পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes
মোট প্রশ্ন৫১
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫১ প্রশ্ন

.
নিচের কোনটি সুফিয়া কামালের রচনা?
  1. ক) তীর্থ সলীল
  2. খ) সবিতা
  3. গ) অভিযাত্রিক
  4. ঘ) অভিযান
সঠিক উত্তর:
গ) অভিযাত্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ) অভিযাত্রিক
ব্যাখ্যা
সুফিয়া কামালের কাব্যগ্রন্থ গুলো হলো- সাঁঝের মায়া, অভিযাত্রিক, মায়া কাজল, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, মৃত্তিকার ঘ্রাণ, মোর জাদুদের সমাধি পরে।
সবিতা, তীর্থ সলীল, তীর্থ রেণু ইত্যাদি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ এবং অভিযান সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর রচনা কোনটি?
  1. ক) সুড়ঙ্গ
  2. খ) উত্তর ফাল্গুনী
  3. গ) লালসালু
  4. ঘ) অনল প্রবাহ
সঠিক উত্তর:
ঘ) অনল প্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনল প্রবাহ
ব্যাখ্যা
স্পেনবিজয় কাব্য, অনল প্রবাহ, আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, উদ্বোধন, নব উদ্দীপনা, মহাশিক্ষা ইত্যাদি কাব্যগ্রন্থের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক- সুড়ঙ্গ এবং উপন্যাস- লালসালু। উত্তর ফাল্গুনী সুধীন্দ্রনাথ দত্তের কাব্যগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ক্রন্দসী' কার রচিত কাব্যগ্রন্থ?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) ইসমাইল হোসেন সিরাজী
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
ক) সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
সুধীন্দ্রনাথের কাব্যগ্রন্থ- তন্বী, অর্কেষ্ট্রা, ক্রন্দসী, সংবর্ত, প্রতিদিন, উত্তর ফাল্গুনী, দশমী। এছাড়াও তাঁর দুটি প্রবন্ধগ্রন্থ আছে- স্বগত, কুলায় ও কালপুরুষ। তাঁর অনুবাদগ্রন্থ- প্রতিধ্বনি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'যাত্রা' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) শামসুল হক
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) শওকত আলী
সঠিক উত্তর:
ঘ) শওকত আলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শওকত আলী
ব্যাখ্যা
যাত্রা, প্রদোষে প্রাকৃতজন, দক্ষিণায়নের দিন, পিঙ্গল আকাশ, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি পূর্বদিন, যেতে চাই, ওয়ারিশ, বাসর মধুচন্দ্রিমা, উত্তরের ক্ষেপ, দলিল, হিসাবনিকাশ, উপরে ছাপ ইত্যাদি উপন্যাসের রচয়িতা শওকত আলী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কাশবনের কন্যা' উপন্যাসের রচয়িতা-
  1. ক) শামসুদ্দিন আবুল কালাম
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) শহীদুল্লাহ কায়সার
  4. ঘ) স্বর্ণকুমারী দেবী
সঠিক উত্তর:
ক) শামসুদ্দিন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
ক) শামসুদ্দিন আবুল কালাম
ব্যাখ্যা
'কাশবনের কন্যা' উপন্যাসের রচয়িতা- শামসুদ্দিন আবুল কালাম। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- দুই মহল, আলমনগরের উপকথা, নবান্ন, জায়জঙ্গল, সমুদ্রবাসর, কাঞ্চনগ্রাম ও কাঞ্চনমালা ইত্যাদি।
পুঁই ডালিমের কাব্য, অনেক দিনের আশা, ঢেউ, পথ জানা নেই, দুই হৃদয়ের তীর, শাহের বানু ইত্যাদি তাঁর গল্পগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পোকা মাকড়ের ঘরবসতি' কার লেখা উপন্যাস?
  1. ক) শামসুজ্জামান খান
  2. খ) সত্যেন সেন
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) শামসুল হক
সঠিক উত্তর:
গ) সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
হাঙ্গর নদী গ্রেনেড, জলোচ্ছ্বাস, নীল ময়ূরের যৌবন, পোকা মাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘন্টাধ্বনি, আগষ্টের একরাত, খুন ও ভালোবাসা, কাঁটাতারের প্রজাপতি, গায়ত্রী সন্ধ্যা, অপেক্ষা, গেরিলা ও বীরাঙ্গনা, ঘুমকাতুরে ঈশ্বর, পূর্ণছবির মগ্নতা, ভালোবাসা প্রীতিলতা, কালকেতু ও ফুল্লরা ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎস থেকে নিরন্তর, জলবতী মেঘের বাতাস, পরজন্ম, মানুষটি, অনূঢ়া পূর্ণিমা, মতিজানের মেয়েরা ইত্যাদি তাঁর রচিত গল্প।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।
.
'চাকা' নাটকের রচয়িতা-
  1. ক) সানাউল হক
  2. খ) শামসুজ্জামান খান
  3. গ) হরপ্রসাদ শাস্ত্রী
  4. ঘ) সেলিম আল দীন
সঠিক উত্তর:
ঘ) সেলিম আল দীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেলিম আল দীন
ব্যাখ্যা
সেলিম আল দীনের নাটক- জন্ডিস ও বিবিধ বেলুন, সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক, মোনতাসির ফ্যান্টাসী, হাতহদাই, কেরামতমঙ্গল, শকুন্তলা, বাসন, যৈবতী কন্যার মন, কীর্তনখোলা, চাকা, হরগজ, প্রাচ্য, নিমজ্জন, ধাবমান, স্বর্ণবোয়াল, পুত্র, বনপাংশুল ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।
.
'নুরুলদীনের সারাজীবন' সৈয়দ শামসুল হকের একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) কাব্যনাট্য
সঠিক উত্তর:
ঘ) কাব্যনাট্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাব্যনাট্য
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের কাব্যনাট্যগুলো হলো- পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুলদীনের সারাজীবন, এখানে এখন, বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।
নিষিদ্ধ লোবান, এক মহিলার ছবি, অনুমপ দিন, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, দ্বিতীয় দিনের কাহিনী, আয়না বিবির পালা, স্তব্ধতার অনুবাদ, ত্রাহী, বৃষ্টি ও বিদ্রোহীগণ, 'দেয়ালের দেশ', 'খেলারাম খেলে যা', তুমি সেই তরবারী, মৃগয়ার কালখেপ ইত্যাদি তাঁর রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
কোনটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?
  1. ক) পঞ্চতন্ত্র
  2. খ) ময়ূরকণ্ঠী
  3. গ) শবনম
  4. ঘ) তরঙ্গভঙ্গ
সঠিক উত্তর:
ঘ) তরঙ্গভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তরঙ্গভঙ্গ
ব্যাখ্যা
তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক। অবিশ্বাস্য, শবনম, শহর-ইয়ার, তুলনাহীন ইত্যাদি সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস। এবং পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, বড়বাবু, কত না অশ্রুজল এগুলো তাঁর রচিত রম্যরচনা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১০.
'কাঁদো নদী কাঁদো' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
লালসালু, কাঁদো নদী কাঁদো ও চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস। বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ, উজানের মৃত্যু ইত্যাদি তাঁর রচিত নাটক এবং দুই তীর, নয়নচারা, গল্পসমগ্র তাঁর ছোটগল্প।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।
১১.
নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস?
  1. ক) পথের দাবী
  2. খ) বড়দিদি
  3. গ) পন্ডিতমশাই
  4. ঘ) শ্রীকান্ত
সঠিক উত্তর:
ঘ) শ্রীকান্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রীকান্ত
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস শ্রীকান্ত। এটি ৪ খণ্ডে রচিত। পথের দাবী তাঁর রাজনৈতিক উপন্যাস। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- বড়দিদি, বিরাজ বৌ, পল্লী সমাজ, পন্ডিতমশাই, দেনা পাওনা, পরিনীতা, চন্দ্রনাথ, দত্তা, দেনা পাওনা, দেবদাস, চরিত্রহীন, গৃহদাহ বামুনের মেয়ে, নিষ্কৃতি, নব-বিধান, শেষ প্রশ্ন, শুভদা, বিপ্রদাস, বৈকুন্ঠের উইল, অরক্ষণীয়া, শেষের পরিচয় ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
বাংলাদেশ এ পর্যন্ত কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে?
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
সঠিক উত্তর:
খ) ২ বার
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ বার
ব্যাখ্যা
জাতিসংঘে বাংলাদেশের ৪৬ বছরে‌ নিরাপত্তা পরিষদে ২ বার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়। প্রথমবার ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৯-৮০ মেয়াদে) এবং দ্বিতীয়বার ১৪ অক্টোবর ১৯৯৯ সালে (২০০০-০১ মেয়াদে)।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১৩.
আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
সঠিক উত্তর:
খ) ৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ বছর
ব্যাখ্যা
জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত- দি হেগ, নেদারল্যান্ডস। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৯৪৬ সালে। আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন। আন্তর্জাতিক আদালতের একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য। আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্ট আব্দুল কাইয়ি আহমেদ ইউসুফ, সোমালিয়া।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
১৪.
বিশ্বব্যাংক প্রথম কোন দেশকে ঋণ দিয়েছিল?
  1. ক) ভারত
  2. খ) ফ্রান্স
  3. গ) ব্রাজিল
  4. ঘ) পেরু
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্রান্স
ব্যাখ্যা
১৯৪৭ সালে বিশ্বব্যাংক প্রথম ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল ফ্রান্সকে। অপরদিকে গত ৭০ বছরে বিশ্ব ব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করেছে ভারত।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
১৫.
'WTO' এর সদস্য সংখ্যা কয়টি?
  1. ক) ১৫৯
  2. খ) ১৬৩
  3. গ) ১৬৪
  4. ঘ) ১৬৫
সঠিক উত্তর:
গ) ১৬৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৪
ব্যাখ্যা
WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটির প্রধানের পদবী মহাপরিচালক। বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদো। বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য। বিশ্ব বাণিজ্য সংস্থা বর্তমান সদস্য ১৬৪টি। সর্বশেষ সদস্য আফগানিস্তান এবং সংস্থাটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
১৬.
বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা
১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি। এগুলো হলো- IBRD, IDA, IFC, ICSID এবং MIGA।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
১৭.
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থার সদরদপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) ওয়াশিংটন
  3. গ) লন্ডন
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটন
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (International Finance Corporation) সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয় ২০ জুলাই ১৯৫৬ সালে। বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১৮৫ টি।
উৎসঃ বিশ্বব্যাংক ও আইএফসির ওয়েবসাইট।
১৮.
আইএমএফের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) নাউরু
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) পালাউ
  4. ঘ) পূর্ব তিমুর
সঠিক উত্তর:
ক) নাউরু
উত্তর
সঠিক উত্তর:
ক) নাউরু
ব্যাখ্যা
১৯৪৪ সালের জুলাই মাসে ব্রেটন উডস সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় আইএমএফ। আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১ মার্চ। সংস্থাটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সংস্থাটির বর্তমান সদস্য ১৮৯ টি। সর্বশেষ সদস্য দেশ নাউরু (২০১৬)। নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
১৯.
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রধানের পদবী কি?
  1. ক) প্রেসিডেন্ট
  2. খ) ব্যবস্থাপনা পরিচালক
  3. গ) পরিচালক
  4. ঘ) মহাপরিচালক
সঠিক উত্তর:
ঘ) মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহাপরিচালক
ব্যাখ্যা
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার প্রধানকে মহাপরিচালক বলে। WTO (World Trade Organization) বা বিশ্ব বাণিজ্য সংস্থা ১ জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটির বর্তমান মহাপরিচালক রবার্তো আজেভিদো। বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সদস্য। সংস্থাটির বর্তমান সদস্য ১৬৪টি এবং সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা।
উৎসঃ বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট।
২০.
'ব্রেটন উডস ইনস্টিটিউট'- কোন সংস্থাকে বোঝায়?
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) UNO
  4. ঘ) IDB
সঠিক উত্তর:
খ) IMF
উত্তর
সঠিক উত্তর:
খ) IMF
ব্যাখ্যা
১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইএমএফ ও বিশ্বব্যাংক। তাই আইএমএফ ও বিশ্বব্যাংককে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়।
২১.
বাংলাদেশ জাতিসংঘের কততম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে-
  1. ক) ১৩৬ তম
  2. খ) ১৩৭ তম
  3. গ) ১৩৮ তম
  4. ঘ) ১৩৫ তম
সঠিক উত্তর:
ক) ১৩৬ তম
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৬ তম
ব্যাখ্যা
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
২২.
I have six (ox) for ploughing the land.
  1. ক) oxens
  2. খ) ox
  3. গ) oxen
  4. ঘ) Oxes
সঠিক উত্তর:
গ) oxen
উত্তর
সঠিক উত্তর:
গ) oxen
ব্যাখ্যা
I have six oxen for ploughing the land বাক্যটির অর্থ হচ্ছে জমি চাষ করার জন্য আমার ৬টি ষাড় আছে। Ox অর্থ ষাড়। এটি singular এর plural form হচ্ছে oxen।
২৩.
What is the feminine gender of 'Tiger'?
  1. ক) Tigeri
  2. খ) Tigerian
  3. গ) Trigren
  4. ঘ) Tigress
সঠিক উত্তর:
ঘ) Tigress
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tigress
ব্যাখ্যা
The feminine gender of 'Tiger' is Tigress. এমন আরো কিছু শব্দ- Actor-Actress, Negro-Negress, Hunter-Huntress, Traitor-Traitress ইত্যাদি।
২৪.
What is the meaning of 'At daggers drawn'?
  1. ক) to be in a state of friendship
  2. খ) to be in a state of uneasiness
  3. গ) to be in a state of hostility
  4. ঘ) to be in a state of understanding
সঠিক উত্তর:
গ) to be in a state of hostility
উত্তর
সঠিক উত্তর:
গ) to be in a state of hostility
ব্যাখ্যা
The meaning of 'At daggers drawn' is to be in a state of hostility/ violent enmity যার বাংলা অর্থ দাড়ায় দা-কুমড়া সম্পর্ক, শত্রুতাপূর্ণ অবস্থা, ঘোর বিবদমান, চরম শত্রুতাপূর্ণ অবস্থা।
২৫.
Which of the following sentences is incorrect?
  1. ক) Are you on this committee?
  2. খ) What's the time by your watch?
  3. গ) He repented of his action.
  4. ঘ) Each of the boys have a pen.
সঠিক উত্তর:
ঘ) Each of the boys have a pen.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Each of the boys have a pen.
ব্যাখ্যা
Each of/Either of/Neither of/Everyone of + plural noun + singular verb + extension. ভুল বাক্যটির শুদ্ধরূপ হবে- Each of the boys has a pen.
২৬.
What is the masculine form of 'Filly'?
  1. ক) Colt
  2. খ) Buck
  3. গ) Hart
  4. ঘ) Cock
সঠিক উত্তর:
ক) Colt
উত্তর
সঠিক উত্তর:
ক) Colt
ব্যাখ্যা
The masculine form of Filly (বাচ্চা ঘোটকী) is Colt (বাচ্চা ঘোড়া). Buck এর Feminine gender হচ্ছে Doe, Hart এর Feminine gender হচ্ছে Roe এবং Cock এর Feminine gender হচ্ছে Hen.
২৭.
'Go to the dogs' means-
  1. ক) be estimated
  2. খ) be agreed
  3. গ) be blamed
  4. ঘ) be ruined
সঠিক উত্তর:
ঘ) be ruined
উত্তর
সঠিক উত্তর:
ঘ) be ruined
ব্যাখ্যা
'Go to the dogs' means be ruined অর্থাৎ রসাতলে যাওয়া, গোল্লায় যাওয়া, উচ্ছন্নে যাওয়া।
২৮.
What is the plural of 'fish'?
  1. ক) fishs
  2. খ) fisheries
  3. গ) fish
  4. ঘ) fishers
সঠিক উত্তর:
গ) fish
উত্তর
সঠিক উত্তর:
গ) fish
ব্যাখ্যা
Fish (মাছ) এর plural দুইটি fish (সমষ্টিগতভাবে) এবং fishes (ভিন্ন জাতীয়)। কিন্তু fishes খুব একটা ব্যবহৃত হয় না।
২৯.
Choose the correct sentence.
  1. ক) The Akbar is not born in every age.
  2. খ) A Akbar is not born in every age.
  3. গ) An Akbar is not born in an every age.
  4. ঘ) An Akbar is not born in every age.
সঠিক উত্তর:
ঘ) An Akbar is not born in every age.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) An Akbar is not born in every age.
ব্যাখ্যা
কারো মতো একজন বুঝাতে এর পূর্বে proper noun এর আগে a/an বসে। Akbar শুরু হয়েছে vowel sound দ্বারা তাই Akbar এর আগে An বসবে। অপশন গ সঠিক হতো যদি every age এর আগে an না থাকতো।
৩০.
What does 'spouse' mean?
  1. ক) Husband
  2. খ) Family member
  3. গ) Parents
  4. ঘ) Husband or wife
সঠিক উত্তর:
ঘ) Husband or wife
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Husband or wife
ব্যাখ্যা
Spouse একটি common gender. এর Masculine gender হবে husband এবং feminine gender হবে wife. তাই spouse বলতে বোঝায় Husband or wife.
৩১.
What is the meaning of the idiom 'bury the hatchet'?
  1. ক) stop quarrelling and become friendly
  2. খ) try to destroy a hatchet
  3. গ) stop doing something and going somewhere else
  4. ঘ) preserve something for bad days
সঠিক উত্তর:
ক) stop quarrelling and become friendly
উত্তর
সঠিক উত্তর:
ক) stop quarrelling and become friendly
ব্যাখ্যা
Bury the hatchet (patch up dispute) means stop quarrelling and become friendly. যার অর্থ হয়- ঝগড়া মিটিয়ে ফেলা এবং পূর্বের ন্যায় বন্ধু হওয়া বা শান্তি স্থাপন করা।
৩২.
Which one is Feminine gender?
  1. ক) Widow
  2. খ) Count
  3. গ) Stallion
  4. ঘ) Sire
সঠিক উত্তর:
ক) Widow
উত্তর
সঠিক উত্তর:
ক) Widow
ব্যাখ্যা
Here the Feminine gender widow. widow শব্দটির অর্থ বিধবা। এর masculine form হবে widower (বিপত্নীক)। Count, Stallion এবং Sire শব্দ গুলোর Feminine gender হবে যথাক্রমে countess, mare এবং dame।
৩৩.
Choose the incorrect sentence.
  1. ক) The doctor cured the patient.
  2. খ) He will succeed in his life.
  3. গ) She was marry with a rich man.
  4. ঘ) The patient died of Cholera.
সঠিক উত্তর:
গ) She was marry with a rich man.
উত্তর
সঠিক উত্তর:
গ) She was marry with a rich man.
ব্যাখ্যা
অপশন গ তে, marry with এর পরিবর্তে married to হবে। কারণ, কারও সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ অর্থে married to ব্যবহৃত হয়।
৩৪.
They sell books at round rate. Here, 'at round rate' means-
  1. ক) low price
  2. খ) market price
  3. গ) over price
  4. ঘ) fixed price
সঠিক উত্তর:
ঘ) fixed price
উত্তর
সঠিক উত্তর:
ঘ) fixed price
ব্যাখ্যা
At round rate means at the fixed price অর্থাৎ নির্ধারিত মূল্যে।
৩৫.
কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়?
  1. ক) ভাইরাস
  2. খ) প্রোটোজোয়া
  3. গ) ছত্রাক
  4. ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর:
ঘ) ব্যাকটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা
যক্ষা একটি ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ। যক্ষা রোগের ব্যাকটেরিয়া মানুষের দেহে প্রবেশ করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। যক্ষা রোগের জীবাণুর প্রথম আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী রবার্ট কচ। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, অপুষ্টিকর ও অপর্যাপ্ত খাদ্যগ্রহণ এবং অধিক পরিশ্রমে এই রোগ হয়। যক্ষা রোগ প্রতিরোধের জন্য প্রত্যেক শিশুকে দেওয়া হয় বিসিজি টিকা।
৩৬.
ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে কী বলা হয়?
  1. ক) এক্সোস্ফিয়ার
  2. খ) স্ট্রাটোস্ফিয়ার
  3. গ) ট্রপোস্ফিয়ার
  4. ঘ) আয়নোস্ফিয়ার
সঠিক উত্তর:
গ) ট্রপোস্ফিয়ার
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রপোস্ফিয়ার
ব্যাখ্যা
বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের প্রকৃতি, বৈশিষ্ট্য ও উষ্ণতার পার্থক্য অনুসারে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে পর্যায়ক্রমে পাঁচটি স্তরে ভাগ করা হয়। যথা- ট্রপোমন্ডল, স্টার স্ট্রাটোমন্ডল, মেসোমন্ডল, তাপমন্ডল ও এক্সোমন্ডল। ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে বলে ট্রপোমন্ডল। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৭.
কোন রোগে দাঁতের মাড়ি দিয়ে রক্ত ও পুঁজ পড়ে?
  1. ক) রিকেটস
  2. খ) স্কার্ভি
  3. গ) বেরিবেরি
  4. ঘ) গলগণ্ড
সঠিক উত্তর:
খ) স্কার্ভি
উত্তর
সঠিক উত্তর:
খ) স্কার্ভি
ব্যাখ্যা
ভিটামিন সি এর অভাব তীব্র হলে স্কার্ভি রোগ হয়। এ রোগের লক্ষণগুলো হলো- দাঁতের মাড়ি স্পঞ্জের মতো ফুলে ওঠে, রক্ত ও পুঁজ পড়ে। দাঁতের গোড়া আলগা হয়ে দাঁত অকালে পড়ে যায়। চামড়া খসখসে হয়ে ও চুলকায়, লোমকূপের গোড়ায় রক্তক্ষরণের ফোটা ফোটা দাগ পড়ে। দেহের বিভিন্ন স্থানে ব্যথা অনুভব হয়, অস্থিসন্ধি ফুলে ওঠে ও শিশুদের হাড় দুর্বল হয়ে পড়ে। ভিটামিন ডি এর অভাবে রিকেটস হয়, ভিটামিন বি১ এর অভাবে বেরিবেরি রোগ হয় এবং আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়।
৩৮.
এইচ.আই.ভি ছড়ায়-
  1. ক) অনিরাপদ পানি পানে
  2. খ) খাদ্যের মাধ্যমে
  3. গ) অনিরাপদ যৌন মিলনে
  4. ঘ) ড্রোপ্লেট ইনফেকশনে
সঠিক উত্তর:
গ) অনিরাপদ যৌন মিলনে
উত্তর
সঠিক উত্তর:
গ) অনিরাপদ যৌন মিলনে
ব্যাখ্যা
এইচ.আই.ভি ছড়িয়ে পড়ার মধ্যে যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রধান হলো- অনিরাপদ যৌন মিলন, একই সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার করা, যে কোনো কারণে এইচআইভি সংক্রমিত ব্যক্তির রক্ত অন্য কারো দেহে ট্রান্সমিট হওয়া ইত্যাদি।
৩৯.
'এপিলেপসি' রোগ দেহের কোথায় হয়?
  1. ক) হৃৎপিণ্ডে
  2. খ) মস্তিষ্কে
  3. গ) ফুসফুসে
  4. ঘ) লিভারে
সঠিক উত্তর:
খ) মস্তিষ্কে
উত্তর
সঠিক উত্তর:
খ) মস্তিষ্কে
ব্যাখ্যা
এপিলেপসি হলো মস্তিষ্কের একটি রোগ। যাতে আক্রান্ত ব্যক্তির শরীর খিঁচুনি বা কাঁপুনি দিতে থাকে। এই রোগকে বলা হয় মৃগীরোগ। মৃগী রোগের ব্যাপকতা বেশি দেখা যায় ৫-২০ বছর বয়সে।
৪০.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু A হতে বৃত্তটির উপর AP যে কোন স্পর্শক। ∠PAO = 30° হলে ∠AOP = ?
  1. ক) 90°
  2. খ) 60°
  3. গ) 45°
  4. ঘ) 30°
সঠিক উত্তর:
খ) 60°
উত্তর
সঠিক উত্তর:
খ) 60°
ব্যাখ্যা


যেহেতু AP লম্ব OP সুতরাং ∠APO = 90°
এখন ∠PAO = 30°
সুতরাং ∠AOP = 60°।

৪১.
একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে উহার আয়তন কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) 9 গুণ
  2. খ) 27 গুণ
  3. গ) 8 গুণ
  4. ঘ) 16 গুণ
সঠিক উত্তর:
খ) 27 গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) 27 গুণ
ব্যাখ্যা

আমরা জানি, গোলকের ক্ষেত্রফল = 4 × বৃত্তের ক্ষেত্রফল
= 4πr2 এবং আয়তন = (4/3)πr3
তাই গোলকের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল 9 গুণ এবং আয়তন 27 গুণ বৃদ্ধি পাবে।

৪২.
∠A = x° এবং ∠B হলো ∠A এর পূরক কোণ। তাহলে ∠B = ?
  1. ক) 90° + x°
  2. খ) 180° + x°
  3. গ) 90° - x°
  4. ঘ) 180° - x°
সঠিক উত্তর:
গ) 90° - x°
উত্তর
সঠিক উত্তর:
গ) 90° - x°
ব্যাখ্যা

∠B যদি ∠A এর পূরক কোণ হয়, তবে ∠A + ∠B = 90°
বা, x° + ∠B = 90°
বা, ∠B = 90° - x°

৪৩.
একটি সাবানের আকার 5 সে.মি. × 4 সে.মি. × 1.5 সে.মি. হলে, 55 সে.মি. দৈর্ঘ্য, 48 সে.মি. প্রস্থ ও 30 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ক) 2440 টি
  2. খ) 2640 টি
  3. গ) 2840 টি
  4. ঘ) 3060 টি
সঠিক উত্তর:
খ) 2640 টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 2640 টি
ব্যাখ্যা

সাবানের আয়তন = (5 × 4 × 1.5) ঘন সে.মি.
= 30 ঘন সে.মি.
বাক্সের আয়তন = (55 × 48 × 30) ঘন সে.মি.
= 79200 ঘন সে.মি.
সুতরাং বাক্সের মধ্যে সাবান রাখা যাবে = 79200/30 টি
= 2640 টি

৪৪.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 6° হলে এর বৃহত্তম কোণটির মান কত?
  1. ক) 42°
  2. খ) 44°
  3. গ) 48°
  4. ঘ) 84°
সঠিক উত্তর:
গ) 48°
উত্তর
সঠিক উত্তর:
গ) 48°
ব্যাখ্যা

মনে করি বৃহত্তম কোণ, ক এবং ক্ষুদ্রতম কোণ, (90° - ক)
শর্তমতে, ক - (90°- ক) = 6°
বা, ক - 90° + ক = 6°
বা, 2ক = 96°
বা, ক = 48°
সুতরাং ক্ষুদ্রতম কোণ = 90°- ক = 90°- 48° = 42°

৪৫.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দেড়গুণ। ক্ষেত্রফল 96 বর্গ সে.মি. হলে উচ্চতা কত?
  1. ক) 8 সে.মি.
  2. খ) 12 সে.মি.
  3. গ) 6 সে.মি.
  4. ঘ) 16 সে.মি.
সঠিক উত্তর:
ক) 8 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 8 সে.মি.
ব্যাখ্যা

ভূমিঃউচ্চতা = 3ঃ2
মনে করি, সামান্তরিকের ভূমি, 3ক এবং উচ্চতা, 2ক।
আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
শর্তমতে, 3ক × 2ক = 96
বা, 6ক2 = 96
বা, ক2 = 16
বা, ক = 4
সুতরাং উচ্চতা = 2 × 4
= 8 সে.মি.

৪৬.
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ এবং ∠A = ∠B হলে ∠A = কত?
  1. ক) 60°
  2. খ) 75°
  3. গ) 80°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
ঘ) 90°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 90°
ব্যাখ্যা

∠A ও ∠B পরস্পর সম্পূরক হলে, ∠A + ∠B = 180°
বা, ∠A + ∠A = 180°
বা, 2∠A = 180°
বা, ∠A = 90°

৪৭.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 1ঃ2 হলে উহাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) 1ঃ2
  2. খ) 2ঃ4
  3. গ) 1ঃ4
  4. ঘ) 1ঃ8
সঠিক উত্তর:
গ) 1ঃ4
উত্তর
সঠিক উত্তর:
গ) 1ঃ4
ব্যাখ্যা
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 1ঃ2 হলে উহাদের ক্ষেত্রফলের অনুপাত হবে 1ঃ4,
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 1ঃ3 হলে উহাদের ক্ষেত্রফলের অনুপাত হবে 1ঃ9,
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 2ঃ3 হলে উহাদের ক্ষেত্রফলের অনুপাত হবে 4ঃ9 ইত্যাদি।
৪৮.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) 50 বর্গমিটার
  2. খ) 60 বর্গমিটার
  3. গ) 80 বর্গমিটার
  4. ঘ) 90 বর্গমিটার
সঠিক উত্তর:
ক) 50 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 50 বর্গমিটার
ব্যাখ্যা

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, (কর্ণ)2 = (বাহু)2+ (বাহু)2
বা, (কর্ণ)2 = 2 × (বাহু)2
বা, (কর্ণ)2 = 2 × (5)2
বা, (কর্ণ)2 = 2 × 25
বা, (কর্ণ)2 = 50 বর্গমিটার

৪৯.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 1 হেক্টর হলে উহার পরিসীমা কত?
  1. ক) 200 মিটার
  2. খ) 300 মিটার
  3. গ) 400 মিটার
  4. ঘ) 100 মিটার
সঠিক উত্তর:
গ) 400 মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 400 মিটার
ব্যাখ্যা

আমরা জানি, 1 হেক্টর = 10,000 বর্গমিটার
এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, a2 এবং পরিসীমা = 4a
শর্তমতে, a2 = 10,000
বা, a = 100
সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা = 4a = 4 × 100 = 400 মিটার।

৫০.
একটি কোণকের ব্যাস 10 সে.মি. এবং হেলানো তলের দৈর্ঘ্য 13 সে.মি. হলে উহার আয়তন কত?
  1. ক) 100π ঘন সে.মি.
  2. খ) 150π ঘন সে.মি.
  3. গ) 200π ঘন সে.মি.
  4. ঘ) 250π ঘন সে.মি.
সঠিক উত্তর:
ক) 100π ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 100π ঘন সে.মি.
ব্যাখ্যা

এখানে, কোণকের ব্যাস, 2r = 10 সে.মি.
বা, r = 5 সে.মি.
হেলানো তলের দৈর্ঘ্য, l = 13 সে.মি.
এবং উচ্চতা, h = √{(13)2 - 52}
= 12
আমরা জানি, কোণকের আয়তন, V = (1/3)π × r2 × h
= (1/3)π × 52 × 12
= 100π

৫১.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ সে.মি. হলে উহার পরিসীমা কত?
  1. ক) 18 সে.মি.
  2. খ) 24 সে.মি.
  3. গ) 36 সে.মি.
  4. ঘ) 48 সে.মি.
সঠিক উত্তর:
গ) 36 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 36 সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × a2 এবং পরিসীমা 3a।
শর্তমতে, √3/4 × a2 = 36√3
বা, a2 = 36 × 4
বা, a2 = 144
বা, a = 12

সুতরাং পরিসীমা = 3a
= 3 × 12
= 36 সে.মি.