উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 20 এর গুণনীয়ক} এবং B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 20} তাহলে B - A = ?
সমাধান:
দেওয়া আছে,
A = {x : x, 20 এর গুণনীয়কসমূহ}
এখানে, 20 এর গুণনীয়কসমূহ: 1, 2, 4, 5, 10, 20
∴ A = {1, 2, 4, 5, 10, 20}
আবার,
B = {x : x, 5 এর গুণিতক এবং x ≤ 20}
এখানে, 20 পর্যন্ত 5 এর গুণিতকসমূহ: 5, 10, 15, 20
∴ B = {5, 10, 15, 20}
এখন,
B - A = {5, 10, 15, 20} - {1, 2, 4, 5, 10, 20}
= {15}
নির্ণেয় সেট: {15}