পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৬ জুন, ২০২২সময়45 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বাংলাদেশ ক্যামিকাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) - ১০.০৯.২০২১ পদের নাম: সহকারী প্রশাসনিক অফিসার (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৬ জুন, ২০২২ · ৭০ প্রশ্ন

.
জিভের উচ্চতা অনুযায়ী নিম্ন-মধ্য স্বরধ্বনি কোন গুলো? 
  1. ক) অ, আ
  2. খ) ই, উ
  3. গ) এ, ও
  4. ঘ) অ্যা, অ
ব্যাখ্যা
উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- উচ্চ স্বরধ্বনি [ই], [উ];
- উচ্চ-মধ্য স্বরধ্বনি [এ], [ও];
- নিম্ন-মধ্য স্বরধ্বনি [অ্যা], [অ];
- নিম্ন স্বরধ্বনি [আ]।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি?
  1. ক) ক
  2. খ) শ
  3. গ) ড়
  4. ঘ) হ
ব্যাখ্যা
বাম্প্রত্যঙ্গের ঠিক যে জায়গায় বায়ু বাধা পেয়ে ব্যঞ্জনধ্বনি সৃষ্টি করে সেই জায়গাটি হলাে ঐ ব্যঞ্জনের উচ্চারণস্থান। উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়:
১. ওষ্ঠ্য ব্যঞ্জন,
২. দন্ত্য ব্যঞ্জন,
৩. দন্তমূলীয় ব্যঞ্জন,
৪, মূর্ধন্য ব্যঞ্জন,
৫. তালব্য ব্যঞ্জন,
৬. কণ্ঠ্য ব্যঞ্জন,
৭. কণ্ঠনালীয় ব্যঞ্জন।

কণ্ঠনালীয় ব্যঞ্জন
কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়ে আসে।
- হাতি শব্দের কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

- , খ, গ, ঘ, ঙ কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
- ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
-  চ, ছ, জ, ঝ, তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'যুগ্ম' শব্দের উচ্চারণ কোনটি?
  1. ক) জুগানো
  2. খ) জুগ্‌মো
  3. গ) জুগ্‌মোঁ
  4. ঘ) যুগ্‌নো
ব্যাখ্যা
যুগ্ম (জুগ্‌মো)
- [স. √যুজ্‌+ম]
- বিশেষণ পদ।
অর্থ-
- যুগল, জোড়া
- দুই দিয়ে বিভাজ্য, জোড়
- সহযোগী 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
বলকযুক্ত শব্দের উদাহরণ কোনটি?
  1. ক) আকাশে
  2. খ) যদিও
  3. গ) চলন্ত
  4. ঘ) বাতাস
ব্যাখ্যা
 বলক: যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালাে হয়, সেগুলােকে বলক বলে।
- তখনই বা ‘এখনও পদের ই বা ‘ও’ হলাে বলকের উদাহরণ।
- অনুরূপভাবে 'যদিও' শব্দে ‘ও’ হলাে বলকের উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ?
  1. ক) উত্তম
  2. খ) চতুর্ভুজ
  3. গ) স্বল্প
  4. ঘ) দোকান
ব্যাখ্যা
উত্তম 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি ও প্রত্যয় = উৎ + তমপ্‌
- বিশেষণ পদ 
অর্থ - খুব ভালো, উৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
  1. ক) উপমান কর্মধারয়
  2. খ) উপমিত কর্মধারয়
  3. গ) রূপক কর্মধারয়
  4. ঘ) তৎপুরুষ
ব্যাখ্যা
কর্মধারয় সমাস
যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন – গােলাপ নামের ফুল = গােলাপফুল, যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।

যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়।
- এগুলােকে উপমান কর্মধারয় বলে।
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।
যেমন –
কাজলের মতাে কালাে = কাজলকালাে
শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'বেগম' শব্দটির উৎস কোন ভাষা?
  1. ক) পর্তুগিজ
  2. খ) তুর্কি
  3. গ) ফারসি
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা
বেগম
- উৎসগত দিক দিয়ে এটি তুর্কি শব্দ। 
- বিশেষ্য পদ। 
অর্থ 
- সম্ভ্রান্ত মুসলমান নারী
- মুসলমান শাসনকর্তার পত্নী, রানি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
পারস্পরিক সর্বনাম কোনটি?
  1. ক) যেমন-তেমন
  2. খ) নিজেরা-নিজেরা
  3. গ) নিজে
  4. ঘ) সকলে
ব্যাখ্যা
সর্বনামের শ্রেণিবিভাগ:
সর্বনামকে নিচের নয়টি শ্রেণিতে ভাগ করা যায়।

⇒ অন্যবাচক সর্বনাম: নিজ ভিন্ন অন্য কোনাে অনির্দিষ্ট ব্যক্তি বােঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়।
যেমন- অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।

⇒ ব্যক্তিবাচক সর্বনাম: ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিনামের পরিবর্তে বসে।
এই সর্বনাম তিন ধরনের। যথা -
- বক্তা পক্ষের সর্বনাম: আমি, আমরা, আমাকে, আমাদের ইত্যদি।
- শ্রোতা পক্ষের সর্বনাম: তুমি, তােমরা, তুই, তােরা, আপনি, আপনারা, তােমাকে, তােকে, আপনাকে ইত্যাদি।
- অন্য পক্ষের সর্বনাম: সে, তারা, তিনি, তাঁরা, এ, এরা, ওর, ওদের ইত্যাদি। 

⇒ আত্মবাচক সর্বনাম: কর্তা নিজেই কোনাে কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বােঝানাের জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়।
যেমন – নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং ইত্যাদি।

⇒ নির্দেশক সর্বনাম: যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে।
যেমন – নিকট নির্দেশক: এ, এই, এরা, ইনি; দূর নির্দেশক: ও, ওই, ওরা, উনি।

⇒ অনির্দিষ্ট সর্বনাম: অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বােঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে।
যেমন – কেউ, কোথাও, কিছু, একজন (একজন এসে খবরটা দেয়) ইত্যাদি।

⇒ প্রশ্নবাচক সর্বনাম: প্রশ্ন তৈরির জন্যে প্রশ্নবাচক সর্বনাম প্রয়ােগ করা হয়।
যেমন – কে, কারা, কাকে, কার, কী (কী দিয়ে ভাত খায়?) ইত্যাদি।

⇒ সাপেক্ষ সর্বনাম: পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে।
যেমন – যারা-তারা, যে-সে, যেমন-তেমন (যেমন কর্ম তেমন ফল) ইত্যাদি।

⇒ পারস্পরিক সর্বনাম: দুই পক্ষের সহযােগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম ব্যবহৃত হয়।
যেমন – পরস্পর, নিজেরা নিজেরা (যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে) ইত্যাদি।

⇒  সকলবাচক সর্বনাম: ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বােঝাতে সকলবাচক সর্বনাম হয়।
যেমন – সবাই, সকলে, সকলকে, সবার, সমস্ত, সব ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০২১ সংস্করণ)।
.
বহুবচনের যথার্থ প্রয়োগ ঘটেনি
  1. ক) কুসুমনিচয়
  2. খ) পুষ্পদাম
  3. গ) কুসুমদাম
  4. ঘ) তারকাবলি 
ব্যাখ্যা
অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবােধক শব্দ আবলি, গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি।
যেমন-গ্রন্থাগারে রক্ষিত পুস্তকাবলি, কবিতাগুচ্ছ, কুসুমদাম, কমলনিকর, মেঘকুঞ্জ, পর্বতমালা, তারকারাজি, বালিরাশি, কুসুমনিচয় ইত্যাদি।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১০.
'কর' ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার উদাহরণ কোনটি?
  1. ক) করেছিলে
  2. খ) করতে
  3. গ) করিয়েছিলাম
  4. ঘ) করলাম
ব্যাখ্যা
• যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া বলে।
• যেমন: ''আমি সায়েমকে দিয়ে কাজটি করিয়েছিলাম।"
- বাক্যটি পুরাঘটিত অতীত কালের উদাহরণ। 
- 'করিয়েছিলাম' প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া,
- 'করিয়েছিলাম' ক্রিয়াটি কর ধাতু থেকে উৎপন্ন।
- 'আমি' প্রযোজক কর্তা এবং
- 'সায়েমকে' প্রযোজ্য কর্তা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১১.
'নাছোড়বান্দা' অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?
  1. ক) মণিকাঞ্চন যোগ
  2. খ) তীর্থের কাক
  3. গ) চিনে জোঁক
  4. ঘ) খয়ের খাঁ
ব্যাখ্যা
চিনে জোঁক = নাছোড়বান্দা

মণিকাঞ্চন যোগ = উপযুক্ত মিলন
তীর্থের কাক = সুযোগ সন্ধানী
খয়ের খাঁ = তোষামোদকারী

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১২.
'বলাহক' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) রত্নাকর
  2. খ) দ্বিরদ
  3. গ) মৃগেন্দ্র
  4. ঘ) জীমূত
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ সমূহ =  জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'লোকমুখে এই কথা শুনেছি।' কোন কারক?
  1. ক) করণ
  2. খ) কর্ম
  3. গ) অপাদান
  4. ঘ) অধিকরণ
ব্যাখ্যা
অপাদান কারক সংজ্ঞা :
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
উদাহরণ
বিচ্যুত : ছাদ থেকে পানি পড়ে। মেঘ থেকে বৃষ্টি হয় ইত্যাদি।
গৃহীত : দুধ থেকে দই হয়। বিশ্বাস থেকে বস্তু মেলে।
জাত : জমি থেকে আমরা ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
বিরত : পাপে বিরত হও। মিথ্যা বলা ছাড়।
দূরীভূত : দেশ থেকে পাপাচার দূর করতে হবে।
রক্ষিত : বিপদ থেকে আমায় বাঁচাও।
আরম্ভ : বুধবার থেকে দুর্নীতিবিরােধী অভিযান চলবে।
ভীত : বাঘে ভীত হয়।

অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়ে, দিয়া ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।
- অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ
(ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি : বোঁটা-আলগা ফল গাছে থাকে না।
                                                 ‘মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন
(খ) দ্বিতীয়া বা কে বিভক্তি : বাবাকে বড় ভয় পাই।
(গ) ষষ্ঠী বা এর বিভক্তি : যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
(ঘ) সপ্তমী বা এ বিভক্তি : বিপদে মােরে করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।

অনুরূপভাবে, 'লোকমুখে এই কথা শুনেছি।' - অপাদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ। 

উৎস:
মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
মুসলিম সাহিত্য সমাজের মুখপত্রের নাম কী?
  1. ক) মোসলেম ভারত
  2. খ) মোহাম্মদী
  3. গ) শিখা
  4. ঘ) প্রগতি
ব্যাখ্যা
শিখা পত্রিকাটি ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক।
- শিখা বছরে একবার প্রকাশিত হত। 

- পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত। শিখার পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়।
- শিখা ছিল সমকালের অন্যান্য সাময়িকপত্র থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ধরনের। তাই প্রথম সংখ্যা প্রকাশের সঙ্গে সঙ্গেই পত্রিকাটি বুদ্ধিজীবী সমাজের দৃষ্টি আকর্ষণ করে। মুসলিম সাহিত্য-সমাজের সারা বছরের কর্মকান্ডের পরিচয় বহন করত শিখা। 
- শিখার প্রতিটি সংখ্যার শিরোদেশে ‘জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ কথাটি মুদ্রিত থাকত।

উৎস: বাংলাপিডিয়া।
১৫.
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয়?
  1. ক) নতুন কবিতা
  2. খ) একুশে ফেব্রুয়ারি
  3. গ) সুন্দরম
  4. ঘ) কণ্ঠস্বর
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের শহিদের স্মরনে রচিত গান:
"আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।"
- গানটির রচয়িতা - আবদুল গাফ্ফা‌র চৌধুরী  
- গানটির প্রথম সুরকার - আবদুল লতিফ 
- গানটির পরিবর্তিত সুরকার - আলতাফ মাহমুদ।

- গানটি হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) সংকলনে প্রথম প্রকাশিত হয়।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
Q. 16-20: Fill in the blanks.
The authorities, fearing a ______ of their power, called for a military state in the hopes of restoring order.
  1. ক) subversion
  2. খ) premonition
  3. গ) predilection
  4. ঘ) infusion
ব্যাখ্যা
Subversion - (noun) [uncountable noun] নাশকতামূলক তৎপরতা; উৎখাত; ধ্বংস।
Premonition - (noun) [Countable noun] (আসন্ন বিপদ ইত্যাদির) হুঁশিয়ারিরূপে বিবেচিত অস্বস্তিবোধ; পূর্ববোধ।
Predilection - (noun) [Countable noun] a predilection for বিশেষ অনুরাগ/পক্ষপাত; পূর্বানুরাগ।
Infusion - (noun) [countable noun]
(১) ঢেলে তৈরিকরণ; ভাবন; ক্বাথ; বাসন।
(২) [countable noun] ভাবনপ্রক্রিয়াজাত তরল পদার্থ; নির্যাস; ক্বাথ।
(৩) [uncountable noun] সংমিশ্রণ:

কর্তৃপক্ষ, তাদের ক্ষমতা ধ্বংসের ভয়ে, শৃঙ্খলা পুনরুদ্ধারের আশায় একটি সামরিক রাষ্ট্রের ডাক দেয়। - এরূপ অর্থ বুঝাতে শূন্যস্থানে subversion বসবে।
১৭.
Phillip's _______ tone endeared him to his comical friends, but irritated his serious father.
  1. ক) aloof
  2. খ) jesting
  3. গ) grave
  4. ঘ) earnest
ব্যাখ্যা
Aloof -
(adverb) আলাদাভাবে; পৃথকভাবে।
(adjective) নিরুত্তাপ; উদাসীন; আগ্রহহীন।

Jesting -
(adjective) ঠাট্টামলূক

Grave -
(adjective) গুরুতর; গম্ভীর; রাশভারি।
(noun) সমাধি; কবর; সমাধিস্তম্ভ।

Earnest -
(adjective) অত্যন্ত; উৎসুক; ব্যগ্র; আন্তরিক; ঐকান্তিক; স্থিরসংকল্প।


ফিলিপের  ঠাট্টামলূক কথা তাকে তার রসিক বন্ধুদের কাছে প্রিয় করেছিল, কিন্তু তার গম্ভীর বাবাকে বিরক্ত করেছিল। - এরূপ অর্থ বুঝাতে শূন্যস্থানে Jesting বসবে।
১৮.
Mary became ______ at typing because she practiced every day for six months.
  1. ক) proficient
  2. খ) reflective
  3. গ) dormant
  4. ঘ) redundant
ব্যাখ্যা
Proficient -
(adjective) ব্যুৎপন্ন; দক্ষ; নিপুণ।

Reflective -
(adjective) চিন্তাশীল; ভাবুক।

Dormant -
(adjective)
(১) সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়: a dormant volcano.
(২) অব্যবহৃত; অন্তর্নিহিত।

Redundant -
(adjective) প্রয়োজনাতিরিক্ত; বাড়তি; অনাবশ্যক।

Proficient যোগে বাক্যটির অর্থ -
Mary became Proficient at typing because she practiced every day for six months.
- মেরি টাইপিংয়ে দক্ষ হয়ে উঠেছিল কারণ সে ছয় মাস ধরে প্রতিদিন অনুশীলন করেছিল।
১৯.
The teacher set some homework ______ the end of the lesson.
  1. ক) of
  2. খ) in
  3. গ) about
  4. ঘ) at
ব্যাখ্যা
at যোগে বাক্যের অর্থ: শিক্ষক পাঠ শেষে কিছু বাড়ির কাজ দিলেন।
কোন কিছুর শেষে বোঝালে at the end কথাটি ব্যবহার করতে হয়।
উদাহরণস্বরূপ, at the end of the film, at the end of the month, at the end of the game, at the end of the lesson.

কিন্ত In the end = finally বোঝায়।
যেমন, In the end, I can saw that she was right.
এই বাক্যটির অর্থ হল: শেষ পর্যন্ত, আমি দেখতে পেলাম যে সেই ঠিক।

Source: Intermediate English Grammar by Raymond Murphy
২০.
The goods that had not been claimed were sold ______ the police Property Act.
  1. ক) in
  2. খ) under
  3. গ) of
  4. ঘ) about
ব্যাখ্যা
'অধীনে' অর্থ বুঝাতে preposition হিসেবে under বসে।
The goods that had not been claimed were sold under the police Property Act.
- যেসব পণ্য দাবি করা হয়নি সেগুলো পুলিশ সম্পত্তি আইনের অধীনে বিক্রি করা হয়েছে।
২১.
21 - 23: Choose the closest meaning to the underlined word in the sentence.
The maidservant left the police station contrite
  1. ক) penitent
  2. খ) sore
  3. গ) remorseless
  4. ঘ) angry
ব্যাখ্যা
Contrite -
(adjective) কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত; পাপবোধ দ্বারা পীড়িত।

Penitent -
(adjective) কৃত অপরাধের জন্য অনুতপ্ত বা অনুতাপবিদ্ধ।

Sore -
(adjective) (দেহের কোনো অঙ্গ) স্পর্শকাতর ও যন্ত্রণাপূর্ণ; স্পর্শ করলে কিংবা ব্যবহার করলে ব্যথা হয় এমন

Remorseless -
(noun) 
(১) remorse (for) গভীর অনুশোচনা/অনুতাপ; বিবেকদংশন
(২) করুণা; বিবেক-যন্ত্রণা; অনুকম্পা

Angry -
(adjective)
(১) (কারো সঙ্গে কোনো ব্যাপারে) ক্রুদ্ধ; রুষ্ট।
(২) (ক্ষত, ঘা, আঘাত) লাল; লাল হয়ে ফুলে ওঠা; দগদগে।
(৩) (সমুদ্র, আকাশ, মেঘ) ঝঞ্ঝাবিক্ষুব্ধ; ঝড়ো; ভয়ংকর।

সুতরাং, দেখা যাচ্ছে Contrite এর সবচেয়ে কাছাকাছি অর্থ দিচ্ছে Penitent

Source: Accessible Dictionary by Bangla Academy
২২.
The resignation of the chief minister is intriguing.
  1. ক) curious
  2. খ) interesting
  3. গ) diplomatic
  4. ঘ) secret
ব্যাখ্যা
Intriguing -
(adjective)
১. চক্রান্তকারী
২. কৌতূহলী

Curious -
(adjective)
(১) curious (to do something); curious (about something) (সদর্থক) উৎসুক:
(২) curious (about something) নাকগলানো স্বভাবের; অত্যুৎসুক:
(৩) আজগুবি; দুর্বোধ্য; অস্বাভাবিক।
(৪) (প্রায়ই প্রাচীন প্রয়োগ) যত্নের ফল।

Interesting -
 (adjective) মজাদার, চিত্তাকর্ষক।

Diplomatic -
(adjective)
(১) কূটনৈতিক:
(২) কুশলী; কূটনীতিকসুলভ; চতুর।

Secret -
(Adjective) গোপন; গোপনীয়; গুপ্ত; গূঢ়; সংগুপ্ত।


সুতরাং, দেখা যাচ্ছে Intriguing এর সবচেয়ে কাছাকাছি অর্থ দিচ্ছে Curious.
২৩.
Hossain asked Khan not to meddle in his affairs.
  1. ক) Intercede
  2. খ) Impose
  3. গ) Interfere
  4. ঘ) Cross
ব্যাখ্যা
Meddle -
(verb intransitive)
১. Meddle (in something) যা করতে বলা হয়নি তেমনি কিছু নিয়ে ব্যস্ত হওয়া।
২. Meddle (with something) হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা।

Intercede -
(verb transitive) অনুনয়/অনুযাচনা করা; মধ্যবর্তী হওয়া; মধ্যস্থ করা।

Impose -
(verb transitive), (verb intransitive)
(১) impose on (কর, দায়িত্ব ইত্যাদি) আরোপ করা; চাপানো।
(২) impose on somebody চাপিয়ে দেওয়া।
(৩) impose upon something সুযোগ নেওয়া।

Interfere -
(verb intransitive) 
(১) interfere (in something) (ব্যক্তি) অনধিকারচর্চা/ পরাধিকারচর্চা/ অনধিকার প্রবেশ করা; হস্তক্ষেপ করা; নাক গলানো।
(২) interfere (with) (ব্যক্তি) অনধিকারপূর্ণ হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা।
(৩) interfere (with) (ঘটনা, পরিস্থিতি ইত্যাদি) অন্তরায় হওয়া; সংঘর্ষে লিপ্ত হওয়া; ব্যাহত করা।

Cross -
(verb transitive), (verb intransitive) পার হওয়া; এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া।

সুতরাং, দেখা যাচ্ছে Meddle এর সবচেয়ে কাছাকাছি অর্থ দিচ্ছে Interfere.
২৪.
Synonym of BONHOMIE is -
  1. ক) Friendliness
  2. খ) Wrath
  3. গ) Very
  4. ঘ) Greed 
ব্যাখ্যা

Bonhomie -
(noun) আন্তরিকতা ও মধুর আচরণ।

Friendliness -
(noun) [uncountable noun] বন্ধুভাব; বন্ধুভাবাপন্নতা; হৃদ্যতা।

Wrath -
(noun) [uncountable noun] (সাহিত্যে) তীব্র ক্রোধ; ভয়ানক রোষ।

Very -
(adverb) অতি; অত্যন্ত; অতিশয়; ভারী; খুব।

Greed -
(noun) [uncountable noun] লোভ।


অর্থাৎ, Bonhomie এর Synonym হচ্ছে Friendliness.

২৫.
25 - 29: Choose the best version of the underlined portion of each sentence.
Especially in the early years, new entrepreneurs may need to find resourceful ways, like renting temporary office space or using answering services, that make their company seem large and more firmly established than they may actually be.
  1. ক) that make their company seem large
  2. খ) to make their companies seem larger
  3. গ) thus making their companies seem larger
  4. ঘ) so that the companies seem larger
ব্যাখ্যা
ক) অপশনে company ব্যবহার করলে এটি singular sense প্রকাশ করে, কিন্তু context অনুসারে এটি plural sense প্রকাশ করবে। তাই ক) অপশনে company না হয়ে companies হওয়া উচিৎ ছিল। তাছাড়া এখানে large ব্যবহার করলে comparative adjectives এর মধ্যে parallelism ও বজায় থাকছে না।

খ) ‘তাদের কোম্পানিগুলোকে বাস্তবের চেয়ে বড় করে দেখাতে’ এরূপ অর্থ বুঝাতে এখানে "to make their companies seem larger" এর ব্যবহার সঠিক। তাছাড়া, এই অপশনে plural noun "companies" ও ব্যবহৃত হয়েছে এবং comparative adjectives "larger" এবং "more firmly secure" এর মধ্যে parallelism ও বজায় থাকছে।
তাই সঠিক উত্তর (খ)

গ) Thus (এইভাবে) তখনই ব্যবহার করা হয় যখন কোন ঘটনার ধারাবাহিকতা বুঝানোর প্রয়োজন পড়ে বা কোন কারণকে জোড়ালোভাবে প্রতিষ্ঠিত করতে হয়। এখানে Thus ব্যবহার করলে context এর অর্থ পরিবর্তিত হয়ে যাবে তাই এটি ব্যবহার করা যাবে না।

ঘ) So that (যাতে) কোন established reason বুঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। এখানে so that ব্যবহার করলে  context এর অর্থ পরিবর্তিত হয়ে যাবে। 
"So" provides a reason and we can use "so" when the is . The usage of "may" makes it a possibility.
২৬.
Turtles, like other reptiles, can endure long fasts, in their ability to survive on weekly or even monthly feedings; however, when food is readily available, they may eat frequently and grow very fat.
  1. ক) fasts, in their ability to survive
  2. খ) fasts, having their ability to survive
  3. গ) fasts because they are able to survive
  4. ঘ) fasts due to having the ability of surviving
ব্যাখ্যা
প্রথমে দেখে নিই যেসব শর্ত থাকতে হবে সঠিক উত্তর হবার জন্য। 
- যেহেতু মূল বাক্যের সাবজেক্ট Plural সেহেতু Plural Pronoun  ব্যবহার করতে হবে।
- অপশন D তে আছে Due to. যার অর্থ মূলত: Caused by । এতে বাক্যের অর্থ এবং অর্ডার ঠিক থাকছেনা। সুতরাং এই অপশনটি বাতিল। এছাড়াও Due to এর to একটি prepostion এবং এর পরে সবসময় Noun বসবে। অর্থাৎ Due to এর পরে কখনো ing যুক্ত শব্দ বসবে না।
- অপশন  A এবং B তে  Cause & Effect relationship অনুপস্থিত থাকায় এগুলোও সঠিক উত্তর হবে না। অর্থাৎ এই বাক্যদ্বয়ের  একটি উপযুক্ত Conjunction প্রয়োজন ছিল।
- কোন বাক্যে যখন Because বসে এর পরে সাধারণত একটা পূর্নাঙ্গ বাক্য বা Independent clause বসে। অপশনগুলোর মধ্যে অপশন C এই শর্ত পূরণ করেছে। 
- অতএব সঠিক উত্তর হবে অপশন C. fasts, because they are able to survive.
২৭.
Thai village crafts, as with other cultures, have developed through the principle that form follows function and incorporate readily available fashioned using traditional skills
  1. ক) like those of
  2. খ) as did those of
  3. গ) as they have in
  4. ঘ) as with
ব্যাখ্যা
- প্রশ্নে প্রদত্ত বাক্যটির Subject হচ্ছে Thai village crafts এটি মূলত: একটি Noun Phrase।  
- As একটি Comparative Idiom যার দ্বারা মূলত: দুটি Clause  এর মাঝে তুলনা করা হয়। 
- with other cultures এটাও একটা Noun Phrase। 
- বেসিক রুল হচ্ছে দুটি Noun Phrases এর মাঝে তুলনা করার জন্য Like ব্যবহৃত হয় । 
- অপশনগুলোর মধ্যে কেবল অপশন A তেই Like আছে। সুতরাং এটিই সঠিক উত্তর।
২৮.
A professor at the university has taken a sabbatical to research on James Baldwin's books that Baldwin wrote in France while he was living there.
  1. ক) On James Baldwin's books that Baldwin wrote in France while he was living there
  2. খ) About the books James Baldwin wrote in France
  3. গ) Into James Baldwin's books written while in France
  4. ঘ) The books James Baldwin wrote while helived in France
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলো মধ্যে:
- প্রদত্ত বাক্যে Research শব্দটি মূলত ব্যবহৃত হচ্ছে একটি to+verb বা  Infinitive হিসেবে; তাই এর পরে কোন Preposition বসবে না। [তবে কোন বাক্যে যদি শব্দটি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তার পরে Preposition বসাতে কোন সমস্যা নেই। যেমন: I am doing a research on Napoleon.]
- সুতরাং, অপশন A, B, C বাতিল হবে কারণ এখানে Research শব্দটির পরে On, About, Into ইত্যাদি  Preposition আছে । বাক্যের অর্থ ঠিক রাখতে এবং যথাযথ পদ্ধতিতে কমিউনিকেশন এর স্বার্থেই এখানে কোন Preposition বসবে না।
- অতএব সঠিক উত্তরটি হবে অপশন D. The books James Baldwin wrote while he lived in France
২৯.
Making things even more difficult has been general market inactivity lately, if not paralysis, which has provided little in the way of pricing guidance .
  1. ক) has been general market inactivity lately. if not paralysis, which has provided
  2. খ) there is general market inactivity, if not paralysis, lately it has provided
  3. গ) general market inactivity, if not paralysis, has lately provided
  4. ঘ) lately, general market inactivity, if not paralysis, has provided
ব্যাখ্যা
- যেহেতু বাক্যের শুরুতে Modifier আছে, সুতরাং  সঠিক উত্তরের অপশনটিতে শুরুতে (,) থাকবে এরপর Subject আসবে। 
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবল অপশন D তে এই Structure  ফলো করা হয়েছে। 
- সুতরাং সঠিক উত্তর D. lately, general market inactivity, if not paralysis, has provided.
৩০.
Passive voice of 'His comment hurt me deeply.' -
  1. ক) I was hurt deeply by his comment.
  2. খ) I could be hurt deeply by his comment.
  3. গ) I should not be hurt by his comment.
  4. ঘ) His comment was hurtful
ব্যাখ্যা
Active voice থেকে passive voice করার নিয়ম:

• Active voice এর object টি passive voice এর subject হয়।
• Tense অনুযায়ী auxiliary verb বসে।
• তারপর মূল verb এর past participle হয়।
• Active voice এর subject টি passive voice এর object হয়।
• তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

যেমন -
Active voice: His comment hurt me deeply.
Passive voice: I was hurt deeply by his comment.

Active voice: I am to make a telephone call.
Passive voice: A telephone call is to be made by me.

Active voice: Cats kill mice.
Passive voice: Mice are killed by cats.
৩১.
A and B can do a work in 12 days. B and C can do it in 15 days. A and C can do it in 20 days. If all of them work together, in how many days can they finish the work?
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 13
ব্যাখ্যা
(A + B) 1 দিনে করে কাজটির 1/12 অংশ 
(B  + C ) 1 দিনে করে কাজটির 1/15 অংশ 
(C +  A)  1 দিনে করে কাজটির 1/20 অংশ 

(A + B + B + C + C + A) 1 দিনে করে কাজটির  = (1/12) + (1/15) + (1/20) অংশ 
(2A + 2B + 2C) 1 দিনে করে কাজটির  = (5 + 4 + 3)/60 অংশ 
2(A + B + C) 1 দিনে করে কাজটির  = 1/5 অংশ 
(A + B + C) 1 দিনে করে কাজটির = 1/10 অংশ

(A + B + C) 1/10 অংশ কাজ করে 1 দিনে 
(A + B + C) 1 বা সম্পূর্ণ অংশ কাজ করে  = (10 × 1)/1 দিনে 
                                                                = 10 দিনে
৩২.
10 men survive 24 days on 15 cans of food. How many cans are needed for 8 men to survive 36 days?
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 17
  4. ঘ) 18
ব্যাখ্যা
10 জন মানুষের 24 দিনে প্রয়োজন 15 cans
10 জন মানুষের 1 দিনে প্রয়োজন  15/24 cans
10 জন মানুষের 36 দিনে প্রয়োজন ( 15 × 36)/24
1 জন মানুষের 36 দিনে প্রয়োজন ( 15 × 36)/(24 × 10) cans
8 জন মানুষের 36 দিনে প্রয়োজন = (15 × 36 × 8)/(24 × 10)
                                                = 18
৩৩.
Two trains are running in opposite directions with the same speed. If the length of each train is 120 meters and they cross each other in 12 seconds, then the speed of each train (in km/hr) is
  1. ক) 10
  2. খ) 18
  3. গ) 36
  4. ঘ) 72
ব্যাখ্যা
ধরি
প্রত্যেক ট্রেনের গতিবেগ x মিটার /সেকেন্ড 
তাদের আপেক্ষিক গতিবেগ  = 2xমিটার /সেকেন্ড 
এখন 
 2x = (120 + 120)​/12
⇒ 2x = 240​/12
⇒2x = 20
⇒ x = 10 

প্রত্যেক ট্রেনের গতিবেগ = (10 × 18/5​) কি.মি./ঘণ্টা 
                                     = 36 কি.মি./ঘণ্টা
৩৪.
A train, 150 meter long and running at a speed of 60 km per hour, takes 30 seconds to cross a bridge. What is the length (in meter) of the bridge?
  1. ক) 350
  2. খ) 450
  3. গ) 500
  4. ঘ) 650
ব্যাখ্যা
ট্রেনের গতিবেগ = 60 কিমি /ঘণ্টা 
                         
ট্রেনটি 3600 সেকেন্ড অতিক্রম করে (60 × 1000) মিটার 
ট্রেনটি 1 সেকেন্ড অতিক্রম করে (60 × 1000)/3600
ট্রেনটি 30 সেকেন্ড অতিক্রম করে (60 × 1000 × 30 )/3600 মিটার 
                                                    = 500 মিটার 

ট্রেনের দৈর্ঘ্য = 150 মিটার 
ব্রিজের দৈর্ঘ্য = (500 - 150) মিটার 
                    = 350 মিটার
৩৫.
A motorist travels to a place 150 km away at in average speed of 50 km and returns at 30 km per hour. His average speed for the whole journey in km per hour is:
  1. ক) 35
  2. খ) 37
  3. গ) 37.5
  4. ঘ) 40
ব্যাখ্যা
50 কি.মি. যেতে সময় লাগে = 1 ঘণ্টা 
150 কি.মি. যেতে সময় লাগে = 150 /50 = 3 ঘণ্টা 

30 কি.মি. ফিরে আসতে সময় লাগে = 1 ঘণ্টা 
150 কি.মি. ফিরে আসতে সময় লাগে = 150/30 = 5 ঘণ্টা 

গড় বেগ = (150 + 150)/(3 + 5) কি.মি./ঘণ্টা 
              = 300/8 কি.মি./ঘণ্টা 
              = 37.5 কি.মি./ঘণ্টা
৩৬.
A ferry can travel twice as fast when empty as when it is full. It travels 20 miles with full load, spends 1 hour for unloading and returns to its original post empty. It took 11 hours to complete the journey. What is the speed of the ferry when it is empty?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 6.5
  4. ঘ) 8
ব্যাখ্যা
ধরি,
ফেরিটির মাল বোঝাই অবস্থায় গতি বেগ x মাইল /ঘণ্টা 
ফেরিটির খালি অবস্থায় গতি বেগ 2x মাইল/ঘণ্টা

মাল বোঝাই অবস্থায়
ফেরিটির 20 মাইল যেতে সময় লাগে = 20/x ঘণ্টা

খালি অবস্থায়
ফেরিটির 20 মাইল যেতে সময় লাগে =20/2x  = 10/x ঘণ্টা

প্রশ্নমতে,
20/x + 10/x = 11 - 1
(20 + 10)/x = 10 
30/x = 10 
10x = 30 
x = 3 

ফেরিটির খালি অবস্থায় গতি বেগ 2 × 3 = 6  মাইল/ঘণ্টা
৩৭.
Two people start jogging at the same point and time but in opposite directions. If the rate of one jogger is 2 miles per hour faster than the other and after 3 hours, they are 30 miles apart. What is the rate of the faster jogger?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
মনেকরি,
প্রথম জনের গতিবেগ x মাইল/ঘণ্টা 
দ্বিতীয় জনের গতিবেগ x + 2 মাইল/ঘণ্টা 

প্রশ্নমতে,
3x + 3(x + 2) = 30
3x + 3x + 6 = 30
6x + 6 = 30 
6x = 30 - 6 
6x = 24
x = 4 


দ্বিতীয় জনের গতিবেগ = 4 + 2 মাইল/ঘণ্টা 
                                   = 6 মাইল/ঘণ্টা
৩৮.
A 10% monthly salary increase resulted in a Tk. 9,000 per year increase in salary for an employee. What was has monthly salary before the increase? 
  1. ক) 5000
  2. খ) 7500
  3. গ) 9000
  4. ঘ) 12000
ব্যাখ্যা
12 মাসে বেতন বাড়ে = 9000 টাকা 
1 মাসে বেতন বাড়ে = 9000/12 
                              = 750 টাকা 

প্রশ্নমতে
10% = 750 টাকা 
1% = 750/10
100%  = (750 × 100)/10
            = 7500 টাকা
৩৯.
The price of a pen is 25% more than the price of a book. The price of a pen holder is 50% more than the price of the book. How much is the price of the pen holder more than the price of the pen?
  1. ক) 20%
  2. খ) 25%
  3. গ) 50%
  4. ঘ) 37.5%
ব্যাখ্যা
ধরি
বইয়ের দাম = ১০০ টাকা 
কলমের দাম = ১০০ + ২৫ টাকা 
                      = ১২৫ টাকা 

কলমদানির দাম = ১২৫ + ২৫ = ১৫০ টাকা 


কলম থেকে কলমদানির দাম  = (১৫০ - ১২৫) টাকা 
                                              = ২৫ টাকা 

কলম থেকে কলম দানি শতকরা বেশি =(২৫ × ১০০)/১২৫
                                                         = ২০ টাকা
৪০.
In an election a candidate who gets 84% of the votes is elected by a majority of 476 votes. What is the total number of votes polled?
  1. ক) 672
  2. খ) 749
  3. গ) 700
  4. ঘ) 848
ব্যাখ্যা
মনেকরি,
মোট ভোট দেয় x জন 

জয়ী প্রার্থী ভোট পায় = x এর 84%
                                = x এর84/100
                                = 84x/100
                                = 21x/25

অপর প্রার্থী ভোট পায় = x এর 16%
                                  = 16x/100
                                 = 4x/25

প্রশ্নমতে,
(21x/25) - (4x/25) = 476
(21x  - 4x)/25 = 476
17x/25 = 476
x  = (476 × 25)/17
x  = 700
৪১.
A cricket team has won 40 games out of 60 played. It has 32 more games to play. How many of these must the team win to make it record 70% win for the season?
  1. ক) 20
  2. খ) 25
  3. গ) 23
  4. ঘ) 32
ব্যাখ্যা
মনেকরি,
অবশিষ্ট খেলারগুলোর মধ্যে x টিতে জিততে হবে। 

প্রশ্নমতে, 
40 + x = (60 + 32) এর 70%
40 + x = 92 এর 70/100
40 + x = 64.4 
x = 64.4 - 40 
x = 24.4  ≈ 25
৪২.
2/0 is ?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) Undefined
ব্যাখ্যা
2/0 = Undefined
৪৩.
If w is 10% less then x and y is 30% less than z, then wy is what percent less than xz?
  1. ক) 10
  2. খ) 20
  3. গ) 27
  4. ঘ) 37
ব্যাখ্যা
ধরি,
x = 100
w = 100 - 10 = 90 
আবার 
z = 100
y = 100 - 30 = 70 

এখন 
wy = 90 × 70 = 6300
xz = 100 × 100 = 10000

xz  থেকে wy কম = 10000 - 6300
                            = 3700 

xz  থেকে wy শতকরা কম = (3700/10000) × 100% 
                                        = 37%
৪৪.
The price of a loaf of bread was increased by 20%. How many leaves can be purchased now by the amount of money used to buy 300 loaves at the earlier price?
  1. ক) 240
  2. খ) 250
  3. গ) 280
  4. ঘ) 320
ব্যাখ্যা
ধরি,
প্রতি পিস পাউরুটির পূর্বমূল্য ছিল 100 টাকা 
300 পিস পাউরুটির পূর্বমূল্য ছিল = (100 × 300) টাকা
                                                     = 30000 টাকা


20% বৃদ্ধিতে ,
প্রতি পিস পাউরুটির বর্তমানমূল্য ছিল = 100 + 20 টাকা 
                                                          = 120 টাকা 
বর্তমান মূল্যে 30000 টাকা দিয়ে পাউরুটি কেনা যাবে = 30000/120 টাকা 
                                                                                  = 250 টাকা
৪৫.
A mixture of 20kg of spirit and water contains 10% water. How much water must be added to this mixture to raise the percentage of water to 25%?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
20 কেজি মিশ্রনে পানি আছে = 20 এর 10% 
                                            = 20 এর 10/100
                                            = 2 কেজি 

স্পিরিট আছে =20 - 2 = 18 কেজি 


ধরি,
মিশ্রনে পানি মেশাতে হবে x 

প্রশ্নমতে,
18/2 + x = 75/25
18/2 + x = 3/1 
3(2 + x)  = 18 
6 + 3x  =18
3x = 18 - 6 
3x =12
x = 4
৪৬.
From which date was value added tax (VAT) Introduced in Bangladesh?
  1. ক) 1 January 1991
  2. খ) 1 July 1991
  3. গ) 1 January 1992
  4. ঘ) 1 July 1992
ব্যাখ্যা
VAT (Value Added Tax) বা মূল্য সংযোজন কর হলো এক প্রকার পরোক্ষ কর।
বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।
২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়।

(সূত্রঃ জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট)
৪৭.
Which of the following in the world's biggest company in trade market competition?
  1. ক) Apple
  2. খ) Facebook
  3. গ) Microsoft
  4. ঘ) Walmart
ব্যাখ্যা
বিশ্বের প্রথম ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ কোটি মার্কিন ডলার বাজারমূল্যের কোম্পানি - অ্যাপল।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৪৮.
As an alternative to Facebook, Bangladesh is going to launch as a new social media platform name?
  1. ক) Jogajog
  2. খ) BD Community
  3. গ) Pipilika
  4. ঘ) Alapon
ব্যাখ্যা
Bangladesh is going to create its own social media platform called ‘Jogajog’ as an alternative to Facebook and ‘Alapon” for WhatsApp.

Source: thefinancialexpress.com.bd
৪৯.
Bangladesh has recently been elected to which post in the 76 sessions of the UN General Assembly? 
  1. ক) Pesident
  2. খ) Vice-President
  3. গ) Krynoce Speaker
  4. ঘ) Teacher
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ। গত ৭ জুন ভোটাভুটিতে তিনি সভাপতি নির্বাচিত হন।
- বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে ৭৬তম অধিবেশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছে।
- তুরস্কের ভলকান ভজকির বর্তমান ৭৫তম অধিবেশনের সভাপতি।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৫০.
Which is the host country of Copa America 2021?
  1. ক) Brazil
  2. খ) Argentina
  3. গ) Italy
  4. ঘ) Columbia
ব্যাখ্যা
- ২০২১ সালের ১৩ জুন থেকে ১১ জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হয় কোপা আমেরিকার ৪৭তম আসর।
- ১১ জুলাই মারকানা স্টেডিয়ামে ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর আর্জেন্টিনা কোন আন্তর্জাতিক শিরোপা লাভ করে।

(তথ্যসূত্র: ইএসপিএন)
৫১.
Which Bangladeshi scientist has won the Ramon Magsaysay Award 2021?
  1. ক) Firdausi Qadri
  2. খ) Janatul Firdusai
  3. গ) Mahmudul Haque
  4. ঘ) Jafar Iqbal
ব্যাখ্যা
Bangladeshi scientist Dr Firdausi Qadri, who has been instrumental in developing vaccines that have saved millions of lives, has been honoured with the Ramon Magsaysay Award, regarded as Asia's equivalent to Nobel Prize.

Dr Qadri is an emeritus scientist at the Mucosal Immunology and Vaccinology Unit at the Infectious Diseases Division of International Centre for Diarrhoeal Disease and Research, Bangladesh (icddr,b).
 
Source: Ramon Magsaysay Award Website and The Daily Star Report.
৫২.
Bangavax, a COVID-19 vaccine has recently been developed by which Bangladeshi pharmaceutical company?
  1. ক) Beaxcimco Pharma
  2. খ) Square Pharma
  3. গ) Global Biotech
  4. ঘ) ACI Pharma
ব্যাখ্যা
- বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা হলো বঙ্গভ্যাক্স।
- শুরুতে এটির নাম ছিলো ব্যানকোভিড (ডি৬১৪জি ভেরিয়েন্ট এমআরএনএ)।
- গত ২ জুলাই ২০২০ গ্লোব বায়োটেক এই টিকা উদ্ভাবনের ঘোষণা দেয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর ২০২০ টিকাটিকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- বর্তমানে টিকাটি মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় রয়েছে।
গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের অপর দুটি টিকা হলো হলো:
- ডিএনএ প্লাসমিড
- এডিনোভাইরাস টাইপ৫ ভেক্টর।

(তথ্যসূত্র: গ্লোব বায়োটেক ও সমকাল)
৫৩.
How many spans are there in the Padma Bridge? 
  1. ক) 40
  2. খ) 41
  3. গ) 42
  4. ঘ) 43
ব্যাখ্যা
এক নজরে পদ্মা সেতু:
• অফিসিয়াল নাম: পদ্মা বহুমুখী সেতু (Padma Multipurpose Bridge)
• সেতুর ধরন: দ্বিতল (ওপরে সড়ক এবং নিচে রেলপথ)
• প্রত্যক্ষভাবে জড়িত স্থান/জেলা/উপজেলা ৩টি- ১. মাওয়া, লৌহজং উপজেলা, মুন্সিগঞ্জ জেলা, ২. শিবচর উপজেলা, মাদারীপুর জেলা ও ৩. জাজিরা উপজেলা, শরীয়তপুর জেলা।
• সংযোগস্থল: মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
• ভিত্তিপ্রস্তর স্থাপন: ৪ জুলাই ২০০১।
• নির্মাণকাজ উদ্বোধন: ১২ ডিসেম্বর ২০১৫।
• দৈর্ঘ্য: ৬.১৫ কি.মি. (২০,১৭৭.১৭ ফুট)।
• প্রস্থ: ১৮.১০ মি. (৫৯.৩৮ ফুট)
• সংযোগ সড়কসহ সেতুর মোট দৈর্ঘ্য: ৯.৩০ কি.মি.
• লেন: ৪টি 
• সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর 
• ভূমিকম্পের সহনীয় মাত্রা: রিখটার স্কেল ৯ 
স্প্যান: ৪১টি
• পিলার বা পিয়ার: ৪২টি
• পাইল: ২৯৪টি 
• নির্মাণের উপাদান: কংক্রিট ও স্টিল 
• ডিজাইন: AECOM (যুক্তরাষ্ট্র)
• সমীক্ষা পরামর্শক প্রতিষ্ঠান: JICA
• নির্মাণকারী: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (চীন)
• নদী শাসক প্রতিষ্ঠান: সিনোহাইড্রো কর্পোরেশন (চীন)
• নির্মাণ পরামর্শক প্রতিষ্ঠান: কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (দক্ষিণ কোরিয়া) 
• প্রথম স্প্যান বসানো হয়: ৩০ সেপ্টেম্বর ২০১৭ (৩৭ ও ৩৮ নম্বর পিলারে) 
• ৪১তম বা শেষ স্প্যান বসানো হয়: ১০ ডিসেম্বর ২০২০ (১২ ও ১৩ নম্বর পিলারে)

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৫৪.
Which of the following COVID-19 vaccines was invented in Russia?
  1. ক) Sputnik V
  2. খ) Senopharm
  3. গ) Bin Corid
  4. ঘ) Russ Vas
ব্যাখ্যা
- রাশিয়ার প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলোজি ও মাইক্রোবায়োলজি Sputnik-V (স্পুটনিক-ভি) নামের কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা উদ্ভাবন করা হয়েছে।
- ২০২০ সালের ১১ আগস্ট এটি উদ্ভাবনের ঘোষণা দেওয়া হয়।
- টিকাটি ২-৮ ‍ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এটির কার্যকারিতা প্রায় ৯২ শতাংশ।
- গত ২৭ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশে স্পুটনিক ভি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৫৫.
The largest democratic country in the world?
  1. ক) United State
  2. খ) United Kingdom
  3. গ) China
  4. ঘ) India
ব্যাখ্যা
বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে
ভারতের সংসদ দুই কক্ষ বিশিষ্ঠ।
- উচ্চকক্ষ - রাজ্যসভা (Council of States) এবং
- নিম্নকক্ষ - লোক-সভা (House of the People)।
- নিম্নকক্ষ লোকসভার মোট সদস্য - ৫৪৫ জন যার মধ্য ৫৪৩ জন ভোটে নির্বাচিত এবং ২ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত।
অন্যদিকে, বর্তমানে উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ২৪৫ জন যার মধ্যে ২৩৩ জন সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত ও ১২ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত।

সূত্রঃ ব্রিটানিকা ও ভারতের সরকারি ওয়েবসাইট।
৫৬.
Which African country first recognized Bangladesh after the liberation war?
  1. ক) Libya
  2. খ) Senegal
  3. গ) South Africa
  4. ঘ) Uganda
ব্যাখ্যা
- প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল স্বীকৃতি দেয় ১ ফেব্রুয়ারি ১৯৭২।
- প্রথম উত্তর আমেরিকান দেশ হিসেবে বার্বাডোস স্বীকৃতি দেয় ২০ জানুয়ারি ১৯৭২।
- পোল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১২ জানুয়ারি ১৯৭২।
- ‍যুক্তরাজ্য বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- এর আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান এবং দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- বিশ্বের তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- একইদিন চতুর্থ দেশ হিসেবে বুলগেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

(সূত্রঃ বাংলাপিডিয়া, বাংলাদেশ প্রতিদিন এবং নিউইর্য়ক টাইমস আর্কাইভস)
৫৭.
Which division of Bangladesh has no border with India?
  1. ক) Rajshahi
  2. খ) Khulna
  3. গ) Chittagong
  4. ঘ) Barisal
ব্যাখ্যা
- অপশনে উল্লিখিত বরিশাল বিভাগ ছাড়া বাকি ৩টি বিভাগের সাথে ভারতের স্থল সীমান্ত রয়েছে।
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি।
- এদের মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে মিয়ানমারের স্থলসীমান্ত রয়েছে।
- রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের স্থলসীমান্ত রয়েছে।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
৫৮.
Which is the largest Muslim country in the world by population?
  1. ক) Indonesia
  2. খ) Pakistan
  3. গ) Bangladesh
  4. ঘ) Turkey
ব্যাখ্যা
- জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দেনেশিয়া
- ৩০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন এশিয়ার সর্ববৃহৎ মসজিদ ‘বাইতুর রহমান’ এখানেই অবস্থিত।
- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- আয়তনে বৃহত্তম মুসলিম দেশ হলো কাজাখস্তান।

(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস, পত্রিকা রিপোর্ট)
৫৯.
Which day is observed as the 'Mujibnagar Day'?
  1. ক) 17 April
  2. খ) 10 April
  3. গ) 4 November
  4. ঘ) 10 January
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় প্রথম বাংলাদেশের অস্থায়ী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত।
- ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এই অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে।
- ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, পত্রিকা রিপোর্ট।
৬০.
Which of the following country does not belong to G-8?
  1. ক) Switzerland
  2. খ) France
  3. গ) Germany
  4. ঘ) Italy
ব্যাখ্যা
- জি-৭ জোটের পূর্ণরূপ- Group of 7। 
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌। 
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। 
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। 
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। - এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান। 
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীর্ষ ধনী দেশ চীন জি-৭ ভুক্ত দেশ নয়। 

উৎসঃ G-7 এর ওয়েবসাইট।
৬১.
The volatile memory of a computer is known as?
  1. ক) ROM
  2. খ) BIOS
  3. গ) RAM
  4. ঘ) SSD
ব্যাখ্যা
- মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়।
- এটি একটি অস্থায়ী (volatile) মেমোরি।
- কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে।
- এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী (volatile) মেমোরিও বলা হয়।
৬২.
Which of the following is used to transfer files?
  1. ক) HTTP
  2. খ) HTML
  3. গ) IP
  4. ঘ) FTP
ব্যাখ্যা
- FTP এমন একটি সার্ভিস, যা ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল কপি করা যায়।
- এটি টিসিপি/আইপি প্রোটোকল সুট ফ্যামিলির অন্যতম সদস্য।
- ফাইল কপি করার জন্য এফটিপি ব্যবহার করা হবে যখন দুটো কম্পিউটারেই নেটওয়ার্কে সংযুক্ত থাকবে।
- লোকাল কম্পিউটার থেকে কোনো ডেটা বা ফাইল রিমোট কম্পিউটারে কপি করার প্রক্রিয়াকে বলা হয় আপলোডিং এবং
- রিমোট কম্পিউটার থেকে কোনো ফাইল বা ডেটা লোকাল কম্পিউটারে কপি করাকে বলা হয় ডাউন লোডিং।
৬৩.
The machine-readable form of a program is called?
  1. ক) Object code
  2. খ) Source code
  3. গ) Executable file
  4. ঘ) None
ব্যাখ্যা
যে প্রোগ্রাম সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার এই তিন ধরনের হয়ে থাকে।
অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে।
অন্যদিকে কম্পাইলার ও ইন্টারপ্রেটার উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে।

উৎসঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)
৬৪.
A proxy server is used for which of the following?
  1. ক) Provide security for unauthorized users.
  2. খ) To process client requests for web pages
  3. গ) To process client requests for
  4. ঘ) To process against virus
ব্যাখ্যা
A Proxy server is used for processing client requests for web pages.
- In computer networks, a proxy server is a server (a computer system or an application) that acts as an intermediary for requests from clients seeking resources from other servers.
- An open proxy is a forwarding proxy server that is accessible by any Internet user.
- Under Proxy server, click to select the Use a proxy server for your LAN check box. In the Address box, type the IP address of the proxy server.
- In the Port box, type the port number that is used by the proxy server for client connections (by default, 8080).
- A proxy server, also known as a "proxy" or "application-level gateway", is a computer that acts as a gateway between a local network (e.g., all the computers at one company or in one building) and a larger-scale network such as the internet. Proxy servers provide increased performance and security.
৬৫.
What is the base of the hexadecimal Number System?
  1. ক) 2
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 16
ব্যাখ্যা
হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস - ১৬। 
হেক্সাডেসিমেল সংখ্যা গুলো হচ্ছে - 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F।
সংখ্যা ও অক্ষর উভয়ই থাকার কারনে এটিকে আলফানিউমেরিক সংখ্যা পদ্ধতি বলা হয়।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
৬৬.
How many members are to FBCCI?
  1. ক) 368
  2. খ) 363
  3. গ) 364
  4. ঘ) 363
ব্যাখ্যা
- ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (FBCCI) বাংলাদেশের শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিত্বকারী শীর্ষ সংগঠন।
- ট্রেড অর্গানাইজেশন অর্ডিন্যান্স ১৯৬১ (১৯৯৪ সালে সংশোধিত) এবং  কোম্পানি আইন ১৯১৩ (১৯৯৪ সালে সংশোধিত)-এর অধীনে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত।
- ফেডারেশনের তিন ধরণের সদস্য রয়েছে "চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এ ও বি শ্রেণীর চেম্বার), শিল্প ও বণিক সমিতিসমূহ (এ ও বি শ্রেণির সমিতি) এবং যৌথ চেম্বার (বিদেশি কোম্পানিসমূহের সাথে গঠিত)।

- বর্তমানে এফবিসিসিআই-এর সদস্য সংখ্যা ৩৬৯।
- এর মধ্যে ৭০ জন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এ শ্রেণীর ৩৮ বি শ্রেণীর ৩২), ২৮৩ জন শিল্প ও বণিক সমিতিসমূহের (এ শ্রেণীর ২৭৭ বি শ্রেণীর ৬) এবং অবশিষ্ট ১৬ জন বিদেশি যৌথ চেম্বারের প্রতিনিধি।

উৎসঃ বাংলাপিডিয়া। 

কাছাকাছি উত্তর হিসেবে অপশনের ক বেছে নেওয়া হয়েছে।
৬৭.
Who was the 1st Budget Proposer of Bangladesh ?
  1. ক) Abu Hena Mohammad Mujtafa Kamal
  2. খ) Tajuddin Ahmad.
  3. গ) Abul Maal A. Muhit
  4. ঘ) Abu Sayeed Chowdhury
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম বাজেট দেশ করেন তাজউদ্দিন আহমদ।
- ১৯৭২ সালের ৩০ জুন তিনি ৭৮৬ কোটি টাকার বাজেট পেশ করেন।
- এ বাজেটে একসাথে ১৯৭১-১৯৭২ এবং ১৯৭২-১৯৭৩ অর্থবছরের বাজেট পেশ করা হয়।

(সূত্রঃ অর্থ মন্ত্রণালয় এবং দৈনিক ইত্তেফাক)
৬৮.
Which city is the host of 2020 Summer Paralympics?
  1. ক) Oslo
  2. খ) Mascot
  3. গ) Tokyo
  4. ঘ) Barcelona
ব্যাখ্যা
- ২০২০ সালের গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক গেইমস অনুষ্ঠিত হয় জাপানের টোকিওতে। 
- ২০২৪ সালেরগ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক গেইমস অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। 

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
৬৯.
'My Life' is the autobiography of?
  1. ক) Mahatma Gandhi
  2. খ) Donald Trump.
  3. গ) George Washington
  4. ঘ) Bill Clinton 
ব্যাখ্যা
- My Life হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের লেখা একটি আত্মজীবনী।
- এটি ২০০৪ সালে প্রকাশিত হয়।

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
৭০.
Which country is the biggest exporter of Natural Gas in the Middle-East?
  1. ক) Qatar
  2. খ) Saudi Arabia
  3. গ) Iran
  4. ঘ) Iraq
ব্যাখ্যা
Qatar has become the world's top natural gas exporter, surpassing the United States, as demand for heating fuel in North America and Europe decreased with the winter's end.

According to ship-tracking data compiled by Bloomberg, Qatar's exports of liquefied natural gas (LNG) surpassed 7.4 million metric tons in April, and the US and Qatar are set to compete to dominate the world's LNG market in the future.

Source: Newspaper Report