যে একটি এবং ইতিহাস ও ভূগোল গবেষণার জন্য অমূল্য উৎস।

বাংলাপিডিয়া

৫৭.
Before becoming Sultan, Balban was a member of which group?/ সুলতান হওয়ার আগে বলবন কোন দলের সদস্য ছিলেন?
  1. Chahalgani (Group of Forty) / চেহেলগানি (চল্লিশজন অভিজাত)
  2. Mansabdars / মনসবদার
  3. Diwan-i-Arz / দিওয়ান-ই-আর্জ
  4. Sufi order / সুফি তরিকা
সঠিক উত্তর:
Chahalgani (Group of Forty) / চেহেলগানি (চল্লিশজন অভিজাত)
উত্তর
সঠিক উত্তর:
Chahalgani (Group of Forty) / চেহেলগানি (চল্লিশজন অভিজাত)
ব্যাখ্যা

গিয়াসউদ্দীন বলবন (১২৬৬-১২৮৭ খ্রি.) ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রাথমিক যুগের সুলতান। ইলতুৎমিশ (১২৩৬)-এর রাজত্বের দীর্ঘ প্রায় ত্রিশ বছরের অরাজক পরিস্থিতির অবসান ঘটিয়ে গিয়াসউদ্দীন বলবন রাজ্যে শান্তি ও শৃঙ্খলা এবং পূর্ববর্তী সুলতানদের মর্যাদা ফিরিয়ে আনতে সমর্থ হন। তিনি শামসুদ্দীন ইলতুতমিশ এর গুলামান-ই-চিহিলগানী বা চল্লিশজন ক্রীতদাসের একজন ছিলেন। তুর্কিস্থানের ইলবারী বংশোদ্ভুত বলবন ১২৬৬ খ্রিস্টাব্দে দিল্লীর সিংহাসনে আরোহন করেন। বলবন প্রাথমিক তুর্কি সুলতানী আমলের প্রসিদ্ধ সুলতানদের মধ্যে অন্যতম ছিলেন।
উৎস-বাংলাপিডিয়া

৫৮.
In which year was the First Battle of Tarain fought?/ তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়?
  1. 1173 AD / ১১৭৩ খ্রিঃ
  2. 1186 AD / ১১৮৬ খ্রিঃ
  3. 1191 AD / ১১৯১ খ্রিঃ
  4. 1192 AD / ১১৯২ খ্রিঃ
সঠিক উত্তর:
1191 AD / ১১৯১ খ্রিঃ
উত্তর
সঠিক উত্তর:
1191 AD / ১১৯১ খ্রিঃ
ব্যাখ্যা

১১৯১ খ্রি: মুহাম্মদ ঘুরীর সাথে চৌহান বংশীয় তৃতীয় পৃথ্বীরাজের মধ্যে সংঘঠিত হয়। পৃথ্বীরাজের সেনাপতি গোবিন্দ রাওয়ের আক্রমনে মুহাম্মদ ঘুরী আহত হন। তার সেনাদল ছত্রভঙ্গ হয়ে যায়। এক খলজী সেনাপতি আহত মুহাম্মদের প্রাণ রক্ষা করেন। তরাইনের প্রথম যুদ্ধে ঘুরী শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন।
উৎস
প্রভাতাংশু মাইতি- ভারত ইতিহাস পরিক্রমা
এ কে এম শাহনেওয়াজ,ভারত উপমহাদেশের ইতিহাস; মধ্যযুগ: সুলতানি পর্ব

৫৯.
During whose reign did Robert Clive obtain the Diwani of Bengal, Bihar, and Orissa?/ ক্লাইভ কার সময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেন?
  1. Alivardi Khan / আলিভর্দী খান
  2. Siraj-ud-Daulah / সিরাজউদ্দৌলা
  3. Mir Jafar / মীরজাফর
  4. Suja-ud-Daulah / সুজা-উদ্দৌলা
সঠিক উত্তর:
Suja-ud-Daulah / সুজা-উদ্দৌলা
উত্তর
সঠিক উত্তর:
Suja-ud-Daulah / সুজা-উদ্দৌলা
ব্যাখ্যা

রবার্ট ক্লাইভ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রধান কর্মকর্তা। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর মীর জাফরের নবাব হওয়ার সুযোগ তৈরি হয়। পরবর্তীতে, ১৭৫৯ সালে সুজা-উদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন। ১৭৬৫ সালে আলাহাবাদ চুক্তি এর মাধ্যমে রবার্ট ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে দেওয়ানি অধিকার লাভ করেন। অর্থাৎ কোম্পানি রাজস্ব সংগ্রহের পূর্ণ অধিকার পায়, কিন্তু প্রশাসনিক ক্ষমতা রাজা বা নবাবের হাতে থাকে। এই চুক্তি বাংলায় কোম্পানির ক্ষমতা বৃদ্ধির পথ সুগম করে এবং পরবর্তী ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে।

বাংলাপিডিয়া

৬০.
In which year was International Mother Language Day first observed worldwide?/ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম কবে বিশ্বব্যাপী পালিত হয়?
  1. 1999/১৯৯৯
  2. 2000/২০০০
  3. 2001/২০০১
  4. 2002/২০০২
সঠিক উত্তর:
2000/২০০০
উত্তর
সঠিক উত্তর:
2000/২০০০
ব্যাখ্যা

বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপীও একদিন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ১৯৯৯ সালে ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো (UNESCO) আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই প্রস্তাবটি আনে বাংলাদেশ সরকার, এবং ইউনেস্কোর সাধারণ সম্মেলনে তা গৃহীত হয়। ২০০০ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। এর মূল লক্ষ্য হলো বিশ্ববাসীর মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জাগানো ও ভাষাগত বৈচিত্র্য রক্ষা করা।

উৎস:

৬১.
Which country mediated the Tashkent Agreement? / তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি?
  1. USA / যুক্তরাষ্ট্র
  2. UK / যুক্তরাজ্য
  3. Soviet Union
  4. China / চীন
সঠিক উত্তর:
Soviet Union
উত্তর
সঠিক উত্তর:
Soviet Union
ব্যাখ্যা

তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬৬ সালের ১০ জানুয়ারি। এটি ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫ সমাপ্ত করার পর শান্তি প্রতিষ্ঠার জন্য প্রণীত হয়। চুক্তিতে দুই পক্ষের মধ্যে: যুদ্ধবিরতি নিশ্চিত করা, বিজয়ী বা হারা অঞ্চল ফেরত দেওয়া, দু’পক্ষের সম্পর্ক পুনঃস্থাপন করা হয়। এই চুক্তির মধ্যস্থতাকারী দেশ ছিল সোভিয়েত ইউনিয়ন । তখনকার সোভিয়েত নেতা নিকিতা ক্রশ্চেভ শান্তি আলোচনায় সহযোগিতা করেন। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক শান্তি বজায় রাখা সম্ভব হয়।

উৎস-

ইতিহাস ১ম পত্র (একাদশ-দ্বাদশ)

৬২.
Who curtailed the property rights of adopted sons of Indian rulers?/ দেশীয় রাজাদের দত্তক পুত্রের সম্পত্তির অধিকার খর্ব করেন কে?
  1. Lord Wellesley / লর্ড ওয়েলেসলি
  2. Lord Dalhousie / লর্ড ডালহৌসি
  3. Lord Cornwallis / লর্ড কর্নওয়ালিস
  4. Warren Hastings / ওয়ারেন হেস্টিংস
সঠিক উত্তর:
Lord Dalhousie / লর্ড ডালহৌসি
উত্তর
সঠিক উত্তর:
Lord Dalhousie / লর্ড ডালহৌসি
ব্যাখ্যা

তিনি বিশ্বাস করতেন যে, ভারতীয়দের জন্য তাদের নিজ রাজন্যবর্গের চেয়ে ব্রিটিশ শাসন অধিক হিতকর। তাঁর সম্বন্ধে এটা বলা হয়ে থাকে যে, তাঁর পূর্ববর্তী শাসকগণ যেখানে অন্যের ভূখন্ড জোর করে অধিকার করার নীতি পরিহার করে চলতেন, সেখানে ডালহৌসী বৈধভাবে সাম্রাজ্য সম্প্রসারণের মূলনীতি গ্রহণ করেন। এ উদ্দেশ্যে তিনি স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন। এ নীতি অনুসারে, যদি কোনো দেশীয় রাজা স্বাভাবিক উত্তরাধিকারী না রেখে মারা যান তাহলে ওই স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ন্যস্ত হবে। এ আইনে দত্তকপুত্র গ্রহনের অধিকার অবৈধ ঘোষণা করা হয়। স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করে তিনি সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি ও নাগপুর রাজ্যসমূহ দখল করেন। ডালহৌসী কর্ণাটক ও তাঞ্জোরের খেতাবসার সার্বভৌমত্বের বিলোপ সাধন করেন। কারণ তিনি তাদেরকে অকার্যকর বলে গণ্য করেন। প্রাক্তন পেশোয়া দ্বিতীয় বাজি রাও মারা গেলে তিনি তাঁর দত্তকপুত্র নানা সাহেবকে পেনশন প্রদান করতে অসম্মতি জানান।উৎস-

বাংলাপিডিয়া

৬৩.
At whose instruction did the 17-day war between India and Pakistan stop? / কার নির্দেশে ভারত-পাকিস্তানের মধ্যকার ১৭ দিনের যুদ্ধের বিরতি ঘটে?
  1. USA / যুক্তরাষ্ট্র
  2. Soviet Union / সোভিয়েত ইউনিয়ন
  3. United Nations Security Council / জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  4. China / চীন
সঠিক উত্তর:
United Nations Security Council / জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
United Nations Security Council / জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা

ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৬৫ ছিল সীমান্ত বিরোধ এবং কাশ্মীর ইস্যু নিয়ে সংঘটিত। যুদ্ধ চলাকালীন উভয় দেশই ব্যাপক সামরিক কার্যক্রম চালায়। যুদ্ধের তীব্রতা ও বিশ্ব রাজনীতির চাপের কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (United Nations Security Council, UNSC) তৎকালীন অবস্থানে হস্তক্ষেপ করে। UNSC-এর নির্দেশ ও মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতি (Ceasefire) ঘোষণা করে। যুদ্ধবিরতির ফলে: সামরিক সংঘর্ষ বন্ধ হয়। যুদ্ধের পরে Tashkent Agreement (1966) স্বাক্ষরিত হয়। যুদ্ধের স্থায়ী সমাধান হয়নি, তবে UNSC-এর নির্দেশে যুদ্ধ ১৭ দিনের মধ্যে থেমে যায়।

উৎস

United Nations Official Documents – Resolution 211 (1965)

৬৪.
How many Bengali Prime Ministers were there in Pakistan? / পাকিস্তানের বাঙালি প্রধানমন্ত্রী ছিলেন কত জন?
  1. 1 / ১ জন
  2. 2/ ২ জন
  3. 3 / ৩ জন
  4. 4 / ৪ জন
সঠিক উত্তর:
3 / ৩ জন
উত্তর
সঠিক উত্তর:
3 / ৩ জন
ব্যাখ্যা

১. ১৯৫১ সালের ১৬ অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নিহত হলে খাজা নাজিমউদ্দীন ১৭ অক্টোবর অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহন করেন। কেন্দ্রীয় অর্থ সচিব গোলাম মুহম্মদকে পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত করা হলে খাজা নাজিমউদ্দীন ১৯৫১ সালে ২৪ অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। ঐ বছরই নভেম্বরে তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন এবং ১৬ নভেম্বর মুসলিম লীগের সভাপতি মনোনীত হন।

২. নুরুল আমিন,১৯৭১ সালে পাকিস্তানের মাত্র ৩২ দিন ধরে প্রধানমন্ত্রী ছিলেন। পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত প্রথম ও একমাত্র বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।

৩. মোহাম্মদ আলী বগরা, ১৯৫৩–১৯৫৫ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাপিডিয়া

৬৫.
The killing spree by Pakistani soldiers at Dhaka University began targeting which group? / ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রী হলে পাকিস্তানি সৈন্যরা হত্যাযজ্ঞ শুরু করে?
  1. Shamsunnahar Hall / শামশুন্নাহার হল
  2. Rokeya Hall / রোকেয়া হল
  3. Sufia Kamal Hall / সুফিয়া কামাল হল
  4. Kuwait Maitri Hall / কুয়েত মৈত্রী হল
সঠিক উত্তর:
Rokeya Hall / রোকেয়া হল
উত্তর
সঠিক উত্তর:
Rokeya Hall / রোকেয়া হল
ব্যাখ্যা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়, পাকিস্তানি সেনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ চালায়। এই হত্যাযজ্ঞের প্রাথমিক লক্ষ্য ছিল ছাত্রী ও শিক্ষিকাদের উপর ভয় সৃষ্টি করা। বিশেষ করে রোকেয়া হল (Rokeya Hall) ছিল প্রথম লক্ষ্য। কারণ এটি বিশ্ববিদ্যালয়ের মহিলা ছাত্রাবাসের মধ্যে একটি প্রধান হল। সেনারা এখানে প্রবেশ করে ছাত্রীদের উপর নৃশংস হামলা এবং হত্যাযজ্ঞ চালায়।
উৎস-
ইতিহাস ১ম পত্র (একাদশ-দ্বাদশ)

৬৬.
In 1971, Who led the operation to collect arms from the Bengalis? / ১৯৭১ সালে বাঙালিদের নিকট হতে অস্ত্র ফেরত নেওয়ার অভিযানের নেতৃত্ব দেন কে?
  1. Major Ziaur Rahman / মেজর জিয়াউর রহমান
  2. Lieutenant Colonel Hamid / লেফটেন্যান্ট কর্নেল হামিদ
  3. General Yahya Khan / জেনারেল ইয়াহ্যা খান
  4. Sheikh Mujibur Rahman / শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
Lieutenant Colonel Hamid / লেফটেন্যান্ট কর্নেল হামিদ
উত্তর
সঠিক উত্তর:
Lieutenant Colonel Hamid / লেফটেন্যান্ট কর্নেল হামিদ
ব্যাখ্যা

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগে, পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) বাঙালিদের কাছ থেকে অস্ত্র জব্দ করার পরিকল্পনা করে। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল মুক্তিকামী ও রাজনৈতিকভাবে সক্রিয় বাঙালিদের নিরস্ত করা। লেফটেন্যান্ট কর্নেল হামিদ ছিলেন এই অভিযানের নির্দিষ্ট নেতৃত্বে নিয়োজিত কর্মকর্তা। অপারেশনটি মূলত ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য শহরে অস্ত্র জব্দ এবং সম্ভাব্য বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে পরিচালিত হয়। এই অভিযান বাঙালি জনগণের মধ্যে ভয় ও উত্তেজনা সৃষ্টি করেছিল এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পরিস্থিতি তীব্র করে।

উৎস

Salik, S. (1971). “Witness to Surrender.”

৬৭.
Friend not Masters is written by—/ Friend not Masters গ্রন্থটি লিখেছেন—
  1. Ayub Khan / আয়ুব খান
  2. Zulfikar Ali Bhutto / জুলফিকার আলী ভুট্টো
  3. Yahya Khan / ইয়াহিয়া খান
  4. Liaquat Ali Khan / লিয়াকত আলী খান
সঠিক উত্তর:
Ayub Khan / আয়ুব খান
উত্তর
সঠিক উত্তর:
Ayub Khan / আয়ুব খান
ব্যাখ্যা

“Friend not Masters” হলো পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আয়ুব খানের (Ayub Khan) লেখা একটি রাজনৈতিক ও আত্মজীবনীমূলক গ্রন্থ। গ্রন্থটি ১৯৬০-এর দশকে লেখা হয়। এতে আয়ুব খান তার অভ্যন্তরীণ ও বহিরাগত নীতি, পাকিস্তানের রাজনৈতিক দর্শন এবং নেতৃত্ব সম্পর্কে ব্যাখ্যা দেন। বইটির মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক চিন্তা ও দৃষ্টিভঙ্গি জনগণের কাছে তুলে ধরা, যাতে পাকিস্তানের জনগণ তার নীতি ও কৌশল বুঝতে পারে।

বাংলাপিডিয়া

৬৮.
On which date did Major Ziaur Rahman formally declare Bangladesh’s independence? / মেজর জিয়াউর রহমান কত তারিখে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন?
  1. 25 March 1971 / ২৫ মার্চ ১৯৭১
  2. 26 March 1971 / ২৬ মার্চ ১৯৭১
  3. 27 March 1971 / ২৭ মার্চ ১৯৭১
  4. 10 April 1971 / ১০ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
26 March 1971 / ২৬ মার্চ ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
26 March 1971 / ২৬ মার্চ ১৯৭১
ব্যাখ্যা

১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি সেনারা “অপারেশন সার্চলাইট” চালিয়ে ঢাকায় গণহত্যা শুরু করে। সেই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয়। এরপর ২৬শে মার্চ ১৯৭১, মুক্তিকামী সেনারা ও রাজনৈতিক নেতারা বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা সম্প্রচার করেন। তিনি ঘোষণা করেন যে, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং সকলকে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে সহায়তা করতে হবে।

https://www.bnpbd.org/leader-details/shaheed-president-ziaur-rahman?language=bn

৬৯.
During the Liberation War, Pakistan’s warplanes used the airports of which country?
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের যুদ্ধবিমানগুলো কোন দেশের বিমানবন্দর ব্যবহার করেছিল?
  1. Myanmar / মিয়ানমার
  2. Nepal / নেপাল
  3. Sri Lanka / শ্রীলঙ্কা
  4. China / চীন
সঠিক উত্তর:
Sri Lanka / শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
Sri Lanka / শ্রীলঙ্কা
ব্যাখ্যা

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের যুদ্ধবিমানগুলো ভারতীয় আকাশসীমা ব্যবহার করতে পারছিল না। ভারত ২০ জানুয়ারি ১৯৭১ থেকে পাকিস্তানি বিমানগুলোর আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ করে দেয়। ফলে, পাকিস্তানি বিমানগুলোকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পূর্ব পাকিস্তানে পৌঁছাতে হতো। এই পরিস্থিতিতে, শ্রীলঙ্কা পাকিস্তানের বিমানগুলোর জন্য কাতুনায়েকে বিমানবন্দর (বর্তমানে বান্দরানাইকে আন্তর্জাতিক বিমানবন্দর) ব্যবহার করতে অনুমতি দেয়। এখানে তারা জ্বালানি ভরার সুবিধা পায়, যা তাদের পূর্ব পাকিস্তানে পৌঁছাতে সহায়ক হয়। শ্রীলঙ্কার এই সহযোগিতা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি তাদের বিমান চলাচলকে সহজতর করে এবং যুদ্ধের লজিস্টিক সমর্থন প্রদান করে। অন্যদিকে, ভারত এই সহযোগিতার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে, তবে সরাসরি শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়নি।

ইতিহাস ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি)

৭০.
Who edited the Encyclopedia?/ এনসাইক্লোপিডিয়া কে সম্পাদনা করেছিলেন?
  1. Montesquieu/ মন্টেস্কু
  2. Rousseau/ রুশো
  3. Hobbes/হবস
  4. Diderot/দিদেরো
সঠিক উত্তর:
Diderot/দিদেরো
উত্তর
সঠিক উত্তর:
Diderot/দিদেরো
ব্যাখ্যা

Denis Diderot ছিলেন ফরাসি আলোকিত চিন্তাবিদ এবং তিনি Encyclopédie (১৭৫১–১৭৭২) এর প্রধান সম্পাদক ছিলেন। এই গ্রন্থটি ছিল সার্বিক জ্ঞান ও মানুষের যুক্তি-চিন্তাভাবনার সংকলন, যা বিজ্ঞানি, দার্শনিক, সাহিত্যিক এবং শিল্পীদের লেখা অন্তর্ভুক্ত করেছিল। Encyclopédie-এর উদ্দেশ্য ছিল শিক্ষা ও জ্ঞানকে মানুষের জন্য উন্মুক্ত করা এবং ধর্ম, রাজতন্ত্র ও সমাজের অসাম্যকে সমালোচনা করা। এটি ফরাসি আলোকিত যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা এবং পরে ফরাসি বিপ্লবের জন্য আইডিয়াল ও প্রেরণা হিসেবে কাজ করে।

উৎস-

C.J.H. Hayes- Modern Europe to 1870

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)

প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

৭১.
The Battle of Waterloo was fought in which year?/ ‘ওয়াটার লু’ যুদ্ধ কত সালে সংঘঠিত হয়?
  1. 1805/১৮০৫
  2. 1810/১৮১০
  3. 1815/১৮১৫
  4. 1820/১৮২০
সঠিক উত্তর:
1815/১৮১৫
উত্তর
সঠিক উত্তর:
1815/১৮১৫
ব্যাখ্যা

ওয়াটারলু যুদ্ধ ছিল ইউরোপের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা নেপোলিয়ন বোনাপার্টের পতনের মূল কারণ। ১৮১৫ সালের ১৮ জুন, বেলজিয়ামের ওয়াটারলুতে নেপোলিয়নের ফরাসি সেনাবাহিনী ব্রিটিশ-প্রশিয় যৌথ বাহিনীর সঙ্গে লড়াই করে। এই যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হন এবং এর ফলে তিনি সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হন। ওয়াটারলু যুদ্ধের ফলশ্রুতিতে নেপোলিয়নের সাম্রাজ্য চিরতরে ধ্বংস হয় এবং ইউরোপে শান্তি স্থাপন হয়।

উৎস-

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

মোঃ শাহ আলমগীর, ইউরোপের ইতিহাস

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৭২.
Hitler was born in—/ হিটলার কোথায় জন্মগ্রহণ করেন?
  1. Germany/জার্মানি
  2. Austria/ অস্ট্রিয়া
  3. Italy/ইতালি
  4. Poland/পোল্যান্ড
সঠিক উত্তর:
Austria/ অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
Austria/ অস্ট্রিয়া
ব্যাখ্যা

আডলফ হিটলার (Adolf Hitler) জন্মগ্রহণ করেন ২০ এপ্রিল ১৮৮৯ সালে, একটি ছোট শহরে যা তখন Austria-Hungary সাম্রাজ্যের অংশ ছিল। পরবর্তীতে তিনি জার্মানিতে চলে আসেন এবং জার্মানির রাজনীতি ও সামরিক নেতৃত্বে উঠে আসেন।

উৎস-

মোঃ শাহ আলমগীর, ইউরোপের ইতিহাস

৭৩.
According to the Treaty of Versailles, Germany had to pay—/ ভার্সাই চুক্তি অনুযায়ী জার্মানিকে ক্ষতিপূরণ দিতে হয়েছিল—
  1. £6.6 billion/৬.৬ বিলিয়ন পাউন্ড
  2. £2 billion/২ বিলিয়ন পাউন্ড
  3. £10 billion/১০ বিলিয়ন পাউন্ড
  4. £1 billion/১ বিলিয়ন পাউন্ড
সঠিক উত্তর:
£6.6 billion/৬.৬ বিলিয়ন পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
£6.6 billion/৬.৬ বিলিয়ন পাউন্ড
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধের পর Versailles চুক্তি (1919) অনুযায়ী জার্মানিকে Allied Powers-কে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে একটি বিশাল অর্থ প্রদান করতে বাধ্য করা হয়। ক্ষতিপূরণ অর্থ: £6.6 billion (১৯১৯ সালের মূল্যে) অর্থ প্রদান মূলত France, Britain ও Belgium-কে করতে হবে, যারা যুদ্ধের সময় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই অর্থ জার্মানির অর্থনীতি ও সাধারণ জনগণের ওপর বিরাট চাপ সৃষ্টি করে। জার্মানির বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতার কারণেও এই ক্ষতিপূরণকে দায়ী করা হয়।

উৎস-

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

মোঃ শাহ আলমগীর, ইউরোপের ইতিহাস

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৭৪.
Which clause of the Treaty blamed Germany for the war?
ভার্সাই চুক্তির কোন ধারা জার্মানিকে যুদ্ধের জন্য দায়ী করেছিল?
  1. War Guilt Clause (Article 231)/ যুদ্ধাপরাধী ধারা-২৩১
  2. Article 220/ধারা-২২০
  3. Peace Clause/ শান্তি ধারা
  4. Article 200/ ধারা-২০০
সঠিক উত্তর:
War Guilt Clause (Article 231)/ যুদ্ধাপরাধী ধারা-২৩১
উত্তর
সঠিক উত্তর:
War Guilt Clause (Article 231)/ যুদ্ধাপরাধী ধারা-২৩১
ব্যাখ্যা

ভার্সাই চুক্তি (1919) জার্মানিকে পুরো প্রথম বিশ্বযুদ্ধের দায়ী হিসেবে দায়ী করেছিল। এটি স্পষ্ট করা হয় Article 231-এ, যা War Guilt Clause নামে পরিচিত। এই ধারা অনুযায়ী জার্মানি যুদ্ধের সব ক্ষতির জন্য দায়ী। এর ফলে জার্মানিকে Allied Powers-কে ক্ষতিপূরণ (Reparations) দিতে হয়। জার্মানির উপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিধিনিষেধ আরোপের ভিত্তি এই ধারা।

উৎস-

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

মোঃ শাহ আলমগীর, ইউরোপের ইতিহাস

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৭৫.
The Continental System was aimed against—/ মহাদেশীয় ব্যবস্থা কাদের বিরুদ্ধে চালু করা হয়েছিল?
  1. Austria/ অস্ট্রিয়া
  2. Britain / ব্রিটেন
  3. Russia/ রাশিয়া
  4. Spain/ স্পেন
সঠিক উত্তর:
Britain / ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
Britain / ব্রিটেন
ব্যাখ্যা

মহাদেশীয় ব্যবস্থা (Continental System) চালু করেন ন্যাপোলিয়ন ১৮০৬ সালে। এর লক্ষ্য ছিল ব্রিটেনকে অর্থনৈতিকভাবে দুর্বল করা। ন্যাপোলিয়ন নির্দেশ দেন যে ফ্রান্স এবং তার জোটভুক্ত দেশগুলি ব্রিটেনের সঙ্গে বাণিজ্য বন্ধ করবে। কারণ নেপোলিয়ন চাইছিল যে ব্রিটিশ অর্থনীতি নষ্ট হবে এবং তারা ফ্রান্সের বিরুদ্ধে সামরিক কার্যক্রম চালাতে পারবে না। তবে এই ব্যবস্থা সম্পূর্ণ সফল হয়নি, কারণ অনেক দেশে বাণিজ্য গোপনে চলতে থাকে, এবং রাশিয়াও পরে এই ব্যবস্থার প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে।

উৎস-

প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস-২য় পত্র

৭৬.
Which commission first drafted the Indian Penal Code?/ সর্বপ্রথম ইন্ডিয়ান পেনাল কোড (IPC) রচনা করে কোন কমিশন?
  1. Macaulay’s Drafting Committee / ম্যাকলের খসড়া কমিটি
  2. Cornwallis Commission / কর্নওয়ালিস কমিশন
  3. Macaulay’s Law Commission of India / ভারতের আইন কমিশন
  4. Wellesley Commission / ওয়েলেসলি কমিশন
সঠিক উত্তর:
Macaulay’s Law Commission of India / ভারতের আইন কমিশন
উত্তর
সঠিক উত্তর:
Macaulay’s Law Commission of India / ভারতের আইন কমিশন
ব্যাখ্যা

মেকলে ১৮৩৪ থেকে ১৮৩৮ সাল পর্যন্ত গভর্নর জেনারেলের কাউন্সিলের আইন সংক্রান্ত সদস্য ছিলেন। এদেশে কোম্পানি সরকারের শিক্ষানীতি প্রণয়নে অসাধারণ অবদান রাখেন তিনি। ভারতীয় দন্ডবিধি প্রণয়নের রূপকার তিনি। ১৮২০-এর দশক ও তার পরে কোম্পানি সরকারের নীতি নির্ধারকদের মধ্যে শিক্ষানীতি নিয়ে বিতর্ক চলে। আইন কমিশনের সভাপতি হিসেবে মেকলে ভারতের ফৌজদারি আইন প্রণয়নের ক্ষেত্রে মূল্যবান অবদান রাখেন। দন্ডবিধির ওপর তাঁর রচিত প্রতিবেদন এক বিরাট কীর্তি। এই রচনায় তিনি তাঁর উদারনৈতিক চিন্তাধারা ও মহান বিচার শাস্ত্রীয় অন্তর্দৃষ্টির পরিচয় দিয়েছেন। কিন্তু পরিতাপের বিষয়, এই আইন প্রণয়ন ও ফৌজদারি আইনের পাশ্চাত্যকরণ সম্পর্কিত সভার কার্যবিবরণীতে তিনি বাঙালি ও অন্যান্য ভারতীয়দের জাতীয় চরিত্র সম্পর্কে বহু অবমাননাকর মন্তব্য করেছেন, যদিও তাঁর আইন প্রণয়ন প্রক্রিয়ায় সেসব আদৌ সম্পর্কিত ছিল না।

উৎস-

বাংলাপিডিয়া

৭৭.
When did Italy invade Ethiopia?/ ইতালি ইথিওপিয়া দখল করে কবে?
  1. 1928/১৯২৮
  2. 1936/১৯৩৬
  3. 1940/১৯৪০
  4. 1945/১৯৪৫
সঠিক উত্তর:
1936/১৯৩৬
উত্তর
সঠিক উত্তর:
1936/১৯৩৬
ব্যাখ্যা

ইতালি, Benito Mussolini-এর নেতৃত্বে, আফ্রিকায় সাম্রাজ্য বিস্তার করতে চেয়েছিল। ইতালি ১৯৩৫ সালে ইথিওপিয়ার উপর আগ্রাসন শুরু করে। দীর্ঘ যুদ্ধ ও আন্তর্জাতিক নিন্দার পর, ১৯৩৬ সালের মে মাসে ইতালি ইথিওপিয়াকে সম্পূর্ণভাবে দখল করে। এর ফলে ইথিওপিয়া এক সময়ের জন্য ইতালির উপনিবেশে পরিণত হয়। এই দখল যুক্তরাষ্ট্র ও League of Nations-এর সমালোচনার মুখে পড়ে, তবে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়নি।

উৎস

প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৭৮.
When did Russia exit World War I?/ রাশিয়া প্রথম বিশ্বযুদ্ধ ত্যাগ করে কত সালে?
  1. 1915/১৯১৫
  2. 1916/১৯১৬
  3. 1917/১৯১৭
  4. 1918/১৯১৮
সঠিক উত্তর:
1917/১৯১৭
উত্তর
সঠিক উত্তর:
1917/১৯১৭
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক অবস্থা খুবই অস্থিতিশীল ছিল। ১৯১৭ সালে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়, যার ফলে জার নিখোলাস দ্বিতীয়কে পদত্যাগ করতে বাধ্য করা হয়। পরে অক্টোবর বিপ্লবের মাধ্যমে বোলশেভিকরা ক্ষমতা দখল করে। নতুন বোলশেভিক সরকার যুদ্ধ ছেড়ে দিতে চায়। ১৯১৭ সালের ডিসেম্বরে জার্মানীর সঙ্গে ব্রেস্ট-লিটভস্ক চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে রাশিয়া আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ থেকে বেরিয়ে আসে।

উৎস

প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৭৯.
When did Napoleon establish the Bank of France?/ নেপোলিয়ন ‘ব্যাংক অব ফ্রান্স’ কবে প্রতিষ্ঠা করেন?
  1. 1795/১৭৯৫
  2. 1800/১৮০০
  3. 1804/১৮০৪
  4. 1815/১৮১৫
সঠিক উত্তর:
1800/১৮০০
উত্তর
সঠিক উত্তর:
1800/১৮০০
ব্যাখ্যা

নেপোলিয়ন বোনাপার্টের শাসনামলে ফ্রান্সের আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজন অনুভূত হয়। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা আনা এবং সরকারী ঋণ নিয়ন্ত্রণ করা লক্ষ্য ছিল। ১৮০০ সালে, নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। এই ব্যাংক মূলত কেন্দ্রীয় ব্যাংকের কাজ করতো—মূলত নোট ইস্যু করা, আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা এবং সরকারকে ঋণ প্রদান করা। ব্যাংক প্রতিষ্ঠার ফলে ফ্রান্সে অর্থনৈতিক পুনর্গঠন এবং শিল্প ও বাণিজ্যে প্রবৃদ্ধি আসে।

উৎস

প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৮০.
What was Bismarck’s policy for unification?/ বিসমার্কের একীকরণের নীতি কী ছিল?
  1. Liberalism/উদারবাদ
  2. Realpolitik/ রিয়েলপলিটিক
  3. Marxism/মার্ক্সবাদ
  4. Nationalism /জাতীয়তাবাদ
সঠিক উত্তর:
Realpolitik/ রিয়েলপলিটিক
উত্তর
সঠিক উত্তর:
Realpolitik/ রিয়েলপলিটিক
ব্যাখ্যা

অট্টো ফন বিসমার্ক একীকরণের জন্য Realpolitik (বাস্তবধর্মী রাজনীতি) অনুসরণ করেছিলেন। তিনি উদারতাবাদী বক্তৃতা ও আদর্শবাদকে গুরুত্ব দেননি, বরং বাস্তবমুখী, কৌশলী ও কখনো নির্মম সিদ্ধান্ত নিয়ে জার্মানিকে একত্র করেন। বিসমার্ক বিশ্বাস করতেন বড় জাতীয় সমস্যা সমাধান হবে “রক্ত ও লোহা” (যুদ্ধ ও সামরিক শক্তি) দ্বারা, সংসদীয় আলোচনা দিয়ে নয়। তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধ — ডেনিশ যুদ্ধ (১৮৬৪), অস্ট্রো-প্রুশিয়ান যুদ্ধ (১৮৬৬) ও ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ (১৮৭০–৭১) — এর মাধ্যমে তিনি জার্মানিকে প্রুশিয়ার অধীনে একীভূত করেন।

উৎস-

C.J.H. Hayes- Modern Europe to 1870

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

৮১.
Which European power wanted to protect the Ottoman Empire to maintain balance of power?/ কোন ইউরোপীয় শক্তি ভারসাম্য বজায় রাখতে উসমানীয় সাম্রাজ্যকে রক্ষা করতে চেয়েছিল?
  1. Russia/রাশিয়া
  2. Prussia/প্রুশিয়া
  3. Britain/ব্রিটেন
  4. Italy/ ইতালি
সঠিক উত্তর:
Britain/ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
Britain/ব্রিটেন
ব্যাখ্যা

ব্রিটেন চাইত ইউরোপে ক্ষমতার ভারসাম্য (Balance of Power) বজায় রাখতে। ১৯শ শতাব্দীতে অটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ায়, রাশিয়া বা অন্য ইউরোপীয় শক্তিগুলো যদি অটোমান ভূখণ্ড দখল করত, তাহলে তারা ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়াতে পারত। ব্রিটেনের জন্য এটি সমুদ্রপথ ও বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল। তাই, ব্রিটেন অটোমান সাম্রাজ্যকে রক্ষা করতে চাইত যাতে রাশিয়ার বিস্তার রোধ করা যায় এবং ইউরোপে শক্তির ভারসাম্য বজায় থাকে। সুতরাং, Eastern Question-এর সময় ব্রিটেনই প্রধান ভূমিকা নিয়েছিল অটোমান সাম্রাজ্য রক্ষায়।

উৎস-

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

৮২.
Which country followed the policy of isolation before WWII?/দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কোন দেশ একঘরে নীতি নিয়েছিল?
  1. USSR/ সোভিয়েত ইউনিয়ন
  2. USA / যুক্তরাষ্ট্র
  3. France/ ফ্রান্স
  4. Britain/ ব্রিটেন
সঠিক উত্তর:
USA / যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
USA / যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

Isolation Policy (একঘরে নীতি) মানে হলো বিদেশি সংঘাত বা যুদ্ধে অংশগ্রহণ না করে নিজ দেশের মধ্যে অবস্থান করা। উদ্দেশ্য: দেশের স্বার্থ রক্ষা ও যুদ্ধে লিপ্ত না হওয়া। প্রথম বিশ্বযুদ্ধের পরে মার্কিন জনগণ বিদেশি যুদ্ধে যুক্ত হতে চায়নি। Neutrality Acts (1930s) নামে আইন প্রণয়ন করা হয়, যাতে বিদেশি সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সীমিত থাকে। এর ফলে, ১৯৩৯–৪১ পর্যন্ত ইউরোপের যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি লিপ্ত হয়নি। যুদ্ধের প্রথম দিকে মার্কিন সাহায্য সীমিত ছিল, যেমন: ইউরোপীয় মিত্রশক্তিকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ। ৭ ডিসেম্বর ১৯৪১-এ Pearl Harbor আক্রমণের পর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের অংশ হয়।

উৎস

প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৮৩.
The Treaty of Versailles mainly humiliated which country?/ ভার্সাই চুক্তি মূলত কোন দেশকে অপমানিত করেছিল?
  1. France / ফ্রান্স
  2. Britain /ব্রিটেন
  3. Germany / জার্মানি
  4. Italy / ইতালি
সঠিক উত্তর:
Germany / জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
Germany / জার্মানি
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪–১৯১৮) শেষে বিজয়ী মিত্রশক্তি (Britain, France, USA প্রভৃতি) ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলন আয়োজন করে। এর মাধ্যমে জার্মানির সাথে করা হয় ভার্সাই চুক্তি। এই চুক্তি জার্মানিকে শাস্তি ও দুর্বল করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল।

শর্তসমূহ
জার্মানিকে যুদ্ধ শুরুর সম্পূর্ণ দায় স্বীকার করতে বাধ্য করা হয়। জার্মানিকে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয় (১৩২ বিলিয়ন গোল্ড মার্কস)। Alsace-Lorraine ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া হয়। Eupen-Malmedy বেলজিয়ামকে দেওয়া হয়। Danzig কে ‘Free City’ ঘোষণা করা হয়। সব বিদেশি উপনিবেশ কেড়ে নেওয়া হয়। সেনাবাহিনী সর্বোচ্চ ১ লক্ষ সৈন্যে সীমাবদ্ধ রাখা হয়। নৌবাহিনী ও বিমানবাহিনী প্রায় ধ্বংস করা হয়। সাবমেরিন ও বিমান তৈরি নিষিদ্ধ করা হয়। Rhineland এলাকা নিরস্ত্রীকৃত (demilitarized) করা হয়।

উৎস

প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

৮৪.
Hitler wrote his autobiography “Mein Kampf” in which year?/ হিটলার তার আত্মজীবনী “Mein Kampf” কত সালে রচনা করেন?
  1. 1919 / ১৯১৯
  2. 1924 / ১৯২৪
  3. 1923 / ১৯২৩
  4. 1933 / ১৯৩৩
সঠিক উত্তর:
1924 / ১৯২৪
উত্তর
সঠিক উত্তর:
1924 / ১৯২৪
ব্যাখ্যা

আডলফ হিটলার তার আত্মজীবনী ও রাজনৈতিক ভাবনাসম্পন্ন গ্রন্থ “Mein Kampf” লিখেছিলেন ১৯২৪ সালে। হিটলার ১৯২৩ সালের মিউনিখ পুটশ (Beer Hall Putsch) ব্যর্থ হওয়ার পর গ্রেপ্তার হন। তিনি কারাগারে থাকা অবস্থায় “Mein Kampf” রচনা করেন। এই গ্রন্থে হিটলার তাঁর রাজনৈতিক মতবাদ, জার্মান জাতির ভবিষ্যৎ ও ইহুদি বিরোধী চিন্তাভাবনা ব্যাখ্যা করেন।

উৎস-

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

৮৫.
The Second World War ended with the surrender of which country?/ কোন দেশের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে?
  1. Japan / জাপান
  2. Germany / জার্মানি
  3. Italy / ইতালি
  4. France / ফ্রান্স
সঠিক উত্তর:
Japan / জাপান
উত্তর
সঠিক উত্তর:
Japan / জাপান
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫) এ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ লিপ্ত ছিল। ১৯৪৫ সালের ৭ মে, জার্মানি আত্মসমর্পণ করে। এটি ইউরোপে যুদ্ধের সমাপ্তি ঘটায়। জাপান তখনও লড়াই চালাচ্ছিল। ৬ এবং ৯ আগস্ট ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা হামলা চালায়। ১৫ আগস্ট ১৯৪৫ সালে জাপান সরকার আত্মসমর্পণ ঘোষণা করে। আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ হয় ২ সেপ্টেম্বর ১৯৪৫-এ জাপানের মিত্রশক্তির কাছে।

উৎস-

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

৮৬.
During the Second World War, Korea was under which country's control?/ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোরিয়া কোন দেশের অধীনে ছিল?
  1. China / চীন
  2. Japan / জাপান
  3. Russia / রাশিয়া
  4. USA / মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
Japan / জাপান
উত্তর
সঠিক উত্তর:
Japan / জাপান
ব্যাখ্যা

১৯১০ সালে কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে জাপান যুক্ত করে, এবং এটি জাপানের উপনিবেশে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯–১৯৪৫) সময়েও কোরিয়া জাপানের অধীনে ছিল। এই সময়ে জাপান কোরিয়ার সম্পদ ও শ্রমের ব্যবহার করে যুদ্ধকালীন উদ্যোগ চালায়। কোরিয়ানরা স্বাধীনতার জন্য বিভিন্ন প্রতিরোধমূলক আন্দোলন চালায়, কিন্তু কার্যত দেশটি জাপানি শাসনের অধীনে ছিল।

উৎস-

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

৮৭.
How many articles are there in the United Nations Charter?/ জাতিসংঘ সনদে কয়টি ধারা আছে?
  1. 111 / ১১১
  2. 150 / ১৫০
  3. 199 / ১৯৯
  4. 250 / ২৫০
সঠিক উত্তর:
111 / ১১১
উত্তর
সঠিক উত্তর:
111 / ১১১
ব্যাখ্যা

জাতিসংঘ সনদ (United Nations Charter) হলো জাতিসংঘের মূল প্রতিষ্ঠাতা দলিল, যা ১৯৪৫ সালের ২৬ জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে স্বাক্ষরিত হয় এবং একই বছরের ২৪ অক্টোবর কার্যকর হয়। এই সনদে জাতিসংঘের কাঠামো, কার্যাবলি, উদ্দেশ্য ও সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘ সনদে মোট ১৯টি অধ্যায় এবং ১১১টি ধারা রয়েছে। এর মধ্য দিয়ে—আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, মানবাধিকারের উন্নয়ন, রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা এবং বিরোধ নিষ্পত্তির পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

উৎস

প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৮৮.
In which year was the Universal Declaration of Human Rights adopted?/ সার্বজনীন মানবাধিকার সনদ কত সালে ঘোষণা করা হয়?
  1. 1945 / ১৯৪৫
  2. 1948 / ১৯৪৮
  3. 1950 / ১৯৫০
  4. 1955 / ১৯৫৫
সঠিক উত্তর:
1948 / ১৯৪৮
উত্তর
সঠিক উত্তর:
1948 / ১৯৪৮
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং নাৎসি জার্মানির গণহত্যার অভিজ্ঞতার পর বিশ্বজুড়ে মানবাধিকারের সুরক্ষা নিয়ে নতুন করে সচেতনতা তৈরি হয়। জাতিসংঘ প্রতিষ্ঠার পর একটি আন্তর্জাতিক নীতি ও মানদণ্ড নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। এর ফলশ্রুতিতে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে Universal Declaration of Human Rights (UDHR) গৃহীত হয়। এই ঘোষণাপত্রে মোট ৩০টি অনুচ্ছেদ রয়েছে, যেখানে মৌলিক মানবাধিকার যেমন জীবনের অধিকার,বাকস্বাধীনতা,ধর্মীয় স্বাধীনতা,শিক্ষা ও কাজের অধিকার, ইত্যাদি নির্ধারিত হয়েছে।

উৎস

প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৮৯.
Who was the French governor of Pondicherry?/ পন্ডিচেরির ফরাসি গভর্নর কে ছিলেন?
  1. Robert Clive / রবার্ট ক্লাইভ
  2. Dupley / ডুপ্লে
  3. Warren Hastings / ওয়ারেন হেস্টিংস
  4. Marquis de Bussy / মার্কিস দে বুসি
সঠিক উত্তর:
Dupley / ডুপ্লে
উত্তর
সঠিক উত্তর:
Dupley / ডুপ্লে
ব্যাখ্যা

১৮শ শতকে ভারতবর্ষে ইংরেজ ও ফরাসিদের মধ্যে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা শুরু হয়। ফরাসিদের প্রধান কেন্দ্র ছিল পন্ডিচেরি । ফরাসি গভর্নর জোসেফ ফ্রাঁসোয়া ডুপ্লে ১৭৪২ থেকে ১৭৫৪ সাল পর্যন্ত পন্ডিচেরির গভর্নর ছিলেন। তাঁর শাসনামলে ফরাসিরা দক্ষিণ ভারতে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং ইংরেজদের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়ে পড়ে, যা ইতিহাসে কার্নাটিক যুদ্ধ নামে পরিচিত। যদিও ডুপ্লে অনেক কূটনৈতিক ও সামরিক কৌশল ব্যবহার করেছিলেন, শেষ পর্যন্ত ইংরেজদের কাছে ফরাসিরা পরাজিত হয় এবং ভারতবর্ষে ফরাসি আধিপত্যের অবসান ঘটে।

উৎস

প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

৯০.
Munich Agreement (1938) allowed Hitler to annex—/ মিউনিখ চুক্তি (১৯৩৮) হিটলারকে কোন অঞ্চল দখল করতে দেয়?
  1. Poland/ পোল্যান্ড
  2. Sudetenland/ সুদেটেনল্যান্ড
  3. Alsace-Lorraine/ আলসেস-লরেইন
  4. Austria/ অস্ট্রিয়া
সঠিক উত্তর:
Sudetenland/ সুদেটেনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
Sudetenland/ সুদেটেনল্যান্ড
ব্যাখ্যা

১৯৩৮ সালে হিটলার চেকোস্লোভাকিয়ার Sudetland অঞ্চল দাবি করে। Sudetenland-এ প্রায় এক মিলিয়ন জার্মান বসবাস করতো। হিটলার আক্রমণের হুমকি দিলে ইউরোপীয় শক্তিগুলো (Britain ও France) উত্তেজনায় পড়েন। ৩০ সেপ্টেম্বর ১৯৩৮ মিউনিখে চুক্তি স্বাক্ষরিত হয়,চুক্তিতে উপস্থিত ছিলেন ব্রিটেন (Neville Chamberlain),ফ্রান্স (Édouard Daladier),জার্মানি (Adolf Hitler), ইতালি (Benito Mussolini)। চুক্তি অনুযায়ী হিটলারকে Sudetenland দখল করতে দেওয়া হয়, চেকোস্লোভাকিয়ার সরকারকে সম্মতি না নিয়েই।এর ফলে চেম্বারলিন হিটলারের এই পদক্ষেপকে শান্তির রক্ষা হিসেবে দেখানোর চেষ্টা করেন (“Peace for our time”)। কিন্তু হিটলার থামেনি, পরবর্তীতে পুরো চেকোস্লোভাকিয়া দখল করে এবং পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করে।

উৎস

প্রভাতাংশু মাইতি- ইউরোপের ইতিহাসের রূপরেখা

উচ্চমাধ্যমিক ইতিহাস ২য় পত্র

ভিক্তর মাৎসুলেনকো- দ্বিতীয় বিশ্বযুদ্ধ

৯১.
What was the “Black Hand”?/ ব্ল্যাক হ্যান্ড কী?
  1. A secret Serbian militant organization / সার্বিয়ার একটি গোপন মিলিট্যান্ট সংগঠন
  2. A German army unit / জার্মান সেনাবাহিনী ইউনিট
  3. A British spy agency / ব্রিটিশ গুপ্তচর সংস্থা
  4. A French political party / ফরাসি রাজনৈতিক দল
সঠিক উত্তর:
A secret Serbian militant organization / সার্বিয়ার একটি গোপন মিলিট্যান্ট সংগঠন
উত্তর
সঠিক উত্তর:
A secret Serbian militant organization / সার্বিয়ার একটি গোপন মিলিট্যান্ট সংগঠন
ব্যাখ্যা

“Black Hand” ছিল একটি গোপন সার্বীয় জাতীয়তাবাদী ও মিলিট্যান্ট সংগঠন, যার পূর্ণ নাম ছিল Unification or Death (একতা অথবা মৃত্যু)। এটি ১৯১১ সালে সার্বিয়ার সেনাবাহিনীর কিছু অফিসার দ্বারা প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির মূল লক্ষ্য ছিল—সার্ব জনগণকে একত্রিত করে একটি বৃহত্তর সার্ব রাষ্ট্র গঠন করা, অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালানো। ১৯১৪ সালের ২৮ জুন ব্ল্যাক হ্যান্ডের সদস্য গাভ্রিলো প্রিন্সিপ সারায়েভোতে অস্ট্রিয়া-হাঙ্গেরির যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডকে হত্যা করেন।
এই ঘটনাই সরাসরি প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়।

উৎস-

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

৯২.
Which dynasty ended in Russia as a result of World War I?/ প্রথম বিশ্বযুদ্ধের ফলে রাশিয়ায় কোন রাজবংশের অবসান ঘটে?
  1. Romanov / রোমানোভ
  2. Habsburg / হ্যাবসবার্গ
  3. Bourbon / বরবন
  4. Windsor / উইন্ডসর
সঠিক উত্তর:
Romanov / রোমানোভ
উত্তর
সঠিক উত্তর:
Romanov / রোমানোভ
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রাশিয়া ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়ে। যুদ্ধক্ষেত্রে বিপর্যয়, খাদ্যসংকট ও জনগণের অসন্তোষ চরমে পৌঁছায়। এরই প্রেক্ষাপটে ১৯১৭ সালের ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়। এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার শেষ জার Nicholas II (নিকোলাস দ্বিতীয়) পদত্যাগ করতে বাধ্য হন। এর ফলে রাশিয়ায় প্রায় ৩০০ বছরের শাসনকারী রোমানোভ রাজবংশের অবসান ঘটে।

উৎস-

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৭৮৯-১৯৪৫)

প্রভাতাংশু মাইতি- ইরোপের ইতিহাসের রূপরেখা

৯৩.
Which year marks the “Second French Republic”?/ “দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র” কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. 1830/১৮৩০
  2. 1848 /১৮৪৮
  3. 1792/১৭৯২
  4. 1852/১৮৫২
সঠিক উত্তর:
1848 /১৮৪৮
উত্তর
সঠিক উত্তর:
1848 /১৮৪৮
ব্যাখ্যা

“দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র” প্রতিষ্ঠিত হয় 1848 সালে, ফেব্রুয়ারি বিপ্লবের পরে। লুই ফিলিপের লিবারেল রাজতন্ত্রে জনগণ অসন্তুষ্ট ছিল। ফলে,লুই ফিলিপ পদত্যাগ করেন। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং প্রথমবারের মতো সবার সমান ভোটাধিকার চালু হয়। এটি 1852 সালে লুই নাপোলিয়ন (Napoleon III) এর দ্বারা সমাপ্ত হয় এবং দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।

উৎস-

C.J.H. Hayes- Modern Europe to 1870

দিলীপ কুমার সাহা- ইউরোপের ইতিহাস (১৪৫৩-১৮১৫)

৯৪.
From where was the declaration of Bangladesh’s independence broadcast? / বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে?
  1. Dhaka University / ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. Mujibnagar / মুজিবনগর
  3. Chittagong / চট্টগ্রাম
  4. Kolkata / কলকাতা
সঠিক উত্তর:
Chittagong / চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
Chittagong / চট্টগ্রাম
ব্যাখ্যা

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা “অপারেশন সার্চলাইট”-এর মাধ্যমে ঢাকায় গণহত্যা চালায়। এরপর স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রচারিত হয়। ২৬শে মার্চ ১৯৭১ সালে চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণাপত্র প্রথম মেজর জিয়াউর রহমান বেতার (কালুরঘাট বেতার কেন্দ্র) থেকে পাঠ করেন। তা জনগণের কাছে পৌঁছে যায় চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে জিয়ার কণ্ঠে।

বাংলাপিডিয়া

৯৫.
Which session of the National Assembly was postponed, leading to Non-Cooperation movement?/ জাতীয় পরিষদের কোন অধিবেশন স্থগিত হওয়ায় অসহযোগ আন্দোলন শুরু হয়?
  1. 3 March 1971, Dhaka / ৩ মার্চ ১৯৭১, ঢাকা
  2. 16 December 1970, Karachi / ১৬ ডিসেম্বর ১৯৭০, করাচি
  3. 25 March 1971, Rawalpindi / ২৫ মার্চ ১৯৭১, রাওয়ালপিন্ডি
  4. December 1970, Lahore / ৭ ডিসেম্বর ১৯৭০, লাহোর
সঠিক উত্তর:
3 March 1971, Dhaka / ৩ মার্চ ১৯৭১, ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
3 March 1971, Dhaka / ৩ মার্চ ১৯৭১, ঢাকা
ব্যাখ্যা

ব্যাখ্যা (Explanation in Bangla):
১৯৭১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘোষণা করেন যে, ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন বসবে। । তবে পাকিস্তানি কেন্দ্রীয় সরকার জুলফিকার ভুট্রোর পরামর্শে এটি স্থগিত করে। এর ফলে পূর্ব পাকিস্তানের জনগণ এবং আওয়ামী লীগের সমর্থকরা অসহযোগ আন্দোলন শুরু করেন। এই আন্দোলন পরবর্তীতে মুক্তিযুদ্ধের অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎস- উচ্চমাধ্যমিক ইতিহাস ১ম পত্র

ড. আবু মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১)

৯৬.
Where was the Kaderia Bahini formed during the Liberation War of Bangladesh in 1971? /মুক্তিযুদ্ধের সময় কাদেরিয়া বাহিনী কোথায় গড়ে ওঠে?
  1. Satkhira / সাতক্ষীরা
  2. Tangail / টাঙ্গাইল
  3. Kushtia / কুষ্টিয়া
  4. Mymensingh / ময়মনসিংহ
সঠিক উত্তর:
Tangail / টাঙ্গাইল
উত্তর
সঠিক উত্তর:
Tangail / টাঙ্গাইল
ব্যাখ্যা

টাঙ্গাইলকে বলা হয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের 'জন্মস্থান'। স্বাধীনতা যুদ্ধের সময় কিংবদন্তি মুক্তিযোদ্ধা আবদুল কাদের সিদ্দিকীর নেতৃত্বে জেলায় প্রতিষ্ঠিত 'কাদেরিয়া বাহিনী'র অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও সাফল্য দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বিদেশেও। 'কাদেরিয়া বাহিনী' গেরিলা যুদ্ধের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করে। দখলদার পাকিস্তানিদের হাত থেকে মাতৃভূমিকে বাঁচাতে ১৯৭১ সালের ১৯ এপ্রিল টাঙ্গাইল অঞ্চলে কাদেরিয়া বাহিনী গঠিত হয়। দলটির সাহসী গেরিলারা এই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন। বেসামরিক গেরিলা যোদ্ধা আবদুল কাদের সিদ্দিকী ১৭ হাজার নিয়মিত মুক্তিযোদ্ধা ও ৭০ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে এই বিশাল বাহিনী গড়ে তোলেন।

https://bangla.thedailystar.net/literature/history-tradition/history/news-443381

৯৭.
Who had the credit for conducting naval warfare during the Liberation War of Bangladesh in 1971?/ মুক্তিযুদ্ধে নৌপথে যুদ্ধ পরিচালনার কৃতিত্ব কাদের ছিল?
  1. Mukti Bahini / মুক্তিবাহিনী
  2. Navy Commander / নৌবাহিনী
  3. Mujibnagar Government / মুজিবনগর সরকার
  4. Indian Navy / ভারতীয় নৌবাহিনী
সঠিক উত্তর:
Navy Commander / নৌবাহিনী
উত্তর
সঠিক উত্তর:
Navy Commander / নৌবাহিনী
ব্যাখ্যা

১০ নম্বর সেক্টর গঠন হয়েছিলো নৌ-কমান্ডো বাহিনী নিয়ে। নৌকমান্ডো, উপকূলীয় অঞ্চল, জেলা অভ্যন্তরীণ নৌপথ এ সেক্টরের আওতায় ছিল। ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর আটজন বাঙালি নৌ-কর্মকর্তা মিলে এ বাহিনী গঠনের উদ্যোগ নেন। ।মোট প্রশিক্ষণপ্রাপ্ত ৫১৫ জন নৌমান্ডো নিয়ে এ সেক্টর গঠিত ছিল।

উৎস- উচ্চমাধ্যমিক ইতিহাস ১ম পত্র

ড. আবু মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১)

৯৮.
Where was the Mughal Emperor Bahadur Shah II exiled to?/ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসনে দেওয়া হয়?
  1. Andaman Islands/ আন্দামান দ্বীপপুঞ্জ
  2. Calcutta/ কলকাতা
  3. Rangoon (Burma)/ রেঙ্গুন (বার্মা)
  4. Kabul/ কাবুল
সঠিক উত্তর:
Rangoon (Burma)/ রেঙ্গুন (বার্মা)
উত্তর
সঠিক উত্তর:
Rangoon (Burma)/ রেঙ্গুন (বার্মা)
ব্যাখ্যা

মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ (বাহাদুর শাহ জাফর) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে প্রতীকী নেতৃত্ব দেন। বিদ্রোহ দমন করার পর ব্রিটিশরা তাঁকে গ্রেপ্তার করে। দিল্লির লালকেল্লায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা চলে। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ১৮৫৮ সালে তাঁকে রেঙ্গুন (বর্তমান ইয়াঙ্গুন, মায়ানমার)-এ নির্বাসনে পাঠানো হয়। সেখানেই তিনি ১৮৬২ সালে মৃত্যুবরণ করেন।

উৎস

দিলীপ কুমার সাহা, দক্ষিণ এশিয়ার ইতিহাস (১৫২৬ খ্রি: হতে ১৮৫৭ খ্রি:)

৯৯.
Who declared British-ruled India as ‘Dar-ul-Harb’?/ ব্রিটিশশাসিত ভারতকে ‘দারুল হারব’ ঘোষণা করেন কে?
  1. Syed Ahmad Barelvi/ সাইয়্যেদ আহমদ বেরেলভী
  2. Shah Waliullah/ শাহ ওয়ালিউল্লাহ
  3. Titumir / তিতুমীর
  4. Haji Shariatullah/ হাজী শরীয়তুল্লাহ
সঠিক উত্তর:
Haji Shariatullah/ হাজী শরীয়তুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
Haji Shariatullah/ হাজী শরীয়তুল্লাহ
ব্যাখ্যা

হাজী শরীয়তুল্লাহ (1781–1840) ছিলেন ফরায়েজি আন্দোলনের নেতা। তিনি মনে করতেন যে ব্রিটিশ শাসনাধীন ভারত ইসলামি শরীয়াহ অনুযায়ী পরিচালিত হচ্ছে না। তাই তিনি ব্রিটিশ-শাসিত ভারতকে “দারুল হারব” (Dar-ul-Harb – অর্থাৎ ‘যুদ্ধের দেশ’ বা যেখানে শরীয়াহ প্রয়োগ নেই) ঘোষণা করেন। এর ফলে মুসলমানদেরকে তিনি শরীয়াহ পালনে কঠোর হতে, ন্যায়ের জন্য সংগ্রাম করতে এবং সামাজিক-ধর্মীয় সংস্কারের মাধ্যমে ব্রিটিশ প্রভাব প্রতিরোধ করতে উদ্বুদ্ধ করেছিলেন।

উৎস

ফোর ডক্টরস-বাংলাদেশের ইতিহাস

১০০.
Choose the correct sentence:
  1. It is high time you making a decision.
  2. It is high time you make a decision.
  3. It is high time you made a decision.
  4. It is high time you could make a decision.
সঠিক উত্তর:
It is high time you made a decision.
উত্তর
সঠিক উত্তর:
It is high time you made a decision.
ব্যাখ্যা

• Correct sentence: It is high time you made a decision.

• Use of It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।

- নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject (you) আছে, তাই এর পরে verb এর past form (made) বসবে।

• More examples:
- It is high time she left the place.
- It is high time you started studying.

• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

অন্য অপশন বিশ্লেষণ-
ক) It is high time you making a decision.
→ ভুল, কারণ verb এর past form হবে।

খ) It is high time you make a decision.
→ ভুল, কারণ verb এর past form (made) হবে।

ঘ) It is high time you could make a decision.
→ ভুল, কারণ could make দ্বারা অতীতের কাজ বুঝানো হয়, কিন্তু It is high time দ্বারা বর্তমানের কাজ বুঝানো হয়।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

১০১.
গুপ্ত বংশের আদি পুরুষ কে ছিলেন?
  1. সমুদ্রগুপ্ত
  2. প্রথম চন্দ্রগুপ্ত
  3. শ্রীগুপ্ত
  4. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
সঠিক উত্তর:
শ্রীগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
শ্রীগুপ্ত
ব্যাখ্যা

গুপ্ত সাম্রাজ্য:
- খ্রিস্টীয় তিন শতকের শেষ এবং চার শতকের প্রথমদিকে সম্ভবত প্রথম চন্দ্রগুপ্ত অথবা সমুদ্রগুপ্তের মাধ্যমে বাংলায় গুপ্ত শাসন সম্প্রসারিত হয়।
- শ্রীগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের আদি পুরুষ।
- এল্যানের মতে, পাটলীপুত্র (মগধের অভ্যন্তরে) নগরের অদূরে শ্রীগুপ্তের রাজত্ব ছিল।
- প্রথম চন্দ্রগুপ্তের হাত ধরে গুপ্ত শাসন প্রতিষ্ঠিত হয়।
- প্রথম কুমারগুপ্তের সময় (৪৩২-৪৪৮ খ্রি.) থেকে উত্তর বাংলা গুপ্ত সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ হিসেবে গড়ে ওঠে।
- এটির নাম ছিল তখন ‘পুন্ড্রবর্ধন ভুক্তি’।
- হুনদের আক্রমণের মধ্য দিয়ে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও ইতিহাস, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০২.
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) এর বর্তমান সভাপতি কে? (অক্টোবর, ২০২৫)
  1. সালেহউদ্দিন আহমেদ
  2. আলী ইমাম মজুমদার
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. ফয়েজ আহমদ
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা

ECNEC:
- বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)।
- ECNEC-এর পূর্ণরূপ: The Executive Committee of the National Economic Council.
- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) সরকারের দ্বিতীয় শক্তিশালী কমিটি।
- গঠিত হয়: ১৯৮২ সালে।
- সভাপতি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। (অক্টোবর, ২০২৫)
- অর্থমন্ত্রী এর বিকল্প চেয়ারম্যান বা সভাপতি: সালেহউদ্দিন আহমেদ। (অক্টোবর, ২০২৫)
- এ কমিটির সদস্যগণ সরকার প্রধান কর্তৃক মনোনীত হয়ে থাকেন।

তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ।

১০৩.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. কুমিল্লা
  2. দিনাজপুর
  3. পাবনা
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা

ধান উৎপাদন:
- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৪ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪।

১০৪.
বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কোন স্থানে?
  1. দিল্লি
  2. পাটনা
  3. কানপুর
  4. বিহার
সঠিক উত্তর:
বিহার
উত্তর
সঠিক উত্তর:
বিহার
ব্যাখ্যা

বক্সারের যুদ্ধ:
- বক্সারের যুদ্ধ সংঘটিত হয় বিহারে।
- ১৭৬৪ সালের ২২ অক্টোবর বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত এ যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে।
- বাদশাহ দ্বিতীয় শাহ আলম পুনরায় ইংরেজ শিবিরে আশ্রয় নেন। সুজাউদ্দৌলা রোহিলাখন্ডে পালিয়ে যান এবং অযোধ্যা ইংরেজ বাহিনীর পদানত হয়। মীর কাসিম নিরুদ্দেশ হন এবং এরপর তাঁর সম্পর্কে আর কিছু জানা যায় নি।
- বক্সার ছিল একটি চূড়ান্ত যুদ্ধ।
- এ যুদ্ধের পর বাংলা ইংরেজ কোম্পানির শাসনের অধীনে আবদ্ধ হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

১০৫.
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP) জিডিপির কত শতাংশ?
  1. ৩.১%
  2. ৩.৭%
  3. ৪.৩%
  4. ৫.৮%
সঠিক উত্তর:
৩.৭%
উত্তর
সঠিক উত্তর:
৩.৭%
ব্যাখ্যা

জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।

১০৬.
বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কয়টি? (অক্টোবর, ২০২৫)
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৬টি
উত্তর
সঠিক উত্তর:
২৬টি
ব্যাখ্যা

সিভিল সার্ভিস ক্যাডার:
- বাংলাদেশ সরকারী কর্ম কমিশন প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের জন্য উপযুক্ত এবং যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্বাচন করার ক্ষমতাপ্রাপ্ত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশে তার প্রতিরূপ সংস্থাসমূহের মতো প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত মানব সম্পদ পরিকল্পনায় উৎকর্ষ সাধনের পাশাপাশি জনপ্রশাসন ব্যবস্থাপনায় নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জাতীয় ভূমিকা পালন করছে।
- কর্ম কমিশন দেশব্যাপি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে।
- বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার ২৬টি।

তথ্যসূত্র - কর্ম কমিশন ওয়েবসাইট।

১০৭.
নিচের কোন জেলায় ওরাওঁ ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে?
  1. কক্সবাজার
  2. কুড়িগ্রাম
  3. বান্দরবান
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
কুড়িগ্রাম
ব্যাখ্যা

ওরাওঁ:
- ওরাওঁ বাংলাদেশের একটি নৃগোষ্ঠী। এদের বাসস্থান বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে।
- নৃবিজ্ঞানীদের মতে, তারা অস্ট্রিক এবং ভাষাতাত্ত্বিক সূত্রে দ্রাবিড়।
- তারা মুঘল শাসনামলে বরেন্দ্র অঞ্চলে প্রবেশ করে এবং সে অঞ্চলে তাদের স্থায়ী নিবাস গড়ে তোলে।
- তারা বর্তমানে বাংলাদেশের কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমণিরহাট, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বসবাস করছে।
- ওরাওঁরা জড়োপাসক, তাদের ভগবানের নাম ধরমী বা ‘ধার্মেশ’ বা ‘ধরমেশ’।
- ওরাওঁরা তাদের সৃষ্টিকর্তা ধরমেশকে সন্তুষ্ট রাখার জন্য তাঁর উদ্দেশ্যে পূজা করে এবং তাঁর উদ্দেশ্যে ‘ডানডাকাঁটা’ উৎসবের আয়োজন করে।
- ওরাওঁদের ভাষার নাম কুরুক।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

১০৮.
ন্যাটো (NATO) চার্টারের কোন ধারায় 'শান্তিপূর্ণ সমাধানের' কথা বলা আছে?
  1. অনুচ্ছেদ ১
  2. অনুচ্ছেদ ২
  3. অনুচ্ছেদ ৩
  4. অনুচ্ছেদ ৪
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ১
ব্যাখ্যা

NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গঠন করা হয় সামরিক জোট NATO।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগাল)।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

• ন্যাটোর অনুচ্ছেদ: ন্যাটো প্রতিষ্ঠার চুক্তিটি ছোট। মাত্র ১৪টি ধারার। এগুলো হলো:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা ,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ.১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

উৎস: NATO ওয়েবসাইট।

১০৯.
নিম্নের কোন মতবাদে 'রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলা হয়েছে?
  1. মার্ক্সবাদ
  2. নব্য-উদারতাবাদ
  3. বাস্তববাদ
  4. গঠনবাদ
সঠিক উত্তর:
বাস্তববাদ
উত্তর
সঠিক উত্তর:
বাস্তববাদ
ব্যাখ্যা

◉ বাস্তববাদ (Realism):
➝ It emphasizes the role of the state, national interest, and power in world politics.
➝ অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের এই তত্ত্বটি রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব, জাতীয় স্বার্থ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের কথা বলে।

◉ মার্ক্সবাদ (Marxism):
➝ Marxism, a body of doctrine developed by Karl Marx and, to a lesser extent, by Friedrich Engels in the mid-19th century. It originally consisted of three related ideas: a philosophical anthropology, a theory of history, and an economic and political program.
➝ মার্ক্সবাদ মূলত একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন। ঐতিহাসিক বস্তুবাদ , দ্বান্দ্বিক বস্তুবাদ, উদ্বৃত্ত্ব মুল্যতত্ত্ব ও শ্রেণিসংগ্রাম এই চারটি বিষয়কে কেন্দ্র করে মার্কসবাদ বিকশিত হয়েছে।

◉ নব্য-উদারতাবাদ (Neoliberalism):
➝ Neoliberalism, ideology and policy model that emphasizes the value of free market competition.
➝ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নব্য উদারতাবাদের ধারনাটির ব্যাপক পরিচয় তুলে ধরেন রবার্ট কোহেন। এই তত্ত্ব অনুযায়ী রাষ্ট্রসমূহহের জাতীয় স্বার্থ হাসিলের জন্য আন্তর্জাতিক সংগঠেনর কোন বিকল্প নাই।

◉ গঠনবাদ (Constructivism):
➝ According to this approach, the behaviour of humans is determined by their identity, which itself is shaped by society’s values, history, practices, and institutions.
➝ এই তত্ত্বের মূল কথা হলো আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি বিভিন্ন আদর্শের উপর নির্ভরশীল। পাশাপাশি আরো বলা আছে, মানুষের আচরণ তার পারিপার্শিক বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। সরাসরি আন্তর্জাতিক সংগঠনের কথা না বলা থাকলেও অন্তর্নিহিত ধারণা হলো, শক্তিশালি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উপস্থিতি সামগ্রিকভাবে কল্যাণকর।
এছাড়াও আছে - Regime Theory, Functionalism. etc.

উৎস: Britannica.com এবং আন্তর্জাতিক রাজনীতিকোষ; লেখক: তারেক শামসুর রহমান। Liberalism & International theory; A Moravcsik.

১১০.
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নাই?
  1. মঙ্গোলিয়া
  2. আজারবাইজান
  3. লাওস
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১১১.
নিম্নের কোন সভ্যতা পতনের পর প্রাচীন গ্রীক সভ্যতার সূচনা হয়?
  1. মাইসেনিয়ান সভ্যতা
  2. মিনোয়ান সভ্যতা
  3. সামারিয়ান সভ্যতা
  4. নিওলিথিক সভ্যতা
সঠিক উত্তর:
মাইসেনিয়ান সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মাইসেনিয়ান সভ্যতা
ব্যাখ্যা

• গ্রিক সভ্যতা:
- প্রাচীন গ্রিক সভ্যতা, মাইসেনিয়ান সভ্যতার পরের সময়কাল।
- প্রাচীন গ্রিস তার উচ্চতায় এশিয়া মাইনর, দক্ষিণ ইতালি, সিসিলি এবং গ্রীক দ্বীপপুঞ্জের বসতি নিয়ে গঠিত।
- এটি শহর-রাজ্যে বিভক্ত ছিল-এথেন্স এবং স্পার্টা।
- গ্রিক সংস্কৃতি হেলেনীয় সংস্কৃতি নামে বেশি পরিচিত।
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং ‘ওডিসি' মহাকাব্যের অপূর্ব নিদর্শন।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্ৰ গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।

সূত্র - ব্রিটানিকা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১২.
'অরেঞ্জ বিপ্লবের' কেন্দ্রবিন্দু হিসেবে কোন শহর পরিচিত?
  1. ওডেসা
  2. মস্কো
  3. কিয়েভ
  4. মিনস্ক
সঠিক উত্তর:
কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
কিয়েভ
ব্যাখ্যা

অরেঞ্জ বিপ্লব:
- ‘অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।

সূত্র - Britannica.com

১১৩.
নিম্নের কত তারিখে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৪৪ সালের ২৪ অক্টোবর
  2. ১৯৪৫ সালের ২৪ অক্টোবর
  3. ১৯৪৫ সালের ১০ অক্টোবর
  4. ১৯৪৪ সালের ১২ অক্টোবর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৫ সালের ২৪ অক্টোবর
ব্যাখ্যা

জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘ সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

উল্লেখ্য,
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ
• নিরাপত্তা পরিষদ
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
• অছি পরিষদ ও
• জাতিসংঘ সচিবালয়।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।

১১৪.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা নিম্নের কে?
  1. হেনরি ডুন্যান্ট
  2. নেলসন ম্যান্ডেলা
  3. মেলভিন জোন্স
  4. রবার্ট ব্যাডেন পাওয়েল
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট ব্যাডেন পাওয়েল
ব্যাখ্যা

স্কাউট আন্দোলন (Scout Movement):
- বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব, এবং দায়িত্ববোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন।
- প্রতিষ্ঠার সাল: ১৯০৭ সালে।
- প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন -পাওয়েল (Robert Baden-Powell)।
- প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭ সালৈ।
- মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM).
- প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।

• মূল উদ্দেশ্য:
- তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করা
- মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
- মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১১৫.
'Inter-Services Intelligence (ISI)' নিম্নের কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. জাপান
  4. জার্মানি
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

• Inter Service Intelligence (ISI)
​ - আইএসআই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালিন পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ রবার্ট কাউথম এটি প্রতিষ্ঠা করেন।
​- ।S। মূলত দেশের বাহিরে পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে কাজে নিয়োজিত।
- ​তবে পাকিস্তানের অভ্যন্তীরণ রাজনীতিতেও এর ব্যাপক সংশ্লিষ্টতা রয়েছে।
- ​আইএসআই -এর নেতৃত্বে থাকেন লেফটেন্যান্ট জেনারেল/মেজর জেনারেল পদমর্যাদার একজন মহাপরিচালক [ডিজি];
-​ তিনি এখনও পর্যন্ত সেনাবাহিনী থেকে নিযুক্ত একজন কর্মরত কর্মকর্তা।

অন্যদিকে,
• জাপানের গোয়েন্দা সংস্থার নাম নাইচো।
• ভারতের গোয়েন্দা সংস্থার নাম RAW। ​​

উৎস: ব্রিটানিকা & নিউইয়র্ক টাইমস।

১১৬.
সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন -
  1. গ্রিকরা
  2. চীনারা
  3. রোমানরা
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
গ্রিকরা
উত্তর
সঠিক উত্তর:
গ্রিকরা
ব্যাখ্যা

• গ্রিকদের অবদান:
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- প্রাচীন বিশ্বের প্রাচীনতম মানচিত্র তৈরি করেন - ব্যাবিলনীয়রা.
- পৃথিবীর বৃত্তাকার মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা।
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে।
- এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।
- জ্যামিতি বিষয়ে পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন।
- বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের যথেষ্ট খ্যাতি ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক]

১১৭.
'MERCOSUR' নিচের কোন অঞ্চলের বাণিজ্য জোট হিসেবে পরিচিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. উত্তর আফ্রিকা
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ-পূর্ব এশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য জোট।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সাল
- সদরদপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: 'Treaty of Asuncion'.
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন।
- প্রধান ভাষা: স্প্যানিশ ও পর্তুগিজ।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, বলিভিয়া, উরুগুয়ে। (অক্টোম্বর, ২০২৫)
- ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করা হয় ২০১৬ সালে।
- সহযোগী সদস্য:, পানামা, চিলি, পেরু, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, কলম্বিয়া।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১১৮.
যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?
  1. 3a2b2c2
  2. 9abc
  3. 27abc
  4. 9a2b2c2
সঠিক উত্তর:
9a2b2c2
উত্তর
সঠিক উত্তর:
9a2b2c2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 0 হয়, তাহলে (a3 + b3 + c3 )2 = ?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 0

আমরা জানি,
a3 + b3 + c3 - 3abc = (a + b + c)(a2 + b2 + c2 - ab - bc - ca)
⇒ a3 + b3 + c3 - 3abc = 0
∴ a3 + b3 + c3 = 3abc

প্রদত্ত রাশি,
(a3 + b3 + c3)2 = (3abc)2 = 9a2b2c2

১১৯.
একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?
  1. 480
  2. 560
  3. 720
  4. 360
সঠিক উত্তর:
560
উত্তর
সঠিক উত্তর:
560
ব্যাখ্যা

প্রশ্ন: একজন পরীক্ষার্থীকে 13 টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। সে কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে?

সমাধান:
মোট প্রশ্ন 13 টি
প্রথম 5টি থেকে ঠিক 3টি প্রশ্নের উত্তর দিতে হবে,
তাহলে বাকি 8টি থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে।

মোট বাছাই সংখ্যা = 5c3 × 8c3
= 10 × 56
= 560

১২০.

  1. 64
  2. 48
  3. 16
  4. 32
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


১২১.
দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?
  1. 35 এবং 45
  2. 21 এবং 27
  3. 14 এবং 18
  4. 28 এবং 36
সঠিক উত্তর:
21 এবং 27
উত্তর
সঠিক উত্তর:
21 এবং 27
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত 7 : 9 এবং তাদের ল.সা.গু 189। সংখ্যা দুটি কী কী?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি 7x এবং 9x.
∴ সংখ্যা দুইটির গ.সা.গু. = x
এবং সংখ্যা দুইটির গুণফল = 63x2

আমরা জানি,
দুইটির গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু. × গ.সা.গু.
63x2 = 189 × x
63x = 189
∴ x = 3
∴ সংখ্যা দুইটি যথাক্রমে 3 × 7 = 21 এবং 3 × 9 = 27

১২২.
A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?
  1. 11
  2. 2
  3. - 4
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: A(1, 2), B(4, 5) এবং C(7, k) বিন্দুত্রয় সমরেখ হলে k এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A(1, 2), B(4, 5) এবং C(7, k)

আমরা জানি,
(X1, Y1) ও (X2, Y2) বিন্দুগামী রেখার ঢাল = (y2​ - y1​​)/(x2​ - x1​)
তিনটি বিন্দু A(1, 2), B(4, 5) এবং C(7, k) সমরেখ হলে, তাদের মধ্যে যেকোনো দুইটি বিন্দু দ্বারা নির্ধারিত সরলরেখার ঢাল এবং তৃতীয় বিন্দুর সাথে অন্য একটি বিন্দুর মধ্যকার ঢাল সমান হবে।
এখন,
AB এর ঢাল,
mAB​ = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (5 - 2)/(4 - 1)
= 3/3
= 1

আবার,
BC এর ঢাল
mBC = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (k - 5)/(7 - 4)
= (k - 5)/3

∴ তিনটি বিন্দু সমরেখ হলে ঢাল দুটি সমান হবে।
∴ (k - 5)/3 = 1
⇒ k - 5 = 3
⇒ k = 5 + 3
⇒ k = 8

সুতরাং, k এর মান 8

১২৩.
P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?
  1. 1/2
  2. 4/3
  3. 2/3
  4. 1/6
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: P(A ∩ B) = 1/3, P(A ∪ B) = 5/6 এবং P(B) = 2/3 হয়, তাহলে P(A) এর মান নির্নয় করুন?

সমাধান:
দেওয়া আছে,
P(A ∩ B) = 1/3
P(A ∪ B) = 5/6
এবং P(B) = 2/3

আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ 5/6 = P(A) + (2/3) - (1/3)
⇒ P(A) = (5/6) + (1/3) - (2/3)
= (5 + 2 - 4)/6
= 3/6
∴ P(A) = 1/2

১২৪.
a + 2a + 3a + 4a + ...................... সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?
  1. n : 2
  2. 2 : n
  3. n : 1
  4. n2
সঠিক উত্তর:
n : 1
উত্তর
সঠিক উত্তর:
n : 1
ব্যাখ্যা

প্রশ্ন: a + 2a + 3a + 4a + ..............সমান্তর ধারার n-তম পদ ও সাধারণ অন্তরের অনুপাত কত?

সমাধান:
প্রথম পদ, A1 = a
সাধারণ অন্তর, d = 2a - a = a

আমরা জানি,
n তম পদ = A1 + (n - 1)d
= a + (n - 1)a
= a + na - a
= na

∴ n-তম পদ এবং সাধারণ অন্তরের অনুপাত = na : a = n : 1

১২৫.
বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?
  1. y2 বর্গমিটার
  2. (√y/3)3 বর্গমিটার
  3. (y/2)2 বর্গমিটার
  4. 2y বর্গমিটার
সঠিক উত্তর:
2y বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
2y বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল y বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
যে কোন ত্রিভুজের মধ্যমা ঐ ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে

যেহেতু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল y বর্গমিটার
অতএব ,ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল হবে y বর্গমিটার ।

অতএব , ABC এর ক্ষেত্রফল = ∆ABD এর ক্ষেত্রফল + ∆ACD এর ক্ষেত্রফল
= y + y
= 2y বর্গমিটার

১২৬.
গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায়, গ্যালাক্সিটি -
  1. পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে
  2. পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
  3. মোটেই নড়ছে না
  4. নিজের অক্ষে ঘূর্ণায়মান
সঠিক উত্তর:
পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
উত্তর
সঠিক উত্তর:
পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে
ব্যাখ্যা

• গ্যালাক্সির স্পেকট্রাল রেখার রেডশিফট (Redshift):
- রেডশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে একটি গ্যালাক্সি বা আকাশীয় বস্তুর আলো দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিক থেকে দূরে সরে যাচ্ছে।
- এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
- রেডশিফটের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন গ্যালাক্সি আমাদের থেকে কত দ্রুত দূরে সরে যাচ্ছে।
- রেডশিফটের কারণ: গ্যালাক্সির গতিবেগ এবং মহাবিশ্বের সম্প্রসারণ।
- ডপলার ইফেক্টের মতো, আলোও তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন দেখায়, কিন্তু গ্যালাক্সির আপাত অবস্থান পরিবর্তিত হয় না।

• গ্যালাক্সির ব্লুশিফট (Blueshift):
- ব্লুশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে গ্যালাক্সির আলো ছোট তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিকে ধাবিত হচ্ছে।
- এটি গ্যালাক্সির আপেক্ষিক গতিবেগ নির্ণয়ে সহায়ক।

• গ্যালাক্সির ঘূর্ণন:
- একটি গ্যালাক্সি নিজ অক্ষে ঘূর্ণায়মান হতে পারে।
- তবে এর ফলে সাধারণভাবে রেডশিফট বা ব্লুশিফট দেখা যায় না।
- ঘূর্ণন শুধুমাত্র গ্যালাক্সির অভ্যন্তরীণ গ্যাস বা তারা গতির পরিবর্তন ঘটায়।

- সুতরাং, গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায় যে গ্যালাক্সিটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।
- সঠিক উত্তর: খ) পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।

সূত্র: NASA [link]

১২৭.
'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?
  1. Acceleration
  2. Mass
  3. Friction
  4. Twist
সঠিক উত্তর:
Twist
উত্তর
সঠিক উত্তর:
Twist
ব্যাখ্যা

প্রশ্ন: 'Torque' - এর সঙ্গে জড়িত শব্দ কোনটি?

সমাধান:

• টর্ক (Torque):
- টর্ক হলো একটি ফোর্স যা কোনো বস্তু ঘূর্ণন করানোর ক্ষমতা রাখে।
- এটি সরলরেখার গতি নয়, বরং ঘূর্ণন বা টুইস্টের সাথে সম্পর্কিত।
- টর্ক নির্ভর করে ফোর্সের আকার এবং ফোর্স প্রয়োগের দূরত্বের উপর।
- সরলরেখার ত্বরণ (Acceleration) বা ভর (Mass) সরাসরি টর্কের সংজ্ঞার সাথে সম্পর্কিত নয়।
- ঘর্ষণ (Friction) টর্কে প্রভাব ফেলতে পারে, কিন্তু টর্কের মূল সংজ্ঞা নয়।

সুতরাং, টর্কের সঙ্গে জড়িত শব্দ হলো Twist.
সঠিক উত্তর: ঘ) Twist.

• Acceleration (ত্বরণ):
- ত্বরণ হলো গতির পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তু কত দ্রুত বা ধীরে গতিশীল হচ্ছে।
- এটি সরলরেখার গতি বা লিনিয়ার মুভমেন্টের সাথে সম্পর্কিত।
- ঘূর্ণন বা টর্কের সাথে সরাসরি সম্পর্কিত নয়।
- টর্ক থাকলেও, ত্বরণ শুধু ভর ও ফোর্সের কারণে নির্ধারিত হয়।

• Mass (ভর):
- ভর হলো কোনো বস্তুতে থাকা পদার্থের পরিমাণ।
- এটি জড়তা এবং গাণিতিক গণনার জন্য গুরুত্বপূর্ণ।
- টর্কের সংজ্ঞার জন্য এটি সরাসরি প্রয়োজন নয়, যদিও টর্ক তৈরি করতে ফোর্স প্রয়োগের ক্ষেত্রে ভরের গুরুত্ব থাকতে পারে।

• Friction (ঘর্ষণ):
- ঘর্ষণ হলো দুটি পৃষ্ঠের মধ্যে প্রতিরোধের শক্তি।
- এটি কোনো বস্তুকে ঘূর্ণন বা সরলরেখায় ধীর করতে পারে।
- ঘর্ষণ টর্কের প্রভাব কমাতে বা বাড়াতে পারে, তবে টর্কের মূল সংজ্ঞা নয়।

১২৮.
ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?
  1. ৪৮
  2. ২৪
  3. ৪২
  4. ৫০
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা

প্রশ্ন: ক এর চেয়ে খ তত ছোট যতখানি বড় গ এর চেয়ে। ক এবং গ এর বয়সের সমষ্টি ৯৬। খ এর বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
ক + গ = ৯৬..............(১)

আবার,
ক - খ = খ - গ
⇒ ক + গ = খ + খ
⇒ ২খ = ৯৬
⇒ খ = ৯৬/২
∴ খ = ৪৮

খ এর বয়স = ৪৮ বছর

১২৯.
প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধকের জায়গায় কোন ছবি বসলে প্যাটার্ন পূর্ণ হবে?

সমাধান:

প্রশ্নবোধক স্থানে অপশন 4 এর চিত্রটি বসলে প্যাটার্ন সম্পূর্ণ হবে।

১৩০.
৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?
  1. ১৯৭
  2. ১০১
  3. ১৯৩
  4. ১৮৭
সঠিক উত্তর:
১৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৭
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?

সমাধান:
(একটি সংখ্যা × ২) - ৫ = পরবর্তী সংখ্যা

যেমন,
(৮ × ২) - ৫ = ১৬ - ৫ = ১১
(১১ × ২) - ৫ = ২২ - ৫ = ১৭
(১৭ × ২) - ৫ = ৩৪ - ৫ = ২৯
(২৯ × ২) - ৫ = ৫৮ - ৫ = ৫৩
(৫৩ × ২) - ৫ = ১০১
(১০১ × ২) - ৫ = ১৯৭

∴ পরবর্তী সংখ্যাটি হলো ১৯৭

বিকল্প সমাধান,
আবার,
৮ + ৩ = ১১
১১ + ৬ = ১৭
১৭ + ১২ = ২৯
২৯ + ২৪ = ৫৩
৫৩ + ৪৮ = ১০১
১০১ + ৯৬ = ১৯৭

১৩১.
যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?
  1. 65
  2. 67
  3. 69
  4. 71
সঠিক উত্তর:
71
উত্তর
সঠিক উত্তর:
71
ব্যাখ্যা

প্রশ্ন: যদি KHULNA = 67 হয়, তবে CUMILLA = কত?

সমাধান:

KHULNA = K + H + U + L + N + A = 11 + 8 + 21 + 12 + 14 + 1 = 67

একই ভাবে,
CUMILLA = 3 + 21 + 13 + 9 + 12 + 12 + 1 = 71

১৩২.
কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?
  1. মঙ্গলবার
  2. শুক্রবার
  3. বুধবার
  4. সোমবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা

প্রশ্ন: কোন মাসের ৫ তারিখ যদি শুক্রবার হয়, তাহলে সেই মাসের ৩০ তারিখ কোন দিন হবে?

সমাধান:
৫ম দিন = শুক্রবার
(৫ + ৭) বা, ১২ তম দিন = শুক্রবার
(১২ + ৭) বা, ১৯তম দিন = শুক্রবার
(১৯ + ৭) বা, ২৬তম দিন = শুক্রবার

২৭ তম দিন = শনিবার
২৮ তম দিন = রবিবার
২৯ তম দিন = সোমবার
৩০ তম দিন = মঙ্গলবার

∴ ৩০ তম দিন = মঙ্গলবার

১৩৩.
পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?

  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা

প্রশ্ন: পানিতে যে প্রতিচ্ছবিগুলি দেখা যাচ্ছে, তার মধ্যে কোনটি ইংরেজি শব্দের অনুরূপ?


সমাধান:

সঠিক উত্তর: A

১৩৪.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

  1. 82
  2. 68
  3. 72
  4. 78
সঠিক উত্তর:
78
উত্তর
সঠিক উত্তর:
78
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

সমাধান:
সমাধান:
3 থেকে শুরু করে,
(3 × 2) + 2 = 8
(8 × 2) + 2 = 18

(18 × 2) + 2 = 38
(38 × 2) + 2 = 78

(78 × 2) + 2 = 158

বিকল্প সমাধান,
8 + 10 = 18
18 + 20 = 38
38 + 40 = 78
78 + 80 = 158

১৩৫.
কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?
  1. Madrid
  2. Barcelona
  3. Valencia
  4. Seville
সঠিক উত্তর:
Madrid
উত্তর
সঠিক উত্তর:
Madrid
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?

সমাধান:

• "Madrid"- Spain এর রাজধানী।
- একইভাবে "Cairo"-এর সঙ্গে সম্পর্কিত দেশ হলো Egypt.

অন্যদিকে,
- "Valencia"- Spain এর একটি শহর।
- "Seville"- Spain এর একটি শহর।
- "Barcelona"- Spain এর একটি শহর; যাকে আমরা "কাতালোনিয়া" হিসেবে চিনি।