পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন৩৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
সমাসবদ্ধ শব্দ 'আনত' কোন সমাসের উদাহরণ?
  1. ক) বহুব্রীহি
  2. খ) কর্মধারয়
  3. গ) সুপসুপা
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থ প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। 
অব্যয়ীভাব সমাস এর উদাহরণ:
ঈষৎ (আ):  ঈষৎ নত = আনত
                  অনুরূপভাবে, ঈষৎ রক্তিম = আরক্তিম।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ)
.
'বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?
  1. ক) দিলারা হাশেম
  2. খ) রাজিয়া খান
  3. গ) রিজিয়া রহমান
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।
- উপন্যাস, গল্প, নাটক ও কবিতাসহ সাহিত্যের সবগুলো শাখায় তার সমান পদচারণা ছিল।
- রাজিয়া খান আমিনের ছাত্র এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলছিলেন বিষয়বস্তুকে ব্যাখ্যা করে সেটি প্রাঞ্জল ভাষায় তুলে ধরা তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল।
- অধ্যাপক ইসলাম মনে করেন রাজিয়া খান আমিন তাঁর ‘বটতলার উপন্যাস’–এর মাধ্যমে সাহিত্যে একটি নতুন ধারা সৃষ্টি করেছিলেন।

উৎস: বিবিসি নিউজ।
.
Quarterly শব্দের অর্থ কী?
  1. ক) সাপ্তাহিক
  2. খ) পাক্ষিক
  3. গ) ষান্মাসিক
  4. ঘ) ত্রৈমাসিক
ব্যাখ্যা
quarterly  [কুয়োটালি] (adjective), (adverb)
তিন মাস পরপর ঘটে এমন;
ত্রৈমাসিক:
quarterly payments. □ (noun) ত্রৈমাসিক পত্রিকা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
গাড়ি চলে না, চলে না, নারে........গানের গীতিকার কে?
  1. ক) সঞ্জীব চৌধুরী
  2. খ) বাপ্পা মজুমদার
  3. গ) শাহ্‌ আবদুল করিম
  4. ঘ) দাশরথি রায়
ব্যাখ্যা
লোকসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার শাহ আবদুল করিমের জন্ম  ১৯১৬ সালে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে। 
- তাঁর জীবনের প্রথমপর্বে সঙ্গীতের দীক্ষা ঘটেছিল বাংলা ভাবসাধক ও বাউল পরিমন্ডলে।
- প্রথম জীবনে তিনি বাউল, ভক্তিমূলক, জারি, সারি, রাধাকৃষ্ণবিষয়ক পালাগান গেয়েছেন। কিন্তু পরিণত বয়সে তিনি গণসঙ্গীত রচনা ও পরিবেশনে খ্যাতি অর্জন করেন।
- সঙ্গীতজীবনের একদিকে তিনি ছিলেন গণচেতনার সঙ্গীত রচয়িতা, সুরকার ও গায়ক, অন্যদিকে ছিলেন বাউল-আঙ্গিকের সঙ্গীতশিল্পী। 
-  কৈশোরকাল থেকেই গণসঙ্গীতের প্রতি শাহ আবদুল করিমের আকর্ষণ ছিল। সম্ভবত জীবনের বাস্তবতা তাঁকে গণসঙ্গীত রচনায় উদ্বুদ্ধ করে।

তাঁর কিছু বিখ্যাত সঙ্গীতের পংক্তি এ রকম:
- আগে কি সুন্দর দিন কাটাইতাম
- কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
- গাড়ি চলে না, চলে না, নারে
- বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
- গান গাই আমার মনরে বুঝাই
- আইলায় না আইলায় নারে বন্ধু
- বসন্ত বাতাসে সইগো, ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি?
  1. ক) ১৯৯৭
  2. খ) ১৯৯৮
  3. গ) ১৯৯৯
  4. ঘ) ২০০০
ব্যাখ্যা
শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম গবেষক আহমদ শরীফের জন্ম ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে।
- পিতা আবদুল আজিজ ছিলেন চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুলের করণিক।
- খ্যাতনামা পুথি সংগ্রাহক আবদুল করিম সাহিত্যবিশারদ ছিলেন তাঁর চাচা এবং এ করিম দম্পতির স্নেহ-আদরেই গড়ে ওঠে আহমদ শরীফের ভবিষ্যৎ জীবন।
- অধ্যাপক শরীফের চাচা আবদুল করিম সাহিত্যবিশারদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ছয়শ পুথি দান করেন। সেগুলি অবলম্বন করেই আহমদ শরীফের গবেষণা-জীবনের সূচনা হয় এবং অচিরেই তিনি পুথিপাঠে পারদর্শিতা অর্জন করেন। 
- বাংলা একাডেমীর প্রথম প্রকাশিত গ্রন্থ তাঁরই সম্পাদিত ষোল শতকের কবি দৌলত উজির বাহরাম খাঁর  লায়লী-মজনু (১৯৫৭)।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগেরও প্রথম প্রকাশিত গ্রন্থ তাঁর সম্পাদিত পুথি পরিচিতি (১৯৫৮)। এতে সাহিত্যবিশারদ প্রদত্ত ছয়শ পুথির সংক্ষিপ্ত পরিচিতি আছে।
- অধ্যাপক শরীফ মধ্যযুগের চল্লিশোর্ধ্ব কাব্যের পুথি সম্পাদনা করেছেন। 

তাঁর উল্লেখযোগ্য কয়েকটিসম্পাদিত গ্রন্থ হলো:
- আলাওলের তোহফা (১৯৫৮)
- সিকান্দরনামা (১৯৭৭),
- মুহম্মদ খানের সত্য-কলি-বিবাদ-সংবাদ (১৯৫৯),
- মুসলিম কবির পদসাহিত্য (১৯৬১),
- জয়েনউদ্দীনের  রসুলবিজয় (১৯৬৪),
- মুজাম্মিলের নীতিশাস্ত্রবার্তা (১৯৬৫),
- মধ্যযুগের রাগতালনামা (১৯৬৭),
- বাঙলার সূফীসাহিত্য (১৯৬৯),
- আফজল আলীর নসিহতনামা (১৯৬৯),
- বাউলতত্ত্ব (১৯৭৩),
- সৈয়দ সুলতানের  নবীবংশ,  
- রসুলচরিত (১৯৭৮) ইত্যাদি।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান ঘটে, কিন্তু তার আগেই তিনি তাঁর মরদেহ উৎসর্গ করে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য।

উৎস: বাংলাপিডিয়া।
.
Omnipotent-
  1. ক) Feeble
  2. খ) Supreme
  3. গ) Impotent
  4. ঘ) Vulnerable
ব্যাখ্যা
Omnipotent (adjective) - সর্বশক্তিমান।
Supreme (adjective) - সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
Useful (adjective) - দরকারি; কাজের; উপকারী; হিতকর; ব্যবহার্য; প্রয়োজনীয়।
Universal (adjective) - সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
Possible (adjective) -
(১) সম্ভবপর; সাধ্য; সম্ভাবিত: as much as possible, যথাশক্তি; যথাসাধ্য।
(২) সন্তোষজনক; যুক্তিসঙ্গত; উপযুক্ত; যথাযোগ্য

Source: Bangla Academy Dictionary
.
In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given words/sentence :
A formal composition or speech expressing high praise of somebody-
  1. ক) elegy
  2. খ) eulogy
  3. গ) caricature
  4. ঘ) exaggeration
ব্যাখ্যা
Eulogy [ইউলাজি] (noun)
English Meaning: A speech or piece of writing containing great praise, especially for someone who has recently died.
Bangla Meaning: (Plural eulogies) [Countable noun, Uncountable noun] উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা।
Synonyms: Tribute (শ্রদ্ধা), Accolade (প্রশংসা; সমাদর), Acclaim (করতালি; সমর্থন; জয়ধ্বনি).
Antonyms: Attack (বিরুদ্ধ সমালোচনা; আক্রমণ).
Other Forms: - Eulogize [ইউলাজাইজ] (verb transitive) (আনুষ্ঠানিক) বক্তৃতায় অথবা লিখিতভাবে উচ্চপ্রশংসা করা।
- Eulogistic [ইউলাজিস্‌টিক] (adjective) উচ্চপ্রশংসাযোগ্য।
Example Sentence: ‘He delivered the eulogy at his granfather’s funeral.’

Source: Live MCQ Lecture
.
Fill in the blanks in the following sentence by selecting the most appropriate alternative :
He is quite _____ in dealing with people.
  1. ক) unsubtle
  2. খ) imprudent
  3. গ) diplomatic
  4. ঘ) impolite
ব্যাখ্যা

Diplomatic (adjective):
English Meaning: of or concerning diplomacy.
Bangla Meaning;
(১)কূটনৈতিক: diplomatic service; diplomatic relations between Bangladesh and other countries.
(২) কুশলী; কূটনীতিকসুলভ; চতুর: a diplomatic answer.
Diplomatically (adverb): কূটনৈতিকভাবে।

Here, 'Diplomatic' is an appropriate word to fill in the blank.

Source: Bangla Academy Dictionary

.
_____ his earlier study, the Professor's new study indicates a general warning trend in global weather.
  1. ক) In contrast of
  2. খ) in contrast to
  3. গ) In contrast by
  4. ঘ) In contrast as
ব্যাখ্যা
In contrast to
It is used when you are comparing two things or people and saying that the second one is very different from the first.
Example Sentence: In contrast to his predecessor, Bush has little appetite for foreign travel.

Source: Macmillan Dictionary

অতএব, প্রদত্ত শূন্যস্থানে 'in contrast to' বসবে।
১০.
Only those who are not serious to their success work by ____ and starts.
  1. ক) long odds
  2. খ) against time
  3. গ) every inch
  4. ঘ) fits
ব্যাখ্যা
By/In fits and start (Phrase)
Meaning: With irregular bursts of activity.
Bangla meaning: থেকে থেকে; অনিয়মিতভাবে।
Example Sentence: The economy was recovering in fits and starts.

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary
১১.
Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence : 'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves'.
  1. ক) Space
  2. খ) Liberty
  3. গ) Office
  4. ঘ) Capacity
ব্যাখ্যা
Leisure (Noun)
English Meaning: time when one is not working or occupied; free time.
Bangla Meaning: অবকাশ; অবসর
Synonym: free time, spare time, spare moments, time to spare, idle hours, time off, freedom,
Example Sentence: People with too much enforced leisure.

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary

Here 'Liberty' conveys the closest meaning of Leisure.
===========
Leisure and Liberty are synonyms.
আর তাই এখানে সঠিক উত্তর হবে - Liberty.

উল্লেখ্য, 
'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves' - উক্তিটি Virginia Woolf রচিত A Room of One's Own থেকে গৃহীত।
১২.
Choose the word/words that best fits into the underlined word given in the sentence: Crafty men condemn studies, simple men admire them and wise men use them.
  1. ক) Denounce
  2. খ) Laud
  3. গ) Compliment
  4. ঘ) Acclaim
ব্যাখ্যা
Condemn (verb transitive):
দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।

Denounce (verb transitive):
(কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; (কারো) বিরুদ্ধে তথ্য সরবরাহ করা বা অপরাধ ফাঁস করে দেওয়া; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা;
to denounce a sacrilege; to denounce somebody as a traitor.

Source: Bangla Academy Dictionary
১৩.
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) রাঙামাটি
  3. গ) চাঁপাইনবাবগঞ্জ
  4. ঘ) জামালপুর
ব্যাখ্যা
- ‘গম্ভীরা’ লোকসঙ্গীতের উৎপত্তি ভারতের মালদহ জেলার হিন্দু সমাজে। দেশভাগের পর রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার মুসলিম সম্প্রদায় ‘গম্ভীরা’ গানের পৃষ্ঠপোষক হয়ে উঠে।
- আদিতে ‘গম্ভীরা’ গানের মূল বিষয়ে শিবের বন্দনা থাকলেও মুসলিম সমাজে এই গানের বিষয়বস্তু পরিবর্তিত হয়ে বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়বস্তু হয়ে উঠে।
- নানা-নাতির সংলাপের মাধ্যমে ‘গম্ভীরা’ গান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ প্রভৃতি জেলায় ব্যাপক জনপ্রিয়।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
১৪.
বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
  1. ক) ৮ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৩ টি
ব্যাখ্যা

বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মোট ৭টি (সর্বমোট - ৮টি) উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বা প্রতিষ্ঠান রয়েছে।
এগুলো হলোঃ
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি নেত্রকোনা;
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটি;
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি;
- ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান;
- কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, কক্সবাজার;
- রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, রাজশাহী;
- মণিপুরি ললিতকলা একাডেমি, কমলগঞ্জ, মৌলভীবাজার।
- রাখাইন কালচারাল ইনস্টিটিউট, রামু, কক্সবাজার। (এপ্রিল, ২০২১ পর্যন্ত মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত হয় নি।

(সূত্রঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)

১৫.
রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
  1. ক) ৬২৭ কি.মি.
  2. খ) ৫২৯ কি.মি.
  3. গ) ৪১২ কি.মি.
  4. ঘ) ৩০৭ কি.মি.
ব্যাখ্যা
বর্তমানে রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব প্রায় ৪১২ কিলোমিটার।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে ২১২ কিলোমিটার। 
উৎস: সমকাল পত্রিকা।
১৬.
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) আলজেরিয়া
ব্যাখ্যা
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

উৎসঃ ফিলিস্তিন সরকারের ওয়েবসাইট।
১৭.
'লাইন অব কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
  1. ক) ইসরাইল ও জর্ডান
  2. খ) ভারত ও পাকিস্তান
  3. গ) চীন ও তাইওয়ান
  4. ঘ) দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
ব্যাখ্যা
- লাইন অব কন্ট্রোল : ভারত ও পাকিস্তান
- লাইন অব একচুয়াল কন্ট্রোল : ভারত ও চীন
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
- ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান।

(সূত্র: ব্রিটানিকা)
১৮.
মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
  1. ক) কলাম্বিয়া
  2. খ) নিকারাগুয়া
  3. গ) কোস্টারিকা
  4. ঘ) এল সালভাদর
ব্যাখ্যা
কোস্টারিকা দেশটির নিজস্ব কোন সেনাবাহিনী নেই।
দেশটির সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেশটির পুলিশ বাহিনীর উপর ন্যস্ত।
১৯৪৮ সালে গৃহযুদ্ধ বাধে দেশটিতে।
যুদ্ধ-বিগ্রহের ক্ষতি ও ভয়াবহতার স্মৃতি তাদের সেনাবাহিনী ছাড়া পথচলার স্বপ্ন দেখায়। তখন থেকেই দেশটিতে কোনো সেনাবাহিনী গড়ে ওঠেনি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন পত্রিকা।
১৯.
কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়?
  1. ক) লোহা
  2. খ) সিলিকন
  3. গ) জার্মেনিয়াম
  4. ঘ) গ্যালিয়াম
ব্যাখ্যা
- অর্ধপরিবাহী বস্তু হলাে সেই বস্তু যার পরিবাহকত্ব অন্তরকের চেয়ে বেশি কিন্তু পরিবাহকের তুলনায় কম।
- সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম, আর্সেনাইড, ক্যাডমিয়াম সালফাইড প্রভৃতি বস্তু সচরাচর অর্ধপরিবাহী রূপে ব্যবহৃত হয়।
- লােহা একটি ধাতু যা তড়িৎ পরিবাহী।
২০.
কাজ ও বলের একক যথাক্রমে-
  1. ক) নিউটন ও মিটার
  2. খ) জুল ও ডাইন
  3. গ) ওয়াট ও পাউন্ড
  4. ঘ) প্যাসকেল ও কিলোগ্রাম
ব্যাখ্যা
SI পদ্ধতিতে কাজের একক জুল।
SI পদ্ধতিতে বলের একক নিউটন।
C.G.S পদ্ধতিতে বলের একক ডাইন।
২১.
হীরক উজ্জ্বল দেখার কারণ -
  1. ক) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
  2. খ) প্রতিসরণের জন্য
  3. গ) প্রতিফলনের জন্য
  4. ঘ) অপবর্তনের জন্য
ব্যাখ্যা
A diamond sparkles(জ্বলজ্বল করে) as when the rays of light enter the diamond they suffer total internal reflection (পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন) at its various faces.
২২.
রহিম, করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15, 6 এবং 10 দিনে। তাহারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) 3 দিন
  2. খ) 18 দিন
  3. গ) 7 দিন
  4. ঘ) 15 দিন
ব্যাখ্যা

রহিম, করিম এবং গাজী 1 দিনে কাজ করতে পারে যথাক্রমে 1/15, 1/6 এবং 1/10 অংশ

তাহলে,
3 জন একত্রে ১ দিনে করে (1/15 + 1/6 + 1/10) অংশ
                                     = (2 + 5 +3)/30
                                     = 10/30
                                     = 1/3 অংশ

এখন,1/3 অংশ করে 1 দিনে
সুতরাং, 1অংশ বা সম্পুর্ণ কাজ করতে পারবে (1 × 3)/1দিনে।
                                                                       = 3 দিনে

২৩.
কোনো সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. ক) 70
  2. খ) 80
  3. গ) 90
  4. ঘ) 75
ব্যাখ্যা

ধরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
 x × 40% + 42 = x
⇒ 40x/100 - x = - 42
⇒ x - 2x/5 = 42
⇒ (5x - 2x) = 210
⇒ 3x = 210
∴ x = 70

২৪.
কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি হত?
  1. ক) 250
  2. খ) 100
  3. গ) 200
  4. ঘ) 300
ব্যাখ্যা

ধরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x × 60% - 60 = 60
6x/10 = 120
x = 200

২৫.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 24
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল =(1/2) × দুই কর্ণের গুনফল
                           = (1/2) × 4 × 6
                           = 12 বর্গসে.মি.

২৬.
3x-7y+10=0 এবং y - 2x - 3=0 এর সমাধান-
  1. ক) x = 1, y = -1
  2. খ) x =1, y = 1
  3. গ) x =-1, y= -1
  4. ঘ) x = -1, y = 1
ব্যাখ্যা

 3x - 7y = -10........... (1)
- 2x + y = 3 .................(2)

(1)নং  + (2)নং × 7⇒
 3x - 7y - 14x + 7y = - 10 + 21
-11x = 11
⇒ x = -1

এখন, 1)নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
 -2(-1) + y = 3
⇒ 2+y = 3
⇒ y = 1

২৭.
দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432। তবে বড় সংখ্যাটি কত?
  1. ক) 36
  2. খ) 37
  3. গ) 38
  4. ঘ) 40
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু’টি x ও y
১ম শর্তমতে, x+y = 48
২য় শর্তমতে, xy = 432

আমরা জানি,
(x-y)2 = (x + y)2- 4xy
⇒ (x-y)² = (48)²- 4 × 432
⇒ (x - y)² = 2304 - 1728
⇒ (x - y)² = 576
∴ x - y = 24

এখন, (x + y) + (x - y) = 48 + 24
⇒ 2x = 72
∴ x = 36

আবার,
x - y = 24
⇒ 36 - y = 24
∴ y = 12
অর্থাৎ, বড় সংখ্যাটি 36


বিকল্প 
x + y=48
36 + 12=48

xy=432
36×12=432
বড় সংখ্যাটি =36

২৮.
1²+2²+3²+.....+x² - এর মান কত?
  1. ক) x(x+1)/2
  2. খ) x
  3. গ) {x(x+1)/2}²
  4. ঘ) x(x+1)(2x+1)/6
ব্যাখ্যা
1²+2²+3²+.....+x² =x(x + 1)(2x + 1)/6
২৯.
যদি 642/3+ 6251/2 = 3k হয় তবে kএর মান-
  1. ক) 12(⅖)
  2. খ) 13(⅔)
  3. গ) 11(⅓)
  4. ঘ) 9(⅔)
ব্যাখ্যা

642/3+ 6251/2 = 3k
=> (43)2/3+ (252)1/2 = 3k
=> 42+ 25 = 3k
=> 16 + 25 = 3k
=> 41 = 3k
=> k = 41/3
∴ k = 13(⅔)

৩০.
কোনটি সবচেয়ে ছোট?
  1. ক) 2/11
  2. খ) 3/11
  3. গ) 2/13
  4. ঘ) 4/15
ব্যাখ্যা

2/11 = 0.18
3/11 = 0.27
2/13 = 0.15
4/15 = 0.27

 সবচেয়ে ছোট = 2/13

৩১.
যদি Q/P = 1/4 হয় তবে (P+Q)/(P-Q) এর মান-
  1. ক) 5/3
  2. খ) 2/3
  3. গ) 3/5
  4. ঘ) 5/7
ব্যাখ্যা

Q/P = 1/4 
⇒ P/Q = 4/1 [ব্যস্তকরণ করে]
⇒ (P + Q)/(P-Q) = (4 + 1)/(4 - 1) [ যোজন-বিয়োজন করে]
                             = 5/3

৩২.
x3-x2 কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষে থাকবে-
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) -6
  4. ঘ) -8
ব্যাখ্যা
x = 2 বসিয়ে পাই-
(2)3 - (2)2
= 8 - 4
= 4
৩৩.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21 m এবং 29 m হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 200m2
  2. খ) 210m2
  3. গ) 290m2
  4. ঘ) 300m2
ব্যাখ্যা

এখানে,
a = 20,
b = 21,
c = 29,
অর্ধ পরিসীমা s = (a + b + c)/2
                       = (20 + 21 + 29)/2
                       = 35
∴ ক্ষেত্রফল = √{35(35 - 20)(35 - 21)(35 - 29)}
                  = √(35 × 15 × 14 × 6)
                   = 210 বর্গমি



৩৪.
যদি দুটি সংখ্যার যোগফল এবং গুণফল যথাক্রমে 20 এবং 96 হয়, তবে সংখ্যা দুইটির ব্যস্তানুপাতিক যোগফল কত হবে?
  1. ক) 1/8
  2. খ) 1/6
  3. গ) 3/4
  4. ঘ) 5/24
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি a ও b

শর্তমতে 
a + b = 20
ab=96

এখন,
(1/a) + (1/b)
= (b + a)/ab
= 20/96
= 5/24