পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
[৯ম - ১৩তম গ্রেড নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা] ফুল মডেল টেস্ট মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
'সুপ্তি' শব্দের অর্থ কী?
  1. নরম
  2. নিদ্রা
  3. প্রশান্তি
  4. জাগরণ
ব্যাখ্যা
• 'নিদ্রা' শব্দের অর্থ - ঘুম, তন্দ্রা, নিদ, সুপ্তি

অন্যদিকে,
- 'কোমল' শব্দের অর্থ - নরম, ললিত, মৃদু।
- 'জাগরণ' শব্দের অর্থ - অনিদ্রা, নিদ্রাভঙ্গ।
- 'প্রশান্তি' শব্দের অর্থ - গাম্ভীর্য, সুস্থিরতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
"রামছাগলের বাচ্চাটা তিড়িং-বিড়িং করে লাফাচ্ছে।" - বাক্যে 'রামছাগল' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
  1. তৎসম
  2. ফারসি
  3. বাংলা
  4. আরবি
ব্যাখ্যা
• "রামছাগলের বাচ্চাটা তিড়িং-বিড়িং করে লাফাচ্ছে।" বাক্যে 'রামছাগল' শব্দটি 'বাংলা' উপসর্গযোগে গঠিত।
- 'রাম' উপসর্গযোগে গঠিত শব্দ - রামছাগল, রামদা।

বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
কোনটি বাংলা কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ?
  1. মাধব
  2. দ্বৈপায়ন
  3. জ্বালানি
  4. আক্ষরিক
ব্যাখ্যা
'আনি' বাংলা কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ:   
- জ্বাল্ + আনি = জ্বালানি 
- ঝাঁক্ + আনি = ঝাঁকানি, 
- নিড়ু + আনি = নিড়ানি।
 
অন্যদিকে,
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে শব্দ গঠন:
- অক্ষর + ইক = আক্ষরিক,
- দ্বীপ + আয়ন = দ্বৈপায়ন,
- মধু + অ = মাধব।
 
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
‘লাউ’ শব্দের মধ্যে কোন দুটি স্বরধ্বনি আছে?
  1. আ + ই্‌
  2. আ + ঊ
  3. অ + উ
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
অর্ধস্বরধ্বনি:
- যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না, সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি।
যথা- [ই্‌], [উ্‌], [এ্‌] এবং [ও্‌]।

- স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনোভাবেই দীর্ঘ করা যায় না।
যেমন-
‘চাই” শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্‌]।
এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [ই্‌] হলো অর্ধস্বরধ্বনি।
একইভাবে,
- ‘লাউ’ শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্‌]।
এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [উ্‌] হলো অর্ধস্বরধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'Sanskrit Buddhist Literature in Nepal' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯০৭ সালে
  2. ১৯১৯ সালে
  3. ১৮৮২ সালে
  4. ১৯১৭ সালে
ব্যাখ্যা
চর্যাপদ:
- বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন চর্যাপদ।
- চর্যাপদের প্রায় সমসাময়িক কালে বাংলাদেশে যে সব সংস্কৃত-প্রাকৃত-অপভ্রংশ সাহিত্য।
- সৃষ্টি হয়েছিল সেগুলো প্রাচীন বাংলা সাহিত্যের প্রত্যক্ষ উপকরণ নয়।
- বৌদ্ধ সিদ্ধাচার্যদের রচিত চর্যাপদগুলো সম্পর্কে ১৯০৭ সালের আগে কোন তথ্যই জানা ছিল না।
- ১৮৮২ সালে প্রকাশিত Sanskrit Buddhist Literature in Nepal গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন।
- সেখানে তিনি বিভিন্ন গ্রন্থের সংক্ষিপ্ত বিবরণী প্রকাশ করে যে কৌতূহলের সৃষ্টি করেছিলেন তাতে উদ্দীপ্ত হয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয় বার নেপাল সফর কালে নেপালের রাজগ্রন্থাগার থেকে ১৯০৭ সালে সে সাহিত্যের কতগুলো পদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
"প্যান্ডেল" শব্দটি কোন ভাষা হতে আগত?
  1. তামিল
  2. হিন্দি
  3. উর্দু
  4. সিংহলি
ব্যাখ্যা
"প্যান্ডেল"
- শব্দটি তামিল ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- মণ্ডপ, সভামণ্ডপ।
 
উল্লেখ্য, 'চুরুট' শব্দটিও তামিল ভাষা হতে আগত।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘শর্মিষ্ঠা’ নাটক ইংরেজি অনুবাদ করেন কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. গিরিশচন্দ্র ঘোষ
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
'শর্মিষ্ঠা' নাটক:
- এটি মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।
- কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য মধুসূদন দত্ত ১৮৫৮ সালে নাটকটি রচনা করেন।
- ১৮৫৯ সালের জানুয়ারি মাসে রাজাদের অর্থানুকূল্যে ‘শর্মিষ্ঠা' প্রকাশিত ও ১৮৫৯ সালের ৩রা সেপ্টেম্বর সেটা বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
- পাশ্চাত্যরীতিতে বাংলা নাটক রচনার চেষ্টা এই নাটকের মধ্যে বিশেষভাবে সফলতা পায়।
- মধুসূদন পরে ‘শর্মিষ্ঠা’র ইংরেজি অনুবাদও করেন। এই নাটক রচনায় পুরাণের কাহিনি অবলম্বন করা হয়েছে।
- উল্লেখযোগ্য চরিত্র: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ

মধুসূদন দত্তের নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
.
কোনটি সাধু ভাষারীতির বৈশিষ্ট্য?
  1. সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের সংক্ষিপ্তরূপ ব্যবহৃত হয়
  2. পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
  3. সংস্কৃত শব্দের ব্যবহার কম
  4. চটুল, সরল ও সাবলীল
ব্যাখ্যা
সাধু ভাষারীতি:
১. সাধু ভাষারীতি সর্বজনগ্রাহ্য লেখার ভাষা।
২. সাধু ভাষারীতি সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে।
৩. সাধু ভাষায় পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট।
৪. সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি।
৫. সাধু ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী নয়।
৬. সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়।
৭. সাধু ভাষা গুরুগম্ভীর, দুর্বোধ্য ও মন্থর।
৮. সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম।

অন্যদিকে,
চলিত ভাষারীতি:
১. চলিত ভাষারীতি সর্বজনবোধ্য মুখের ও লেখার ভাষা।
২. চলিত ভাষা সব সময় ব্যাকরণের নিয়ম মেনে চলে না।
৩. চলিত ভাষায় পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হয়।
৪. চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম
৫. চলিত ভাষা বক্তৃতা, ভাষণ ও নাটকের সংলাপের উপযোগী।
৬. চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয়পদের সংক্ষিপ্তরূপ ব্যবহৃত হয়
৭. চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল
৮. চলিত ভাষারীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
মঙ্গলকাব্যের প্রধান শাখা কোনটি?
  1. চণ্ডীমঙ্গল
  2. অন্নদামঙ্গল
  3. কালিকামঙ্গল
  4. শিবনারায়ণ
ব্যাখ্যা
মঙ্গলকাব্য:
- দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক এ কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য।
- ধারণা করা হয়, পনের থেকে আঠারাে শতকের শেষ অবধি এই ধারার কাব্য বাংলায় রচিত হয়।
- এই কাব্য রচনার মূল উল্লেখিত কারণ, প্রায় সব কবিই স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন।
- এর প্রধান শাখা ৩টি- মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল।
- একটি সার্থক মঙ্গলকাব্যে ৫টি অংশ থাকে: বন্দনা, আত্নপরিচয়, দেবখণ্ড, মর্ত্যখণ্ড এবং শ্রুতিফল।
- মঙ্গলকাব্যে ৬২ জন কবির সন্ধান পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো কানাহারি দত্ত,মানিক দত্ত, ভারতচন্দ্র, দ্বিজমাধম, ঘনরাম চক্রবর্তী প্রমুখ।
- মঙ্গলকাব্যের দেবীদের মধ্যে মনসা ও চণ্ডী দেবী সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। মঙ্গলকাব্যের দেব দেবীরা মূলত অনার্যদের দেব-দেবী।

উল্লেখ্য,
- অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত।
১. শিবনারায়ণ,
২. কালিকামঙ্গল,
৩. মানসিংহ-ভবানন্দ খণ্ড।

উৎস: লা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
কোনটি ভাববাচক বিশেষ্য?
  1. দুঃখ
  2. দর্শন
  3. যৌবন
  4. সৌরভ
ব্যাখ্যা
ভাববাচক বিশেষ্য:
- যে বিশেষ্য পদে কোনাে ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে।
যথা-
- গমন (যাওযার ভাব বা কাজ), দর্শন (দেখার কাজ), ভােজন (খাওয়ার কাজ), শয়ন (শশায়ার কাজ), দেখা, শােনা।

অন্যদিকে,
গুণবাচক বিশেষ্য:
- যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য।
যেমন:
- মধুর মিষ্টতার গুণ- মধুরতা, তরল দ্রব্যের গুণ- তারল্য, তিক্ত দ্রব্যের গুণ- তিক্ততা ইত্যাদি।
তদ্রুপ: সৌরভ, স্বাস্থ্য, যৌবন, সুখ, দুঃখ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
'তোমার তরে এনেছি মালা গাঁথিয়া।' - বাক্যে 'তরে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃ হয়েছে?
  1. নিকট
  2. নিমিত্ত
  3. মধ্যে
  4. সঙ্গে
ব্যাখ্যা
• 'তোমার তরে এনেছি মালা গাঁথিয়া।' বাক্যে 'তরে' অনুসর্গটি "নিমিত্ত" অর্থে ব্যবহৃ হয়েছে। 

অনুসর্গ:
- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রুপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে।

আরো কয়েকটি অনুসর্গের ব্যবহার:
- 'নিকট' অর্থে = আমার কাছে আর কে বলবে ?
- 'মধ্যে' অর্থে = সীমার মাঝে অসীম তুমি।
- 'নিমিত্তে' অর্থে = এ ধন-সম্পদ তোমার জন্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. কালিদাস খ্যাতিমান কবি।
  2. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
  3. সব মাছের দাম কত?
  4. আমার আর বাঁচিবার স্বাদ নাই।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
শুদ্ধ বাক্য: আমার আর বাঁচিবার সাধ নাই।

অন্যদিকে,
- সব মাছের দাম কত?
- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
- কালিদাস খ্যাতিমান কবি।
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
"সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে মানুষ করনি।" - পঙ্‌ক্তিদ্বয়ের রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. আবদুল হাকিম
  3. জীবনানন্দ দাশ
  4. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• "সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে মানুষ করনি।" - পঙ্‌ক্তিদ্বয়ের রচয়িতা 'রবীন্দ্রনাথ ঠাকুর'। এটি তাঁর 'বঙ্গমাতা' কবিতার 'চৈতালি' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
 
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখ্‌
- কবি-কাহিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
"প্রাদুর্ভাব" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. প্রাদু + ভাব
  2. প্রাধুঃ +ভাব
  3. প্রাদুর + ভাব
  4. প্রাদুঃ + ভাব
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• অ/আ ভিন্ন অন্য স্বরের সঙ্গে বিসর্গ এবং পরে স্বরধ্বনি, বর্গের ৩য় / ৪র্থ / ৫ম ধ্বনি অথবা য, র, ল, হ থাকলে বিসর্গ স্থলে র হয়।
যেমন:
→ নিঃ + অবধি = নিরবধি, 
→ নিঃ + গত = নির্গত, 
→ নিঃ + বাক্ = নির্বাক, 
→ আবিঃ + ভাব = আবির্ভাব, 
→ দুঃ + অবস্থা = দুরবস্থা, 
→ দুঃ + গতি = দুর্গতি, 
প্রাদুঃ + ভাব = প্রাদুর্ভাব
→ দুঃ + যোগ = দুর্যোগ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৫.
"বাচ্চা কালে দুঃখের দিন দেখছি হয়।" - বাক্যে 'বাচ্চা কালে" কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় ৭মী
  2. অপদানে ৭মী
  3. কর্মে ৭মী
  4. অধিকরণে ৭মী
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- রাজীব বাংলা ব্যাকরণে ভালো।
- ত্যাগে তিনি নিহঙ্কার।
- বাচ্চা কালে দুঃখের দিন দেখছি হয়। (অধিকরণে সপ্তমী)।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'আনী' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
  1. ইন্দ্রানী
  2. হিমানী
  3. অরণ্যানী
  4. বিদেশিনী
ব্যাখ্যা
শব্দের শেষে '-আনি'/ 'আনী' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ:
- ইন্দ্র-ইন্দ্রানী,
- শূদ্র-শূদ্রানী,
- অরণ্য-অরণ্যানী
- হিম-হিমানী ইত্যাদি।

অন্যদিকে,
শব্দের শেষে 'ইনী' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন:
→ বাঘ-বাঘিনী, 
বিদেশি-বিদেশিনী
→ গুণী-গুণিনী, 
→ ধনী-ধনিনী, 
→ সুকেশ-সুকেশিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. ধূলিধুসর
  2. ধূলিধূশর
  3. ধুলিধূষর
  4. ধূলিধূসর
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ধূলিধূসর'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- ধুলোমাখা, ঈষৎ পাণ্ডুবর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
'বন' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কুঞ্জ
  2. শিখরী
  3. কান্তার
  4. বিপিন
ব্যাখ্যা
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

অন্যদিকে,
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
কোন ক্রিয়াটি ঘটমান বর্তমান?
  1. করেছি
  2. ডেকেছেন
  3. খেলছে
  4. ফিরেছেন
ব্যাখ্যা
ঘটমান বর্তমান: 
- যে ক্রিয়ার কাজ বর্তমানে ঘটছে বা চলছে, এখনো শেষ হয়ে যায় নি, তাকে ঘটমান বর্তমান কাল বলে। 
যেমন: 
আমার ছোট ভাই লিখছে। 
ছেলেরা এখনো ফুটবল খেলছে। 
টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে। 
 
অন্যদিকে,
পুরাঘটিত বর্তমান: 
- যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। 
যেমন: 
এখন বাবা অফিস থেকে ফিরেছেন। 
এবার মা খেতে ডেকেছেন। 
অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি
 
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
২০.
'ঈষৎ রক্তবর্ণ' এর এক কথায় প্রকাশ -
  1. ঐশ্বরিক
  2. আরক্ত
  3. নীলাভ
  4. আস্তিক
ব্যাখ্যা
• 'ঈষৎ রক্তবর্ণ' এর এক কথায় প্রকাশ - আরক্ত

অন্যদিকে,
- 'ঈষৎ নীলবর্ণ' এর এক কথায় প্রকাশ - নীলাভ।
- 'ঈশ্বরে বিশ্বাস করেন যিনি' এর এক কথায় প্রকাশ - আস্তিক।
- 'ঈশ্বর বিষয়ক' এর এক কথায় প্রকাশ - ঐশ্বরিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১.
Which of the following is a noun?
  1. Complain
  2. Impasse
  3. Tricky
  4. Belittle
ব্যাখ্যা
• প্রদত্ত অপশন গুলোর মধ্যে - Impasse শব্দটি noun.

Impasse (Noun)
- English Meaning: an impassable road or way : cul-de-sac; a situation in which progress is impossible, especially because the people involved cannot agree.
- Bangla Meaning: যে স্থান বা অবস্থান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই; কানাগলি; অচলাবস্থা।

অন্য অপশনগুলোর মধ্যে -
A. Complain (verb; intransitive)
- English Meaning: to say that something is wrong or not satisfactory.
- Bangla Meaning: অসন্তোষ; অন্যায়; দুর্ভোগ; যন্ত্রণা ইত্যাদি প্রকাশ করা; অভিযোগ করা; নালিশ জানানো।

C. Tricky (Adjective)
- English Meaning: giving a deceptive impression of easiness, simplicity, or order.
- Bangla Meaning: (ব্যক্তি ও তার কার্যকলাপ) প্রতারণাপূর্ণ; ধোঁকাবাজ; ধাপ্পাবাজ।

D. Belittle (verb; transitive)
- English Meaning: to make an action or a person seem unimportant; to cause (a person or thing) to seem little or less.
- Bangla Meaning: খর্ব করা; মূল্যমান কমানো; মর্যাদাহানি করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২২.
Identify the incorrect singular-plural pair.
  1. Erratum: Errata
  2. Forum: Fora
  3. Focus: Focuses
  4. Locus: Locuses
ব্যাখ্যা
• The incorrect singular-plural pair is - Locus: Locuses.

Locus (noun)
- English Meaning: A center of activity, attention, or concentration; the place where something happens or the central area of interest in something being discussed.
- Bangla Meaning: সঠিক স্থান locus classicus [ক্ল্যাসিকাস্‌] কোনো বিষয়ের সর্বাধিক পরিচিত অধ্যায়।

Locus -এর correct plural form হলো - Loci.

• অন্য অপশনগুলোর singular-plural pair সঠিক।
- Erratum-এর plural form হলো - Errata.
- Forum-এর plural form হলো - Forums/Fora.
- Focus-এর plural form হলো - Foci/Focuses.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৩.
The teacher suggested visiting the museum. (Change it into passive voice)
  1. The teacher suggested the museum should be visited.
  2. The teacher suggested that the museum should be visited.
  3. The teacher suggested that the museum must be visited.
  4. The teacher suggested that the museum have to visited.
ব্যাখ্যা
• Active: The teacher suggested visiting the museum.
• Passive: The teacher suggested that the museum should be visited.

advice/ insist/ propose/ recommend/ suggest + gerund + object যুক্ত active voice কে passive করতে হলে:
- প্রদত্ত active voice -এর subject ও verb অপরিবর্তিত থাকে,
- Conjunction হিসেবে that বসে,
- Gerund এর পরের object টি বসে,
- should be বসে,
- প্রদত্ত gerund টি verb এ রূপান্তরিত হয়ে তার V3 হয়।

• Structure: (Sub + verb অপরিবর্তিত) + that + object + should be + V3 of gerund.

More example:
- Active: He suggested giving up smoking.
- Passive: He suggested that smoking should be given up.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
২৪.
I need ____ advice on which computer to buy.
  1. a
  2. an
  3. some
  4. None of these
ব্যাখ্যা
• Complete Sentence: I need some advice on which computer to buy.
- Bangla meaning: আমার কোন কম্পিউটারটি কেনা উচিত সে সম্পর্কে কিছু পরামর্শ প্রয়োজন।

Determiner:
- Determiner - এর প্রধান কাজ হলো Noun -কে determine করা।
- অর্থাৎ, এটি শুধু noun -এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে।

বিভিন্ন প্রকারের Determiner আছে।যেমন-
- Articles - A, An, The.
- Demonstrative - This, these, that, those.
- Possessive - My, your, his, her etc.
- Interrogative - What, which, whoose etc.
- Quantifier - Some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, two, three etc.

- Uncountable noun এর পূর্বে Determiner হিসেবে সাধারণত Little, much, less ,no, any, some ইত্যাদি ব্যবহৃত হয়।
- Some দ্বারা countable এবং uncountable উভয় প্রকার noun কে Determine করা হয়।

• Advice একটি Uncountable noun, তাই নিয়ম অনুযায়ী এর পূর্বে Determiner হিসেবে some বসবে।
- Advice এর কোনো plural form হয় না, এর সাথে s/es যুক্ত হয় না।

• More example:
1. She gave me some advice on how to improve my presentation.
2. Can I give you a piece of advice?

Source:
1. Cambridge Dictionary.
2. A passage to the English Language by S M Zakir Hussain.
২৫.
Find a synonym of 'Incongruity' -
  1. Appropriateness
  2. Justness
  3. Paradox
  4. Faultlessness
ব্যাখ্যা
• The synonym of 'Incongruity' is - 

• Incongruity (noun)
- English Meaning: The fact that something is incongruous.
- Bangla Meaning: অসামঞ্জস্য; অসম্বদ্ধতা; অসঙ্গতি; অসমঞ্জস্য/সামঞ্জস্যহীন কোনোকিছু।

Synonyms: Inappropriateness (অনুপযোগিতা), Paradox (কূটাভাস; প্রচলিত মতের বিরুদ্ধ মত), Absurdity (উদ্ভটত্ব; অযৌক্তিকতা), Oddity (অস্বাভাবিকতা), Silliness (পাগলামি), Unworthiness (অযোগ্যতা)।

Antonyms: Appropriateness (উপযোগিতা), Rightness (সঠিকতা), Justness (ন্যায়পরায়নতা), Correctness (শুদ্ধতা), Faultlessness (ত্রুটিহীনতা)।

Other Forms:
- Incongruous (adjective) (with) অসমঞ্জস্য; সামঞ্জস্যহীন; সঙ্গতিবিহীন।
- Incongruously (adverb) অসমঞ্জস্যরূপৈ ইত্যাদি।

Example Sentence:
1. The incongruity of his fleshy face and skinny body disturbed her.
2. What could come of such a collocation of names but a life of incongruity and absurdity!

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৬.
Choose the opposite word of 'Abstemious' -
  1. Self-disciplined
  2. Intemperate
  3. Restrained
  4. Sober
ব্যাখ্যা
• The opposite word of 'Abstemious' is - Intemperate.

Abstemious (adjective)
- English Meaning: Not self-indulgent, especially when eating and drinking.
- Bangla Meaning: বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।

Synonyms: Self-disciplined (নিয়তাত্মা), Self-denying (আত্মত্যাগী), Restrained (নিয়ন্ত্রিত), Sober(সংযত), Continent (সংযমী)।

Antonyms: Self-indulgent (আত্মপ্রশ্রয়ী), Intemperate (অসংযত), Greedy, (লোভী) Hungry (ক্ষুধার্ত), Edacious (পেটুক)।

Other Forms:
- Abstemiously (adverb) সংযতভাবে।
- Abstemiousness (noun) মিতাহার, মিতাচার।

Example Sentence:
1. A close family member confirmed that she lived a fairly simple and abstemious life.
2. She is known as an abstemious eater and drinker.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৭.
The adjective of 'Mountain' is -
  1. Mountainous
  2. Mountain
  3. Mounting
  4. Mountic
ব্যাখ্যা
• The adjective of 'Mountain' is - Mountainous.

Mountain (Noun)
- English Meaning: A raised part of the earth’s surface, larger than a hill; a large amount of something.
- Bangla Meaning: পর্বত; শৈল; গিরি; পাহাড়; বিশাল কোনো বস্তু।

• Other forms:
→ Mounting - (noun) - পটভূমি; অধিরোহণ; বাঁধাইবার কাঠামো।
Mountainous - (adjective) [মাউনটিনাস America(n) মাউনটানাস] পার্বত্য; পর্বতময়।
→ mountaineer - [মাউনটিনিআ(র্‌) America(n) মাউনটনইআর্] (noun) পাহাড়ি লোক; দক্ষ পর্বতারোহী।
→ mountaineering - (noun) (ক্রীড়া হিসেবে) পর্বতারোহণ।

Example Sentence:
1. The view from the top of the mountain is breathtaking.
2. I've got a mountain of work to do.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৮.
The Nile is the longest river in the world. (Make it comparative)
  1. The Nile is the longest than all rivers in the world.
  2. The Nile is longer than most other rivers in the world.
  3. The Nile is longer than any other river in the world.
  4. The Nile is longer than other rivers in the world.
ব্যাখ্যা
• Superlative: The Nile is the longest river in the world.
• Comparative: The Nile is longer than any other river in the world.

The + Superlative Degree যুক্ত sentence -কে– comparative degree করার নিয়ম:
(i) প্রদত্ত Sentence -এর Subject ও Verb বসে +
(ii) the উঠে গিয়ে Superlative এর Comparative form বসে +
(iii) than any other বসে +
(iv) প্রদত্ত Sentence-এর বাকী অংশ বসে।

Structure: Subject + Verb + Superlative Degree- এর Comparative form + than any other/than all other + প্রদত্ত Sentence -এর বাকি অংশ।
- Superlative- এ 'of all' থাকলে Comparative- এ 'than all other' বসে।
- Comparative degree + (than any other + singular noun) / (than all other + plural noun) বসে।

More Examples:
- Superlative: He is the oldest man in the village.
- Comparative: He is older than any other man in the village.

- Superlative: The Sahara is the largest desert of all.
- Comparative: The Sahara is larger than all other deserts.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৯.
The martyrs ____ the War of Independence are the heroes of our country.
  1. for
  2. on
  3. to
  4. at
ব্যাখ্যা
Complete sentence: The martyrs to the War of Independence are the heroes of our country.
- Bangla meaning: স্বাধীনতা যুদ্ধের শহীদরা আমাদের দেশের বীর।

Martyrs to (something)
- English Meaning: "martyrs to" is used when talking about people who died as a consequence of a particular struggle, event, or cause.
- Bangla Meaning: কোন কিছুতে আত্মোৎসর্গকারী; শহীদ।

• কোন কাজে আত্মোৎসর্গকারী এরূপ বোঝাতে appropriate preposition হিসেবে martyr -এর সাথে to ব্যবহৃত হয়। 
- বিশেষ করে, নিম্নরূপ ক্ষেত্রে-
- "Martyrs to the War of Independence" means those who died in the fight for independence.
- "Martyrs to the cause of justice" means those who sacrificed their lives while fighting for justice.

- Ex sentence: She fought against racism all her life and died a martyr to the cause.
- Bangla Meaning: সে সারাজীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে এবং সেই কারণে শহীদ হয়েছে।

Note: martyr -এর সাথে preposition হিসেবে for -এর ব্যবহারও আছে, যেটি সাধারণত ব্যবহৃত হয়, এমন কোনো কারণ বা উদ্দেশ্যের জন্য যে ব্যক্তি তার জীবন উৎসর্গ করেছে বা শহীদ হয়েছে। 
- যেমন:
- He became a martyr for his country. (সে তার দেশের জন্য শহীদ হয়েছে।)
- She is a martyr for the cause of justice. (সে ন্যায়বিচারের কারণে শহীদ হয়েছে।)

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৩০.
Choose the indirect speech: He said, "Let me help you with the luggage."
  1. He suggested helping me with the luggage.
  2. He said to let him helped me with the luggage.
  3. He asked that he might be help me with the luggage.
  4. He offered to let him help me with the luggage.
ব্যাখ্যা
• Direct speech: He said, "Let me help you with the luggage."
• Indirect speech: He offered to let him help me with the luggage.

• Narration -এর নিয়মানুযায়ী,
• Reported speech -এ Let + me/him/her/them/someone ইত্যাদি যুক্ত imperative sentence কে direct থেকে indirect করতে হলে:
- প্রথমে Sub + reporting verb বসে (সাধারণত indirect -এ reporting verb -এর পরিবর্তন হয় না)।
- তবে বাক্যের অর্থানুসারে wish/desire/request/offer ইত্যাদি ব্যবহার করা হয়।
- এর পরে inverted comma উঠে that বসে।
- তারপর পুনরায় Reporting verb -এর Sub+ may/might/might be allowed to + মূল Verb থেকে শেষ পর্যন্ত বসে।

Structure: Sub + reporting verb + that + পুনরায় Reporting verb -এর Sub+ may/might/might be allowed to + মূল Verb থেকে শেষ পর্যন্ত বসে।
- যেমন:
- Direct: He said, "Let me have some rest."
- Indirect: He wished that he might have some rest.

তবে কখনো কখনো সাধারণ imperative -এর নিয়মেও হয়ে থাকে।
- অর্থাৎ, Sub + অর্থানুসারে reporting verb + affirmative sentence -এর ক্ষেত্রে imperative verb -এর পূর্বে to + মূল verb থেকে শেষ পর্যন্ত।

• প্রশ্নে প্রদত্ত বাক্যে এই সাধারণ নিয়মটি অনুসরণ করা হয়েছে (অপশন অনুযায়ী)।
- যেমন: He offered to let him help me with the luggage.

Source:
1. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
2. A passage to the English Language by S M Zakir Hussain.
৩১.
We talked for a while. Here, the word 'while' is a/an-
  1. Adverb
  2. Noun
  3. Conjunction
  4. Preposition
ব্যাখ্যা
We talked for a while. Here, the word 'while' is a/an- Noun.

While (Noun, Conjunction, Preposition, Verb)
-
While সাধারণভাবে Noun, Conjunction, Preposition, ও Verb হিসেবে ব্যবহার হয়।
-
তবে, বাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে একটি word বিভিন্ন parts of speech হতে পারে।
- সাধারণত, বাক্যে Preposition / possessive / article / Adjective / determiner -এগুলোর পর একটি মাত্র word থাকলে তা noun হয়।

- আবার এর মাঝখানে দুইটি word থাকলে শেষেরটি noun আর পূর্বেরটি Adjective হবে।
- আবার যদি এদের মাঝখানে তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি Adverb, দ্বিতীয়টি Adjective এবং তৃতীয়টি noun হবে।

• প্রদত্ত বাক্যে While শব্দটি article - 'a' -এর পরে একটি মাত্র শব্দ হিসেবে বসায় এটি এখানে noun হবে।

• More example: 
- He walked for a while.
- I listened for a while.
- They rested for a while.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3.  Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৩২.
Substitute in one word: The study of the influence of planets and stars on human affairs.
  1. Apiology
  2. Astrophysics
  3. Astrology
  4. Agronomy
ব্যাখ্যা
• The study of the influence of planets and stars on human affairs. - Astrology.

• Astrology (Noun)
- English Meaning: The study of the supposed influences of the stars and planets on human affairs and terrestrial events by their positions and aspects.
- Bangla Meaning: জ্যোতিষশাস্ত্র।
- জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি শাস্ত্র, যা নভোমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্র ইত্যাদির অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা তথা ভাগ্য নিরূপণ করে।

• Example Sentence:
 He really believes that, through astrology, you can predict what will happen to you.
- Bangla Meaning: সে সত্যিই বিশ্বাস করে যে, জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তুমি কি ঘটবে তা পূর্বানুমান করা সম্ভব।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো:
- Apiology: the scientific study of bees.
- Astrophysics: the type of astronomy that uses physical laws and ideas to explain the behaviour of the stars and other objects in space.
- Agronomy: the science of farming, including the study of soil, plants, and animals, and ways to improve the production of food on farms.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৩৩.
The poem 'The Excursion' is written by -
  1. William Blake
  2. William Wordsworth
  3. P. B. Shelly
  4. W. B. Yeats
ব্যাখ্যা
• The poem 'The Excursion' is written by - William Wordsworth.
- The poem 'The Excursion' হচ্ছে - William Wordsworth -এর বিখ্যাত কবিতা।


The Excursion
- "The Excursion" হলো - William Wordsworth রচিত একটি দীর্ঘ কবিতা, যা প্রথম ১৮১৪ সালে প্রকাশিত হয়।
- এটি একটি দার্শনিক ও প্রকৃতিক কবিতা যা তিনটি ভিন্ন পর্বে বিভক্ত।
- কবিতাটি প্রকৃতি, নৈতিকতা, জীবন, এবং মানবতার উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তা করে।
- কবিতার কেন্দ্রীয় চরিত্রটি একজন পুণ্যবান পর্যটক (The Wanderer), যিনি প্রকৃতির মাঝ দিয়ে যাত্রা করে এবং তাঁর ভ্রমণের সময় বিভিন্ন চরিত্রের সাথে সাক্ষাৎ করেন।
- এই কবিতায় ওর্ডসওয়ার্থ মানব জীবনের নানা দিক, বিশেষ করে নৈতিকতা, দারিদ্র্য, শিক্ষা, এবং মানুষের প্রকৃতির সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

William Wordsworth (1770-1850)
- Wordsworth - Northern England -এর the Lake District -এ জন্মগ্রহণ করেছিলেন।
- He is one of the major poets of the Romantic Period.
- তিনি 'Poet of Nature' নামে পরিচিত।
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয়।

• Famous poems of William Wordsworth:
- The Solitary Reaper,
- Peter Bell,
- The Recluse,
- The World is Too Much with Us,
- Tintern Abbey,
- Rainbow,
- To The Cuckoo,
- Laodamia,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc.

Source: Encyclopedia Britannica.
৩৪.
Choose the correct sentence:
  1. You need not worry about the report; it's already done.
  2. You need not to worry about the report; it's already done.
  3. You need not worried about the report; it's already done.
  4. You need not worrying about the report; it's already done.
ব্যাখ্যা
Correct sentence: You need not worry about the report; it's already done.
- Bangla meaning: তোমার রিপোর্ট নিয়ে চিন্তা করার দরকার নেই; এটা ইতোমধ্যে হয়ে গেছে।

• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal verb হিসেবেও ব্যবহৃত হয়।
- তাই এদেরকে semi-modals বলা হয়।
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb বা modal verb হিসেবে ব্যবহৃত হতে পারে।

• Negative sentence -এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need -এর পরে not বসে এবং এর পরে to বসে না।
- অর্থাৎ, need not -এর সাথে infinitive to -এর ব্যবহার উহ্য থাকে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
- যেমন: You needn’t take off your shoes.

• তবে বাক্যের গঠন যদি subject + don't/doesn't + need হয়, তবে এরপরে To + verb এর base form বসে।
- যেমন: You don't need to spend a lot of money on presents.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Cambridge Dictionary.
৩৫.
He grew fatigued ___ the repetitive tasks at the office.
  1. with
  2. by
  3. in
  4. for
ব্যাখ্যা
Complete sentence: He grew fatigued with the repetitive tasks at the office.
- Bangla meaning: অফিসের পুনরাবৃত্তিমূলক কাজগুলোর সাথে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।

• Fatigued with (doing something)
- English Meaning: To make someone extremely tired.
- Bangla Meaning: শ্রান্ত বা ক্লান্ত করা; কোনো কাজ করে অত্যন্ত ক্লান্ত।

• কোনো কাজ করে অত্যন্ত ক্লান্ত বোঝাতে Fatigued -এর সাথে appropriate preposition হিসেবে with বসে।

More example:
1. I am fatigued with wide travelling.
2. She is fatigued with the long hours of work.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৬.
What does the proverb mean: 'Spare the rod and spoil the child.'?
  1. অতি লোভে তাঁতি নষ্ট।
  2. স্পষ্টাস্পষ্টি কথা বলা।
  3. ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
  4. শিশুকে শাস্তি না-দিলে তার স্বভাব নষ্ট হয়ে যায়।
ব্যাখ্যা
• 'Spare the rod and spoil the child.' -এই প্রবাদটির বাংলা অর্থ হলো - শিশুকে শাস্তি না-দিলে তার স্বভাব নষ্ট হয়ে যায়।

অন্যান্য অপশনগুলোতে,
• Grasp all, lose all. - অতি লোভে তাঁতি নষ্ট।

• Call a spade a spade. - স্পষ্টাস্পষ্টি কথা বলা।

• The Child is father of the man. - ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Live MCQ Lecture.
৩৭.
By next year, she ______ completed her studies.
  1. would
  2. will have
  3. would have
  4. have had
ব্যাখ্যা
Complete Sentence: By next year, she will have completed her studies.
- Bangla meaning: আগামী বছর নাগাদ, সে তার পড়াশোনা শেষ করে ফেলবে।

• বাক্যে By this time, By (time, month, year), Next (time, month, year) ইত্যাদি দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb -এর future perfect tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + shall have/will have + verb এর past participle form + ext.

• প্রশ্নে উল্লিখিত বাক্যে প্রথম অংশে যেহেতু By next year আছে, তাই নিয়মানুযায়ী পরের অংশে future perfect tense হবে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - will have.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৩৮.
Rajib hit ____ an excellent idea.
  1. in
  2. with
  3. upon
  4. by
ব্যাখ্যা
Complete sentence: Rajib hit upon an excellent idea.
- Bangla meaning: রাজীবের মনে একটি চমৎকার আইডিয়া আসলো।

Hit (on/upon) something [phrasal verb]
- English Meaning: To think of an idea when you didn't expect or intend to, especially one that solves a problem.
- Bangla Meaning: অপ্রত্যাশিতভাবে বা দৈবক্রমে আবিষ্কার করা; (কোনোকিছু) হঠাৎ মনে উদয় হওয়া।

More example:
1. When we first hit on/upon the idea, everyone told us it would never work.
2. That’s when I hit on the idea of giving the work to Caroline.

• Hit with (hit sb with sth)
- English Meaning: To shock someone by telling them something which they did not expect, or by demanding a lot of money from them.
- Example: He spent twenty minutes checking over the car and then he hit me with a bill for £120!

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৯.
The play 'The Countess Cathleen' is written by -
  1. Arthur Miller
  2. Rudyard Kipling
  3. G. B. Shaw
  4. W.B Yeats
ব্যাখ্যা
The play 'The Countess Cathleen' is written by -  W.B Yeats.

'The Countess Cathleen'
- "The Countess Cathleen" হলো W.B Yeats রচিত একটি কাব্যিক নাটক, যা ১৮৯২ সালে প্রকাশিত এবং ১৮৯৯ সালে মঞ্চস্থ হয়।
- Like many of Yeats's plays, The Countess Cathleen was inspired by Irish folklore.
- নাটকটি ত্যাগ, ধর্ম এবং লোককথার শক্তি নিয়ে আলোচনা করে।

W.B Yeats
- তার পুরো নাম William Butler Yeats.
- William Butler Yeats (1865-1939) একজন আইরিশ কবি এবং নাট্যকার।
- W.B Yeats কে Ireland এর National poet বলা হয়ে থাকে।
- তিনি ১৯২৩ সালে প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি Edwardian Period এর একজন লেখক ছিলেন।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।

W.B Yeats রচিত আরো কিছু play হচ্ছে-
- The Resurrection
- The Hour Glass At the Hawk's Well,
- The Only Jealousy of Emer
- The Dreaming of the Bones Calvary

• Poetry:
- In the Seven Woods (1903),
- The Green Helmet (1910),
- The Wild Swans at Coole (1917),
- The Tower (1928),
- The Winding Stair (1929).

Source: Britannica.
৪০.
কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার ৩ গুণ হতে ৫ বেশি হবে? 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার ৩ গুণ হতে ৫ বেশি হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
৪ক + ১ = ৩ক + ৫ 
বা, ৪ক - ৩ক = ৫ - ১ 
বা, ক = ৪ 
∴ ক = ৪ 

∴ সংখ্যাটি = ৪ ।
৪১.
5n + 2 + (35 × 5n - 1) ÷ 4 × 5n এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 5n + 2 + (35 × 5n - 1) ÷ 4 × 5n এর মান কত?

সমাধান: 
5n + 2 + (35 × 5n - 1) ÷ 4 × 5n
= 5n × 52 + 7 × 5 × 5n - 1 ÷ 4 × 5n
= 5n × 25 + 7 × 51 + n - 1 ÷ 4 × 5n
= 5n × 25 + 7 × 5n ÷ 4 × 5n
= 5n (25 + 7)/4 × 5
= 32/4 
= 8
৪২.
সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হলে, অপর দুটি কোণের অর্ধেক কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের একটি কোণ 90° হলে, অপর দুটি কোণের অর্ধেক কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180° 
বা, 90° + 2 কোণ = 180° 
বা, 2 কোণ = 180° - 90° 
বা, 2 কোণ = 90°
বা, কোণ = 90°/2 
∴ কোণ = 45° । 
৪৩.
মানুষের রক্তে লোহিত রক্ত কণিকা কোথায় সঞ্চিত থাকে? 
  1. বৃক্কে
  2. প্লীহায়
  3. হৃৎযন্ত্রে
  4. ফুসফুসে
ব্যাখ্যা
লোহিত রক্ত কণিকা: 
- লোহিত রক্ত কণিকার গড় আয়ু ১২০ দিন। 
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়। 
- লোহিত রক্ত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়। 
- রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি। 
- এটি শ্বাসকার্যে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৪.
a4 + 4 এর উৎপাদক কত?
  1. (a2 - 2a - 2) (a2 - 2a + 2)
  2. (a2 - 2a + 2) (a2 + 2a - 2)
  3. (a2 + 2a + 2) (a2 + 2a - 2)
  4. (a2 + 2a + 2) (a2 - 2a + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: a4 + 4 এর উৎপাদক কত? 

সমাধান: 
a4 + 4 
= a4 + 4 + 4a2 - 4a2 
= (a2)2 + 2. a2. 2 + (2)2 - (2a)2 
= (a2 + 2)2 - (2a)2 
= (a2 + 2 + 2a) (a2 + 2 - 2a)
= (a2 + 2a + 2) (a2 - 2a + 2)
৪৫.
চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত? 
  1. ৪ কেজি
  2. ৬ কেজি
  3. ৮ কেজি
  4. ১২ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?

সমাধান: 
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি 

শর্তমতে, 
৮x/(৩x +২) = ২/১ 
বা, ৮x = ৬x + ৪ 
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২ 
∴ x = ২ 

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = (৩ × ২) কেজি
= ৬ কেজি। 
৪৬.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কত?
  1. (5, 7)
  2. (7, 6)
  3. (6, 5)
  4. (7, 4)
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যা দুইটি x এবং y 

∴ x2 + y2 = 61..........(¡) 
   x2 - y2 = 11..........(¡¡) 
---------------------------------------
(+) করে, 2x2 = 72
বা, x2 = 72/2 
বা, x2 = 36 
বা, (x)2 = (6)2 
∴ x = 6 

(¡) নং হতে পাই, 
y2 = 61 - x2 
বা, y2 = 61 - (6)2
বা, y2 = 61 - 36 
বা, y2 = 25
বা, (y)2 = (5)2 
∴ y = 5

∴ (x, y) = (6, 5) ।  
৪৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত? 
  1. ১৫২০ বর্গমিটার
  2. ২৪৮০ বর্গমিটার
  3. ২৪২০ বর্গমিটার
  4. ২৫২০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত? 

সমাধান: 
মনে করি, 
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x মিটার 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (x - ২৩) মিটার 
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ {x + (x - ২৩)} মিটার 
= ২ (২x - ২৩) মিটার 
= (৪x - ৪৬) মিটার 

প্রশ্নমতে, 
৪x - ৪৬ = ২০৬ 
বা, ৪x = ২০৬ + ৪৬ 
বা, ৪x = ২৫২ 
বা, x = ২৫২/৪ 
∴ x = ৬৩ 
অর্থাৎ, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৬৩ মিটার 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (৬৩ - ২৩) মিটার 
= ৪০ মিটার 

∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার 
= (৬৩ × ৪০) বর্গমিটার 
= ২৫২০ বর্গমিটার।
৪৮.
১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ১ মিনিট
  2. ২ মিনিট
  3. ৩ মিনিট
  4. ৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ মিটার ও ৮০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
ট্রেন দুটির দৈর্ঘ্য = (১২০ + ৮০) মিটার = ২০০ মিটার 
যেহেতু গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে, 
তাদের আপেক্ষিক বেগ = (১৮ - ১২) কি. মি./ঘন্টা 
= ৬ কি. মি./ঘন্টা
= ৬০০০ মি./ঘন্টা 

৬০০০ মিটার অতিক্রম করে = ১ ঘন্টায় 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/৬০০০ ঘন্টায় 
∴ ২০০ মিটার অতিক্রম করে = (২০০ × ১)/৬০০০ ঘন্টায়
= (২০০ × ৬০)/৬০০০ মিনিটে 
= ২ মিনিটে 

∴ পরস্পরকে অতিক্রম করতে সময় লাগবে = ২ মিনিটে।
৪৯.
|x + 3| < 5 অসমতার সমাধান কোনটি?
  1. s = {x ∈ R: - 5 < x < 5}
  2. s = {x ∈ R: - 8 < x < 3}
  3. s = {x ∈ R: - 8 < x < 2}
  4. s = {x ∈ R: - 3 < x < 3}
ব্যাখ্যা
প্রশ্ন: |x + 3| < 5 অসমতার সমাধান কোনটি? 

সমাধান: 
(x + 3) ধনাত্মক ধরে, 
(x + 3) < 5 
বা, x + 3 - 3 < 5 - 3 
বা, x < 2 

আবার, 
(x + 3) ঋণাত্মক ধরে, 
- (x + 3) < 5 
বা, (x + 3) > - 5
বা, x + 3 - 3 > - 5 - 3 
বা, x > - 8

∴ নির্ণেয় সমাধান: s = {x ∈ R: - 8 < x < 2} ।
৫০.
তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ কোনটি? 
  1. লাইকেন
  2. ফার্ন
  3. জিমনোস্পার্ম
  4. অ্যানজিওস্পার্ম
ব্যাখ্যা
তুন্দ্রা: 
- সব থেকে উত্তরের স্থল বায়োম হলো তুন্দ্রা। 
- বাৎসরিক বৃষ্টিপাত কখনও ১৫ সে.মি. বা তারও কম, যা তুষার হিসেবে পড়ে। 
- দীর্ঘ শীতের সময় তুন্দ্রা অঞ্চলে বরফ জমা থাকে। 
- ছয় থেকে আট সপ্তাহের গ্রীষ্মকাল দেখা যায় যখন উপরের কিছু বরফ গলে যায় এবং ছোট ছোট জলাভূমির সৃষ্টি হয়। 
- এখানে সূর্যের আলো তির্যকভাবে পড়ে। 
- তুন্দ্রা অঞ্চলের প্রধান উদ্ভিদ মস ও লাইকেন। 
- এখানে বৃক্ষ প্রজাতি কম। 
- উঁচু পর্বতশৃঙ্গে এরূপ অঞ্চল আছে, যাকে আলপাইন তুন্দ্ৰা বলে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর বেশি। পিতার বয়স ৬৪ বছর হলে পুত্রের বয়স কত বছর? 
  1. ২০ বছর
  2. ২৪ বছর
  3. ৩০ বছর
  4. ৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর বেশি। পিতার বয়স ৬৪ বছর হলে পুত্রের বয়স কত বছর? 

সমাধান: 
ধরি, 
পুত্রের বয়স = x বছর 
তাহলে, 
পিতার বয়স = ২x + ৪ বছর। 

প্রশ্নমতে, 
২x + ৪ = ৬৪ 
বা, ২x = ৬৪ - ৪
বা, ২x = ৬০ 
বা, x = ৬০/২ 
∴ x = ৩০ 

∴ পুত্রের বয়স = ৩০ বছর ।
৫২.
একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
  1. 90 জন
  2. 60 জন
  3. 45 জন
  4. 75 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3 খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 

সমাধান:  
ধরি, 
ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = x জন 
১ম ক্ষেত্রে, 
4 জন বসে 1 টি বেঞ্চে 
∴ x জন বসে x/4 টি বেঞ্চে 
∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/4) + 3 টি 

২য় ক্ষেত্রে, 
3 জন বসে 1 টি বেঞ্চে 
∴ (x - 6) জন বসে (x - 6)/3 টি বেঞ্চে 

তাহলে, 
(x/4) + 3 = (x - 6)/3 
বা, (x + 12)/4 = (x - 6)/3 
বা, 4x - 24 = 3x + 36 
বা, 4x - 3x = 36 + 24 
∴ x = 60 

∴ ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা = 60 জন।
৫৩.
যদি a3 - b3 = 612 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত?
  1. 54
  2. 57
  3. 60
  4. 65
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a3 - b3 = 612 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
a3 - b3 = 612
বা, (a -b)3 + 3ab (a - b) = 612 
বা, (3)3 + 3ab × 3 = 612
বা, 27 + 9ab = 612 
বা, 9ab = 612 - 27 
বা, 9ab = 585
বা, ab = 585/9 
∴ ab = 65
৫৪.
একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
  1. 15 মিটার
  2. 20 মিটার
  3. 24 মিটার
  4. 30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? 

সমাধান: 
মনে করি, 
দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = x মিটার 
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে 

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
(মইয়ের উচ্চতা)2 = (দেয়ালের উচ্চতা)2 + (x)2
বা, (50)2 = (40)2 + (x)2
বা, 2500 = 1600 + (x)2
বা, (x)2 = 2500 - 1600
বা, (x)2 = 900
বা, (x)2 = (30)2
∴ x = 30 

∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = 30 মিটার।
৫৫.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৪
  3. ২২
  4. ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক = x এবং 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক = y 
∴ সংখ্যাটি = x + ১০y 

আবার,
নতুন সংখ্যাটির এককের অঙ্ক = x - ২ 
নতুন সংখ্যাটির দশকের অঙ্ক = y + ৩ 
∴ নতুন সংখ্যাটি = x - ২ + ১০ (y + ৩) 
= x - ২ + ১০y + ৩০ 
= x + ১০y + ২৮ 

প্রশ্নমতে, 
৩ (x + ১০y) = x + ১০y + ২৮ 
বা, ৩x + ৩০y = x + ১০y + ২৮ 
বা, ৩x - x +৩০y - ১০y = ২৮ 
বা, ২x + ২০y = ২৮ 
বা, ২ (x + ১০y) = ২৮ 
বা, (x + ১০y) = ২৮/২ 
∴ (x + ১০y) = ১৪ 

∴ সংখ্যাটি = ১৪ ।
৫৬.
২৬৩° কোণকে কী কোণ বলে?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সূক্ষ্মকোণ
  3. পূরক কোণ
  4. স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬৩° কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- তাই ২৬৩° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
৫৭.
গ্রিসের পূর্ব নাম কী ছিলো?
  1. ফ্রেঞ্চ সোমালিল্যান্ড
  2. মেসিডোনিয়া
  3. হেলাস
  4. আথিন
ব্যাখ্যা
- গ্রিসের প্রাচীন নাম "হেলাস" এবং এর লোকেরা "হেলেনিস" নামে পরিচিত ছিল।
- এই নামের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কারণ এটি গ্রীক জনগণের পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে।

গুরুত্বপূর্ণ দেশের পূর্ব নাম:
- জাপানের পূর্ব নাম নিপ্পন।
- চীনের পূর্ব নাম ক্যাথে।
- ইন্দোনেশিয়ার পূর্ব নাম ডাচ ইস্ট ইন্ডিয়া।
- ইথিওপিয়ার পূর্ব নাম আবিসিনিয়া।
- জিবুতির পূর্ব নাম ফ্রেঞ্চ সোমালিল্যান্ড।

সূত্র: Britannica
৫৮.
ভিয়েতনামের মুদ্রার নাম কী?
  1. ডং
  2. ইউয়ান
  3. ইয়েন
  4. উন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৫৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পার্ল হারবার আক্রমণ করে কত সালে? 
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪১ সালে
  3. ১৯৪২ সালে
  4. ১৯৪৩ সালে
ব্যাখ্যা
পার্ল হারবার আক্রমণ:
- উত্তর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জ পার্ল হারবার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নৌঘাঁটি।
- ঘাঁটিটি বানানো হয় ১৯০৮ সালে।
- এরপর ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটি ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে স্থানান্তর করা হয়।
- কৌশলগত দিক দিয়ে এই ঘাঁটি ছিল যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এলাকা।
- ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আক্রমণ করে বসে জাপানের সামরিক বাহিনী।
- জাপানের এই আক্রমণের সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে যায়।
- জাপানের এই অতর্কিত ও ধ্বংসাত্মক হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বযুদ্ধে উদাসীন থাকা যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেয় সক্রিয়ভাবে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল আগ্রাসি একটা দেশ।
-----------------------

দ্বিতীয় বিশ্বযুদ্ধ: 
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিলো জার্মানি, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিলো ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে, ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।

উৎস: Britannica ও প্রথম আলো।
৬০.
ইন্টারপোলের সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
  1. ইতালি
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
ব্যাখ্যা
Interpol:
- International Criminal Police Organization হলো আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- Interpol ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদর দপ্তর ফ্রান্সের লিওঁ শহরে অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- এটির বর্তমান সদস্য ১৯৬টি দেশ। (জানুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
- এর বর্তমান মহাসচিব হলেন ব্রাজিলের ভালডেসি উরকুইজা। (জানুয়ারি, ২০২৫)
- ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৬১.
'পার্পল লাইন' কোন দুইটি দেশের মধ্যকার সীমানা?
  1. পর্তুগাল ও স্পেন
  2. চীন ও ভারত
  3. ইসরাইল ও সিরিয়া
  4. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীনের মধ্যে সীমানা।
- রেডক্লিফ লাইন - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
- লাইন অব ডিমারকেশন - পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
- লাইন অব কন্ট্রোল - ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - চীন ও ভারতের মধ্যে সীমানা।
- পার্পল লাইন - ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
- সনেরা লাইন - মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।

তথ্যসূত্র - Britannica.com
৬২.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র?
  1. পোল্যান্ড
  2. নিউজিল্যান্ড
  3. লাতভিয়া
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৬৩.
নিচের কোন অঞ্চলটি সমতট জনপদের অন্তর্গত ছিল?
  1. ঢাকা
  2. বগুড়া
  3. সিলেট
  4. কুমিল্লা
ব্যাখ্যা
সমতট:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটি বর্ণনামূলক এবং এর অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- হিউয়েন সাঙ সপ্তম শতকে সমতটে এসেছিলেন।
- হিউয়েন সাঙ বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল।
- সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- ত্রিপুরা (কুমিল্লা) ও নোয়াখালী অঞ্চলই নিয়েই ছিল প্রাচীন সমতট।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
কোন বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে?
  1. অরেঞ্জ বিপ্লব
  2. ফরাসি বিপ্লব
  3. রুশ বিপ্লব
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এই বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই।
- ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
- পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।

তথ্যসূত্র - Britannica.com
৬৫.
তাসখন্দ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. কাজাকিস্তান
  2. আফগানিস্তান
  3. উজবেকিস্তান
  4. পাকিস্তান
ব্যাখ্যা
• তাসখন্দ চুক্তি:
- ১৯৬৬ সালের ১০ জানুয়ারি ঐতিহাসিক তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মধ্য দিয়ে কাশ্মীরকে কেন্দ্র করে চিরবৈরী ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৬৫ সালের রক্তক্ষয়ী যুদ্ধের আপাত অবসান ঘটে।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত উজবেকিস্তানের তাসখন্দে এই চুক্তি সম্পন্ন হয় বিধায় ইতিহাসে এটি তাসখন্দ চুক্তি নামেই বহুল পরিচিত।
- তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী এ্যালেক্সি কোসিজিনের মধ্যস্থতায় ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ূব খান দুই দেশের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

সূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি.কম।
৬৬.
নিচের কোনটি সরকারি নোট?
  1. ৫ টাকা
  2. ১০ টাকা
  3. ২০ টাকা
  4. ৫০ টাকা
ব্যাখ্যা
ব্যাংক নোট:
- বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- সরকারি নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।