পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা - ১৯ বিষয়: সাধারণ জ্ঞান টপিক: ১. বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। ২. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। ৩. বিশ্বের উল্লেখযোগ্য স্থাপনা, বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম ইত্যাদি। ৪. বিখ্যাত দেশ, মহাদেশ, স্থান, মালভূমি, সমভূমি এবং ভৌগোলিক পরিচিতি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
ন্যাটোর 'ISAF মিশন' কোন দেশে নিয়োজিত ছিলো?
  1. লিবিয়া
  2. আফগানিস্তান
  3. সিরিয়া
  4. ইরাক
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization.
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।
- NATO র বর্তমান সদস্য ৩২ টি।
- সর্বশেষ সদস্য দেশ - সুইডেন।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- ন্যাটোর ISAF মিশন আফগানিস্তান নিয়োজিত ছিলো।
- ২০০১ সালে আফগান যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটোর নেতৃত্বে গঠিত হয় - International Security Assistance Force (ISAF)।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।
.
বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
  1. আলেকজান্দ্রিয়া
  2. রোম
  3. অ্যাথেন্স
  4. কনস্টান্টিনোপল
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতায় পরিণত হয়েছিল।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত।

এছাড়াও, 
- কনস্টান্টিনোপল আধুনিক তুরস্কের একটি প্রাচীন শহর যা এখন ইস্তাম্বুল নামে পরিচিত।
- খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়।
- এই নগরীর গোড়াপত্তন করেন রোমাস ও রমুলাস নামে দুই ভাই।
- প্রথম দিকে ছিল এটা একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
- এই বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্টানটাইন কৃষ্ণসাগর তীরবর্তী বাইজান্টিয়াম নামক স্থানে দ্বিতীয় রাজধানী কনস্টান্টিনোপল প্রতিষ্ঠা করেন।
- এই নামকরণ করা হয়েছিল সম্রাট কনস্টানটাইনের নামানুসারে।

অন্যদিকে: 
- অ্যাথেন্স গ্রীসের রাজধানী এবং এটি ছিল প্রাচীন গ্রীক সভ্যতার কেন্দ্রীয় নগরী।
- রোম ছিল প্রাচীন রোমান সাম্রাজ্যের রাজধানী।
- আলেকজান্দ্রিয়া মিশরের একটি প্রাচীন শহর। 

উৎস: History.com ও আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি কোনটি?
  1. লন্ডন পাবলিক লাইব্রেরি
  2. লাইব্রেরি অব কংগ্রেস
  3. প্যারিস ন্যাশনাল লাইব্রেরি
  4. ভাটিকান লাইব্রেরি
ব্যাখ্যা
- পৃথিবীর বৃহত্তম লাইব্রেরি অব কংগ্রেস।

বৃহত্তম লাইব্রেরি:
- লাইব্রেরি অব কংগ্রেস ওয়াশিংটন, ডি.সি. তে অবস্থিত।
- এটি ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।
- লাইব্রেরি অব কংগ্রেস যুক্তরাষ্ট্রের জাতীয় লাইব্রেরি।
- ব্রিটিশ লাইব্রেরি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি।
- ব্রিটিশ লাইব্রেরি গ্রেট বৃটেনের জাতীয় লাইব্রেরি।
- ব্রিটিশ লাইব্রেরি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

সূত্র - Britannica.
.
কোন দেশ 'মেমোগেট' কেলেঙ্কারির সাথে জড়িত ছিল?
  1. ভারত
  2. শ্রীলঙ্কা
  3. পাকিস্তান
  4. নেপাল
ব্যাখ্যা
- পাকিস্তান 'মেমোগেট' কেলেঙ্কারির সাথে জড়িত ছিল।  

• মেমোগেট কেলেঙ্কারি:

- ২০১১ সালের মে মাসে পাকিস্তানে ওসামা বিন লাদেন হত্যার পর দেশটিতে সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা সৃষ্টি হয়।
- পাকিস্তানের এক ব্যবসায়ী মানসুর ইজাজ ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকায় লেখা এক কলামে লিখেন যে, গত বছরের শুরুর দিকে পাকিস্তানি এক কূটনীতিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগে একটি ‘মেমো' পৌঁছে দেয়ার দায়িত্ব দেয়া হয়েছিল।
- ঐ মেমোতে সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণে আনতে মার্কিন সহায়তা চাওয়া হয়েছিল।
- তথ্যটি সামরিক বাহিনীর সঙ্গে সরকারের দূরত্ব বাড়িয়ে দেয়।
- যদিও সরকারের পক্ষ থেকে এ ধরনের মেমোর কথা অস্বীকার করা হয়েছে।
- পরবর্তীতে ঐ কূটনীতিকের নামও প্রকাশ করেন কলামিস্ট ইজাজ।
- সেই থেকে মেমোগেট কেলেঙ্কারি পাকিস্তানে আলোচিত বিষয় হয়ে উঠেছে।

উৎস: ডয়চে ভেলে এবং দ্য ডন পত্রিকা রিপোর্ট।
.
কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?
  1. মধ্য ইউরোপের সমভূমি
  2. হোয়াংহো সমভূমি
  3. টাইগ্রিস সমভূমি
  4. সিন্ধু সমভূমি
ব্যাখ্যা
সমভূমি:
- সমুদ্র সমতল থেকে প্রায় সম উচ্চতায় সুবিস্তৃত স্থলভাগকে সমভূমি বলা হয়।
- পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেক সমভূমি।
- সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশত ফুট পর্যন্ত উচ্চতায় অবস্থিত হতে পারে।
- সমভূমিতে মৃদু ঢাল বিশিষ্ট ভূমি, ছোট ছোট টিলা, পাহাড় এবং নদী উপত্যকার উপস্থিতিও লক্ষ্য করা যায়।
- মানুষের আবাস এবং অর্থনৈতিক কামকান্ড সমভূমিতে সংঘটিত হয়।
- সমগ্র পৃথিবীর মধ্যে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি।
- আফ্রিকা মহাদেশে সমভূমির পরিমাণ সবচেয়ে কম।
- ইউরেশিয়ার উত্তরাংশ জুড়ে পৃথিবীর বৃহত্তম সমভূমি অবস্থিত।

মধ্য ইউরোপের সমভূমি: 
- পৃথিবীর বৃহত্তম সমভূমি মধ্য ইউরোপের সমভূমি।
- ইউরাল পর্বত থেকে শুরু করে পিনেরীজ পর্বতমালা এবং দক্ষিণে আল্পস পর্বত থেকে উত্তরদিকে স্ক্যান্ডেনিভিয়া পর্যন্ত এই সমভূমি বিস্তৃত।
 
উৎস: Britannica ও ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বিশ্বের বৃহত্তম মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
  1. উত্তর আমেরিকা মহাদেশে
  2. দক্ষিণ আমেরিকা মহাদেশে
  3. আফ্রিকা মহাদেশে
  4. এশিয়া মহাদেশে
ব্যাখ্যা
সাহারা মরুভূমি:
- সাহারা মরুভূমির নামটি এসেছে আরবি শব্দ ‘সাহরা’ থেকে যার অর্থ ‘মরুভূমি’।
- এটি আফ্রিকার প্রায় এক তৃতীয়াংশ জুড়ে রয়েছে।
- সাহারা হল বিশ্বের বৃহত্তম মরুভূমি, যার আয়তন ৩.৫ মিলিয়ন বর্গ মাইল (৯ মিলিয়ন বর্গ কিমি)।
- মরুভূমিটি আলজেরিয়া, মিশর, মালি, মরক্কো, পশ্চিম সাহারা, তিউনিসিয়া, চাদ, লিবিয়া, মৌরিতানিয়া, নাইজার এবং সুদান সহ ১১টি উত্তর আফ্রিকার দেশের বিশাল অংশ জুড়ে রয়েছে।
- ১৮৩ মিটার পর্যন্ত উঁচু পাহাড়ী বালির টিলাগুলির জন্য সবচেয়ে বেশি পরিচিত।
- এই মরুভূমিতে জলের উৎস বিরল, তবে সাহারায় দুটি নদী এবং বিশটি মৌসুমী হ্রদ রয়েছে।
- সাহারা পশ্চিমে আটলান্টিক মহাসাগর দ্বারা , উত্তরে আটলাস পর্বতমালা এবং ভূমধ্যসাগর দ্বারা , পূর্বে লোহিত সাগর দ্বারা এবং দক্ষিণে সাহেল দ্বারা সীমাবদ্ধ। 

সূত্র: Worldatlas.com
.
ইউক্রেনের রাজধানীর নাম কী?
  1. খারকিভ
  2. মিনস্ক
  3. ওডেসা
  4. কিয়েভ
ব্যাখ্যা
ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- ইউক্রেন কৃষ্ণসাগরের উত্তর উপকূলে অবস্থিত।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ওডেসা ও মারিয়াপোল কৃষ্ণসাগরের তীরে অবস্থিত ইউক্রেনের দুটো বিখ্যাত সমুদ্রবন্দর।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

অন্যদিকে: 
- ওডেসা ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী। 
- মিনস্ক বেলারুশের রাজধানী।
- খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। 

উৎস: Britannica.
.
পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি?
  1. গ্রান্ড খাল
  2. সুয়েজ খাল
  3. পানামা খাল
  4. বাল্টিক খাল
ব্যাখ্যা
গ্রান্ড খাল:
- পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল গ্রান্ড খাল।
- গ্রান্ড খাল চীনের বেইজিং এবং হ্যাংচ্যাং- এর মধ্যবর্তী স্থানে অবস্থিত।
- গ্রান্ড খালের দৈর্ঘ্য প্রায় ১৮০০ কি.মি।
- এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত।
- এটি প্রাথমিকভাবে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে নির্মিত হয়েছিল।
- ৬০৭ সালে গ্রান্ড খাল পুনঃউদ্বোধন করা হয়। 

উৎস: Britannica.
.
আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
ব্যাখ্যা
আয়তনে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশ:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া। 
- কানাডা দ্বিতীয় বৃহত্তম দেশ।
- তৃতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র।
- চতুর্থ স্থানে রয়েছে চীন। 
- পঞ্চম স্থানে অবস্থান করছে ব্রাজিল, যা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ।

জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম দেশ:
- পৃথিবীর জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ হলো ভারত।
- এছাড়া, চীন জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশ।

সূত্র:- ওয়ার্ল্ড অ্যাটলাস।
১০.
'আর্চবিশপ ডেসমন্ড টুটু' কোন দেশের বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা ছিলেন?
  1. জাম্বিয়া
  2. দক্ষিণ আফ্রিকা
  3. নাইজেরিয়া
  4. কেনিয়া
ব্যাখ্যা
আর্চবিশপ ডেসমন্ড টুটু:
- আর্চবিশপ ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা ছিলেন।
- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন তিনি।
- ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশটিতে যে বর্ণবাদবিরোধী আন্দোলন চলেছে, তাতে অন্যতম চালকের আসনে ছিলেন তিনি।
- বর্ণবাদবিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে শান্তির নোবেল পুরস্কারও পান এই ধর্মযাজক।
- ১৯৬০ সালে ধর্মযাজক হিসেবে স্বীকৃতি পান ডেসমন্ড টুটু।
- ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ লেসোথোর যাজক (বিশপ) হিসেবে কর্মরত ছিলেন।
- তারপর জোহানেসবার্গে ফিরে আসেন তিনি।
- ১৯৮৫ সালে উচ্চতর যাজক (আর্চবিশপ) পদ লাভ করেন ডেসমন্ড টুটু।
- তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আর্চবিশপ।
- ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পর দেশটিতে শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিলেন, তার প্রধান ছিলেন ডেসমন্ড টুটু।

উৎস: Britannica ও বিবিসি বাংলা।