পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৭ সেপ্টেম্বর, ২০২৩সময়55 minutes৮৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯০
সিলেবাস
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৯.১১.২০২১ --------------------------- [For iPad Mania: Season - 2]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৭ সেপ্টেম্বর, ২০২৩ · ৯০ প্রশ্ন

.
'May God bless you' কোন ধরনের ‍sentence?
  1. Assertive
  2. Interrogative
  3. Imperative
  4. Optative
সঠিক উত্তর:
Optative
উত্তর
সঠিক উত্তর:
Optative
ব্যাখ্যা
• Optative Sentence:
- ইচ্ছা বা প্রার্থনা বুঝালে Optative Sentence বলে।
- বাক্য গঠন করার সহজ নিয়ম হল: May + Assertive = Optative sentence গঠিত হয়।

Example:
তোমরা দীর্ঘজীবী হও  - May you live long. ('may' verb টি উহ্য আছে)।
ভগবান তোমাদের আশীর্বাদ করুক - May God bless you. 

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
.
ইংরেজি syllable কত প্রকার?
  1. চার
  2. পাঁচ
  3. ছয়
  4. সাত
সঠিক উত্তর:
ছয়
উত্তর
সঠিক উত্তর:
ছয়
ব্যাখ্যা
Syllable: 
- A syllable is a unit of sound that is typically produced with a single pulse of air from the lungs. A syllable usually has a vowel sound at its core, but it may also include consonant sounds before or after the vowel. For example, the word “cat” has one syllable, and the word “happy” has two syllables.

• There are different ways to classify syllables based on their structure and pronunciation. 
- There are six types od syllables in English. 

Closed syllable: A syllable that ends with a consonant sound. For example, “cat”, “dog”, “fish”, “stop”.
Open syllable: A syllable that ends with a vowel sound. For example, “go”, “hi”, “me”, “fly”.
Vowel-consonant-e syllable: A syllable that has a silent e at the end, which makes the preceding vowel long. For example, “cake”, “fine”, “hope”, “cute”.
R-controlled syllable: A syllable that has an r after the vowel, which changes the vowel sound. For example, “car”, “her”, “bird”, “fur”.
Diphthong syllable: A syllable that has two vowels that make a single sound. For example, “boy”, “out”, “rain”, “cow”.
Consonant-le syllable: A syllable that has a consonant followed by le at the end. For example, “table”, “little”, “candle”, “apple”.
.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. Proper
  2. Feminine
  3. Common
  4. Collective
সঠিক উত্তর:
Feminine
উত্তর
সঠিক উত্তর:
Feminine
ব্যাখ্যা
অপশনসমূহের মধ্যে ব্যতিক্রম হচ্ছে - খ) Feminine. 
বাকি অপশনসমূহ হচ্ছে Noun এর প্রকারভেদ; Feminine হচ্ছে এক প্রকার Gender. 

Gender: 
- এর বাংলা অর্থ লিঙ্গ। কোন noun বা pronoun পুরুষ, স্ত্রী, ক্লীব না উভয় লিঙ্গ Gender তা নির্দেশ করে।
- Gender ৪ প্রকার:
- Masculine Gender (পুং লিঙ্গ);
- Feminine Gender (স্ত্রী লিঙ্গ);
- Neuter Gender (ক্লীব লিঙ্গ);
- Common Gender (উভয় লিঙ্গ)। 

• Noun এর মাধ্যমে কোন ব্যক্তি বস্তু বা বিষয় এর নামকরণ করা হয়।

- Nouns are classified into five types:
1) Proper Noun;
2) Common Noun;
3) Collective Noun;
4) Material Noun;
5) Abstract Noun.
.
নিচের কোনটি Article নয়?
  1. An
  2. A
  3. To
  4. The
সঠিক উত্তর:
To
উত্তর
সঠিক উত্তর:
To
ব্যাখ্যা
Article
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

To (Preposition): 
Meaning - (১) দিকে, প্রতি, অভিমুখে (উল্লেখ্য যে বাংলায় অনেকক্ষেত্রে বিভক্তির সাহায্যে এই অর্থ প্রকাশ পায়): go to the museum: turn to the right.
- (২) (লাক্ষণিক প্রয়োগ) (কোনো অবস্থা, গুণ ইত্যাদির) অভিমুখে, দিকে: tendency to laziness, আলস্যপ্রবণতা; tear a shirt to pieces, ছিঁড়ে টুকরা টুকরা করা; bring/move/reduce somebody to tears, কাউকে কাঁদানো।
- (৩) (গৌণকর্মের সূচক হিসেবে) To whom do you want to offer it?
- (৪) অতো দূর পর্যন্ত: from first to last: count (up) to fifty; wet to the skin.
- (৫) পূর্বে; আগে: ten to five; a quarter to nine, etc. 
.
What part of speech is 'scarcity'?
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
Scarcity (noun): 
English Meaning - A situation in which something is not easy to find or get. 
Bangla Meaning - দুষ্প্রাপ্যতা; আকাল। 
Example Sentence - A scarcity of flour makes bread, cake, and other baked goods more expensive. 

Source: Cambridge Dictionary. 
.
'None but Allah can help us' -What kind of Pronoun 'None' is?
  1. Reflexive
  2. Indefinite
  3. Reciprocal
  4. Demonstrative
সঠিক উত্তর:
Indefinite
উত্তর
সঠিক উত্তর:
Indefinite
ব্যাখ্যা
Indefinite pronoun:
- অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে indefinite pronoun.
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল:
- all, one, none, any, anybody, anyone, some ইত্যাদি।

Other options, 
• Reflexive pronoun:
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

• Reciprocal pronoun: 
- যে pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বুঝায় তাকে Reciprocal pronoun বলে।
- যেমন- each other, one another.

• Demonstrative pronoun:
- যে সকল Pronoun বর্তমান, অতীত বা ভবিষ্যতের কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোনো Noun কে বিশেষভাবে নির্দেশ করে তাকে demonstrative pronoun বলে। যেমন- This, These, That, Those, It, So, Such ইত্যাদি।
.
____ Andamans are in ___ Indian ocean.
  1. The, a
  2. The, an
  3. The, the
  4. A, the
সঠিক উত্তর:
The, the
উত্তর
সঠিক উত্তর:
The, the
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An - এগুলো Indefinite Article. (এগুলো নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Definite Article 'the' এর ব্যবহার: 
- নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে the বসে।
- যেমন: The Andamans, The Himalayas, The Titanic.

তাই, Complete Sentence - The Andamans are in the Indian Ocean.
.
He takes pride ____ his wealth.
  1. of
  2. upon
  3. at
  4. in
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা

Take pride in something/someone (phrase): 
English Meaning - To feel very pleased about something or someone you are closely connected with. 
Bangla Meaning - গৌর করা; দর্প করা। 
Example Sentences - 
1. If you don't take professional pride in your work, you're probably in the wrong job.
2. She took pride in her ability to inspire loyalty.

Complete Sentence - He takes pride in his wealth. 

Source: Cambridge Dictionary. 

.
Each ___ a trophy for __ achievement.
  1. got, his
  2. get, his
  3. get, their
  4. has got, his
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) got, his এবং ঘ) has got, his. 
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

Each (pronoun): 
Meaning - প্রত্যেক; (বস্তু বা ব্যক্তি)। 
- বিশেষত singular countable noun-এর পূর্বে ব্যবহৃত হয়। 
Example - Each boy was given a book.

প্রদত্ত অপশনসমূহের মধ্যে, ক) got, his এবং ঘ) has got, his উভয় শূন্যস্থানে যথার্থ হয়। 
- তবে বর্তমানে Gender neutral বুঝানোর জন্য Each এর পর their ব্যবহৃত হয়। 

অপশন খ) get, his ভুল; কেননা 'each' singular বুঝায়, তাই gets হওয়া উচিত ছিল। 
অপশন গ) get, their ভুল; কেননা 'each' singular বুঝায়, তাই gets হওয়া উচিত ছিল। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
১০.
I ___ breakfast before I started for office.
  1. had had
  2. had
  3. would have
  4. would have taken
সঠিক উত্তর:
had had
উত্তর
সঠিক উত্তর:
had had
ব্যাখ্যা
Past Perfect Tense এর ব্যবহার: 
• Past perfect tense + before + past indefinite tense
- অর্থাৎ  before এর পূর্বে Past perfect tense এবং পরে Past indefinite tense হয়।
- The cyclist had looked cautiously before he crossed the main street.

• Past indefinite tense + after + Past perfect tense
- অর্থাৎ after এর পরে Past perfect tense এবং পূর্বে Past indefinite tense হয়।
- He crossed the main street after the cyclist had looked cautiously.

তাই, Complete Sentence - I had had breakfast before I started for office.
১১.
Which one is the correct passive voice?
  1. Two criminals were arrested and one released.
  2. Two criminals were arrested and one was released.
  3. Two criminals arrested and one was released.
  4. Two criminals arrested and one released.
সঠিক উত্তর:
Two criminals were arrested and one was released.
উত্তর
সঠিক উত্তর:
Two criminals were arrested and one was released.
ব্যাখ্যা
• এখানে, দুটি clause 'and' দ্বারা যুক্ত হয়েছে, তাই উভয়ই clause কেই Passive করতে হবে। 
- Active voice এ sentence টি Past Indefinite Tense এ ছিল; 
- তাই Passive Voice এ Past Indefinite Tense হবে। 

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে -Two criminals were arrested and one was released. 
১২.
Which one is the correct sentence?
  1. He expressed his innocence.
  2. He confessed his innocence.
  3. He declared his innocence.
  4. He proclaimed his innocence.
সঠিক উত্তর:
He declared his innocence.
উত্তর
সঠিক উত্তর:
He declared his innocence.
ব্যাখ্যা
Express (verb): 
English Meaning - To show a feeling, opinion, or fact. 
Bangla Meaning - প্রকাশ করা; কথা, লেখা ও আচরণে দেখানো।

Confess (verb): 
English Meaning - To admit that you have done something wrong or something that you feel guilty or bad about. 
Bangla Meaning - স্বীকার করা; কবুল করা।

Declare (verb): 
English Meaning - To announce something clearly, firmly, publicly, or officially. 
Bangla Meaning - সুস্পষ্টভাবে বা আনুষ্ঠানিকভাবে জানানো; ঘোষণা/বিজ্ঞাত করা। 

Proclaim (verb): 
English Meaning - To announce something publicly or officially, especially something positive. 
Bangla Meaning - ঘোষণা/উৎকীর্তন/অনুকীর্তন/প্রচার/বিঘোষিত করা।

তাই, সঠিক উত্তর হচ্ছে - He declared his innocence.
১৩.
‘আমার যাওয়ার কথা ছিল’ -এর সঠিক ইংরেজি অনুবাদ-
  1. I was supposed to go
  2. I was to go.
  3. I had to go.
  4. I had supposed to go
সঠিক উত্তর:
I was supposed to go
উত্তর
সঠিক উত্তর:
I was supposed to go
ব্যাখ্যা
• “আমার যাওয়ার কথা ছিলো” - বাক্যটির ইংরেজি অনুবাদ I was supposed to go.

Supposed to - কোন কিছু করবে বলে কথা থাকা।
- উপরের বাক্যে যাওয়ার কথা আছে বুঝাচ্ছে, 
- তাই বাক্যটির সঠিক অনুবাদ হবে I was supposed to go. 

Source: A passage to the English language by S. M. Zakir Hussain. 
১৪.
Which one is the correct spelling?
  1. Orthopeadic
  2. Orthopaedic
  3. Orthopedic
  4. Orthopadic
সঠিক উত্তর:
Orthopaedic
উত্তর
সঠিক উত্তর:
Orthopaedic
ব্যাখ্যা
Orthopaedic (adjective): 
English Meaning - Relating to orthopaedics/ designed to prevent or treat bone injuries. 
Bangla Meaning - অস্থিবিকৃতি ও অস্থিরোগের চিকিৎসাবিষয়ক। 

⇒ উল্লেখ্য, American English অনুযায়ী Orthopedic এই বানানটি সঠিক। 
- তবে, বিভিন্ন চাকরির পরীক্ষায় Brittish English কেই মূলত প্রাধান্য দেয়া হয়। 
- তাই, Orthopaedic সঠিক উত্তর হিসেবে নেয়া হয়েছে। 
১৫.
The synonym of the word 'intimidate' is-
  1. hint
  2. hit
  3. frighten
  4. bluff
সঠিক উত্তর:
frighten
উত্তর
সঠিক উত্তর:
frighten
ব্যাখ্যা
Intimidate (verb):
English Meaning - To frighten or threaten someone, usually in order to persuade the person to do something he or she does not wish to do. 
Bangla Meaning - বিশেষত (কিছু করতে) বাধ্য করতে ভয় দেখানো/ভীতিপ্রদর্শন করা। 

Given options, 
ক) Hint - ইঙ্গিত; আভাস।
খ) Hit - মারা; আঘাত করা।
গ) Frighten - ভীত/আতঙ্কিত/সন্ত্রাসিত করা; ভয় পাইয়ে দেওয়া।
ঘ) Bluff - ভান করে কাউকে প্রতারণা করা; ধোঁকাবাজি করা। 

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে - গ) Frighten. 
১৬.
The antonym of 'diligent' is-
  1. cheap
  2. simply
  3. garrulous
  4. indolent
সঠিক উত্তর:
indolent
উত্তর
সঠিক উত্তর:
indolent
ব্যাখ্যা
Diligent (adjective): 
English Meaning - Careful and using a lot of effort. 
Bangla Meaning - অধ্যবসায়ী; পরিশ্রমী।

Synonyms: Assiduous (অধ্যবসায়ী; পরিশ্রমী), Careful (যত্নবান হওয়া), Hard-working (পরিশ্রমী).
Antonyms: Idle (অলস), Inactive (নিশ্চেষ্ট), Unemployed (নিষ্কর্মা; বেকার), Indolent (অলস).

Other options. 
ক) Cheap - সুলভ; সস্তা।
খ) Simply - সাদামাটাভাবে। 
গ) Garrulous - বাচাল; বাক্যবাগীশ।
১৭.
'Call to mind' means-
  1. recall
  2. fantasize
  3. attend
  4. remember
সঠিক উত্তর:
remember
উত্তর
সঠিক উত্তর:
remember
ব্যাখ্যা
Call to mind:
English Meaning -  1. To remember something.
2. To be a reminder of.
Bengali Meaning- মনে রাখা।  

Example Sentence: That song calls to mind many fond memories of my childhood.

Source: Collins Dictionary. 
১৮.
___ work without any delay.
  1. Set to
  2. Set up
  3. Set down
  4. Set on
সঠিক উত্তর:
Set to
উত্তর
সঠিক উত্তর:
Set to
ব্যাখ্যা
Set to (phrasal verb): 
English Meaning - To start working or dealing with something in an energetic and determined way. 
Bangla Meaning - কিছু করতে শুরু করা। 

Complete Sentence - Set to work without any delay. 

Other options, 
Set up - To formally establish a new company, organization, system, way of working, etc.
Set down - To write or print something, especially to record it in a formal document. 
Set on - To surround or catch someone and prevent them from escaping. 

Source: Cambridge Dictionary. 
১৯.
The verb form of 'dear' is-
  1. dear
  2. endear
  3. indear
  4. dearing
সঠিক উত্তর:
endear
উত্তর
সঠিক উত্তর:
endear
ব্যাখ্যা
Dear (adjective) - প্রিয়; আদুরে; প্রীতিভাজন। 
এর verb form হচ্ছে - Endear.

Endear (verb): 
Meaning - নিজেকে প্রিয় (প্রিয়তর) করা।
Example Sentence - She is unlikely to endear herself to her colleagues with such an aggressive approach.
২০.
She said to him, 'Are you an engineer'? Its indirect speech is:
  1. She asked him that he was an engineer.
  2. She said to him that he was an engineer.
  3. She asked him if he was an engineer.
  4. She said to him if he was an engineer.
সঠিক উত্তর:
She asked him if he was an engineer.
উত্তর
সঠিক উত্তর:
She asked him if he was an engineer.
ব্যাখ্যা
• Interrogative sentence কে direct থেকে indirect Narration- এ পরিবর্তন করার নিয়ম:
- Reporting verb টি ask, demand of, enquire of, want to know, wonder এ পরিবর্তন হয়।
- Reported speech টি যদি auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে linker হিসেবে if/ whether বসবে।
- Reported speech এর অন্তর্গত interrogative sentence টি WH-question word দ্বারা শুরু হয়, তাহলে তা অপরিবর্তিত থাকবে অর্থাৎ সেই WH-question word টিই বসবে।
-  Direct speech এর interrogative sentence টি indirect- এ Assertive sentences- এ পরিবর্তিত হয়।
- সংক্ষেপে, Subject + asked + object + wh word + reported speech এর subject + verb + বাকী অংশ।

Direct: She said to him, 'Are you an engineer'?
Indirect: She asked him if he was an engineer.
২১.
এক গ্রাম = কত?
  1. ১০ ডেসিগ্রাম
  2. ০.১ হেক্টোগ্রাম
  3. .০১ সেন্টিগ্রাম
  4. ০.১ মিলিগ্রাম
সঠিক উত্তর:
১০ ডেসিগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০ ডেসিগ্রাম
ব্যাখ্যা

আমরা জানি
১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম
১ গ্রাম = ১০ ডেসিগ্রাম
১ গ্রাম = ১০০ সেন্টিগ্রাম
১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম

২২.
শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
  1. ১৫%
  2. ১২%
  3. ১০%
  4. ২০%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?

সমাধান:
আসল,P = ৩০০০ টাকা
বছর, n = ৫ 
সুদ, I = ১৫০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি,
I = Pnr
বা, r = I/pn
বা, r = ( ১৫০০ × ১০০)/(৩০০০ × ৫)
বা, r = ১০%
২৩.
১ কাঠা = কত?
  1. ৭২০ বর্গফুট
  2. ৩২৪ বর্গফুট
  3. ৮৩৬ বর্গফুট
  4. ১৬০০ বর্গফুট
সঠিক উত্তর:
৭২০ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
৭২০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কাঠা = কত?

সমাধান:
কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ = ৬৬.৮৯ বর্গমিটার 
১ একর == ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)
১ শতক = ৪৩৫.৬ বর্গফুট 
১ বর্গমাইল = ১৯৩৬ বিঘা
১ বর্গহাত = ৩২৪ বর্গইঞ্চি
২৪.
একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
  1. ৯.৫ কি.মি.
  2. ৯.৬ কি.মি.
  3. ১০ কি.মি.
  4. ৮.৮ কি.মি.
সঠিক উত্তর:
৯.৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯.৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দৌড়বিদ ৪০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে ২৪ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?

সমাধান:
গোলাকার ট্র্যাক = ৪০০ মিটার

১ চক্কর দৌড়ালে হয় = ৪০০ মিটার
২৪ চক্কর দৌড়ালে হয়  = (৪০০ × ২৪)
= ৯৬০০ মিটার 
= ৯৬০০/১০০০ কি. মি.
=৯.৬ কি.মি.
২৫.
একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রি করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?
  1. ৭৫০ টাকা
  2. (৬৮৭৫/৯) টাকা
  3. (৪১০৪/৫) টাকা
  4. (৪৬৫২/৫) টাকা
সঠিক উত্তর:
(৬৮৭৫/৯) টাকা
উত্তর
সঠিক উত্তর:
(৬৮৭৫/৯) টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রি করলে ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?

সমাধান:
১০% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ১০ =৯০ টাকা

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ৬২৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬২৫)/৯০
= ৬২৫০/৯ টাকা

আবার,
১০% লাভে
বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য (৬২৫০/৯ ) টাকা হলে বিক্রয়মূল্য (১১০/১০০) × (৬২৫০/৯)
=(৬৮৭৫/৯) টাকা
২৬.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1; লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি কত?
  1. 5/6
  2. 4/7
  3. 3/4
  4. 3/5
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 1; লব থেকে 2 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি কত?

সমাধান: 
মনেকরি,
ভগ্নাংশের লব x 
ভগ্নাংশের হর  x + 1 

ভগ্নাংশটি = x /(x + 1)

প্রশ্নমতে,
 (x - 2)/(x + 1 + 2) = 1/6
6x - 12 = x + 3
6x - x = 12 + 3
5x = 15
x = 3


ভগ্নাংশটি = 3/4
২৭.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি-
  1. স্থূল কোণ
  2. সমকোণ
  3. সমকোণ বা স্থূল কোন
  4. সূক্ষ্মকোণ বা স্থূল কোণ
সঠিক উত্তর:
সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি-

সমাধান:
- একটি ত্রিভুজে ১টি সমকোণ থাকতে পারে।
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ।
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহুই
২৮.
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কি.মি. ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ২০০ বার
  2. ২৫০ বার
  3. ৩০০ বার
  4. ৩৫০ বার
সঠিক উত্তর:
৩০০ বার
উত্তর
সঠিক উত্তর:
৩০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কি.মি. ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
গাড়ির চাকার পরিধি = ৫ মিটার

 ১.৫ কি.মি. = (১০০০ × ১.৫) মিটার = ১৫০০ মিটার 

৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/৫ বার 
১৫০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১৫০০/৫ বার 
= ৩০০ বার
২৯.
x - y = 3 এবং xy = 10 হলে, (x + y)2 এর মান কত?
  1. 49
  2. 30
  3. 90
  4. 39
সঠিক উত্তর:
49
উত্তর
সঠিক উত্তর:
49
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 3 এবং xy = 10 হলে, (x + y)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x - y = 3 
xy = 10

এখন
(x + y)2 = (x - y)2 + 4xy
(x + y)2 = 32 + 4 × 10
(x + y)2 = 9 + 40
(x + y)2 = 49
৩০.
a + b = 8 এবং ab = 15 হলে, a2 + b2 -এর মান কত?
  1. 120
  2. 60
  3. 34
  4. 33
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 8 এবং ab = 15 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান: 
a + b = 8 
ab = 15

আমরা জানি
a2 + b2 = (a + b)2 - 2ab
= 82 - 2 × 15
= 64 - 30
= 34
৩১.
3x2 + x - 10 এর উৎপাদক কত?
  1. (x + 2)(3x - 5)
  2. (x - 2)(3x - 5)
  3. (x + 2)(3x + 5)
  4. (x - 3)(x + 3)
সঠিক উত্তর:
(x + 2)(3x - 5)
উত্তর
সঠিক উত্তর:
(x + 2)(3x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + x - 10 এর উৎপাদক কত?

সমাধান:
3x2 + x - 10 
= 3x2 + 6x - 5x - 10
=3x(x + 2) - 5(x + 2)
= (x + 2)(3x - 5)
৩২.
a + b = 3 এবং ab = 2 হলে a3 + b3 এর মান কত?
  1. 6
  2. 9
  3. 12
  4. 15
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 3 এবং ab = 2 হলে a3 + b3 এর মান কত?

সমাধান:
a + b = 3 
ab = 2

a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
= 33 - 3 × 2 × 3
= 27 - 18
= 9
৩৩.
  1. x2 - y2
  2. x(x2 - y2)
  3. x3 - y3
  4. xyz(x - y)
সঠিক উত্তর:
x(x2 - y2)
উত্তর
সঠিক উত্তর:
x(x2 - y2)
ব্যাখ্যা


সমাধান:
ভগ্নাংশগুলোর সাধারণ হর হবে (x - y), (x + y) এবং x(x + y) এর লসাগু
(x - y), (x + y) এবং x(x + y) এর লসাগু = x(x + y)(x - y)
= x(x2 - y2)
৩৪.
7 + 12 + 17 + ......... ধারাটির প্রথম ৩০টি পদের সমষ্টি কত?
  1. 2385
  2. 2410
  3. 2730
  4. 2845
সঠিক উত্তর:
2385
উত্তর
সঠিক উত্তর:
2385
ব্যাখ্যা
প্রশ্ন: 7 + 12 + 17 +................ধারাটির 30টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
এখানে পদ সংখ্যা n = 30

আমরা জানি,
সমান্তর ধারার
প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = (n/2) × {2a + (n - 1)d}
30 টি পদের সমষ্টি S30 = (30/2) × {2 × 7 + (30 - 1)5}
= 15 × (14 + 29 × 5)
= 2385
৩৫.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৮০ মিটার
  2. ৬০ মিটার
  3. ১৬২ মিটার
  4. ৭২ মিটার
সঠিক উত্তর:
৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে পরিসীমা কত?

ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং
দৈর্ঘ্য = ৩x/২ মিটার

প্রশ্নমতে,
x × (৩x/২) = ২১৬
বা, ৩x/২ = ২১৬
বা, x  =(২১৬ × ২)/৩
বা,x = ৭২ × ২
বা, x = ১৪৪
∴ x = ১২

আয়তাকার ঘরের প্রস্থ ১২ মিটার
দৈর্ঘ্য = (৩ × ১২)/২ মিটার
=১৮ মিটার
আয়তাকার ঘরের পরিসীমা = ২(১৮ + ১২) মিটার 
= ২ × ৩০ মিটার 
= ৬০ মিটার
৩৬.
নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য?
  1. বিপরীত কোণদ্বয় অসমান
  2. প্রত্যেক বাহু সমান
  3. প্রত্যেক কোণ সমান
  4. কর্ণদ্বয় সমান
সঠিক উত্তর:
প্রত্যেক বাহু সমান
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যেক বাহু সমান
ব্যাখ্যা
রম্বসের বৈশিষ্ট্য হলো, এর 
ⅰ) চারটি বাহু পরস্পর সমান,
ⅱ) বিপরীত বাহুগুলো সমান্তরাল,
ⅲ) কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়।
৩৭.
একটি বৃত্তাকার শিটের পরিধি ১৫৪ সে.মি. হলে এর ব্যাসার্ধ কত?
  1. 25 সে. মি.
  2. 24.5 সে. মি.
  3. 38.5 সে. মি.
  4. 38 সে. মি.
সঠিক উত্তর:
24.5 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
24.5 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার শিটের পরিধি ১৫৪ সে. মি. হলে এর ব্যাসার্ধ কত?

সমাধান:
আমরা জানি, r মি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার শিটের পরিধি = 2πr

শর্তমতে,
2πr = 154
2 × (22/7) × r = 154
⇒ (44/7) × r = 154
⇒ r = (154 × 7)/44
⇒ r = 24.5 সে. মি.
৩৮.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে. মি. ও ৪ সে. মি. হলে এর ক্ষেত্রফল কত?
  1. 48 বর্গ সে. মি.
  2. 24 বর্গ সে. মি.
  3. 12 বর্গ সে. মি
  4. 96 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
12 বর্গ সে. মি
উত্তর
সঠিক উত্তর:
12 বর্গ সে. মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৬ সে. মি. ও ৪ সে. মি. হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেয়া আছে 
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে. মি. ও ৪ সে. মি. 

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২)(৬ × ৪) বর্গ সেমি
= (১/২) × ২৪ বর্গ সেমি
= ১২ বর্গ সে.মি.
৩৯.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পার্থক্য 5° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 40°
  2. 42.5°
  3. 44°
  4. 47.5°
সঠিক উত্তর:
42.5°
উত্তর
সঠিক উত্তর:
42.5°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের পার্থক্য 5° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান:
ধরি,
একটি সূক্ষ্মকোণ = x
অপর সূক্ষ্মকোণ = x + 5

প্রশ্নমতে,
x + x + 5 = 90°
⇒ 2x + 5 = 90°
⇒ 2x = 85°
∴ x = 42.5°

∴ ক্ষুদ্রতম কোণ = 42.5°
৪০.
এক বর্গইঞ্চি = কত বর্গ সেন্টিমিটার?
  1. ০.৮৪
  2. ২.৪৭
  3. ৬.৪৫
  4. ১০.৭৬
সঠিক উত্তর:
৬.৪৫
উত্তর
সঠিক উত্তর:
৬.৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: এক বর্গইঞ্চি = কত বর্গ সেন্টিমিটার?

সমাধান:
আমরা জানি
১ ইঞ্চি =২.৫৪ সেমি
১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২.৫৪) বর্গ সেমি
= ৬.৪৫১৬ বর্গ সেমি
= ৬.৪৫বর্গ সেমি

৪১.
কম্পিউটারের Heart বলা হয় কোনটিকে?
  1. Memory
  2. Monitor
  3. CPU
  4. Disks
সঠিক উত্তর:
CPU
উত্তর
সঠিক উত্তর:
CPU
ব্যাখ্যা
- CPU এর পূর্ণরুপ Central Processing Unit
- কম্পিউটার ব্রেইন বা হার্ট বলতে CPU কে বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চলকে বুঝায়।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- এটিই সবকিছুর নিয়ন্ত্রক। 
 তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত -
- ALU (Arithmetic Logic Unit),
- Control Unit এবং
- Memory/Register

উৎস: ব্রিটানিকা।
৪২.
Website -এর মূল Page কে কী বলা হয়?
  1. Main page
  2. Home page
  3. Bookmark page
  4. Browser page
সঠিক উত্তর:
Home page
উত্তর
সঠিক উত্তর:
Home page
ব্যাখ্যা
- একটি ওয়েবসাইটের প্রধান পৃষ্ঠাকে সাধারণত "হোমপেজ" হিসাবে উল্লেখ করা হয়।
- হোমপেজ হল প্রাথমিক বা ডিফল্ট পৃষ্ঠা যা দর্শকরা দেখেন যখন তারা একটি ওয়েবসাইটের ডোমেন বা প্রধান URL অ্যাক্সেস করে।
- এটি ওয়েবসাইটের বিষয়বস্তু এবং বৈশিষ্ট্যগুলি অন্বেষণকারী ব্যবহারকারীদের জন্য  সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে৷

উৎস: ব্রিটানিকা। 
৪৩.
নিচের কোনটি input device নয়?
  1. Keyboard
  2. Mouse
  3. Speaker
  4. Scanner
সঠিক উত্তর:
Speaker
উত্তর
সঠিক উত্তর:
Speaker
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস:
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড,
- মাউস,
- অপটিকাল রিডার,
- জয়স্টিক,
- মাইক্রোফোন,
- স্ক্যানার,
- গ্রাফিক্স প্যাড,
- লাইট পেন,
- ওয়েবক্যাম,
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর,
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন। 

ইনপুট-আউটপুট ডিভাইস:
  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ,
- টাচ স্ক্রিন,
- মডেম। 

সূত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা। 
৪৪.
RAM কী?
  1. Extra memory
  2. Secret information store
  3. Hard disk device
  4. Fast memory used for data
সঠিক উত্তর:
Fast memory used for data
উত্তর
সঠিক উত্তর:
Fast memory used for data
ব্যাখ্যা
প্রাথমিক/প্রধান মেমরি (Main Memory):
RAM (Random Access Memory) এবং ROM (Read Only Memory) কে প্রাথমিক মেমরি বলা হয়। RAM কে Volatile Memory বলে। ROM কে নন- Volatile Memory বলে।

গৌণ/সহায়ক মেমরি (Secondary Memory):
প্রধান মেমরি ব্যতিত সকল ধরনের মেমরিকে সহায়ক মেমরি বলে। যেমন: Hard Disk, Pen Drive.

- "RAM" শব্দটির পূর্ণরূপ "Random Access Memory"
- RAM হল এক ধরনের কম্পিউটার মেমরি যা ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
- যা CPU (কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট) দ্রুত অ্যাক্সেস করতে পারে। 
- এটি উদ্বায়ী মেমরি, যার অর্থ কম্পিউটার বন্ধ হয়ে গেলে এটি তার ডেটা হারায় এবং এটি অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়  যা সক্রিয়ভাবে কম্পিউটারের প্রোগ্রাম এবং প্রক্রিয়া দ্বারা ব্যবহৃত হচ্ছে। 
- র‍্যাম, বা র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি হল এক ধরনের কম্পিউটার মেমরি যা ব্যবহৃত ডেটা এবং মেশিন কোড সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি দ্রুত মেমরি হিসাবে বিবেচিত হয় কারণ এটি কম্পিউটারের প্রসেসরকে দ্রুত ডেটা অ্যাক্সেস এবং পুনরুদ্ধার করতে দেয়।


উৎস: নবম-দশম শ্রেণির ICT বই ও ব্রিটানিকা।
৪৫.
MS Windows -এর একটি page select করতে হলে control চেপে কী চাপতে হবে?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
• MS-Word এর কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট: 
- Select all document content -  Ctrl+A
- Bold or Unbold - Ctrl + B
- Delete the selected item - Ctrl + D
- Replace - Ctrl + H
- Save - Ctrl + S
- Copy - Ctrl + C
- Paste - Ctrl + V
- Undo - Ctrl + Z
- Redo - Ctrl + Y
- Print - Ctrl + P
- Find - Ctrl + F
- Cut - Ctrl + X 

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট। 
৪৬.
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের ভিত্তি কী?
  1. System Knowledge
  2. Programming
  3. Artificial Intelligence
  4. VVLS
সঠিক উত্তর:
Artificial Intelligence
উত্তর
সঠিক উত্তর:
Artificial Intelligence
ব্যাখ্যা
• পঞ্চম প্রজন্ম (Fifth Generation): 
- সাধারণত ২০০১ সাল থেকে শুরু করে বর্তমান সময়ের কম্পিউটারগুলোকে পঞ্চম প্রজন্মে কম্পিউটার বিবেচনা করা হয়।
- মূলত পঞ্চম প্রজন্ম বলতে প্রকৃত অর্থে ভবিষ্যৎ প্রজন্মকেই বোঝায়। এ প্রজন্মের কম্পিউটারগুলো মানুষের ভাষায় কথা বলা ও মানুষের কথা বুঝতে পারার ক্ষমতাও থাকবে। অর্থাৎ এগুলো হবে বুদ্ধিমান কম্পিউটার।
- পঞ্চম প্রজন্ম VLSI প্রযুক্তিকে অতিক্রম করে UVLSI (Ultra Very Large Scale Integration) প্রযুক্তিতে অবস্থান করবে।

- এ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ:
১. বহু মাইক্রোপ্রসেসর বিশিষ্ট একীভূত বর্তনীর ব্যবহার।
২. কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন।
৩. স্বয়ংক্রিয় অনুবাদক ও শ্রবণযোগ্য শব্দ দিয়ে কম্পিউটারের সাথে সংযোগ ও পরিচালনা।
৪. প্রোগ্রামসামগ্রীর ব্যাপক উন্নতি।
৫. তথ্য ধারণক্ষমতার ব্যাপক উন্নতি।ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
IBM কী?
  1. Internal Band Machine
  2. International Business Machine
  3. Intercontinental Ballistic Missile
  4. Internal Business Machine
সঠিক উত্তর:
International Business Machine
উত্তর
সঠিক উত্তর:
International Business Machine
ব্যাখ্যা
• আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর নির্বাহী পরিচালকের (CEO) নাম হল অরবিন্দ কৃষ্ণ।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM website.
৪৮.
C++ কোন প্রজন্মের ভাষা?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
বিভিন্ন প্রজন্মের ভাষা:
১) প্রথম প্রজন্মের ভাষা(১৯৪৫ - ১৯৫০)- machine Language বা, যান্ত্রিক ভাষা।
২) দ্বিতীয় প্রজন্মের ভাষা(১৯৫০ - ১৯৬০)- assembly language বা, অ্যাসেম্বলি ভাষা।
৩) তৃতীয় প্রজন্মের ভাষা(১৯৬০ - ১৯৭০)- high level language বা, উচ্চস্তরের ভাষা। C++, BASIC, PASCAL, FORTRAN, Java, C, Ruby, Perl.
৪) চতুর্থ প্রজন্মের ভাষা(১৯৭০ - ১৯৮০)- very high level language বা, অতি উচ্চস্তরের ভাষা। SQL, NOMAD, FOCUS.
৫) পঞ্চম প্রজন্মের ভাষা (১৯৮০ - বর্তমান)- natural language বা, স্বাভাবিক ভাষা। Prolog, OPSS, Mercury.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৪৯.
কম্পিউটারের যন্ত্র বা যন্ত্রাংশকে কী বলে?
  1. মনিটর
  2. আউটপুট
  3. হার্ডওয়্যার
  4. সফটওয়্যার
সঠিক উত্তর:
হার্ডওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
হার্ডওয়্যার
ব্যাখ্যা
হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।

সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker, Mac OS  ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
নিচের কোনটি হার্ডওয়্যার নয়?
  1. মাউস
  2. মনিটর
  3. সিপিইউ
  4. উইন্ডোজ
সঠিক উত্তর:
উইন্ডোজ
উত্তর
সঠিক উত্তর:
উইন্ডোজ
ব্যাখ্যা
হার্ডওয়্যার:
- হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশসমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার।
- সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি।
- কি-বোর্ড, মাউস, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, ডিস্ক, ডিস্ক ড্রাইভ, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ।

সফটওয়্যার:
- সাধারণত সফটওয়্যার বলতে কম্পিউটারের প্রোগ্রামসমূহের সমষ্টিকে বোঝানো হয়।
অর্থাৎ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে।
- সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।
- DOS, Windows, MS Office, Adobe Photoshop, Vedio Player Pagemaker, Mac OS  ইত্যাদি হলো সফটওয়্যারের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
নিচের কোনটি ‍Application package?
  1. DOS
  2. LOTUS
  3. LINUS
  4. UBUNTU
সঠিক উত্তর:
LOTUS
উত্তর
সঠিক উত্তর:
LOTUS
ব্যাখ্যা
সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা: 
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে। 
- DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন:
- Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
Octal সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
  1. ১০
  2. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
- Octal সংখ্যা পদ্ধতির ভিত্তি ৮ ,
- Binary সংখ্যা পদ্ধতির ভিত্তি ২,
- Decimal সংখ্যা পদ্ধতির ভিত্তি ১০,
- Hexadecimal সংখ্যা পদ্ধতির ভিত্তি ১৬।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৫৩.
Memory এবং ALU -এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি?
  1. কিবোর্ড
  2. র‍্যাম
  3. কন্ট্রোল ইউনিট
  4. মাউস
সঠিক উত্তর:
কন্ট্রোল ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
কন্ট্রোল ইউনিট
ব্যাখ্যা
মেমোরি ও ALU-এর মধ্যে সংযোগ স্থাপন করে Control Unit.

• নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
- কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ইউনিট কম্পিউটারের সকল অংশকে নিয়ন্ত্রণের ও পরিচালনার কাজে নিয়োজিত থাকে।
- এটি কম্পিউটারের প্রতিটি নির্দেশ পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে।
- মেমরিতে তথ্যের প্রয়োজনীয়তা, সহায়ক মেমরি হতে প্রধান মেমরিতে তথ্য নেয়া, ইনপুট হতে উপাত্ত নেয়া, ফলাফল প্রদর্শন এ সব বিষয় নিয়ন্ত্রণ করে। 
- নিয়ন্ত্রণ ইউনিটের প্রধান কাজই হলো মেমরি হতে ইনস্ট্রাকশন কোড পড়া ও ডিকোড করা এবং মাইক্রোপ্রসেসরের অন্য অংশসমূহকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় কন্ট্রোল সিগন্যাল তৈরি করা। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
পার্সোনাল কম্পিউটার এর মেইন সার্কিট বোর্ড নিচের কোনটি?
  1. Motherboard
  2. ROM Brard
  3. RAM Board
  4. System Unit
সঠিক উত্তর:
Motherboard
উত্তর
সঠিক উত্তর:
Motherboard
ব্যাখ্যা
- একটি পিসির প্রধান সার্কিট বোর্ডকে "মাদারবোর্ড" বলা হয়। 
- মাদারবোর্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান যা একটি কম্পিউটার সিস্টেমের মধ্যে বিভিন্ন হার্ডওয়্যার উপাদান এবং পেরিফেরালগুলিকে সংযুক্ত এবং আন্তঃসংযোগ করার জন্য কেন্দ্রীয় হাব হিসাবে কাজ করে।

উৎস: ব্রিটানিকা। 
৫৫.
Ctrl + P কোন সময় ব্যবহার করা হয়?
  1. page open করতে
  2. print করতে
  3. Paste করতে
  4. Cut - paste করতে
সঠিক উত্তর:
print করতে
উত্তর
সঠিক উত্তর:
print করতে
ব্যাখ্যা
• Save - Ctrl + S
•  Copy - Ctrl + C
•  Paste - Ctrl + V
•  Undo - Ctrl + Z
•  Redo - Ctrl + Y
•  Print - Ctrl + P
•  Find - Ctrl + F
•  Cut - Ctrl + X 

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট। 
৫৬.
কম্পিউটার সিস্টেমে কয়টি অংশ থাকে?
  1. ২টি
  2. ৪টি
  3. ৬টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা
কম্পিউটারে চারটি অংশ থাকে। যথা: 
- A control unit,
- An arithmetic logic unit (ALU),
- A memory unit,
-  input/output (I/O) controllers.

উৎস: ব্রিটানিকা
৫৭.
CPU -এর পূর্ণরূপ কী?
  1. Central Power Unit
  2. Central Processing Unit
  3. Computer Processing Unit
  4. Computer Power Unit
সঠিক উত্তর:
Central Processing Unit
উত্তর
সঠিক উত্তর:
Central Processing Unit
ব্যাখ্যা
• CPU এর পূর্ণরুপ Central Processing Unit
- কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলতে CPU কে বোঝায়।
- কম্পিউটারের প্রদত্ত সব কমান্ড প্রক্রিয়াকরণ হয় CPU তে।
- এটিই সব কিছুর নিয়ন্ত্রক।
• CPU এর তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত-
  1. ALU (Arithmetic Logic Unit)
  2. Control Unit
  3. Memory/Register

উৎস: ব্রিটানিকা।
৫৮.
প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা কোনটি?
  1. PYTHON
  2. HTML
  3. BASIC
  4. FORTRAN
সঠিক উত্তর:
FORTRAN
উত্তর
সঠিক উত্তর:
FORTRAN
ব্যাখ্যা
FORTRAN: 
- এটি হচ্ছে আদিতম উচ্চ স্তরের নির্দেশমূলক প্রোগ্রামিং ভাষা। 
- জন বাকাস ও অন্যান্যরা IBM এ কর্মরত অবস্থায় এটি তৈরি করেন। 
- এটির মাধ্যমে ইঞ্জিনিয়ারিং হিসাব-নিকাশ করা যায়। 
- গেইম প্রোগ্রামিং, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিভিন্ন বৈজ্ঞানিক ও সামরিক খাতে ও গবেষণার কাজে ব্যবহৃত হয়। 

সোর্স: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৯.
Save এবং Save As -এর মধ্যে পার্থক্য কী?
  1. Save নতুন স্থানে সংরক্ষণ করে
  2. Save As নতুন স্থানে সংরক্ষণ করে
  3. Save এবং Save As একই বিষয়
  4. Save As মূলত কম্পিউটারের যন্ত্রাংশ সচল রাখে
সঠিক উত্তর:
Save As নতুন স্থানে সংরক্ষণ করে
উত্তর
সঠিক উত্তর:
Save As নতুন স্থানে সংরক্ষণ করে
ব্যাখ্যা
Save:
যখন আপনি আপনার পরিবর্তনগুলির সাথে একটি বিদ্যমান ফাইল আপডেট করতে চান তখন "Save" ব্যবহার করুন এবং আপনি  নতুন অনুলিপি তৈরি করতে বা ফাইলের নাম বা অবস্থান পরিবর্তন করতে চান না।

Save As:
আপনি যখন বর্তমান ফাইলটির উপর ভিত্তি করে একটি নতুন ফাইল তৈরি করতে চান, সম্ভবত একটি ভিন্ন নাম, ফাইলের ধরন (যেমন, .txt থেকে .docx তে পরিবর্তন করা) বা অন্য কোনও ফোল্ডারে তৈরি করতে চান তখন "Save As" ব্যবহার করুন৷ 

উৎস: ব্রিটানিকা। 
৬০.
Search Engine কী?
  1. ইঞ্জিন খুঁজতে কাজে লাগে
  2. ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে
  3. ইঞ্জিনকে সঠিকভাবে পরিচালনা করে
  4. বিল গেটসের আবিষ্কৃত একটি যন্ত্রের নাম
সঠিক উত্তর:
ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট এ তথ্য খুঁজতে কাজে লাগে
ব্যাখ্যা
সার্চ ইঞ্জিন: 
- একটি সার্চ ইঞ্জিন হল একটি সফ্টওয়্যার প্রোগ্রাম বা একটি ওয়েব-ভিত্তিক পরিসেবা যা ব্যবহারকারীদের ইন্টারনেটে বা একটি নির্দিষ্ট ডাটাবেসের মধ্যে তথ্য অনুসন্ধান করতে দেয়।
- এটি ব্যবহারকারীদের তাদের প্রশ্ন বা কীওয়ার্ডের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক এবং সংগঠিত সামগ্রী খুঁজে পেতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে।
- অনুসন্ধান ইঞ্জিনগুলি ওয়েব পৃষ্ঠাগুলি এবং অন্যান্য অনলাইন সামগ্রীগুলিকে সূচীকরণ এবং র‌্যাঙ্ক করতে জটিল অ্যালগরিদম ব্যবহার করে, ব্যবহারকারীদের জন্য তারা যে তথ্যগুলি খুঁজছেন তা অ্যাক্সেস করা সহজ করে তোলে৷

উৎস: ব্রিটানিকা। 
৬১.
একসাথে অনেক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুতে সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনট?
  1. MS Power Point
  2. MS Excel
  3. MS Word
  4. MS DOS
সঠিক উত্তর:
MS Excel
উত্তর
সঠিক উত্তর:
MS Excel
ব্যাখ্যা
পরীক্ষার ফলাফলের ডেটা পরিচালনার জন্য MS Excel হল সবচেয়ে উপযুক্ত অ্যাপ্লিকেশন। কারণ এখানে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায় :

- Data Organization,

- Calculations,

- Data Validation,

- Sorting and Filtering,

- Data Export and Import.

 পাওয়ারপয়েন্ট হল একটি প্রেজেন্টেশন সফ্টওয়্যার, যা প্রাথমিকভাবে স্লাইডশো তৈরির জন্য ব্যবহৃত হয়, অন্যদিকে ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম যা নথি তৈরি এবং ফর্ম্যাট করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলিতে  ডেটা ম্যানিপুলেশন এবং বিশ্লেষণ ক্ষমতার অভাব রয়েছে।

MS-DOS, অন্যদিকে, একটি অপারেটিং সিস্টেম এবং ডেটা পরিচালনার জন্য একটি অ্যাপ্লিকেশন নয়।

উৎস: ব্রিটানিকা।
৬২.
Pentium কোনটির সাথে সম্পর্কিত?
  1. Mouse
  2. Microprocessor
  3. Hard Disk
  4. DVD
সঠিক উত্তর:
Microprocessor
উত্তর
সঠিক উত্তর:
Microprocessor
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর বা প্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়। - মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ। 
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে। 
- উদাহরণ: CISC are Intel 386, Intel 486, Pentium, Pentium Pro, Pentium II ইত্যাদি। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
Webcam কী কাজে লাগে?
  1. ওয়েবপেজ এ ক্যামেরার ডিজাইন করতে
  2. ভিডিও কল করতে
  3. Webpage এ ক্যামেরা সার্চ করতে
  4. কম্পিউটারের সকল যন্ত্র সচল রাখতে
সঠিক উত্তর:
ভিডিও কল করতে
উত্তর
সঠিক উত্তর:
ভিডিও কল করতে
ব্যাখ্যা
ওয়েবক্যাম:
একটি ওয়েবক্যাম, যা "ওয়েব ক্যামেরা" সংক্ষেপ, হল একটি ডিজিটাল ক্যামেরা যা সাধারণত একটি কম্পিউটার বা বাহ্যিক ডিভাইসে বিল্ট-ইন থাকে। ওয়েবক্যাম বিভিন্ন ফাংশন পরিবেশন করে এবং সাধারণত বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়:

- Video Calling

- Live Streaming

- Online Chat and Social Interaction

- Video Recording

- Security and Surveillance

- Remote Collaboration

- Education

- Gaming and Streaming

- Content Creation



৬৪.
Portrait ও Landscape কোন কাজে লাগে?
  1. Page setup করতে
  2. জমি মাপতে
  3. ছবি আঁকতে
  4. স্কিপিং করতে
সঠিক উত্তর:
ছবি আঁকতে
উত্তর
সঠিক উত্তর:
ছবি আঁকতে
ব্যাখ্যা
- "পোর্ট্রেট" এবং "ল্যান্ডস্কেপ" হল দুটি সাধারণ অরিয়েন্টেশন যা চিত্র, ফটোগ্রাফ, পেইন্টিং এবং নথির মতো চাক্ষুষ উপাদানগুলির আকৃতির অনুপাত এবং অবস্থান বর্ণনা করতে ব্যবহৃত হয়।
- প্রায়শই ছবি আঁকতে, গ্রাফিক ডিজাইন এবং নথি বিন্যাসে ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা। 
৬৫.
কম্পিটারের মূল Memory তৈরি হয় কী দিয়ে?
  1. অ্যালুমিনিয়াম
  2. গ্রাফাইট
  3. সোডিয়াম ক্লোরাইড
  4. সিলিকন
সঠিক উত্তর:
সিলিকন
উত্তর
সঠিক উত্তর:
সিলিকন
ব্যাখ্যা
- কম্পিউটারের প্রাইমারি মেমোরি সিলিকন নামক পদার্থ দিয়ে তৈরি করা হয়। 
- সিলিকনের ব্যবহার সবচেয়ে বেশি- ইলেকট্রনিক্স শিল্পে।
- আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি।
- সিলিকন নামক মৌলটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- কম্পিউটারের চিপ তৈরিতে।
- সিলিকন অন্যান্য উপাদানের তুলনায় অপেক্ষাকৃত সাশ্রয়ী, সহজলভ্য এবং অন্য উপাদানের সাথে সহজে ব্যবহার করা যায় বলে কম্পিউটারের চিপ, টানজিস্টর  সিলিকন ডায়েড, মেমোরি এবং অন্যান্য ইলেকট্রনিক্স সার্কিট তৈরিত ব্যবহৃত হয়।

সূত্র: Illinois Institute of Technology Website.
৬৬.
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা কে?
  1. মোস্তফা জব্বার
  2. সজীব ওয়াজেদ জয়
  3. মনির হোসেন
  4. এন আই খান
সঠিক উত্তর:
সজীব ওয়াজেদ জয়
উত্তর
সঠিক উত্তর:
সজীব ওয়াজেদ জয়
ব্যাখ্যা
তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা:
- জনাব সজীব ওয়াজেদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব।
- তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্র্রপতি ও হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ দৌহিত্র।
- তিনি বাংলাদেশ আওয়ামী লীগের “ভিশন ২০২১” ইশতেহার প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন।
- বর্তমানে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
৬৭.
নিচের কোনটি ডেটা (Data) সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না?
  1. পেনড্রাইভ
  2. ফ্লপি ডিস্ক
  3. ভিজিএ
  4. মেমরি কার্ড
সঠিক উত্তর:
ভিজিএ
উত্তর
সঠিক উত্তর:
ভিজিএ
ব্যাখ্যা
Video Graphics Adapter (VGA):

- কম্পিউটার হার্ডওয়্যারের প্রসঙ্গে, একটি ভিজিএ একটি গ্রাফিক্স অ্যাডাপ্টার বা গ্রাফিক্স কার্ডকে বোঝায় যা মনিটরে ভিডিও আউটপুট করতে ভিজিএ স্ট্যান্ডার্ড ব্যবহার করে।
- এই গ্রাফিক্স কার্ডগুলিতে প্রায়শই ভিজিএ মনিটরের সাথে সংযোগ করার জন্য ভিজিএ পোর্ট থাকে।

অতএব VGA ডেটা (Data) সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না। 

উৎস: ব্রিটানিকা।  
৬৮.
MS Word -এর কোন মেন্যুতে Mail Merge কমান্ড থাকে?
  1. View
  2. Review
  3. Mailings
  4. Page Layout
সঠিক উত্তর:
Mailings
উত্তর
সঠিক উত্তর:
Mailings
ব্যাখ্যা
- MS Word এ "Mail Merge" বৈশিষ্ট্যটি সাধারণত "Mailings" মেনু বা ট্যাবে পাওয়া যায়। এটি কীভাবে অ্যাক্সেস করবেন তা এখানে:

Word 2016 এবং Later (Microsoft 365, Word 2019, Word 2016):

- Word এ আপনার নথি খুলুন।
- উইন্ডোর শীর্ষে থাকা রিবনে "Mailings" ট্যাবে যান।
- "মেলিংস" ট্যাবে, আপনি "স্টার্ট মেল মার্জ" গ্রুপটি পাবেন, যেটিতে  "Start Mail Merge," "Select Recipients," "Edit Recipient List,"  এবং অন্যান্য কার্য সম্পাদনা করার বিকল্প রয়েছে।

উৎস: ব্রিটানিকা। 
৬৯.
কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়?
  1. MS Word
  2. MS Excel
  3. Word Star
  4. Latex
সঠিক উত্তর:
MS Excel
উত্তর
সঠিক উত্তর:
MS Excel
ব্যাখ্যা
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার:
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।
- ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়।
- যেমন: MS Word, Latex, Note Pad, Word Star ইত্যাদি। 

স্প্রেডশিট সফটওয়্যার (Spread Sheet):
- অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে স্প্রেডশিট সফটওয়্যার একটি অন্যতম সফটওয়্যার।
- যে প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে রো এবং কলাম ব্যবহার করে হিসাব-নিকাশের কাজ করা হয় তাকে স্প্রেডশিট বিশ্লেষণ প্যাকেজ প্রোগ্রাম বলে। 
- স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ: Microsoft Excel, Google Sheets, iWork Numbers ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
MS Word -এর কোন মেন্যুতে প্রিন্ট কমান্ড থাকে?
  1. File
  2. Format
  3. Insert
  4. Edit
সঠিক উত্তর:
File
উত্তর
সঠিক উত্তর:
File
ব্যাখ্যা
Click File > Print.
- অর্থাৎ file মেনু তে print কমান্ড থাকে।

উৎস: মাইক্রোসফটের ওয়েবসাইট। 
৭১.
‘পদ্ধতি’ -এর সন্ধি বিচ্ছেদ হলো -
  1. পথ্ + হতি
  2. পদ্ + হতি
  3. পথঃ + হতি
  4. পৎ + হতি
সঠিক উত্তর:
পদ্ + হতি
উত্তর
সঠিক উত্তর:
পদ্ + হতি
ব্যাখ্যা
- এটি একটি ব্যঞ্জনসন্ধি।
- যা ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি নিয়মে হয়েছে।
-  ত্ ও দ্ এর পর হ থাকলে ত্ ও দ্‌ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ হয়।

- যেমন:
- ত্ + হ = দৃ + ধ = উৎ + হার = উদ্ধার।
- দ্ + হ = দ্ + ধ = দ্ধ পদ্‌ + হতি = পদ্ধতি।

- এরূপ আরোকিছু উদাহরণ হচ্ছে:
- উদ্ধৃত,
- উদ্ধত,
- তদ্ধিত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭২.
‘মনীষা’ - এর সন্ধি বিচ্ছেদ হলো -
  1. মন্ + ঈষা
  2. মনঃ + ঈষা
  3. মনি + ঈষা
  4. মনস্ + ‍ঈষা
সঠিক উত্তর:
মনস্ + ‍ঈষা
উত্তর
সঠিক উত্তর:
মনস্ + ‍ঈষা
ব্যাখ্যা
- এটি একটি নিপাতনে সিন্ধ সন্ধি।

- নিম্নরূপ কিছু নিপাতনে সন্ধির উদাহরণ দেওয়া হলো:
- আ+ চর্য = আশ্চর্য,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- গো + পদ = গোষ্পদ,
- তৎ + কর = তস্কর,
- ষট্ + দশ : ষোড়শ,
- বন্ + পতি = বনস্পতি
- পর্ + পর = পরস্পর,
- এক্ + দশ =একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭৩.
বিলাতি > বিলিতি - কি ধরনের ধ্বনির পরিবর্তন?
  1. অপিনিহিতি
  2. স্বরসঙ্গতি
  3. বিপ্রকর্ষ
  4. সম্প্রকর্ষ
সঠিক উত্তর:
স্বরসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
স্বরসঙ্গতি
ব্যাখ্যা
 স্বরসঙ্গতি:
- একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে।
- যেমন:
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলো ইত্যাদি।

অপিনিহিতি:
- পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার : বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
- যেমন:
- আজি > আইজ,
- সাধু > সাউধ,
- রাখিয়া > রাইখ্যা,
- বাক্য > বাইক্য,
- সত্য > সইত্য,
- চারি > চাইর,
- মারি > মাইর ইত্যাদি।

মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন- ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
- যেমন:
- অ – রত্ন > রতন,
- ধর্ম > ধরম,
- স্বপ্ন > স্বপন,
- হর্ষ > হরষ ইত্যাদি।

সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
- যেমন:
- বসতি > বতি,
- জানালা > জান্‌লা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭৪.
নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
- १ এ ( ঁ)  এর ব্যবহার তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।
- এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।
- তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭৫.
রূপক কর্মধারয় এর উদাহরণ কোনটি?
  1. চন্দ্রমুখ
  2. অরুণরাঙা
  3. ক্রোধানল
  4. বর্ণচোরা
সঠিক উত্তর:
ক্রোধানল
উত্তর
সঠিক উত্তর:
ক্রোধানল
ব্যাখ্যা
রূপক কর্মধারয় সমাস:
- উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস।

- এ সমাসে উপমেয় পদ পূর্বে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে ‘রূপ’ অথবা ‘ই’ যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়।

- যেমন:
- মন রূপ মাঝি= মনমাঝি,
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু,
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল,
- মন রূপ বাউল = মনবাউল,
- দিল রূপ দরিয়া= দিলদরিয়া,
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল ইত্যাদি।

উৎস: বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
  1. হাতেখড়ি
  2. আপাদমস্তক
  3. চতুরঙ্গ
  4. স্মৃতিসৌধ
সঠিক উত্তর:
হাতেখড়ি
উত্তর
সঠিক উত্তর:
হাতেখড়ি
ব্যাখ্যা
মধ্যপদলোপী বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
- যেমন:
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
- এমনি ভাবে – গায়ে হলুদ, মেনিমুখো ইত্যাদি ৷

অন্যদিকে:
- 'স্মৃতিসৌধ' মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
- 'আপাদমস্তক' অব্যয়ীভাব সমাস।
- 'চতুরঙ্গ'  দ্বিগু সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭৭.
‘তার যেন সেখানে যাওয়া হয়’ -বাক্যটি কোন বাচ্য?
  1. কর্তৃবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর:
ভাববাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা
ভাববাচ্য:
যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
যেমন: 
• আমার খাওায়া হলো না।
• আমাকে এখন যেতে হবে।
• তোমার দ্বারা এই কাজ হবে না।
• কোথায় থাকা হয়।
• তার যেন সেখানে যাওয়া হয়।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৭৮.
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন?
  1. ১৯১১
  2. ১৯১৩
  3. ১৯১৯
  4. ১৯২৬
সঠিক উত্তর:
১৯১৩
উত্তর
সঠিক উত্তর:
১৯১৩
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
-  তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক ছিলেন।
- জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর]] এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় কলকাতার ওরিয়েন্টাল সেমিনারিতে।
- গীতাঞ্জলি কাব্যের জন্য ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।

তাঁর প্রধান কাব্যগ্রন্থগুলো:
- মানসী,
- চিত্রা,
- চৈতালী,
- সোনার তরী,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপুট,
- সেঁজুতি,
- শেষলেখা ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৩) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
স্বদেশি আন্দোলনের পটভূমিতে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
  1. নৌকাডুবি
  2. রাজর্ষি
  3. গোরা
  4. ঘরে বাইরে
সঠিক উত্তর:
ঘরে বাইরে
উত্তর
সঠিক উত্তর:
ঘরে বাইরে
ব্যাখ্যা
'ঘরে বাইরে' উপন্যাস:
- 'ঘরে বাইরে' চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস।
- উপন্যাসটি 'সবুজপত্রে' প্রকাশিত হয় ১৯১৫ সালে।
- রবীন্দ্র প্রতিভার শেষ যুগের উপন্যাস হচ্ছে 'ঘরে বাইরে'।
- 'ঘরে বাইরে' উপন্যাসে রাজনৈতিক মতবাদের লীলাচাঞ্চল্য ফুটে উঠেছে।
- স্বদেশি আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাসে আছে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমলোচনা।

রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাস গুলো:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- চতুরঙ্গ,
- ঘরে বাইরে,
- চার অধ্যায়,
- মালঞ্চ।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২) বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৮০.
আমি তাকে সভায় উপস্থিত দেখেছিলাম - এ বাক্যটি ক্রিয়ার কোন কালের অন্তর্ভুক্ত?
  1. সাধারণ অতীত
  2. ঘটমান অতীত
  3. নিত্যবৃত্ত অতীত
  4. পুরাঘটিত অতীত
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত
উত্তর
সঠিক উত্তর:
পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংঘটিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।

- যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- আমি তাকে সভায় উপস্থিত দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৮১.
উপসংহার শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?
  1. তৎসম ‍উপসর্গ
  2. বাংলা উপসর্গ
  3. ফারসি উপসর্গ
  4. আরবি উপসর্গ
সঠিক উত্তর:
তৎসম ‍উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
তৎসম ‍উপসর্গ
ব্যাখ্যা
• উপসংহার:
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি তৎসম বা সংস্কৃত উপসর্গে গঠিত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = উপ+সম্‌+√হৃ+অ(ঘঞ্)।
- সমার্থক শব্দ: সমাপ্তি; শেষ; পরিশেষ।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান। 
৮২.
তিনি শিক্ষিত অথচ সৎ ব্যক্তি নন -এ বাক্যে 'অথচ' হলো-
  1. সংযোজক অব্যয়
  2. বিয়োজক অব্যয়
  3. সংকোচক অব্যয়
  4. অনন্বয়ী অব্যয়
সঠিক উত্তর:
সংকোচক অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
সংকোচক অব্যয়
ব্যাখ্যা
সমুচ্চয়ী অব্যয়:
- যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে।

সংকোচক অব্যয়:

- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন।
- এখানে ‘অথচ’ অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করেছে।
- কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৮৩.
পর্বত শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. শৈল
  2. খগ
  3. ধরা
  4. অটবি
সঠিক উত্তর:
শৈল
উত্তর
সঠিক উত্তর:
শৈল
ব্যাখ্যা
‘পর্বত’ এর সমার্থক শব্দ: পাহাড়, অদ্রি, ভূধর, গিরি, শৈল, অচল ইত্যাদি।
'পাখি' এর সমার্থক শব্দ: পক্ষী, বিহগ, পতগ, বিহঙ্গ, খগ, দ্বিজ, খেচর, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: ভুবন, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী,বসুন্ধরা, মর্ত্য, বসুধা, মহী, অবনী, মেদিনী, ক্ষিতি।
'বন' শব্দের সমার্থক শব্দ: জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

উৎস:
১) ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৮৪.
‘কাণ্ডারী হুশিয়ার’ কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. প্রলয় - শিলা
  2. সর্বহারা
  3. সিন্ধু - হিন্দোল
  4. জিঞ্জীর
সঠিক উত্তর:
সর্বহারা
উত্তর
সঠিক উত্তর:
সর্বহারা
ব্যাখ্যা
‘কান্ডারী হুশিয়ার’ কবিতা:
- এই কবিতার প্রেক্ষাপট সাম্প্রদায়িক দাঙ্গা।
- কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
- এই কবিতার কয়েক চরণ নিম্নে উল্লেখ করা হলো:

কান্ডারী হুশিয়ার
---কাজী নজরুল ইসলাম

অহসায় জাতি মরিছে ডুবিয়া,
জানে না সন্তরণ, কাণ্ডারী ! 
আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ।
'হিন্দু না ওরা মুসলিম ?
ওই জিজ্ঞাসে কোন জন ? কাণ্ডারী !
বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র !
                                                    
'সর্বহারা' কাব্যগ্রন্থ:
- (১৯২৬) কাব্যে সাম্যবাদী কাব্যের সুরমিশ্রিত।
- সমাজের অন্ত্যজ শ্রেণির খেটে খাওয়া মানুষদের জাগ্রত করতে শব্দরূপ দিয়েছেন।
- দশটি কবিতা আছে।
- কবিতাগুলোকে মোটা দাগে দুটি ভাগে বিভক্ত করা যায়।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) কান্ডারী হুশিয়ার কবিতা।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৫.
কাজী নজরুল ইসলাম রচিত গন্থসমূহের মধ্যে নিচের কোনটি কাব্যগ্রন্থ নয়?
  1. মরুভাস্কর
  2. চক্রবাক
  3. কুহেলিকা
  4. বিষের বাঁশি
সঠিক উত্তর:
কুহেলিকা
উত্তর
সঠিক উত্তর:
কুহেলিকা
ব্যাখ্যা
কুহেলিকা:
- ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় 'কুহেলিকা' উপন্যাস প্রকাশ আরম্ভ হয়। 
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর। 
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'
- এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে:
- কুহেলিকা,
- তাহমিনা,
- চিম্পা,
- ফিরদৌস বেগম।

কাজী নজরুল ইসলাম:
-  বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:

- অগ্নিবীণা,
- বিষের বাঁশী,
- ছায়ানট,
- সাম্যবাদী,
- সর্বহারা,
- সিন্ধু-হিন্দোল,
- চক্রবাক,
- ফণি-মনসা,
- প্রলয়-শিখা।

তাঁর রচিত উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৮৬.
‘সাত সাগরের মাঝি’, ‘মুহূর্তের কবিতা’, ‘নৌফেল ও হাতেম’ কাব্যগ্রন্থগুলো কার লেখা?
  1. কায়কোবাদ
  2. ফররুখ আহমদ
  3. গোলাম মোস্তাফা
  4. বন্দে আলী মিয়া
সঠিক উত্তর:
ফররুখ আহমদ
উত্তর
সঠিক উত্তর:
ফররুখ আহমদ
ব্যাখ্যা
ফররুখ আহমদ:
- তিনি ১৯১৮ সাল মাগুরা জেলার শ্রীপুর থানায় জন্মগ্রহণ করেন। 
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন। 
- হাতেমতায়ী একটি ফররুখ আহমদ এর কাহিনিকাব্য।
- নৌফেল ও হাতেম ফররুখ আহমদ এর কাব্যনাট্য। 
- সাত সাগরের মাঝি ফররুখ আহমদ এর প্রথম প্রকাশিত কাব্য। 

ফররুখ আহমদের কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি, 
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম, 
- মুহূর্তের কবিতা, 
- ধোলাই কাব্য, 
- হাতেম তায়ী ইত্যাদি।

উতস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৭.
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘নিষিদ্ধ লোবান’ কার লেখা?
  1. শামসুর রাহমান
  2. শওকত ওসমান
  3. আবু ইসহাক
  4. সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হক: 
- একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।

• 'নিষিদ্ধ লোবান' ও 'নীল দংশন' তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে।
• চলচ্চিত্রটির নাম গেরিলা।

তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধভিত্তিক),
- গণনায়ক,
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

 তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন,
- সীমানা ছাড়িয়ে,
- নীল দংশন (মুক্তিযুদ্ধভিত্তিক),
- দ্বিতীয় দিনের কাহিনী,
- আয়না বিবির পালা,
- স্তব্ধতার অনুবাদ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৩) লাইভ এমসিকিউ লেকচার-১৭।
৮৮.
‘প্রথম প্রহর’, ‘বিমর্ষ রাত্রি’, ‘তৃষ্ণা’ , আগুন-পাখি’ গ্রন্থসমূহের রচয়িতা কে?
  1. হাসান আজিজুল হক
  2. আলাউদ্দিন আল আজাদ
  3. শামসুদ্দিন আবুল কামাল
  4. আবুল মনসুর আহমেদ
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
উত্তর
সঠিক উত্তর:
হাসান আজিজুল হক
ব্যাখ্যা
হাসান আজিজুল হক:
-  হাসান আজিজুল হক ১৯৩৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন ।
- হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন।
- তিনি ১৯৬৭ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৭০ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৯ সালে একুশে পদক, ২০১৯ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
- ১৫ নভেম্বর ২০২১ সালে, হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেন।

 তাঁর রচিত গল্প: 
- নামহীন গ্রোত্রহীন,
- শীতের অরণ্য,
- আত্মজা ও একটি করবী গাছ,
- আমরা অপেক্ষা করছি,
- পাতালে হাসপাতালে,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।

 তাঁর রচিত গ্রন্থ:
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শামুক,
- প্রথম প্রহর,
- বিমর্ষ রাত্রি,
- তৃষ্ণা,
- শিউলি,
- বৃত্তায়ন ইত্যাদি।

উৎস :
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) প্রথম আলো, ১৬ নভেম্বর ২০২১।
৮৯.
‘কিশোর কবি’ বলা হয় কাকে?
  1. জীবনানন্দ দাশ
  2. সুকুমার রায়
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
সুকান্ত ভট্টাচার্য:
- তিনি ১৯২৬ জন্মগ্রহণ করেন।
- কিশোর কবি, মাকর্সবাদী কবি এবং মানবতার কবি।
- তাঁর কাব্যে পৃথিবীর বি ত মানুষের, শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে।
- নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়।
- তাকে ‘কিশোর কবি’ বলা হয়।

সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থগুলো:

- পূর্বাভাস,
- হরতাল,
- ঘুম নেই,
- ছাড়পত্র,
- অভিযান।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড.সৌমিত্র শেখর।
৯০.
জ্ঞানে বিমল আনন্দ হয় - বাক্যটিতে 'জ্ঞানে' কোন কারক-বিভক্তি?
  1. কর্মে দ্বিতীয়া
  2. করণে সপ্তমী
  3. সম্প্রদানে চতুর্থী
  4. অপাদানে দ্বিতীয়া
সঠিক উত্তর:
করণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
করণে সপ্তমী
ব্যাখ্যা
করণ কারক:
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা–ই করণ কারক৷
- করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:

• প্রথমা বা শূন্য বিভক্তি:
- ছাত্ররা বল খেলে।

• তৃতীয়া বা দ্বারা বিভক্তি:
- লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়।

• দিয়া বিভক্তি:
- মন দিয়া কর সবে বিদ্যা অর্জন।

• সপ্তমী বা এ বিভক্তি:
- ফুলে ফুলে ঘর ভরেছে।
- জ্ঞানে বিমল আনন্দ হয়।
- তে বিভক্তি: লোকটা জাতিতে বৈষ্ণব।
- য় বিভক্তি: চেষ্টায় সব হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।